পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

পরীক্ষাPSCতারিখ২৩ ডিসেম্বর, ২০২৩সময়50 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
৩৫তম বিসিএস মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

PSC · ২৩ ডিসেম্বর, ২০২৩ · ৫০ প্রশ্ন

.
কোনটি শুদ্ধ বানান?
  1. ইন্দ্রীয়
  2. ঈন্দ্রিয়
  3. ইন্দ্রিয়
  4. ঈন্দ্রীয়
সঠিক উত্তর:
ইন্দ্রিয়
উত্তর
সঠিক উত্তর:
ইন্দ্রিয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান? 

• ইন্দ্রিয় (বিশেষ্য):

- তৎসম বা সংস্কৃত শব্দ, 

অর্থ:
- যে সকল অঙ্গ বা শক্তি দ্বারা পদার্থের বা বাহ্য বিষয়ের উপলব্ধি বা জ্ঞান জন্মে এবং কর্ম-সাধন করা যায়-ইন্দ্রিয় মোট চোদ্দটি: যথা-চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক-এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়;
- বাক, হস্ত, পদ, পায়ু, উপস্থ, -এই পাঁচটি কর্মেন্দ্রিয়;
- মন, বুদ্ধি।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন শব্দটি ‘কপাল’ -এর সমার্থক?
  1. কপোল
  2. ললাট
  3. মস্তক
  4. কাপালিক
সঠিক উত্তর:
ললাট
উত্তর
সঠিক উত্তর:
ললাট
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ‘কপাল’ -এর সমার্থক? 

• কপাল শব্দের সমার্থক শব্দ হচ্ছে: 
- ললাট,
- ভাল,
- অদৃষ্ট,
- ভাগ্য,
- নিয়তি ইত্যাদি।

• অন্যদিকে: 
- কপোল অর্থ গণ্ড; গাল। 
- মস্তক  অর্থ মাথা; মুণ্ড; শির; মুড়া।
- কাপালিক অর্থ কাপালি জাতিবিশেষ।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের ধারার পরবর্তী অক্ষরটি কি হবে?
অ, ই, উ, ঋ ?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারার পরবর্তী অক্ষরটি কি হবে?
অ, ই, উ, ঋ ?

সমাধান:
ধারাটি স্বরবর্নের এবং একটি অক্ষর বাদে পরের অক্ষরটি বসবে, সুতরাং ধারার পরের অক্ষর -
.
নিরবধি : অবিরাম :: নিখিল : ?
  1. অশণি
  2. অনিল
  3. অখিল
  4. অশান্ত
সঠিক উত্তর:
অখিল
উত্তর
সঠিক উত্তর:
অখিল
ব্যাখ্যা
প্রশ্ন: নিরবধি : অবিরাম :: নিখিল : ?

সমাধান:
- নিরবধি শব্দের অর্থ - অনবরত, অনুক্ষণ, নিরন্তর।
- অবিরাম শব্দের অর্থ - নিরন্তর;
- নিখিল অর্থ - সমস্ত, সমগ্র, সমুদয়;
- অখিল অর্থ - সমস্ত, সমগ্র।
.
একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, এ পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি?
  1. পিতা
  2. পুত্র
  3. জামাই
  4. স্বামী
সঠিক উত্তর:
স্বামী
উত্তর
সঠিক উত্তর:
স্বামী
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, এ পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি?

সমাধান:
পুরুষের পিতা অর্থাৎ স্বামীর পিতা হলেন আমার শ্বশুর।
পুরুষটি মহিলার স্বামী
.
ঘ -এর মাতা গ। ঘ-গ এর কন্যা নয়। অতএব, ঘ ও গ -এর মধ্যকার সম্পর্ক কী?
  1. ঘ, গ-এর ছেলে
  2. ঘ ও গ ভাই
  3. ঘ, গ-এর দাদা
  4. কোনো সম্পর্ক নেই
সঠিক উত্তর:
ঘ, গ-এর ছেলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ, গ-এর ছেলে
ব্যাখ্যা
প্রশ্ন: ঘ -এর মাতা গ। ঘ-গ এর কন্যা নয়। অতএব, ঘ ও গ -এর মধ্যকার সম্পর্ক কী?

সমাধান:
প্রথমেই বলা হয়েছে ঘ এর মাতা গ। আবার ঘ যেহেতু গ এর কন্যা নয় তাহলে অবশ্যই পুত্র হবে।
সুতরাং ঘ, গ-এর ছেলে
 
.
Influenza : Virus : Typhoid : ?
  1. Bacillus
  2. Parasite
  3. Protozoa
  4. Bacteria
সঠিক উত্তর:
Bacteria
উত্তর
সঠিক উত্তর:
Bacteria
ব্যাখ্যা
প্রশ্ন: Influenza : Virus : Typhoid : ?

সমাধান:
Influenza মূলত একটি ভাইরাল (ইনফ্লুয়েঞ্জা ভাইরাস) সংক্রমণ , যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। বছরের যেকোনো সময়ই ইনফ্লুয়েঞ্জা হতে পারে। তবে শীতকালে এর প্রকোপ বাড়ে।

Typhoid বা এন্টারিক ফিভার পানিবাহিত সংক্রামক রোগ। স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়ে থাকে। স্যালমোনেলা দূষিত পানি ও খাবার গ্রহণের মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করে।
.
Cobbler : Leather :: Carpenter : ?
  1. Furniture
  2. Wood
  3. Hammer
  4. Chair
সঠিক উত্তর:
Wood
উত্তর
সঠিক উত্তর:
Wood
ব্যাখ্যা

Cobbler (noun):
Meaning - মুচি।

Leather (noun):
Meaning - চামড়া, জুতা ইত্যাদি বানাতে প্রক্রিয়াজাত জীবজন্তুর গাত্রাবরণ।

সম্পর্ক: Cobbler (মুচি) Leather নিয়ে কাজ করে। 

Carpenter (noun):
Meaning - সূত্রধর; ছুতার; কাঠমিস্ত্রি।

Wood (noun): 
Meaning - কাঠ। 

সম্পর্ক: Carpenter (কাঠমিস্ত্রি) কাজ করে Wood (কাঠ) নিয়ে। 

তাই, সঠিক analogy - Cobbler : Leather :: Carpenter : Wood. 

অন্যান্য অপশনসমূহ, 
Furniture - আসবাবপত্র; গৃহসজ্জা।
Hammer - হাতুড়ি।
Chair - কেদারা; চেয়ার।

Source: Accessible Dictionary by Bangla Academy. 

.
দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি. মি. এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় ৫ কি. মি.। স্রোতের বেগ নির্ণয় করুন।
  1. ঘণ্টায় ১০ কি. মি.
  2. ঘণ্টায় ৭ কি. মি.
  3. ঘণ্টায় ৪ কি. মি.
  4. ঘণ্টায় ৫ কি. মি.
সঠিক উত্তর:
ঘণ্টায় ৫ কি. মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘণ্টায় ৫ কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কি. মি. এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় ৫ কি. মি.। স্রোতের বেগ নির্ণয় করুন।

সমাধান:
মনে করি,
নৌকার বেগ = x কি.মি./ঘণ্টায়
স্রোতের বেগ = y কি.মি./ঘণ্টায়

প্রশ্নমতে,
x + y = ১৫ ............. (1)
x - y = ৫ ............. (2)

(1) নং -  (2) নং 
x + y - x + y = ১৫ - ৫
বা, ২y = ১০
∴ y = ৫

∴ স্রোতের বেগ = ৫ কি.মি./ঘণ্টায়।
১০.
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?
  1. ২ ঘণ্টায়
  2. ৫ ঘণ্টায়
  3. ৪ ঘণ্টায়
  4. ৬ ঘণ্টায়
সঠিক উত্তর:
৬ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
৬ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?

সমাধান: 
১০ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ 
∴ ১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১০ অংশ 

১৫ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ 
∴ ১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৫ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় = (১/১০) + (১/১৫) অংশ।
= (৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

দুইটি নল দ্বারা
১/৬ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
∴ ১ অংশ বা সম্পূর্ণ  পূর্ণ হয় (১ × ৬)/১ = ৬ ঘণ্টায়
১১.
ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত?
  1. ১৫০°
  2. ২২০°
  3. ৬০°
  4. ১২০°
সঠিক উত্তর:
১২০°
উত্তর
সঠিক উত্তর:
১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ০ - ৬০ × ৮)/২ |
= |- ৪৮০ /২ |
= |- ২৪০ |
= ২৪০°

∴ উৎপন্ন প্রবৃদ্ধ কোণ = ৩৬০° - ২৪০°
= ১২০°
১২.
They gave me a form and told me to _____
  1. fill
  2. fell into
  3. fill into
  4. fill in
সঠিক উত্তর:
fill in
উত্তর
সঠিক উত্তর:
fill in
ব্যাখ্যা
প্রশ্ন: They gave me a form and told me to _____

সমাধান:
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fill in 

• Fill in - বিস্তারিত তথ্য যুক্ত করা।
- They gave me a form and told me to fill in.
- তারা আমাকে একটি ফর্ম দিয়েছিল এবং বিস্তারিত তথ্য যুক্ত করতে বলেছিল। 

• Fill in – (transitive)  means to complete a form or questionnaire with requested information.
• Fill out – (transitive) means to complete a form or questionnaire with requested information.
• Fill up– 1. (chiefly of a fuel tank) to make full. 2. to become full. 

- যথাযথ তথ্য দিয়ে ফর্ম পূরণ করার ক্ষেত্রে Fill in/Fill out সম্ভব হয়। 

Source: 
1. Phrasal verbs, British Council website.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
I could not sleep _____ very tired.
  1. although I was
  2. despite I was
  3. in spite of
  4. despite of being
সঠিক উত্তর:
although I was
উত্তর
সঠিক উত্তর:
although I was
ব্যাখ্যা
প্রশ্ন: I could not sleep _____ very tired.

সমাধান:
Though বা although এর অর্থ যদিও, তথাপি, কিছু হওয়া সত্ত্বেও।
Sentence এর দুটি clause এর কাজের বিপরীতমুখী তা বুঝাতে Though বা although ব্যবহৃত হয়।

যেমন- I could not sleep although I was very tired.
১৪.
সত্যি কথা বলতে অনেকেরই ______লাগে।
  1. খারাপ
  2. আঁতে ঘা
  3. ভালো
  4. একচোখা
সঠিক উত্তর:
আঁতে ঘা
উত্তর
সঠিক উত্তর:
আঁতে ঘা
ব্যাখ্যা
প্রশ্ন: সত্যি কথা বলতে অনেকেরই ______লাগে।

সমাধান:
আঁতে ঘা - অপমান বোধ করা, মনে ব্যথা পাওয়া।
তাই সত্যি কথা বললে অনেকেরই আঁতে ঘা লাগে।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• চুলোয় যাওয়া - নষ্ট হওয়া।
• গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
• গোড়ায় গলদ - শুরুতেই ভুল।
• কৈয় মাছের জান - যা সহজে মরে না।
• পুটি মাছের প্রাণ - ছোটো মন।
• তানকানা - কাণ্ডজ্ঞানহীন।
• তিলকে তাল করা - ছোটকে বড় করা।
১৫.
অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন _______ করা ছাড়া উপায় কী?
  1. খোদার খাসি
  2. বিদায় করা
  3. একাদশে বৃহস্পতি
  4. কেঁচে গণ্ডুষ
সঠিক উত্তর:
কেঁচে গণ্ডুষ
উত্তর
সঠিক উত্তর:
কেঁচে গণ্ডুষ
ব্যাখ্যা
প্রশ্ন: অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন _______ করা ছাড়া উপায় কী?

সমাধান:
বিসমিল্লায় গলদ - শুরুতেই ভুল।
কেঁচে গন্ডুষ বাগধারার অর্থ - নতুন করে/পুনরায় শুরু করা।

অঙ্কটার শুরুতেই ভুল, এখন নতুন করে করা ছাড়া উপায় কী?

অপরদিকে,
'খোদার খাসি' বাগ্‌ধারার অর্থ = ভাবনাচিন্তাহীন।
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
১৬.
‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে’ বাক্যটি একটি ______বাক্য।
  1. অস্তিবাচক বাক্য
  2. নেতিবাচক বাক্য
  3. সমবাচক বাক্য
  4. কোনটাই নয়
সঠিক উত্তর:
অস্তিবাচক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
অস্তিবাচক বাক্য
ব্যাখ্যা
- প্রশ্ন: ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে’ বাক্যটি একটি ______বাক্য। 

• অস্তিবাচক বাক্য/ হাঁ বাচক বাক্য:
- যে বাক্যে সমর্থনের মাধ্যমে কোন কিছু বর্ণনা করা হয়, তাকে অস্তিবাচক বাক্য বা হাঁ বাচক বলে।

যেমন:
- তুমি কালকে আসবে।
- প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে।
- আমি প্রত্যদিন সকালে হাটি।
- ছাত্ররা নিয়মিত লেখাপড়া করে।
- ভালো লোক ভালো কাজের পরামর্শ দেন।
১৭.
‘এতে দোষ নেই’ বাক্যটি একটি _____ বাক্য।
  1. নেতিবাচক বাক্য
  2. অসম্ভব বাক্য
  3. অসম বাক্য
  4. অন্বেষণ বাক্য
সঠিক উত্তর:
নেতিবাচক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
নেতিবাচক বাক্য
ব্যাখ্যা
প্রশ্ন: ‘এতে দোষ নেই’ বাক্যটি একটি _____ বাক্য। 

• নেতিবাচক বাক্য:
- যে বাক্যের সাহায্যে কোন কিছুর নেতিবাচক বর্ণনা দেয়া হয়, তাকে বলা হয় নেতিবাচক বাক্য।

যেমন:
- এতে দোষ নেই। 
- সে এখন আর গান গায় না।
- ছেলেটির অসুখ এখনও ভালো হয়নি।
- তিনি এবার গ্রামে যাবেন না ইত্যাদি।
১৮.
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ১৭টি
  2. ১৯টি
  3. ২০টি
  4. ২১টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?


সমাধান
:

চিত্র অনুসারে, ত্রিভুজগুলো হলো - △ABC, △ADF, △BDE, △CEF, △DEF, △DEO, △FEO, △BDO, △BEO, △BDP, △ODP, △BEP, △OEP, △CFO, △CEO, △OFQ, △CFQ, △OEQ, △CEQ এবং △BOC। 

সুতরাং, মোট ত্রিভুজ ২০টি।
১৯.
নিচের চিত্রে মোট কয়টি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র রয়েছে?
  1. ২ ও ৪
  2. ৪ ও ৫
  3. ২ ও ৫
  4. ৫ ও ৩
সঠিক উত্তর:
৪ ও ৫
উত্তর
সঠিক উত্তর:
৪ ও ৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র রয়েছে?

সমাধান:


চিত্রে, আয়তক্ষেত্র আছে ৪টি। সেগুলো হলো- AEFD, EBCF, ABHG, GHCD
বর্গক্ষেত্র আছে ৫টি। সেগুলো হলো- AEOG, EBHO, GOFD, OHFC, ABCD

∴ চিত্রে মোট আয়তক্ষেত্র  ৪টি ও বর্গক্ষেত্র ৫টি।
২০.
প্রযোজ্য চিত্রটি দ্বারা শূন্যঘর পূরণ করুন :
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রযোজ্য চিত্রটি দ্বারা শূন্যঘর পূরণ করুন :


    সমাধান:
    প্রদত্ত চিত্রে বক্সের মধ্যের রেখাগুলো কোনাকুনি বেকে অর্থাৎ শিকল আকারে আবর্তিত হচ্ছে।
    সঠিক উত্তর 
    ২১.
    শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা
      প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?


      সমাধান:
      এখানে,
      ১৩ + ৭ = ২০
      ২০ + ৭ = ২৭
      ২৭ + ৭ = ৩৪
      ৩৪ + ৭ = ৪১

      অর্থাৎ, প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদ থেকে ৭ বেশি।
      ২২.
      প্রযোজ্য চিত্র দ্বারা শূন্যঘর পূরণ করুন:
        সঠিক উত্তর:
        উত্তর
        সঠিক উত্তর:
        ব্যাখ্যা
        প্রশ্ন: প্রযোজ্য চিত্র দ্বারা শূন্যঘর পূরণ করুন:

        সমাধান:
        ১ম ও ২য় চিত্র অথবা, ৪র্থ ও ৫ম চিত্র দুটিকে Flip করে সংযুক্ত করলে নিমোক্ত চিত্রটি পাওয়া যায়।
        ২৩.
          সঠিক উত্তর:
          উত্তর
          সঠিক উত্তর:
          ব্যাখ্যা
          প্রশ্ন: 

          সমাধান:
          প্রদত্ত বর্ণগুলো দ্বারা UNFPA বোঝায়। UNFPA এর পূর্ণরুপ- United Nations Population Fund.
          ∴ শূণ্যস্থানে A বসবে।

          UNFPA:
          - বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে-UNFPA 
          - UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
          - UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
          - সংস্থাটি  প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। 
          - সদর দপ্তর - নিউইর্য়ক।
          - UNFPA নারী ও যুবকদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ১৫০ টিরও বেশি দেশে।

          তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNFPA)
          ২৪.
          Problem pattern এর শূন্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে?
          Problem patter -
            সঠিক উত্তর:
            উত্তর
            সঠিক উত্তর:
            ব্যাখ্যা
            প্রশ্ন: Problem pattern এর শূন্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে?
            Problem patter -


            সমাধান:
            Problem pattern এর চিত্রগুলোর ভিতরের কাঠিগুলোর সাদা ছোট বৃত্তদ্বয় ঘড়ির কাঁটার দিকে ৯০° কোণে ঘুরছে।
            তাই সঠিক উত্তর হবে   
            ২৫.
            Problem pattern এর শূন্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে?
              সঠিক উত্তর:
              উত্তর
              সঠিক উত্তর:
              ব্যাখ্যা
              প্রশ্ন: Problem pattern এর শূন্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে?


              সমাধান:
              প্রদত্ত প্রশ্নের ১ম চিত্রে একটি বৃত্ত, ২য় চিত্রটিতে একটি বৃত্তের অভ্যন্তরে আরেকটি বৃত্ত।
              আবার, ৩য় চিত্রে একটি ত্রিভুজ ৪র্থ চিত্রে একটি ত্রিভুজের অভ্যন্তরে আরেকটি ত্রিভুজ আছে।

              একইভাবে,
              ৫ম চিত্রটিতে একটি আয়তক্ষেত্র আছে, তাই ৬ষ্ঠ চিত্রটিতে একটি আয়তের অভ্যন্তরে আরেকটি আয়ত হবে।
              সঠিক উত্তর  
              ২৬.
              Problem pattern এর শূন্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে?
                সঠিক উত্তর:
                উত্তর
                সঠিক উত্তর:
                ব্যাখ্যা
                প্রশ্ন: Problem pattern এর শূন্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে?

                সমাধান:
                প্রশ্নের অভ্যন্তরের ‘+’ চিহ্নটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° কোণে ঘুরছে।
                ∴ সঠিক উত্তর 
                ২৭.
                Problem pattern এর শূন্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে?
                  সঠিক উত্তর:
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: Problem pattern এর শূন্যস্থানে Answer pattern এর কোন চিত্রটি বসবে?

                  সমাধান:
                  আয়তক্ষেত্রের ভিতরের চিহ্ন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।
                  ∴ সঠিক উত্তর 
                  ২৮.
                  কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
                  (২/?) = (?/১৮)
                  1. ৩৬
                  সঠিক উত্তর:
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
                  (২/?) = (?/১৮)

                  সমাধান:
                  ধরি,
                  সংখ্যাটি ক

                  প্রশ্নমতে,
                  ২/ক = ক/১৮
                  বা, ক = ১৮ × ২
                  বা, ক = ৩৬
                  বা, ক = ৬
                  ∴ ক = ৬
                  ২৯.
                  ২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?
                  1. ৩৬
                  2. ২৭
                  3. ৬৫
                  সঠিক উত্তর:
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: ২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?

                  সমাধান:
                  ১ম বৃত্তে : ৮১ ÷ ৯ = ৯; ৫৬ ÷ ৭ = ৮ ∴ ৯ - ৮ = ১
                  ৩য় বৃত্তে : ৩৬ ÷ ৯ = ৪; ২৭ ÷ ৯ = ৩ ∴ ৪ - ৩ = ১
                  ২য় বৃত্তে : ৩৬ ÷ ৩ = ১২; ২৭ ÷ ৯ = ৩ ∴ ১২ - ৩ = ৯

                  ∴ ২য় বৃত্তে (?) এর স্থানে বসবে।
                  ৩০.
                  শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
                  1. ১২
                  সঠিক উত্তর:
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

                  সমাধান:
                  এখানে,
                  ৭.৫ - ৫ = ২.৫, ১০ + (২.৫ × ২) = ১০ + ৫ = ১৫

                  একইভাবে,
                  ৪.৫ - ৩ = ১.৫, ৬ + (১.৫ × ২) = ৬ + ৩ =
                  শূন্যস্থানে ৯ বসেবে।
                  ৩১.
                  √১৬৯ = ১৩ হলে √১২১ = ?
                  1. ১৪
                  2. ১৬
                  3. ১১
                  4. ১২
                  সঠিক উত্তর:
                  ১১
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  ১১
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: √১৬৯ = ১৩ হলে √১২১ = ?

                  সমাধান:
                  এখানে, √১৬৯ = √১৩২ = ১৩
                  √১২১ = √১১= ১১
                  ৩২.
                  শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
                  সঠিক উত্তর:
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

                  সমাধান:
                  এখানে,
                  ৯ × ৮ = ৭২
                  ৭ × ৬ = ৪২
                  একইভাবে,
                  × ৪ = ২০
                  ৩৩.
                  নিচের সিরিজের নবম সংখ্যাটি কত হবে?
                  ০, ৩, ৮, ১৫, ২৪, ৩৫, ৪৮, __ , __, ?
                  1. ৪৮
                  2. ৩৬
                  3. ৮০
                  4. ৯৯
                  সঠিক উত্তর:
                  ৮০
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  ৮০
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: নিচের সিরিজের নবম সংখ্যাটি কত হবে?
                  ০, ৩, ৮, ১৫, ২৪, ৩৫, ৪৮, __ , __, ?

                  সমাধান:
                  ০ + ৩ = ৩
                  ৩ + ৫ = ৮
                  ৮ + ৭ = ১৫
                  ১৫ + ৯ = ২৪
                  ২৪ + ১১ = ৩৫
                  ৩৫ + ১৩ = ৪৮
                  ৪৮ + ১৫ = ৬৩
                  ৬৩ + ১৭ = ৮০
                  ৩৪.
                  শূন্যস্থানে সঠিক অঙ্কটি কত হবে?
                  1. 2
                  2. 3
                  3. 4
                  4. 5
                  সঠিক উত্তর:
                  5
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  5
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: শূন্যস্থানে সঠিক অঙ্কটি কত হবে?

                  সমাধান:
                  এখানে,
                  (1 + 4 + 2)2 = 72 = 49
                  (4 + 2 + 2)2 = 82 = 64
                  (5 + 5 + 3)2 = 132 = 169
                  ৩৫.
                  শূন্যস্থানের সঠিক সংখ্যাটি কত হবে?
                  1. ১৮
                  সঠিক উত্তর:
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: শূন্যস্থানের সঠিক সংখ্যাটি কত হবে?

                  সমাধান:
                  এখানে,
                  ২ × ৩ = ৬
                  ৫৪ ÷ ৩ = ১৮

                  একইভাবে,
                  ৩ × ৩ = ৯
                  ৮১ ÷ ৩ = ২৭
                  ৩৬.
                  টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
                  1. ২৫%
                  2. ৫০%
                  3. ১০০%
                  4. ৭৫%
                  সঠিক উত্তর:
                  ৫০%
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  ৫০%
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?

                  সমাধান:
                  ৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা
                  ১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা

                  ২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
                  ১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা

                  ∴ লাভ = (১/২) - (১/৩) 
                  = (৩ - ২)/৬
                  = ১/৬ টাকা

                  ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
                  ∴ ১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
                  ∴ ১০০ টাকায় লাভ হয় (১ × ৩ × ১০০)/৬ টাকা
                  = ৫০ টাকা

                  ∴ নির্ণেয় লাভ ৫০%
                  ৩৭.
                  নিচের নামগুলির কোনটি ভিন্ন ধরনের?
                  টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস।
                  1. টেনিস
                  2. ফুটবল
                  3. ক্রিকেট
                  4. টেবিল টেনিস
                  সঠিক উত্তর:
                  টেবিল টেনিস
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  টেবিল টেনিস
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: নিচের নামগুলির কোনটি ভিন্ন ধরনের?
                  টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস।

                  সমাধান: 
                  টেবিল টেনিস খেলা হয় ইনডোরে। টেনিস, ফুটবল এবং ক্রিকেট আউটডোরে খেলা হয়।

                  আউটডোর গেমস:
                  Baseball
                  Volleyball
                  Golf
                  Hockey
                  Tennis

                  ইনডোর গেমস:
                  Billiards.
                  Darts.
                  ৩৮.
                  নিচের জন্তুগুলোর মধ্যে কোনটি ভিন্ন প্রকৃতির প্রাণী?
                  ঘোড়া, গাধা, জেব্রা, নীল গাই।
                  1. নীল গাই
                  2. গাধা
                  3. ঘোড়া
                  4. জেব্রা
                  সঠিক উত্তর:
                  নীল গাই
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  নীল গাই
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: নিচের জন্তুগুলোর মধ্যে কোনটি ভিন্ন প্রকৃতির প্রাণী?
                  ঘোড়া, গাধা, জেব্রা, নীল গাই।

                  সমাধান:
                  নীল গাই এর শিং থাকে। 
                  গাধা, ঘোড়া এবং জেব্রার শিং থাকে না।
                  তাই, নীল গাই ভিন্ন প্রকৃতির প্রাণী।
                  ৩৯.
                  ‘Curtail’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
                  1. Detail
                  2. Add
                  3. Save
                  4. Cure
                  সঠিক উত্তর:
                  Detail
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  Detail
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: ‘Curtail’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

                  সমাধান:
                  Curtail শব্দের অর্থ সংক্ষিপ্ত।
                  Detail শব্দের অর্থ বিস্তারিত।
                  Curtail এর বিপরীত শব্দ Detail.

                  অপরদিকে,
                  Add - যুক্ত/সংযুক্ত করা, যোগ করা।
                  Save - বাঁচানো, রক্ষা/ত্রাণ করা, উদ্ধার করা।
                  Cure - চিকিৎসা, উপশম।
                  ৪০.
                  উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়?
                  1. সামনের দিকে ঝুঁকতে হয়
                  2. হাঁটু কিছুটা ভাঁজ করতে হয়
                  3. গোড়ালী উঁচু করতে হয়
                  4. সবগুলো
                  সঠিক উত্তর:
                  সবগুলো
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  সবগুলো
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়?

                  সমাধান:
                  উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠার সময় -
                  - সামনের দিকে ঝুকতে হয়।
                  - হাটু কিছুটা ভাজ করতে হয়।
                  - গোড়ালী উচু করতে হয়।
                  এতে পরিশ্রম কম হয়।
                  ৪১.
                  ব্যতিক্রম চিত্রটি চিহ্নিত করুন।
                  সঠিক উত্তর:
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: ব্যতিক্রম চিত্রটি চিহ্নিত করুন।


                  সমাধান:
                  ৪র্থ চিত্রটি বাদে সবগুলো চিত্রতে বাহু আছে। কিন্তু ৪র্থ টি গোলাকার বৃত্ত।
                  তাই, ব্যতিক্রম চিত্রটি
                   
                  ৪২.
                  সঠিক বানানের শব্দটি সনাক্ত করুন : (কম্বোডিয়ার রাজধানী)
                  1. Nomphen
                  2. Nomfen
                  3. Phnompenh
                  4. Pnomphen
                  সঠিক উত্তর:
                  Phnompenh
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  Phnompenh
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: সঠিক বানানের শব্দটি সনাক্ত করুন : (কম্বোডিয়ার রাজধানী)

                  সমাধান:
                  কম্বোডিয়ার রাজধানীর নাম Phnompenh.

                  - ইকুয়েডরের রাজধানী- কিটো 
                  - কলম্বিয়ার রাজধানী-বোগোটা 
                  - নরওয়ের রাজধানী-অসলো
                  - মঙ্গোলিয়ার রাজধানী - উলানবাটোর।
                  - ব্রুনাইয়ের রাজধানী - বন্দরসেরি বেগওয়ান।
                  - ক্রোয়েশিয়ার রাজধানী - জাগরেব।
                  ৪৩.
                  লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান কি?
                  1. Leiftenant General
                  2. Lieutenant General
                  3. Lieaftenant General
                  4. Leaftenant General
                  সঠিক উত্তর:
                  Lieutenant General
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  Lieutenant General
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান কি?

                  সমাধান:
                  লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান Lieutenant General.

                  আরোকিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
                  Pneumonia
                  Occasion
                  Embarrass
                  Achievement
                  Committee
                  Accelerate
                  Unfortunate
                  Pneumonia
                  Rheumatism
                  Annihilate
                  ৪৪.
                  অভিশয়/সাংঘাতিক কিছু বুঝতে ব্যবহৃত হয় -
                  1. ভীষণ
                  2. ভীশন
                  3. ভীষন
                  4. ভিশন
                  সঠিক উত্তর:
                  ভীষণ
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  ভীষণ
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: অভিশয়/সাংঘাতিক কিছু বুঝতে ব্যবহৃত হয় -

                  সমাধান:
                  অতিশয়/সাংঘাতিক কিছু বুঝাতে ভীষণ শব্দটি ব্যবহৃত হয়।
                   
                  ৪৫.
                  নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
                  ত মা জা ই না
                  1. নাতমাইজা
                  2. জাইনাতমা
                  3. নাতজামাই
                  4. ইমাইজানাত
                  সঠিক উত্তর:
                  নাতজামাই
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  নাতজামাই
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
                  ত মা জা ই না

                  সমাধান:
                  ত মা জা ই না অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ নাতজামাই
                  নাতজামাই - নাতিনের স্বামীকে নাতজামাই বলে।

                  আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক শব্দ -
                  হা সা র ম গ অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - মহাসাগর।
                  শা খু ড় ড়ি, শু অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - খুড়শাশুড়ি।
                  প নি শ বে উ অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - উপনিবেশ।
                  র তা ঘ সে র অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - তাসের ঘর।
                  ধ নি রা প র অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ -  নিরপরাধ।
                  ৪৬.
                  আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করছে -
                  1. জিব্রাল্টার প্রণালী
                  2. পক্ প্রণালী
                  3. সার্কাস প্রণালী
                  4. পানামা ক্যানেল
                  সঠিক উত্তর:
                  জিব্রাল্টার প্রণালী
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  জিব্রাল্টার প্রণালী
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করছে -

                  সমাধান:
                  আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী
                  - এই প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।

                  অন্যদিকে,
                  - পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী।
                  - আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা ক্যানেল।
                  ৪৭.
                  ঘড়ির কাঁটা স্বাভাবিকের তুলনায় দ্রুত চললে বুঝাবে -
                  1. সময় দ্রুত চলছে
                  2. সময় আস্তে চলছে
                  3. সময় ঠিকমত চলছে
                  4. কোনটিই নয়
                  সঠিক উত্তর:
                  সময় ঠিকমত চলছে
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  সময় ঠিকমত চলছে
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: ঘড়ির কাঁটা স্বাভাবিকের তুলনায় দ্রুত চললে বুঝাবে -

                  সমাধান:
                  একটা প্রবাদ বাক্য আছে, “সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না”।
                  যেমনটি করোনা ভাইরাসের এই সংকটকালে আমি আপনি আমরা সবাই ঘরে বসে আছি, পুরো পৃথিবী থমকে গেছে। কিন্তু সময়কে আটকানো যায়নি, যাবে না।  
                  সময় তার স্বাভাবিক গতিতে চলতে থাকে। তাহলে একটা ঘড়ির কাঁটা দ্রুত চললো কি ধীরে চললো তাতে সময়ের কি আসে যায়? ঘড়ির কাঁটা যেমনই চলুক সময় ঠিকমতো চলবে। ঘড়ির কাঁটা চলার উপর সময় নির্ভর করে না।
                  ৪৮.
                  কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) ___ ঘুরবে।
                  1. আস্তে চলবে
                  2. একইভাবে চলবে
                  3. জোরে চলবে
                  4. এর কোনোটিই নয়
                  সঠিক উত্তর:
                  জোরে চলবে
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  জোরে চলবে
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) ___ ঘুরবে।

                  সমাধান:
                  যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে অধিক জোরে ঘুরবে

                  অন্যদিকে, 
                  - চাকার আকৃতি সমান হলে একই গতিতে ঘুরবে।
                  - সংযুক্ত চাকা ছোট হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে,
                  - আর বড় হলে অপেক্ষাকৃত ধীর গতিতে ঘুরবে।
                  - পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
                  -  সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
                  ৪৯.
                  পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কোথায় শূন্য মানের হয়?
                  1. উত্তর মেরুতে
                  2. দক্ষিণ মেরুতে
                  3. কেন্দ্রে
                  4. কোথাও নয়
                  সঠিক উত্তর:
                  কেন্দ্রে
                  উত্তর
                  সঠিক উত্তর:
                  কেন্দ্রে
                  ব্যাখ্যা
                  প্রশ্ন: পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কোথায় শূন্য মানের হয়?

                  সমাধান:
                  ‘পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি শূন্য থাকে। সেখানে বস্তুর ওজনও শূন্য হয়।

                  মাধ্যাকর্ষণ বল:
                  - পৃথিবী থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায়।
                  - পৃথিবী ও যেকোন বস্তুর মধ্যে যে আকর্ষন তা অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল।
                  - পৃথিবীর কেন্দ্রে মাধ্যাকর্ষণ শক্তি শূন্য মানের হয়।
                  - মাধ্যাকর্ষণ শক্তির কারনে পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না।
                  - মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেন নিউটন।

                  - অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর ত্বরণ হয়। এ ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলা হয়।
                  যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
                  অভিকর্ষজ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়।
                  যেহেতু অভিকর্ষজ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক হবে ত্বরণের একক অর্থাৎ মিটার/সেকেন্ড2
                  ৫০.
                  UNFARE শব্দটি আয়নায় দেখলে তার সঠিক প্রতিবিম্ব হবে?
                    সঠিক উত্তর:
                    উত্তর
                    সঠিক উত্তর:
                    ব্যাখ্যা
                    প্রশ্ন: UNFARE শব্দটি আয়নায় দেখলে তার সঠিক প্রতিবিম্ব হবে?

                    সমাধান:
                    UNFARE শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে-