পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
পরীক্ষা - ১৪: পার্ট- ১: বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] i) ভাষা আন্দোলন, ii) যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন, iii) ৫৬ - এর শাসনতন্ত্র আন্দোলন, iv) পাকিস্তানে সামরিক শাসন ও শাসন বিরোধী আন্দোলন, v) ৬২-এর শিক্ষা আন্দোলন, vi) ছয়দফা উৎস: ইতিহাস সংক্রান্ত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, বাংলাপিডিয়া ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম। Part-2: English Grammar: Topics: 1. Sentence Correction [The Tense, Verb, Preposition, Determiner, Gender, Number and Subject-Verb-Agreement] 2. Words (Part - 2) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word I to Q] পার্ট-৩: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিকসমূহ: কম্পিউটার: ১. কম্পিউটারের ইতিহাস ও বিবর্তন। ২. কম্পিউটারের প্রকারভেদ ও এমবেডেড (Ambeded) কম্পিউটার। ৩. কম্পিউটার অপারেটিং সিস্টেম: কম্পিউটার সিস্টেম সম্পর্কে ধারণা ব্যবহার, মাদারবোর্ড ইত্যাদি। ৪. কম্পিউটার প্রোগ্রাম ও সফটওয়্যার: অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ভাইরাস ও এন্টিভাইরাস ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী গণআন্দোলন পরিচালিত হয় কোন দলের নেতৃত্বে?
  1. ক) আওয়ামী লীগ
  2. খ) ন্যাশনাল আওয়ামী পার্টি
  3. গ) নেজামে ইসলাম
  4. ঘ) কাউন্সিল মুসলিম লীগ
সঠিক উত্তর:
ক) আওয়ামী লীগ
উত্তর
সঠিক উত্তর:
ক) আওয়ামী লীগ
ব্যাখ্যা
রাজনৈতিক দলের পুনরুজ্জীবন:
- পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে গঠিত হামিদুর রহমান কমিশনের রিপোর্ট পূর্ব পাকিস্তানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
- কমিশন রিপোর্ট বাতিল এবং বিজ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দাবিতে ১৯৬২ সালে ব্যাপক ছাত্র বিক্ষোভ শুরু হয়।
- এ অবস্থায় আইয়ুব খান 'রাজনৈতিক দলবিধি' প্রবর্তন করে পাকিস্তানে রাজনৈতিক দলের পুনরুজ্জীবন ঘটান।
- আইয়ুব খান নিজে 'কনভেনশন মুসলিম লীগ' নামে একটি রাজনৈতিক দল গঠন করেন।
- পশ্চিম পাকিস্তানে কাউন্সিল মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলামী দল সক্রিয় হয়।
- এসময়ে সোহরাওয়ার্দীর উদ্যোগে আওয়ামী লীগ, নেজামে ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টি, কাউন্সিল মুসলিম লীগ ও নূরুল আমিনের নেতৃত্বাধীন মুসলিম লীগ মিলে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা এন. ডি. এফ গঠিত হয়।
- এই ফ্রন্টের উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও ১৯৫৬ সালের সংবিধানে ফিরে যাওয়া।
- ১৯৬৩ সালের ডিসেম্বরে সোহরাওয়ার্দীর মৃত্যুর পর ১৯৬৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পুনরুজ্জীবন ও পুনর্গঠন করেন।
- আওয়ামী লীগের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী গণআন্দোলন পরিচালিত হয়।

উৎস:
ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান বিরোধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে?
  1. ক) হরিয়ানা চুক্তি
  2. খ) সিমলা চুক্তি
  3. গ) তাসখন্দ চুক্তি
  4. ঘ) ডেটন চুক্তি
সঠিক উত্তর:
গ) তাসখন্দ চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) তাসখন্দ চুক্তি
ব্যাখ্যা
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ:
- ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর কাশ্মীরকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
- ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীরকে তাদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করত।
- কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে পাক-ভারত যুদ্ধ শুরু হয়।
- ৬ আগস্ট পাকিস্তান বাহিনী ভারত আক্রমণ করলে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়।
- ৬ সেপ্টেম্বর ভারত লাহোর আক্রমণে অগ্রসর হয়।
- ১৭ দিন যুদ্ধের পর জাতিসংঘের মধ্যস্থতায় ২৩ সেপ্টেম্বর যুদ্ধ বিরতি ঘোষিত হয়।
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি স্বাক্ষরিত ‘তাসখন্দ চুক্তি'র মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। 

