পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৭ জুন, ২০২৩সময়55 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পদের নাম: পরিসংখ্যান সহকারী (গ্রেড-১৩) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৫. ১১. ২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৭ জুন, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
  1. ক) শরীর → শরীল
  2. খ) স্ত্রী → ইস্তিরি
  3. গ) পিশাচ → পিচাশ
  4. ঘ) গৃহিনী → গিন্নি
ব্যাখ্যা
ধ্বনি বিপর্যয়:
- শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
- এতে দুটি বর্ণের মধ্যে জায়গা পরিবর্তন হয়।
যেমন:
পিশাচ ˃ পিচাশ,
লাফ˃ ফাল,
বাক্‌স > বাস্‌ক,
রিকসা্‌ > রিস্‌কা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
.
‘বিদ্বজ্জন’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) বিদ্যা + জ্জন
  2. খ) বিদ্বৎ + জন
  3. গ) বিদ্ব + জন
  4. ঘ) বিদুৎ + জ্জন
ব্যাখ্যা
• ‘বিদ্বজ্জন’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ = বিদ্বৎ + জন।

• সন্ধির নিয়মানুসারে শব্দের দ্বিতীয় স্থানে চ, ছ, জ ও শ থাকলে ত ও দ এর তালব্যীভবন ঘটে।
যেমন:
বিদ্বজ্জন =  বিদ্বৎ + জন,
উচ্ছেদ = উদ্‌ + ছেদ,
উচ্ছিষ্ট = উৎ + শিষ্ট।

উৎস: প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি গ্রীক শব্দ নয়?
  1. ক) কেন্দ্র
  2. খ) দাম
  3. গ) সুড়ঙ্গ
  4. ঘ) ডেঙ্গু
অনির্ধারিত
ব্যাখ্যা
দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

কেন্দ্র (বিশেষ্য)

- গ্রীক শব্দ।
অর্থ:
- মধ্যবিন্দু; গোলাকার বস্তুর ঠিক মধ্যবর্তী স্থান। 
- (জ্যামিতি) বৃত্তের মধ্যবিন্দু। 
- মূল বা প্রধান স্থান (শিক্ষাকেন্দ্র)। 
- (জ্যোবি) রাশিচক্রের লগ্ন; লগ্ন থেকে চতুর্থ, সপ্তম ও দশম স্থান। 
- সূর্য থেকে গ্রহ-উপগ্রহাদির দূরত্ব। 
- (ভূগোল) মেরু; পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্ত।

দাম (বিশেষ্য)
- গ্রীক শব্দ
অর্থ:
- মূল্য; ক্রয়-বিক্রয়ে দ্রব্যের বিনিময় নির্ধারণ;
- দর (ভাল দেখে কিনে লয় দিয়ে ভাল দাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। 
- বেতন; মজুরি। 
- বেশি মূল্য (কয় মণ পাট রেখেছিলাম, দামে বেচব-শওকত ওসমান)। 
- আলঙ্কারিক; মর্যাদা (কথার দাম)।

ডেঙ্গু (বিশেষ্য)
- স্প্যানিশ শব্দ
অর্থ: এডিস মশাবাহিত ভাইরাস- জনিত ক্রান্তীয় অঞ্ছলের প্রাঙহাতী রগবিশেশ যার ফলে রক্তক্ষরণ - সহ গাঁট ও মাংস্পেশিতে তীব্র যন্ত্রণা অনুভূত হয়।

সুরঙ্গ, সুড়ঙ্গ (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অতি উজ্জ্বল রংবিশিষ্ট (যদ্যপি কনক অসি দেখিতে সুরঙ্গ কোথাও কাটিছে কেবা আপনার অঙ্গ-দৌলত উজির বাহরাম খান)। 


উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
  1. ক) দিন দিন
  2. খ) রোজ রোজ
  3. গ) হাতে হাতে
  4. ঘ) শুনশান
ব্যাখ্যা
• দ্বিরুক্তি তিন প্রকার। যথা:
⇒ শব্দের দ্বিরুক্তি,
⇒ পদের দ্বিরুক্তি,
⇒ অনুকার দ্বিরুক্তি।

• পদাত্মক দ্বিরুক্তি:

বিভক্তিযুক্ত পদ পর পর দুবার ব্যবহৃত হলে তাকে পদাত্মক দ্বিরুক্তি বলে। পদাত্মক দ্বিরুক্তি দুইভাবে হতে পার:
১. যথাদ্বিরুক্তি,
২. যুগ্মরীতি বা অনুচর-দ্বিরুক্তি।

• পদাত্মক যথাদ্বিরুক্তি:
যেমন:
- জনে জনে আজকে আমি জানিয়ে যাব সব।
অন্যান্য ( হোতে হাতে, হেসে হেসে, চোর চোর ইত্যাদি।)

• পদাত্মক যুগ্নরীতি বা অনুচর দ্বিরুক্তি:
যেমন:
- হাতে-নাতে পড়লে ধরা দলে-বলে জেলে যাবে।
অন্যান্য (আকাশে-বাতাশে, কাপড়-চোপড়, দলে-বলে ইত্যাদি।)

অন্যদিকে,
- রোজ রোজ, দিন দিন শব্দের দ্বিরুক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
  1. ক) দ্বন্দ্ব সমাসে
  2. খ) দ্বিগু সমাসে
  3. গ) নিত্য সমাসে
  4. ঘ) বহুব্রীহি সমাসে
ব্যাখ্যা
দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন:
- জায়া ও পতি = দম্পতি।  
- ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
.
নীচের কোনটি তৎসম উপসর্গের আওতাভুক্ত নয়, কিন্তু খাঁটি বাংলা উপসর্গের অন্তর্ভুক্ত?
  1. ক) সু
  2. খ) বি
  3. গ) নি
  4. ঘ) স
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
- খাটি বাংলা উপসর্গ,
- সংস্কৃত বা তৎসম,
- বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।
.
‘চিন্তা করো না, কালই আসছি’ বাক্যটি কোন কালের?
  1. ক) পুরাঘটিত ভবিষ্যৎ কাল
  2. খ) ঘটমান বর্তমান কাল
  3. গ) পুরঘটিত বর্তমান কাল
  4. ঘ) ঘটমান ভবিষ্যৎ কাল
ব্যাখ্যা
'চিন্তা করো না, কালই আসছি'- বাক্যটি ঘটমান বর্তমান কালের উদাহরণ। 

ঘটমান বর্তমান কাল:

যে কাজ শেষ হয়নি, এখনও চলছে সে কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়।
যেমন: হাসান বই পড়ছে।

ঘটমান বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ:
- বক্তার প্রত্যক্ষ উক্তিতে ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়।
যথা: বক্তা বলেন, “চাঁদাবাজদের অত্যাচারে জনগণ আজ বিপন্ন”, “দিকে দিকে আগুন জ্বলছে”।
- ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে : চিন্তা করো না, কালই আসছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
.
মেঘে ‍বৃষ্টি হয়’ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অধিকরণে ৭মী
  2. খ) অপাদানে ৭মী
  3. গ) করণে ৭মী
  4. ঘ) কর্মে ৭মী
ব্যাখ্যা
অপাদান কারক
- যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- প্রশ্নোক্ত বাক্যে ‘মেঘ’ থেকে ‘বৃষ্টি’ উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। তাই তা অপাদান কারক।
- এতে 'এ' বিভক্তি যুক্ত আছে, তাই এটি অপাদানে সপ্তমী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
  1. ক) অভিপ্রায়
  2. খ) আসত্তি
  3. গ) যোগ্যতা
  4. ঘ) আকাঙক্ষা
ব্যাখ্যা
• একটি বাক্যকে সার্থক ও শুদ্ধ হতে হলে কতগুলাে গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার।
- এগুলাে হচ্ছে- 
- আকাঙ্ক্ষা
- আসত্তি এবং
- যােগ্যতা

• আকাঙ্ক্ষা: ‘আকাঙক্ষা' শব্দের আভিধানিক অর্থ- ইচ্ছা, বাসনা। বাক্যের অর্থ সম্পূর্ণরূপে স্পষ্টভাবে বােঝার জন্য একপদের পর অন্য পদ শােনার যে ইচ্ছা তা-ই আকাঙ্ক্ষা।

