পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১০ জুলাই, ২০২০সময়24 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১০ জুলাই, ২০২০ · ৫০ প্রশ্ন

.
'সূর্য' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) অর্ক
  2. খ) পূষা
  3. গ) সূর
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
সূর্য - দিবাকর; রবি; ভানু; আফতাব; তপন; প্রভাকর; দিনমণি; বিবস্বান; বিভাবসু; মিত্র; মিহির; সবিতা; ভাস্কর; আদিত্য; মার্তণ্ড; অর্ক; পূষা; সূর; অর্যমা।
অনীক - সৈন্যদল; সৈনিক; সেনানী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
‘গঞ্জ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত হয়?
  1. ক) জ+ঞ
  2. খ) ঞ্+জ
  3. গ) ন+জ
  4. ঘ) ণ+জ
ব্যাখ্যা
কয়েকটি যুক্তবর্ণঃ
ষ্+ণ= ষ্ণ (উষ্ণ), ব্‌+ধ = ব্ধ (ক্ষুব্ধ), ক্+ষ= ক্ষ (ক্ষুধা) এবং ঞ্+জ= ঞ্জ (গঞ্জ)।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি
.
‘সিংহাসন’ কোন ধরনের কর্মধারয় সমাস?
  1. ক) রুপক
  2. খ) উপমিত
  3. গ) উপমান
  4. ঘ) মধ্যপদলোপী
ব্যাখ্যা
মধ্যপদলোপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের মধ্যবর্তী পদগুলো লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন, জ্যোৎস্না শোভিত যে রাত = জ্যোৎস্নারাত, সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
Source: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) জাজ্বল্যমান
  2. খ) জাজ্জল্যমান
  3. গ) জাজ্জলমান
  4. ঘ) জাজল্যমান
ব্যাখ্যা
কিছু শুদ্ধ বানানঃ ব্যুৎপত্তি, জাজ্বল্যমান, ব্যবচ্ছেদ, মুমূর্ষু, স্বায়ত্তশাসন, মুমুক্ষু; দূরদর্শী, দূরদর্শন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
কোনটি ভিন্নার্থক শব্দ?
  1. ক) নগরাজ
  2. খ) নগাধিপ
  3. গ) নরপতি
  4. ঘ) হিমালয়
ব্যাখ্যা
নগেন্দ্র (বিশেষ্য): নগ, নগপতি, নগরাজ, নগাধিপ, নগাধিরাজ, পর্বতশ্রেষ্ঠ; সর্বোচ্চ পর্বত; হিমালয়।
নৃপতি (বিশেষ্য) - নৃপ, ভূপতি; নরপতি; রাজা; বাদশাহ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
‘ত্রিযামা’ শব্দের অর্থ না কোনটি?
  1. ক) রাত্রি
  2. খ) শর্বরী
  3. গ) যামিনী
  4. ঘ) দামিনী
ব্যাখ্যা
বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ - সৌদামিনী, দামিনী, তড়িৎ, ক্ষণপ্রভা, অচিরপ্রভা, চিকুর। রাত্রি শব্দের সমার্থক শব্দ - নিশি, শর্বরী, যামিনী, ক্ষণদা, ত্রিযামা, নিশা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
‘সতীন্দ্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সতি+ইন্দ্র
  2. খ) সতী+ঈন্দ্র
  3. গ) সতি+ঈন্দ্র
  4. ঘ) সতী+ইন্দ্র
ব্যাখ্যা
ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমনঃ সুধী+ইন্দ্র = সুধীন্দ্র, সতী+ইন্দ্র = সতীন্দ্র, মহী+ইন্দ্র = মহীন্দ্র।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
.
নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
  1. ক) গর্দভ
  2. খ) গৃহস্থ
  3. গ) পরশ
  4. ঘ) গৃহিণী
ব্যাখ্যা
যে সকল তৎসম শব্দ কিছুটা বিকৃত বা পরিবর্তত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে। যেমন - গৃহিনী = গিন্নী, কর্মকার = কামার, গর্দভ = গাধা, বর্তিকা = বাতি, গৃহস্থ = গেরস্থ নিমন্ত্রণ = নেমন্তন্ন, হংস = হাঁস, জ্যোৎস্না = জ্যোছনা, স্পর্শ = পরশ ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
কাজী নজরুল ইসলাম এর 'প্রলয়োল্লাস' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. ক) বিষের বাঁশী
  2. খ) সঞ্চয়িতা
  3. গ) অগ্নিবীণা
  4. ঘ) বিদ্রোহী
ব্যাখ্যা
বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ অগ্নি-বীণার ২য় কবিতা। এই গ্রন্থের প্রথম কবিতা প্রলয়োল্লাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১০.
‘প্রচুর’ শব্দের বিশেষ্য কোনটি?
  1. ক) প্রবল
  2. খ) প্রাচুর্য
  3. গ) প্রচুরক
  4. ঘ) প্রচুর শব্দটি নিজেই বিশেষ্য
ব্যাখ্যা
প্রচুর শব্দটি বিশেষণ যার অর্থ - প্রয়োজনানুরূপ; যথেষ্ট; পর্যাপ্ত। প্রাচুর্য শব্দটি বিশেষ্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১১.
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
  1. ক) ৬ টি
  2. খ) ৪ টি
  3. গ) ০ টি
  4. ঘ) ১ টি
ব্যাখ্যা

স্বরবর্ণ মোট ১১টি।
তার মধ্যে,
- পূর্ণমাত্রা - ৬টি
- অর্ধমাত্রা - ১টি এবং
- মাত্রাহীন - ৪টি বর্ণ রয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১২.
সৈয়দ মুজতবা আলী’র উপন্যাস কোনটি?
  1. ক) পঞ্চতন্ত্র
  2. খ) অবিশ্বাস্য
  3. গ) চাচা কাহিনী
  4. ঘ) জলে-ডাঙায়
ব্যাখ্যা
বার্লিন প্রবাসী বাঙালী তরুণ ছাত্রদের নিয়ে রচিত ছোটগল্পগ্রন্থ 'চাচা কাহিনী' রচনা করেন সৈয়দ মুজতবা আলী। তার রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ভ্রমণকাহিনীঃ দেশে-বিদেশে (১৯৪৯), জলে-ডাঙায় (১৯৬০); উপন্যাসঃ অবিশ্বাস্য, শবনম; রম্যরচনাঃ পঞ্চতন্ত্র উল্লেখযোগ্য।
উৎসঃ বাংলাপিডিয়া।
১৩.
'পেরেক' শব্দটি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কোন বিদেশি শব্দ হতে এসেছে?
  1. ক) পর্তুগিজ
  2. খ) আরবি
  3. গ) ফারসি
  4. ঘ) ওলন্দাজ
ব্যাখ্যা

পর্তুগীজ' ভাষা থেকে আগত কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা শব্দ -
আচার, আনারস, আলপিন, আলমারী, ইস্পাত, গির্জা, গুদাম, চাবি, তামাক, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, পেরেক, বালতি, সাবান ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১৪.
বিভাবসু’র সমার্থক শব্দ কোনটি?
  1. ক) তিমির
  2. খ) পবন
  3. গ) পাবক
  4. ঘ) পানি
ব্যাখ্যা
আগুন' শব্দের সমার্থক শব্দ গুলো হলো- অনল, অগ্নি, পাবক, বহ্নি, হুতাশন, সর্বভুক, কৃশানু, বিভাবসু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৫.
বাক্যে হাইফেন (-) থাকলে কতক্ষণ সময় থামতে হয়?
  1. ক) থামতে হয় না
  2. খ) ‘এক’ বলতে যতক্ষণ লাগে
  3. গ) ‘এক’ বলার দ্বিগুণ সময়
  4. ঘ) দুই সেকেন্ড
ব্যাখ্যা

বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণঃ
- কমা বা পাদচ্ছেদ এবং উদ্ধৃতি চিহ্ন থাকলে -- 'এক' উচ্চারণে যত সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।
- সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে -- 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।
- হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্রাকেট থাকলে -- থামার প্রয়োজন হয় না।
- দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে -- এক সেকেন্ড থামতে হয়।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১৬.
Choose the correct English Translations : আমার যদি পাখির মতো ডানা থাকত?
  1. ক) If I would have the wings of a bird!
  2. খ) Would that I had the wings of bird!
  3. গ) I wish that I would have the wings of a bird!
  4. ঘ) What if had I the wings of bird!
ব্যাখ্যা
‘আমার যদি পাখির মত ডানা থাকত’ বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ হলো Would that I had the wings of bird অথবা Had I the wings of bird.
১৭.
Shakib Al Hasan is sure ____ chasing down the target set by West Indies.
  1. ক) on
  2. খ) with
  3. গ) of
  4. ঘ) for
ব্যাখ্যা
Sure of এর অর্থ হলো confident in one's abilities। সুতরাং সঠিক উত্তরটি হলো of।
১৮.
Jacob prefers HIIT exercise ____ yoga exercise.
  1. ক) for
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) in
ব্যাখ্যা
prefer (someone or something) to (someone or something else) অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় তখন prefer to বসে।
১৯.
Which of the following sentence is correct?
  1. ক) One of my friends are a lawyer
  2. খ) One of my friend are a lawyer
  3. গ) One of my friends are lawyer
  4. ঘ) One of my friends is a lawyer
ব্যাখ্যা
One of + plural noun + singular verb এই গঠনে সঠিক বাক্য হবে - 'One of my friends is lawyer' অর্থাৎ, আমার বন্ধুদের মধ্যে একজন হলো আইনজীবী।
২০.
Choose the correct sentence :
  1. ক) The rich are not always happy
  2. খ) Rich is not always happy
  3. গ) The rich not always happy
  4. ঘ) The rich not happy always
ব্যাখ্যা
The rich বলতে একটা নির্দিষ্ট community কে বোঝানো হয়েছে যেটি plural. তাই বাক্যের গঠন অনুযায়ী The rich are not always happy বাক্যটি সঠিক।
২১.
'A fish out of water' means___
  1. ক) Something put out of water
  2. খ) Thirsty
  3. গ) Fruitless hard work
  4. ঘ) Being in an unusual situation
ব্যাখ্যা
A fish out of water means - অস্বস্তিকর অবস্থায়; being in an unusual situation or uneasy state.
২২.
Which is not Shakespeare's play?
  1. ক) Romeo and Juliet
  2. খ) The Merchant of Venice
  3. গ) As You like It
  4. ঘ) Helmet
ব্যাখ্যা
Shakespeare wrote 37 plays. He wrote the blockbuster plays of his day - some of his most famous are Macbeth, Romeo and Juliet, As You like It, The Merchant of Venice and Hamlet.
২৩.
a person falsely claiming to have a special knowledge or skill is-
  1. ক) Ostentatious
  2. খ) Sagacious
  3. গ) Buoyant
  4. ঘ) Charlatan
ব্যাখ্যা
Charlatan - a person falsely claiming to have a special knowledge or skill, imposter. Sanguine অর্থ আশাবাদী, wise অর্থ জ্ঞানী, genuine অর্থ প্রকৃত।
২৪.
Which one is correctly spelt?
  1. ক) Miscellanous
  2. খ) Miscellaneous
  3. গ) Misceleneous
  4. ঘ) Miscelanous
ব্যাখ্যা
Miscellaneous - of various types or from different sources.
২৫.
What is the synonym of ‘Cacophony’?
  1. ক) concord
  2. খ) symphony
  3. গ) dissonance
  4. ঘ) euphony
ব্যাখ্যা
Cacophony - বেসুরো, অশ্রাব্য, dissonance। Euphony - ধ্বনিমাধুর্য, মধুরধ্বনি। Irony - বিড়ম্বনা, বিদ্রূপ। Symphony - ঐকতান, harmony। Telephony - দূরালাপন।
২৬.