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
১৯৫২ সালের ২২শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহত হয় কোন ভাষা সৈনিক?
  1. ক) রফিক
  2. খ) সালাম
  3. গ) শফিউর
  4. ঘ) বরকত
সঠিক উত্তর:
গ) শফিউর
উত্তর
সঠিক উত্তর:
গ) শফিউর
ব্যাখ্যা
ভাষা আন্দোলন
- ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন জিন্নাহর অনুকরণে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা প্রদান করেন।
- এর প্রতিবাদে ছাত্র সমাজ ৩০শে জানুয়ারি ধর্মঘট পালন করে।
- আবদুল মতিনকে আহ্বায়ক করে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।
- ৩১শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 
- ৪ঠা ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়।
- ২১শে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং ঐদিন রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- কারাবন্দি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২১শে ফেব্রুয়ারির কর্মসূচি পালনে ছাত্র ও আওয়ামী মুসলিম লীগের নেতা-কর্মীদের ডেকে পরামর্শ দেন।
- ভাষা আন্দোলনে নেতৃত্ব প্রদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সহবন্দি মহিউদ্দিন আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে স্থানান্তর করা হয়।
- সেখানে মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দিদের মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনশন শুরু করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে। 
- ২০শে ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় ২১শে ফেব্রুয়ারি থেকে ১৪৪ ধারা জারি করা হয়।
- আন্দোলনের নেতৃবৃন্দ ১৪৪ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
- ২১শে ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় (বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে) একটি সভা অনুষ্ঠিত হয়। 
- একপর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে আবুল বরকত, জব্বার, রফিক, সালামসহ আরও অনেকে শহিদ হন।
- ২২শে ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র‍্যালি বের হয়। সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহিদ হন
- শহিদদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকায় ২৩শে ফেব্রুয়ারি ছাত্র-জনতা মেডিকেল কলেজের সামনে একটি শহিদ মিনার নির্মাণ করে এবং শফিউরের পিতাকে দিয়ে ঐ দিনই তা উদ্বোধন করা হয়। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি। 
.
ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
  1. ক) বিল অব রাইটস
  2. খ) ম্যাগনাকার্টা
  3. গ) মূখ্য আইন
  4. ঘ) পিটিশন অব রাইটস
সঠিক উত্তর:
খ) ম্যাগনাকার্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ম্যাগনাকার্টা
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলের নেতারা একটি সম্মেলনের আহবান করেন যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি পেশ করেন।
- ৬ দফা দাবিগুলো হলো যথাক্রমে- 
১। প্রাদেশিক স্বায়ত্তশাসনের ক্ষমতা
২। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
৩। মুদ্রা ও অর্থ সংক্রান্ত ক্ষমতা
৪। রাজস্ব, কর বা শুল্ক সংক্রান্ত ক্ষমতা
৫। বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
৬। আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতা
- এই ৬ দফার মধ্যে ৩ টি দফা অর্থনীতি ও মুদ্রা বিষয়ক এবং বাকি ৩ টি শাসন ও নিরাপত্তা বিষয়ক দাবি ছিল।
- বঙ্গবন্ধু এই ৬ দফা কে “আমাদের বাঁচার দাবি” হিসেবে আখ্যা দেন।
- ঐতিহাসিক এই ৬ দফাকে ‘ম্যাগনাকার্টা’র সাথে তুলনা করা হয়

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' গানটির রচয়িতা কে?
  1. ক) আবদুল গাফ্‌ফার চৌধুরী
  2. খ) আলতাফ মাহমুদ
  3. গ) আবদুল লতিফ
  4. ঘ) গোবিন্দ হালদার
সঠিক উত্তর:
গ) আবদুল লতিফ
উত্তর
সঠিক উত্তর:
গ) আবদুল লতিফ
ব্যাখ্যা
- আবদুল গাফ্ফার চৌধুরী রচনা করেন ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি'।
- সঙ্গীতশিল্পী আবদুল লতিফ রচনা ও সুর করেন 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' এবং ‘তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি'র মতো সঙ্গীত
- ড. মুনীর চৌধুরী জেলে বসে রচনা করেন 'কবর' নাটক।
- জহির রায়হান রচনা করেন ‘আরেক ফাল্গুন' উপন্যাসটি।
- ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি। 
.
কোন পত্রিকাটি ভাষা আন্দোলনের বিরোধিতা করে?
  1. ক) পাকিস্তান অবজারভার
  2. খ) মিল্লাত
  3. গ) দৈনিক আজাদ
  4. ঘ) মর্নিং নিউজ
সঠিক উত্তর:
ঘ) মর্নিং নিউজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মর্নিং নিউজ
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের সমর্থনে থাকা সংবাদপত্রসমূহ:
- সৈনিক,
- ইত্তেফাক,
- আজাদ,
- সংবাদ,
- অগত্যা,
- মিল্লাত,
- ইনসাফ,
- জিন্দেগী,
- পাকিস্তান অবজারভার প্রভৃতি।

অন্যদিকে, ‘মর্নিং নিউজ’ পত্রিকা ভাষা আন্দোলনের শুরু থেকেই তথ্য বিকৃতি করে সংবাদ প্রকাশের মাধ্যমে ভাষা আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়।

