পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning): i) ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; ii) সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; iii) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; iv) সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; v) সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়। ২. সমস্যা সমাধান (Problem Solving): i) ট্রেন, দূরত্ব ও গতি সংক্রান্ত সমস্যা; ii) নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা; iii) সময় ও কাজ সংক্রান্ত সমস্যা; iv) দিন, তারিখ, মাস ও বছর নির্ণয় সংক্রান্ত সমস্যা; v) ঘড়ি বিষয়ক সমস্যা; vi) নল ও চৌবাচ্চা সংক্রান্ত সমস্যা; vii) অন্যান্য গাণিতিক সমস্যা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
যদি VIRUS = ERIFH হয়, তাহলে MICROBE = ?
  1. ক) NRXILYV
  2. খ) VYLIXRN
  3. গ) NRWILXY
  4. ঘ) YXLIWRN
সঠিক উত্তর:
ক) NRXILYV
উত্তর
সঠিক উত্তর:
ক) NRXILYV
ব্যাখ্যা
প্রশ্ন: যদি VIRUS = ERIFH হয়, তাহলে MICROBE = ?

সমাধান:

V + I + R + U + S
E + R + I + F + H

এখন,
M + I + C + R + O + B + E
N + R + X + I + L + Y + V

∴ NRXILYV
.
নৌকার বেগ ঘণ্টায় ৮ কি.মি. এবং স্রোতের বেগ ঘণ্টায় ২ কি.মি.। নৌকাটির ১৫ কি.মি. পথ গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ক) ১০ ঘণ্টা
  2. খ) ৯ ঘণ্টা
  3. গ) ৬ ঘণ্টা
  4. ঘ) ৪ ঘণ্টা
সঠিক উত্তর:
ঘ) ৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকার বেগ ঘণ্টায় ৮ কি.মি. এবং স্রোতের বেগ ঘণ্টায় ২ কি.মি.। নৌকাটির ১৫ কি.মি. পথ গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে? 

সমাধান:
স্রোতের অনুকূলে কার্যকরী বেগ ঘণ্টায় (৮ + ২) = ১০ কি.মি. 
স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ ঘণ্টায় (৮ - ২) = ৬ কি.মি.

স্রোতের অনুকূলে ১৫ কি.মি. যেতে সময় লাগে = ১৫/১০ ঘণ্টা = ১.৫ ঘণ্টা 

স্রোতের প্রতিকূলে ১৫ কি.মি. যেতে সময় লাগে = ১৫/৬ ঘণ্টা = ২.৫ ঘণ্টা 

মোট সময় লাগে = (১.৫ + ২.৫) ঘণ্টা = ৪ ঘণ্টা 
.
রহিমের মামার মায়ের একমাত্র মেয়ের মেয়ে রহিমের কী হয়?
  1. ক) মা
  2. খ) খালা
  3. গ) বোন
  4. ঘ) ভাগ্নী
সঠিক উত্তর:
গ) বোন
উত্তর
সঠিক উত্তর:
গ) বোন
ব্যাখ্যা
প্রশ্ন: রহিমের মামার মায়ের একমাত্র মেয়ের মেয়ে রহিমের কী হয়?  

সমাধান: 
মামার মা ⇔ নানী 
নানীর একমাত্র মেয়ে ⇔ মা 
মায়ের মেয়ে ⇔ বোন 
.
২০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলে সেতুটির দৈর্ঘ্য কত?
  1. ক) ২০০ মিটার
  2. খ) ৩০০ মিটার
  3. গ) ৪০০ মিটার
  4. ঘ) ৫০০ মিটার
সঠিক উত্তর:
খ) ৩০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলে সেতুটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৬০০০০ মিটার 
∴ ৩০ সেকেন্ডে অতিক্রম করে (৬০০০০ × ৩০)/৩৬০০ মিটার 
= ৫০০ মিটার 

∴ সেতুটির দৈর্ঘ্য (৫০০ - ২০০)মিটার 
= ৩০০ মিটার  
.
'REVENGE' : 'RETRIBUTION' : : 'REVERENCE' : ?
  1. ক) RETALIATION
  2. খ) REDRESS
  3. গ) LOVE
  4. ঘ) TIT FOR TAT
সঠিক উত্তর:
গ) LOVE
উত্তর
সঠিক উত্তর:
গ) LOVE
ব্যাখ্যা
Revenge: প্রতিশোধ নেওয়া।
Synonym:
vengeance
retribution
retaliation
reprisal
requital
recrimination
tit for tat
measure for measure
getting even
redress
satisfaction
repayment
payback
lex talionis
ultion

আবার,
Reverence: গভীর শ্রদ্ধা
Synonym:
high esteem
high regard
love
great respect
acclaim
admiration
approbation
approval
appreciation
estimation
favour
recognition
worship
veneration
awe
homage
adoration
deference
honour
praise
liking
affection
dulia

উৎস: merriam-webster.com
.
ক, ঘ এর চেয়ে দামী; খ, ক এর চেয়ে দামী; ঘ, গ এর চেয়ে দামী; খ, ঙ এর চেয়ে দামী; ক, গ এর চেয়ে দামী। কে সবচেয়ে দামী? 
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) ঘ
  4. ঘ) ঙ
সঠিক উত্তর:
খ) খ
উত্তর
সঠিক উত্তর:
খ) খ
ব্যাখ্যা
প্রশ্ন: ক, ঘ এর চেয়ে দামী; খ, ক এর চেয়ে দামী; ঘ, গ এর চেয়ে দামী; খ, ঙ এর চেয়ে দামী; ক, গ এর চেয়ে দামী। কে সবচেয়ে দামী? 

সমাধান: 
ক, ঘ এর চেয়ে দামী ⇔ ক > ঘ
খ, ক এর চেয়ে দামী ⇔ খ > ক 
∴ খ > ক > ঘ 
ঘ, গ এর চেয়ে দামী ⇔ ঘ > গ
∴ খ > ক > ঘ > গ
খ, ঙ এর চেয়ে দামী ⇔ খ > ঙ
ক, গ এর চেয়ে দামী ⇔ ক > গ

∴ সবচেয়ে দামী খ   
.
একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ৪ ঘণ্টায়, ২য় নল দ্বারা চৌবাচ্চা খালি হয় ৬ ঘণ্টায়। নল দুটি খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
  1. ক) ৫ ঘণ্টা
  2. খ) ৫.৫ ঘণ্টা
  3. গ) ১০ ঘণ্টা
  4. ঘ) ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
ঘ) ১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ৪ ঘণ্টায়, ২য় নল দ্বারা চৌবাচ্চা খালি হয় ৬ ঘণ্টায়। নল দুটি খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 

সমাধান: 
১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/৪ অংশ
২য় নল দ্বারা ১ ঘণ্টায় খালি হয় ১/৬ অংশ

নল দুটি একত্রে ১ ঘণ্টায় পূর্ণ করে (১/৪ - ১/৬) অংশ
= ১/১২ অংশ

১/১২ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে ১২ ঘণ্টায়
.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) অগ্নিবীণা
  2. খ) দোলনচাপা
  3. গ) সঞ্চিতা
  4. ঘ) মালঞ্চ
সঠিক উত্তর:
ঘ) মালঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মালঞ্চ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?
ক) অগ্নিবীণা
খ) দোলনচাপা
গ) সঞ্চিতা
ঘ) মালঞ্চ

সমাধান: 
অগ্নিবীণা, দোলনচাপা, সঞ্চিতা হলো কাজী নজরুল ইসলামের লিখা ।

মালঞ্চ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা।

সুতরাং,
মালঞ্চ হলো ব্যতিক্রম। 
.
৯টি সংখ্যার গড় ১২। প্রথম ৭টি সংখ্যার গড় ১০ হলে শেষ ২টি সংখ্যার সমষ্টি কত?
  1. ক) ৪০
  2. খ) ৩৮
  3. গ) ৩৬
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
খ) ৩৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৯টি সংখ্যার গড় ১২। প্রথম ৭টি সংখ্যার গড় ১০ হলে শেষ ২টি সংখ্যার সমষ্টি কত? 

সমাধান:
৯টি সংখ্যার গড় ১২
∴ ৯টি সংখ্যার সমষ্টি (১২ × ৯) = ১০৮

প্রথম ৭টি সংখ্যার গড় ১০
∴ প্রথম ৭টি সংখ্যার সমষ্টি (১০ × ৭) = ৭০

∴ শেষ ২ টি সংখ্যার সমষ্টি (১০৮ - ৭০) = ৩৮
১০.
১২ এর কত শতাংশ ১৫ হবে?
  1. ক) ৭৫%
  2. খ) ১০০%
  3. গ) ১২৫%
  4. ঘ) ১৫০%
সঠিক উত্তর:
গ) ১২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ এর কত শতাংশ ১৫ হবে? 

সমাধান: 
(১৫ × ১০০)/১২
= ১২৫
১১.
ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে একাদশ বর্ণ কোনটি?
  1. ক) Q
  2. খ) P
  3. গ) O
  4. ঘ) N
সঠিক উত্তর:
খ) P
উত্তর
সঠিক উত্তর:
খ) P
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে একাদশ বর্ণ কোনটি? 

সমাধান: 


ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে একাদশ বর্ণ P
১২.
Flow : River : : Stagnant : ?
  1. ক) Rain
  2. খ) Stream
  3. গ) Pool
  4. ঘ) Canal
সঠিক উত্তর:
গ) Pool
উত্তর
সঠিক উত্তর:
গ) Pool
ব্যাখ্যা
প্রশ্ন: Flow : River : : Stagnant : ?

সমাধান: 
নদীর পানি প্রবাহিত হয়।

Stagnant: স্থির 
Pool:  বিশেষত প্রাকৃতিকভাবে সৃষ্ট স্রোতহীন, জলমগ্ন ক্ষুদ্র এলাকা।
১৩.
আজ মঙ্গলবার হলে ১৪৫ দিন পর কী বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) সোমবার
  4. ঘ) মঙ্গলবার
সঠিক উত্তর:
খ) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ মঙ্গলবার হলে ১৪৫ দিন পর কী বার হবে? 

সমাধান: 
১৪৫ ÷ ৭ = ভাগফল ২০, ভাগশেষ ৫ 

∴ ১৪৫ দিন পর হবে, মঙ্গলবার + ৫ দিন
= রবিবার 
১৪.
একটি ছেলের ছবি দেখিয়ে জয়ন্ত বলল," সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে"। জয়ন্ত ছেলেটির কী হয়?
  1. ক) ভাই
  2. খ) বাবা
  3. গ) কাকা
  4. ঘ) দাদা
সঠিক উত্তর:
খ) বাবা
উত্তর
সঠিক উত্তর:
খ) বাবা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছেলের ছবি দেখিয়ে জয়ন্ত বলল," সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে"। জয়ন্ত ছেলেটির কী হয়? 

সমাধান: 
মায়ের একমাত্র ছেলে ⇔ জয়ন্ত নিজে
∴ ছেলেটি জয়ন্তের ছেলে।
জয়ন্ত ছেলেটির বাবা। 
১৫.
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল ১১৭। মধ্যম সংখ্যাটি কত?
  1. ক) ৩৭
  2. খ) ৩৯
  3. গ) ৪১
  4. ঘ) ৪৩
সঠিক উত্তর:
খ) ৩৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল ১১৭। মধ্যম সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা x - 2, x, x + 2

শর্তমতে,
x - 2 + x + x + 2 = 117 
বা, 3x = 117
বা, x = 117/3
∴ x = 39  
১৬.
A mirror always
  1. ক) Retracts
  2. খ) Distorts
  3. গ) Refracts
  4. ঘ) Reflects
সঠিক উত্তর:
ঘ) Reflects
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Reflects
ব্যাখ্যা
আয়না সবসময় আলোর প্রতিফলন করে। 
১৭.
220 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি সিগন্যাল পোস্টকে 11 সেকেন্ডে অতিক্রম করে এবং ওই একই ট্রেনটি সমান গতিতে 18 সেকেন্ডের মধ্যে একটি সেতুকে অতিক্রম করে । সেতুর দৈর্ঘ্য নির্ণয় করুন।
  1. ক) 140 মিটার
  2. খ) 360 মিটার
  3. গ) 580 মিটার
  4. ঘ) 300 মিটার
সঠিক উত্তর:
ক) 140 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 140 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 220 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি সিগন্যাল পোস্টকে 11 সেকেন্ডে অতিক্রম করে এবং ওই একই ট্রেনটি সমান গতিতে 18 সেকেন্ডের মধ্যে একটি সেতুকে অতিক্রম করে । সেতুর দৈর্ঘ্য নির্ণয় করুন।

সমাধান: 
ট্রেনের বেগ = 220/11 = 20 মিটার/সেকেন্ড

18 সেকেন্ডে অতিক্রম করে = (20 × 18) মিটার 
= 360 মিটার 

সেতুর দৈর্ঘ্য = 360 - 220 মিটার = 140 মিটার 
১৮.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) মুরগি
  2. খ) হাঁস
  3. গ) সাপ
  4. ঘ) কুমির
সঠিক উত্তর:
ক) মুরগি
উত্তর
সঠিক উত্তর:
ক) মুরগি
ব্যাখ্যা
হাঁস, সাপ, কুমির সবাই পানিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
কিন্তু মুরগি পানিতে  স্বাচ্ছন্দ্যবোধ করে না।
১৯.
রনি সুমনের চেয়ে ছোট কিন্তু রিনার চেয়ে বড়। রিনা আফজালের চেয়ে বড়। শাহীন রিনার থেকে বড় কিন্তু রনির থেকে ছোট। কে সর্বকনিষ্ঠ?
  1. ক) রনি
  2. খ) রিনা
  3. গ) আফজাল
  4. ঘ) সুমন
সঠিক উত্তর:
গ) আফজাল
উত্তর
সঠিক উত্তর:
গ) আফজাল
ব্যাখ্যা
প্রশ্ন: রনি সুমনের চেয়ে ছোট কিন্তু রিনার চেয়ে বড়। রিনা আফজালের চেয়ে বড়। শাহীন রিনার থেকে বড় কিন্তু রনির থেকে ছোট। কে সর্বকনিষ্ঠ? 

সমাধান: 
রনি সুমনের চেয়ে ছোট কিন্তু রিনার চেয়ে বড়।
∴ রিনা < রনি < সুমন

রিনা আফজালের চেয়ে বড়।
আফজাল < রিনা < রনি < সুমন

শাহীন রিনার থেকে বড় কিন্তু রনির থেকে ছোট।
আফজাল < রিনা < শাহীন < রনি < সুমন

∴ আফজাল সর্বকনিষ্ঠ। 
২০.
একটি মোটরসাইকেল ১২০ কিলোমিটার যায় ১২০ মিনিটে। মোটরসাইকেলটির গতিবেগ কত?
  1. ক) ১ কিলোমিটার/ঘণ্টা
  2. খ) ৩০ কিলোমিটার/ঘণ্টা
  3. গ) ৫০ কিলোমিটার/ঘণ্টা
  4. ঘ) ৬০ কিলোমিটার/ঘণ্টা
সঠিক উত্তর:
ঘ) ৬০ কিলোমিটার/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০ কিলোমিটার/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোটরসাইকেল ১২০ কিলোমিটার যায় ১২০ মিনিটে। মোটরসাইকেলটির গতিবেগ কত?  

সমাধান: 
সময় ১২০ মিনিট = ২ ঘণ্টা 

বেগ = ১২০/২ কিলোমিটার/ঘণ্টা 
= ৬০ কিলোমিটার/ঘণ্টা 
২১.
Arrange the words given below in a meaningful sequence. 1. Wall 2. Clay 3. House 4. Room 5. Bricks     
  1. ক) 5, 2, 1, 4, 3
  2. খ) 2, 5, 4, 1, 3
  3. গ) 2, 5, 1, 4, 3
  4. ঘ) 1, 2, 3, 4, 5
সঠিক উত্তর:
গ) 2, 5, 1, 4, 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 2, 5, 1, 4, 3
ব্যাখ্যা
প্রশ্ন:  Arrange the words given below in a meaningful sequence.
1. Wall 2. Clay 3. House 4. Room 5. Bricks    

সমাধান:
Clay ⇔ Bricks ⇔ Wall ⇔ Room ⇔ House
2 ⇔ 5 ⇔ 1 ⇔ 4 ⇔ 3

 
২২.
300 মিটার লম্বা একটি ট্রেন 900 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 40 সেকেন্ড সময় নেয়, ট্রেনটির গতিবেগ (মিটার/সেকেন্ড) কত?
  1. ক) 30 মিটার/সেকেন্ড
  2. খ) 25 মিটার/সেকেন্ড
  3. গ) 22 মিটার/সেকেন্ড
  4. ঘ) 32 মিটার/সেকেন্ড
সঠিক উত্তর:
ক) 30 মিটার/সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) 30 মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: 300 মিটার লম্বা একটি ট্রেন 900 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 40 সেকেন্ড সময় নেয়, ট্রেনটির গতিবেগ (মিটার/সেকেন্ড) কত?

সমাধান: 
ট্রেনের দৈর্ঘ্য = 300 মিটার
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = 900 মিটার

দূরত্ব = গতিবেগ/সময়

অতিক্রান্ত মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য
= 300 + 900
= 1200 মিটার

দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = 40 সেকেন্ড

গতিবেগ = দূরত্ব/সময়
= 1200/40 
= 30 মিটার/সেকেন্ড
২৩.
যদি 'BOAT' = 38 হয়, তাহলে 'RICE' = ?
  1. ক) 33
  2. খ) 35
  3. গ) 41
  4. ঘ) 43
সঠিক উত্তর:
খ) 35
উত্তর
সঠিক উত্তর:
খ) 35
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'BOAT' = 38 হয়, তাহলে 'RICE' = ? 

সমাধান: 


B + O + A + T
2 + 15 + 1 + 20
= 38

এখন,
R + I + C + E
18 + 9 + 3 + 5
= 35 
২৪.
A, P, R, X, S এবং Z সারিবদ্ধভাবে বসেছে। S ও Z মাঝে এবং A ও P দুই প্রান্তে বসেছে। R, A এর বামপাশে বসেছে। P এর ডানপাশে কে বসেছে?
  1. ক) R
  2. খ) S
  3. গ) Z
  4. ঘ) X
সঠিক উত্তর:
ঘ) X
উত্তর
সঠিক উত্তর:
ঘ) X
ব্যাখ্যা
প্রশ্ন: A, P, R, X, S এবং Z সারিবদ্ধভাবে বসেছে। S ও  Z মাঝে এবং A ও P দুই প্রান্তে বসেছে। R, A এর বামপাশে বসেছে। P এর ডানপাশে কে বসেছে? 

সমাধান: 
A, P, R, X, S এবং Z সারিবদ্ধভাবে বসেছে।
S ও  Z মাঝে এবং A ও P দুই প্রান্তে বসেছে।
R, A এর বামপাশে বসেছে। 
∴ P X S Z R A

∴  P এর ডানপাশে X বসেছে। 
২৫.
নোমান নাজমুলের চেয়ে বড়।
আমেনা নোমানের চেয়ে বড়। 
আমেনা নাজমুলের চেয়ে ছোট।
প্রথম দুটি উক্তি সত্য হলে, শেষোক্ত উক্তিটি-
  1. ক) সত্য
  2. খ) মিথ্যা
  3. গ) অনিশ্চিত
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) মিথ্যা
ব্যাখ্যা
নোমান নাজমুলের চেয়ে বড়।
আমেনা নোমানের চেয়ে বড়। 
আমেনা নাজমুলের চেয়ে ছোট।
প্রথম দুটি উক্তি সত্য হলে, শেষোক্ত উক্তিটি-

প্রথম দুটি উক্তি সত্য হলে, আমেনা সবচেয়ে বড়।

∴আমেনা নাজমুলের চেয়ে ছোট। উক্তিটি মিথ্যা।
২৬.
৬ জন শিক্ষার্থী ৬ মিনিটে লিখতে পারে ৬ পৃষ্ঠা, ১ জন শিক্ষার্থী ১ পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে? 
  1. ক) ১ মিনিট
  2. খ) ২ মিনিট
  3. গ) ৫ মিনিট
  4. ঘ) ৬ মিনিট
সঠিক উত্তর:
ঘ) ৬ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন শিক্ষার্থী ৬ মিনিটে লিখতে পারে ৬ পৃষ্ঠা, ১ জন শিক্ষার্থী ১ পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে? 

সমাধান: 
৬ জন শিক্ষার্থী ৬ পৃষ্ঠা লিখে ৬ মিনিটে
∴ ১ জন শিক্ষার্থী  ৬ পৃষ্ঠা লিখে ৬ × ৬ = ৩৬ মিনিটে
∴ ১ জন শিক্ষার্থী ১ পৃষ্ঠা লিখে ৩৬/৬ = ৬ মিনিটে 
২৭.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) উট পাখি
  2. খ) এমু পাখি
  3. গ) ঈগল পাখি
  4. ঘ) কিউই পাখি
সঠিক উত্তর:
গ) ঈগল পাখি
উত্তর
সঠিক উত্তর:
গ) ঈগল পাখি
ব্যাখ্যা
উট পাখি, এমু পাখি, কিউই পাখি উড়তে পারে না।

ঈগল পাখি উড়তে পারে। 
২৮.
একটি ট্রেন ৫ সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে এবং ২০ সেকেন্ডে একটি সুড়ঙ্গ অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ ৯০ মিটার/সেকেন্ড হয়, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত?
  1. ক) ১৩০০ মিটার
  2. খ) ১৩৫০ মিটার
  3. গ) ১৩২৫ মিটার
  4. ঘ) ১৩৭৫ মিটার
সঠিক উত্তর:
খ) ১৩৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৫ সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে এবং ২০ সেকেন্ডে একটি সুড়ঙ্গ অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ ৯০ মিটার/সেকেন্ড হয়, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত?

সমাধান: 
মনে করি,
সুড়ঙ্গের দৈর্ঘ্য x মিটার 
ট্রেনের দৈর্ঘ্য y মিটার

সময় = দূরত্ব/গতিবেগ
⇒ ৫ = (y/৯০)
⇒ y = ৪৫০ মিটার

সুড়ঙ্গ অতিক্রম করার সময় = দূরত্ব/গতিবেগ
⇒ ২০ = (y + x)/৯০
⇒ ২০ × ৯০ = ( ৪৫০ + x)
⇒ x = ১৮০০ - ৪৫০ = ১৩৫০

∴ সুড়ঙ্গের দৈর্ঘ্য হল ১৩৫০ মিটার।
২৯.
Eye : Myopia : : Teeth : ?
  1. ক) Pyorrhoea
  2. খ) Cataract
  3. গ) Trachoma
  4. ঘ) Eczema
সঠিক উত্তর:
ক) Pyorrhoea
উত্তর
সঠিক উত্তর:
ক) Pyorrhoea
ব্যাখ্যা
Eye : Myopia : : Teeth : ?

Myopia: দৃষ্টিক্ষীণতা; অদূরদর্শিতা।
Pyorrhoea: দাঁতের রোগবিশেষ যাতে দাঁতের মাড়ি ফুলে যায় এবং পুঁজ নির্গত হয়, পরিণামে দাঁত আলগা হয়ে যায়।
Cataract: চোখের ছানি।
Trachoma: চোখের রোগবিশেষ।
Eczema: একজিমা; চুলকানিযুক্ত চর্মরোগ; বিখাউজ।

এখানে,
Myopia হলো চোখের রোগ, Pyorrhoea হলো দাঁতের রোগ।

উৎস: Accessible Dictionary.
৩০.
আকাশের বাবার বাবা এবং মেঘের বাবা হলো ভাই। মেঘের বাবার বোন আকাশের কী হবে?
  1. ক) খালা
  2. খ) বোন
  3. গ) দাদী
  4. ঘ) ফুফু
সঠিক উত্তর:
গ) দাদী
উত্তর
সঠিক উত্তর:
গ) দাদী
ব্যাখ্যা
প্রশ্ন: আকাশের বাবার বাবা এবং মেঘের বাবা হলো ভাই। মেঘের বাবার বোন আকাশের কী হবে? 

সমাধান: 
আকাশের বাবার বাবা হলো আকাশের দাদা।
আকাশের দাদা এবং মেঘের বাবা পরস্পর ভাই, তাহলে মেঘের বাবাও আকাশের দাদা হবে।
মেঘের বাবার বোন আকাশের দাদারও বোন হবে।
দাদার বোনকে দাদী ডাকা হয়।
সুতরাং, মেঘের বাবার বোন আকাশের দাদী হবে 
৩১.
চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব ২৮৫ কি.মি.। একটি বাসের বেগ ৫৭ কি.মি./ঘণ্টা হলে, ঢাকা থেকে চট্টগ্রামে যেতে বাসটির কত সময় লাগবে?
  1. ক) ৭ ঘণ্টা
  2. খ) ৫ ঘণ্টা
  3. গ) ৬ ঘণ্টা
  4. ঘ) ৫.৫ ঘণ্টা
সঠিক উত্তর:
খ) ৫ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব ২৮৫ কি.মি.। একটি বাসের বেগ ৫৭ কি.মি./ঘণ্টা হলে, ঢাকা থেকে চট্টগ্রামে যেতে বাসটির কত সময় লাগবে? 

সমাধান: 
৫৭ কি.মি. যেতে সময় লাগে ১ ঘণ্টা 
∴ ১ কি.মি. যেতে সময় লাগে ১/৫৭ ঘণ্টা 
∴ ২৮৫ কি.মি. যেতে সময় লাগে ২৮৫/৫৭ ঘণ্টা 
= ৫ ঘণ্টা 
৩২.
গাছের অবশ্যই থাকে-
  1. ক) ফুল
  2. খ) ফল
  3. গ) পাতা
  4. ঘ) মূল
সঠিক উত্তর:
ঘ) মূল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মূল
ব্যাখ্যা
গাছের অবশ্যই মূল থাকে।

অনেক গাছ আছে যাদের ফুল হয়না।
অনেক গাছ আছে যাদের ফল হয়না।
অনেক গাছ আছে যাদের পাতা থাকেনা।
৩৩.
একটি চৌবাচ্চায় দুটি নল আছে। একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ১০ মিনিটে এবং অপরটি দ্বারা পূর্ণ হয় ১৫ মিনিটে। নল দুটি একত্রে খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 
  1. ক) ৬ মিনিট
  2. খ) ১২.৫ মিনিট
  3. গ) ৫ মিনিট
  4. ঘ) ৭.৫ মিনিট
সঠিক উত্তর:
ক) ৬ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুটি নল আছে। একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ১০ মিনিটে এবং অপরটি দ্বারা পূর্ণ হয় ১৫ মিনিটে। নল দুটি একত্রে খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 

সমাধান: 
১ম নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় ১/১০ অংশ

২য় নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় ১/১৫ অংশ 

১ম ও ২য় নল একত্রে ১ মিনিটে পূর্ণ করে= (১/১০ + ১/১৫) অংশ
= (৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ 
= ১/৬ অংশ

১ম ও ২য় নল একত্রে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করবে ৬ মিনিটে 
৩৪.
২০০ মিটারের দুটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে উভয়ে ১০ সেকেন্ড সময় নেয়। তারা বিপরীত দিকে যাত্রা করে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ক) ২০ সেকেন্ড
  2. খ) ১০ সেকেন্ড
  3. গ) ১৫ সেকেন্ড
  4. ঘ) ৪০ সেকেন্ড
সঠিক উত্তর:
খ) ১০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ মিটারের দুটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে উভয়ে ১০ সেকেন্ড সময় নেয়। তারা বিপরীত দিকে যাত্রা করে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান: 
খুঁটি অতিক্রম করতে হলে ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হয়।

প্রথম ট্রেনের গতিবেগ = ২০০/১০ = ২০ মিটার/সেকেন্ড 
২য় ট্রেনের গতিবেগ = ২০০/১০ = ২০ মিটার/সেকেন্ড 

বিপরীত দিকে যাত্রা করে একে অপরকে অতিক্রম করলে মোট অতিক্রম করতে হবে =(২০০ + ২০০) মিটার 
= ৪০০ মিটার

মোট সময় = মোট দূরত্ব/মোট গতিবেগ 
= ৪০০/৪০ সেকেন্ড 
= ১০ সেকেন্ড
৩৫.
589654237, 89654237, 8965423, 965423, ?
  1. ক) 58965
  2. খ) 65423
  3. গ) 89654
  4. ঘ) 96542
সঠিক উত্তর:
ঘ) 96542
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 96542
ব্যাখ্যা
589654237, 89654237, 8965423, 965423, ?

এখানে,
589654237
89654237 - বাম পাশের ডিজিট বাদ দেয়া হয়েছে।
8965423 - ডান পাশের ডিজিট বাদ দেয়া হয়েছে।
965423 - বাম পাশের ডিজিট বাদ দেয়া হয়েছে।
তাহলে পরবর্তী সংখ্যায় ডান পাশের ডান পাশের ডিজিট বাদ যাবে।
∴ 96542
৩৬.
আয়নাতে ২ : ৩০ বাজলে বাস্তবে কয়টা বাজবে?
  1. ক) ২ : ৩০ টা
  2. খ) ৯ : ৩০ টা
  3. গ) ১০ : ৩০ টা
  4. ঘ) ৮ : ৩০ টা
সঠিক উত্তর:
খ) ৯ : ৩০ টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ : ৩০ টা
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নাতে ২ : ৩০ বাজলে বাস্তবে কয়টা বাজবে? 

সমাধান: 
১১ : ৬০ - ২ : ৩০ 
= ৯  : ৩০
৩৭.
তপু, তাজিন থেকে লম্বা, তাজিন, হাফসা থেকে লম্বা। তাসনিয়া, জান্নাত থেকে লম্বা। জান্নাত, তাজিন অপেক্ষা লম্বা। কে সব থেকে খাট?
  1. ক) তপু
  2. খ) তাজিন
  3. গ) হাফসা
  4. ঘ) জান্নাত
সঠিক উত্তর:
গ) হাফসা
উত্তর
সঠিক উত্তর:
গ) হাফসা
ব্যাখ্যা
প্রশ্ন: তপু, তাজিন থেকে লম্বা, তাজিন, হাফসা থেকে লম্বা। তাসনিয়া, জান্নাত থেকে লম্বা। জান্নাত, তাজিন অপেক্ষা লম্বা। কে সব থেকে খাট? 

সমাধান: 
তপু, তাজিন থেকে লম্বা ⇔ তপু > তাজিন 
তাজিন, হাফসা থেকে লম্বা ⇔ তাজিন > হাফসা 
∴ তপু > তাজিন > হাফসা 

তাসনিয়া, জান্নাত থেকে লম্বা ⇔ তাসনিয়া > জান্নাত 
জান্নাত, তাজিন অপেক্ষা লম্বা ⇔ জান্নাত > তাজিন 
∴ তাসনিয়া > জান্নাত > তাজিন 

∴ তপু > তাসনিয়া > জান্নাত > তাজিন > হাফসা

∴ হাফসা সব থেকে খাট।  
৩৮.
১৯৯৮ সালের ১৯ আগষ্ট যার জন্ম ২০২৩ সালের ৩০ মে তার বয়স কত হবে?
  1. ক) ২৪ বছর ৯ মাস ১১ দিন
  2. খ) ২৪ বছর ৯ মাস ১০ দিন
  3. গ) ২৪ বছর ৭ মাস ১২ দিন
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯৯৮ সালের ১৯ আগষ্ট যার জন্ম ২০২৩ সালের ৩০ মে তার বয়স কত হবে?

সমাধান: 
বছর             মাস            দিন 
২০২৩          ০৫             ৩০
১৯৯৮          ০৮              ১৯
-------------------------------
২৪ বছর       ৯ মাস         ১১ দিন

বয়স নির্ণয় করার ক্ষেত্রে সবশেষে ১ যোগ করা করতে হয়।
তাই এক্ষেত্রে তার বয়স হবে ২৪ বছর ৯ মাস ১২ দিন।

তাই সঠিক উত্তর: ঘ) কোনটিই নয়
৩৯.
যদি A, B এর ভাই, B, C এর বোন হয় এবং C, D এর বাবা হয়, তাহলে D, A  এর কী হবে? 
  1. ক) বাবা
  2. খ) ভাই
  3. গ) ভাতিজা
  4. ঘ) নির্ণয় করা অনিশ্চিত।
সঠিক উত্তর:
ঘ) নির্ণয় করা অনিশ্চিত।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নির্ণয় করা অনিশ্চিত।
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A, B এর ভাই, B, C এর বোন হয় এবং C, D এর বাবা হয়, তাহলে D, A  এর কী হবে?  

সমাধান:
A, B এর ভাই, B, C এর বোন হয়।
∴ A, C এরও ভাই।
C, D এর বাবা হয়। 

D ছেলে হলে A এর ভাতিজা হত,
D মেয়ে হলে A এর ভাতিজি হত।
কিন্তু D ছেলে না মেয়ে এখানে উল্লেখ নাই তাই D, A এর কী হবে তা নির্ণয় করা অনিশ্চিত।
৪০.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) AND Gate
  2. খ) OR Gate
  3. গ) NAND Gate
  4. ঘ) NOT Gate
সঠিক উত্তর:
গ) NAND Gate
উত্তর
সঠিক উত্তর:
গ) NAND Gate
ব্যাখ্যা
AND, OR, NOT এই Gate গুলো মৌলিক গেইট, সার্বজনীন গেইট নয়।

NAND Gate সার্বজনীন গেইট।