পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ১০২: বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সম্মেলন (পরিবেশ ও জলবায়ু ব্যতীত); পুরস্কার ও সম্মাননা,আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত ইস্যু, আন্তর্জাতিক রাজনীতি, বিখ্যাত ব্যক্তিত্ব, খেলাধুলা, বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি, আনুষঙ্গিক সাম্প্রতিক বিষয়াবলি ইত্যাদি। উৎস: জাতীয় ও আন্তর্জাতিক বিখ্যাত পত্রিকা রিপোর্ট ও Live MCQ সাম্প্রতিক সমাচার।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
২০২৪ সালে মোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ১০ জন
  2. ১১ জন
  3. ১২ জন
  4. ১৩ জন
সঠিক উত্তর:
১১ জন
উত্তর
সঠিক উত্তর:
১১ জন
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:
- ২০২৪ সালে নোবেল পুরস্কার লাভ করে ১১ জন ব্যক্তি ও ১টি সংস্থা।

উল্লেখ্য,
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
.
ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরের স্থান কোনটি?
  1. কানাডা
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. ক্রোয়েশিয়া
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
ডেটন শান্তি চুক্তি:
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
- বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার।
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক: রিচার্ড হলব্রোক।
- চুক্তির খসড়া প্রস্তুত: ২১ নভেম্বর, ১৯৯৫ সাল।
- চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর, ১৯৯৫ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তির পক্ষ সমূহ - বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী:
• বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
• ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
• সার্বিয়ার পক্ষে - স্লোভাদান মিলোসোভিচ।

তথ্যসূত্র - হিস্টরি.কম ও ব্রিটানিকা।
.
২০২৫ সালের অস্কার জয়ী চলচ্চিত্র কোনটি?
  1. আনোরা
  2. কনক্লেভ
  3. দ্য ব্রুটালিস্ট
  4. এমিলিয়া পেরেজ
সঠিক উত্তর:
আনোরা
উত্তর
সঠিক উত্তর:
আনোরা
ব্যাখ্যা
অস্কার পুরস্কার ২০২৫:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।

• সেরা সিনেমা: আনোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)।
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)।
• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)।
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট।
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৩৯ সালে
  2. ১৯৪১ সালে
  3. ১৯৪৪ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৪৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৪ সালে
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (মার্চ, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (মার্চ, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (মার্চ, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
.
কোন মার্কিন প্রেসিডেন্ট নিউ স্টার্ট চুক্তিতে স্বাক্ষর করেছেন?
  1. বারাক ওবামা
  2. টমাস জেফারসন
  3. জর্জ ওয়াশিংটন
  4. জন অ্যাডাম্‌স
সঠিক উত্তর:
বারাক ওবামা
উত্তর
সঠিক উত্তর:
বারাক ওবামা
ব্যাখ্যা
নিউ স্টার্ট:
- ২০০৯ সালের ৫ ডিসেম্বর স্টার্ট-১ এর মেয়াদ শেষ হলে ওবামা প্রশাসন ও পুতিনের সরকারের মধ্যে আলোচনা শুরু হয় এবং দ্রুতই নিরস্ত্রীকরণ বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষর করে।
- চুক্তি স্বাক্ষরের তারিখ: ৮ এপ্রিল, ২০১০ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্রাগ, চেক রিপাবলিক।
- চুক্তি স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ।
- চুক্তি কার্যকর: ৫ ফেব্রুয়ারি, ২০১১ সাল।
- চুক্তির বিষয়: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তির মেয়াদ: প্রাথমিক মেয়াদ - ১০ বছর (ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত) ২০২১ সালে মেয়াদান্তে তা আরো ৫ বছর অর্থ্যাৎ, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
- চুক্তি অনুসারে দুই পক্ষ পারমাণবিক টর্পেডো ৫০০ - ১০০০ এবং ডেলিভারী বাহন ৮০০ এর মধ্যে সীমিত রাখার পক্ষে একমত হয়। ৮০০ বাহনের মধ্যে এক সাথে ৭০০ এর বেশি মোতায়ন করা যাবে না।

তথ্যসূত্র - হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
.
২০২৪ সালে অ্যাবেল পুরস্কার প্রাপ্ত গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড কোন দেশের নাগরিক?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. অস্ট্রেলিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার ২০২৪:
- অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল।
- নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামানুসারে নরওয়ে সরকার প্রতিবছর অ্যাবেল পুরস্কার দিয়ে থাকে।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচজন গণিতবিদের সমন্বয়ে গড়া একটি কমিটি বিজয়ী নির্বাচন করে থাকে।
- ২০০৩ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- ২০২৪ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড।
- তিনি ফ্রান্সের নাগরিক।
- নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস সম্মানজনক এ পুরস্কারের জন্য ৭২ বছর বয়সী মাইকেল তালাগ্র্যান্ডের নাম ঘোষণা করেছে।
- তাঁর কাজ সম্ভাব্যতা তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রকে নতুন আকার দিয়েছে।
- এই পুরস্কারের অর্থমূল্য ৭ লাখ ডলার।

তথ্যসূত্র - The Abel Prize ওয়েবসাইট।
.
‘জেনেভা কনভেনশন’ এর আওতায় কয়টি চুক্তি ও প্রটোকল রয়েছে?
  1. ২টি চুক্তি ও ১টি প্রটোকল
  2. ৩টি চুক্তি ও ২টি প্রটোকল
  3. ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল
  4. ৫টি চুক্তি ও ৪টি প্রটোকল
সঠিক উত্তর:
৪টি চুক্তি ও ৩টি প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
৪টি চুক্তি ও ৩টি প্রটোকল
ব্যাখ্যা
জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে।
- যুদ্ধপরাধকে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে জেনেভা কনভেনশনকে মান্য করা হয়।
- মূলত এটি যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি।
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি চুক্তি থাকায় এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com
.
নিচের কোনটি রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি?
  1. NPT
  2. CTBT
  3. CWC
  4. ABM
সঠিক উত্তর:
CWC
উত্তর
সঠিক উত্তর:
CWC
ব্যাখ্যা
Chemical Weapons Convention (CWC):
- রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি: CWC.
- CWC এর পূর্ণরূপ Chemical Weapons Convention.
- এটি জাতিসংঘের অনুমোদনক্রমে স্বাক্ষরিত একটি বহুপাক্ষিক চুক্তি।
- চুক্তির বিষয়: রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
- স্বাক্ষরিত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৯৩টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট।
.
সিমলা চুক্তি স্বাক্ষরকারী পক্ষ -
  1. চীন ও আফগানিস্তান
  2. ভারত ও পাকিস্তান
  3. চীন ও ভারত
  4. পাকিস্তান ও চীন
সঠিক উত্তর:
ভারত ও পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও পাকিস্তান
ব্যাখ্যা
সিমলা চুক্তি:
- ১৯৭১ সালে ভারত - পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে) পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরের তারিখ: ২ জুলাই, ১৯৭২ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ: ভারত ও পাকিস্তান।
- চুক্তি স্বাক্ষরকারী: ভারতের পক্ষে - প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের পক্ষে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য: ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাস্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টরি.কম।
১০.
উই রিভার চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন?
  1. টমাস জেফারসন
  2. জন অ্যাডাম্‌স
  3. জর্জ এইচ ডব্লিউ বুশ
  4. বিল ক্লিন্টন
সঠিক উত্তর:
বিল ক্লিন্টন
উত্তর
সঠিক উত্তর:
বিল ক্লিন্টন
ব্যাখ্যা
উই রিভার চুক্তি:
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ: ইসরাইল ও পিএলও।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ১৯৯৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র।
- চুক্তি মধ্যস্থতাকারী: বিল ক্লিন্টন।

