পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩০ সেপ্টেম্বর, ২০২৩সময়55 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৬.১১.২০২১ --------------------------- [For iPad Mania: Season - 2]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩০ সেপ্টেম্বর, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়?
  1. সমস্যমান পদ
  2. সমস্ত পদ
  3. পূর্বপদ
  4. উত্তর পদ
সঠিক উত্তর:
সমস্ত পদ
উত্তর
সঠিক উত্তর:
সমস্ত পদ
ব্যাখ্যা
• সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম- সমস্ত পদ।
- সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
- সমাসযুক্ত পদের প্রথম অংশ কে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী পদকে বলা হয় পরপদ বা উত্তর পদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি (২০১৮)।
.
বসন্তে কোকিল ডাকে -এ বাক্যে ‘বসন্তে’ কোন কারক?
  1. অধিকরণ কারক
  2. অপাদান কারক
  3. কর্মকারক
  4. করণ কারক
সঠিক উত্তর:
অধিকরণ কারক
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণ কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
- ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক।
- আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
- অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।

যেমন-
- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই।
- কাল (সময়) সকালে সূর্য উঠবে।
- বসন্তে কোকিল ডাকে। 

উৎস: বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণি ২০১৯ সংস্করণ ও মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
.
‘ক্ষুধার্ত’ -এর সন্ধি বিচ্ছেদ কি?
  1. ক্ষুধা + আর্ত
  2. ক্ষুধা + ঋত
  3. ক্ষুধ্ + ঋত
  4. ক্ষুধাঃ + আর্ত
সঠিক উত্তর:
ক্ষুধা + ঋত
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুধা + ঋত
ব্যাখ্যা
- অ + ঋ = আর, নিয়মে সন্ধি বিচ্ছেদ হলো: 
- ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত,
- তৃষ্ণা+ ঋত = তৃষ্ণার্ত,
- শীত + ঋত = শীতার্ত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯)।
.
‘সঞ্চয়’ -এর সন্ধি বিচ্ছেদ কি?
  1. সন্ + চয়
  2. সম্ + চয়
  3. সঞ + চয়
  4. সং + চয়
সঠিক উত্তর:
সম্ + চয়
উত্তর
সঠিক উত্তর:
সম্ + চয়
ব্যাখ্যা
• সন্ধি বিচ্ছেদে নাসিক্য বর্ণের পরিবর্তে ’ম‘ হয়।

এরূপ-
- সম্ + ধি= সন্ধি,
- সম্ + চয়= সঞ্চয়,
- সম্ +তাপ= সন্তাপ,
- কিম +ভূত= কিম্ভূত,
- সম্ +সার= সংসার,
- সম্ +বাদ= সংবাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।
.
‘যে উপকারীর উপকার স্বীকার করে না’ -এর এককথায় প্রকাশ হলো -
  1. কৃতজ্ঞ
  2. অকৃতজ্ঞ
  3. কৃতঘ্ন
  4. কৃতদার
সঠিক উত্তর:
অকৃতজ্ঞ
উত্তর
সঠিক উত্তর:
অকৃতজ্ঞ
ব্যাখ্যা
• যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতজ্ঞ।

এছাড়া,
- যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন।
- উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ হলো -
  1. তোষামোদে
  2. নিষ্কর্মা
  3. নিতান্ত অলস
  4. মোটাবুদ্ধি
সঠিক উত্তর:
তোষামোদে
উত্তর
সঠিক উত্তর:
তোষামোদে
ব্যাখ্যা
• 'ঢাকের কাঠি' বাগধারাটির অর্থ 'তোষামুদে'। 

• গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
- কচু বনের কালাচাঁদ - অপদার্থ।
- ঢাকের বাঁয়া - যার কোন মূল্য নেই। 
- নারকের ঢেঁকি - বিবাদের বিষয়।
- সোনার কাঠি রূপার কাঠি - বাঁচামরার লড়াই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘তিমির’ শব্দের বিপরীত শব্দ কি?
  1. অন্ধকার
  2. আলো
  3. গম্ভীর
  4. মসৃণ
সঠিক উত্তর:
আলো
উত্তর
সঠিক উত্তর:
আলো
ব্যাখ্যা
• ‘তিমির’ শব্দের বিপরীত শব্দ হচ্ছে আলো।

• আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
‘দেহ’ শব্দের প্রতিশব্দ কি?
  1. অহ
  2. মর্দ
  3. তনু
  4. বিভব
সঠিক উত্তর:
তনু
উত্তর
সঠিক উত্তর:
তনু
ব্যাখ্যা
• দেহ এর সমার্থক শব্দ: তনু; শরীর। 

অন্যদিকে: 
• অহ 
অর্থ: 
- দিনমান, দিবাভাগ (অহর্নিশ)।
- দিবস; দিন (পুণ্যাহ)।

• মর্দ
অর্থ: 
- মরদ; ব্যাটাছেলে; পুরুষ।

• বিভব 
অর্থ: 
- ধন; সম্পত্তি; ঐশ্বর্য। 

সূত্র: অভিগম্য অভিধান ও আধুনিক বাংলা একাডেমি অভিধান। 
.
‘কর্তা’ শব্দের স্ত্রী লিঙ্গ কি?
  1. কতৃ
  2. কর্ত্রী
  3. কর্তানী
  4. কর্তান
সঠিক উত্তর:
কর্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
কর্ত্রী
ব্যাখ্যা
• বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ: 
- যেসব পুরুষবাচক শব্দের শেষে 'তা' রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে 'ত্রী' হয়।
- যেমন: কর্তা - কর্ত্রী, শ্রোতা - শ্রোত্রী ইত্যাদি।

- পুরুষবাচক শব্দের শেষে অত্‌, বান্‌, মান্‌, ঈয়ান থাকলে যথাক্রমে অতী, বতী, মতি, ঈয়সী হয়।
যথা: সৎ - সতী, মহৎ - মহতী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১০.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কার্য
  2. অতঃপর
  3. লজ্জাকর
  4. উজ্জল
সঠিক উত্তর:
উজ্জল
উত্তর
সঠিক উত্তর:
উজ্জল
ব্যাখ্যা
উজ্জ্বল
- সংস্কৃত শব্দ।

অর্থ: 
- আলোকিত, দীপ্তিমান। 
- উদ্ভাসিত; শোভমান ; ঝলমলে (উজ্জ্বল আলো)।

সূত্র: অভিগম্য অভিধান ও আধুনিক বাংলা একাডেমি অভিধান।
১১.
‘চাঁদ, দই, হাতি’ -এগুলো কোন প্রকারের শব্দ?
  1. অর্ধ - তৎসম
  2. তৎসম
  3. তদ্ভব
  4. বিদেশি
সঠিক উত্তর:
তদ্ভব
উত্তর
সঠিক উত্তর:
তদ্ভব
ব্যাখ্যা
• তদ্ভব শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়।
- যেমন: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, চাঁদ, দই, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
১২.
মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: 
- অল্পপ্রাণ। 
- মহাপ্রাণ ৷

• অল্পপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

• মহাপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলোকে বলা হয় মহাপ্ৰাণ ধ্বনি।
যেমন – ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ২০২২ সংস্করণ। 
১৩.
নিচের কবিতাগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
  1. মানুষ
  2. খেয়াপারের তরণী
  3. আসমানী
  4. কুলি - মজুম
সঠিক উত্তর:
আসমানী
উত্তর
সঠিক উত্তর:
আসমানী
ব্যাখ্যা
• 'আসমানী' কবিতাটি পল্লিকবি জসীম উদ্‌দীন এর কবিতা।

• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প ‘বাউন্ডেলের আত্মকাহিনী’।
• কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ ৩টি। যথা:
- ব্যাথার দান, 
- শিউলিমালা ও
- রিক্তের বেদন। 

কাজী নজরুল ইসলাম এর কয়েকটি কবিতা: 
- মানুষ,
- খেয়াপারের তরণী,
- কুলি - মজুম, 
- প্রলয়োল্লাস, 
- বিদ্রোহী, 
- রক্তাম্বর-ধারিণী মা, 
- আগমণী, 
- ধূমকেতু, 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি?
  1. ২৫ বৈশাখ
  2. ১১ জ্যৈষ্ঠ
  3. ২২ শ্রাবণ
  4. ১২ ভাদ্র
সঠিক উত্তর:
২৫ বৈশাখ
উত্তর
সঠিক উত্তর:
২৫ বৈশাখ
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- তিনি অসংখ্য কবিতা, গান,  ছোটগল্প,  উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য,  নৃত্যনাট্য, ভ্রমণকাহিনী, চিঠিপত্র রচনা করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৫.
পল্লীকবি জসীমউদ্দীন রচিত কাব্যগন্থ কোনটি?
  1. অভিযাত্রিক
  2. সাঁঝের মায়া
  3. বিমুখ প্রান্তর
  4. রাখালী
সঠিক উত্তর:
রাখালী
উত্তর
সঠিক উত্তর:
রাখালী
ব্যাখ্যা
- জসীমউদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়। 

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘হাঙ্গর নদী গ্রেনেড’ কে লিখেছেন?
  1. সেলিনা হোসেন
  2. শওকত ওসমান
  3. হুমায়ূন আহমেদ
  4. জাহানারা ইমাম
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
উত্তর
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
ব্যাখ্যা
• সেলিনা হোসেন:
- বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেন।
- তিনি রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
-  তার রচিত উপন্যাস ‘হাঙ্গর নদী গ্রেনেড’। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- পরবর্তীকালে এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। 

• তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস:
- হাঙ্গর নদী গ্রেনেড,
- পোকা মাকড়ের ঘরবসতি,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- জলোচ্ছ্বাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. সৈয়দ শামসুল হক
  2. হাসান হাফিজুর রহমান
  3. শামসুর রাহমান
  4. নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
• শামসুর রাহমান: 
- 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রাহমান।
- পঁচাত্তরের ১৫ আগস্ট পরিবারসহ শেখ মুজিবের নিহত হওয়ার ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হন এবং রচনা করেন তাঁর অন্যতম শ্রেষ্ঠ কবিতা ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’।
- ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়। 

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে(১৯৬০)
- রৌদ্র করোটিতে(১৯৬৩)
- বিধ্বস্ত নিলীমা(১৯৬৭)
- নিরালোকে দিব্যরথ(১৯৬৮)
- নিজ বাসভূমে (১৯৭০)
- বন্দী শিবির থেকে(১৯৭২)
- 'আদিগন্ত নগ্ন পদধ্বনি(১৯৭৪)
- এক ধরনের অহংকার(১৯৭৫
- আমি অনাহারী(১৯৭৬)
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে(১৯৭৭) 
- প্রতিদিন ঘরহীন ঘরে(১৯৭৮)
- প্রেমের কবিতা (১৯৮১)
- উদ্ভট উটের পিঠে চলেছে(১৯৮৩) 
- অস্ত্রে আমার বিশ্বাস নেই(১৯৮৫)
- হোমারের স্বপ্নময় হাত (১৯৮৫) ইত্যাদি। 

উৎস: বাংলাপিডিয়া।
১৮.
ভাষা আন্দোলনভিত্তিক নাটক ‘কবর’ -এর রচয়িতা কে?
  1. সেলিম আল দীন
  2. জহির রায়হান
  3. মুনীর চৌধুরী
  4. শহীদুল্লাহ কায়সার
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা
• ভাষা আন্দোলনভিত্তিক নাটক- কবর। 
- 'কবর' একুশের পটভূমিতে রচিত প্রথম নাটক।
- এটি রচনা করেছেন মুনীর চৌধুরী। 
-  নাটকটি কারাগারেই প্রথম মঞ্চস্থ হয়।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে রচিত।

