পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
"পরীক্ষা - ৪৫ রিভিশন- (৪১ - ৪৪)"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
In a metaphorical sense, "Rabble" typically refers to:
  1. A chaotic and disorganized group
  2. An exclusive social circle
  3. A collection of well-trained individuals
  4. A structured organization with hierarchy
ব্যাখ্যা
• The required answer is - A chaotic and disorganized group.

• Rabble (noun)
English Meaning: 
1. A large group of noisy people who are or may become violent.
2. Ordinary people or people who are considered to have a low social position.
Bangla Meaning: উচ্ছৃঙ্খল জনতা।

Example Sentence: 
1. He was met by a rabble of noisy, angry youths.
2. The truth is they represent the interests of a bigoted, rich and reactionary rabble.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Make it simple: I helped a mother who was helpless.
  1. I helped a mother in need of help.
  2. I help helpless mother.
  3. I helped a mother, helpless.
  4. I helped a helpless mother.
ব্যাখ্যা
• Complex to simple:
• অনেক সময় relative pronoun + adjective টি object এর পরে বসে। সেক্ষেত্রে Complex sentence কে Simple করার নিয়ম:
- প্রথমে subject বসে।
- verb বসে।
- article বসে।
- প্রদত্ত adjective টি বসে।
- object বসে।

• নিয়মানুযায়ী, Subject 'I' + verb 'helped' + article 'a' + প্রদত্ত adjective 'helpless' + object 'mother' বসেছে।

Complex: I helped a mother who was helpless. 
Simple: I helped a helpless mother.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
.
Akbar was the greatest of all kings in India. (Make it comparative)
  1. Akbar was greater than any other kings in India.
  2. Akbar was greater than most other kings in India.
  3. Akbar was more great than most other kings.
  4. Akbar was greater than all other kings in India.
ব্যাখ্যা
• Superlative degree থেকে Comparative degree তে রূপান্তরের নিয়ম:

• Comparative degree তে সময় 'of all' থাকলে, 
- Superlative degree এর comparative form বসে। 
- of all এর জায়গায় than all other বসে।
- বাকি অংশ অপরিবর্তিত থাকে। 

সঠিক উত্তরটি হবে - Akbar was greater than all other kings in India. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
.
বৃত্তের ক্ষেত্রফল 49π একক হলে, বৃত্তের পরিসীমা কত?
  1. 14π একক
  2. 15π একক
  3. 28π একক
  4. 21π একক
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল 49π একক হলে, বৃত্তের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ক্ষেত্রফল = 49π

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 49π
⇒ r2 = 49
⇒ r = 7

∴ বৃত্তের পরিসীমা = 2πr
= 2π × 7
= 14π
.
৩২° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?
  1. ৬৪°
  2. ৫৮°
  3. ৭৪°
  4. ২৯°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩২° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?

সমাধান:
৩২° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৩২° = ১৪৮°
১৪৮° কোণের অর্ধেক = ১৫২°/২ = ৭৪°
.
18 সেমি এবং 24 সেমি ব্যাস বিশিষ্ট দুটি ছোট বৃত্তাকার পার্ককে একটি বড় বৃত্তাকার পার্ক দ্বারা প্রতিস্থাপিত করা হলো। যদি নতুন বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল, ছোট বৃত্তাকার পার্ক দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে নতুন বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ কত?
  1. 14 সেমি
  2. 15 সেমি
  3. 17 সেমি
  4. 13 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: 18 সেমি এবং 24 সেমি ব্যাস বিশিষ্ট দুটি ছোট বৃত্তাকার পার্ককে একটি বড় বৃত্তাকার পার্ক দ্বারা প্রতিস্থাপিত করা হলো। যদি নতুন বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল, ছোট বৃত্তাকার পার্ক দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে নতুন বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ কত?

