পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
প্রাচীন সভ্যতাসমূহ, সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব ইত্যাদি), ধর্মসমূহের ইতিহাস এবং ইতিহাসের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ [শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ুন। এই টপিক সারাজীবন পড়েও শেষ হবে না। ৪/৫ নাম্বারের জন্য বেশি সময় নষ্ট করা যাবে না] সোর্সঃ যেকোনো গাইড বই এবং বোর্ড বইগুলোই যথেষ্ট।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
হায়া সোফিয়া স্থাপত্য নির্মিত হয় কত খ্রিস্টাব্দে?
  1. ক) ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে
  2. খ) ৪৭৬ খ্রিস্টাব্দে
  3. গ) ৫৩৭ খ্রিস্টাব্দে
  4. ঘ) ১৪৫৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
গ) ৫৩৭ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৩৭ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
বাইজানটাইন সম্রাট জাস্টিনিয়ান ৫৩৭ খ্রিস্টাব্দে বর্তমান তুরস্কের ইস্তাম্বুল নগরে তৎকালীন সময়ের সবচেয়ে বড় গির্জা হিসেবে হায়া সোফিয়া স্থাপত্য নির্মাণ করেন।
১৪৫৩ সালে অটোমান সুলতান দ্বিতীয় ‍মুহাম্মদ ইস্তাম্বুল অধিকার করে হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। ১৯৩৫ সালে তুরস্কের কামাল আতাতুর্ক সরকার হায়া সোফিয়াকে মিউজিয়ামে রূপান্তর করে। সম্প্রতি তুরস্ক সরকার হায়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করেছে।
(সূত্র: হিস্টোরি ডটকম)
.
মিশরীয়দের নিকট নীলনদের দেবতা কী নামে পরিচিত ছিলো?
  1. ক) অ্যাপোলো
  2. খ) শামাশ
  3. গ) ওসিরিস
  4. ঘ) আমন রে
সঠিক উত্তর:
গ) ওসিরিস
উত্তর
সঠিক উত্তর:
গ) ওসিরিস
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতায় ধর্মের ব্যাপক প্রভাব বিদ্যমান ছিলো। তবে বিভিন্ন সময়ে তাদের ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন ও সংস্কার সাধিত হয়েছে। শুরুতে তারা বহু দেবদেবীতে বিশ্বাসী ছিলো। তাদের ‍সূর্য দেবতার নাম ছিলো রে বা আমন রে এবং নীলনদ ও শস্য দেবতার নাম ছিলো ওসিরিস। অন্যদিকে অ্যাপোলো ও শামাশ ছিলো যথাক্রমে গ্রিক ও সুমেরীয়দের সূর্য দেবতা।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং মাধ্যমিক ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
.
উয়ারি বটেশ্বর সভ্যতা কত বছর পূর্বে গড়ে উঠেছিলো?
  1. ক) আড়াই হাজার বছর
  2. খ) দুই হাজার বছর
  3. গ) তিন হাজার বছর
  4. ঘ) এক হাজার বছর
সঠিক উত্তর:
ক) আড়াই হাজার বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) আড়াই হাজার বছর
ব্যাখ্যা
নরসিংদী জেলার বেলাবো উপজেলার উয়ারি-বটেশ্বর গ্রামে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বের নগর সভ্যতার নির্দশন পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব ৭০০ বছর পূর্বে গঙ্গা নদীর অববাহিকায় ভারতীয় উপমহাদেশের যে দ্বিতীয় নগর সভ্যতা গড়ে উঠে উয়ারি বটেশ্বর সেটিরই অংশ। স্থানটিতে এখনো খনন কাজ চলমান রয়েছে। বাংলাদেশে আবিষ্কৃত সভ্যতা সমূহের মধ্যে উয়ারি বটেশ্বরই সবচেয়ে প্রাচীন বলে ধারণা করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ষষ্ঠ শ্রেণী)
.
হযরত মুহাম্মদ (স.) কোন বংশে জন্মগ্রহণ করেন?
  1. ক) হাশেমী বংশ
  2. খ) কুরাইশ বংশ
  3. গ) ওসমানীয় বংশ
  4. ঘ) যোহাইব বংশে
সঠিক উত্তর:
খ) কুরাইশ বংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) কুরাইশ বংশ
ব্যাখ্যা
বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল ১২ই রবিউল আউয়াল তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি মক্কার হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন। ৬১০ খ্রিস্টাব্দে ৪০ বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন।
৬২২ খ্রিস্টাব্দে তিনি মদিনা হিজরত করেন। ৬২৮ খ্রিস্টাব্দে তিনি মক্কার কুরাইশদের সাথে বিখ্যাত হুদাইবিয়ার সন্ধি করেন। ৬৩২ খ্রিস্টাব্দে (১২ই রবিউল আউয়াল) তিনি ইন্তেকাল করেন।
(সূত্র: উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস)
.
অমৃতসরের স্বর্ণমন্দির কোন ধর্মাবলম্বীদের পবিত্র স্থান?
  1. ক) হিন্দু
  2. খ) জৈন
  3. গ) শিখ
  4. ঘ) বৌদ্ধ
সঠিক উত্তর:
গ) শিখ
উত্তর
সঠিক উত্তর:
গ) শিখ
ব্যাখ্যা
ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত অমৃতসর স্বর্ণমন্দির শিখ ধর্মাবলম্বীদের প্রধান উপাসনালয় বা গুরুদুয়ারা এবং পবিত্রতম স্থান। ১৬০৪ সালে শিখদের পঞ্চম গুরু অর্জন এটি প্রথম নির্মাণ করেন। পরবর্তীতে মহারাজা রঞ্জিত সিং তার সময়ে এটি স্বর্ণোখোচিত করে পুনঃনির্মাণ করেন।
১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনী শিখ বিচ্ছিন্নতাবাদীদের দমনের উদ্দেশ্যে স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার পরিচালনা করে যার জের ধরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীদের দ্বারা নিহত হন।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
.
কৌটিল্য কোন সম্রাটের মন্ত্রিসভার সভ্য ছিলেন?
  1. ক) চন্দ্রগুপ্ত মৌর্য
  2. খ) অশোক
  3. গ) সমুদ্রগুপ্ত
  4. ঘ) ধর্মপাল
সঠিক উত্তর:
ক) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর
সঠিক উত্তর:
ক) চন্দ্রগুপ্ত মৌর্য
ব্যাখ্যা
প্রাচীন ভারতের শ্রেষ্ঠ দার্শনিক, অর্থনীতিবিদ, সমরবিদ কৌটিল্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এর পরামর্শদাতা বা উপদেষ্টা বা মন্ত্রিসভার সভ্য ছিলেন। তিনি চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। চাণক্য রচিত গ্রন্থ হলো অর্থশাস্ত্র। এই বইয়ে রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, কৃষি, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
(সূত্রঃ ব্রিটানিকা)
.
কোন বাঙালি পণ্ডিত নালন্দা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন?
  1. ক) অতীশ দীপঙ্কর
  2. খ) সুকোমল বড়ুয়া
  3. গ) জ্যোর্তিময় সিদ্ধার্থ
  4. ঘ) শীলভদ্র
সঠিক উত্তর:
ঘ) শীলভদ্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শীলভদ্র
ব্যাখ্যা
নালন্দা মহাবিহার ভারতের বিহার রাজ্যের বড়গাঁওয়ে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ শিক্ষাকেন্দ্র। এটিকে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বিবেচনা করা হয়। বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ শীলভদ্রের নিকট শিক্ষা লাভ করেন।
(সূত্র: বাংলাপিডিয়া)