সূত্র: বাংলাপিডিয়া
.
আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ছয় দফা কর্মসূচি গৃহীত হয় কত তারিখে?
  1. ক) ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
  2. খ) ১৯৬৬ সালের ৮ মার্চ
  3. গ) ১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারি
  4. ঘ) ১৯৬৬ সালের ১৩ মার্চ
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৬ সালের ১৩ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৬ সালের ১৩ মার্চ
ব্যাখ্যা
ছয় দফার প্রতিক্রিয়া:
- ১৯৬৬ সালের ১৩ মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ছয় দফা কর্মসূচি গৃহীত হয়
- বঙ্গবন্ধু ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন স্থানে বক্তব্য দেন এবং ছয় দফাকে ‘আমাদের বাঁচার দাবি' আখ্যায়িত করেন।
- ১৯৬৬ সালের ৮ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশরক্ষা আইনে গ্রেফতার করা হয়। 
- নেতাদের মুক্তির দাবিতে ৭ জুন সমগ্র পূর্ব পাকিস্তানে হরতালের ডাক দেয়া হয়। 
- এই দিন পুলিশের গুলিতে ১১ জন নিহত এবং বহুসংখ্যক লোক আহত হয়।
- এ ঘটনার প্রতিবাদে ৮ জুন প্রাদেশিক পরিষদে বিরোধী দল ওয়াকআউট করে।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
১৯৫৬ সালের সংবিধান চালু ছিল-
  1. ক) মাত্র ৭ মাস
  2. খ) মাত্র ২৪ মাস
  3. গ) মাত্র ১৮ মাস
  4. ঘ) মাত্র ১২ মাস
সঠিক উত্তর:
খ) মাত্র ২৪ মাস
উত্তর
সঠিক উত্তর:
খ) মাত্র ২৪ মাস
ব্যাখ্যা
১৯৫৬ সালের সংবিধান:
- পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর ১৯৩৫ সালের আইন ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা নতুন রাষ্ট্র পরিচালিত হতে থাকে।
- ১৯৪৬ সালের নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদের দায়িত্ব ছিল একটি নতুন সংবিধান প্রণয়ন করা।
- ১৯৪৯ সালের মার্চ মাসে সংবিধান রচনার জন্য একটি মূলনীতি কমিটি গঠন করা হয়।
- মূলনীতি কমিটি ১৮ মাস পরে তাদের সুপারিশ ও প্রতিবেদন পেশ করে।
- ১৯৫০ সালের সেপ্টেম্বর মাসে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।
- প্রতিবেদন প্রকাশের পর পূর্ব বাংলায় ব্যাপক প্রতিবাদ হয় এবং কমিটির সুপারিশ প্রত্যাখ্যান করা হয়।
- মূলনীতি কমিটি ১৯৫২ সালে দ্বিতীয় এবং ১৯৫৩ সালে তৃতীয় প্রতিবেদন প্রকাশ করে।
- ১৯৫৫ সালে গভর্ণর জেনারেল পাকিস্তানের সংবিধান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেন এবং ১৯৫৬ সালে সংবিধান রচিত হয়।
- এই সংবিধান চালু ছিল মাত্র দু বছর। 
- ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করলে সংবিধান স্থগিত করা হয়।
- সংবিধান স্থগিত করার সাথে সাথে পাকিস্তানে সাংবিধানিক শাসনের অবসান ঘটে।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
৪ স্তর বিশিষ্ট প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন কে?
  1. ক) আইয়ুব খান
  2. খ) ইস্কান্দার মির্জা
  3. গ) ইয়াহিয়া খান
  4. ঘ) ফিরোজ খান
সঠিক উত্তর:
ক) আইয়ুব খান
উত্তর
সঠিক উত্তর:
ক) আইয়ুব খান
ব্যাখ্যা
মৌলিক গণতন্ত্র প্রবর্তন:
- ১৯৫৮ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই জেনারেল আইয়ুব খান পাকিস্তানের শাসন কাঠামো এবং রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তনের উদ্যোগ নেন।
- ১৯৫৯ সালের অক্টোবর মাসে আইয়ুব খান গণতান্ত্রিক পদ্ধতি পরিত্যাগ করে একটি নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন।
- তাঁর এই নির্বাচনের মূলভিত্তি ছিল ‘মৌলিক গণতন্ত্র'।
- এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক লোক প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার লাভ করে।
- এই প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের দুই অঞ্চল থেকে ৪০ হাজার করে ৮০ হাজার মৌলিক গণতন্ত্রী সদস্য নির্বাচন করা হয়।
- আইয়ুব খান ৪ স্তর বিশিষ্ট প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন
- মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় নিম্ন থেকে উচ্চ স্তরগুলো ছিল : ১. ইউনিয়ন পরিষদ (গ্রামে) এবং টাউন ও ইউনিয়ন কমিটি (শহরে), ২. থানা পরিষদ (পূর্ব বাংলায়) এবং তহশিল পরিষদ (পশ্চিম পাকিস্তানে), ৩. জেলা পরিষদ, ৪. বিভাগীয় পরিষদ।
- এই পরিষদগুলোতে নির্বাচিত এবং মনোনীত উভয় ধরনের সদস্য থাকতেন।
- এরাই জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট দানের ক্ষমতার অধিকারী ছিলেন।
- ১৯৬০ সালে এসব মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুব খান পরবর্তী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১০.
বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাটি আগে ঘটেছিল?
  1. ক) শাসনতন্ত্র আন্দোলন
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) যুক্তফ্রন্ট গঠন
  4. ঘ) শিক্ষা আন্দোলন
সঠিক উত্তর:
খ) ভাষা আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাষা আন্দোলন
ব্যাখ্যা
- বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলনের ঘটনাটি আগে ঘটেছিল -১৯৪৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত। 
- যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল- ১৯৫৩ সালের ডিসেম্বরে। 
- শাসনতন্ত্র আন্দোলন হয়েছিল- ১৯৫৬ সালে এবং 
- শিক্ষা আন্দোলন হয়েছিল- ১৯৬২ সালে।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রফেসর মোঃ মোজাম্মেল হক)। 
১১.
‘মৌলিক গণতন্ত্র’ ব্যবস্থায় সর্বনিম্ন স্তর কোনটি?
  1. ক) জেলা কাউন্সিল
  2. খ) থানা কাউন্সিল
  3. গ) ইউনিয়ন কাউন্সিল
  4. ঘ) বিভাগীয় কাউন্সিল
সঠিক উত্তর:
গ) ইউনিয়ন কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউনিয়ন কাউন্সিল
ব্যাখ্যা
- ১৯৫৮ সালের ২৮শে অক্টোবর জেনারেল আইয়ুব খান এক সামরিক আদেশ জারি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নিজেই রাষ্ট্রপতি পদের দায়িত্বভার গ্রহণ করেন।
- তিনি ১৯৫৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি ত্যাগ করে এক নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন যার মূল ভিত্তি ছিল “মৌলিক গণতন্ত্র”।
- ১৯৫৮ সালের ২৭ অক্টোবর পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক পদে অধিষ্ঠিত হয়ে তিনি ১১ সদস্যবিশিষ্ট একটি মন্ত্রিসভা গঠন করেন। 
- ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয়।
- প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র ছিল একটি চার স্তরবিশিষ্ট ব্যবস্থা। যথা- ১। ইউনিয়ন পরিষদ(গ্রামে) এবং টাউন ও ইউনিয়ন কমিটি(শহরে), ২। থানা পরিষদ( পূর্ব পাকিস্তানে), তহসিল পরিষদ(পশ্চিম পাকিস্তানে), ৩। জেলা পরিষদ এবং ৪। বিভাগীয় পরিষদ।
- এই চার স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ কাউন্সিল। 
- মোলিক গণতন্ত্রের সর্বনিম্ন স্তর ইউনিয়ন কাউন্সিলের সদস্যরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতেন পূর্ব ও পশ্চিম পাকিস্তান মিলে।
- মৌলিক গণতন্ত্রের আওতায় পাকিস্তানের উভয় অংশে ৪০,০০০ করে মোট ৮০,০০০ মৌলিক গণতন্ত্রী নিয়ে দেশের নির্বাচকমণ্ডলী গঠিত হয়। নির্বাচকমণ্ডলীর সদস্যরা মৌলিক গণতন্ত্রী বা বিডি মেম্বার ছিল।
- ১৯৬০ সালের নির্বাচনে পরবর্তী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হন।
- ১৯৬২ সালের ১লা মার্চ নতুন সংবিধান ঘোষণা করেন এবং ৮ জুন সামরিক আইন প্রত্যাহার করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১২.
ঐতিহাসিক ছয় দফার দ্বিতীয় দাবি কোনটি?
  1. ক) প্রাদেশিক স্বায়ত্তশাসনের ক্ষমতা
  2. খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
  3. গ) বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
  4. ঘ) মুদ্রা ও অর্থ সংক্রান্ত ক্ষমতা
সঠিক উত্তর:
খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
উত্তর
সঠিক উত্তর:
খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলের নেতারা একটি সম্মেলনের আহবান করেন যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি পেশ করেন।
- ৬ দফা দাবিগুলো হলো যথাক্রমে- 
১। প্রাদেশিক স্বায়ত্তশাসনের ক্ষমতা
২। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
৩। মুদ্রা ও অর্থ সংক্রান্ত ক্ষমতা
৪। রাজস্ব, কর বা শুল্ক সংক্রান্ত ক্ষমতা
৫। বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
৬। আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতা
- এই ৬ দফার মধ্যে ৩ টি দফা অর্থনীতি ও মুদ্রা বিষয়ক এবং বাকি ৩ টি শাসন ও নিরাপত্তা বিষয়ক দাবি ছিল।
- বঙ্গবন্ধু এই ৬ দফা কে “আমাদের বাঁচার দাবি” হিসেবে আখ্যা দেন।
- ঐতিহাসিক এই ৬ দফাকে ‘ম্যাগনাকার্টা’র সাথে তুলনা করা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১৩.
'তমদ্দুন মজলিস' কী ধরনের প্রতিষ্ঠান?
  1. ক) ধর্মীয়
  2. খ) সাংস্কৃতিক
  3. গ) রাজনৈতিক
  4. ঘ) সামাজিক
সঠিক উত্তর:
খ) সাংস্কৃতিক
উত্তর
সঠিক উত্তর:
খ) সাংস্কৃতিক
ব্যাখ্যা
ভাষা আন্দোলন
- ১৯৪৭ সালের ১৭ই মে চৌধুরী খলীকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন।
- তাদের প্রস্তাবের বিরুদ্ধে পূর্ব বাংলার ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং ড. মুহাম্মদ এনামুল হকসহ বেশ ক'জন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ২রা সেপ্টেম্বর ১৯৪৭ তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে
- ৬–৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুবকর্মী সম্মেলনে ‘বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন' করার প্রস্তাব গ্রহণ করা হয়।
- ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়।
- ডিসেম্বর মাসেই ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
১৪.
Fill in the gap with the appropriate preposition: We reached ____ the station timely.
  1. ক) at
  2. খ) in
  3. গ) on
  4. ঘ) no preposition
সঠিক উত্তর:
ঘ) no preposition
উত্তর
সঠিক উত্তর:
ঘ) no preposition
ব্যাখ্যা
- Reach(পৌছানো) transitive verb. 
- Transitive verb এর পরে কোনো preposition বসে না, সরাসরি object বসে। 
- অন্যান্য transitive verb হল resemble(সদৃশ হওয়া), violate(অমান্য করা), discuss(আলচনা করা), sign(সই করা) ইত্যাদি। 