• আসত্তি: আসত্তি শব্দের অর্থ নৈকট্য। মনােভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলি এমনভাবে পরপর সাজাতে হবে যাতে পরস্পরের মধ্যে সম্পর্ক থাকে এবং ভাষার নিয়ম অনুযায়ী নৈকট্য থাকে।
- ‘আগামী কাল একটি বিজয় দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ই ডিসেম্ব হবে আমাদের স্কুলে উপলক্ষে’- বাক্যটিতে পদবিন্যাস সঠিক বা সুশৃঙ্খল না হওয়ায় বাক্যটি  আসত্তি গুণ হারিয়েছে।
• শুদ্ধরূপ: আগামী কাল ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

• যােগ্যতা: বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যােগ্যতা। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং প্রমিত বাংলা ব্যাকরণ।
১০.
‘নিখাদ’ অর্থে ‘কাঁচা’ শব্দের ব্যবহার কোনটি?
  1. ক) কাঁচা ইট
  2. খ) কাঁচা চুল
  3. গ) কাঁচা কথা
  4. ঘ) কাঁচা সোনা
ব্যাখ্যা
• কাঁচা (খাঁটি): গহনাটি একেবারেই কাঁচা সোনা দিয়ে তৈরি।

অন্যদিকে,
• কাঁচা কথা (গুরুত্বহীন কথা): এমন কাঁচা কথা বলো না।
• কাঁচা চুল (কালো চুল): গৃহিণীর ঘন কাঁচা চুলের মতোই বর্ষার আকাশ।
• কাঁচা বয়স (অপরিণত বয়স): মেয়েটির একেবারেই কাঁচা বয়স।
• কাঁচা ঘুম (অগভীর ঘুম): শিশুটির কাঁচা ঘুম ভেঙে গেছে ৷
• কাঁচা আম (অপরিপক্ক আম): কাঁচা আমগুলো গাছে ঝুলছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১১.
‘গৃধ্র’ শব্দের অর্থ কী?
  1. ক) লম্পট
  2. খ) বৈষ্ণব গুরু
  3. গ) শকুন
  4. ঘ) সাপ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

শকুন (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: √শক্‌+উন
অর্থ:
- সাধারণত পালকহীন মাথা গলা এবং প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন মাংসাশী বড়ো পাখি।
- গৃধ্র
- শুভাশুভসূচক চিহ্ন বা লক্ষণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান.
১২.
নীচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) চুর্ণবিচূর্ণ
  2. খ) চুর্ণবিচুর্ণ
  3. গ) চুর্নবিচুর্ণ
  4. ঘ) চূর্ণবিচূর্ণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

চূর্ণবিচূর্ণ (বিশেষণ)
অর্থ:
- সম্পূর্ণ চূর্ণিত।
- আলংকরিক অর্থ: সম্পূর্ণ বিনষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
শব্দের দ্বিরুক্ত কত প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা
দ্বিরক্ত শব্দ
যা দুইবার বলা হয়েছে এমন শব্দকে দ্বিরক্ত শব্দ বলে।
-‘দ্বি+উক্ত’ = দ্বিরক্ত। 

⇒ দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার-
- শব্দের দ্বিরুক্তি,
- পদের দ্বিরুক্তি,
- অনুকার দ্বিরুক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
১৪.
নীচের কোনটি তৎসম শব্দ নয়?
  1. ক) ঢাক
  2. খ) প্রন্তর
  3. গ) চক্র
  4. ঘ) মিথ্যা
ব্যাখ্যা
• অপশনে প্রদত্ত ঢাক শব্দটি তৎসম নয়। 

• ঢাক (বিশেষ্য)
- সংস্কৃত ঢক্কা থেকে তদ্ভব শব্দ - ঢাক।
অর্থ:
- চামড়া দিয়ে মুখ আঁটা ঢোলজাতীয় বড়ো বাদ্যযন্ত্র। 

শুদ্ধ বানান হচ্ছে - প্রস্তর (লাইভ পরীক্ষার প্রশ্নে বানান ভুল দেয়া ছিল)
- সংস্কৃত শব্দ।
অর্থ: পাথর, শিলা, পাষাণ, উপল। মণি।

• মিথ্যা (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
- অসত্য;
- সত্য নয় এমন।
-অযথার্থ; বেঠিক; অমূলক; কল্পিত; কাল্পনিক (মিথ্যা কাহিনী)।
-অনর্থক; নিষ্ফল; বৃথা (মিথ্যা আশা)।

• চক্র (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- চাকা,
- চাকার আকৃতিযুক্ত বস্তু,
- ক্রম, পরস্পরা
- নিয়ত আবর্তনশীল বিষয় বা বস্তু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
উপদেশাত্মক অনুজ্ঞাভাবের উদাহরণ কোনটি?
  1. ক) আমটা খাও
  2. খ) ভাল করে পড়লে পাস করবে
  3. গ) কাল দেখা করো
  4. ঘ) মানুষ হও
ব্যাখ্যা
• উপদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ - মানুষ হও।

- আদেশ, অনুমতি, অনুরােধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদির ভাব বােঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলে অনুজ্ঞা।
- আর যে ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ পায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে।
- এক্ষেত্রে ক্রিয়ার শেষে অ, ও, উন, এন যুক্ত হয়।

যেমন:
- সম্ভাবনায়- ভাল করে পড়লে পাস করবে।
- উপদেশ- মানুষ হও।
- প্রার্থনায়- সুখী হও।
- অনুরোধে - কাল দেখা করো।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
‘সুচয়নী’ কোন ধরণের গ্রন্থ?
  1. ক) আত্মজীবনীমূলক
  2. খ) কবিতা সংকলন
  3. গ) রচনাসমগ্র
  4. ঘ) গল্পগুচ্ছ
ব্যাখ্যা
জসীমউদ্‌দীন:
-  তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসীমউদ্দীন রচিত নির্বাচিত কবিতার সংকলন গ্রন্থ 'সূচয়নী'।

তাঁর রচিত অন্যান্য জনপ্রিয় খণ্ড কবিতার সংকলন-
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- ধানক্ষেত,
- মাটির কান্না,

জসিমউদ্দীন রচিত গানের সংকলনের নামগুলো হলো:
- গাঙের পাড়;
- রঙ্গিলা নায়ের মাঝি; 
- জারিগান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১৭.
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৮৪১ সালে
  2. খ) ১৮৪২ সালে
  3. গ) ১৮৪৩ সালে
  4. ঘ) ১৮৪৪ সালে
ব্যাখ্যা
তত্ত্ববোধিনী পত্রিকা
- ১৮৩৯ সালের ৬ই অক্টোবর প্রতিষ্ঠিত হয় 'তত্ত্ববোধিনী সভা' নামে একটি প্রতিষ্ঠান। 
- সাংস্কৃতিক জীবনকে জাতীয় ধারার সাথে সম্পৃক্ত ও বাহ্যবস্তুর জিজ্ঞাসাকে মুখ্য করে এই প্রতিষ্ঠান গড়ে উঠে। 
- রামমোহন রায়ের মৃত্যুর পরে স্তিমিত হয়ে যাওয়া ব্রাহ্মসমাজকে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪১ সালে পুনরায় বেগবান করেন। 
- দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪৩ সালে প্রতিষ্ঠা করেন 'তত্ত্ববোধিনী পত্রিকা'।
- এ পত্রিকার প্রথম সম্পাদক হন অক্ষয়কুমার দত্ত। 
- অসুস্থতার জন্য সম্পাদক পদ থেকে অক্ষয়কুমার দত্ত অবসর নিলে (১৮৫৫) সালে পত্রিকার সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
১৮.
‘খেউর গাওয়া’ বাগধারার অর্থ কী?
  1. ক) গালাগালি করা
  2. খ) প্রলাপ বকা
  3. গ) এক ধরণের গান
  4. ঘ) প্রশংসা করা
ব্যাখ্যা
• ‘খেউর গাওয়া' বাগধারার অর্থ- 'গালাগালি করা'।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - পার্থক্য।
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী।
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা।
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ অত্যন্ত অলস।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৯.
সুকান্ত ভট্টাচার্য্য কত সালে মৃত্যুবরণ করেন?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৪৭ সালে
  4. ঘ) ১৯৪৮ সালে
ব্যাখ্যা
• সুকান্ত ভট্টাচার্য:
- বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী ছিলেন।
- তিনি মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়।
- তাঁর পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য কলকাতায় পুস্তক ব্যবসা করতেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন।
- ১৯৪৪ সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন এবং একই বছর 'আকাল' নামক একটি সংকলনগ্রন্থ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়।
- মাত্র ২১ বছর বয়সে প্রথমে ম্যালেরিয়া ও পরে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত গ্রন্থ:
- ছাড়পত্র।
- পূর্বাভাস।
- মিঠেকড়া।
- অভিযান।
- ঘুম নেই।
- হরতাল।
- গীতিগুচ্ছ প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২০.
নিচের কোনটি ‘কুহক’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) বচন
  2. খ) মায়া
  3. গ) ভেলকি
  4. ঘ) ছল
ব্যাখ্যা
• 'কুহক' এর সমার্থক শব্দ - মায়া, ইন্দ্রজাল, ছল, ধোকা, ভেলকি।

