পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১ জুন, ২০২৩সময়50 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
বাংলাদেশ ডাক বিভাগ পদের নাম: মেইল অপারেটর (গ্রেড-১৫) পরীক্ষার তারিখ: ২৭.০৫.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১ জুন, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
‘পোষ্টমাস্টার’- ছোট গল্পের রচিয়তা কে?
  1. ক) শরৎচন্দ্র চট্রোপধ্যায়
  2. খ) শহীদুল্লাহ কায়সার
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) আবুল ফজল
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কে। 
- তিনি ১১৯ টি ছোট গল্প রচনা করেন।

তাঁর উল্লেখযোগ্য ছোট গল্পগুলো হল:
- ভিখারিণী ,
- দেনা পাওনা ,
- মনিহারা ,
- পোস্টমাস্টার,
- এক রাত্রি ,
- ক্ষুধিত পাষাণ ,
- স্ত্রীর পত্র ,
- নষ্টনীড়,
- কাবুলিওয়ালা ,
- হৈমন্তী ,
- মুসলমানীর গল্প । 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
  1. ক) চন্দ্রাবতী
  2. খ) স্বর্ণকুমারী দেবী
  3. গ) বেগম সুফিয়া কামাল
  4. ঘ) কামিনী রায়
সঠিক উত্তর:
ক) চন্দ্রাবতী
উত্তর
সঠিক উত্তর:
ক) চন্দ্রাবতী
ব্যাখ্যা
- মধ্যযুগ তথা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী
- তার পিতা দ্বিজবংশী ছিলেন মনসামঙ্গল কাব্যের রচয়িতা।
- চন্দ্রাবতী ১৫৫০ খ্রিষ্টাব্দে ময়মনসিংহের কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তার কাব্য রচনার সময়কাল জানা যায় নি, তবে তার পিতা সপ্তদশ শতাব্দীর লোক ছিলেন। 

চন্দ্রাবতীর রচিত কাব্যগুলো হলো :
- মালুয়া,
- দস্যু কেনারামের পালা,
- রামায়ণ ইত্যাদি।

উল্লেখ্য,
বাংলা সাহিত্যের প্রথম নারী উপন্যাস রচয়িতা বা ঔপন্যাসিক - স্বর্ণকুমারী দেবী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আলাওল কোন রাজ দরবারের কবি?
  1. ক) ত্রিপুরা
  2. খ) দিল্লী
  3. গ) রোসাঙ্গ
  4. ঘ) মুর্শিদাবাদ
সঠিক উত্তর:
গ) রোসাঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) রোসাঙ্গ
ব্যাখ্যা
• আলাওল: 
- আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাওল ১৭শতক/ মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি ছিলেন।
- ‘পদ্মাবতী’ তার প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য, মাগন ঠাকুরের উৎসাহে তিনি এই কাব্য রচনা করেন।
- কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবৎ অবলম্বনে তিনি এটি রচনা করেন।
- কবি আলাওল আরাকান-রাজা উমাদারের রাজদেহরক্ষী অশ্বারোহীর পেশায় নিয়োজ্জিত ছিলেন।

• তাঁর অন্যান্য গ্রন্থ সমুহ:
- সিকান্দার নামা। 
- তোহ্ফা।
- সপ্তপয়কর।
- সয়ফুলমুলুক বদিউজ্জামান।
- রাগতালনামা।
- সতীময়ান-লোর-চন্দ্রাণী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘ভানুসিংহ’ কোন কবির ছদ্মনাম?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) শামসুর রহমান
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর:
• রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন রচনার ক্ষেত্রে অনেকগুলো ছদ্মনাম ব্যবহার করেছেন।
• উল্লেখযোগ্য কয়েকটি হলো -
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূণ্য ভট্টাচার্য,
- নবীন কিশোর শর্মন,
- ষষ্ঠীচরণ দেবশর্মা,
- বানীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি কনিষ্ঠা,
- শ্রীমতি মধ্যমা। 

উংস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’- গানটির রচিয়তা কে?
  1. ক) আব্দুল গাফ্ফার চৌধুরী
  2. খ) শওকত আলী
  3. গ) কায়কোবাদ
  4. ঘ) ফররুখ আহমদ
সঠিক উত্তর:
ক) আব্দুল গাফ্ফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) আব্দুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা
• 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, 
আমি কি ভুলিতে পারি'--গানটির রচয়িতা 'আবদুল গাফ্‌ফার চৌধুরী'

- এই গানটি প্রথম হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি'(১৯৫৩) গ্রন্থে সংকলিত হয়।
- গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ।
- বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
- ঢাকা কলেজের নতুন নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে গানটি প্রথম গাওয়া হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলা হয়?
  1. ক) বর্ণ
  2. খ) শব্দ
  3. গ) বাক্য
  4. ঘ) অক্ষর
সঠিক উত্তর:
ক) বর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্ণ
ব্যাখ্যা
• বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'।
- এটা ভাষার মৌলিক অংশ। ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ।
- ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
- শব্দের ক্ষুদ্রতম অংশ হলাে অক্ষর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
.
পঙ্কে জন্মে যা -
  1. ক) পঙ্কজ
  2. খ) পাঙ্ক
  3. গ) পঙ্কিল
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) পঙ্কজ
উত্তর
সঠিক উত্তর:
ক) পঙ্কজ
ব্যাখ্যা
• 'পঙ্কে জন্মে যা' এর এক কথায় প্রকাশ- 'পঙ্কজ'।
 
আরো কিছু এক কথায় প্রকাশ:  
- 'পান করার যোগ্য নয়' এর এক কথায় প্রকাশ- 'অপেয়'। 
- 'পুরাকালের বিষয় যিনি জানেন' এর এক কথায় প্রকাশ - 'পুরাতাত্ত্বিক'। 
- 'পড়ার উপযুক্ত' এর এক কথায় প্রকাশ-পঠিতব্য। 
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা, - 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা,
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ- মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
সঠিক বানান কোনটি?
  1. ক) প্রতিযোগীতা
  2. খ) ভৌগোলিক
  3. গ) গুণীজন
  4. ঘ) মধ্যাহ্ন
অনির্ধারিত
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'প্রতিযোগীতা' এর শুদ্ধ বানান- 'প্রতিযোগিতা'। 
গুণীজন এর শুদ্ধ বানান'গুণিজন'; যার অর্থ- 'গুণী ব্যক্তি। 

উল্লেখিত প্রশ্নে, 
'ভৌগোলিক' বানানটি শুদ্ধ। 
'মধ্যাহ্ন'- বানানটি সঠিক। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

অপশনে, দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
.
সন্ধি বিচ্ছেদ করুন : তিরস্কার
  1. ক) তিরস + কার
  2. খ) তির + স্কার
  3. গ) তিরঃ + কার
  4. ঘ) তিরসঃ + কার
সঠিক উত্তর:
গ) তিরঃ + কার
উত্তর
সঠিক উত্তর:
গ) তিরঃ + কার
ব্যাখ্যা
• 'তিরস্কার' এর সন্ধি বিচ্ছেদ: 'তিরঃ + কার'। 

• 'তিরস্কার' এর সন্ধি বিচ্ছেদ এর নিয়ম: 
- বিসর্গযুক্ত ই- ধ্বনি বা ু- ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ ( ঃ ) স্থানে 'ষ' হয়। 
- বিসর্গযুক্ত অ- ধ্বনি বা আ- ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ ( ঃ ) স্থানে স- ধ্বনি হয়। স পরবর্তী ব্যঞ্জনে যুক্ত হয়। 
যেমন:
তিরঃ + কার= তিরস্কার।
পুরঃ + কার= পুরস্কার। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১০.
‘দম্পতি’ শব্দটি কোন সমাস?
  1. ক) দ্বন্দু সমাস
  2. খ) তৎপুরুষ সমাস
  3. গ) দ্বিগু সমাস
  4. ঘ) কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
ক) দ্বন্দু সমাস
উত্তর
সঠিক উত্তর:
ক) দ্বন্দু সমাস
ব্যাখ্যা
জায়া ও পতি = দম্পতি। 
এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 

দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন:
- জায়া ও পতি = দম্পতি।  
- ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১১.
কোনটি ‘অন্ধকার’ শব্দের সমার্থক শব্দ?
  1. ক) পাবক
  2. খ) মনোজ
  3. গ) ধারাপাত
  4. ঘ) তমসা
সঠিক উত্তর:
ঘ) তমসা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তমসা
ব্যাখ্যা
‘অন্ধকার’ শব্দের সমার্থক শব্দ- 'তমসা'। 

‘অন্ধকার’ শব্দের অন্যান্য সমার্থক শব্দ: 
- আঁধার,
- আধারি,
- তিমির,
- তমিস্র,
- শর্বর,
- তমঃ,
- তমিস্রা,
- আঁধিয়ার,
- তিমির ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) পর্তুগীজ
  2. খ) আরবী
  3. গ) ফারসি
  4. ঘ) গুজরাটি
সঠিক উত্তর:
ক) পর্তুগীজ
উত্তর
সঠিক উত্তর:
ক) পর্তুগীজ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,  
'পেয়ারা'- 'পর্তুগীজ' ভাষা থেকে আগত শব্দ।

'পেয়ারা' বলতে বোঝায়- ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে চাষ করা হয় এমন মাঝারি আকৃতির চিরহরিৎ উদ্ভিদের অসংখ্য ছোটো বীজবিশিষ্ট গোলাকৃতির ফল। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৩.
‘অর্বাচীন’ শব্দের অর্থ কী?
  1. ক) বোকা
  2. খ) মূর্খ
  3. গ) নির্বোধ
  4. ঘ) সরল
সঠিক উত্তর:
খ) মূর্খ
উত্তর
সঠিক উত্তর:
খ) মূর্খ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,  
‘অর্বাচীন’ শব্দের অর্থ: 'অপরিণত বুদ্ধিসম্পন্ন, অপরিপক্ব, বিবেচনা শক্তিহীন, মূর্খ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৪.
‘ছাগলে কি না খায়’- কোন কারক?
  1. ক) কর্তৃকারক
  2. খ) কর্মকারক
  3. গ) করণকারক
  4. ঘ) অপাদান কারক
সঠিক উত্তর:
ক) কর্তৃকারক
উত্তর
সঠিক উত্তর:
ক) কর্তৃকারক
ব্যাখ্যা
• কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
- ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।

সপ্তমী বিভক্তি: এ, য়, তে। 

উদাহরণ-
পাগলে কি না বলে (কে বলে) : কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
ছাগলে কি না খায় (কে খায়) : কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
বুলবুলিতে ধান খেয়েছে (কে খেয়েছে) : কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
১৫.
‘অষ্টরম্ভা’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) সম্পূর্ণভাবে
  2. খ) ফাঁকি
  3. গ) অপদার্থ
  4. ঘ) অলস
সঠিক উত্তর:
খ) ফাঁকি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফাঁকি
ব্যাখ্যা
 • 'অষ্টরম্ভা' বাগধারাটির অর্থ ফাঁকি, অলীক বস্তু বা ঘোড়ার ডিম। 

আরো কিছু বাগধারা:    
- গোবর গণেশ বাগধারার অর্থ মূর্খ। 
- গোঁফ খেজুরে বাগধারার অর্থ নিতান্ত অলস।
- অকালকুষ্মাণ্ড ও আমড়া কাঠের ঢেকি বাগধারার অর্থ অপদার্থ।
- 'ফেকলু পার্টি' বাগধারাটির অর্থ = কদরহীন লোক। 
- 'ধামাধরা' বাগধারাটির অর্থ = তোষামোদকারী।
- 'বক ধার্মিক' বাগধারার অর্থ = ভণ্ড সাধু। 
- 'ধর্মের ষাঁড়' বাগধারার অর্থ = যথেচ্ছাচারী।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা- ড. সৌমিত্র শেখর 
১৬.
‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র’- এটি কোন ধরণের বাক্য?
  1. ক) জটিল
  2. খ) সরল
  3. গ) যৌগিক
  4. ঘ) মিশ্র
সঠিক উত্তর:
খ) সরল
উত্তর
সঠিক উত্তর:
খ) সরল
ব্যাখ্যা
‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র’- এটি 'সরল' বাক্য।

• সরল বাক্য:
যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন-
- জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।
- পুকুরে পদ্মফুল জন্মে।
- তোমরা বাড়ি যাও। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী (২০১৯ সংস্করণ)। 
১৭.
‘আভাসিত’ শব্দটির প্রত্যয় কোনটি?
  1. ক) বাংলা কৃৎ
  2. খ) সংস্কৃত কৃৎ
  3. গ) বাংলা তদ্বিত
  4. ঘ) সংস্কৃত তদ্বিত
সঠিক উত্তর:
খ) সংস্কৃত কৃৎ
উত্তর
সঠিক উত্তর:
খ) সংস্কৃত কৃৎ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
‘আভাসিত’ শব্দটি সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।

• কৃৎ প্রত্যয়:
যে-প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ-প্রত্যয় বলে।
আর কৃৎ প্রত্যয়ান্ত শব্দকে বলে কৃদন্ত শব্দ। (অর্থাৎ যার অন্তে বা শেষে কৃৎ প্রত্যয় আছে) ।
যেমন: পডু + আ = পড়া। এখানে পড়া’ শব্দটি কৃদন্ত শব্দ। কৃৎ প্রত্যয়ে ধাতুর আগে ক্রিয়ামূল বা ধাতুমূল চিহ্ন √ বসে।
- ‘আভাসিত’ শব্দটির প্রত্যয় বিশ্লেষণ: আ + √ ভাসি + ত। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন,
১৮.
কোনটি মৌলিক শব্দ?
  1. ক) চাঁদ
  2. খ) বন্ধুত্ব
  3. গ) প্রশাসন
  4. ঘ) দায়িত্ব
সঠিক উত্তর:
ক) চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
ক) চাঁদ
ব্যাখ্যা
• মৌলিক শব্দ: 
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন:
- চাঁদ, গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি। 

• সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলােকে সাধিত শব্দ বলে।
- উপসর্গ বা প্রত্যয় যােগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন - পরিচালক, গরমিল, বন্ধুত্ব, প্রশাসন, দায়িত্ব, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ, ডুবুরি, চলন্ত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
১৯.
সাংবাদিক শব্দে ‘ইক’ অংশটুকু কি?
  1. ক) উপসর্গ
  2. খ) প্রত্যয়
  3. গ) চলক
  4. ঘ) নির্দেশক
সঠিক উত্তর:
খ) প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রত্যয়
ব্যাখ্যা
• প্রত্যয়:
যেসকল শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে প্রত্যয় বলে।
- 'সাংবাদিক' শব্দে 'ইক' একটি প্রত্যয়।

• উপসর্গ:
যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।
- অজানা (অ+জানা), অভিযোগ (অভি+যোগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের ‘অ', 'অভি', 'বে' হলো উপসর্গ ।

• অনুসর্গ:
যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কীত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন- সে কাজ ছাড়া কিছুই বোঝে না।- এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ।


• বিভক্তি:
ক্রিয়ার কাল নির্দেশের জন্য বা কারক বোঝাতে যেসকল শব্দাংশ যুক্ত হয় তাদের বিভক্তি বলে।
- 'কৃষকের' শব্দে 'এর' শব্দাংশটি হলো বিভক্তির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
২০.
'প্রচুর' শব্দের বিশেষ্য রূপ কোনটি?
  1. ক) প্রাচুর্য
  2. খ) প্রচুর্য
  3. গ) প্রাচুর্যতা
  4. ঘ) প্রচুর্যতা
সঠিক উত্তর:
ক) প্রাচুর্য
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রাচুর্য
ব্যাখ্যা
লাইভ পরীক্ষার প্রশ্নে ক) অপশনে প্রাচুর্য এর স্থলে প্রাচুর্য্য দেয়া ছিল।
যেহেতু জব সল্যুশনের প্রশ্ন এবং মূল পরীক্ষার প্রশ্ন অনুসারে 'প্রাচুর্য' সঠিক উত্তর, তাই মূল পরীক্ষার সাথে মিল রেখে অপশনের বানান ঠিক করে দেয়া হয়েছে।
-------------------------

প্রচুর (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্র+√ চুর্‌ + অ
অর্থ: ঢের, পর্যাপ্ত

প্রাচুর্য (বিশেষ্য), 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্রচুর + য
অর্থ:
- আধিক্য।
- বাহুল্য।
- প্রচুরতা ।
- ধনাঢ্যতা । 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২১.
শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক হিসাবে ঘোষণা করা হয়?
  1. ক) ১০ই জানুয়ারী ১৯৭২
  2. খ) ১৬ই ডিসেম্বর ১৯৭১
  3. গ) ৭ই মার্চ ১৯৭১
  4. ঘ) ৩রা মার্চ ১৯৭১
সঠিক উত্তর:
ঘ) ৩রা মার্চ ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩রা মার্চ ১৯৭১
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' উপাধি দেওয়া হয় ৩ মার্চ, ১৯৭১ সালে।  

• ৩ মার্চ, ১৯৭১ সালে ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে পাঁচদফা স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ।
- ঐদিনই বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেন ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব।
- ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

তথ্যসূত্র:- বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
২২.
কোনটি সামরিক জোট নয়?
  1. ক) ন্যাটো
  2. খ) ওয়ারসো
  3. গ) সিয়াটো
  4. ঘ) নাফটা
সঠিক উত্তর:
ঘ) নাফটা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাফটা
ব্যাখ্যা
সামরিক জোট নয় - নাফটা।
• নাফটা:

- NAFTA - এর পূর্ণরূপ North American Free Trade Agreemnet.
- নাফটা উত্তর আমেরিকার তিনটি দেশ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং কানাডার মধ্যে স্বাক্ষরিত একটি  মুক্ত বাণিজ্যিক চুক্তি। 
- এর সদস্য দেশ তিনটি।
- চুক্তিটি ১ জানুয়ারি, ১৯৯৪ সালে কার্যকর হয়।
- ২০১৮ সালের ৩০ নভেম্বর ২০২০ সালে নাফটা চুক্তি সংশোধনের মধ্য দিয়ে অন্য আরও একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা USMCA নামে পরিচিত।

উৎস: NAFTA ওয়েবসাইট।
২৩.
‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ কত সালে গঠিত হয়?
  1. ক) ১৯৬৯
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৫৪
  4. ঘ) ১৯৫২
সঠিক উত্তর:
ঘ) ১৯৫২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৫২
ব্যাখ্যা
‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’:
১৯৫২ সালের ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।
⇨ কাজী গোলাম মাহবুবকে আহবায়ক করে ৪০ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়।
⇨ এই সভায় ২১ ফেব্রুয়ারি পূর্ববাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশনের দিন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।

অন্যদিকে, 
⇨ ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে তমুদ্দিন মজলিসের উদ্যোগে গঠিত প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঞা।
⇨ ১৯৪৮ সালের ২ মার্চ ছাত্রসমাজ দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। এ পরিষদের আহবায়ক মনোনীত হন শামসুল আলম।
⇨ ১৯৫০ সালের ১১ই মার্চ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন আবদুল মতিন।

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, এইচ এস সি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
২৪.
কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?
  1. ক) সম্রাট আকবর
  2. খ) সম্রাট বাবর
  3. গ) সম্রাট হুমায়ূন
  4. ঘ) সম্রাট আওরঙ্গজেব
সঠিক উত্তর:
গ) সম্রাট হুমায়ূন
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্রাট হুমায়ূন
ব্যাখ্যা
- হুমায়ুন (১৫৩০-১৫৫৬)  মুগল সম্রাট  বাবরের জ্যেষ্ঠ পুত্র।
- ১৫৩০ খ্রিস্টাব্দে পিতার উত্তরাধিকারী হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। 
-  সম্রাট হুমায়ুন বাংলার রাজধানীর নতুন নামকরণ করেন ‘জান্নাতাবাদ’ এবং হুমায়ূন এখানে ছয়মাস অবস্থান করেন।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
২৫.
বাংলাদেশের গণপরিষদের ১ম অধিবেশন কত তারিখে শুরু হয়?
  1. ক) ১০ এপ্রিল ১৯৭১
  2. খ) ১৭ এ্রপ্রিল ১৯৭১
  3. গ) ২৭ মার্চ ১৯৭১
  4. ঘ) ১০ এপ্রিল ১৯৭২
সঠিক উত্তর:
ঘ) ১০ এপ্রিল ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ এপ্রিল ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ২২শে মার্চ তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন।
- ২৩শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়।
- এর ধারাবাহিকতায় ১০ এপ্রিল ১৯৭২ বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
- এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ।
- প্রথম অধিবেশনে ১০ ও ১১ এপ্রিল মোট দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
- ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে।

উৎস: বাংলাদেশের সংবিধান : আরিফ খান।
২৬.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) জেনেভা
  3. গ) রোম
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
খ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভা
ব্যাখ্যা
(WHO)- World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা
– সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
– প্রতিষ্ঠা লাভ করে–  ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
– বর্তমান সদস্য– ১৯৪ টি 
– প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে উদযাপন করা হয়– ৭ এপ্রিল।
– বতর্মান মহাপরিচালক– টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েব সাইট (WHO)
২৭.
নিশিথ সূর্যের দেশ কাকে বলে?
  1. ক) ব্রাজিল
  2. খ) নরওয়ে
  3. গ) জাপান
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
খ) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
খ) নরওয়ে
ব্যাখ্যা
- নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। নরওয়ের উত্তরের কিছু অংশে সূর্য এপ্রিল থেকে আগস্ট সময়ে রাতের বেলায়ও অস্তমিত হয় না।
- যার কারণে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়।

অন্যদিকে,
- সাদা হাতির দেশ : থাইল্যান্ড
- জাপান : সূর্যোদয়ের দেশ : জাপান
- বজ্রড্রাগনের দেশ : ভুটান।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
২৮.
প্রাচীনকালে ঢাকা কোন জনপদের অধীনে ছিল?
  1. ক) হরিকেল
  2. খ) সমতট
  3. গ) বঙ্গ
  4. ঘ) রাঢ়
সঠিক উত্তর:
গ) বঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) বঙ্গ
ব্যাখ্যা
- প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিলো।
- এর মধ্যে ‘বঙ্গ’ জনপদ ছিলো অন্যতম।
- বৃহত্তর ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহের পূর্বাঞ্চল, বিক্রমপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালীর নিচু জলাভূমি নিয়ে ‘বঙ্গ’ জনপদ গঠিত ছিলো।
- এই অঞ্চলে বসবাসকারী ‘বঙ্গ’ জনগোষ্ঠী থেকে ‘বঙ্গ’ নামের উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয়।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
২৯.
কুইনাইন কোন গাছ থেকে তৈরী হয়?
  1. ক) সিনকোনা
  2. খ) কালমেঘ
  3. গ) বাসক
  4. ঘ) ফনিমনষা
সঠিক উত্তর:
ক) সিনকোনা
উত্তর
সঠিক উত্তর:
ক) সিনকোনা
ব্যাখ্যা
সিনকোনা (Cinchona):
- সিনকোনা Rubiaceae গোত্রের চিরসবুজ উদ্ভিদ। 
- এর অনেকগুলি প্রজাতি বলিভিয়া থেকে কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত অ্যান্ডিজ (Andes) উচ্চভূমিতে জন্মে।
- সিনকোনার প্রজাতি সংখ্যা প্রায় ৩৮; পত্রবিন্যাস বিপ্রতীপ, ফুল গুচ্ছবদ্ধ, গোলাপি বা সাদা, কখনও সুগন্ধি।
- সিনকোনা ম্যালেরিয়া ও অন্য কয়েক ধরনের জ্বরের ঔষধের উৎস।
- এই জাতীয় গাছে অন্যান্য ক্ষারক (alkaloid) আছে, যেগুলিকে একক বা মিশ্র হিসেবে টোটাকুইনা (totaquina) বলা হয়। এসব দ্রব্য কিছুটা ভেষজ গুণসম্পন্ন।
- সিনকোনার বাকল থেকে প্রাপ্ত প্রায় ৩০টি চিহ্নিত রাসায়নিক দ্রব্যের মধ্যে কুইনাইন সর্বোত্তম, অতঃপর ক্রমান্বয়ে কুইনিডাইন, সিনকোনিডাইন, সিনকোনাইন ইত্যাদি। 

উৎস: বাংলাপিডিয়া। 
৩০.
পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত?
  1. ক) আংকার
  2. খ) কাজাখাস্থান
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) লিসবন
সঠিক উত্তর:
গ) ইস্তাম্বুল
উত্তর
সঠিক উত্তর:
গ) ইস্তাম্বুল
ব্যাখ্যা
- দুই মহাদেশে অবস্থিত নগরী হচ্ছে তুরস্কের ইস্তানবুল।
- এটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে পড়েছে।
- এর পুরোনো নাম কন্সটান্টিনোপল।
 -এছাড়া এটি বাইজান্টিয়াম নামেও পরিচিত ছিল।

উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।
৩১.
‘বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?
  1. ক) কঙ্গো
  2. খ) সোমালিয়া
  3. গ) ভারত
  4. ঘ) লাইবেরিয়া
সঠিক উত্তর:
ঘ) লাইবেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাইবেরিয়া
ব্যাখ্যা
- বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত। 
- ২০০৮ সালে এটি নির্মাণ করা হয়।
- নির্মাণ করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা।

উৎস: বাংলাপিডিয়া ও পত্রিকা রিপোর্ট ।
৩২.
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) Hardware
  4. ঘ) Software
সঠিক উত্তর:
খ) ROM
উত্তর
সঠিক উত্তর:
খ) ROM
ব্যাখ্যা
রম (ROM):
- ROM এর পূর্ণ অর্থ হলো Read Only Memory.
- এটি মূলত এক ধরনের নন-ভোলাইটল মেমরি (Non-Volatile Memory)। অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না।
- কম্পিউটারের মাইক্রোপ্রসেসর ও হার্ডওয়্যারের অভ্যন্তরীণ কার্যাবলি সম্পাদনের প্রোগ্রাম রমে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে।
- কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ROM বলে। 
- সাধারণত রমে নতুন কিছু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না। 

