পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়36 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
Synonym of 'Forestall' -
  1. Shallow
  2. Prevent
  3. Assist
  4. Snoopy
সঠিক উত্তর:
Prevent
উত্তর
সঠিক উত্তর:
Prevent
ব্যাখ্যা
• Forestall
English Meaning: To prevent something from happening by acting first.
Bangla Meaning: কোনো কাজ আগেই সম্পন্ন করে অন্য কাউকে তা করা থেকে বিরত রাখা; কোনোকিছু অপ্রত্যাশিতভাবে আগেভাগে সম্পন্ন করে কাউকে বিপর্যস্ত করা কিংবা পরিকল্পনা ইত্যাদি বানচাল করা; আগাম বানচাল বা পণ্ড করা: forestall a competitor.

Synonyms: Block (প্রতিবন্ধক), Prevent (নিবৃত্ত করা), Intercept (মাঝপথে পাকড়াও করা), Thwart (ব্যহত করা), Avert (নিবারণ করা)।
Antonyms: Encourage (উৎসাহিত করা), Aid (সাহায্য/সহায়তা করা), Assist (সাহায্য/সহায়তা করা), Promote (প্রচার), Support (সমর্থন)।


Options,
- Snoopy (অতিরিক্ত কৌতুহলী)
- Shallow (অগভীর; গাধ; চেটালো)।

Source: Live MCQ Lecture.
.
The word 'Daunt' means -
  1. Willing to satisfy others by being polite
  2. To give support to or strengthen something
  3. New and not experienced
  4. To make someone feel slightly frightened
সঠিক উত্তর:
To make someone feel slightly frightened
উত্তর
সঠিক উত্তর:
To make someone feel slightly frightened
ব্যাখ্যা
Daunt (verb-transitive)

English Meaning: To make someone feel slightly frightened or worried about his or her ability to achieve something; to discourage.
Bangla Meaning: নিরুৎসাহ/দমন করা: nothing daunted অদম্য নিঃশঙ্ক।

Synonyms: Intimidate (বাধ্য করতে ভয় দেখানো), Discourage (নিরুৎসাহিত করা), Frighten (ভীত করা), Dishearten (হতাশ করা), Dismay (আতঙ্কিক করা)।
Antonyms: Encourage (সাহস দেওয়া), Hearten (উৎসাহ দেওয়া), Embolden (সাহস দেয়া), Nerve (সাহসী করা), Steel।

Other Forms:
- Dauntless [ডোন্‌ট্‌লিস্‌] (adjective) অদম্য; নির্বিশঙ্ক; অকুতোভয়।
- Dauntlessly (adverb) অকুতোভয়ে; নির্ভয়ে।

Example Sentence:
1. She’s not at all daunted by criticism.
2. His energy was remarkable and little daunted him.

• Options,
- Willing to satisfy others by being polite - Complaisant.
- To give support to or strengthen something: Buttress.
- New and not experienced: Fledgling.

Source: Live MCQ Lecture.
.
There is no meaning in what you say. Here the underlined clause is a -
  1. Noun clause
  2. Adverbial clause
  3. Adjective clause
  4. Coordinate clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• There is no meaning in what you say. Here the underlined clause is a - Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এর পরে complement হিসাবে 
4. Preposition এর Object হিসেবে।

• There is no meaning in what you say.
• প্রদত্ত বাক্যে 'what you say' clause টি 'in' preposition এর Object হিসেবে বসেছে।
- তাই এটি Preposition এর Object হিসেবে Noun clause.
.
Nobody saw the boy who came first in the running race. The underlined clause is-
  1. Main clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. None of these
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা
• Nobody saw the boy who came first in the running race. The underlined clause is- Adjective clause.

Adjective clause:
- যেসব clause কোনো বাক্যে Adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য pronoun বা যে কাউকে modify করে থাকে।
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• বাক্যটিতে 'who came first in the running race'- এই clause টি 'boy' কে modify করে।
- সুতরাং এটি হচ্ছে একটি Adjective clause.

Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.
.
No one knows who he is. The underlined clause refers to -
  1. Principal clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Noun clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• No one knows who he is. The underlined clause refers to - Noun clause.

• Noun clause:
- যেসব subordinate clause noun এর মত কাজ করে থাকে।
- অর্থাৎ - বাক্যে subject/ object/ complement হিসেবে কাজ করে থাকে তাদেরকে Noun clause বলে।
- A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে -
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এরপরে

- প্রদত্ত বাক্যে 'who he is' - clause টি verb এর object হিসেবে বসায় এটি noun clause.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
.
He killed a bird which is called Albatross. Here the underlined part is -
  1. Adjective clause
  2. Main clause
  3. Noun clause
  4. Adverb clause
সঠিক উত্তর:
Main clause
উত্তর
সঠিক উত্তর:
Main clause
ব্যাখ্যা
•  He killed a bird which is called Albatross. Here the underlined part is - Main clause.

 • Principal / Main / Independent Clause:
- এর অর্থ প্রধান বা স্বাধীন।
- যেটা স্বয়ংসম্পূর্ণভাবে বাক্য গঠন করতে পারে ।
- বৈশিষ্ট্য : এর আগে কোন Conjunction থাকবে না।
- যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাদের principal clause/main clause/  Independent clause বলে।

He killed a bird which is called Albatross.
- এখানে বাক্যটির প্রথম অংশে 'which is called Albatross' পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না, কিন্তু 'He killed a bird' এই অংশটি পরিপূর্ণ মনোভাব প্রকাশ করছে সক্ষম, কারো উপর নির্ভরশীল নয়, তাই এটি Main clause.
.
'Maurya' is the protagonist of the play -
  1. Murder in the Cathedral
  2. Man and Superman
  3. Riders to the Sea
  4. Waiting for Godot
সঠিক উত্তর:
Riders to the Sea
উত্তর
সঠিক উত্তর:
Riders to the Sea
ব্যাখ্যা
• 'Maurya' is the protagonist of the one-act play 'Riders to the Sea' by John Millington Synge.

• 'Riders to the Sea'
- ১৯০৩ সালে এই playটি প্রকাশিত হয়।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there.
- It won critical acclaim as one of dramatic literature’s greatest one-act plays.
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন।

• Maurya নামক একজন বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন.
- কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়।
- এই Maurya চরিত্রটিকে সাহিত্য জগতের অন্যতম most ill- fated character হিসেবে বিবেচনা করা হয়।

• Characters from the play -
- Maurya
- Bartley (the youngest son of the family.)
- Cathleen
- Nora (Nora is the daughter of Maurya)
- The Priest.

• John Millington Synge
- তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মহান একজন কাব্যিক নাট্যকার যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ অবস্থাকে পরিশীলিত কারুকার্যের সাথে চিত্রিত করেছেন।
- প্রথমে তিনি একজন 'musician' হবার ইচ্ছা করলেও 1894 সালে তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়ার পরিকল্পনা ত্যাগ করেন এবং এর পরিবর্তে English Literature এ মনোনিবেশ করেন।

• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম -
- In the Shadow of the Glen (1903),
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910), etc.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.
.
Who wrote the poem 'Fra Lippo Lippi'?
  1. T. S Eliot
  2. Robert Browning
  3. Mathew Arnold
  4. W. Yeats
সঠিক উত্তর:
Robert Browning
উত্তর
সঠিক উত্তর:
Robert Browning
ব্যাখ্যা
• Fra Lippo Lippi:
- এটি Robert Browning লিখিত একটি কবিতা।
- এটি তার one of finest dramatic monologues হিসেবে বিবেচিত।
- এটি blank verse এ রচিত।
- It allows Browning to write it in free expression of colloquial vigor.

• Robert Browning:
- তিনি Victorian যুগের একজন  major English poet.
- তিনি dramatic monologue and psychological portraiture এর জন্যে বিখ্যাত।
- His most noted work was The Ring and the Book, the story of a Roman murder trial in 12 books.

Notable Works:
Poems:
- My Last Duchess.
- The Pied Piper of Hamelin.
- Fra Lippo Lippi.
- Andrea del Sarto.

 Plays: 
- Browning's first play, Strafford (1837), closed after only five performances.

Source: Britannica.
.
'বই পড়া' প্রবন্ধের রচিয়তা -
  1. মোতাহের হোসেন চৌধুরী
  2. কাজী মোতাহার হোসেন
  3. প্রমথ চৌধুরী
  4. মীর মশাররফ হোসেন
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
- 'বই পড়া' প্রবন্ধের রচয়িতা প্রমথ চৌধুরী।
- এটি তাঁর 'প্রবন্ধ সংগ্রহ' গ্রন্থ থেকে নির্বাচন করা হয়েছে। 

প্রমথ চৌধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।

তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ: 
- তেল নুন লকড়ী, 
- বীরবলের হালখাতা, 
- নানাকথা, 
- ভাষার কথা, 
- আমাদের শিক্ষা, 
- রায়তের কথা, 
- নানাচর্চা, 
- প্রবন্ধ সংগ্রহ। 

তাঁর রচিত গল্পগ্রন্থ: 
- চার ইয়ারী কথা, 
- আহুতি, 
- নীললোহিত, 
- অনুকথা সপ্তক, 
- ঘোষালে ত্রিকথা। 

কাব্যগ্রন্থ: 
- সনেট পঞ্চাশৎ,
- পদচারণ। 

উৎস: মাধ্যমিক বাংলা সাহিত্য; বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০.
'আরণ্যক' উপন্যাসের লেখক কে?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. প্যারীচাঁদ মিত্র
  4. ফররুখ আহমদ
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
‘আরণ্যক’ উপন্যাস:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ‘আরণ্যক’।
- ভাগলপুরের নিকটবর্তী বনঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবন নিয়ে রচিত হয়েছে আরণ্যক উপন্যাস।

 প্রধান চরিত্রগুলো হলো:
- ভানুমতী,
- বনোয়ারী,
- দোবরু,
- বুদ্ধু সিংহ।

--------------------------
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়।
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।

তাঁর রচিত উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১১.
'শিয়াল পণ্ডিতের পাঠশালা' শিশু সাহিত্যের রচয়িতা -
  1. বন্দে আলী মিয়া
  2. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  3. নির্মলেন্দু গুণ
  4. বিজন ভট্টাচার্য
সঠিক উত্তর:
বন্দে আলী মিয়া
উত্তর
সঠিক উত্তর:
বন্দে আলী মিয়া
ব্যাখ্যা
• 'শিয়াল পন্ডিতের পাঠশালা' শিশু সাহিত্যের রচয়িতা - বন্দে আলী মিয়া।
 
বন্দে আলী মিয়া:
- সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর বন্দে আলী মিয়া ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহন করেন।
- বন্দে আলী মিয়া কবিতা, উপন্যাস, নাটক, জীবনী, শিশুসাহিত্য প্রভৃতি মাধ্যমে গ্রন্থ রচনা করেন।
- তাঁর রচনায় বাংলার মানুষ, সমাজ ও প্রকৃতির প্রতিফলন ঘটেছে।

তাঁর অন্যান্য শিশুসাহিত্য:
- চোর জামাই,
- মেঘকুমারী,
- বাঘের ঘরে ঘোগের বাসা,
- সোনার হরিণ,
- শিয়াল পন্ডিতের পাঠশালা,
- কুঁচবরণ কন্যা,
- সাত রাজ্যের গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
'মগের মুল্লুক' নামক ব্যঙ্গকাব্যের রচয়িতা কে?
  1. দ্বীনবন্ধু মিত্র
  2. মোহাম্মদ নজিবর রহমান
  3. মীর মশাররফ হোসেন
  4. গোবিন্দচন্দ্র দাস
সঠিক উত্তর:
গোবিন্দচন্দ্র দাস
উত্তর
সঠিক উত্তর:
গোবিন্দচন্দ্র দাস
ব্যাখ্যা
- 'মগের মুল্লুক' নামক ব্যঙ্গকাব্যের রচয়িতা গোবিন্দচন্দ্র দাস।
- এটি প্রকাশিত হয় ১৮৯৩ খ্রিষ্টাব্দে।

গোবিন্দচন্দ্র দাস:

- গোবিন্দ চন্দ্র দাস কে ‘স্বভাব কবি’ বলা হয়।
- গোবিন্দচন্দ্র দাস ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে জন্মগ্রহণ করেন।
- গোবিন্দচন্দ্র দাস ভাওয়ালের কবি হিসেবেও বিখ্যাত।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।
- গোবিন্দ চন্দ্র দাস কে ‘স্বভাব কবি’ বলা হয়।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে:
- প্রেম ও ফুল,
- কুঙ্কুম,
- কস্তুরী,
- চন্দন,
- ফুলরেণু্‌,
- বৈজয়ন্তী,
- শোক ও সান্ত্বনা ইত্যাদি।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
৪৮° কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান কত?
  1. ৬৬°
  2. ৫৪°
  3. ৪২°
  4. ২১°
সঠিক উত্তর:
৬৬°
উত্তর
সঠিক উত্তর:
৬৬°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮° কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সম্পূরক কোণের মান = ১৮০°
তাহলে, ৪৮° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৪৮°
= ১৩২°

∴ ৪৮° কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান = ১৩২°/২
= ৬৬°
১৪.
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8, 12, 14 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?
  1. 5 মিটার
  2. 6 মিটার
  3. 7 মিটার
  4. 8 মিটার
সঠিক উত্তর:
6 মিটার
উত্তর
সঠিক উত্তর:
6 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8, 12, 14 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?

সমাধান:

এখানে,
বৃহত্তম বাহু, AC = 14 মিটার
ক্ষুদ্রতম বাহু, AB = 8 মিটার
অতএব, AB ও AC বাহুর মধ্যবিন্দু দুটির সংযোগ সরলরেখা EF হবে তৃতীয় বাহু BC এর অর্ধেক।
∴ EF = BC/2
= 12/2
= 6 মিটার
১৫.
একটি রম্বসের বড় কর্ণটি ৩০ সে.মি. এবং ছোট কর্ণটি বড় কর্ণের দুই তৃতীয়াংশের সমান। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ২৫০ বর্গ সে.মি.
  2. ৩০০ বর্গ সে.মি.
  3. ৩৫০ বর্গ সে.মি.
  4. ৪০০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৩০০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের বড় কর্ণটি ৩০ সে.মি. এবং ছোট কর্ণটি বড় কর্ণের দুই তৃতীয়াংশের সমান। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, 
বড় কর্ণটি = ৩০ সে.মি.
ছোট কর্ণটি = ৩০ × (২/৩) = ২০ সে.মি.

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ২০ × ৩০
= ৩০০ বর্গ সে.মি.
১৬.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৯। এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ২ : ৩
  2. ১৬ : ৮১
  3. ৮ : ৪৫.৫
  4. ৮ : ১৮
সঠিক উত্তর:
১৬ : ৮১
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ৮১
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৯। এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৯

ধরি,
১ম বৃত্তের ব্যাসার্ধ = ৪ক একক
২য় বৃত্তের ব্যাসার্ধ = ৯ক একক

১ম বৃত্তের ক্ষেত্রফল = π(৪ক) বর্গএকক = ১৬কπ বর্গএকক
২য় বৃত্তের ক্ষেত্রফল = π(৯ক) বর্গএকক = ৮১কπ বর্গএকক

∴ ১ম বৃত্ত : ২য় বৃত্ত = ১৬কπ : ৮১কπ
= ১৬ : ৮১

১৭.
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত √2 : 4 : 3√2 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
  1. 45°
  2. 70°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত √2 : 4 : 3√2 হলে এর বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
ধরি
১ম বাহু = √2x
২য় বাহু = 4x
৩য় বাহু = 3√2x

এখন,
(3√2x)2 = (√2x)2 + (4x)2
⇒ 18x2 = 2x2 + 16x2
∴ 18x2 = 18x2

∴ প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ সর্বদা 90°।
১৮.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৯ : ৭ হলে এবং এর পরিসীমা ৬৪ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে-
  1. ১৮, ১৪ মিটার
  2. ১৬, ১২ মিটার
  3. ২৭, ১৯ মিটার
  4. ৩২, ২৩ মিটার
সঠিক উত্তর:
১৮, ১৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮, ১৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৯ : ৭ হলে এবং এর পরিসীমা ৬৪ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে-

সমাধান:
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৯ক , প্রস্থ ৭ক
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ ( দৈর্ঘ্য + প্রস্থ )
= ২ (৯ক + ৭ক )
= ৩২ক

প্রশ্নমতে,
৩২ক = ৬৪
⇒ ক = ৬৪/৩২
∴ ক = ২ মিটার

আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৯ × ২ = ১৮ মিটার ,
এবং, প্রস্থ = ৭ × ২ মিটার = ১৪ মিটার
১৯.
O কেন্দবিশিষ্ট বৃত্তে PQR একটি সমবাহু ত্রিভুজ। ∠QOR এর মান কত?
  1. 90°
  2. 60°
  3. 120°
  4. 110°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা
প্রশ্ন:  O কেন্দবিশিষ্ট বৃত্তে PQR একটি সমবাহু ত্রিভুজ। ∠QOR এর মান কত? 

 
PQR একটি সমবাহু ত্রিভুজ হওয়ায় এর প্রত্যেকটি কোণের মান = 60°
∴ ∠P = 60°

আমরা জানি,
একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
∴ ∠QOR = ∠P × 2
= 60° × 2
= 120°
২০.
পানিতে 'DEMOCRACY' শব্দটির সঠিক প্রতিবিম্ব কোনটি?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: পানিতে 'DEMOCRACY' শব্দটির সঠিক প্রতিবিম্ব কোনটি?

    সমাধান:
    পানিতে 'DEMOCRACY' শব্দটির সঠিক প্রতিবিম্ব:
    ২১.
    হিমেল তার যাত্রা শুরুর স্থান থেকে ১২ মিটার পূর্ব দিকে হাটার পর ডানে ঘুরলো এবং ৮ মিটার হাঁটল। সে পুনরায় ডানে ঘুরে ৪ মিটার হাঁটল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে বামে ঘুরে হাঁটা শুরু করলো। হিমেল এখন কোন দিকে হাঁটছে?
    1. উত্তর দিকে
    2. দক্ষিণ দিকে
    3. পূর্ব দিকে
    4. পশ্চিম দিকে
    সঠিক উত্তর:
    দক্ষিণ দিকে
    উত্তর
    সঠিক উত্তর:
    দক্ষিণ দিকে
    ব্যাখ্যা
    প্রশ্ন: হিমেল তার যাত্রা শুরুর স্থান থেকে ১২ মিটার পূর্ব দিকে হাটার পর ডানে ঘুরলো এবং ৮ মিটার হাঁটল। সে পুনরায় ডানে ঘুরে ৪ মিটার হাঁটল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে বামে ঘুরে হাঁটা শুরু করলো। হিমেল এখন কোন দিকে হাঁটছে?

    সমাধান:
    ২২.
    নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
    1. সা ব ব অ ধ্যা
    2. নী র্ব স জ ণ
    3. র বা ধী প নি
    4. শ হ র্নি অ
    সঠিক উত্তর:
    শ হ র্নি অ
    উত্তর
    সঠিক উত্তর:
    শ হ র্নি অ
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?

    সমাধান:
    শ হ র্নি অ অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়
    শব্দটি হবে = অহর্নিশ
    অহর্নিশ শব্দটির অর্থ হলো:
    ১/দিবারাত্র, নিশিদিন
    ২/ সতত, সর্বদা

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
    ২৩.
    যদি ৮ × ৬ = ৫৬৪২ হয় তবে ৫ × ৯ = কত? 
    1. ২৮৪৮
    2. ৩৫৬৩ 
    3. ৪৩২৪
    4. ৪২৪৯
    সঠিক উত্তর:
    ৩৫৬৩ 
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৫৬৩ 
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ৮ × ৬ = ৫৬৪২ হয় তবে ৫ × ৯ = কত? 

    সমাধান:
    ৮ × ৭ = ৫৬, ৬ × ৭  = ৪২; ৮ × ৬ = ৫৬৪২

    অনুরূপভাবে,
    ৫ × ৭ = ৩৫, ৯ × ৭ = ৬৩; ৫ × ৯ = ৩৫৬৩ 
    ২৪.
    নিচের ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
    ১, ২, ৬, ৩৯, ?
    1. ১৫৭
    2. ৫৪১
    3. ৮৯১
    4. ১৫২৫
    সঠিক উত্তর:
    ১৫২৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৫২৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
    ১, ২, ৬, ৩৯, ?

    সমাধান:
    + ১ = ২
    + ২ = ৬
    + ৩ = ৩৯
    ৩৯ + ৪ = ১৫২৫
    ২৫.
    (০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) এর মান কত?
    1. ০.২
    2. ০.০২
    3. ০.০০২
    4. ০.০০০২
    সঠিক উত্তর:
    ০.০২
    উত্তর
    সঠিক উত্তর:
    ০.০২
    ব্যাখ্যা
    প্রশ্ন: (০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) এর মান কত?

    সমাধান:
    (০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪)
    = ০.০০০০০৮/০.০০৪
    = ০.০২
    ২৬.
    3 : 10 :: 7 : ?
    1. 50
    2. 9
    3. 30
    4. 15
    সঠিক উত্তর:
    50
    উত্তর
    সঠিক উত্তর:
    50
    ব্যাখ্যা
    প্রশ্ন: 3 : 10 :: 7 : ?

    সমাধান:
    এখানে,
    3 : 10 এর ক্ষেত্রে, 
    3 : 10 = 3 : (32 + 1)

    অনুরূপভাবে,
    7 : ? = 7 : (72 + 1) =7 : 50

    অতএব, সম্পর্কটি হচ্ছে a : a2 + 1
    ২৭.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
    1. 7
    2. 9
    3. 13
    4. 14
    সঠিক উত্তর:
    9
    উত্তর
    সঠিক উত্তর:
    9
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?


    সমাধান:
    ১ম চিত্রে,
    √(36 + 7 + 48 + 30) = √121 = 11

    ২য় চিত্রে,
    √(24 + 9 + 30 + 18) = √81 = 9

    ৩য় চিত্রে,
    √(54 + 30 + 52 + 8) = √144 = 12
    ২৮.
    কোন কণা পাউলির বর্জন নীতি মানে না?
    1. বোসন কণা
    2. প্রোটন কণা
    3. ইলেকট্রন কণা
    4. নিউট্রন কণা
    সঠিক উত্তর:
    বোসন কণা
    উত্তর
    সঠিক উত্তর:
    বোসন কণা
    ব্যাখ্যা
    বোসন: 
    - মৌলিক বলগুলো কাজ করে কণার আদান-প্রদানের মাধ্যমে। এই বলবাহী কণাগুলোই হচ্ছে বোসন। 
    - এদের স্পিন পূর্ণসংখ্যা 0, 1 ইত্যাদি। 
    - বোসন কণা পাউলির বর্জন নীতি মানে না। 
    - এদের আলাদা প্রতিকণা নেই। এরা নিজেরাই নিজেদের প্রতিকণা। 
    - স্ট্যান্ডার্ড মডেল অনুসারে বোসন কণাগুলো দুই ধরনের। 
    যথা: গেজ বোসন ও হিগস বোসন। 
     
    উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ২৯.
    ৬৬.৫° উত্তর অক্ষরেখাকে বলা হয় -
    1. বিষুব রেখা
    2. কুমেরু
    3. দ্রাঘিমা রেখা
    4. সুমেরু
    সঠিক উত্তর:
    সুমেরু
    উত্তর
    সঠিক উত্তর:
    সুমেরু
    ব্যাখ্যা
    - ভূ-পৃষ্ঠের যেকোনো স্থানে নিরক্ষরেখার সাথে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে সৃষ্ট কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে এবং যে কাল্পনিক রেখার মাধ্যমে একে প্রকাশ করা হয়, তাকে অক্ষরেখা বলে। 
    - পৃথিবীকে উত্তর-দক্ষিণে বিভক্তকারী বৃত্তাকার রেখাটিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। 
    - উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলা হয়। 
    - দক্ষণ গোলার্ধে ২৩.৫° দক্ষিণ অক্ষরেখাকে মকরক্রান্তি রেখা বলা হয়। 
    - ৬৬.৫° উত্তর অক্ষরেখাকে সুমেরু বৃত্ত বলা হয়। 
    - ৬৬.৫° দক্ষিণ  অক্ষরেখাকে কুমেরু বৃত্ত বলা হয়। 
    - পৃথিবী নিজ অক্ষে ২৩.৫° কোণে হেলে আছে। 
     
    উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৩০.
    'Spring Tide' কোন সময় সংঘটিত হয়?
    1. পূর্ণিমা তিথিতে
    2. সপ্তমী তিথিতে
    3. অষ্টমী তিথিতে
    4. নবমী তিথিতে
    সঠিক উত্তর:
    পূর্ণিমা তিথিতে
    উত্তর
    সঠিক উত্তর:
    পূর্ণিমা তিথিতে
    ব্যাখ্যা
    তেজ কটাল বা ভরা কটাল (Spring Tide): 
    - চন্দ্রের মত সূর্যও জোয়ার ভাঁটা সৃষ্টিতে সাহায্য করে। 
    - যখন অমাবস্যার সৃষ্টি হয় তখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। 
    - অন্যদিকে পূর্ণিমার সময় পৃথিবীর একপাশে সূর্য ও অন্যপাশে চন্দ্র অবস্থান করে। এই সময় চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। 
    - এ সময় সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণকে সাহায্য করে। 
    - মূলত পূর্ণিমা ও অমাবস্যায় চন্দ্র ও সূর্যের আকর্ষণে জোয়ারের পানি ফুলে উঠে। এই জোয়ারকেই বলা হয় ভরা কটাল বা তেজ কটাল। 
    - পূর্ণিমা তিথিতে পৃথিবী পৃষ্ঠের যে স্থানে চন্দ্রের প্রভাবে মুখ্য জোয়ার হয়, সে স্থানে সূর্যের প্রভাবে গৌণ জোয়ার হয়। 
    - আবার চন্দ্রের প্রভাবে যে স্থানে গৌণ জোয়ার হয় ঐ স্থানে সূর্যের আকষর্ণে মুখ্য জোয়ার হয়। 
    - সপ্তমী ও অষ্টমী তিথিতে মরা কটাল সংগঠিত হয়। 
     
    উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।