• মুনীর চৌধুরী রচিত অন্যান্য নাটক-
- রক্তাক্ত প্রান্তর, 
- চিঠি, 
- দণ্ডকারণ্য, 
- পলাশী ব্যারাক ও অন্যান্য, 
- মুখরা রমনী বশীকরণ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৯.
শিশুতোষ গ্রন্থ ‘ইতল বিতল’ কে লিখেছেন?
  1. রাবেয়া খাতুন
  2. নীলিমা ইব্রাহিম
  3. সকুমার রায়
  4. সুফিয়া কামাল
সঠিক উত্তর:
সুফিয়া কামাল
উত্তর
সঠিক উত্তর:
সুফিয়া কামাল
ব্যাখ্যা
- শিশুতোষ গ্রন্থ 'ইতল বিতল' এর রচয়িতা সুফিয়া কামাল। 
- তাঁর অপর শিশুতোষ গ্রন্থ- নওল কিশোরের দরবারে।

• কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালে বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
তাঁর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া (১৯৩৮)
- মায়া কাজল (১৯৯১),
- উদাত্ত পৃথিবী (১৯৬৪),
- অভিযাত্রিক (১৯৬৯) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২০.
’সাহিত্য সম্রাট’ বলা হয় কাকে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বলা হয়। 
- বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- তিনি 'বাংলার স্কট' ও 'সাহিত্য সম্রাট' নামে পরিচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
১ মিটার = কত?
  1. ১.৬১ ইঞ্চি
  2. ২.৫৪ ইঞ্চি
  3. ১০.৭৬ ইঞ্চি
  4. ৩৯.৩৭ ইঞ্চি
সঠিক উত্তর:
৩৯.৩৭ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
৩৯.৩৭ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার = কত?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ মিটার = ১০০ সে.মি.
২২.
১৫২১ -এর বর্গমূল কত?
  1. ২৯
  2. ৩৯
  3. ৪৯
  4. ৫৯
সঠিক উত্তর:
৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫২১ এর বর্গমূল কত?

সমাধান:
১৫২১ এর বর্গমূল = √১৫২১
= ৩৯
২৩.
৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
৯৭২ = ২ × ২ × ৩ × ৩ × ৩ × ৩ × ৩ 
          = (২ × ২) × (৩ × ৩) × (৩ × ৩) × ৩

এখানে ৩ জোড়া  বিহীন 
৯৭২ কে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 
২৪.
তামা, দস্তা ও রূপা মিশিয়ে তৈরি একটি গয়নায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩ : ৫। ১৯ গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম রূপা আছে?
  1. ৮ গ্রাম
  2. ১০ গ্রাম
  3. ১২ গ্রাম
  4. ৬ গ্রাম
সঠিক উত্তর:
১০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: তামা, দস্তা ও রূপা মিশিয়ে তৈরি একটি গয়নায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩ : ৫। ১৯ গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম রূপা আছে?

সমাধান:
তামা : দস্তা = ১ : ২
= ৩ : ৬ [ উভয় রাশিকে ৩ দিয়ে গুন করে ]

দস্তা : রুপা = ৩ : ৫
= ৬ : ১০ [ উভয় রাশিকে ২ দিয়ে গুন করে ]
∴ তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০
অনুপাতের যোগফল = ১৯

১৯ গ্রাম ওজনের গহনায় রুপা আছে
= ১৯ গ্রাম এর ১০/১৯
= ১০ গ্রাম
অতএব, অনুপাতে রুপা আছে ১০ গ্রাম।
২৫.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ৩১
  2. ৪১
  3. ৫১
  4. ৬১
সঠিক উত্তর:
৫১
উত্তর
সঠিক উত্তর:
৫১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৫১ মৌলিক সংখ্যা নয়।
২৬.
একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকায় বিক্রয় করলো। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
  1. (১৩/২)% ক্ষতি
  2. (৯/২)% লাভ
  3. (২৫/২)% ক্ষতি
  4. (১৫/২)% লাভ
সঠিক উত্তর:
(২৫/২)% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
(২৫/২)% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকায় বিক্রয় করলো। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান:
১ হালি = ৪টি 

৪টি ইলিশের ক্রয়মূল্য = ১৬০০ টাকা
১টি ইলিশের ক্রয়মূল্য = ১৬০০/৪ টাকা
= ৪০০ টাকা

ক্ষতি = ৪০০ - ৩৫০ টাকা = ৫০ টাকা

৪০০ টাকায় ক্ষতি হয় ৫০ টাকা
১ টাকায় ক্ষতি হয় ৫০/৪০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় (৫০ × ১০০)/৪০০ টাকা
= (২৫/২)%
২৭.
৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কিমি। রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৪.৫ সেকেন্ডে
  2. ৬ সেকেন্ডে
  3. ৭.৫ সেকন্ডে
  4. ৯ সেকেন্ডে
সঠিক উত্তর:
৪.৫ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
৪.৫ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কিমি। রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
এখানে, 
৪৮ কি.মি. = ৪৮০০০ মি
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড

ট্রেনটি ৪৮০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
ট্রেনটি ১ মিটার যায় = ৩৬০০/৪৮০০০ সেকেন্ডে 
ট্রেনটি ৬০ মিটার যায় = (৩৬০০ × ৬০)/৪৮০০০ সেকেন্ডে 
= ৪.৫ সেকেন্ডে
২৮.
- 36a3z3y2 কে - 4ayz দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
  1. - 9ayz
  2. 9ayz
  3. - 9ay2z
  4. 9a2yz2
সঠিক উত্তর:
9a2yz2
উত্তর
সঠিক উত্তর:
9a2yz2
ব্যাখ্যা
প্রশ্ন: - 36a3z3y2 কে - 4ayz দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?