সমাধান:
মনে করি,
নতুন বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল = r সেমি
দেওয়া আছে,
ছোট বৃত্তাকার পার্ক দুটির ব্যাসার্ধ যথাক্রমে 18/2 = 9 সেমি এবং 24/2 = 12 সেমি।
শর্তমতে,
πr2 = π.(9)2 + π.(12)2
⇒ πr2 = 81π + 144π
⇒ πr2 = 225π
⇒ r2 = 225
⇒ r = √225
⇒ r = 15
.
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৫৭° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?
  1. ৩৩°
  2. ৫৭°
  3. ১১৪°
  4. ১২৩°
ব্যাখ্যা
প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৫৭° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়।
সুতরাং পরিধিস্থ কোণের পরিমাণ ৫৭° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে = ২ × ৫৭°
= ১১৪°
.
একটি চাকার পরিধি ৬ মিটার। ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ১৫০০ বার
  2. ৩০০০ বার
  3. ২১০০ বার
  4. ২৫০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৬ মিটার। ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
১৫ কিলোমিটার = ১৫০০০ মিটার
৬ মিটার গেলে ঘুরে = ১ বার
∴ ১ মিটার গেলে ঘুরে = ১/৬ বার
∴ ১৫০০০ মিটার গেলে ঘুরে = (১ × ১৫০০০)/৬ বার
= ২৫০০ বার
.
রশ্মির প্রান্তবিন্দু কয়টি?
  1. প্রান্তবিন্দু নেই
  2. একটি
  3. দুইটি
  4. অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: রশ্মির প্রান্তবিন্দু কয়টি?

সমাধান:
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।

• রেখা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।
১০.
x এর পূরক কোণ তার সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ। x এর মান কত?
  1. ৩০°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর পূরক কোণ তার সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ। x এর মান কত?

সমাধান:
x এর পূরক কোণ = ৯০° - x
x এর সম্পূরক কোণ = ১৮০° - x

প্রশ্নমতে,
(১৮০° - x)/৩ = ৯০° - x
বা, ১৮০° - x = ২৭০° - ৩x
বা, ২x = ২৭০° - ১৮০°
বা, ২x = ৯০°
∴ x = ৪৫°
১১.
প্রতি মিনিটে 56 মিটার বেগে 2 মিনিটে একটি ঘোড়া কোনো বৃত্তাকার মাঠ ঘুরে এলো। ঐ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত?
  1. 14.8 মিটার
  2. 19.8 মিটার
  3. 17.8 মিটার
  4. 15.8 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি মিনিটে 56 মিটার বেগে 2 মিনিটে একটি ঘোড়া কোনো বৃত্তাকার মাঠ ঘুরে এলো। ঐ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত?

সমাধান:
ঘোড়াটি 1 মিনিটে যায় 56 মিটার
ঘোড়াটি 2 মিনিটে যায় (56 × 2) মিটার
= 112 মিটার

মনেকরি,
বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = r
প্রশ্নমতে,
2πr = 112
⇒ 2(22/7)r = 112
⇒ 44r/7 = 112
⇒ r = (112 × 7)/44
∴ r = 17.8 মিটার
১২.

উপরের চিত্রে AB কে কী বলা হয়?
  1. সরলরেখা
  2. রশ্মি
  3. রেখাংশ
  4. বক্ররেখা
ব্যাখ্যা
প্রশ্ন: 
উপরের চিত্রে AB কে কী বলা হয়?

সমাধান:
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত। 
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
১৩.
বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনায় কোন দেশ সাহায্য করছে?
  1. যুক্তরাজ্য
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. নেদারল্যান্ডস
ব্যাখ্যা
বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা:
- ডেল্টা প্ল্যান ২১০০ বা ব-দ্বীপ পরিকল্পনা দেশের সবচেয়ে বড় উন্নয়ন পরিকল্পনা।
- বাংলাদেশের ডেল্টা প্ল্যান ১০০ বছরের জন্য প্রণয়ন করা হয়েছে।
- এই পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশকে সহায়তা করছে।
- ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদে এই পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য,
- ডেল্টা প্ল্যানে ছয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে: বন্যা, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পনি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বন্য নিয়ন্ত্রণ ও নিষ্কাশন।
- ২০২০ সালের ১ জুলাই ১২ সদস্যের এই কাউন্সিল গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
- সরকারের পরিকল্পনামন্ত্রীকে ডেল্টা কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান করা হয়েছে।
- ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য এই মহাপরিকল্পনার প্রথম ধাপে অর্থাৎ ২০৩০ সাল নাগাদ বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়েছে ৮০টি প্রকল্প।

