পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
পরীক্ষা – ১০ (Revised রুটিন) পার্ট-১: বাংলা সাহিত্য টপিক: বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও বাংলা সাহিত্য বিষয়ক পত্রিকা। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট-২: English Grammar টপিক: English Number, Voice, Idioms and Phrases. উৎস: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] পার্ট-৩: সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলি টপিক: রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির পৌরনীতি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], জাতিসংঘসহ সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
২০১০ সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) গঠিত হয় কোনটির অধীনে?
  1. পরিকল্পনা মন্ত্রনালয়
  2. অর্থ মন্ত্রনালয়
  3. বাণিজ্য মন্ত্রনালয়
  4. প্রধানমন্ত্রীর কার্যালয়
ব্যাখ্যা
• ২০১০ সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে।
- বিদ্যমান ভৌত অবকাঠামো–সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বমূলক উদ্যোগের (পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি) ওপর সরকার গুরুত্ব আরোপ করে আসছে।
- এ লক্ষ্যে ২০১০ সালে পিপিপি পলিসি প্রণয়ন করা হয়েছে, পিপিপি আইন গৃহীত হয়েছে ২০১৫ সালে।
- পিপিপি আইনে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে সংযুক্ত করে পিপিপি অফিস খোলা হয়েছে। 

• ভিশন: টেকসই অবকাঠামো উন্নয়ন।
• মিশন: সরকারি বেসরকারি অংশিদারিত্ব নীতির মাধ্যমে টেকসই গণসেবা প্রদানের লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য একটি উপযোগী পরিবেশ সৃষ্টি করা।

• উদ্দেশ্য:
(১) সরকারী বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে টেকসই গনসেবামূলক অবকাঠামো তৈরীতে সরকারী প্রতিষ্ঠানকে সহযোগিতা করা।
(২) গণসেবা প্রদানের লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন বেসরকারি বিনিয়োগ উৎসাহীকরণ;
(৩) পিপিপি প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগকারীগণের অধিকতর আস্থা অর্জনের লক্ষ্যে আইনী কাঠামো তৈরী করা।

সূত্র: পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)।
.
কত সাল থেকে প্রতিবছর ১ জানুয়ারি 'পাঠ্যপুস্তক উৎসব দিবস' উদ্‌যাপন করা হচ্ছে?
  1. ২০০৯ সালে
  2. ২০১০ সালে
  3. ২০১২ সালে
  4. ২০১৩ সালে
ব্যাখ্যা
- ১৯৮৩ সাল থেকে শুরু হয় বিনামূল্যের পাঠ্যবই বিতরণ।
- তবে ২০০৯ সাল পর্যন্ত প্রাথমিক স্তরের নির্ধারিত কয়েকটি বিষয়ের বই শিক্ষার্থীদের দেওয়া হতো।
- ওই সময়ে একজন শিক্ষার্থীকে অর্ধেক নতুন আর অর্ধেক পুরোনো বই দেওয়া হতো।
- শিক্ষার্থীরা সব বই পাওয়ার জন্য মার্চ-এপ্রিল পর্যন্ত অপেক্ষা থাকতে হতো।
- ঝরে পড়া রোধ, শতভাগ শিশুকে বিদ্যালয়ে ধরে রাখার নিমিত্তে ২০০৯ সাল থেকে মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।
- ২০১০ সাল থেকে প্রতিবছর ১ জানুয়ারি 'পাঠ্যপুস্তক উৎসব দিবস' উদ্‌যাপন করা হচ্ছে। 

সূত্র: দেশ রূপান্তর ও প্রথম আলো।
.
সর্বজনীন পেনশন কর্মসূচিতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য কোন স্কিমটি রয়েছে?
  1. প্রগতি
  2. প্রবাস
  3. সমতা
  4. সুরক্ষা
ব্যাখ্যা
সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম):
- ১৮ বছরের বেশি বয়সী যেকোনো নাগরিক ৬০ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত কিস্তি পরিশোধ করে অবসর জীবনের সময় পেনশন সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন।
- ১৭ আগস্ট, ২০২৩ তারিখে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সরকার মোট ৬টি স্কিমের কথা ঘোষণা করেছে। 
- আপাতত চালু হয়েছে ৪টি স্কিম।

৪টি স্কিম:
• প্রবাস: 
- এটি শুধু বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিকের জন্য।
- এর মাসিক চাঁদার হার ধরা হয়েছে ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও ১০ হাজার টাকা করে।

• প্রগতি:
- এই স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য।

• সুরক্ষা:
- এই স্কিমটা স্বনির্ভর ব্যক্তির জন্য।
- অর্থাৎ কেউ কোথাও চাকরি করছেন না কিন্তু নিজে উপার্জন করতে পারেন, তারা সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন।
- এর আওতায় পড়েন ফ্রিল্যান্সার, কৃষক, শ্রমিক ইত্যাদি পেশার লোকজন।

• সমতা:
- এই স্কিমে চাঁদার হার একটিই: এক হাজার টাকা।
- তবে এক্ষেত্রে প্রতিমাসে ব্যক্তি দেবে পাঁচশ টাকা আর বাকি পাঁচশো দেবে সরকার।
- মূলত দারিদ্রসীমার নিচে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য এই স্কিম।

উৎস: ১৭ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
.
'কাবিখা' হলো -
  1. খাদ্য সহায়তার একটি কর্মসূচি
  2. পিছিয়ে পড়া মানুষদের কর্মসূচি
  3. অসচ্ছল প্রতিবন্ধীদের একটি কর্মসূচি
  4. নারীদের উন্নয়ন কর্মসূচি
ব্যাখ্যা
কাবিখা কর্মসূচি:
- কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখা হলো খাদ্য সহায়তার একটি কর্মসূচি।

- কাবিখা কর্মসূচীর উদ্দেশ্য ও লক্ষ্য:
• প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ গ্রামীন অবকাঠামো  নির্মাণ /পুননির্মাণ,
• স্বাভাবিক অবস্থায় গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য এই কর্মসূচীর আওতায় বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন,
• গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি,
• গ্রামীণ দরিদ্র জনগনের আয় বৃদ্ধি,
• দেশের সর্বত্র খাদ্য সরবরাহের ভারসাম্য আণয়ন  এবং
• দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্ট।

উৎস: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বাংলাপিডিয়া।
.
স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স-এর চেয়ারপারসন কে?
  1. রাষ্ট্রপতি
  2. অর্থমন্ত্রী
  3. প্রধানমন্ত্রী
  4. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
ব্যাখ্যা
-‘ডিজিটাল বাংলাদেশ’ এবার রূপ নিচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ’-এ।
- এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
- মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
- স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স কমিটির চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- পাঁচজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রীসহ সদস্য রয়েছেন ৩০ জন।
- দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তরের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের দিকনির্দেশনা দেবে এই 'টাস্কফোর্স'।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
'সর্বজনীন পেনশন কর্মসূচিতে কয়টি স্কিম রাখা হয়েছে?
ব্যাখ্যা
সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম):
- দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার।
- ১৭ আগস্ট, ২০২৩ তারিখে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।
- চাঁদাদাতার বয়স ৬০ বছর হওয়ার পর তার ব্যাংক হিসাবে অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসিক পেনশন দেওয়া হবে।
- সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৪টি স্কিম রাখা হয়েছে।
- এগুলো হলো যথাক্রমে প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা ও সমতা স্কিম।
- বিদেশে কর্মরত বা অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন।
- জাতীয় পরিচয়পত্র ভিত্তি ধরে ১৮ বছরে থেকে শুরু করে ৫০ বছর বয়সী বাংলাদেশি নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রণ করতে পারবে।
- পেনশনে থাকাকালে ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি বাকি সময়ের (মূল পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত) জন্য মাসিক পেনশন পাবেন।

উৎস: ১৭ আগস্ট, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
.
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কত সালে প্রণীত হয়?
  1. ১৯৯৪ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৯০ সালে
  4. ১৯৯৫ সালে
ব্যাখ্যা
• বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন ১৯৯০ সালে প্রণীত হয়। 

• প্রাথমিক শিক্ষা আইন:
- সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে বাধ্যতামূলকভাবে সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষার সমান সুযোগ সুবিধা পৌঁছে দেয়। এ জন্য আইনগত বাধ্যবাধকতা অপরিহার্য হওয়ায় জাতীয় সংসদ কর্তৃক ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন ১৯৯০’ পাশ করা হয়েছে।
- অন্যদিকে এ আইনের যথাযথ বাস্তবায়ন পরিবীক্ষণের জন্য প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ২১/০৮/১৯৯০ইং ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন বাস্তবায়ন পরিবীক্ষণ সেল প্রতিষ্ঠা করা হয়।
- পরবর্তীতে ৩১/১১/১৯৯২ ইং তারিখে এর নামকরণ করা হয় ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট’।

