পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ হিসাববিজ্ঞান [৭০১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ হিসাববিজ্ঞান [৭০১]তারিখতারিখ অনির্ধারিতসময়23 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Exam - 2 Expansion of basic equation, Journal, Ledger, Trial Balance, Adjusting Entries, Closing Entries, Correcting Entries. Source: Class - 2 and Relavant Books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ হিসাববিজ্ঞান [৭০১]

৪৯তম বিসিএস ⎯ হিসাববিজ্ঞান [৭০১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
Which statement about the General Ledger is most accurate?
​(সাধারণ খতিয়ান সম্পর্কে  নিচের কোন বিবৃতিটি সত্য?) 
  1. It contains only revenue and expense accounts. (এটি শুধু আয়জাতীয় এবং ব্যয়জাতীয় হিসাব অন্তর্ভুক্ত করে) 
  2. It summarizes data posted from both general journal and subsidiary ledgers. ( এটি সাধারণ জাবেদা এবং সহায়ক খতিয়ান উভয় থেকে স্থানান্তর করা তথ্যের সারসংক্ষেপ করে।)
  3. It records every individual customer transaction separately. ( এটি প্রতিটি গ্রাহকের লেনদেন আলাদাভাবে রেকর্ড করে)
  4. It excludes assets and liabilities. (এটি সম্পদ এবং দায় বাদ দেয়)
ব্যাখ্যা

The general ledger is the master set of accounts, containing summaries from journals and subsidiary ledgers( সাধারণ খতিয়ান হল হিসাবের প্রধান সেট, যাতে জাবেদা এবং সহায়ক খতিয়ানের সারসংক্ষেপ থাকে)
Source: HSC first Paper

.
Which of the following affects the agreement of a trial balance? ( নিচের কোনটি রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে?)
  1. Purchase of Tk. 440 from Karim & Sons entered in both accounts as Tk. 404.( করিম এন্ড সন্স থেকে ক্রীত পণ্য ৪৪০ টাকার পরিবর্তে উভয় হিসাবে ৪০৪ টাকা লেখা হয়েছে। )
  2. (Petrol expenses entered in motor vehicles account.( পেট্রোল খরচ মোটর গাড়ি হিসাবে দেখানো হয়েছে। )
  3. Sale of goods Tk. 250 to Taher & Sons completely omitted from books.( তাহের এন্ড সন্স-এর কাছে ২৫০ টাকার পণ্য বিক্রয় সম্পূর্ণভাবে হিসাব থেকে বাদ পড়েছে।)
  4. Electricity expense Tk. 500 recorded only in cash book.( বিদ্যুৎ খরচ ৫০০ টাকা শুধু নগদান বহিতে লেখা হয়েছে।)
ব্যাখ্যা

Option A: উভয়পক্ষে সমপরিমাণ কম লেখা হয়েছে। এজাতীয় ভুলকে লেখার ভুল বলে। এই ভুলের কারণে রেওয়ামিল মিলকরণে ব্যঘাত ঘটবে না। (Option A: Both sides are underwritten by the same amount. Such an error is called error of commission. This error will not affect the trial Balance.

Option B: মুনাফাজাতীয় খরচকে মূলধনজাতীয় খরচ হিসেবে দেখানো হয়েছে। এজাতীয় ভুলকে নীতিগত ভুল বলে। এই ভুলের কারণেও রেওয়ামিল মিলকরণে ব্যঘাত ঘটবে না। (Operating expenses are shown as capital expenses. This kind of mistake is called a error of Principle. Even due to this mistake, there will be no disruption in the regular Trial Balance.)

Option C: সম্পূর্ণ লেনদেন বাদ পড়েছে; অর্থাৎ, উভয়পক্ষ বাদ পড়েছে। তাই, এই ভুলের কারণেও রেওয়ামিল মিলকরণে ব্যঘাত ঘটবে না। (The entire transaction has been omitted; that is, both parties have been omitted. Therefore, this mistake will not disrupt the regular Trial Balance) 

Option D: নগদ হিসাবে লেখা হয়েছে কিন্তু বিদ্যুৎ খরচ হিসাবে লেখা হয়নি। তাই, এই ভুলের কারণে রেওয়ামিল মিলকরণে ব্যঘাত ঘটবে। (It is recorded as cash but not as electricity cost. Therefore, due to this error, the trial Balance of the transaction will be disrupted.)
 Source: Principles of Accounting

.
If a customer returns goods sold on credit, an entry is normally made in (যদি বাকিতে বিক্রীত পণ্য ক্রেতার নিকট হতে ফেরত আসে, তবে সাধারণত যে বহিতে লিপিবদ্ধ করা হয় তা হলো)
  1. Cash Payment Journal (নগদ প্রদান জাবেদা)
  2.  Sales Journal (বিক্রয় জাবেদা)
  3. General Journal (সাধারণ জাবেদা)
  4.  Cash Receipts Journal (নগদ প্রাপ্তি জাবেদা)
ব্যাখ্যা

 বিক্রীত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়; তবে বিক্রয় ফেরত জাবেদা সংরক্ষণ না করা হলে এই লেনদেনটি সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। প্রশ্নের কোনো Option-এ বিক্রয় ফেরত জাবেদার নাম না থাকায় বুঝা যাচ্ছে যে, বিক্রয় ফেরত জাবেদা সংরক্ষণ করা হয় না। (When a sold product is returned, it is recorded in the sales returns journal; however, if the sales returns journal is not maintained, this transaction is recorded in the general journal. Since the name of the sales returns journal is not mentioned in any of the options in the question, it is understood that the sales returns journal is not maintained in this business) Source: Hsc First paper

.
Adjusting entries for unearned revenues- (অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা-)
  1. Decrease liabilities and increase revenues (দায় হ্রাস করে ও রাজস্ব-আয় বৃদ্ধি করে।)
  2. Decrease liabilities and decrease revenues (দায় হ্রাস করে ও রাজস্ব-আয় হ্রাস করে। )
  3. Increase assets and increase liabilities   (সম্পত্তি বৃদ্ধি করে ও দায় বৃদ্ধি করে।)
  4. Increase assets and increase revenues (সম্পত্তি বৃদ্ধি করে ও রাজস্ব-আয় বৃদ্ধি করে।)
ব্যাখ্যা

ভবিষ্যতে আয় অর্জিত হবে এমন খাতে অগ্রিম গ্রহণ করা হলে তাকে বলা হয় অগ্রিম আয় বা অনুপার্জিত আয়। যেমন: অগ্রিম প্রাপ্ত সেবা আয়, অগ্রিম প্রাপ্ত ভাড়া ইত্যাদি। অনুপার্জিত আয় গ্রহণের ফলে "অনুপার্জিত আয়” নামক একটি “দায়” সৃষ্টি হয় এবং "নগদ” নামক সম্পত্তি বৃদ্ধি পায়। তবে অনুপার্জিত আয় কোনো স্থায়ী দায় নয়; নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে এটা নিঃশেষ হয়ে যায়। হিসাবকাল শেষে অনুপার্জিত আয়ের সম্পূর্ণ অংশ কিংবা কিছু অংশ উপার্জিত হলে "অনুপার্জিত আয়” নামক "দায়” হ্রাস পেয়ে সংশ্লিষ্ট আয় বৃদ্ধি পায়। তাই হিসাবকাল শেষে অনুপার্জিত আয় সমন্বয় করার প্রয়োজন হয়। অনুপার্জিত আয় সমন্বয় করা হলে "অনুপার্জিত আয়” নামক দায় হ্রাস পায় এবং "সংশ্লিষ্ট আয়” বৃদ্ধি পায়। অর্থাৎ অনুপার্জিত আয়ের সমন্বয়: দায় হ্রাস ও আয় বৃদ্ধি করে। 

​(When an advance is received in a sector where income will be earned in the future, it is called advance income or unearned income For example: service income received in advance, rent received in advance, etc. Receiving unearned income creates a “liability” called “unearned income” and increases an asset called “cash”. However, unearned income is not a permanent liability; it is extinguished after a certain period of time. If all or part of the unearned income is earned at the end of the accounting period, the "liability" called "unearned income" decreases and the related income increases. Therefore, it is necessary to adjust unearned income at the end of the accounting period. When unearned income is adjusted, the liability called "unearned income" decreases and the "related income" increases. That is, adjusting unearned income: decreases the liability and increases the income.)