Source: A Passage to the English Language by S M Zakir Hussain
১৫.
We ____ here a week ago. Choose the right form of verb -
  1. ক) had came
  2. খ) came
  3. গ) have come
  4. ঘ) have been coming
সঠিক উত্তর:
খ) came
উত্তর
সঠিক উত্তর:
খ) came
ব্যাখ্যা
- Yesterday, ago, since ইত্যাদি দ্বারা অতীত কালের কোনো সময়ের উল্লেখ থাকলে past indefinite tense হয়। 
- প্রদত্ত বাক্যে ago থাকায় verb এর past form 'came' হবে।  

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৬.
Fill in the blank with most suitable option: ___ Rice grows heavily in Bangladesh.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ঘ) no article
উত্তর
সঠিক উত্তর:
ঘ) no article
ব্যাখ্যা
- এখানে ‘Rice’ হচ্ছে Material noun 
- Material noun subject হিসেবে ব্যাবহৃত হলে এর পূর্বে সাধারণত কোনো article বসে না।  
- তবে বিশেষভাবে নির্দিষ্ট করলে Material noun এর পূর্বে ‘the’ ব্যবহৃত হয়। যেমন : The coal of Dinajpur is very good. 

Source: Applied English Grammar and Composition by P.C. Das.
১৭.
We have lived here ___ ten years.
  1. ক) about
  2. খ) since
  3. গ) for
  4. ঘ) none
সঠিক উত্তর:
গ) for
উত্তর
সঠিক উত্তর:
গ) for
ব্যাখ্যা
- কোনো নির্দিষ্ট সময় (point in time) বুঝাতে since এবং কিছু পরিমান সময় (period of time) বুঝাতে for ব্যবহৃত হয়। 
Example sentence:
- I have lived here for five years.
- She has lived here since November, 1971. 