রম এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: 
১. রম এক ধরনের নন-ভোলাইটল মেমরি।
২. সরাসরি সিপিইউয়ের সাথে সংযোগ থাকে।
৩. রমে ম্যানুফেকচাররার কর্তৃক প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা থাকে।
৪. সাধারণত নতুন কিছু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না।
৫. সাধারণত সংরক্ষিত তথ্য শুধু পড়া যায়, লেখা যায় না।
৬. বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত হয় কত তারিখে?
  1. ক) ১০ ডিসেম্বর
  2. খ) ১০ মার্চ
  3. গ) ১২ ডিসেম্বর
  4. ঘ) ১২ মার্চ
সঠিক উত্তর:
গ) ১২ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ ডিসেম্বর
ব্যাখ্যা
- ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ২০১৬ সালে ১২ ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবস ঘোষণা করে সরকার।
- বর্তমানে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়ে আসছে।

সুত্র: দৈনিক প্রথম আলো।
৩৪.
‘কুতুব মিনার’ কোথায় অবস্থিত?
  1. ক) কলকাতায়
  2. খ) দিল্লী
  3. গ) মুম্বাই
  4. ঘ) আসাম
সঠিক উত্তর:
খ) দিল্লী
উত্তর
সঠিক উত্তর:
খ) দিল্লী
ব্যাখ্যা
- কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত।
- শাহী দিল্লির আইকনিক স্থাপত্য কুতুব মিনারের নির্মাণ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি ছিলেন মুহম্মদ ঘোরীর একজন সেনাপতি।
- ১১৯২ সালে মুহম্মদ ঘোরীর কাছে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পরই দিল্লিতে হিন্দু শাসনের অবসান হয়, আর তার কয়েক বছর পরেই শুরু হয় এই মিনারের নির্মাণকাজ।

উৎসঃ বিবিসি
৩৫.
‘বিশ্ব ডাক দিবস’ কত তারিখে?
  1. ক) ১০ অক্টোবর
  2. খ) ১৫ অক্টোবর
  3. গ) ৬ অক্টোবর
  4. ঘ) ৯ অক্টোবর
সঠিক উত্তর:
ঘ) ৯ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ অক্টোবর
ব্যাখ্যা
- ৯ অক্টোবর ১৮৭৪ বিশ্ব ডাক ইউনিয়ন বা Universal Postal Union গঠিত হয়।
- এর প্রতিষ্ঠার তারিখ ৯ অক্টোবর প্রতিবছর বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়।
এছাড়াও -
- ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস।
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।
- ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৩৬.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। এদের ল.সা.গু ১২০ হলে সংখ্যা দুটি কত?
  1. ক) ১৬ ও ১৮
  2. খ) ১৫ ও ২৪
  3. গ) ১৫ ও ২৮
  4. ঘ) ১৮ ও ২৬
সঠিক উত্তর:
খ) ১৫ ও ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ ও ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। এদের ল.সা.গু ১২০ হলে সংখ্যা দুটি কত?

সমাধান:
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮

মনেকরি 
একটি সংখ্যা = ৫ক 
অপর সংখ্যা = ৮ক 

৫ক ও ৮ক এর  ল.সা.গু = ৪০ক 

প্রশ্নমতে 
৪০ক = ১২০
ক = ৩

একটি সংখ্যা = ৫ক = ৫ × ৩ = ১৫
অপর সংখ্যা = ৮ক = ৮ × ৩ = ২৪
৩৭.
রহিমের বয়স ১২ বছর। রহিমের বয়স করিমের বয়সের ৩ গুণ। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত হবে?
  1. ক) ৮ বছর
  2. খ) ১৩ বছর
  3. গ) ১৬ বছর
  4. ঘ) ১৮ বছর
সঠিক উত্তর:
গ) ১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রহিমের বয়স ১২ বছর। রহিমের বয়স করিমের বয়সের ৩ গুণ। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত হবে?

সমাধান:
রহিমের বয়স ১২ বছর
করিমের বয়স = ১২/৩ = ৪ বছর 

মনেকরি 
x বছর পর রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে

প্রশ্নমতে 
১২ + x = ২(x + ৪)
বা, x + ১২ = ২x  + ৮
বা, ২x - x  = ১২ - ৮
x = ৪

তখন রহিমের বয়স হবে = ১২ + ৪ = ১৬ বছর 
৩৮.
যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?
  1. ক) ৯ দিনে
  2. খ) ১২ দিনে
  3. গ) ৮ দিনে
  4. ঘ) ১০ দিনে
সঠিক উত্তর:
ক) ৯ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?

সমাধান:
অতিরিক্ত ৩ জন আসলে মোট লোকসংখ্যা = (৯ + ৩) জন
= ১২ জন

৯ জন লোক একটি কাজ করে ১২ দিনে
১ জন লোক ঐ কাজ করে (১২ × ৯) দিনে
১২ জন লোক ঐ কাজ করে (১২ × ৯)/১২ দিনে
= ৯ দিনে
৩৯.
৮৪ কোন সংখ্যার ২৪%?
  1. ক) ২৫০
  2. খ) ৩০০
  3. গ) ২২৫
  4. ঘ) ৩৫০
সঠিক উত্তর:
ঘ) ৩৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ কোন সংখ্যার ২৪%?

সমাধান:
ক এর ২৪% = ৮৪
বা, ২৪ক/১০০ = ৮৪
বা, ২৪ক = ৮৪ × ১০০
বা, ক = (৮৪ × ১০০)/২৪
∴ ক = ৩৫০
৪০.
৬৬ লিটারের ১.২% কত?
  1. ক) ৬.১২ লিটার
  2. খ) ১.২২ লিটার
  3. গ) .৬৯২ লিটার
  4. ঘ) .৭৯২ লিটার
সঠিক উত্তর:
ঘ) .৭৯২ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) .৭৯২ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৬ লিটার ১.২% কত?

সমাধান: 
৬৬ লিটার ১.২% = (৬৬ × ১.২)/১০০ লিটার
= ০.৭৯২ লিটার
৪১.
কোন পরীক্ষায় বাংলায় ৬০%, গণিতে ৫০% এবং ৪০% উভয় বিষয়ে পাস করে। উভয় বিষয়ে ৬০ জন ফেল করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ১৭০
  2. খ) ২০০
  3. গ) ২৩০
  4. ঘ) ২২০
সঠিক উত্তর:
খ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় বাংলায় ৬০%, গণিতে ৫০% এবং ৪০% উভয় বিষয়ে পাস করে। উভয় বিষয়ে ৬০ জন ফেল করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?


