পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৩ জানুয়ারি, ২০২৫সময়50 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পদের নাম: ল্যাব সহকারী/গবেষণা সহকারী (কলেজ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২২.১০.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৩ জানুয়ারি, ২০২৫ · ৭০ প্রশ্ন

.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর নিচ দিয়ে নির্মিত হয়েছে?
  1. শঙ্খ
  2. কর্ণফুলী
  3. হালদা
  4. বাঁকখালী
ব্যাখ্যা
⇒ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্ণফুলী নদীর নিচ দিয়ে নির্মিত হয়েছে।

বঙ্গবন্ধু টানেল:
- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ বাংলাদেশের প্রথম বহুলেন সড়ক টানেল উদ্বোধন করা হয়েছে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮শে অক্টোবর ২০২৩ সালে টানেলটি উদ্বোধন করেন।
- বাংলাদেশ সরকার এটির নামকরণ করেছে বঙ্গবন্ধু টানেল।
- দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেল এটি।
- মোট দৈর্ঘ্য – ৯.৩৯ কিমি।
- মূল টানেলের দৈর্ঘ্য – ৩.৩১৫ কিমি অথবা ৩.৩২ কিমি।
- এপ্রোচ সড়কের দৈর্ঘ্য – ৫.৩৫ কিমি।
- টানেলের ধরন – দুই লেনের ডুয়েল টানেল।
- প্রবেশপথ – চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কাছে, কর্ণফুলী নদীর ভাটির দিকে নেভি কলেজের কাছে।
- বহির্গমন – আনোয়ারা প্রান্তে সার কারখানার কাছে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা, ২৮ অক্টোবর ২০২৩।
.
'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?
  1. শেখ রেহানা
  2. অধ্যাপক আনিসুজ্জামান
  3. শেখ হাসিনা
  4. তোফায়েল আহমেদ
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী:
- ‘অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা বই।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় ২০১২ সালে।
- অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও। আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।
- ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা।
- এই প্রকাশনার সাথে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল।
- বাংলা ভাষা ছাড়াও ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।
- ফরাসি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী' অনুবাদ করেন - প্রফেসর ফ্রান্স ভট্টাচারিয়া।
- ইতালীয় ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী' অনুবাদ করেন - আন্না কোক্কিয়ারেল্লা।
- 'অসমাপ্ত আত্মজীবনী' জাপানী ভাষায় অনুবাদ করেন - কাজুহিরো ওয়াতানাবে।
- ইংরেজিতে এই বইয়ের ভাষান্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ফকরুল আলম।

তথ্যসূত্র - অসমাপ্ত আত্মজীবনী, দৈনিক প্রথম আলো, ১৪ই আগস্ট ২০২০ এবং বিবিসি বাংলা, ১৯ জুন ২০১২।
.
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. গুজরাট
  2. কাঠমান্ডু
  3. কলম্বো
  4. ঢাকা
ব্যাখ্যা
সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মোঃ গোলাম সারোয়ার।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর ভারত,
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলংকা,
- সার্ক কৃষিবিষয়ক কেন্দ্র ও আবহাওয়া গবেষণা কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ,
- সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল,
- সার্ক শক্তি কেন্দ্র: পাকিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।
.
বলকান রাষ্ট্র নয় কোনটি?
  1. রোমানিয়া
  2. বলিভিয়া
  3. আলবেনিয়া
  4. বুলগেরিয়া
ব্যাখ্যা
⇒ বলিভিয়া বলকান রাষ্ট্র নয়।

বলকান রাষ্ট্র:
- বলকান রাষ্ট্রগুলি হলো ইউরোপের দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি গ্রুপ, যা বলকান উপদ্বীপে অবস্থিত।
- এই অঞ্চলে একাধিক দেশের সমষ্টি রয়েছে, এবং এগুলির মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক, জাতিগত এবং ঐতিহাসিক বৈচিত্র্য রয়েছে।

বলকান রাষ্ট্র:
• আলবেনিয়া,
• বসনিয়া ও হেরজেগোভিনা
• বুলগেরিয়া
• ক্রোয়েশিয়া
• কসোভো
• মন্টেনেগ্রো
• উত্তর মেসিডোনিয়া
• রোমানিয়া
• সার্বিয়া
• স্লোভেনিয়া।
- গ্রীস ও তুরস্ক ভৌগোলিকভাবে আংশিক বলকান অঞ্চলে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
.
ডং কোন দেশের মুদ্রা?
  1. দক্ষিণ কোরিয়া
  2. ভিয়েতনাম
  3. লাওস
  4. ম্যাকাও
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
.
সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে?
  1. সন্দ্বীপ
  2. হাতিয়া
  3. ভাসানচর
  4. মনপুরা
ব্যাখ্যা
- সাগর তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে সাগর দ্বীপ সন্দ্বীপকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতায় আনা হয়েছে।
- ২০১৮ সালের ১৫ নভেম্বর সাবমেরিন ক্যাবলের সাহায্যে সন্দ্বীপে জাতীয় গ্রিড থেকে প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
- চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ সাগর তলদেশে এই সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে।
- এতে সন্দ্বীপের চার লাখ অধিবাসী গ্রিড বিদ্যুৎ সুবিধার আওতায় এলো।
- সাবমেরিন ক্যাবল স্থাপনের ফলে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হয়।
- উপকূল থেকে ১৫ কিলোমিটারের ৩৩ কেভির দুইটি ক্যাবল স্থাপনের মাধ্যমে গ্রিড সংযোগ স্থাপন করা হয়েছে।
- এছাড়া সন্দ্বীপে  ১৬ ও সীতাকুণ্ডে ১০ কিলোমিটার ওভার হেড লাইন (মাটির ওপর) স্থাপন করা হয়েছে।
- প্রাথমিকভাবে একটি ক্যাবলের মাধ্যমে ১০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করা হয়েছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
.
মাদিবা কোন বিশ্বনেতার ডাক নাম?
  1. ফিদেল ক্যাস্ট্রো
  2. মাহাথির মোহাম্মদ
  3. বারাক ওবামা
  4. লেনসন ম্যান্ডেলা
ব্যাখ্যা
⇒ মাদিবা নেলসন ম্যান্ডেলার ডাক নাম।

নেলসন ম্যান্ডেলা:
- ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এমভেজোতে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন কালো জাতীয়তাবাদী নেতা।
- দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান করেন।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী বিচ্ছিন্নতার বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- 'লং ওয়াক টু ফ্রিডম' যা তার প্রথম জীবন এবং কারাগারে থাকা বছরগুলির বিবরণ দেয়, ১৯৯৪ সালে প্রকাশিত হয়েছিল।
- নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে মারা যান।

