পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২২ জুন, ২০২৩সময়20 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৮(পদ্মা) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ৩১.১০.২০০৮
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২২ জুন, ২০২৩ · ৪০ প্রশ্ন

.
'পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে, মেঘ-মুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে। -এই কবিতাংশটুকু কোন কবির রচনা?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) শামসুর রহমান
  3. গ) আবু জাফর ওবায়েদ উল্লাহ
  4. ঘ) আহসান হাবীব
সঠিক উত্তর:
ঘ) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আহসান হাবীব
ব্যাখ্যা
• আহসান হাবীব:
- তিনি ছিলেন মূলত কবি ও সাংবাদিক।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - রাত্রিশেষে।
- তাঁর ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটি ১৯৬২ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়। মোট কবিতার সংখ্যা ২৪।
- ১৯৬১ সালে বাংলা একাডেমি এবং ১৯৭৮ সালে একুশে পদক লাভ করেন।
- উপরোক্ত কবিতাংশটুকু আহসান হাবীবের 'মেঘনা পাড়ের ছেলে' কবিতার অন্তর্ভুক্ত।

মেঘনা পাড়ের ছেলে
- আহসান হাবীব

আমি মেঘনা পাড়ের ছেলে
আমি মেঘনা নদীর নেয়ে।
মেঘনা নদীর ঢেউয়ের বুকে
তালের নৌকা বেয়ে
আমি বেড়াই হেসে খেলে-
আমি মেঘনা পাড়ের ছেলে।
মেঘনা নদীর নেয়ে আমি মেঘনা পাড়ে বাড়ি
ইচ্ছে হ’লেই এপার থেকে ওপারে দেই পাড়ি।
তালে তালে তালের নৌকা
দু’হাতে যাই বেয়ে
আমি মেঘনা নদীর নেয়ে।
পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকো আমার ভাসে
মেঘমুলুকের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে-
মাথার ওপর মুচকি হাসে
বিজলি নামের মেয়ে
আমি মেঘনা নদীর নেয়ে।
আমার ঢেউয়ের সঙ্গে গলাগলি ঢেউয়ের সঙ্গে খেলা
ঝড়ের সঙ্গে লড়াই ক’রে কাটাই সারাবেলা।
দেশ থেকে যাই দেশান্তরে
মনের নৌকা বেয়ে-
আমি মেঘনা নদীর ছেলে
আমি মেঘনা নদীর নেয়ে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং মেঘনা পাড়ের ছেলে- আহসান হাবীব।
.
'মানচিত্র' নাটকটির রচয়িতা কে?
  1. ক) তুলসী লাহিড়ী
  2. খ) আনিস চৌধুরী
  3. গ) মামুনুর রশীদ
  4. ঘ) দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
খ) আনিস চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) আনিস চৌধুরী
ব্যাখ্যা
আনিস চৌধুরী(১৯২৯-১৯৯০)
- সমাজসচেতন নাট্যকার।
- সমাজের নিখুঁত চিত্রাঙ্কনে তাঁর বিশিষ্টতা।
- তাঁর 'মানচিত্র', 'এলবাম', 'চেহারা', 'তবুও অনন্যা' বাংলাদেশের নাট্যসাহিত্যের গুরুত্বপূর্ণ সংযোজন।
- তাঁর নাটকে  মধ্যবিত্ত মানুষের দ্বন্দ্ব-সংঘাত, দুঃখ-দারিদ্র ও সংগ্রামী চেতনা সার্থ ভাবে ফুটে উঠেছে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) আভ্যন্তরীন
  2. খ) অভ্যন্তরীণ
  3. গ) অভ্যন্তরিণ
  4. ঘ) আভ্যন্তরীণ
সঠিক উত্তর:
খ) অভ্যন্তরীণ
উত্তর
সঠিক উত্তর:
খ) অভ্যন্তরীণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

শুদ্ধ বানান: অভ্যন্তরীণ।

অভ্যন্তরীণ (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অভ্যন্তর+ঈন।
অর্থ: মধ্যবর্তী, অভ্যন্তরে আছে এমন, ভেতরের , মানসিক। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোন শব্দটি ‘পেষণ’ এর সমার্থক নয়?
  1. ক) দলন
  2. খ) মর্দন
  3. গ) নিসর্গ
  4. ঘ) বাটা
সঠিক উত্তর:
গ) নিসর্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) নিসর্গ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

পেষণ(বিশেষ্য)

অর্থ:
- মর্দন,
- দলন,
- বাটা,
- চূর্ণন।

নিসর্গ (বিশেষ্য)

- প্রকৃতি,
- স্বভাব,
- সৃষ্টি।

সুতরাং, 'নিসর্গ' পেষণ এর সমার্থক শব্দ নয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Effloracence
  2. খ) Efflorescence
  3. গ) Eflloresence
  4. ঘ) Eflorescence
সঠিক উত্তর:
খ) Efflorescence
উত্তর
সঠিক উত্তর:
খ) Efflorescence
ব্যাখ্যা
♦ Efflorescence:
English meaning: the period when flowers start to appear on a plant.
Bangla meaning: কুসুমের কাল; পুষ্পবিকাশ; ফুল-ফোটা।

• উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলোর মধ্যে কোনটিই সঠিক নয়।

Source: Cambridge & Accessible Dictionary.
.
কোনটি reflexive pronoun?
  1. ক) He
  2. খ) Each
  3. গ) Myself
  4. ঘ) Who
সঠিক উত্তর:
গ) Myself
উত্তর
সঠিক উত্তর:
গ) Myself
ব্যাখ্যা
♦ Reflexive pronoun: 
- যে সকল pronoun, personal pronoun এর সাথে self/selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় Reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourselves, himself, itself etc.