⇒ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ তে দেশের আটটি হাইড্রোলজিক্যাল অঞ্চলকে ভিত্তি হিসেবে ব্যবহার করে প্রতিটি অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির মাত্রার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে।
- একই ধরণের প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির সম্মুখীন জেলাসমূহকে একেকটি গ্রুপের আওতায় আনা হয়েছে যাকে "হটস্পট" (পানি ও জলবায়ু উদ্ভূত প্রায় অভিন্ন সমস্যাবহুল অঞ্চল) হিসেবে অভিহিত করা হয়েছে।

⇒ দুর্যোগ ঝুঁকিপ্রবণ ৬টি হটস্পট:
১. উপকূলীয় অঞ্চল: সাইক্লোনপ্রবণ অঞ্চল- ১৩ টি উপকূলীয় ও ৬ টি নদী বাহিত জেলা।
২. বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল: খরা (মূলত কৃষি)।
৩. হাওর এবং আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল: ৭ টি জেলা।
৪. পার্বত্য চট্টগ্রাম অঞ্চল: পাহাড় ধস ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল।
৫. নদী অঞ্চল এবং মোহনা: বন্যাপ্রবণ অঞ্চল।
৬. নগরাঞ্চল: ভূমিকম্প, জলাবদ্ধতা ইত্যাদি।

উৎস: পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
১৪.
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক -
  1. রাষ্ট্রপতি
  2. প্রতিরক্ষামন্ত্রী
  3. প্রধানমন্ত্রী
  4. সেনাবাহিনী প্রধান
ব্যাখ্যা
বাংলাদেশের সশস্ত্র বাহিনী:
- বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত।
- সশস্ত্র বাহিনী বিভাগ (AFD) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি বিভাগ।
- এই বিভাগটি মন্ত্রী পদমর্যাদা ভোগ করে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (MoD) সাথে সমান্তরাল কাজ করে।
- এই বিভাগটি অপারেশন, পরিকল্পনা, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য, বেসামরিক সামরিক সম্পর্ক, প্রশাসন এবং সরবরাহ সংক্রান্ত বিষয়ে সরকারী অনুমোদনের সমন্বয় সাধন করে।
- AFD অন্যান্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমস্যা সমন্বয় ও যোগাযোগ করে।
- AFD-এর নেতৃত্বে আছেন প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO), একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা যার পদমর্যাদা এবং ক্ষমতা বাংলাদেশ সরকারের একজন সিনিয়র সচিব।]
- বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি।

উল্লেখ্য,
- মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে দায়িত্ব পালন করেন।
- সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও তিনি রাষ্ট্রীয়, আনুষ্ঠানিক (Ceremonial), শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
- তিনি মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, বাংলাদেশের প্রধান বিচারপতি, সুপ্রীম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিযুক্ত ব্যক্তিবর্গের নিয়োগ প্রদান করেন।
- তাছাড়া জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও সমাপ্তি ঘোষণা করেন।
- মহামান্য রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ((Supreme Command) এবং বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর।
- বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতগণ মহামান্য রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র (Credentials) পেশ করেন।
- জাতীয় দিবসসমূহে মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে বাণী প্রদান করেন এবং বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন।

উৎস: i) সশস্ত্র বাহিনী বিভাগ।
ii) রাষ্ট্রপতির কার্যালয়।
১৫.
সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয় -
  1. ১ জানুয়ারি, ১৯৯১
  2. ১ জানুয়ারি, ১৯৯২
  3. ১ জানুয়ারি, ১৯৯৩
  4. ১ জানুয়ারি, ১৯৯৪
ব্যাখ্যা
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি:
- ১৯৭৪ সালে দেশে প্রাথমিক শিক্ষা আইন চালু হয়।
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ জেলায় অবস্থিত।
- এটি ১৯৭৮ সালে 'মৌলিক শিক্ষা একাডেমি' নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে এটির নামকরণ করা হয় 'জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি'।
- এখানে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
- এই প্রতিষ্ঠান প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে থাকে।
- ১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণীত হয়।
- এই আইনের অধীনে ১৯৯২ সালের ১ জানুয়ারি দেশের ৬৮টি উপজেলায় এবং ১ জানুয়ারি, ১৯৯৩ সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয়।

