পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৮ সেপ্টেম্বর, ২০২০সময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৮ সেপ্টেম্বর, ২০২০ · ৫০ প্রশ্ন

.
সিনেমা প্রজেক্টরের মৌলিক রং গুলো কি কি?
  1. ক) আসমানী,সবুজ, নীল
  2. খ) নীল, সবুজ, লাল
  3. গ) সাদা, লাল, সবুজ
  4. ঘ) হলুদ, লাল, নীল
ব্যাখ্যা

তিনটি মৌলিক রং হচ্ছে লাল, নীল, সবুজ। এই ৩টি রং এর সমন্বয়ে বাকী রং গুলো তৈরি করা যায়।
উৎসঃ ব্রিটানিকা।

.
ভাওয়াইয়া লোকসংগীত কোন জেলার?
  1. ক) রাজশাহী
  2. খ) দিনাজপুর
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা

নরনারীর জীবন প্রবাহ, প্রেম বিরহ, ব্যাকুলতা, যৌন আবেগ, নারীর জীবন ইত্যাদি ভাওয়াইয়া গানের বিষয়বস্তু। বাংলাদেশের দিনাজপুর-রংপুর অঞ্চলে এগুলো বেশি প্রচলিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বিউটেনের রাসায়নিক সংকেত-
  1. ক) C4H10
  2. খ) C6H14
  3. গ) C8H18
  4. ঘ) C12H26
ব্যাখ্যা
সিলিন্ডারে করে বাজারে যে গ্যাস বিক্রি করা হয় তার মূল উপাদান হলো বিউটেন, যা সাধারণ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু উচ্চচাপে তরল অবস্থায় পরিবর্তিত করা হয় যা উচ্চচাপ যুক্ত আধারে সংরক্ষণ ব্যবহার ও স্থানান্তরের জন্য সুবিধাজনক।
বিউটেন একটি চার কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন। কক্ষতাপমাত্রায় বিউটেন একটি গ্যাসীয় পদার্থ। বিউটেনের রাসায়নিক সংকেত C4H10। বিউটেনের দুটি আইসোমার বা সমাণু আছে। n-বিউটেন এবং আইসো বিউটেন। আইসো বিউটেনের আরেকটি নাম মিথাইল প্রোপেন। এটি মূলত জ্বালানী হিসেবে ব্যবহার করা হয়।
.
নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ধংসের জন্য দায়ী?
  1. ক) ইথেন
  2. খ) মিথেন
  3. গ) রেয়ন
  4. ঘ) ফ্রেয়ন
ব্যাখ্যা
১৯২৭ সালে প্রথম আধুনিক ব্যক্তিগত রেফ্রিজারেটর বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক। আধুনিক রেফ্রিজারেটরগুলোতে ফ্রেয়ন এর বদলে টেট্রাফ্লুরোইথেন নামে একটি গ্যাস ব্যবহার করা হয় যেটা পরিবেশ বান্ধব। ফ্রেয়ন ওজোন স্তর ধংসের জন্য দায়ী।
.
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানোয় শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) বাংলাদেশ
  3. গ) রুয়ান্ডা
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬ হাজার ৭৩১ জন সদস্য পাঠিয়ে আবারো শান্তিরক্ষী পাঠানো দেশের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, ৬৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে।
১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশি শান্তিরক্ষীরা। ওই বছর ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক দলে ১৫ জন সামরিক পর্যবেক্ষক পাঠায় বাংলাদেশ সেনাবাহিনী।
১৯৯৩ সালে নৌবাহিনী ও বিমানবাহিনী শান্তিরক্ষী মিশনে যোগ দেয়। আর নামিবিয়া মিশনের মধ্য দিয়ে ১৯৮৯ সালে শান্তিরক্ষী মিশনে যাত্রা শুরু করে পুলিশ। পুরুষের পাশাপাশি বাংলাদেশি নারী শান্তিরক্ষীরাও ব্লু হেলমেটধারী হিসেবে অবদান রাখছেন।
উৎসঃ চ্যানেল আই, বাংলাদেশ প্রতিদিন এবং আইএসপিআর।

.
ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ৬ঃ৫, এতে শতকরা কত লাভ বা ক্ষতি হয়?
  1. ক) লাভ ২০%
  2. খ) ক্ষতি ২০%
  3. গ) লাভ ১৬.৬৭%
  4. ঘ) ক্ষতি ১৬.৬৭%
ব্যাখ্যা
শতকরা ক্ষতি হবে = (ক্রয়মূল্য - বিক্রয়মূল্য)×১০০/ক্রয়মূল্য = (৬ - ৫)×১০০/৬ = ১৬.৬৭%
.
একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, ৫ থেকে ছোট সংখ্যা পাবার সম্ভাবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ১/৩
  3. গ) ৫/৬
  4. ঘ) ২/৩
ব্যাখ্যা
৫ থেকে ছোট সংখ্যা আছে ৪ টি।
সুতরাং সম্ভাবনা = ৪/৬ = ২/৩
.
নিচের কোনটি দ্যা মরগানের সূত্র?
  1. ক) A ∪ B = B ∪ A
  2. খ) (A∪B)∪C = A∪(B∪C)
  3. গ) (A∪B)' = A'∩B'
  4. ঘ) A ∩ B' = A - B
ব্যাখ্যা

দ্যা মরগানের সূত্রদ্বয়ঃ
(A∩B)' = A'∪B'
(A∪B)' = A'∩B'

.
∫(1/x2)dx এর মান কত?
  1. ক) −(1/x) + c
  2. খ) (1/x) + c
  3. গ) x-2 + c
  4. ঘ) In |x| + c
ব্যাখ্যা

∫(1/x2)dx
= ∫x-2dx
= [x(-2+1)/(-2+1)] + c
= - (x-1 ) + c
= - (1/x) + c

১০.
cos60° এর মান কত?
  1. ক) √3/2
  2. খ) 1/2
  3. গ) 1/√2
  4. ঘ) 1/√3
ব্যাখ্যা
cos60° এর মান 1/2.
১১.
বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা সংস্থা কোনটি?
  1. ক) IDA
  2. খ) WB
  3. গ) JICA
  4. ঘ) IBRD
ব্যাখ্যা

বাংলাদেশ IDA (International Development Association) থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়। বাংলাদেশ ২০১৯ সালে IDA থেকে মোট ২২৩.৭ কোটি মার্কিন ডলার ঋণ লাভ করে যা IDA এর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা। দেশ বা দ্বিপাক্ষিক উৎস হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি সহায়তা পায় জাপান থেকে।
সূত্রঃ erd.gov.bd ও IDA ওয়েবসাইট।

১২.
জনসংখ্যার ভিত্তিতে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান-
  1. ক) চতুর্থ
  2. খ) ষষ্ঠ
  3. গ) সপ্তম
  4. ঘ) অষ্টম
ব্যাখ্যা

জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দেনেশিয়া। ৩০ হাজার মুসল্লি ধারণ ক্ষমতাসম্পন্ন এশিয়ার সর্ববৃহৎ মসজিদ ‘বাইতুর রহমান’ এখানেই অবস্থিত।
জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান- চতুর্থ।
উৎসঃ দৈনিক কালের কন্ঠ।

১৩.
ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছিল-
  1. ক) ১৯৮৫ সালে
  2. খ) ১৯৮০ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা

বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত ৩টি বিশ্ব ঐতিহ্য রয়েছে।
যথা -
১. ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট -- ১৯৮৫ (৩২১ - তম)
২. পাহাড়পুর বৌদ্ধ বিহার, নওগাঁ -- ১৯৮৫ (৩২২ - তম)
৩. সুন্দরবন -- ১৯৯৭ (৭৯৮ - তম)

উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট।

১৪.
Paradise regained is-
  1. ক) an Epic
  2. খ) a satirical work
  3. গ) a tragedy
  4. ঘ) a ballad
ব্যাখ্যা

John Milton is a writer of Caroline Age. He is called Epic Poet and also called 'A great master of verse in Puritan Period'.
His famous Epics are Paradise Lost and Paradise Regained.
[Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture]