এছাড়া,
• কথা এর সমার্থক শব্দ - বচন।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২১.
'Didactic' means
  1. ক) Detrimental
  2. খ) Easy
  3. গ) Educational
  4. ঘ) None
ব্যাখ্যা
♦ Didactic: 
English meaning: intended to teach, especially in a way that is too determined or eager, and often fixed and unwilling to change.
Bangla meaning: শিক্ষামূলক; নীতিমূলক।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ:
Detrimental: ক্ষতিকর।
Easy: সহজ।
Educational: শিক্ষাদান করা।

অপশন এর অর্থ গুলো বিবেচনা করে দেখা যায় Didactic শব্দটির অর্থের সাথে Educational শব্দের অর্থের মিল রয়েছে।
- তাই Didactic অর্থ Educational.
২২.
Which is the right spelling-
  1. ক) Extravagant
  2. খ) Extrevegent
  3. গ) Extravegent
  4. ঘ) All are wrong
ব্যাখ্যা
♦ Extravagant: 
English meaning: spending too much money, or using too much of something.
Bangla meaning: অপচয়কর; অপব্যয়ী।

• উল্লেখিত প্রশ্নের অপশন গুলোর মধ্যে Extravagant শব্দটির বানান ঠিক আর বাকি দুটি অপশন ভুল।
- তাই সঠিক উত্তর হবে Extravagant.
২৩.
What is the Synonym of 'Ascetic'?
  1. ক) Assuage
  2. খ) Applause
  3. গ) Austere
  4. ঘ) Beautiful
ব্যাখ্যা
♦ Ascetic: 
English meaning: avoiding physical pleasures and living a simple life, often for religious reasons.
Bangla meaning: কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ:
- Assuage: প্রশমিত করা; উপশম করা।
- Applause: সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি।
- Austere: নির্মম নীতিপরায়ণ; কঠোর।
- Beautiful: সুন্দর, চমৎকার।

অপশন এর অর্থ গুলো বিবেচনা করে দেখা যায় Ascetic শব্দটির সাথে অর্থের মিল পাওয়া যায় Austere শব্দটির।
- তাই Ascetic এর Synonym হলো Austere.
২৪.
Her speech was________, eliciting thunderous applause.
  1. ক) tedious
  2. খ) well-received
  3. গ) uninteresting
  4. ঘ) written
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 

ক) tedious - ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর
খ) well-received -  সর্বাদৃত, সমাদৃত।
গ) uninteresting - আগ্রহহীন; আগ্রহশূন্য।
ঘ) written - লিখিত

• অর্থগুলো বিবেচনা করলে দেখা যায়, শূন্যস্থানে well-received বসালে বাক্যটির অর্থ পূর্নতা হয়।
- কারণ বাক্যের পরের অংশে thunderous applause (তুমুল করতালি) থাকায় বোঝা যায় যে, তার speech টি অনেক গ্রহনযোগ্যতা পেয়েছিল।
- সে অনুসারে অপশনে উল্লেখিত well-received হচ্ছে যুক্তিসঙ্গত। 
২৫.
Which sentence is correct?
  1. ক) He returned back from his trip.
  2. খ) Please refer to page 20
  3. গ) My pen is better than Ram
  4. ঘ) All are incorrect
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত বাক্য গুলোর মধ্যে,

• He returned back from his trip. 
- এই বাক্যটি ভুল, কারণ back আর return দুটি শব্দ যেহেতু একই অর্থ বহন করে তাই এখানে returned এর পর back শব্দটির প্রয়োজন নেই।
- তাই এটি ভুল।

• My pen is better than Ram.
- এই বাক্যটির অর্থ দাঁড়ায় 'আমার কলমটি রাম থেকে ভালো' যা ভুল।
- যদি বাক্যটি এমন হতো "My pen is better than Ram's" তখন এটি সঠিক হতো।
- কারণ তখন এর অর্থ হতো "আমার কলমটি রামের কলম থেকে ভালো"।

• Please refer to page 20.
- কোন তথ্যাদির জন্যে যদি কোন বই এর page নির্দেশ করে তখন please refer to page বলা হয়ে থাকে।
- তাই অর্থ ও ব্যাকরণগত দিক থেকে এটি ঠিক।
- তাই সঠিক বাক্য এটি।
২৬.
The articles_____ the magazine publishes are very scholarly.
  1. ক) and
  2. খ) of
  3. গ) in
  4. ঘ) none
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নের বাক্যটির শূণ্যস্থানে অপশন এর কোনটিই বসবে না।
- বাক্যটির অর্থ পরিপুর্ণ ভাবে প্রকাশের জন্য শুন্যস্থানে একটি relative pronoun এর দরকার ছিল।
- সে হিসাবে যদি অপশন এ that থাকত তাহলে that বসালে বাক্যের অর্থ পূর্ণতা পেত।

- That বসলে বাক্যেটি হয়: The articles that the magazine publishes are very scholarly.
- বাক্যটির অর্থ: প্রকাশনী যেই প্রবন্ধটি  প্রকাশ করে তা খুবই পাণ্ডিত্যপূর্ণ।
২৭.
Antonym of the word 'Bellicose' is
  1. ক) Ominous
  2. খ) Intolerance
  3. গ) Pacific
  4. ঘ) Permanence
ব্যাখ্যা
♦ Bellicose: 
English meaning: wishing to fight or start a war.
Bangla meaning: যুদ্ধে আগ্রহী; সমরপ্রিয়; মারমুখো।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ:
- Ominous: দুর্লক্ষণযুক্ত; অলক্ষুণে; অশুভ। 
- Intolerance: অসহন।
- Pacific: শান্তিপূর্ণ; শান্ত; শান্তিকামী বা শান্তিপ্রিয়।
- Permanence: স্থায়িত্ব।

• অপশন এর অর্থ গুলো বিবেচনা করে দেখা যায় Bellicose এর বিপরীতার্থক শব্দটি হবে Pacific.

Source: Bangla Academy Dictionary.
২৮.
Endure : Survivor
  1. ক) Condemn : Culprit
  2. খ) Evade : Guardian
  3. গ) Excel : Imitator
  4. ঘ) Compete : Rival
ব্যাখ্যা
♦ The Bengali meaning of question's words:
- Endure: দুঃখকষ্ট ভোগ করা।
- Survivor: বেঁচে যাওয়া। 

• The Bengali meaning of option's words:
ক)
- Condemn: নিন্দা করা
- Culprit: অপরাধী।

খ)
- Evade: কৌশলে এড়ানো।
- Guardian: অভিভাবক।

গ)
- Excel: অন্যদের চেয়ে ভালো করা।
- Imitator: অনুকারক।

ঘ)
- Compete: প্রতিদ্বন্দ্বিতা করা।
- Rival: প্রতিদ্বন্দ্বী হওয়া।

- উল্লেখিত প্রশ্নের শব্দ দুটির অর্থ বিবেচনা করলে দেখা যায় যে, Endure : Survivor শব্দযুগলটি প্রায় একই অর্থ প্রকাশ করছে।
- একই ভাবে Compete: Rival এই শব্দযুগলটির অর্থ বিবেচনা  করে দেখা যায় এরাও প্রায় একই অর্থ প্রকাশ করছে।
- তাই সঠিক উত্তর হবে (ঘ) Compete: Rival.

Source: Accessible Dictionary.
২৯.
Which word is spelled correctly-
  1. ক) Reveellious
  2. খ) Counterfeit
  3. গ) Indiferent
  4. ঘ) Hermony
ব্যাখ্যা
♦ Counterfeit: 
English meaning: made to look like the original of something, usually for dishonest or illegal purposes.
Bangla meaning: জাল, নকল, কৃত্রিম, জাল টাকা, নকল হীরা, কৃত্রিম শোক।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর বানান ভুল।
- এদের সঠিক বানান ও অর্থ:
- Rebellious: বিদ্রোহে লিপ্ত; বিদ্রোহীসুলভ।
- Indifferent: নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক।
- Harmony: সাদৃশ্য; মিল।

Source: Bangla Academy Dictionary.
৩০.
Which one is irregular verb?
  1. ক) bear
  2. খ) abuse
  3. গ) assure
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
♦ Irregular verb: 
- A verb in which the past tense is not formed by adding the usual -ed ending. 
- যে সকল verb-কে past ও past participle করতে গেলে verb-এর বানানের মধ্যে পরিবর্তণ এনে past ও past participle করতে হয় তাকে Irregular verb বলে। 

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে: 
• Present: Past: Past participle
- Bear: Bore: Borne
- Abuse: Abused: Abused
- Assure: Assured: Assured

• সুতরাং, উপরের অপশন গুলো বিবেচনা করে দেখা যায় Irregular verb হলো Bear.
৩১.
Types of adverb clause -
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
• Adverbial clause: 
- যে সকল clause বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর কাজ করে তাকে Adverbial clause বলে।

• আধুনিক ব্যাকরণে Adverbial clause এর প্রকারভেদের সংখ্যা উৎসের উপর নির্ভর করে কিছুটা ভিন্ন হতে পারে, তবে বেশিরভাগ ব্যাকরণ রেফারেন্স এবং পাঠ্যবইগুলোতে সাধারণত ৮ থেকে ১০টি প্রকার চিহ্নিত করা হয়।
- তবে Commonly Accepted Types (9 Types): অর্থাৎ, অধিকাংশ ক্ষেত্রেই ৯ প্রকার কে সঠিক উত্তর ধরা হয়।
- যথা:
1. Adverb clause of time
2. Adverb clause of place
3. Adverb clause of reason or cause
4. Adverb clause of purpose
5. Adverb clause of condition or supposition
6. Adverb clause of concession
7. Adverb clause of degree or comparison
8. Adverb clause of manner.
9. Adverb clause of result or consequence.
৩২.
Which one is an example of Optative sentence?
  1. ক) May you live long.
  2. খ) Alas! I am undone.
  3. গ) Rahim, go home.
  4. ঘ) I am a teacher.
ব্যাখ্যা
♦ Optative sentence:
- ইচ্ছা বা প্রার্থনা বুঝালে তাকে Optative sentence বলে।
- বাক্যের গঠনে সাধারণত: May + Assertive sentence = Optative sentence.
তাই May you live long বাক্যটি হবে Optative sentence.

উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলো,
- Alas! I am undone: Exclamatory sentence.
- Rahim, go home: Imperative sentence.
- I am a teacher: Assertive sentence
৩৩.
Types of case -
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
• According to Old English grammar, there are five cases in English Grammar.
1) Nominative
2) Objective
3) Possessive
4) Dative and
5) Vocative.
• But in modern English Grammar Dative is included in Objective.

• Hence there are four cases in English.
1. Nominative,
2. Objective,
3. Possessive,
4. Vocative.

Source: Applied English Grammar and Composition by P.C Das.
৩৪.
Which one is an example of Factitive object?
  1. ক) We made him captain.
  2. খ) I know him to be a doctor.
  3. গ) Pluck the flower.
  4. ঘ) All of the above.
ব্যাখ্যা
♦ Factitive object:
- যে সকল verb এর পরে object complement বসে তাকে Factitive object বলে।
- অর্থাৎ যখন verb এর পরে দুটি অংশ থাকবে এবং একটি অপরটিকে নির্দেশ করবে তখন object এর পরের অংশকে objective complement বা Factitive object বলে।
• We made him captain.
- এখানে captain শব্দটি him object এর complement.
- তাই এটি Factitive object.
৩৫.
Which one is correctly spelled?
  1. ক) Predicament
  2. খ) Puganaciouse
  3. গ) Parrenial
  4. ঘ) All are correctet
ব্যাখ্যা
♦ Predicament: 
English meaning: an unpleasant situation that is difficult to get out of.
Bangla meaning: দশা; দুর্দশা; বিপাক।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর বানান ভুল।
- এদের সঠিক বানান ও অর্থ:
- Pugnacious: ঝগড়াটে।
- Perennial: দীর্ঘস্থায়ী

Source: Bangla Academy Dictionary.
৩৬.
Which sentence is correct?
  1. ক) He is poorest of the two.
  2. খ) He is poorer of the two.
  3. গ) He is more poor of the two.
  4. ঘ) He is much poor of the two.
ব্যাখ্যা
• Comparative adjectives are used to compare differences between the two objects.
- দুই এর মাঝে তুলনা বুঝালে comparative form হয়।
- Poor এর comparative form: Poorer.
- যেহেতু দুই জন এর মধ্যে তুলনা করা হয়েছে তাই সঠিক উত্তর হবে He is poorer of the two.
৩৭.
Which underline word is wrong in the following sentence? The same other beans, limes are seeds that grown in pods.
  1. ক) The same
  2. খ) are
  3. গ) that
  4. ঘ) grown in
ব্যাখ্যা
♦ প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে grown না হয়ে grow হলে বাক্যটি সঠিক হতো।  
৩৮.
Which word is wrongly spelled?
  1. ক) Prophylactic
  2. খ) Proscenium
  3. গ) Moreine
  4. ঘ) Maidenhair
ব্যাখ্যা
♦ প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে ভুল বানানটি হলো - Moreine.
- এর সঠিক বানান হলো: Moraine. 

Moraine: 
Meaning: হিমবাহের দ্বারা পরিবাহিত ও সঞ্চিত মাটি, কাঁকর, পাথর ইত্যাদির স্তূপ।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ:
- Prophylactic: আপদনিবারক।
- Proscenium: অগ্রমঞ্চ।
- Maidenhair: এক ধরনের ফার্ণ উদ্ভিদ।

Source: Accessible Dictionary. 
৩৯.
Which of the sentence is correct?
  1. ক) I had better not be late.
  2. খ) I had better not to be late.
  3. গ) I had not better be late.
  4. ঘ) I had better being late.
ব্যাখ্যা
• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

• অপশন গুলোর মধ্যে - 
ক) • যেহেতু had better এর পরে verb এর base form হয় তাই I had better not be late বাক্যটি সঠিক।
খ) যেহেতু had better এর পর infinitive to বসে না তাই I had better not to be late বাক্যটি সঠিক হবে না।
গ) had better phrase টির মাঝে not বসবে না তাই I had not better be late বাক্যটি হবে না।
ঘ) যেহেতু had better এর পরে verb এর base form হয় তাই I had better being late হবে না।
৪০.
Which one is the correct Translation? ‘বিনয় মহত্বের ভূষণ। ’
  1. ক) Modesty is embellishment to greatness.
  2. খ) Modesty is embellishment of greatness.
  3. গ) Modesty is embellishment on greatness.
  4. ঘ) Modesty is embellishment for greatness
ব্যাখ্যা
- Modesty:  বিনয়
- Embellishment: ভূষণ 
- Greatness: মহত্ব ।
- Subject (modesty) third person singular number হওয়ায় verb হবে ' is '
- এখানে ' of' হবে appropriate preposition, কারণ way, cause or example বোঝালে preposition of বসে।

- তাই সঠিক উত্তর Modesty is embellishment of greatness.
৪১.
বিচারকদের চাকুরীর বয়স ৬৭ বছরের বিষয়টি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
  1. ক) ৯৬ (১)
  2. খ) ৯৬ (২)
  3. গ) ৯৬ (৩)
  4. ঘ) ৯৬ (৪)
ব্যাখ্যা
• বিচারকদের পদের মেয়াদ:
- ৯৬ (১) এই অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোন বিচারক সাতষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।
- ৯৬ (২) প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোন বিচারককে অপসারিত করা যাইবে না।
- ৯৬ (৩) এই অনুচ্ছেদের (২) দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিতে পারিবেন।
- ৯৬ (৪) কোন বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।]]

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
৪২.
সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কে রাশিয়া ভ্রমণ করেন? [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
  1. ক) প্রতিরক্ষামন্ত্রী
  2. খ) সেনাবাহিনী প্রধান
  3. গ) সিআইএ পরিচালক
  4. ঘ) পররাষ্ট্রমন্ত্রী
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে গুরুত্বপূণ নয়।]

- মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস রাশিয়ার প্রভাবশালী জাতীয় সিকিউরিটি কাউন্সিলের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।
- জাতীয় সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ ও উইলিয়াম বার্নস তাঁরা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

- নিকোলাই পাত্রুশেভ ও উইলিয়াম বার্নসের মধ্যকার বৈঠক নিয়ে রাশিয়ার জাতীয় সিকিউরিটি কাউন্সিলের বিস্তারিত কিছু জানানো হয়নি।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের রাশিয়া সফরের আয়োজন করা হয়। তাঁর সফরটি দুদিনের। তাঁর সফরসঙ্গী হিসেবে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রয়েছেন।

তথ্যসূত্র: প্রথম আলো (৪ নভেম্বর, ২০২১)।
৪৩.
সম্প্রতি কোন দেশে বিদেশী মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
  1. ক) মায়ানমার
  2. খ) আফগানিস্তান
  3. গ) তাইওয়ান
  4. ঘ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে গুরুত্বপূণ নয়।]

- আফগানিস্তানে
বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান।
- এ পদক্ষেপ পতনের দ্বারপ্রান্তে থাকা অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করবে বলেই মনে করছেন অনেকে।
- তালেবানদের মতে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থের প্রয়োজনে আফগানরা তাদের প্রতিটি বাণিজ্যে এখন থেকে আফগানি মুদ্রা ব্যবহার করবে।

- তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অনলাইনে পোস্ট করে বলেছেন, ইসলামি আমিরাত সব নাগরিক, দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এখন থেকে আফগান মুদ্রায় সব লেনদেন পরিচালনা করতে এবং বিদেশি মুদ্রা ব্যবহার থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দিচ্ছে। বলা হয়েছে, কেউ এ আদেশ লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: প্রথম আলো (৩ নভেম্বর, ২০২১)।
৪৪.
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর দ্বিতীয় সেমি কবে অনুষ্ঠিত হবে?
  1. ক) ১৪ নভেম্বর, ২০২১
  2. খ) ১০ নভেম্বর, ২০২১
  3. গ) ১১ নভেম্বর, ২০২১
  4. ঘ) ৮ নভেম্বর, ২০২১
ব্যাখ্যা
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১
সেমিফাইনালের সূচি:
- প্রথম সেমিফাইনাল -  
- তারিখ ১০ নভেম্বর ২০২১ - ইংল্যান্ড-নিউজিল্যান্ড
- ভেন্যু - আবুধাবি।

- দ্বিতীয় সেমিফাইনাল -
- তারিখ ১১ নভেম্বর, ২০২১ - পাকিস্তান-অস্ট্রেলিয়া
 -ভেন্যু - দুবাই।

তথ্যসূত্র: ডেইলি স্টার (৮ নভেম্বর, ২০২১)।
৪৫.
দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রাক্কলন ও প্রকাশ করে?
  1. ক) বাংলাদেশ ব্যাংক
  2. খ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
  3. গ) নিপোর্ট
  4. ঘ) বিবিএস
ব্যাখ্যা
দেশের মাথাপিছু আয় প্রাক্কলন ও প্রকাশ করে - বিবিএস।

BBS

- প্রতিষ্ঠা লাভ করে - ১৯৭৪ সালের আগস্ট মাসে।
- সদর দপ্তর - ঢাকা, বাংলাদেশ।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাংলাদেশের জনমিতি, অর্থনীতি, এবং অন্যান্য ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা এবং তথ্য পর্যালোচনার জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা এটি বাংলাদেশ সরকারের সকল ধরনের জরিপ কার্যক্রম চালায় এবং তথ্য প্রদান করে।
BBS এর পূর্ণরুপ - Bangladesh Bureau of Statistics

তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৪৬.
জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে অতি সম্প্রতি কোন শহরে শুরু হয়েছে? [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
  1. ক) এডিনবার্গ
  2. খ) গ্লাসগো
  3. গ) লন্ডন
  4. ঘ) ভ্যান্ডি
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে গুরুত্বপূণ নয়।]

কপ-২৬ সম্মেলন:

- সম্প্রতি জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে হয়েছে - স্কটল্যান্ডের গ্লাসগো শহরে।
- বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখা, ফসিল ফুয়েল বিশেষ করে কয়লা থেকে সরে আসা আর ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ক্ষতিপূরণ আর অর্থায়নের মতো ইস্যুতে কপ-২৬ সম্মেলনকে আলোচনা করা হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি নিউজ (১৯ নভেম্বর, ২০২১)।
৪৭.
সম্প্রতি বিশ্ব নেতৃবৃন্দ পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রীর মধ্যে ধরে রাখার বিষয়ে একমত হয়েছেন?
  1. ক) ৩.১° সেলসিয়াস
  2. খ) ৩.১° ফারেনহাইট
  3. গ) ১.৫° সেলসিয়াস
  4. ঘ) ৫.১° ফারেনহাইট
ব্যাখ্যা
- জলবায়ু পরিবর্তনের মূল সংকট তাপমাত্রা বৃদ্ধির কারণে। বিজ্ঞানীরা বলছেন, এ শতকে বিশ্বের গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রির বেশি বাড়লে বিশ্বে মারাত্মক খাদ্যঘাটতি দেখা দেবে।
- পরিবেশে এর বিরুপ প্রতিক্রিয়া হবে মারাত্মক। কপ ২৬ সম্মেলনকে ঘিরে আলোচিত অন্যতম ইস্যুও ছিল বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রির মধ্যে ধরে রাখা।

তথ্যসূত্র: বিবিসি নিউজ (১৯ নভেম্বর, ২০২১)।
৪৮.
বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু ঘটনা সংঘটিত হয় -
  1. ক) ২৮ মার্চ, ২০২১
  2. খ) ১৮ মার্চ, ২০২১
  3. গ) ১৮ মার্চ, ২০২০
  4. ঘ) ২৮ মার্চ, ২০২০
ব্যাখ্যা
- বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু ঘটনা সংঘটিত হয় - ১৮ মার্চ, ২০২০
- বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত দেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো।
- সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান।
- মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জানা গেছে।

তথ্যসূত্র: প্রথম আলো (১৬ এপ্রিল, ২০২০)।
৪৯.
‘আসামীর হাজতবাস কারাদন্ড ভোগের সময় থেকে বাদ দেয়ার সাম্প্রতিক নির্দেশটি দিয়েছেন?
  1. ক) আপীল বিভাগ
  2. খ) অ্যাটর্নী জেনারেল
  3. গ) হাইকোর্ট বিভাগ
  4. ঘ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ব্যাখ্যা
- আসামির হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
- প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। 
- আপিল বিভাগ বলেছে, হাজতবাসের মেয়াদকাল কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ যাবে। হাজতকালীন ও কারাদণ্ড ভোগের সময় যোগ করে যদি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ শেষ হয়ে যায়, তাহলে তাকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত।

তথ্যসূত্র: যুগান্তর (১ নভেম্বর, ২০২১)।
৫০.
সম্প্রতি শাহ আমানত নামক ফেরিডুবি ঘটে - [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
  1. ক) পাটুরিয়া ৫ নং ঘাটে
  2. খ) দৌলতদিয়া ৪ নং ঘাটে
  3. গ) আরিচা ৪ নং ঘাটে
  4. ঘ) দৌলতদিয়া ৫ নং ঘাটে
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে গুরুত্বপূণ নয়।]