উৎস: i) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ওয়েবসাইট।
ii) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
১৬.
রাষ্ট্রের অপরিহার্য উপাদান নয় কোনটি?
  1. নির্দিষ্ট ভূখণ্ড
  2. জাতীয়তাবাদ
  3. সার্বভৌমত্ব
  4. জনসমষ্টি
ব্যাখ্যা
জাতীয়তাবাদ রাষ্ট্রের অপরিহার্য উপাদান নয়।

রাষ্ট্রের উপাদান:

- রাষ্ট্র একটি রাজনৈতিক ও ভৌগোলিক প্রতিষ্ঠান।
- রাষ্ট্র বলতে সেই জনসমষ্টিকে বোঝায়, যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় বসবাস করে, যাদের একটি সরকার আছে সর্বোপরি যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে সর্বোতভাবে মুক্ত থাকে।
- রাষ্ট্র হচ্ছে নাগরিক জীবনের অন্যতম একটি সংঘ।
- রাষ্ট্রের উপাদান ৪টি।
- যথা:
(ক) জনসমষ্টি, 
(খ) নির্দিষ্ট ভূখণ্ড, 
(গ) সরকার, 
(ঘ) সার্বভৌমত্ব।
- এই চারটি উপাদান রাষ্ট্রের জন্য অপরিহার্য।
- এর কোন একটি না থাকলে রাষ্ট্র গঠিত হতে পারে না।

উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
কোনটি বাংলাদেশের পররাষ্ট্র নীতির অন্তর্ভুক্ত নয়?
  1. অর্থনৈতিক প্রবৃদ্ধি
  2. জাতীয় মর্যাদা বৃদ্ধি করা
  3. নিজস্ব মতবাদে দৃঢ় থাকা
  4. সামরিক শক্তি বৃদ্ধি করা
ব্যাখ্যা
সামরিক শক্তি বৃদ্ধি করা বাংলাদেশের পররাষ্ট্র নীতির অন্তর্ভুক্ত নয়।

পররাষ্ট্রনীতি:
- পররাষ্ট্রনীতি রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণ।
- পররাষ্ট্রনীতি হলো কোনো সার্বভৌম রাষ্ট্রের গৃহীত সেসব নীতি যা রাষ্ট্র তার রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণের জন্য অন্যান্য রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সম্পাদন করে থাকে।

⇒ বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ-
১. আত্মরক্ষা।
২. অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৩. অন্য রাষ্ট্রের তুলনায় নিজের জাতীয় শক্তিকে রক্ষা ও প্রয়োজনে বৃদ্ধি করা।
৪. নিজস্ব মতবাদে দৃঢ় থাকা।
৫. জাতীয় মর্যাদা বৃদ্ধি করা।

উৎস: বাংলাদেশের পররাষ্ট্র নীতির লক্ষ্য ও উদ্দেশ্য অধ্যায়, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
UNCCD কী বিষয়ক চুক্তি?
  1. দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তা চুক্তি
  2. জৈববৈচিত্র্য সংরক্ষণ চুক্তি
  3. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চুক্তি
  4. মরুকরণ ও খরা প্রতিরোধে চুক্তি
ব্যাখ্যা
জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ চুক্তি (UNCCD):
- জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন (UNCCD) 1994 সালে গৃহীত হয়।
- এটি মরুকরণ, খরা এবং ভূমি অবক্ষয়ের সমস্যা সমাধানে একটি আন্তর্জাতিক উদ্যোগ।
- এর লক্ষ্য হচ্ছে টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা।
- ১৯৯৪ সালে গৃহীত।
- ১৯৯৬ সালে কার্যকর হয়।
- ১৯৭টি পক্ষ (১৯৬টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন)।

উদ্দেশ্য:
- মরুকরণ ও ভূমি অবক্ষয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া।
- পরিবেশ পুনরুদ্ধার এবং মানুষের জীবিকা উন্নত করা।
- খরা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।

