পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ২ টপিক: প্রিলিমিনারি [৬০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
‘অশনি’ শব্দের অর্থ কোনটি?
  1. কিরণ
  2. পুষ্প
  3. চাঁদ
  4. বিদ্যুৎ
  5. পদ্ম
ব্যাখ্যা
• 'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ:
তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, অনুভা, অশনি,  দামিনী, বিজলী, শম্পা। 

অন্যদিকে,
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• 'পুষ্প' এর সমার্থক শব্দ: কুসুম, ফুল, সুমন, মণীবক।

• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ:
 ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

• ‘পদ্ম’ এর সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘শয়ন’ কোন পদের উদাহরণ?
  1. ক্রিয়া বিশেষ্য
  2. বিশেষণ
  3. ক্রিয়া
  4. অব্যয় পদ
  5. ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা
• ‘শয়ন’ ক্রিয়া-বিশেষ্য পদের উদাহরণ।

---------------------
• বিশেষ্য পদ:

যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
১. নাম-বিশেষ্য,
২. জাতি-বিশেষ্য,
৩. বস্তু-বিশেষ্য,
৪. সমষ্টি-বিশেষ্য,
৫. গুণ-বিশেষ্য এবং
৬. ক্রিয়া-বিশেষ্য।

• নাম-বিশেষ্য:
ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
যেমন:
ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা।
স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা।
কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান।
সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।

• জাতি-বিশেষ্য:
জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন: মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।

• বস্তু-বিশেষ্য:
কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। যেমন: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।

• সমষ্টি-বিশেষ্য:
এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন: জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।

• গুণ-বিশেষ্য:
গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন: সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।

• ক্রিয়া-বিশেষ্য:
যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন: পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
.
‘পঞ্চত্ব প্রাপ্ত’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ধ্বংস হওয়া
  2. সৌভাগ্য লাভ
  3. মারা যাওয়া
  4. জয়লাভ
  5. নির্বুদ্ধিতার দণ্ড
ব্যাখ্যা
পঞ্চত্ব প্রাপ্ত’ বাগ্‌ধারার অর্থ - মারা যাওয়া।

অন্যদিকে,
• ‘ছারেখারে যাওয়া’ অর্থ - ধ্বংস হওয়া।
• ‘কেলাফতে’ অর্থ - জয়লাভ।
• ‘আক্কেল সেলামি’ অর্থ - নির্বুদ্ধিতার দণ্ড।
• ‘কপাল ফেরা’ অর্থ - সৌভাগ্য লাভ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘গবাগব’ কোন ধরনের শব্দদ্বিত্বের উদাহরণ?
  1. অনুকার দ্বিত্ব
  2. ধ্বন্যাত্মক দ্বিত্ব
  3. পদদ্বিত্ব
  4. পুনরাবৃত্ত দ্বিত্ব
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
যেমন- ঠন একটি ধ্বন্যাত্মক শব্দ। ঠন শব্দটি পর পর দুই বার বা কখনো ততোধিক বার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়।

কয়েকটি ধ্বন্যাত্বক দ্বিত্বের উদাহরণ:
চকচক, জ্বলজ্বল, থকথকে, কুট কুট, টসটস, কোঁত কোঁত, কুটুস কুটুস, খক খক, খুটুর খুটুর, টুং টুং, ঢং ঢং, ঝমঝম, ধুপ ধুপ, শোঁ শোঁ ইত্যাদি।

কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে।
যেমন: খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
ভাষাতাত্ত্বিক অধ্যাপক অ্যাসকোলি আদি ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে সৃষ্ট ভাষাগুলোকে প্রধান কয় ভাগে ভাগ করেছেন?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
  5. ছয়
ব্যাখ্যা
• ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শ্রেণিবিভাগ:
ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রাচীন শাখা - ৯টি। আধুনিককালে অনেকে ১০টি বলেও উল্লেখ করেছেন।
আমরা যেহেতু আধুনিক যুগের মানুষ তাই সেহেতু আধুনিক মতকেই স্বীকার করবো।

ভাষাতাত্ত্বিক অধ্যাপক অ্যাসকোলি আদি ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে সৃষ্ট ভাষাগুলোকে দুটো প্রধান ভাগে ভাগ করেছেন।
- একটি শতম (Satam) ও অন্যটি কেন্তুম (Centum)।
- কেন্তুম ও শতম এ বিভাজন হয়েছিলো মূলত কণ্ঠবর্ণের উচ্চারণ বৈশিষ্ঠ্য লক্ষ্য করে।
- এ বিভাজনের ফলে ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠির অন্তর্ভুক্ত ভাষাগুলোর ভেতর একটি ভৌগোলিক বিভাজনও হয়।
- অ্যাসকোলির ধারণা- কেন্তুম গোষ্ঠীর ভাষাগুলো সব পশ্চিমের আর শতম গোষ্ঠির ভাষাগুলো সব পূর্বের।

• ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর বিভিন্ন শাখা-উপশাখা:
ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর প্রাচীন শাখা হলো গ্রিক। ইন্দো-ইরানীর শাখার (অর্থাৎ আর্য শাখার)-আবেস্তীয় ও সংস্কৃত। ইতালিক শাখার-ল্যাটিন। জার্মানিক শাখার- গথিক ভাষা। এই গোষ্ঠীর কয়েকটি আধুনিক সমৃদ্ধ ভাষা হলো-

* ইন্দো-ইরানী শাখার: ফারসি, বাংলা, হিন্দি।
* বালতো-স্লাভিক শাখার: রুশীয় (বালটিক্ থেকে এসেছে-লিথুয়ানিয়া ও ল্যাটভিয়ার ভাষা; স্লাভিক্ থেকে এসেছে-সার্বিয়ান, বুলগেরিয়াল, চেক, রাশিয়ান, পোলিশ ইত্যাদি)।
* গ্রিক শাখার: আধুনিক গ্রিক।
* ইতালিক শাখার: ফরাসি, ইতালীয়, স্পেনীয়।
* জার্মানিক শাখার: ইংরেজি, জার্মান।

উৎস: ইন্দো-ইউরোপীয় থেকে বাংলা (বাংলা ভাষার ইতিহাস), রেজাউল ইসলাম।
.
হরপ্রসাদ শাস্ত্রী চর্যার আদি পদকর্তা হিসেবে কার নাম উল্লেখ করেছেন?
  1. লুইপা
  2. শবরপা
  3. সরহপা
  4. দারিকপা
  5. কাহ্নপা
ব্যাখ্যা
• চর্যার আদি পদকর্তা বিষয়ক আলোচনা:
হরপ্রসাদ শাস্ত্রী আদি পদকর্তা হিসেবে লুইপার নাম উল্লেখ করেছেন। চর্যাপদের প্রথম চর্যাটি লুইপার। এতে মনে হতে পারে চর্যাগীতিকাগুলির সংগ্রাহক লুইয়ের প্রাচীনত্ব সম্পর্কে সচেতন ছিলেন।

সুকুমার সেন মনে করেন- লুই অভিসময়ের বই লিখেছিলেন। আর কোন চর্যাকর্তা বা বৌদ্ধ তান্ত্রিক সিদ্ধাচার্য বিশুদ্ধ বৌদ্ধ দর্শনের বই লিখেননি। এখানেও লুইয়ের প্রাচীনত্বের প্রমাণ।

লুইপার প্রাচীনত্ব সম্পর্কে কেউই সন্দেহ প্রকাশ করেন না। তবে অন্যবিধ প্রমাণের সাহাযো- ড. মুহম্মদ শহীদুল্লাহ্, দেখিয়েছেন শবরপা ছিলেন লুইপার গুরু, এবং কিঞ্চিৎ পূর্ববর্তী। তাই শবরপাকেই প্রথম রচয়িতা মনে করা যেতে পারে। তারপরই অবশ্য লুইপা।

উৎস: ‘চর্যাগীতিকা’ মুহম্মদ আবদুল হাই।
.
কোনটি বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ?
  1. বিবর্ণ
  2. বেকার
  3. বিফল
  4. বনাম
  5. খ ও ঘ
ব্যাখ্যা
• না অর্থে ফারসি ‘বে’ উপসর্গযোগে গঠিত শব্দ- বেকার।
• সহিত অর্থে ফারসি ‘ব’ উপসর্গযোগে গঠিত শব্দ- বনাম।

