পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনঃ 1) Definition of Values Education and Good Governance; 2) Relation between Values Education and Good Governance; 3) General Perception of Values Education and Good Governance; 4) Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals; সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
জাতিসংঘ প্রকাশিত ই-গভর্মেন্ট সূচক-২০২০ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) এস্তোনিয়া
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
ঘ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (DESA) জাতিসংঘভুক্ত দেশগুলো নিয়ে প্রতি দুবছর অন্তর ই-গভর্মেন্ট সূচক প্রকাশ করে আসছে।
১১তম ই-গভর্নমেন্ট সূচক-২০২০:
- প্রথম : ডেনমার্ক
- দ্বিতীয় : দক্ষিণ কোরিয়া
- তৃতীয় : এস্তোনিয়া
- ১৯৩তম : দক্ষিণ সুদান
- বাংলাদেশ : ১১৯তম।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
.
নিচের কোনটি সঠিক?
  1. ক) মূল্যবোধ মানুষের আচরণ পরিমাপের মাপকাঠি
  2. খ) মূল্যবোধ সামাজিক রীতি-নীতির সমষ্টি
  3. গ) মূল্যবোধ শিক্ষা সামাজিক অবক্ষয় রোধ করে
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও রীতিনীতির সমষ্টি। মূল্যবোধ মানুষের আচরণের ভালো-মন্দ এবং ন্যায়-অন্যাযের মধ্যে পার্থক্য সৃষ্টি করে।
মূল্যবোধের অনুপস্থিতির ফলে সামাজিক অবক্ষয় দেখা দেয়। যার কারণে সামাজিক অবক্ষয় রোধের জন্যে মূল্যবোধ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
.
বিশ্বব্যাংকের মতে অনুন্নত দেশগুলোতে উন্নয়ন না হওয়ার পেছনে দায়ী কোনটি?
  1. ক) প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা
  2. খ) প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব
  3. গ) সুশাসনের অভাব
  4. ঘ) মূল্যবোধ শিক্ষার অনুপস্থিতি
সঠিক উত্তর:
গ) সুশাসনের অভাব
উত্তর
সঠিক উত্তর:
গ) সুশাসনের অভাব
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের মতে অনুন্নত ও উন্নয়নীল দেশগুলোতে উন্নয়ন না হওয়ার পেছনে দায়ী হলো সুশাসনের অভাব।
অনুন্নত ও উন্নয়নীল দেশগুলোর অনুন্নয়নের কারণ অনুন্ধানের প্রেক্ষাপটে বিশ্বব্যাংক সুশাসন ধারণাটি উদ্ভাবন করে। সংস্থাটি ১৯৮৯ সালে তাদের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
.
নিচের কোনটি রাজনৈতিক মূল্যবোধ?
  1. ক) শিষ্টাচার
  2. খ) সত্য কথা বলা
  3. গ) সৌজন্যবোধ
  4. ঘ) রাষ্ট্রের প্রতি আনুগত্য
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রের প্রতি আনুগত্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রের প্রতি আনুগত্য
ব্যাখ্যা
রাজনৈতিক মূল্যবোধ মানুষের রাজনৈতিক আচরণ ও কর্মকান্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে।
রাজনৈতিক মূল্যবোধ সমূহের মধ্যে রয়েছে:
- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন
- আইন মেনে চলা
- রাজনৈতিক অংশগ্রহণ
- রাজনৈতিক শৃঙ্খলাবোধ প্রভৃতি।
অন্যদিকে,
- সত্য কথা বলা হলো নৈতিক মূল্যবোধ।
- সৌজন্যবোধ ও শিষ্টাচার হলো সামাজিক মূল্যবোধ।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
.
সুশাসনের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়?
  1. ক) সুশাসন ধারণার প্রবর্তক বিশ্বব্যাংক
  2. খ) সুশাসন একটি সমন্বিত প্রচেষ্টা
  3. গ) সুশাসন একটি আধুনিক ধারণা
  4. ঘ) সুশাসন ধারণাটি একমাত্রিক
সঠিক উত্তর:
ঘ) সুশাসন ধারণাটি একমাত্রিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুশাসন ধারণাটি একমাত্রিক
ব্যাখ্যা
আধুনিক রাষ্ট্র ও জনপ্রশাসনে সুশাসনের ধারণা একটি নব্য সংযোজিত বিষয়। ১৯৮৯ সালে বিশ্বব্যাংক প্রথম উন্নয়নশীল দেশগুলোর অনুন্নয়নের কারণ বর্ণনা করতে গিয়ে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে।
সুশাসন হলো দক্ষ, নির্ভুল ও কার্যকরি শাসন যা একটি বহুমাত্রিক ধারণা যা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ধাপে ধাপে অর্জন করতে হয়।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
.
সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয়?
  1. ক) উপযোগিতা
  2. খ) স্বচ্ছতা
  3. গ) নিরপেক্ষতা
  4. ঘ) সৃজনশীলতা
সঠিক উত্তর:
ঘ) সৃজনশীলতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৃজনশীলতা
ব্যাখ্যা
সরকারি নীতি নির্ধারণ বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপযোগিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা, যথার্থতা প্রভৃতি মূল্যবোধ থাকা অত্যাবশ্যক বা গুরুত্বপূর্ণ।
এক্ষেত্রে সৃজনশীলতা আবশ্যিক বিষয় নয়, ঐচ্ছিক বিষয়।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
.
নৈতিকতা মানুষের কী ধরনের আচরণ?
  1. ক) আবশ্যিক আচরণ
  2. খ) সামষ্টিক আচরণ
  3. গ) স্বপ্রণোদিত আচরণ
  4. ঘ) প্রাতিষ্ঠানিক আচরণ
সঠিক উত্তর:
গ) স্বপ্রণোদিত আচরণ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বপ্রণোদিত আচরণ
ব্যাখ্যা
নৈতিকতা হলো একটি মানসিক বিষয় যা মানুষের মন থেকে উৎসারিত। নৈতিকতা হলো মানুষের স্বতঃস্ফূর্ত বা স্বপ্রণোদিত আচরণ।
মানুষ স্বপ্রণোদিত হয়ে নৈতিক আচরণ করে থাকে। নৈতিক মূল্যবোধ বা কর্তব্য আইন দ্বারা স্বীকৃত নয়। বিবেক ও ন্যায়বোধ থেকে নৈতিক মূল্যবোধের উৎপত্তি।
শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Morality. এটি ল্যাটিন শব্দ Moralitas থেকে উদ্ভূত যার অর্থ হলো সঠিক আচরণ বা চরিত্র।
নৈতিকতা মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
.
কোন ধরনের মূল্যবোধ স্থান কিংবা সময়ের ব্যবধানে একই থাকে?
  1. ক) রাজনৈতিক মূল্যবোধ
  2. খ) সার্বজনীন মূল্যবোধ
  3. গ) সামাজিক মূল্যবোধ
  4. ঘ) অর্থনৈতিক মূল্যবোধ
সঠিক উত্তর:
খ) সার্বজনীন মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
খ) সার্বজনীন মূল্যবোধ
ব্যাখ্যা
মূল্যবোধ সাধারণত আপেক্ষিক যা স্থান-কাল-পাত্র ভেদে ভিন্ন ভিন্ন বা পরিবর্তন হতে পারে। তবে কিছু কিছু মূল্যবোধ স্থান-কাল-পাত্র ভেদে সর্বত্রই অস্তিত্বশীল ধাকে। এসব মূল্যবোধ সার্বজনীন মূল্যবোধ নামে পরিচিত।
সততা, ন্যায়পরায়ণতা, পরোপকারিতা প্রভৃতি সার্বজনীন মূল্যবোধ হিসেবে পরিচিত।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
.
নিচের কোনটি এশীয় উন্নয়ন ব্যাংক বর্ণিত সুশাসনের উপাদান নয়?
  1. ক) জবাবদিহিতা
  2. খ) সংবেদনশীলতা
  3. গ) অংশগ্রহণ
  4. ঘ) ভবিষ্যৎবাণী
সঠিক উত্তর:
খ) সংবেদনশীলতা
উত্তর
সঠিক উত্তর:
খ) সংবেদনশীলতা
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংকের মতে গভর্ন্যান্স হলো উন্নয়নের জন্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনায় ক্ষমতা চর্চার প্রক্রিয়া বা ধরন।
এডিবি’র মতে সুশাসনের উপাদান চারটি।
এগুলো হলো:
- জবাবদিহিতা
- স্বচ্ছতা
- অংশগ্রহণ এবং
- ভবিষ্যৎবাণী।

(তথ্যসূত্র: এডিবি ওয়েবসাইট)
১০.
আইনের চোখে সবাই সমান এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?
  1. ক) ১৯ নং
  2. খ) ২৭ নং
  3. গ) ২৮ নং
  4. ঘ) ৩১ নং
সঠিক উত্তর:
খ) ২৭ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭ নং
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে।
এতে বলা হয়,
“সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী”।
অন্যদিকে,
- ১৯ নং অনুচ্ছেদ : সুযোগের সমতা
- ২৮ নং অনুচ্ছেদ : ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য
- ৩১ নং অনুচ্ছেদ : আইনের আশ্রয় লাভের অধিকার।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
১১.
অধিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?
  1. ক) আইনের অনুশাসন
  2. খ) স্বাধীন বিচারবিভাগ
  3. গ) আমলাতন্ত্র
  4. ঘ) জনগণের সজাগ ‍দৃষ্টি
সঠিক উত্তর:
ঘ) জনগণের সজাগ ‍দৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জনগণের সজাগ ‍দৃষ্টি
ব্যাখ্যা
অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকদের ব্যাক্তিত্বের বিকাশ ঘটে থাকে।
মানুষের সকল অধিকারের উৎস হলো রাষ্ট্র।
মৌলিক অধিকারের রক্ষক হলো সংবিধান।
অধিকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হলো জনগণের সজাগ দৃষ্টি।
অধিকারের অন্যান্য রক্ষাকবচসমূহ হলো:
- আইন
- গণতন্ত্র
- সংবিধান
- আইনের অনুশাসন
- বিচার বিভাগের স্বাধীনতা প্রভৃতি।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র: একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক)