পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins১১৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১১৪
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১১৪ প্রশ্ন

.
ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কতটি বাংলা পুস্তক লিখেছিলেন?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
ফোর্ট উইলিয়াম কলেজ এর সমসাময়িক সময়ে ১৮০১ থেকে ১৮১৫ সালের মধ্যে ৮ জন লেখক ১৩ খানি বাংলা গদ্যপুস্তক লিখেছিলেন। 
তাদের মধ্যে সর্বাধিক পুস্তকের রচয়িতা কলেজের সংস্কৃত পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
তিনি মোট ৫টি গ্রন্থ রচনা করেছেন।

ফোর্ট উইলিয়াম কলেজে থাকা অবস্থায় কলেজের পন্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ৪টি বাংলা পুস্তক লিখেছিলেন।
সেগুলো হচ্ছে- 
- বত্রিশ সিংহাসন (১৮০২),
- হিতোপদেশ (১৮০৮),
- রাজাবলী (১৮০৮) এবং
- প্রবোধচন্দ্রিকা (১৮১৩ সালে লিখিত, কিন্তু ১৮৩৩ সালে প্রকাশিত)।

এছাড়া পরে ১৮১৭ সালে তিনি লেখেন বেদান্তচন্দ্রিকা
- এসব গদ্য প্রায় সবই অনুবাদমূলক।
- তা সত্ত্বেও তাঁর রচনা-রীতির কারণে অনেকটা মৌলিক রূপ লাভ করেছে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
'শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আহমদ ছফা
  2. খ) আবু হেনা মোস্তফা কামাল
  3. গ) আবুল মনসুর আহমদ
  4. ঘ) আহমদ শরীফ
সঠিক উত্তর:
গ) আবুল মনসুর আহমদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা
'শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু' গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমদ। 

আবুল মনসুর আহমদ(১৮৯৮-১৯৭৯) ছিলেন একজন সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক।  
- রাজনীতিতেও আবুল মনসুর আহমদ এর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। 
- ১৯৪৯ সালে আবুল মনসুর আহমদ আওয়ামী মুসলিম লীগ দল প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি ১৯৫৩ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত আওয়ামী মুসলিম লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি যুক্তফ্রন্ট এর নির্বাচনী কর্মসূচি ২১-দফার অন্যতম প্রণেতা ছিলেন। তিনি ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মনোনয়নে পূর্ববঙ্গ পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৫৪ সালে তিনি ফজলুল হক মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রী নিযুক্ত হন।
- আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।

তাঁর বিখ্যাত বিদ্রুপাত্মক রচনা হচ্ছে:
- আয়না (১৯৩৬-১৯৩৭) ও
- ফুড কনফারেন্স (১৯৪৪)।
তাঁর রচিত উপন্যাসের মধ্যে রয়েছে
- সত্যমিথ্যা (১৯৫৩),
- জীবন ক্ষুধা (১৯৫৫) ও
- আবে-হায়াৎ (১৯৬৪)।
তাঁর স্মৃতিকথামূলক রচনা:
- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯),
- শের-ই-বাংলা থেকে বঙ্গবন্ধু (১৯৭২) এবং

তাঁর 'আত্মচরিত' হল আত্মকথা (১৯৭৮)। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
চৌথাই, সিকি, পোয়া ইত্যাদি কোন শ্রেনির সংখ্যাবাচক শব্দ?
  1. ক) তারিখ সংখ্যাশব্দ
  2. খ) পূর্ণগুণিতক সংখ্যাশব্দ
  3. গ) ভগ্নাংশ সংখ্যাশব্দ
  4. ঘ) আধিক্যবাচক শব্দ
সঠিক উত্তর:
গ) ভগ্নাংশ সংখ্যাশব্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভগ্নাংশ সংখ্যাশব্দ
ব্যাখ্যা
সংখ্যাশব্দ
সংখ্যা হচ্ছে গণনা ও পরিমাপ সংক্রান্ত ধারনা।  
সংখ্যাবাচক বিশেষণের শ্রেণিবিভাগ- 
- পূর্ণসংখ্যাবাচক ও 
- ক্রমবাচক।
আরও রয়েছে - তারিখবাচকসংখ্যাশব্দ
                     - গুণিতক সংখ্যাশব্দ

গুণিতক সংখ্যাশব্দ তিন ধরনের হয়ে থাকে। 
- পূর্ণগুণিতক সংখ্যাশব্দ
- ভগ্নাংশ সংখ্যাশব্দ
- পূর্ণসংখ্যার ন্যূনতা ও আধিক্যবাচক শব্দ

ভগ্নাংশ সংখ্যাশব্দ
পূর্ণসংখ্যার অংশবাচক শব্দকে ভগ্নাংশ সংখ্যাশব্দ বলে। 
- পূর্ণসংখ্যার অংশ বোঝাতে বাংলায় নিম্নলিখিত শব্দগুলি ব্যবহার করা হয়। 
- চার ভাগের এক ভাগ = চৌথাই, সিকি, পোয়া
- তিন ভাগের এক ভাগ = তেহাই 
- দুই ভাগের এক ভাগ = অর্ধ, আধা, আধ, অর্ধেক, আধেক 

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড), বাংলা একাডেমি।
.
প্রসিদ্ধ মহাকাব্য "শাহ্‌নামা" গ্রন্থের বাংলা অনুবাদ করেন কে?
  1. ক) মুহম্মদ কবীর
  2. খ) মোহাম্মদ আকরাম খাঁ
  3. গ) মোহাম্মদ মোজাম্মেল হক
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ মোজাম্মেল হক
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ মোজাম্মেল হক
ব্যাখ্যা
প্রসিদ্ধ মহাকাব্য শাহ্‌নামা গ্রন্থের বাংলা অনুবাদ করেন মোহাম্মদ মোজাম্মেল হক।
- কবি, সাংবাদিক মোহাম্মদ মোজাম্মেল হক (১৮৬০-১৯৩৩) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে জন্মগ্রহণ করেন।
- মোজাম্মেল হক লহরী (১৮৯৯),  মোসলেম ভারত (১৯২০) ও শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
- মোজাম্মেল হক ছিলেন মূলত কবি, তবে তাঁর গদ্যরচনাও আছে।
তাঁর উল্লেখযোগ্য রচনাবলি:
কাব্য
- কুসুমাঞ্জলি (১৮৮১),
- অপূর্বদর্শন (১৮৮৫),
- প্রেমহার (১৮৯৮),
- হজরত মহাম্মদ (১৯০৩),
- জাতীয় ফোয়ারা (১৯১২),
- ইসলাম সঙ্গীত (১৯২৩);
গদ্য রচনা
- মহর্ষি-মনসুর (১৮৯৬),
- ফেরদৌসী-চরিত (১৮৯৮),
- শাহনামা (১৯০৯),
- তাপসকাহিনী (১৯১৪, ২য় সং),
- খাজা ময়ীনউদ্দীন চিশতী (১৯১৮),
- হাতেমতাই (১৯১৯),
- টিপু সুলতান (১৯৩১);
উপন্যাস
- জোহরা (১৯১৭),
- দরাফ খান গাজী (১৯১৯) ইত্যাদি।
- তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোন বাক্যে শব্দের সঠিক প্রয়োগ ঘটেছে?
  1. ক) কোকিল নীর বানাতে পারেনা।
  2. খ) বসন্তে পরভৃৎ ডাকে।
  3. গ) মড়াকে তাড়াতাড়ি সৎকার করাই ভালো।
  4. ঘ) বাণবাসী মানুষের পাশে দাঁড়াও। 
সঠিক উত্তর:
গ) মড়াকে তাড়াতাড়ি সৎকার করাই ভালো।
উত্তর
সঠিক উত্তর:
গ) মড়াকে তাড়াতাড়ি সৎকার করাই ভালো।
ব্যাখ্যা
নীর (পানি) 
নীড় (বাসা) 
সঠিক বাক্যটি হবে = কোকিল নীড় বানাতে পারেনা 

পরভৃৎ (কাক) 
পরভৃত (কোকিল) 
সঠিক বাক্যটি হবে = বসন্তে পরভৃত ডাকে  

বান(বন্যা) 
বাণ (শর) 
সঠিক বাক্যটি হবে = বানবাসী মানুষের পাশে দাঁড়াও।  

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'সৈনিক' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) সেনা + ইক
  2. খ) সেনা + এক
  3. গ) সৈন্য + এক
  4. ঘ) সৈন্য + ইক
সঠিক উত্তর:
ক) সেনা + ইক
উত্তর
সঠিক উত্তর:
ক) সেনা + ইক
ব্যাখ্যা
সৈনিক (বিশেষ্য):
- এটি একটি সংস্কৃত শব্দ
- সঠিক প্রকৃতি প্রত্যয় = সেনা + ইক

অর্থ :
- সিপাহি 
- যোদ্ধা
- সেনাসদস্য 
- সশস্ত্র প্রহরী 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'উনো বর্ষা, দুনো শীত। রসাতলে হলো নীত।।' - কোন প্রকৃতির সাহিত্যের অংশ?
  1. ক) ডাকের বচন
  2. খ) খনার বচন
  3. গ) পুঁথি সাহিত্য
  4. ঘ) কবিগান
সঠিক উত্তর:
খ) খনার বচন
উত্তর
সঠিক উত্তর:
খ) খনার বচন
ব্যাখ্যা
'উনো বর্ষা, দুনো শীত।
রসাতলে হলো নীত।।' - কৃষি, ঋতু, আবহাওয়া ভিত্তিক খনার বচনের উদাহরণ।

- খনার বচন  বিশেষ অর্থবোধক বাক্য বা উক্তি। ইংরেজি saying, proverb কিংবা বাংলা প্রবাদ শব্দ অনেকটা এর সমার্থক, কিন্তু বচনের তাৎপর্য আরও ব্যাপক ও ভিন্ন।
- শুভাশুভ, বিধিবিধান, নীতি ও উপদেশবাচক প্রতিপাল্য প্রাজ্ঞোক্তিই সাধারণ অর্থে বচন, যেমন গুরুর বচন, মহাপুরুষের বচন ইত্যাদি।
- এক চরণের খনার বচন পাওয়া যায়, যা প্রবাদরূপে প্রচলিত; তবে দুই থেকে চার চরণের বচনের সংখ্যাই অধিক।
- খনার অনুসারী জ্যোতিষীদের মধ্যে প্রজাপতি দাস প্রণীত পঞ্চস্বরা বা গ্রন্থসংগ্রহ (আনু. ১৪শ শতক) গ্রন্থে প্রচুর খনার বচন, বিশেষত হোরাশাস্ত্রীয় বচন উদ্ধৃত হয়েছে।
- ইংরেজ আমলে  কলকাতা থেকে গ্রন্থটি মুদ্রিত হয়। একই সময়ের ষষ্ঠীদাসের জ্যোতিষগ্রন্থেও বহু খনার বচন উদ্ধৃত হয়েছে।
- উনিশ শতকের শেষদিক থেকে বিশ শতকের তৃতীয় দশক পর্যন্ত আলোচনাসহ খনার বচনের বারোটিরও বেশি সংকলন প্রকাশিত হয়েছে।
- কৃষি, কৃষিতত্ত্ব, কৃষক ইত্যাদি নামে প্রকাশিত অন্তত দশটি উৎকৃষ্ট সাময়িকপত্রের প্রতি সংখ্যায় অজস্র বচন উদ্ধৃত হয়েছে।
- অসমিয়া সাহিত্যের চাণেকী গ্রন্থে ডাক-ভণিতায় প্রায় এক হাজার ডাকের কথা সংকলিত হয়েছে।
- খনার বচনে ব্যবহারিক কথা, আর ডাকের কথায় নীতিকথা বেশি; এ কারণেই হয়তো খনার বচন মানুষ বেশি স্মৃতিবদ্ধ করে রেখেছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'কাঁঠালের আমসত্ব' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) পায়া ভারী
  2. খ) জবরজং
  3. গ) ব্যাঙের সর্দি
  4. ঘ) ধোপ-দোরস্ত
সঠিক উত্তর:
গ) ব্যাঙের সর্দি
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যাঙের সর্দি
ব্যাখ্যা
কাঁঠালের আমসত্ব = অসম্ভব বস্তু
ব্যাঙের সর্দি = অসম্ভব বস্তু 
ধোপ-দোরস্ত = বাবুয়ানি
জবরজং = জমকালো কিন্তু বেমানান 
পায়া ভারী = অহঙ্কার 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'গোলাপ' শব্দটি উৎসগত দিক দিয়ে কোন জাতীয় শব্দ?
  1. ক) বাংলা
  2. খ) তুর্কি
  3. গ) ফারসি
  4. ঘ) তামিল
সঠিক উত্তর:
গ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফারসি
ব্যাখ্যা
গোলাপ (গোলাপ্‌)
- ফারসি শব্দ 
- বিশেষ্য শব্দ 
অর্থ - উষ্ণমণ্ডলীয় অঞ্চলে চাষ করা হয় এমন লাল, হলুদ, গোলাপি প্রভৃতি রঙের ঘন পাপড়িযুক্ত সুগন্ধ ফুল বা তার কাঁটাওয়ালা কাণ্ডবিশিষ্ট বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ।   


উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
'লেফাফাদুরস্ত' শব্দে কোন দুটি ভাষার শব্দের মিশ্রন ঘটেছে?
  1. ক) আরবি + ফারসি
  2. খ) ফারসি + আরবি
  3. গ) আরবি + হিন্দি
  4. ঘ) হিন্দি + আরবি
সঠিক উত্তর:
ক) আরবি + ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ক) আরবি + ফারসি
ব্যাখ্যা
আরবি + ফারসি গঠিত শব্দ- 
আদমশুমারি, আমদরবার, গরিবখানা, জমাখরচ, কুলফিবরফ, গরিবনওয়াজ, দলিলদস্তাবেজ, মুশকিল-আসান, লেফাফাদুরস্ত, সদর-অন্দর। 

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি।
১১.
"মনোরমা" রবীন্দ্রনাথের কোন গল্পের চরিত্র?
  1. ক) মহামায়া
  2. খ) নিশীথে
  3. গ) সমাপ্তি
  4. ঘ) ক্ষুধিত পাষাণ
সঠিক উত্তর:
খ) নিশীথে
উত্তর
সঠিক উত্তর:
খ) নিশীথে
ব্যাখ্যা
"মনোরমা" চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের "নিশীথে" ছোটগল্পের একটি চরিত্র।
জমিদার দক্ষিণাচরণবাবুর সংক্ষিপ্ত জীবন কাহিনির একটা চমৎকার রূপ নির্মাণ দেখা যায় 'নিশীথে' গল্পের কাহিনি বিন্যাসে।
'মনোরমা' ছিলেন দক্ষিণাচরণবাবুর দ্বিতীয় স্ত্রী ও হারান ডাক্তারের কন্যা।

দক্ষিণাচরণবাবুর প্রথম স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন হারান ডাক্তার তার চিকিৎসা করছিলেন।
এক পর্যায়ে যখন সবাই বুঝেছিল যে তার ব্যামো আর সেরে উঠবে না তখন তিনি স্বামীকে বলেছিলেন -
“যখন ব্যামোও সারিবে না এবং শীঘ্র আমার মরিবার আশাও নাই, তখন আর-কতদিন এই জীবন্মৃতকে লইয়া কাটাইবে। তুমি আর-একটা বিবাহ করো।”

এই কথার প্রতিউত্তরে দক্ষিণাচরণবাবু বলেছিলেন, "যতদিন এই দেহে জীবন আছে, এ জীবনে আর কাহাকেও ভালোবাসিতে পারিব না।" 

কিন্তু স্ত্রীর মৃত্যুর কিছু দিনের মধ্যে দক্ষিণাচরণবাবু হারান ডাক্তারের কন্যা মনোরমাকে বিবাহ করেন।
মনোরমার সাথে প্রেমালাপকালে যখন তিনি বলেছিলেন “মনোরমা, তুমি আমাকে বিশ্বাস কর না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনোকালে ভুলিতে পারিব না।”
কথাটা বলামাত্র তার মনে পড়ে, ঠিক এই কথাটা আর-একদিন আর-কাউকেও তিনি বলেছিলেন। প্রথমা স্ত্রীর সংলাপ আর অতীত স্মৃতিচারণ মনোরমার সাথে তার দাম্পত্য জীবনকে বিষিয়ে তোলে। তিনি মানসিকভাবে বিকারগ্রস্থ ও অসুস্থ হয়ে পড়েন।

