পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৪
সিলেবাস
পরীক্ষা - ৪৬ ফুল মডেল টেস্ট [IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট।] [IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট।] [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৪ প্রশ্ন

.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'অনিল'
  1. বিদ্যুৎ
  2. চাঁদ
  3. বাতাস
  4. সূর্য
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে,
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'কুবলয়'
  1. বৃক্ষ
  2. পদ্ম
  3. পানি
  4. বন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে, 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

'পানি' শব্দের সমার্থক শব্দ:
- জল, নীর, উদক, সলিল, পানি, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'ময়ূর'
  1. পন্নগ
  2. উরগ
  3. কেশরী
  4. বর্হী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ

'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'ছকড়া নকড়া'
  1. চক্ষুশূল
  2. কুটিলতা
  3. নষ্ট করা
  4. সস্তা দর
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'ছকড়া নকড়া' বাগ্‌ধারার অর্থ - সস্তা দর

অন্যদিকে,
ছিনিমিনি খেলা - নষ্ট করা।
চোখের বালি - চক্ষুশূল।
জিলাপির প্যাঁচ - কুটিলতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'কুঁজড়োপনা'
  1. ঝগড়াটে স্বভাব
  2. অপদার্থ লোক
  3. অদ্ভুত ও কুৎসিত
  4. সামান্য
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
কুঁজড়োপনা' বাগ্‌ধারার অর্থ - ঝগড়াটে স্বভাব

অন্যদিকে,
কেউ কেটা - সামান্য।
কিম্ভুতকিমাকার  - অদ্ভুত ও কুৎসিত।
কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'ছাগল টাঙানো'
  1. লম্বা জায়গা নেওয়া
  2. অবিরাম কলহ
  3. এলোমেলো
  4. নষ্ট করা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'ছাগল টাঙানো' বাগ্‌ধারার অর্থ - লম্বা জায়গা নেওয়া

অন্যদিকে,
ছুঁচোর কেত্তন - অবিরাম কলহ।
জবড়জং - এলোমেলো।
ছিনিমিনি খেলা - নষ্ট করা।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শুদ্ধ বানান নির্ণয় করুন:
  1. চূর্ণবিচূর্ণ
  2. চুর্ণবিচুর্ণ
  3. চুর্নবিচূর্ণ
  4. চুর্ণবিচূর্ণ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - চূর্ণবিচূর্ণ
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- সম্পূর্ণ চূর্ণিত,
- ম্পূর্ণ বিনষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শুদ্ধ বানান নির্ণয় করুন:
  1. মন্ত্রিপরিসদ
  2. মন্ত্রীপরিসদ
  3. মন্ত্রিপরিষদ
  4. মন্ত্রীপরিষদ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - মন্ত্রিপরিষদ
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
শব্দের উচ্চারণ - মোন্‌ত্রিপোরিশদ্‌।

শব্দের অর্থ:
- মন্ত্রীসভা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'দরদি' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নির্দয়
  2. নম্র
  3. অদরদি
  4. নিরীহ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়।

উল্লেখ্য,
'দরদি' শব্দের অর্থ - সমব্যথী, সহানুভূতিশীল।
'নির্দয়' শব্দের অর্থ - দয়াশূন্য, নিষ্ঠুর।
'নম্র' শব্দের অর্থ - বিনীত, নরম, কোমল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১০.
কোন শব্দটি বিসর্গ সন্ধিযোগে গঠিত?
  1. হিমালয়
  2. উচ্চারণ
  3. আবিষ্কার
  4. সজ্জন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
বিসর্গ সন্ধি:
- বিসর্গসন্ধি বলে ব্যঞ্জনসন্ধির একটি প্রকারভেদ আছে। বিসর্গ (ঃ)হচ্ছে 'র' এবং 'স'-এর সংক্ষিপ্ত রূপ।
- বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলনকে বিসর্গসন্ধি বলে।

যেমন:
আবিঃ + কার = আবিষ্কার।

অন্যদিকে,
স্বরসন্ধি - হিম + আলয় = হিমালয়।
ব্যঞ্জনসন্ধি - উৎ + চারণ = উচ্চারণ, সৎ + জন = সজ্জন।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
১১.
'তোমার খাওয়া হলে আমাকে বলো।' - এখানে 'খাওয়া' শব্দটি কোন ধাতুযোগে গঠিত?
  1. বিদেশাগত ধাতু:
  2. প্রযোজক ধাতু
  3. নাম ধাতু
  4. কর্মবাচ্যের ধাতু
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
কর্মবাচ্যের ধাতু:
- বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে, তখন সে ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে। কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে কর্মবাচ্যের ধাতু বলে। মৌলিক ধাতুর সাথে আ-প্রত্যয়যোগে কর্মবাচ্যের ধাতু গঠিত হয়।

যেমন:
কর্ + আ = করা: আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি।
হার্ + আ = হারা: বইটি হারিয়ে ফেলেছি।
খা + ওয়া = খাওয়া: তোমার খাওয়া হলে আমাকে বলো।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১২.
'একবার ফল দিয়েই মরে যায় এমন গাছ' - এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ওষধি
  2. ঔষধী
  3. ঔষধি
  4. ওষধী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'একবার ফল দিয়েই মরে যায় এমন গাছ' এর এক কথায় প্রকাশ - ওষধি

উল্লেখ্য,
'ঔষধি' শব্দের অর্থ -যে সকল গাছগাছড়া থেকে ওষুধ তৈরি হয় হয়।
- শব্দটি একটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
‘যার কিছু নেই’ - এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. দরিদ্র
  2. হৃতসর্বস্ব
  3. ভিখারী
  4. অসংবৃত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘যার কিছু নেই’ এর এক কথায় প্রকাশ - হৃতসর্বস্ব

উল্লেখ্য,
'অসংবৃত' শব্দের অর্থ - পরিধেয় অসংলগ্ন হয়ে পড়েছে এমন, এলোমেলো।
- শব্দটি একটি বিশেষণ পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
'পয়জার' শব্দের অর্থ কী?
  1. দাঁড়িপাল্লা
  2. পাদুকা
  3. উন্মাদ
  4. ছুতার
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'পয়জার' শব্দের অর্থ - জুতা, পাদুকা

অন্যদিকে,
'ছুতার' শব্দের অর্থ - পদবি বিশেষ।
'উন্মাদ' শব্দের অর্থ - ক্ষিপ্ত, পাগল।
'দাঁড়িপাল্লা' শব্দের অর্থ - ওজন করার দণ্ড বিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
'Counsel' এর বাংলা পরিভাষা -
  1. পরামর্শ
  2. পরিষদ
  3. নিয়ন্ত্রক
  4. বাণিজ্যদূত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'Counsel' এর বাংলা পরিভাষা - পরামর্শ/পরামর্শক।

অন্যদিকে,
Council - পরিষদ।
Controller - নিয়ন্ত্রক।
Consul - বাণিজ্যদূত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
"আরদালি" শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. পর্তুগিজ
  2. ইংরেজি
  3. ফরাসি
  4. তুর্কি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• "আরদালি" শব্দটি 'ইংরেজি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- পদস্থ কর্মচারীর আজ্ঞাবাহক।

আরো কিছু ইংরেজি শব্দ:
অ্যাপ্রন, ইউরো, কেটলি, টেলিপ্রিন্টার, টেনিস, সিল্ক ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
'একুশের গল্প' গ্রন্থটি রচনা করেন কে?
  1. আব্দুল গাফফার চৌধুরী
  2. জহির রায়হান
  3. হুমায়ূন আহমেদ
  4. মুনীর চৌধুরী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
একুশের গল্প:
- জহির রায়হানের বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে একুশের গল্প অন্যতম।
- ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত এই গল্পের প্রধান চরিত্র: তপু, রেণু ও রাহাত।
- এই গল্পটি জহির রায়হান রচনাবলি ২য় খণ্ড থেকে চয়িত হয়েছে।
এই গল্পের মূলকথা হচ্ছে- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের এক উদ্দাম হৃদয়বান, প্রাণবন্ত তরুণ শহিদ হয়। কিন্তু পুলিশ সেই লাশ গুম করে ফেলে। তাঁর কঙ্কাল মেডিক্যাল কলেজে পড়ুয়া এক বন্ধু আবিষ্কার করে।

