পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ১৫ রিভিশন পরীক্ষা (১১ - ১৪)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
  1. কাঁদ
  2. মার
  3. ধর
  4. জয়
সঠিক উত্তর:
জয়
উত্তর
সঠিক উত্তর:
জয়
ব্যাখ্যা
অ(অচ্) সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ:
- √পট + অ = পাঠ,
- √জি + অ = জয় ইত্যাদি।

অন্যদিকে, 
------------------
'অ' বাংলা কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ:
 অ-প্রত্যয়: কেবল ভাববাচ্যে অ-প্রত্যয় যুক্ত হয়।
যেমন:
- √ধর্ + অ = ধর,
- √কাঁদ্ + অ = কাঁদ,
- √মার + অ = মার।

আধুনিক বাংলায় অ-প্রত্যয় সর্বত্র উচ্চারিত হয় না।
যেমন-
- √হার্ + অ = হার,
- √জিত্ + অ = জিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
'ঞ্জ' যুক্তবর্ণের শুদ্ধ গঠন কোনটি?
  1. জ্‌ + ঞ
  2. ঙ্‌ + জ
  3. ঞ্‌ + জ
  4. জ্‌ + ঙ
সঠিক উত্তর:
ঞ্‌ + জ
উত্তর
সঠিক উত্তর:
ঞ্‌ + জ
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণের গঠন :
- ঞ্ঝ = ঞ + ঝ,
- ষ্ণ = ষ + ণ,
- ঞ্চ = ঞ্‌ + চ,
- ঞ্জ = ঞ্‌  + জ,
- জ্ঞ = জ্‌ + ঞ, 
- হ্ম = হ্‌ + ম। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
'ষ' এর অশুদ্ধ ব্যবহার ঘটেছে নিচের কোন শব্দে?
  1. অভিষেক
  2. প্রতিষেধক
  3. ভূমিষাৎ
  4. ভবিষ্যৎ
সঠিক উত্তর:
ভূমিষাৎ
উত্তর
সঠিক উত্তর:
ভূমিষাৎ
ব্যাখ্যা
• ষ ব্যবহারের নিয়ম:
- অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের 'স' ষ হয়।
যেমন: ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।

- ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়।
যেমন: অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, প্রতিসেধক > প্রতিষেধক, প্রতিস্থান > প্রতিষ্ঠান, অনুস্থান > অনুষ্ঠান, বিসম > বিষম, সুসমা > সুষমা ইত্যাদি।

-----------------
- বিদেশি ভাষা থেকে আগত শব্দে ষ হয় না।
যেমন: জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।

- সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদেও ষ হয় না।
যেমন: অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. অদ্যবধি
  2. অন্যোন্যপায়
  3. অধ্যাবসায়
  4. অত্যধিক
সঠিক উত্তর:
অত্যধিক
উত্তর
সঠিক উত্তর:
অত্যধিক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: অত্যধিক।
- বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অত্যন্ত বেশি;
- প্রয়োজনের অতিরিক্ত।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
অদ্যবধি - অদ্যাবধি। 
অধ্যাবসায় - অধ্যবসায়। 
অন্যোন্যপায় - অনন্যোপায়। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শুদ্ধ যুক্তবর্ণ কোনটি?
  1. ক্ + ষ্‌ + ম = ক্ষ্ম
  2. ঞ্‌ + হ = ঞ্ছ
  3. ঞ্‌ + ষ = ষ্ণ
  4. ক্‌ + ষ = হ্ম
সঠিক উত্তর:
ক্ + ষ্‌ + ম = ক্ষ্ম
উত্তর
সঠিক উত্তর:
ক্ + ষ্‌ + ম = ক্ষ্ম
ব্যাখ্যা
• শুদ্ধ যুক্তবর্ণ-  ক্ + ষ্‌ + ম = ক্ষ্ম। 

কিছু গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ হলো:
- ঞ্‌ + জ = ঞ্জ,
- ঞ্‌ + চ = ঞ্চ,
- হ্ + ম = হ্ম,
- ঞ্‌ + ছ = ঞ্ছ,
- ষ্‌ + ণ =  ষ্ণ,
- ক্ + ষ্‌ + ম = ক্ষ্ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
.
মূর্ধন্য-ণ এর শুদ্ধ ব্যবহার ঘটেছে কোন শব্দ?
  1. ঝরণা
  2. পরাণ
  3. ক্ষৌণি
  4. গভর্ণর
সঠিক উত্তর:
ক্ষৌণি
উত্তর
সঠিক উত্তর:
ক্ষৌণি
ব্যাখ্যা
• মূর্ধন্য-ণ ব্যবহারের নিয়ম:
বাংলা শব্দের বানানে দন্ত্য-ন এর পরিবর্তে মূর্ধন্য-ণ ব্যবহার হওয়ার কিছু নিয়ম রয়েছে। সাধারণভাবে 'র, ষ, ক্ষ' এই তিনটি অক্ষরের পর মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়।
যেমন:
- র অর্থ: র, ঋ, রেফ্, র-ফলা, ঋ-কার। উদাহরণ- কারণ, ঋণ, কর্ণ, তৃণ ইত্যাদি।
- ষ: ষণ্ড, ঘর্ষণ, বিষ্ণু, ভূষণ, দূষণ ইত্যাদি।
- ক্ষ: ক্ষণ, ক্ষীণ, ক্ষুণ্ণ, ক্ষৌণি ইত্যাদি।

• মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন এর ব্যবহার:
অতৎসম শব্দের বানানে ণ ব্যবহার করা হবে না।
যেমন:
অঘ্রান, ইরান, কান, কোরান, গভর্নর, গুনতি, গোনা, ঝরনা, পরান, রানি, সোনা।

উৎস: বাংলা লেখার নিয়মকানুন, ড. হায়াৎ মামুদ।
.
বানানের নিয়ম অনুসারে কোনটি শুদ্ধ?
  1. রুপালি
  2. আসামী
  3. পূজো
  4. বোমাবাজী
সঠিক উত্তর:
রুপালি
উত্তর
সঠিক উত্তর:
রুপালি
ব্যাখ্যা
শুদ্ধ বানান: রুপালি। 

• (ই, উ) ব্যবহারের নিয়ম:
সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল ই এবং উ এবং এদের কারচিহ্ন হিসেবে 'বি-কার' ও 'ও-কার' ব্যবহৃত হবে।

যেমন:
ই:
আরবি, আসামি, ইংরেজি, ইমান, ইরানি, উনিশ, ওকালতি, কাহিনি, কুমির, কেরামতি, খুশি, খেয়ালি গাড়ি, গোয়ালিনি, চাচি, জমিদারি, জাপানি, জার্মানি, টুপি, তরকারি, দাড়ি, দাদি, দাবি, দিঘি, দিদি, নানি নিচু, পশমি, পাখি, পাগলামি, পাগলি, পিসি, ফরাসি, ফরিয়াদি, ফারসি, ফিরিঙ্গি, বর্ণালি, বাঁশি, বাঙালি, বাড়ি, বিবি, বুড়ি, বেআইনি, বেশি, বোমাবাজি, ভারি (অত্যন্ত অর্থে), মামি, মালি, মাসি, মাস্টারি, রানি, রুপালি, রেশমি, শাড়ি, সরকারি, সিন্ধি, সোনালি, হাতি, হিজরি, হিন্দি, হেঁয়ালি।

উ:
চুন, পুজো, পুব, মুলা, মুলো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
p - (1/p) = 5 হলে {p + (1/p)}2 = কত?
  1. 29
  2. 21
  3. 27
  4. 19
সঠিক উত্তর:
29
উত্তর
সঠিক উত্তর:
29
ব্যাখ্যা
প্রশ্ন: p - (1/p) = 5 হলে {p + (1/p)}2 = কত? 

সমাধান: 
{p + (1/p)}2 = {p - (1/p)}2 + 4. p. 1/p 
= (5)2 + 4 
= 25 + 4 
= 29  ।
.
a + a-1 = 3 হলে a4 + (a-4) = কত?
  1. 47
  2. 27
  3. 51
  4. 49
সঠিক উত্তর:
47
উত্তর
সঠিক উত্তর:
47
ব্যাখ্যা
প্রশ্ন: a + a-1 = 3 হলে a4 + (a-4) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + a-1 = 3 
বা, a + (1/a) = 3 

এখন, 
 a4 + (a-4)
= a4 + (1/a4
= (a2)2 + (1/a2)2 
= {(a)2 + (1/a2)}2 - 2.a2. 1/a2 
= {(a + 1/a)2 - 2. a. 1/a}2 - 2 
= {(3)2 - 2}2 - 2 
= (9 - 2)2 - 2 
= (7)2 - 2 
= 49 - 2 
= 47  ।
১০.
মানবদেহের প্রধান রেচন অঙ্গের একক কী?
  1. সাইনাস
  2. নিউরন
  3. নেফ্রন
  4. লোবিউল
সঠিক উত্তর:
নেফ্রন
উত্তর
সঠিক উত্তর:
নেফ্রন
ব্যাখ্যা
• রেচন:
- যে জৈবিক প্রক্রিয়ায় দেহে বিপাক ক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হয় তাকে রেচন বলা হয়। 

⇒ মানবদেহের রেচন অঙ্গ হলো কিডনি অথবা বৃক্ক।
⇒ বৃক্কের একক হলো নেফ্রন।

• শরীরের অতিরিক্ত পানি, লবণ এবং জৈব পদার্থগুলো সাধারণত রেচনের মাধ্যমে দেহ থেকে বের করে দিয়ে বৃক্ক দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে।
- দেহের এই বর্জ্য পদার্থগুলো শরীরে কোনো কারণে জমতে থাকলে নানা রকমের অসুখ দেখা দেয়, পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

তথ্যসূত্র:
- মাধ্যমিক জীববিজ্ঞান, ৯ম ও ১০ম শ্রেণি।
১১.
উদ্ভিজ্জ স্নেহপদার্থ নয় কোনটি?
  1. বাদাম তেল
  2. ডালডা
  3. সয়াবিন তেল
  4. ভুট্টার তেল
সঠিক উত্তর:
ডালডা
উত্তর
সঠিক উত্তর:
ডালডা
ব্যাখ্যা
• স্নেহ:
- সুষম খাদ্য উপাদানের মধ্যে স্নেহ একটি প্রয়োজনীয় উপাদান।
- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি এই উপাদানটির মুখ্য কাজ হলো তাপ উৎপাদন করা। 
- শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালরি থাকে। 

উৎস অনুযায়ী স্নেহপদার্থ দুই ধরনের, যথা
- উদ্ভিজ্জ স্নেহপদার্থ এবং
- প্রাণিজ স্নেহপদার্থ।

⇒ উদ্ভিজ্জ স্নেহপদার্থ:
-উদ্ভিজ্জ স্নেহপদার্থের মধ্যে সয়াবিন, সরিষা, তিল, বাদাম, সূর্যমুখী এবং ভুট্টার তেল ভোজ্যতেল হিসেবে ব্যবহার করা হয়।
-ভোজ্যতেলের মধ্যে সয়াবিন তেল উৎকৃষ্টতম।

⇒ প্রাণিজ স্নেহপদার্থ:
- চর্বি, ঘি, ডালডা ইত্যাদি প্রাণিজ স্নেহপদার্থ।

অর্থাৎ ডালডা উদ্ভিজ্জ স্নেহপদার্থ নয়, বরং প্রাণিজ স্নেহপদার্থ। 

তথ্যসূত্র:
- মাধ্যমিক জীববিজ্ঞান, ৯ম ও ১০ম শ্রেণি।
১২.
’ব্রাসিলিয়া’ কোন দেশের রাজধানী?
  1. পেরু
  2. সুইডেন
  3. ব্রাজিল
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
• ব্রাজিল -
- ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ।
- সরকারি নাম - গণতান্ত্রিক ফেডারেল প্রজাতন্ত্র।
-  ব্রাজিলের রাজধানী - ব্রাসিলিয়া।
- ভাষা - পর্তুগিজ।
-  মুদ্রা - রিয়াল।

অন্যদিকে,
- সুইডেনের রাজধানী - স্টকহোম।
- পেরুর রাজধানী - লিমা।
- ফিনল্যান্ডের রাজধানী -হেলসিংকি।

উৎস: National Geographic Kids, britannica.
১৩.
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে রয়েছে-
  1. কাজাখস্তান
  2. উত্তর কোরিয়া
  3. লাওস
  4. মঙ্গোলিয়া
সঠিক উত্তর:
লাওস
উত্তর
সঠিক উত্তর:
লাওস
ব্যাখ্যা
• পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে রয়েছে -
- আফগানিস্তান, বাহরাইন, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

• পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে রয়েছে -
- চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া (পাশাপাশি হংকং, ম্যাকাও এবং তাইওয়ান)

• দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে রয়েছে - 
- বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

• দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে রয়েছে
- ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার (বা বার্মা), ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর (বা তিমুর-লেস্টে) এবং ভিয়েতনাম।

উৎস: worldatlas
১৪.
অস্ট্রেলিয়ার রাজধানী-
  1. সিডনি
  2. ক্যানবেরা
  3. মেলবোর্ন
  4. কুইন্সল্যান্ড
সঠিক উত্তর:
ক্যানবেরা
উত্তর
সঠিক উত্তর:
ক্যানবেরা
ব্যাখ্যা
• অস্ট্রেলিয়া :
- সরকারি নাম-  ফেডারেল সংসদীয় গণতন্ত্র।
- রাজধানী - ক্যানবেরা।
- মুদ্রা - অস্ট্রেলিয়ান ডলার।
- অস্ট্রেলিয়াতে ৬টি অঙ্গরাজ্য আছে : কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।

