পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ৮ সেপ্টেম্বর, ২০২২সময়45 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন - ১০.১২.২০২১ পদের নাম: সহ. বাণিজ্যিক কর্মকর্তা (গ্রেড-১০) Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ৮ সেপ্টেম্বর, ২০২২ · ৭০ প্রশ্ন

.
জীবনানন্দ দাশ রচিত নয়-
  1. ক) মহাপৃথিবী
  2. খ) মাল্যবান
  3. গ) অদ্ভুত এক আধার
  4. ঘ) কবিতার কথা 
ব্যাখ্যা
অদ্ভুত আধার এক - শামসুর রহমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 

জীবনানন্দ দাশ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -
- ঝরাপালক
- ধূসর পান্ডুলিপি
- বনলতা সেন
- সাতটি তারার তিমির
- রূপসী বাংলা

- কবিতার কথা = জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ

জীবনানন্দ দাশ রচিত উপন্যাস- 
- মাল্যবান
- সতীর্থ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
পাদচ্ছেদ বলা হয় কোন যতিচিহ্নকে?
  1. ক) দাঁড়ি
  2. খ) সেমিকোলন
  3. গ) কমা
  4. ঘ) বিন্দুচিহ্ন
ব্যাখ্যা
'কমা'(,) এর অপর নাম 'পাদচ্ছেদ'
সাধারনত একটু দীর্ঘ বাক্যের ভেতর দম নেওয়া ও অর্থের স্পষ্টতা বোঝাতে কমা চিহ্ন ব্যবহৃত হয়। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'আলালের ঘরে দুলাল' উপন্যাস প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
  1. ক) বিধিধার্থ সংগ্রহ
  2. খ) মাসিক পত্রিকা
  3. গ) সংবাদ প্রভাকর
  4. ঘ) বঙ্গদর্শন
ব্যাখ্যা
আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ।
- আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- তার আগে ১৮৫৪ সাল থেকে ‘মাসিক পত্রিকা’তে ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হতে থাকে।
- তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে উপন্যাস রচনা করেন।
অন্যান্য চরিত্র-
- মতিলাল
- বাবুরাম
- ঠকচাচা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) দৈনিক পাকিস্তান
  2. খ) নতুন কবিতা
  3. গ) সোনার বাংলা
  4. ঘ) মর্নিং নিউজ
ব্যাখ্যা
আঠারো বছর বয়সে শামসুর রাহমান প্রথম কবিতা লেখা আরম্ভ করেন।
- ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত 'সোনার বাংলা' পত্রিকায়।
- বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে ১৩জন তরুণ কবির কবিতার সঙ্কলন, নতুন কবিতা-য় তাঁর পাঁচটি কবিতাতাঁর কবি পরিচয়কে সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করে। 

মৃত্যুর পূর্বে শামসুর রাহমানের ৬৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
- রোদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- প্রেমের কবিতা,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
.
'নলি' অর্থ কি?
  1. ক) নল
  2. খ) লগি-বৈঠা
  3. গ) অনুমতি পত্র
  4. ঘ) দিকনির্দেশক
ব্যাখ্যা
নলি (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ। 
- সংস্কৃত শব্দ নল থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 
অর্থ: 
- ছোট নল।
- কন্ঠনালি।
- ছোট নলের মতো সরু অঙ্গ। 
- পশু পাখির সরু ও লম্বা নখ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'বড়ু চন্ডীদাসের কাব্য' গ্রন্থের সম্পাদক-
  1. ক) মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) মুহম্মদ আব্দুল হাই ও আহমদ শরীফ
  3. গ) মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
  4. ঘ) মুহম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা
ব্যাখ্যা
'বড়ু চন্ডীদাসের কাব্য' গ্রন্থের সম্পাদক - মুহম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা।



সূত্র: 'বড়ু চন্ডীদাসের কাব্য' গ্রন্থ
.
দীনেশচন্দ্র সেন সম্পাদিত 'পূর্ব্ববঙ্গ-গীতিকা'র কোন খণ্ড 'মৈমনসিংহ-গীতিকা' নামে প্রকাশিত?
  1. ক) প্রথম খণ্ড
  2. খ) দ্বিতীয় খণ্ড
  3. গ) তৃতীয় খণ্ড
  4. ঘ) চতুর্থ খণ্ড
ব্যাখ্যা
‘পূর্ব্ববঙ্গ গীতিকা’র চারটি খণ্ডে মোট ৫৫টি পালা আছে। 

‘পূর্ব্ববঙ্গ গীতিকা’র প্রথম খণ্ডটি ‘মৈমনসিংহ গীতিকা' নামে ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত হয়।
এতে ১০টি পালা আছে :
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ানা ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা,
- দেওয়ানা মদিনা। 

সূত্র: পূর্ব্ববঙ্গ গীতিকা, (১ম ও ২য় খন্ড এর মুখবন্ধ থেকে নেয়া)
.
কোন বাক্য অশুদ্ধ?
  1. ক) আপনি সপরিবারে আমন্ত্রিত।
  2. খ) গতকালের সভায় সকল শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।
  3. গ) লোকটি নিরপরাধী।
  4. ঘ) অন্ধজনে দেহ আলো। 
ব্যাখ্যা
'লোকটি নিরপরাধী' বাক্যটি অশুদ্ধ।
শুদ্ধ বাক্য হবে = লোকটি নিরপরাধ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'প্রথম >পরথম' কি ধরনের ধ্বনি পরিবর্তন? 
  1. ক) অসমীকরণ
  2. খ) অপিনিহিত
  3. গ) বিপ্রকর্ষ
  4. ঘ) স্বরসাম্য
ব্যাখ্যা
মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে।
একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন
অ – রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি। অনুরূপভাবে, প্রথম >পরথম
ই – প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
উ – মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভ্রূ > ভুরু ইত্যাদি। 
এ – গ্রাম > গেরাম, প্ৰেক > পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও – শ্লোক > শােলােক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১০.
'নেমেসিস' নাটকের পটভূমি-
  1. ক) মন্বন্তর
  2. খ) দেশভাগ
  3. গ) ভাষা আন্দোলন
  4. ঘ) গণ- অভ্যুত্থান
ব্যাখ্যা
- এক চরিত্র বিশিষ্ট নাকট নেমেসিস।
- নাটকটির রচয়িতা - নুরুল মোমেন।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক।
- এ নাটকের কেন্দ্রীয় চরিত্র স্কুল মাস্টার সুরজিত নন্দী।
- এ নাটকে নুরুল মোমেন দেখিয়েছেন যে, অসৎ উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে সুরজিত নন্দী সাধারণ মানুষের জীবনে যে দুঃখ-দুর্দশার বয়ে এনেছে তার প্রতিশোধ হিসেবে দেবী নেমেসিস (প্রতিহিংসার দেবী) তাঁর জীবন কেড়ে নিয়েছে।

নুরুল মোমেনের অন্যান্য নাটক হলো :
- রূপান্তর
- যদি এমন হতো
- নয়া খান্দান
- আলোছায়া
- শতকরা আশি
- আইনের অন্তরালে
- যেমন ইচ্ছা তেমন

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১১.
শহীদ কাদরীর 'সঙ্গতি' কবিতাটি কোন কবির সংগতি কবিতার প্যারোডি?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা
শহীদ কাদরীর 'সঙ্গতি' কবিতাটি কোন অমিয় চক্রবর্তীর 'সংগতি' কবিতার প্যারোডি।

সঙ্গতি
  - শহীদ কাদরীর
বন্য শূকর খুঁজে পাবে প্রিয় কাদা
মাছরাঙা পাবে অন্বেষণের মাছ,
কালো রাতগুলো বৃষ্টিতে হবে শাদা
ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না…
একাকী পথিক ফিরে যাবে তার ঘরে
শূন্য হাঁড়ির গহ্বরে অবিরত
শাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো,
পুরোনো গানের বিস্মৃত-কথা ফিরবে তোমার স্বরে
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না…
ব্যারাকে-ব্যারাকে থামবে কুচকাওয়াজ
ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীলগাই,
গ্রামান্তরের বাতাস আনবে স্বাদু আওয়াজ
মেয়েলি গানের- তোমরা দু’জন একঘরে পাবে ঠাঁই
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না… (সংক্ষিপ্ত)


সংগতি
~ অমিয় চক্রবর্তী

মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর
পোড়ো বাড়িটার
ঐ ভাঙ্গা দরজাটা ।
মেলাবেন ।

পাগল দাপটে দেবে না গায়েতে কাঁটা ।
আকাশে আগুনে তৃষ্ণার মাঠ ফাটা
মারী-কুকুরের জিভ দিয়ে খেত চাটা,-
বন্যার জল, তবু ঝরে জল,
প্রলয় কাঁদনে ভাসে ধরাতল-
মেলাবেন । (সংক্ষিপ্ত)
১২.
রবীন্দ্রনাথের 'মেঘদূত' কাব্যগ্রন্থে প্রকাশিত?
  1. ক) কালান্তর
  2. খ) কড়িও কোমল
  3. গ) ক্ষণিক
  4. ঘ) মানসী
ব্যাখ্যা
রবীন্দ্রনাথের 'মেঘদূত' কবিতাটি 'মানসী' কাব্যগ্রন্থে প্রকাশিত। 

 ‘মেঘদূত’ কবিতাটি শুরু হয়েছে এইভাবে- 
‘কবিবর, কবে কোন বিস্মৃত প্রদোষে, বরষে
কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে
লিখেছিলে মেঘদূত।’

তাঁর রচিত "মানসী" কাব্যগ্রন্থটি ১৮৯০ সালে প্রকাশিত এবং গ্রন্থটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ।
- তাই কবি বুদ্ধদেব বসু "মানসী" কাব্যকে রবীন্দ্র-কাব্যের অনুবিশ্ব বলেছেন।
- এই কাব্যগ্রন্থে মোট ৬৬টি কবিতা রয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
সামন্তবাদ ও পুজিবাদের দ্বন্দ্ব দেখা যায় কোন গল্পে?
  1. ক) রাইকমল
  2. খ) জলসাঘর
  3. গ) কালিন্দী
  4. ঘ) অগ্রদানী
ব্যাখ্যা
সামন্তবাদ ও পুজিবাদের দ্বন্দ্ব দেখা যায় কোন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'জলসাঘর' গল্পে। 
'জলসাঘর' ১৯৩৭ সালে প্রকাশিত ১১টি গল্পের সংকলন। 
- প্রতিটি গল্পের পটভূমি গ্রামবাংলার জমিদারের প্রতাপ ও তার অবক্ষয়ের শোচনীয় রূপ। 
- 'জলসাঘর' গল্পের প্রধান বিষয় হলো একটা সামন্ততান্ত্রিক জমিদার পরিবারের পতনের চিত্র।
- জমিদারতন্ত্রের সমৃদ্ধি ও অবসানের রূপ এই গল্পগুলিতে লক্ষ করা যায়। 
- জমিদার বাড়ির ধ্বংসসম্মুখ অবস্থার মধ্যেও সামন্ততান্ত্রিক ঐতিহ্যের কিছু নমুনা গল্পে দেখানো হয়েছে । 