জহির রায়হান রচিত উপন্যাস:
- হাজার বছর ধরে,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- তৃষ্ণা,
- শেষ বিকেলের মেয়ে,
- কয়েকটি মৃত্যু।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যপাঠ, বাংলাপিডিয়া।
১৮.
'রণভেরী' কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. চক্রবাক
  2. মরুভাস্কর
  3. প্রলয়শিখা
  4. বিষের বাঁশি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ:
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। নএই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'।
- 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী কবি' হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।

• অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মহররম।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৯.
(Qs. 21-25) Each sentence has one or two blanks. Choose the word or set of words that best completes the sentence meaningfully.
He keeps all his research notes ______ so he can refer to them during the meeting.
  1. confused
  2. unavailable
  3. convenient
  4. cornered
  5. None of these
ব্যাখ্যা
Correct answer: He keeps all his research notes convenient so he can refer to them during the meeting.
- Bangla meaning: সে তার সব গবেষণার নোটগুলো সহজে হাতের কাছে রাখে, যাতে মিটিংয়ের সময় সেগুলো দেখতে পারে।

• Convenient (Adjective)
- English meaning:
01. Useful, easy or quick to do; not causing problems.
02. Near to a particular place; easy to get to.
- Bangla meaning: সুবিধাজনক।

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Confused -  বিভ্রান্ত, বিষণ্ণ;
- Unavailable - অপ্রাপ্য;
- Cornered - মুশকিলে পতিত; কোণঠাসা।

Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, Accessible Dictionary.
২০.
The ______ of the social security system is that you sometimes have more money without a job.
  1. normal
  2. garrulous
  3. decipher
  4. anomaly
  5. None of these
ব্যাখ্যা
Correct answer: The anomaly of the social security system is that you sometimes have more money without a job.
- Bangla meaning: সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অস্বাভাবিকতা হলো, মাঝে মাঝে চাকরি না থাকলেও মানুষের কাছে বেশি টাকা থাকে।

• Anomaly (Noun)
- English meaning: a person or thing that is different from what is usual, or not in agreement with something else and therefore not satisfactory.
- Bangla meaning: অনিয়ম বা ব্যাতিক্রম/ এটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা সাধারণ নিয়ম, প্রবণতা বা পরিস্থিতির বাইরে থাকে, বা যা প্রত্যাশিত বা স্বাভাবিক থেকে আলাদা।

উল্লিখিত অপশনগুলো,
- Normal - স্বাভাবিক;
- Garrulous - বাচাল;
- Decipher - অর্থোদ্ধার করা।

Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, Accessible Dictionary.
২১.
Unless one requires that all preferences ultimately be about one's own well-being, or adopts _____, there is no justification for bringing in good feelings.
  1. hedonism
  2. altruism
  3. skepticism
  4. utilitarianism
  5. None of these
ব্যাখ্যা
Correct answer: Unless one requires that all preferences ultimately be about one's own well-being, or adopts hedonism, there is no justification for bringing in good feelings.
- Bangla meaning: যদি কেউ না ধরে নেয় যে সব পছন্দ শেষ পর্যন্ত নিজের মঙ্গল নিয়ে হতে হবে, অথবা যদি কেউ ভোগবাদ গ্রহণ না করে, তাহলে ভালো অনুভূতিকে যুক্ত করার কোনো যৌক্তিকতা থাকে না।

• Hedonism (Noun)
- English meaning: ​The belief that pleasure is the most important thing in life.
- Bangla meaning: ভোগ-সুখবাদ, সুখ বা প্রীতিই পরমার্থ-এই বিশ্বাস; প্রেয়োবাদ।

• উল্লিখিত অপশনগুলো,
- Altruism - পরার্থবাদ;
- Skepticism - সংশয়বাদ;
- Utilitarianism - উপযোগবাদী ।

Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, Accessible Dictionary.
২২.
After winning the championship, the team walked off the field feeling ______.
  1. disappointed
  2. triumphant
  3. tired
  4. ambiguous
  5. None of these
ব্যাখ্যা
Correct sentence: After winning the championship, the team walked off the field feeling triumphant.
- Bangla meaning: চ্যাম্পিয়নশিপ জয়ের পরে, দল বিজয়ী অনুভূতি নিয়ে মাঠ থেকে বের হয়ে গেল।

• Triumphant (Adjective).
- English meaning:
01. Very successful in a way that causes great pleasure.
02. Showing great pleasure or joy about a victory or success.
- Bangla meaning: বিজয়দৃপ্ত; বিজয়োন্মত্ত।


উল্লিখিত অপশনগুলো,
- Disappointed - প্রার্থিত কিছু না-পাওয়ায় হতাশ, দুঃখিত;
- Tired - শ্রান্ত, ক্লান্ত;
- Ambiguous - অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট।

Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, Accessible Dictionary.
২৩.
He tried to _____ his way out of doing the chores by making excuses.
  1. finish
  2. ignore
  3. force
  4. weasel
  5. None of these
ব্যাখ্যা
Correct answer: He tried to weasel his way out of doing the chores by making excuses.
- Bangla meaning: সে অজুহাত দিয়ে কাজ থেকে পালানোর চেষ্টা করলো।

• Weasel out (Of something) [Phrasal verb]
- English meaning: (Especially North American English, informal, disapproving) To avoid doing something that you ought to do or have promised to do.
- Bangla meaning: ফাঁকি দেওয়া বা এড়িয়ে যাওয়া।

উল্লিখিত অপশনগুলো,
- Finish - সম্পূর্ণ করা;
- Ignore - উপেক্ষা করা;
- Force - বল, শক্তি, জোর।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৪.
Identify the correct spelling.
  1. Counterncentive
  2. Counterincantive
  3. Countercentive
  4. Counterincentive
  5. None of these
ব্যাখ্যা
• The correct spelling is - Counterincentive (Noun).
- English meaning: Something that discourages or tends to discourage a particular action: an incentive to avoid doing something.
- Bangla meaning: প্ররোচিত করা। 

Synonym: Disincentive.
Antonym: Incentive, Motivation, Stimulus, Encouragement.

Example sentence: High taxes on sugary drinks act as a counterincentive to their consumption.
- Bangla meaning: চিনিযুক্ত পানীয়ের উপর উচ্চ কর মানুষকে সেগুলো পান করা থেকে নিরুৎসাহিত করে।

Source: Merriam & Webster Dictionary, Live MCQ Lecture.
২৫.
Identify the correct spelling.
  1. Conscientious
  2. Conscieantious
  3. Cunscientious
  4. Conscientius
  5. None of these
ব্যাখ্যা
• The correct spelling is - Conscientious (Adjective).
- English meaning: Taking care to do things carefully and correctly.
- Bangla meaning: বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন। 

Synonym: Honorable, Ethical, Moral, Honest.
Antonym: Unscrupulous, Dishonest, Unethical, Unjust.

Example sentence: She is a conscientious student who always submits her assignments on time..
- Bangla meaning: সে একজন পরিশ্রমী ও দায়িত্বশীল ছাত্রী, যে সবসময় সময়মতো তার অ্যাসাইনমেন্ট জমা দেয়।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
২৬.
(Qs 31-35) In each of the following questions. Choose the best one that can be substituted for the given words or expression.
A person who writes novel.
  1. Nobelist
  2. Lexicographer
  3. Linguist
  4. Novelist
  5. None of these
ব্যাখ্যা

"A person who writes novel" is called - Novelist.

• Novelist (Noun)
- English meaning: A person who writes novels.
- Bangla meaning: ঔপন্যাসিক।

Other options:
- Nobelist: A winner of a Nobel Prize.
- Bangla meaning: নোবেল-বিজয়ী।

- Lexicographer: a person who writes and edits dictionaries.
- Bangla meaning: আভিধানিক।

- Linguist: A person who knows several foreign languages well.
- Bangla meaning: যিনি অনেক ভাষা জানেন; ভাষাবিদ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary, English-Bangla Dictionary.

