পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫৯
সিলেবাস
Full Model Test – 04 (Bank Preparation Full Syllabus)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৫৯ প্রশ্ন

.
'খিল খিল' কোন জাতীয় দ্বিরুক্ত শব্দ?
  1. ক) পদের দ্বিরুক্তি
  2. খ) অনুকার দ্বিরুক্তি
  3. গ) শব্দের দ্বিরুক্তি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) অনুকার দ্বিরুক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুকার দ্বিরুক্তি
ব্যাখ্যা
• যা দুইবার বলা হয়েছে এমন শব্দকে দ্বিরুক্ত শব্দ বলে। ‘দ্বি+উক্ত' = দ্বিরুক্ত।

দ্বিরুক্ত শব্দ তিন প্রকার। যথা:
- শব্দের দ্বিরুক্তি (রোজ রোজ, কেউ কেউ)।
- পদের দ্বিরুক্তি ( হেসে হেসে, চোরে চোরে)।
- অনুকার দ্বিরুক্তি ( শন শন, খিল খিল)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'দ্রবণ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) দ্র + অন
  2. খ) দ্র + ওন
  3. গ) দ্রো + অন
  4. ঘ) দ্র + বন
সঠিক উত্তর:
গ) দ্রো + অন
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্রো + অন
ব্যাখ্যা
⇒ 'দ্রবণ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - দ্রো + অন।

• এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন -

• সূত্র: এ + অ = অর্ + অ
- নে + অন = নয়ন।
- শে + অন = শয়ন।

সূত্র: ঐ + আয়্‌+ অ
নৈ + অক = নায়ক।
গৈ + অক = গায়ক।

• সূত্র: ও + অ = অব্ + অ
পো + অন = পবন।
লো + অন = লবণ।
দ্রো + অন = দ্রবণ।

• সূত্র: ঔ + অ = আব্ + অ
পৌ + অক = পাবক।

• সূত্র: ও + আ = অব্ + আ
গো + আদি গবাদি।

• সূত্র: ও + এ = অব্ + এ
গো + এষণা = গবেষণা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
.
চর্যাপদ মূলত -
  1. ক) জীবনাচরণ পদ্ধতি
  2. খ) একগুচ্ছ ধর্মোপদেশ
  3. গ) সাধন সংগীত
  4. ঘ) দেবী বন্দনা
সঠিক উত্তর:
গ) সাধন সংগীত
উত্তর
সঠিক উত্তর:
গ) সাধন সংগীত
ব্যাখ্যা
চর্যাপদ মূলত গানের সংকলন।
- বৌদ্ধধর্মমতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ।
- বৌদ্ধ সহজিয়াগন এই চর্যাগুলো রচনা করেন।

• চর্যাপদ বাংলাসাহিত্যের প্রাচীন নিদর্শন।
- চর্যাপদে পদ আছে ৫১ টি। তার মধ্যে সাড়ে ছেচল্লিশটি উদ্ধার করা হয়েছে।
- মোট পদকর্তা ২৩, মতান্তরে ২৪।
- গ্রন্থভুক্ত প্রথম পদটির রচয়িতা লুইপা।
- তিনি দুটি পদ রচনা করেছেন। ১ ও ২৯ নম্বর পদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
মৌলিক শব্দের উদাহরণ কোনটি?
  1. ক) নাচন
  2. খ) ঢাকাই
  3. গ) বিহার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
উত্তর কোনটিই নয়।

মৌলিক শব্দ:
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন - গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি।

অন্যদিকে,
বিহার, ঢাকাই, নাচন ইত্যাদি সাধিত শব্দ।

সুতরাং সঠিক উত্তর কোনটিই নয়।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
কোন শব্দে ণত্ব বিধান অনুযায়ী 'ণ' এর ব্যবহার হয়েছে?
  1. ক) নিক্কণ
  2. খ) বিপণি
  3. গ) নির্ণয়
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) নির্ণয়
উত্তর
সঠিক উত্তর:
গ) নির্ণয়
ব্যাখ্যা
'নির্ণয়'- এ  ণত্ব বিধান অনুযায়ী 'ণ' এর ব্যবহার হয়েছে।

ণ-ত্ব বিধান: তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।

ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়মাবলী
১. ঋ, র, ষ—এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের দন্ত্য ‘ন’মূর্ধন্য 'ণ' হয়। যেমন: ঋণ, ঘৃণা, রণ, বর্ণ, ভূষণ ইত্যাদি।
২. ঋ, র, ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, ষ, হ থাকলে তার পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য 'ণ' হয়। যেমন: লক্ষণ, ভক্ষণ, রেণু, পাষাণ, নির্বাণ, দৰ্পণ, গ্রহণ ইত্যাদি।
৩. ট বর্গের পূর্বে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: বণ্টন, লুণ্ঠন, খণ্ড ইত্যাদি।
৪. প্র, পরা, পরি, নির—এই চারটি উপসর্গের পরবর্তী দন্ত্য “ন’ মূর্ধন্য ‘ণ’ হবে। যেমন: প্রবণ, প্রণাম, প্রমাণ, পরায়ণ, পরিণতি, নির্ণয় ইত্যাদি।
৫. ত, থ, দ, ধ-এর পূর্বে সংযুক্ত বর্ণে দন্ত্য ‘ন' হয়, “ণ” হয় না। যেমন: দৃষ্টান্ত, বৃন্ত, গ্রন্থ, ক্রন্দন, বন্ধন ইত্যাদি।

অন্যদিকে,
বিপণি, নিক্বণ - শব্দগুলোতে স্বভাবতই ণ ব্যবহৃত হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'কন্যা' এর প্রতিশব্দ কী?
  1. ক) নারী
  2. খ) রামা
  3. গ) কান্তা
  4. ঘ) নন্দিনী
সঠিক উত্তর:
ঘ) নন্দিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নন্দিনী
ব্যাখ্যা
• 'কন্যা' এর প্রতিশব্দ - নন্দিনী।

কন্যা এর প্রতিশব্দ:
আত্মজা, দুহিতা, মেয়ে, সুতা, তনয়া, দুলালী, নন্দিনী।
নারী এর প্রতিশব্দ: স্ত্রীজাতি, বনিতা, ভামিনী, কান্তা, সীমান্তিনী, পত্নী, বামা, রামা, ললনা, মহিলা, কামিনী, রমনী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরন ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।
.
'কদবেল' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
  1. ক) দেশি উপসর্গ
  2. খ) তৎসম উপসর্গ
  3. গ) বিদেশি উপসর্গ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) দেশি উপসর্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) দেশি উপসর্গ
ব্যাখ্যা
• কদ উপসর্গটি দেশি/বাংলা উপসর্গ।
- কদ উপসর্গটি ‘নিন্দিত’ অর্থে কদবেল, কদাকার এবং কদর্য শব্দে ব্যবহৃত হয়েছে।

- উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ ।
- বাংলা উপসর্গ ২১ টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। প্র, পরা, অপ, সম, নি,
- তৎসম উপসর্গ ২০ টি। যথা: অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'পর্বত' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো-
  1. ক) পর্ব + অত
  2. খ) পর্ব + ত
  3. গ) পর্বন্‌ + ত
  4. ঘ) পর্বন্‌ + অত
সঠিক উত্তর:
গ) পর্বন্‌ + ত
উত্তর
সঠিক উত্তর:
গ) পর্বন্‌ + ত
ব্যাখ্যা
'পর্বত' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো- পর্বন্‌ + ত।
- এটি সংস্কৃত শব্দ
• এর অর্থ:
- ভূপৃষ্ঠ থেকে উদ্‌গত ( অন্তত ১০০০ ফিট বা তদূর্ধ্ব) স্তূপ।
- শৃঙ্গবিশিষ্ট ভূভাগ
- শৈল
- গিরি
- পাহাড়
- অদ্রি

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
লিঙ্গান্তর হয়না কোন শব্দটির?
  1. ক) বেয়াই
  2. খ) সাহেব
  3. গ) বিধবা
  4. ঘ) সঙ্গী
সঠিক উত্তর:
গ) বিধবা
উত্তর
সঠিক উত্তর:
গ) বিধবা
ব্যাখ্যা
'বিধবা' শব্দের লিঙ্গান্তর হয়না।

নিত্য পুরুষবাচক শব্দ : যে শব্দের স্ত্রীবাচক হয় না তাকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। যেমন— রাষ্ট্রপতি, বিপত্নীক, কৃতদার, অকৃতদার, কবিরাজ, কুস্তিগির, পুরোহিত, স্ত্রৈণ, কোটিপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ঢাকি, ঢুলি, চৌকিদার, দফাদার, পুলিশ, সিপাহি ইত্যাদি।

নিত্য স্ত্রীবাচক শব্দ : বাংলা ভাষায় বেশ কিছু শব্দ আছে যেগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ হিসেবে পরিচিত। এদের পুরুষবাচক শব্দ হয় না। যেমন– সধবা, বিধবা, সপত্নী, সতিন, বিমাতা, ললনা, অঙ্গনা, সত্মা, ত্রয়ো, দাই, কুলটা, অর্ধাঙ্গিনী, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, লক্ষ্মী, ডাইনি, গর্ভিণী, বেশ্যা ইত্যাদি।

এছাড়া,
বেয়াই - বেয়াইন,
সাহেব - সাহেবান,
সঙ্গী -সঙ্গিনী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১০.
‘গীতাঞ্জলি’ কোন জাতীয় নাম বিশেষ্য?
  1. ক) স্থাননাম
  2. খ) কালনাম
  3. গ) সৃষ্টিনাম
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) সৃষ্টিনাম
উত্তর
সঠিক উত্তর:
গ) সৃষ্টিনাম
ব্যাখ্যা
• বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
- নাম-বিশেষ্য,
- জাতি-বিশেষ্য,
- বস্তু-বিশেষ্য,
- সমষ্টি-বিশেষ্য,
- গুণ-বিশেষ্য,
- ক্রিয়া-বিশেষ্য।

• নাম-বিশেষ্য:
ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়। যেমন –

• ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা।

• স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা।

• কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান।

• সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণি ২০২২ সংস্করণ।
১১.
‘চোরাবালি’ বাগ্‌ধারার অর্থ কী?
  1. ক) ঈর্ষাবোধ
  2. খ) না দেখার ভান করা
  3. গ) প্রচ্ছন্ন আকর্ষণ
  4. ঘ) চক্ষুশূল
সঠিক উত্তর:
গ) প্রচ্ছন্ন আকর্ষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রচ্ছন্ন আকর্ষণ
ব্যাখ্যা
‘চোরাবালি’ বাগ্‌ধারার অর্থ = প্রচ্ছন্ন আকর্ষণ।

অন্যান্য অপশন সমূহ: 
‘চোখের বালি’ বাগ্‌ধারার অর্থ= চক্ষুশূল।
‘চোখ বুঝে থাকা’ বাগ্‌ধারার অর্থ = না দেখার ভান করা।
‘চোখ টাটানো’  বাগ্‌ধারার অর্থ = প্রচ্ছন্ন আকর্ষণ।

আরো কিছু বাগ্‌ধারা: 
চোখ পাকানো = ক্রোধ দেখানো।
চোখে আঙুল দিয়ে দেখানো = বিশেষ‍ভাবে ইঙ্গিত করা।
চোখে চোখে রাখা = সতর্ক নজরদারি। 
চোখে ধুলো দেওয়া = ফাঁকি দেওয়া।
চোখে পড়া = সুনজরে পড়া।
চোখে সরষে ফুল দেখা = হতবুদ্ধি হওয়া।
চোখের চামড়া = ঈর্ষাবোধ।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১২.
'ঈশ্বরের ভাব' - এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) ঐশ্বরিক
  2. খ) স্মিত
  3. গ) আধুত
  4. ঘ) ঐশ্বর্য
সঠিক উত্তর:
ঘ) ঐশ্বর্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঐশ্বর্য
ব্যাখ্যা
'ঈশ্বরের ভাব' - এক কথায় প্রকাশ - ঐশ্বর্য।

এছাড়া,
• ঈষৎ কম্পিত এক কথায় প্রকাশ - আধুত।
• ঈষৎ হাস্য এক কথায় প্রকাশ - স্মিত।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• ঈষৎ উষ্ণ এক কথায় প্রকাশ - কবোষ্ণ,
• ঈষৎ কৃষ্ণ এক কথায় প্রকাশ - কালচে,
• ঈষৎ নীলবর্ণ এক কথায় প্রকাশ - নীলাভ।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৩.
DISTILL : PURITY ::
  1. ক) pulverize : fragility
  2. খ) absorb : brilliance
  3. গ) leaven : volume
  4. ঘ) homogenize : fluidity
সঠিক উত্তর:
গ) leaven : volume
উত্তর
সঠিক উত্তর:
গ) leaven : volume
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর 'leaven : volume'
শব্দের অর্থ-
• Distill এর অর্থ — পাতন করা। 
• Purity এর অর্থ — বিশুদ্ধতা; শুদ্ধতা; দোষশূন্যতা।
• Leaven এর অর্থ —  ইস্ট জাতীয় বস্তু যা মেশালে ময়দার তাল ফুলে ওঠে;খামির; খামি।
• Volume এর অর্থ — খণ্ড।

- Distill বা পাতন করার মাধ্যমে যেমন Purity বা শুদ্ধতা নিশ্চিত করা হয়, তেমনি Leaven বা খামির এর আকার নিশ্চিত করার জন্য Volume বা খণ্ড করার প্রয়োজন রয়েছে।

Source: Accessible Dictionary and GRE Big book.
১৪.
What is the synonym of 'Recant'?
  1. ক) Reaffirm
  2. খ) Admit
  3. গ) Abandon
  4. ঘ) Adhere
সঠিক উত্তর:
গ) Abandon
উত্তর
সঠিক উত্তর:
গ) Abandon
ব্যাখ্যা
Recant
[রিক্যান্‌ট্‌]
(verb transitive & intransitive)

English Meaning: To announce in public that your past beliefs or statements were wrong or not true and that you no longer agree with them.
Bangla Meaning: (মতামত, বিশ্বাস) ছেড়ে দেওয়া/ত্যাগ করা; (বিবৃতি) অমূলক বলে প্রত্যাহার/কোনো কিছু পরিহার করা।

Synonyms: Disavow (অস্বীকার করা), Abandon (পরিত্যাগ করা), Disclaim (ত্যাজ্য করা), Revoke (প্রত্যাহার করা), Renounce (নাকচ করা)।
Antonyms: Reaffirm (পুনরায় দৃঢ়োক্তি করা), Admit (বৈধ বলে গ্রহণ করা), Accept (মেনে নেওয়া), Adhere (অটল থাকা), Uphold (বজায় রাখা), Corroborate (দৃঢ়ভাবে অনুমোদন দেয়া)।

Other Forms: Recantation [রীক্যান্‌টেইশ্‌ন্] (noun) [uncountable noun, countable noun] পূর্বের মত বা বিশ্বাস পরিহার এবং ঐ রূপ পরিহারসূচক বিবৃতি।
Example Sentence:
1. If they had any sense of decency they would recant and resign.
2. Church officials asked the minister to recant.

Source: Live MCQ Lecture.
১৫.
He was confined _______ bed by an attack of dysentery.
  1. ক) in
  2. খ) to
  3. গ) on
  4. ঘ) over
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে বসবে 'to'
- Complete sentence: He was confined to bed by an attack of dysentery.
 - অর্থাৎ আমাশয়ের কারণে সে শয্যাগত হয়েছিল।

• Confined to এর অর্থ হলো: শয্যাগত 

এছাড়াও- 
Confined in এর অর্থ — আবদ্ধ
Example: He was confined in prison for a murder case.
Bangla meaning: হত্যা মামলার কারণে সে কারাগারে আবদ্ধ রয়েছে।

Source: Advanced Learner’s English Grammar and Composition and Objective General English.
১৬.
The antonym of 'Disparate' is-
  1. ক) Homogeneous
  2. খ) Unlike
  3. গ) Nonidentical
  4. ঘ) Distinctive
সঠিক উত্তর:
ক) Homogeneous
উত্তর
সঠিক উত্তর:
ক) Homogeneous
ব্যাখ্যা
Disparate (adjective)

English Meaning: Different in every way.
Bangla Meaning: অসদৃশ; অসম; গুণ বা পরিমাণে তুলনীয় নয় এমন; (দুটি বস্তু সম্বন্ধে) পরস্পরের মধ্যে তুলনাহীনভাবে পৃথক। 

Synonyms: Contrasting (বিসদৃশ), Dissimilar (অসদৃশ; ভিন্ন), Unlike (অন্যরকম), Nonidentical, (অসদৃশ), Distinctive (স্বতন্ত্র)। 
Antonyms: Homogeneous (সমজাতীয়; সমজাতিক), Similar (সদৃশ), Identical (হুবহু), Synonymous, (সমার্থক), Uniform (অভিন্ন)।

Other Forms:
- Disparately (adverb)
- Disparateness (noun).
- Disparity (noun).

Example Sentence: 
1. The Internet is an electrified reflection of the disparate world we live in.
2. We have to consider disparate notions among adults and adolescents about when middle age begins.

Source: Live MCQ Lecture.
১৭.
What is the right antonym for 'Boorish'?
  1. ক) Impolite
  2. খ) Sophisticated
  3. গ) Uncouth
  4. ঘ) Classless
সঠিক উত্তর:
খ) Sophisticated
উত্তর
সঠিক উত্তর:
খ) Sophisticated
ব্যাখ্যা
Boorish (adjective)

English Meaning: Behaving with rough and bad-manner.
Bangla Meaning: চাষাড়ে; গেঁয়ো; বর্বর; অভব্য। 

Synonyms: Impolite (অনীতিজ্ঞ; অবিজ্ঞ), Rude (অভদ্র; অমার্জিত; রূঢ়), Unsophisticated (কথায় ও আচরণে স্বাভাবিক ও সহজসরল), Uncouth (অকথ্য), Classless (শ্রেণীহীন)।
Antonyms: Refined (পরিমার্জিত), Sophisticated (পরিশীলিত; জটিল; সূক্ষ্ম), Decent (ভদ্র), Courteous (বিনয়ী), Mannerly (শিষ্ট)।

Other Forms: 
- Boor [বূআ(র্‌)] (noun) বর্বর বা অসভ্য লোক; গ্রাম্য লোক; চাষা; নিরক্ষর ব্যক্তি।
- Boorishly (adverb)
- Boorishness (noun)

Example Sentence: 

1. I’m sick of your boorish behavior.
2. One of the examples of boorish behavior is yelling for service in restaurants.

Source: Live MCQ Lecture.
১৮.
They set ______ early in the morning.
  1. ক) in
  2. খ) up
  3. গ) forth
  4. ঘ) by
সঠিক উত্তর:
গ) forth
উত্তর
সঠিক উত্তর:
গ) forth
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে 'forth'
- Set forth এর অর্থ- যাত্রা করা।

• সম্পূর্ন বাক্য হবে: They set forth early in the morning.
- বাংলা অর্থ - তারা খুব সকালে যাত্রা শুরু করেছিল।

এছাড়াও-

• Set in (শুরু হওয়া) — The rains have set in.
• Set up (প্রতিষ্ঠা করা) — The villagers have set up a school in the village.
• Set by (সঞ্চয় করা) — Set by something for old age.

Source: Applied Grammar and Composition, PC Das
১৯.
What is the correct antonym for 'Contentious'?
  1. ক) Pacific
  2. খ) Belligeren
  3. গ) Disputed
  4. ঘ) Combative
সঠিক উত্তর:
ক) Pacific
উত্তর
সঠিক উত্তর:
ক) Pacific
ব্যাখ্যা
Contentious
[কান্‌টেন্‌শাস্‌]
(adjective)

English Meaning: Causing or likely to cause disagreement.
Bangla Meaning: বিবাদমূলক; কলহপ্রিয়; ঝগড়াটে; বিতর্ক সৃষ্টি করতে পারে এমন।

Synonyms: Controversial (বিতর্কিত), Debatable (তর্কসাপেক্ষ), Disputed (অবিসংবাদী), belligerent (বিবাদমূলক), Combative (শত্রুতামূলক), Aggressive (আক্রমণাত্মক)।
Antonyms: Uncontroversial (বিতর্কিত নয়), Calm (অনুত্তেজিত), Peaceable (নির্বিবাদ; কলহমুক্ত), Peaceful (শান্তিপূর্ণ), Pacific (শান্তিস্থাপক), Timid (সচকিত)।

Other Forms: 
- Contentiously (adverb)
- Contentiousness (noun)

Example Sentence: 
1. She has some very contentious views on education.
2. After a contentious debate, members of the committee finally voted to approve the funding.