তথ্যসূত্র - Britannica.com
১১.
জাপানের মুদ্রার নাম -
  1. ইউয়ান
  2. ডং
  3. উন
  4. ইয়েন
সঠিক উত্তর:
ইয়েন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
১২.
Comprehensive Nuclear Test Ban Treaty স্বাক্ষরিত দেশ কয়টি?
  1. ১৮৬টি
  2. ১৮৭টি
  3. ১৮৮টি
  4. ১৮৯টি
সঠিক উত্তর:
১৮৭টি
উত্তর
সঠিক উত্তর:
১৮৭টি
ব্যাখ্যা
CTBT:
- CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।
- বাংলাদেশ CTBT স্বাক্ষর করে: ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে।
- CTBT অনুমোদন করে: ৮ মার্চ, ২০০০ সালে।
- বাংলাদেশ CTBT অনুমোদনকারী ৫৪ তম দেশ।

তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট।
১৩.
নেলসন ম্যান্ডেলা কারাগারে থাকা বছরগুলির বিবরণ দিয়েছেন কোন বইটিতে?
  1. লং ওয়াক টু ফ্রিডম
  2. মিডলমার্চ
  3. আ লিটল লাইফ
  4. ব্লিক হাউস
সঠিক উত্তর:
লং ওয়াক টু ফ্রিডম
উত্তর
সঠিক উত্তর:
লং ওয়াক টু ফ্রিডম
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা:
- দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা।
- তিনি ছিলেন একজন কালো জাতীয়তাবাদী নেতা।
- ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এমভেজোতে জন্মগ্রহণ করেছিলেন।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান করেন।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী বিচ্ছিন্নতার বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- 'লং ওয়াক টু ফ্রিডম' যা তার প্রথম জীবন এবং কারাগারে থাকা বছরগুলির বিবরণ দেয়, ১৯৯৪ সালে প্রকাশিত হয়েছিল।
- নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে মারা যান।

তথ্যসূত্র - Britannica.com
১৪.
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. ভারত
  2. দক্ষিণ আফ্রিকা
  3. অস্ট্রেলিয়া
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪:
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
- সময়কাল: ২-২৯ জুন, ২০২৪।
- অংশগ্রহণকারী দল: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- উদ্বোধনী ম্যাচ: যুক্তরাষ্ট্র বনাম কানাডা। (ভেন্যু: গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র)
- ফাইনাল ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। (ভেন্যু: কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ)
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা।
- ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত)।
- সর্বোচ্চ রান সংগ্রাহক: রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
- সর্বোচ্চ উইকেট শিকারি: ফজল হক ফারুকি (আফগানিস্তান) ও আর্শদ্বীপ সিং (ভারত)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
১৫.
আলজিয়ার্স চুক্তিতে ইরাকের পক্ষে স্বাক্ষর করেন কে?
  1. সাঈদ জলিলী
  2. সাদ্দাম হোসেন
  3. হাসান রুহানি
  4. মাসুদ পেজেশকিয়ান
সঠিক উত্তর:
সাদ্দাম হোসেন
উত্তর
সঠিক উত্তর:
সাদ্দাম হোসেন
ব্যাখ্যা
আলজিয়ার্স চুক্তি:
- এই চুক্তিটি একটি দ্বিপাক্ষিক চুক্তি।
- ইরাক-ইরান দুই দেশের মধ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ১৩ জুন,১৯৭৫ সালে।
- অনুমোদিত হয়: ১৯৭৬ সালে।
- মধ্যস্থতাকারী দেশ: আলজেরিয়া।
- স্বাক্ষরের স্থান: আলজিয়ার্স, আলজেরিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী:
• শাহ মোহাম্মদ রেজা পাহলভী (ইরান)।
• সাদ্দাম হোসেন (ইরাক)।

- ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে ১৭ সেপ্টেম্বর,১৯৮০ সালে চুক্তিটি অকার্যকর হয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com