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৮.
Choose the right form of verb : My brother have me ___ the garden every afternoon.
  1. ক) to water
  2. খ) water
  3. গ) watered
  4. ঘ) watering
সঠিক উত্তর:
খ) water
উত্তর
সঠিক উত্তর:
খ) water
ব্যাখ্যা
এখানে ‘have’ causative verb
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন causative verb ব্যবহৃত হয়। 
- Have, Help, Get, Make, Let ইত্যাদি Causative verb
- Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
Have এর পর কোনো ব্যক্তি থাকলে verb এর base form হবে।
- প্রদত্ত বাক্যে Have এর পর me থাকায়  verb এর base form 'water' হবে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৯.
I could not do it until ten minutes _____ over.
  1. ক) is
  2. খ) are
  3. গ) had been
  4. ঘ) have been
সঠিক উত্তর:
গ) had been
উত্তর
সঠিক উত্তর:
গ) had been
ব্যাখ্যা
- দুইটি অতীত কালের কাজ বুঝালে এবং একটির আগে when, until, once, now that, as soon as ইত্যাদি conjunction থাকলে তার পরের verb টি past perfect tense হয়। 
- এখানে until থাকায় তার পরের verb টি had been হবে। 

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২০.
Fifteen minutes ___ allowed to each speaker. Choose the right form of verb -
  1. ক) is
  2. খ) are
  3. গ) has been
  4. ঘ) none
সঠিক উত্তর:
ক) is
উত্তর
সঠিক উত্তর:
ক) is
ব্যাখ্যা
- যদি কোনো Plural noun কোনো নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যাকে বুঝায়, তখন verb টি singular হয়।
- এখানে Fifteen minutes দিয়ে নির্দিষ্ট সময় বুঝাচ্ছে তাই ‘is’ হবে। 

Source: High School English Grammar & Composition by Wren & Martin.
২১.
The opposite word of Neophyte -
  1. ক) Apprentice
  2. খ) Ace
  3. গ) Novice
  4. ঘ) Intern
সঠিক উত্তর:
খ) Ace
উত্তর
সঠিক উত্তর:
খ) Ace
ব্যাখ্যা
Neophyte (noun) : 
English Meaning: Someone who has recently become involved in an activity and is still learning about it.
Bangla Meaning: কোনো ধর্মমতে অধুনাদীক্ষিত ব্যক্তি; নবদীক্ষিত, শিক্ষানবিস।

Synonyms: Beginner (যে ব্যক্তি এখনো নবিস এবং অনভিজ্ঞ), Novice (শিক্ষানবিশ), Newcomer (আগন্তুক), Apprentice (আনাড়ী), Ameture (অপেশাদার)। 
Antonyms: Expert (বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি), Master (দক্ষ), Professional (পেশাগত), Veteran (অভিজ্ঞ), Maestro (উস্তাদ), Ace (সেরা ব্যক্তি)।
Example Sentence: 
1. The actual English teaching that gets done in this situation may be minimal, while the neophyte teacher is busy struggling for survival.
2. Neophytes are assigned an experienced church member to guide them through their first year.

Source : Live MCQ lecture. 
২২.
Choose the odd one out -
  1. ক) Ingenious
  2. খ) Original
  3. গ) Creative
  4. ঘ) Obtuse
সঠিক উত্তর:
ঘ) Obtuse
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Obtuse
ব্যাখ্যা
Ingenious(adjective): Marked by originality, resourcefulness and cleverness.
    Bengali meaning: বিচক্ষণ। 

Original(adjective): Not secondary,derivative or imitative. 
    Bengali meaning: আসল।

Creative(adjective): Marked by the ability or power to create.
    Bengali meaning: সৃজনশীল। 

Obtuse(Adjective): Tedious, Uninteresting, Dull.  
    Bengali: একঘেয়ে, নির্বোধ।

এখানে Ingenious, Original, Creative শব্দগুলোর অর্থ similar. 
অপরদিকে Obtuse শব্দটি বিপরীত। 
তাই সঠিক উত্তর হবে Obtuse.

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Conduct that confronts to an accepted standard of right and wrong -
  1. ক) Wickedness
  2. খ) Perversion
  3. গ) Probity
  4. ঘ) Indecency
সঠিক উত্তর:
গ) Probity
উত্তর
সঠিক উত্তর:
গ) Probity
ব্যাখ্যা
Probity(noun): চারিত্রিক সরলতা, সাধুতা, সততা। 
Synonyms: Integrity, Morality, Virtue, Honesty.
Antonyms: Immorality, Badness, Evil, Wickedness, Dishonesty, Indecency, Perversion etc.

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Most of the people were attacked by the virus. Identify the determiner in the sentence-
  1. ক) most of the
  2. খ) attacked
  3. গ) virus
  4. ঘ) people
সঠিক উত্তর:
ক) most of the
উত্তর
সঠিক উত্তর:
ক) most of the
ব্যাখ্যা
- Determiner এর প্রধান কাজ হচ্ছে noun/pronoun কে determine করা। 
- Noun/Pronoun এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টটা বুঝাতে এটি ব্যাবহৃত হয়। 
- প্রদত্ত বাক্যে determiner হিসেবে Most of the ব্যাবহৃত হয়েছে যা  people কে determine করেছে। 

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২৫.
The sun goes down in the west every evening. Here 'goes' is a/an -
  1. ক) Transitive verb
  2. খ) Intransitive verb
  3. গ) Causative verb
  4. ঘ) Reflexive verb
সঠিক উত্তর:
খ) Intransitive verb
উত্তর
সঠিক উত্তর:
খ) Intransitive verb
ব্যাখ্যা
Intransitive verb : 
- যে verb এর কর্ম(object) নেই বা যে verb কে “কি” বা “কাকে” দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, তাই হচ্ছে Intransitive verb.
- In this sentence, "goes" is used as an intransitive verb because it does not have a direct object.
- The subject of the sentence is "sun" and "down in the west" is an adverbial phrase that describes the direction in which the sun is moving.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২৬.
Identify the correct sentence -
  1. ক) The ship, with its crew, have lost.
  2. খ) The ship, with its crew, lost.
  3. গ) The ship, with its crew, were lost.
  4. ঘ) The ship, with its crew, was lost.
সঠিক উত্তর:
ঘ) The ship, with its crew, was lost.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The ship, with its crew, was lost.
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে - The ship, with its crew, was lost.
- Subject-Verb-Agreement এর নিয়মানুযায়ি with, as well as যদি singular noun এর পরে যুক্ত হয়, তবে verb টি singular হবে। 
- 'The ship' দ্বারা একটিমাত্র জাহাজকে বুঝাচ্ছে। 
- তাই এখানে verb-এর singular form 'was' বসেছে। 