Source: Live MCQ Lecture.
২০.
SCOOP : CONCAVE ::
  1. ক) tongs : hollow
  2. খ) spatula : flat
  3. গ) beater : tined
  4. ঘ) lattice : division
সঠিক উত্তর:
খ) spatula : flat
উত্তর
সঠিক উত্তর:
খ) spatula : flat
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর 'spatula : flat'

শব্দের অর্থ-

• Scoop শব্দের অর্থ — হাতা; দর্বি; দর্বিক।
• Concave শব্দের অর্থ — অবতল; ধনুকের ন্যায় ভিতরের দিকে বক্রতাযুক্ত: 
• Spatula শব্দের অর্থ — নরম কোন বস্তুর মিশ্রণে ব্যবহৃত এক ধরনের বাঁকানো চামচ।
• Flat শব্দের অর্থ — সমতল কিছু।

• আকৃতিগত দিক থেকে যেমন Scoop বা হাতা এবং Concave বা অবতল আকৃতির কোনকিছু  সম্পূর্ণ পৃথক, তেমনি Spatula বা বাঁকানো এক ধরনের চামচ Flat বা সমতল কোন কিছুর থেকে আকৃতিগত ভাবে পৃথক।
- পৃথকীকরনের দিক থেকে সঠিক উত্তর spatula : flat

Source: Accessible Dictionary and GRE Big book.
২১.
Find the odd word from the following words-
  1. ক) Attack
  2. খ) Raid
  3. গ) Retreat
  4. ঘ) Incursion
সঠিক উত্তর:
গ) Retreat
উত্তর
সঠিক উত্তর:
গ) Retreat
ব্যাখ্যা
- প্রশ্নে প্রদত্ত শব্দগুলোর মধ্যে ভিন্ন শব্দ হলো: Retreat
Retreat 
Synonyms :
Retreat (পশ্চাদপসরণ করা), Withdrawal (প্রত্যাহার করা), Evacuation (সৈন্য অপসারণ করা), Elimination (নির্মূল), Voidance (উচ্ছেদ)। 
Antonyms: Attack (আক্রমণ), Invasion (হামলা), Raid (আকস্মিক আক্রমণ), Penetration (অনুপ্রবেশ), Assault (আক্রমণ)।

Example Sentence: 
1. we made a strategic retreat when we realized that we were outnumbered.
2. Some of her friends were surprised by her retreat from public life following her defeat in the election.

Source: Live MCQ Lecture.
২২.
The Bangla meaning of the proverb 'Art is long, life is short'. is-
  1. ক) বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত
  2. খ) কর্ম অনন্ত, জীবন সংক্ষিপ্ত
  3. গ) জীবন সংক্ষিপ্ত হলেও অনেক কাজ করতে হয়
  4. ঘ) কর্মব্যস্ততাই জীবন
সঠিক উত্তর:
ক) বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত
ব্যাখ্যা
• Art is long, life is short.
- Bangla meaning: বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত / জীবন ছোট হলেও জ্ঞান অপরিসীম।

Source: Live MCQ Lecture.
২৩.
FRENETIC : MOVEMENT ::
  1. ক) perceptive : analysis
  2. খ) fanatical : belief
  3. গ) focused : thought
  4. ঘ) effortless : expression
সঠিক উত্তর:
খ) fanatical : belief
উত্তর
সঠিক উত্তর:
খ) fanatical : belief
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর 'fanatical : belief'

শব্দের অর্থ-

• Frenetic এর অর্থ — ক্ষিপ্ত; উন্মত্ত; সংরব্ধ।
• Movement  এর অর্থ —  গতি; গতিময়তা; বিচলন; গতিচাঞ্চল্য; কর্মচাঞ্চল্য।
• Fanatical  এর অর্থ —  অতিমাত্রায় গোঁড়া।
• Belief  এর অর্থ —  বিশ্বাস; আস্থা; প্রত্যয়।
- Frenetic বা ক্ষিপ্ত; উন্মত্ত এবং Movement  বা গতি; গতিময়তা শব্দ দুইটি যেমন একে অপরের পরিপূরক, তেমনি Fanatical বা অতিমাত্রায় গোঁড়া এবং Belief বা বিশ্বাস; আস্থা; প্রত্যয় এর সম্পর্ক একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে।

Source: accessible dictionary and GRE Big book. 
২৪.
Find the odd one out-
  1. ক) Proliferate
  2. খ) Decrease
  3. গ) Lessen
  4. ঘ) Recede
সঠিক উত্তর:
ক) Proliferate
উত্তর
সঠিক উত্তর:
ক) Proliferate
ব্যাখ্যা
- সঠিক উত্তর হবে Proliferate

Proliferate

[প্রালিফারেইট্]
(verb transitive/intransitive)

English Meaning: To increase a lot and suddenly in number.
Bangla Meaning: (১) কোষ, নতুন অঙ্গ ইত্যাদির দ্রুত সংখ্যাবৃদ্ধির দ্বারা বেড়ে ওঠা বা বংশবিস্তার করা; দ্রুত বিস্তারলাভ করা; দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিস্তৃত করা।

Synonyms: Multiply (বেড়ে যাওয়া), Escalate (দ্রুত সঞ্চালন), Increase (বৃদ্ধি পাওয়া), Accelerate (উত্তরোত্তর গতি বৃদ্ধি করা), Accumulate, (সঞ্চিত করা)। 
Antonyms: Decrease (কমা), Diminish (ক্ষয়ে যাওয়া), Lessen (কমে যাওয়া), Dwindle (হ্রাস পাওয়া), Recede (ক্ষীণ হওয়া)। 

Other Forms:  Proliferation [প্রালিফারেইশ্‌ন্‌ America(n) প্রোলিফারেইশ্‌ন্‌] (noun) দ্রুতবিস্তার; দ্রুত বংশবিস্তার/বংশবৃদ্ধি।

Example Sentence: 
1. Small businesses have proliferated in the last ten years. 
2. This is an important element as advertiser opportunities continue to proliferate in the years ahead.

Source: Live MCQ Lecture.
২৫.
A religious discourse. is called-
  1. ক) Sermon
  2. খ) Canister
  3. গ) Excursion
  4. ঘ) Mercenary
সঠিক উত্তর:
ক) Sermon
উত্তর
সঠিক উত্তর:
ক) Sermon
ব্যাখ্যা
• A religious discourse. is called- Sermon

এছাড়াও- 
• A round or cylindrical container used for storing things such as food, chemicals or rolls of
film is called- Canister
• A short journey made by a group of persons together. is called- Excursion
• A professional soldier hired to serve in a foreign army. is called- Mercenary

Source: Live MCQ Lecture
২৬.
Select the right form of verb: I would help him if he ________.
  1. ক) wants
  2. খ) wanted
  3. গ) had wanted
  4. ঘ) is want
সঠিক উত্তর:
খ) wanted
উত্তর
সঠিক উত্তর:
খ) wanted
ব্যাখ্যা
- প্রশ্নে উল্লেখিত বাক্যের শূন্যস্থানে সঠিক উত্তর হবে 'wanted'

নিয়ম অনুযায়ী-

• If clause টি past indefinite এ থাকলে principle clause টির ( অপর অংশ) subject এর পরে might /could /would বসে +
• ব্রাকেটের verb টির Present form বসবে।
যেমন-
If he came, I would go.

Source: Advanced Learner’s English Grammar and Composition and Objective General English
২৭.
Find out error- Troy was taken by Greeks; this formed the basis of the story which has become famous.
  1. ক) Troy was taken
  2. খ) by Greeks
  3. গ) this formed the basis of the story
  4. ঘ) which has become famous
সঠিক উত্তর:
খ) by Greeks
উত্তর
সঠিক উত্তর:
খ) by Greeks
ব্যাখ্যা
- উল্লেখিত বাক্যে ভুল অংশ হলো 'B' অর্থাৎ 'by Greeks'
- উক্ত অংশের শুদ্ধরূপ হবে 'by the Greeks'

নিয়ম অনুযায়ী

জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে The বসে।
যেমন-
The English, The Indians, The rich, The poor, The pious, The Muslims

Source: Advanced Learner’s English Grammar and Composition and Objective General English by Dr. R.S. Aggarwal.
২৮.
Fill in the blanks. His spectacles _______ broken.
  1. ক) was
  2. খ) is
  3. গ) are
  4. ঘ) has
সঠিক উত্তর:
গ) are
উত্তর
সঠিক উত্তর:
গ) are
ব্যাখ্যা
- প্রশ্নে উল্লেখিত বাক্যটির শূন্যস্থানে সঠিক উত্তর হবে 'are'
- উক্ত বাক্যে 'spectacles' হলো Plural Noun, তাই বাক্য গঠনের ক্ষেত্রে verb হিসেবে Plural verb ব্যবহৃত হবে।

এছাড়াও-

আরও কিছু plural Noun আছে যেগুলোর পরে  Plural verb ব্যবহৃত হবে।

সেগুলো হলো: 

spectacles
scissors
tidings
wages
thanks
ashes
assets
alms
aborigines
amends
auspices
billiards
bowels
entrails
measles

যেমন-
Inc: The scissors is blunt.
Cor: The scissors are blunt.