অন্যদিকে, 
রাইকমল, কালিন্দী = তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। 
অগ্রদানী =  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প 

উৎস: জলসাঘর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'তাতারী' কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) চিলেকোঠার সেপাই
  2. খ) ক্রীতদাসের হাসি
  3. গ) লালসালু
  4. ঘ) চাঁদের অমাবস্যা 
ব্যাখ্যা
'তাতারী' শওকত ওসমান রচিত 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের চরিত্র। 
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬২ সালে।
- উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালােচনা করা হয়েছে। 
- মধ্যপ্রাচ্যের কাহিনির আধারে এই উপন্যাসে তৎকালীন পাকিস্তানকে তুলে ধরা হয়েছে।
- উপন্যাসের চরিত্রগুলো এ প্রসঙ্গে মিলে যায়। 
যেমন, বাদশা হারুন হলেন আইয়ুব খান, বেগম জুবাইদা হলেন পাকিস্তানের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ; তাতারী হলেন পাকিস্তানের সাধারণ জনতা; মেহেরজান হলেন বাংলাদেশের স্বাধীনতা যা তুর্কি থেকে বার বার হাতবদল হয়েছে। 
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয়৷

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
শওকত আলীর ত্রয়ী উপন্যাস 'দক্ষিণায়নের দিনে'র শেষখণ্ড কোনটি?
  1. ক) দক্ষিণায়ণের দিন
  2. খ) কুলায় কালস্রোত
  3. গ) পূর্বরাত্রি পূর্বদিন
  4. ঘ) পিঙ্গল আকাশ
ব্যাখ্যা
'দক্ষিণায়নের দিন' প্রখ্যাত বাংলাদেশী ঔপন্যাসিক শওকত আলী রচিত একটি সমকালীন উপন্যাস।
- উপন্যাসটি ১৯৮৬ সালে প্রকশিত হয়।
- একটি মধ্যবিত্ত পরিবারের উত্থান, পতন, সংগ্রাম, ভালোবাসার সমন্বয়ে বহুস্তর জীবনের পূর্ণ রূপ তুলে ধরা হয়েছে। 
উপন্যাসের তিনিটি খণ্ড: 
- দক্ষিণায়নের দিন,
- কুলায় কালস্রোত এবং
- পূর্বরাত্রি পূর্বদিন 

- তিনটি উপন্যাসেই পাত্র পাত্রী একই হওয়ায় প্রকাশক এই ত্রয়ী উপন্যাসকে একত্রে দক্ষিণায়নের দিন নামে প্রকাশ করেন।

উৎস: দক্ষিণায়নের দিন, শওকত আলী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
বাংলাদেশের আঞ্চলিক অভিধানের প্রধান সম্পাদক-
  1. ক) সৈয়দ আলী আহসান
  2. খ) মুহম্মদ এনামুল হক
  3. গ) মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ) মুহম্মদ আব্দুল হাই
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রকাশিত আঞ্চলিক অভিধানের প্রধান সম্পাদক ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯)। 
তার অন্যান্য সংকলিত ও সম্পাদিত গ্রন্থ:
- পদ্মাবতী,
- প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী,
- গল্প সংকলন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ-
  1. ক) তৈল
  2. খ) রক্ষক
  3. গ) স্বর্ণ
  4. ঘ) আবরণ
ব্যাখ্যা
দ্বিস্বরধ্বনি
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়।
- যেমন – লাউ’ শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং উ] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি (আড়] তৈরি হয়েছে।

>দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
- [আই]: তাই, নাই
- [এই]: সেই, নেই
- [আ]: যাও, দাও
- [আ]: খায়, যায়
- [উই]: দুই, রুই
- [অ]: নয়, হয়
- [ওউ]: মৌ, বউ
- [ওই]: কৈ, দই অনুরূপভাবে, তৈল 
- [এ]: কেউ, ঘেউ

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৮.
Fill in the blanks (Question: 18-22):
My boss wants the work ____ before long.
  1. ক) finish
  2. খ) finished
  3. গ) finishing
  4. ঘ) finishes
ব্যাখ্যা
এখানে wants হচ্ছে বাক্যের মূল verb. একই Subject দি‌য়ে দুইটি finite verb (Tense অনুযায়ী) থাকতে পারে না। তাই অন্য verb টিকে participle/gerund/infinitive আকারে বসাতে হবে।
Context অনুসারে, passive হি‌সে‌বে এখানে finished - past participle বসাতে হবে। 

My boss wants the work finished before long.
- আমার বস চান কাজটি শীঘ্রই শেষ হোক।

'Before long' means - in the near future : soon.
১৯.
The lion rushed _____ the rabbit.
  1. ক) at
  2. খ) with
  3. গ) on
  4. ঘ) to
ব্যাখ্যা
Rush at (someone or something) 
Meaning - To run toward someone or something, especially in an aggressive manner.
২০.
They selected me for the job only ____ merit.
  1. ক) with
  2. খ) along
  3. গ) on
  4. ঘ) in
ব্যাখ্যা
On someone's (own) merits / on its (own) merits )
idiom
Meaning: 
based only on a person's or thing's qualities and not on what other people say about that person or thing.

Source: Cambridge Dictionary
২১.
You will see signs of ____ everywhere, which speak well for the  ____ of these people.
  1. ক) decoration - senses
  2. খ) industry - prosperity
  3. গ) beauty - careful
  4. ঘ) clear - debris
ব্যাখ্যা
ক)
Decoration - অলংকরণ; ভূষণ; শোভাবর্ধন; সম্মাননা।
Sense - ইন্দ্রিয়; জ্ঞানেন্দ্রিয়।

খ)
Industry - শিল্প; শ্রমশিল্প।
Prosperity - সমৃদ্ধি; শ্রীবৃদ্ধি; সৌভাগ্য; সাফল্য; উন্নতি; সংবৃদ্ধি।

গ)
Beauty - সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য।
Careful - সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া।

ঘ)
Clear - স্বচ্ছ; নির্দোষ; গ্লানিমুক্ত; স্পষ্ট।
Debris - ইতস্তত বিক্ষিপ্ত ভগ্নাংশ; ধ্বংসাবশেষ।

Context অনুসারে একমাত্র খ) অপশনের শব্দগুলো শূন্যস্থানে বসালে Sentence টি যথাযথ অর্থপূর্ণ হবে।

সম্পূর্ণ বাক্যের অর্থ - তুমি সর্বত্র শিল্পের ছোয়া দেখতে পাবে যা মানুষের সুখ-সমৃদ্ধির কথা বলে।
২২.
He applied for and was ____ legal aid by the Labor Ministry.
  1. ক) offered
  2. খ) granted
  3. গ) allowed
  4. ঘ) awarded
ব্যাখ্যা
Grant (Verb transitive)
English Meaning: agree to give or allow (something requested) to.
Bangla Meaning: (১) (প্রার্থিত বস্তু) প্রদান করতে সম্মত হওয়া, মঞ্জুর করা: grant a request. (২) (কোনো কিছু সত্য বলে) স্বীকার করা বা মেনে নেওয়া: I grant that he’s a dependable man.

আবেদন মঞ্জুরের ক্ষেত্রে grant শব্দটি ব্যবহৃত হয়।
২৩.
The affection of his wife bore him up in the midst of all his problems.
  1. ক) To humble down
  2. খ) To sustain
  3. গ) To deceive
  4. ঘ) To play way
ব্যাখ্যা
Bear up (against/under something)
English Meaning: to deal with a very sad or difficult situation in a brave and determined way.
Bangla Meaning: (দুঃখ, ব্যথা, ক্ষতি ইত্যাদির মুখে) নিজেকে শক্ত রাখা।

Ex: Everyone cannot bear up well against the misfortunes of life.

-----------------
Humble - to make someone understand that they are not as important or special as they thought:
Sustain somebody/something - to provide enough of what somebody/something needs in order to live or exist.
Deceive (somebody) - to make somebody have a wrong idea about somebody/something.

Source: Accessible Dictionary, Oxford Dictionary and Cambridge Dictionary
২৪.
To lay up
  1. ক) To be confined to bed
  2. খ) To tolerate
  3. গ) Live peacefully
  4. ঘ) To be cooperative
ব্যাখ্যা
Lay someone up (phrasal verb)
- to force someone to stay in bed.

Ex: She's been laid up with the flu for over a week.

Source: Cambridge Dictionary.
২৫.
The antonym of ADHERE is
  1. ক) Detach
  2. খ) Engulf
  3. গ) Contain
  4. ঘ) Cleanse
ব্যাখ্যা
Adhere - দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।
Detach - বিচ্ছিন্ন করা।
Engulf - গ্রাস করা।
Contain - ধারণ করা।
Cleanse - পরিষ্কার করা; বিশোধন করা।

Source: Accessible Dictionary
২৬.
Antonym of MUNDANE is
  1. ক) Sufficient
  2. খ) Exotic
  3. গ) Perfect
  4. ঘ) Agile
ব্যাখ্যা
Mundane (adjective) - (১) জাগতিক; পার্থিব; ইহলৌকিক (আধ্যাত্মিক বা স্বর্গীয়ের বিপরীত)। (২) নীরস; নিরানন্দ; মামুলি; গতানুগতিক।
Sufficient (adjective) - যথেষ্ট; পর্যাপ্ত; ঢের।
Exotic (adjective) - (১) (গাছপালা, ফ্যাশন, শব্দ, ভাবধারা ইত্যাদি প্রসঙ্গে) বিদেশি, বহিরাগত। (২) অদ্ভুত; উদ্ভট; বিচিত্র; চমকপ্রদ।
Perfect (adjective) - নিখুঁত; উৎকৃষ্ট, নির্ভুল; সঠিক।
Agile (adjective) - (জীবন্ত বস্তু) ক্ষিপ্র; ক্ষিপ্রগতি; চটপটে; গতিশীল।