অন্যদিকে,
• অভাব অর্থে সংস্কৃত ‘বি’ উপসর্গযোগে গঠিত শব্দ- বিবর্ণ, বিফল।

------------------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘বিমুগ্ধ’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. বি + মুগ্ধ
  2. বিম + হগ্ধ
  3. বিমুহ্ + ত
  4. বিমুহ্ + গ্ধ
  5. বিম + হুগ্ধ
ব্যাখ্যা
• ব্যঞ্জন + ব্যঞ্জন সন্ধির নিয়মে:
আগে ধ্, ভ্ কিংবা হ্ থাকলে এবং পরে ত থাকলে সন্ধিতে (ধ্ + ত) স্থলে দ্ধ, (ভ্ + ত) স্থলে ব্ধ এবং (হ্ + ত) স্থলে গ্ধ হয়।
যেমন:
- বুধ্ + ত = বুদ্ধ,
- লভ্ + ত = লব্ধ,
- বিমুহ্ + ত = বিমুগ্ধ,
- দুহ্ + ত = দুগ্ধ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘বিপদে অধীর হইও না।’- বাক্যে বিপদে কোন কারক?
  1. করণ কারক
  2. কর্ম কারক
  3. অপাদান কারক
  4. অধিকরণ কারক
  5. সম্বন্ধ কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।

- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন:
- আধার (স্থান): আমরা প্রতিদিন কলেজে যাই।
- কাল (সময়): সকালে সূর্য উঠবে।

এরূপ-
• ‘বিপদে অধীর হইও না।’
- [বাক্যকে (কখন অধীর হইও না?) দ্বারা প্রশ্ন করলে উত্তর পওয়া যায় ‘বিপদে’। সুতরাং বিপদে অধীকরণ কারকে সপ্তমী বিভক্তি।]

• অধিকরণ কারকের উদাহরণ-
- তিলে তৈল আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- কাননে কুসুম কলি সকলি ফুটিল - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে - অধিকরণ কারকে শূন্য বিভক্তি।
- পাতায় পাতায় পড়ে শিশির নিশির - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- বাংলাদেশ আমাদের জন্মভূমি - অধিকরণ কারকে শূন্য বিভক্তি।
- বন্যেরা বনে সুন্দর - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- ছাদে পানি আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- কপালের লিখন যায় না খণ্ডন - অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
‘ভাবের ঘরে চুরি করিও না’- উক্তিটির রচয়িতা কে?
  1. প্রমথ চৌধুরী
  2. মোতাহের হোসেন চৌধুরী
  3. কাজী নজরুল ইসলাম
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• ‘ভাবের ঘরে চুরি করিও না’- উক্তিটি কাজী নজরুল ইসলামের ‘ভাব ও কাজ’ প্রবন্ধের অন্তর্ভুক্ত।

• ‘ভাব ও কাজ’ প্রবন্ধ:
- ‘ভাব ও কাজ’ কাজী নজরুল ইসলামের ‘যুগবাণী’ প্রবন্ধগ্রন্থের অন্তর্গত একটি প্রবন্ধ।
- এই প্রবন্ধের মাধ্যমে কাজী নজরুল ইসলাম দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তব কাজের মিল হওয়ার উপর জোর দিয়েছেন।
- এই প্রবন্ধে লেখকের বিখ্যাত উক্তি হচ্ছে- ‘ভাবের ঘরে চুরি করিও না।’
এই উক্তিটির মাধ্যমে লেখক ‘অতি ভাব গ্রহণ করে প্রকৃত কাজ থেকে পিছিয়ে না-পড়ার’ পরামর্শ দিয়েছেন।

---------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ:
- চোখের চাতক,
- নজরুল গীতিকা,
- সুর সাকী,
- বনগীতি প্রভৃতি। 

• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা, 
- কুহেলিকা।

কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ: 
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।

অভিসম্বন্ধ: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
Choose the correctly spelled word from the given choice to complete the sentence.
As head of the __________, she managed the logistics and communication for the entire committee.
  1. secretareiate
  2. secretareiat
  3. secrateriate
  4. secratariat
  5. secretariat
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - secretariat
Complete sentence: As head of the secretariat, she managed the logistics and communication for the entire committee.
Bangla Meaning: সচিবালয়ের প্রধান হিসাবে, তিনি পুরো কমিটির জন্য রসদ এবং যোগাযোগ পরিচালনা করেছিলেন।

• Secretariat (noun)
English Meaning: A permanent administrative office or department, especially a governmental one.
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
Which of the following is correct?
  1. Annahillate
  2. Annihilate
  3. Annihiallate
  4. Annaihilate
  5. Anneihillate
ব্যাখ্যা
• Annihilate (verb): 
English Meaning - To destroy something completely so that nothing is left.
Bangla Meaning - সম্পূর্ণরূপে ধ্বংস করা; নিশ্চিহ্ন করা। 

Example Sentence: The city was annihilated by an atomic bomb. 
Bangla Meaning: পারমাণবিক বোমা দ্বারা শহরটি ধ্বংস হয়েছিল।