Ambivert is-
  1. ক) extrovert
  2. খ) introvert
  3. গ) both a and b
  4. ঘ) retrovert
ব্যাখ্যা
Extrovert - an outgoing, socially confident person. Introvert - a shy, reticent person. Ambivert - a person who has a balance of extrovert and introvert features in their personality.
২৭.
One should not hanker ____ fame.
  1. ক) with
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) into
ব্যাখ্যা
Merriam-webster ডিকশনারি অনুযায়ী, hanker (for or after) - to have an earnest wish to own or enjoy.
২৮.
মুক্তিযুদ্ধকালে বঙ্গোপসাগর কোন সেক্টরের অধীন ছিলো?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ১০
  4. ঘ) কোনো সেক্টরের অধীন না
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো। নৌ-বাহিনীর অধীনে ছিল-১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর) এবং ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, চট্টগ্রাম-১নং সেক্টর, ঢাকা-২ নং সেক্টর, রাজশাহী-৭ নং সেক্টর, মুজিবনগর-৮ নং সেক্টর, সুন্দরবন-৯ নং সেক্টর।
উৎসঃ বাংলাপিডিয়া
২৯.
'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির ভাস্কর কে?
  1. ক) নিতুন কুন্ডু
  2. খ) মৃণাল হক
  3. গ) শামীম শিকদার
  4. ঘ) হামিদুজ্জামান খান
ব্যাখ্যা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য ‘সাবাস বাংলাদেশ’। ভাস্কর্যটির ভাস্কর - নিতুন কুন্ডু।
উৎসঃ বাংলাপিডিয়া
৩০.
কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
  1. ক) ভিটামিন এ
  2. খ) ভিটামিন বি
  3. গ) ভিটামিন সি
  4. ঘ) ভিটামিন ডি
ব্যাখ্যা
ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস; এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি
৩১.
‘বলাকা’ ও ‘দোয়েল’ বাংলাদেশের কিসের নাম?
  1. ক) দুটি উন্নত জাতের আমের নাম
  2. খ) দুটি উন্নত জাতের গমের নাম
  3. গ) দুটি উন্নত জাতের পাটের নাম
  4. ঘ) দুটি উন্নত জাতের ধানের নাম
ব্যাখ্যা
বলাকা, দোয়েল, কাঞ্চন, আকবর, সৌরভ, বরকত, সোনালিকা, আনন্দ, শতাব্দী, প্রতিভা, গৌরব, বিজয় ইত্যাদি গমের কতগুলো উন্নত জাত।
(সূত্রঃ IUBAT ওয়েবসাইট)
৩২.
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখ?
  1. ক) ৫ মার্চ
  2. খ) ৫ আগস্ট
  3. গ) ৫ জুলাই
  4. ঘ) ৫ জুন
ব্যাখ্যা
১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়। এর নাম UN Conference on the Human Environment. ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়। এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে। এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৩৩.
জাপানের পার্লামেন্টের নাম কি?
  1. ক) কংগ্রেস
  2. খ) হাউজ অব লর্ডস
  3. গ) ডায়েট
  4. ঘ) হাউজ অব সিনেট
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্টের নাম ‘ডায়েট’। এর উচ্চ কক্ষের নাম ‘হাউস অব কাউন্সিলরস’ এবং নিম্ন কক্ষের নাম ‘হাউস অব রিপ্রেসেন্টেটিভস’।
Source: Britannica
৩৪.
'বেরিং প্রণালী' কোন দুটো মহাদেশকে পৃথক করেছে?
  1. ক) উত্তর আমেরিকা ও এশিয়া
  2. খ) এশিয়া ও ইউরোপ
  3. গ) আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা
  4. ঘ) আফ্রিকা ও ইউরোপ
ব্যাখ্যা
বেরিং প্রণালী আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করে এবং এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে। প্রণালীটি ৩০ থেকে ৫০ মিটার গভীর এবং সংকীর্ণতম অংশটি প্রায় ৫৩ মাইল(৮৫ কিমি) প্রশস্ত।
সূত্র- ব্রিটানিকা
৩৫.
তুরষ্কের মুদ্রার নাম কি?
  1. ক) দিরহাম
  2. খ) লিরা
  3. গ) দিনার
  4. ঘ) রিয়াল
ব্যাখ্যা
দিনার কুয়েতের মুদ্রার নাম, দিরহাম সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা, লিরা তুরষ্কের মুদ্রার নাম এবং রিয়াল সৌদি আরব এর মুদ্রার নাম।
৩৬.
ক্রেসকোগ্রাফ কে আবিষ্কার করেন?
  1. ক) সত্যেন্দ্রনাথ বসু
  2. খ) জগদীশচন্দ্র বসু
  3. গ) মার্কোনি
  4. ঘ) আইনস্টাইন
ব্যাখ্যা
জগদীশ চন্দ্র বসুর উল্লেখযেযাগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ রিসিভার ও ট্রান্সমিটারের উন্নয়ন, এবং ক্রেসকোগ্রাফ যন্ত্র যা দিয়ে গাছের বৃদ্ধি নিখুঁতভাবে পরিমাপ করা যায়। উদ্ভিদের জীবনচক্র তিনি প্রমাণ করেছিলেন। তিনি গাছেরও যে প্রাণ আছে এটা আবিষ্কার করেন। বেতার যন্ত্রের প্রথম উদ্ভাবক হিসাবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। যদিও বেতারের আবিষ্কারক হিসাবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছিলেন মার্কনি, কারণ জগদীশ বসু এটার আবিষ্কারকে নিজের নামে পেটেন্ট করেননি।
Source: BBC
৩৭.
কোন দেশকে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয়?
  1. ক) গ্রিস
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন (Solon) গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। কিন্তু আধুনিক গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্য।
[সূত্র: কালের কণ্ঠ]
৩৮.
এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) মালদ্বীপ
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
এশিয়ার ক্ষুদ্রতম দেশ হলাে মালদ্বীপ। এর আয়তন ২৯৮ বর্গ কিলােমিটার। উল্লেখ্য, মালদ্বীপ বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশও বটে। এটি ভারত মহাসাগরে অবস্থিত।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৩৯.
‘টিপাইমুখ বাঁধ’ ভারতের কোন নদীর উপর অবস্থিত?
  1. ক) গঙ্গা
  2. খ) ব্রহ্মপুত্র
  3. গ) বরাক
  4. ঘ) যমুনা
ব্যাখ্যা
‘টিপাইমুখ বাঁধ’ ভারতের মণিপুর প্রদেশে বরাক নদীর উপর অবস্থিত।
Source: BBC
৪০.
ইন্টারপোল এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) ফ্রান্স
  2. খ) জেনেভা
  3. গ) লিও
  4. ঘ) ব্রাসেলস
ব্যাখ্যা
ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা। এর সদরদপ্তর অবস্থিত ফ্রান্সের লিও শহরে। এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
(সূত্রঃ ইন্টারপোল ওয়েবসাইট)
৪১.
বিশ্বব্যাংকের কার্যক্রম শুরু হয় কত সালে?
  1. ক) ১৯৪৪
  2. খ) ১৯৪৫
  3. গ) ১৯৪৬
  4. ঘ) ১৯৫২
ব্যাখ্যা
বিশ্বব্যাংক ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তবে ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
(সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
৪২.
‘পেনিসিলিয়াম’ এক ধরনের-
  1. ক) অপুষ্পক উদ্ভিদ
  2. খ) সপুষ্পক উদ্ভিদ
  3. গ) ছত্রাক
  4. ঘ) ভাইরাস
ব্যাখ্যা
ফানজাই (ছত্রাক) রাজ্যভুক্ত অধিকাংশ জীবই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। দেহ এককোষী বা মাইসেলিয়াম (সরু সুতার মতো অংশ) দিয়ে গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত ও কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। যেমন-- ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি।
সূত্রঃ নবম-দশম শ্রেণীঃ জীববিজ্ঞান বোর্ড বই
৪৩.
একটি স্কাউটদলকে ৯, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারে সাজানো যায়। ঐ স্কাউটদলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?
  1. ক) ৩৬০০
  2. খ) ৩৩০০
  3. গ) ৯০০
  4. ঘ) ১০৮০
ব্যাখ্যা
৯, ১০, ১২ এর ল.সা.গু. = ২×২×৩×৩×৫ = ১৮০
একে বর্গ করতে হলে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে।
সুতরাং স্কাউটদেরকে বর্গাকারে সাজানো যাবে যদি স্কাউট সংখ্যা = ২×২×৩×৩×৫×৫ = ৯০০ জন হয়।
৪৪.
১০০ জন শিক্ষার্থীর গড় নাম্বার ৮৪, যার মধ্যে ৭০ জন শিক্ষার্থীর গড় নাম্বার ৯০। অবশিষ্ট শিক্ষার্থীদের গড় নাম্বার কত?
  1. ক) ৭৫
  2. খ) ৭০
  3. গ) ৮০
  4. ঘ) ৬৫
ব্যাখ্যা
১০০ জন শিক্ষার্থীর মোট নাম্বার (১০০×৮৪) = ৮৪০০
এবং ৭০ জনের মোট নাম্বার ৭০×৯০ =৬৩০০
∴অবশিষ্ট ৩০ জনের গড় নাম্বার (৮৪০০-৬৩০০)/৩০ = ৭০
৪৫.
০.০৩, ০.০৯, ০.২৭...... ধারাটির ৫ম সংখ্যাটি কত?
  1. ক) ১.৯২
  2. খ) ৭.৬৮
  3. গ) ১.৪৮
  4. ঘ) ২.৪৩
ব্যাখ্যা
১ম পদ, a = ০.০৩
সাধারণ অনুপাত, r = ০.০৯/০.০৩ = ৩
∴ ৫ম পদ = ar৫-১ = ০.০৩×(৩)
= ২.৪৩
৪৬.
১/২ এর কত শতাংশ ৩/৫ হবে?
  1. ক) ১২০%
  2. খ) ১২৫%
  3. গ) ১৪০%
  4. ঘ) ১৫০%
ব্যাখ্যা
ধরি, ১/২ এর x% হলো ৩/৫
∴১/২ এর x/১০০ = ৩/৫
⇒ x/২০০ = ৩/৫
⇒ x = (৩×২০০)/৫ = ১২০%
৪৭.
৫, ১২ ও ১৩ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে-
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) সমকোণী
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতিভুজ = লম্ব + ভূমি
⇒১৩ = ১২ + ৫
⇒১৬৯ = ১৬৯
অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।
৪৮.
3/5 এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
ধরি, x যোগ করতে হবে।
∴ (3+x)/(5+x) = 4/5
15x + 5x = 20 + 4x
∴ x = 5
৪৯.
a + b = 6, a - b = 2 হলে, ab এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 8
ব্যাখ্যা

ab = {(a+b)/2}2 - {(a-b)/2}2
= (6/2)2 - (2/2)2
= 36/4 - 4/4
= (36-4)/4
= 8

৫০.
a + 4 + 1/a = 0 হলে, a3 + 1/a3 = কত?
  1. ক) 18
  2. খ) 20
  3. গ) -18
  4. ঘ) -52
ব্যাখ্যা
a + 4 + 1/a = 0
⇒ a + 1/a = -4
∴ a3 + 1/a3
= (a + 1/a)3 - 3.a.1/a(a + 1/a)
= (-4)3 - 3.(-4)
= -64 + 12 
= -52