- সম্প্রতি শাহ আমানত নামক ফেরিডুবি ঘটে - পাটুরিয়া ৫ নং ঘাটে।
- জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, তাঁদের প্রতিষ্ঠানের টানা ৯ দিনের চেষ্টায় পদ্মায় সোজা হয়ে দাঁড়াল রো রো ফেরি আমানত শাহ।
- ফেরির তলদেশে প্রায় ৩০টি ছিদ্র ছিল। সেগুলো রাবার ও লোহার পাত দিয়ে মেরামত করা হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো (৯ নভেম্বর, ২০২১)।
৫১.
বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে মোট জ্বালানীর শতকরা কতভাগ নবায়নযোগ্য উৎস থেকে পেতে চায়?
  1. ক) ৪১%
  2. খ) ৪২%
  3. গ) ৪০%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা
- ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য বাংলাদেশের।
- সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশের মোট জ্বালানির ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার।
- এ উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজন আন্তর্জাতিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা।
- পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী ফুয়েল মিক্সে নবায়নযোগ্য জ্বালানির অংশ ক্রমশ বাড়ছে।
- ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ আসবে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ (২০ ‍জুন, ২০২১)।
৫২.
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের বয়সসীমা সর্বোচ্চ কত?
  1. ক) ৫১ বছর
  2. খ) ৬০ বছর
  3. গ) ৬৫ বছর
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের সর্বোচ্চ কোনো বয়সসীমা নেই।

• প্রধান নির্বাচন কমিশনার ‌ও অন্যান্য নির্বাচন কমিশনারের যোগ্যতা :

- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের জন্য কোনো ব্যক্তিকে সুপারিশ করার ক্ষেত্রে তার নিম্নরূপ যোগ্যতা থাকতে হবে, যথা:-
(ক) তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে;
(খ) তার বয়স ন্যূনতম ৫০ (পঞ্চাশ) বছর হতে হবে; এবং
(গ) কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা-সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত পদে বা পেশায় তাঁহার অন্যূন ২০ (বিশ) বৎসরের কাজের অভিজ্ঞতা থাকিতে হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
৫৩.
চিকিৎসা বিজ্ঞানের মতে মানুষের স্বাভাবিক শ্রবণ ধারণ ক্ষমতা কত ডিবি?
  1. ক) ৪৫ - ৫৫ ডিবি
  2. খ) ৩৫ - ৪৫ ডিবি
  3. গ) ৫৫ - ৬৫ ডিবি
  4. ঘ) ২৫ - ৩৫ ডিবি
ব্যাখ্যা
• যে কোনো বস্তুতে ঘর্ষণের ফলে এক ধরনের তরঙ্গ ধ্বনির সৃষ্টি হয়। এই তরঙ্গ ধ্বনি মূলত এক প্রকার শক্তি । এই তরঙ্গ শক্তি মানুষের কানে প্রবেশ করে শ্রবণ অনুভূতি সৃষ্টি করে। ফলে আমরা শুনতে পাই। একে শব্দ বলে।
- মানুষের স্বাভাবিক শ্রবণ ইন্দ্রিয়ের ধারণ ক্ষমতার ঊর্ধ্বে সৃষ্ট যে শব্দ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটায় তাকে শব্দ দূষণ বলে।
-  National Center for Environmental Health (NCEH) এর তথ্যমতে, মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক মাত্রা ৪৫-৫৫ ডেসিবল। 


উৎস:  National Center for Environmental Health (NCEH) এবং পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
বঙ্গবন্ধু - ১ ‍কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপন এর মধ্যে দিয়ে কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপনকারী দেশের তালিকা ভুক্ত হয়?
  1. ক) ৫৫ তম
  2. খ) ৫৬ তম
  3. গ) ৫৭ তম
  4. ঘ) ৫৮ তম
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ :
- বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।
- বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
- মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)।
- বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
- আয়ুষ্কাল:- ১৫ বছর ধরা হয়েছে।

উৎস: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, যুগান্তর পত্রিকা।
৫৫.
উইং কমান্ডার এম.কে. বাশার মুক্তিযুদ্ধের কততম সেক্টর প্রধান ছিলেন?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
- সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টর গঠিত হয়েছিল।
- প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- ৬নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

উৎসঃ বাংলাপিডিয়া।
৫৬.
বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা- এর শিল্পী কে?
  1. ক) শিল্পী হাশেম খাঁন
  2. খ) শিল্পী কামরুল হাসান
  3. গ) শিল্পী এস.এম সুলতান
  4. ঘ) শিল্পী নিতুন কুণ্ডু
ব্যাখ্যা
• কামরুল হাসান:
- কামরুল হাসান একজন চিত্রশিল্পী।
- প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
- ১৯২১ সালের ২ ডিসেম্বর পিতার কর্মস্থল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। 
- কামরুল হাসান বাংলাদেশের স্বাধিকার ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন (১৯৬৯-৭০) এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
- তিনি ‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিতি লাভ করেন।

- তিনি বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরি করার সঙ্গে যুক্ত ছিলেন। 
- 'দেশ আজ বিশ্ব বেহায়াদের খপ্পরে' স্কেচটির চিত্রশিল্পী- কামরুল হাসান।
- 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' এই পোস্টারটির চিত্রশিল্পীও তিনি।
- কামরুল হাসানের 'তিন কন্যা' ও 'নাইওর' চিত্রকর্ম অবলম্বনে যুগোস্লাভ সরকার (১৯৮৫) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) ডাকটিকেট প্রকাশ করেছে।

উৎস: বাংলাপিডিয়া।
৫৭.
ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
  1. ক) অলটিমিটার
  2. খ) ক্যালরিমিটার
  3. গ) অ্যামিটার
  4. ঘ) ইনকিউবিটর
ব্যাখ্যা
কৃত্রিমভাবে ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতি:
 -বাণিজ্যিকভাবে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কৃত্রিম পদ্ধতি সবচেয়ে উপযুক্ত। 
- কৃত্রিমভাবে ডিম ফোটানোর যন্ত্র বা ইনকিউবেটরের সাহায্যে ডিম ফোটানো যায়।
- ১৮৪৪ সালে সর্বপ্রথম আমেরিকাতে ডিম ফোটানো যন্ত্র বা ইনকিউবেটর আবিষ্কৃত হয়েছিল।
- বর্তমানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ইনকিউবেটর তৈরি করেছে।
- তবে, কোনো হ্যাচারিতে কী ধরনের ইনকিউবেটর ব্যবহার করা হবে তা নির্ভর করে ঐ হ্যাচারির আকার, হ্যাচারি মালিকের ক্ষমতা এবং যেখানে হ্যাচারি স্থাপন করা হবে সেখানে বিদ্যুতের সরবরাহ রয়েছে কি-না তার ওপর। 

উৎস: গৃহপালিত পাখি পালন ও হ্যাচারি ব্যবস্থাপনা, বিএজিএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
বাংলাদেশে কোন বয়স গ্রুপের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান শুরু হয়েছে? [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
  1. ক) ১২ - ১৭ বছর
  2. খ) ১১ - ১৬ বছর
  3. গ) ১২ - ১৮ বছর
  4. ঘ) ১১ - ১৮ বছর
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে গুরুত্বপূণ নয়।]

- ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
- প্রাথমিকভাবে বাংলাদেশের ঢাকার ১২টি কেন্দ্রে এই স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছিলো।

তথ্যসূত্র: বিবিসি নিউজ (২৮ অক্টোবর, ২০২১)।
৫৯.
`Paris Agreement' কোন ধরণের চুক্তি?
  1. ক) মহামারি নিয়ন্ত্রণ সংক্রান্ত
  2. খ) জলবায়ু সংক্রান্ত
  3. গ) আন্তর্জাতিক টিকা উৎপাদন সংক্রান্ত
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
`Paris Agreement':
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনগুলোর মধ্যে এ যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন হচ্ছে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত COP - 21 সম্মেলন। 
- এই সম্মেলনে জলবায়ু বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় যা “প্যারিস চুক্তি - ২০১৫” (Paris Agreement - 2015) নামে পরিচিত।
 
- COP - 21 সম্মেলন সম্পর্কি গুরুত্বপূর্ণ তথ্য:
- আয়োজনের সময়: ৩০ নভেম্বর - ১১ ডিসেম্বর, ২০১৫ সাল
- আয়োজনের স্থান: প্যারিস, ফ্রান্স
- অংশগ্রহনকারী পক্ষ: ১৯৫টি দেশ
- সম্মেলনের ফলাফল: প্যারিস জলবায়ু চুক্তি, ২০১৫
- চুক্তি কার্যকর: ২০১৬ সালের ৪ নভেম্বর
 
- প্যারিস জলবায়ু চুক্তির প্রধান লক্ষ্য হচ্ছে - এই শতাব্দীতে বৈশ্বিক তাপমাত্রা শিল্প-বিপ্লবের পূর্ব সময়ের তুলনায় ২° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। সম্ভব হলে এই তাপমাত্রা ১.৫° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা করা হবে।
 
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৬০.
‘ঘুমধুম’ সীমান্ত কোন বিভাগে অবস্থিত?
  1. ক) রংপুর
  2. খ) সিলেট
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
ঘুমধুম সীমান্ত:
- চট্টগ্রামের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
-  নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্ব-দক্ষিণে অবস্থিত।
- এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।

উৎস: প্রথম আলো।
৬১.
2A = 3B, 2B = 5C এবং 3C = 4D হলে A : B : C : D = কত?
  1. ক) 4 : 8 : 15 : 20
  2. খ) 15 : 10 : 4 : 3
  3. গ) 4 : 6 : 15 : 20
  4. ঘ) 4 : 8 : 10 : 20
ব্যাখ্যা
প্রশ্ন: 2A = 3B, 2B = 5C এবং 3C = 4D হলে A : B : C : D = কত?