তথ্যসূত্র - Britannica.com
.
GUI-এর পূর্ণরূপ কী?
  1. Graphical User Instrument
  2. Graphical Unified Interface
  3. Graphical User Interface
  4. Graphical United Instrument
ব্যাখ্যা
চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল (GUI) অপারেটিং সিস্টেম:
- GUI এর পূর্ণরূপ হচ্ছে Graphical User Interface.
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ করতে হয় না।
- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
২০১৮ সালে মহিলা T-20 এশিয়া কাপ ক্রিকেটে কোন দেশ শিরোপা জিতেছে?
  1. পাকিস্তান
  2. বাংলাদেশ
  3. ভারত
  4. শ্রীলংকা
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে এটি আর গুরুত্বপূর্ণ নয়।]

২০২২ নারী টি-২০ এশিয়া কাপ:
- শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলংকা।
- টুর্নামেন্টের নবম আসরের ফাইনালে শ্রীলংকা ৮ উইকেটে হারিয়েছে ভারতকে।
- ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো শ্রীলংকা।
- দুই ফরম্যাট মিলিয়ে রেকর্ড সাতবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত।

তথ্যসূত্র - ক্রিকইনফো, বাসস।
১০.
ছিটমহল বিনিময় কার্যক্রম শুরু হয় কোন তারিখে?
  1. ৩১.৭.২০১৬
  2. ৩১.৭.২০১৪
  3. ৩১.৭.২০১৯
  4. ৩১.৭.২০১৫
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী ছিদ্মহল বিনিময়:
- ছিটমহল বিনিময় কার্যকর হয় ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে।
- বাংলাদেশ ভারতের মধ্যে মোট ১৬২ টি ছিটমহল বিনিময় হয়।
- বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত।
- ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশের ভাগে অন্তর্ভুক্ত ১৭,১৬০ একর জায়গা।
- ভারতের ভাগে অন্তর্ভুক্ত ৭১১০ একর জায়গা।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১১.
অলিম্পিক ২০২১-এ দ্রুততম মানব কে হয়েছেন?
  1. মার্সেল জ্যাকব
  2. গ্যাটলিন
  3. উসাইন বোল্ট
  4. ফ্রেড কারলি
ব্যাখ্যা
- অলিম্পিক ২০২১-এ দ্রুততম মানব হয়েছেন মার্সেল জ্যাকব।
- তিনি একজন ইতালিয়ান।
- ১০০ মিটারে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন বিশ্বের দ্রুততম মানব।

উল্লেখ্য,
- ১০০ মিটার দৌড়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি, যিনি সময় নিয়েছেন ৯.৮৪ সেকেন্ড।
- ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার স্প্রিন্টার আন্দ্রে দি গ্রাস।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
১২.
২০২১ সালে SDG's অগ্রগতি পুরস্কার পেয়েছেন-
  1. শেখ হাসিনা
  2. জেসিন্ডা আর্ডেন
  3. অ্যাঞ্জেলা মার্কেল
  4. জাস্টিন ট্রুডো
ব্যাখ্যা
‘এসডিজি অগ্রগতি পুরস্কার’:
- ২০২১ সালে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ পেয়েছেন শেখ হাসিনা।
- জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) পুরস্কারটি দেয়।
- দারিদ্র্য দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।
- টেকসই উন্নয়নের জন্য বাস্তবভিত্তিক সমাধান জোরদারে বিশ্বের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের কাজে লাগানোই এই প্লাটফর্মের লক্ষ্য।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
১৩.
পৃথিবীর গভীরতম খালের নাম কী?
  1. গ্র্যান্ড খাল
  2. পানামা খাল
  3. সুয়েজ খাল
  4. অক্কানেম খাল
ব্যাখ্যা
⇒ পৃথিবীর গভীরতম খালের নাম পানামা খাল।

পানামা খাল:
- বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ রুট।
- পানামা প্রজাতন্ত্রের বুক চিরে বয়ে চলা কৃত্রিম খালটি জাহাজ চলাচলের জন্য ১৯০৪ সালে খনন করা হয় যেটি বিশ্ববাসীর কাছে পানামা খাল হিসেবে সমাধিক পরিচিত।
- ১৯০৪ সালে এর খনন কাজ শুরু হয় এবং ১৯১৪ সালে সমাপ্ত হয়।
- পানামা খালের দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার এবং প্রস্থ ৩০ থেকে ৯০ মিটার পর্যন্ত।
- তবে গভীর জলভাগ থেকে এর দৈর্ঘ্য হিসেব করলে এর দৈর্ঘ্য দাঁড়ায় ৮২ কিলোমিটার।
- গভীরতা স্থানভেদে ৪৬ থেকে ৮৫ ফুট।
- এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ কে পৃথক করেছে।
- এই খাল নির্মাণের ফলে যুক্তরাষ্ট্রে পুর্ব থেকে পশ্চিম উপকূলে চলাচলকারী জাহাজ গুলোর পথ প্রায় ১৫ হাজার কিলোমিটার হ্রাস পেয়েছে।

তথ্যসূত্র - এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
১৪.
বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা কে করেন?
  1. কামরুল হাসান
  2. শিল্পী শাহাবুদ্দিন
  3. এস এম সুলতান
  4. শিবনারায়ণ দাস
ব্যাখ্যা
⇒ শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।

জাতীয় পতাকা:
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রদের পক্ষে পতাকাটি উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব।।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২ ও দৈনিক কালের কন্ঠ, ২ মার্চ ২০২৩।
১৫.
কবি জসীমউদ্‌দীনের 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
  1. তত্ত্ববোধিনী পত্রিকা
  2. ধূমকেতু
  3. কল্লোল
  4. কালি ও কলম
ব্যাখ্যা
'কবর' (কবিতা):
- 'কবর' কবিতাটি কবি জসীমউদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭) এর অন্তর্ভুক্ত।
- কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'কল্লোল' পত্রিকায়।
- এটি মত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮ টি পঙক্তি আছে।

কবর
  জসীম উদ্‌দীন

এই খানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৬.
You had better_________ the offer.
  1. than
  2. welcomed
  3. accept
  4. accepted
ব্যাখ্যা
• Complete Sentence: You had better accept the offer.

• Had better এর ব্যবহার:
- Had better- এর অর্থ তবুও/ বরং ভালো।
- 'Had better' unreal past, ইহা present/future tense এর অর্থ প্রকাশ করে।
- Had better এর পর সর্বদা verb এর base form বসে।
- Structure: Subject + had better + verb এর base form + -------

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৭.
He ran fast lest he________miss the train.
  1. can
  2. should
  3. may
  4. might
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - should.
- Complete sentence: He ran fast lest he should miss the train.

• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে।
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে বা সেই ভয়ে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/not/never বসে না
- Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।

• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might/be + be + V3 + complement.
- এখানে, should/might দুটোর মধ্যে - should অধিক গ্রহণযোগ্য।

• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- Hesitant to speak out lest he be fired.
১৮.
'I have a cat'. Make it Passive.
  1. A cat is being had by me.
  2. A cat has been had by me.
  3. A cat have been had by me.
  4. A cat is had by me.
ব্যাখ্যা
• এই প্রশ্নটি ইংরেজি ভাষার passive voice সম্পর্কে। সাধারণত, active voice-এ কোনো বাক্যে কর্তা (subject) কাজটি করে এবং ক্রিয়া (verb) দ্বারা কর্ম (object) প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ: "I have a cat." এখানে "I" (কর্তা) কাজটি করছে এবং "a cat" (কর্ম) প্রভাবিত হচ্ছে।

- Passive voice-এ এই বাক্যটি এমনভাবে পরিবর্তিত হয় যে, কর্মটি (যেটি পূর্বে প্রভাবিত ছিল) এখন বাক্যের প্রধান অংশ হয় এবং কর্তা দ্বিতীয় স্থান পায়।

উদাহরণ:
- Active voice: "I have a cat."
- Passive voice: "A cat is had by me."
১৯.
Sayeed said, "I was busy." বাক্যটির indirect speech
  1. Sayeed said that I was busy.
  2. Sayeed said that he was busy.
  3. Sayeed that I had been busy.
  4. Sayeed said that he had been busy.
ব্যাখ্যা
• Direct Speech: Sayeed said, "I was busy."
• Indirect Speech: Sayeed said that he had been busy.

- এই প্রশ্নে দেওয়া বাক্যটি Indirect Speech (পরোক্ষ বক্তৃতা) এর রূপান্তর সম্পর্কে।

- প্রথমে Direct Speech (সরাসরি বক্তৃতা) হিসেবে মূল বাক্যটি ছিল:
- Sayeed said, "I was busy."
- এখন, Indirect Speech-এ এই বাক্যটি রূপান্তর করার সময় কিছু নিয়ম অনুসরণ করতে হয়, যেমন:
- Reporting verb – "said" থাকে যেমন আছে।

- Pronoun (সর্বনাম) – "I" পরিবর্তন হয়ে "he" হবে, কারণ Sayeed বলছে।
- Tense পরিবর্তন – সরাসরি বক্তৃতায় যদি অতীত কাল থাকে, তবে Indirect Speech-এ তা এক ধাপ পেছনে চলে যায়।
- অর্থাৎ, "was" হয়ে "had been" হয়ে যাবে, কারণ এটি অতীতের কথাকে নির্দেশ করছে।

- এটি সঠিক, কারণ এখানে "I" হয়ে "he" এবং "was" হয়ে "had been" হয়েছে।
- তাহলে সঠিক উত্তর ঘ) Sayeed said that he had been busy.
২০.
We need to buy some new _______.
  1. furnishers
  2. furniture
  3. furnisher
  4. furnitures
ব্যাখ্যা
• Complete Sentence: We need to buy some new furniture.

• Furniture- শব্দটি countable/uncountable noun উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়।
- Furniture সাধারণত singular হিসেবে ব্যবহৃত হয়, অবশ্য কিছু বিশেষ ক্ষেত্রে plural হিসেবে ব্যবহৃত হয়।

• এরকম আরো কিছু noun হচ্ছে:
- Alphabet,
- Information,
- Issue,
- Offspring,
- Poetry,
- Scenery.

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
২১.
We need as _______ people as possible.
  1. many
  2. much
  3. must
  4. enough
ব্যাখ্যা
• many (ক)
- ব্যবহার: "many" শব্দটি গণনা করা যায় এমন বস্তু বা মানুষ নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়।
- উদাহরণ: "We need as many people as possible."
- ব্যাখ্যা: এখানে "people" (মানুষ) গণনা করা যায়, তাই "many" সঠিক হবে।
- সঠিক উত্তর: ক) many

• much (খ)
- ব্যবহার: "much" শব্দটি সাধারণত অগণনীয় বা পরিমাণ নির্ধারণ করা যায় এমন বস্তু নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়, যেমন "water" বা "time"।
- উদাহরণ: "We need much water."
- ব্যাখ্যা: "people" এখানে গণনা করা যায়, তাই "much" সঠিক নয়।
- ভুল উত্তর: খ) much

• must (গ)
- ব্যবহার: "must" একটি পূর্ব শর্ত বা বাধ্যবাধকতা নির্দেশক শব্দ। এটি প্রয়োজনীয়তা বা বাধ্যতামূলকতা বোঝাতে ব্যবহৃত হয়।
- উদাহরণ: "You must study hard."
- ব্যাখ্যা: এখানে "must" শব্দটি সঠিক নয়, কারণ এখানে মানুষের সংখ্যা নিয়ে কিছু বলার প্রয়োজন।
- ভুল উত্তর: গ) must

• enough (ঘ)
- ব্যবহার: "enough" শব্দটি যতটুকু প্রয়োজন বা যতটুকু যথেষ্ট বোঝাতে ব্যবহৃত হয়।
- উদাহরণ: "We have enough time."
- ব্যাখ্যা: "enough" এখানে বাক্যের মধ্যে উপযুক্ত নয়, কারণ "people" (মানুষ) গণনা করা যায় এবং এখানে এর পরিমাণের প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে।
- ভুল উত্তর: ঘ) enough

- সঠিক উত্তর: ক) many
- কারণ "people" একটি গণনা করা যায় এমন বস্তু, এবং তাই "many" সঠিক শব্দ।

• Complete Sentence: We need as many people as possible.
২২.
Juthy will discuss the issue with Mizan ________ phone.
  1. in
  2. over
  3. by
  4. on
ব্যাখ্যা
• Complete Sentence: Juthy will discuss the issue with Mizan by phone.

- Phone শব্দটির পূর্বে by বসে। কিন্তু the phone এর পূর্বে over/on বসে।

- By phone: The company can be reached by phone on this number.
- Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
- On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.

Source: Cambridge Dictionary.
২৩.
Which of the following statements is correct?
  1. If I am a bird
  2. If I was a bird.
  3. If I a bird.
  4. If I were a bird.
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- If I were a bird.

• If যুক্ত sentence এর প্রথম অংশ past indefinite tense হলে পরের অংশে subject এর পর would/could + verb এর present from হবে।
- If + were + extension, would/could/might + Verb এর present form.

Example:
- If I knew the answer, I would tell you.
- If I were you, I would take the money.
- If I were a bird, I would fly to you.
- If I were rich, I would help the poor.
২৪.
The word 'precedence' means-
  1. example
  2. priority
  3. elderly
  4. case
ব্যাখ্যা
• The word 'precedence' means - priority.

• Precedence (noun):
English Meaning: the condition of being considered more important than someone or something else; priority in importance, order, or rank.
Bangla Meaning: অগ্রপদ বা অগ্রবর্তিতার অধিকার; অগ্রাধিকার; অগ্রগণ্যতা।

• Synonym:
- priority, outweigh, supersede, prevail over, come before.
- Antonym: Backburner.