সাম্প্রতিক ঘটনা:
কপ-১৬ সম্মেলন:
- ২ থেকে ১৩ ডিসেম্বর ২০২৪, সৌদি আরবের রিয়াদে UNCCD COP-16 অনুষ্ঠিত হচ্ছে।
- এটি ভূমি সংরক্ষণ ও খরা মোকাবিলায় বৈশ্বিক প্রতিশ্রুতি চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উৎস:UNCCD অফিসিয়াল ওয়েবসাইট
ঢাকা পোস্ট - কপ-১৬ সংবাদ
১৯.
IPCC কোন ধরনের প্রতিবেদন নিয়মিত প্রকাশ করে?
  1. অর্থনৈতিক রিপোর্ট
  2. জলবায়ু মূল্যায়ন রিপোর্ট
  3. স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট
  4. শিক্ষা বিষয়ক রিপোর্ট
ব্যাখ্যা
- IPCC জলবায়ু মূল্যায়ন প্রতিবেদন নিয়মিত প্রকাশ করে। 

IPCC (Intergovernmental Panel on Climate Change):

- IPCC (আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন প্যানেল) একটি আন্তর্জাতিক সংস্থা যা জাতিসংঘের আওতায় কাজ করে।
- এটি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর সম্ভাব্য সমাধান সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে।
- IPCC নিয়মিতভাবে "Assessment Reports" প্রকাশ করে, যা জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সামাজিক-অর্থনৈতিক দিকগুলো তুলে ধরে।

মূল কাজ ও লক্ষ্য:
- বৈজ্ঞানিক মূল্যায়ন: জলবায়ু পরিবর্তনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পূর্বাভাস এবং প্রভাব নিয়ে গবেষণা।
- নীতিনির্ধারণ: বিশ্বব্যাপী নীতি ও পদক্ষেপ গ্রহণে তথ্যভিত্তিক সহায়তা প্রদান।
- বিশ্বব্যাপী সহযোগিতা: বিভিন্ন দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের একত্রিত করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা।

উৎস: IPCC Official Website
২০.
নিচের কোনটি মানব-সৃষ্ট দুর্যোগ এর উদাহরণ নয়?
  1. জলাবদ্ধতা
  2. রাসায়নিক দূষণ
  3. অগ্নিকান্ড
  4. অগ্ন্যুৎপাত
ব্যাখ্যা
বিপর্যয়:
বিপর্যয় বলতে বিপদ বা আপদের সম্ভাবনাকে বুঝায়। অর্থাৎ যে সকল ঘটনা একটি এলাকার জনগণের জীবন, জীবিকা ও পরিবেশকে ক্ষতিগ্রস্থ করে, এমনকি একেবারে ধ্বংস করতে পারে, সে সকল ঘটনাকে বিপর্যয় বলে।

দুর্যোগ (Disaster):
একটি বিপর্যয় যখন কোনো নির্দিষ্ট এলাকার জনগণের বেশির ভাগ মানুষকে বিপদাপন্ন করে তুলে এবং তাদের নিজস্ব মোকাবিলা ক্ষমতার বাইরে চলে যায়, তখন তাকে দুর্যোগ বলে

বিশ্বব্যাপী দুর্যোগসমূহের প্রকারভেদ:

পৃথিবীর যে কোনো দেশে দুই ধরনের দুর্যোগ সংঘটিত হয়। যেমন:
ক) প্রাকৃতিক দুর্যোগ ও
খ) মানব-সৃষ্ট দুর্যোগ।

১. প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়। যেমন: অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি।
২. মানব-সৃষ্ট দুর্যোগ বলতে মানব কর্মকান্ডের ফলে সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়। যেমন: জলাবদ্ধতা, অগ্নিকান্ড, রাসায়নিক দূষণ, যুদ্ধ ইত্যাদি।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
'সাড়াদান' বলতে কোন ধরনের কার্যক্রমকে বুঝায়?
  1. দুর্যোগ পূর্ব সময়ে উদ্ধার কার্যে ব্যবহৃত সরঞ্জাম সংগ্রহ
  2. দুর্যোগ ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহকে চিহ্নিতকরণ
  3. দুর্যোগের অব্যবহিত পরে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার কার্যক্রম পরিচালনা
  4. দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন পরিকল্পনা প্রণয়ন
ব্যাখ্যা
পূর্বপ্রস্তুতি (Preparedness):
- পূর্ব প্রস্তুতি বলতে দুর্যোগ চলাকালীন সময়ে দুর্যোগের ক্ষয়ক্ষতি ও ঝুঁকি কমানোর উদ্দেশ্যে দুর্যোগের পূর্বেই ব্যবস্থা গ্রহণকে বোঝায়।
- ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠিকে চিহ্নিতকরণ, দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত পরিকল্পনা প্রনয়ণ, জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সম্পদের ব্যবস্থা নিশ্চিতকরণ, ড্রিল বা পথ নাটক অভিনয় এবং রাস্তাঘাট, যানবাহন, বেতার যন্ত্র, টর্চ-ব্যাটারি ও প্রয়োজনীয় ঔষধপত্র ইত্যাদি দুর্যোগের পূর্বে প্রস্তুত রাখা দুর্যোগ পূর্বপ্রস্তুতির অন্তর্ভুক্ত।

সাড়াদান (Response):
- দুর্যোগের পরপরই সাড়াদান করা প্রয়োজন।
- সাড়াদান বলতে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে বোঝায়।

পুনরুদ্ধার (Recovery):
- দুর্যোগের ফলে জৈব ও অজৈব সকল সম্পদ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদি খাতে যে ক্ষয়ক্ষতি সাধিত হয়, পুনঃনির্মাণের মাধ্যমে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকেই পুনরুদ্ধার বলা হয়।
- এক্ষেত্রে সরকারি, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাহায্য ও সহায়তা প্রয়োজন হয়।

উন্নয়ন (Developement):
- দুর্যোগে বিপর্যস্ত এলাকাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার অব্যবহিত পর উক্ত এলাকার ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্যের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহন করা আবশ্যক।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার প্রদান করে কোন সংস্থা?
  1. IMO
  2. WMO
  3. UNEP
  4. UNFCCC
ব্যাখ্যা
UNEP:
- পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- UNEP জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ সাল।
- চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পরিবেশ সম্পর্কিত কাজের জন্য ব্যক্তি এবং সংস্থাকে প্রদান করে থাকে।
- বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন। [ডিসেম্বর, ২০২৪] 
- ইনগার অ্যান্ডারসেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক.

উৎস: UNEP ওয়েবসাইট
২৩.
অনবায়নযোগ্য সম্পদ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?
  1. মজুদ বা যোগান সীমিত
  2. প্রকৃতি থেকে প্রাপ্ত
  3. নতুনভাবে তৈরি হতে দীর্ঘ সময় লাগে
  4. বার বার বা পুনরায় গঠনশীল
ব্যাখ্যা
প্রাকৃতিক সম্পদ:
- প্রাকৃতিক সম্পদ হলো প্রকৃতি থেকে প্রাপ্ত প্রাকৃতিক উপাদান, যেগুলো মানুষের অভাব পূরণে সক্ষম।
- যেমন- ধান, সূর্যের আলো।

প্রাকৃতিক সম্পদকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. নবায়নযোগ্য সম্পদ, যেমন-সূর্যালোক
২. অনবায়নযোগ্য সম্পদ, যেমন- কয়লা
৩. অন্যান্য সম্পদ, যেমন- প্রাকৃতিক সৌন্দর্য্য।

অনবায়নযোগ্য সম্পদ:
- যে সকল সম্পদের মজুদ বা যোগান সীমিত এবং যেগুলো নতুনভাবে তৈরি হতে দীর্ঘ সময় লাগে সেগুলো হলো অনবায়নযোগ্য সম্পদ।
- যেমন- প্রাকৃতিক গ্যাস।

নবায়নযোগ্য সম্পদ:
- আবার যে সকল সম্পদ বার বার বা পুনরায় গঠনশীল এবং সময়ের ব্যবধানে বিশেষভাবে পরিবর্তনশীল তাদের বলা হয় নবায়নযোগ্য সম্পদ।
- যেমন- জলবিদ্যুৎ।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।