সমাধান: 
ভাগফল = - 36a3z3y2/- 4ayz
= 9a2yz2
২৯.
p - (1/p) = 8 হলে p2 + 1/p2 এর মান কত?
  1. 64
  2. 66
  3. 72
  4. 84
সঠিক উত্তর:
66
উত্তর
সঠিক উত্তর:
66
ব্যাখ্যা
প্রশ্ন: p - (1/p) = 8 হলে p2 + 1/p2 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে
p - (1/p) = 8

প্রদত্ত রাশি = p2 + 1/p2
= (p)2 + (1/p)2
= (p - 1/p)2 + 2.p.1/p
= 82 + 2
= 64 + 2
= 66
৩০.
গ.সা.গু. দ্বারা কী বোঝায়?
  1. গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
  2. গরিষ্ঠ সাধারণ গুণিতক
  3. গরিষ্ঠ সাধারণ গুণ
  4. গরিষ্ঠ সাধারণ গুণাংক
সঠিক উত্তর:
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
উত্তর
সঠিক উত্তর:
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
ব্যাখ্যা
প্রশ্ন: গ.সা.গু. দ্বারা কী বোঝায়?

সমাধান:
- গ.সা.গু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
- ল.সা.গু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
৩১.
6a3b2c এবং 9a4bd2 এর ল.সা.গু. কত?
  1. 3ab
  2. 36ab
  3. 18a4b2cd2
  4. 36a4b2c2d2
সঠিক উত্তর:
18a4b2cd2
উত্তর
সঠিক উত্তর:
18a4b2cd2
ব্যাখ্যা
প্রশ্ন: 6a3b2c এবং 9a4bd2 এর ল.সা.গু. কত?

সমাধান:
6 এবং 9 এর ল.সা.গু. = 18
নির্ণেয় ল.সা.গু. = 18a4b2cd2
৩২.
ক্রিকেট খেলায় নাঈম ও আফিফের মোট রান সাংখ্যা 58। নাঈমের রান আফিফের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। ঐ খেলায় আফিফের রান সংখ্যা কত?
  1. 21
  2. 26
  3. 33
  4. 37
সঠিক উত্তর:
21
উত্তর
সঠিক উত্তর:
21
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রিকেট খেলায় নাঈম ও আফিফের মোট রান সাংখ্যা 58। নাঈমের রান আফিফের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। ঐ খেলায় আফিফের রান সংখ্যা কত?

সমাধান:
আফিফের রান সংখ্যা = x 
নাঈমের রান = 2x - 5

প্রশ্নমতে
x + 2x - 5 = 58
বা, 3x = 58 + 5
বা, 3x = 63
x = 21

আফিফের রান সংখ্যা = 21
৩৩.
a - (1/a) = 5 হলে a3 - (1/a3) এর মান কত?
  1. 110
  2. 125
  3. 130
  4. 140
সঠিক উত্তর:
140
উত্তর
সঠিক উত্তর:
140
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 5 হলে a3 - (1/a3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
a - (1/a) = 5

প্রদত্ত রাশি = a3 - (1/a3)
= a3  - (1/a)3
=(a - 1/a)3 + 3.a.(1/a)(a - 1/a)
= 53 + 3 × 5
= 125 + 15
= 140
৩৪.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ১৮%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?

সমাধান:
আসল, P = ৩০০০ টাকা
বছর, n = ৫ 
সুদ, I = ১৫০০ টাকা
সুদের হার, r = ?

আমরা জানি, I = Pnr
বা, r = I/pn
বা, r = ( ১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
বা, r = ১০%
৩৫.
একটি ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৪ সে.মি. ও ৭ সে.মি.। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৫৬ বর্গ. সে.মি.
  2. ২৮ বর্গ. সে.মি.
  3. ১৪ বর্গ. সে.মি.
  4. ১২.৫ বর্গ. সে.মি.
সঠিক উত্তর:
১৪ বর্গ. সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৪ বর্গ. সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৪ সে.মি. ও ৭ সে.মি.। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে
ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৪ সে.মি. ও ৭ সে.মি.
আমরা জানি
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ৪ ×৭
= ১৪ বর্গ. সে.মি.
৩৬.
একটি ত্রিভুজের দু’টি কোণের মান 45° ও 60° হলে ত্রিভুজটির অপর কোণের মান কত?
  1. 55°
  2. 65°
  3. 75°
  4. 85°
সঠিক উত্তর:
75°
উত্তর
সঠিক উত্তর:
75°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দু’টি কোণের মান 45° ও 60° হলে ত্রিভুজটির অপর কোণের মান কত?

সমাধান:
আমরা জানি 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180° 

অপর কোণের মান = 180° - (45° + 60°)
=180°  - 105° 
=75° 
৩৭.
65° এর পূরক কোণ কত?
  1. 15°
  2. 25°
  3. 35°
  4. 155°
সঠিক উত্তর:
25°
উত্তর
সঠিক উত্তর:
25°
ব্যাখ্যা
প্রশ্ন: 65° এর পূরক কোণ কত?

সমাধান:
দুইটি কোণের সমষ্টি 90° হলে,  কোণ দুইটি একটিকে অপরটির পূরক কোণ বলে।
65° কোণের পূরক কোণ = 90° - 65° = 25°
৩৮.
একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক?
  1. তিনটি কোণই সূক্ষ্মকোণ
  2. একটি কোণ স্থুলকোণ ও অপর দুটি সূক্ষ্মকোণ
  3. একটি কোণ সমকোণ ও অপর দুটি সূক্ষ্মকোণ
  4. একটি কোণ সমকোণ বা স্থুলকোণ, অপর দু’টি সূক্ষ্মকোণ
সঠিক উত্তর:
তিনটি কোণই সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
তিনটি কোণই সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক?

সমাধান:
- সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ।
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।
- সমদ্বিবাহু ত্রিভুজের যে কোন দুইটি বাহুর দৈর্ঘ্য সমান।
৩৯.
নিচের কোনটি সামান্তরিক নয়?
  1. আয়তক্ষেত্র
  2. বর্গক্ষেত্র
  3. রম্বস
  4. ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
ট্রাপিজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সামান্তরিক নয়?

সমাধান: 
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।

সামন্তরিকের সংজ্ঞা অনুসারে,
যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলে তাই ট্রাপিজিয়াম সামান্তরিক নয়।
৪০.
বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের-
  1. চাপ
  2. ব্যাসার্ধ
  3. ব্যাস
  4. পরিধি
সঠিক উত্তর:
ব্যাস
উত্তর
সঠিক উত্তর:
ব্যাস
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের-

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
অর্থাৎ ব্যাস = ২ × ব্যাসার্ধ

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব।
- বৃত্তের যেকোনো জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
- দুইটি পরস্পরছেদী বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ তাদের সাধারণ জ্যা-কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- কোনো বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির একটি জ্যা বলা হয়।
- বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যা হলো ব্যাস।
৪১.
What did you eat for ____ breakfast this morning?
  1. a
  2. an
  3. the
  4. none
সঠিক উত্তর:
none
উত্তর
সঠিক উত্তর:
none
ব্যাখ্যা
♦ Article: 
- A, An & The কে article বলে।
- এরা noun কে qualify করে।
-  Article দুই প্রকার।
- যেমন:
1. Indefinite: A, An
2. Definite: The

• Article এর নিয়মানুযায়ী,
- খাবারের(meals) এর পূর্বে a/an বসে না।
- যেমন: I have breakfast at 8 a.m.
• তবে খাবারের পূর্বে adjective বসলে a/an বসে।
- যেমন: We had a good breakfast yesterday.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
৪২.
Iron is _____ useful metal.
  1. a
  2. an
  3. the
  4. none
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
Article A & An:
- The articles 'a' and 'an' are used with the name of things that are not specific.
- The article 'an' is used with the words that begin with the sound of a vowel.
- u-এর উচ্চারণ ‘ইউ’-এর মত হলে vowel হওয়া সত্ত্বেও তার আগে an না বসে a বসে।

সুতরাং, প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে: Iron is a useful metal.
৪৩.
Water has no colour. এখানে 'Water' কোন ধরনের Noun?
  1. Abstract
  2. Material
  3. Proper
  4. Common
সঠিক উত্তর:
Material
উত্তর
সঠিক উত্তর:
Material
ব্যাখ্যা
♦ Materiel noun: 
- যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে  বুঝায় এবং তার অন্তর্গত কোন অংশকে বুঝায় না তাকে Materiel noun বলে।
- এগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়।
- Tea হলো Materiel noun কারণ এটি এমন একটি বস্তুবাচক জিনিস যা গণনা করা যায় না তবে পরিমাপ/ওজন করা যায়।
- কিছু উদাহরণ: water, gold, iron, silver, steel, tea, sand, wood, mutton, oil etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪৪.
The bell has already been _________.
  1. rang
  2. ranged
  3. rung
  4. ringed
সঠিক উত্তর:
rung
উত্তর
সঠিক উত্তর:
rung
ব্যাখ্যা
Already, recently, just now ইত্যাদি থাকলে বাক্যটি present perfect tense হয়।
তাছাড়া, এখানে বাক্যটি passive sense প্রকাশ করছে বিধায় এখানে ring এর past participle form হিসেবে rung হবে।
৪৫.
নিচের কোন শব্দটি plural?
  1. Actress
  2. News
  3. Princes
  4. Princess
সঠিক উত্তর:
Princes
উত্তর
সঠিক উত্তর:
Princes
ব্যাখ্যা
• Options,

ক) Actress: feminine form of actor. [singular]

খ) News: information or reports about recent events. [singular]

গ) Princes: plural form of prince.

ঘ) Princess: a member of a royal family, esp. a daughter of a king or queen. [singular]

অপশনগুলোর মধ্যে Princes হলো plural number.

Source: Cambridge Dictionary.
৪৬.
We need as ____ people as possible.
  1. many
  2. much
  3. more
  4. few
সঠিক উত্তর:
many
উত্তর
সঠিক উত্তর:
many
ব্যাখ্যা
- এখানে 'people' হচ্ছে Countable Noun. 

• Countable Noun: 
- যেসব Noun গণনা করা যায় সেগুলিকে Countable Noun বলে। 
- Countable Noun এর পূর্বে 'many' বসে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪৭.
Which one is the opposite gender of 'poet'?
  1. Poetress
  2. Poetess
  3. Female Pote
  4. Poet
সঠিক উত্তর:
Poetess
উত্তর
সঠিক উত্তর:
Poetess
ব্যাখ্যা
♦ Poet
English meaning: a person who writes poems.
Bangla meaning: কবি।
Feminine gender: Poetess.

Source: Merriam-Webster & Cambridge Dictionary.
৪৮.
'She has been sick since last week' ____ এটি কোন ‘Tense' এর উদাহরণ?
  1. present Indefinite Tense
  2. Past Tense
  3. Present Perfect Tense
  4. Present Perfect Continuous Tense
সঠিক উত্তর:
Present Perfect Tense
উত্তর
সঠিক উত্তর:
Present Perfect Tense
ব্যাখ্যা
• বাক্যটি Present Perfect Tense এর অর্থ প্রকাশ করছে।

Present Perfect Tense:
- কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে, এরূপ বুঝালে Present Perfect Tense হয়। 
Structure: Subject + has/have + V3 + extension.
৪৯.
The greater the demand, ____ the price.
  1. high
  2. higher
  3. the higher
  4. the highest
সঠিক উত্তর:
the higher
উত্তর
সঠিক উত্তর:
the higher
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - the higher.

• প্রদত্ত প্রশ্নে, সমানুপাতিক হ্রাস বা বৃদ্ধির কথা বলা হয়েছে।
- হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে parallelism ( সমান্তরাল) নীতি মানতে হয়। 
- যেমন: The + comparative degree ….. The + comparative degree.

- প্রশ্নে The greater হল comparative degree.
- এদিকে অপশনে ‘the higher’ comparative degree.
- তাই উত্তর the higher হবে।
৫০.
নিচের কোনটি Adverb?
  1. ugly
  2. holy
  3. friendly
  4. wisely
সঠিক উত্তর:
wisely
উত্তর
সঠিক উত্তর:
wisely
ব্যাখ্যা
• Options,

ক) ugly: unpleasant to look at. [adjective]

খ) holy: related to a religion or a god. [adjective]

গ) friendly: behaving in a pleasant, kind way towards someone. [adjective]

ঘ) wisely: showing good judgment. [adverb]

অপশন বিবেচনা করে দেখা যায়, wisely শব্দটি adverb.

Source: Cambridge Dictionary.
৫১.
The teacher is popular ___ his students.
  1. of
  2. to
  3. at
  4. with
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
♦ Popular with
Meaning: জনপ্রিয়। 

Complete sentence: The teacher is popular with his students.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৫২.
The mother was anxious ____ the safety of her son.
  1. about
  2. for
  3. at
  4. with
সঠিক উত্তর:
about
উত্তর
সঠিক উত্তর:
about
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - about. 

- Anxious (adjective) - উদ্বিগ্ন; চিন্তিত
- কারো সম্পর্কে উদ্বিগ্ন বা চিন্তিত বোঝাতে  Anxious এরপর appropriate preposition হিসাবে about বসে। 

- Complete sentence: The mother was anxious about the safety of her son.
- Bangla Meaning: মা তার ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। 
৫৩.
I always take an umbrella ___ it rains.
  1. in case for
  2. in case
  3. in case of
  4. unless
সঠিক উত্তর:
in case
উত্তর
সঠিক উত্তর:
in case
ব্যাখ্যা
• In case- ঘটনাচক্রে, আকস্মিক কোন ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে ব্যবহৃত হয়। 
- পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে In case ব্যবহৃত হয়।

যেমন - I always take an umbrella in case it rains.

• অন্যদিকে ভবিষ্যৎ সম্ভাবনা/অনুমান করতে If ব্যবহৃত হয়।
যেমন - I’ll open the umbrella if it rains.
৫৪.
Our boss makes us ___ very hard.
  1. working
  2. worked
  3. work
  4. to work
সঠিক উত্তর:
work
উত্তর
সঠিক উত্তর:
work
ব্যাখ্যা
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়। 
- Sentence এ 'make' থাকলে তার পরের verb এর সবসময় base form বসে। 


Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৫৫.
Singular form of 'agenda' is-
  1. agendom
  2. agendam
  3. agendum
  4. agendem
সঠিক উত্তর:
agendum
উত্তর
সঠিক উত্তর:
agendum
ব্যাখ্যা
♦ Number:
- কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে number বলে।
- Number দুই প্রকার। যেমন- 1. Singular 2. plural.

Agendum: [singular]
- Meaning: সভার কার্যতালিকা।
- Plural form: agenda, Agendums.

Source: Merriam-Webster & A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৫৬.
আমরা বিষয়টি আলোচনা করব - এর ইংরেজি অনুবাদ কোনটি?
  1. We shall discuss the matter.
  2. We shall discuss to the matter.
  3. We shall discuss on the matter.
  4. We shall discuss about the matter.
সঠিক উত্তর:
We shall discuss the matter.
উত্তর
সঠিক উত্তর:
We shall discuss the matter.
ব্যাখ্যা
• Discuss যখন verb হিসাবে ব্যবহৃত হয় তখন তার পর কোনো  preposition বসে না।
- তাই প্রশ্নে উল্লেখিত খ), গ) ও ঘ) নং অপশন তিনটিই ভুল কারণ প্রতিটি বাক্যে Discuss এর পর preposition বসেছে।

- সুতরাং, নিয়মানুযায়ি সঠিক অনুবাদ হবে - We shall discuss the matter.
৫৭.
'Provoke' এর বিপরীত শব্দ নিচের কোনটি?
  1. Anger
  2. Soothe
  3. Encourage
  4. Express
সঠিক উত্তর:
Soothe
উত্তর
সঠিক উত্তর:
Soothe
ব্যাখ্যা
♦ Provoke
English meaning: to cause a reaction, especially a negative one.
Bangla meaning: ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা; রাগানো; খ্যাপানো; চটানো

Options,
ক) Anger: a strong feeling that makes you want to hurt someone or be unpleasant because of something unfair or unkind that has happened.

খ) Soothe: to make someone feel calm or less worried.

গ) Encourage: to make someone more likely to do something, or to make something more likely to happen. 

ঘ) Express: to show a feeling, opinion, or fact. 

• অপশন বিবেচনা করে দেখা যায়, 'Provoke' এর বিপরীত শব্দ - Soothe.

Source: Cambridge & Accessible Dictionary.
৫৮.
'Emancipate' অর্থ-
  1. Neglect
  2. Bondage
  3. To set free
  4. To set on fire
সঠিক উত্তর:
To set free
উত্তর
সঠিক উত্তর:
To set free
ব্যাখ্যা
♦ Emancipate
English meaning: to give people social or political freedom and rights
Bangla meaning: মুক্তি দেওয়া 

Options,
- Neglect: মনোযোগ না-দেওয়া; অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা।
- Bondage: দাসত্বে আবদ্ধ; বন্দীদশা।
- To set free: মুক্ত করা। 
-
To set on fire: to cause something or someone to start burning.

অপশন বিবেচনা করে দেখা যায়, 'Emancipate' অর্থ - To set free.
৫৯.
'Bounce back' অর্থ-
  1. get back
  2. fall back
  3. recover
  4. overcome
সঠিক উত্তর:
recover
উত্তর
সঠিক উত্তর:
recover
ব্যাখ্যা
♦ Bounce back
English meaning: to return quickly to a normal condition after a difficult situation or event.
Bangla meaning: প্রফুল্লভাবে বাধাবিপত্তির মোকাবেলা করা।

Options,

ক) get back: to gain revenge 
খ) fall back: to move back suddenly from someone or something, often because you are frightene.
গ) recover: to become completely well again after an illness or injury
ঘ) overcome: to defeat or succeed in controlling or dealing with something.

অপশন বিবেচনা করে দেখা যায়, 'Bounce back' অর্থ - recover.

Source: Cambridge & Merriam-Webster & Accessible Dictionary.
৬০.
'Obligate' - এর Adjective form কোনটি?
  1. Obligative
  2. Obligation
  3. Obligated
  4. Obligatory
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

♦ Obligate
English meaning: to force someone to do something, or to make it necessary for someone to do something.
Bangla meaning: কোনোকিছু করতে বাধ্য রাখা

Options,
- Obligative: adjective
- Obligation: noun
- Obligated: adjective
- Obligatory: adjective

Source: Cambridge & Merriam-Webster & Accessible Dictionary.
৬১.
ঢাকা-জলপাইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম কী?
  1. সোনালী এক্সপ্রেস
  2. মিতালী এক্সপ্রেস
  3. মৈত্রী এক্সপ্রেস
  4. সুবর্ণজয়ন্তী এক্সপ্রেস
সঠিক উত্তর:
মিতালী এক্সপ্রেস
উত্তর
সঠিক উত্তর:
মিতালী এক্সপ্রেস
ব্যাখ্যা
মিতালী এক্সপ্রেস:
- ঢাকা-জলপাইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম মিতালী এক্সপ্রেস।
- ট্রেনটি সপ্তাহে চার দিন চলাচল করে।
- ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোম ও বৃহস্পতিবার ছাড়ে।
- বিপরীত দিকে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে রোববার ও বুধবার।
- এতে শীতাতপ নিয়ন্ত্রিত চারটি কেবিন কোচ ও চারটি চেয়ার কার আছে। 
- ভারতের রেলমন্ত্রী ও বাংলাদেশের রেলমন্ত্রী ভারতের দিল্লীতে এটি উদ্বোধন করেন।
- মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্য দিয়ে চলাচল করে।
- ট্রেনটি হলদিবাড়ি (ভারত)- চিলাহাটি (বাংলাদেশ) রুট দিয়ে চলাচল করে।

উৎস: ১ জুন ২০২২, যুগান্তর।
৬২.
২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সালের কত তারিখে অনুষ্ঠিত হবে?
  1. ২১ আগস্ট - ১৮ সেপ্টেম্বর
  2. ২১ সেপ্টেম্বর - ১৮ অক্টোবর
  3. ২১ অক্টোবর - ১৮ নভেম্বর
  4. ২১ নভেম্বর - ১৮ ডিসেম্বর
সঠিক উত্তর:
২১ নভেম্বর - ১৮ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
২১ নভেম্বর - ১৮ ডিসেম্বর
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)।
- সময়কাল: ২১ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৬৩.
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
  1. শীতলক্ষ্যা
  2. বুড়িগঙ্গা
  3. যমুনা
  4. আড়িয়াল খাঁ
সঠিক উত্তর:
বুড়িগঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
বুড়িগঙ্গা
ব্যাখ্যা
বাকল্যান্ড বাঁধ:
- বাকল্যান্ড বাঁধ ঢাকা শহরের দক্ষিণ দিক দিয়ে প্রবহমান বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি শহর পরিবেষ্টনী বাঁধ।
- ১৮৬৪ সনে তৎকালীন নগর কমিশনার সি.টি বাকল্যান্ড এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন।
- নদীর ঘাট পর্যন্ত কার্গো ও যাত্রীবাহী স্টিমার চলাচল সুগম করার জন্য পাড়ের নিম্নভাগে পলি প্রতিরোধ করা এবং প্লাবন ও ভাঙন থেকে ঢাকা শহর রক্ষা প্রকল্পের অধীনে এই বাঁধ নির্মিত হয়।
- সর্বসাধারণের চাঁদায় এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারিত হয়েছিল।
- এ প্রকল্পের জন্য প্রথম চাঁদাদাতাদের মধ্যে ছিলেন খাজা আব্দুল গণি এবং ভাওয়াল জমিদার কালীনারায়ণ রায়।
- ১৮৭০ সালে খাজা আব্দুল গণি ওয়াইজ ঘাট থেকে পশ্চিমদিকের এবং বাবু রূপলাল দাস ও রঘুনাথ দাস নর্থব্রুক হলের কাছ থেকে পূর্বদিকের দায়িত্ব গ্রহণ করেন।
- এইভাবে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মিত হয় এবং পরবর্তীকালে রক্ষণাবেক্ষণের জন্য মিউনিসিপ্যালিটির কাছে হস্তান্তরিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৬৪.
NAM প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৫১
  2. ১৯৬১
  3. ১৯৭১
  4. ১৯৮১
সঠিক উত্তর:
১৯৬১
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১
ব্যাখ্যা
জোট-নিরপেক্ষ আন্দোলন:
- জোট-নিরপেক্ষ আন্দোলন বা Non-Aligned Movement (NAM).
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাংখা প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
-  ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর, ১৯৬১ সালে ন্যাম প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য: ১২০টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।

উৎস: NAM ওয়েবসাইট।
৬৫.
জাপানের পতাকার রং কী?
  1. সাদা ও কালো
  2. লাল ও সুবজ
  3. সাদা ও লাল
  4. গাঢ় লাল ও হলুদ
সঠিক উত্তর:
সাদা ও লাল
উত্তর
সঠিক উত্তর:
সাদা ও লাল
ব্যাখ্যা
জাপান:
- জাপানের পূর্বনাম নিপ্পন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- জাপানের আইনসভার নাম ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য। 