১৫.
I congratulated him _______ his success.
  1. ক) upon
  2. খ) over
  3. গ) for
  4. ঘ) after
ব্যাখ্যা
congratulate somebody (on/upon something) অভিনন্দন জানানো: I congratulated him on/upon his success.
Source:Bangla Academy Dictionary.
১৬.
The word ‘Bounden’ is a/an-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) adverb
ব্যাখ্যা
According to The Oxford ‘bounden’ is an adjective.
১৭.
The writer of ‘A Defence of Poetry’ is-
  1. ক) John Keats
  2. খ) P.B. Shelly
  3. গ) S.T. Coleridge
  4. ঘ) William Wordsworth
ব্যাখ্যা

Shelley is known as Revolutionary Poet, Lyrical Poet, Poet of Wind and Poet of Hope and Regeneration. He was expelled from Oxford University for atheism. He was drowned while he was crossing the Adriatic Sea in 1822.
Famous works of Shelley:
Prometheus Unbound, Adonais, A Defence of Poetry, Ode to the West Wind, To a Skylark, Alaster, Ozymandias, Queen Mab, The Cloud etc.
[Source: Live MCQ Lecture]

১৮.
I had better ______ now.
  1. ক) sleeping
  2. খ) slept
  3. গ) have sleep
  4. ঘ) sleep
ব্যাখ্যা
had better একটি modal auxiliary verb. তাই এর পর verb এর present form বসে।
১৯.
W.B. Yeats got nobel prize in-
  1. ক) 1912
  2. খ) 1913
  3. গ) 1922
  4. ঘ) 1923
ব্যাখ্যা

William Butler Yeats (1865 – 1939):
- Irish dramatist, poet and critic.
- He is famous for his use of “Symbolism and Mysticism”.
- He wrote the preamble of Tagore's “Gitanjali” in 1912, which later got nobel prize in 1913.
- W.B Yeats got nobel prize in 1923.
- Major Works:
Poems: The wild swans at coole, The Tower, The Winding Stair and Other poems, The Resurrection, The Second Coming, The Cat and the Moon, Byzantium, The Lake Isle of Innisfree, Among School Children, The Lord of Harts, falling of leaves, A prayer for My Daughter, When You Are Old.
Drama: The countess Cathleen, Cathleen in Houlihan.
Source: Encyclopaedia Britannica and Live MCQ Lecture.

২০.
''চিলেকোঠার সেপাই'' উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র-
  1. ক) জহির
  2. খ) ওসমান
  3. গ) হাবিব
  4. ঘ) ইলিয়াস
ব্যাখ্যা

আখতারুজ্জামান ইলিয়াস - রচিত ''চিলেকোঠার সেপাই'' মহাকাব্যচিত উপন্যাসটির কাহিনীর প্রেক্ষাপট - উনসত্তরের পাকিস্তান বিরোধী গণঅভ্যুত্থান।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - ওসমান। উপন্যাসটির প্রকাশকাল - ১৯৮৬ সাল।
তার আরেকটি মহাকাব্যচিত উপন্যাস - খোয়াবনামা।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

২১.
'গুনাহ' শব্দটি কোন ভাষায় শব্দ?
  1. ক) আরবি
  2. খ) উর্দু
  3. গ) ফারসি
  4. ঘ) বাংলা
ব্যাখ্যা

ফারসি শব্দের উদাহরণ হলো- খোদা, গুনাহ, নামাজ, ফেরেশতা, চশমা, জানোয়ার, বান্দা, বেগম, জিন্দা, নমুনা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

২২.
'খদ্দর' কোন ভাষার শব্দ?
  1. ক) ইংরেজি
  2. খ) গুজরাট
  3. গ) ফারসি
  4. ঘ) আরবি
ব্যাখ্যা

হরতাল, খদ্দর ইত্যাদি হলো গুজরাটি ভাষার শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি।

২৩.
'সতীশ' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
  1. ক) সতী + ঈশ
  2. খ) সতিঃ + ঈশ
  3. গ) সতীঃ + ইশ
  4. ঘ) সতি + ইশ
ব্যাখ্যা

ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। যেমনঃ সতী + ঈশ = সতীশ ; পরি + ঈক্ষা = পরীক্ষা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

২৪.
কাহ্নপা রচিত কত নম্বর পদটি পাওয়া যায় নি?
  1. ক) ২৩ নম্বর
  2. খ) ২৪ নম্বর
  3. গ) ৪৬ নম্বর
  4. ঘ) ৫১ নম্বর
ব্যাখ্যা

১) কাহ্নপা (আনু. ১০ম শতক) বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদকর্তা। প্রকৃত নাম কৃষ্ণাচার্য পাদ, অপভ্রংশে হয়েছে কাহ্নপা, কনহপা, কাহ্নিল পা ইত্যাদি। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের কবিগোষ্ঠীর মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠ। পালরাজ দেবপালের রাজত্বকালে (আনু. ৯০০-৫০) তিনি বর্তমান ছিলেন। কাহ্নপা- চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কবি।
২) কাহ্নপা - সর্বমোট ১৩টি পদ রচনা করেন।
৩) কাহ্নপা রচিত পদগুলো হল - ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ২৪, ৩৬, ৪০, ৪২ ও ৪৫।
৪) কাহ্নপা রচিত- ২৪ নম্বর পদটি পাওয়া যায় নি।
৫) কাহ্নপা রচিত পদগুলোতে- নিপুণ কবিত্ব শক্তি এবং তৎকালীন সমাজচিত্র ফুটে উঠেছে।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৫.
‘অভিজ্ঞান বসন্ত’ কাব্যগ্রন্থের কবি-
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) বিষ্ণু দে
  4. ঘ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা

ত্রিশের দশকের অন্যতম কবি - অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। যদিও রবীন্দ্র কাব্যধারার বাইরে কবিতা লিখে তিনি বিখ্যাত।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- খসড়া, এক মুঠে, মাটির দেয়াল, অনিঃশেষ, অভিজ্ঞান বসন্ত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

২৬.
ডাক ও খনার বচন কোন যুগের সাহিত্যধারা হিসেবে বিবেচিত হয়?
  1. ক) প্রাচীন যুগের
  2. খ) মধ্য যুগের
  3. গ) আধুনিক যুগের
  4. ঘ) (ক) এবং (খ) উভয়ই
ব্যাখ্যা

ডাক ও খনার বচন প্রাচীনযুগের একটি সাহিত্যধারা। বৌদ্ধ সমাজের ডাকের বচন এবং হিন্দু সমাজে খনার বচনের উৎপত্তি হয়েছিল।
ডাকের বচনে জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে।
খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া।

২৭.
কোন গ্রন্থটি আলাওল রচিত?
  1. ক) সিকান্দারনামা
  2. খ) নূরনামা
  3. গ) ইউসূফ-জোলেখা
  4. ঘ) মধুমালতী
ব্যাখ্যা

মধ্যযুগের সবচেয়ে উল্লেখযােগ্য মুসলমান কবি আলাওল। আরাকান রাজসভার তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল। কবি আলাওলের সাহিত্যকর্ম হলো- পদ্মাবতী, সপ্ত পয়কর, সিকান্দারনামা, তোহফা, রাগতালনামা, সয়ফুলমুলুক বদিউজ্জামান এবং দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ সতীময়না লোরচন্দ্রানী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৮.
ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন-
  1. ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) রামরাম বসু
  4. ঘ) রাজীবলোচন মুখোপাধ্যায়
ব্যাখ্যা

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধ চন্দ্রিকা ও বেদান্ত চন্দ্রিকা। তিনি ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন। তাঁর রচিত গ্রন্থ ছিল ৫ টি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

২৯.
মৌমাছি কার ছদ্মনাম?
  1. ক) কালিপ্রসন্ন সিংহ
  2. খ) রাজশেখর বসু
  3. গ) সমরেশ বসু
  4. ঘ) বিমল ঘোষ
ব্যাখ্যা