উৎস: নিশীথে ছোটগল্প, রবীন্দ্রনাথ ঠাকুর।
------------

রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্পগুলি ‘গল্পগুচ্ছ’ গ্রন্থে সংকলিত হয়েছে।
- বীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্প - ভিখারিনী।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প - দেনাপাওনা। 

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক উল্লেখযোগ্য চারটি ছোটগল্প হলো:
- দেনাপাওনা 
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা 
- যজ্ঞেশ্বর যজ্ঞ
- অনধিকার প্রবেশ 

রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প:
- ক্ষুধিত পাষাণ,
- কঙ্কাল,
- নিশীথে ও
- মণিহারা।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
১২.
নিম্নের কোনটি 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) রত্নাকর
  2. খ) উদধি
  3. গ) বারীন্দ্র
  4. ঘ) পয়স্বিনী
সঠিক উত্তর:
ঘ) পয়স্বিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পয়স্বিনী
ব্যাখ্যা
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ = সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, জলনিধি, নিলাম্বু, পাথার, পয়োনিধি, তোয়নিধি, বারীন্দ্র। 

অপরদিকে, পয়স্বিনী  অর্থ নদী।
'নদী' শব্দের সমার্থক শব্দ = স্রোতস্বিনী, স্রোতস্বতী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবলিনী, কলস্বিনী, কল্লোলিনী, গাঙ, পয়স্বিনী, নির্ঝরিণী, সরিৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
তৃতীয়া তৎপুরুষ সমাস কোনটি?
  1. ক) বিয়েপাগলা
  2. খ) দেশসেবা
  3. গ) দৃষ্টিহীন
  4. ঘ) ছাত্রীনিবাস
সঠিক উত্তর:
গ) দৃষ্টিহীন
উত্তর
সঠিক উত্তর:
গ) দৃষ্টিহীন
ব্যাখ্যা
তৃতীয়া তৎপুরুষ সমাস:
যে সমাসে পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক, তে ইত্যাদি) লােপ পায়, তাকে বলা হয় তৃতীয়া তৎপুরুষ সমাস।
যেমন-
মধু দিয়ে মাখা = মধুমাখা,
শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ,
বস্ত্র দ্বারা আচ্ছাদিত = বস্ত্রাচ্ছাদিত,
লাঠি দ্বারা খেলা = লাঠিখেলা,
রক্ত দ্বারা সিক্ত = রক্তসিক্ত,
স্নেহ দ্বারা অন্ধ = হােন্ধ,
ধামা দ্বারা চাপা = ধামাচাপা,
অস্ত্র দ্বারা উপচার = অস্ত্রোপাচার,
জরা দ্বারা জীর্ণ = জরাজীর্ণ,
স্বনাম দ্বারা ধন্য = স্বনামধন্য,
ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য = ইন্দ্রিয়গ্রাহ্য,
দৃষ্টি দ্বারা হীন = দৃষ্টিহীন,
বিনয় দ্বারা অবনত = বিনয়াবনত,
বাগ দ্বারা দত্তা = বাগদত্তা,
মন দ্বারা গড়া = মনগড়া,
শােক দ্বারা আর্ত = শােকার্ত,
গুণ দ্বারা মুগ্ধ = গুণমুগ্ধ,
তৈল দ্বারা আক্ত = তৈলাক্ত,
শােক দ্বারা আকুল = শােকাকুল,
মধুতে মাখা = মধুমাখা প্রভৃতি। 

অন্যদিকে,
দেশের সেবা = দেশসেবা - ষষ্ঠী তৎপুরুষ সমাস
বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা - চতুর্থী তৎপুরুষ সমাস
ছাত্রীর জন্য নিবাস = ছাত্রীনিবাস - চতুর্থী তৎপুরুষ সমাস

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
কবি সুকান্তের জীবদ্দশায় প্রকাশিত একমাত্র গ্রন্থ কোনটি?
  1. ক) আকাল
  2. খ) ছাড়পত্র
  3. গ) হরতাল
  4. ঘ) অভিযান
সঠিক উত্তর:
ক) আকাল
উত্তর
সঠিক উত্তর:
ক) আকাল
ব্যাখ্যা
কবি সুকান্তের জীবদ্দশায় প্রকাশিত একমাত্র গ্রন্থ 'আকাল'।
- 'আকাল' (১৯৪৭) একটি সংকলন।
- পঞ্চাশের মনন্ত্বর এই সংকলনের কবিতাগুলির মূল প্রেরণা। 
- বিভিন্ন পত্রিকা থেকে সংকলন ও সম্পাদনা করে এই কবিতা গুচ্ছের একটি মূল্যবান ভূমিকা রাখেন কবি সুকান্ত। 
- ১৯৬৬ সালে সুভাষ মুখোপধ্যায় এর ভূমিকাসহ এর নতুন সংস্করণ প্রকাশিত হয়। 

সুকান্ত ভট্টাচার্য, (১৯২৬-১৯৪৭) মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
- সুকান্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র (১৯৪৫) ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।
- মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন।
তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য:
- ছাড়পত্র (১৯৪৭),
- পূর্বাভাস (১৯৫০),
- মিঠেকড়া (১৯৫১),
- অভিযান (১৯৫৩),
- ঘুম নেই (১৯৫৪),
- হরতাল (১৯৬২),
- গীতিগুচ্ছ (১৯৬৫)প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
সমুদ্র উপকূলবর্তী দরিদ্র গ্রামীণ জীবনের চিত্র পাওয়া যায় কোন গ্রন্থে?
  1. ক) সারেং বউ
  2. খ) সূর্যদীঘল বাড়ি
  3. গ) সাত সাগরের মাঝি
  4. ঘ) সংশপ্তক
সঠিক উত্তর:
ক) সারেং বউ
উত্তর
সঠিক উত্তর:
ক) সারেং বউ
ব্যাখ্যা
শহীদুল্লা কায়সারের প্রধান উপন্যাস সারেং বউ (১৯৬২)
- এ উপন্যাসে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জনগনের বিশ্বস্ত চিত্র আছে।  

 কথাসাহিত্যিক, সাংবাদিক, লেখক শহীদুল্লা কায়সার (১৯২৭-১৯৭১) ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ।
- পিতা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ।
- প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক  জহির রায়হান তাঁর অনুজ। পান্না কায়সার তাঁর সহধর্মিণী।
- ১৯৫২-র  ভাষা আন্দোলন-এ তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন এবং ৩জুন গ্রেফতার হয়ে প্রায় সাড়ে তিন বছর কারাভোগ করেন। 

তাঁর বিখ্যাত উপন্যাস:
- সারেং বউ (১৯৬২)
- সংশপ্তক (১৯৬৫),
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা,
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত) ইত্যাদি।

- রাজবন্দীর রোজনামচা (১৯৬২) ও পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬) তাঁর স্মৃতিকথা ও ভ্রমণবৃত্তান্ত। 
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্ব মুহূর্তে ১৪ ডিসেম্বর রাতে ঢাকার বাসভবন থেকে তিনি অপহৃত হন এবং আর ফিরে আসেন নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৬.
'পাত্র' সঠিক উচ্চারণ নিম্নের কোনটি?
  1. ক) পাত্‌রো
  2. খ) পাত্‌ত্র
  3. গ) পাত্‌ত্রো
  4. ঘ) পাত্রো
সঠিক উত্তর:
গ) পাত্‌ত্রো
উত্তর
সঠিক উত্তর:
গ) পাত্‌ত্রো
ব্যাখ্যা
পাত্র (পাত্‌ত্রো) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √পা+ত্র
- বিশেষ্য পদ
অর্থ - আধার 
       - বিষয়, আস্পদ
       - মন্ত্রী
       - ব্যক্তি  
       - নাটকের চরিত্র
       - বর 


উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৭.
'কেউকেটা' এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) চশমখোর
  2. খ) অকালকুষ্মান্ড
  3. গ) চুনোপুঁটি
  4. ঘ) কংস-মামা
সঠিক উত্তর:
গ) চুনোপুঁটি
উত্তর
সঠিক উত্তর:
গ) চুনোপুঁটি
ব্যাখ্যা
কেউকেটা অর্থ বিশিষ্ট ব্যক্তি 
অপরদিকে, চুনোপুঁটি = সামান্য ব্যক্তি 

কংস-মামা = নির্মম আত্মীয় 
চশমখোর = নির্লজ্জ 
অকালকুষ্মান্ড = অপদার্থ 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৮.
'সংশপ্তক' শব্দের অর্থ কী?
  1. ক) যুদ্ধে পরাজিত সৈনিক
  2. খ) যুদ্ধে জয়লাভ করে ফিরে আসা সৈনিক
  3. গ) যুদ্ধে যাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক
  4. ঘ) যুদ্ধে জয়লাভ বা মৃত্যু এমন প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক
সঠিক উত্তর:
ঘ) যুদ্ধে জয়লাভ বা মৃত্যু এমন প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুদ্ধে জয়লাভ বা মৃত্যু এমন প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক
ব্যাখ্যা
সংশপ্তক (শংশপ্‌তক্‌) 
- বিশেষ্য 
- [স. সংশপ্ত+ক]
অর্থ - যুদ্ধে জয়লাভ বা মৃত্যু এমন প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক।
       - মহাভারতে বর্ণিত সেনাদল যারা মরণপণ লড়াই করে।
       - নির্ভীক ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৯.
Shall I keep some chicken salad for your brother in case he’s hungry when he gets here?
In this sentence 'in case' is used as a/an -
  1. ক) Preposition
  2. খ) Conjunction
  3. গ) Adverb
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
খ) Conjunction
উত্তর
সঠিক উত্তর:
খ) Conjunction
ব্যাখ্যা
In case
We use in case to talk about things we should do in order to be prepared for possible future situations:

Uses of 'in case' as different parts of speech:
- Shall I keep some chicken salad for your brother in case he’s hungry when he gets here? (conjunction)
- In case I forget later, here are the keys to the garage. (conjunction)
- She knows she’s passed the oral exam, but she doesn’t want to say anything just in case. (adverb)

Source:
Cambridge Dictionary.
২০.
The objective form of the word 'We' is -
  1. ক) Our
  2. খ) Ours
  3. গ) Us
  4. ঘ) I
সঠিক উত্তর:
গ) Us
উত্তর
সঠিক উত্তর:
গ) Us
ব্যাখ্যা
We এর -
Objective form - Us.
Possessive form - Our.
double Possessive form - Ours.
Singular form - I.
২১.
I saw an elephant. Here 'an' is -
  1. ক) Article
  2. খ) Determiner
  3. গ) Adjective
  4. ঘ) All of these
সঠিক উত্তর:
ঘ) All of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of these
ব্যাখ্যা
প্রথমত an এখানে article হিসেবে বসেছে।
আবার article হচ্ছে এক ধরনের Determiner.
আর Parts of Speech হিসেবে Determiner হচ্ছে Adjective.
সুতরাং, সঠিক উত্তর হবে All of these.
২২.
Choose the correct sentence -
  1. ক) Abed is fond of reads novels.
  2. খ) Rashed was capable to do the work.
  3. গ) At that point W. Bush was desirous of prolonging the war.
  4. ঘ) My handwriting was the despair to my teachers.
সঠিক উত্তর:
গ) At that point W. Bush was desirous of prolonging the war.
উত্তর
সঠিক উত্তর:
গ) At that point W. Bush was desirous of prolonging the war.
ব্যাখ্যা
Desirous, fond, capable, despair ইত্যাদির পর of + Gerund (Verb+ing) বসে।
যেমন - At that point W. Bush was desirous of prolonging the war.

Incorrect: Abed is fond of reads novels.
Correct: Abed is fond of reading novels.

Incorrect: He was capable to do the work.
Correct: He was capable of doing the work.

Incorrect: My handwriting was the despair to my teachers.
Correct: My handwriting was the despair of my teachers.

Source: Oxford Dictionary.
২৩.
After the patient ____ , the doctor ____.
  1. ক) had dead, came
  2. খ) had died, came
  3. গ) died, had came
  4. ঘ) has died, has came
সঠিক উত্তর:
খ) had died, came
উত্তর
সঠিক উত্তর:
খ) had died, came
ব্যাখ্যা
Common Structure:
Past Indefinite + after + Past Perfect
=> After + Past Perfect + Past Indefinite.
সে অনুসারে খ অপশন সঠিক।
সম্পূর্ণ বাক্যটি - After the patient had died, the doctor came.

-------------------
মনে রাখার কৌশল:
Before অর্থ পূর্বে এবং After অর্থ পরে; Before এর পূর্বের ও After এর পরের clause টি Past Perfect tense এ হয় এবং অন্য clause টি past indefinite হয়। 
যেমন:
The patient had died before the doctor came. - ডাক্তার আসার আগেই রোগী মারা গেছে।
The patient died after the doctor had come. - ডাক্তার আসার পর রোগী মারা যায়।
২৪.
Cassandra is a night owl, so she doesn't usually get up until about:
  1. ক) 11 a.m
  2. খ) 11 p.m
  3. গ) 7 a.m
  4. ঘ) 7 p.m
সঠিক উত্তর:
ক) 11 a.m
উত্তর
সঠিক উত্তর:
ক) 11 a.m
ব্যাখ্যা
Night owl হচ্ছে একটি বাগধারা। এর অর্থ হচ্ছে – যে রাত জাগে এবং রাতের বেলা সক্রিয় থাকে।

যেহেতু Cassandra রাতের বেলা জাগে, তাই স্বাভাবিকভাবে সকালবেলা সে ঘুমায়।
এ জন্য যুক্তিসঙ্গতভাবে তার জাগার সময় হবে 11 ‍a.m.
২৫.
To establish the connections between paragraphs in a paper you should -
  1. ক) Make the first sentence lengthy
  2. খ) Use the phrase ‘I am connecting this’
  3. গ) Use transitional words at the beginning of each paragraph
  4. ঘ) Use last line of the previous paragraph
সঠিক উত্তর:
গ) Use transitional words at the beginning of each paragraph
উত্তর
সঠিক উত্তর:
গ) Use transitional words at the beginning of each paragraph
ব্যাখ্যা
একটা Essay বা paper-এর মধ্যে ব্যবহৃত paragraph-গুলোর মাঝখানে transitional word ব্যবহার করলে paragraph-গুলোর মধ্যে connection বজায় রাখা সম্ভব হয়।
First, additionally, further, secondly, or third. These words are transition words.

Source: cliffsnotes.com & grammarly.com
২৬.
Too much curiosity often leads to awkward situation. What type of phrase is the underlined one?
  1. ক) Infinitive phrase
  2. খ) Noun phrase
  3. গ) Adjective phrase
  4. ঘ) Adverb phrase
সঠিক উত্তর:
খ) Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
খ) Noun phrase
ব্যাখ্যা
Sentence এর subject, verb এর object বা complement হিসেবে কোনো phrase বসলে তা noun phrase হবে।
এখানে Too much curiosity বাক্যের Subject হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি Noun Phrase.
২৭.
Just now he ____ his dinner but he says he will see you when he's finished.
  1. ক) is having
  2. খ) has had
  3. গ) was having
  4. ঘ) had
সঠিক উত্তর:
খ) has had
উত্তর
সঠিক উত্তর:
খ) has had
ব্যাখ্যা
কোনো sentence এ just, yet, already, lately ইত্যাদি থাকলে present perfect tense হবে।
structure: sub + have/has + verb এর past participle + obj.
সঠিক বাক্য: Just now he has had his dinner but he says he will see you when he's finished.
২৮.
Which of the following is not written by Geoffrey Chaucer?
  1. ক) The House of Fame
  2. খ) The House of the Dead
  3. গ) The Parliament of Fowls
  4. ঘ) Canterbury Tales
সঠিক উত্তর:
খ) The House of the Dead
উত্তর
সঠিক উত্তর:
খ) The House of the Dead
ব্যাখ্যা
The House of the Dead is a semi-autobiographical novel published in 1860–2 in the journal Vremya by Russian author Fyodor Dostoevsky.


Geoffrey Chaucer:

- Poet Geoffrey Chaucer was born circa 1340, most likely at his parents’ house on Thames Street in London, England.
- The Canterbury Tales became his best known and most acclaimed work.
- He died October 25, 1400, in London, England, and was the first to be buried in Westminster Abbey’s Poet’s Corner.
- Geoffrey Chaucer is considered as the representative poet of the 14th Century. 

The other titles Chaucer owns:
- Father of English Language 
- Father of English Literature 
- Father of English Modern Poetry 
- The first great English story teller. 

 Best Works of Chaucer:
- Canterbury Tales
- The nun priest’s Tale.
- The Parliament of Fowls. 
- The legend of good women
- The House of Fame

Source: Britannica.com
২৯.
Which of the following is not a play by Ben Jonson?
  1. ক) The Silent Women
  2. খ) Volpone or the Fox
  3. গ) The Alchemist
  4. ঘ) The Mock Doctor
সঠিক উত্তর:
ঘ) The Mock Doctor
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Mock Doctor
ব্যাখ্যা
Ben Jonson (1572-1637):
English Stuart dramatist, lyric poet, and literary critic.
Volpone (1605) is a famous play written by Ben Jonson.
Its important character are - Volpone, Mosca, Celia, Bonario, Corvino.

His other major plays are-
- Every Man in His Humour (1598),
- The Silent Woman (1609),
- The Alchemist (1610),
- Bartholomew Fair (1614).


* The Mock Doctor
is a Play by Henry Fielding.

Source: Encyclopedia Britannica.
৩০.
'Phoenix' is ___.
  1. ক) a mythological bird
  2. খ) a kind of eagle
  3. গ) a cycle of Greek mythology
  4. ঘ) a leopard
সঠিক উত্তর:
ক) a mythological bird
উত্তর
সঠিক উত্তর:
ক) a mythological bird
ব্যাখ্যা
Phoenix হচ্ছে গ্রিক পুরাণে উল্লেখিত একটি বিশেষ পাখি  যা পুরে ছাই হয়ে যাবার পরেও সেই ছাই থেকে  পুনরায় জন্ম নিতে পারে।
- Phoenix, in ancient Egypt and in Classical antiquity, a fabulous bird associated with the worship of the sun.
- The Egyptian phoenix was said to be as large as an eagle, with brilliant scarlet and gold plumage and a melodious cry.
- Only one phoenix existed at any time, and it was very long-lived—no ancient authority gave it a life span of less than 500 years.

Source: Britannica
৩১.
'Measure for Measure' is written by -
  1. ক) Alexander Pope
  2. খ) William Shakespeare
  3. গ) Ben Jonson
  4. ঘ) Dr. Samuel Johnson
সঠিক উত্তর:
খ) William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
খ) William Shakespeare
ব্যাখ্যা
Measure for Measure: 
- This is a play by William Shakespeare.
- believed to be written in 1603 or 1604
- first performed in 1604, according to available records. It was published in the First Folio of 1623.

- "Some Rise by Sin, and some by virtue fall." - This quote is taken from the play 'Measure for Measure'.

Source: Britannica.com
৩২.
"Gulliver's Travels" is written by -
  1. ক) Samuel Richardson
  2. খ) Daniel Defoe
  3. গ) Jonathan Swift
  4. ঘ) Oliver Goldsmith
সঠিক উত্তর:
গ) Jonathan Swift
উত্তর
সঠিক উত্তর:
গ) Jonathan Swift
ব্যাখ্যা
Jonathan Swift wrote Gulliver’s Travels (fiction).
Gulliver’s Travels combines adventure with savage satire, mocking English customs and the politics of the day.
Its important characters are:
- Gulliver,
- Blefuscudian,
- Yahoos,
- Houyhnhnms,
- Lilliputians,
- Laputans.
Houyhnhnms in Gulliver’s Travel are horses.

Source: Britannica.com
৩৩.
'Don Juan' is an epic by -
  1. ক) P.B. Shelley
  2. খ) Lord Byron
  3. গ) John Keats
  4. ঘ) S.T. Coleridge
সঠিক উত্তর:
খ) Lord Byron
উত্তর
সঠিক উত্তর:
খ) Lord Byron
ব্যাখ্যা
Lord Byron (1788-1824)
Lord Byron was a British Romantic poet and satirist whose poetry and personality captured the imagination of Europe. He is remembered most for his great creation, Don Juan (1824) Epic Satire.
Lord Byron took part in war with Turks on behalf of Greeks. He is called the rebel poet. He died in Greece.

Best Works: (Poem)
- The Vision of Judgment (1822)
- Childe Harold’s Pilgrimage (Autobiographical poem) This is his most popular and signatory literary works of him.
- Hours of Idleness (Volume of Poetry)
- Lara
- She walks in beauty
- Beppo
- English Bards and Scotch Reviewers
- Giaour
- Manfred
- Sardanapalus
- The Bride of Abydos
- The Prisoner of Chillon
- The Two Foscari
- The Corsair
- Robert Southee

Don Juan (1824) Epic Satire: In English literature, Don Juan (1819–1824), by Lord Byron, is a satirical, epic poem that portrays Don Juan not as a womaniser, but as a man easily seduced by women.

(Source: Britannica.com)
৩৪.
"September on Jessore Road" by Allen Ginsberg is a/an -
  1. ক) Song
  2. খ) Poem
  3. গ) Drama
  4. ঘ) Article
সঠিক উত্তর:
খ) Poem
উত্তর
সঠিক উত্তর:
খ) Poem
ব্যাখ্যা
'September on Jessore Road' is a poem by 'Allen Ginsberg' on refugees from Bangladesh Liberation war in 1971.
During Bangladesh's Liberation War in 1971, the US government was an ally of Pakistan and even sent its 7th fleet to intimidate India from interfering with the events in then East Pakistan.

Source: The New York Times.
৩৫.
"The American Scholar" is a famous book by -
  1. ক) Emerson
  2. খ) E.M. Milford
  3. গ) E.M. Forster
  4. ঘ) Dylan Thomas
সঠিক উত্তর:
ক) Emerson
উত্তর
সঠিক উত্তর:
ক) Emerson
ব্যাখ্যা
"The American Scholar" is a famous book by Ralph Waldo Emerson.

In a lecture entitled “The American Scholar” (August 31, 1837), Emerson described the resources and duties of the new liberated intellectual that he himself had become. This address was in effect a challenge to the Harvard intelligentsia, warning against pedantry, imitation of others, traditionalism, and scholarship unrelated to life.

Source: Britannica.com
৩৬.
নিচের কোনটি বিজোড় পূর্ণসংখ্যা? 
  1. ক) 4x(x + 1) - 2
  2. খ) 4x(x - 1) + 4
  3. গ) 4x(x - 1) + 2
  4. ঘ) 4x(x - 1) + 1
সঠিক উত্তর:
ঘ) 4x(x - 1) + 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4x(x - 1) + 1
ব্যাখ্যা
অপশন যাচাই করে পাই,
x = 1 ধরে,
4x(x - 1) + 1 = 4.1(1 - 1) + 1 = 4.1.0 + 1 = 1
4x(x + 1) - 2 = 4.1(1 + 1) - 2 = 4.1.2 - 2 = 6
4x(x - 1) + 2 = 4.1(1 - 1) + 2 = 4.1.0 + 2 = 2
4x(x - 1) + 4 = 4.1(1 - 1) + 4= 4.1.0  + 4= 4
৩৭.
দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার 4গুণ বড় সংখ্যার 3 গুণের চেয়ে 5 কম। তাদের সমষ্টি তাদের অন্তরফলের 6 গুণের চেয়ে 6 বেশি। বড় সংখ্যাটি কত? 
  1. ক) 59
  2. খ) 57
  3. গ) 55
  4. ঘ) 51
সঠিক উত্তর:
ক) 59
উত্তর
সঠিক উত্তর:
ক) 59
ব্যাখ্যা
মনেকরি,
ছোট সংখ্যাটি x 
বড় সংখ্যাটি y 

১ম শর্তমতে
4x = 3y - 5
x = (3y - 5)/4 ................(1)

২য় শর্তমতে
x + y = 6(y - x) + 6
x + y = 6y - 6x + 6
x + 6x = 6y - y + 6
7x = 5y + 6
7{(3y - 5)/4} = 5y + 6
21y - 35 = 20y + 24 
21y - 20y = 24 + 35 
y = 59
৩৮.
যদি logx2 = x, logx5 = y হয়, তবে logx50 = কত?
  1. ক) x + 2y
  2. খ) x - 2y
  3. গ) (x + y)2
  4. ঘ) xy2
সঠিক উত্তর:
ক) x + 2y
উত্তর
সঠিক উত্তর:
ক) x + 2y
ব্যাখ্যা
দেয়া আছে,
logx2 = x
logx5 = y

logx50
= logx(2 × 52)
= logx2 + logx52
=  logx2 + 2logx5
= x + 2y
৩৯.
খ একটি কাজ করতে যত সময় নেয় ক ঐ কাজটি করতে তার তিন গুণ সময় বেশি নেয়। তারা একত্রে 15 দিনে কাজটি করতে পারে। ক একা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) 20 দিন
  2. খ) 40 দিন
  3. গ) 50 দিন
  4. ঘ) 60 দিন
সঠিক উত্তর:
ঘ) 60 দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 60 দিন
ব্যাখ্যা
মনেকরি,
খ কাজটি করতে সময় নেয় x দিন 
ক কাজটি করতে সময় নেয় 3x দিন 

ক ও খ ১ দিনে করতে পারে কাজটির = (1/x) + (1/3x) অংশ 
                                                        = (3 + 1)/3x
                                                        = 4/3x

ক ও খ 4/3x অংশ কাজ করে 1 দিনে 
ক ও খ 1 অংশ (সম্পূর্ণ)কাজ করে 3x/4 দিনে 

প্রশ্নমতে,
3x/4 = 15
3x = 15 × 4 
x = (15 × 4)/3 = 20 

ক কাজটি করতে করতে পারবে = 3 × 20 = 60 দিন
৪০.
কোন ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা থেকে ২ বিয়োগ করলে বিয়োগফল  ৯, ১৫ ও ২৫ দ্বারা বিভাজ্য?
  1. ক) ২২৩
  2. খ) ২২৫
  3. গ) ২২৭
  4. ঘ) ২২৮
সঠিক উত্তর:
গ) ২২৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২৭
ব্যাখ্যা
৯, ১৫ ও ২৫ এর লসাগু এর সাথে ২ যোগ করলে যোগফল নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হবে। 
৯, ১৫ ও ২৫ এর লসাগু = ২২৫
নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা = ২২৫ + ২
                                       = ২২৭
৪১.
একটি ব্যাগে ৭টি লাল এবং ৫টি সাদা বল আছে। নিরপেক্ষভাবে ৩টি বল তোলা হলো। ৩টি বলই সাদা হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ১/২৪
  2. খ) ১/২৩
  3. গ) ১/২২
  4. ঘ) ১/২০
সঠিক উত্তর:
গ) ১/২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/২২
ব্যাখ্যা
এখানে,
লাল = ৭টি 
সাদা = ৫টি 

মোট বল = ৭ + ৫ = ১২টি 

১২টি বল থেকে ৩টি বল বাছাইয়ের উপায় = ১২C = ২২০
৫টি বল থেকে ৩টি বল বাছাইয়ের উপায় = C = ১০

৩টি বলই সাদা হওয়ার সম্ভাবনা  =১০/২২০
                                                =১/২২
৪২.
চক্রবৃদ্ধি ১০% হার সুদে একজন ব্যক্তি ১০০০ টাকা ২ বছরের জন্য ব্যাংকে রাখলো। ২ বছর পর সে সুদে-আসলে কত টাকা পাবে?
  1. ক) ২২১০ টাকা 
  2. খ) ১২২০ টাকা 
  3. গ) ১২১০ টাকা 
  4. ঘ) ১৫১০ টাকা 
সঠিক উত্তর:
গ) ১২১০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২১০ টাকা 
ব্যাখ্যা
এখানে 
আসল P =১০০০
সুদের হার r  = ১০% = ১০/১০০
সময় n = ২

∴ চক্রবৃদ্ধি সুদাসল = P(১ + r)n
= ১০০০{১ + (১০/১০০)}
= ১০০০(১১০/১০০)
=  ১০০০(১.১)
= ১০০০ × ১.২১
= ১২১০ টাকা
৪৩.
A = {a,b}, B = {a,b,c} এবং C = A ∪ B হলে, P(C) এর উপাদান সংখ্যা কত? 
  1. ক) 3
  2. খ) 8
  3. গ) 12
  4. ঘ) 16
সঠিক উত্তর:
খ) 8
উত্তর
সঠিক উত্তর:
খ) 8
ব্যাখ্যা
দেওয়া আছে, 
A= {a, b}
B = {a, b, c}
C = A ∪ B
   =  {a,b} ∪ {a, b, c}
   = {a, b, c}

C এর উপাদান সংখ্যা n = 3

P(C) এর উপাদান সংখ্যা = 2n 
                                      = 23
                                      = 8
৪৪.
৬টি সংখ্যার গড় ১৪। এদের মধ্যে ৪টি সংখ্যার গড় ১৫ হলে অপর দুটির গড় কত? 
  1. ক) ১০
  2. খ) ১৮
  3. গ) ১২
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
৬টি সংখ্যার গড় ১৪
৬টি সংখ্যার সমষ্টি = ১৪ × ৬ = ৮৪ 

৪টি সংখ্যার গড় ১৫ 
৪টি সংখ্যার সমষ্টি = ১৫ × ৪ = ৬০

২টি সংখ্যার সমষ্টি =৮৪ - ৬০ = ২৪ 
২টি সংখ্যার গড় = ২৪/২ = ১২
৪৫.
AB ও CD রেখা O বিন্দুতে ছেদ করে। ∠BOD = 62° হলে, (1/2)∠BOC সমান কত?
  1. ক) 58°
  2. খ) 62°
  3. গ) 118°
  4. ঘ) 59°
সঠিক উত্তর:
ঘ) 59°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 59°
ব্যাখ্যা
 

 ∠BOD  + ∠BOC = 180° 
62°  + ∠BOC = 180° 
∠BOC  = 180° - 62°
∠BOC  =118
(1/2) ∠BOC   = (1/2) × 118°  = 59°
৪৬.
৬ জন ব্যক্তি প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলে মোট কতগুলো করমর্দন হবে?
  1. ক) 6
  2. খ) 10
  3. গ) 15
  4. ঘ) 12
সঠিক উত্তর:
গ) 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 15
ব্যাখ্যা
মোট করমর্দন সংখ্যা = 6C2
= 6! / {(6 - 2)!×2!}
= (6×5×4!) / (4!×2!)
= (6×5) /2
= 15
৪৭.
একটি আয়তাকৃতি বস্তুর উচ্চতা এর দৈর্ঘ্যের ৩/৫ অংশ। বস্তুটির দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। বস্তুটির প্রস্থ ২.৫ সে.মি. হলে তার আয়তন কত?
  1. ক) ২৫.৫ ঘন সে.মি.
  2. খ) ৩৭.৫ ঘন সে.মি.
  3. গ) ২৮.৫ ঘন সে.মি.
  4. ঘ) ৩৩.৫ ঘন সে.মি.
সঠিক উত্তর:
খ) ৩৭.৫ ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৭.৫ ঘন সে.মি.
ব্যাখ্যা
বস্তুটির প্রস্থ ২.৫ সে.মি.
বস্তুটির দৈর্ঘ্য = ২.৫ × ২ = ৫ সে.মি.
বস্তুটির উচ্চতা = (৫ × ৩)/৫ সে.মি.
                       = ৩ সে.মি.

বস্তুটির আয়তন = (২.৫ × ৫ × ৩) ঘন সে.মি.
                         = ৩৭.৫ ঘন সে.মি.
৪৮.
প্রোটিনের কোন রাসায়নিক পদার্থটি দেহে বৃদ্ধি সাধন করে?
  1. ক) অক্সিজেন
  2. খ) হাইড্রোজেন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) কার্বন
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
ব্যাখ্যা
- প্রানি কোষের অন্যতম উপাদান হচ্ছে প্রোটিন। 
- প্রোটিনে নাইট্রোজেন থাকার কারণে দেহের বৃদ্ধিসাধন করে এবং ফ্যাট ও কার্বোহাইড্রেটের অভাব পূরণ করতে পারে। 
- প্রাণিজ প্রোটিনে অত্যাবশ্যক এমাইনো এসিড থাকার কারণে একে সম্পূর্ণ প্রোটিন বলা হয়। 
- অত্যাবশ্যক এমাইনো এসিড কম থাকার কারণে উদ্ভিজ আমিষ অসম্পূর্ণ প্রোটিন হিসেবে চিহ্নিত। 
- প্রয়োজন অনুপাতে সময়মত প্রোটিন গ্রহণ অপরিহার্য।
 
উৎস: এসএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৯.
ডিটারজেন্ট নিচের কোনটি থেকে তৈরি হয়?
  1. ক) সাবান
  2. খ) চর্বি
  3. গ) পেট্রোলিয়াম উপজাতসমূহ
  4. ঘ) পানি
সঠিক উত্তর:
গ) পেট্রোলিয়াম উপজাতসমূহ
উত্তর
সঠিক উত্তর:
গ) পেট্রোলিয়াম উপজাতসমূহ
ব্যাখ্যা
- ডিটারজেন্ট বিশেষভাবে সিনথেটিক পদার্থ থেকে প্রস্তুত করা হয়। 
- এই সিনথেটিক পদার্থ তৈরিতে বিভিন্ন কাঁচামাল ব্যবহৃত হয়। 
- যেমন: পেট্রোলিয়াম উপজাতসমূহ, সাবান তৈরির উপাদান, উদ্ভিজ ও প্রাণিজ চর্বি ইত্যাদি। 
- রসায়ন শিল্পের কল্যাণে বিভিন্ন ধরনের সিনথেটিক পরিষ্কারক উৎপাদন সম্ভব হয়েছে।
-  এর প্রত্যেকের আবার রয়েছে আলাদা উপাদান এবং রাসায়নিক যৌগ। 
- এ ছাড়া ডিটারজেন্টের মধ্যে থাকে গন্ধদ্রব্য, রং এবং কখনও জীবাণুনাশক পদার্থ।
 
উৎস: এসএসসি প্রোগ্রাম, সাধারণ বিজ্ঞান; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫০.
সরিষার তেলে কোন এসিড বিদ্যমান?
  1. ক) পাইরুভিক এসিড
  2. খ) ইরোসিক এসিড
  3. গ) হাইপোক্লোরাস এসিড
  4. ঘ) হাইড্রোফ্লোরিক এসিড
সঠিক উত্তর:
খ) ইরোসিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরোসিক এসিড
ব্যাখ্যা
- সর্দি-কাশি হলে অনেকে সরিষার তৈল নাকে-মুখে ব্যবহার করেন।
- কিন্তু এই তৈলের একটি বড় অসুবিধা হলো এতে প্রায় ৪০-৪৫% ইরোসিক এসিড নামক একটি
ক্ষতিকারক ফ্যাটি এসিড আছে যা হৃৎপিন্ডের রোগ সৃষ্টি করতে পারে। 
- বর্তমানে আমরা যে পরিমান সরিষার তৈল দৈনিক আহার করি তাতে অসুবিধা হওয়ার কথা নয়।
 
উৎস: School of Agriculture & Rural Development, Bangladesh Open University
৫১.
কোথায় অভিকর্ষজ ত্বরণ g-এর মান আদর্শ হিসেবে ধরা হয়?
  1. ক) বিষুব রেখা
  2. খ) মেরু বিন্দু
  3. গ) 15° অক্ষাংশে সমুদ্র সমতল
  4. ঘ) 45° অক্ষাংশে সমুদ্র সমতলে
সঠিক উত্তর:
ঘ) 45° অক্ষাংশে সমুদ্র সমতলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 45° অক্ষাংশে সমুদ্র সমতলে
ব্যাখ্যা
অভিকর্ষজ ত্বরণ g-এর মানঃ 
- বিষুব রেখা বরাবর g-এর মান সর্ব নিম্ন প্রায় 9.78 ms-2
- মেরু বিন্দুতে সর্বোচ্চ 9.83 ms-2 
- এভারেষ্ট শৃঙ্গে g-এর মান 9.81ms-2 
-  সমুদ্র সমতলে প্রাপ্ত g-এর মান 9.75 ms-2
- ভূ-পৃষ্ঠে বিভিন্ন স্থানে g-এর মান বিভিন্ন বলে 45° অক্ষাংশে সমুদ্র সমতলে g-এর মানকে আদর্শ ধরা হয়। 
- এই মান হচ্ছে 9.80665 ms-2 । 
- হিসাবের সুবিধার্থে আদর্শমান ধরা হয় 9.81 ms-2
 
উৎস: এইচএসসি প্রোগ্রাম; পদার্থ বিজ্ঞান ১ম পত্র; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫২.
রাসায়নিক বিক্রিয়ার প্রতীকি প্রকাশকে কী বলা হয়?
  1. ক) আণবিক সংকেত
  2. খ) প্রতীক
  3. গ) রাসায়নিক সমীকরণ
  4. ঘ) এখানে সঠিক উত্তর দেয়া নেই
সঠিক উত্তর:
গ) রাসায়নিক সমীকরণ
উত্তর
সঠিক উত্তর:
গ) রাসায়নিক সমীকরণ
ব্যাখ্যা
- প্রতীক, সংকেত বা চিহ্নের সাহায্যে একটি রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলা হয়।
- অন্যভাবে, রাসায়নিক বিক্রিয়ার প্রতীকি প্রকাশকে রাসায়নিক সমীকরণ বলে। 
- অর্থাৎ একটি বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে সম্পর্ক প্রকাশের সহজতম উপায় হলো রাসায়নিক সমীকরণ।
- সঠিক রাসায়নিক সমীকরণ লিখে বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের সাথে বিক্রিয়ক পদার্থের মাত্রিক সম্পর্ক বের করা যায়।
 
উৎস: রসায়ন , এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৩.
নিম্নের কোন ফলে ম্যালিক এসিড বিদ্যমান?
  1. ক) কমলা
  2. খ) আনারস
  3. গ) আমলকি
  4. ঘ) টমেটো
সঠিক উত্তর:
খ) আনারস
উত্তর
সঠিক উত্তর:
খ) আনারস
ব্যাখ্যা
- আপেল, আনারসে থাকে ম্যালিক এসিড;
- আঙ্গুর, কমলা, লেবুতে থাকে সাইট্রিক এসিড;
- তেঁতুলে থাকে টারটারিক এসিড;
- টমেটোতে থাকে অক্সালিক এসিড;
- আমলকিতে থাকে এসকরবিক এসিড।

উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৫৪.
কোন ভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশের বিজ্ঞানীরা উদ্ভাবন করে 'ন্যাসভ্যাক'?
  1. ক) করোনা
  2. খ) হেপাটাইটিস-বি
  3. গ) এম এম আর
  4. ঘ) নিপাহ
সঠিক উত্তর:
খ) হেপাটাইটিস-বি
উত্তর
সঠিক উত্তর:
খ) হেপাটাইটিস-বি
ব্যাখ্যা
- বাংলাদেশে তৈরি হেপাটাইটিস-বি ভাইরাসের ওষুধের নাম - ন্যাসভ্যাক
- হেপাটাইটিস বি-ভাইরাসের ওষুধ ‘ন্যাসভ্যাক’ উদ্ভাবক দেশের দুই বিখ্যাত বিজ্ঞানী ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর ও অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
- হেপাটাইটিস বি-ভাইরাস লিভার প্রদাহের মুখ্য কারণ। 
- পরীক্ষায় দেখা গেছে ‘নাসভ্যাক’ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে হেপাটাইটিস-বি ভাইরাস নিয়ন্ত্রণে রাখে। 
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
৫৫.
কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
  1. ক) ও পজেটিভ
  2. খ) এবি পজেটিভ
  3. গ) ও নেগেটিভ
  4. ঘ) এবি নেগেটিভ
সঠিক উত্তর:
গ) ও নেগেটিভ
উত্তর
সঠিক উত্তর:
গ) ও নেগেটিভ
ব্যাখ্যা
 
ও নেগেটিভ - সর্বজনীন দাতা গ্রুপ।
এবি পজেটিভ - সর্বজনীন গ্রহীতা গ্রুপ।
সূত্রঃ www.thebloodcenter.org
৫৬.
বায়ুতে কোন গ্যাসটির অভাব হলে সামান্য আগুনেই পৃথিবীময় আগুন ছড়িয়ে পড়তো?
  1. ক) হাইড্রোজেন
  2. খ) অক্সিজেন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) জলীয়বাষ্প
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
ব্যাখ্যা
- বায়ুর সক্রিয় অক্সিজেনের লঘুকারক হিসেবে নাইট্রোজেন বায়ুতে বিদ্যমান।
- নাইট্রোজেন না থাকলে বিশুদ্ধ অক্সিজেন দ্বারা শ্বাসক্রিয়ার ফলে জীবদেহে এত বেশি তাপ উৎপন্ন হতো যে— জীবদেহ নিজের শরীরের তাপেই দগ্ধ হতো।   
- তাছাড়া শুধু অক্সিজেন দ্বারা দহন  ক্রিয়া এতো দ্রুত সংঘটিত হতো যে সামান্য আগুনেই পৃথিবীময় আগুন ছড়িয়ে পড়তো এবং অগ্নিনিয়ন্ত্রণ সম্ভব হতো না। 
- এছাড়াও নাইট্রোজেন উদ্ভিদ ও জীবদেহে প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উপকরণ। 
- বায়ুস্থ নাইট্রোজেনকে কাজে লাগিয়ে সার ও বিভিন্ন রাসায়নি যৌগ বর্তমানে ব্যাপক হারে উৎপাদন ও ব্যবহার করা হচ্ছে।
 
উৎস: পরিবেশ শিক্ষা- বিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৭.
শীতকালে ভিজা কাপড় অপেক্ষাকৃত তাড়াতাড়ি শুকায় কারণ -
  1. ক) বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে।
  2. খ) বাতাসে সামান্য জলীয় বাষ্প থাকে।
  3. গ) বায়ুর চাপ বেশি থাকে।
  4. ঘ) বাতাসের তাপমাত্রা বেশি থাকে।
সঠিক উত্তর:
খ) বাতাসে সামান্য জলীয় বাষ্প থাকে।
উত্তর
সঠিক উত্তর:
খ) বাতাসে সামান্য জলীয় বাষ্প থাকে।
ব্যাখ্যা
বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায়। 
ভিজা কাপড় শুকানো অর্থ কাপড়ের জলকণা বাষ্পায়নের মাধ্যমে উবে যাওয়া। 
বর্ষাকালে বাতাসের তাপমাত্রা বেশি হলেও আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে।
ফলে বাষ্পায়নের হার কমে যায়। 
 
অন্যদিকে শীতকালে বাতাসের তাপমাত্রা কম হলেও আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। 
অর্থাৎ বাতাস শুকনো থাকে ফলে জলকণার দ্রুত বাষ্পায়ন হয় এবং ভেজা কাপড় দ্রুত শুকায়।
 
কোনো স্থানের বা একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে অর্থাৎ বায়ু কতটুকু শুকনো বা ভেজা থাকে তার নির্দেশক বায়ুর আর্দ্রতা।
কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে এবং ঐ একই তাপমাত্রায় ঐ আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন তার অনুপাতকে ঐ স্থানের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে।
 
উৎস: পদার্থ বিজ্ঞান ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৮.
একটি আদর্শ তড়িৎ কোষের তড়িচ্চালক বল সর্বদা -
  1. ক) শুন্য
  2. খ) বেশি
  3. গ) একই
  4. ঘ) কম
সঠিক উত্তর:
গ) একই
উত্তর
সঠিক উত্তর:
গ) একই
ব্যাখ্যা
প্রমাণ বা আদর্শ কোষ: সাধারণ বিদ্যুৎ কোষ থেকে বেশ কিছু সময় ধরে তড়িৎ প্রবাহ গ্রহণ করলে এদের তড়িচ্চালক বল ক্রমশ কমতে থাকে। 
সুতরাং প্রমিত করার (Standardisation) কাজে অথবা সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষার কাজে যেখানে প্রায় অপরিবর্তনীয় তড়িচ্চালক বলের প্রয়োজন হয় সে সব ক্ষেত্রে সাধারণ কোষ ব্যবহার করা যায় না। 
যে তড়িৎ কোষের তড়িচ্চালক বল সর্বদা একই থাকে এবং যার সাহায্যে প্রমিতকরণ কাজ সম্পন্ন করা যায় তাকে প্রমাণ বা আদর্শ কোষ বলে। 
ওয়েস্টান-ক্যাডমিয়াম ও ল্যাটিমার ক্লার্ক কোষ এ ধরণের কোষ। এগুলোকে পরাবর্ত কোষ (Reversible) বলে।
 
অর্থাৎ, যে তড়িৎ কোষের তড়িচ্চালক বলের মান সর্বদা একই থাকে এবং যার সাহায্যে অন্য তড়িৎ
কোষের বিদ্যুচ্চালক বলের তুলনা করা হয়, তাকে প্রমাণ বা আদর্শ তড়িৎ কোষ বলে। 
 
উৎস: পদার্থ বিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৯.
হাতের লেখা বর্ণকে পড়তে পারে কোনটি?
  1. ক) ওসিআর
  2. খ) ওএমআর
  3. গ) এমআইসিআর
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ওসিআর
উত্তর
সঠিক উত্তর:
ক) ওসিআর
ব্যাখ্যা
ওসিআর (OCR) এর পূর্ণ নাম অপটিক্যাল ক্যারেক্টার রিডার (Optical Character Reader)। 
ওসিআর হাতের লেখা, টাইপ করা লেখা অথবা প্রিন্ট করা লেখাকে পড়ে মেশিন এনকোডেড টেক্সটে রূপান্তরিত করে।
হাতের লেখা অস্পষ্ট হলে ওসিআর তাও পড়তে পারে। ওসিআর-এর মাধ্যমে লেখা পাঠ করাতে হলে তা বিশেষ ধরনের টাইপফেস বা ফন্ট ব্যবহার করে মুদ্রণ করতে হয়। পূর্ব থেকে বিভিন্ন বর্ণের বৈদ্যুতিক সংকেত ওসিআর–এ রাখা হয়। ফন্টের গঠন অনুযায়ী ওসিআর বৈদ্যুতিক সংকেত সৃষ্টি করে ঐ ধরনের ফন্টসমূহ পড়তে পারে।
 ব্যাংক, ইনসুরেন্স কোম্পানি, এয়ার লাইন ও ব্যবসা প্রতিষ্ঠানে ওসিআর ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২ , ভোকেশনাল
৬০.
AMOLED এর পূর্ণরূপ হলো-
  1. ক) Active - Matrix Light-Emitting Diode.
  2. খ) Active - Matrix Original Light-Emitting Diode.
  3. গ) Active - Matrix Organic Light-Emitting Diode.
  4. ঘ) Active - Mechanical Original Light-Emitting Diode.
সঠিক উত্তর:
গ) Active - Matrix Organic Light-Emitting Diode.
উত্তর
সঠিক উত্তর:
গ) Active - Matrix Organic Light-Emitting Diode.
ব্যাখ্যা
AMOLED এর পূর্ণরূপ হলো- Active - Matrix Organic Light-Emitting Diode.
এটি হলো মোবাইল ফোন, টেলিভিশন এবং এ জাতীয় ডিসপ্লে এর জন্য একটি নতুন ডিসপ্লে প্রযুক্তি।
এর পারফরমেন্স LCD এর চেয়ে অনেক গুণ বেশি।
এর ইমেজ মান খুবই ভালো।
এটি অনেক পাতলা হালকা।
এ প্রযুক্তিতে আগের LCD এর চেয়ে ৩০-৫০% কম পাওয়ার লাগে।
এর রেসপন্স টাইম এলসিডি এয় চেয়ে হাজার গুণ বেশি।
AMOLED ডিসপ্লেতে মাত্র দুইটি লেয়ার থাকে।
একটি হলো OLED (organic light-emitting diode) লেয়ার যার মাধ্যমে লাইট নির্গত হয়।
অপর লেয়ারটি হলো TFT (thin-film transistor) সার্কিট দিয়ে তৈরি ব্যাকপ্লেন যা OLED এ বিদ্যুৎ সরবরাহ করে উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২ , ভোকেশনাল
৬১.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. ক) Trojan Horse
  2. খ) Vigillant
  3. গ) Stealth
  4. ঘ) Macro
সঠিক উত্তর:
খ) Vigillant
উত্তর
সঠিক উত্তর:
খ) Vigillant
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাসের তালিকা
1. Boot Sector Virus2.
2. F1 Key Virus
3. Multipurpose Virus
4. Macro Virus
5. Companion Virus
6. Overwriting Virus
8. Trojan Horse Virus
7. Partition Virus
9. Command Purpose Virus
10. Stealth Virus
11. Memory Resident Virus
12. A.I.D.S Virus
13. De-My Valentine
14. BUDDY LST.ZIP
15. FLFBOWL.EXE
16. Perrin.Exe
17. FULFNBX. Exe
18. Irina Virus 

Vigillant হলো Anti- Virus .

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২ , ভোকেশনাল
৬২.
এনএফসি প্রযুক্তির ব্যবহার করা হয় নিচের কোনটিতে?
  1. ক) টোল প্লাজায় টোল পরিশোধের কার্ডে
  2. খ) ডেবিট/ক্রেডিট কার্ডে
  3. গ) স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে হেলথ কার্ডে
  4. ঘ) সবগুলোতে
সঠিক উত্তর:
ঘ) সবগুলোতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোতে
ব্যাখ্যা
এনএফসি (NFC-Near Field Communications)
বর্তমানে অতি দ্রুত জনপ্রিয় হয়েছে এমন একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম এনএফসি (NFC- Near Field Communications); যা ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস্ কর্তৃক প্রতিষ্ঠিত * NFC Forum " এর প্রচেষ্টার ফসল।
এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের (৪ সেন্টিমিটার থেকে সর্বোচ্চ ১০ সেন্টিমিটার) দুইটি ডিভাইস বা বস্তু পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন (ওয়্যারলেস) ডেটা যোগালে করার এক সেট প্রটোকল।
এই প্রোটকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করাযায়।
এটি আরএফআইডি (RFID Radio Frequency IDentification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্জব্যান্ডে ডেটা যোগাযোগ করে।
 
এনএফসি প্রযুক্তির ব্যবহার :
- ডেবিট/ক্রেডিট কার্ডে
- টোল প্লাজায় টোল পরিশোধের কার্ডে
- স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে হেলথ কার্ডে
- বাস/ট্রেনের ভাড়া পরিশোধের কার্ডে ইত্যাদি।


[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি]
৬৩.
দুই বা ততোধিক ইনপুট এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় কোন গেইটে?
  1. ক) অ্যান্ড
  2. খ) অর
  3. গ) নট
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ক) অ্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যান্ড
ব্যাখ্যা
অ্যান্ড গেইট:
এই গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে।
যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেইট বলে।
সবগুলো ইনপুট ১ হলে অ্যান্ড গেইটের আউটপুট ১ হবে; অন্যথায় আউটপুট ০ হবে।
নিচে দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেইটের বর্তনী এবং সত্যক সারণি দেখানো হলো:


৬৪.
(a/b)3x + 3 = b3x + 3 হলে (x/2)2 এর মান কত?
  1. ক) - 1
  2. খ) - 1/2
  3. গ) 1
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
ঘ) 1/4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/4
ব্যাখ্যা
(a/b)3x + 3 = b3x + 3 

দেয়া আছে,
(a/b)3x + 3 = b3x + 3
(a/b)3x + 3/b3x + 3 =1
{(a/b)/b}3x + 3 = 1
(a/b2)3x + 3 = 1
(a/b2)3x + 3 = (a/b2)0
3x + 3 = 0
3x = - 3
x = - 1

 (x/2)2 = (- 1/2)2 = 1/4
৬৫.
যদি ২০০৬ সালের ১লা জানুয়ারি রবিবার হয়, তবে ১লা জানুয়ারি ২০০৫ কী বার ছিল?
  1. ক) বুধবার
  2. খ) শুক্রবার
  3. গ) শনিবার 
  4. ঘ) সোমবার
সঠিক উত্তর:
গ) শনিবার 
উত্তর
সঠিক উত্তর:
গ) শনিবার 
ব্যাখ্যা
আমরা জানি,
অধিবর্ষ বাদে বাকি সব বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
অধিবর্ষ হলে একদিন বাড়তি যোগ করতে হয়।

২০০৬ সালের ১লা জানুয়ারি রবিবার 
২০০৫ সালের ৩১ ডিসেম্বর শনিবার 
 ২০০৫ সালের ১লা জানুয়ারি শনিবার
৬৬.
একটি ঘড়িতে আয়না দেখানো সময় ৯ : ২৪ মিনিট। তখন প্রকৃত সময় কত? 
  1. ক) ৯ : ২৪
  2. খ) ২ : ৩৬
  3. গ) ৬ : ৩৬
  4. ঘ) ৮ : ২৪
সঠিক উত্তর:
খ) ২ : ৩৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ : ৩৬
ব্যাখ্যা
প্রকৃত সময় = ১১ : ৬০ – আয়নার দেখা সময়
                    = ১১ : ৬০ - ৯ : ২৪
                    =  ২ : ৩৬
৬৭.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
ভিতরের উপাদানটি বড় হয়, 45° ঘড়ির কাঁটার দিকে ঘোরে এবং বাইরের উপাদানে পরিণত হয়।
বাইরের উপাদানটি আকারে হ্রাস পায়, উল্লম্বভাবে উল্টে যায় এবং ভিতরের উপাদানে পরিণত হয়।
এই শর্তে অপশন ঘ সঠিক
৬৮.
একটি ইঞ্জিনের জ্বালানি ৪/৫ অংশ পূর্ণ থাকলে ১২ ঘণ্টা চলতে পারে। জ্বালানি ১/৩ অংশ পূর্ণ থাকলে ইঞ্জিনটি কতক্ষণ চলবে?
  1. ক) ৪ ঘণ্টা
  2. খ) ৬ ঘণ্টা
  3. গ) ৫ ঘণ্টা
  4. ঘ) ৭ ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ৫ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ ঘণ্টা
ব্যাখ্যা
৪/৫ অংশ পূর্ণ থাকলে চলতে পারে ১২ ঘণ্টা
 ১ অংশ পূর্ণ থাকলে চলতে পারে (১২ × ৫)/৪ ঘণ্টা
১/৩ অংশ পূর্ণ থাকলে চলতে পারে (১২ × ৫× ১)/(৪ × ৩) ঘণ্টা
                                                      = ৫ ঘণ্টা
৬৯.
কোন সংখ্যাটি ভিন্ন?
6, 9, 15, 21, 24, 28, 30
  1. ক) 24
  2. খ) 9
  3. গ) 28
  4. ঘ) 21
সঠিক উত্তর:
গ) 28
উত্তর
সঠিক উত্তর:
গ) 28
ব্যাখ্যা
28 সংখ্যাটি ছাড়া প্রতিটি সংখ্যাই 3-এর গুণিতক
৭০.
এক ব্যক্তি 4টি ঘোড়া এবং 3টি গরু কিনলো 13400 টাকা দিয়ে। সে ঘোড়াগুলো 10% লাভে এবং গরু গুলো 20% লাভে বিক্রয় করে তার 1880 টাকা লাভ হল। একটি ঘোড়ার দাম কত?
  1. ক) 2500 টাকা
  2. খ) 2000 টাকা
  3. গ) 2200 টাকা
  4. ঘ) 2600 টাকা
সঠিক উত্তর:
খ) 2000 টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) 2000 টাকা
ব্যাখ্যা
ধরি 
4টি ঘোড়ার দাম x টাকা 
3টি গরুর  দাম 13400 - x টাকা 


প্রশ্নমতে,
{(x ×10)/100} + {(13400 - x)20/100} = 1880
10 x + 268000 - 20x = 188000
268000 - 188000 = 20x - 10x
 80,000 = 10x
x = 8000

একটি ঘোড়ার দাম = 8000/4 = 2000 টাকা 
৭১.
ছয় বন্ধু একটি বৃত্তাকার টেবিলে বসে আছে এবং বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে আছে। প্রকাশ ও পঙ্কজের মাঝে দীপা; মুকেশ ও ললিত এর মাঝে প্রীতি; প্রকাশ এবং মুকেশ একে অপরের বিপরীতে অবস্থান করছে। প্রকাশের ডানে কে বসে আছে?
  1. ক) ললিত
  2. খ) দীপা
  3. গ) মুকেশ
  4. ঘ) পঙ্কজ
অনির্ধারিত
ব্যাখ্যা


প্রকাশের ডানে ললিত বসে আছে।

আবার প্রকাশ ও মুকেশের অবস্থানের পরিবর্তন করলে প্রকাশের ডানে দীপাও হতে পারে।
অর্থাৎ, প্রকাশের ডানে ললিত ও দীপা - দুজনেই থাকতে পারে।

অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

৭২.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ  

৭৩.
একটি ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক কী?
  1. ক) নানা
  2. খ) ভাই
  3. গ) চাচা
  4. ঘ) বাবা
সঠিক উত্তর:
খ) ভাই
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাই
ব্যাখ্যা
মেয়ের মামার বাবা হলো মেয়েটির নানা 
মেয়েটির নানার একমাত্র মেয়ে মেয়েটির মা 
মেয়েটির মায়ের ছেলে হলো মেয়েটির ভাই 
৭৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) Diffiuse
  2. খ) Difusee
  3. গ) Diffuse
  4. ঘ) Difiuse
সঠিক উত্তর:
গ) Diffuse
উত্তর
সঠিক উত্তর:
গ) Diffuse
ব্যাখ্যা
Diffuse (verb transitive), (verb intransitive)
English Meaning: To spread or cause something to spread in many directions.
Bangla Meaning: বিকীর্ণ করা; চারদিকে ছড়িয়ে দেওয়া; পরিব্যাপ্ত করা; প্রচার করা: Smoke that is diffused throughout the room.
Synonyms: Spread (ছড়ানো; ছড়িয়ে পড়া), Disseminate (বিতরণ করা), Circulate (ছড়িয়ে দেওয়া).
Antonyms: Concentrate (একই কেন্দ্রীভূত করানো বা হওয়া), Collect (একত্র হওয়া; সমবেত হওয়া).
Other Forms: - Diffusion (noun) ব্যাপন।
- Diffuse [ডিফ্যিউস্‌] (adjective) (১) বিস্তৃত; বিকীর্ণ; ছড়ানো-ছিটানো: a diffuse light. (২) (রচনা) শব্দবহুল; বাগ্বহুল; অযথা ফেনানো হয়েছে এমন।
- Diffusely (adverb)
- Diffuseness (noun)
Example Sentence: ‘Oxygen diffuses from the lungs into the bloodstream.’Source: Live MCQ Lecture
৭৫.
'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়েছিল কোন তারিখে?
  1. ক) ১ এপ্রিল
  2. খ) ১ জুলাই
  3. গ) ১ আগস্ট
  4. ঘ) ১ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
গ) ১ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ আগস্ট
ব্যাখ্যা
কনসার্ট ফর বাংলাদেশ

- একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।
- পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তাঁর শিষ্য-বন্ধু বিশ্বখ্যাত ব্যান্ড বিটল্সের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এই অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।
- তাতে মোট ৪০,০০০ দর্শক উপস্থিত হয়েছিলেন। কনসার্টটির নাম দেওয়া হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’।

- কনসার্ট ফর বাংলাদেশে আয়োজক দুই তারকা ছাড়াও অংশ নেন বিটলসের রিংগো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেসটন, লিয়ন রাসেল। রবি শঙ্কর ছাড়াও সরোদ শিল্পী আলী আকবর খান অংশ নিয়েছিলেন এই কনসার্টে।
- এই কনসার্টটি পরিচালনা করেন পল সুইমার। 

- রবি শঙ্কর শুরুতে উদ্যোগটি থেকে বাংলাদেশের জন্য মাত্র ২৫,০০০ ডলার সংগ্রহের আশা করেছিলেন। তবে কনসার্টের টিকিট বিক্রি থেকেই সে সময়ে প্রায় আড়াই লক্ষ ডলারের কাছাকাছি আয় হয়েছিল।
- পরবর্তীতে 'কনসার্ট ফর বাংলাদেশ লাইভ' নামে একটি অ্যালবামও প্রকাশ করা হয়।
- সংগৃহীত অর্থ ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের প্রদান করা হয়। 

তথ্যসূত্র:- প্রথম আলো এবং বিবিসি।
৭৬.
দেশের একমাত্র পাথর খনি কোথায় অবস্থিত?
  1. ক) মধ্যপাড়া, দিনাজপুর
  2. খ) লালাখান, সিলেট
  3. গ) থানচি, বান্দরবান
  4. ঘ) দুলালপুর, নরসিংদী
সঠিক উত্তর:
ক) মধ্যপাড়া, দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) মধ্যপাড়া, দিনাজপুর
ব্যাখ্যা
- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় অবস্থিত বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ গ্রানাইট পাথরের খনি।
- ১৯৭৪ সালে মাটির নিচে ১২৮-১৩৬ মিটার গভীরতায় খনিটি আবিষ্কৃত হয়।
- মধ্যপাড়া খনির ১ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকায় শিলা মজুদের পরিমাণ ২০ কোটি ১৬ লাখ টন এবং উত্তোলনযোগ্য শিলার পরিমাণ ১০ কোটি ১৩ লাখ টন।
- ২০০৭ সাল থেকে এ খনির পাথর উত্তোলন করা হচ্ছে। দেশের অবকাঠামোগত উন্নয়নকাজে উন্নতমানের এ কঠিন শিলার ব্যাপক চাহিদা রয়েছে।
- মধ্যপাড়া খনিটির দায়িত্বে নিয়োজিত পেট্রোবাংলার অঙ্গসংগঠন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি।
- জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) নামের একটি কোম্পানি চুক্তির মাধ্যমে বর্তমানে খনি পরিচালনা ও পাথর উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছে।

তথ্যসূত্র:- যুগান্তর এবং বনিক বার্তা।
৭৭.
ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কোন কারাগারে থাকাকালীন সময়ে তাঁর সহযোদ্ধা মহিউদ্দিন আহমেদকে নিয়ে আমরন অনশন করেন?
  1. ক) ঢাকা কেন্দ্রীয় কারাগার
  2. খ) ফরিদপুর কারাগার
  3. গ) গাজীপুর কারাগার
  4. ঘ) নারায়ণগঞ্জ কারাগার
সঠিক উত্তর:
খ) ফরিদপুর কারাগার
উত্তর
সঠিক উত্তর:
খ) ফরিদপুর কারাগার
ব্যাখ্যা
- ১৯৪৮ সালের ১১ মার্চ ভাষা আন্দোলনের ইতিহাসে এক অনন্য অবিস্মরণীয় দিন। এদিন ভাষার দাবিতে প্রথম হরতাল পালিত হয়। এটাই হলো পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম হরতাল। হরতালের নেতৃত্ব দেন শেখ মুজিবুর রহমান।
- ওইদিন তিনি পুলিশি নির্যাতনের শিকার হন এবং তাকে গ্রেপ্তার করা হয়। এটি ছিল পাকিস্তানে কোনো প্রথম রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার। (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জীবন ও রাজনীতি, প্রকাশক বাংলা একাডেমি)।  
- পাঁচ দিন কারাবন্দি থেকে ১৫ মার্চ সন্ধ্যায় মুক্তি পান তিনি।
- ১৯৫২ সালের ১৬-২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফরিদপুর কারাগারে থাকাকালীন সময়ে সহযোদ্ধা মহিউদ্দিন আহমেদকে নিয়ে আমরন অনশন করেন ।
- ১৯৫৬ সালের  ১৭ জানুয়ারি আইন পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু সংসদের দৈনন্দিন কার্যসূচি বাংলা ভাষায় মুদ্রণের দাবি জানান।

- ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে বাংলা ভাষাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
- ১৯৭৫ সালের ১২ মার্চ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান অফিসের কাজে বাংলা প্রচলনের প্রথম সরকারি নির্দেশ জারি করেন।          

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইতিহাস,এস এস এইচ এল,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
সবচেয়ে বেশি রাবার বাগান রয়েছে কোন অঞ্চলে?
  1. ক) সিলেট
  2. খ) টাংগাইল-শেরপুর
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
ব্যাখ্যা
- ১৯৫৯ সালে  জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) বাংলাদেশে রাবার চাষের সম্ভাব্যতা যাচাই করে এবং এদেশের জলবায়ু ও মাটি রাবার চাষের জন্য অত্যন্ত উপযোগী তাই বাণিজ্যিকভাবে রাবার চাষ করার সুপারিশ করে।
- ১৯৬১ সালে সরকারী পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে চট্টগ্রাম ও সিলেটের পার্বত্য এলাকায় রাবার চাষ শুরু করা হয়।
- বনবিভাগ ১৯৬০ সালে ২৮৭ হেক্টর জমিতে রাবার চাষের একটি পাইলট প্রকল্প গ্রহণ করে। উক্ত প্রকল্পের আওতায় কক্সবাজারের রামুতে ৩০ একর এবং চট্টগ্রামের রাউজানে ১০ একর মোট ৪০ একর বাগান সৃষ্টির মাধ্যমে এদেশে রাবার চাষের যাত্রা শুরু হয়।

- বাংলাদেশে সবচেয়ে বেশি রাবার বাগান আছে চট্টগ্রাম জোনে।
- এই অঞ্চলে রাবার বাগানের সংখ্যা ৮ টি। 
- সিলেট জোন (৪টি বাগান
- টাংগাইল-শেরপুর জোন (৫টি বাগান)

- বর্তমানে বিএফআইডিসির ১৮ টি বাগানে ৩,৮৬,০০০ টি রাবার গাছের মধ্যে ২ লক্ষাধিক গাছ উৎপাদনশীল।

তথ্যসূত্র:- বাংলাদেশ রাবার বোর্ড এবং সমকাল।
৭৯.
বাংলাদেশের কোন অঞ্চলে 'ধামাইল' লোকসঙ্গীতের প্রচলন রয়েছে?
  1. ক) রংপুর অঞ্চল
  2. খ) চাপাইনবাবগঞ্জ
  3. গ) সিলেটের হাওরাঞ্চল
  4. ঘ) চট্টগ্রাম অঞ্চল
সঠিক উত্তর:
গ) সিলেটের হাওরাঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলেটের হাওরাঞ্চল
ব্যাখ্যা
দেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত লোকসঙ্গীত:
- ধামাইল : সিলেটের হাওরাঞ্চল
- ভাটিয়ালি : ঢাকা-ময়মনসিংহ অঞ্চল
- ভাওয়াইয়া : রংপুর অঞ্চল
- গম্ভীরা : চাপাইনবাবগঞ্জ
- জারি গান : ঢাকা-ময়মনসিংহ অঞ্চল
- ভান্ডারী গান : চট্টগ্রাম অঞ্চল।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৮০.
মারমা ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
  1. ক) গিরিকন্যা
  2. খ) সাগরকন্যা
  3. গ) মেঘকন্যা
  4. ঘ) পাহাড়ীকন্যা
সঠিক উত্তর:
ক) গিরিকন্যা
উত্তর
সঠিক উত্তর:
ক) গিরিকন্যা
ব্যাখ্যা
- মারমা ভাষার প্রথম চলচ্চিত্রের নাম - তংস্মাসে (গিরিকন্যা)
- ‘গিরিকন্যা’ চলচ্চিত্রের নির্মাতা প্রদীপ ঘোষ।
- অনুষ্ঠানে ‘গিরিকন্যা’ চলচ্চিত্রের প্রযোজক ও কাহিনিকার চিকিৎসক মং উষা থোয়াই।

তথ্যসূত্র:- প্রথম আলো।
৮১.
৭ মার্চ বঙ্গবন্ধু পরবর্তী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কতদফা কর্মসূচি ঘোষণা করেন?
  1. ক) ৪ দফা
  2. খ) ৫ দফা
  3. গ) ৮ দফা
  4. ঘ) ১০ দফা
সঠিক উত্তর:
ঘ) ১০ দফা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ দফা
ব্যাখ্যা
৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ

- ১৯৭১ সালের ৭ মার্চ বাঙ্গালির ইতিহাসের এক মহেন্দ্রক্ষণ। সকাল থেকেই ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ছাত্র-জনতা-অবাল-বৃদ্ধ-বণিতা-দলে দলে সমবেত হতে থাকে।
- বিকাল ৩ঃ২০ মিনিট নাগাদ প্রায় ১০ লাখ জনতা ময়দানে সমবেত হয়।
- এই ভাষণের শব্দসংখ্যা ছিল ১১০৫ টি ।
- ভাষণের সময় বঙ্গবন্ধুকে ঘিরে রেখেছিল সিরাজুল আলম খান , আ স ম আবদুর রব , তোফায়েল আহমেদ , মহিউদ্দিন , শেখ ফজলুল হক মনি। 

- বঙ্গবন্ধু তার ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণে ৪টি দাবি উত্থাপন করেন। যথা−
(ক) সামরিক আইন প্রত্যাহার করতে হবে।
(খ) সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।
(৩) গণহত্যার তদন্ত ও বিচার করতে হবে।
(৪) নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

৭ মার্চ ভিন্ন এক ঘোষণায় বঙ্গবন্ধু পরবর্তী সাতদিন আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দশদফা কর্মসূচি ঘোষণা করেন। দফাগুলো নিম্নে উল্লেখ করা হলো:-

১. কর না দেওয়ার আন্দোলন অব্যাহত থাকবে,
২. সকল অফিস ও আদালতে ধর্মঘট চলতে থাকবে,
৩. রেল ও বন্দরসমূহ চালু থাকবে। তবে সেনাবাহিনী চলাচলের কাজে শ্রমিক-কর্মচারীরা সহযোগিতা করবে না,
৪. রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রে গণআন্দোলনের সংবাদ গোপন রাখা যাবে না,
৫. কেবল স্থানীয় এবং আন্তঃজেলার মধ্যে ট্রাঙ্ক ও টেলিফোন যোগাযোগ চালু থাকবে,
৬. সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে,
৭. কোন মাধ্যমেই ব্যাংক পশ্চিম পাকিস্তানে টাকা পাঠাবে না,
৮. প্রতিদিন সব ভবনের উপর কালো পতাকা ওড়ানো হবে,
৯. অন্য সব ক্ষেত্রে ধর্মঘট প্রত্যাহার করা হল, কিন্তু পরিস্থিতির কারণে ধর্মঘট আহŸান করা হলে তা পালন করতে হবে,
১০. প্রতিটি মহল্লা, ইউনিয়ন, থানা, মহকুমা এবং জেলায় স্থানীয় আওয়ামী লীগ ইউনিটের নেতৃত্বে একটি করে সংগ্রাম
পরিষদ গঠন করা হবে।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, SSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২.
সাধারণত মন্ত্রীসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়-
  1. ক) রবিবারে
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবারে
  4. ঘ) বুধবারে
সঠিক উত্তর:
খ) সোমবার
উত্তর
সঠিক উত্তর:
খ) সোমবার
ব্যাখ্যা
- জুন মাসের শেষ রবিবারে সংসদে বাজেট পাশ করা হয়।
- মন্ত্রীসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার
- পরিকল্পনা কমিশনের বৈঠক ( ECNEC , NEC ) অনুষ্ঠিত হয় মঙ্গলবারে।
- ক্রয়সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয় বুধবারে।
- জুন মাসের প্রথম বৃহস্পতিবার সংসদে বাজেট পেশ করা হয়।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং দৈনিক প্রথম আলো।
৮৩.
'মূল্য সংযোজন কর' চালু হয় কোন অর্থবছর থেকে?
  1. ক) ১৯৯০-১৯৯১
  2. খ) ১৯৯২-১৯৯৩
  3. গ) ১৯৯১-১৯৯২
  4. ঘ) ১৯৯৩-১৯৯৪
সঠিক উত্তর:
গ) ১৯৯১-১৯৯২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯১-১৯৯২
ব্যাখ্যা
- মূল্য সংযোজন কর বা Value Added Tax (VAT) হলো এক প্রকার পরোক্ষ কর।
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর। 
- বাংলাদেশে ১৯৯১-১৯৯২ অর্থবছরে অর্থাৎ ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট চালু হয়।
- এখান থেকেই বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়।

তথ্যসূত্র;- জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
৮৪.
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত বছরের জন্য নির্বাচিত হয়?
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ বছর
ব্যাখ্যা
- ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর। মোট ১৩ জন নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত।
এরা হলেন:
- ১ জন চেয়ারম্যান
- ৯ জন সাধারণ সদস্য
- ৩ জন নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য।
- এছাড়া ইউনিয়ন পরিষদে বেতনভুক্ত একজন সচিব থাকেন।
- ইউনিয়ন পরিষদের মেয়াদকাল ৫ বছর। অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল সদস্য ৫ বছরের জন্য নির্বাচিত হয়।

তথ্যসূত্র:- পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।
৮৫.
'বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট' এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) চাঁদপুর
  2. খ) ময়মনসিংহ
  3. গ) ঢাকা
  4. ঘ) সাভার
সঠিক উত্তর:
খ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
খ) ময়মনসিংহ
ব্যাখ্যা
- রাজধানী ঢাকা থেকে ১২০ কিলোমিটার উত্তরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ইনস্টিটিউটের প্রধান কার্যালয় অবস্থিত।
- প্রশাসনিকভাবে এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
- পরিবেশ এবং মৎস্য সম্পদের প্রকৃতি অনুযায়ী দেশের ৫টি এলাকায় ইনস্টিটিউটের ৫টি গবেষণা কেন্দ্র ও ৫টি উপকেন্দ্র রয়েছে। এগুলো হলো-
১। ময়মনসিংহে অবস্থিত স্বাদুপানি কেন্দ্র,
২। চাঁদপুরে অবস্থিত নদী কেন্দ্র,
৩। খুলনার পাইকগাছায় অবস্থিত লোনাপানি কেন্দ্র,
৪। কক্সবাজারে অবস্থিত সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র এবং
৫। বাগেরহাটে অবস্থিত চিংড়ি গবেষণা কেন্দ্র 

উপকেন্দ্র ৫টি হলো-
১। রাঙ্গামাটিতে কাপ্তাই লেক উপকেন্দ্র,
২। সান্তাহারে প্লাবনভূমি উপকেন্দ্র,
৩। যশোরে স্বাদুপানি উপকেন্দ্র, পটুয়াখালীর
৪। খেপুপাড়ায় অবস্থিত নদী উপকেন্দ্র এবং
৫। সৈয়দপুরে অবস্থিত স্বাদুপানি উপকেন্দ্র।

তথ্যসূত্র:- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর ওয়েবসাইট।
৮৬.
যুক্তফ্রন্টের প্রধান কার্যালয় কোথায় ছিল?
  1. ক) রোজ গার্ডেন, টিকাটুলি, পুরান ঢাকা
  2. খ) সদরঘাটের ৫৬, সিমসন রােড
  3. গ) আনন্দ গার্ডেন, সদরঘাট
  4. ঘ) জিরো পয়েন্ট, গুলিস্তান
সঠিক উত্তর:
খ) সদরঘাটের ৫৬, সিমসন রােড
উত্তর
সঠিক উত্তর:
খ) সদরঘাটের ৫৬, সিমসন রােড
ব্যাখ্যা
- ময়মনসিংহে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় ১৯৫৩ সালের ১৪ নভেম্বর।
- ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়।
- যুক্তফ্রন্টের সভাপতি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- যুক্তফ্রন্টের প্রধান অফিস সদরঘাটের ৫৬, সিমসন রােডে

- যুক্তফ্রন্টে রাজনৈতিক দল ছিল ৪ টি ।
এগুলো হলো -
১. আওয়ামী মুসলিম লীগ (মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী)
২. কৃষক প্রজাপার্টি (এ. কে. ফজলুল হক)
৩. নেজামে-ই-ইসলাম (মাওলানা আতাহার আলী)
৪. গণতন্ত্রী দল (হাজী মোহাম্মদ দানেশ)
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক নৌকা।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৮৭.
আইন প্রণয়নের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতা কার উপর?
  1. ক) জাতীয় সংসদ
  2. খ) রাষ্ট্রপতির
  3. গ) প্রধানমন্ত্রীর
  4. ঘ) বিচার বিভাগ
সঠিক উত্তর:
ক) জাতীয় সংসদ
উত্তর
সঠিক উত্তর:
ক) জাতীয় সংসদ
ব্যাখ্যা
আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলি (Legislative Powers and Functions) :-
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সমগ্র অংশ কিংবা যে কোনাে অংশে বলবৎযােগ্য আইন প্রণয়ন করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত।
- জাতীয় সংসদ যে কোনাে নতুন আইন তৈরি, প্রচলিত আইন সংশােধন এবং অপ্রয়ােজনীয় আইন বাতিল করতে পারে। সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে সংসদ সরকারি নীতি নির্ধারণ করে।
- তবে জাতীয় সংসদ আইনের দ্বারা যে কোনাে ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান বা উপ-আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করতে পারবেন। 
- সুতরাং আইন প্রণয়ন ক্ষেত্রে জাতীয় সংসদ সার্বভৌম।

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৮৮.
১৯৭২ সালে প্রণীত সংবিধানে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত ১৫ টি আসন কত বছর মেয়াদে সংরক্ষিত ছিল?
  1. ক) ৫ বছর
  2. খ) ৯ বছর
  3. গ) ১০ বছর
  4. ঘ) ১৫ বছর
সঠিক উত্তর:
গ) ১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ বছর
ব্যাখ্যা
- ১৯৭২ সালে প্রণীত সংবিধানে জাতীয় সংসদে মহিলাদের জন্য  সংরক্ষিত  ১৫ টি আসন ১০ বছর মেয়াদে সংরক্ষিত ছিল।  
- ১৯৭৯ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা বাড়িয়ে ৩০ জন এবং  সংরক্ষণের সময়সীমা ১৫ বছর করা হয়। 
- ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদে মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন ছিল না।

- ১৯৯০ সালে সংবিধানের দশম সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য  পরবর্তী ১০ বছর মেয়াদে ৩০টি আসন সংরক্ষিত রাখা হয়। মহিলাদের এই  সংরক্ষিত  আসনের মেয়াদ ২০০১ সালের ডিসেম্বর মাসে শেষ হয়।
- এরপর ২০০৪ সালের ১৭ মে গৃহীত সংবিধান (চতুর্দশ সংশোধন) আইন ২০০৪ অনুযায়ী সংসদে মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধি করে এ সংখ্যা ৪৫-এ উন্নীত করা হয়।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।

তথ্যসূত্র:- সংসদ সচিবালয়।
৮৯.
নিচের কোনটি বেসরকারি পরিবেশ আইনজীবীদের সংগঠন?
  1. ক) CPD
  2. খ) বেলা (BELA)
  3. গ) আসক
  4. ঘ) BLAST
সঠিক উত্তর:
খ) বেলা (BELA)
উত্তর
সঠিক উত্তর:
খ) বেলা (BELA)
ব্যাখ্যা
- বেলা (BELA) হচ্ছে বাংলাদেশের বেসরকারি পরিবেশ আইনজীবীদের সংগঠন।
- এর পূর্ণরুপ -Bangladesh Environmental Lawyers Association।
- নাইকোর বিরুদ্ধে মামলা করে টেংরাটিলা গ্যাসফিল্ডে বিস্ফোরনের কারণে।

- CPD (Centre for Policy Dialogue) বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন করে।
- আসক (আইন ও সালিশ কেন্দ্র) বাংলাদেশের প্রথম সারির একটি মানবাধিকার সংগঠন যারা বিশেষভাবে শ্রমিক ও নারী অধিকার নিয়ে কাজ করে।

- BLAST (Bangladesh Legal Aid and Service Trust)
- বাংলাদেশের দারিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে আইনী সহায়তা দেওয়ার জন্য কাজ করে। 

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৯০.
'সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য' সংবিধানের কোন অনুচ্ছেদের আলোচ্য বিষয়?
  1. ক) অনুচ্ছেদ ২০
  2. খ) অনুচ্ছেদ ২১
  3. গ) অনুচ্ছেদ ২২
  4. ঘ) অনুচ্ছেদ ২৩
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ ২১
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ ২১
ব্যাখ্যা
অনুচ্ছেদ ২১:  নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
(১) সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকদায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য৷  
(২) সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।