উৎস: Britannica.
৬৬.
স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম?
  1. ৩৭ তম
  2. ৪৭ তম
  3. ৫৭ তম
  4. ৬৭ তম
সঠিক উত্তর:
৫৭ তম
উত্তর
সঠিক উত্তর:
৫৭ তম
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১: 
- বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ নির্মাণ করেছে স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস। 
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু- ১। 
- বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও রয়েছে এতে।
- বাংলাদেশ সময় ১২ মে, ২০১৮ তারিখ শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট– ১' মহাকাশে পাঠানো হয়।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে।
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। 
- বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হয়েছে ২ হাজার ৯০২ কোটি টাকা।
- এর মেয়াদ ১৫ বছর।
- এই স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন সংখ্যা ২টি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৭.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র -
  1. তর্জনী
  2. গর্জন
  3. স্বাধীনতা
  4. মুক্তি
সঠিক উত্তর:
তর্জনী
উত্তর
সঠিক উত্তর:
তর্জনী
ব্যাখ্যা
তর্জনী:
- ১৯৭১ সালের অনিশ্চয়তা ভরা দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ উদ্দীপ্ত করে তুলেছিল পূর্ব বাংলার মানুষকে।
- ২০১৭ সালের অক্টোবরে ইউনেস্কো এই ভাষণকে দিয়েছে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে এক অনন্য স্বীকৃতি। 
- সাতই মার্চের সেই ভাষণে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নিয়েছেন সোহেল রানা বয়াতি।
- নাম ‘তর্জনী’।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ প্রজন্ম থেকে প্রজন্মে কেমন প্রভাব ফেলছে, তা এই সিনেমায় তুলে ধরবেন পরিচালক সোহেল রানা।
- এই সিনেমায় ১৯৭১, ১৯৭৫ এবং ২০১৭ এই তিনটা সময়কে দেখানো হয়েছে।
- ‘তর্জনী’ সিনেমার গল্প যৌথভাবে লিখেছেন সোহেল রানা বয়াতি এবং শাহাদাত রাসেল।
- আর চিত্রনাট্য লিখছেন শাহাদাত রাসেল। 

উৎস: ২৫ মার্চ ২০১৯, প্রথম আলো।
৬৮.
বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টি?
  1. ১৬৪টি
  2. ১৬৩টি
  3. ১৫৩টি
  4. ১৫৪টি
সঠিক উত্তর:
১৫৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৫৩টি
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ৷
- সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
- সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি

উৎস: বাংলাদেশের সংবিধান। 
৬৯.
কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো?
  1. পাল আমলে
  2. মুঘল আমলে
  3. সেন আমলে
  4. ইংরেজ আমলে
সঠিক উত্তর:
মুঘল আমলে
উত্তর
সঠিক উত্তর:
মুঘল আমলে
ব্যাখ্যা
মসলিন কাপড়:
- মুঘল আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরী হতো।
- মসলিন বিশেষ এক ধরনের তুলার আঁশ থেকে প্রস্তুতকৃত সূতা দিয়ে বয়ন করা এক প্রকার অতি সূক্ষ্ম কাপড়।
- এটি ঢাকাই মসলিন নামেই পরিচিত।
- ফুটি কার্পাস নামক তুলা থেকে প্রস্তুত অতি চিকন সুতা দিয়ে মসলিন তৈরী করা হতো।
- চড়কা দিয়ে কাটা, হাতে বোনা মসলিনের জন্য সর্বনিম্ন ৩০০ কাউন্টের সুতা ব্যবহার করা হতো।
- নানা কারণে আঠারো শতকের শেষার্ধে বাংলায় মসলিন বয়ন বন্ধ হয়ে গেলেও বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত উদ্যোগে পুনরায় বুননের কাজে হাত দেয়া হয় এবং এই শিল্পকে আবার ফিরিয়ে আনা হচ্ছে।
- ঢাকাই মসলিনের শেষ প্রদর্শনী হয়েছিল লন্ডনে ১৮৫০ সালে।
- এর ১৭০ বছর পর বাংলাদেশে আবার বোনা হলো ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন কাপড়ের শাড়ি।
- মসলিন ঠিক তেমনই ঠিক যেমনটি আগে ছিল আংটির ভেতর দিয়ে গলে যায় আস্ত শাড়ি।

উল্লেখ্য,
- ঢাকাই মসলিনের জিআই স্বত্বের অনুমোদন পাওয়া গেছে।
- ২৮ ডিসেম্বর ২০২২ এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
- বর্তমান যুগে এসেও ঢাকাই মসলিন তৈরীতে তাঁতিদের হাতে কাটা ৫০০ কাউন্টের সুতাই ব্যবহার করতে হয়েছে। 

উৎস: i) ৩১ মে, ২০২৩, সারাবাংলা। [link]
         ii) বাংলাপিডিয়া।
৭০.
নৃশংস ঐতিহাসিক জেলহত্যার ঘটনা ঘটে কোন সালের কত তারিখে?
  1. ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর
  2. ১৯৭৫ সালের ৩ নভেম্বর
  3. ১৯৭১ সারের ৩ নভেম্বর
  4. ১৯৭৫ সালের ৩ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
১৯৭৫ সালের ৩ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালের ৩ নভেম্বর
ব্যাখ্যা
ঐতিহাসিক নৃশংস জেলহত্যা:
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর এক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে।
- দিনটি জাতির ইতিহাসে একটি কলঙ্কময় ও বেদনাবিধুর দিন।
- এই নির্মম ঘটনার ঠিক আগে একই বছরের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তাঁর ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।
- ঘটনার পরদিনই ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। 
- বঙ্গবন্ধুর মন্ত্রী সভার সবচাইতে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ ও বঙ্গবন্ধুর ২ খুনি কর্নেল (বহিষ্কৃত) সৈয়দ ফারুক রহমান এবং লে. কর্নেল (বহিষ্কৃত) খন্দকার আব্দুর রশীদ জেলখানায় জাতীয় ৪ নেতাকে হত্যার পরিকল্পনা করেন।

উল্লেখ্য,
- প্রতিবছর ৩ নভেম্বর জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়।

উৎস: ৩ নভেম্বর ২০১৩, প্রথম আলো।