পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
বিগত এক সপ্তাহের (১১ মার্চ - ১৭ মার্চ) Live MCQ Daily NewsPicker ও ১৮ মার্চ Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
যমুনা রেল সেতু কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে?
  1. ১৬ মার্চ, ২০২৫
  2. ১৭ মার্চ, ২০২৫
  3. ১৮ মার্চ, ২০২৫
  4. ১৯ মার্চ, ২০২৫
ব্যাখ্যা
যমুনা রেল সেতু:
- যমুনা সেতু যমুনার নদীর ওপর অবস্থিত রেল সেতু।
- সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
- সেতুর মোট স্প্যান ৪৯টি।
- সেতুর মোট পিলার রয়েছে ৫০টি।
- সেতুটিতে ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হয়েছে।
- সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।
- ১৮ মার্চ, ২০২৫ তারিখে যমুনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

এছাড়াও,
- ১৯৯৮ সালে যমুনা নদীর ওপর সড়কসেতু চালু হয়। তারপর চালু হয় রেলসেতু।
- তবে ২০০৬ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ার পর সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
- তখন থেকে সেতু দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করত। এ সমস্যার সমাধানে সরকার যমুনা নদীর ওপর পৃথক রেলসেতু নির্মাণের উদ্যোগ নেয়।

উৎস: i) প্রথম আলো।
ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
.
দ্রুজ সম্প্রদায় কোথায় বাস করে?
  1. ইসরায়েল
  2. সিরিয়া
  3. লেবানন
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
দ্রুজ সম্প্রদায়:
- দ্রুজ সম্প্রদায় মধ্যপ্রাচ্যের একটি ধর্মীয় গোষ্ঠী।
- এরা মূলত লেবানন, সিরিয়া, ইসরায়েল এবং জর্ডানে বাস করে।
- তারা ইসলামের শিয়া ধারার একটি উপশাখা, তবে তাদের ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান অন্যান্য মুসলিম সম্প্রদায় থেকে আলাদা।
- দ্রুজ সম্প্রদায় তাদের ধর্মীয় শাস্ত্র গোপন রাখে এবং নিজেদের একটি পৃথক জাতিগত গোষ্ঠী হিসেবে পরিচিতি দেয়।
- তাদের বিশ্বাসে পুনর্জন্ম ও আধ্যাত্মিক উন্নতি গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য,
- সম্প্রতি সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের একশো সদস্যের একটি প্রতিনিধি দল ৫২ বছর পর প্রথমবারের মতো ইসরাইল সফরে এসেছে।
- ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর এটি মাত্র দ্বিতীয়বারের মতো সিরিয়ার দ্রুজদের কোনো প্রতিনিধি দলের ইসরাইল সফর এবং ১৯৭৩ সালের পর প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। 

উৎস: i) যুগান্তর।
ii) Britannica.
.
'শীতকালীন স্পেশাল অলিম্পিক-২০২৫' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. বেইজিং, চীন
  2. প্যারিস, ফ্রান্স
  3. গ্যাংওয়ান, দক্ষিণ কোরিয়া
  4. তুরিন, ইতালি
ব্যাখ্যা
শীতকালীন স্পেশাল অলিম্পিক-২০২৫:
- 'শীতকালীন স্পেশাল অলিম্পিক-২০২৫' ইতালির তুরিনে অনুষ্ঠিত হয়েছে।
- বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে বিশেষ এই আয়োজনে মূলত শীতপ্রধান দেশগুলো অংশ নিয়ে থাকে।
- এবারের আসরে ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন।
- এবারের গেমসে মোট ডিসিপ্লিন আটটি–আলপাইন স্কিইং, ক্রস কান্ট্রি স্কিইং, ড্যান্সস্পোর্ট, ফিগার স্কেটিং, ফ্লোরবল, শর্ট ট্র্যাক স্কেটিং, স্নোবোর্ডিং এবং স্নোশ্যুজ।

⇒ শীতপ্রধান দেশগুলোর প্রধান অংশগ্রহণের পাশাপাশি, বাংলাদেশও এই গেমসে অংশ নিচ্ছে।
- উল্লেখযোগ্য যে ফ্লোরবল, যা অনেকটা হকির মতো, তুষারবিহীন দেশে খেলা হয়।

⇒ ১৫ মার্চ, ২০২৫ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণ জিতেছে।
- সেমিফাইনালে ত্রিনিদাদ ও টোবাগোকে পরাজিত করার পর ফাইনালে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ।

⇒ যারা শারীরিকভাবে প্রতিবন্ধক তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেন। বাংলাদেশের সফলতা মূলত স্পেশাল অলিম্পিকেই। সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে। উইন্টার স্পেশাল অলিম্পিক গেমসে প্রায় সকল খেলা শীত প্রধান দেশের উপযোগী। 

উৎস: দৈনিক ইত্তেফাক। 
ii) Special Olympics.
.
নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী কে?
  1. সেলমা লাগেরলফ
  2. বার্থাভন সুটনার
  3. মেরি কুরি
  4. গ্রাজিয়া দেলেদ্দা
ব্যাখ্যা
মেরি কুরি (Marie Curie):
- নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী মেরি কুরি।
- তিনিই বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি বিজ্ঞানের দুই দুইটি শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন।
- তেজস্ক্রিয়া গবেষণার পথিকৃৎ মেরি কুরি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। 
- তিনি ৭ নভেম্বর, ১৮৬৭ সালে পোল্যান্ডের ওয়ারশ শহরে জন্মগ্রহণ করেন।
- ১৮৯১ এর শেষের দিকে মেরি পোল্যান্ড থেকে ফ্রান্সের উদ্দেশে পাড়ি জমান। 

অন্যদিকে,
- সাহিত্যে নোবেল জয়ী প্রথম নারী সেলমা লাগেরলফ।
- শান্তিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী বার্থাভন সুটনার।
- গ্রাজিয়া দেলেদ্দা ১৯২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 

উল্লেখ্য,
- ১৯০১ - ২০২৪ সাল পর্যন্ত মোট ৬৫ জন নারী ৬৬ বার নোবেল পুরস্কার লাভ করেন।
- এর মধ্যে একমাত্র মেরি কুরি যিনি দুইবার নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট। 
.
বর্তমানে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের নাম কী? [মার্চ, ২০২৫]
  1. Bybit
  2. Binance
  3. BingX
  4. Coinbase
ব্যাখ্যা
Binance:
- Binance হলো বর্তমানে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ।
- এটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।

অন্যদিকে,
- Coinbase (কয়েনবেস) হলো বিশ্বের বৃহত্তম এবং জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলির মধ্যে একটি যা ২০১২ সালে সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছিলো।
- Bybit (বাইবিট) ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ২০১৮ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং সিঙ্গাপুরে নিবন্ধিত হয়েছে। 
- BingX (বিংএক্স) ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং ব্যবহারকারীদের বা ইউজারদের বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং পরিষেবার সেবাটির সার্ভিস, সেইসাথে একটি কপি ট্রেডিং বৈশিষ্ট্যগুলোর ফাংশন অফার করে থাকে।

উৎস: i) CoinGecko ওয়েবসাইট।
ii) CoinMarketCap ওয়েবসাইট। 
.
বাংলাদেশ কবে LDC তালিকা থেকে উত্তীর্ণ হবে?
  1. ২৪ নভেম্বর, ২০২৬
  2. ২৬ নভেম্বর, ২০২৬
  3. ২৪ ডিসেম্বর, ২০২৬
  4. ২৬ ডিসেম্বর, ২০২৬
ব্যাখ্যা
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা, ছোট দ্বীপপুঞ্জ, ভূবেষ্টিত দেশ—এসব বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এলডিসিতে তালিকাভুক্ত করে জাতিসংঘ।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বাংলাদেশ নানা ধরনের যাচাই–বাছাই পেরিয়ে ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণের জন্য সময় নির্ধারণ করেছে।

উৎস: i) প্রথম আলো।
ii) UN ওয়েবসাইট।
.
'জাতিসংঘ হাউস' কোথায় অবস্থিত?
  1. গুলশান, ঢাকা
  2. মিরপুর, ঢাকা
  3. ধানমন্ডি, ঢাকা
  4. মহাখালী, ঢাকা
ব্যাখ্যা
জাতিসংঘ হাউস:
- 'জাতিসংঘ হাউস' ঢাকার গুলশানে অবস্থিত। 

উল্লেখ্য,
- ১৫ মার্চ, ২০২৫ তারিখে ঢাকার গুলশানে ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
- বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। 
- তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন।
- পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

উৎস: প্রথম আলো।
.
গণপরিবহনে নারীদের সুরক্ষায় সম্প্রতি কোন অ্যাপ চালু হয়েছে?
  1. HELP
  2. SAFETY
  3. APARAJITA
  4. HELP-WOMEN
ব্যাখ্যা
‘হেল্প’ অ্যাপ:
- ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে ‘হেল্প (HELP)’ নামের একটি মোবাইল অ্যাপ।

⇒ এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে চলন্ত বাস বা যেকোনো গণপরিবহনে নারীরা তাদের সঙ্গে ঘটা যেকোনো হয়রানি বা যৌন নিপীড়নের ঘটনার জন্য তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারবেন। অভিযোগও জানাতে পারবেন।
- ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে পরিষেবাটি চালু করেছে।
- অ্যাপটির পুরো নাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প)।

উৎস: প্রথম আলো।
.
'আন্তর্জাতিক নদীকৃত্য দিবস' কবে পালিত হয়?
  1. ১১ মার্চ
  2. ১২ মার্চ
  3. ১৩ মার্চ
  4. ১৪ মার্চ
ব্যাখ্যা
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস (International Day of Action for Rivers):
- 'আন্তর্জাতিক নদীকৃত্য দিবস' পালিত হয় ১৪ মার্চ।
- দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘আমাদের নদী, আমাদের জীবন’। 

উল্লেখ্য,
- ১৯৯৭ সালের ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিতে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেখানে এক হয়েছিলেন বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা। তাইওয়ান, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ওই সম্মেলনে অংশ নেন প্রতিনিধিরা। ওই সম্মেলন থেকেই ১৪ই মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের ঘোষণা দেয়া হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, জাতীয় নদী রক্ষা আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠন কর্মসূচির আয়োজন করেছে।

উৎস: i) দৈনিক ইত্তেফাক।
ii) International Rivers ওয়েবসাইট।
১০.
'ফোর্টিফাই রাইটস' একটি __________ সংগঠন।
  1. পরিবেশবাদী
  2. গেরিলা
  3. মানবাধিকার
  4. রাজনৈতিক
ব্যাখ্যা
Fortify Rights:
- ফোর্টিফাই রাইটস (Fortify Rights) থাইল্যান্ডভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে। 
- প্রতিষ্ঠিত হয়: ২০১৩ সালে।
- এটি বিশেষভাবে মিয়ানমার, থাইল্যান্ড, এবং অন্যান্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

⇒ সম্প্রতি (মার্চ, ২০২৫] মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে ‘মানবিক করিডর’ দেওয়ার আহ্বান জানিয়েছে ফোর্টিফাই রাইটস।

উৎস: i) সমকাল। 
ii) Fortify Rights ওয়েবসাইট। 
১১.
শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি?
  1. ১৪৬টি
  2. ২৪৭টি
  3. ২৭৪টি
  4. ২৮২টি
ব্যাখ্যা
শনি গ্রহ:
- শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ।
- সূর্য থেকে এর দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার।
- শনি গ্রহ উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর ভূ-ত্বক বরফে ঢাকা।
- সূর্যের চারদিকে শনির একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ২৯.৪ বছর।
- গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৯ গুণ বড়।
- এর উপগ্রহ রয়েছে ২৭৪টি

উল্লেখ্য,
- সম্প্রতি শনি গ্রহের চারপাশে আরও ১২৮টি নতুন চাঁদের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
- এই আবিষ্কারের ফলে এখন শনির মোট চাঁদের সংখ্যা ২৭৪। 

উৎস: NASA Science (.gov)
১২.
জেনারেল আতাউল গনি ওসমানী কত সালে স্বাধীনতা পদকে ভূষিত হন?
  1. ১৯৭৯ সালে
  2. ১৯৮১ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৮৫ সালে
ব্যাখ্যা
জেনারেল আতাউল গনি ওসমানী:
- জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি।
- তিনি বঙ্গবীর নামেও পরিচিত।
- ১৯১৮ সালের পয়লা সেপ্টেম্বর সুনামগঞ্জে তাঁর জন্ম।

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি বার্মা (মিয়ানমার) রণাঙ্গনে ব্রিটিশ বাহিনীর একটি ব্যাটেলিয়ানের কমান্ডার হিসেবে যুদ্ধ করেন।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হলে ওসমানী বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন।
- স্বাধীনতার পর ১৯৭২ সালের ৭ এপ্রিল সেনাবাহিনীতে জেনারেল পদ বিলুপ্ত হওয়ার পর তিনি সামরিক বাহিনী থেকে অবসরগ্রহণ করেন।
- ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি ওসমানী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
- জেনারেল এম এ জি ওসমানী ১৯৮৫ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। 
- ‘অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে এ বছর তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আলোচনা করে। কিন্তু যেহেতু কোনো বাংলাদেশি একাধিকবার দেশের সর্বোচ্চ পুরস্কার পাওয়ার নজির নেই, তাই এ ধারণা বাদ দেওয়া হয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) The Business Standard.
১৩.
দুই ইয়েমেন কত সালে একত্রিত হয়?
  1. ১৯৮৭ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯০ সালে
ব্যাখ্যা
ইয়েমেন:
- ইয়েমেন প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার একটি আরব দেশ।
- দেশটি এককালে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার সংযোগস্থল ছিল।
- আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে দক্ষিণ আরবজুড়ে দেশটির অবস্থান।
- ইয়েমেন আরব উপদ্বীপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র।
- ইয়েমেনের সীমান্তে রয়েছে উত্তরে সৌদি আরব, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে এডেন উপসাগর ও আরব সাগর এবং পূর্ব-উত্তর পূর্বে ওমান।
- রাজধানী: সানা।
- ভাষা: আরবি।
- মুদ্রা: ইয়েমেনি রিয়াল।

উল্লেখ্য,
- ২২ মে, ১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিত হয়।

⇒ ইয়েমেন ১৮৩৯ সালে ব্রিটিশ শাসনের অধীনে আসে। ১৯৬৭ সালে তারা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তখন উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন নামে পৃথক দুটি রাষ্ট্রের জন্ম হয়। ১৯৯০ সালের দিকে পূর্ব এবং পশ্চিম জার্মানি একীভূত হওয়ার পরপরই উত্তর ইয়েমেন (আরব প্রজাতন্ত্র) এবং দক্ষিণ ইয়েমেন (গণপ্রজাতন্ত্রী ইয়েমেন) দেশ দুটি একত্র হয়ে ইয়েমেন গণতন্ত্র গঠন করে।

উৎস: i) World Atlas.
ii) Britannica.