পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ১৩ আন্তর্জাতিক বিষয়াবলি টপিক: i) প্রাচীন সভ্যতাসমূহ, সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব ইত্যাদি), ii) মহাদেশ ও দেশসমূহের সাধারণ তথ্য (দেশের রাজধানী, মুদ্রা, সরকার ব্যবস্থা, সংসদ ইত্যাদি সহ সাধারণ তথ্য)। উৎস: ইতিহাস ও বিশ্বসভ্যতা সম্পর্কিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] [নম্বর কাভার - ৩]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
ইকুয়েডর এর মুদ্রা -
  1. রিয়েল
  2. মার্কিন ডলার
  3. রিঙ্গিত
  4. কিয়াট
ব্যাখ্যা
ইকুয়েডর:
- ইকুয়েডর দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- ইকুয়েডরের রাজধানী কিতো।
- প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জও ইকুয়েডরের অন্তর্ভুক্ত।
- এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রপতি প্রজাতন্ত্র। 
- ইকুয়েডর এর মুদ্রা মার্কিন ডলার (US Dollar)। 

উল্লেখ্য,
- ২০০০ সাল থেকে ইকুয়েডর US Dollar ব্যবহার করে আসছে। 

অন্যদিকে -
- রিয়েল: ব্রাজিলের মুদ্রা,
- রিঙ্গিত: মালয়েশিয়ার মুদ্রা,
- কিয়াট: মিয়ানমারের মুদ্রা,
- লিরা: তুরস্কের মুদ্রা।

উৎস: Britannica.
.
ক্রিমিয়া যুদ্ধে পরাজিত হয় -
  1. তুরস্ক
  2. ব্রিটেন
  3. ফ্রান্স
  4. রাশিয়া
ব্যাখ্যা
ক্রিমিয়ার যুদ্ধ:
- ১৮৫৩ সাল থেকে ১৮৫৬ সাল পর্যন্ত ক্রিমিয়ার যুদ্ধ চলে।
- রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ চলে তুরস্ক তথা অটোমান সাম্রাজ্যের মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সারডিনিয়ার।
- ১৮৫৩ সালে ইউরোপের তুর্কি এলাকায় রাশিয়া আক্রমণ চালালে এ যুদ্ধের সূচনা হয়।
- রাশিয়া তুরস্কের নিয়ন্ত্রিত দারদানেলিস প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষার অজুহাত তুলে এই যুদ্ধ শুরু করে।
- ব্রিটেন ও ফ্রান্স তুরস্কের সাহায্যে এগিয়ে আসে।
- সারডিনিয়া মিত্রজোটে যোগ না দেয়া পর্যন্ত এই যুদ্ধ ১৮৫৫ সালের বসন্তকাল অবধি বন্ধ থাকে।
- এরপর মিত্রবাহিনী সেভাস্তোপোল দখল করে নেয়।
- প্যারিস চুক্তি স্বাক্ষরিত হবার পর ১৮৫৬ সালে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
- এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়।
- যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য।

উৎস: Britannica.
.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জোট ছিল না -
  1. সার্বিয়া
  2. ফ্রান্স
  3. রাশিয়া
  4. তুরস্ক
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:
- অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

কেন্দ্রীয় শক্তিজোট:
- জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।

মিত্রশক্তি জোট:
- রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র।

- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জুন, ১৯১৯ সালে।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

উৎস: i) Britannica.
          ii) History.com
.
নাইন-ইলেভেন হামলা কত তারিখে হয়েছিল?
  1. ১১ সেপ্টেম্বর, ২০০১
  2. ১১ সেপ্টেম্বর, ২০১১
  3. ৯ নভেম্বর, ২০০১
  4. ৯ নভেম্বর, ২০১১
ব্যাখ্যা
নাইন-ইলেভেন:
- ১১ সেপ্টেম্বরের হামলা যা নাইন/ইলেভেন নামেও পরিচিত।
- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা। 
- আক্রমনের ২,৯৯৭ জন নিহত এবং ৬,০০০ এর অধিক মানুষ আহত হয়, এবং ধ্বংসপ্রাপ্ত হয় ১০ বিলিয়ন মার্কিন ডলারের অধিক অবকাঠামো ও সম্পদ।
- ১১ সেপ্টেম্বর, ২০০১ সালে তৎকালীন আল-কায়দা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে।
- হামলার পরিকল্পনা অনুযায়ী ২টি বিমান দিয়ে আঘাত করে নিউইয়র্কে অবস্থিত ১১০ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।
- ১ টি পেন্টাগনে ও ১ টি পেনসিলভেনিয়ায় ।
- ধ্বংসস্তূপটি কে গ্রাউন্ড জিরো বলা হয়।
- এই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বুশ সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য Department of Homeland Security বিভাগ প্রতিষ্ঠা করেন।

উৎস: Britannica.
.
আফগানিস্তানে বসবাসরত সংখ্যাগরিষ্ঠ জাতি -
  1. উজবেক
  2. কুইবেক
  3. কুর্দী
  4. পশতু
ব্যাখ্যা
আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।

উল্লেখ্য,
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়। 
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।

উৎস: National Geographic Kids ওয়েবসাইট।
.
কোন দেশ ও রাজধানীর নাম একই?
  1. মেক্সিকো
  2. লুক্সেমবুর্গ
  3. গুয়েতেমালা
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
যেসব দেশের রাজধানী ও দেশের নাম একই:
• সিঙ্গাপুর:
- রাজধানী: সিঙ্গাপুর সিটি,
• মেক্সিকো:
- রাজধানী: মেক্সিকো সিটি,
• সান মারিনো:
- রাজধানী: সান মারিনো,
• কুয়েত:
- রাজধানী: কুয়েত সিটি,
• ভ্যাটিকান:
- রাজধানী: ভ্যাটিকান সিটি,
• গুয়েতেমালা:
- রাজধানী: গুয়েতেমালা সিটি,
• পানাম:
- রাজধানী: পানামা সিটি,
• মোনাকো:
- রাজধানী: মোনাকো সিটি,
• লুক্সেমবুর্গ:
- রাজধানী: লুক্সেমবুর্গ সিটি,
• জিবুতি:
- রাজধানী: জিবুতি।

উৎস: Britannica.
.
কত তারিখে নাগাসাকি শহরে 'ফ্যাটম্যান' পারমাণবিক বোমা বর্ষণ করা হয়?
  1. ৬ আগস্ট, ১৯৪৫
  2. ৭ আগস্ট, ১৯৪৫
  3. ৮ আগস্ট, ১৯৪৫
  4. ৯ আগস্ট, ১৯৪৫
ব্যাখ্যা
লিটলবয় ও ফ্যাটম্যান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র।
- মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে।
- নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
- নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

উৎস: History.com.