সমাধান: 
2A = 3B
⇒ A = (3B)/2

2B = 5C
⇒ C = (2B)/5

3C = 4D 
⇒ C = (4D)/3

∴(2B)/5 = (4D)/3 
⇒ (4D)/3 = (2B)/5
⇒ D = 6B/20
⇒ D = 3B/10 

এখন,
A : B : C : D
= (3B)/2 : B : (2B)/5 : (3B)/10
= 3/2 : 1 : 2/5 : 3/10 
= 15 : 10 : 4 : 3
৬২.
রোমান সংখ্যা MCCLXXXIV এর মান কত?
  1. ক) 784
  2. খ) 1284
  3. গ) 1234
  4. ঘ) 2284
ব্যাখ্যা
প্রশ্ন: রোমান সংখ্যা MCCLXXXIV এর মান কত?

সমাধান:
4 = IV, 10 = X, 50 = L, 100 = C, 500 = D, 1000 = M

MCCLXXXIV = M (1000) + C (100) + C (100) + L (50) + X (10) + X (10) + X (10) + IV (4) = 1284
MCCLXXXIV = 1284
৬৩.
যদি ১০ জন লোকের ১০ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগে তবে, ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে কত দিন লাগবে?
  1. ক) ১০ দিন
  2. খ) ১ দিন
  3. গ) ২ দিন
  4. ঘ) ৩ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১০ জন লোকের ১০ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগে তবে, ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে কত দিন লাগবে? 

সমাধান: 
১০ জন লোকের ১০ বিঘা জমির ধান কাটতে লাগে ১০ দিন
∴ ১০ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে লাগে ১০/১০ = ১ দিন
∴ ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে লাগে ১ × ১০ = ১০ দিন


∴ ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগবে। 
৬৪.
৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. ক) ৪ সে.মি.
  2. খ) ১০ সে.মি.
  3. গ) ৬ সে.মি.
  4. ঘ) ৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? 

সমাধান: 

ধরি,
বৃত্তের ব্যাসার্ধ OA = 5 সে.মি. 
কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব OC = 3 সে.মি.

এখন,
OAC সমকোণী ত্রিভুজে,
AC = √(OA2 - OC2)
= √(52 - 32)
= √(25 - 9)
= √16
= 4 সে.মি. 

বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।

∴ জ্যা AB = 2 × AC 
= 2 × 4 সে.মি.
= 8 সে.মি. 
৬৫.
একটি সুষম প্যান্টাগণের প্রতিটি অন্তঃকোণের মান কত?
  1. ক) ১০৮°
  2. খ) ১১৮°
  3. গ) ১২০°
  4. ঘ) ১১৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম প্যান্টাগণের প্রতিটি অন্তঃকোণের মান কত?

সমাধান: 
প্যান্টাগণের বাহুর সংখ্যা ৫ টি 
প্যান্টাগণের একটি বহিঃস্থ কোণ ৩৬০°/৫ = ৭২° 

∴ প্রতিটি অন্তঃকোণের মান = ১৮০° - ৭২° 
= ১০৮° 
৬৬.
b এর মান কত হলে 16a2 - ab + 49 রাশিটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 48
  2. খ) 56
  3. গ) 49
  4. ঘ) 32
ব্যাখ্যা
প্রশ্ন: b এর মান কত হলে 16a2 - ab + 49 রাশিটি পূর্ণবর্গ হবে?

সমাধান: 
16a2 - ab + 49
= (4a)2 - 2.4a.7 + 72 [ ধরি, b = 2 × 4 × 7 = 56]
= (4a - 7)2

∴ b = 56 হলে রাশিটি পূর্ণবর্গ হবে। 
৬৭.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৮০° হলে তার বিপরীত কোণের মান কত?
  1. ক) ১০°
  2. খ) ১২০°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ১০০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৮০° হলে তার বিপরীত কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ।
তাহলে, বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৮০° হলে তার বিপরীত কোণের মান ১০০° হবে।
৬৮.
২টি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ হলে সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ক) ১ : ৩
  2. খ) ৩ : ১
  3. গ) ২ : ১
  4. ঘ) ১ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ হলে সংখ্যা দুটির অনুপাত কত?

সমাধান: 
ধরি,
সংখ্যা দুটি x, y 

শর্তমতে,
x - y = (x + y)/3 
বা, 3x - 3y = x + y 
বা, 2x = 4y
বা, x/y = 4/2
∴ x : y = 2 : 1
৬৯.
১১টি সংখ্যার যোগফল ৩৯৬। তাদের প্রথম ৬টি সংখ্যার গড় ২৮.৫ এবং শেষ ৬টি সংখ্যার গড় ৪৩.৫ হলে, ষষ্ঠ সংখ্যাটি কত?
  1. ক) ৩৫
  2. খ) ৩৬
  3. গ) ৩৯
  4. ঘ) ৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১১টি সংখ্যার যোগফল ৩৯৬। তাদের প্রথম ৬টি সংখ্যার গড় ২৮.৫ এবং শেষ ৬টি সংখ্যার গড় ৪৩.৫ হলে, ষষ্ঠ সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৬টি সংখ্যার গড় ২৮.৫ 
প্রথম ৬টি সংখ্যার যোগফল (২৮.৫ × ৬) = ১৭১ 

∴ শেষ ৫টি সংখ্যার যোগফল = (৩৯৬ - ১৭১) = ২২৫

শেষ ৬টি সংখ্যার গড় ৪৩.৫ 
শেষ ৬টি সংখ্যার যোগফল (৪৩.৫ × ৬) = ২৬১

∴ ৬ষ্ঠ সংখ্যাটি = (২৬১ - ২২৫) 
= ৩৬ 
৭০.
কোন স্কুলের ছাত্রদেরকে ৫, ৮, ১২ ও ২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৯৬ জন
  2. খ) ১০৪ জন
  3. গ) ১১৬ জন
  4. ঘ) ১২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্কুলের ছাত্রদেরকে ৫, ৮, ১২ ও ২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?

সমাধান: 
স্কুলের মোট ছাত্র সংখ্যা হবে ৫, ৮, ১২, ২০ এর ল.সা.গু অপেক্ষা ৪ বেশি।

৫, ৮, ১২, ২০ এর ল.সা.গু = ১২০ 

∴ স্কুলের মোট ছাত্র সংখ্যা কত = ১২০ + ৪ জন 
= ১২৪ জন 
৭১.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে সংখ্যা দুটি কত?
  1. ক) ১৯, ২০
  2. খ) ১৭, ১৮
  3. গ) ১৮, ১৯
  4. ঘ) ১৬, ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে সংখ্যা দুটি কত?

সমাধান: 
বড় সংখ্যা = (৩৭ + ১)/২ 
= ৩৮/২
= ১৯

ছোট সংখ্যা = (৩৭ - ১)/২
= ৩৬/২
= ১৮ 
৭২.
কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হবে?
  1. ক) ২৫/৬৩
  2. খ) ৩৭/৪২
  3. গ) ২৫/৪২
  4. ঘ) ৩৭/৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হবে? 

সমাধান: 
ধরি,
সংখ্যাটি, ক

শর্তমতে,
ক - (ক এর ৩৭%) = ৩/৮
বা, ক - (৩৭ক)/১০০ = ৩/৮
বা, (১০০ক - ৩৭ক)/১০০ = ৩/৮
বা, ৬৩ক = ৩০০/৮
বা, ক = ৩০০/(৮ × ৬৩)
∴ ক = ২৫/৪২
৭৩.
A ও B দুটি সংখ্যা। A এর ৫% এবং B এর ৪% এর যোগফল, A এর ৬% এবং B এর ৮% এর যোগফলের ২/৩ অংশ হলে, A ও B এর অনুপাত কত?
  1. ক) ৪ : ৩
  2. খ) ২ : ৩
  3. গ) ৩ : ৪
  4. ঘ) ৪ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুটি সংখ্যা। A এর ৫% এবং B এর ৪% এর যোগফল, A এর ৬% এবং B এর ৮% এর যোগফলের ২/৩ অংশ হলে, A ও B এর অনুপাত কত?

সমাধান: 
A এর ৫% = (৫A)/১০০ = A/২০
B এর ৪% = (৪B)/১০০ = B/২৫
A এর ৬% = (৬A)/১০০ = (৩A)/৫০
B এর ৮% = (৮B)/১০০ = (২B)/২৫

শর্তমতে, 
A/২০ + B/২৫ = (২/৩){(৩A)/৫০ + (২B)/২৫}
বা, (৫A + ৪B)/১০০ = (২/৩){(৬A + ৮B)/১০০}
বা, ৩(৫A + ৪B) = ২(৬A + ৮B)
বা, ১৫A + ১২B = ১২A + ১৬B 
বা, ৩A = ৪B
বা, A/B = ৪/৩
∴ A : B = ৪ : ৩ 
৭৪.
২০ এর কত শতাংশ ১ এর ২০ শতাংশের সমান হবে?
  1. ক) ২০%
  2. খ) ১%
  3. গ) ০.১%
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ এর কত শতাংশ ১ এর ২০ শতাংশের সমান হবে?

সমাধান: 
১ এর ২০ শতাংশ = (১ × ২০)/১০০ = ১/৫ 

২০ এ আছে = ১/৫
∴ ১ এ আছে = ১/(৫ × ২০)= ১/১০০
∴ ১০০ এ আছে = ১০০/১০০ = ১ 

∴ ২০ এর ১ শতাংশ, ১ এর ২০ শতাংশের সমান হবে। 
৭৫.
a + b +c = 21 এবং ab + bc + ca = 143 হলে, ‍a2 + b2 + c2 এর মান কত?
  1. ক) 160
  2. খ) 175
  3. গ) 165
  4. ঘ) 155
ব্যাখ্যা
প্রশ্ন: a + b +c = 21 এবং ab + bc + ca = 143 হলে, ‍a2 + b2 + c2 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
a + b +c = 21
ab + bc + ca = 143

এখন,
a2 + b2 + c2 = (a + b + c)2 - 2(ab + bc + ca)
= 212 - 2(143)
= 441 - 286
= 155 
৭৬.
P = a × b; a ও b উভয়কে ১০% বৃদ্ধি করা হলে P এর মান কত বৃদ্ধি পাবে?
  1. ক) ২০%
  2. খ) ২১%
  3. গ) ১০%
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: P = a × b; a ও b উভয়কে ১০% বৃদ্ধি করা হলে P এর মান কত বৃদ্ধি পাবে?

সমাধান:
a কে ১০% বৃদ্ধি করলে হয় = a + ০.১a = ১.১a 
b কে ১০% বৃদ্ধি করলে হয় = b + ০.১b = ১.১b

তাহলে, P এর মান হবে = (১.১a) × (১.১b)
= ১.২১ab 

∴ P এর মান বৃদ্ধি পায় = ১.২১ab - ab = ০.২১ab 

ab এ বৃদ্ধি পায় = ০.২১ab 
∴ ১ এ বৃদ্ধি পায় = ০.২১ab/ab = ০.২১ 
∴ ১০০ এ বৃদ্ধি পায় = (০.২১ × ১০০) = ২১ 

∴ P এর মান ২১% বৃদ্ধি পাবে।
৭৭.
১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। ট্রেনটি ২১ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৮০ মিটার
  2. খ) ২৮০ মিটার
  3. গ) ৩৮০ মিটার
  4. ঘ) ৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। ট্রেনটি ২১ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৪৮০০০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে যায় = ৪৮০০০/৩৬০০ মিটার 
∴ ট্রেনটি ২১ সেকেন্ডে যায় = (৪৮০০০ × ২১)/৩৬০০ মিটার 
= ২৮০ মিটার 

∴ সেতুর দৈর্ঘ্য = (২৮০ - ১০০) মিটার 
= ১৮০ মিটার  
৭৮.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২ : ১ ছিল। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
  1. ক) ৫ : ২
  2. খ) ৪ : ৩
  3. গ) ৩ : ২
  4. ঘ) ৭ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২ : ১ ছিল। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
পিতার বয়স ৫ক বছর 
পুত্রের বয়স ৩ক বছর 

শর্তমতে,
৫ক - ১০ : ৩ক - ১০ = ২ : ১
বা, ৫ক - ১০ = ৬ক - ২০
বা, ক = ১০ 

∴ পিতার বয়স ৫ × ১০ বছর = ৫০ বছর 
∴ পুত্রের বয়স ৩ × ১০ বছর = ৩০ বছর 

১০ বছর পর তাদের বয়সের অনুপাত = ৫০ + ১০ : ৩০ + ১০ = ৬০ : ৪০ 
= ৩ : ২ 
৭৯.
১০ লিটার চিনির শরবতে ২৫% চিনি আছে। আরেকটি শরবতের মিশ্রণে ১০% চিনি আছে। দ্বিতীয় মিশ্রণের কত লিটার প্রথম মিশ্রণে মেশালে তাতে চিনির পরিমাণ ২০% হবে?
  1. ক) ৫ লিটার
  2. খ) ৬ লিটার
  3. গ) ৮ লিটার
  4. ঘ) ৪ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ লিটার চিনির শরবতে ২৫% চিনি আছে। আরেকটি শরবতের মিশ্রণে ১০% চিনি আছে। দ্বিতীয় মিশ্রণের কত লিটার প্রথম মিশ্রণে মেশালে তাতে চিনির পরিমাণ ২০% হবে?

সমাধান: 
ধরি,
 দ্বিতীয় মিশ্রণের ক লিটার প্রথম মিশ্রণে মেশালে তাতে চিনির পরিমাণ ২০% হবে।

ক লিটার মিশ্রণে চিনি আছে = ০.১ক লিটার 
ক লিটার মিশ্রণে অন্য উপাদান আছে= ০.৯ক লিটার 

১ম মিশ্রণে চিনি আছে = ২.৫ লিটার 
১ম মিশ্রণে অন্য উপাদান আছে = ৭.৫ লিটার 

মেশানোর পর ১ম মিশ্রণের পরিমাণ হবে ১০ + ক লিটার 
চিনির পরিমাণ হবে = ২.৫ + ০.১ক লিটার 
অন্য উপাদান হবে = ৭.৫ + ০.৯ক লিটার 

আমরা পাই,
২০% = ২০/১০০ = ১/৫ 
অর্থাৎ, চিনি হবে ৫ ভাগের ১ ভাগ বাকী ৪ ভাগ হবে অন্য উপাদান।

শর্তমতে,
২.৫ + ০.১ক : ৭.৫ + ০.৯ক = ১ : ৪
বা, ১০ + ০.৪ক = ৭.৫ + ০.৯ক
বা, ০.৯ক - ০.৪ক = ১০ - ৭.৫  
বা, ০.৫ক = ২.৫
বা, ক = ২.৫/০.৫ 
∴ ক = ৫ 
৮০.
√3 = 3 এবং √4 = 4 হলে (√6)2 = কত?
  1. ক) 6
  2. খ) 24
  3. গ) 18
  4. ঘ) 36
ব্যাখ্যা
প্রশ্ন: √3 = 3 এবং √4 = 4 হলে (√6)2 = কত?

সমাধান: 
দেওয়া আছে,
√3 = 3
√4 = 4

∴ √6 = 6 

এখন,
(√6)2 = 62 = 36