পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়39 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
পরীক্ষা - ১ পার্ট-১) বাংলা সাহিত্য টপিকসমূহ: ১. বাংলা সাহিত্যের যুগ বিভাগ; ২. বাংলা সাহিত্যের প্রাচীন যুগ; ৩. অন্ধকার যুগ ও তাঁর সাহিত্যকর্ম; ৪. কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি; ৫. সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকী; ৬. বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিভিন্ন সাহিত্য কর্মের গুরুত্বপূর্ণ সংলাপ/উক্তি। পার্ট-২) English Grammar Topics: 1. Noun [The Determiner, Number&Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Prepostion. পার্ট-৩) গাণিতিক যুক্তি টপিকসমূহ: পাটিগণিত: [i) বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু, শতকরা, ii) সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি, অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক কোন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়?
  1. বেঙ্গল গেজেট
  2. বাঙ্গাল গেজেট​
  3. বঙ্গদর্শন
  4. দিগ্‌দর্শন
সঠিক উত্তর:
বঙ্গদর্শন
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গদর্শন
ব্যাখ্যা
'বঙ্গদর্শন' পত্রিকা:
- ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়
- উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়।
- পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়।
- বঙ্গদর্শনের প্রধান লেখক বঙ্কিমচন্দ্র হলেও গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় সরকার, চন্দ্রনাথ বসু প্রমুখ পন্ডিতও এতে নিয়মিত লিখতেন।
- বঙ্কিমচন্দ্র রচিত ভারতের জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম্’ এই পত্রিকায়ই প্রথম মুদ্রিত হয়।
- বঙ্কিমচন্দ্রের পরে তাঁর ভাই সঞ্জীবচন্দ্র ও শ্রীশচন্দ্র স্বল্প সময় বঙ্গদর্শন সম্পাদনা করেন।
- ২০০০ সাল থেকে পশ্চিমবঙ্গের নৈহাটিস্থ বঙ্কিমভবন গবেষণাকেন্দ্র কর্তৃক বঙ্গদর্শন নবরূপে ষাণ্মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন কে?
  1. কৃত্তিবাস ওঝা
  2. সুবোধ ঘোষ
  3. প্রেমেন্দ্র মিত্র
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
প্রেমেন্দ্র মিত্র
উত্তর
সঠিক উত্তর:
প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
প্রেমেন্দ্র মিত্র:
- প্রেমেন্দ্র মিত্র একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক।
- সাহিত্য-সাধনার প্রথমপর্বে তিনি ‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন।
- তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন।
- প্রেমেন্দ্র মিত্র কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে সাহিত্য-সাধনায় মনোযোগী হয়ে ওঠেন।

অন্যদিকে
- ‘সুবোধ ঘোষ’ এর ছদ্মনাম - কালপুরুষ।
- সত্যেন্দ্রনাথ দত্ত একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন লেখকের পিতৃদত্ত নাম 'যজ্ঞেশ্বর'?
  1. মুকুন্দরাম চক্রবর্তী
  2. বড়ু চণ্ডীদাস
  3. মুকুন্দদাস
  4. শ্রীচৈতন্যদেব
সঠিক উত্তর:
মুকুন্দদাস
উত্তর
সঠিক উত্তর:
মুকুন্দদাস
ব্যাখ্যা
মুকুন্দদাস:
- ঢাকার বিক্রমপুরে তাঁর জন্ম। তাঁর পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর
- রামানন্দ নামক এক সাধকের নিকট দীক্ষা নেওয়ার পর তাঁর নাম হয় মুকুন্দদাস।
- রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাঁকে চারণকবির মর্যাদা দেন।
- সাধনসঙ্গীত, পল্লীসেবা, ব্রহ্মচারিণী, পথ, সাথী, সমাজ, কর্মক্ষেত্র প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।
- মুকুন্দদাস সারাজীবনে সাতশত মেডেল এবং বহু পুরস্কার পেয়েছেন, কিন্তু ‘চারণকবি’ উপাধির মাধ্যমেই তিনি আজও স্মরণীয় হয়ে আছেন।

উল্লেখ্য,
- শ্রীচৈতন্যদেব এর প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র। কৃষ্ণ চৈতন্য নামেও তিনি পরিচিত। তাঁর ডাক নাম রাখা হয় নিমাই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়। - পঙ্‌ক্তিদ্বয়ের রচয়িতা কে?
  1. হরিশচন্দ্র মিত্র
  2. কাজী নজরুল ইসলাম
  3. যতীন্দ্রমোহন বাগচী
  4. কৃষ্ণচন্দ্র মজুমদার
সঠিক উত্তর:
হরিশচন্দ্র মিত্র
উত্তর
সঠিক উত্তর:
হরিশচন্দ্র মিত্র
ব্যাখ্যা
আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়। - পঙ্‌ক্তিগুলো হরিশচন্দ্র মিত্র রচিত ‘বড় কে’ কবিতার অন্তর্ভুক্ত।

হরিশচন্দ্র মিত্র:
- হরিশচন্দ্র মিত্র তিনি একাধারে কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাংবাদিক ছিলেন।
- তিনি ১৮৩৭ সালে ঢাকায় এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- ১৮৫৮ সালে তাঁর প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয়।