Source : High School English Grammar & Composition by Wren & Martin.
২৭.
Fill in the blank. Either of the _______ present in the class.
  1. ক) boys were
  2. খ) boys was
  3. গ) boys are
  4. ঘ) boy have
সঠিক উত্তর:
খ) boys was
উত্তর
সঠিক উত্তর:
খ) boys was
ব্যাখ্যা
- Subject-Verb-Agreement এর নিয়মানুযায়ী One of/Each of/ Either of যদি subject হিসেবে ব্যবহৃত হয়, তবে verb এর singular form হবে।
- অতএব এখানে boys এর পর verb এর singular form 'was' হবে। 

Source : High School English Grammar & Composition by Wren & Martin.
২৮.
Antonym of Luster-
  1. ক) Luminance
  2. খ) Glow
  3. গ) Shine
  4. ঘ) Dullness
সঠিক উত্তর:
ঘ) Dullness
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Dullness
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে - Dullness. 
Luster(noun):
A glow of reflected light.
Bengali meaning: ঔজ্জ্বল্য, দীপ্তি। 

Synonyms: Sheen, Polish, Shine, Gloss, Glow, Luminance, Brilliance.
Antonyms: Dullness, Flatness, Dimness. 
Example sentence: Her pearl necklace lustered softly in the candlelight of the restaurant. 

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৯.
Synonym of Impassive -
  1. ক) Alert
  2. খ) Pretentious
  3. গ) Expressionless
  4. ঘ) Classy
সঠিক উত্তর:
গ) Expressionless
উত্তর
সঠিক উত্তর:
গ) Expressionless
ব্যাখ্যা
Impassive (adjective) : 
English Meaning: Not showing or feeling any emotion.
Bangla Meaning: নির্বিকার; নিরাবেগ।

Synonyms: Expressionless (ভাবলেশহীন), Unexpressive (আবেগশূন্য), Unresponsive (সংবেদনহীন), Stolid (অবিচলিত), Stoic (ভাবলেশহীন)।
Antonyms: Expressive (প্রকাশক), Passionate (অনুরাগী) Alert (তৎপর), Excitable (উৎসাহী, Active (সক্রিয়)। 
Other Forms: Impassively (adverb) নির্বিকারভাবে। Impassiveness, impassivity [ইমপ্যাসিভাটি] (noun(s)) নির্বিকারত্ব।
Example Sentence:
1. He remains utterly impassive when an entire audience is booing him behind his back.
2. She remained impassive as the officers informed her of her son's death.

Source : Live MCQ lecture. 

৩০.
The Synonym of the word 'Recondite' is -
  1. ক) Familiar
  2. খ) Straightforward
  3. গ) Abstruse
  4. ঘ) Simple
সঠিক উত্তর:
গ) Abstruse
উত্তর
সঠিক উত্তর:
গ) Abstruse
ব্যাখ্যা
• The Synonym of the word 'Recondite' is - Abstruse.

• Recondite (adjective)
- English Meaning: Not known about by many people and difficult to understand.
- Bangla Meaning: (১) (জ্ঞানের বিষয়াদি) সৃষ্টি ছাড়া; দুর্বোধ্য; নিগূঢ়: recondite studies.
(২) (গ্রন্থকর্তা) নিগূঢ় বা সৃষ্টিছাড়া জ্ঞানের অধিকারী।

Synonyms: Complex (জটিল), Abstruse (নিগূঢ়), Complicated (দুর্বোধ্য).
Antonyms: Straightforward (সহজবোধ্য), Simple (সাদামাটা), Familiar (চেনাজানা).

 Other Forms: - Reconditely (adverb)
- Reconditeness (noun)

Example Sentence: They must have found their teacher too sophisticated, too full of recondite allusions for them to follow.
৩১.
The opposite word of ‘Mundane’ is-
  1. ক) Terrestrial
  2. খ) Physical
  3. গ) Heavenly
  4. ঘ) Temporal
সঠিক উত্তর:
গ) Heavenly
উত্তর
সঠিক উত্তর:
গ) Heavenly
ব্যাখ্যা
Mundane (adjective): 
- Characteristic of the world. 
Bengali meaning: জাগতিক, পার্থিব। 

Synonyms: Temporal, Terrestrial, Physical, Earthly, Worldly etc. 
Antonyms: Heavenly, Unearthly etc. 

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩২.
Which one is the singular number?
  1. ক) Turfs
  2. খ) Lights
  3. গ) Dice
  4. ঘ) Politics
সঠিক উত্তর:
ঘ) Politics
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Politics
ব্যাখ্যা
- কিছু word সবসময় singular. তারা হচ্ছে : Gallows, news, physics, ethics, politics, statistics, economics, athletics, gymnastics etc. 
- কিছু word সবসময় plural. তারা হচ্ছে : Bellows, Scissors, Glasses etc.

Source: Oxford Guide to English Grammar- John Eastwood, Applied English Grammar and Composition by P.C. Das.
৩৩.
Synonym of Partisan -
  1. ক) Impartial
  2. খ) Equal
  3. গ) Prejudiced
  4. ঘ) Fair
সঠিক উত্তর:
গ) Prejudiced
উত্তর
সঠিক উত্তর:
গ) Prejudiced
ব্যাখ্যা
Partisan(noun): A firm adherent to a party, faction, cause, or person.
Bengali meaning: কোনো দলের প্রতি নিবেদিতপ্রাণ ব্যাক্তি। 
Synonyms: Hostile, Partial, Biased, Prejudiced, Distorted, One-sided.
Antonyms: Neutral, Impartial, Unbiased, Equal, Fair, Open.

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
Each doctor, nurse and technician ______ free training here.
  1. ক) get
  2. খ) gets
  3. গ) getting
  4. ঘ) none above
সঠিক উত্তর:
খ) gets
উত্তর
সঠিক উত্তর:
খ) gets
ব্যাখ্যা
- Each এবং every যদি subject হিসেবে ব্যবহৃত হয়, noun singular বা plural যাই হোক না কেনো verb সবসময় singular হবে। যেমন : Each window and door needs to be sealed. 
- Each হচ্ছে distributive pronoun যা প্রত্যেককে আলাদা করে বুঝায়।

Source: Applied English Grammar and Composition by P.C. Das. 
৩৫.
‘CYBER 170’ কোন ধরনের কম্পিউটার?
  1. ক) সুপার কম্পিউটার
  2. খ) মাইক্রো কম্পিউটার
  3. গ) মিনি কম্পিউটার
  4. ঘ) মেইনফ্রেম কম্পিউটার
সঠিক উত্তর:
ঘ) মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
মেইনফ্রেম কম্পিউটার: সুপার কম্পিউটারের চেয়ে তুলনামূলক কম শক্তিশালী কম্পিউটার হলো মেইনফ্রেম কম্পিউটার। 
- অফিস-আদালত, বড় বড় শিল্প ও গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ইত্যাদি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ ও জটিল তথ্য ব্যবস্থাপনার কাজে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়। 
- উদাহরণ: IBM 4300, UNIVAC 1100, CYBER 170 ইত্যাদি।

সূত্র: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৩৬.
সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি?
  1. ক) ইউটিলিটি প্রোগ্রাম
  2. খ) প্যাকেজ প্রোগ্রাম
  3. গ) ডিভাইস ড্রাইভার
  4. ঘ) অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
খ) প্যাকেজ প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যাকেজ প্রোগ্রাম
ব্যাখ্যা
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কতিপয় নির্দেশের সমষ্টিকে সফটওয়্যার বলে।
- সফটওয়্যার কম্পিউটারকে কার্যক্ষম রাখে।
- সফটওয়্যারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলোঃ
১। সিস্টেম সফটওয়্যার (অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার ও ইউটিলিটি প্রোগ্রাম) এবং
২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার (প্যাকেজ প্রোগ্রাম, কাস্টমাইজ প্রোগ্রাম)।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩৭.
সার্ভারে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. ক) জাভা
  2. খ) পাইথন
  3. গ) পিএইচপি
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- সার্ভারে যে সফটওয়্যার চলে, সেটা সাধারণত একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে লেখা হয়।
- এসব কাজের জন্য জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হচ্ছে পিএইচপি, পাইথন, জাভা, রুবি ইত্যাদি।
- ব্রাউজার যেই ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন চলে, সেখানে ব্যবহার করা হয় এইচটিএমএল (HTML) ও সিএসএস (CSS)।
- HTML-এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ( Hyper Text Markup Language) ।
- এটি কোন প্রোগ্রামিং ভাষা নয়, বরং একে মার্কআপ ভাষা বলা যায়।
- এর কাজ হচ্ছে কোনো তথ্য ব্রাউজারে প্রদর্শনের উপযোগী করা।

সূত্র: একাদশ-দ্বাদশ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান  
৩৮.
বিল গেটস এর প্রথম কম্পিউটার প্রোগ্রাম হল ?
  1. ক) Windows 95
  2. খ) Tic-Tac-Toe
  3. গ) MS DOS
  4. ঘ) BASIC
সঠিক উত্তর:
খ) Tic-Tac-Toe
উত্তর
সঠিক উত্তর:
খ) Tic-Tac-Toe
ব্যাখ্যা
- লেক সাইড স্কুলে পড়ার সময়ই বিল গেটস প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন।
- টিক-ট্যাক-টো (Tic-tac-toe) নামক এই প্রোগ্রামটি কম্পিউটারের বিপরীতে গেম খেলার জন্য তৈরি প্রযুক্তি দুনিয়ার প্রথম প্রোগ্রাম।
- তিনি মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম এই সফটওয়্যার প্রোগ্রামটি আবিষ্কার করেন। 

সূত্র: Britannica.com
৩৯.
Personal Computer মূলত কোন ধরনের কম্পিউটার?
  1. ক) Mini Computer
  2. খ) Micro Computer
  3. গ) Supercomputer
  4. ঘ) Mainframe Computer
সঠিক উত্তর:
খ) Micro Computer
উত্তর
সঠিক উত্তর:
খ) Micro Computer
ব্যাখ্যা
- আকার, আকৃতি, দক্ষতা, ক্ষমতা ও কার্যকারিতা প্রভৃতির ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারকে সাধারণত চার ভাগে ভাগ করা হয়।
১. অতিবৃহৎ কম্পিউটার (Super Computer)
২. বৃহৎ কম্পিউটার ( Mainframe Computer)
৩. ছোট কম্পিউটার (Mini Computer)
৪. ক্ষুদ্র কম্পিউটার (Micro Computer)
- মাইক্রো কম্পিউটার বলতে পার্সোনাল কম্পিউটার (পিসি) কে বোঝায়।

এছাড়াও মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়।
- যেমন: সুপার মাইক্রো, ডেক্সটপ, ল্যাপটপ, নোটবুক ইত্যাদি। 

সূত্র: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  
৪০.
এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্র কোনটি?
  1. ক) মাইক্রোওয়েভ
  2. খ) অপারেশনাল অ্যামপ্লিফায়ার
  3. গ) স্লাইড রুল
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) মাইক্রোওয়েভ
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইক্রোওয়েভ
ব্যাখ্যা
- এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ হলোঃ গাড়ি, সেলফোন ও স্মার্টফোন, প্রিন্টার, ওভেন, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন(এসি), ঘড়ি, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি।
- মোটরগাড়ির স্পিডোমিটার, স্লাইড রুল, অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি অ্যানালগ কম্পিউটারের উদাহরণ।