Source: Accessible Dictionay
২৭.
Passive voice of 'you can help us'.
  1. ক) We can be help by you.
  2. খ) We could be helped by you.
  3. গ) We can be helped by you.
  4. ঘ) We are helped by you.
ব্যাখ্যা
• Passive Voice of Modals এর structure:
- object হয়ে যাবে subject,
- এর পর বাক্যে ব্যবহৃত can/may/would/should/must/ might বসবে,
- তারপর 'be' verb বসবে।
- এরপর মূল verb এর past participle বসাতে হবে।
- 'by' preposition এর পর লিখতে হবে বাক্যের আসল subject টি।

সে অনুসারে সঠিক passive form: We can be helped by you.
২৮.
Passive voice of 'Open the window'.
  1. ক) Let the window be opened.
  2. খ) Let the window should be opened.
  3. গ) Let the window open.
  4. ঘ) The window is opened.
ব্যাখ্যা
An imperative sentence in the passive voice has the following form:
Let + object + be + past participle.
সে অনুসারে, সঠিক passive form: Let the window be opened.

Source: englishgrammar.org
২৯.
The meaning of the phrase 'to smell a rat' is
  1. ক) To see signs of plague epidemic.
  2. খ) To suspect foul dealing
  3. গ) To get bad smell of a dead rat.
  4. ঘ) To be in a bad moral.
ব্যাখ্যা
Smell a rat - Begin to suspect trickery or deception.

Few example sentences:
'When he died, investigators were called in and soon smelt a rat.'
'Residents of Hopgrove were sent letters informing them their wheelie bins would arrive at the beginning of April but, when none turned up, they began to smell a rat.'

Source: Oxford Dictionary.
৩০.
Multiplication : Division ::
  1. ক) Zero : Infinity
  2. খ) Increase : Decrease
  3. গ) Calculate : Estimate
  4. ঘ) Digit : Series
ব্যাখ্যা
Multiplication এর বিপরীত হচ্ছে Division.
একইভাবে,
Increase এর বিপরীত হচ্ছে Decrease
৩১.
Heart : Cardiology ::
  1. ক) Brain : psychology
  2. খ) History : histology
  3. গ) Fossil : Paleontology
  4. ঘ) Civics : polity
ব্যাখ্যা
- Cardiology is the study and treatment of heart diseases.
- Paleontology is the study of fossils.

Source: Oxford Dictionary
৩২.
Shield : Soldier ::
  1. ক) Helmet : rider
  2. খ) Stethoscope: doctor
  3. গ) Advocate: court
  4. ঘ) Book: author
ব্যাখ্যা
Soldier নিজেকে আঘাত থেকে রক্ষা করার জন্য Shield ব্যবহার করে।
একইভাবে, Rider নিজেকে আঘাত থেকে রক্ষা করার জন্য Helmet ব্যবহার করে।
৩৩.
Find out the correct spelt word:
  1. ক) Gragarious
  2. খ) Gragerious
  3. গ) Gregarious
  4. ঘ) Gregareous 
ব্যাখ্যা
The correct spelling is 'Gregarious'
Bangla Meaning: দলবদ্ধভাবে বাস করে এমন; যূথচর; সঙ্গলিপ্সু।

Source: Accessible Dictionary by Bangla Academy
৩৪.
Translate the following sentence into English : তার মেয়েটি ভাল গান গায়, তাই নয় কি?
  1. ক) His daughter sings well, isn't it so?
  2. খ) His daughter sings well, doesn't she?
  3. গ) His daughter sings well, doesn't it?
  4. ঘ) His daughter sings well, isn't she?
ব্যাখ্যা
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে। 

এখানে, subject হচ্ছে His daughter যার pronoun হিসেবে she বসবে এবং মূল বাক্যে কোন auxiliary verb না থাকায় Tag question করার সময় auxiliary verb হিসেবে doesn't যোগ করতে হবে।
৩৫.
The idiom 'by and large' means-
  1. ক) Very large
  2. খ) Mostly
  3. গ) Everywhere
  4. ঘ) Far away
ব্যাখ্যা
By and large
On the whole; everything considered.

Synonyms
largely, mostly, mainly, to a large extent

Source: Oxford Dictionary
৩৬.
How many prime number are in between 45 to 72?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
45 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যা 47, 53, 59, 61, 67, 71

45 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬টি
৩৭.
What is the difference between the 6 digit largest and smallest numbers?
  1. ক) 888889
  2. খ) 899999
  3. গ) 999888
  4. ঘ) 988888
ব্যাখ্যা
6 অঙ্কের বৃহত্তম সংখ্যা = 999999
6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = 100000
পার্থক্য = 999999 - 100000
            = 899,999
৩৮.
What is the next number in the series 1, 4, 9, 16.......?
  1. ক) 25
  2. খ) 23
  3. গ) 21
  4. ঘ) 31
ব্যাখ্যা
এখানে,
12 = 1
22 = 4
32 = 9 
42 = 16 
52 = 25
৩৯.
In a club 50% of the male voters and 80% of the female voters voted for candidate A. If candidate A received 70% of the total votes, what is the ratio of male to female voters?
  1. ক) 1/2
  2. খ) 1/3
  3. গ) 1/4
  4. ঘ) 1/5
ব্যাখ্যা
Let,
Male voter = x and Female voter = y
50% of x + 80% of y = 70% of (x + y)
⇒ 50x/100 + 80y/100 = {70(x+y)}/100
⇒ (50x + 80y)/100 = (70x + 70y)/100
⇒ 80y – 70y= 70x – 50x
⇒ 10y = 20x
⇒ x/y = 10/20 = 1/2
∴ x : y = 1 : 2
৪০.
An amount of Tk. 735 was divided between A, B and C. If each of them had received Tk. 25 less, their shares would have been in the ratio of 1 : 3 : 2. The money received by C was : 
  1. ক) 195
  2. খ) 200
  3. গ) 225
  4. ঘ) 245
ব্যাখ্যা
ধরি,
A. পায় (x - 25) টাকা,
B পায় (3x - 25) টাকা
 C পায় (2x - 25) টাকা।
প্রশ্নমতে,
(x - 25) + (3x - 25) + (2x - 25) = 735
6x - 75 = 735 
6x = 735 + 75 
6x = 810
x = 135