উৎস: বাংলাপিডিয়া; ‘বড় কে’ কবিতা।
.
বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় কোনটি?
  1. ভারতী
  2. বঙ্গদর্শন
  3. কল্লোল
  4. সংবাদ প্রভাকর
সঠিক উত্তর:
সংবাদ প্রভাকর
উত্তর
সঠিক উত্তর:
সংবাদ প্রভাকর
ব্যাখ্যা
সংবাদ প্রভাকর:
- 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু ১৮৩৬ সালে পুনর্বার ছাপা হয়।
- ১৮৩৯ সালে বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়
- সংবাদ প্রকাশের পাশাপাশি এ পত্রিকায় সাহিত্যচর্চাও হত।
- 'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়', 'দীনবন্ধু মিত্রের' প্রাথমিক রচনাগুলো সংবাদ প্রভাকরেই প্রথম প্রকাশিত হত।
- ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন কোনটি?
  1. পরাগলী মহাভারত
  2. শূণ্যপুরাণ
  3. রাগতালনামা
  4. সত্যপীরের পাঁচালি
সঠিক উত্তর:
শূণ্যপুরাণ
উত্তর
সঠিক উত্তর:
শূণ্যপুরাণ
ব্যাখ্যা
'শূণ্যপুরাণ':
- 'শূণ্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত একটি ধর্মীয় তত্ত্বের গ্রন্থ - অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন
- কারো মতে এটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত।
- গদ্যপদ্যে মিশ্রিত এই গ্রন্থটি একপ্রকারের চম্পুকাব্য।
- গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
- শূন্যপুরাণ নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল - বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ' শূন্যপুরাণ নামকরন করে প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"দোহাই তোদের, একটুকু চুপ কর।
ভালোবাসিবারে দে আমারে অবসর।" - উক্তটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত?
  1. চতুরঙ্গ
  2. শেষের কবিতা
  3. নৌকাডুবি
  4. চোখের বালি
সঠিক উত্তর:
শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
শেষের কবিতা
ব্যাখ্যা
"দোহাই তোদের, একটুকু চুপ কর্।
ভালোবাসিবারে দে আমারে অবসর।” - উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' উপন্যাসে, অমিত লাবণ্যকে উক্ত লাইন দুটি শোনায়।

'শেষের কবিতা' উপন্যাস:
- শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। প্রবাসী পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- ভাষার অসমান্য ঔজ্জ্বল্য,দৃপ্তিশক্তি ও কবিত্বের দীপ্তি এই গ্রন্থটিকে এমন স্বাতন্ত্র্য দিয়েছে, যার জন্য এই গ্রন্থটি রবীন্দ্রনাথের বিস্ময়কর সৃষ্টির অন্যতম।
- অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, শেষের কবিতা উপন্যাস।
.
'শিখা' পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯২৭ সালে
  2. ১৮২৮ সালে
  3. ১৯২১ সালে
  4. ১৯৩৭ সালে
সঠিক উত্তর:
১৯২৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২৭ সালে
ব্যাখ্যা
'শিখা' পত্রিকা:
- ১৯২৭ সালে 'শিখা' নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক। শিখা বছরে একবার প্রকাশিত হত।
- পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত এবং মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত।
- শিখা ছিল সমকালের অন্যান্য সাময়িকপত্র থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের।
- তাই প্রথম সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই পত্রিকাটি বুদ্ধিজীবী সমাজের দৃষ্টি আকর্ষণ করে। মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকান্ডের পরিচয় বহন করত শিখা।
- শিখার প্রতিটি সংখ্যার শিরোদেশে ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কথাটি মুদ্রিত থাকত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
ড. হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
  1. নেপালের রাজদরবার
  2. কলকাতা বিশ্ববিদ্যালয়
  3. শ্রীলঙ্কার রাজদরবার
  4. বঙ্গীয় সাহিত্য পরিষদ
সঠিক উত্তর:
নেপালের রাজদরবার
উত্তর
সঠিক উত্তর:
নেপালের রাজদরবার
ব্যাখ্যা
চর্যাপদ: 
- চর্যাপদ বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন। 
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। 
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে। 
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
১০.
'প্রাকৃতপৈঙ্গল' কোন যুগের সাহিত্য?
  1. আধুনিক
  2. অন্ধকার
  3. প্রাচীন
  4. যুগসন্ধিক্ষণ
সঠিক উত্তর:
অন্ধকার
উত্তর
সঠিক উত্তর:
অন্ধকার
ব্যাখ্যা
অন্ধকার যুগ:
- বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড়’শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন।
- তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়।

অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন:
- প্রাকৃতপৈঙ্গল,
- রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর অংশবিশেষ 'নিরঞ্জনের রুষ্মা',
- সেক শুভোদয়া।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
সেই সুমধুর স্তব্ধ দুপুর,
পাঠশালা পলায়ন--
ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন! - পঙ্‌ক্তিদ্বয়ের রচয়িতা কে?
  1. সুকান্ত ভট্টাচার্য
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. জসীম উদ্‌দীন
  4. জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
সেই সুমধুর স্তব্ধ দুপুর,
পাঠশালা-পলায়ন--
ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন! - পঙ্‌ক্তিদ্বয়ের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 'দুই বিঘা জমি' নামক কবিতা থেকে নেওয়া। কবিতাটি রবীন্দ্রনাথের 'কাহিনী' কাব্যগ্রন্থের অন্তর্গত।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া এবং 'দুই বিঘা জমি' কবিতা।
১২.
কোন লেখিকার ছদ্মনাম 'জনৈক বঙ্গমহিলা'?
  1. সুফিয়া কামাল
  2. বেগম রোকেয়া
  3. কুসুমকুমারী দাশ
  4. কামিনী রায়
সঠিক উত্তর:
কামিনী রায়
উত্তর
সঠিক উত্তর:
কামিনী রায়
ব্যাখ্যা
• কামিনী রায়ের ছদ্মনাম - জনৈক বঙ্গমহিলা

অন্যদিকে,
- 'জননী সাহসিকা' হিসেবে খ্যাত সুফিয়া কামাল।

কামিনী রায়:
- ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা চণ্ডীচরণ সেন ছিলেন একজন ঐতিহাসিক উপন্যাস লেখক ও পেশায় বিচারক।
- কামিনী রায় মাত্র আট বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
Choose the feminine form of 'Ram'.
  1. Boar
  2. Ewe
  3. Mare
  4. Sow
সঠিক উত্তর:
Ewe
উত্তর
সঠিক উত্তর:
Ewe
ব্যাখ্যা
• Ram (Masculine Gender)
Meaning: ভেড়া।
Feminine gender: Ewe - ভেড়ি।

Options,
 • Mare (ঘোটকী)- Feminine gender.
- এর masculine gender হচ্ছে Horse (ঘোটক)।

• Boar (masculine)
Meaning: শূকর।
- এর feminie form: Sow.
১৪.
Which kind of gender is the word 'Billy-goat'?
  1. Masculine gender
  2. Feminine gender
  3. Neuter gender
  4. Common gender
সঠিক উত্তর:
Masculine gender
উত্তর
সঠিক উত্তর:
Masculine gender
ব্যাখ্যা
• Billy-goat: [masculine form]
English meaning: a male goat.
- এর Feminine form: Nanny goat. 
Bangla meaning: বকরি; ছাগি।

Source: cambridge Dictionary.
১৫.
What is the opposite gender of 'Spinster'?
  1. Lass
  2. Heifer
  3. Bachelor
  4. Sovereign
সঠিক উত্তর:
Bachelor
উত্তর
সঠিক উত্তর:
Bachelor
ব্যাখ্যা
• Feminine: Spinster.
Meaning: (সাধারণত আনুষ্ঠানিক বা আইনগত ব্যবহার) অবিবাহিতা মহিলা; চিরকুমারী।

• এর Masculine gender: Bachelor.
English meaning: a man who has never married.
Bangla meaning: কুমার; অকৃতদার/অবিবাহিত পুরুষ।

Spinster (feminine) এর masculine gender হচ্ছে Bachelor.

Options,
• Sovereign - (Common Gender) - সার্বভৌম ক্ষমতার অধিকারী, রাজা, রানি বা সম্রাট।

• Lass - বালিকা; প্রেমিকা।
- এটি Feminine gender.
- এর Masculine form হচ্ছে - Lad (বালক; কিশোর)।

• Heifer [Feminine gender]
Meaning: বকনা বাছুর।
- এর masculine হচ্ছে Bullock - এঁড়ে বাছুর।
১৬.
That promise has been revealed as mendacious nonsense. Here 'mendacious' is -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Both A & C 
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
That promise has been revealed as mendacious nonsense. Here 'mendacious' is - Adjective.

• Mendacious (adjective)
English Meaning: Not telling the truth; lying.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) মিথ্যা; মিথ্যাবাদী: mendacious reports.

Other Forms: Mendaciously (adverb) অসত্যভাবে। Mendacity [মেন্‌ড্যাসাটি] (noun) (আনুষ্ঠানিক) [uncountable noun] মিথ্যা; [countable noun] (plural mendacities) অসত্য বিবরণ।

Example Sentence: 
1. That promise has been revealed as mendacious nonsense.
2. The newspaper story was mendacious and hurtful.

Source: Live MCQ Lecture.
১৭.
Choose the plural form of 'Vertex'.
  1. Vertices
  2. Verticses
  3. Vertexs
  4. Vertexies
সঠিক উত্তর:
Vertices
উত্তর
সঠিক উত্তর:
Vertices
ব্যাখ্যা
• Vertex:
English meaning: (in mathematics) the point where two lines meet to form an angle, or the point that is opposite the base of a shape/ the highest point of something.
Bangla meaning: শীর্ষ; শীর্ষবিন্দু; চূড়া।

Plural form: Vertices, vertexes.

Example: At the vertex of the mountain, we could see the entire valley spread out below us.

Source: Cambridge & Accessible Dictionary.
১৮.
Put those books up on the top shelf. Here 'up' is -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Both B & C
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
Put those books up on the top shelf. Here 'up' is - adverb.

- এই বাক্যে "up" শব্দটি একটি Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে,
- এখানে "up" বলছে যে, বইগুলোকে কোথায় রাখা হবে (অর্থাৎ, উপরে)।

• up: [adverb]
English meaning: towards a higher position; towards a higher value, number, or level.
Bangla meaning: উঁচু; উঁচুতে; উচ্চতর স্থানে। 

Example:
- Put those books up on the top shelf.
- A gravel road leads through the jungle and up into the Andes.
- Pushing the number of unit sales up every quarter can't be continued indefinitely.

Source: Cambridge Dictionary.
১৯.
Sometimes it's best not to say anything. Here 'Sometimes' -
  1. Adverb of purpose
  2. Adverb of frequency
  3. Adverb of manner
  4. Adverb of degree
সঠিক উত্তর:
Adverb of frequency
উত্তর
সঠিক উত্তর:
Adverb of frequency
ব্যাখ্যা
• Sometimes it's best not to say anything. Here 'Sometimes' - is an Adverb of frequency.

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।

• প্রশ্নে উল্লিখিত Sometimes (adverb) শব্দটির অর্থ "কখনো-কখনো; মাঝে মাঝে।"।
- Adverb of frequency কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায়। 
- Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, never etc.

অন্যদিকে,
• Adverb of degree:
- এই ধরনের adverb কতোখানি, কি পরিমাণ, কি মাত্রায় এসব বোঝায়।
- It tells us about the intensity of something.
- The words "too", "enough", "very", “barely” and "extremely" are examples of adverbs of degree.

• Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে।
- যেমন- sweetly, quickly, slowly.

• Adverb of Purpose:
-এর কাজের উদ্দেশ্য নির্দেশ করে।
- so that, in order that, lest ইত্যাদি।
Example: He worked overtime in order that he could save more money.
২০.
Choose the plural form of 'Phenomenon'.
  1. Phenomena
  2. Phenomen
  3. Phenomenones
  4. Phenomene
সঠিক উত্তর:
Phenomena
উত্তর
সঠিক উত্তর:
Phenomena
ব্যাখ্যা
• Phenomenon: [singular]
English meaning: a fact or an event in nature or society, especially one that is not fully understood.
Bangla meaning: ইন্দ্রিয়গোচর বস্তু বা বিষয়।

• Phenomenon এর plural হলো Phenomena, phenomenons.
২১.
Which of the following is the singular number?
  1. Agenda
  2. Media
  3. Curricula
  4. Criterion
সঠিক উত্তর:
Criterion
উত্তর
সঠিক উত্তর:
Criterion
ব্যাখ্যা
• Criterion: [Singular]
- English meaning: a standard by which you judge, decide about, or deal with something.
- Bangla meaning: বিচারের মাপকাঠি; মানদণ্ড।
- Plural form: criteria.

Options,
• Agenda (plural)
- Agendum হচ্ছে Agenda এর singular; যার অর্থ হচ্ছে আলোচ্যসূচির যে কোনো একটি বিষয় ৷
- Agenda ( Plural) - a list of items to be discussed at a formal meeting
- Agendum ( Singular) - an item on the agenda

• Media (plural)
- এর singular form হচ্ছে - Medium (মাধ্যম)।

• Curriculum: 
English Meaning - All the courses given in a school, college, etc., or a particular course of study in one subject. 
Bangla Meaning - পাঠ্যসূচি; পাঠক্রম।
- এর Plural form হচ্ছে Curricula, Curriculums.
২২.
The plural form of 'Radius' is -
  1. Radi
  2. Radiuses
  3. Radiuse
  4. Both A & C
সঠিক উত্তর:
Radiuses
উত্তর
সঠিক উত্তর:
Radiuses
ব্যাখ্যা
• Radius:
English meaning: a line segment extending from the center of a circle or sphere to the circumference or bounding surface.
Bangla meaning: ব্যাসার্ধ।
Plural form: Radii/ radiuses.
২৩.
His car is parked outside. Here, 'his' is -
  1. Personal adjective
  2. Possessive adjective
  3. Personal pronoun
  4. Demonstrative pronoun
সঠিক উত্তর:
Possessive adjective
উত্তর
সঠিক উত্তর:
Possessive adjective
ব্যাখ্যা
• His car is parked outside. Here, 'his' is - Possessive adjective.
- এই বাক্যে "his" শব্দটি "car" এর মালিকানা বোঝাতে ব্যবহার হয়েছে, এবং যেহেতু এটি একটি noun (car) এর আগে বসে কাজ করছে, তাই এটি একটি possessive adjective.

• Possessive adjective:
- A possessive adjective indicates possession or ownership.
- It suggests the belongingness of something to someone.

• My, Our, His, Her, Their, Your এসব হলো pronoun এর উদাহরণ।
- কিন্তু এই শব্দ গুলোর পরে যখন noun বসে তখন এরা Possessive adjective রূপে ব্যবহৃত হয়।
- সাধারণত এই শব্দ গুলো সবসময় noun এর আগে বসে তাই এরা adjective রূপে বিবেচিত।
 
• উল্লেখ্য যে,
- Possessive pronoun হিসেবে যখন এরা ব্যবহৃত হয় তখন এদের পরে noun প্রয়োজন হয় না।
- কিন্তু Possessive adjective এর পরে noun প্রয়োজন হয়।
২৪.
'Each' is a/an -
  1. Relative pronoun
  2. Indefinite pronoun
  3. Reciprocal pronoun
  4. Distributive Pronoun
সঠিক উত্তর:
Distributive Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Distributive Pronoun
ব্যাখ্যা
• Distributive Pronoun: একই জাতীয় একাধিক বস্তু বা ব্যক্তিকে পৃথকভাবে বুঝানোর জন্য যেসব pronoun ব্যবহার করা হয় সেগুলোকে Distributive Pronoun বলে। - যেমন - each, every, either, neither ইত্যাদি।

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one,none some, any, all, many)
6. Distributive pronoun: (each, every, either, neither)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
২৫.
They had a picnic with friends in ____ Central Park last Sunday.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
সঠিক উত্তর:
Zero article
উত্তর
সঠিক উত্তর:
Zero article
ব্যাখ্যা
• Article,
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article.
• Definite Articles: The হল Definite Article

• Article এর নিয়মানুযায়ী,
• Park বা Street(রাস্তা) নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।

Complete sentence: They had a picnic with friends in Central Park last Sunday.
২৬.
Choose the correct sentence.
  1. There is little milk left in the jug; would you like to drink it?
  2. There is a little milk left in the jug; would you like to drink it?
  3. There is a few milk left in the jug; would you like to drink it?
  4. There is a litle milk left in the jug; would you like to drink it?
সঠিক উত্তর:
There is a little milk left in the jug; would you like to drink it?
উত্তর
সঠিক উত্তর:
There is a little milk left in the jug; would you like to drink it?
ব্যাখ্যা
Correct sentence: There is a little milk left in the jug; would you like to drink it?

• Determiner এর প্রধান কাজ Noun কে Determine করা।
- Little, a little এবং the little ব্যবহৃত হয় Uncountable Noun এর পূর্বে অর্থাৎ যে সকল Noun গণনা করা যায় না তার পূর্বে।

• Little, a little এবং the little এর মাঝে পার্থক্য:

• Little - নেই বললেই চলে = Negative.
- There is little water in the glass. (পানি নেই বললেই চলে)।

• A little- আছে কিন্তু খুবই অল্প = Positive.
- There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)।

• The little - অনেক নয়; কিন্তু যারা আছে সবটুকুই।
- The little knowledge he has is adequate to pass the test.

Little ও Few এর ব্যবহার:
- সাধারণত যেসব জিনিস গণনা করা যায় না (uncountable nouns) তাদের সঙ্গে  little ব্যবহৃত হয় এবং
- যেসব জিনিস গণনা করা যায় ও যাদের বহুবচন হয় (countable nouns and which have plurals) তাদের সঙ্গে  Few ব্যবহৃত হয়.
- অপরদিকে a little এবং a few অনেকটা ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় ।কিছু পরিমাণ অর্থে এ দুটি ব্যবহৃত হয় (a few and a little are used more positively. Their meaning is closer to some).

• Uncountable noun এর ক্ষেত্রে little/a little এবং countable noun এর ক্ষেত্রে few/a few বসে।
- Countable noun এর পূর্বে অনেক/প্রচুর অর্থ বুঝাতে determiner হিসেবে many বসে; এবং 'অল্প' অর্থ বুঝাতে few বসে।

• milk যেহেতু uncountable noun সুতরাং এর পূর্বে determiner হিসেবে a little বসবে।

অন্য বাক্যগুলির ভুল:

ক) "There is little milk left in the jug; would you like to drink it?" → এটি নেতিবাচক অর্থ প্রকাশ করে, অর্থাৎ খুবই অল্প বা প্রায় কিছুই নেই।

গ) "There is a few milk left in the jug; would you like to drink it?" → "Few" মূলত গণনাযোগ্য পদার্থের জন্য ব্যবহৃত হয়, যেমন "few apples", কিন্তু "milk" একটি অগণনীয় পদার্থ, তাই "few" এখানে ভুল।

ঘ) "There is a litle milk left in the jug; would you like to drink it?" → "litle" বানানটি ভুল, সঠিক বানান হল "little"।
২৭.
They've had to dispense ______ a lot of luxuries since Mike lost his job.
  1. on
  2. with
  3. off
  4. of
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• Complete Sentence: They've had to dispense with a lot of luxuries since Mike lost his job.

• Dispense with something/someone:
English meaning: to get rid of or stop using something or someone that you do not need.
Bangla meaning: পরিহার করা; কোনো কিছু ছাড়াই চলতে পারা।

Example:
- They've had to dispense with a lot of luxuries since Mike lost his job.
- Due to budget cuts, the company had to dispense with some of its staff.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
Her emotions have lain dormant for many years. The underlined part is -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. None of these
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
Her emotions have lain dormant for many years. The underlined part is - Adjective.

• Dormant (adjective)
English Meaning: (of things) not active or growing, but having the ability to be active at a later time.
Bangla Meaning: 
(১) সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়: a dormant volcano; 
(২) অব্যবহৃত; অন্তর্নিহিত: dormant mental powers.

Example Sentence:
1. Some tumors will grow to a certain size and become relatively dormant.
2. Her emotions have lain dormant for many years.

Source: Live MCQ Lecture.
২৯.
She reprimanded the dog ______ peeing on the carpet.
  1. of
  2. for
  3. off
  4. to
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
Complete sentence: She reprimanded the dog for peeing on the carpet.

• Reprimand (for):
English meaning: To scold, upbraid, or criticize someone, an animal, or some group or organization for some action, error, or wrongdoing.
Bangla Meaning: কঠোর তিরস্কার করা।

- অর্থাৎ, কোনো কিছুর কারণে কঠোর তিরস্কার বুঝাতে Reprimand এর সাথে for ব্যবহৃত হয়।

More Examples:
- They won't so much as reprimand their child for his bad behavior.
- She reprimanded the dog for peeing on the carpet.
৩০.
They've eaten it all. Here 'all' is -
  1. Adverb
  2. Adjective
  3. Preposition
  4. Pronoun
সঠিক উত্তর:
Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Pronoun
ব্যাখ্যা
They've eaten it all. Here 'all' is - Pronoun.

"All" একটি Pronoun হিসেবে কাজ করছে, কারণ এটি বস্তুটির সম্পূর্ণতা বা পুরোটা নির্দেশ করছে, যেমন "They've eaten it all" মানে তারা "এটা" পুরোপুরি খেয়ে ফেলেছে।
 
• All: [pronoun]
English meaning: the whole number or amount.
Bangla meaning: সম্পূর্ণ পরিমাণ।

Example:
- All of the food has gone.
- They've eaten all of it.
- They've eaten it all.