অনুচ্ছেদ ২০: অধিকার ও কর্তব্যরূপে কর্ম
অনুচ্ছেদ ২২: নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ
অনুচ্ছেদ ২৩: জাতীয় সংস্কৃতি

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান।
৯১.
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৫৬
  2. খ) ১৯৫৭
  3. গ) ১৯৫৮
  4. ঘ) ১৯৫৯
সঠিক উত্তর:
খ) ১৯৫৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৭
ব্যাখ্যা
- ১৯৫৭ সালের ২৪-২৫ জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে আয়োজিত গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে মাওলানা ভাসানীর নেতৃত্বে ‘ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’ গঠিত হয়।
- ন্যাপের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক ছিলেন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানী।
- এর আগে ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলে অনুষ্ঠিত আওয়ামী লীগের ‘কাগমারি সম্মেলনে’ পাকিস্তানের পররাষ্ট্রনীতি প্রশ্নে বিরোধের জের ধরে ১৮ই মার্চ ১৯৫৭ মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।

- ন্যাপের অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পূর্ববাংলা থেকে হাজী মুহাম্মদ দানেশ, অধ্যাপক মোজাফফর আহমদ, মহিউদ্দিন আহমদ, মশিউর রহমান (যাদু মিয়া), পীর হাবিবুর রহমান, এস.এ আহাদ, আবদুল মতিন, আবদুল হক, আতাউর রহমান এবং পশ্চিম পাকিস্তান থেকে ছিলেন ওয়ালি খান, আবদুল মজিদ সিন্ধী, মিয়া ইফতেখার প্রমুখ।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৯২.
কোন মুঘল সম্রাটের রাজত্বকাল “The Age of Marble” নামে খ্যাত?
  1. ক) সম্রাট বাবর
  2. খ) সম্রাট জাহাঙ্গীর
  3. গ) সম্রাট শাহজাহান
  4. ঘ) সম্রাট আকবর
সঠিক উত্তর:
গ) সম্রাট শাহজাহান
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্রাট শাহজাহান
ব্যাখ্যা
সম্রাট শাহজাহান

- ১৬২৮ খ্রিস্টাব্দে ‘আবুল মুজাফ্ফর শিহাবুদ্দীন মুহম্মদ শাহজাহান’ উপাধি নিয়ে শাহজাহান আগ্রার সিংহাসনে আরোহণ করেন।(বাংলাপিডিয়া)
- সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান ১৬২৮ খ্রি. ১৪ফেব্রুয়ারি গাজী উপাধি নিয়ে সিংহাসনে বসেন( ওপেন স্কুল- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র )।
- মুঘল ইতিহাসে শাহজাহানের রাজত্বকাল “The Age of Marble” নামে খ্যাত।

- তিনি ছিলেন ভারতবর্ষের ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা। তিনি ইতিহাসে ‘The Prince of Builders or Engineer King” নামে পরিচিত ।
- সম্রাট শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল আগ্রার তাজমহল। যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল হচ্ছে সম্রাট তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের স্মৃতিকে অমর করে রাখার এক উজ্জল দৃষ্টান্ত।  

- সম্রাট শাহজাহানের সময়ে ইংরেজরা বাণিজ্য কুঠি স্থাপন করেন ওড়িষার পিপলিতে ।
- পুত্র আওরঙ্গজেব কর্তৃক দীর্ঘ আট বছর আগ্রা দুর্গে অন্তরীণ থেকে ১৬৬৬ খ্রি. ২২ জানুয়ারি ৭৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা - ৯ম - ১০ম শ্রেনি এবং বাংলাপিডিয়া।

৯৩.
কোন দেশটি ইউক্রেনের প্রতিবেশি রাষ্ট্র নয়?
  1. ক) হাঙ্গেরি
  2. খ) মলদোভা
  3. গ) জর্জিয়া
  4. ঘ) বেলারুশ
সঠিক উত্তর:
গ) জর্জিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) জর্জিয়া
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন রাশিয়ার পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। 
ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র ৭টি। যথা:
- বেলারুশ
- রাশিয়া
- মলদোভা
- রোমানিয়া
- হাঙ্গেরি
- স্লোভাকিয়া
- পোল্যান্ড

ইউক্রেন উত্তরে বেলারুশ, পূর্বে রাশিয়া, দক্ষিণে আজভ সাগর ও কৃষ্ণ সাগর, দক্ষিণ-পশ্চিমে মলদোভা ও রোমানিয়া এবং পশ্চিমে হাঙ্গেরি, স্লোভাকিয়া ও পোল্যান্ড দ্বারা বেষ্টিত। সুদূর দক্ষিণ-পূর্বে, ইউক্রেন কের্চ স্ট্রেইট দ্বারা রাশিয়া থেকে পৃথক হয়েছে, যা আজভ সাগরকে কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত করেছে।
 
Ukraine is bordered by Belarus to the north, Russia to the east, the Sea of Azov and the Black Sea to the south, Moldova and Romania to the southwest, and Hungary, Slovakia, and Poland to the west. 
In the far southeast, Ukraine is separated from Russia by the Kerch Strait, which connects the Sea of Azov to the Black Sea.
 
উৎস: ব্রিটানিকা 
৯৪.
৫ম BIMSTEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ঢাকা
  2. খ) কলম্বো
  3. গ) নয়াদিল্লী
  4. ঘ) রেঙ্গুন
সঠিক উত্তর:
খ) কলম্বো
উত্তর
সঠিক উত্তর:
খ) কলম্বো
ব্যাখ্যা
- ৫ম BIMSTEC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩০ মার্চ ২০২২। 
- বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের ৫ম শীর্ষ সম্মেলন  শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হয়। 
- এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেন।
- বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
৯৫.
১ম বিশ্বযুদ্ধকালীন জার্মানির রাষ্ট্রপ্রধান ছিলেন -
  1. ক) দ্বিতীয় নিকোলাস
  2. খ) অ্যাডলফ হিটলার
  3. গ) দ্বিতীয় উইলহ্যাম
  4. ঘ) অটো ফন বিসমার্ক
সঠিক উত্তর:
গ) দ্বিতীয় উইলহ্যাম
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিতীয় উইলহ্যাম
ব্যাখ্যা
১ম বিশ্বযুদ্ধকালীন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান:
দেশ              -                  রাষ্ট্রপ্রধান
যুক্তরাষ্ট্র         -          উড্রো উইলসন (প্রেসিডেন্ট)
যুক্তরাজ্য       -       পঞ্চম জর্জ (রাজা) এবং হার্বার্ট হেনরি আসকুইথ ও ডেভিড লয়েড জর্জ (প্রধানমন্ত্রী)
জার্মানি         -      দ্বিতীয় উইলহ্যাম (কাইজার/সম্রাট) ও থিওবাল্ড ভন বাথম্যান (চ্যান্সেলর)
রাশিয়া          -       দ্বিতীয় নিকোলাস (জার/সম্রাট)
ইতালি          -      এন্টনিও সালেন্ড্রা (কাউন্সিল প্রেসিডেন্ট)
জাপান        -        ইউশিহিতো (সম্রাট)
ফ্রান্স           -       রেমন্ড পয়েনকেয়ার (প্রেসিডেন্ট) ও জর্জ ক্লেমেনশো (প্রধানমন্ত্রী)
 
উৎস: লাইভ এমসিকিউ লেকচার। 
৯৬.
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) দক্ষিণ কোরিয়া
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) মিয়ানমার
সঠিক উত্তর:
খ) দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া (সর্বশেষ সদস্য)।

- দক্ষিণ কোরিয়া ASEAN জোটভুক্ত নয়। 

তথ্যসূত্র: আসিয়ানের ওয়েবসাইট।
৯৭.
জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ ‘লন্ডন ঘোষণা’য় উত্তর আমেরিকার কোন দেশটি স্বাক্ষর করেছিলো?
  1. ক) মেক্সিকো
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) কানাডা
  4. ঘ) কিউবা
সঠিক উত্তর:
গ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
গ) কানাডা
ব্যাখ্যা
জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ - লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণা
১৯৪১ সালে ব্রিটেনসহ পুরো ইউরোপ তখন যুদ্ধে টালমাটাল। গ্রেট ব্রিটেনের রাজধানী খোদ লন্ডনের আকাশ তখন নাৎসি বাহিনীর যুদ্ধ বিমানের আওতায়। প্রতিদিনই নিয়ম করে লন্ডনে নাৎসিরা বোমাবর্ষণ করে। তার আগে থেকেই ফ্রান্সসহ ভীত-সন্ত্রস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের রাষ্ট্র-প্রধানরা আশ্রয় নেয় লন্ডনে। এই দেশগুলো তখন নাৎসি জার্মান বাহিনীর দখলে ছিলো।

⮚ লন্ডনে আশ্রয় গ্রহণকারী ইউরোপীয় দেশের সংখ্য তখন নয়টি।
দেশগুলো হচ্ছে - বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স। এই দেশগুলো লন্ডনে অবস্থান করেই নিজ নিজ দেশের যুদ্ধ পরিচালনা ও অন্যান্য কার্যক্রম তত্ত্বাবধায়ন করছিলো।
⮚ ১৯৪১ সালের ১২ জুন এই নয়টি দেশসহ মোট ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা লন্ডনের সেইন্ট জেমস্‌ প্যালেসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে।
বৈঠকে অংশ নেওয়া ১৪টি দেশ হলো - গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নির্বাসিত ৯টি দেশ।
এই বৈঠকে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে প্রথম আলোচনা হয়।
⮚ বৈঠকে ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করে। এই ঘোষণাপত্রটি ‘সেইন্ট জেমস্‌ প্যালেস ঘোষণা’ বা ‘লন্ডন ঘোষণা’ নামে ইতিহাসে পরিচিত হয়ে আছে। এটিকে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়।
ঘোষণার মূল কথা ছিলো - "To work together, with other free peoples, both in war and in peace".

এই বৈঠকে ৩টি প্রস্তাব পাশ হয়।
যথা -
➤ জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধে দেশগুলোর পারস্পারিক সহযোগীতা
➤ অক্ষ শক্তিকে পরাজিত করে মিত্রশক্তির দেশগুলো একক কোনো চুক্তি করবে না। সকল দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে মিত্রশক্তি না করে
➤ মিত্র দেশগুলোর সমন্বয়ে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা।

⮚ উক্ত বৈঠক ও ঘোষণার প্রেক্ষিতে যে বৈশ্বিক সংগঠন প্রতিষ্ঠার ধারণা পাওয়া যায় তা পরবর্তীতে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ ঘোষণা কার্যকরের মাধ্যমে পূর্ণতা পায়। নবগঠিত এই সংগঠনের নাম হয় - United Nations বা জাতিসংঘ।

❏ লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণায় স্বাক্ষরকারী দেশসমূহ:
লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণায় স্বাক্ষরকারী দেশ মোট ১৪টি।
দেশগুলোর মধ্যে -
➤ ইউরোপের দেশ - ১০টি।
যথা - গ্রেট ব্রিটেন, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স।
➤ উত্তর আমেরিকার দেশ - ১টি। যথা - কানাডা।
➤ আফ্রিকা দেশ - ১টি। যথা - দক্ষিণ আফ্রিকা।
➤ ওশেনিয়ার দেশ - ২টি। যথা - অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
উল্লেখ্য, এশিয়া ও দক্ষিণ আমেরিকার কোনো দেশ এই ঘোষণায় স্বাক্ষর করে নি।


➥ রেফারেন্স:
✔ জাতিসংঘ ওয়েবসাইট
✔ Jewish Virtual Library
✔ হিস্টরি.কম ও ব্রিটানিকা
৯৮.
'Operation Overlord' কোথায় পরিচালিত হয়?
  1. ক) ক্রাইমিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
ব্যাখ্যা
২য় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৪ সালের ৬ জুন দখলকৃত ফ্রান্স উদ্ধারের জন্য মিত্রবাহিনী স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এক অপারেশন পরিচালনা করে যার কোড নাম ছিলো - Operation Overlord । 
৬ জুন মিত্র বাহিনীর ফ্রান্সের নরম্যান্ডিসহ আরো কয়েকটি উপকূলে অবতরণ করে। এই দিনটিকে ডি-ডে (D-Day) হিসাবে পালন করা হয়।

ফ্রান্স উদ্ধারের পর মিত্রবাহিনী জার্মানির দিকে অগ্রসর হয় এবং ১৯৪৫ সালের মে মাসের মধ্যে জার্মানির বেশিরভাগ অঞ্চল মিত্রবাহিনীর অধিকারে আসে।

Normandy Invasion, also called Operation Overlord or D-Day, during World War II, the Allied invasion of western Europe, which was launched on June 6, 1944 (the most celebrated D-Day of the war), with the simultaneous landing of U.S., British, and Canadian forces on five separate beachheads in Normandy, France. By the end of August 1944 all of northern France was liberated, and the invading forces reorganized for the drive into Germany, where they would eventually meet with Soviet forces advancing from the east to bring an end to the Nazi Reich.
 
উৎস: ব্রিটানিকা। 
৯৯.
ভিয়েতনাম স্বাধীনতার অগ্রনায়ক ছিলেন -
  1. ক) Ho Chi Minh
  2. খ) Ngo Dinh Diem
  3. গ) Vo Nguyen Giap
  4. ঘ) Mao Zedong
সঠিক উত্তর:
ক) Ho Chi Minh
উত্তর
সঠিক উত্তর:
ক) Ho Chi Minh
ব্যাখ্যা
- হো চি মিন ভিয়েতনামকে স্বাধীন করার জন্য দীর্ঘ ও  শেষ পর্যন্ত সফল প্রচারণার নেতৃত্ব দেন।
- তিনি ১৯৪৫ থেকে 1969 সাল পর্যন্ত উত্তর ভিয়েতনামের রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি ২০ শতকের সবচেয়ে প্রভাবশালী কমিউনিস্ট নেতাদের একজন ছিলেন।
- ভিয়েতনামের বৃহত্তম শহরটি তার নামে নামকরণ করা হয়।
 
Ho Chi Minh led a long and ultimately successful campaign to make Vietnam independent. 
He was president of North Vietnam from 1945 to 1969, and he was one of the most influential communist leaders of the 20th century. 
His seminal role is reflected in the fact that Vietnam’s largest city is named for him.
 
উৎস: ব্রিটানিকা 

১০০.
কোন সভ্যতার ধ্বংসস্তুপের ওপর গড়ে ওঠে ব্যাবিলনীয় সভ্যতা?
  1. ক) ক্যালডীয় সভ্যতা
  2. খ) অ্যাসিরীয় সভ্যতা
  3. গ) মিসরীয় সভ্যতা
  4. ঘ) সুমেরীয় সভ্যতা
সঠিক উত্তর:
ঘ) সুমেরীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুমেরীয় সভ্যতা
ব্যাখ্যা
- মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে ওঠা সভ্যতা- ব্যাবিলনীয় সভ্যতার জনক ছিলো সেমিটিক জাতি।
- এ ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তোলে এ্যামোরাইট নামক সেমিটিক জাতি।
- প্রাচীন সভ্যতার ইতিহাসে সেমিটিক জাতির অবদান সর্বাধিক। প্রকৃত পক্ষে সুমেরীয় রাজা ডুঙির মৃত্যুর পর পরই সুমেরীয় সভ্যতার পতন ঘটে।
- সুমেরীয় সভ্যতার ধ্বংসস্তুপের ওপর গড়ে ওঠে ব্যাবিলনীয় সাম্রাজ্য বা সভ্যতা।
- অ্যামোরাইটরা আরব মরুভূমির উত্তরাঞ্চল থেকে মেসোপটেমিয়ায় এসে ১৮০০ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে সভ্যতা গড়ে তোলে।
- এই সভ্যতাকে প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়। 
 
 উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০১.
বায়ুমণ্ডলের ওজন স্তর রক্ষা বিষয়ক 'মন্ট্রিল প্রটোকল' এর প্রথম সংশোধনী কোনটি?
  1. ক) কোপেনহেগেন সংশোধনী
  2. খ) লন্ডন সংশোধনী
  3. গ) বেইজিং সংশোধনী
  4. ঘ) মন্ট্রিল সংশোধনী
সঠিক উত্তর:
খ) লন্ডন সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
খ) লন্ডন সংশোধনী
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

⇒ ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোনস্তর রক্ষা দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ODS (Ozone Depleting Substances) হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।

এছাড়াও,
⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়।এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1999,
- Kigali amendment 2016.

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.
১০২.
সুয়েজ খাল জাতীয়করণকে কেন্দ্র করে নিম্নের কোন দেশ মিসর আক্রমণ করে?
  1. ক) ফ্রান্স
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ইসরায়েল
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসরায়েল
ব্যাখ্যা
১৯৫৬ সালের সুয়েজ খাল সংকট
যুদ্ধ সংঘটনকাল :অক্টোবর, ১৯৫৬ - মার্চ, ১৯৫৭ সাল পর্যন্ত৷
বিবাদমান পক্ষসমূহ: মিশর এবং ইসরায়েল, যুক্তরাজ্য ও ফ্রান্স।
ফলাফল: মিশর পরাজিত। 

১৯৫৬ সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েজখাল জাতীয়করণের ঘোষণা দিলে ইসরায়েল ১৯৫৬ সালের ২৯ অক্টোবর মিশর আক্রমণ করে। তারা সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা সহ সুয়েজখালের পূর্বদিকের অনেক অঞ্চল দখল করে নেয়। অন্যদিকে, যুক্তরাজ্য ও ফ্রান্স ইউরোপ ও এশিয়ার সংযোগকারী জলপথটির নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল। তাদের ভয় ছিলো যে মিশর এই খালের মাধ্যমে ইউরোপে পেট্রোলিয়ামবাহী জাহাজ আটকে দিতে পারে। ফলেও তারাও যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেয়।
ইসরায়েল সুয়েজ খালসহ সিনাই উপদ্বীপের নিয়ন্ত্রণ নেয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র মিশরে সোভিয়েত উপস্থিতি ও প্রভাব বৃদ্ধি পাবে – এই আশঙ্কা - থেকে মিশরকে সমর্থন করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৯৫৬ সালের ডিসেম্বরে ফ্রান্স ও যুক্তরাজ্য সৈন্য প্রত্যাহার করে। কিন্তু ইসরায়েল তাদের দখলদারিত্ব বজায় রাখে। পরবর্তী ১৯৫৭ সালের মার্চে সৈন্য প্রত্যাহার করে।
জাতিসংঘ এই সংকটকে কেন্দ্র করে সিনাই উপদ্বীপে শান্তিরক্ষী মিশন প্রেরণ করে। ১৯৫৭ সালের মার্চে ইসরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।
 
উৎস: লাইভ এমসিকিউ লেকচার। 
১০৩.
বিশ্বের দীর্ঘতম কাচের সেতু কোথায় অবস্থিত?
  1. ক) তুরস্ক
  2. খ) চেক প্রজাতন্ত্র
  3. গ) চীন
  4. ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর:
ঘ) ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
- বিশ্বের দীর্ঘতম কাচের সেতুর নাম - বাক লং সেতু। 
- এই সেতু ভিয়েতনামে অবস্থিত
- বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর নাম - Sky Bridge 721 
- এই সেতু চেক প্রজাতন্ত্রে অবস্থিত। 

উৎস: পত্রিকা রিপোর্ট। 
১০৪.
নিচের কোনটি চীনের গোয়েন্দা সংস্থা?
  1. ক) CSIS
  2. খ) Naicho
  3. গ) MSS
  4. ঘ) DGSE
সঠিক উত্তর:
গ) MSS
উত্তর
সঠিক উত্তর:
গ) MSS
ব্যাখ্যা
বিভিন্ন দেশের কতিপয় গোয়েন্দা সংস্থা:
চীন - Ministry of State Security Chinese (MSS)
জাপান - Cabinet Intelligence and Research Office (Naicho)
কানাডা - Canadian Security Intelligence Service (CSIS)
কিউবা - The Intelligence Directorate Direction General Inteligencia(DGI)
ফ্রান্স - Directorate-General for External Security (DGSE)
 
উৎস: সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট। 
১০৫.
'Northern Limit Line' কোন দুটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ সমুদ্র সীমা?
  1. ক) চীন ও জাপান
  2. খ) জাপান ও রাশিয়া
  3. গ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
  4. ঘ) চীন ও ফিলিপাইন
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
- নথার্ন লিমিট লাইন (Northern Limit Line) হলো উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার  বিরোধপূর্ণ সমুদ্রসীমা।
- এই বিরোধপূর্ণ সমুদ্রসীমা বর্তমানে হান নদীর মোহনা থেকে শুরু হয়ে পশ্চিমে পীত সাগর (Yellow Sea) পর্যন্ত প্রসারিত। 
 
The Northern Limit Line is a delimitation line separating the territorial claims of North and South Korea. It starts on the Han River estuary and extending west into the Yellow Sea. Currently, the demarcation line acts as the only maritime boundary between North Korea and South Korea, albeit in de facto status.
 
উৎস: ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট। 
১০৬.
নিকেই কোভিড–১৯ রিকোভারি সূচক অনুযায়ী, করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ -
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) কম্বোডিয়া
সঠিক উত্তর:
খ) কাতার
উত্তর
সঠিক উত্তর:
খ) কাতার
ব্যাখ্যা
গত ৭ মে ২০২২ সালে জাপানভিত্তিক প্রতিষ্ঠান নিকেই এশিয়া প্রকাশ করে ‘নিকেই কোভিড–১৯ রিকোভারি সূচক’।
সূচক অনুযায়ী 
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ - কাতার।
- এরপরে সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া ও রুয়ান্ডা। তারপরেই বাংলাদেশের অবস্থান
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে সর্বনিম্ন দেশ - পাপুয়া নিউগিনি।
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান - প্রথম।
 
উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। 
১০৭.
কয়টি জেলায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের কার্যক্রম রয়েছে?
  1. ক) ৫টি
  2. খ) ৪টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
খ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪টি
ব্যাখ্যা
গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জি-কে প্রজেক্ট) :
গঙ্গা নদীর দক্ষিণ তীরের বিস্তৃত অঞ্চল জুড়ে (বাংলাদেশের ভূখন্ডে) সেচের জন্য  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত একটি প্রকল্প। 
কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার ১,৯৭,৫০০ হেক্টর জমি এ  সেচ কার্যক্রমের আওতাভুক্ত। 
এর মধ্যে ১,৪২,০০০ হেক্টর জমি সেচযোগ্য। 
উল্লিখিত চারটি জেলার সর্বমোট ১৩টি উপজেলায় এ কার্যক্রম বিস্তৃত।
 উপজেলাগুলি হলো - কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, ঝিনাইদহ সদর, হরিণাকুন্ড, শৈলকূপা, মাগুরা সদর, শ্রীপুর এবং দৌলতপুর। 
 
প্রকল্পের ভৌগোলিক সীমারেখা উত্তরে গঙ্গা ও  গড়াই নদী, পূর্বে গড়াই-মধুমতি, দক্ষিণে  নবগঙ্গা এবং পশ্চিমে মাথাভাঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত।
 
 এ প্রকল্পের বিশেষত্ব হলো, গঙ্গা নদী থেকে পাম্পের সাহায্যে পানি তুলে সংযোগ  খাল ও নালার মাধ্যমে কৃষি জমিতে পানি সরবরাহ করা। বন্যা নিয়ন্ত্রণ বা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নকে এ প্রকল্পে ততটা গুরুত্ব দেওয়া হয় নি। প্রকল্পটির মূল উদ্দেশ্যগুলির মধ্যে শস্যের অধিক ফলন, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ছিল অধিক গুরুত্বপূর্ণ।
 
উৎস: বাংলাপিডিয়া। 
১০৮.
সর্বশেষ BNBC প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল কোনটি?
  1. ক) কুমিল্লা
  2. খ) ময়মনসিংহ
  3. গ) ঢাকা
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
খ) ময়মনসিংহ
ব্যাখ্যা
- ২০১৬ সালে প্রকাশিত Bangladesh National Building Code (BNBC) রিপোর্টে প্রথম সমগ্র বাংলাদেশকে চারটি ভূমিকম্পনীয় সংঘটিত অঞ্চলে বিভক্ত করা হয়।
- সর্বশেষ ২০২০ সালে প্রকাশিত রির্পোটেও সমগ্র বাংলাদেশকে চারটি ভূমিকম্প প্রবন  অঞ্চলে বা Seismic Zone এ বিভক্ত করা হয়েছে।
অঞ্চলগুলো হলো -
১. খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল -- উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল (সিলেট, ময়মনসিংহ সহ উত্তরাঞ্চল।)
এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.36
২. গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল -- উচ্চ মধ্য, উত্তর-পশ্চিম অংশ ও দক্ষিণ-পূর্বাঞ্চল (ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ইত্যাদি জেলা)।
এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.28
৩. মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল -- নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিম অংশ (ঢাকা, কুমিল্লা, নাটোর, নোয়াখালী, পাবনা, সুন্দরবন ইত্যাদি)
এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.2
৪. কম ভূমিকম্প প্রবন অঞ্চল -- দক্ষিন পশ্চিমাঞ্চল (রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা ইত্যাদি)
এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.1
---------
এর আগে,
BANGLADESH NATIONAL BUILDING CODE (BNBC) সর্বপ্রথম ১৯৯৩ সালে প্রকাশিত রিপোর্টে সমগ্র বাংলাদেশকে তিনটি ভূমিকম্প সংঘটন অঞ্চলে (Seismic Zone) বিভক্ত করে।
অঞ্চলগুলো হলো -
১. মারাত্মক ঝুঁকিপূর্ণ - উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল (রিখটার স্কেলে তীব্রতা -৭)
২. মাঝারি ঝুঁকিপূর্ণ - মধ্যাঞ্চল (রিখটার স্কেলে তীব্রতা ৬)
৩. কম ঝুঁকিপূর্ণ - দক্ষিণ-পশ্চিমাঞ্চল (রিখটার স্কেলে তীব্রতা-৫)।
পরে, ২০০৬ সালে প্রকাশিত রির্পোটেও তিনটি ভূমিকম্পনীয় সংঘটিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে।
----------------
উল্লেখ্য,
মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বইয়ের সর্বশেষ সংস্করণে ১৯৯৩ সালে প্রকাশিত রির্পোর্ট অনুসারে, ভূমিকম্পের প্রবণতার ভিত্তিতে সমগ্র বাংলাদেশকে ৩টি অঞ্চলে ভাগ করে দেখানো হয়েছে।

উৎস: BNBC প্রকাশিত Seismic Design সমীক্ষার রিপোর্ট।
১০৯.
NAPA এর পূর্ণরূপ কি?
  1. ক) National Adaptative Programme Authority
  2. খ) National Adaptation Programme of Action
  3. গ) National Adaptation Programme Authority
  4. ঘ) National Appropriate Programme of Action
সঠিক উত্তর:
খ) National Adaptation Programme of Action
উত্তর
সঠিক উত্তর:
খ) National Adaptation Programme of Action
ব্যাখ্যা
NAPA এর পূর্ণ রূপ হলো National Adaptation Programme of Action (NAPA)
 
The purpose of the NAPA formulation project for Bangladesh is the development of a countrywide program that encompasses the immediate and urgent adaptation activities that address the current and anticipated adverse effects of climate change, including extreme events. The goal of the NAPA formulation for Bangladesh is the provision of a framework to guide the coordination and implementation of adaptation initiatives in the country, through a participatory approach and building synergies with related programs.
 
উৎস: nda.erd.gov.bd
১১০.
নিচের কোনটি রূপান্তরিত শিলা নয়?
  1. ক) গ্রাফাইট
  2. খ) নিস
  3. গ) চুনাপাথর
  4. ঘ) মার্বেল
সঠিক উত্তর:
গ) চুনাপাথর
উত্তর
সঠিক উত্তর:
গ) চুনাপাথর
ব্যাখ্যা
• পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তা পাললিক শিলা। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে। পাললিক শিলা নরম ও হালকা যা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলায় ছিদ্র দেখা যায়।

• পাললিক শিলার উদাহরণ:
- চুনাপাথর,
- কয়লা,
- নুড়িপাথর,
- বেলেপাথর,
- পলিপাথর,
- কর্দমপাথর,
- চক,
- কোকিনা,
- লবণ,
- জিপসাম,
- ডায়াটম,
- ডোলোমাইট ইত্যাদি।

• কিছু রূপান্তরিত শিলার উদাহরণ:
- গ্রাফাইট (কয়লার রূপান্তরিত রূপ),
- মার্বেল (চুনাপাথরের রূপান্তরিত রূপ),
- নিস (গ্রানাইটের রূপান্তরিত রূপ) ইত্যাদি।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১১১.
বাংলাদেশে কখন সাধারণত সাইক্লোন দেখা যায়?
  1. ক) মার্চ - মে
  2. খ) জুন - সেপ্টেম্বর
  3. গ) অক্টোবর - নভেম্বর
  4. ঘ) ক ও গ
সঠিক উত্তর:
ঘ) ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও গ
ব্যাখ্যা
উৎস: আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট। 
১১২.
নিচের কোনটি রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী?
  1. ক) শিক্ষা বিস্তার
  2. খ) প্রশাসন পরিচালনা
  3. গ) সামাজিক নিরাপত্তা
  4. ঘ) জনহিতকর কার্যাবলী
সঠিক উত্তর:
খ) প্রশাসন পরিচালনা
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রশাসন পরিচালনা
ব্যাখ্যা
- আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের কাজকে দু’ভাগে ভাগ করেছেন − অপরিহার্য কার্যাবলী ও ঐচ্ছিক কার্যাবলী।
- রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী:-
(১) দেশরক্ষা সংক্রান্ত কাজ
(২) পররাষ্ট্র সংক্রান্ত কাজ
(৩) অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষ
(৪) প্রশাসন পরিচালনা
(৫) আইন প্রণয়ন সংক্রান্ত কাজ
(৬) বিচার সংক্রান্ত কার্যাবলী

ঐচ্ছিক কার্যাবলী:-
(১) শিক্ষা বিস্তার
(২) জনস্বাস্থ্য সংরক্ষণ
(৩) যোগাযোগ রক্ষা
৪) শিল্প ও বাণিজ
(৫) কৃষির উন্নতি
(৬) শ্রমিক কল্যাণ সংক্রান্ত কাজ
(৭) সামাজিক নিরাপত্তা
(৮) জনহিতকর কার্যাবলী

তথ্যসূত্র: পৌরনীতি , এইচ এস সি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৩.
নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?
  1. ক) প্রতীক
  2. খ) শিক্ষা
  3. গ) ভাষা
  4. ঘ) মূল্যবোধ
সঠিক উত্তর:
খ) শিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
খ) শিক্ষা
ব্যাখ্যা
সংস্কৃতি হলো একটি সম্প্রদায় বা গোত্রের সাধারণ বিশ্বাস, আচরণ, প্রথা তথা পুরো জীবন প্রণালি।
সংস্কৃতির সাধারণ উপাদান সমূহ হলো:
- প্রতীক
- ভাষা
- মূল্যবোধ
- প্রথা বা সাধারণ আদর্শ প্রভৃতি।

শিক্ষা সংস্কৃতির উপাদান নয়।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম শ্রেণী)
১১৪.
সক্রেটিসের মতে ন্যায়বোধের উৎস কোনটি?
  1. ক) সততা
  2. খ) মূল্যবোধ
  3. গ) জ্ঞান
  4. ঘ) নৈতিকতা
সঠিক উত্তর:
গ) জ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্ঞান
ব্যাখ্যা
- নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ ‘Morality'।
- ইংরেজি Morality শব্দটি এসেছে ল্যাটিন ‘Moralitas’ থেকে, যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র।
- গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরােপ করেন।

- সক্রেটিস বলেছেন, সৎগুণই জ্ঞান’ (Virtue is knowledge)।
- তিনি বিশ্বাস করতেন যে, জ্ঞানী-গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না এবং ন্যায়বােধের উৎস হচ্ছে ‘জ্ঞান’ (knowledge) এবং অন্যায়বােধের উৎস হচ্ছে ‘অজ্ঞতা’ (ignorance)।

তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক।