পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা – ৮ বিশ্ব সংস্কৃতি: সংস্কৃতি - পঞ্জিকা, দর্শন, ভাষা, সাহিত্য, আরবী সাহিত্য, গ্রন্থাগার, শিক্ষা, বিশ্ববিদ্যালয়, দৃশ্যকলা, কারু ও লোকশিল্প, চিত্র শিল্প রেনেসাঁস, গুহাশিল্প, সংগীত, নাটক, জাদুঘর, স্থাপত্য, প্রাসাদ ও ভবন, বিনোদন। এবং ধর্ম -ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট, জৈন, শিখ, খেলাধুলা গণমাধ্যম সংবাদ সংস্থা, ইলেকট্রনিক মাধ্যম, সম্প্রচার মাধ্যম, চলচ্চিত্র, সামাজিক সমস্যা [Live Class – 15 & 16]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
'গোয়ের্নিকা' কার অঙ্কিত বিখ্যাত চিত্রকর্ম?
  1. ক) সালভেদর ডালি
  2. খ) পাবলো এস্কোবার
  3. গ) মাইকেল অ্যাঞ্জেলো
  4. ঘ) পাবলো পিকাসো
সঠিক উত্তর:
ঘ) পাবলো পিকাসো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাবলো পিকাসো
ব্যাখ্যা
পাবলো পিকাসো:
- পাবলো পিকাসো একজন স্পেনিশ চিত্রকর ও ভাস্কর।
- চিত্রকর্মে কিউবিজম অধ্যায়ের প্রবর্তক তিনি।
- তার ২ হাজারেরও বেশি চিত্রকর্ম বিভিন্ন দেশের জাদুঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে।
- পিকাসোর আঁকা অসংখ্য বিখ্যাত ছবির একটি হলো ‘গোয়ের্নিকা’।
- ১৯৩৭ সালে স্পেনের স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর অনুরোধে জার্মানি ও ইতালি যৌথভাবে আক্রমণ চালায় স্পেনের প্রত্যন্ত গোয়ের্নিকা গ্রামে।
- এ ঘটনায় মর্মাহত পাবলো পিকাসো এঁকেছিলেন তাঁর জগদ্বিখ্যাত ছবি ‘গোয়ের্নিকা’।
- গোয়ের্নিকাকে বলা হয় পৃথিবীর সর্বকালের সেরা যুদ্ধবিরোধী চিত্রকর্ম।
- তাঁর আরও কয়েকটি উল্লেখযোগ্য সৃষ্টি হলো ‘দ্য ওল্ড গিটারিস্ট’, ‘গার্ল বিফোর আ মিরর’, ‘দ্য উইপিং ওমেন’, ‘উইমেন অব আলজিয়ার্স’, ‘সেলফ পোর্ট্রেট’, ‘থ্রি মিউজিশিয়ানস’, ‘সিটেড বাথার’ প্রভৃতি।

অন্যদিকে -
- ডেভিট, পাইয়েটা প্রভৃতি অ্যাঞ্জেলোর চিত্রকর্ম। 
- সালভাদর ডালির সবচেয়ে বিখ্যাত পেইন্টিং হল দ্য পারসিস্টেন্স অফ মেমোরি (১৯৩১)।

উৎস: Britannica.
.
কোকাকোলার হেড অফিস কোথায় অবস্থিত?
  1. ক) নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. খ) ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
  3. গ) আটলান্টা, যুক্তরাষ্ট্র
  4. ঘ) ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) আটলান্টা, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) আটলান্টা, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
কোকাকোলা:
- কোকাকোলা হচ্ছে এক প্রকার অঙ্গারযুক্ত কোমল পানীয়।
- বিশ্বব্যাপী বিভিন্ন রেস্তোরাঁ, জেনারেল বা ডিপার্টমেন্টাল স্টোর, ভেন্ডিং মেশিনসহ বিভিন্ন স্থানে কোকাকোলা বিক্রি হয়।
- দ্য কোকাকোলা কোম্পানির দাবি অনুসারে বিশ্বের ২০০টিরও বেশি দেশে কোকাকোলা বিক্রি হয়।
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অবস্থিত দ্য কোকাকোলা কোম্পানি এই পানীয় উৎপাদন করে থাকে।
- কোকাকোলা সংক্ষেপে কোক (Coke) নামে পরিচিত।
- যুক্তরাষ্ট্রে এটি ১৯৪৪ সালের ২৭ মার্চ থেকে দ্য কোকাকোলা কোম্পানির রেজিস্টার্ড ট্রেডমার্ক।
- কোকাকোলার উৎপত্তি হয়েছিলো একটি ওষুধ হিসেবে।
- ব্যবসায় কোকাকোলাকে পরিবেশন ও বিপণন করেন ব্যবসায়ী আসা গ্রিগস ক্যান্ডেলার।