উৎস: National Geographic Kids, britannica.
১৫.
’গ্রিনল্যান্ড’ কোন মহাসাগরে অবস্থিত?
  1. এন্টার্কটিকা মহাসাগর
  2. আর্কটিক মহাসাগর
  3. আটলান্টিক মহাসাগর
  4. প্রশান্ত মহাসাগর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
• গ্রিনল্যান্ড :
- গ্রিনল্যান্ড হল বিশ্বের বৃহত্তম দ্বীপ। 
- বিশ্বের বৃহত্তম দ্বীপটি তার বিশাল হিমবাহের জন্য পরিচিত।
- এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- রাজধানী: নুউক।
- অফিসিয়াল ভাষা: গ্রিনল্যান্ডিক (ড্যানিশ এবং ইংরেজিও সাধারণত কথ্য)
- গ্রিনল্যান্ডের প্রায় অর্ধেক অংশ গ্রিনল্যান্ডের জাতীয় উদ্যান হিসেবে সুরক্ষিত।

উৎস: National Geographic Kids,
১৬.
কাজাখস্তানের মুদ্রার নাম কী?
  1. সোম
  2. তেঙ্গে
  3. সোমোনি
  4. মানাত
সঠিক উত্তর:
তেঙ্গে
উত্তর
সঠিক উত্তর:
তেঙ্গে
ব্যাখ্যা
• কাজাখস্তান-
- রাজধানী- আস্তানা,
- মুদ্রা- তেঙ্গে।

• তুর্কমেনিস্তান :
- রাজধানী- আশাখাবাদ,
- মুদ্রা : মানাত,

• তাজিকিস্তান,
 - রাজধানী- দুশানবে,
- মুদ্রা : সোমোনি,

• কিরগিজিস্তান
- রাজধানী- বিশকেক,
- মুদ্রা: সোম।

উৎস: britannica.
১৭.
কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? ( মে- ২০২৫)
  1. জাস্টিন ট্রুডোর
  2. সচিত মেহরা
  3. মার্ক কার্নি
  4. ক্রিস্টিনা ফ্রিল্যান্ড
সঠিক উত্তর:
মার্ক কার্নি
উত্তর
সঠিক উত্তর:
মার্ক কার্নি
ব্যাখ্যা
- কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। ( মে-২৫)
-  তিনি বর্তমানে লিবারেল পার্টির প্রধান।
-  একই সাথে কানাডার নির্বাচিত প্রধানমন্ত্রী।
- পূর্বে মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন।

উৎস : প্রথম আলো।
১৮.
সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত সালে?
  1. ১৯৫৯ সাল
  2. ১৯৫২ সাল
  3. ১৯৪৯ সাল
  4. ১৯৫৬ সাল
সঠিক উত্তর:
১৯৫৬ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৬ সাল
ব্যাখ্যা
• সুয়েজ খাল- 
- মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত সুয়েজ খাল মনুষ্য নির্মিত একটি কৃত্রিম খাল। 
- খালটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মাঝে সংযোগ স্থাপন করে।
- ১৮৫৯ সালে শুরু হয়ে দশ বছর ধরে চলে এই খনন কাজ।
- ১৮৬৯ সালে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় এটি।
- মিশর ১৯৫৬ সালে সুয়েল খালকে জাতীয়করণ করে।

উৎস: Suez Canal Authority.
১৯.
ভারতের প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
  1. বিজেপি
  2. কংগ্রেস
  3. শিবসেনা
  4. মুসলিম লীগ
সঠিক উত্তর:
কংগ্রেস
উত্তর
সঠিক উত্তর:
কংগ্রেস
ব্যাখ্যা
 - ভারতীয় উপমহাদেশের প্রথম প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হলো কংগ্রেস
- এটি ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা ইংরেজ সিভিলিয়ান অ্যালান অক্টোভিয়ান হিউম।

অন্যদিকে,
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ গঠন করা হয়।
- ১৯৮০ সালে বিজেপি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- শিবসেনা ভারতের ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল, যার প্রতিষ্ঠাতা১৯ জুন, ১৯৬৬ তারিখ। 

উৎস : বাংলাপিডিয়া এবং ব্রিটানিকা।