• Priority (noun)
English Meaning: the quality or state of being prior.
Bangla Meaning: অন্যের আগে কোনো কিছু পাওয়া বা করার অধিকার; অগ্রাধিকার।

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
• Example (noun)
- উদাহরণ।

• Elderly (adjective)
- বয়োজ্যেষ্ঠ; প্রৌঢ়; প্রবীণ।

• Case (noun)
- ঘটনা; প্রকৃত অবস্থা; ব্যাপার; কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে সম্পর্কিত বিশেষ পরিস্থিতি; মামলা; মোকদ্দমা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
3. Cambridge Dictionary.
4. Merriam-Webster Dictionary.
২৫.
What is the meaning of the idiom _______ 'finger in the pie'?
  1. involving in something
  2. uninterested in something
  3. getting out of something
  4. showing disliking
ব্যাখ্যা
• Complete Sentence: The meaning of the idiom _______ 'finger in the pie' - involving in something.

• Have a finger in the pie (idiom):
- English Meaning - To be involved in something, often when your involvement is not wanted.
- Bangla Meaning - কোন কাজে বিজড়িত হত্তয়া।

Example Sentence -
- When new projects were under consideration he was in a position to have a finger in the pie, and he was able to borrow freely from a local bank in which he was a director.

Source: Cambridge Dictionary.
২৬.
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে- সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
  1. It is raining from morning.
  2. It has been raining from morning.
  3. It has been drizzling since morning.
  4. It is drizzling since morning
ব্যাখ্যা
• গুড়িগুড়ি বৃষ্টি হওয়া = drizzling.
- Drizzling এর ভেতরেই বৃষ্টি (বাংলা অর্থ অনুযায়ী Subject) আছে।
- এ হিসেবে ইংরেজিতে বাক্যটি Subject শূন্য হয়ে যায়। যেখানে Subject নেই, সেখানে Subject হিসেবে It বসে।

- আর পূর্ব থেকে শুরু হয়ে কোন কাজ চলছে বুঝালে সেটা Perfect Continuous Tense হয়।
- পাশাপাশি পূর্ব থেকে শুরু হয়ে কোন কাজ চলছে বুঝালে, থেকে অর্থে from না বসে since ব্যবহৃত হয়।

- এ হিসেবে সঠিক উত্তর (গ)।
২৭.
Iron is_______ useful metal.
  1. an
  2. the
  3. a
  4. none
ব্যাখ্যা
• Useful [ইঊস্‌ফুল্‌] (adjective):
- দরকারি; কাজের; উপকারী; হিতকর; ব্যবহার্য; প্রয়োজনীয়।

• কোন vowel- এর উচ্চারণ 'ইউ' বা 'ওয়া' হলে তার পূর্বে a হয়।
যেমন- a European, a Union, a University, a useful metal etc.

Source: Applied English Grammar & Composition by P. C. Das, Accessible Dictionary by Bangla Academy.
২৮.
Choose the correct sentence
  1. Rich is not always happy.
  2. The rich is not always happy.
  3. The rich is not happy always.
  4. The rich are not always happy.
ব্যাখ্যা
• Correct Sentence: The rich are not always happy.

• A, An & The কে article বলে।
• Article দুই প্রকার।
যেমন:
1. Indefinite: A, An.
2. Definite: The.

- The rich are not always happy.
- Adjective যদি জাতিকে নির্দেশ করে তাহলে এর পূর্বে the বসে এবং এটি plural commom noun হয়ে যায়। বাক্যে rich দ্বারা সকল ধনীকে বুঝিয়েছে এরফলে এর পূর্বে the বসেছে।
২৯.
The word 'precedence' means-
  1. example
  2. priority
  3. elderly
  4. case
ব্যাখ্যা
• The word 'precedence' means - priority.

• Precedence (noun):
English Meaning: the condition of being considered more important than someone or something else; priority in importance, order, or rank.
Bangla Meaning: অগ্রপদ বা অগ্রবর্তিতার অধিকার; অগ্রাধিকার; অগ্রগণ্যতা।

• Synonym:
- priority, outweigh, supersede, prevail over, come before.
- Antonym: Backburner.

• Priority (noun)
English Meaning: the quality or state of being prior.
Bangla Meaning: অন্যের আগে কোনো কিছু পাওয়া বা করার অধিকার; অগ্রাধিকার।

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
• Example (noun)
- উদাহরণ।

• Elderly (adjective)
- বয়োজ্যেষ্ঠ; প্রৌঢ়; প্রবীণ।

• Case (noun)
- ঘটনা; প্রকৃত অবস্থা; ব্যাপার; কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে সম্পর্কিত বিশেষ পরিস্থিতি; মামলা; মোকদ্দমা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
3. Cambridge Dictionary.
4. Merriam-Webster Dictionary.
৩০.
What is the synonym of the word 'pauper'?
  1. destitution
  2. fortune
  3. affluence
  4. opulence
ব্যাখ্যা
• pauper (noun)
- Bangla Meaning: নিঃস্ব; কপর্দকশূন্য; জীবিকা নির্বাহের সামর্থ্যহীন; ভিখারি; অন্যের কৃপায় যার জীবননির্বাহ নির্ভরশীল।

- ক) destitution – এটি "দারিদ্র্য" বা "অভাব" বোঝায়। এটি 'pauper' শব্দের সাথে সম্পর্কিত কারণ 'pauper' অর্থে একজন দরিদ্র বা দারিদ্র্যপীড়িত ব্যক্তি বোঝানো হয়।
- খ) fortune – এর মানে হলো "ধন" বা "সৌভাগ্য", যা পওপার শব্দের বিপরীত।

- গ) affluence – এর মানে হলো "ধন-সম্পত্তির পূর্ণতা" বা "ধনশালী হওয়া", যা পওপার শব্দের বিপরীত অর্থ প্রদান করে।
- ঘ) opulence – এর মানে "অত্যধিক ধন-সম্পত্তি" বা "ভব্যতা", যা পওপার শব্দের বিপরীত।

- অতএব, সঠিক উত্তর হবে ক) destitution.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
Patience is a virtue. Here the word 'patience'-
  1. adjective
  2. adverb
  3. noun
  4. Pronoun
ব্যাখ্যা
• Patience (noun):
• English meaning: the capacity, habit, or fact of being patient.
• Bengali Meaning: ধৈর্য; সহিষ্ণুতা।

Synonyms: Tolerance, Willingness.
Antonyms: Impatience.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩২.
I water the plants. The word 'water' is used as
  1. Noun
  2. Pronoun
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
• I water the plants. The word 'water' is used as a Verb.
→ এখানে, 'water' শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
→ I = Subject, the plants = object এবং এর মাঝে 'water' verb হিসেবে বসেছে।

• Water can be used as both a noun and a verb.