উৎস: Britannica.
.
হিজরি সন গণনা শুরু হয় কোন সালে?
  1. ক) ৬২২ খ্রিস্টাব্দে
  2. খ) ৬২৪ খ্রিস্টাব্দে
  3. গ) ৬২৬ খ্রিস্টাব্দে
  4. ঘ) ৬২৮ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
ক) ৬২২ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬২২ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
হিজরি সন:
- হিজরি সন গণণা শুরু হয় ৬২২ খ্রিস্টাব্দ থেকে।
- মহানবী (সা.) আল্লাহ তায়ালার ঘোষণা পাওয়ার পর ৬২২ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর মোতাবেক ২৭ সফর মক্কা মুকাররামা থেকে মদিনার উদ্দেশে হিজরত করেন।
- ২৩ সেপ্টেম্বর, ৬২২ খ্রিস্টাব্দ মোতাবেক ৮ রবিউল আওয়াল কোবায় পৌঁছেন।
- ২৭ সেপ্টেম্বর, ৬২২ খ্রিস্টাব্দ মোতাবেক ১২ রবিউল আওয়াল মদিনা মুনাওয়ারায় পৌঁছেন মহানবী (সা.)।
- এ হিজরতেরই স্মৃতিবহন করে আসছে আমাদের হিজরি সন।

 উৎস: ২৩ সেপ্টেম্বর, ২০১৭, Jagonews24।
.
মাতৃভাষার দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি লোকের ভাষা কোনটি?
  1. ক) ইংরেজি
  2. খ) ফ্রাঞ্চ
  3. গ) চাইনিজ
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
গ) চাইনিজ
উত্তর
সঠিক উত্তর:
গ) চাইনিজ
ব্যাখ্যা
বহুল ব্যবহৃত ভাষা:
- সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা: ইংরেজি। 
- মাতৃভাষার দিক থেকে বিশ্বের শীর্ষ ভাষা: মান্দারিন (চাইনিজ)।

উল্লেখ্য,
- মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকা:
১। চাইনিজ,
২। স্পেনিশ,
৩। ইংরেজি।

 উৎস: Ethnologue ওয়েবসাইট।
.
মহাকবি ফেরদৌসী কোন দেশের নাগরিক ছিলেন?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) তুরস্ক
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
খ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরান
ব্যাখ্যা
মহাকবি ফেরদৌসী:
- ফেরদৌসী ছিলেন পারস্যের (পারস্যের বর্তমান নাম ইরান) কবি ।
- তাকে 'প্রাচ্যের হোমার' হিসাবে গণ্য করা হয়।
- ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সুলতান ও বিজেতা হিসেবে সুলতান মাহমুদ ছিলেন প্রতিভাবান শাসক ও সুনিপুন সৈনিক।
- ঈশ্বরী প্রসাদ সুলতান মাহমুদের যুগকে 'কবিতার যুগ' বলে অভিহিত করেছেন।
- ঐ যুগের প্রসিদ্ধ কবি ছিলেন আবুল কাশেম ফেরদৌসী।
- প্রাচ্যের হোমার নামে খ্যাত এ কবি সুলতান মাহমুদের অনুরোধে জগদ্বিখ্যাত 'শাহনামা' মহাকাব্য রচনা করেন।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'রামচরিতমানস' গ্রন্থের লেখক -
  1. ক) তুলসী দাস
  2. খ) আল্লামা ইকবাল
  3. গ) জালাল উদ্দীন মোহাম্মদ রুমী
  4. ঘ) অক্টাভিও পাজ
সঠিক উত্তর:
ক) তুলসী দাস
উত্তর
সঠিক উত্তর:
ক) তুলসী দাস
ব্যাখ্যা
রামচরিতমানস:
- রামচরিতমানস অবধি ভাষার মহাকাব্য।
- রামায়ণের উপর ভিত্তি করে ভারতীয় ভক্তি কবি তুলসীদাস দ্বারা রচিত।
- এটিকে জনপ্রিয় ভাষায় তুলসীদাস রামায়ণও বলা হয়।
- গ্রন্থটির আক্ষরিক অর্থ হল 'রামের কৃতকর্মের হ্রদ'।
- এটিকে হিন্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাজ বলে মনে করা হয়।
- কাজটি ভারতীয় জনগণের জীবন্ত বিশ্বাস।

উল্লেখ্য,
- তুলসীদাস ছিলেন সংস্কৃতের একজন মহান পণ্ডিত।

অন্যদিকে -
- 'আল্লামা ইকবাল' ভারতের দেশাত্মবোধক গান 'সারে জাহা ছে আচ্ছা' এর রচয়িতা।
- 'জালাল উদ্দীন মোহাম্মদ রুমী' এর বিখ্যাত গ্রন্থ: মসনবী শরিফ।

উৎস: Britannica.
.
বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত?
  1. ক) ওয়াশিংটন ডি.সি.
  2. খ) লন্ডন
  3. গ) রাশিয়া
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
ক) ওয়াশিংটন ডি.সি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ওয়াশিংটন ডি.সি.
ব্যাখ্যা
দ্য লাইব্রেরি অব কংগ্রেস (The Library Of Congress):
- বিশ্বের বৃহত্তম লাইব্রেরি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস।
- এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এটি যুক্তরাষ্ট্রের জাতীয় গ্রন্থাগার যা ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই লাইব্রেরিতে বিশ্বের ৪৫০টি ভাষার প্রায় ১৬২ মিলিয়নের অধিক বই রয়েছে।

উৎস: Britannica.
.
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৬৩৬ সালে
  2. খ) ১৬৩৭ সালে
  3. গ) ১৬৩৮ সালে
  4. ঘ) ১৬৩৯ সালে
সঠিক উত্তর:
ক) ১৬৩৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬৩৬ সালে
ব্যাখ্যা
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়:
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
- এটি ম্যাসাচুসেট্‌স- এর বোস্টনে অবস্থিত।
- ১৬৩৬ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

উৎস: Britannica.
.
আলতামিরা গুহা কোথায় অবস্থিত?
  1. ক) স্পেন
  2. খ) পর্তুগাল
  3. গ) ইতালি
  4. ঘ) নেদারল্যান্ড
সঠিক উত্তর:
ক) স্পেন
উত্তর
সঠিক উত্তর:
ক) স্পেন
ব্যাখ্যা
আলতামিরা গুহা:
- আলতামিরা গুহাটি উত্তর স্পেনে অবস্থিত।
- গুহাটি প্রাগৈতিহাসিক চিত্রকর্ম এবং খোদাইয়ের জন্য বিখ্যাত।
- এটি ক্যান্টাব্রিয়া প্রদেশের বন্দর শহর সান্তান্ডার থেকে ১৯ মাইল (৩০ কিমি) পশ্চিমে অবস্থিত।
- আলতামিরা ১৯৮৫ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনোনীত হয়েছিল।
- ১৮৬৮ সালে একজন শিকারী দ্বারা আবিষ্কৃত গুহাটি ১৮৭৬ সালে স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তি মার্সেলিনো সানজ ডি সাউতুওলা পরিদর্শন করেছিলেন।
- আলতামিরা গুহাটি ৯৭১ ফুট (২৯৬ মিটার) লম্বা।

উৎস: Britannica.
১০.
পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় -
  1. ক) অক্সফোর্ড
  2. খ) আল আজহার
  3. গ) নালন্দা
  4. ঘ) কারুইন
সঠিক উত্তর:
গ) নালন্দা
উত্তর
সঠিক উত্তর:
গ) নালন্দা
ব্যাখ্যা
নালন্দা বিশ্ববিদ্যালয়
- নালান্দা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে গণ্য করা হয়।
- বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন।

অন্যদিকে,
- কারুইন বিশ্ববিদ্যালয় বিশ্বের চালু থাকা প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
- এটি মরক্কোর ফেজ শহরে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকাল ৮৫৯ খ্রিস্টাব্দে।

[প্রশ্নে 'বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়' বললে 'নালন্দা বিশ্ববিদ্যালয়' উত্তর হবে এবং 'বর্তমানে চালু থাকা বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়' বললে 'কারুইন বিশ্ববিদ্যালয়' উত্তর হবে।]

সূত্র: বাংলাপিডিয়া এবং Guinness World Records.
১১.
ফোর্থ এস্টেট কী?
  1. ক) গেরিলা সংগঠন
  2. খ) গণমাধ্যম
  3. গ) বাণিজ্যিক ভবন
  4. ঘ) চারটি স্টেট
সঠিক উত্তর:
খ) গণমাধ্যম
উত্তর
সঠিক উত্তর:
খ) গণমাধ্যম
ব্যাখ্যা
ফোর্থ এস্টেট:
- গনতন্ত্রের চারটি স্তম্ভ বা pillar হলো: আইন বিভাগ (Legislature), শাসন বিভাগ (Executive), বিচার বিভাগ (Judiciary) and এবং সংবাদ মাধ্যম (Media)।
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসারে সরকারের তিনটি বিভাগ যখন সম্পূর্ণ স্বাধীন ভাবে কাজ করে তখন প্রকৃত গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- আর নিরপেক্ষ সংবাদ মাধ্যম সেই গনতন্ত্রকে দৃঢ় করে।
- ফোর্থ এস্টেট বলতে মূলত গণমাধ্যমকে বোঝানো হয়।

উৎস: Cambridge Dictionary.
১২.
নিচের কোনটি ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশ?
  1. ক) আজারবাইজান
  2. খ) হাঙ্গেরি
  3. গ) মালটা
  4. ঘ) আলবেনিয়া
সঠিক উত্তর:
ঘ) আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলবেনিয়া
ব্যাখ্যা
আলবেনিয়া:
- আলবেনিয়া হলো ইউরোপের একটি ছোট দেশ।
- এটি ভূমধ্যসাগরের অন্তর্গত অ্যাড্রিয়াটিক সাগর এবং আয়োনীয় সাগরের মধ্যে অবস্থিত।
- এর রাজধানী তিরানা। 
- আলবেনিয়া একটি প্রধানত মুসলিম দেশ।
- দেশটির ৫৬.৭% জনসংখ্যা মুসলিম ধর্মাবলম্বী।
- এটি ইউরোপের একমাত্র মুসলিম অধ্যুষিত দেশ।

উৎস: Britannica.
১৩.
Wailing Wall কোথায় অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) জেরুজালেম
  3. গ) চীন
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
খ) জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
খ) জেরুজালেম
ব্যাখ্যা
Wailing Wall:
- Western wall কে ওয়েলিং ওয়াল বলা হয়।
- এটি জেরুজালেমে অবস্থিত।
- ইহুদি জনগণের কাছে এটি প্রার্থনা এবং তীর্থযাত্রার স্থান।
- এটি টেম্পল মাউন্টের চারপাশে রাখা প্রাচীরের একমাত্র অবশেষ।
- প্রথম মন্দিরটি ৫৮৭-৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা ধ্বংস করেছিল এবং দ্বিতীয় মন্দিরটি ৭০ খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করেছিল।

উৎস: Britannica.
১৪.
ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য -
  1. ক) ২০ গজ
  2. খ) ২১ গজ
  3. গ) ২২ গজ
  4. ঘ) ২৩ গজ
সঠিক উত্তর:
গ) ২২ গজ
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২ গজ
ব্যাখ্যা
ক্রিকেট:
- ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
- ১৭০০ সাল থেকে প্রথমে একটা উইকেট পুঁতে কিছু নিয়মকানুনের মাধ্যমে খেলা শুরু হয়।
- প্রথম আইনকানুন তৈরি করে মেরিলিবোন ক্রিকেট ক্লাব।
- ক্রিকেট খেলার নিয়ন্ত্রকারী সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আই.সি.সি (International cricket council)।
- এটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাই ক্রিকেট খেলার নিয়ম-কানুন প্রণয়ন ও নিয়ন্ত্রণ, প্রচার ও ব্যবস্থাপনা ইত্যাদির দায়িত্ব পালন করে থাকে।
- যে জায়গায় ক্রিকেট খেলা হয় তাকে পিচ (pitch) বলে।
- ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য ২২ গজ (২০.১২ মিটার) এবং প্রস্থ ১০ ফুট (৩.০৫) মিটার।
- এটি সমতল এবং স্বাভাবিকভাবে সামান্য ঘাস থাকে।
- পিচ বিভিন্ন ধরনেরই হয়ে থাকে যেমনঃ ডেড পিচ, ডাস্টি পিচ, গ্রীন পিচ।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।