Source:
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Identify the correctly spelled word.
  1. Ressessment
  2. Reasessment
  3. Reassessment
  4. Reasseessment
  5. Ressesment
ব্যাখ্যা
• Reassessment (noun) 
English Meaning: The consideration or assessment of something again, in the light of new or different factors.
Bangla Meaning: পুনর্মূল্যায়ন।

Example sentence: Students were allowed to hand in corrected work again for reassessment.
Bangla Meaning: শিক্ষার্থীদের সংশোধিত কাজ পুনর্মূল্যায়নের জন্য আবার জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Questions 19 to 21: From the given alternatives, choose the one that can be substituted for the given sentence.
A person's face or facial expression:
  1. Demeanor
  2. Stature
  3. Gesture
  4. Posture
  5. Countenance
ব্যাখ্যা
• A person's face or facial expression: Countenance.

• Countenance (noun + verb)
English Meaning: a person's face or facial expression, support or approval/  admit as acceptable or possible.
Bangla Meaning: প্রসন্ন/অপ্রসন্ন মুখভাব; (আনুষ্ঠানিক) সমর্থন।

Example Sentence:
1. Despite the difficult circumstances, she maintained a serene countenance throughout the ordeal.
2. The painting captured the countenance of an elderly man, reflecting years of wisdom and experience.

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) Demeanour [uncountable noun] 
English meaning: Outward behaviour or bearing.
Bangla Meaning: আচার-আচরণ; চালচলন

খ) Stature (noun) [uncountable noun]
English meaning: A person's natural height.
Bangla Meaning: কোনো ব্যক্তির দৈহিক উচ্চতা; (লাক্ষণিক) মানসিক ও নৈতিক গুণ; বৈশিষ্ট্যমণ্ডিত গুণাবলি; মর্যাদা।

গ) Gesture (noun) (১) [countable noun] [uncountable noun] (verb intransitive)
English meaning: A movement of part of the body, especially a hand or the head, to express an idea or meaning.
Bangla Meaning: ইশারা; ইঙ্গিত; সদিচ্ছাজ্ঞাপক ভঙ্গি, কাজ, পদক্ষেপ ইত্যাদি: ইঙ্গিত বা ব্যঞ্জনাময় ভঙ্গির ব্যবহার; অঙ্গভঙ্গি করা।

ঘ) Posture (noun) [Countable noun] [Uncountable noun] verb transitive), (verb intransitive)
English meaning: The position in which someone holds their body when standing or sitting: a particular approach or attitude: behave in a way that is intended to impress or mislead.
Bangla Meaning: অঙ্গস্থিতি; অঙ্গসংস্থিতি: অবস্থা; দশা: বিশেষ ভঙ্গিতে বিন্যস্ত বা স্থাপন করা/বসানো; ঢং করা; ঠাটঠমক করা; দেমাগভরে অঙ্গভঙ্গি করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
১৫.
'A person without moral scruples' -
  1. Mendicant
  2. Megalomaniac
  3. Miscreant
  4. Mercenary
  5. Morose
ব্যাখ্যা
• 'A person without moral scruples' - Miscreant.

Miscreant (noun)
English Meaning: Someone who behaves badly or does not obey rules: A person who has done something wrong or unlawful.
Bangla Meaning: (প্রাচীন প্রয়োগ) দুষ্কৃতকারী; দুর্বৃত্ত।

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Mendicant (noun)
English Meaning: (especially of members of religious groups) living by asking people for money and food
Bangla Meaning: ভিক্ষুক; ভিক্ষারত; ভিখারিসুলভ।

• Megalomaniac (noun)
English Meaning: A person who has an obsessive desire for power.
Bangla Meaning: নিজেকে অতি বড় বা অতি ক্ষমতাশালী বলে ভাবার বাতিকগ্রস্ত ব্যক্তি।

• Mercenary (noun)
English Meaning: A person who is primarily concerned with making money at the expense of ethics.
Bangla Meaning: কেবল অর্থ ও অন্যবিধ পুরস্কারের জন্য কাজ করে এমন ব্যাক্তি।

• Morose (adjective)
English meaning: unhappy, annoyed, and unwilling to speak or smile.
Bangla meaning: গোমড়া; খিটখিটে; কটুস্বভাব; অসামাজিক।

Source:
1. Accessible dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
১৬.
'Pleasant and kind' -
  1. Belie
  2. Benign
  3. Blunt
  4. Bigot
  5. Buffoon
ব্যাখ্যা
• Benign (adjective)
English meaning: Pleasant and kind.
Bangla Meaning: (ব্যক্তি) সদয়; সহৃদয়; নম্র; ভদ্র।