Source: Advanced Learner’s English Grammar and Composition and Objective General English.
২৯.
I have spoken to him already. The underlined word is-
  1. ক) Noun
  2. খ) Adverbs of time
  3. গ) Adverbs
  4. ঘ) Adverbs of Manner 
সঠিক উত্তর:
খ) Adverbs of time
উত্তর
সঠিক উত্তর:
খ) Adverbs of time
ব্যাখ্যা
- Sentence underline করা already word টি Adverbs of time.
- তাই সঠিক উত্তর হবে Adverbs of time.

• Adverbs of time দ্বারা কোন একটা sentence এর কাজটি কখন সম্পন্ন হয়,তা নির্দেশ করে থাকে।
• তবে জোর দেওয়া অর্থে Adverbs এর অবস্থান বাক্যের বিভিন্ন জায়গায় হতে পারে।

যেমন: Tomorrow, Yesterday, soon, later, immediately, formerly.

Source: High School English Grammar by Wren & Martin
৩০.
  1. ক) 14
  2. খ) 12
  3. গ) 144
  4. ঘ) 196
সঠিক উত্তর:
খ) 12
উত্তর
সঠিক উত্তর:
খ) 12
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
৩১.
If 3x + 3 + 7 = 250, then x is equal to?
  1. ক) 5
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: If 3x + 3 + 7 = 250, then x is equal to?

সমাধান: 
3x + 3 + 7= 250
⇒ 3x + 3 = 250 - 7
⇒ 3x + 3 = 243
⇒ 3x + 3 = 35
∴  x + 3 = 5 
∴ x = 2
৩২.
A bank offers 5% compound interest calculated on half-yearly basis. A customer deposits Tk. 1600 each on 1st January and 1st July of a year. At the end of the year, the amount he would have gained by way of interest is:
  1. ক) Tk. 119
  2. খ) Tk. 121
  3. গ) Tk. 120
  4. ঘ) Tk. 122
সঠিক উত্তর:
খ) Tk. 121
উত্তর
সঠিক উত্তর:
খ) Tk. 121
ব্যাখ্যা
প্রশ্ন: A bank offers 5% compound interest calculated on half-yearly basis. A customer deposits Tk. 1600 each on 1st January and 1st July of a year. At the end of the year, the amount he would have gained by way of interest is:

সমাধান:
১ম ১৬০০ টাকার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন = 1600 × {1 + 5/(2 × 100)}2  
= 1600 × (41/40)  × (41/40) 
= 1681

২য় ১৬০০ টাকার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন = 1600 × {1 + 5/(2 × 100)}  
=  1600 × (41/40) 
= 1640

মোট চক্রবৃদ্ধি মূলধন = 1681 + 1640 
= 3321

মোট মুনাফা = 3321 - (1600 + 1600)
= 3321 - 3200
= 121
৩৩.
In a right angled triangle, two sides are of the same length. Which of the options is one of the angles of that triangle?
  1. ক) 30°
  2. খ) 40°
  3. গ) 45°
  4. ঘ) 50°
সঠিক উত্তর:
গ) 45°
উত্তর
সঠিক উত্তর:
গ) 45°
ব্যাখ্যা
প্রশ্ন: In a right angled triangle, two sides are of the same length. Which of the options is one of the angles of that triangle?

সমাধান: 
If two sides of the right angled triangle are equal, it is a right angled isosceles triangle. So, the angles of the triangle are 45°, 45° and 90°
৩৪.
Two trains running in opposite directions cross a man standing on the platform in 27 seconds and 17 seconds respectively and they cross each other in 23 seconds. The ratio of their speeds is:
  1. ক) 1 : 3
  2. খ) 3 : 4
  3. গ) 5 : 3
  4. ঘ) 3 : 2
সঠিক উত্তর:
ঘ) 3 : 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3 : 2
ব্যাখ্যা
প্রশ্ন: Two trains running in opposite directions cross a man standing on the platform in 27 seconds and 17 seconds respectively and they cross each other in 23 seconds. The ratio of their speeds is:

সমাধান: 
Let,
The speeds of first train be x m/sec 
The speeds of second train be y m/sec 

Then,
length of the first train = 27x metres,
length of the second train = 17y metres.

ATQ,
(27x + 17y)/(x+ y) = 23
⇒ 27x + 17y = 23x + 23y
⇒ 4x = 6y
⇒ x/y = 6/4
⇒ x/y = 3/2
∴ x : y = 3 : 2
৩৫.
  1. ক) y = 0
  2. খ) x = √y
  3. গ) x = y
  4. ঘ) x = y/2
সঠিক উত্তর:
গ) x = y
উত্তর
সঠিক উত্তর:
গ) x = y
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৩৬.
The average age of three boys is 15 years. If their ages are in ratio 3 : 5 : 7, the age of the youngest boy is-
  1. ক) 10 years
  2. খ) 15 years
  3. গ) 12 years
  4. ঘ) 9 years
সঠিক উত্তর:
ঘ) 9 years
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9 years
ব্যাখ্যা
প্রশ্ন: The average age of three boys is 15 years. If their ages are in ratio 3 : 5 : 7, the age of the youngest boy is-

সমাধান: 
The average age of three boys is 15 years
∴ Sum of ages of three boys = 45 years

Their ages are in ratio 3 : 5 : 7
Now,
3x + 5x + 7x = 45
⇒ 15x = 45
∴ x = 3

∴ Age of youngest boy is = 3x
= 3 × 3 years
= 9 years
৩৭.
Find the first term of an AP whose 8th and 12th terms are respectively 39 and 59.
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 4
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: Find the first term of an AP whose 8th and 12th terms are respectively 39 and 59.

সমাধান: 
Let,
First term = a
Common difference = d

8th term = a + 7d = 39 ........... (1)
12th term = a + 11d = 59 ........... (2)

By (2) - (1) we  get,
 a + 11d - a - 7d = 59 - 39
⇒ 4d = 20
∴ d = 5

Hence,
a + 7 × 5 = 39
⇒ a = 39 - 35
∴ a = 4
৩৮.
What is the least number of soldiers that can be drawn up in troops of 12, 15, 18 and 20 soldiers and also in form of a solid square?
  1. ক) 400
  2. খ) 900
  3. গ) 1600
  4. ঘ) 2500
সঠিক উত্তর:
খ) 900
উত্তর
সঠিক উত্তর:
খ) 900
ব্যাখ্যা
প্রশ্ন: What is the least number of soldiers that can be drawn up in troops of 12, 15, 18 and 20 soldiers and also in form of a solid square?

সমাধান: 
We need to find out the LCM of the given numbers.
12 = 2 × 2 × 3
15 = 3 × 5
18 = 2 × 3 × 3
20 = 2 × 2 × 5

Hence,
LCM = 2 × 2 × 3 × 5 × 3

Since, the soldiers are in the form of a solid square.
Hence, LCM must be a perfect square. To make the LCM a perfect square, We have to multiply it by 5,
hence,
The required number of soldiers
= 2 × 2 × 3 × 3 × 5 × 5
= 900
৩৯.
A tank is filled in 5 hours by three pipes A, B and C. The pipe C is twice as fast as B and B is twice as fast as A. How much time will pipe A alone take to fill the tank?
  1. ক) 25 hours
  2. খ) 30 hours
  3. গ) 35 hours
  4. ঘ) 20 hours
সঠিক উত্তর:
গ) 35 hours
উত্তর
সঠিক উত্তর:
গ) 35 hours
ব্যাখ্যা
প্রশ্ন: A tank is filled in 5 hours by three pipes A, B and C. The pipe C is twice as fast as B and B is twice as fast as A. How much time will pipe A alone take to fill the tank?

সমাধান: 
Suppose,
pipe A alone takes x hours to fill the tank.
Then, pipes B and C will take x/2 and x/4 hours respectively to fill the tank.

Now,
1/x + 2/x + 4/x = 1/5
⇒ 7/x = 1/5
∴ x = 35

∴ pipe A alone takes 35 hours to fill the tank.
৪০.
The curved surface area of a cylindrical pillar is 264 m2 and its volume is 924 m3. Find the ratio of its diameter to its height.
  1. ক) 3 : 7
  2. খ) 7 : 3
  3. গ) 5 : 7
  4. ঘ) 3 : 5
সঠিক উত্তর:
খ) 7 : 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 7 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: The curved surface area of a cylindrical pillar is 264 m2 and its volume is 924 m3. Find the ratio of its diameter to its height.

সমাধান: 
Let,
Radius = r
Height = h

We know that,
The curved surface area of a cylindrical pillar = 2πrh
And the Volume of a cylindrical pillar = πr2h

ATQ,
(πr2h)/(2πrh) = 924/264
⇒ r = (924/264) × 2
∴ r = 7

And,
2πrh = 264
⇒ h = 264 × (7/22) × (1/2) × (1/7)
∴ h = 6

 Required ratio = (2r)/h = 14/6 = 7 : 3
৪১.
A shopkeeper marks the price of an article at TK. 120. What will be the selling price. if he allows two successive discounts of 5% each?
  1. ক) Tk. 104.30
  2. খ) Tk. 106.30
  3. গ) Tk. 108.30
  4. ঘ) Tk. 105.30
সঠিক উত্তর:
গ) Tk. 108.30
উত্তর
সঠিক উত্তর:
গ) Tk. 108.30
ব্যাখ্যা
প্রশ্ন: A shopkeeper marks the price of an article at TK. 120. What will be the selling price. if he allows two successive discounts of 5% each?

সমাধান:
At 5% discount for the first time = (120 × 95)/100 = Tk.114

At 5% discount for second time = (114 × 95)/100 = Tk. 108.30
৪২.
Three times the first of three consecutive odd integers is 3 more than twice the third. The third integer is:
  1. ক) 9
  2. খ) 11
  3. গ) 13
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ঘ) 15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: Three times the first of three consecutive odd integers is 3 more than twice the third. The third integer is:

সমাধান:
Let the three odd integers be x, x + 2 and x + 4.

Then,
3x = 2(x + 4) + 3      
⇒ 3x = 2x + 8 + 3
∴ x = 11

Third integer = x + 4 = 11 + 4 = 15
৪৩.
The Nord Stream-2 pipeline is located under -
  1. ক) Caspian Sea
  2. খ) Baltic Sea
  3. গ) Red Sea
  4. ঘ) Mediterranean Sea
সঠিক উত্তর:
খ) Baltic Sea
উত্তর
সঠিক উত্তর:
খ) Baltic Sea
ব্যাখ্যা
নর্ড স্ট্রিম-২:
- নর্ড স্ট্রিম-২ হলো বাল্টিক সাগরের মধ্য দিয়ে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত ১২৩৪ কিলোমিটার দীর্ঘ (৭৬৭ মাইল) প্রাকৃতিক গ্যাস পাইপলাইন।
- নর্ড স্ট্রিম-১ এর অনুরূপ রুট অনুসরণ করে ২০১১ সালে পাইপলাইনের নির্মাণ শুরু হয়েছিল।
- ২০১৫ সালে চালু হওয়া নর্ড স্ট্রিম-২ পাইপলাইনটি বাল্টিক সাগরের মাধ্যমে সরাসরি রাশিয়া এবং জার্মানির সাথে সংযোগ স্থাপন করে।
- দীর্ঘ আইনি লড়াইয়ের বিলম্বের কারণে নির্মাণে বেশ কয়েক বছর লেগেছে। 
- নর্ড স্ট্রিম-২ এর  অল্প কিছু জ্বালানি প্রকল্প নিয়ে বিতর্ক হয়েছে।
- পাইপলাইনের মালিক গাজপ্রম।
- এটি একটি রাশিয়ান রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি।
- গ্যাস আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এটি প্রয়োজন।
- জার্মানির জ্বালানি খাত পাইপলাইনটিকে একটি কার্যকর বাণিজ্যিক প্রকল্প হিসেবেও দেখে।

উৎস: The Nord Stream 2 pipeline - European Parliament, europa.eu.
৪৪.
'Port Blair' is an island of -
  1. ক) Pacific ocean
  2. খ) Indian ocean
  3. গ) Atlantic ocean
  4. ঘ) Bay of Bengal
সঠিক উত্তর:
ঘ) Bay of Bengal
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bay of Bengal
ব্যাখ্যা
পোর্ট ব্লেয়ার (Port Blair):
- এটি বঙ্গোপসাগরে অবস্থিত।
- ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নামক কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী।
- মূল ভূখন্ড থেকে নৌ ও বিমান পথে যোগাযোগ আছে।
- ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবাল্ড ব্লেয়ারের নামে এই দ্বীপের নামকরণ করা হয়।
- এখানে বেশ কয়েকটি যাদুঘর এবং একটি গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটি আই এন এস জারওয়া অবস্থিত। 
- এখানে ব্রিটিশ উপনিবেশিক আমলের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য পৃথক কারাগার নির্মাণ করা হয়েছিল যা বর্তমানে স্বাধীনতা সংগ্রামের স্মারক হিসাবে সংরক্ষিত।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত ভারতের ১০০টি স্মার্ট সিটির মধ্যে পোর্ট ব্লেয়ার অন্যতম।

বিস্তারিত পড়ুন: Britannica
৪৫.
Which is the largest trading block in the World?
  1. ক) ASEAN
  2. খ) NAFTA
  3. গ) EU
  4. ঘ) MERCOSUR
সঠিক উত্তর:
গ) EU
উত্তর
সঠিক উত্তর:
গ) EU
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- ইইউ ২৮টি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৩ সালের নভেম্বরে মাস্ট্রিচ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

অন্যদিকে -
- দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (ASEAN) দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়।
- উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য এলাকা (NAFTA) হল ইউরোপীয় সম্প্রদায় (ইউরোপীয় ইউনিয়ন) এর মডেলের উপর ভিত্তি করে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
- MERCOSUR দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক সংস্থা।

উৎস: EU ওয়েবসাইট।
৪৬.
ICMAB is managed under which ministry?
  1. ক) Ministry of Commerce
  2. খ) Ministry of Finance
  3. গ) Ministry of Agriculture
  4. ঘ) Ministry of Law
সঠিক উত্তর:
ক) Ministry of Commerce
উত্তর
সঠিক উত্তর:
ক) Ministry of Commerce
ব্যাখ্যা
ICMAB:
- এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
- ICMAB এর পূর্ণরুপ: Institute of Cost and Management Accountants of Bangladesh।
- গঠিত হয়: ১৯৭৭ সালে।
- এর সদর দপ্তর: নীলক্ষেত, ঢাকা।
- এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রফেশনাল কস্ট এন্ড একাউন্টেন্ট সনদ প্রদান করে।

উৎস: ICMAB ওয়েবসাইট।
৪৭.
Which country has launched the 'Commercial Arms Transfer (CAT)'?
  1. ক) USA
  2. খ) India
  3. গ) Russia
  4. ঘ) China
সঠিক উত্তর:
ক) USA
উত্তর
সঠিক উত্তর:
ক) USA
ব্যাখ্যা
Commercial Arms Transfer (CAT):
- বাণিজ্যিক অস্ত্র স্থানান্তর (CAT) নীতি চালু করেছে যুক্তরাষ্ট্র।
- মার্কিন যুক্তরাষ্ট্র দুটি মূল অস্ত্র হস্তান্তর প্রোগ্রাম ব্যবহার করে: একটি হচ্ছে সরাসরি বাণিজ্যিক বিক্রয়, যেখানে একটি মার্কিন কর্পোরেশন এবং একটি বিদেশী ক্রেতা বিক্রয়ের জন্য আলোচনা করে এবং আরেকটি হচ্ছে বিদেশী সামরিক বিক্রয়, যেখানে মার্কিন সরকার এবং একটি বিদেশী সরকার একটি ক্রয় চুক্তি নিয়ে আলোচনা করে।

উৎস: US. Government Accountability office.
৪৮.
The 15th BRICS summit will be held -
  1. ক) Russia
  2. খ) China
  3. গ) Brazil
  4. ঘ) South Africa
সঠিক উত্তর:
ঘ) South Africa
উত্তর
সঠিক উত্তর:
ঘ) South Africa
ব্যাখ্যা
BRICS:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।
৪৯.
Which country has the highest loan from World Bank?
  1. ক) India
  2. খ) China
  3. গ) Bangladesh
  4. ঘ) Indonesia
সঠিক উত্তর:
ক) India
উত্তর
সঠিক উত্তর:
ক) India
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।
- ১৯৬০ সালে বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার করে কিউবা।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।

অন্যদিকে -
- বিশ্বব্যাংকের ২য় ঋণ গ্রহীতা দেশ ইন্দোনেশিয়া।
- বিশ্বব্যাংকের ৩য় ঋণ গ্রহীতা দেশ পাকিস্তান।
- বিশ্বব্যাংকের ৪র্থ ঋণ গ্রহীতা দেশ বাংলাদেশ।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫০.
Which is the 11th GI product of Bangladesh?
  1. ক) Khirsapati Mango
  2. খ) Ashwina Mango
  3. গ) Fazli Mango
  4. ঘ) Bagda shrimp
সঠিক উত্তর:
গ) Fazli Mango
উত্তর
সঠিক উত্তর:
গ) Fazli Mango
ব্যাখ্যা
জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- বাংলাদেশের GI পণ্য সমূহ:
১. জামদানি।
২. ইলিশ।
৩. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম।
৪. বিজয়পুরের সাদা মাটি।
৫. দিনাজপুরের কাটারীভোগ।
৬. কালিজিরা।
৭. রংপুরের শতরঞ্জি।
৮. রাজশাহী সিল্ক।
৯. ঢাকাই মসলিন।
১০. বাগদা চিংড়ি।
১১. চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম।
১২. তুলসীমালা ধান।

উল্লেখ্য,
- ২০২৩ সালের ১২ জুন শেরপুরের তুলসীমালা ধান জিআই পণ্যের সনদ লাভ করে।

উৎস: প্রথম আলো, ০৬ নভেম্বর, ২০২২।
৫১.
What is the growth target of the 8th-Five-Year-Plan?
  1. 7.40%
  2. 8.15%
  3. 8.51%
  4. 8.53%
সঠিক উত্তর:
8.51%
উত্তর
সঠিক উত্তর:
8.51%
ব্যাখ্যা
 ৮ম-পঞ্চবার্ষিক-পরিকল্পনা:
- মেয়াদকাল: জুলাই ২০২০-জুন ২০২৫।
- বাস্তবায়ন ব্যয় লক্ষ্যমাত্রা: ৬৪ লাখ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকা।
- মোট বিনিয়োগ জিডিপির: ৩৭.৪%।
- প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৮.৫১%। 
- কর্মসংস্থান: ১ কোটি ১৩ লাখ।
- মূল্যস্ফীতি: ৪.৬%।
- প্রত্যাশিত গড় আয়ু: ৭৪ বছর।
- বিদ্যুৎ উৎপাদন: ৩০ হাজার মেগাওয়াট।
- দারিদ্র্যের হার: ১৫.৬%।
- চরম দারিদ্র্যের হার: ৭.৪%।
- যেখানে অর্থবছর ২০৩১ এর মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে (UMIC) উন্নীত হওয়া এবং চরম দারিদ্র্য দূর করা হবে।
- অর্থবছর ২০৪১ এর মধ্যে উচ্চ আয়ের দেশের (HIC) মর্যাদা লাভ করার রোডম্যাপ নির্ধারণ করা হয়।

অন্যদিকে -
- ৭ম-পঞ্চবার্ষিক-পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ৭.৪০% এবং অর্জিত প্রবৃদ্ধি ৮.৫১%। 

উৎস: ৮ম-পঞ্চবার্ষিক-পরিকল্পনা, portal.gov.bd.
৫২.
Chronometer is used to measure -
  1. ক) Velocity
  2. খ) Time
  3. গ) Temperature
  4. ঘ) Current
সঠিক উত্তর:
খ) Time
উত্তর
সঠিক উত্তর:
খ) Time
ব্যাখ্যা
ক্রনোমিটার (Chronometer):
- সময় নির্ণায়ক যন্ত্রটির নাম হচ্ছে ক্রনোমিটার।
- বিশেষ করে সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।

অন্যদিকে -
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল ।
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার।
- তরলের আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্র হাইড্রোমিটার।
- বাষ্পীভবনের হার মাপার যন্ত্র অ্যাটমোমিটার।
- শ্রাব্যতা মাপার যন্ত্র মাপার যন্ত্র অডিওমিটার।
- বায়ুচাপ বলোমিটার(bolometer) - তড়িৎচুম্বকীয় বিকিরণ মাপার যন্ত্র ব্যারোমিটার।
- রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ মাপার যন্ত্র ক্যালোরিমিটার।
- দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব মাপার যন্ত্র ল্যাক্টোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- ধাবমান বস্তুর গতি/বেগ মাপার যন্ত্র স্পিডোমিটার।
- রক্ত চাপ মাপার যন্ত্র স্ফিগোমোম্যানোমিটার।

উৎস: Britannica.
৫৩.
Where is the headquarters WTO located?
  1. ক) Rome, Italy
  2. খ) Washington, D.C, USA
  3. গ) Geneva, Switzerland
  4. ঘ) New York, USA
সঠিক উত্তর:
গ) Geneva, Switzerland
উত্তর
সঠিক উত্তর:
গ) Geneva, Switzerland
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৬টি দেশ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- WTO এর সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- এর সর্বশেষ সদস্য আফগানিস্তান।
- এর মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। 
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT)।

উৎস: WTO ওয়েবসাইট.
৫৪.
What is the full form of FTP?
  1. ক) File Transfer Process
  2. খ) File Transfer Protocol
  3. গ) File Transfer Period
  4. ঘ) File Transfer Path
সঠিক উত্তর:
খ) File Transfer Protocol
উত্তর
সঠিক উত্তর:
খ) File Transfer Protocol
ব্যাখ্যা
ফাইল ট্রান্সফার প্রোটোকল (File Transfer Protocol):
- FTP-এর পুরো নাম File Transfer Protocol.
- FTP এমন একটি সার্ভিস, যা ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল কপি করা যায়।
- এটি টিসিপি/আইপি প্রোটোকল সুট ফ্যামিলির অন্যতম সদস্য।
- ফাইল কপি করার জন্য এফটিপি ব্যবহার করা হবে যখন দুটো কম্পিউটারেই নেটওয়ার্কে সংযুক্ত থাকবে।
- লোকাল কম্পিউটার থেকে কোনো ডেটা বা ফাইল রিমোট কম্পিউটারে কপি করার প্রক্রিয়াকে বলা হয় আপলোডিং এবং রিমোট কম্পিউটার থেকে কোনো ফাইল বা ডেটা লোকাল কম্পিউটারে কপি করাকে বলা হয় ডাউন লোডিং।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
Stealing ideas or creations of others is called-
  1. ক) Phishing
  2. খ) Vishing
  3. গ) Plagiarism
  4. ঘ) Copyright
সঠিক উত্তর:
গ) Plagiarism
উত্তর
সঠিক উত্তর:
গ) Plagiarism
ব্যাখ্যা
Plagiarism:
- গবেষণাকেন্দ্রিক পরিমণ্ডলে Plagiarism অতি প্রচলিত একটি শব্দ। ভিন্ন ব্যক্তির লেখা বা যে কোন কিছু নকল করে নিজের নামে প্রকাশ করাই Plagiarism.
- অন্য ব্যক্তির আইডিয়া ধার করে নিজের কাজে ব্যবহার করতে হলে তার যথাযথ স্বীকৃতি দেওয়া কিংবা নাম জানা না থাকলে অন্তত 'সংগৃহীত' উল্লেখ করে দেওয়া দরকার।
- ছবি, গানের কথা, কবিতা, গবেষণাপত্র, প্রবন্ধ, প্রতিবেদন যে কোন গঠনমূলক রচনার ক্ষেত্রে অন্য উৎস সরাসরি বা হুবহু তথ্য ব্যবহারের প্রয়োজন হলে মূল লেখকের নাম উল্লেখ না করা একটি অপরাধ।
- ইন্টারনেটের সুবাদে সরাসরি লেখা কপি-পেস্ট করে তথ্য উৎস উল্লেখ না করাও প্লেজিয়ারিজমের আওতায় পড়ে।

ফিশিং (Phishing):
ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। 

কপিরাইট (Copyright):
- একজন লেখকের রচিত পুস্তক বা গ্রন্থের ওপর তার মুদ্রণ, পুন:মুদ্রণ ও প্রকাশের অধিকারকেই বলা হয় কপিরাইট।
- কপিরাইট আইন একটি একচেটিয়া, বৈধ ও নিশ্চিত অধিকার, যা একজনের বুদ্ধিবৃত্তিক বা মস্তিস্কজাত সৃষ্টিকে নকল বা পাইরেসি (Piracy) বা অন্যায় অনুসরণ হতে অন্য কাউকে বিরত রাখে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
What is a Firewall in Computer Network?
  1. ক) A web browsing software
  2. খ) An operating system of computer network
  3. গ) A system designed to prevent unauthorized access
  4. ঘ) A search engine
সঠিক উত্তর:
গ) A system designed to prevent unauthorized access
উত্তর
সঠিক উত্তর:
গ) A system designed to prevent unauthorized access
ব্যাখ্যা
ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল হল একটি নেটওয়ার্ক নিরাপত্তা ডিভাইস যা নিরীক্ষণ এবং ফিল্টার করে ইনকামিং এবং আউটগোয়িং ডেটা।
- ফায়ারওয়াল কাজ করে Blocking Network Ports এর মাধ্যমে।
- সাধারণত ফায়ারওয়াল ব্যবহার করা হয় unauthorized access প্রতিরোধ করতে কোনো কম্পানি বা হোম নেটওয়ার্কের ক্ষেত্রে।

উৎস: Cisco website.
৫৭.
Which of the following is an example of application software?
  1. ক) DOS
  2. খ) Linux
  3. গ) Unix
  4. ঘ) MS-Word
সঠিক উত্তর:
ঘ) MS-Word
উত্তর
সঠিক উত্তর:
ঘ) MS-Word
ব্যাখ্যা
অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়। 
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন:
Word Processing Package Program: Word Star, Word Perfect, MS-Word, Word Note.
Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel.
Database Package Program: dBase, FoxPro, Oracle, Informix, Access ইত্যাদি।

সিস্টেম সফটওয়্যার (System Software):
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- DOS, Windows Xp, Linux, Unix, Mac OS ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। আবার Compiler, Interpreter, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
What is the function of Ctrl + Z?
  1. ক) All Select
  2. খ) File Open
  3. গ) Find option
  4. ঘ) Undo
সঠিক উত্তর:
ঘ) Undo
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Undo
ব্যাখ্যা
Undo:
আন্ডু (Undo) বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য Ctrl + Z বাটন চেপে আনা যায়। 

Find option:
কোন কিছু খোঁজার জন্য Find option টি Ctrl + F বাটন চেপে আনা যায়।

File Open:
পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য (File Open) Ctrl + O বাটন চেপে খোলা যায়।

All Select:
- সিলেক্ট অল (All Select) এর জন্য Ctrl + A বাটন চাপতে হয়।

উৎস: Microsoft Support.
৫৯.
Which disk is used to cold boot a PC?
  1. ক) Setup disk
  2. খ) System disk
  3. গ) Diagnostic disk
  4. ঘ) Program disk
সঠিক উত্তর:
খ) System disk
উত্তর
সঠিক উত্তর:
খ) System disk
ব্যাখ্যা
সিস্টেম ডিস্ক:
- সিস্টেম ডিস্ককে স্টার্টআপ ডিস্ক, মাস্টার ডিস্ক, বা বুট ডিস্কও বলা হয়।
- একটি bootable disk এ অপারেটিং সিস্টেমে বুট করার জন্য প্রয়োজনীয় বিশেষ ফাইল থাকে।
- সিস্টেম ডিস্ক troubleshoot করতে বা কম্পিউটার ডাউন হলে ব্যবহারকারীকে ফাইল কপি করার অনুমতি দিতে ব্যবহৃত হয়।
- এটি cold boot বা hard boot সঞ্চালন করতে ব্যবহৃত হয়।

উৎস: Microsoft website.