 C পায় = 2x - 25 টাকা
              = (2 × 135 - 25) টাকা
              = 245 টাকা 
৪১.
Sam ranked ninth from the top and thirty-eight from the bottom in a class. How many students are there in the class?
  1. ক) 45
  2. খ) 46
  3. গ) 47
  4. ঘ) 48
ব্যাখ্যা
নির্ণেয় ছাত্রসংখ্যা = ৯ + ৩৮ - ১ = ৪৬ জন
৪২.
The average mark obtained by 15 students was 10 and the average mark obtained by 10 students was 15. What was the average mark obtained by all students?
  1. ক) 10
  2. খ) 12.5
  3. গ) 15
  4. ঘ) 12
ব্যাখ্যা
15 জনের মোট নম্বর 15 × 10 = 150
10 জনের মোট নম্বর = 10 × 15 = 150

25 জনের মোট নম্বর = 150 + 150 = 300
25 জনের গড় নম্বর = 300/25 = 12
৪৩.
The sum of the ages of the son and father is 120 years. The father age is 3 times than the son. What is the age of father?
  1. ক) 75
  2. খ) 80
  3. গ) 90
  4. ঘ) 85
ব্যাখ্যা
ধরি,
পুত্রের বয়স x বছর 
পিতার বয়স 3x
প্রশ্নমতে,
x + 3x = 120
4x = 120
x=30

পিতার বয়স = 3 × 30 = 90 বছর
৪৪.
A boat goes 8 km in one hour along the stream and 2 km in one hour against the stream. The speed in km/hr. of the stream is:
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
নৌকার বেগ + স্রোতের বেগ = 8
নৌকার বেগ - স্রোতের বেগ = 2
------------------------
2 (স্রোতের বেগ) = 6        [বিয়োগ করে]
স্রোতের বেগ = 6/2 = 3


∴ স্রোতের বেগ = 3 কি.মি
এবং নৌকার বেগ = (8 - 3) = 5 কি.মি
৪৫.
In 10 years A will be twice old as B was 10 years ago. If A is now 9 years older than B. the present age of B?
  1. ক) 19
  2. খ) 39
  3. গ) 29
  4. ঘ) 49
ব্যাখ্যা
ধরি 
B এর বর্তমান বয়স = x বছর 
A এর বর্তমান বয়স = x + 9 বছর 

প্রশ্নমতে,
(x + 9) + 10 = 2(x - 10)
x + 19 = 2x - 20
2x - 20 = x + 19 
2x - x = 19  + 20 
x = 39 
B এর বর্তমান বয়স = 39 বছর
৪৬.
A man's regular pay is Taka 30 per hour up to 40 hours. Overtime is twice the payment for regular time. If he was paid taka 1680, how many hours overtime did he work? 
  1. ক) 48
  2. খ) 28
  3. গ) 16
  4. ঘ) 8
ব্যাখ্যা
ধরি,
Overtime করেছিল x ঘণ্টা
প্রশ্নমতে,
30 × 40 + 30 × 2 × x = 1680 
1200 + 60x = 1680 
60x = 1680 - 1200
60x = 480 
x = 480/60 
x = 8
৪৭.
Idrak buys 80 kg sugar at taka 40 per kg. and 40 kg rice at taka 50 per kg. At what price approximately in taka per kg should he sell to make profit 10% of cost?
  1. ক) 42.3
  2. খ) 44.3
  3. গ) 47.7
  4. ঘ) 49.2
ব্যাখ্যা
80 কেজি চিনির ক্রয়মূল্য = 80 × 40 = 3200 টাকা 
40 কেজি চালের ক্রয়মূল্য = 40 ×50 = 2000 টাকা 

চিনি ও চালের মোট পরিমাণ = 80 + 40 = 120 কেজি 

১০% লাভে 
মোট বিক্রয়মূল্য = 5200 + 5200 এর 10% 
                          = (5200 + 520)
                           = 5720 টাকা 


প্রতিকেজির বিক্রয়মূল্য = 5720/120 = 47.7 টাকা
৪৮.
The 2nd angle of a right triangle is 30 degrees. Then how many degrees is the 3rd angle?
  1. ক) 50
  2. খ) 60
  3. গ) 70
  4. ঘ) 80
ব্যাখ্যা
আমরা জানি 
সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° 
২য় কোণ 30°  হলে 
৩য় কোণ =180° - (90° + 30°) = 180° - 120° = 60°
৪৯.
A rectangular field will be fenced on three side leaving one side of 20 feet uncovered. If the area of the field 680 square feet. How many feet of fencing is required?
  1. ক) 88
  2. খ) 34
  3. গ) 40
  4. ঘ) 68
ব্যাখ্যা
আয়তাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য = 20 ফুট 
আয়তাকার মাঠের  ক্ষেত্রফল = 680 বর্গ ফুট 