• Pronoun:
- Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word.
- যেমন: he, she you etc.

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I/me, you, they/them, he/him, she/her, it, we/us)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
.
নিচের কোনটি 'peace' শব্দটির verb?
  1. ক) Impeace
  2. খ) Peace loving
  3. গ) Pacify
  4. ঘ) Peaceful
সঠিক উত্তর:
গ) Pacify
উত্তর
সঠিক উত্তর:
গ) Pacify
ব্যাখ্যা
♦ Peace:
English meaning: freedom from war and violence, especially when people live and work together happily without disagreements.
Bangla meaning: শান্তি।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ:
- Impeace: শব্দটি ভুল, সঠিক শব্দ Impeach.
Meaning: প্রশ্ন তোলা।

- Peace loving: 
Meaning: শান্তি প্রিয়।

- Pacify: [verb]
Meaning: শান্ত করা।

- Peaceful: [adjective]
Meaning: শান্তিপূর্ণ।

• অপশন গুলো বিবেচনা করে বলা যায় 'peace' শব্দটির verb form হলো - Pacify.

Source: Accessible Dictionary.
.
He is afflicted ____gout. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) to
  2. খ) with
  3. গ) of
  4. ঘ) on
সঠিক উত্তর:
খ) with
উত্তর
সঠিক উত্তর:
খ) with
ব্যাখ্যা
♦ Afflict:
Meaning: (দৈহিক বা মানসিকভাবে) পীড়া/ক্লেশ/কষ্ট দেওয়া: afflicted with arthritis. 

• Afflicted with:
Meaning: কোন কিছুতে পিড়ীত হওয়া।

• Appropriate preposition  এর ক্ষেত্রে Afflicted এর পরে 'কোন কিছুতে পিড়ীত হওয়া' বোঝাতে with ব্যবহার করতে হয়।
- He is afflicted with gout.
- অর্থ: সে গেঁটেবাত রোগ পিরিত।

Source: Accessible Dictionary.
.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) It rained for three days.
  2. খ) Bread and butter are necessary.
  3. গ) It has been raining for three days.
  4. ঘ) Shahid can do anything what he likes.
সঠিক উত্তর:
গ) It has been raining for three days.
উত্তর
সঠিক উত্তর:
গ) It has been raining for three days.
ব্যাখ্যা
♦ প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে,
• It rained for three days.
- এই বাক্যটি ভুল।
- যদি বাক্যটি এমন হতো 'It rained for three days continuously' তবে এটি সঠিক হতো।

• Bread and butter are necessary.
- এই বাক্যটিও ভুল।
- এখানে "Bread and butter" অর্থ "the earning of one's livelihood."
- Phrase টির অর্থ বিবেচনায় এটি singular হওয়ায় verb টিও singular হবার কথা।
- বাক্যটি যদি হতো, "Bread and butter is necessary", তবে ঠিক হতো।

• It has been raining for three days.
- এই বাক্যটি সঠিক।
- এই বাক্যটি present perfect continuous tense এ রয়েছে।
- এখানে It একটি impersonal subject, যা weather এর condition বোঝাতে ব্যবহৃত হয়েছে।
- English grammar এর rule অনুযায়ী বাক্যটি সঠিক।

• Shahid can do anything what he likes.
- বাক্যটি ব্যাকরণগত ভাবে সঠিক নয়।
- এখানে 'what' determiner হিসেবে ব্যবহৃত হয়েছে, যার ব্যবহার অপ্রয়োজনীয় বা অতিরিক্ত।
- সঠিক বাক্যটি হতে পারত, "Shahid can do anything he likes."
- যার অর্থ দাঁড়ায়, "Shahid has the ability to do whatever he desires to do."

প্রশ্নে উল্লেখিত অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, সঠিক বাক্যটি হবে, It has been raining for three days.
১০.
দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম হবে না-
  1. ক) দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ
  2. খ) দুই কোণ ও এক বাহু
  3. গ) তিন কোণ
  4. ঘ) তিন বাহু
সঠিক উত্তর:
গ) তিন কোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) তিন কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম হবে না-

সমাধান:
- দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে।
-তিনটি কোণ সমান হলে তাকে সদৃশকোণী ত্রিভুজ বলে।
১১.
a + 1/a = 4 হলে, a3 + 1/a3 = কত?
  1. ক) 76
  2. খ) 70
  3. গ) 47
  4. ঘ) 52
সঠিক উত্তর:
ঘ) 52
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 52
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = 4 হলে, a3 + 1/a3 = কত?

সমাধান:
a + 1/a = 4

এখন
a3 + 1/a3 = (a + 1/a)3 - 3 .a.(1/a)(a + 1/a)
= 43 - 3 × 4
= 64 - 12
= 52
১২.
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ৯০
  4. ঘ) ৯৮
সঠিক উত্তর:
খ) ৮০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি, 
পেট্রোল মিশাতে হবে = ক লিটার 

প্রশ্নমতে, 
৪২/(১৮ + ক) = ৩/৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪ 
বা, ৩ক = ২৪০
∴ ক = ৮০ লিটার
১৩.
যদি কিছু লোক প্রত্যহ ১২ ঘণ্টা পরিশ্রম করে ৫ দিনে ৭০ মি. দীর্ঘ ৩ মি. প্রস্থ এবং ২ মি. গভীর একটি নালা কাটতে পারেন, তবে প্রত্যহ ১০ ঘণ্টা পরিশ্রম করে তারা কতদিনে ১৪০ মি. দীর্ঘ, ৪ মি. প্রস্থ এবং ২.৫ মি. গভীর নালা কাটতে পারবেন?
  1. ক) ১৮ দিনে
  2. খ) ২০ দিনে
  3. গ) ২২ দিনে
  4. ঘ) ২৪ দিনে
সঠিক উত্তর:
খ) ২০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কিছু লোক প্রত্যহ ১২ ঘণ্টা পরিশ্রম করে ৫ দিনে ৭০ মি. দীর্ঘ ৩ মি. প্রস্থ এবং ২ মি. গভীর একটি নালা কাটতে পারেন, তবে প্রত্যহ ১০ ঘণ্টা পরিশ্রম করে তারা কতদিনে ১৪০ মি. দীর্ঘ, ৪ মি. প্রস্থ এবং ২.৫ মি. গভীর নালা কাটতে পারবেন?

সমাধান:
প্রথম নালার আয়তন = (৭০ × ৩ × ২) ঘনমিটার = ৪২০ ঘনমিটার
দ্বিতীয় নালার আয়তন = (১৪০ × ৪ × ২.৫) ঘনমিটার  = ১৪০০ ঘনমিটার
 
প্রতিদিন ১২ ঘন্টা কাজ করে ৪২০ ঘনমিটার নালা কাটতে পারে ৫ দিনে
প্রতিদিন ১ ঘন্টা কাজ করে ৪২০ ঘনমিটার নালা কাটতে পারে  ৫×১২ দিনে
প্রতিদিন ১ ঘন্টা কাজ করে ১ ঘনমিটার নালা কাটতে পারে  (৫ × ১২)/৪২০ দিনে
প্রতিদিন ১০ ঘন্টা কাজ করে ১ ঘনমিটার নালা কাটতে পারে  (৫ × ১২)/(৪২০ × ১০) দিনে
প্রতিদিন ১০ ঘন্টা কাজ করে ১৪০০ ঘনমিটার নালা কাটতে পারে  (৫ × ১২ × ১৪০০)/(৪২০ × ১০) দিনে
= ২০ দিনে
১৪.
নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ১/৪
  2. খ) ৫/৮
  3. গ) ৭/১২
  4. ঘ) ১১/১৫
সঠিক উত্তর:
ঘ) ১১/১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
১/৪ = ০.২৫
৫/৮ = ০.৬২৫
৭/১২ = ০.৫৮৩
১১/১৫ = ০.৭৩৩
১৫.
শতকরা বার্ষিক কত হার সুদে যে-কোনো মূলধন ৮ বছরে সুদে মূলে তিনগুণ হবে?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৪০%
সঠিক উত্তর:
খ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে যে-কোনো মূলধন ৮ বছরে সুদে মূলে তিনগুণ হবে?

সমাধান: 
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদাসল A  =১০০ × ৩ = ৩০০টাকা
সুদ I =(৩০০ - ১০০) টাকা = ২০০টাকা

আমরা জানি
I = Pnr 
r = I/Pn
সুদের হার r = (১০০ × ২০০)/(১০০ × ৮)
= ২৫%
১৬.
মানুষের মৃত্যু হয় যদি রক্ত সঞ্চালন—
  1. ক) ৩ মিনিট বন্ধ থাকে
  2. খ) ৪ মিনিট বন্ধ থাকে
  3. গ) ৫ মিনিট বন্ধ থাকে
  4. ঘ) ৬ মিনিট বন্ধ থাকে
সঠিক উত্তর:
গ) ৫ মিনিট বন্ধ থাকে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ মিনিট বন্ধ থাকে
ব্যাখ্যা
রক্ত সঞ্চালন:
- মানবদেহে রক্ত সংবহনতন্ত্রের প্রধান অংশগুলো হলো হৃদপিন্ড এবং রক্তনালী।
- ধমনি, শিরা এবং কৈশিক জালিকা এ তিন ধরনের রক্তবাহী নালীগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হৃদপিন্ডের সাথে যুক্ত থেকে রক্ত সঞ্চালনে অংশ নেয়। 
- মানুষের হৃদপিন্ড অবিরাম সংকুচিত ও প্রসারিত হয়ে ধমনি ও শিরার মাধ্যমে রক্ত পরিবহন করে।
- হৃদপিন্ডের স্বতঃস্ফুর্ত সংকোচনকে সিস্টোল (Systole) এবং স্বতঃস্ফুর্ত প্রসারণকে ডায়াস্টোল (Diastole) বলে। 
- হৃদপেশির স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয় তখন তা আর সঠিকভাবে সংকোচন ঘটাতে পারে না এবং হৃদপিণ্ডের স্পন্দন থেমে যায় ও ফলে মস্তিষ্ক বিনষ্ট হয় এবং দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রেরণে অক্ষম হয়।
- এক্ষেত্রে পাঁচ মিনিটের মধ্যে স্পন্দন শুরু না হলে মস্তিষ্ক বিনষ্ট ও রোগীর মৃত্যু ঘটে।
- অধিকাংশ ক্ষেত্রে ভেন্ট্রিকুলার ফ্রাইব্রিলেশনজনিত হার্ট অ্যাটাক থেকে রোগীর মৃত্যু ঘটে।
- ভেন্ট্রিকুলার ফ্রাইব্রিলেশন শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে যদি কার্ডিওপালমোনারি সঞ্চালন করা সম্ভব হয় তবে রোগী মৃত্যুর কবল থেকে রক্ষা পেতে পারে।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
ভিটামিন ‘এ’ সবচেয়ে বেশি কোনটিতে?
  1. ক) পেঁপে
  2. খ) গাজর
  3. গ) কলা
  4. ঘ) পাকা আম
সঠিক উত্তর:
খ) গাজর
উত্তর
সঠিক উত্তর:
খ) গাজর
ব্যাখ্যা
ভিটামিন এ (Vitamin A):
- ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল।
- প্রাণিজ উৎস হতে প্রাপ্ত ভিটামিন এ রেটিনল এবং উদ্ভিজ্জ উৎস হতে প্রাপ্ত ভিটামিন এ ক্যারোটিনরূপে পাওয়া যায়।
- ভিটামিন এ বর্ণহীন, তাপে স্থিতিশীল, অম্ল ও ক্ষারে অবিকৃত থাকে। 

ভিটামিন এ এর উৎস:
প্রাণিজ উৎস:
ডিমের কুসুম, মাছের তেল, যকৃত বা কলিজা দুধ, ডিম, ঘি, মাখন ইত্যাদি এর ভালো উৎস। 

উদ্ভিজ্জ উৎস:
হলুদ, কমলা ও গাঢ় সবুজ বর্ণের শাকপাতা, ফল ও সবজি ভিটামিন এ এর ভালো উৎস।
উদ্ভিদে ভিটামিন এ ক্যারোটিন রূপে থাকে। যেমন- গাজর, মিষ্টি কুমড়া, লালশাক, মিষ্টি আলু, পাকা পেঁপে, আম, কাঁঠাল, ধনে পাতা ইত্যাদিতে উল্লেখযোগ্য পরিমাণে ক্যারোটিন থাকে।
- ভিটামিন ‘এ’ সবচেয়ে বেশি থাকে গাজরে। 

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-
  1. ক) ২১ জুন
  2. খ) ১ জুলাই
  3. গ) ১ ডিসেম্বর
  4. ঘ) ২৩ মার্চ
সঠিক উত্তর:
ক) ২১ জুন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১ জুন
ব্যাখ্যা
• সূর্যের চতুর্দিকে পৃথিবীর পরিভ্রমণের সময় পৃথিবী ২১ শে জুন তারিখে পৃথিবীর কক্ষপথের এমন এক স্থানে এসে পৌঁছে, যখন উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি ঝুঁকে থাকে অর্থাৎ কর্কটক্রান্তি রেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়।
- বিপরীতক্রমে এই সময়ে দক্ষিণ মেরু বা মকরক্রান্তিতে পৃথিবী সূর্য হতে সবচেয়ে বেশি দূরুত্বে থাকে
- যার ফলে দেখা যায়, ২১ শে জুন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়।
- অপরদিকে, দক্ষিণ গোলার্ধে এই দিনটি সবচেয়ে ছোট এবং রাত্রি সবচেয়ে বড় হয়।
- দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হওয়ার কারন এই দিনে সূর্য ও দক্ষিণ গোলার্ধের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
১৯.
প্রথম বিশ্বযুদ্ধ হয় কোন সালে?
  1. ক) ১৯০৪
  2. খ) ১৯১৪
  3. গ) ১৯১৩
  4. ঘ) ১৯১৫
সঠিক উত্তর:
খ) ১৯১৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯১৪
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:

- প্রথম বিশ্বযুদ্ধ একটি বৈশ্বিক যুদ্ধ, যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয়। 
- ১৯১৮ সালের ১১ নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়।
- ১৯১৪ সালে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের হবু সম্রাট ডিউক ফার্দিনান্দ সিংহাসনে আরোহণের কিছুদিন আগে সারায়েভো শহরে স্ত্রীসহ সার্বিয়ান বিচ্ছিন্নতাবাদী আততায়ীর গুলিতে নিহত হন।
- প্রথম বিশ্বযুদ্ধে এক পক্ষে ছিল উসমানীয় সাম্রাজ্য, অস্ট্রিয়া-হাঙ্গেরি, জার্মানি ও বুলগেরিয়া। এদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। 
- অপর পক্ষে মিত্রশক্তি হিসেবে পরিচিত ছিল সার্বিয়া, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, ইতালি, রুমানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- এই মহাযুদ্ধে প্রায় ১৮৬ বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ ও ১৫১ বিলিয়ন মার্কিন ডলার পরোক্ষ খরচ হয়।
- ১৯১৭ সালে রোমান সাম্রাজ্য, ১৯১৮ সালে জার্মান ও অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য এবং ১৯২২ সালে উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে। জন্ম হয় অনেক নতুন রাষ্ট্রের।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১৮ সেপ্টেম্বর ২০২০।
২০.
বাংলায় চিরস্থায়ী ভূমিব্যবস্থা কে প্রবর্তন করেন?
  1. ক) কর্নওয়ালিস
  2. খ) ক্লাইভ
  3. গ) জন মেয়ার
  4. ঘ) ওয়ারেন হেস্টিংস
সঠিক উত্তর:
ক) কর্নওয়ালিস
উত্তর
সঠিক উত্তর:
ক) কর্নওয়ালিস
ব্যাখ্যা
চিরস্থায়ী ভূমিব্যবস্থা:

- লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। 
- তাকে কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে ১৭৮৬ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের গভর্নর জেনারেল ও সেনা প্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয়।
- ঐ বছর ২২ মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে ভূমি বন্দোবস্ত চালু করা হয় তাকেই চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়।
- চিরস্থায়ী বন্দোবস্তের আগে ১৭৭২ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য পাঁচসালা বন্দোবস্ত চালু করেন।
- ওয়ারেন হেস্টিংস পাঁচসালা বন্দোবস্ত এবং একসালা বন্দোবস্ত করে ভূমিব্যবস্থায় পরিবর্তন আনে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
‘উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) রশীদ করিম
  2. খ) শহীদুল্লাহ কায়সার
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) জহির রায়হান
সঠিক উত্তর:
ক) রশীদ করিম
উত্তর
সঠিক উত্তর:
ক) রশীদ করিম
ব্যাখ্যা
'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা- 'রশীদ করীম'। 

• 'উত্তম পুরুষ' উপন্যাস: 
- উত্তম পুরুষ উপন্যাসটি ১৯৬১ সালে প্রকাশিত হয়। 
- উপন্যাসটি আধুনিক মননশীলতা, পরিশীলতা, আঙ্গিক, অভিজ্ঞতার নির্লিপ্ত বর্ণনায় পাঠকের পাঠতৃষ্ণার নিবারণ হয়। 

• উপন্যাসটির উল্লেখযোগ্য কিছু চরিত্র :
- শাকের,
- সেলিনা,
- অণিমা,
- শেখর।

রশীদ করীমের  অন্যান্য উপন্যাস :
- আমার যত গ্লানি,
- প্রসন্ন পাষাণ,
- মায়ের কাছে যাচ্ছি,
- লান্সবক্স,
- সোনার পাথর বাটি ইত্যাদি। 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) গৃহিনী
  2. খ) গৃহীনী
  3. গ) গৃহিণী
  4. ঘ) গৃহিণি
সঠিক উত্তর:
গ) গৃহিণী
উত্তর
সঠিক উত্তর:
গ) গৃহিণী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

শুদ্ধ বানান 'গৃহিণী'

গৃহিণী (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = গৃহ+ইন্‌+ঈ।
অর্থ:
- গৃহকর্ত্রী,
- পত্নী। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৩.
কোন শব্দটি 'পদ্ম'-এর সমার্থক নয়?
  1. ক) ধরা
  2. খ) নলিণী
  3. গ) তামরস
  4. ঘ) কমল
সঠিক উত্তর:
ক) ধরা
উত্তর
সঠিক উত্তর:
ক) ধরা
ব্যাখ্যা
• 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ - কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, তামরস নলিনী, সরোজ ইত্যাদি।

• 'পৃথিবী' এর সমার্থক শব্দ- বসুন্ধরা, ক্ষিতি, অখিল, ভুবন, অবনী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২৪.
‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদানে ষষ্ঠী
  2. খ) কর্মে ষষ্ঠী
  3. গ) কর্মে ষষ্ঠী
  4. ঘ) করণে শূন্য
সঠিক উত্তর:
ক) অপাদানে ষষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
ক) অপাদানে ষষ্ঠী
ব্যাখ্যা
অপাদান কারক:
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বল
যেমন
- গাছ থেকে পাতা পড়ে।
- দুধ থেকে দই হয়।
- পাপে বিরত হও।
• অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
- বোটা-আলগা ফল গাছে থাকে না।

দ্বিতীয়া বা কে বিভক্তি:
- বাবাকে বড্ড ভয় পাই।

ষষ্ঠী বা এর বিভক্তি:
‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।'

সপ্তমী বা এ বিভক্তি:
- বিপদে মোরে করিবে ত্রান, এ নহে মোর প্রার্থনা।
- তিলে তৈল হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯) ।
২৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Forefiet
  2. খ) Forefeit
  3. গ) Forfeit
  4. ঘ) Forfiet
সঠিক উত্তর:
গ) Forfeit
উত্তর
সঠিক উত্তর:
গ) Forfeit
ব্যাখ্যা
♦ Forfeit:
English meaning: to lose the right to do or have something because you have broken a rule.
Bangla meaning: শান্তি বা পরিণাম হিসেবে কিংবা নিয়মকানুনের দরুন ক্ষতি স্বীকার করা বা ক্ষতি স্বীকার করতে বাধ্য হওয়া।

• উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলোর মধ্যে কোনটিই সঠিক নয়।

Source: Cambridge & Accessible Dictionary.
২৬.
কোনটি 'circle' শব্দটির adjective?
  1. ক) Circular
  2. খ) Circle like
  3. গ) Circulate
  4. ঘ) Encircle
সঠিক উত্তর:
ক) Circular
উত্তর
সঠিক উত্তর:
ক) Circular
ব্যাখ্যা
♦ Circle:
Meaning: বৃত্ত; পরিধি; পরিধি রেখা।
- এর adjective হচ্ছে circular.

• Circular: [adjective]
Meaning: shaped like a circle.

• উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলো:
•  Circle like:
- Meaning: বৃত্তের মতো।

• Circulate: [verb]
- English meaning: to go around or through something, or to make something go around or through something.
- Bangla meaning: বৃত্তাকারে ক্রমাগত ঘোরা; এক স্থান থেকে অন্য স্থানে মুক্তভাবে চলাচল করা 

• Encircle: [verb]
- Meaning: বৃত্তাকারে ঘিরে ফেলা; বৃত্তাবদ্ধ করা

• উল্লেখিত অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, 'circle' শব্দটির adjective হলো - Circular.

Source: Cambridge & Accessible Dictionary.
২৭.
Your conduct admits ___ no excuse. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) at
  2. খ) for
  3. গ) of
  4. ঘ) from
সঠিক উত্তর:
গ) of
উত্তর
সঠিক উত্তর:
গ) of
ব্যাখ্যা
♦ Admit of:
Meaning: অবকাশ থাকা, সুযোগ থাকা।

• Appropriate preposition  এর ক্ষেত্রে Admit এর পরে 'অবকাশ থাকা, সুযোগ থাকা' এমন অর্থ বোঝাতে preposition হিসেবে of ব্যবহার করতে হয়। 

• উল্লেখিত প্রশ্নের অন্য অপশন:
Admit to - ভর্তি হওয়া বা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়;
Example: He was admitted to hospital.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২৮.
I concur ___ you on your decision. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে
  1. ক) to
  2. খ) with
  3. গ) by
  4. ঘ) upon
সঠিক উত্তর:
খ) with
উত্তর
সঠিক উত্তর:
খ) with
ব্যাখ্যা
♦ Concur with:
English meaning: Be of the same opinion, agree.
Bangla meaning: একমত হওয়া।

• Appropriate preposition  এর ক্ষেত্রে Concur এর পরে 'একমত হওয়া' অর্থ বোঝাতে preposition হিসেবে with ব্যবহার করতে হয়। 

Correct sentence: I concur with you on your decision.
২৯.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) I have an urgent business
  2. খ) We get up at dawn
  3. গ) The reason for success are known to me
  4. ঘ) Suffice say she did very well.
সঠিক উত্তর:
খ) We get up at dawn
উত্তর
সঠিক উত্তর:
খ) We get up at dawn
ব্যাখ্যা
♦ প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে:
• I have an urgent business: 
- এই বাক্যটি ভুল, কারণ "Business" একটি uncountable noun, তার পূর্বে article বসে না।
- বাক্যটি যদি “I have urgent business." হতো তবে এটি সঠিক হতো।
- If the noun is countable, then it takes an article. “I have an urgent phone call “

• We get up at dawn.
- এখানে dawn শব্দটির অর্থ ভোর।
- নির্দিষ্ট সময় বোঝাতে at এর ব্যবহার হয়েছে।
- তাই, অর্থগত ও ব্যাকরণগত দিক থেকে বাক্যটি ঠিক।

• "The reason for success are known to me"
- এই বাক্যটি ব্যাকরণগত ভাবে সঠিক নয়।
- এখানে subject 'reason' হলো singular, কিন্তু verb 'are' plural.
- Subject-Verb agreement অনুসারে Subject ও Verb উভয়ই একই grammatical number এ থাকার কথা, যা এখানে হয়নি।
- যদি বাক্যটি এমন হতো, "The reason for success is known to me." তবে বাক্যটি সঠিক হতো।

• Suffice say she did very well. - এখানে বাক্যটি ভুল।
- 'Suffice it to say' or 'suffice to say' is used at the beginning of a statement to indicate that what you are saying is obvious, or that you will only give a short explanation.
- Bangla Meaning: আমি এইটুকু মাত্র বলব যে।
- Suffice say এর স্থলে Suffice it to say' or 'suffice to say' হলে বাক্যটি শুদ্ধ হত।

উপরের অপশন গুলো বিবেচনা করে বলা যায়, সঠিক উত্তর হলো - We get up at dawn.
৩০.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) সরলকোণ
  4. ঘ) সমকোণ
সঠিক উত্তর:
খ) স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) স্থূলকোণ
ব্যাখ্যা
ত্রিভুজ সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্তঃ
১) ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২) সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় স্থুলকোণ হবে।
৩) সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয় পরস্পর সমান হবে
৩১.
a = 15 এবং b = 5 হলে, (a - b)2/(a - b) = কত?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 20
  4. ঘ) 30
সঠিক উত্তর:
ক) 10
উত্তর
সঠিক উত্তর:
ক) 10
ব্যাখ্যা
প্রশ্ন: a = 15 এবং b = 5 হলে, (a - b)2/(a - b) = কত?

সমাধান:
a = 15
b = 5

 (a - b)2/(a - b) =(15 - 5)2/(15 - 5)
= 102/10
=100/10
= 10
৩২.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড় এর সমান হবে?
  1. ক) ৫
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড় এর সমান হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক
∴ (৬ + ৮ + ১০)/৩ = (৭ + ৯ + ক)/৩
বা, ৬ + ৮ + ১০ = ৭ + ৯ + ক
বা, ক + ১৬ = ২৪
∴ক = ৮
৩৩.
৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ২০ দিনে করতে পারলে ৮ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি করতে পারবে?
  1. ক) ৪ দিনে
  2. খ) ৫ দিনে
  3. গ) ৮ দিনে
  4. ঘ) ১০ দিনে
সঠিক উত্তর:
খ) ৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ২০ দিনে করতে পারলে ৮ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি করতে পারবে?

সমাধান:
সমাধান: 
৪ জন পুরুষ = ৬ জন স্ত্রীলোক
১ জন পুরুষ = ৬/৪ জন স্ত্রীলোক
৮ জন পুরুষ = (৬ × ৮)/৪ জন স্ত্রীলোক
= ১২ জন স্ত্রীলোক

∴ মোট স্ত্রীলোক = (১২ + ১২) জন = ২৪ জন

৬ জন স্ত্রীলোক কাজটি সম্পন্ন করে ২০ দিনে
∴ ১ জন স্ত্রীলোক কাজটি সম্পন্ন করে (২০× ৬) দিনে
∴ ২৪ জন স্ত্রীলোক কাজটি সম্পন্ন করে (২০ × ৬)/২৪ দিনে
= ৫ দিনে
৩৪.
(.১ × .০৩ × .০০৪ )/(.৩ × .০৪ × .০০৫) এর মান কত?
  1. ক) ৩/৫
  2. খ) ২/৫
  3. গ) ৩/৮
  4. ঘ) ১/৫
সঠিক উত্তর:
ঘ) ১/৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: (.১ × .০৩ × .০০৪ )/(.৩ × .০৪ × .০০৫) এর মান কত?

সমাধান:
(.১ × .০৩ × .০০৪ )/(.৩ × .০৪ × .০০৫)
= ০.০০০০১২/০.০০০০৬
=০.২
= ২/১০
= ১/৫
৩৫.
সুদের হার ৯% হতে কমে ৪% হওয়ায় এক ব্যক্তির আয় ২ বছরে ৫০ টাকা কমে গেল । তার মূলধন কত?
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ৫০০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৯০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৯% হতে কমে ৪% হওয়ায় এক ব্যক্তির আয় ২ বছরে ৫০ টাকা কমে গেল । তার মূলধন কত?

সমাধান:
আসল P = ?
মুনাফার কমে r = (৯ - ৪)%
= ৫%
= ৫/১০০
= ১/২০ 

আয় কমে বা মুনাফা কমে I = ৫০ টাকা 
সময় n = ২ বছর 

আমরা জানি 
I = Pnr
P = I/nr
 = ৫০/{২ × (১/২০)}
= ৫০০ টাকা 
৩৬.
কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
  1. ক) ভিটামিন- ‘সি’
  2. খ) ভিটামিন- ‘এ’
  3. গ) ভিটামিন- ‘ই’
  4. ঘ) ভিটামিন- ‘কে’
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন- ‘কে’
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন- ‘কে’
ব্যাখ্যা
ভিটামিন কে (Vitamin K):
- ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইটাল নেপথোকুইনোন।
- এটি তাপ, আর্দ্রতা ও বায়ুর সংস্পর্শে ক্ষতিগ্রস্থ হয় না।

ভিটামিন কে এর উৎস:
- সবুজ শাক সবজি, ডিমের কুসুম, দুধ, যকৃত, মাংস, মাছ, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি ইত্যাদিতে কে ভিটামিন পাওয়া যায়।

ভিটামিন কে এর কাজ:
১. কোনো কারণে রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে। রক্ত জমাটকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন প্রোথ্রম্বিনের সক্রিয়করণে ভিটামিন কে কাজ করে ।
২. পিত্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে।
৩. যকৃতের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখে।

ভিটামিন কে এর অভাবজনিত অবস্থা:
- ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধা ব্যাহত হয়। ফলে, সামান্য কাটা ছেঁড়ায় প্রচুর রক্তক্ষরণ হয়।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
ভূ-ত্বকের গড় গভীরতা প্রায়-
  1. ক) ১০ কি.মি.
  2. খ) ১২ কি.মি.
  3. গ) ১৪ কি.মি.
  4. ঘ) ২০ কি.মি.
সঠিক উত্তর:
ঘ) ২০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০ কি.মি.
ব্যাখ্যা
ভূ-ত্বকের গঠন:

- ভূ-ত্বকের গড় গভীরতা প্রায় ২০ কিলোমিটার।
- পৃথিবীর উপরিভাগের শক্ত আবরণ ভূ-ত্বক বিভিন্ন ধরনের খনিজ ও শিলা দ্বারা গঠিত।
- ভূ-ত্বক অশ্মমন্ডলেরই উপরিভাগ যার মধ্যে অক্সিজেন ও সিলিকনের পরিমাণ বেশি।
- আজ পর্যন্ত আবিষ্কৃত মোট ১০৫টি মৌলিক উপাদানের মধ্যে ২০টি উপাদান ভূ-ত্বকের প্রায় শতকরা ৯৯.৫ অংশ দখল করে আছে।
- ভূত্বকের গভীরতা সর্বত্র সমান নয়। গ্রানাইট স্তরের গড় গভীরতা ৮ কিলোমিটার।
- ভূ-ত্বক গঠনকারী শিলারাশির ঘনত্ব ২.৭৫ থেকে ৩.০ পর্যন্ত।

তথ্যসূত্র - ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
  1. ক) ৫ ঘণ্টা
  2. খ) ৫ (১/২) ঘণ্টা
  3. গ) ৬ ঘণ্টা
  4. ঘ) ৬ (১/২) ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ৬ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ ঘণ্টা
ব্যাখ্যা
গ্রিনিচ মান সময়:

- গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় ৬ ঘণ্টা আগে।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
- গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে।
- গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩৯.
বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
  1. ক) গ্রীসে
  2. খ) মেসোপটেমিয়ায়
  3. গ) রোমে
  4. ঘ) ভারতে
সঠিক উত্তর:
খ) মেসোপটেমিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
খ) মেসোপটেমিয়ায়
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:

- বিশ্বের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়।
- মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভূক্ত নয় কুমেরীয়।
- এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায় - সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশেরীয় ও ক্যালেডীয়।
- মেসোপটেমিয়া মানে হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- ফোরাত ও দজলা নদীর মাঝখানে গড়ে ওঠা এই সভ্যতার নামকরণ হয়েছে গ্রিক শব্দে।
- ওই সময় উরুক নামে গুরুত্বপূর্ণ একটি শহর ছিল। এ শব্দ থেকেই ইরাকের নাম রাখা হয়।
- বর্তমান ইরাকের বেশির ভাগ অংশ এবং সিরিয়ার কিছু অংশ একসময় মেসোপটেমীয় সভ্যতারই অংশ ছিল।
- খ্রিস্টপূর্ব ১৫০ সালের দিকে এ অঞ্চল পার্সিয়ানদের নিয়ন্ত্রণে ছিল।পরে রোমানদের দখলে যায়।মুসলিম শাসনামলে এ অঞ্চল ইরাক নামে পরিচিতি পায়।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ৯ জুন ২০১৮।
৪০.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ক) আট
  2. খ) দশ
  3. গ) এগার
  4. ঘ) পনের
সঠিক উত্তর:
গ) এগার
উত্তর
সঠিক উত্তর:
গ) এগার
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর ও সাব-সেক্টর সমূহ:

- মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
- ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।
- ঢাকা ও কুমিল্লা অঞ্চল নিয়ে ২নং সেক্টর গঠন করা হয়।
- চট্টগ্রাম অঞ্চল নিয়ে ১নং সেক্টর গঠন করা হয়।
- নৌ সেক্টর ছিলো ১০ নং  সেক্টরের অধিনে ।
- ১০ নং সেক্টরের নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলো না।
- ২ নং সেক্টর প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দারের অধীনে ছিল।
- ১ নং সেক্টরে সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।