সূত্র: কম্পিউটারহোপ ওয়েবসাইট এবং মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)
৪১.
এন্টিভাইরাস সফটওয়্যার নয়-
  1. ক) এভাস্ট
  2. খ) অভিজি
  3. গ) স্টোন
  4. ঘ) পান্ডা
সঠিক উত্তর:
গ) স্টোন
উত্তর
সঠিক উত্তর:
গ) স্টোন
ব্যাখ্যা
অতি পরিচিত কিছু ভাইরাসঃ
- স্টোন,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

কতিপয় কম্পিউটার অ্যান্টিভাইরাসঃ
. অভিজি
এভিরা, এভাস্ট,
- McAfee,
- Norton Antivirus,
• Kaspersky Antivirus,
- Symantec,
- ESET NOD32,
- PANDA,
- Cobra Antivirus ইত্যাদি।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি। 
৪২.
IBM-PC কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ক) দ্বিতীয় প্রজন্ম
  2. খ) তৃতীয় প্রজন্ম
  3. গ) চতুর্থ প্রজন্ম
  4. ঘ) প্ৰথম প্ৰজন্ম
সঠিক উত্তর:
গ) চতুর্থ প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা
- কম্পিউটারের পরিবর্তন বা বিকাশকে বিভিন্ন প্রজন্মে বিভক্ত করা হয়েছে।
- গত শতাব্দীর সত্তরের দশকে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মাধ্যমে কম্পিউটারে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় এবং তখন থেকেই কম্পিউটারের চতুর্থ প্রজন্মের যাত্রা শুরু হয়।
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারসমূহ: IBM-3033, IBM 4341, IBM-PC, HP-3000, TRS-80

সূত্র: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) 
৪৩.
ডাটাবেজ টেবিলের রেকর্ডসমূহকে লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে বলে-
  1. ক) টেবুলিং
  2. খ) ইনডেক্সিং
  3. গ) সার্চিং
  4. ঘ) সর্টিং
সঠিক উত্তর:
খ) ইনডেক্সিং
উত্তর
সঠিক উত্তর:
খ) ইনডেক্সিং
ব্যাখ্যা
- ইনডেক্স হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যাস্তভাবে তথ্যাবলীর সূচী প্রণয়ন করা।
- ডেটাবেজ থেকে ব্যবহারকারী কোনো ডেটা যাতে তাড়াতাড়ি খুজে বের করতে পারে সেজন্য ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে রাখা হয়।
- ডেটাবেজের টেবিলের রেকর্ডসমূহকে এরূপ কোনো লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকেই ইনডেক্সিং বলে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৪৪.
ডেটাবেজে তথ্য সংরক্ষণ ও সাজিয়ে রাখতে ব্যবহৃত হয় কোনটি?
  1. ক) Robots.txt
  2. খ) Query Software
  3. গ) Index Software
  4. ঘ) Spider Software
সঠিক উত্তর:
ঘ) Spider Software
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Spider Software
ব্যাখ্যা
- Web Crawler বা Spider Software হলো একধরণের কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ব্রাউজ করে এবং নতুন নতুন তথ্য তার ডেটাবেজে সংরক্ষণ করে এবং সাজিয়ে রাখে।
- গুগলের Crawler সফটওয়্যারটি Google Bot নামে পরিচিত।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
৪৫.
কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো-
  1. ক) BIOS
  2. খ) DVD
  3. গ) ROM
  4. ঘ) RAM
সঠিক উত্তর:
ক) BIOS
উত্তর
সঠিক উত্তর:
ক) BIOS
ব্যাখ্যা
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো BIOS (Basic Input Output System)
- ফার্মওয়ার হচ্ছে একটি বিশেষ ধরনের সফটওয়ার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে।

সূত্র: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৪৬.
Oracle Solaris একটি-
  1. ক) ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
  2. খ) এপ্লিকেশন প্রোগ্রাম
  3. গ) এমবেডেড সিস্টেম
  4. ঘ) অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
ঘ) অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
- Oracle Solaris যা আগে Solaris নামে পরিচিত ছিল, একটি অপারেটিং সিস্টেম যার স্বত্বাধিকারী Sun Microsystem।
- আরো কিছু অপারেটিং সিস্টেমের উদাহরণ- MS DOS, MS Windows, MS Windows NT, Mac OS, OS/2, Be OS, Android, PC DOS, Linux, Unix, XENIX, AIX, Symbian ইত্যাদি।

সূত্র: Britannica  
৪৭.
কোনটি অনুবাদক প্রোগ্রাম নয়?
  1. ক) ইন্টারপ্রেটার
  2. খ) এসেম্বলার
  3. গ) ওরাকল
  4. ঘ) কম্পাইলার
সঠিক উত্তর:
গ) ওরাকল
উত্তর
সঠিক উত্তর:
গ) ওরাকল
ব্যাখ্যা
- উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয় তাকে বলে অনুবাদক সফটওয়্যার।
- অনুবাদক সফটওয়্যার তিন প্রকার। যথা- কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার
- এসেম্বলার ও কম্পাইলার উভয়েই গৌণ মেমোরিতে থাকে। প্রয়োজনের সময় তাদেরকে র‍্যামে আনা হয়।
- কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে।
-অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে মেশিন ভাষার বস্তু প্রোগ্রামে অনুবাদ করতে ব্যবহৃত হয় ।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৪৮.
Windows 95 কত বিটের অপারেটিং সিস্টেম?
  1. ক) ১৬
  2. খ) ৩২
  3. গ) ৬৪
  4. ঘ) ১২৮
সঠিক উত্তর:
খ) ৩২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২
ব্যাখ্যা
- Windows 95 হল ৩২ বিটের স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম।
- ১৯৯৫ সালের ২৪ এটি বাজারে আসে এবং সারা দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায় ।
- উইন্ডোজ-৯৫ এ সর্বপ্রথম Start Menu button ব্যবহার করা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি (ভোকেশনাল)