উৎস: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট।
.
কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. লাঙ্গল
  2. মোসলেম ভারত
  3. সমকাল
  4. দৈনিক নবযুগ
ব্যাখ্যা
• 'দৈনিক নবযুগ' পত্রিকা:
- কাজী নজরুল ইসলাম ও মুজাফ্‌ফর আহমদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত পত্রিকা ‘দৈনিক নবযুগ’। 
- দৈনিক নবযুগ পত্রিকা ১৯২০ সালের ১২ জুলাই প্রথম প্রকাশিত হয়।
- এটির মালিক ও পরিচালক ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ ছিলেন যুগ্ম সম্পাদক।
- পরে ১৯৪০ সালের অক্টোবর মাসে পত্রিকাটি পুনঃপ্রকাশিত হলে নজরুল এককভাবে এর সম্পাদক হন। 

কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা-
- 'ধূমকেতু' ১৯২২ সালে প্রকাশিত হয়।
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 

তাছাড়া,
- সিকান্‌দার আবু জাফর সম্পাদিত পত্রিকা 'সমকাল' 
- মোজাম্মেল হক 'লহরী' (১৮৯৯),  'মোসলেম ভারত' (১৯২০) ও 'শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকা'র সম্পাদক ও প্রকাশক ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
চন্দ্রাবতী প্রণীত পালা কোনটি?
  1. মলুয়া
  2. কমলা
  3. বিদ্যাসুন্দর
  4. মহুয়া
ব্যাখ্যা
⇒ ‘মলুয়া’ পালা:
- মলুয়া পালাটির রচয়িতা কে তা সঠিকভাবে জানা যায় না।
- তবে এর সূচনাতে মহিলা কবি চন্দ্রাবতীর একটি বন্দনা আছে। তাতে অনেকে মনে করেন যে, পালাটির রচয়িতা চন্দ্রাবতী।
 
⇒ চন্দ্রাবতী:
- চন্দ্রাবতী হলেন মধ্যযুগের তিনজন প্রধান মহিলাকবির একজন।
- তার পিতা মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
- বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে রামায়ণ রচনা করেন 'চন্দ্রাবতী'।
- চন্দ্রাবতীকে মহিলা রামায়ণকার বলা হয়৷
- দীনেশচন্দ্র সেনের মতে কবি চন্দ্রাবতী ১৫৫০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
- মৈমনসিংহ-গীতিকার ‘জয়-চন্দ্রাবতী’ উপাখ্যানের নায়িকারূপে তিনি অমর হয়ে আছেন। 

চন্দ্রাবতী রচিত কাব্য: 
- রামায়ণ
- মলুয়া
- দস্যু কেনারামের পালা ইত্যাদি। 

অন্যদিকে,
• ‘কমলা’ পালার রচয়িতা দ্বিজ ঈশান।
• 'মহুয়া' পালার রচয়িতা দ্বিজ কানাই।
• ‘বিদ্যাসুন্দর’ কবি কঙ্ক প্রণীত পালা।

অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
চর্যাপদের কবি নন কে?
  1. চাটিল্লপা
  2. জয়নন্দীপা
  3. তাড়কপা
  4. গুকুরীপা
ব্যাখ্যা
• চর্যাপদের কবি নন গুকুরীপা।

⇒ চর্যাপদ:
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে (১৩১৪ বঙ্গাব্দে)।
- এবং ১৯১৬ খ্রিস্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দে) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয়।
- প্রাচীন এ গ্রন্থটির সম্পাদনা করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।

⇒ চর্যাপদের কবিগণ:
 চর্যার কবিতের সংখ্যা নিয়ে মতবিরোধ আছে-
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।

এরা হলেন-
- কাহ্নপা; কুক্কুরীপা; ধর্মপা; ঢেগুণপা; বিরুপা; বীণাপা; ভাদেপা; ভুসুকুপা, মহীধরপা, লুইপা; শবরপা; শান্তিপা; সরহপা; ডোম্বীপা; কম্বলাম্বরপা; গুণ্ডুরীপা; চাটিল্লপা; আর্যদেবপা; দারিকপা; তাড়কপা; কঙ্কণপা; জয়নন্দীপা; তন্ত্রীপা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১১.
'সাহিত্য পত্রিকা'র প্রথম সম্পাদক ছিলেন-
  1. মুহম্মদ আবদুল হাই
  2. মুহাম্মদ এনামুল হক
  3. সিকান্‌দার আবু জাফর
  4. আবুল হাসান
ব্যাখ্যা
⇒ সাহিত্য পত্রিকা':
- 'সাহিত্য পত্রিকা'র প্রথম সম্পাদক ছিলেন - মুহম্মদ আবদুল হাই। 
- গবেষণার ক্ষেত্র প্রসারের লক্ষ্যে তিনি 'সাহিত্য পত্রিকা' প্রকাশ করেন।
- এটি ১৯৫৭ সালে প্রকাশিত হয়। 
- উচ্চমানের জন্য খুব দ্রুত পত্রিকাটি আন্তর্জাতিক খ্যাতি লাভ করে।
- আবদুল হাই এ পত্রিকাটি সম্পাদনার পাশাপাশি নিরলসভাবে নিজের গবেষণাও চালিয়ে যান। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
Identify the singular number from the options displayed.
  1. People
  2. Police
  3. Alphabet
  4. Cattle
ব্যাখ্যা
• The singular number from the options displayed is - Alphabet.
 
• Number:
→ কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে number বলে।
→ Number দুই প্রকার। যেমন:
1. Singular Number,
2. Plural Number.

• কিছু শব্দ আছে যেগুলো সবসময় Singular হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
- Information,
- Scenery,
- Machinery,
- Advice,
- Hair,
- Alphabet,
- Luggage,
- Politics,
- Physics,
- Economics,
- The United States of America,
- Gulliver's Travels, etc.

• আবার কিছু শব্দ আছে যেগুলো সবসময় Plural হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
- People,
- Police,
- Cattle,
- Poultry,
- Public,
- Folk,
- Vermin,
- Clergy,
- Gentry, etc.

Source: Applied English Grammar and Composition by P C Das.
১৩.
"She adheres to a strict vegetarian diet." Which of the following is not meaning of "adhere to?"
  1. আলাদা হয়ে যাওয়া
  2. দৃঢ়ভাবে লেগে থাকা
  3. অবিচল থাকা
  4. বিচ্যুত না-হওয়া
ব্যাখ্যা

• "She adheres to a strict vegetarian diet." 
→ বাক্যটিতে "adhere to" বলতে "দৃঢ়ভাবে লেগে থাকা, অবিচল থাকা, বিচ্যুত না-হওয়া" অর্থগুলো বুঝানো হয়েছে।
→ তাহলে, আলাদা হয়ে যাওয়া-  adhere to- এর অর্থ নয়।

• adhere to (phrasal verb)
English Meaning: to act in the way that is required by (something, such as a rule, belief, or promise).
Bangla Meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।

Example Sentence:
1. It's important to adhere to the rules of the road while driving.
2. Employees must adhere to the company's dress code policy during working hours.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.

১৪.
"The girl walking along the street is my neighbour."
The underlined phrase is a/an -
  1. Noun phrase
  2. Prepositional phrase 
  3. Adjective phrase 
  4. Adverbial phrase 
ব্যাখ্যা
• "The girl walking along the street is my neighbour." The underlined phrase is an adjective phrase. 

→ প্রদত্ত বাক্যটিতে walking along the street হলো Adjective phrase.
→ কারণ, phrase টি noun "The girl" এর অবস্থা নির্দেশ করেছে।

 Adjective Phrase: কোন Sentence- এ Noun, Pronoun বা Noun Phrase এর দোষ, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ করে। 

যেমন: The fox without a tail called a meeting. 
→ এখানে, without a tail Phrase টি Noun অর্থাৎ The fox এর অবস্থা বোঝাচ্ছে। 
→ তাই, এটি Adjective phrase হবে। 

যেমন: She wore a dress embellished with intricate lace.
→ এখানে, Adjective phrase: embellished with intricate lace.

Source: A Passage to the English language S.M. Zakir Hussain.
১৫.
"Children play in the park."
The underlined phrase is a/an -
  1. Adjective phrase 
  2. Noun phrase
  3. Adverbial phrase 
  4. None of these
ব্যাখ্যা
• Children play in the park.
→ The underline word is an - Adverbial phrase.
→ এখানে, Children কোথায় খেলে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় - in the park.

• Adverbial Phrase: 
→ এই ধরনের Phrase গুলো Adverb এর কাজ করে। 
→ সাধারণত Adverb ‘কোথায়’ ‘কখন’ ‘কিভাবে’ এইসব প্রশ্নের উত্তর দেয়।  

যেমন: The boy is in the street. 
→ এখানে, কোথায়  দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়- in the street.

Examples of Adverbial Phrases Referring to Time:
→ ‘when’ দ্বারা প্রশ্ন করলে Adverbial Phrase পাওয়া যায়।

Example Sentence:
My aunt told me that she will be coming to Bangladesh in the month of November.

Examples of Adverbial Phrases Referring to Place:
→ ‘where’ দ্বারা প্রশ্ন করলে Adverbial Phrase পাওয়া যায়।

Example Sentence:
They walked over the bridge.

Source: A Passage to the English language- S.M. Zakir Husssain.
১৬.
The politician tried to _____ with the local community by attending all their events.
  1. curry flavour
  2. curry favour
  3. curry taste
  4. curry preference
ব্যাখ্যা
Complete Sentence: The politician tried to curry favour with the local community by attending all their events.

• Curry favour (idiom)
English Meaning: ingratiate oneself with someone through obsequious behaviour.
Bangla Meaning: তোষামোদ করে কারো প্রিয় হওয়া।

Example Sentence: He knows how to curry favour with new bosses.

Source: Live MCQ Lecture.
১৭.
Why does he waste time? (Make it passive)
  1. Why is time wasted by he?
  2. Why is time wasted by him?
  3. Why has time been wasted by him?
  4. Why is time being wasted by him?
ব্যাখ্যা
Active Voice: Why does he waste time?
Passive Voice: Why is time wasted by him?

• কোনো বাক্য যখন WH word যেমন: Who, Which, Whom, Where, When, Why, Whose, Whom, and How দিয়ে শুরু হয় তখন passive voice  WH-word দিয়ে শুরু হয়ে থাকে।

• WH word যুক্ত sentence Active voice থেকে passive voice করার নিয়ম:
→ Active voice এর Wh word টি প্রথমে বসে।
→ Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসাতে হয়। 
→ Object টি Subject হয়।
→ Tense অনুযায়ী কর্তার পরে be/being/been বসাতে হয়। 
→ মূল Verb এর Past Participle বসে।
→ সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
১৮.
"The cat sat lazily in front of the fireplace."
The underlined part is a/an - 
  1. Verb phrase
  2. Conjunction phrase
  3. Phrase preposition 
  4. Noun phrase
ব্যাখ্যা
• "The cat sat lazily in front of the fireplace."
→ The underlined part is a - Phrase preposition.

• Phrase Preposition: কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
যেমন:
→ in front of,
→ because of,
→ according to ইত্যাদি।

Source: A Passage to the English language S.M. Zakir Husssain.
১৯.
"We'll need to update the agenda to include the latest data findings from the index report."
Select the singular number.
  1. agenda
  2. data
  3. index
  4. None is a singular number
ব্যাখ্যা
• "We'll need to update the agenda to include the latest data findings from the index report."
→ The singular number is - index.

• কিছু কিছু noun এর plural অনিয়মিতভাবে হয়ে থাকে। যেমন:

Singular: Agendum - Plural: Agenda
Singular: Datum - Plural: Data
Singular: Index - Plural: Indices (or Indexes)

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. merriam-webster.
২০.
He didn't want to end _______ like his father.
  1. in
  2. of
  3. on
  4. up
ব্যাখ্যা
Complete Sentence: He didn't want to end up like his father.

• end up (phrasal verb)
Meaning: to reach or come to a place, condition, or situation that was not planned or expected, or to eventually reach some conclusion or destination.

Example Sentence:
1. The book ended up in the trash.
2. She ended up being a rich woman.
3. He ended up in a nursing home.
4. The movie we wanted to see was sold out, so we ended up seeing a different one.

Source: merriam-webster.
২১.
Open the book of NTRCA job solution. (Make it passive)
  1. Let the book of NTRCA job solution be openned.
  2. Let the book of NTRCA job solution be opened.
  3. Let the book of NTRCA job solution being opened.
  4. Let the book of NTRCA job solution been opened.
ব্যাখ্যা
Active Voice: Open the book of NTRCA job solution.
Passive Voice: Let the book of NTRCA job solution be opened.
→ প্রশ্নে উল্লিখিত বাক্যটি Imperative Sentence- এ রয়েছে।

• Imperative Sentence এর ক্ষেত্রে, 
• শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম: 
→ প্রথমে Let বসে + 
→ Object টি Subject রূপে বসে + 
→ be বসে + 
→ Verb এর past participle বসে। 

More Example:
Active Voice: Lock the door.
Passive Voice: Let the door be locked.
২২.
Senorita decided to ________ her friend's plan to travel around Europe for the summer.
  1. stand up to
  2. put up with
  3. go along with
  4. None of these
ব্যাখ্যা
Complete Sentence: Senorita decided to go along with her friend's plan to travel around Europe for the summer.

• Go along with (phrasal verb with go verb)
English Meaning: to support an idea, or to agree with someone's opinion.
Bangla Meaning: একমত হওয়া

Example Sentence:
1. The G7 will decide the matter, and the IMF is expected to go along with the decision.
2. Kate's already agreed, but it's going to be harder persuading Mike to go along with it.
3.  Despite his reservations, Tom agreed to go along with the new company policy regarding remote work.

অপশন আলোচনা:
→ stand up to someone or something (phrasal verb with stand verb)
→ English Meaning: to defend yourself against a powerful person or organization when they treat you unfairly.
→ Bangla Meaning: কারও বিপক্ষে সাহস নিয়ে দাঁড়ানো।

Example Sentence:
1. He wasn't afraid to stand up to bullies.
2. Milly alone was brave enough to stand up to her.
3. She's a bully, and you've got to stand up to her.

→ put up with something or someone (phrasal verb with put verb)
→ English Meaning: to accept or continue to accept an unpleasant situation or experience, or someone who behaves unpleasantly.
→ Bangla Meaning: সহ্য করা; বিনা প্রতিবাদে মেনে নেওয়া।

Example Sentence:
1. I can put up with the house being messy, but I hate it if it's not clean.
2. He's so moody; I don't know why she puts up with him.
3. They have a lot to put up with (= they have a lot of difficulties).

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
You will have finished this homework by tomorrow. (Make it passive)
  1. This homework will have been finished tomorrow.
  2. This homework will have been finished by tomorrow.
  3. This homework will be finished by tomorrow.
  4. This homework will finished tomorrow.
ব্যাখ্যা
Active Voice: You will have finished this homework by tomorrow.
Passive Voice: This homework will have been finished by tomorrow.

• প্রশ্নে উল্লিখিত বাক্যটি Future perfect tense এর উদাহরণ।
→ কিছু কিছু  ভবিষ্যৎ নির্দেশক word যেমন: ‘by this time’, ‘by morning’, ‘by Sunday’, ‘by tomorrow’, etc. ইত্যাদি থাকলে Future perfect tense হয়। 

• Future perfect tense কে active voice থেকে passive voice- এ পরিণত করার নিয়ম:
→ object টি subject হয় +
→ shall have been/will have been বসে +
→ মূল verb এর past participle বসে +
→ by বসে +
→ subject টির objective form বসে।
→ এখানে, 'You' subject হওয়ায় passive করার ক্ষেত্রে 'you' ঊহ্য রয়েছে।
২৪.
Specify the word that doesn't remain the same in plural form.
  1. Spacecraft
  2. Deer
  3. Species
  4. Mouse
ব্যাখ্যা
• The word that doesn't remain the same in plural form is - Mouse.
•  The plural form of 'Mouse' is - Mice.

 কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে। যেমন-

• Deer - There is one deer, and there are many deer.
• Species - There is one species, and there are many species.
• Swine - There is one swine, and there are many swine.
• Spacecraft - There is one spacecraft, and there are many spacecraft.
• Sheep - There is one sheep, and there are many sheep.
• Moose - There is one moose, and there are many moose.
• Salmon - There is one salmon, and there are many salmon.

Source:
1. merriam-webster
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
Which of the following situations best represents "Bad blood"?
  1. Colleagues who hold grudges and undermine each other's work.
  2. Two friends having a minor disagreement but quickly resolving it.
  3. Siblings who constantly argue but still care for each other deeply.
  4. A family enjoying a peaceful dinner together.
ব্যাখ্যা
• "Colleagues who hold grudges and undermine each other's work."
→ This situation best represents "Bad blood."

Here, 
→ grudge - কোনোকিছু দিতে বা মেনে নিতে অনিচ্ছুক হওয়া
→ undermine -  ক্রমশ/উত্তরোত্তর দুর্বল করা; ভিত্তি দুর্বল করা।

• Bad blood (idiom)
English Meaning: ill feeling.

Bangla Meaning: শত্রুতা/মনোমালিন্য।

Example Sentence: There has always been bad blood between these families.
Bangla Meaning: দুই পরিবারের মধ্যে সবসময়ই শত্রুতা ছিলো।

Source:
1. Live MCQ Lecture.
2. Accessible Dictionary by Bangla Academy.