২৭.
Narrow religious views.
  1. Altar
  2. Pulpit
  3. Idolatry
  4. Bigot
  5. None of these
ব্যাখ্যা
"Narrow religious views" is called - Bigot.

• Bigot (Noun)
- English meaning: A person who has very strong, unreasonable beliefs or opinions about race, religion or politics and who will not listen to or accept the opinions of anyone who disagrees.
- Bangla meaning: যুক্তিবহির্ভূতভাবে অন্ধ ভক্ত বা বিশ্বাসী।

Other options:
- Altar: A holy table in a church or temple.
- Bangla meaning: বেদি।

- Pulpit: A small platform in a church that is like a box and is high above the ground, where a priest, etc. stands to speak to the people.
- Bangla meaning: গির্জায় যে সামান্য উঁচু বেদি থেকে পুরোহিত ধর্মোপদেশ দেন; মসজিদের মিম্বার।

- Idolatry: The practice of worshipping statues as gods.
- Bangla meaning: পুতুল-পূজা; মূর্তিপূজা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary, English-Bangla Dictionary.
২৮.
(Qs. 36-40) Select the most suitable alternative of the underlined section, if there is none, select no correction required.
There is few apples left in the basket.
  1. is a few
  2. are a few
  3. are few
  4. few
  5. no correction required
ব্যাখ্যা
The required answer is - are a few.

Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে Quantifier Determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়।
- Little এবং A little বসে Uncountable Noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে Countable Noun এর ক্ষেত্রে।   
- Little ও Few, Negative Quantifier Determiners ব্যবহার করা হয়। এর অর্থ নগন্য/  অল্প সংখ্যক বা নেই বললেই চলে।

• অল্প কয়েকটি অর্থে countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে uncountable noun এর আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।

• প্রদত্ত sentence টিতে Apples হচ্ছে Countable noun. তাহলে এখানে Few/ A few এর ব্যবহার হবে এবং এরপর 'left in the basket' আছে। যার অর্থ: ঝুড়িতে রাখা আছে।
- আর আমরা জানি, Few অর্থ হলো অল্প সংখ্যক বা নেই বললেই চলে, আর A few এর অর্থ হলো অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
- তাই এখানে Few না হয়ে A few হয়েছে।
- apples Plural হওয়ায় verb are ব্যবহার হয়েছে।

Complete Sentence: There are a few apples left in the basket.

Source: A Passage To The English Language S.M Zakir Hussain.
২৯.
She behaved as though she has never met me.
  1. was met with
  2. had met never
  3. had never met
  4. never meeting
  5. no correction required
ব্যাখ্যা
The requird answer is - had never met.

As if / As though যুক্ত sentence এর ব্যবহার:
- As if / As though এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Perfect Tense হয়।

Correct Answer: She behaved as though she had never met me.

• আবার, As if / As though এর পূর্বে Present Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সব সময় were হয়।
Example: He talks as though he knew everything.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩০.
Had the team prepared better for the presentation, they might have impressed the investors.
  1. Had the team been prepared
  2. Had been the team prepared
  3. When the team been prepared
  4. If the team prepared
  5. no correction required
ব্যাখ্যা
The requird answer is - no correction required.

Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়। 
- ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

• উল্লিখিত বাক্যে Had, conditional হিসেবে ব্যবহার হয়েছে এবং Grammer Structure Follow করেছে বিধায় Sentence টিতে কোন ভুল নেই।
- তাই এখানে কোন Error নেই।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩১.
Barely they had finished speaking when the lights went out.
  1. Barely the being finished
  2. Barely had they finished
  3. Barely the finished
  4. Barely they had been finished
  5. No correction required
ব্যাখ্যা
The required answer is - Barely had they finished.

Inversion:
- Hardly, Scarcely, Rarely, Barely, Never, No sooner, By no means of, At no time, Not one, Not once, Not until, etc. Negative Adverb দিয়ে যদি কোন Sentence শুরু হয় তাহলে সেখানে Inversion হয়।
- অর্থাৎ, ঐ Sentence টি Interrogative structure ধারন করে।

• Structure: Negative Adverb + Auxiliary verb+ Subject + Main verb + ------

Correct Sentence: Barely had they finished speaking when the lights went out.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৩২.
কোনো সংখ্যার তিন চতুর্থাংশের দুই পঞ্চমাংশের মান ৯০ হলে সংখ্যাটি কত?
  1. ৩০০
  2. ৪০০
  3. ৫০০
  4. ৬০০
  5. ৭০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার তিন চতুর্থাংশের দুই পঞ্চমাংশের মান ৯০ হলে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি, 
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর (৩/৪) এর (২/৫) = ৯০
⇒ ক × (৩/৪) × (২/৫) = ৯০
⇒ ৬ক/২০ = ৯০
⇒ ৬ক = ৯০ × ২০ 
⇒ ক = (৯০ × ২০)/৬
⇒ ক = ৩০০
৩৩.
যদি x2 + (1/x2) = 7 হয়, তবে  x3+ (1/x3) এর মান কত?
  1. 18
  2. 24
  3. 30
  4. 36
  5. 48
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + (1/x2) = 7 হয়, তবে  x3+ (1/x3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
{x + (1/x​)}2 = x2 + (1/x2) ​+ 2 (x)(1/x)
⇒ {x + (1/x​)}2 = 7 + 2 = 9
⇒ √{x + (1/x​)}2 = √9
⇒ x + (1/x) ​= 3

∴ x3 + (1/x3)
= {x + (1/x​)}3 − 3 (x)(1/x){x + (1/x​)}
= 33 - (3 × 3)
= 27 - 9
= 18
৩৪.
130 জন পরীক্ষার্থীর মধ্যে 70% গনিতে ও 80% ইংরেজিতে পাশ করল এবং মাত্র 12 জন উভয় বিষয়ে ফেল করল। শুধু ইংরেজিতে কতজন পাশ করল?
  1. 20
  2. 24
  3. 27
  4. 30
  5. 35
ব্যাখ্যা
প্রশ্ন: 130 জন পরীক্ষার্থীর মধ্যে 70% গনিতে ও 80% ইংরেজিতে পাশ করল এবং মাত্র 12 জন উভয় বিষয়ে ফেল করল। শুধু ইংরেজিতে কতজন পাশ করল?

সমাধান:
পাশ করা শিক্ষার্থীর সংখ্যা , P(A ∪ B) = 130 - 12 = 118

গনিতে পাশ করা শিক্ষার্থী, P(A) = 130 এর 70% = (130 × 70)/100 = 91 

ইংরেজিতে পাশ করা শিক্ষার্থী, P(B) = 130 এর 80% = (130 × 80)/100 = 104

উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থী = P(A ∩ B)

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ P(A ∩ B) = P(A) + P(B) - P(A ∪ B)
⇒ P(A ∩ B) = 91 + 104 - 118
⇒ P(A ∩ B) = 77

তাহলে, শুধু ইংরেজিতে পাশ করে,
= P(B) - P(A ∩ B)
= 104 - 77 = 27
৩৫.
একটি বইয়ের দাম ৩০০ টাকা। দোকানে প্রতিপণ্যে মূল্যছাড় চলায় বিক্রেতা বইটি ২৭৬ টাকায় বিক্রি করেন। দোকানে সকল পণ্যে কত শতাংশ মূল্যছাড় চলছিলো?
  1. ৭%
  2. ৮%
  3. ৯%
  4. ১২%
  5. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের দাম ৩০০ টাকা। দোকানে প্রতিপণ্যে মূল্যছাড় চলায় বিক্রেতা বইটি ২৭৬ টাকায় বিক্রি করেন। দোকানে সকল পণ্যে কত শতাংশ মূল্যছাড় চলছিলো?

সমাধান:
বইটির প্রকৃত মূল্য = ৩০০ টাকা 
বিক্রিত মূল্য = ২৭৬ টাকা 
∴  ছাড় = ৩০০ - ২৭৬ = ২৪ টাকা 

এখন,
৩০০ টাকায় মূল্যছাড় = ২৪ টাকা
∴ ১ টাকায় মূল্যছাড় = ২৪/৩০০ টাকা
∴ ১০০ টাকায় মূল্যছাড় = (২৪ × ১০০)/৩০০ টাকা = ৮ টাকা

সুতরাং, দোকানে সকল পণ্যে ৮% মূল্যছাড় চলছিলো।
৩৬.
একটি ঝুড়িতে আপেল ও কমলার সংখ্যার অনুপাত ৫ : ৪ । ৩ টি আপেল সরিয়ে নিলে এই অনুপাত হয় ১ : ১ । ঝুড়িতে কমলার সংখ্যা কত? 
  1. ১৬ টি
  2. ৫ টি
  3. ১২ টি
  4. ৮ টি
  5. ৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে আপেল ও কমলার সংখ্যার অনুপাত ৫ : ৪ । ৩ টি আপেল সরিয়ে নিলে এই অনুপাত হয় ১ : ১ । ঝুড়িতে কমলার সংখ্যা কত? 

সমাধান:
দেওয়া আছে, 
আপেল ও কমলার সংখ্যার অনুপাত ৫ : ৪

ধরি, 
আপেল ও কমলার সংখ্যা যথাক্রমে ৫ক ও ৪ক  
এখন,
৩ টি আপেল সরিয়ে নিলে আপেলের সংখ্যা হবে= (৫ক - ৩)
∴ আপেল ও কমলার নতুন অনুপাত হয় = (৫ক - ৩) : ৪ক 

প্রশ্নমতে,
(৫ক - ৩)/৪ক = ১ : ১ 
⇒ ৫ক - ৩ = ৪ক
⇒ ৫ক - ৪ক = ৩
⇒ ক = ৩

সুতরাং, ঝুড়ি তে কমলার সংখ্যা = ৪ক = (৪ × ৩) = ১২ টি
৩৭.
একটি বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 27√3 cm2 হলে, বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. 27π
  2. 36π
  3. 54π
  4. 24π
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 27√3 cm2 হলে, বৃত্তের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, 
বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 27√3 cm2

প্রশ্নমতে,
(√3/4)a2 = 27√3
⇒ a2 = (27 × 4 × √3)/√3
⇒ a2 = 108
⇒ a2 = (36 × 3)
⇒ √a2 = √(36 × 3)
⇒ a = 6√3 cm

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহু, a = বৃত্তের ব্যাসার্ধ × √3
⇒ বৃত্তের ব্যাসার্ধ, r = a/√3 = (6√3)/√3 = 6 

∴ বৃত্তের ক্ষেত্রফল= πr2 = π × (6)2 = 36π
৩৮.
৬০ কি.মি./ঘণ্টা বেগে চলমান একটি ট্রেন ৪৯৬ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে ৫৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ৫৬০ মিটার হলে ১০০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? 
  1. ৩৫ সেকেন্ড
  2. ২৮ সেকেন্ড
  3. ২৭ সেকেন্ড
  4. ৩০ সেকেন্ড
  5. ২১ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ কি.মি./ঘণ্টা বেগে চলমান একটি ট্রেন ৪৯৬ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে ৫৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ৫৬০ মিটার হলে ১০০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? 

সমাধান:
আমরা জানি,
ট্রেন কোন দৈর্ঘ্য অতিক্রম করলে সেই দৈর্ঘ্য ও নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে।

সুতরাং,প্ল্যাটফর্ম অতিক্রম করলে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = (৪৯৬ + ৫৬০) = ১০৫৬ মিটার

এবং সেতু অতিক্রম করলে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = (১০০ + ৫৬০) = ৬৬০ মিটার

এখন,
ট্রেনটি ১০৫৬ মিটার অতিক্রম করে = ৫৬ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ৫৬/১০৫৬ সেকেন্ডে 
∴ ৬৬০ মিটার অতিক্রম করে = (৫৬ × ৬৬০)/১০৫৬ সেকেন্ডে = ৩৫ সেকেন্ডে
৩৯.
কোন এক ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে জমাকৃত টাকা সরল মুনাফায় ২ বছরে ৫/৪ অংশ হয়। মুনাফার হার কত?
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৪%
  4. ১৬.৫%
  5. ৮%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন এক ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে জমাকৃত টাকা সরল মুনাফায় ২ বছরে ৫/৪ অংশ হয়। মুনাফার হার কত?

সমাধান:
আসল = P হলে, 
মুনাফা, I = মুনাফা সহ আসল - আসল
⇒ I = আসলের ৫/৪ অংশ - আসল
⇒ I = P × (৫/৪)  - P
⇒ I = (৫P - ৪P)/৪
⇒ I = P/৪ 

আমরা জানি, 
মুনাফা, I = Pnr
⇒ P/৪ = (P × ২ × r)/১০০
⇒ r = (১০০ × P)/(P × ২ × ৪)
⇒ r = ১০০/৮ = ১২.৫

অর্থাৎ মুনাফার হার = ১২.৫ %
৪০.
চালের মূল্য ২৫% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে চালের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ২২%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
  5. ১২%
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২৫% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে চালের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান:
মনে করি, চালের পূর্বমূল্য = ১০০ টাকা
মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে বর্তমান মূল্য = ১০০ + ১০০ এর ২৫% = ১০০ + ২৫ = ১২৫ টাকা

∴ চালের মূল্য বৃদ্ধি পেয়েছে = ১২৫ - ১০০ = ২৫ টাকা 

এখন,
১২৫ টাকায় চালের ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা 
∴ ১ টাকায় চালের ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা 
∴ ১০০ টাকায় চালের ব্যবহার কমাতে হবে = (১০০ × ২৫)/১২৫ = ২০ টাকা 

অর্থাৎ চালের ব্যবহার ২০% কমালে চালের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না।
৪১.
একজন ব্যাগ বিক্রেতা ১২% ক্ষতিতে একটি ব্যাগ বিক্রয় করেন। যদি তিনি ব্যাগটি ১৯৫ টাকা বেশী মূল্যে বিক্রয় করতেন তাহলে তার ১৪% লাভ হত। ব্যাগের ক্রয়মূল্য কত?
  1. ৫৮০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৮৫০ টাকা
  4. ১০০০ টাকা
  5. ৫২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাগ বিক্রেতা ১২% ক্ষতিতে একটি ব্যাগ বিক্রয় করেন। যদি তিনি ব্যাগটি ১৯৫ টাকা বেশী মূল্যে বিক্রয় করতেন তাহলে তার ১৪% লাভ হত। ব্যাগের ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
ক্রয়মূল্য = ১০০ টাকা 
১৪% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ১৪% = (১০০ + ১৪) = ১১৪ টাকা
এবং
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০০ এর ১২% = (১০০ - ১২) = ৮৮ টাকা

∴ বিক্রয়মূল্য বেশী হয় = ১১৪ - ৮৮ = ২৬ টাকা 

এখন,
বিক্রয়মূল্য ২৬ টাকা বেশী হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশী হলে ক্রয়মূল্য = ১০০/২৬ টাকা 
∴ বিক্রয়মূল্য ১৯৫ টাকা বেশী হলে ক্রয়মূল্য = (১০০ × ১৯৫)/২৬ টাকা = ৭৫০ টাকা 

সুতরাং ব্যাগের ক্রয়মূল্য = ৭৫০ টাকা
৪২.
একটি ছাত্রাবাসে ২০০ জন ছাত্রের ১২০ দিনের খাবার আছে। ৩০ দিন পর কিছু ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেলে অবশিষ্ট খাদ্যে তাদের ১০০ দিন চলে। ছাত্রাবাস ছেড়ে কতজন ছাত্র চলে গিয়েছিলো? 
  1. ৫০ জন
  2. ৪০ জন
  3. ৩০ জন
  4. ২০ জন
  5. ৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ২০০ জন ছাত্রের ১২০ দিনের খাবার আছে। ৩০ দিন পর কিছু ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেলে অবশিষ্ট খাদ্যে তাদের ১০০ দিন চলে। ছাত্রাবাস ছেড়ে কতজন ছাত্র চলে গিয়েছিলো? 

সমাধান: 
৩০ দিন পর কিছু ছাত্র চলে যাওয়ায় দিন অবশিষ্ট থাকে = ১২০ - ৩০ = ৯০ দিন 

এখন,
৯০ দিনের খাদ্য আছে = ২০০ জনের
∴ ১ দিনের খাদ্য আছে = ২০০ × ৯০ জনের
∴ ১০০ দিনের খাদ্য আছে = (২০০ × ৯০)/১০০ = ১৮০ জনের

সুতরাং
ছাত্র চলে গিয়েছিলো = (২০০ - ১৮০) = ২০ জন
৪৩.
৩ টি পাম্প দৈনিক ৯ ঘণ্টা চললে একটি চৌবাচ্চাকে ২ দিনে খালি করতে পারে। দৈনিক কতঘন্টা করে চললে ৬ টি পাম্প ৩ দিনে চৌবাচ্চাটি খালি করতে পারে? 
  1. ২ ঘণ্টা
  2. ৩ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. ৬ ঘণ্টা
  5. ৯ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ টি পাম্প দৈনিক ৯ ঘণ্টা চললে একটি চৌবাচ্চাকে ২ দিনে খালি করতে পারে। দৈনিক কতঘন্টা করে চললে ৬ টি পাম্প ৩ দিনে চৌবাচ্চাটি খালি করতে পারে? 

সমাধান:
চৌবাচ্চাটি খালি করতে,
৩ টি পাম্প ২ দিনে চলে = ৯ ঘণ্টা
∴ ১ টি পাম্প ১ দিনে চলে = (৯ × ৩ × ২) ঘণ্টা 
∴ ৬ টি পাম্প ৩ দিনে চলে = (৯ × ৩ × ২)/(৬ × ৩) ঘণ্টা = ৩ ঘণ্টা

সুতরাং, দৈনিক ৩ ঘণ্টা করে চললে ৬ টি পাম্প ৩ দিনে চৌবাচ্চাটি খালি করতে পারে।
৪৪.
বশিরের বর্তমান বয়স বুলবুলের বয়সের ৩ গুণ। বুলবুলের বর্তমান বয়স ২০ বছর। কত বছর আগে বশিরের বয়স বুলবুলের বয়সের পাঁচগুণ ছিলো?
  1. ১০
  2. ১২
  3. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: বশিরের বর্তমান বয়স বুলবুলের বয়সের ৩ গুণ। বুলবুলের বর্তমান বয়স ২০ বছর। কত বছর আগে বশিরের বয়স বুলবুলের বয়সের পাঁচগুণ ছিলো?

সমাধান:
দেওয়া আছে,
বুলবুলের বর্তমান বয়স = ২০ বছর
বশিরের বর্তমান বয়স = বুলবুলের বয়সের ৩ গুণ = ২০ × ৩ = ৬০ বছর 

মনে করি,
ক বছর আগে বুলবুলের বয়স ছিলো = (২০ - ক) বছর 
ক বছর আগে বশিরের বয়স ছিলো = (৬০ - ক) বছর

প্রশ্নমতে,
(৬০ - ক) = ৫ × (২০ - ক)
⇒ ৬০ - ক = ১০০ - ৫ক 
⇒ ৫ক - ক = ১০০ - ৬০ 
⇒ ৪ক = ৪০ 
⇒ ক = ৪০/৪ 
⇒ ক = ১০

সুতরাং ১০ বছর আগে বশিরের বয়স বুলবুলের বয়সের ৫ গুণ ছিলো।
৪৫.
জহিরের কাছে সবুজের থেকে ৫ টি বই কম আছে। জহির সবুজকে ৫ টি বই দিলে সবুজের কাছে জহিরের থেকে ৪ গুন বই হবে। জহিরের কাছে কয়টি বই আছে?
  1. ১০
  2. ১৫
  3. ২০
  4. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: জহিরের কাছে সবুজের থেকে ৫ টি বই কম আছে। জহির সবুজকে ৫ টি বই দিলে সবুজের কাছে জহিরের থেকে ৪ গুন বই হবে। জহিরের কাছে কয়টি বই আছে?

সমাধান:
ধরি,
জহিরের কাছে বই আছে= ক টি 
তাহলে, সবুজের কাছে বই আছে = (ক + ৫) টি 

আবার,
জহির সবুজকে ৫ টি বই দিলে ,
জহিরের বই হবে = ক - ৫ টি 
এবং সবুজের বই হবে = (ক + ৫) + ৫ = ক + ১০ টি

প্রশ্নমতে,
ক + ১০ = ৪ (ক - ৫)
⇒ ক + ১০ = ৪ক - ২০ 
⇒ ৪ক - ক = ২০ + ১০
⇒ ৩ক = ৩০ 
⇒ ক = ৩০/৩
⇒ ক = ১০

সুতরাং জহিরের কাছে বই আছে = ১০ টি 
৪৬.
একটি ১৭ মিটার লম্বা মইয়ের একপ্রান্ত একটি দেয়ালের উপর খাঁজে রাখা হলো। মইয়ের অন্য প্রান্ত দেয়ালের গোড়া থেকে ৮ মিটার দূরে থাকলে, খাঁজ থেকে দেয়ালের গোড়ার উচ্চতা কত?
  1. ১২
  2. ১৩
  3. ১৫
  4. ২২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১৭ মিটার লম্বা মইয়ের একপ্রান্ত একটি দেয়ালের উপর খাঁজে রাখা হলো। মইয়ের অন্য প্রান্ত দেয়ালের গোড়া থেকে ৮ মিটার দূরে থাকলে, খাঁজ থেকে দেয়ালের গোড়ার উচ্চতা কত?

সমাধান:

ধরি, মই , দেয়াল ও মেঝে মিলে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে।

মই এর দৈর্ঘ্য = অতিভুজ = ১৭ মিটার 
মই থেকে দেয়ালের দূরত্ব = ভূমি = ৮ মিটার 
দেয়ালের উচ্চতা = উচ্চতা = ?

∴ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
(অতিভুজ)= (ভূমি) + (উচ্চতা)২ 
⇒ (উচ্চতা)  = (অতিভুজ) - (ভূমি)
⇒ (উচ্চতা)  = (১৭) - (৮)২ 
⇒ (উচ্চতা)২  = ২৮৯ - ৬৪ 
⇒ (উচ্চতা)  = ২২৫
⇒ উচ্চতা = ১৫ [ বর্গমূল করে]
৪৭.
একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৪ মিটার কম এবং এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে মাঠের পরিসীমা কত?
  1. ৪৮ মিটার
  2. ৫৪ মিটার
  3. ৬৪ মিটার
  4. ৫৬ মিটার
  5. ৪২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৪ মিটার কম এবং এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে মাঠের পরিসীমা কত?

সমাধান:
মনে করি,
আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য = ক মিটার
∴ প্রস্থ = ক - ৪ মিটার 

প্রশ্নমতে,
ক(ক - ৪) = ১৯২ 
- ৪ক - ১৯২ = ০
- ১৬ক + ১২ক - ১৯২ = ০
ক(ক - ১৬) + ১২(ক - ১৬) = ০
(ক - ১৬)(ক + ১২) = ০

সুতরাং,
ক - ১৬ = ০ 
বা, ক = ১৬ ( যা গ্রহণযোগ্য )

এবং  ক + ১২ = ০
বা, ক = - ১২ ( যা গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না )

অর্থাৎ দৈর্ঘ্য = ১৬ মিটার 
প্রস্থ = ১৬ - ৪ = ১২ মিটার

∴ আয়তাকার মাঠের পরিসীমা = ২ × (১৬ + ১২) = ২ × ২৮ = ৫৬ মিটার
৪৮.
যদি x ≥ 8 এবং z ≤ 3 হয় তাহলে কোন অসমতা টি সঠিক?
  1. x - z ≤ 5
  2. x - z ≥ - 5
  3. x - z ≥ 5
  4. z - x ≥ 5
  5. x - y ≤ 2.5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x ≥ 8 এবং z ≤ 3 হয় তাহলে কোন অসমতা টি সঠিক?

সমাধান:
দেওয়া আছে,
x ≥ 8
এবং
z ≤ 3
⇒ - z ≥ - 3
এখন,
দুইটি অসমতাকে যোগ করে পাই,
x + (- z) ≥ 8 + (-  3)
⇒ x - z ≥ 8 - 3 
⇒ x - z ≥ 5
৪৯.
ফ্লোরেস সাগর কোন মহাসাগরের অংশ?
  1. আটলান্টিক মহাসাগর
  2. প্রশান্ত মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. আর্কটিক মহাসাগর
  5. দক্ষিণ মহাসাগর
ব্যাখ্যা
ফ্লোরেস সাগর: 
- ফ্লোরেস সাগর ইন্দোনেশিয়ার প্রশান্ত মহাসাগরের একটি অংশ। 
- ফ্লোরেস সাগর, যা কথ্য ভাষায় "বাহাসা ইন্দোনেশিয়া লাউট ফ্লোরেস" নামে পরিচিত। 
- এটি প্রায় ২৪০,০০০ বর্গকিলোমিটার ভূপৃষ্ঠ জুড়ে বিস্তৃত।
- ফ্লোরেস সাগর উত্তরে সেলেবেস ( সুলাওয়েসি ) দ্বীপ এবং দক্ষিণে ফ্লোরেসের সুন্দা দ্বীপপুঞ্জ এবং সুম্বাওয়া দ্বারা বেষ্টিত।

উৎস: World Atlas.
৫০.
নিচের কোনটি মাইক্রোনেশিয়ার দেশ নয়?
  1. মার্শাল দ্বীপপুঞ্জ
  2. পালাউ
  3. নাউরু
  4. সলোমন দ্বীপপুঞ্জ
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
মাইক্রোনেশিয়া:
- মাইক্রোনেশিয়া এর গ্রীক অর্থ "ছোট দ্বীপপুঞ্জ"। 
- মাইক্রোনেশিয়া পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- ফেডারেল স্টেটস অব মাইক্রোনেশিয়া হল মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি দেশ এবং অঞ্চলের মধ্যে একটি।
- মাইক্রোনেশিয়ার স্বাধীন দেশগুলির মধ্যে রয়েছে ফেডারেল স্টেটস অব মাইক্রোনেশিয়া, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু এবং পালাউ।
- মাইক্রোনেশিয়ায় গুয়াম, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ এবং পালমিরা এবং জনস্টন অ্যাটলের মতো আরও কয়েকটি ছোট মার্কিন-নিয়ন্ত্রিত দ্বীপ সহ বেশ কয়েকটি মার্কিন অঞ্চলও রয়েছে।
- বর্তমানে মাইক্রোনেশিয়া অঞ্চলে প্রায় ৫,৫১,০০০ মানুষ বাস করে।

উল্লেখ্য,
- সলোমন দ্বীপপুঞ্জ মেলানেশিয়ার দেশ। 

উৎস: World Atlas.
৫১.
নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম নয়?
  1. FreeBSD
  2. Cent OS
  3. Fedora
  4. Kubuntu
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
- সবগুলোই ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। 
- FreeBSD হল বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। 
- Cent OS এবং ফেডোরা উভয়ই ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- ফেডোরা তৈরি করেছে ফেডোরা প্রজেক্ট এবং স্পন্সর করেছে রেড হ্যাট।
- কুবুন্টু একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। 
- কুবুন্টু একটি কমিউনিটি ডেভেলপড এবং সমর্থিত প্রকল্প।

উৎস: FreeBSD, RHEL, Fedora, Kubuntu ওয়েবসাইট।
৫২.
হোমার রচিত মহাকাব্য ইলিয়াড ও ওডিসি-তে কোন যুদ্ধের বর্ণনা আছে?
  1. পেলোপনেশীয় যুদ্ধ
  2. প্রথম পুনিক যুদ্ধ
  3. দ্বিতীয় পুনিক যুদ্ধ
  4. ট্রোজান যুদ্ধ
  5. নরম্যান কনকোয়েস্ট
ব্যাখ্যা
ট্রোজান যুদ্ধ:
- ট্রোজান যুদ্ধ ছিল প্রাচীন গ্রীকদের সঙ্গে পশ্চিম আনাতোলিয়ার (বর্তমান তুরস্কের) ট্রয় নগরীর জনগণের মধ্যে সংঘটিত একটি কিংবদন্তিপ্রসূত যুদ্ধ। 
- এটি পরবর্তীকালে গ্রীক লেখকদের মতে খ্রিষ্টপূর্ব ১২শ অথবা ১৩শ শতকে সংঘটিত হয়েছিল।
- এই যুদ্ধ ছিল প্রাচীন গ্রীকদের কল্পনাশক্তিকে সবচেয়ে বেশি আলোড়িত করা ঘটনা। 
- হোমার রচিত মহাকাব্য ইলিয়াড ও ওডিসি-তে এই যুদ্ধ বিস্তারিতভাবে বর্ণিত আছে।
- এছাড়াও প্রাচীন আরও অনেক সাহিত্যে এর উল্লেখ আছে, যদিও সেগুলোর অনেকগুলো আজ হারিয়ে গেছে। 
- ক্লাসিক্যাল যুগের নাট্যকাররাও এই যুদ্ধকে তাদের নাটকের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করেছেন। 

উৎস: Britannica.
৫৩.
সম্প্রতি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে - [মে, ২০২৫]
  1. তথ্য অধিকার কমিশন
  2. পল্লী বিদ্যুৎ বোর্ড
  3. জাতীয় রাজস্ব বোর্ড
  4. জাতীয় পরিকল্পনা কমিশন
  5. জাতীয় অর্থনৈতিক কমিটি
ব্যাখ্যা
- জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 
- এটি ভেঙ্গে দুইটি বিভাগে বিভক্ত করা হয়েছে।
- এ সংক্রান্ত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
- সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে।
- অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
- রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

উৎস: প্রথম আলো (১৩ মে ২০২৫)
৫৪.
'ইউরোপীয় ইউনিয়ন' আনুষ্ঠানিকভাবে কোন চুক্তির মাধ্যমে তৈরি হয়?
  1. শেনজেন চুক্তি
  2. মাস্ট্রিক্ট চুক্তি
  3. রোম স্ট্যাটিউট
  4. রোম চুক্তি
  5. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
মাস্ট্রিক্ট চুক্তি: 
- নেদারল্যান্ডসের মাস্ট্রিক্টে ইউরোপীয় ইউনিয়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
- এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যা ভবিষ্যতের একক মুদ্রার পাশাপাশি বৈদেশিক ও নিরাপত্তা নীতি এবং বিচার ও স্বরাষ্ট্র বিষয়ক ঘনিষ্ঠ সহযোগিতার জন্য স্পষ্ট নিয়ম নির্ধারণ করে ।
- 'ইউরোপীয় ইউনিয়ন' আনুষ্ঠানিকভাবে মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে তৈরি হয়। 
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বর কার্যকর হয়।

উৎস: EU ওয়েবসাইট।
৫৫.
ভাসুবিহার এর অবস্থান কোথায়?
  1. কুমিল্লার কোটবাড়ি
  2. নওগাঁর পাহাড়পুর
  3. নওগাঁর ধামইরহাট
  4. বগুড়ার শিবগঞ্জ
  5. দিনাজপুরের নওয়াবগঞ্জ
ব্যাখ্যা
- কুমিল্লার কোটবাড়ি-সংলগ্ন লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় অবস্থিত শালবন বিহার বাংলাদেশের বিহার স্থাপত্যের অন্যতম নিদর্শন।
- ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পাহাড়পুর বিহার তথা সোমপুর মহাবিহার নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে অবস্থিত।
- আট শতকে পাল সম্রাট ধর্মপাল প্রায় বর্গাকার এ বিহারটি নির্মাণ করেছিলেন। 
- পাহাড়পুর বিহারের পাশাপাশি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত জগদল মহাবিহারের কথা বলা যেতে পারে। 
- বাংলাদেশের নানা স্থান থেকে আবিষ্কৃত অন্য বিহারের মধ্যে ভাসুবিহার বগুড়া জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত।
- মহাস্থানগড়ের পশ্চিমে অবস্থিত এ বিহারে প্রায় ২৬টি ভিক্ষুকক্ষ রয়েছে যার নির্মাণ-উপাদান হিসেবে ইট ও মর্টার হিসেবে কাদা-মাটি ব্যবহৃত হয়েছে।
- এর বাইরে দিনাজপুর জেলার নওয়াবগঞ্জ থানায় অবস্থিত সীতাকোট বিহার, বিহার ধাপ তথা তোতারাম পণ্ডিতের বাড়ি, লোহানীপাড়া গ্রামের চাপড়াকোট বিহার, বগুড়া জেলার কাহালু উপজেলার আড়োলা গ্রামের শালিবাহন রাজার বাড়ি, ঢাকা জেলার সাভার থানায় অবস্থিত হরিশচন্দ্র রাজার প্রাসাদের কথা বলা যেতে পারে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
৫৬.
আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বের প্রধান প্রতিষ্ঠান কোনটি?
  1. IFC
  2. IBRD
  3. MIGA
  4. IDA
  5. ICSID
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group):
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত।
- জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করে ।
- একসাথে এই পাঁচটি প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ গঠন করে, যার লক্ষ্য হলো একটি দারিদ্র্যমুক্ত, টেকসই, ও সমৃদ্ধ বিশ্ব গঠন।

IBRD:
- পূর্ণরূপ হচ্ছে International Bank for Reconstruction and Development বা পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক।
- মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলোকে অর্থনৈতিক নীতি পরামর্শ এবং আর্থিক পণ্য সরবরাহ করে, যাতে তারা দারিদ্র্য হ্রাস ও আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়।

IDA:
- পূর্ণরূপ হচ্ছে International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
- নিম্ন-আয়ের দেশগুলোকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, জীবনের মানোন্নয়ন এবং নিরাপদ, সমৃদ্ধ সমাজ গঠনে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে।

IFC:
- পূর্ণরূপ হচ্ছে International Finance Corporation বা আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন।
- উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি খাতের বিকাশকে উৎসাহিত করে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করে।

MIGA:
- পূর্ণরূপ হচ্ছে Multilateral Investment Guarantee Agency বা বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।
- উন্নয়নশীল সদস্য দেশগুলোতে বিভিন্ন খাতের প্রকল্পের জন্য রাজনৈতিক ঝুঁকি বিমা (গ্যারান্টি) সরবরাহ করে।

ICSID:
- পূর্ণরূপ হচ্ছে International Centre for Settlement of Investment Disputes বা বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।
- আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বের প্রধান প্রতিষ্ঠান।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫৭.
বাংলাদেশে কতটি তফসিলি ব্যাংক রয়েছে? (মে, ২০২৫)
  1. ৬১টি
  2. ৬২টি
  3. ৬৩টি
  4. ৬৪টি
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
[প্রশ্নে ভাষাগত সমস্যা থাকায় লাইভ পরীক্ষা চলাকালে প্রশ্ন সংশোধন করা হয়েছে] 

- স্বাধীনতার পর বাংলাদেশের ব্যাংকিং শিল্প যাত্রা শুরু করে ৬টি জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংক, ৩টি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক এবং ৯টি বিদেশী ব্যাংক দিয়ে।
- ১৯৮০-এর দশকে বেসরকারি ব্যাংকের প্রবেশের মাধ্যমে ব্যাংকিং শিল্প উল্লেখযোগ্যভাবে প্রসার লাভ করে। বর্তমানে বাংলাদেশে ব্যাংকগুলি মূলত দুই ধরণের :

তফসিলি ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ এর অধীনে রক্ষিত ব্যাংকের তালিকায় থাকা ব্যাংকগুলি।
- বাংলাদেশে ৬২টি তফসিলি ব্যাংক রয়েছে যারা বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে কাজ করে।

অ-তফসিলি ব্যাংক:
- যে ব্যাংকগুলি বিশেষ এবং নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য প্রতিষ্ঠিত এবং কোনও আইনের অধীনে পরিচালিত হয় কিন্তু তফসিলি ব্যাংক নয়। এই ব্যাংকগুলি তফসিলি ব্যাংকের সমস্ত কার্য সম্পাদন করতে পারে না।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৫৮.
1 atm = ?
  1. 76 mm(Hg)
  2. 760 mm(Hg)
  3. 76 cm(Hg)
  4. 760 cm(Hg)
  5. 760 m(Hg)
ব্যাখ্যা
গ্যাসের চাপ (Pressure of Gas) :
- গ্যাস অণুগুলো মুক্তভাবে পাত্রের মধ্যে ছোটাছুটি করে।
- গ্যাস অণুগুলো কর্তৃক পাত্রের দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলের উপর আরোপিত বলকে গ্যাসের চাপ বলা হয়।
- চাপ = প্রযুক্ত বল পৃষ্ঠতলের ক্ষেত্রফল
- গ্যাসের চাপের SI একক প্যাসকেল (Pa)।
- একে বায়ু চাপ (atm) বা মিলিমিটার পারদ mm (Hg) এককেও প্রকাশ করা হয়।
- 1 atm = 760 mm(Hg) = 101.325 kPa = 101.325 x 103 Pa = 101.325 x 103 Nm-2.
- প্রতি বর্গমিটার ক্ষেত্রফলের উপর আরোপিত ১ নিউটন বলকে প্যাসকেল বলা হয়।

উৎস: রসায়ন ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৯.
USMCA কোন মহাদেশের বাণিজ্য চুক্তি?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. উত্তর আমেরিকা
  4. আফ্রিকা
  5. দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা চুক্তি (USMCA):
- USMCA হচ্ছে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র,মেক্সিকো ও কানাডার মধ্যে বাণিজ্য চুক্তি।
- ২০১৮ সালের আগস্টের শেষে, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে তারা একটি নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে, যা মূলত উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA)-এর অনেক অংশ ধরে রাখলেও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন অন্তর্ভুক্ত করেছে।
- চুক্তির বাইরে পড়ার চাপের মধ্যে কানাডা ৩০ সেপ্টেম্বর ২০১৮-এ শেষ মুহূর্তে চুক্তিতে যোগ দিতে সম্মত হয়।
- স্বাক্ষর: চুক্তিটি ৩০ নভেম্বর, ২০১৮ সাল।
- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এবং মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো কর্তৃক স্বাক্ষরিত হয়।
- কার্যকর: সংশ্লিষ্ট দেশগুলোর আইনসভা দ্বারা অনুমোদনের পর, চুক্তির বেশিরভাগ অংশ ১ জুলাই, ২০২০-এ কার্যকর হয়।
- USMCA চুক্তি উত্তর আমেরিকার তিনটি দেশের মধ্যে বাণিজ্যের গতিশীলতা বজায় রেখে নতুন অর্থনৈতিক সুবিধা এবং সংশোধনী নিয়ে আসে।

উৎস: Britannica.
৬০.
বিবিএস এর সর্বশেষ রিপোর্ট অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় কত? [মে, ২০২৫]
  1. ২,৭৩৮ ইউএস ডলার
  2. ২,৭৪৯ ইউএস ডলার
  3. ২,৭৬৪ ইউএস ডলার
  4. ২,৭৯৭ ইউএস ডলার
  5. ২,৮৫৯ ইউএস ডলার
ব্যাখ্যা
চলতি মূল্যে মাথাপিছু আয়:
- ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় ৩০৪,১০২ টাকা (২,৭৩৮ ইউএস ডলার)।
- পূর্ববর্তী অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩,৩৬০ টাকা (২,৭৪৯ ইউএস ডলার)।
- ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় দেশীয় মুদ্রায় মাথাপিছু আয় বাড়লেও ডলার মূল্যে কিছুটা কমেছে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
৬১.
নিচের কোনটি পরিবেশ বিষয়ক সংস্থা?
  1. রোটারি ইন্টারন্যাশনাল
  2. অরবিস ইন্টারন্যাশনাল
  3. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  4. অক্সফাম ইন্টারন্যাশনাল
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
- কোনটিই পরিবেশ বিষয়ক সংস্থা নয়। 

রোটারি ইন্টারন্যাশনাল (Rotary International):

- প্রতিষ্ঠিত: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: পল হ্যারিস (Paul Harris), শিকাগো, যুক্তরাষ্ট্র। 
- সদস্য সংখ্যা: বিশ্বের ছয়টি মহাদেশে বিস্তৃত। 
- মূল কার্যালয়: এভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র। 
- ১৯০৫ সালে: শিকাগোতে প্রথম রোটারি ক্লাব প্রতিষ্ঠা।
- ১৯১০ সালে: যুক্তরাষ্ট্রের বাইরে কানাডায় প্রথম ক্লাব প্রতিষ্ঠিত হয়।
- ১৯২২ সালে: সংগঠনটি "রোটারি ইন্টারন্যাশনাল" নাম গ্রহণ করে।
- ১৯৮৮ সালে: পোলিও নির্মূল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ শুরু।
- ১৯৭৯: ফিলিপাইনে ৬ মিলিয়ন শিশুকে টিকা দেওয়ার মাধ্যমে পোলিও নির্মূল অভিযান শুরু
- ১৯৮৮: ১২৫টি দেশে পোলিও সংক্রমণ ছিল, যা আজ শুধুমাত্র ২টি দেশে সীমাবদ্ধ
- রোটারি ইন্টারন্যাশনাল আজও বিশ্বজুড়ে মানবসেবা ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার বিষয়ক সংস্থা।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বৈশ্বিক আন্দোলন, যা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১ কোটি সদস্য ও সমর্থক নিয়ে গঠিত।
- তারা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রচারাভিযান পরিচালনা করে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সাল থেকে বিশ্বব্যাপী মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্যদের এবং সাধারণ মানুষের অনুদানের মাধ্যমে অর্থায়ন পায় এবং কোনো রাজনৈতিক মতবাদ, অর্থনৈতিক স্বার্থ বা ধর্মের সাথে সম্পর্কিত নয়।
- তারা যে কোনো স্থানের মানবাধিকার লঙ্ঘনের শিকারদের পাশে দাঁড়ায়।

এছাড়া,
- অক্সফাম ইন্টারন্যাশনাল বেসরকারিভাবে অর্থায়িত সংস্থা যা দরিদ্র বা দুর্যোগ-পীড়িত এলাকায় ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- অরবিস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক অলাভজনক বেসরকারি সংস্থা যা বিশ্বব্যাপী দৃষ্টিশক্তি সংরক্ষণের জন্য নিবেদিতপ্রাণ।

উৎস: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
অরবিস ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৬২.
হাফ-ডুপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোড এর উদাহরণ কোনটি?
  1. রেডিও
  2. টিভি
  3. ওয়াকিটকি
  4. টেলিফোন
  5. মোবাইল
ব্যাখ্যা
ডাটা ট্রান্সমিশন মোড:
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। সিমপ্লেক্স (Simplex)
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)

সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- যেমন- চিত্রে কেবলমাত্র A হতে B এর দিকে ডাটা প্রেরণ করা যাবে।
- কিন্তু B হতে A এর দিক ডাটা প্রেরণ সম্ভব নয়।
- উদাহরণ- রেডিও, টিভি।

হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- নিম্নের চিত্রে হাফ-ডুপ্লেক্স ব্যবস্থায় A যখন ডাটা প্রেরণ করবে B তখন ডাটা গ্রহণ করতে পারবে, প্রেরণ করতে পারবে না।
- A এর প্রেরণ প্রক্রিয়া সম্পন্ন হলে B ডাটা প্রেরণ করতে পারবে।
- অনুরূপভাবে B এর প্রেরণ প্রক্রিয়া চলাকালীন A শুরু ডাটা গ্রহণ করতে পারবে।
- উদাহরণ-ওয়াকিটকি।

ফুল-ডুপ্লেক্স:
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে।
- চিত্রে ফুল-ডুপ্লেক্সের ক্ষেত্রে, A যখন B এর দিকে ডাটা প্রেরণ করবে B ও তখন A এর দিকে ডাটা প্রেরণ কতে পারবে।
- উদাহরণ- টেলিফোন, মোবাইল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬৩.
টেকসই উন্নয়নের জন্য এজেন্ডা ২০৩০ কোন সংস্থা চালু করেছিল?
  1. জাতিসংঘ
  2. বিশ্বব্যাংক
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. ইউএনডিপি
  5. ইউএনইপি
ব্যাখ্যা
টেকসই উন্নয়নের জন্য এজেন্ডা ২০৩০: 
- টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের শীর্ষ সম্মেলনে চালু করা হয়েছিল এবং এর লক্ষ্য সকল ধরণের দারিদ্র্যের অবসান ঘটানো।
- জাতিসংঘের ২০৩০ এজেন্ডা "মানবাধিকার এবং মানবিক মর্যাদা, আইনের শাসন, ন্যায়বিচার, সমতা এবং বৈষম্যহীনতার প্রতি সর্বজনীন শ্রদ্ধার একটি বিশ্ব" কল্পনা করে ।
- এটি মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে ভিত্তি করে এবং মানবাধিকারকে সম্মান, সুরক্ষা এবং প্রচারের জন্য সকল রাষ্ট্রের দায়িত্বের উপর জোর দেয়।
- নারী এবং শিশু, যুবক, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, শরণার্থী, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি এবং অভিবাসীদের মতো দুর্বল গোষ্ঠীর ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে।
- এজেন্ডার ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এবং তাদের ১৬৯টি লক্ষ্যমাত্রার লক্ষ্য হলো সকল প্রকার দারিদ্র্য দূরীকরণ এবং "সকলের মানবাধিকার বাস্তবায়ন এবং লিঙ্গ সমতা অর্জন"।

উৎস: UN ওয়েবসাইট।
Council of Europe ওয়েবসাইট। 
৬৪.
ঢাকাই মসলিন বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে, ______ গজ মসলিন একটি দিয়াশলাইয়ের বাকসোতে ভরে রাখা যেত।
  1. ২ গজ
  2. ১০ গজ
  3. ২০ গজ
  4. ৫০ গজ
  5. ১০০ গজ
ব্যাখ্যা
ঢাকাই মসলিন: 
- বস্ত্র শিল্পে বাংলার অগ্রগতি ছিল সবিশেষ উল্লেখযোগ্য।
- এখানকার নির্মিত বস্তুগুলো গুণ ও মানের বিচারে যথেষ্ট উন্নত ছিল।
- তাই বিদেশে এগুলোর প্রচুর চাহিদা ছিল।
- নিজেদের ব্যবহারের জন্য রঙিন কাপড় এবং বিদেশে রপ্তানি করার জন্য সাদা কাপড় এখানে তৈরি করা হতো।
- ঢাকা ছিল মসলিন নামক বিশ্বখ্যাত সূক্ষ্ম বস্ত্র শিল্পের প্রধান প্রাণকেন্দ্র।
- ইউরোপে এর প্রচুর চাহিদা ছিল।
- এ বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে, ২০ গজ মসলিন একটি দিয়াশলাইয়ের বাকসোতে ভরে রাখা যেত।
- পাট ও রেশমের তৈরি বস্ত্রেও বাংলার কৃতিত্ব ছিল উল্লেখযোগ্য।
- বাংলায় চিনি ও গুড় তৈরি এবং জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক প্রসার ঘটে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।