আয়তাকার মাঠের অন্য পাশের দৈর্ঘ্য = 680/20 ফুট = 34 ফুট

বেড়ার দৈর্ঘ্য = (34 + 20 + 34) = 88 ফুট
৫০.
The perimeter of a rectangle is 60 meters. If its length is twice its breadth, then its are (in m2) is:
  1. ক) 160
  2. খ) 200
  3. গ) 220
  4. ঘ) 180
ব্যাখ্যা
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ= x মিটার এবং দৈর্ঘ্য 2x মিটার
প্রশ্নমতে,
2(x + 2x) = 60
3x = 30 
x = 10 

আয়তক্ষেত্রের প্রস্থ= 10 মিটার এবং দৈর্ঘ্য 2 × 10 = 20 মিটার
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 10 × 20 = 200 বর্গমিটার
৫১.
Capital of Malawi is
  1. ক) Lilongwe
  2. খ) Cape town
  3. গ) Jaitu
  4. ঘ) Milan
ব্যাখ্যা
Capital of Malawi is Lilongwe.
Malawi, landlocked country in southeastern Africa.
 
Source: Britannica
৫২.
The capital of Iraq's autonomous Kurdish region is-
  1. ক) Tikrit
  2. খ) Erbil
  3. গ) Mosul
  4. ঘ) Hamza 
ব্যাখ্যা
Erbil is the capital of the autonomous Kurdistan region of Iraq. 
It is the fourth largest city in Iraq after Baghdad, Basra and Mosul.
 
Source: Britannica
৫৩.
Which nation always speaks first at the UN General Assembly?
  1. ক) US
  2. খ) UK
  3. গ) Brazil
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Brazil has been the first speaker at the UNGA annual General Assembly for over six decades now. 
While some assume that the order is determined alphabetically, this is not the case. This tradition dates back to the early years of the United Nations, following its formation soon after the end of World War II.
In those days, most countries were reluctant to be the first to address the chamber. Brazil, at the time, was the only country that volunteered to speak first.
 
Source: News report
৫৪.
G-20 summit 2021 held in-
  1. ক) Glasgow
  2. খ) Rome
  3. গ) Paris
  4. ঘ) New York 
ব্যাখ্যা
২০২১ সালের ৩০-৩১ অক্টোবর,  ১৬তম G-20 সম্মেলন ইতালির রোম শহরে অনুষ্ঠিত হয়।
১৭তম G-20 (Group of Twenty) সম্মেলন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ২০২২ সালের ১৫-১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
অন্যদিকে,
- ১৮তম সম্মেলন : ২০২৩ সালে ভারতের জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হবে।
- ১৯তম সম্মেলন : ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- প্রথম G-20 সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ১৪-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে।


(তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট)।
৫৫.
'Hispaniola' is the old name of
  1. ক) Iran
  2. খ) Cuba
  3. গ) Fiji
  4. ঘ) Haiti
ব্যাখ্যা
Haiti এর পূর্বনাম Hispaniola.
Hispaniola, Spanish La Española, second largest island of the West Indies, lying within the Greater Antilles, in the Caribbean Sea. It is divided politically into the Republic of Haiti (west) and the Dominican Republic (east).
 
Christopher Columbus renamed the island Española (Hispaniola) meaning “little Spain.” On December 5, 1492, Columbus anchored off the northern shoreline of Haiti, near modern Cap-Haïtien.
 
Source: Britannica, gsp.yale.edu
৫৬.
Who was the leading scorer in T20 World Cup 2021?
  1. ক) Rohit Sharma
  2. খ) Mohammad Rizwan
  3. গ) David Warner
  4. ঘ) Babar Azam
ব্যাখ্যা
- Babar Azam was the leading scorer in T20 World Cup 2021.
- He scored 303 Runs in this tournament.
 
Source: ICC Website
৫৭.
T20 world cup 2022 will be held in-
  1. ক) India
  2. খ) New Zealand
  3. গ) England
  4. ঘ) Australia
ব্যাখ্যা
- ২০২২ সালের আইসিসি অষ্টম টি ২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। 
- নবম টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সালে - ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে, 
- দশম টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - ২০২৬ সালে ভারত ও শ্রীলংকায়, 
- একাদশ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে - অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, 
- দ্বাদশ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০৩০ সালে - ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে।

সূত্র: আইসিসি ওয়েবসাইট
৫৮.
US Journalist Danny Fenster released from Myanmar prison and will be allowed to leave country just days after getting how many years sentence?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 20
ব্যাখ্যা
US journalist Danny Fenster has been released from a prison in Myanmar, three days after he was sentenced to 11 years behind bars for what Yangon said were breaches of immigration and “terrorism” laws, his employer and a former United States ambassador to the United Nations have confirmed.
 
Source: Aljazeera
৫৯.
Which Asian country is home to the most nuclear power plants?
  1. ক) China
  2. খ) South Korea
  3. গ) Taiwan
  4. ঘ) India
ব্যাখ্যা
- China is home to the most nuclear power plants in Asia.
- Japan is in the second position in Asia.
- China has 55 nuclear power plants, while Japan has 33 nuclear power plants.
 
Source: IAEA Website
৬০.
How many US states border the Pacific Ocean?
  1. ক) Four
  2. খ) Three
  3. গ) Five
  4. ঘ) Seven
ব্যাখ্যা
The Pacific Ocean is on the West Coast of the United States. 
The Pacific Ocean is the largest ocean in the world. It reaches from the West Coast of the United States to Asia and Australia. 
The states of Alaska, Washington, Oregon, California, and Hawaii border the Pacific Ocean.
 
Source: americanhistory.si.edu
৬১.
Mojave Desert is located in-
  1. ক) Afghanistan
  2. খ) India
  3. গ) Africa
  4. ঘ) USA
ব্যাখ্যা
মোজাবে মরুভূমি যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাংশ জুড়ে অবস্থিত এবং কিছু অংশ নেবাদা, এরিজোনা, উতাহ অঙ্গরাজ্যে জুড়ে বিস্তৃত। 
 
বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান:
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া
- সাহারা মরুভূমি : আফ্রিকা
- আতাকামা মরুভূমি : চিলি
- পাতাগোনিয়া মরুভূমি : চিলি, আর্জেন্টিনা।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৬২.
The creator of the popular numbers puzzle Sudoku?
  1. ক) Hiroko Akutso
  2. খ) Shinzo Teng
  3. গ) Marni Suzuki
  4. ঘ) Maki Kaji
ব্যাখ্যা
- Maki Kaji, the creator of the numbers puzzle sudoku that's drawn fans around the world. 
- Maki Kaji, the creator of the popular numbers puzzle Sudoku whose life's work was spreading the joy of puzzles.
 
উৎস: npr.org
৬৩.
Who is the winner of Tennis US open 2021?
  1. ক) Roger Federer
  2. খ) Daniil Medvedev
  3. গ) Novak Djokovic
  4. ঘ) Rafael Nadal
ব্যাখ্যা
- Russian tennis player Daniil Medvedev won the men's singles title at the 2021 US Open.
- Daniil Medvedev defeated Novak Djokovic in a final.
 
Source: US OPEN Website
৬৪.
The currency of Ecuador is-
  1. ক) Pound
  2. খ) Peso
  3. গ) US Dollar
  4. ঘ) Lira
ব্যাখ্যা
- The current official currency of Ecuador is the United States dollar. 
- It became the official currency of Ecuador on March 13, 2000.
 
Source: WorldAtlas Website
৬৫.
Gogland Island belongs to which country?
  1. ক) Estonia 
  2. খ) Sweden
  3. গ) Russia
  4. ঘ) Finland
ব্যাখ্যা
Gogland Island বাল্টিক সাগরের পূর্বদিকে ফিনল্যান্ড উপসাগরে অবস্থিত।
ইহা রাশিয়ার  নিয়ন্ত্রণাধীন একটি দ্বীপ। 
 
উৎস: artsandculture.google.com
৬৬.
Which level language is Assembly Language?
  1. ক) high-level programming language
  2. খ) medium-level programming language
  3. গ) low-level programming language
  4. ঘ) machine language
ব্যাখ্যা
- মেশিন ল্যাংগুয়েজ ও এসেম্বলি ল্যাংগুয়েজ হচ্ছে Low level Language যা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ভাষা।
- তৃতীয় প্রজন্ম থেকে হাই লেভেল ল্যাংগুয়েজ ব্যবহার হয়ে আসছে। যেমন- Python, Java, C, C++, ALGOL, Fortran ইত্যাদি।
৬৭.
What is the full from of ALU?
  1. ক) Arithmetic logic Unit
  2. খ) Allowed logic unit.
  3. গ) Ascii logic unit
  4. ঘ) Arithmetic least unit
ব্যাখ্যা
ALU এর পূর্ণরূপ Arithmetic Logic Unit.
মাইক্রোপ্রসেসরের সংগঠন(Organization of Microprocessor)
মাইক্রোপ্রসেসর প্রধানত তিনটি অংশে বিভক্ত।
যথা
১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
২. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit) ও
৩. রেজিস্টারসমূহ (Register Set)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
Most World Wide Web page contains commands in the language of
  1. ক) NIH
  2. খ) HTML
  3. গ) URL
  4. ঘ) IRC
ব্যাখ্যা
- বিশ্বের বেশিরভাগ ওয়েবপেইজ HTML দ্বারা চালিত। 
 
- HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
-  HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত। 
- জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস-লী (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন। 
- HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৯.
Which one of the following is not a computer language?
  1. ক) PASCAL
  2. খ) UNIX
  3. গ) FORTRAN
  4. ঘ) COBOL
ব্যাখ্যা
PASCAL, FORTRAN, COBOL হলো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
অপরদিকে, UNIX হলো একটি অপারেটিং সিস্টেম। 
 
৭০.
'Google's Language Translator' is an example of the application of-
  1. ক) machine learning
  2. খ) computer simulations
  3. গ) debugging
  4. ঘ) internet
ব্যাখ্যা
- Google Translate uses Machine Learning.
- It uses Statistical machine translation (SMT) which is a fancy way of saying that it analyses millions of documents that are already translated from one language to another.
 
Source: www.geeksforgeeks.org