​Source: HSC First Paper

.
Which of the following transactions would not affect the balance sheet total of a firm? নিচের লেনদেনের কোনটি উদ্বর্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না?
  1.  Withdrawal of Tk. 8,000 by the owner. মালিক কর্তৃক ৮,০০০ টাকা উত্তোলন।
  2. Payment of Tk. 3,000 accrued expense. (৩,০০০ টাকার বকেয়া খরচ পরিশোধ করা।)
  3. Collection of Tk. 4,000 from debtors. (দেনাদারের কাছ থেকে ৪,০০০ টাকা আদায় করা)
  4. Purchase of goods worth Tk. 500 on account. (ধারে ৫০০ টাকার দ্রব্য ক্রয় করা হলো)
ব্যাখ্যা

 Option A: 'নগদ' নামক 'সম্পত্তি' হ্রাস পাবে এবং 'উত্তোলন' বৃদ্ধির ফলে 'মালিকানা স্বত্ব' হ্রাস পাবে। অর্থাৎ উদ্বর্তপত্রের দুই পাশই হ্রাস পাবে। অতএব, উদ্বর্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করবে। 

​Option B: 'নগদ' নামক 'সম্পত্তি' হ্রাস পাবে এবং 'বকেয়া খরচ' নামক 'দায়' হ্রাস পাবে। অর্থাৎ উদ্বর্তপত্রের দুই পাশই হ্রাস পাবে। অতএব, উদ্বর্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করবে।   

​Option C: 'নগদ' নামক 'সম্পত্তি' বৃদ্ধি পাবে এবং 'দেনাদার' নামক 'সম্পত্তি' হ্রাস পাবে। একটি সম্পত্তি বৃদ্ধি ও অপর একটি সম্পত্তি হ্রাসের ফলে "মোট সম্পত্তি" বা "সম্পত্তিসমূহের যোগফল" আগের সমানই থাকবে এবং "মোট দায় ও মালিকানা স্বত্ব"-এর কোনো পরিবর্তনই হবে না। অতএব, উদ্বর্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না। 

​Option D: অবিরত মজুদ পদ্ধতির ক্ষেত্রে: 'মজুদ পণ্য' নামক 'সম্পত্তি' বৃদ্ধি পাবে এবং 'পাওনাদার' নামক 'দায়' বৃদ্ধি পাবে। অর্থাৎ মোট 'সম্পত্তি' বৃদ্ধি পাবে এবং মোট 'দায়' বৃদ্ধি পাবে। অতএব, উদ্বর্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করবে। অন্যদিকে, উপরিউক্ত আলোচনায় বোঝা যাচ্ছে যে, Option D-তে উল্লিখিত লেনদেনটি উদ্বর্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করতেও পারে (অবিরত পদ্ধতির ক্ষেত্রে) আবার না-ও করতে পারে (কালীন মজুদ পদ্ধতির ক্ষেত্রে । কিন্তু, নিঃসন্দেহে বলা যায়, Option C-তে উল্লিখিত লেনদেনটি উদ্বর্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না। 
​------------------
In Option A: The 'asset' called 'cash' will decrease and the 'ownership' will decrease due to the increase in 'withdrawal'. That is, both sides of the negotiable instrument will decrease. Therefore, the total of the negotiable instrument will be affected.

​Option B: The 'asset' called 'cash' will decrease and the 'liability' called 'accruals' will decrease. That is, both sides of the balance sheet will decrease. Therefore, the total of the balance sheet will be affected.

​Option C: The 'asset' called 'cash' will increase and the 'asset' called 'debtors' will decrease. As a result of the increase in one asset and the decrease in another asset, the "total assets" or "sum of assets" will remain the same as before and there will be no change in the "total liabilities and equity". Therefore, the total of the balance sheet will not be affected. 

​Option D: In case of perpetual inventory system: 'Asset' called 'Inventory' will increase and 'Liabilities' called 'Creditors' will increase. That is, total 'Asset' will increase and total 'Liabilities' will increase. That is, total 'assets' will increase and total 'liabilities' will increase. Therefore, the total of the outstanding balance sheet will be affected. On the other hand, the above discussion suggests that the transaction mentioned in Option D may or may not affect the total amount of the balance sheet (in the case of a perpetual inventory method) In the case of the periodical inventory system, however, it can be said without a doubt that the transaction mentioned in Option C will not affect the total of the balance sheet.)


​Source: Principles of accounting

.
A sales return as wrongly been recorded in the purchases day book. What is the correct rectification entry?
​ একটি বিক্রয় ফেরত ভুলক্রমে দৈনিক ক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে। সঠিক শুদ্ধিকরণ জাবেদা কোনটি? 
  1. বিক্রয় ফেরত ডেবিট; ক্রয় ক্রেডিট 
    ​(Sales Return Debit; Purchases Credit)
  2. ক্রয় ডেবিট; বিক্রয় ফেরত ক্রেডিট 
    ​(Purchases Debit; Sales Returns Credit)
  3. গরমিল হিসাব ডেবিট; ক্রয় ক্রেডিট 
    ​(Suspense Account Debit; Purchases Credit)
  4. ক্রয় হিসাব ডেবিট; গরমিল হিসাব ক্রেডিট 
    ​(Purchases Debit; Suspense Account Credit)
ব্যাখ্যা

বিক্রয় ফেরত ভুলক্রমে দৈনিক ক্রয় বইতে (ক্রয়ের দৈনিক বইতে / ক্রয় জাবেদায়) লিপিবদ্ধ হলে, ক্রর হিসাবে বেশি দেখানো হয় এবং বিক্রয় ফেরত হিসাবে কম দেখানো হয়। তাই সঠিক শুদ্ধিকরণ জাবেদা দাখিলায় বিক্রয় ফেরত বৃদ্ধির জন্য বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে এবং ক্রয় হ্রাসের জন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে। 

​(If a sales return is mistakenly recorded in the daily purchase book (purchases daily book / purchase journal), it is overstated as a purchase and understated as a sales return. Therefore, in the correct correction journal entry, the sales returns account will be debited for the increase in sales returns and the purchases account will be credited for the decrease in purchases.)

​Source: HSC First Paper

.
A business transaction always affects the: (একটি ব্যবসায়িক লেনদেন সবসময় প্রভাবিত করে) 
  1.  Accounting equation (হিসাব সমীকরণকে)
  2.  Cash account (নগদান হিসাবকে)
  3.  Profit & Loss Account (লাভ-ক্ষতি হিসাবকে)
  4.  Both sides of trial balance (রেওয়ামিলের উভয় দিককে)
ব্যাখ্যা

প্রতিটি ব্যবসায়িক লেনদেন প্রভাবিত করে আর্থিক অবস্থাকে। আর্থিক অবস্থার উপাদান তিনটি; যথাঃ সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্ব। এই তিনটি উপাদানের সম্পর্ককে বলা হয় হিসাব সমীকরণ। অতএব, একটি ব্যবসায়িক লেনদেন সবসময় প্রভাবিত করে হিসাব সমীকরণকে। 

​(Every business transaction affects the financial position. The financial position has three components; namely, assets, liabilities, and equity. The relationship between these three elements is called the accounting equation. Therefore, a business transaction always affects the accounting equation.)

​Source: HSC First Paper

.
In the transfer process between special journals and General ledgers, which is correct? (বিশেষ জাবেদা এবং সাধারণ খতিয়ানের মধ্যে স্থানান্তর প্রক্রিয়ায়, কোনটি সঠিক?)
  1. Totals from special journals are posted to subsidiary ledgers daily.    (বিশেষ জাবেদা থেকে প্রাপ্ত মোট তথ্য প্রতিদিন সহায়ক খতিয়ানে পোস্ট করা হয়)
  2. Individual entries from special journals are always posted to the general ledger. (বিশেষ জাবেদা থেকে পৃথক এন্ট্রি সর্বদা সাধারণ খতিয়ানে পোস্ট করা হয়।)
  3. Totals from special journals are posted periodically to the general ledger, while individual details go to subsidiary ledgers. (বিশেষ জাবেদা থেকে প্রাপ্ত মোট তথ্য নির্দিষ্ট মেয়াদে সাধারণ খাতায় পোস্ট করা হয়, যখন পৃথক বিবরণ সহায়ক খাতায় যায়।)
  4. Only the general journal can post to the general ledger. (শুধুমাত্র সাধারণ জাবেদাই সাধারণ খতিয়ানে পোস্ট করতে করা যায়।)
ব্যাখ্যা

Special journals’ totals (e.g., Sales Journal) go to the general ledger periodically, but individual customer/vendor details are posted to subsidiary ledgers daily (বিশেষ জাবেদার মোট পরিমাণ (যেমন, বিক্রয় জার্নাল) পর্যায়ক্রমে সাধারণ খতিয়ানে যায়, তবে পৃথক গ্রাহক/বিক্রেতার বিবরণ প্রতিদিন সহায়ক খতিয়ানে পোস্ট করা হয়।)

.
Rent expense has a debit balance of Tk. 5,000. At the end of the year, it is found that out of the total amount, Tk. 2,000 is related to the next year. Which adjusting entry is related to this? ভাড়া হিসাবে ৫,০০০ টাকা ডেবিট জের ছিল। বছর শেষে দেখা যায় যে, এর মধ্যে ২,০০০ টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে নিচের কোন সময় ছিল। বছর শেষে দেখা
  1. Rent account debit, cash account credit ( ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট)
  2. Prepaid rent account debit, rent credit (অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট)
  3. Rent account debit, prepaid rent credit (ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট) 
  4. Cash account debit, prepaid rent account credit (নগদান হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট)
ব্যাখ্যা

ভাড়া হিসাবে ৫,০০০ টাকা ডেবিট জের ছিল" দ্বারা বুঝায় যে, প্রদত্ত ভাড়াকে প্রাথমিকভাবে ব্যয় হিসেবে গণ্য করা হয়েছে। বছর শেষে ২,০০০ টাকা পরবর্তী বছরের সাথে সম্পৃক্ত থাকায় অগ্রিম ভাড়া বাবদ ২,০০০ টাকা সমন্বয় দাখিলা দিতে হবে। এক্ষেত্রে সমন্বয় দাখিলা হবে: অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। কিন্তু অগ্রিম ভাড়ার কোন ব্যয় যদি চলতি বছরে সমন্বয় করতে বলতো তাহলে ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট হতো। যেহেতু ভাড়া এখানে সাধারণ ব্যয় হিসেবে উল্লেখ আছে তাই অনিশে:ষিত / অগ্রিম অংশের জাবেদা হবে । 
------------------​
”There was a debit balance of 5,000 taka as rent" means that the rent paid was initially treated as an expense. At the end of the year, 2,000 taka is related to the next year, so an adjustment of 2,000 taka will have to be made for the advance rent. In this case, the adjustment entry will be: Advance Rent Account Debit, Rent Account Credit. But if any advance rent expense is to be adjusted in the current year, then the Rent Account Debit, Advance rent account would have been credited. Since rent is mentioned here as a general expense, the undisbursed/advance portion would be recorded.


Source: Principles of Accounting

১০.
Purchased chair with cash worth Tk. 20,000 for resale. The journal entry to record this will be (নগদে ২০,০০০ টাকার চেয়ার পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করা হলো। ইহা লিপিবদ্ধকরণের জন্য জাবেদায় লিখন হবে )
  1. Furniture A/C Dr.: Sundry Debtors A/C Cr (আসবাবপত্র হিসাব ডেবিট; বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট.) 
  2.  (Furniture A/C Dr.; Cash A/C Cr.)   (আসবাবপত্র হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট)
  3. (Purchase A/C Dr.; Cash A/C Cr.)  (ক্রয় হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট)
  4.  (None of the above)  (উপরের কোনোটিই নয়)  
ব্যাখ্যা

পুনঃবিক্রয়ের জন্য চেয়ার ক্রয় করার কারণে চেয়ারকে পণ্য হিসেবে গণ্য করতে হবে। অতএব, নগদে পণ্য ক্রয় করলে জাবেদায় লিখন যা হয়, এখানেও তাই হবে। [বিদ্র: প্রশ্নটি কালীন মজুদ পদ্ধতির। 

​(Since the chair is purchased for resale, the chair should be treated as a product. Therefore, the same entry would be made here as if the product was purchased in cash. [Note: The question is about the periodic inventory  method.])

​Source: HSC first Paper

১১.
The trial balance will balance if
  1.  A credit posting of Tk. 525 in Accounts Payable is omitted
    ​ (প্রদেয় হিসাবসমূহে ক্রেডিট পোস্টিং ৫২৫ টাকা বাদ পড়ে)
  2.  A debit of Tk. 475 as rent expense is posted as Tk. 457 
    ​(ভাড়া খরচ হিসাবের ডেবিট ৪৭৫ টাকার স্থলে ৪৫৭ টাকা পোস্টিং করা হয়)
  3.  A debit posting of Tk.9,000 for supplies is debited to equipment as Tk. 900 
    ​(সাপ্লাইজ একাউন্টের ডেবিট ৯,০০০ টাকা ইকুইপমেন্ট একাউন্টে ৯০০ টাকা ডেবিট করা হয়)
  4.  An entry for rent paid is not recorded  
    ​(ভাড়া প্রদানের একটি লেনদেন রেকর্ড করা না হয়)
ব্যাখ্যা

 রেওয়ামিলের উভয়দিকে সমপরিমাণ বেশি বা সমপরিমাণ কম টাকা লিপিবদ্ধ হলে ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যাবে। এখানে, অপশন D-তে একটি লেনদেন রেকর্ড না করার কথা উল্লেখ রয়েছে, যা দ্বারা ডেবিট ও ক্রেডিট উভয়পক্ষে সমপরিমাণ বাদ পড়া বোঝাচ্ছে। অতএব, এ ভুলটি হলে রেওয়মিল অমিল হবে না; মিলে যাবে। 

​(If the same amount of money is recorded on both sides of the receipt, the receipt will match, despite the error. Here, option D mentions not recording a transaction, which implies an equal amount being omitted on both the debit and credit sides. Therefore, if this mistake is made, the trial Balance will not be inconsistent; it will be consistent.)