সমাধান: 
শুধু বাংলায় পাস করে = (৬০ - ৪০)%
= ২০%

শুধু গণিতে পাস করে = (৫০ - ৪০)%
= ১০%

বাংলা, গণিত এবং উভয় বিষয়ে পাস করে = (২০ + ১০ + ৪০)%
= ৭০%

∴ উভয় বিষয়ে ফেল করে = (১০০ - ৭০)%
= ৩০%

৩০ জন ফেল করলে মোট পরীক্ষার্থী = ১০০ জন 
১ জন ফেল করলে মোট পরীক্ষার্থী = ১০০/৩০ জন 
৬০ জন ফেল করলে মোট পরীক্ষার্থী = ১০০ × ৬০/৩০ জন 
= ২০০ জন 
৪২.
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল। শতকরা ক্ষতি কত?
  1. ক) ২০%
  2. খ) ৪%
  3. গ) ৬%
  4. ঘ) ৮%
সঠিক উত্তর:
ক) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল। শতকরা ক্ষতি কত?

সমাধান:
দ্রব্যটির ক্রয়মূল্য = ৮০ + ২০ = ১০০ টাকা 

ক্ষতি = ২০ টাকা 

 শতকরা ক্ষতি = {(২০/১০০) × ১০০%}
= ২০%
৪৩.
{(x + y)/x} + {(x - y)/y} - {(x2 - y2)/xy} = কত?
  1. ক) 2y/x
  2. খ) x/y
  3. গ) 2x/y
  4. ঘ) y/x
সঠিক উত্তর:
ক) 2y/x
উত্তর
সঠিক উত্তর:
ক) 2y/x
ব্যাখ্যা
প্রশ্ন: {(x + y)/x} + {(x - y)/y} - {(x2 - y2)/xy} = কত?

সমাধান:
{(x + y)/x} + {(x - y)/y} - {(x2 - y2)/xy}
= y(x + y) + x(x - y) - (x2 - y2)/xy
= (xy + y2 + x2 - xy - x2 + y2)/xy
= 2y2/xy
=2y/x
৪৪.
x + y = 8, x - y = 6 হলে x2 + y2 এর মান কত?
  1. ক) 45
  2. খ) 46
  3. গ) 50
  4. ঘ) 49
সঠিক উত্তর:
গ) 50
উত্তর
সঠিক উত্তর:
গ) 50
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 8, x - y = 6 হলে x2 + y2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x + y = 8
x - y = 6

আমরা জানি
2(x2 + y2) = (x + y)2 + (x - y)2
2(x2 + y2)= 82 + 62
2(x2 + y2)= 64 + 36
2(x2 + y2)= 100
(x2 + y2)= 50
৪৫.
x + 1/x = 4 হলে x4 + 1/x4 এর মান কত?
  1. ক) 79
  2. খ) 194
  3. গ) 192
  4. ঘ) 195
সঠিক উত্তর:
খ) 194
উত্তর
সঠিক উত্তর:
খ) 194
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 4 হলে x4 + 1/x4 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে 
 x + 1/x = 4

 x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2.x2.1/x2
= {(x)2 + (1/x)2}2 - 2
= {(x + 1/x)2 - 2.x.1/x}2 - 2
= (42 - 2)2 - 2
= (16 - 2)2 - 2
= 142 -2
= 196 - 2
= 194
৪৬.
একটি কোণের পরিমাণ ৮০ ডিগ্রী হলে একে কি কোণ বলে?
  1. ক) স্থূলকোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) সমকোণ
  4. ঘ) সরলকোণ
সঠিক উত্তর:
খ) সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
সমাধান:
- ৯০ ডিগ্রি এর চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে।
- একটি কোণের পরিমাণ ৮০ ডিগ্রী হলে একে সূক্ষ্মকোণ বলে ।
৪৭.
৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
  1. ক) ০°
  2. খ) ২৮০°
  3. গ) ৯০°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
গ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন:  ৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?

সমাধান: 
সম্পূরক কোণদ্বয়ের সমষ্টি = ১৮০°
৯০° কোণের সম্পূরক কোণ = ১৮০°- ৯০° = ৯০°
৪৮.
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণটি কত?
  1. ক) ৬০°
  2. খ) ৮০°
  3. গ) ৯০°
  4. ঘ) ১০০°
সঠিক উত্তর:
খ) ৮০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণটি কত?

সমাধান:  
চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°
চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০°

 চতুর্থ কোণটি= (৩৬০ - ২৮০)° বা ৮০°
৪৯.
x + y, x - y , x2 - y2 এর গ.সা.গু কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) x2 - y2
  4. ঘ) x + y
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x + y, x - y , x2 - y2 এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x + y
২য় রাশি = x - y
৩য় রাশি = x2 - y2
= (x + y)(x - y)

নির্ণেয় গ.সা.গু = 1
৫০.
একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ক) ৩৩৯
  2. খ) ৩৪০
  3. গ) ৩৪১
  4. ঘ) ৩৪২
সঠিক উত্তর:
গ) ৩৪১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৪১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত? 

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
৩৮১ - ক  =ক  - ৩০১
ক + ক = ৩৮১ + ৩০১
বা, ২ক = ৬৮২
বা ক  = ৩৪১
৫১.
'Call to mind' means-
  1. ক) recall
  2. খ) fantasize
  3. গ) attend
  4. ঘ) remember
সঠিক উত্তর:
ঘ) remember
উত্তর
সঠিক উত্তর:
ঘ) remember
ব্যাখ্যা
Call to mind:
English Meaning- 
1. To remember.
2. To be a reminder of.
Bengali Meaning- মনে রাখা। 

Example Sentence: That song calls to mind many fond memories of my childhood.

Source: Collins Dictionary. 
৫২.
I agree___your proposal.
  1. ক) to
  2. খ) with
  3. গ) in
  4. ঘ) after
সঠিক উত্তর:
ক) to
উত্তর
সঠিক উত্তর:
ক) to
ব্যাখ্যা
Agree to- কোন প্রস্তাবে সম্মত হওয়া। 
Example: I agree to your proposal. 

Agree (with): মেলা; সঙ্গতিপূর্ণ হওয়া; খাপ খাওয়া; মানানসই হওয়া; মানানো।
Example: Your statement does not agree with the newspaper report.

Agree with, on, in (কাহারও সঙ্গে কোন বিষয়ে একমত হওয়া)- I cannot agree with you on this point. I agreed with him in his views. 

Source: 
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৫৩.
Black sheep এর অর্থ হচ্ছে—
  1. ক) A sheep of black colour
  2. খ) Big sheep
  3. গ) Wicked man
  4. ঘ) Costly sheep
সঠিক উত্তর:
গ) Wicked man
উত্তর
সঠিক উত্তর:
গ) Wicked man
ব্যাখ্যা
Black sheep: 
• English Meaning-
1. A disfavored or disreputable member of a group.
2. A member of a family or group who is regarded as a disgrace to it.
• Bengali Meaning- দলের, পরিবারের বা সমাজের কলঙ্কজনক ব্যক্তি।

Wicked man- মন্দ; খারাপ; ভ্রান্ত, অসৎ; অন্যায়; নীতিবিগর্হিত ব্যক্তি।

Example Sentence: Rachel is the black sheep in the family because she is an artist whereas everyone else is an economist.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৪.
Los Angeles has___ideal climate.
  1. ক) an
  2. খ) a
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ক) an
উত্তর
সঠিক উত্তর:
ক) an
ব্যাখ্যা
Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, etc. 
- তাই প্রদত্ত sentence এ 'an' বসবে। 
Complete Sentence: Los Angeles has an ideal climate.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
৫৫.
'Lingua Franca' means__
  1. ক) French Language
  2. খ) A mixed Language
  3. গ) Universal Language
  4. ঘ) Translated version
সঠিক উত্তর:
খ) A mixed Language
উত্তর
সঠিক উত্তর:
খ) A mixed Language
ব্যাখ্যা
Lingua Franca: 
• English Meaning- 1. A common language consisting of Italian mixed with French, Spanish, Greek, and Arabic that was formerly spoken in Mediterranean ports.
2. Any of various languages used as common or commercial tongues among peoples of diverse speech.
• Bengali Meaning- বহু ভাষাভাষী অঞ্চলে যে ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। 

• Example Sentence: 
1. English is used as a lingua franca among many airline pilots.
2. Just look at TikTok, where storytelling has become a lingua franca.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৬.
'Adjective of the word 'Circle' is--
  1. ক) Encircle
  2. খ) Circle like
  3. গ) Circular
  4. ঘ) Circuler
সঠিক উত্তর:
গ) Circular
উত্তর
সঠিক উত্তর:
গ) Circular
ব্যাখ্যা
Circular (adjective): 
• English Meaning- Having the form of a circle.
• Bengali Meaning- গোল; বৃত্তাকার; বৃত্তাকারে পরিভ্রাম্যমাণ। 

Circle (noun): 
• English Meaning- A closed plane curve every point of which is equidistant from a fixed point within the curve. 
• Bengali Meaning- (১) (জ্যামিতি) বৃত্ত; পরিধি; পরিধি রেখা।
(২) বৃত্তাকার বস্তু: We stood in a circle.

Encircle (verb): 
• English Meaning- To form a circle around.
• Bengali Meaning- বৃত্তাকারে ঘিরে ফেলা; বৃত্তাবদ্ধ করা। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৭.
Who wrote Crime and Punishment?
  1. ক) Shelley
  2. খ) Tolstoy
  3. গ) Dostoevsky
  4. ঘ) Byron
সঠিক উত্তর:
গ) Dostoevsky
উত্তর
সঠিক উত্তর:
গ) Dostoevsky
ব্যাখ্যা
Crime and Punishment: 
- Crime and Punishment উপন্যাসটি লিখেছেন রাশিয়ান লেখক Fyodor Dostoyevsky. 
- এটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৬ সালে। 
- মনোরোগবিদ্যা সম্পর্কিত অন্যতম সেরা উপন্যাস।  
- এ উপন্যাসে মূল চরিত্র Raskolnikov. 

Source: Encyclopedia Britannica. 
৫৮.
Change the voice 'Who is calling me?
  1. ক) By whom am I called?
  2. খ) By whom I am called?
  3. গ) By whom I was called?
  4. ঘ) By whom am I being called?
সঠিক উত্তর:
ঘ) By whom am I being called?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) By whom am I being called?
ব্যাখ্যা
'Who is calling me?' বাক্যটি Present Continuous tense এ আছে। 

•  Present Continuous Tense passive voice করার structure নিম্ন রূপ:
- Active form এর object + am/is/are + being + verb এর past participle + Active form এর Subject এর Objective form + extension.
- Interrogative sentence এর ক্ষেত্রে Passive voice এ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হয়। 
- Interrogative sentence এ who এর পরিবর্তে by whom হবে।

Active Voice: Who is calling me?
Passive Voice: By whom am I being called?

Source: Advanced Learner's HSC Communicative English. 
৫৯.
Where do the following lines occur in? Alone alone, all, all alone, Alone on a wide, wide sea____
  1. ক) The Rime of the Ancient Mariner
  2. খ) Kubla Khan
  3. গ) The Nightingle
  4. ঘ) The Dungeon
সঠিক উত্তর:
ক) The Rime of the Ancient Mariner
উত্তর
সঠিক উত্তর:
ক) The Rime of the Ancient Mariner
ব্যাখ্যা
The Rime of the Ancient Mariner কবিতাটি রচনা করেন Samuel Taylor Coleridge. 

The Rime of the Ancient Mariner: 
• এই কবিতাটি প্রথম পাওয়া যায় Lyrical Ballads এ, যা ১৭৯৮ সালে যৌথভাবে প্রকাশ করেন William Wordsworth এবং S.T. Coleridge. 
• The important character of this poem:
- The Mariner,
- Wedding Guest,
- Albatross (A bird),
- The Nightmare,
- Life in Death.

Samuel Taylor Coleridge (1772 - 1834):
Samuel Taylor Coleridge is an English Poet, critic, and philosopher.
- He was a collaborator of William Wordsworth in the publication of the Lyrical Ballads.
- He is also remembered for his literary critique 'Biographia Literaria'.
Major works:
The Rime of Ancient Mariner (1798),
Kubla Khan,
Christabel,
Ode on Dejection.

Source: Encyclopedia Britannica.
৬০.
Imperialism, the Highest Stage of Capitalism ____Who wrote?
  1. ক) Thomas Hobbes
  2. খ) V. Lenin
  3. গ) Karl Marx
  4. ঘ) Plato
সঠিক উত্তর:
খ) V. Lenin
উত্তর
সঠিক উত্তর:
খ) V. Lenin
ব্যাখ্যা
Vladimir Lenin:
- পরিচয়: রুশ কমিউনিস্ট পার্টি ও সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা।
- বিদেশ থেকে প্রকাশিত তাঁর পত্রিকার নাম: ইসক্রা।
- বলশেভিক পার্টির প্রতিষ্ঠা: ১৯০৩।
- তাঁর বিখ্যাত গ্রন্থ:
Imperialism: The Highest Stage of Capitalism.
→ Materialism and Empirio Criticism.
→ Philosophical Notebook.
→ State and Revolution.

Source: Encyclopedia Britannica. 
৬১.
Which is the correct sentence?
  1. ক) He is compared with a Lion.
  2. খ) He is compared to a Lion.
  3. গ) He is compared of a Lion.
  4. ঘ) He is compared on a Lion.
সঠিক উত্তর:
খ) He is compared to a Lion.
উত্তর
সঠিক উত্তর:
খ) He is compared to a Lion.
ব্যাখ্যা
Compare to: 
• Meaning- ভিন্নধর্মী বস্তুর মধ্যে তুলনা করা। 
• Example- In the poem, the cloud is compared to cotton. 

Compare with:
• Meaning- সদৃশ ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা। 
• Example- Nazrul is compared with Shelly of England. 

- প্রশ্নে ব্যক্তির সাথে সিংহের তুলনা করা হয়েছে। তাই এখানে 'compare to' appropriately বসে। 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
৬২.
Maiden Speech means___
  1. ক) First Speech
  2. খ) Early Speech
  3. গ) Find Speech
  4. ঘ) Late Speech
সঠিক উত্তর:
ক) First Speech
উত্তর
সঠিক উত্তর:
ক) First Speech
ব্যাখ্যা
Maiden Speech: 
• English Meaning- The first speech that a politician makes in parliament after becoming a member of it.
• Bengali Meaning- পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ।

Example:
1. She was terrified of making her maiden speech.
2. The veteran politician specifically promised an end to abductions in his maiden speech.

Source: 
1. Collins Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৬৩.
What is the meaning of viva voce?
  1. ক) Interview
  2. খ) Face to face
  3. গ) Written
  4. ঘ) Orally
সঠিক উত্তর:
ঘ) Orally
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Orally
ব্যাখ্যা
Viva Voce (adjective, adverb): 
• English Meaning- By word of mouth, expressed or conducted by means of speech, orally
• Bengali Meaning- মৌখিক; মৌখিকভাবে।

Example Sentence- The students are required to write two papers and take a viva voce examination.

Source: 
1. Collins Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৬৪.
Once in a blue moon means-
  1. ক) always
  2. খ) very rarely
  3. গ) nearly
  4. ঘ) hourly
সঠিক উত্তর:
খ) very rarely
উত্তর
সঠিক উত্তর:
খ) very rarely
ব্যাখ্যা
Once in a blue moon:   
• English Meaning: very rarely.
• Bangla Meaning: কদাচিৎ।    

Example Sentence: He comes around once in a blue moon.
Bangla Meaning: সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।

Source: Live MCQ lecture. 
৬৫.
She will have finished the job before____.
  1. ক) he come
  2. খ) he came
  3. গ) he has come
  4. ঘ) he comes
সঠিক উত্তর:
ঘ) he comes
উত্তর
সঠিক উত্তর:
ঘ) he comes
ব্যাখ্যা
• Before দ্বারা দুটি clause যুক্ত হলে, 
- আগের clause টির verb এর tense future হলে, পরের clause টির verb present indefinite tense হয়। 

• After দ্বারা দুটি clause যুক্ত হলে,
- আগের clause টির verb present বা future tense এর হলে, পরের clause টি Present Perfect tense হয়। 

তাই Complete Sentence টি হবে- She will have finished the job before he comes. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৬৬.
For which of the following disciplines Nobel Prize is awarded?
  1. ক) Physics and Chemistry
  2. খ) Physiology or medicine
  3. গ) Literature, Peace and Economics
  4. ঘ) All of these
সঠিক উত্তর:
ঘ) All of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of these
ব্যাখ্যা
• নোবল পুরস্কার:
- ১৯০১ সাল থেকে চিকিৎসা, রসায়ন, পদার্থবিদ্যা, সাহিত্য ও শান্তি এই পাঁচটি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।
- ১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়। 
- ১৯৬৯ সাল থেকে ৬টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়।

সূত্র: nobleprize.org
৬৭.
Helen of Troy was wife of___
  1. ক) Agamemnon
  2. খ) Achilles
  3. গ) Menelaus
  4. ঘ) Ulysses
সঠিক উত্তর:
গ) Menelaus
উত্তর
সঠিক উত্তর:
গ) Menelaus
ব্যাখ্যা
Helen of Troy, Greek Helene, in Greek legend, the most beautiful woman of Greece and the indirect cause of the Trojan War.
- She was daughter of Zeus, either by Leda or by Nemesis, and sister of the Dioscuri.
- As a young girl she was carried off by Theseus, but she was rescued by her brothers.
- Menelaus, in Greek mythology, king of Sparta and the younger son of Atreus, king of Mycenae was the husband of Helen.

Source: Britannica
৬৮.
The correct spelling is____
  1. ক) Humorious
  2. খ) Humorous
  3. গ) Humourius
  4. ঘ) Humurious
সঠিক উত্তর:
খ) Humorous
উত্তর
সঠিক উত্তর:
খ) Humorous
ব্যাখ্যা
Humorous (adjective): 
• English Meaning- Full of or characterized by that quality which appeals to a sense of the ludicrous or absurdly incongruous.
• Bengali Meaning- রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক। 

• Synonyms- Funny, Comedic, Amusing, Comical. 
• Antonyms- Serious, Lame, Unfunny, Humorless. 

• Example Sentences- 
1. The book is very humorous.
2. The humorous moments in an otherwise somber affair.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. 
৬৯.
He slept ___ eight o'clock.
  1. ক) till
  2. খ) from
  3. গ) for
  4. ঘ) since
সঠিক উত্তর:
ক) till
উত্তর
সঠিক উত্তর:
ক) till
ব্যাখ্যা
Till- পর্যন্ত। 
From- থেকে; হতে; অবধি। 
For- উদ্দেশে; অভিমুখে; লক্ষ্যে; দিকে। 
Since- ইতিপূর্বে; ইতিমধ্যে। 

• He slept till eight o'clock. 
অর্থ- সে আটটা পর্যন্ত ঘুমিয়েছে। 

- till বসালে বাক্যের অর্থ পূর্ণতা পায়।
- কারন এই বাক্য দ্বারা বোঝাচ্ছে যে অতীতে একটা কাজ হয়েছিল, তাই till হবে।
- অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে এমন বোঝাচ্ছে না তাই since, from হবে না। 
৭০.
What is the antonym of 'famous'?
  1. ক) illiterate
  2. খ) immature
  3. গ) obscure
  4. ঘ) literate
সঠিক উত্তর:
গ) obscure
উত্তর
সঠিক উত্তর:
গ) obscure
ব্যাখ্যা
Famous (adjective): 
• English Meaning- Widely known. 
• Bengali Meaning-  বিখ্যাত; সুবিদিত। 

• Synonyms: Famed, Celebrated, Prominent, Renowned, etc. 
• Antonyms: Unknown, Obscure (অখ্যাত), Anonymous, Insignificant, etc. 

• Example Sentence: A book about some of the most famous people of the last century.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.