পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ১ [রাউন্ড – ২] পরীক্ষার টপিক: • ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। • ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)। • ২০তম বিসিএস প্রিলিমিনারিপরীক্ষা। • ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
'ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
  1. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
  2. মুহম্মদ আবদুল হাই
  3. সুকুমার সেন
  4. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
সুকুমার সেন
উত্তর
সঠিক উত্তর:
সুকুমার সেন
ব্যাখ্যা
• 'ভাষার ইতিবৃত্ত' রচনা করেন - সুকুমার সেন। 

সুকুমার সেন:

-  জানুয়ারি, ১৯০০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯২ সালে মৃত্যুবরণ করেন। 
- তিনি ১৯৬৩ সালে রবীন্দ্র পুরস্কার, ১৯৮১ সালে বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন। 

তাঁর অন্যান্য রচনা: 
- বাংলা স্থান নাম,
- বাংলায় নারীর ভাষা,
- বাংলা সাহিত্যে গদ্য,
- ভারতীয় আর্য সাহিত্যের,
- ভারত কথার গ্রন্থিমোচন,
- রামকথার প্রাক ইতিহাস,
- বটতলার ছাপা ও ছবি,
- বনফুলের ফুলবন,
- কলকাতার কাহিনি ইত্যাদি। 

উৎস: ভাষার ইতিবৃত্ত, সুকুমার সেন এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
'দৃঢ় সংকল্প' - অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
  1. কংস মামা
  2. উড়নচন্ডী
  3. এক চোখা
  4. এক কথার মানুষ
সঠিক উত্তর:
এক কথার মানুষ
উত্তর
সঠিক উত্তর:
এক কথার মানুষ
ব্যাখ্যা
• 'এককথার মানুষ' বাগধারার অর্থ - দৃঢ় সংকল্প ব্যক্তি।

অন্যদিকে: 
- এক চোখা' বাগধারার অর্থ - পক্ষপাতদুষ্ট।
- 'উড়নচন্ডী' বাগধারার অর্থ - অমিতব্যয়ী।
- 'কংস মামা' বাগধারার অর্থ -  নির্মম আত্মীয়।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম গ্রন্থ কোনটি?
  1. মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়
  2. আধ্যাত্মিকা
  3. অভেদী
  4. আলালের ঘরে দুলাল
সঠিক উত্তর:
আলালের ঘরে দুলাল
উত্তর
সঠিক উত্তর:
আলালের ঘরে দুলাল
ব্যাখ্যা
আলালের ঘরের দুলাল:
- প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ 'আলালের ঘরের দুলাল'।
- আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- উপন্যাসটিতে দেশীয় বন্ধ্যা শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা নিয়ে লেখক তাঁর অভিমত প্রকাশ করেছেন।
- ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যাপারে পিতার অবহেলা তাকে অধঃপতনে নিয়ে যায়।
- পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে।
- উপন্যাসটিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হলো মোকাজান মিয়া বা ঠকচাচা।
- এছাড়াও চরিত্রে রয়েছে, বাবুরাম, বাবুরামের পুত্র মতিলাল, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি।

প্যারীচাঁদ মিত্র:
- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- তাঁর ছন্দনাম  “টেকচাঁদ ঠাকুর”।
- ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন।
- বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র।
- সাহিত্যক্ষেত্রে প্যারীচাঁদের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব আলালের ঘরের দুলাল যা বাংলা সাহিত্যের প্রথম  উপন্যাস হিসেবে খ্যাত।
- রচনারীতি ও ভাষাগত দিক থেকে এ উপন্যাস বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করে।
- প্যারীচাঁদ মিত্রকে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক বলা হয়ে থাকে।
- তাই তাকে, বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ বলা হয়।

তাঁর উপন্যাস সমূহ:
- আলালের ঘরে দুলাল,
- আধ্যাত্নিকা,
- অভেদী।

তাঁর একমাত্র প্রহসন:
- মদ খাওয়া বড় দায়-জাত থাকার কি উপায়।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি সাধু ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ উপন্যাস?
  1. গোরা
  2. চতুরঙ্গ
  3. মালঞ্চ
  4. চার অধ্যায়
সঠিক উত্তর:
চতুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
চতুরঙ্গ
ব্যাখ্যা
'চতুরঙ্গ' উপন্যাস:
-রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস - চতুরঙ্গ।
- এটি প্রকাশিত হয় ১৯১৬ খ্রিষ্টাব্দে।
- এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস।

রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

- তার সাহিত্যকর্ম:
উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

কাব্যগ্রন্থ: 
- মানসী, 
- সোনার তরী, 
- চিত্রা, 
- কল্পনা, 
- ক্ষণিকা, 
- গীতাঞ্জলি, 
- বলাকা, 
- পূরবী, 
- পুনশ্চ, 
- পত্রপূট, 
- সেঁজুতি, 
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি। 

নাটক: 
- বিসর্জন, 
- রাজা, 
- ডাকঘর, 
- অচলায়তন, 
- চিরকুমার সভা,
- রক্তকরবী, 
- তাসের দেশ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
.
'আকস্মিক' এর বিপরীত শব্দ -
  1. সাময়িক
  2. বিসর্জন
  3. চিরন্তন
  4. আগমন
সঠিক উত্তর:
চিরন্তন
উত্তর
সঠিক উত্তর:
চিরন্তন
ব্যাখ্যা
• 'আকস্মিক' এর বিপরীত শব্দ - চিরন্তন

অন্যদিকে,
• 'আগমন' এর বিপরীত শব্দ - নির্গমন।
• 'বিসর্জন' এর বিপরীত শব্দ - আবাহন।
• 'সাময়িক' এর বিপরীত শব্দ - চিরায়ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ!' বাক্যে 'মরি মরি' কী ধরনের অব্যয়?
  1. অনুকার
  2. অনুসর্গ
  3. সমুচ্চয়ী
  4. অনন্বয়ী
সঠিক উত্তর:
অনন্বয়ী
উত্তর
সঠিক উত্তর:
অনন্বয়ী
ব্যাখ্যা
অনন্বয়ী অব্যয়:
- যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনাে অন্বয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে।
- অনন্বয়ী অব্যয় বক্তার আনন্দ, উচ্ছ্বাস, বিষাদ প্রভৃতি মনােভাব প্রকাশে সহায়তা করে।
যেমন:
- মরি মরি, উঃ, বটে, ছিঃ প্রভৃতি।
বাক্যে ব্যবহার: 
'মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ!' - এখানে 'মরি মরি' অনন্বয়ী অব্যয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
Identify the correct sentence.
  1. He described about the scenery.
  2. She requested for my help.
  3. The car travels at 60 kilometers per hour.
  4. The captain ordered to his soldiers to march on.
সঠিক উত্তর:
The car travels at 60 kilometers per hour.
উত্তর
সঠিক উত্তর:
The car travels at 60 kilometers per hour.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলো মধ্যে সঠিক উত্তর হল - The car travels at 60 kilometers per hour.
- সাধারণত, preposition "at" নির্দিষ্ট দূরত্ব বা কোন measurements  বোঝাতে, ব্যবহৃত হয়। 
- প্রশ্ন প্রদত্ত বাক্যেটি দ্বারা ট্রেনটি কত স্পীডে যাচ্ছে সেটি বোঝানো হচ্ছে।
- তাই এখানে at হবে।

• অন্যদিকে,
- কিছু শব্দের বা verb এরপরে preposition বসে না, সরাসরি object বসে।
- যেমন: discuss, join, sign, resign, concern, confuse, describe, announce, attack, enter, love, request, contemplate, resemble, recommend, comprise, violate, investigate, contradict, order, emphasize, regret, inform, reach, pick, meet, ascend, answer ইত্যাদি Transitive Verb এর পর preposition না বসে সরাসরি object বসে।

• সুতরাং, নিয়মানুযায়ী,
ক) খ) এবং ঘ) নং বাক্যে describe, request এবং order transitively ব্যবহৃত হয়েছে তাই prerposition আসবে না।
সঠিক বাক্যগুলো হবে -
ক)
- Wrong: He described about the scenery.
- Right: He described the scenery.
খ)
- Wrong: She requested for my help.
- Right: She requested my help.
ঘ)
- Wrong: The captain ordered to his soldiers to march on.
- Right: The captain ordered his soldiers to march on.
.
A person whose job is to prepare dead bodies that are going to be buried or cremated -
  1. Supporters
  2. Undertaker
  3. Pallbearers
  4. Mourners
সঠিক উত্তর:
Undertaker
উত্তর
সঠিক উত্তর:
Undertaker
ব্যাখ্যা
• Undertaker (noun)
English Meaning: A person whose job is to prepare dead bodies that are going to be buried or cremated (= burned) and to organize funerals.
Bangla Meaning; মুরদাফরাশ; অন্ত্যকর্মনির্বাহক।

• Other options,

• Pallbearers (noun)
English Meaning - A person who helps to carry a coffin at a funeral or who walks at the side of the people carrying it.
Bangla Meaning - যে ব্যক্তি অন্ত্যেষ্টিক্রিয়াকালে শবযানের বা কবরের আচ্ছাদনবস্ত্রের কোনা তুলিয়া ধরিয়া শোক করে।

• Supporter (noun)
English Meaning: Someone who supports a particular idea, group, or person.
Bangla Meaning: সমর্থক; ধারক; পোষক; প্রতিপালক।

• Mourner (noun)
English Meaning: A person who is feeling or expressing sadness, or who is at a funeral.
Bangla Meaning: যে ব্যক্তি শোক করে, বিশেষত যে ব্যক্তি মৃতের আত্মীয় বা বন্ধু হিসেবে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়; শোককারী; শোকার্ত ব্যক্তি; শবানুযাত্রী।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
.
Do not shoot the flying bird. Here 'flying' is a/an -
  1. Verbal noun
  2. Gerund
  3. Participle
  4. Adverb
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
• Do not shoot the flying bird. Here 'flying' is a - Participle.
• Article এবং noun এর মাঝে verb+ing বসে noun কে modify করলে present participle হয়।
- অর্থাৎ, verb +ing– adjective হিসাবে ব্যবহৃত হলে participle হয়।
- present participle কে verbal adjective-ও বলা হয়।
-  প্রদত্ত বাক্যে verb থেকে উৎপন্ন হয়ে Adjective এর কাজ করছে; ফলে এটি Participle.

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 
- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়।
- যেমন work-worked।
১০.
The country’s highest medal was bestowed _____ him for heroism.
  1. to
  2. upon
  3. over
  4. at
সঠিক উত্তর:
upon
উত্তর
সঠিক উত্তর:
upon
ব্যাখ্যা
Bestow on/upon:
Meaning: to give something as an honour or present.
Example sentence: The George Cross is a decoration that is bestowed upon/on British civilians for acts of great bravery.

• যেহেতু, উল্লিখিত অপশনে 'upon' আছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
- Complete sentence: The country’s highest medal was bestowed upon him for heroism.
- Bangla Meaning: বীরত্বের জন্য তাকে দেশের সর্বোচ্চ পদক দেওয়া হয়েছিল।

Source: Cambridge Dictionary
১১.
What is the meaning of the phrase 'Adhere to'?
  1. To read carefully
  2. Remain calm.
  3. To stick firmly
  4. To tolerate
সঠিক উত্তর:
To stick firmly
উত্তর
সঠিক উত্তর:
To stick firmly
ব্যাখ্যা
• Adhere to (Phrase):
Meaning: to follow, abide by, or stick to something, such as a principle or rule.
বাংলা অর্থ: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• To tolerate -  Put up with.
• Remain calm - To keep one’s head (Phrase)
• to read carefully to find out any hidden meaning- To read between the lines.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১২.
The painting is my work. Here 'work' is a/an -
  1. Verb
  2. Noun
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• The painting is my working. Here the underlined part is a/an - noun.
- এখানে possessive 'my' এরপর একটিমাত্র শব্দ থাকায় এটি হচ্ছে noun.

•  সাধারণত বাক্যে Preposition/possessive/article/Adjective/determiner এগুলোর পর একটি word থাকলে তা noun.
- দুটি word থাকলে শেষের টি noun এবং পূর্বের টি Adjective হয়।
- তিনটি শব্দ থাকলে শেষেরটি noun এবং তার পূর্বের টি Adjective এবং Adjective এর পূর্বের টি Adverb হয়।

• Structure: 
1) Preposition/possessive/article/Adjective/determiner + Noun.
2) Preposition/possessive/article/Adjective/determiner + Adjective + Noun.
3) Preposition/possessive/article/Adjective/determiner + Adverb + Adjective + Noun.
১৩.
We knew the answer to the question. (Make it passive)
  1. The answer of the question was known to us.
  2. The answer to the question was known to us.
  3. The answer of the question was known by us.
  4. The answer to the question was known by us.
সঠিক উত্তর:
The answer to the question was known to us.
উত্তর
সঠিক উত্তর:
The answer to the question was known to us.
ব্যাখ্যা
• Past Indefinite Tense এর Active voice কে Passive করার নিয়ম:
- Active voice এর object প্রথমে বসে +
- was/were +
- মূল verb এর past participle form +
- by +
- subject টির objective form বসে +
- extension.