​Source: HSC First Paper

১২.
If accounts are not adjusted before preparation of financial statements, the effect on income will be (আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে যদি হিসাবের সমন্বয় করা না হয়, তাহলে আয়ের উপর তার প্রভাব হবে
  1. Net income will increase (নিট আয় বাড়বে)
  2. Net income will decrease  (নিট আয় কমবে)
  3. Gross profit will increase    (মোট আয় বাড়বে)
  4. Net income might increase or decrease (নিট আয় বাড়তে বা কমতে পারে) 
ব্যাখ্যা

আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে সমন্বয় করা হলে আয়-ব্যয় বৃদ্ধি হ্রাস পায়; ফলে, নিট আয় বৃদ্ধি/হ্রাস পায়। তাই আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে যদি হিসাবের সমন্বয় করা না হয় তাহলে নিট আয় বাড়তেও পারে আবার কমতেও পারে।

​ (If the adjustments are made before preparing the financial statements, the increase in income and expenses decreases; as a result, the net income increases/decreases. Therefore, if the accounts are not adjusted before preparing the financial statements, the net income may increase or decrease.) 

​Source: Source: HSC First Paper

১৩.
Which of the following transactions causes total assets of the company to increase by Tk. 10,000? ((নিম্নের কোন লেনদেনটির ফলে কোম্পানির মোট সম্পত্তি ১০,০০০ টাকা বৃদ্ধি পাবে?)
  1. Purchasing an automobile for Tk. 10,000 (নগদ ১০,০০০ টাকায় একটি গাড়ি ক্রয় করা হলো)
  2. Purchasing Tk. 10,000 of furniture on account (ধারে ১০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হলো)
  3. Collecting a Tk. 10,000 account receivable (দেনাদারের কাছ থেকে ১০,০০০ টাকা আদায় করা হলো)
  4. Paying a Tk. 10,000 liability (নগদে ১০,০০০ টাকার দায় পরিশোধ করা হলো)
ব্যাখ্যা

Option A-তে উল্লিখিত লেদেনটির ফলে গাড়ি নামক সম্পত্তি বৃদ্ধি পায় ১০,০০০ টাকা এবং নগদ নামক সম্পত্তি হ্রাস পায় ১০,০০০ টাকা; অর্থাৎ মোট সম্পত্তি বৃদ্ধি পায় না-অপরিবর্তিত থাকে। As a result of the loan mentioned in Option A, the asset called car increases by 10,000 taka and the asset called cash decreases by 10,000 taka; that is, the total asset does not increase - it remains unchanged.

Option B-তে উল্লিখিত লেনদেনটির ফলে আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পায় ১০,০০০ টাকা এবং দায় বৃদ্ধি পায় ১০,০০০ টাকা; অর্থাৎ মোট সম্পত্তি বৃদ্ধি পায় ১০,০০০ টাকা।(As a result of the transaction mentioned in Option B, the asset furniture increases by 10,000 taka and the liability increases by 10,000 taka; that is, the total asset increases by 10,000 taka.)

Option C-তে উল্লিখিত লেনদেনটির ফলে নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পায় ১০,০০০ টাকা এবং দেনাদার নামক সম্পত্তি হ্রাস পায় ১০,০০০ টাকা; অর্থাৎ মোট সম্পত্তি বৃদ্ধি পায় না-অপরিবর্তিত থাকে। (As a result of the transaction mentioned in Option C, the asset called cash increases by 10,000 taka and the asset called debtors decreases by 10,000 taka; that is, the total asset does not increase - it remains unchanged.)

Option D-তে উল্লিখিত লেনদেনটির ফলে নগদ নামক সম্পত্তি হ্রাস পায় ১০,০০০ টাকা এবং দায় হ্রাস পায় ১০,০০ টাকা; অর্থাৎ মোট সম্পত্তি হ্রাস পায়-বৃদ্ধি পায় না। (As a result of the transaction mentioned in Option D, the asset cash decreases by 10,000 taka and the liability decreases by 10,000 taka; that is, the total asset decreases, not increases.)

Source: HSC First Paper

১৪.
 Goods purchased for $5,000 under F.O.B. Shipping Point, freight $200 paid in cash. Under the Perpetual Inventory System, what is the correct journal entry in the purchaser’s books? ( F.O.B. শিপিং পয়েন্টের অধীনে $5,000-এ কেনা পণ্য, নগদ $200 পরিশোধিত ভাড়া। Perpetual Inventory System-এর অধীনে, ক্রেতার বইতে সঠিক জার্নাল এন্ট্রি কী?
  1. Inventory Dr 5,200 (মজুদ পণ্য ৫,২০০ টাকা)
    Cash Cr 5,200 (নগদ ৫,২০০ টাকা)
  2. Inventory Dr 5,000(মজুদ পণ্য ৫,০০০ টাকা)
    Freight-in Dr 200
          Cash   Cr 5,200 (নগদ ৫,২০০ টাকা)
  3. Inventory Dr 5,200 (মজুদ পণ্য ৫,২০০ টাকা) 
    Accounts Payable  Cr 5,200 ( প্রাপ্য হিসাব)
  4. Purchases Dr 5,000 (ক্রয় ৫০০০ টাকা)
    Transportation-in Dr 200 ( আন্তপরিবহন ২০০ টাকা)
           Cash Cr 5,200 (নগদ ৫,২০০ টাকা)
ব্যাখ্যা

Under Perpetual, freight becomes part of inventory cost, so Inventory is debited for total cost (5,000 + 200). (Perpetual-এর অধীনে, মালবাহী জিনিসপত্র ইনভেন্টরি খরচের অংশ হয়ে যায়, তাই মোট খরচের জন্য ইনভেন্টরি ডেবিট করা হয় (5,000 + 200)।

১৫.
Which of the following is not a correct distinction between Private Ledger and General Ledger? ( নিচের কোনটি প্রাইভেট লেজার এবং জেনারেল লেজারের মধ্যে সঠিক পার্থক্য নয়?) 
  1. A private ledger contains confidential accounts like owner’s capital, salaries, and drawings. (একটি ব্যক্তিগত খতিয়ান মালিকের মূলধন, বেতন এবং উত্তোলনের মতো গোপনীয় হিসাব থাকে।)
  2. Private ledger access is restricted, while the general ledger is open to all accounting staff (ব্যক্তিগত খতিয়ান প্রবেশাধিকার সীমিত, অন্যদিকে সাধারণ খতিয়ান সমস্ত অ্যাকাউন্টিং কর্মীদের জন্য উন্মুক্ত
  3. A private ledger may be kept separate from the general ledger to protect sensitive data. ( সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখার জন্য একটি ব্যক্তিগত খতিয়ান সাধারণ খতিয়ান থেকে আলাদা রাখা হয়)
  4. Private ledger accounts never affect the trial balance. (ব্যক্তিগত খতিয়ান হিসাবগুলো কখনই ট্রায়াল ব্যালেন্সকে প্রভাবিত করে না)
ব্যাখ্যা

Private ledger accounts do affect the trial balance; they’re just separated for confidentiality. (ব্যক্তিগত খতিয়ান হিসাবগুলো ট্রায়াল ব্যালেন্সকে প্রভাবিত করে; গোপনীয়তার জন্য এগুলি আলাদা করা হয়েছে।)

১৬.
Credit sales of Tk. 600 was credited to sales account and Debtors account. What is its effect ? (ধারে বিক্রয় ৬০০ টাকা বিক্রয় হিসাব ও দেনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে। এর প্রভাব কী?)
  1. দেনাদার হিসাবের জের ১,২০০ টাকা কম হয়েছে  (The debtor account balance has decreased by 1,200 taka)
  2.  দেনাদার হিসাবের জের ৬০০ টাকা কম হয়েছে (The debtor account balance has decreased by 600  taka.)
  3. বিক্রয় ৬০০ টাকা বেশি ধরা হয়েছে (The sale was recorded at a higher price of 600 taka.)
  4. ক্রয় হিসাব ও দেনাদার হিসাব উভয়ই ঠিক আছে ( Both the purchase account and the accounts payable are correct.)
ব্যাখ্যা

 বিক্রয় দেনাদার হিসাবে ডেবিট ও বিক্রয় হিসাবে ক্রেডিট করতে হয়। বিক্রয় হিসাবে ঠিকভাবে ক্রেডিট করা হলেও ভুলবশত দেনাদার হিসাবে ডেবিট করার পরিবর্তে ক্রেডিট করা হয়েছে। এই ভুলের প্রভাবে দেনাদার হিসাবের ডেবিট পাশে ৬০০ টাকা কম লেখা হয়েছে এবং ক্রেডিট পাশে অপ্রয়োজনীয়ভাবে ৬০০ টাকা বেশি লেখা হয়েছে।অতএব, দেনাদার হিসাবের ডেবিট জের ১,২০০ টাকা কম দেখানো হয়েছে।

​(Sales should be debited as debtor and sales should be credited. Although sales should be credited correctly, it was mistakenly credited instead of debiting as debtor. As a result of this error, the debit side of the debtor account has been understated by 600 taka and the credit side has been unnecessarily overstated by 600 taka. Therefore, the debit balance of the debtor account has been understated by 1,200 taka.) 

​Source: Principles of Accounting

১৭.
ক্রয় বহিতে লেখা হয়নি অথচ সমাপনী মজুদের অন্তর্ভুক্ত করা হয়েছে এমন দফার জন্য সঠিক জাবেদা হলো: ( The correct entry for an item that is not recorded in the purchase journal but is included in the closing stock is:)
  1. ক্রয় হিসাব ডেঃ সমাপনী মজুদ হিসাব ক্রেঃ (Purchase Account Dr Closing inventory Account Cr)
  2. সমাপনী মজুদ হিসাব ডেঃ পাওনাদার হিসাব ক্রেঃ ( Closing inventory Account Dr     Accounts Payable Cr)
  3. ক্রয় হিসাব ডেঃ পাওনাদার হিসাব ক্রেঃ (Purchase Account Dr Accounts Payable Cr)
  4. কোনোটিই নয় (None of the above)
ব্যাখ্যা

সমাপনী মজুদের অন্তর্ভুক্ত করা হয়েছে বিধায় সমাপনী মজুদ হিসাবে কোনো ভুল হয়নি। কিন্তু ক্রয় বইতে যেহেতু লেখা হয়নি সেহেতু ক্রয় বইয়ের যোগফল যে দুটি হিসাবকে বৃদ্ধি করে সেই দুটি হিসাব কম দেখানো হয়েছে।  বেশিরভাগ প্রতিষ্ঠানে ব্যবহৃত কালীন মজুদ পদ্ধতি অনুযায়ী ক্রয় বইয়ের যোগফল দ্বারা বৃদ্ধি পায় ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব। তাই, ক্রয় বইতে বাদ পড়লে ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব কম দেখানো হয়। অতএব, সংশোধনী দাখিলায় ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট হবে।

​ (Since it has been included in the closing stock, there is no mistake in the closing stock calculation. But since it is not recorded in the purchase book, the two accounts that increase the sum in the purchase book are shown as less. According to the accrual accounting system used in most organizations, the purchases account and the accounts payable account are increased by the sum of the purchases book. Therefore, if the purchase book is omitted, the purchase account and the accounts payable account are shown as understated. Therefore, in the correction entry, the purchase account will be debited and the accounts payable account will be credited.)

​Source: HSC First Paper
 

১৮.
An investment of Tk. 60,000 was made in 2005 for 8 years. Interest rate is 10%. On December 31 an adjusting entry for accrued interest revenue of Tk. 3,500 was made. No cash interest was received during the year. The investment was made on (২০০৫ সালে ৮ বছরের জন্য ৬০,০০০ টাকা বিনিয়োগ করা হলো। বিনিয়োগের উপর সুদের হার ১০%। ৩১ ডিসেম্বর বকেয়া সুদ আয় বাবদ ৩,৫০০ টাকার সমন্বয় দাখিলা প্রদান করা হয়। সারা বছর ধরে কোনো নগদ সুদ প্রাপ্তি ছিল না। বিনিয়োগটির তারিখ ছিল)
  1. আগস্ট ১ (August 1)
  2. মে ১ (May 1)
  3. জুন ১ (June 1)
  4. জুলাই ১ (July 1)
ব্যাখ্যা

বিনিয়োগটিতে বার্ষিক সুদ অর্জিত হবে: (৬০,০০০ × ১০%) = ৬,০০০ টাকা।

যেহেতু বার্ষিক সুদ ৬,০০০ টাকা, সেহেতু মাসিক সুদ: (৬,০০০ ১২) = ৫০০ টাকা।

প্রশ্নানুসারে, সারা বছর ধরে কোনো নগদ সুদ প্রাপ্তি ছিল না। ফলে ২০০৫ সালে মোট সুদ অর্জিত হয়েছে ৩,৫০০ টাকা; কারণ, মোট সুদ = নগদে অর্জিত সুদ+ বাকিতে অর্জিত সুদ (বকেয়া সুদ) = ০ + ৩,৫০০ = ৩,৫০০ টাকা।

যেহেতু মাসিক সুদ ৫০০ টাকা, সেহেতু বিনিয়োগের উপর ৩,৫০০ টাকা সুদ অর্জিত হয়েছে: (৩,৫০০÷৫০০) = ৭ মাসে। অতএব বিনিয়োগটি করা হয়েছিল ২০০৫ সাল শেষ হওয়ার ৭ মাস আগে; অর্থাৎ ২০০৫ সালের ১ জুন তারিখে। 
​----------------------
​(The annual interest earned on the investment will be: (60,000 × 10%) = 6,000 taka. Since the annual interest is 6,000 taka, the monthly interest will be: (6,000 12) = 500 taka. As per the question, there was no cash interest received throughout the year. As a result, the total interest earned in 2005 was 3,500 taka; 
​because, total interest = interest earned on cash + interest earned on balance (interest outstanding) = 0 + 3,500 = 3,500 taka. 

​Since the monthly interest is 500 taka, the interest earned on the investment is 3,500 taka in: (3,500÷500) = 7 months. 
​Therefore, the investment was made 7 months before the end of 2005; that is, on June 1, 2005.)


​ Source: Principles of Accounting

১৯.
A trial balance will not balance if (একটি রেওয়ামিলের যোগফল সমান হবে না যদি)
  1.  correct journal entry is posted twice 
    ​(সঠিক জাবেদা দাখিলা দুবার পোস্ট করা হয়েছে)
  2.  The purchase of supplies on account is debited to supplies and credited to cash. 
    ​(বাকিতে সাপ্লাইজ ক্রয় করে সাপ্লাইজ ডেবিট, নগদ ক্রেডিট করা হয়েছে)
  3. Tk. 100 cash drawing by the owner is  debited to Owner's Drawing for Tk. 1,000 and credited to Cash for 100 
    ​(মালিক কর্তৃক ১০০ টাকার নগদ উত্তোলন ১,০০০ টাকার মালিকের উত্তোলন হিসাবে ডেবিট করা হয় এবং ১০০ টাকার নগদে ক্রেডিট করা হয়।)
  4. Tk.450 payment on account is debited to accounts payable for 45 and credited to cash for Tk. 45 
    ​(৪৫০ টাকার দেনা পরিশোধে পাওনাদার হিসাবে ডেবিট করা ৪৫ টাকা এবং  ৪৫ টাকার নগদে ক্রেডিট করা হয়।)
ব্যাখ্যা

যেহেতু  হিসাবের দুই পাশে টাকার পরিমাণ কম -বেশি তাই উত্তর গ 
​(Since the amount of money on both sides of the account is more or less, the answer is C.)

​Source: Source: HSC First Paper
 

২০.
Which of the following best describes the relationship between a control account and its subsidiary ledger? 
​(নিচের কোনটি একটি নিয়ন্ত্রণ অ্যাকাউন্ট এবং এর সহায়ক অ্যাকাউন্টের মধ্যকার সম্পর্ককে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে?)
  1. Both contain identical detailed entries. 
    ​(উভয়টিতেই একই রকম বিস্তারিত এন্ট্রি রয়েছে।)
  2. The control account shows totals, while the subsidiary ledger shows individual balances. 
    ​(নিয়ন্ত্রণ হিসাবে মোট পরিমাণ দেখায়, যখন সহায়ক খতিয়ান পৃথক ব্যালেন্স দেখায়)
  3. The control account shows individual entries, while the subsidiary ledger shows totals. 
    ​(নিয়ন্ত্রণ হিসাবে পৃথক এন্ট্রি দেখায়, যখন সহায়ক খতিয়ান মোট ব্যালেন্স দেখায়।)
  4. They are unrelated and kept separately for different purposes. 
    ​(এগুলি সম্পর্কহীন এবং বিভিন্ন উদ্দেশ্যে আলাদাভাবে রাখা হয়েছে।)
ব্যাখ্যা

Control accounts in the general ledger summarize totals; subsidiary ledgers hold the details. 
​(সাধারণ খতিয়ানের নিয়ন্ত্রণ হিসাবগুলি হচ্ছে মোট টাকার সারসংক্ষেপ ; সহায়ক খতিয়ানে বিবরণ থাকে।) 

২১.
At the beginning of the accounting year, the balance sheet showed assets of Tk. 682 and owners' equity of Tk. 418. During the year, assets increased by Tk. 37 and liabilities decreased by Tk. 19. Owners' equity at the end of the year totaled (আর্থিক বৎসরের শুরুতে উদ্বর্তপত্রে সম্পত্তির পরিমাণ ছিল ৬৮২ টাকা এবং মালিকের ইক্যুইটি ছিল ৪১৮ টাকা। উক্ত বৎসরে সম্পত্তি বেড়েছে ৩৭ টাকা এবং দায় কমেছে ১৯ টাকা। বৎসর শেষে মালিকের ইক্যুটির পরিমাণ)
  1. ৪১৮ টাকা (Tk. 418)
  2. ৪৩৬ টাকা (Tk. 436)
  3. ৪৭৪ টাকা (Tk. 474)
  4. ৭১৯ টাকা (Tk. 719)
ব্যাখ্যা

সম্পত্তির বৃদ্ধি/হ্রাস =দায়ের বৃদ্ধি/হ্রাস  +  মালিকের ইক্যুইটির বৃদ্ধি/হ্রাস
+৩৭ = -১৯ + ?
উপরিউক্ত সমীকরণ থেকে “মালিকের ইক্যুইটির বৃদ্ধি/হাস” নির্ণয় করার জন্য "দায়ের বৃদ্ধি/হাসকে” "সম্পত্তির বৃদ্ধি/হ্রাস পাশে নিতে হবে এবং চিহ্ন পরিবর্তন করতে হবে। সুতারাং  মালিকের ইক্যুইটির বৃদ্ধি/হ্রাস = + ৩৭ + ১৯ = + ৫৬ . যেহেতু ধনাত্মক মান বের হয়েছে, সেহেতু মালিকের ইক্যুইটি বৃদ্ধি পেয়েছে ৫৬ টাকা। অতএব, বৎসর শেষে মালিকের ইক্যুইটি = বৎসরের শুরুতে মালিকের ইক্যুইটি ৪১৮ + উক্ত বছরে বৃদ্ধি ৫৬ = ৪৭৪ টাকা

Increase/Decrease in assets = Increase/Decrease in liabilities + Increase/Decrease in owner's equity
+37 = -19 + ?

To determine the “increase/decrease in owner's equity” from the above equation, the “increase/decrease in liabilities” has to be taken next to the “increase/decrease in assets” and the sign has to be changed. Thus, increase/decrease in owner's equity = + 37 + 19 = + 56. Since the result is positive, the owner's equity has increased by tk . 56. Therefore, owner's equity at the end of the year = owner's equity at the beginning of the year 418 + increase in the year 56 = tk. 474

​Source: Principles of Accounting

২২.
From the following entries which one is not the major adjusting entry? 24. (নিম্নলিখিত এন্ট্রিসমূহের মধ্যে কোনটি প্রধান সমন্বয় এন্ট্রি নয়?)
  1. অগ্রপ্রদত্ত খরচ (Prepaid expenses)
  2. অর্জিত রাজস্ব (Earned revenue)
  3. বকেয়া খরচ (Accrued expenses)
  4. বকেয়া রাজস্ব (Accrued revenue)
ব্যাখ্যা

প্রধান সমন্বয় এন্ট্রি চার ধরনের; (১) অগ্রিম ব্যয়, (২) অগ্রিম আয়, (৩) বকেয়া আয় এবং (৪) বকেয়া ব্যয়। অবচয়, মনিহারি বা সম্ভার, মজুদ পণ্য, কু-ঋণ সঞ্চিতি ইত্যাদি বিষয়গুলোর সমন্বয় অগ্রিম ব্যয়ের অনুরূপ। Option B-তে উল্লিখিত অর্জিত রাজস্ব দ্বারা সংশ্লিষ্ট বছরের রাজস্ব/আয়কে বোঝায়, যা সমন্বয়ের বিষয় নয়। 

​(The main adjusting entries are of four types; (1) Advance Expenses, (2) Advance Income, (3) Accrued Income and (4) Accrued Expenses. Depreciation, inventory, stock of goods, bad debt allowance etc. The adjustment of items is similar to advance expenditure. The earned revenue mentioned in Option B refers to the revenue/income of the relevant year, which is not subject to adjustment.)

​Source: HSC First Paper
 

২৩.
At the end of its 2000 fiscal year, Medona Ltd. omitted an adjustment to record Tk. 20,000 of accrued service revenues. As a result of the error there has been: 
​(Medona Ltd. এর আদায়যোগ্য সেবা আয়ের ২০,০০০ টাকার সমন্বয় ভুলবশত হিসাবে বাদ পড়েছে। এই ভুলের কারণ হিসাবেঃ) 
  1. Overstatement of net income by Tk. 20,000 for the period 
    ​(২০,০০০ টাকা অতিরিক্ত নিট আয় দেখানো হয়)
     
  2. Overstatement of revenue by Tk. 20,000 for the period 
    ​(২০,০০০ টাকা অতিরিক্ত রাজস্ব দেখানো হয়)
  3. Understatement of revenue and total assets by Tk. 20,000 respectively 
    ​(২০,০০০ টাকা কম আয় এবং সম্পদ দেখানো হয়) .
  4. No effect in the financial statement 
    ​(আর্থিক বিবৃতিতে কোনও প্রভাব নেই)
ব্যাখ্যা

আদায়যোগ্য সেবা আয় বলতে বোঝায়: আয় অর্জিত/উপার্জিত হয়েছে কিন্তু নগদে আদায় করা হয়নি।
আদায়যোগ্য সেবা আয় সমন্বয় করা হলে সেবা আয় নামক আয় বৃদ্ধি পায় এবং প্রাপ্য হিসাব নামক সম্পত্তি বৃদ্ধি পায়। Medona Ltd. এর আদায়যোগ্য সেবা আয়ের ২০,০০০ টাকার সমন্বয় ভুল বশত হিসাবে বাদ পড়েছে। ফলে আয় এবং সম্পদ ২০,০০০ টাকা কম দেখানো হয়েছে। 

​(Realizable service revenue means: Revenue earned/earned but not yet collected in cash. When realizable service revenue is adjusted, the revenue called service revenue increases. and the asset called accounts receivable increases. Medona Ltd.'s receivable service income adjustment of Tk 20,000 has been incorrectly excluded. As a result, income and assets are understated by Tk 20,000.)

​Source: Principles of Accounting

২৪.
 Interest on drawings Tk. 250 should be debited to (উত্তোলনের উপর সুদ ২৫০ টাকার জন্য ডেবিট করতে হবে) 
  1. উত্তোলন হিসাব (Drawings account)
  2. নগদান হিসাব (Cash account)
  3. (মূলধন হিসাব) Capital Account
  4.  কোনটিই নয় (None of the Above)
ব্যাখ্যা

মালিক কর্তৃক উত্তোলনের উপর সুদ ধার্য করা হলে এই সুদ নগদে আদায় করা হয় না। এ সুদে উত্তোলন বৃদ্ধি পায়। উত্তোলন বৃদ্ধি পেলে  ডেবিট করতে হয়। 

​(If interest is charged on withdrawals by the owner, this interest is not collected in cash. The withdrawals increase with this interest. If the withdrawals increase, withdrawals will be debited.)

Source: HSC First Paper
 

২৫.
Which of the following statements is true? (নিম্নের কোন বক্তব্যটি সত্য?) 
  1. কোনো সম্পত্তি বৃদ্ধি করলে আপনাকে অবশ্যই কোনো দায় অথবা মালিকানা স্বত্ব বৃদ্ধি করতে হবে 
    ​(If you increase an asset you must increase liability or owner's equity )
  2. কোনো সম্পত্তি বৃদ্ধি করলে আপনাকে অবশ্যই অপর একটি সম্পত্তি কমাতে হবে 
    ​(If you increase an asset you must decrease another asset)
  3. কোনো সম্পত্তি বৃদ্ধি করলে আপনাকে অবশ্যই অপর একটি সম্পত্তি হিসাব বৃদ্ধি করতে হবে 
    ​(If you increase an asset account, you must increase another asset account)
  4. উপরের কোনোটিই সত্য নয় 
    ​(None of the above is correct)
ব্যাখ্যা

 এ প্রশ্নটির Option A-তে উল্লিখিত বক্তব্যটি সত্য নয়; কারণ, কোনো সম্পত্তি বৃদ্ধি করলে কোনো দায় অথবা মালিকানা স্বত্ব বৃদ্ধির পরিবর্তে অন্য কোনো সম্পত্তি হ্রাস করা যায়। যেমন: নগদে সরঞ্জাম ক্রয়ের ফলে একটি সম্পত্তি বৃদ্ধি পায় এবং অন্য একটি সম্পত্তি হ্রাস পায়। Option B-তে উল্লিখিত বক্তব্যটি সত্য নয়; কারণ, কোনো সম্পত্তি বৃদ্ধি করলে অপর একটি সম্পত্তি কমানোর পরিবর্তে কোনো দায় অথবা মালিকানা স্বত্ব বৃদ্ধি করা যায়। যেমন: ধারে সরঞ্জাম ক্রয়ের ফলে একটি সম্পত্তি বৃদ্ধি পায় এবং একটি দায় বৃদ্ধি পায়। Option C-তে উল্লিখিত বক্তব্যটি সত্য নয়; কারণ, কোনো লেনদেনের মাধ্যমে একটি সম্পত্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অন্য একটি সম্পত্তি বৃদ্ধি পাওয়ার প্রশ্নই ওঠে না। 

​(The statement in Option A of this question is not true; because increasing an asset can decrease another asset instead of increasing a liability or ownership interest. For example: Purchasing equipment with cash increases one asset and decreases another. The statement in Option B is not true; because increasing one asset results in a liability instead of decreasing another asset  or ownership can be increased. For example: Buying equipment on loan increases an asset and increases a liability. The statement in Option C is not true. Because, there is no question of increasing one asset and also increasing another asset through a transaction.)

Source: HSC First Paper

২৬.
The total of the sales Journal is entered on (বিক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হবে)
  1. To the credit side of the General Account in the Sales Ledger 
    ​(বিক্রয় খতিয়ানে সাধারণ হিসাবে ক্রেডিট অংশে )
  2. To the credit side of the Sales Account in the General Ledger 
    ​(সাধারণ খতিয়ানে বিক্রয় হিসাবে ক্রেডিট অংশে )
  3. To the debit side of the Sales Account in the General Ledger 
    ​(সাধারণ খতিয়ানে বিক্রয় হিসাবে ডেবিট অংশে)
  4. To the debit side of the Sales Day Book 
    ​(দৈনিক বিক্রয় বইয়ের ডেবিট অংশে )
ব্যাখ্যা

The sum of any special ledger is transferred to the general ledger. The sales ledger records the sale of goods on credit. Therefore, the two accounts in the general ledger related to the sales ledger are Accounts Receivable (Debtor) and Sales. The sum of the sales ledger is debited as Debit and credited as Sales. Therefore, the correct answer to this question is: The sum of the sales ledger is transferred to the credit side of the general ledger as Sales. 

​(যে-কোনো বিশেষ জাবেদার যোগফল স্থানান্তর করা হয় সাধারণ খতিয়ানে। বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় ধারে পণ্য বিক্রয়। তাই, বিক্রয় জাবেদার সাথে সম্পর্কিত সাধারণ খতিয়ানের দুটি হিসাব হলো প্রাপ্য হিসাব (দেনাদার) এবং বিক্রয়। বিক্রয় জাবেদার যোগফল দেনাদার হিসাবে ডেবিট করা হয় এবং বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়। অতএব, এ প্রশ্নে সঠিক উত্তর হবে: বিক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হবে সাধারণ খতিয়ানে বিক্রয় হিসাবে ক্রেডিট অংশে।)

Source: HSC First Paper

২৭.
Goods sold for $10,000 (cost $6,000) under F.O.B. Shipping Point, freight $300 paid by seller (to be reimbursed by buyer). Under Perpetual Inventory, seller’s correct journal entries include: (F.O.B. শিপিং পয়েন্টের অধীনে $10,000 (মূল্য $6,000) বিক্রি হওয়া পণ্য, বিক্রেতা কর্তৃক প্রদত্ত ভাড়া $300 (ক্রেতা কর্তৃক পরিশোধিত)। Perpetual Inventory এর অধীনে, বিক্রেতার সঠিক জার্নাল এন্ট্রিগুলির মধ্যে রয়েছে:)
  1. Accounts Receivable Dr 10,300 (প্রাপ্য হিসাব ১০,৩০০)         
              Sales Revenue Cr 10,300 (বিক্রয় রাজস্ব ১০,৩০০)
     Cost of Goods Sold Dr 6000 (বিক্রীত পণ্যের ব্যয় ৬০০০)
           Inventory 6,000 cr (মজুদ পণ্য ৬,০০০)
      
  2. Accounts Receivable Dr 10,000 ((প্রাপ্য হিসাব ১০,০০০)
           Sales Revenue Cr 10,000 (বিক্রয় রাজস্ব ১০,০০০)
    Cost of Goods Sold Dr 6,000 (বিক্রীত পণ্যের ব্যয় ৬০০০)
          Inventory Cr 6,000 (মজুদ পণ্য ৬,০০০)
    Freight-out Dr 300 ( বহি:পরিবহন ৩০০)
            Cash Cr 300 (নগদ ৩০০)
  3. Accounts Receivable Dr 10,000 ((প্রাপ্য হিসাব ১০,০০০))
                   Sales Revenue Cr 10,000 (বিক্রয় রাজস্ব ১০,০০০)
                        Freight Revenue Cr 300 ( বহি:পরিবহন ৩০০)
    Cost of Goods Sold Dr 6,000 (বিক্রীত পণ্যের ব্যয় ৬০০০)
                       Inventory Cr 6,000 (মজুদ পণ্য ৬,০০০)
  4. Accounts Receivable Dr 10,300 (প্রাপ্য হিসাব ১০,৩০০)
             Sales Revenue Cr10,000 (বিক্রয় রাজস্ব ১০,০০০)
              Freight-out Cr300 ( বহি:পরিবহন ৩০০)
    Cost of Goods Sold Dr 6,000 (বিক্রীত পণ্যের ব্যয় ৬০০০)
             Inventory Cr 6,000 (মজুদ পণ্য ৬,০০০)
ব্যাখ্যা

Under F.O.B. Shipping Point, buyer owns goods once shipped; if seller pays freight but will be reimbursed, freight is added to Accounts Receivable along with sales price. 

​(এফ.ও.বি. শিপিং পয়েন্টের অধীনে, বিক্রেতা কর্তৃক জাহাজে মাল তুলে দেওয়ার পর ক্রেতা পণ্যের মালিকানা পায়; যদি বিক্রেতা মালবাহী অর্থ প্রদান করে কিন্তু তাকে ফেরত দেওয়া হয়, তাহলে বিক্রয় মূল্যের সাথে মালবাহী অ্যাকাউন্টে যোগ করা হয়।​​


২৮.
The trial balance shows supplies Tk. 1,350 and supplies expenses Tk. 0 If Tk. 800 of supplies is on hand at the end of the period, the adjusting entry is রেওয়ামিলে সম্ভারের উদ্বৃত্ত ১,৩৫০ টাকা ও সম্ভারে খরচ 0 টাকা দেখার। হিসাবকাল শেষে বদি হাতে ৮০০ টাকার সম্ভার থাকে তবে সমন্বয় জাবেদা হবে
  1. Supplies Debit Tk. 550 (সম্ভার ডেবিট ৫৫০ টাকা) Supplies Expenses Credit Tk. 550 (সম্ভার খরচ ক্রেডিট ৫৫০ টাকা)
  2. Supplies Expenses Debit Tk. 550 (সম্ভার খরচ ডেবিট ৫৫০ টাকা) Supplies Credit Tk. 550  (সম্ভার ক্রেডিট ৫৫০ টাকা) 
  3. Supplies Expenses Debit Tk. 800 (সম্ভার খরচ ডেবিট ৮০০ টাকা) Supplies Credit Tk. 800 (সম্ভার ক্রেডিট ৮০০ টাকা)
  4. উপরের কোনোটিই নয় (None of the above)
ব্যাখ্যা

 রেওয়ামিলে সম্ভারের উদ্বৃত্ত ১,৩৫০ টাকা ও সম্ভার খরচ ০ (শূন্য) টাকা দেখানো দ্বারা বোঝায় যে সম্ভারকে প্রাথমিকভাবে সম্পত্তি হিসেবে গণ্য করা হয়েছে। তাই হিসাবকাল শেষে যত টাকার সম্ভার ব্যবহৃত হবে তত টা জন্য সম্ভার খরচ বাবদ সমন্বয় দাখিলা প্রদান করতে হবে। প্রশ্নে দেওয়া আছে, হিসাবকাল শেষে ৮০০ টাকার সম্ভার রয়েছে (অব্যবহৃত রয়েছে); এর মানে, সম্ভার ব্যবহৃত হয়েছে: (১,৩৫০ – ৮০০) = ৫৫০ টাকার। অর্থাৎ সম্ভার খরচ বৃদ্ধি পেয়েছে ৫৫০ টাকা এবং সম্ভার নামক সম্পত্তি হ্রাস পেয়েছে ৫৫০ টাকা। অতএব সমন্বয় দাখিলা হবে: সম্ভার খরচ ৫৫০ টাকা; সম্ভার ক্রেডিট ৫৫০ টাকা। 

​(The inventory surplus of 1,350 taka and inventory cost of 0 taka in the ledger indicates that the inventory has been initially treated as an asset. Therefore, an adjustment entry for inventory cost will have to be made for the amount of inventory used at the end of the accounting period. The question states that there is an inventory of Tk. 800 at the end of the accounting period (unused); this means that the inventory used is: (1,350 – 800) = TK. 550.That is, the inventory cost has increased by 550 taka and the inventory asset has decreased by 550 taka. Therefore, the adjusting entry will be: Inventory cost 550 taka; Inventory credit 550 taka.)
 
​Source: HSC First Paper
 

২৯.
If a trial balance’s debit total is higher than its credit total by $2,000, which error is most likely?(যদি  রেওয়ামিলের  মোট  ডেবিট তার মোট  ক্রেডিটের চেয়ে $2,000 বেশি হয়, তাহলে কোন ত্রুটিটি সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা বেশি?)
  1. A credit posting of $2,000 was omitted ($২,০০০ এর একটি ক্রেডিট পোস্টিং বাদ দেওয়া হয়েছে।)
  2. A debit posting was recorded twice for $1,000.(১,০০০ ডলারের জন্য দুবার ডেবিট পোস্টিং রেকর্ড করা হয়েছিল।)
  3. A debit posting of $1,000 was recorded as a credit.($১,০০০ এর ডেবিট পোস্টিং ক্রেডিট হিসেবে রেকর্ড করা হয়েছিল)
  4. Both A and B could cause the error (A এবং B উভয়ই ত্রুটির কারণ হতে পারে)
ব্যাখ্যা

 Either missing a credit or duplicating a debit would cause an excess in debit totals. 
​(হয় ক্রেডিট বাদ দিলে অথবা ডেবিট নকল করলে ডেবিটের পরিমাণ অতিরিক্ত হবে।) ​​

৩০.
Cash discount is (নগদ বাট্টা) 
  1. বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় (recorded in sales book)
  2. বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না (not recorded in ‍sales)
  3. A ও B উভয়ই (Both A and B)
  4. উপরের কোনোটিই না (None of the above)
ব্যাখ্যা

ব্রিটিশ পদ্ধতি অনুযায়ী দুই প্রকার নগদ বাট্টা হলো: প্রদত্ত বাট্টা ও প্রাপ্ত বাট্টা। এগুলোছ যথাক্রমে ডেবিট ও ক্রেডিট পাশে লিপিবদ্ধ হয়। অন্যদিকে, আমেরিকান হিসাববিজ্ঞানে উক্ত প্রদত্ত বাট্টাকে বলা হয় বিক্রয় বাট্টা , যা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হয়। আর, প্রাপ্ত বাট্টাকে বলা হয় ক্রয় বাট্টা, যা নগদ প্রদান জাবেদাকে বিক্রয় বইতে (বিক্রয় জাবেদায়) কোনো প্রকার বাট্টাই লিপিবদ্ধ হয় না। অতএব, নগদ বাট্টা বিক্রয় বইতে অতএব, নগদ বাট্টা বিক্রয় বইতে বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না 

​(According to the British accounting system, there are two types of cash discounts: discount given and discount received. These are recorded on the debit and credit sides respectively. On the other hand, in American accounting, the discount given is called sales discount, which is recorded in the cash receipts journal. And, the discount received is called purchase discount, which is recorded in the cash payment journal in the sales book (sales journal) No discount is recorded. Therefore, cash discount is not recorded in the sales book. 

​Source: HSC First Paper