• Water (verb): জলসেচন করা; পানি (ছিটিয়ে) দেওয়া।
→ অনেক বহুল প্রচলিত noun আছে যেগুলো verb হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন- home, interest, water etc.
এখানে, প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে water গাছে পানি দেওয়া বুঝায়।
৩৩.
Choose the correct tag question. 'Anjuman knows how to swim _____?
  1. don't she
  2. does she
  3. doesn't she
  4. do she
ব্যাখ্যা
• Anjuman knows how to swim- এটি Present Indefinite tense এর উদাহরণ।
- Statement affirmative হলে tag হবে negative interrogative.
- Affirmative sentence এর tense present indefinite হলে tag গঠন করার নিয়ম: Auxiliary verb + n't + pronoun + ?
- এখানে Anjuman, third person singular number হওয়ায় tag question এর auxiliary verb হবে does এবং pronoun হিসেবে 'she' ব্যবহৃত হবে।

• Complete sentence টি হবে - Anjuman knows how to swim, doesn't she?

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৩৪.
Select the feminine gender
  1. Nun
  2. Bishop
  3. Clergy
  4. Hare
ব্যাখ্যা
- ক) Nun: এটি একটি Feminine Gender, যা খ্রিস্টধর্মে ধর্মীয় জীবনে উৎসর্গীকৃত নারীদের বোঝায়।
- খ) Bishop: এটি একটি Masculine Gender, যা খ্রিস্টধর্মে উচ্চপদস্থ ধর্মীয় পুরোহিতদের বোঝায়।

- গ) Clergy: এটি Common Gender - এর ক্ষেত্রেই ব্যবহৃত হয়।
- ঘ) Hare: এটি Common Gender বোঝায়, তবে "Hare" শব্দটি পুরুষ বা স্ত্রী খরগোশকে নির্দেশ করতে পারে।

- এই প্রশ্নে সঠিক উত্তর ক) Nun, কারণ এটি স্পষ্টভাবে Feminine Gender.
৩৫.
The greater the demand. _____the price
  1. high
  2. the higher
  3. the highest
  4. highest
ব্যাখ্যা
• The greater the demand, the higher the price.

- সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে parallelism নীতি অনুসরণ করতে হয়।
- The + comparative degree….the comparative degree হয়।
- সুতরাং, The greater the demand the higher the price.

More Example:
1. The more you practice, the better you'll become at playing the piano.
2. The earlier you start studying, the easier the exam will be.

3. The more effort you put into your work, the greater your success will be.
4. The faster he runs, the happier he feels.

5. The more they save, the more they can invest in their future.
6. The older she gets, the wiser she becomes.
৩৬.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৮৯
  2. ৭০
  3. ১৭০
  4. ১৪২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান: 
লঘিষ্ঠ সংখ্যাটি হবে ১২, ১৮ এবং ২৪ ল.সা.গু থেকে ২ কম 

১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু = ৭২ 
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৭২ - ২ = ৭০
৩৭.
a + b = 7 এবং a2 + b2 = 25 হলে ab এর মান কোনটি?
  1. 12
  2. 10
  3. 6
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং a2 + b2 = 25 হলে ab এর মান কোনটি?

সমাধান:
দেওয়া আছে
a + b = 7
a2 + b2 = 25

আমরা জানি
(a + b)2 = a2 + b2 + 2ab
বা, 72 = 25 = 2ab
বা, 49 - 25 = 2ab
বা, 2ab = 24
∴ ab = 12
৩৮.
3x3 + 2x2 - 21x - 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-
  1. x + 2
  2. x - 2
  3. x + 1
  4. x - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3x3 + 2x2 - 21x - 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-

সমাধান:
ধরি
f(x) = 3x3 + 2x2 - 21x - 20
⇒ f(- 1) = 3(- 1)3 + 2(- 1)2 - 21(- 1)  - 20
⇒ f(- 1) = 3(- 1) + 2 × 1 + 21 - 20
⇒ f(- 1) = - 3 + 2 + 21 - 20
⇒ f(- 1) = 23 - 23
∴ f(- 1) = 0

(x + 1), 3x3 + 2x2 - 21x - 20 রাশিটির একটি উৎপাদক।
৩৯.
+ ২ + ৩ +...............+ ৫০ = কত?
  1. ৩৫৭২৫
  2. ৪২৯২৫
  3. ৪৫৫০০
  4. ৪৭২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ২ + ৩ +...............+ ৫০ = কত?

সমাধান:
+ ২ + ৩ +...............+ ৫০ = {৫০(৫০+ ১)(২ × ৫০ + ১)}/৬
= (৫০ × ৫১ × ১০১)/৬
= ৪২৯২৫
৪০.
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
  1. ৩৮ বছর
  2. ৪১ বছর
  3. ৪৫ বছর
  4. ৪৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?

সমাধান:
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর
পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৩ × ৩৭) বছর = ১১১ বছর

পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = (২ × ৩৫) বছর
= ৭০ বছর

মাতার বয়স = (১১১ - ৭০) বছর
= ৪১ বছর
৪১.
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ৫০%
  2. ৩০%
  3. ৩৩%
  4. ৩১%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
 
সমাধান:
৩টির ক্রয়মূল্য ১ টাকা
১ টির ক্রয়মূল্য ১/৩ টাকা

২টির বিক্রয়মূল্য ১ টাকা
১টির বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ হয় =(১/২) - (১/৩)
= (৩ - ২)/৬ টাকা
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৩ × ১০০)/৬
= ৫০ টাকা
৪২.
ক ও খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা একটি কাজ ২০ দিনে করতে পারলে, খ- একা কাজটি কতদিনে করতে পারবে?
  1. ২৫ দিনে
  2. ৩৫ দিনে
  3. ৪০ দিনে
  4. ৩০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে = ১ টি কাজ
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের = ১/১২ অংশ

ক একা ২০ দিনে করতে পারে = ১ টি কাজ
ক একা ১ দিনে করতে পারে কাজটির = ১/২০ অংশ

∴ খ একা ১ দিনে করতে পারবে কাজের = (১/১২) - (১/২০) অংশ
= ১/৩০ অংশ

খ একা ১/৩০ অংশ করতে পারে = ১ দিনে
খ একা সম্পূর্ণ অংশ করতে পারে = ৩০ দিনে
৪৩.
48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটির কত উঁচুতে ভেঙ্গেছিল?
  1. 14 মিটার
  2. 18 মিটার
  3. 16 মিটার
  4. 20 মিটার
ব্যাখ্যা
 প্রশ্ন: 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটির কত উঁচুতে ভেঙ্গেছিল?

সমাধান: 

ধরি,
খুটিটি x মিটার উচুতে ভেঙ্গেছিল।
∴ অপর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (48 - x) মিটার
sinθ = x/(48 - x)
sin30° = x/(48 - x)
বা, 1/2 = x/(48 - x)
বা, 2x = 48 - x
বা, 2x + x = 48
বা, 3x = 48
∴ x = 16
৪৪.
x + y = 7 এবং xy = 10 হলে (x - y)2 এর মান কত?
  1. 3
  2. 6
  3. 9
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 এবং xy = 10 হলে (x - y)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x + y = 7 
xy = 10

আমরা জানি
(x - y)2 = (x + y)2 - 4xy
⇒ (x - y)2 = 72 - 4 × 10
⇒ (x - y)2 = 49 - 40
∴ (x - y)2 = 9
৪৫.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ১৮০
  2. ২৭০
  3. ৩৬০
  4. ৫৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার
১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার
= ৩/২ বার

গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি
গাড়ির চাকা ৩/২ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০× ৩)/২ ডিগ্রি
=৫৪০ ডিগ্রি
৪৬.
বার্ষিক (৯/২)% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা সুদে আসলে ৮২৬ টাকা হবে?
  1. ৪৫৮ টাকা
  2. ৬৫০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৭২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক (৯/২)% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?

সমাধান: 
১০০ টাকার ১ বছরের সুদ ৯/২ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৯ × ৪)/২ টাকা =১৮ টাকা

তাহলে সুদাসল = (১০০ + ১৮ টাকা) = ১১৮ টাকা

সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০ টাক
∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল = (১০০ × ৮২৬)/১১৮ টাকা
=  ৭০০ টাকা।
৪৭.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ১৫৬ বর্গফুট
  2. ১২৮ বর্গফুট
  3. ১৬৪ বর্গফুট
  4. ২১৮ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ৮ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য  = √২ × ৮ ফুট
= ৮√২ 

অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৮√২ ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(৮√২) 
= ৬৪ × ২ বর্গফুট 
= ১২৮ বর্গফুট
৪৮.
1 + 2 + 3 +.................. + 99 = কত?
  1. 4650
  2. 4750
  3. 4850
  4. 4950
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + 4 + ……………. + 99 = কত? 

সমাধান:
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2

∴  99 স্বাভাবিক সংখ্যার সমষ্টি = 99(99 + 1)/2
= (100 × 99)/2
= 50  × 99
= 4950
৪৯.
১.১, .০১ ও .০০১১-এর সমষ্টি কত?
  1. ০.০১১১১
  2. ১.১১১১
  3. ১১.১১০১
  4. ১.১০১১
ব্যাখ্যা
প্রশ্ন: ১.১, .০১ ও .০০১১-এর সমষ্টি কত?

সমাধান:
১.১ + .০১ + .০০১১ = ১.১১১১
৫০.
x2 - 8x - 8y + 16 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
  1. - 2xy
  2. 8xy
  3. 6xy
  4. 2xy
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 8x - 8y + 16 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
x2 - 8x - 8y + 16 + y2
= x2 + y2 + (- 4)2 + 2. x.( - 4) + 2.y.(- 4) + 2.x.y - 2xy
= (x + y - 4)2 - 2xy

x2 - 8x - 8y + 16 + y2 এর সাথে 2xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।
৫১.
মুনীর চৌধুরীর 'মুখরা রমণী বশীকরণ' একটি-
  1. উপন্যাস
  2. ছোটগল্প
  3. প্রবন্ধ
  4. অনুবাদ নাটক
ব্যাখ্যা
'মুখরা রমণী বশীকরণ' নাটক:
- মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়রের The Taming of The Shrew (টেমিং অব দি শ্রু) অনুবাদ করেন 'মুখরা রমণী বশীকরণ' নামে (১৯৭০)। এটি পাঁচ অঙ্ক বিশিষ্ট কমেডি।
-পদুয়া নামক স্থানের এক ধনী ব্যাপ্তিস্তার দুই কন্যা ক্যাথেরিনা ও বিয়াঙ্কা। ক্যাথেরিনা খুবই মুখরা নারী, বিয়াঙ্কা সুন্দরী। ভেরোনা নামক স্থানের যুবক পেট্রশিও ক্যাথেরিনার দর্প চূর্ণ করে তার পাণিগ্রহণ করে।
- মুনীর চৌধুরী নিজেই বলেছেন: কাহিনিটি স্কুল। কিন্তু এতে যে হাস্যরস আছে তা সতেজ, সরস ও উপভোগ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫২.
কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়?
  1. ১৮৬০
  2. ১৮৬৫
  3. ১৯৫৯
  4. ১৮৬১
ব্যাখ্যা
'মেঘনাদবধ কাব্য':
- বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য'। এটি প্রকাশিত হয় ১৮৬১ সালে
- মেঘনাদবধ কাব্যের বিরাট পটভূমির মধ্যে নানা ধরনের চরিত্র এবং কাব্যের নানা রসের সমাবেশ ঘটেছে। এই কাব্য নয় সর্গে রচিত
- এতে তিন রাত দুই দিনের ঘটনা বর্ণিত আছে
- কবি কাব্যের প্রথমে বীররসের কথা বললেও শেষ পর্যন্ত করুনরসই প্রাধান্য পেয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৩.
ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
  1. Buddist Mystic Songs
  2. চর্যাগীতিকা
  3. চর্যাগীতিকোষ
  4. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
ব্যাখ্যা
• চর্যাপদ সম্পর্কিত ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত গ্রন্থের নাম- Buddhist Mystic Songs.
- তার মতে চর্যাপদ রচিত হয়েছিলো - ৬৫০ - ১২০০ সালের মধ্য।
- এই গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম পাওয়া যায়।
- এছাড়া তিনি এই গ্রন্থে চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়েও তিনি আলোচনা করেন।
 
অন্যদিকে,
- 'চর্যাগীতিকা' গ্রন্থের রচয়িতা- মুহম্মদ আবদুল হাই।
- হরপ্রসাদ শাস্ত্রী রচিত গ্রন্থ- হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৪.
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
  1. জনশ্রুতি
  2. অনমনীয়
  3. খাসমহল
  4. তপোবন
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- দশ আনন যার - দশানন।

[এখানে ‘দশ’ বা ‘আনন’ (অর্থাৎ মুখ) পদের অর্থ বোঝানো হয়নি। লঙ্কার রাজা রাবণের দশটি মাথা থাকায় তার নাম দশানন, এখানে মূলত ‘দশ আনন যার’ বলতে লঙ্কার রাজা রাবণকে বোঝানো হয়েছে।]

এরূপকিছু উদাহরণ হলো:
• জনের মুখ হতে শ্রুত যা - জনশ্রুতি।
• দশহজ পরিমাণ যার - দশগজি।
• ধর্মে বুদ্ধি যার - ধর্মবুদ্ধি।
• নীল কণ্ঠ যার - নীলকণ্ঠ।
• চার পদ আছে যার - চতুষ্পদী।

অন্যদিকে,
• ব্যাসবাক্য অনুসারে ‘অনমনীয়’ শব্দটি নঞ্ বহুব্রীহি ও নঞ্ তৎপুরুষ উভয় সমাসই হয়।
যেমন:
- নয় নমনীয় যা - অনমনীয় (নঞ্ বহুব্রীহি সমাস)।
- নয় নমনীয় - অনমনীয় (নঞ্ তৎপুরুষ) সমাস।

• খাস যে মহল - খাসমহল; কর্মধারয় সমাস।
• তপের নিমিত্ত বন - তপোবন; এটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ।

• ব্যাসবাক্য বিবেচনায় বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে ‘জনশ্রুতি’। সুতরাং সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর অপশন ‘ক’ জনশ্রুতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৫.
'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল'- এটি কোন বাক্য?
  1. সরল
  2. মিশ্র
  3. যৌগিক
  4. জটিল
ব্যাখ্যা
জটিল বাক্য:
- একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।

যেমন:
- কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।
- তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল।
- মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। 
- তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।

উল্লেখ্য,
মাধ্যমিক বাংলা ব্যাকরণের ২০১৯ সংস্করণে জটিল বাক্যকে মিশ্র বাক্যও বলা হয়েছে।
এই ক্ষেত্রে দুটোই অপশনে থাকলে জটিল বাক্য উত্তর করাটা বেশি যুক্তিযুক্ত।

উৎস: মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী রচিত নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ।
৫৬.
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
  1. গোবিন্দ দাস
  2. কায়কোবাদ
  3. কাহ্ন পা
  4. ভুসুকু পা
ব্যাখ্যা
ভুসুকুপা - চর্যাপদে নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিছেন।

ভুসুকুপা:
- চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকুপা।
- তাঁর রচিত আটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে।
- নানা কিংবদন্তি বিচারে ভুসুকুপা নামটিকে ছদ্ম নাম বলে মনে করেন।
- তাঁর প্রকৃত নাম শান্তিদেব।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে শান্তিদেব ভুসুকু সাত শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন।
- ভুসুকুর জীবৎকালের শেষ সীমা ৮০০ সাল।
- ধর্মপালের রাজত্বকালে (৭৭০-৮০৬ সাল) ভুসুকুপা জীবিত ছিলেন।

• “আজি ভুসুকু বাঙ্গালী ভাইলী/ নিঅ ঘরিণী চণ্ডালে লেলী” - ভুসুকুপার এই উক্তিটির মাধ্যমে তিনি নিজেকে বাঙ্গালি বলে পরিচয় দিয়েছেন।
• তার কবিতার লাইনের আধুনিক রূপ - আজ ভুসুকু বাঙ্গালি হইলো।

• ভুসুকু রচিত চর্যাপদের নমুনা:
কাহৈরি ঘিনি মেলি অচ্ছহু কীস।
বেটিল ডাক পড়অ চৌদীস ॥

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৫৭.
রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?
  1. স্বরবৃত্ত
  2. অক্ষরবৃত্ত
  3. মান্দাক্রান্ত
  4. মাত্রাবৃত্ত
ব্যাখ্যা
'সোনার তরী' কবিতা:
- 'সোনার তরী' রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থের নাম-কবিতা।
- এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন।
- সোনার তরী 'মাত্রাবৃত্ত' ছন্দে রচিত। এর অধিকাংশ পঙক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।

এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো :
- সোনার তরী,
- বিম্ববতী,
- বর্ষাযাপন,
- সুপ্তোত্থিতা,
- হিং টিং ছট,
- বসুন্ধরা,
- নিরুদ্দেশ যাত্রা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া, উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ)।
৫৮.
বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. যতীন্দ্র মোহন বাগচী
  3. ব্রাসি হেলহেড
  4. রাজা রামমোহন
ব্যাখ্যা
'গৌড়ীয় ব্যাকরণ':
- ‘গৌড়ীয় ব্যাকরণ’ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
- এটি রাজা রামমোহন রায় কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ।
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৩৩ খ্রিষ্টাব্দে। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।
- এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।
- সর্বমোট বারোটি অধ্যায়ে এটি বিন্যস্ত।
- প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি সম্পর্কে দৃষ্টান্তসহ আলোচনা করা হয়েছে।
- গ্রন্থে বাংলা ভাষার স্বকীয় উচ্চারণ-পদ্ধতি সম্পর্কে রামমোহন কিছু মৌলিক বক্তব্য উপস্থাপন করেছেন।
- পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি।
- মোটামুটিভাবে গৌড়ীয় ব্যাকরণে রয়েছে বাংলা ভাষার ধ্বনি ও রূপগত বৈশিষ্ট্যের বৈয়াকরণিক বিশ্লেষণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫৯.
বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫৫ খ্রিস্টাব্দে
  2. ১৩৫৫ বঙ্গাব্দে
  3. ১৯৫২ খ্রিস্টাব্দে
  4. ১৩৫২ বঙ্গাব্দে
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৬ সালের ১ ডিসেম্বর মুহম্মদ এনামুল হক (১৯০২-১৯৮২) একাডেমির প্রথম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক প্রফেসর মাযহারুল ইসলাম (১৯৭২ সাল)।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
৬০.
'উপরোধ' শব্দের অর্থ কী?
  1. প্রতিরোধ
  2. উপস্থাপন
  3. অনুরোধ
  4. উপযোগী
ব্যাখ্যা
• 'উপরোধ'
- এটি একটি বিশেষ্য পদ।
- একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অনুরোধ, সুপারিশ, সমাদর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬১.
'মেছো' শব্দের প্রকৃতি প্রত্যয় কী?
  1. মাছ + ও
  2. মেছ + ও
  3. মাছি + উয়া > ও
  4. মাছ + উয়া > ও
ব্যাখ্যা
• ‘মেছো’ শব্দটি উয়া> ও প্রত্যয়যোগে গঠিত তদ্ধিত প্রত্যয়।
- এর সঠিক প্রকৃতি প্রত্যয় হবে 'মাছ + উয়া > ও

উয়া> ও-প্রত্যয়:
• রোগগ্রস্ত অর্থে : জ্বর + উয়া = জ্বরুয়া> জ্বরো। বাত+উয়া=বাতুয়া> বেতো (ঘোড়া)।
• যুক্ত অর্থে : টাক – টেকো। -
• সেই উপকরণে নির্মিত অর্থে : খড়খড়ো (খড়োঘর)।
• জাত অর্থে : ধান- ধেনো।
• সংশ্লিষ্ট অর্থে : মাঠ-মেঠো, গাঁ-গাঁইয়া> গেঁয়ো ।
• উপজীবিকা অর্থে : মাছ-মাছুয়া> মেছো।
• বিশেষণ গঠনে দাঁত-দেঁতো (হাসি), ছাঁদ-ছেঁদো (কথা), তেল-তেলো> তেলা (মাথা), কুঁজ- কুঁজো (লোক)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)।
৬২.
টা, টি, খানা ইত্যাদি-
  1. পদাশ্রিত নির্দেশক
  2. প্রকৃতি
  3. বিভক্তি
  4. উপসর্গ
ব্যাখ্যা
পদাশ্রিত নির্দেশক:
যে সব অব্যয় বা প্রত্যয় বিশেষ্য ও সর্বনাম পদকে নির্দেশ করার জন্য বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়, সেগুলোকে পদাশ্রিত নির্দেশক বলা হয়।

পদার্শিত নির্দেশকের বচনভেদে প্রয়োগ:
• একবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক: টি, টা, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি।
উদাহরণ: কলমটি, বইটা, বৈঠকখানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।

• বহুবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক: গুলি, গুলা, গুলো ইত্যাদি।
উদাহরণ: আমগুলি, ফলগুলো, বিড়ালগুলা প্রভৃতি।

• কোনো সংখ্যা বা পরিমাপের স্বল্পতা বোঝাতে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক: টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা ইত্যাদি।
উদাহরণ: তিনটে চাল, ভাতটুকু, পায়েসটুকু, এতটুকুন মেয়ে দুটো ভাত, প্রভৃতি।

• পদাশ্রিত নির্দেশক 'গোটা' শব্দটি বচনবাচক ও সংখ্যাবাচক শব্দের আগে বসে অনির্দিষ্টিতা বোঝায়।
যেমন -
- গোটা দেশটাই গোল্লায় গেছে।
- গোটা দুই আম দাও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৩.
রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি' কে সম্পাদনা করেন?
  1. শামসুর রাহমান
  2. হাসান হাফিজুর রহমান
  3. সৈয়দ শামসুল হক
  4. আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস জহির রায়হানের 'আরেক ফাল্গুন'।
- এটি ১৯৫৫ সালের ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় লেখা।
- পুলিশ ভাষা দিবস পালনকারী অনেককে গ্রেপ্তার করলে একজন বলে - ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো'।
- চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা ইত্যাদি। এই উপন্যাসে বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনাকে রূপায়িত করা হয়েছে।
- রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান
- 'কবর' মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম বাংলা নাটক ।
- 'একুশের গল্প' জহির রায়হান এর ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৪.
'জয়ের জন্য যে উৎসব'- এককথায় কী হবে?
  1. জয়ন্তী
  2. বিজয় উৎসব
  3. বিজয় জয়ন্তী
  4. জয় জয়ন্তী
ব্যাখ্যা
• 'জয়ের জন্য যে উৎসব' এক কথায় প্রকাশ - জয়ন্তী

কিছু গুরুত্বপূর্ণ বাক্যসংকোচন:
- একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে যে উৎসব - রজত জয়ন্তী;
- পঞ্চাশ বছর পূর্তিতে যে উৎসব - সুবর্ণ জয়ন্তী
- ষাট বছর পূর্তিতে যে উৎসব - হীরক জয়ন্তী
- পঁচাত্তর বছর পূর্তিতে যে উৎসব - প্লাটিনাম জয়ন্তী হয়।

উৎস: বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৫.
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
  1. সমাজ
  2. পানি
  3. মিছিল
  4. নদী
ব্যাখ্যা
জাতিবাচক বিশেষ্য:
- যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
- যেমন: মানুষ, গরু, পাখি, গাছ, নদী, পর্বত, ইংরেজ ইত্যাদি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ।

অন্যদিকে,
বস্তুবাচক বিশেষ্য:
- যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে।
- যেমন: বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, পানি, চিনি ইত্যাদি।

সমষ্টিবাচক বিশেষ্য:
- যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বুঝায়, তা-ই সমষ্টিবাচক বিশেষ্য।
- যেমন: মিছিল, সমাজ, সভা, জনতা, বহর, দল, সমিতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৬৬.
'বাবাকে বড্ড ভয় পাই'- এখানে বাবাকে শব্দটি কোন কারক ও বিভক্তি?
  1. কর্মে ২য়া
  2. অপাদানে ২য়া
  3. কর্মে ৪র্থী
  4. অপাদানে ৫মী
ব্যাখ্যা
অপাদান কারক:
- যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।
যেমন:
- বাবাকে বড্ড ভয় পাই। অপাদানে ২য়া।
- ট্রেন স্টেশন ছেড়েছে।
- গাছ হতে ফলটি পড়ল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬৭.
'সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে'- এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. সর্বনাম
  4. বিশেষণের বিশেষণ
ব্যাখ্যা
• ‘সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে’ - এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি হলো 'বিশেষ্য' পদ।
- এখানে 'সুন্দর' হলো গুণবাচক বিশেষ্য।

গুণবাচক বিশেষ্য:
যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য।

যথা:
- মধুর মিষ্টত্বের গুণ - মধুরতা
- তরল দ্রব্যের গুণ - তারল্য
- তিক্ত দ্রব্যের দোষ বা গুণ - তিক্ততা
- তরুণের গুণ - তারুণ্য ইত্যাদি।
তদ্রুপ- সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৮.
'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে-
  1. ফারসি ও ইংরেজি শব্দে
  2. ফরাসি ও আরবি শব্দে
  3. ফারসি ও ফরাসি শব্দে
  4. সংস্কৃত ও ইংরেজি শব্দে
ব্যাখ্যা
• ‘বেটাইম’ শব্দে বে ফারসি উপসর্গ এবং টাইম ইংরেজি শব্দ।
- অর্থাৎ ফারসি উপসর্গ এবং ইংরেজি শব্দের সমন্বয়ে বেটাইম শব্দটি গঠিত।
এর অর্থ: অসময়, অসুবিধাজনক সময়।

- কোনাে কোনাে সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে।
যেমন:
- ‘কাঁচামাল’ (বাংলা + আরবি),
- রাজা-বাদশা (তৎসম + ফারসি),
- হাট-বাজার (বাংলা + ফারসি),
- চৌহদ্দি ( বাংলা + ফারসি),
- হেড-পণ্ডিত (ইংরেজি+তৎসম) ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৯.
কোনটি রবীন্দ্রনাথের রচনা?
  1. চতুরঙ্গ
  2. চতুস্কোণ
  3. চতুর্দশী
  4. চতুষ্পদী
ব্যাখ্যা
'চতুরঙ্গ' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম উপন্যাস 'চতুরঙ্গ'। এটি প্রকাশিত হয় ১৯১৬ খ্রিষ্টাব্দে।
- এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস।
- রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোর মধ্যে সমালোচকদের সবচেয়ে বেশি বিভ্রান্তিতে ফেলেছে চতুরঙ্গ।
- ১৩২১ বঙ্গাব্দের অগ্রহায়ণ থেকে ফাল্গুন সংখ্যা পর্যন্ত মাসিক ‘সবুজপত্রে’ এই উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: জ্যাঠামশায়, শচীশ, দামিনী, শ্রীবিলাস

উল্লেখ্য,
- হুমায়ুন কবির ‘চতুরঙ্গ' নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করতেন।
- ‘চতুষ্কোণ' (১৯৪৮) মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস।
- বলাইচাঁদ মুখােপাধ্যায় রচিত কাব্য ‘চতুর্দশী' (১৯৪৭)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'চতুরঙ্গ' রবীন্দ্রনাথ ঠাকুর।
৭০.
'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ত্যক্ত
  2. গ্রাহ্য
  3. দৃঢ়
  4. গূঢ়
ব্যাখ্যা
• 'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - গূঢ়

আরো কিছু বিপরীতার্থক শব্দ-
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ 'বিভক্ত'।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ 'সংকুচিত'।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ 'জীবিত'।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ 'অসংযত'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।