• অনেক ক্ষেত্রে active voice এর subject কে passive voice এ object করার সময় by ছাড়া অন্য preposition বসে। যেমন: to, at, on, with ইত্যাদি। 
- প্রদত্ত sentence এর verb হচ্ছে 'know'. Know এর পর preposition হিসেবে 'to' ব্যবহৃত হয়। 

Active: We knew the answer to the question.
Passive: The answer to the question was known to us.
১৪.
Choose the correct spelling.
  1. Alititude
  2. Ailititude
  3. Alitude
  4. Altitude
সঠিক উত্তর:
Altitude
উত্তর
সঠিক উত্তর:
Altitude
ব্যাখ্যা
• Altitude: 
- English meaning:
- The height of an object or point in relation to sea level or ground level.
- Great height.
- The apparent height of a celestial object above the horizon, measured in angular distance.
- Bengali meaning:
- সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা।
- দিগন্তরেখার উপরে জ্যোতির্মণ্ডলীয় কোনো বস্তুর কৌণিক দূরত্ব।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১৫.
She talks as if ___________, but we know she has never even voted.
  1. she knew everything about politics
  2. she knows everything about politics
  3. she had knew everything about politics
  4. she had known everything about politics
সঠিক উত্তর:
she knew everything about politics
উত্তর
সঠিক উত্তর:
she knew everything about politics
ব্যাখ্যা
• Present + as if + Past Indefinite
- অর্থাৎ, as if এর পূর্বে present indefinite tense থাকলে as if এর পরে past indefinite হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
- বাক্যে as if , as though , wish এর পর to be verb আসলে তা সব সময় were হয়।
 Example: Roman acts as if he were mad.

• নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - She talks as if she knew everything about politics, but we know she has never even voted.

আবার,
- Past + as if + Past Perfect
- অর্থাৎ,As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।
- Example: Roman acted as if he had been mad.
১৬.
Antonym for 'Arrogant' -
  1. Coarse
  2. Pretentious
  3. Rude
  4. Gracious
সঠিক উত্তর:
Gracious
উত্তর
সঠিক উত্তর:
Gracious
ব্যাখ্যা
• Arrogant
English Meaning: having or revealing an exaggerated sense of one's own importance or abilities.
Bangla Meaning: উদ্ধত

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
Rude - অভদ্র; অমার্জিত; বা রুঢ় আচরণ। 
Pretentious - বিরাট কৃতিত্ব বা গুরুত্বের দাবিদার; আত্মাভিমানী; আত্মাভিমানপূর্ণ; সদম্ভ; আত্মশ্লাঘা।
Coarse - অমার্জিত; অনিষ্ট।
Gracious - সদয়; উদার; ভদ্র; সৌজন্যময়।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Gracious শব্দটি Arrogant এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৭.
Who of the following is the protagonist of George Orwell's Nineteen Eighty-Four?
  1. Mr. Frederick
  2. Benjamin
  3. Winston Smith
  4. Napoleon
সঠিক উত্তর:
Winston Smith
উত্তর
সঠিক উত্তর:
Winston Smith
ব্যাখ্যা
• Winston Smith is the protagonist of George Orwell's Nineteen Eighty-Four.


• অন্য অপশনগুলোতে উল্লিখিত চরিত্রসমূহ Orwell এর বিখ্যাত political allegory/ satirical allegorical novella 'Animal Farm' এর চরিত্র সমূহ।
• Animal Farm উপন্যাসের চরিত্র সমূহ দুই দলে বিভক্ত -
১. মানুষ হিসাবে রয়েছেন  - Mr. Jones, Mr. Whymper, Mr. Pilkington,Mr. Frederick
২. পশু হিসাবে রয়েছে - Napoleon, Snowball, Old Major, Squealer, Boxer, Benjamin, Mollie, Clover, Moses, Muriel.
==================

• Nineteen Eighty-Four:
- এটি ১৯৮৪ সালে প্রথম novel আকারে প্রকাশ পায় 
- The book is set in 1984 in Oceania, one of three perpetually warring totalitarian states.
- এটি একটি কতৃত্ববাদী রাষ্ট্র, যেখানে সরকার বিভিন্ন ছলে কৌশলে জনগণকে সবসময় প্রভাবিত করে রাখতে চায় এবং তারা যেনো সরকারের কোনোরূপ সমালোচনা করতে না পারে সে চেষ্টা করতে থাকে।
- বাক স্বাধীনতা এবং মুক্ত চিন্তার কোনো অস্তিত্ব সেখানে ছিল না।
- এই সরকার দলের স্লোগান ছিল - "War is peace" : "Freedom in slavery" : and "Ignorane is strangth".
- উপন্যাসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অস্থির সমাজের চিত্র ফুটিয়ে তোলে।

• এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে Winston Smith যে সরকারের আদেশে তাদের পক্ষ হয়ে বিকৃত ও মিথ্যা ইতিহাস লেখার জন্য নির্বাচিত হয়।
- কিন্তু পরবর্তীতে সে সরকারের সকল কূটচাল ধরে ফেলে এবং সত্য উদ্ঘাটনের জন্য তৎপর হয়ে উঠে।
- ফলাফল হিসেবে সে সরকার বিরোধী এবং বিদ্রোহী হয়ে উঠে।
- Winston Smith এবং Julia নামক একটি মেয়ে পরস্পরের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিল।
- তারা দুজনেই সরকার বিরোধী বিভিন্ন গোপন সংগঠনের সাথে যোগাযোগ রাখতে শুরু করে এবং এর ফলে তাদের দুজনের অজান্তেই তারা সরকারের নজরদারীতে চলে আসে।
- অবশেষে সরকার দল তাদেরকে মুক্ত ভাবে চিন্তা করা এবং বিদ্রোহের অপরাধে 'Thought Criminal' আখ্যায়িত করে এই দুজনকে গ্রেফতার করে সংশোধনাগারে প্রেরণ করে।
- কারাগারে Winston এর উপরে অকথ্য নির্যাতন চলাকালীন সে সরকার দলের কাছে নতি স্বীকার করে এবং তার পরিবর্তে Julia কে শাস্তি প্রদানের জন্য আকুতি করে, যার ফল স্বরূপ তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হওয়া।
- পরবর্তী সময়ে আবার যখন দুজনের দেখা হয়, তখন দেখা যায় এরা কেউ আর একে অন্যের প্রতি আগ্রহী নয়।
- Winston Smith চরিত্রটি দ্বারা লেখক সভ্য সমাজের সাধারণ মানুষের ভাবনা এবং সামাজিক মূল্যবোধকে তুলে ধরেছেন আর তার পরাজয়ের দ্বারা শক্তিশালী দুর্নীতিগ্রস্থ সরকার, রাষ্ট্র বা ব্যাক্তির দ্বারা প্রতিনিয়ত কিভাবে সমাজের সাধারণ মানুষের মূল্যবোধ ক্ষুণ্ন হচ্ছে আর কিভাবে তারা নিপীড়িত হচ্ছে তা উঠে এসেছে।

• Important terms: Big Brother, Thought Criminal, O’Brien, Nwespeak.

George Orwell, Modern Period এর একজন সুপরিচিত লেখক।
- তিনি একাধারে English novelist, essayist, and critic.
- 'Eric Arthur Blair' was the real name of George Orwell.
- তিনি তাঁর 'Animal Farm' এবং Nineteen Eighty-four নামক novel এর জন্য বিশেষভাবে পরিচিত।

• George Orwell's Notable Works - 
- A Clergyman’s Daughter
- A Hanging
- Animal Farm
- Burmese Days
- Coming Up for Air
- Down and Out in Paris and London
- Homage to Catalonia
- Keep the Aspidistra Flying
- Nineteen Eighty-four
- Shooting an Elephant
- Such, Such Were the Joys
- The Lion and the Unicorn
- The Road to Wigan Pier, etc.

Source: Britannica and Live MCQ Lecture.
১৮.
The novel 'Brave New World' is written by -
  1. H. G Wells
  2. Aldous Huxley
  3. Charlotte Bronte
  4. Alice Munro
সঠিক উত্তর:
Aldous Huxley
উত্তর
সঠিক উত্তর:
Aldous Huxley
ব্যাখ্যা
• Brave New World is a novel written by Aldous Huxley.
- এটি ১৯৩২ সালে প্রকাশিত  এই উপন্যাসটিকে scientific novel হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
- Brave New World is set in 2540 CE, which the novel identifies as the year AF 632.
- The book presents a nightmarish vision of a future society.
- অর্থাৎ, এই বইটিতে অদূর ভবিষ্যতের কাহিনী চিত্র তুলে ধরা হয়েছে আর এই কারনে এটিকে dystopian novel বলা 
- Dystopian literature is a form of speculative fiction that offers a vision of the future.

Aldous Huxley, in full Aldous Leonard Huxley, English novelist and critic gifted with an acute and far-ranging intelligence whose works are notable for their wit and pessimistic satire.
- He remains best known for one novel, Brave New World (1932), a model for much dystopian science fiction that followed.

• Aldous Huxley's other notable works - 
- After Many a Summer Dies the Swan,
- Antic Hay,
- Crome Yellow,
- Eyeless in Gaza,
- Point Counter Point,
- The Devils of Loudun,
- The Doors of Perception,
- Those Barren Leaves, etc.

Source: Britannica.
১৯.
Which of the following plays of Shakespeare tells the story of a Moor of Venice?
  1. King Lear
  2. Othello
  3. Hamlet
  4. Macbeth
সঠিক উত্তর:
Othello
উত্তর
সঠিক উত্তর:
Othello
ব্যাখ্যা
• Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine and she was Othello's wife and Brabantio's daughter.
- Iago রয়েছে Villan চরিত্রে।
- In this tragedy, Othello, the hero, was affected by Othello Syndrome (a mental disorder of excessive jealousy) যার বর্শবর্তী হয়ে villain Iago এর প্ররোচনায় Othello Desdemona কে হত্যা করে।
- Iago cunningly convinces Othello that Desdemona has been unfaithful to him with Cassio, Othello's lieutenant.
- Consumed by jealousy and driven to madness, Othello succumbs to Iago's machinations and ultimately kills Desdemona. Realizing his grave error, Othello takes his own life, and Iago's treachery is exposed.

• The important characters of Othello are -
- Othello,
- Desdemona,
- Brabantio,
- lago,
- Cassio,
- Emilia etc.

Source: Britannica.
২০.
কোনটি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার নয়? 
  1. মাইএসকিউএল
  2. ওরাকল
  3. নোটপ্যাড
  4. মাইক্রোসফট এক্সেস
সঠিক উত্তর:
নোটপ্যাড
উত্তর
সঠিক উত্তর:
নোটপ্যাড
ব্যাখ্যা
DBMS: 
- DBMS এর পূর্ণরূপ হচ্ছে Database Management System. 
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা  করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। 
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়। 
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে। 

DBMS এর প্রধান ৩টি কাজ: 
- ডেটাবেজ তৈরি, 
- ডেটাবেজ ইন্টারোগেশন এবং 
- ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

কয়েকটি DBMS: 
- MICROSOFT Access,
- ORACLE,
- MySQL,
- Microsoft SQL Server,
- SQLite,
- Postgre SQL. 

অন্যদিকে,
- নোটপ্যাড হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২১.
গে-লুস্যাকের চাপের সূত্র নিচের কোনটি? 
  1. V ∝ n
  2. P ∝ T
  3. PV = K
  4. V ∝ T
সঠিক উত্তর:
P ∝ T
উত্তর
সঠিক উত্তর:
P ∝ T
ব্যাখ্যা
চার্লসের সূত্র: 
- স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে 0°C তাপমাত্রায় তার আয়তনের 1/273 ভাগ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। 
গাণিতিক ভাষায়, Vt = V0 (273 + t)/ 273; 
- এ সূত্রকে অন্যভাবেও প্রকাশ করা যায়, “স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক”। 
গাণিতিকভাবে, V ∝ T. 

বয়েলের সূত্র: 
- স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। 
গাণিতিকভাবে, PV = K. 

গে-লুস্যাকের চাপের সূত্র: 
- স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক। 
গাণিতিকভাবে, P ∝ T

উৎস: রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (হাজারী ও নাগ)।
২২.
(x + 6)2 = x2 + 2bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?
  1. 12, 36
  2. 6, 36
  3. 6, 20
  4. 12, 24
সঠিক উত্তর:
6, 36
উত্তর
সঠিক উত্তর:
6, 36
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 6)2 = x2 + 2bx + c  সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে? 

সমাধান:
(x + 6)2 = x2 + 2bx + c
x2 + 2.x.6 + 62 = x2 + 2bx + c
x2 + 12x + 36= x2 + 2bx + c 

x ও ধ্রবক পদের সহগ সমীকৃত করে পাই 
b = 6
c = 36
২৩.
আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৬৪০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ১০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
  1. ৭৪৭.৪ টাকা
  2. ৭৭৪.৪ টাকা
  3. ৭৪৪.৪ টাকা
  4. ৭৬৪.৬ টাকা
সঠিক উত্তর:
৭৭৪.৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৭৪.৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৬৪০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ১০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
মাসিক বিল ৫২০ টাকা
১ বছর পর ১০% বৃদ্ধিতে বিল =৬৪০ + ৬৪০ এর ১০/১০০
= (৬৪০ + ৬৪)টাকা
= ৭০৪ টাকা
আরো ৬ মাস পর, ১০% বৃদ্ধিতে বিল = ৭০৪ + ৭০৪ এর ১০/১০০ 
= (৭০৪ + ৭০.৪)টাকা
= ৭৭৪.৪ টাকা
২৪.
4 + 7 + 10 + 13 +............. ধারাটির কততম পদ 298?
  1. 50 তম পদ
  2. 100 তম পদ
  3. 99 তম পদ
  4. 49 তম পদ
সঠিক উত্তর:
99 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
99 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 7 + 10 + 13 +............. ধারাটির কততম পদ 298?

সমাধান: 
এখানে,
ধারার প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 7 - 4 = 3

ধরি, 
n তম পদ = 298
বা, a + (n - 1)d = 298
বা, 4 + (n - 1)3 = 298
বা, 3n + 1 = 298
বা, 3n =297
বা, n = 297/3
∴ n = 99
২৫.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 


QUALITY শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ
২৬.
বার্ষিক ৫.৫% লাভে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৯৭৬ টাকা হবে?
  1. ৭০০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ৯৫০ টাকা
সঠিক উত্তর:
৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৫.৫% লাভে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৯৭৬ টাকা হবে?

সমাধান: 
১০০ টাকার ১ বছরের সুদ ৫.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৫.৫ × ৪) টাকা = ২২ টাকা

সুদাসল = (১০০ + ২২ টাকা) = ১২২ টাকা

সুদাসল ১২২ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১২২ টাকা
∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল = (১০০ × ৯৭৬)/১২২ টাকা
=  ৮০০ টাকা।
২৭.
যাদের বুদ্ধ্যঙ্ক ৯০ - ১০৯ তাদের বলা হয়-
  1. স্বাভাবিক
  2. প্রতিভাশালী
  3. অতিশয় প্রতিভাশালী
  4. মানসিক প্রতিবন্ধী
সঠিক উত্তর:
স্বাভাবিক
উত্তর
সঠিক উত্তর:
স্বাভাবিক
ব্যাখ্যা
প্রশ্ন: যাদের বুদ্ধ্যঙ্ক ৯০ - ১০৯ তাদের বলা হয়-

সমাধান:
বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
- ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
- কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো
বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০


উৎস: শিক্ষা মনোবিজ্ঞান- ২, প্রোগ্রাম: Bachelor of Agriculture Education, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
  1. y2 = 2a(x - 2)
  2. x2 + (y - 2)2 = 25
  3. y2 = 2x + 5
  4. ax2 + bx + c = 0
সঠিক উত্তর:
x2 + (y - 2)2 = 25
উত্তর
সঠিক উত্তর:
x2 + (y - 2)2 = 25
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃত্তের সমীকরণ?

সমাধান: 
(a, b) কেন্দ্র ও r ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের সমীকরণ, (x - a)2 + (y - b)2 = r2

x2 + (y - 2)2 = 25 সমীকরণটি বৃত্তের সমীকরণের অনুরূপ। 
x2 + (y - 2)2 = 25 
⇒ (x - 0)2 + (y - 2)2 = (5)2

অতএব, বৃত্তটির কেন্দ্র = (0, 2) ও ব্যাসার্ধ = 5
২৯.
একটি মিনারের পাদদেশ হতে 25 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45° হলে মিনারটির উচ্চতা কত?
  1. 25√3 মিটার
  2. 25 মিটার
  3. 25/√3 মিটার
  4. 75√3 মিটার
সঠিক উত্তর:
25 মিটার
উত্তর
সঠিক উত্তর:
25 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিনারের পাদদেশ হতে 25 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45° হলে মিনারটির উচ্চতা কত?


সমাধান:

ধরি,
মিনারটির উচ্চতা, AB = h
মিনারের পাদদেশ হতে BC = 25 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ ∠ACB = 45°

আমরা জানি,
tan∠ACB = AB/BC
বা, tan45° = h/25
বা, 1 = h/25
∴ h = 25

∴ মিনারটির উচ্চতা = 25
৩০.
x > y এবং z < 0, হলে নিচের কোনটি সঠিক?
  1. z/x < z/y
  2. x/z > y/z
  3. xz < yz
  4. xz > yz
সঠিক উত্তর:
xz < yz
উত্তর
সঠিক উত্তর:
xz < yz
ব্যাখ্যা
প্রশ্ন: x > y এবং z < 0, হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
x > y ...…..... (1)
z < 0 ............ (2)
(2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা।
(1) নং কে z দ্বারা গুন করলে, xz < yz
৩১.
যদি চ × G = ৫৬ হয়, তবে K × ঠ = ?
  1. ১২০
  2. ১৩২
  3. ১১০
  4. ১২৪
অনির্ধারিত
ব্যাখ্যা
[বি.দ্র: লাইভ পরীক্ষার প্রশ্নে ক্রটি থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
প্রশ্নটি হওয়ার কথা ছিলো: যদি চ × G = ৪২ হয় তবে  K × ঠ = ?

প্রশ্ন: যদি চ × G = ৫৬ হয় তবে  K × ঠ = ?

সমাধান:
বাংলা ব্যাঞ্জন বর্ণ চ এর অবস্থানগত মান = ৬
ইংরেজি বর্ণমালা G এর অবস্থানগত মান = ৭
 চ × G = ৬ × ৭ = ৪২

একইভাবে 
 K × ঠ  = ১১ × ১২ = ১৩২
৩২.
'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' এর প্রথম আহ্বায়ক কে?
  1. অলি আহাদ
  2. নুরুল হক ভূঁইয়া
  3. শামসুল আলম
  4. আবদুল মতিন
সঠিক উত্তর:
নুরুল হক ভূঁইয়া
উত্তর
সঠিক উত্তর:
নুরুল হক ভূঁইয়া
ব্যাখ্যা
• রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ:
- ৩০ জানুয়ারি, ১৯৫২ সালে আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়। 
- কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে ২৮ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়।
- ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আবুল হাশিমের সভাপতিত্বে আওয়ামী মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বৈঠক বসে।
- এই বৈঠকে আবদুল মতিন, অলি আহাদ, গোলাম মাহবুব প্রমুখ নেতা ১৪৪ ধারা অমান্য করার সিদ্ধান্ত গ্রহণের পক্ষে জোরালো মত দেন।
- অবশেষে সভায় ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত গৃহিত হয়। ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় (বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের চত্বর) ছাত্রদের সভা জনসমুদ্রে পরিণত হয়।
- রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়– ১ অক্টোবর, ১৯৪৭। এর আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া।
- দ্বিতীয় বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় - ২ মার্চ, ১৯৪৮ সালে যার আহ্বায়ক ছিলেন শামসুল আলম।

উৎস: সংগ্রামের নোটবুক, স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (১ম খন্ড), ইতিহাস প্রথম পত্র, HSC Programme, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
২০২৪ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?
  1. বালী
  2. জাকার্তা
  3. ম্যানিলা
  4. রিও ডি জেনিরো
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো
ব্যাখ্যা
G-20:
• Group - 20 কে সংক্ষেপে G-20 বলা হয়। সব মহাদেশের উন্নত ও উন্নয়নশীল ২০টি দেশের অর্থনৈতিক সহযোগীতা ও বৈশ্বিক অর্থনীতি সম্পর্কিত আলোচনার জন্য জি-২০ হচ্ছে সর্বোচ্চ ফোরাম। 
• প্রতিষ্ঠাকাল:- ২৬ সেপ্টেম্বর, ১৯৯৯ সাল।
• প্রতিষ্ঠার স্থান:- বার্লিন, জার্মানি।
• সদস্য সংখ্যা:- ২০টি (১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।

G-20 সম্মেলন:
• ২০২৪ সালে জি 20 রিও ডি জেনিরো শীর্ষ সম্মেলন গ্রুপ অফ টোয়েন্টি (জি 20) এর আসন্ন উনিশতম সভা, একটি শীর্ষ সম্মেলন। 
- যা ১৮-১৯ নভেম্বর ২০২৪ সালে ব্রাজিলের  রিও ডি জেনিরোর আধুনিক শিল্প যাদুঘরে অনুষ্ঠিত হবে।
- ব্রাজিলে অনুষ্ঠিত প্রথম জি 20 শীর্ষ সম্মেলন।
- এই সম্মেলনে বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হবে।

তথ্যসূত্র:- G20 ওয়েবসাইট।
৩৪.
শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
  1. লুক্সেমবার্গে
  2. ডেনমার্কে
  3. বেলজিয়ামে
  4. হাঙ্গেরিতে
সঠিক উত্তর:
লুক্সেমবার্গে
উত্তর
সঠিক উত্তর:
লুক্সেমবার্গে
ব্যাখ্যা
• শেনজেন চুক্তি
- শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি
- যা ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালের ২৬ মার্চ।
- এর উদ্দেশ্য ইউরোপকে জুড়ে ভিসা ও সীমানামুক্ত করে অবাধ চলাচল নিশ্চিত করা।
- বর্তমানে ইউরোপের ২৬টি দেশ শেনজেন এলাকার অন্তর্ভুক্ত। 

সূত্র: শেনজেন ভিসা ইনফো ওয়েবসাইট (লিংক) ।
৩৫.
মুক্তিযুদ্ধ জাদুঘরে কয়টি গ্যালারি রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৪টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ জাদুঘর
- ১৯৯৬ সালের ২২ শে মার্চ সেগুনবাগিচায় বেসরকারি উদ্যোগে দেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়।
- সেগুনবাগিচার ভাড়া বাড়ি থেকে ২০১৭ সালের এপ্রিলে মুক্তিযুদ্ধ জাদুঘর শেরে বাংলা নগর আগারগাঁওয়ে সরকার প্রদত্ত জমিতে নির্মিত নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়।
- বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত।
- মুক্তিযুদ্ধের গবেষণার জন্য রিসার্চ অ্যান্ড আর্কাইভের স্থানও রাখা হয়েছে।
- প্রায় আড়াই বিঘা জায়গার ওপর নির্মিত এই মুক্তিযুদ্ধ জাদুঘরের তিনটি বেসমেন্ট ও পাঁচটি ফ্লোর রয়েছে।
- স্থাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ব্রোঞ্জের ম্যুরাল।

• নতুন ভবনে রয়েছে বিশাল আকারের চারটি গ্যালারি। গ্যালারিগুলো ভবনের চতুর্থ ও পঞ্চম তলায়। 
- লিফটের তিনে উঠতেই এক নম্বর গ্যালারি। গ্যালারিটির নাম ‘আমাদের ঐতিহ্য, আমাদের সংগ্রাম’।
- দ্বিতীয় গ্যালারির নাম ‘আমাদের অধিকার, আমাদের ত্যাগ’।
- তৃতীয় গ্যালারির নাম ‘আমাদের যুদ্ধ আমাদের মিত্র’। 
- চতুর্থ গ্যালারির নাম ‘আমাদের জয়, আমাদের মূল্যবোধ’। 

সূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট।
৩৬.
সংবিধানের ষষ্ঠ ভাগ বা বিচারবিভাগ সম্পর্কে কয়টি পরিচ্ছদ রয়েছে?
  1. দুইটি
  2. তিনটি
  3. পাঁচটি
  4. ছয়টি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১১টি ভাগে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে।
- এছাড়া তফসিল আছে - ৭টি; প্রস্তাবনা আছে ১টি এবং মূলনীতি আছে ৪টি।
সংবিধানের ষষ্ঠ ভাগ বা অধ্যায়ে বিচারবিভাগ সম্পর্কে বলে হয়েছে।
ষষ্ঠ ভাগে মোট ৩টি পরিচ্ছদ রয়েছে। যথা -
• ১ম পরিচ্ছেদ - সুপ্রীম কোর্ট [অনুচ্ছেদ - ৯৪ থেকে ১১৩];
• ২য় পরিচ্ছেদ - অধস্তন আদালত [অনুচ্ছেদ - ১১৪ থেকে ১১৬];
• ৩য় পরিচ্ছেদ - প্রশাসনিক ট্রাইব্যুনাল [অনুচ্ছেদ - ১১৭]।
--------------
ষষ্ঠ ভাগের প্রথম পরিচ্ছেদে সুপ্রীম কোর্ট গঠন, বিচারপতি নিয়োগ ও দায়িত্ব, সুপ্রিম কোর্টের দায়িত্ব ও কার্যাবলি ইত্যাদি বর্ণনা করা হয়েছে।
সংবিধানের ১০৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে -
"কোর্ট অব রেকর্ড" রূপে সুপ্রীম কোর্ট:
"সুপ্রীম কোর্ট একটি "কোর্ট অব্ রেকর্ড" হইবেন এবং ইহার অবমাননার জন্য তদন্তের আদেশদান বা দণ্ডাদেশদানের ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকিবেন।"

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান, আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট। 
৩৭.
চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি কোনটি?
  1. অ্যান্ডোরা
  2. সান মারিনো
  3. লিথুয়ানিয়া
  4. ম্যাকাও
সঠিক উত্তর:
ম্যাকাও
উত্তর
সঠিক উত্তর:
ম্যাকাও
ব্যাখ্যা
ম্যাকাও গণপ্রজাতন্ত্রী চীনের দুইটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি। আরেকটি হল হংকং।
- মাকাও পার্ল ব-দ্বীপের পশ্চিমাংশে হংকঙের পূর্বে অবস্থিত। এর উত্তরে গুয়াংডং প্রদেশ এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর।
- মাকাওয়ের অর্থনীতি বহুলাংশে পর্যটন ও জুয়া-ব্যবসার উপর নির্ভরশীল। এছাড়া আয়ের প্রধান উৎস যন্ত্রাংশ উৎপাদন।
- ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মাকাও পর্তুগীজ শাসনাধীন ছিল।
- এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি।
-  ১৮৮৭ সালে মাকাও পর্তুগীজ কলোনিতে রূপান্তরিত হয়।
- ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয়।  

উৎস: ব্রিটানিকা।
৩৮.
ঘূর্ণিঝড় আইলা কত সালে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে?
  1. ২০০৭ সালে
  2. ২০০৯ সালে
  3. ২০১৫ সালে
  4. ২০১৯ সালে
সঠিক উত্তর:
২০০৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৯ সালে
ব্যাখ্যা
• ঘূর্ণিঝড় আইলা:
- ২০০৯ সালের ২৫শে মে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় আইলা।
- যার বাতাসের গতিবেগ ছিল ৭০-৯০ কিলোমিটার পর্যন্ত।
- আইলা হলো ২০০৯ সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া একটি ঘূর্ণিঝড়।
- ২১ মে ভারতের কলকাতা থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণে এর উৎপত্তি।
- তবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ এবং ভারতের দক্ষিণ-পূর্বাংশে আইলা আঘাত হানে ২৫ মে।
- মালদ্বীপের আবহাওয়াবিদরা এর নাম আইলা দেন।
- ‘আইলা’ শব্দের অর্থ ডলফিন বা শুশুকজাতীয় জলচর প্রাণী।
- নামটি এই ঘূর্ণিঝড়ের জন্য নির্ধারণ করেন জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের আবহাওয়াবিদদের সংস্থা ‘ইউএন এস্কেপ’-এর (UN Escape) বিজ্ঞানীরা। 
- ঘূর্ণিঝড় আইলার ব্যাস ছিল প্রায় ৩০০ কিলোমিটার, যা ঘূর্ণিঝড় সিডর থেকে ৫০ কিলোমিটার বেশি।
- এটি ১০ ঘণ্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে।
-  বাংলাদেশে আইলা পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালীর হাতিয়া, নিঝুম দ্বীপ, খুলনা ও সাতক্ষীরা জেলায় জানমালের ব্যাপক ক্ষতি করেছে।
- আইলার প্রভাবে খুলনা ও সাতক্ষীরায় ৭১১ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এই দুই অঞ্চলে প্রাণ হারিয়েছে মোট ১৯৩ জন।

উৎস:- বাংলাপিডিয়া।
৩৯.
সার্কের সদর দপ্তর কোথায়?
  1. ভুটান
  2. মালদ্বীপ
  3. বাংলাদেশ
  4. নেপাল
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
সার্ক 
সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮টি।
এগুলো হলো:
- ভারত,
- পাকিস্তান,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল,
- ভুটান,
- মালদ্বীপ এবং
- আফগানিস্তান।
এর মধ্যে আফগানিস্তান সর্বশেষ সদস্য হিসেবে ২০০৭ সালে সার্কে যোগ দেয়।

সূত্র: সার্ক ওয়েবসাইট। 
৪০.
২০২৪ সালের নির্বাচনে জয়ী ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট কে?
  1. মেঘবতী সুকর্ণপুত্রী
  2. জোকো উইদোদো
  3. প্রাবোও সুবিয়ান্তো
  4. গাঞ্জার প্রানোয়ো
সঠিক উত্তর:
প্রাবোও সুবিয়ান্তো
উত্তর
সঠিক উত্তর:
প্রাবোও সুবিয়ান্তো
ব্যাখ্যা

• ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ⎯ ২০২৪:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ও বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় - ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে।
- এতে বেসরকারীভাবে জয়ী হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো।
- প্রাথমিক ফলাফলে ৫৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন তিনি। 
- সুবিয়ান্তো এর আগেও দুই বার প্রেসিডেন্ট নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
- তিনি সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইডোডোর সমর্থিত প্রার্থী এবং মেয়াদান্তে জোকোর স্থলাভিষিক্ত হবেন।

সূত্র: আল-জাজিরা, প্রথম আলো ও যুগান্তর পত্রিকা রিপোর্ট।

৪১.
ইয়াল্টা কনফারেন্স এর একটি অন্যতম লক্ষ্য ছিলো-
  1. যুদ্ধে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ
  2. ২য় বিশ্বযুদ্ধ বন্ধ করা
  3. জাতিসংঘ প্রতিষ্ঠা করা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
জাতিসংঘ প্রতিষ্ঠা করা
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ প্রতিষ্ঠা করা
ব্যাখ্যা
• ইয়াল্টা কনফারেন্স:
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ইয়াল্টা কনফারেন্স এর একটি অন্যতম লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। 
- এই সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও  সোভিয়েত নেতা - জোসেফ স্টালিন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।
 - এই সম্মেলনে জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদের 'ভেটো' ক্ষমতা দেওয়া হয়।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৪২.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'কারাগারের রোজনামচা' এর গ্রন্থস্বত্ব কার?
  1. শেখ হাসিনা
  2. বন্ধবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
  3. সিআরআই
  4. শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
বন্ধবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
উত্তর
সঠিক উত্তর:
বন্ধবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
ব্যাখ্যা
কারাগারের রোজনামচা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ১৭ মার্চ, ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে ।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন ।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- নামকরণ করেন শেখ রেহেনা।
- প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।
- 'কারাগারের রোজনামচা' এর গ্রন্থস্বত্ব - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

উৎস: কারাগারের রোজনামচা।
৪৩.
বাংলাদেশে গ্রীষ্মকালে সর্বনিম্ন তাপমাত্রা কত?
  1. ১১° সেলসিয়াস
  2. ১৭° সেলসিয়াস
  3. ১৯° সেলসিয়াস
  4. ২১° সেলসিয়াস
সঠিক উত্তর:
২১° সেলসিয়াস
উত্তর
সঠিক উত্তর:
২১° সেলসিয়াস
ব্যাখ্যা
জলবায়ু:
বাংলাদেশের জলবায়ুকে মৌসুমি বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে ৩টি প্রধান ঋতুতে ভাগ করা যায়।
যথা: গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল
• গ্রীষ্মকাল:
- মার্চ থেকে মে মাস (ফাল্গুন-জ্যৈষ্ঠ) পর্যন্ত সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় এবং এ সময়কেই গ্রীষ্মকাল ধরা হয়।
- গ্রীষ্মকালে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং
-সর্বনিম্ন ২১° সেলসিয়াস।
- গড় তাপমাত্রা মধ্য এপ্রিল ও মে মাসে সর্বাধিক বৃদ্ধি পায় যা প্রায় ২৮° সেলসিয়াস।
- গ্রীষ্মকালেই কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎসহ ঝড় দেখা যায়।
- মার্চ-এপ্রিল মাসের কালবৈশাখী অন্যতম প্রাকৃতিক দুর্যোগ।
- এ সময় গড় বৃষ্টিপাত ৫১ সে.মি এবং বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা ২০ ভাগ গ্রীষ্মকালে হয়।

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. সুতিয়াখালি
  2. সুন্দরগঞ্জ
  3. রামপাল
  4. হরিপুর
সঠিক উত্তর:
সুন্দরগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
সুন্দরগঞ্জ
ব্যাখ্যা
দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র:
- দেশের উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে আনুষ্ঠানিক যাত্রা করল দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড। 
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন।
- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের ৬৫০ একর জমিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় এবং এশিয়ার অন্যতম বড় এই সৌর বিদ্যুৎকেন্দ্র।
- বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে।
- তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।
- বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন।
- নির্মাণ করা হয়েছে সাবস্টেশন, বসানো হয়েছে ইনভার্টারসহ সব ধরনের যন্ত্র।  

সূত্র- প্রথমআলো ও বেক্সিমো গ্রুপের ওয়েবসাইট (লিংক)।
৪৫.
বঙ্গভঙ্গের সময় 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের রাজধানী ছিলো কোনটি?
  1. ঢাকা
  2. কলকাতা
  3. আসাম
  4. উড়িষ্যা
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
 • বঙ্গভঙ্গ
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- বঙ্গভঙ্গ অবিভক্ত বাংলায় তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
- ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর হয়।
- ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ। এ প্রদেশের রাজধানী স্থাপিত হয় ঢাকায়।
- পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এ প্রদেশের রাজধানী হয় কলকাতা।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক; বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি। 
৪৬.
জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ঊনবিংশ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. বেলগ্রেডে
  2. আলজিয়ার্সে
  3. কাম্পালায়
  4. মিউনিথে
সঠিক উত্তর:
কাম্পালায়
উত্তর
সঠিক উত্তর:
কাম্পালায়
ব্যাখ্যা
• জোট নিরপেক্ষ আন্দোলন: 
- দুই মেরুর বিশ্বে স্নায়ুযুদ্ধের কালে ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়।
- স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এই বৈশ্বিক জোটে সক্রিয় ভূমিকায় ছিল। 
- বর্তমানে ১২০ সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘের পর এটাই সবচেয়ে বড় বৈশ্বিক জোট।
- পাশাপাশি আরও ২০ পর্যবেক্ষক রাষ্ট্র ও ১০ আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে শীর্ষ বৈঠক হবে। 
- জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ঊনবিংশতম শীর্ষ সম্মেলন উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত হয়েছে। 

উৎস- ন্যাম ওয়েবসাইট (লিংক)
৪৭.
কর্ণফুলীর প্রধান উপনদী কোনটি?
  1. তিস্তা
  2. কাসালং
  3. সিলোনিয়া
  4. গোমতী
সঠিক উত্তর:
কাসালং
উত্তর
সঠিক উত্তর:
কাসালং
ব্যাখ্যা
• কর্ণফুলী নদী:
- আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় ২৭৪ কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদী রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।
- এটি চট্টগ্রাম ও রাঙামাটির প্রধান নদী।
- কর্ণফুলীর প্রধান উপনদী কাসালং, হালদা এবং বোয়ালখালী।

উল্লেখ্য,
- কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে 'কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র' স্থাপন করা হয়েছে।
- বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
- হালদার প্রধান উপনদী ধুরুং খুবই খরস্রোতা।
- এটি পার্বত্য এলাকার পাকশমিমুরা রেঞ্জ থেকে বের হয়ে পূর্বদিকে হালদা নদীর প্রায় সমান্তরালে সমগ্র ফটিকছড়ি উপজেলা ঘুরে পূর্ব ধলাই নামক স্থানে হালদা নদীর সঙ্গে মিলিত হয়েছে।

সূত্র- বাংলাপিডিয়া, ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি। 
৪৮.
বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় কোথায়?
  1. ঈশ্বরদী
  2. মতিঝিল
  3. শ্রীপুর
  4. কাপাসিয়া
সঠিক উত্তর:
মতিঝিল
উত্তর
সঠিক উত্তর:
মতিঝিল
ব্যাখ্যা
 • বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো BADC (Bangladesh Agricultural Development Corporation)। 
- ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীনের পর BADC নামধারণ করে।
- এটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

• বিএডিসি’র উপর অর্পিত মৌলিক কাজগুলো হচ্ছে: সারা বাংলাদেশে কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ (ক্রয়), পরিবহন, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থাপনা টেকসই করা এবং অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন: বীজ, সার সরবরাহ এবং ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করা।

• বিএডিসি’র মিশন -  উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা, সেচ প্রযুক্তি উন্নয়ন, ভূ-পরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে সেচ দক্ষতা ও সেচকৃত এলাকা বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে মানসম্পন্ন সার সারবরাহ করা।

• বিএডিসি একমাত্র সরকারি প্রতিষ্ঠান যার কাজ হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত ফসলের নতুন জাতের বীজ পরিবর্ধন করা। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে মানসম্পন্ন বীজ সরবরাহের মাধ্যমে প্রযুক্তিগতভাবে উৎকর্ষতা অর্জন করেছে।
১৯৬১ সালে মাত্র ১৩.৮ মে.টন বীজ দিয়ে বিএডিসির বীজ কার্যক্রম শুরু হয়। আধুনিক জাতের মানসম্পন্ন বীজ সরবরাহ কার্যক্রমের মাধ্যমে কৃষকের নিকট প্রতিষ্ঠানটি যেমন গ্রহণযোগ্যতা পেয়েছে তেমনিভাবে দেশে সুসংগঠিত বীজ ব্যবস্থার উন্নয়নে যথেষ্ঠ অবদান রেখেছে। বিএডিসি ২০১৫-১৬ সালে বীজ উৎপাদন খামার এবং কঃগ্রোঃজোনের মাধ্যমে বিভিন্ন ফসলের ১,৪১,০২২ মে.টন বীজ উৎপাদন ও সরবরাহ করেছে।

সূত্র: BADC ওয়েবসাইট।  
৪৯.
ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের আয়োজক কোন দেশ?
  1. কানাডা
  2. মেক্সিকো
  3. মার্কিন যুক্তরাষ্ট্র
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• FIFA:
- FIFA এর পূর্ণরুপ- (Federation of International Football Association) 
- প্রতিষ্ঠা লাভ করে - ২১ মে, ১৯০৪ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৭টি।
- ফিফার বর্তমান সদস্য - ২১১টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফার সদস্যপদ লাভ করে।
- বর্তমান প্রেসিডেন্ট - জিয়ান্নি ইনফান্তিনো।
- সেক্রেটারি জেনারেল - ফাতমা সাম্বা দিয়াউফ।
- ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - ১৯৩০ সালে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর হবে।
- এই প্রতিযোগিতা তিনটি দেশ - কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসর আয়োজন করবে।

সূত্র: ফিফা ওয়েবসাইট।
৫০.
বিশ্ব মেধাস্বত্ব সংস্থার পূর্ণাঙ্গ সদস্য দেশ কয়টি?
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৮৯টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO):
• প্রতিষ্ঠাকাল - ১৪ জুলাই, ১৯৬৭ সাল
• প্রতিষ্ঠার স্থান - স্টকহোম, সুইডেন
•সদস্য সংখ্যা - ১৯৩টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ৪টি স্থায়ী পর্যবেক্ষক দেশ
• প্রতিষ্ঠাকালীন চুক্তি --The WIPO Convention
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 

উৎস: WIPO ওয়েবসাইট (লিংক) ।