পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা - ১৯ বাংলা ব্যাকরণ টপিক: পদ, প্রত্যয়, সমাস, বাগধারা, বানান, পরিভাষা, প্রয়োগ-অপপ্রয়োগ। উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।) [নম্বর কাভার - ৪]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
'বেলে মাটি' শব্দবন্ধে 'বেলে' কোন প্রকার বিশেষণ?
  1. বর্ণবাচক
  2. গুণবাচক
  3. উপাদানবাচক
  4. অবস্থাবাচক
সঠিক উত্তর:
উপাদানবাচক
উত্তর
সঠিক উত্তর:
উপাদানবাচক
ব্যাখ্যা
বিশেষণ:
যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ বলে।
যেমন - সুন্দর ফুল, বাজে কথা, পঞ্চাশ টাকা, হাজার সমস্যা, তাজা মাছ।

উপাদানবাচক বিশেষণ:
যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে, তাকে উপাদানবাচক বিশেষণ বলে।
যেমন -
বেলে মাটি।
পাথুরে মূর্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'শ্রান্তি' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
  1. কি প্রত্যয়
  2. ক্রি প্রত্যয়
  3. ক্তি প্রত্যয়
  4. ক্তী প্রত্যয়
সঠিক উত্তর:
ক্তি প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
ক্তি প্রত্যয়
ব্যাখ্যা
কৃৎপ্রত্যয়: 
ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে।
- কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।
যেমন, √দুল্‌ + অনা = দোলনা, √কৃ + তব্য = কর্তব্য। 
উপরের উদাহরণে, 'অনা' ও 'তব্য' হলো কৃৎপ্রত্যয় এবং 'দোলনা' ও 'কর্তব্য' হলো কৃদন্ত শব্দ।

সংস্কৃত কৃৎপ্রত্যয়:
- ক্তি - প্রত্যয় [‘ক' ইৎ(লোপ) ‘তি' থাকে]: √গম্ + ক্তি = √গম্ + তি = গতি (এখানে 'ম' লোপ হয়েছে)।

বিশেষ নিয়ম:
(ক) ক্তি - প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়।
যথা -
√মন্ + ক্তি = মতি,
√রম্ + ক্তি = রতি।

(খ) কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার হয়।
যেমন -
√শ্রম্ + ক্তি = শ্রান্তি (সন্ধিসূত্রে ম > ন), ('ক' লোপ পেয়ে সঠিক প্রকৃতি-প্রত্যয়: √শ্রম্‌ + তি)।
√শম্ + ক্তি = শান্তি; ('ক' লোপ পেয়ে সঠিক প্রকৃতি-প্রত্যয়: √শম্ + তি)।

(গ) 'চ' এবং 'জ' স্থলে 'ক' হয়।
যেমন -
√বচ্‌ + ক্তি = উক্তি,
√মুচ্ + ক্তি = মুক্তি,
√ভজ্‌ + ক্তি = ভক্তি।

(ঘ) নিপাতনে সিদ্ধ: 
√গৈ + ক্তি = গীতি,
√সিধ্‌ + ক্তি = সিদ্ধি,
√বুধ্‌ + ক্তি = বুদ্ধি,
√শক্‌ + ক্তি = শক্তি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯, ২০২২ সংস্করণ)।
.
'ভূতপূর্ব' কোন প্রকার তৎপুরুষ সমাস?
  1. অলুক তৎপুরুষ
  2. ষষ্ঠী তৎপুরুষ
  3. অলুক ৬ষ্ঠী তৎপুরুষ
  4. সপ্তমী তৎপুরুষ
সঠিক উত্তর:
সপ্তমী তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
সপ্তমী তৎপুরুষ
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে; আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়।
যেমন -
বিপদকে আপন্ন = বিপদাপন্ন।
এখানে দ্বিতীয়া বিভক্তি 'কে' লোপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ।

সপ্তমী তৎপুরুষ সমাস:
পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে ) লোপ হয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।
যেমন -
গাছে পাকা = গাছপাকা,
দিবায় নিদ্রা = দিবানিদ্রা,
সত্যে আগ্রহ (নিষ্ঠা) = সত্যাগ্রহ।

• সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় ব্যাসবাক্যে পরপদ সমস্তপদের পূর্বে আসে।
যেমন -
পূর্বে ভূত = ভূতপূর্ব,
পূর্বে অশ্ৰুত = অশ্রুতপূর্ব,
পূর্বে অদৃষ্ট = অদৃষ্টপূর্ব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়?
  1. বিনষ্টি
  2. শ্রেষ্ঠতম
  3. সুবুদ্ধিমান
  4. সুস্বাস্থ্য
সঠিক উত্তর:
বিনষ্টি
উত্তর
সঠিক উত্তর:
বিনষ্টি
ব্যাখ্যা
বিনষ্টি - শব্দটির প্রয়োগ শুদ্ধ। 
- 'বিনষ্টি' শব্দের অর্থ - বিনাশ, ধ্বংস। 
 
অন্যদিকে,
• 'শ্রেষ্ঠতম', উৎকর্ষবাচক '-তম' প্রত্যয়জনিত অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। 

• 'সুবুদ্ধিমান', সমাস-ঘটিত অপপ্রয়োগ। 
এর শুদ্ধরূপ: সুবুদ্ধি, বুদ্ধিমান। 

• 'সুস্বাস্থ্য', সমার্থ শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: স্বাস্থ্য। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'ফলক' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ফল + ক
  2. ফলা + ক
  3. ফাল + ক
  4. ফুল + ক
সঠিক উত্তর:
ফলা + ক
উত্তর
সঠিক উত্তর:
ফলা + ক
ব্যাখ্যা
• 'ফলক' শব্দের প্রকৃতি-প্রত্যয়: ফলা + ক
- এটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।

তদ্ধিত প্রত্যয়:
- শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়।
- বিভক্তিহীন নাম শব্দকে বলা হয়, প্রাতিপদিক। প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম প্রকৃতিও বলা হয়।
- প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি এবং প্রাতিপদিককে বলা হয় নাম প্রকৃতি।
- বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় ৩ প্রকার। যথা:
ক. বাংলা তদ্ধিত প্রত্যয়।
খ. বিদেশি তদ্ধিত প্রত্যয়।
গ. তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯, ২০২২ সংস্করণ)।
.
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস নয় কোনটি?
  1. অন্তরীপ
  2. জীবন্মৃত
  3. দোনলা
  4. দ্বীপ
সঠিক উত্তর:
দোনলা
উত্তর
সঠিক উত্তর:
দোনলা
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যথা -
বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি।
এখানে 'বহু' কিংবা 'ব্রীহি' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।

• বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
যথা -
আয়ত লোচন যার = আয়তলোচনা (স্ত্রী),
মহান আত্মা যার = মহাত্মা,
স্বচ্ছ সলিল যার = স্বচ্ছসলিলা।

নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস:
কোনো নিয়মের অধীন নয়, অথচ বহুব্রীহি সমাস বলে গণ্য।
যেমন -
অন্তরীপ = অন্তর্গত অপ যার,
জীবন্মৃত = জীবিত থেকেও যে মৃত,
দ্বীপ = দুই দিকে অপ যার।

অন্যদিকে,
দোনলা - প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'Hemisphere' এর বাংলা পরিভাষা - 
  1. আবহমণ্ডল
  2. গোলার্ধ
  3. বারিমণ্ডল
  4. বিষয়াদি
সঠিক উত্তর:
গোলার্ধ
উত্তর
সঠিক উত্তর:
গোলার্ধ
ব্যাখ্যা
• 'Hemisphere' এর বাংলা পরিভাষা - গোলার্ধ

অন্যদিকে, 
• 'Atmosphere' এর বাংলা পরিভাষা - আবহমণ্ডল।
• 'Hydrosphere' এর বাংলা পরিভাষা - বারিমণ্ডল।
• 'Affairs' এর বাংলা পরিভাষা - বিষয়াদি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
’প্রীতিউপহার’ কোন সমাস?
  1. কর্মধারয় সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. দ্বন্দ্ব সমাস
  4. বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• 'প্রীতিসূচক উপহার = প্রীতিউপহার' কর্মধারয় সমাসের উদাহরণ। 

কর্মধারয় সমাস:
- কর্মধারয় শব্দটির ব্যুৎপত্তি হলাে - কর্ম + ধৃ + ণিচ + আ = কর্মধারয়।
- এতে সমান বিভক্তিযুক্ত বিশেষণ ও বিশেষ্য পদের মিলন হয় এবং পরপদে বিশেষ্যের অর্থ প্রধান থাকে।
- অর্থাৎ যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষণভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস।
যেমন -
- নীল যে পদ্ম = নীলপদ্ম,
- যে শান্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট,
- যা কাঁচা তাই পাকা = কাঁচাপাকা ইত্যাদি।

মধ্যপদলােপী কর্মধারয় সমাস:
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ পায় তাকে বলা হয় মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
যেমন -
- পল (মাংস) মিশ্রিত অন্ন = পলান্ন,
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- প্রীতিসূচক উপহার = প্রীতিউপহার,
- মৌ আশ্রিত মাছি = মৌমাছি,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা,
- ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই,
- সাম্য বিষয়ক বাদ = সাম্যবাদ,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'Executive' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ঊর্ধ্বতন কর্মকর্তা
  2. নির্বাহী
  3. ব্যবস্থাপক
  4. সম্পাদক
সঠিক উত্তর:
নির্বাহী
উত্তর
সঠিক উত্তর:
নির্বাহী
ব্যাখ্যা
• 'Executive' এর বাংলা পরিভাষা - নির্বাহী

অন্যদিকে, 
• 'High Official' এর বাংলা পরিভাষা - ঊর্ধ্বতন কর্মকর্তা।
• 'Manager' এর বাংলা পরিভাষা - ব্যবস্থাপক।
• 'Editor' এর বাংলা পরিভাষা - সম্পাদক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১০.
কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ?
  1. করিতকর্মা
  2. দুরাবস্থা
  3. নিরপরাধী
  4. বিবিধপ্রকার
সঠিক উত্তর:
করিতকর্মা
উত্তর
সঠিক উত্তর:
করিতকর্মা
ব্যাখ্যা
করিতকর্মা - শব্দটির প্রয়োগ শুদ্ধ। 
- 'করিতকর্মা' শব্দের অর্থ - কর্মকুশল; কৃতী। 

অন্যদিকে,
• 'দুরাবস্থা', সন্ধি বিষয়ক অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: দুরবস্থা।

• 'নিরপরাধী', সমাস-ঘটিত অপপ্রয়োগ। 
এর শুদ্ধরূপ: নিরপরাধ। 

• 'বিবিধপ্রকার', সমার্থ শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: বিবিধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
অনুসর্গের উদাহরণ নয় কোনটি?
  1. ধীরে, সুস্থে
  2. মাঝে, মধ্যে
  3. সাথে, পাশে
  4. সম্মুখে, পিছনে
সঠিক উত্তর:
ধীরে, সুস্থে
উত্তর
সঠিক উত্তর:
ধীরে, সুস্থে
ব্যাখ্যা
অনুসর্গ:
যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন -
- সে কাজ ছাড়া কিছুই বোঝে না।
এই বাক্যে ‘ছাড়া' একটি অনুসর্গ।
- কোন পর্যন্ত পড়েছ?
এই বাক্যে 'পর্যন্ত' একটি অনুসর্গ।

কয়েকটি অনুসর্গের উদাহরণ:
অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

• যেসব শব্দের পরে অনুসর্গ বসে, সেসব শব্দের সঙ্গে ‘-কে’, ‘-র’ ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে।
যেমন -
তোমাকে দিয়ে এ কাজ সম্ভব।
সে পরীক্ষার জন্য পড়ছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
'জাত' অর্থে প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. টেকো
  2. ধেনো
  3. নেয়ে
  4. মেঠো
সঠিক উত্তর:
ধেনো
উত্তর
সঠিক উত্তর:
ধেনো
ব্যাখ্যা
• 'জাত' অর্থে প্রত্যয় সাধিত শব্দ: ধান → ধেনো

অন্যদিকে,
• টাক → টেকো = যুক্ত অর্থে।
• না → নেয়ে = নৈপুণ্য অর্থে।
• মাঠ → মেঠো = সংশ্লিষ্ট অর্থে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯, ২০২২ সংস্করণ)।
১৩.
'ইতর বিশেষ' বাগ্‌ধারাটির অর্থ -
  1. অপছন্দনীয়
  2. অভদ্র
  3. অপদার্থ
  4. প্রভেদ
সঠিক উত্তর:
প্রভেদ
উত্তর
সঠিক উত্তর:
প্রভেদ
ব্যাখ্যা
• 'ইতর বিশেষ' বাগ্‌ধারাটির অর্থ - প্রভেদ

অন্যদিকে,
• 'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'অষ্টকপাল' বাগ্‌ধারাটির অর্থ - হতভাগ্য।
• 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।