Source: Oxford Dictionary.
৩১.
She informed me _____ phone that she would be late.
  1. by
  2. on
  3. over
  4. in
সঠিক উত্তর:
by
উত্তর
সঠিক উত্তর:
by
ব্যাখ্যা
Complete sentence: She informed me by phone that she would be late.

• Preposition এর নিয়মানুযায়ী,
- বাক্যে Phone শব্দটি থাকলে এর পূর্বে by বসে।
- কিন্তু the phone থাকলে এর পূর্বে over/on বসে।

• যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে শুধু 'phone' শব্দটি আছে, সেহেতু বোঝা যাচ্ছে শূন্যস্থানে by বসবে।

More examples:
- She contacted me by phone to discuss the details.
- We had a long conversation over the phone.
- I will call you back on the phone in a few minutes.
- You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
৩২.
একটি সংখ্যা ৪৫ থেকে যত বেশি ৭৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৫০
  3. ৫৫
  4. ৬০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪৫ থেকে যত বেশি ৭৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৪৫ = ৭৫ - x 
বা, x + x = ৭৫ + ৪৫ 
বা, ২x = ১২০ 
বা, x = ১২০/২ 
∴ x = ৬০ 

∴ সংখ্যাটি = ৬০ 
৩৩.
৫% হার সরল সুদে ১০০ টাকার ২ বছরের সুদ অপেক্ষা ৬% সরল সুদে ঐ টাকার ২ বছরের সুদ কত বেশি হবে?
  1. ৬ টাকা
  2. ৮ টাকা
  3. ২ টাকা
  4. ১২ টাকা
সঠিক উত্তর:
২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হার সরল সুদে ১০০ টাকার ২ বছরের সুদ অপেক্ষা ৬% সরল সুদে ঐ টাকার ২ বছরের সুদ কত বেশি হবে?

সমাধান:
৫% হারে, প্রথম সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৫ × ১০০ × ২)/১০০
= ১০ টাকা

আবার,
৬% হারে, দ্বিতীয় সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৬ × ১০০ × ২)/১০০
= ১২ টাকা

∴ পার্থক্য = (১২ - ১০) = ২ টাকা
৩৪.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ৯/১৩
  2. ৫/৯
  3. ৭/১২
  4. ৩/৪
সঠিক উত্তর:
৫/৯
উত্তর
সঠিক উত্তর:
৫/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
৩/৪ = ০.৭৫
৫/৯ =০.৫৫
৭/১২ = ০.৫৮
৯/১৩ = ০.৬৯


∴ ৫/৯ এই ভগ্নাংশটি ক্ষুদ্রতম
৩৫.
A, B, C একত্রে ৫০০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করল। A, B এর চেয়ে ৪০০০ টাকা বেশি এবং B, C এর চেয়ে ৫০০০ টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসায় তাদের বিনিয়োগের অনুপাত কত?
  1. ২১ : ১৭ : ১২
  2. ১১ : ১৭ : ১৫
  3. ২৯ : ১৩ : ১৭
  4. ১২ : ১৩ : ১৭
সঠিক উত্তর:
২১ : ১৭ : ১২
উত্তর
সঠিক উত্তর:
২১ : ১৭ : ১২
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C একত্রে ৫০০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করল। A, B এর চেয়ে ৪০০০ টাকা বেশি এবং B, C এর চেয়ে ৫০০০ টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসায় তাদের বিনিয়োগের অনুপাত কত?

সমাধান:
ধরি,
C বিনিয়োগ করে ক টাকা
∴ B বিনিয়োগ করে ক + ৫০০০ টাকা
∴ A বিনিয়োগ করে ক + ৯০০০ টাকা

প্রশ্নমতে,
ক + ক + ৫০০০ + ক + ৯০০০ = ৫০০০০
বা, ৩ক = ৩৬০০০
∴ ক = ১২০০০

A : B : C = ২১০০০ : ১৭০০০ : ১২০০০
= ২১ : ১৭ : ১২
৩৬.
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৭ হলে লাভের পরিমাণ শতকরা কত?
  1. ৫৫% 
  2. ৩০% 
  3. ৪০% 
  4. ৬০% 
সঠিক উত্তর:
৪০% 
উত্তর
সঠিক উত্তর:
৪০% 
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৭ হলে লাভের পরিমাণ শতকরা কত?

সমাধান: 
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৭

ধরি, 
ক্রয়মূল্য ৫ক টাকা 
বিক্রয়মূল্য ৭ক টাকা 

লাভ = ৭ক - ৫ক 
= ২ক টাকা 

শতকরা লাভ = (২ক/৫ক) × ১০০% 
= ৪০% 
৩৭.
ক, খ ও গ ব্যবসা করে ১১২৫ টাকা লাভ করে। তাদের মূলধনের অনুপাত ৪ : ৩ : ৮ হয় তাহলে, খ এর লাভ কত?
  1. ৩২০ টাকা
  2. ১২৫ টাকা
  3. ২২৫ টাকা
  4. ২২০ টাকা
সঠিক উত্তর:
২২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ব্যবসা করে ১১২৫ টাকা লাভ করে। তাদের মূলধনের অনুপাত ৪ : ৩ : ৮ হয় তাহলে, খ এর লাভ কত?

সমাধান: 
ধরি,
ক, খ ও গ এর লাভের পরিমান যথাক্রমে ৪ক, ৩ক, ৮ক

∴ ৪ক + ৩ক + ৮ক = ১১২৫
বা, ১৫ক = ১১২৫
বা, ক = ১১২৫/১৫
∴ ক = ৭৫

∴ খ এর লাভ = ৭৫ × ৩
= ২২৫
৩৮.
একজন সবজি ব্যবসায়ীর ১৫% সবজি পচে যায় এবং ৫% সবজি পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি সবজি শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২৫% লাভ হবে?
  1. ৫৬.২৫ টাকা
  2. ৫৮ টাকা
  3. ৬২ টাকা
  4. ৬৬ টাকা
সঠিক উত্তর:
৫৬.২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৬.২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন সবজি ব্যবসায়ীর ১৫% সবজি পচে যায় এবং ৫% সবজি পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি সবজি শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২৫% লাভ হবে?

সমাধান:
ধরি,
সবজি ক্রয় করে ১০০ টাকার
মোট সবজি নষ্ট হয় = ১৫ + ৫ = ২০%
বাকি থাকে = ১০০ - ২০ = ৮০%

২৫% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা
৮০ টাকায় লাভ করতে হবে = ১২৫ - ৮০ = ৪৫ টাকা
∴ ১ টাকায় লাভ করতে হবে = ৪৫/৮০ টাকা
∴ ১০০ টাকায় লাভ করতে হবে = (৪৫ × ১০০)/৮০ টাকা
= ৫৬.২৫ টাকা
অতএব, বাকি সবজি ৫৬.২৫% লাভে বিক্রি করলে মোটের উপর ২৫% লাভ হবে।
৩৯.
সাদ ও নিলয়ের বিজ্ঞানে প্রাপ্ত নম্বরের অনুপাত ৪ : ১। সাদ ৬ নম্বর কম ও নিলয় ১০ নম্বর বেশি পেলে তাদের প্রাপ্ত নম্বরের অনুপাত হবে ২ : ১। তাদের মোট প্রাপ্ত নম্বর কত?
  1. ৬০
  2. ৬২
  3. ৬৫
  4. ৭০
সঠিক উত্তর:
৬৫
উত্তর
সঠিক উত্তর:
৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: সাদ ও নিলয়ের বিজ্ঞানে প্রাপ্ত নম্বরের অনুপাত ৪ : ১। সাদ ৬ নম্বর কম ও নিলয় ১০ নম্বর বেশি পেলে তাদের প্রাপ্ত নম্বরের অনুপাত হবে ২ : ১। তাদের মোট প্রাপ্ত নম্বর কত?

সমাধান:
ধরি,
সাদের প্রাপ্ত নম্বর = ৪ক
এবং, নিলয়ের প্রাপ্ত নম্বর = ক

প্রশ্নমতে,
(৪ক - ৬)/(ক + ১০) = ২/১
⇒ ৪ক - ৬ = ২ক + ২০
⇒ ৪ক - ২ক = ২০ + ৬
⇒ ২ক = ২৬
⇒ ক = ১৩

সাদের প্রাপ্ত নম্বর = (৪ × ১৩) = ৫২
এবং, নিলয়ের প্রাপ্ত নম্বর = ১৩

∴ তাদের মোট প্রাপ্ত নম্বর = (৫২ + ১৩) = ৬৫
৪০.
একটি বই ১২৩৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে? 
  1. ১১৩০ টাকা
  2. ১২২৫ টাকা
  3. ১৪০০ টাকা
  4. ১৪৯৫ টাকা
সঠিক উত্তর:
১৪৯৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৯৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১২৩৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে? 

সমাধান:
৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৫ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয়মূল্য ১২৩৫ টাকায় ক্রয়মূল্য = (১২৩৫ × ১০০)/৯৫
= ১৩০০ টাকা

১৫% লাভে বিক্রয়মূল্য = ১১৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫/১০০ টাকা
ক্রয়মূল্য ১৩০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫ × ১৩০০)/১০০ টাকা
= ১৪৯৫ টাকা
৪১.
একজন লোক তার সম্পত্তির ১/৫ অংশ তার বড় ছেলেকে, ১/৩ অংশ তার মেজ ছেলেকে এবং বাকি অংশ তার ছোট ছেলেকে দিয়ে গেল। তার ছোট ছেলে মোট সম্পত্তির কত অংশ পেল?
  1. ৭/২২
  2. ৭/১৫
  3. ৩/১৭
  4. ৮/২১
সঠিক উত্তর:
৭/১৫
উত্তর
সঠিক উত্তর:
৭/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক তার সম্পত্তির ১/৫ অংশ তার বড় ছেলেকে, ১/৩ অংশ তার মেজ ছেলেকে এবং বাকি অংশ তার ছোট ছেলেকে দিয়ে গেল। তার ছোট ছেলে মোট সম্পত্তির কত অংশ পেল?

সমাধান:
বড় ছেলে ও মেজ ছেলে পেল = (১/৫) + (১/৩) অংশ
= (৩ + ৫)/১৫
= ৮/১৫ অংশ

মনেকরি
মোট সম্পত্তি = ১ অংশ

ছোট ছেলে পেল = ১ - (৮/১৫)
= (১৫ - ৮)/১৫
= ৭/১৫ অংশ
৪২.
ডালের মূল্য ২৫% হ্রাস পেলে পূর্বে যে ডালের প্রতি কেজির মূল্য ৭২ টাকা ছিল বর্তমানে ঐ ডালের প্রতি কেজির মূল্য কত?
  1. ৫৪ টাকা
  2. ৫৬ টাকা
  3. ৬০ টাকা
  4. ৬৬ টাকা
সঠিক উত্তর:
৫৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ডালের মূল্য ২৫% হ্রাস পেলে পূর্বে যে ডালের প্রতি কেজির মূল্য ৭২ টাকা ছিল বর্তমানে ঐ ডালের প্রতি কেজির মূল্য কত?

সমাধান:
২৫% হ্রাসে,
ডালের মূল্য = (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে ডালের বর্তমান মূল্য = ৭৫ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে ডালের বর্তমান মূল্য = ৭৫/১০০ টাকা
পূর্বমূল্য ৭২ টাকা হলে ডালের বর্তমান মূল্য = (৭৫ × ৭২)/১০০ টাকা
= ৫৪ টাকা
৪৩.
একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ২০ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
  1. ১২%
  2. ৭%
  3. ৫%
  4. ৮%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ২০ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?

সমাধান:
ধরি,
মূলধন (P) = ক
সুদমূল = ২ক
সুদ (I) = ২ক - ক = ক
সময় (n) = ২০ বছর

আমরা জানি,
I = Pnr
⇒ ক = ক × ২০ × (r/১০০)
⇒ r = ১০০/২০
∴ r = ৫

∴ বার্ষিক সুদের হার ৫%
৪৪.
কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সেই সংখ্যাটির তিন গুণকে ৭ দিয়ে ভাগ করা হয়, তাহলে কত অবশিষ্ট থাকবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সেই সংখ্যাটির তিন গুণকে ৭ দিয়ে ভাগ করা হয়, তাহলে কত অবশিষ্ট থাকবে?

সমাধান:
ধরি,
মূল সংখ্যাটি p = ৭ক + ৩

তাহলে,
৩p = ৩(৭ক + ৩)
⇒ ৩p = ২১ক + ৯
⇒ ৩p = ৭(৩ক + ১) + ২
⇒ ৩p = ৭(৩ক + ১) + ২

সুতরাং ৩p কে ৭ দ্বারা ভাগ করলে ২ অবশিষ্ট থাকবে।
৪৫.
একটি ঘড়ি ৮৪০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। এক জোড়া ঘড়ির ক্রয়মূল্য কত?
  1. ১২০০ টাকা
  2. ৩২০০ টাকা
  3. ২১০০ টাকা
  4. ২২০০ টাকা
সঠিক উত্তর:
২১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৮৪০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। এক জোড়া ঘড়ির ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৮৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৮৪০)/৮০ টাকা 
= ১০৫০ টাকা 

এক জোড়া ঘড়ির ক্রয়মূল্য = (১০৫০ × ২) টাকা
= ২১০০ টাকা
৪৬.
এক কেজি মসলার দাম ছিল ১০০০ টাকা। কিছুদিন আগে ২০% মূল্য কমানো হয়েছিল। সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মসলার দাম কত?
  1. ১০৪০ টাকা
  2. ১০৮০ টাকা
  3. ১১২০ টাকা
  4. ১২৪০ টাকা
সঠিক উত্তর:
১০৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক কেজি মসলার দাম ছিল ১০০০ টাকা। কিছুদিন আগে ২০% মূল্য কমানো হয়েছিল। সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মসলার দাম কত?

সমাধান:
২০% কমে,
১০০ টাকায় দাম কমে = ২০ টাকা
১ টাকায় দাম কমে = ২০/১০০ টাকা
১০০০ টাকায় দাম কমে = (২০ × ১০০০)/১০০ টাকা = ২০০ টাকা

তাহলে, এক কেজি মসলার মূল্য = (১০০০ - ২০০) = ৮০০ টাকা 

৩০% বৃদ্ধিতে,
১০০ টাকায় বৃদ্ধি পায় = ৩০ টাকা
১ টাকায় বৃদ্ধি পায় = ৩০/১০০ টাকা
৮০০ টাকায় বৃদ্ধি পায় = (৩০ × ৮০০)/১০০ টাকা = ২৪০ টাকা

∴ বর্তমানে এক কেজি মসলার দাম = (৮০০ + ২৪০) টাকা = ১০৪০ টাকা
৪৭.
বার্ষিক শতকরা ৬% হারে ২০০০ টাকার ৩ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ১২ টাকা
  2. ১৮.০৬৪ টাকা
  3. ২০.০৩২ টাকা
  4. ২২.০৩২ টাকা
সঠিক উত্তর:
২২.০৩২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২২.০৩২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৬% হারে ২০০০ টাকার ৩ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
সরল মুনাফা = আসল × সময় × মুনাফার হার
= ২০০০ × ৩ × (৬/১০০)
= ৩৬০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা = আসল × {(১ + মুনাফার হার) - ১}
= ২০০০ × {(১ + ০.০৬) - ১}
= ৩৮২.০৩২ টাকা

∴ ৩ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = ৩৮২.০৩২ - ৩৬০
= ২২.০৩২ টাকা
৪৮.
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ২৪, ৩৬, ৪৮ এবং ৬০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
  1. ৬৪০ টি
  2. ৭২০ টি
  3. ৭৮০ টি
  4. ৮৬০ টি
সঠিক উত্তর:
৭২০ টি
উত্তর
সঠিক উত্তর:
৭২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ২৪, ৩৬, ৪৮ এবং ৬০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?

সমাধান:
২৪, ৩৬, ৪৮ এবং ৬০ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় গাছের সংখ্যা।
২৪, ৩৬, ৪৮ এবং ৬০ এর ল.সা.গু = ৭২০

∴ সর্বমোট ৭২০ টি গাছ লাগাতে হবে।