রাজশেখর বসুর ছদ্মনাম- পরশুরাম, কালিপ্রসন্ন সিংহের- হুতােম পেচা ও বিমল ঘােষের ছদ্মনাম- মৌমাছি।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৩০.
কবি সুকান্ত ভট্টাচার্য _______ বয়সে মারা যান।
  1. ক) ১৮ বছর
  2. খ) ১৯ বছর ৬ মাস
  3. গ) ২০ বছর ৯ মাস
  4. ঘ) ২১ বছর
ব্যাখ্যা

সঠিক উত্তর ২০ বছর ৯ মাস। অপশনে ২০ বছর ৯ মাস না থাকলে সঠিক উত্তর হতো ২১ বছর।
কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালিঘাটে মাতুতালয়ে জন্মগ্রহণ করেন৷ তবে তার পৈতিৃক নিবাস বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। তিনি মাত্র ২১ বছর (২০ বছর ৯ মাস) বয়সে ১৯৪৭ সালের ১৩ মে মারা যান। তার রচিত গ্রন্থসমূহ হলো হরতাল, ছাড়পত্র, অভিযান, ঘুম নেই, পূর্বাভাস, মিঠেকড়া ইত্যাদি।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।

৩১.
“চৌঠা” তারিখ জ্ঞাপক সংখ্যাটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) উর্দু
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা

তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি অর্থাৎ ১ থকে ৪ পর্যন্ত (পহেলা, দোসরা, তেসরা, চৌঠা) হিন্দি নিয়মে সাধিত হয়। বাকি শব্দগুলো বাংলার নিজস্ব ভঙ্গিতে গঠিত।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩২.
আতিশয্য অর্থ-
  1. ক) বিশেষ
  2. খ) নিদাঘ
  3. গ) বাড়াবাড়ি
  4. ঘ) সম্যক
ব্যাখ্যা

আতিশয্য অর্থ বাড়াবাড়ি, অপ্রয়োজনীয়তা, অতিরিক্ততা।
আতিশয্য অর্থে ‘নি’ উপসর্গের উদাহরণঃ নিদাঘ, নিদারুণ, নিবিড়, নিপীড়ন, নিকষ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমী অভিধান।

৩৩.
Choose the correct word to complete the sentence:
He sacrificed his life for the country. He is a/an ______.
  1. ক) interpreter
  2. খ) worker
  3. গ) martyr
  4. ঘ) patriot
ব্যাখ্যা
বাক্যটির অর্থ- তিনি দেশের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি একজন শহীদ।
Martyr- শহিদ।
৩৪.
In which sentence ''that'' is not used as a conjunction?
  1. ক) We pray that the coming year may be a year of peace.
  2. খ) She said that she was satisfied.
  3. গ) He works hard that he may succeed.
  4. ঘ) The evil that men do remains after them.
ব্যাখ্যা
প্রথম ৩ টি বাক্যে that দুইটি clause কে সংযুক্ত করেছে বিধায় তা conjunction. কিন্তু চতুর্থ বাক্যে that conjunction হিসেবে ব্যবহৃত না হয়ে preposition হিসবে ব্যবহৃত হয়েছে।
Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
৩৫.
Whose, whom, that are--
  1. ক) Demonstrative pronoun
  2. খ) Relative pronoun
  3. গ) Reflexive pronoun
  4. ঘ) Indefinite pronoun
ব্যাখ্যা
Relative pronoun দুটি বাক্যের মধ্যে relation বা সম্বন্ধ বুঝিয়ে দেয়। এগুলি বাক্যের মাঝে বসে। যেমনঃ who, which, what, whose, whom, that etc.
৩৬.
The word ''coherent'' is a/an-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) adverb
ব্যাখ্যা

coherent (adjective): (of an argument, theory, or policy) logical and consistent.
''they failed to develop a coherent economic strategy''
Source: Oxford Dictionary

৩৭.
Who is the writer of Gulliver’s Travels?
  1. ক) Alexander Pope
  2. খ) William Wordsworth
  3. গ) Shakespeare
  4. ঘ) Jonathan swift
ব্যাখ্যা
ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift. তার রচিত বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’.
Source: Encyclopaedia Britannica.
৩৮.
They work every day _______ Friday.
  1. ক) except
  2. খ) exceptance
  3. গ) excepting
  4. ঘ) exception
ব্যাখ্যা
বাক্যটির অর্থঃ তারা শুক্রবার ব্যতীত প্রতিদিন কাজ করে।
Except (preposition)- ব্যতীত, ছাড়া।
Source: Oxford Dictionary.
৩৯.
We sat ____ our rights.
  1. ক) besides
  2. খ) beside
  3. গ) to
  4. ঘ) for
ব্যাখ্যা
বাক্যটির অর্থ- আমরা আমাদের অধিকারের জন্য বসেছিলাম।
কারো/কোন কিছুর পাশে বসা অর্থে sit এর সাথে preposition beside ব্যবহার করা হয়। কিন্তু কোন কিছুর জন্য বসা অর্থে sit for ব্যবহৃত হয়।
৪০.
“Fortune favours the brave.” It is a/an-
  1. ক) passive voice
  2. খ) simple clause
  3. গ) proverb
  4. ঘ) phrase
ব্যাখ্যা
Fortune favours the brave. এটি একটি প্রবাদ বাক্য। এর অর্থ- সাহসীদের প্রতি ভাগ্য সুপ্রসন্ন।
৪১.
আমাদের দেহে অনাকাঙ্ক্ষিত ভাবে অনুপ্রবেশকারী ভাইরাস, ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করে-
  1. ক) রক্তরস
  2. খ) শ্বেতকণিকা
  3. গ) অনুচক্রিকা
  4. ঘ) লোহিত কণিকা
ব্যাখ্যা
দেহের প্রতিরক্ষন ও আত্মরক্ষায় সাহায্য করে শ্বেতকণিকা। এরা দেহের আকার পরিবর্তনের মাধ্যমে ফ্যাগোসাইটসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। অন্যদিকে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং লোহিত রক্ত কণিকা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে।
৪২.
বেরিবেরি রোগের প্রতিষেধক কোন ভিটামিন?
  1. ক) ভিটামিন - E
  2. খ) ভিটামিন - K
  3. গ) ভিটামিন - B
  4. ঘ) ভিটামিন - C
ব্যাখ্যা

ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস; এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

৪৩.
বর্তমানে দেশে মোট জাতীয় উদ্যান আছে ______।
  1. ক) ৫টি
  2. খ) ১২টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৮টি
ব্যাখ্যা

সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলায় অবস্থিত। এটি ২০০৫ সালে স্থাপিত হয়। এটির মোট আয়তন প্রায় ২৪৩ হেক্টর। এটি সহ বর্তমানে দেশে মোট ১৮টি জাতীয় উদ্যান রয়েছে।
সূত্রঃ বন অধিদপ্তর।

৪৪.
সিকিমের পর্বত থেকে নিচের কোন নদীর উৎপত্তি হয়েছে?
  1. ক) মনু
  2. খ) ব্রহ্মপুত্র
  3. গ) তিস্তা
  4. ঘ) সুরমা
ব্যাখ্যা

বাংলাদেশের কয়েকটি প্রধান নদীর উৎপত্তি স্থলঃ
পদ্মাঃ গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
মেঘনাঃ আসামের লুসাই পাহাড়।
যমুনাঃ ব্রহ্মপুত্র নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
কর্ণফুলীঃ মিজোরামের লুসাই পাহাড়।
করতোয়াঃ সিকিমের পার্বত্য অঞ্চল।
সাঙ্গুঃ মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
হালদাঃ খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
মহানন্দাঃ মহালড্রীম, দার্জিলিং।
বিশ্বের কয়েকটি প্রধান নদীর উৎপত্তি স্থলঃ
হোয়াংহোঃ কুনকুন পর্বত, চিন দেশ।
মিসিসিপিঃ মিনোসোটার হ্রদ, মার্কিন যুক্তরাষ্ট্র।
দানিয়ুবঃ ব্ল্যাক ফরেস্ট, ইউরোপ।
মারে ডার্লিংঃ কোমিয়াস্কে, অষ্ট্রেলিয়া।
তিস্তাঃ সিকিমের পর্বত অঞ্চল।
নীলনদঃ ভিক্টোরিয়া হ্রদ, আফ্রিকা মহাদেশ।
আমাজানঃ আন্দিজ পর্বতমালা, দক্ষিণ আমেরিকা।
উৎসঃ এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৫.
ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ''Ethnologue'' এর তথ্য মতে সমগ্র বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত?
  1. ক) ৪র্থ
  2. খ) ৫ম
  3. গ) ৭ম
  4. ঘ) ৮ম
ব্যাখ্যা

সাম্প্রতিক তথ্য মতে,
ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ''Ethnologue'' এর তথ্য মতে, Top 10 most spoken languages 2020 এর তালিকা - (মিলিয়ন)
১) English - 1268M
২) Mandarin Chinese - 1120M
৩) Hindi - 637M
৪) Spanish - 538M
৫) French - 277 M
৬) Standard Arabic - 274M
৭) Bengali - 265M

এছাড়াও, কানাডা ভিত্তিক ওয়েবসাইট, Visual Capitalist এর সমীক্ষা অনুসারে সর্বাধিক কথিত ভাষার তালিকা -
১. ইংরেজি - ১১৩ কোটি ২৩ লাখ (প্রায়)
২. মান্দারিন (চাইনিজ) - ১১১ কোটি ৬৫ লাখ (প্রায়)
৩. হিন্দি - ৬১ কোটি ৫৪ লাখ (প্রায়)
বাংলার অবস্থান ৭ম এবং বাংলায় কথা বলা মানুষের সংখ্যা - ২৬ কোটি ৫০ লাখ (প্রায়)।

৪৬.
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট?
  1. ক) ২/৩
  2. খ) ৩/৫
  3. গ) ৮/১১
  4. ঘ) ১৭/২৭
ব্যাখ্যা

২/৩ = ০.৬৭
৩/৫ = ০.৬
৮/১১ = ০.৭৩
১৭/২৭ = ০.৬৩

৪৭.
৪০০ এর ১/৪% এর সাথে ১০০ যোগ করলে সংখ্যাটি কত হবে?
  1. ক) ১০১
  2. খ) ১৫০
  3. গ) ২০০
  4. ঘ) ২০১
ব্যাখ্যা

৪০০ এর ১/৪% + ১০০
= ৪০০ এর ১/৪ × (১/১০০) + ১০০
= ১ + ১০০
= ১০১

৪৮.
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য মিটার দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়?
  1. ক) ৬, ৭ ও ১১
  2. খ) ৩, ৮ ও ৮
  3. গ) ১৬, ১০ ও ২৮
  4. ঘ) ২০, ৮ ও ১৩
ব্যাখ্যা

আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।
প্রশ্নোক্ত অপশনগুলোর মধ্যে একমাত্র ১৬+১০ < ২৮ বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।

৪৯.
(৬৪/৩৪৩)(২/৩) এর সরল মান কত?
  1. ক) ১৬/৪৯
  2. খ) ৪/৭
  3. গ) ৭/৪
  4. ঘ) ১৬/৭
ব্যাখ্যা

(৬৪/৩৪৩)(২/৩)
= (৪/৭)(২/৩)
= (৪/৭){৩X(২/৩)}
= (৪/৭)
= ১৬/৪৯

৫০.
কোনো কর্মকর্তা মাসিক ৩০,০০০ টাকা বেতনে ২০১২ সালের ৮ জানুয়ারি কাজে যোগ দিলেন। তিনি ঐ মাসে কত বেতন পাবেন?
  1. ক) ২৩০০০ টাকা
  2. খ) ২৩২২৫ টাকা
  3. গ) ২৩৭৯৩ টাকা
  4. ঘ) ২৪৯১২ টাকা
ব্যাখ্যা

জানুয়ারি মাস ৩১ দিনে হয়।
প্রতিদিনের বেতন = ৩০,০০০/৩১ টাকা।
= ৯৬৭.৭৪ টাকা
তিনি ঐ মাসে বেতন পাবেন (৩১-৭)× ৯৬৭.৭৪ টাকা
= ২৩২২৫.৭৫ টাকা
≈ ২৩২২৫ টাকা