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Belie (verb)
English meaning: To show something to be false, or to hide something such as an emotion
Bangla Meaning: ভ্রান্ত বা অসত্য ধারণা দেওয়া।

গ) Blunt (adjective)
English meaning: (of a person or remark) uncompromisingly forthright.
Bangla Meaning: ভোঁতা: স্পষ্টবাদী; নীরস; স্থূলবুদ্ধি; কাটখোট্টা।

ঘ) Bigot (noun) 
English meaning: A person who has strong, unreasonable ideas, esp. about race or religion, and who thinks anyone who does not have the same beliefs is wrong:
Bangla Meaning: যুক্তিবহির্ভূতভাবে অন্ধ ভক্ত বা বিশ্বাসী।

ঙ) Buffoon (noun)
English meaning: A person who does silly things, usually to make other people laugh
Bangla Meaning: ভাঁড়; বিদূষক; বৈহাসিক।

Source:
1. Accessible dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Oxford Learner's Dictionary.
১৭.
Questions 22 to 24: Fill in the gap with the most appropriate word.
Although the accusations against the politician were _____, they were believed by enough voters to seriously damage his bid for office.
  1. credible
  2. specious
  3. ephemeral
  4. presumptuous
  5. transient
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) credible (adjective)
- বিশ্বাসযোগ্য।

খ) specious (adjective)
- আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য বলে মনে হয় এমন; (কিন্তু আসলে তা নয়)

গ) ephemeral (adjective)
- স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।

ঘ) presumptuous (adjective)
- (আনুষ্ঠানিক) (আচরণ ইত্যাদি) অহংকৃত; প্রধৃষ্ট।

ঙ) transient (adjective)
- স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী।

• "Although" (যদিও) শব্দটি দুইটি বিপরীত অবস্থার মধ্যে সম্পর্ক বোঝায় - "যদিও খবরটা মিথ্যা ছিল, তবুও অনেকে বিশ্বাস করেছিলো এই অর্থে শূন্যস্থানে সঠিক উত্তর হবে - specious

Complete sentence: Although the accusations against the politician were specious, they were believed by enough voters to seriously damage his bid for office.
Bangla Meaning: যদিও রাজনীতিবিদটির বিরুদ্ধে করা অভিযোগগুলি বিভ্রান্তিকর ছিল, তবুও সেগুলি যথেষ্ট ভোটারের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল এবং তার নির্বাচনী প্রচেষ্টাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Not only was the author's prose ______, but also his well-known penchant for dissembling coloured the way that reviewers read his texts.
  1. fulsome
  2. effulgent
  3. effusive
  4. genuine
  5. vulgar
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) fulsome (adjective)
- (প্রশংসা, তোষামোদ ইত্যাদি) অত্যধিক এবং কপট; ন্যক্কারজনক; অতিবিগলিত; গদগদ; অতিরিক্ত ও কপট, কৃত্রিম।

খ) effulgent (adjective)
- দীপ্যমান; অত্যন্ত উজ্জ্বল।

গ) effusive (adjective)
- উচ্ছ্বাসপ্রবণ; আবেগপ্রবণ।

ঘ) genuine (adjective)
- প্রকৃত; খাঁটি; অকৃত্রিম

ঙ) vulgar (adjective) 
- অশিষ্ট; ইতর; কুরুচিপূর্ণ; অমার্জিত; স্থূল; প্রাকৃত।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fulsome.
- Complete sentence: Not only was the author's prose fulsome but also his well-known penchant for dissembling coloured the way that reviewers read his texts.
- Bangla Meaning: লেখকের রচনাশৈলী যে শুধু অতিরঞ্জিত/কৃত্রিম ছিল তাই নয়, তার সুপরিচিত মিথ্যাচারের প্রবণতাও পর্যালোচকদের তার লেখা পড়ার ধরনকে প্রভাবিত করেছিল।

• উল্লিখিত বাক্যে - penchant অর্থ প্রবণতা; dissembling - মিথ্যাচার/ছলনা; colored - প্রভাবিত করা; reviewers- পর্যালোচক/সমালোচক।
- যেহেতু লেখকের মিথ্যাচার বা ছলনা করা প্রবণতা রয়েছে তাই শূন্যস্থানে এমন একটি শব্দ বসাতে হবে যা dissembling এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
- বাক্যটি এমন অর্থ প্রকাশ করছে যে, লেখকের দুটি বৈশিষ্ট্য তার লেখার মূল্যায়নকে প্রভাবিত করেছে: তার অতিরঞ্জিত লেখার ধরন এবং  তার মিথ্যা বলার প্রবণতা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Without more robust funding, the charity’s goals will go unfulfilled; furthermore, thousands of _______ children will want for basic necessities.
  1. prodigal
  2. vagrant
  3. malnourished
  4. indigent
  5. overindulged
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) prodigal (adjective)
- অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত

খ) vagrant (adjective)
- যাযাবর; ছন্নছাড়া; ছিন্নমূল; এলোমেলো

গ) malnourished (adjective)
- অপুষ্টি-আক্রান্ত।

ঘ) indigent (adjective)
- (আনুষ্ঠানিক) দরিদ্র, নির্ধন; অকিঞ্চন।

ঙ) overindulged
- অত্যাদর; মাত্রাধিক প্রশ্রয়; অপরিমিতাচার।

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - indigent
- Complete sentence:  Without more robust funding, the charity’s goals will go unfulfilled; furthermore, thousands of indigent children will want for basic necessities.
- Bangla meaning: আরো শক্তিশালী অর্থায়ন ছাড়া, চ্যারিটির লক্ষ্যগুলো পূর্ণ হবে না; তদুপরি, হাজার হাজার দরিদ্র শিশু মৌলিক প্রয়োজনীয়তার অভাবে থাকবে।
- "Indigent" শব্দটি দারিদ্র্য বা অভাবী পরিস্থিতি বোঝায়, যা বাক্যের সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে উল্লেখ করা হয়েছে যে, চ্যারিটি যদি যথেষ্ট অর্থ না পায়, তবে হাজার হাজার দরিদ্রশিশু মৌলিক প্রয়োজনীয়তার অভাবে থাকবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২০.
Which of the following sentences is correct?
  1. His strict work schedule began to impinge at his personal life, leaving him with little time for family and friends.
  2. His strict work schedule began to impinge to his personal life, leaving him with little time for family and friends.
  3. His strict work schedule began to impinge off his personal life, leaving him with little time for family and friends.
  4. His strict work schedule began to impinge in his personal life, leaving him with little time for family and friends.
  5. His strict work schedule began to impinge on his personal life, leaving him with little time for family and friends.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - His strict work schedule began to impinge on his personal life, leaving him with little time for family and friends.
- Bangla Meaning: তার কঠোর কাজের সময়সূচী তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে শুরু করেছিল, যার ফলে তার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য তার কাছে খুব কম সময় ছিল।

• Impinge on/upon
English Meaning: To have an effect on something, often by limiting it in some way:
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অভিঘাত সৃষ্টি করা; আঘাত হানা।
Example sentence: The Supreme Court will decide if the new communications bill impinges on the Constitutional right to free speech.
- আঘাত হানা, প্রভাব ফেলা ইত্যাদি অর্থে impinge এর সাথে preposition হিসেবে on/upon এর ব্যবহার সঠিক।

Source:
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
Identify the correct sentence.
  1. Had she been more careful, she wouldn't has made that mistake.
  2. Had she been more careful, she wouldn't made that mistake.
  3. Had she been more careful, she wouldn't had made that mistake.
  4. Had she be more careful, she wouldn't have made that mistake.
  5. None of these
ব্যাখ্যা
• সঠিক উত্তরঃ None of these.
- অর্থাৎ, অপশনে কোনো সঠিক উত্তর নেই।

• Third Conditional এর নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - Had she been more careful, she wouldn't have made that mistake.
- Bangla Meaning: যদি সে আরো সতর্ক থাকত, সে ওই ভুলটি করত না।

• 3rd Conditional এর নিয়মানুযায়ী, 
- Had + Subject + verb এর past participle form হলে এরপরের অংশে Subject + would/could/might + have + verb এর past participle form + ext হয়। 
- কিন্তু যদি বাক্যটি passive sense প্রকাশ করে তবে - If passive = sub+ would/could/ might + have+ been +PP হয়।
২২.
Choose the correct synonym-antonym pair.
  1. Precarious; Insecure
  2. Probity; Integrity
  3. Inherent; Innate
  4. Compliant; Recalcitrant
  5. Perfidious; Untrustworthy
ব্যাখ্যা
ক)
• Precarious (adjective) - (আনুষ্ঠানিক) অনিশ্চিত; আশঙ্কাজনক; দৈবাধীন।
• Insecure (adjective) - অনির্ভয়; অনিশ্চিত; সশঙ্ক; শঙ্কাপন্ত।
- উভয়ই synonym.

খ)
• Probity (noun) - (আনুষ্ঠানিক) চারিত্রিক সরলতা; সততা; সাধুতা।
• Integrity (noun) - [uncountable noun] - চারিত্রিক সরলতা ও সততা; অখন্ডতা; অভেদ্যতা; শুদ্ধতা; সাধুতা; সত্যশীলতা।
- উভয়ই synonym.

গ) 
• Inherent (adjective) - স্বাভাবিক বা স্থায়ী অংশ বা গুণরূপে বিদ্যমান; সহজ; স্বাভাবিক; অন্তঃস্থায়ী; অন্তঃশায়ী; আনুষঙ্গিক।
• Innate (adjective) - (গুণ ইত্যাদি) সহজাত; সহজ; নিজ; স্বভাবজ; অন্তর্জাতা।
- উভয়ই synonym.

ঘ) 
• Compliant (adjective) অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র।
• Recalcitrant (adjective) অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী।
- এই শব্দ দুইটি একে অপরের বিপরীত অর্থ প্রকাশ করছে; তাই এটিই সঠিক উত্তর। 

ঙ)
• Perfidious (adjective) (আনুষ্ঠানিক) বিশ্বাসঘাতক; দুরাচারী।
• Untrustworthy (adjective) - অনাস্থাভাজন; অবিশ্বাসযোগ্য।
- উভয়ই synonym.

Source: 
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
A certain club has 237 local branches, one national office, and one social service office. If each local branch has 2 officers, and each of the two other offices has 4 officers, how many officers does the club have altogether?
  1. 482
  2. 476
  3. 474
  4. 239
  5. 235
ব্যাখ্যা
Question: A certain club has 237 local branches, one national office, and one social service office. If each local branch has 2 officers, and each of the two other offices has 4 officers, how many officers does the club have altogether?

Solution:
237 × 2 + 1 × 4 + 1 × 4
= 474 + 4 + 4
= 482
২৪.
An employee is paid a salary of Tk. 300 per month and earns a 6% commission on all her sales. What must her annual sales be in order for her to have a gross annual salary of exactly Tk. 21600?
  1. Tk. 22896
  2. Tk. 26712
  3. Tk. 300000
  4. Tk. 330000
  5. Tk. 360000
ব্যাখ্যা
Question: An employee is paid a salary of Tk. 300 per month and earns a 6% commission on all her sales. What must her annual sales be in order for her to have a gross annual salary of exactly Tk. 21600?

Solution:
Annual salary Tk. 300 × 12 = Tk. 3600
Subtracting the annual salary Tk. 3600 from Tk. 21600, we get Tk. 21600 - Tk. 3600 = Tk.18000.

For 6% commission,
For Tk. 6 her annual sales Tk. 100
For Tk. 1 her annual sales Tk. 100/6
For Tk. 18000 her annual sales Tk. (100 × 18000)/6
= Tk. 300000
২৫.
Of the 1000 students who entered College X as freshmen in September 1979, 112 did not graduate in May 1983. If 962 students graduated in May 1983, how many of the graduates did not enter College X as freshmen in September 1979?
  1. 38
  2. 74
  3. 112
  4. 150
  5. 188
ব্যাখ্যা
Question: Of the 1000 students who entered College X as freshmen in September 1979, 112 did not graduate in May 1983. If 962 students graduated in May 1983, how many of the graduates did not enter College X as freshmen in September 1979?

Solution:
Freshmen graduated = 1000 - 112 = 888
No of persons who graduated but were not freshmen = 962 - 888 = 74.
২৬.
Which of the following has a value greater than 1?
  1. 2/√3
  2. √2/2
  3. (3/4)2
  4. (7/8)3
  5. 2 × (3/7)
ব্যাখ্যা
Question: Which of the following has a value greater than 1?

Solution:
2/√3 = 2/1.734 = 1.154

√2/2 = 1/√2 = 1/1.414 = 0.707

(3/4)2 = 9/16 = 0.5625

(7/8)3 = 343/512 = 0.6699

2 × (3/7) = 6/7 = 0.857
২৭.
  1. - 1
  2. 0
  3. 1
  4. 2
  5. 3
ব্যাখ্যা
Question:

Solution:
(m2 + m - 3)/3 = 1
⇒ m2 + m - 3 = 3
⇒ m2 + m - 6 = 0
⇒ (m + 3)(m - 2) = 0

So, either m = - 3 or m = 2
২৮.

The figure above represents a rectangular desk blotter in a holder with dimensions shown. If x = 8 centimeters, what is the area, in square centimeters, of the shaded portion of the blotter?
  1. 4200
  2. 4184
  3. 4124
  4. 4072
  5. 3944
ব্যাখ্যা
Question:

The figure above represents a rectangular desk blotter in a holder with dimensions shown. If x = 8 centimeters, what is the area, in square centimeters, of the shaded portion of the blotter?

Solution:
total area = 84 × 50 = 4200
And we have 4 isoscles triangle so 4 × (0.5 × 8 × 8) = 128
∴ shaded area = 4200 - 128 = 4072
২৯.
The number 25 is 2.5% of which of the following?
  1. 10
  2. 62.5
  3. 100
  4. 625
  5. 1000
ব্যাখ্যা
Question: The number 25 is 2.5% of which of the following?

Solution:
Let,
25 is 2.5% of x

2.5% of x = 25
⇒ (2.5/100) × x = 25
⇒ 2.5x = 2500
⇒ x = 2500/2.5
∴ x = 1000
৩০.
On a certain airline, the price of a ticket is directly proportional to the number of miles to be traveled. If the ticket for a 900-mile trip on this airline costs Tk. 120, which of the following gives the number of money charged for a k-mile trip on this airline?
  1. (2k)/15
  2. 2/(15k)
  3. 15/(2k)
  4. (15k)/2
  5. (40k)/3
ব্যাখ্যা
Question: On a certain airline, the price of a ticket is directly proportional to the number of miles to be traveled. If the ticket for a 900-mile trip on this airline costs Tk. 120, which of the following gives the number of money charged for a k-mile trip on this airline?

Solution:
900 mile trip cost Tk. 120
∴ 1 mile trip costs Tk. 120/900 = 2/15
∴ k mile trip will cost Tk. (2k)/15
৩১.
If n/41 is 1 more than m/41, then n =
  1. m - 41
  2. m + 41
  3. m + 40
  4. m + 42
  5. 41m
ব্যাখ্যা
Question: If n/41 is 1 more than m/41, then n =

Solution:
n/41 = m/41 + 1
⇒ n = m + 41
৩২.
Today Al is 3 times as old as Pat. In 13 years, Al will be one year less than twice as old as Pat will be then. How many years old is Al today?
  1. 12
  2. 33
  3. 36
  4. 42
  5. 49
ব্যাখ্যা
Question: Today Al is 3 times as old as Pat. In 13 years, Al will be one year less than twice as old as Pat will be then. How many years old is Al today?

Solution:
Let,
Age of Al is A
Age of Pat is P
∴ A = 3P

ATQ,
A + 13 = 2(P + 13) - 1
⇒ 3P + 13 = 2P + 26 -1
∴ P = 12

∴ Age of Al is = 3 × 12 = 36 years old
৩৩.
When the integer n is divided by 17, the quotient is x and the remainder is 5. When n is divided by 23, the quotient is y and the remainder is 14. Which of the following is true?
  1. 23x + 17y = 19
  2. 17x - 23y = 9
  3. 17x + 23y = 19
  4. 14x + 5y = 6
  5. 5x - 14y = - 6
ব্যাখ্যা
Question: When the integer n is divided by 17, the quotient is x and the remainder is 5. When n is divided by 23, the quotient is y and the remainder is 14. Which of the following is true?

Solution:
From the problem it follows:
n = 17x + 5
n = 23y + 14

So,
17x + 5 = 23y + 14
⇒ 17x - 23y = 9
৩৪.
If 30 men can do a piece of work in 20 hours, then in how many hours will 12 men do it?
  1. 18 hours
  2. 30 hours
  3. 40 hours
  4. 50 hours
  5. None of these
ব্যাখ্যা
Question: If 30 men can do a piece of work in 20 hours, then in how many hours will 12 men do it?

Solution:
As number of workers increase, the time required decreases. Hence, this is a problem related to indirect proportion.
Let the number of hours be x.
12 : 30 : : 20 : x
⇒ 12/30 = 20/x
⇒ x = (20 × 30)/12
∴ x = 50

12 men require 50 hours to complete the same work.
৩৫.
Three pipes A, B and C are connected to a tank. Out of the three, A and B are the inlet pipes and C is the outlet pipe. If opened separately, A fills the tank in 10 hours and B fills the tank in 30 hours. If all three are opened simultaneously, it takes 30 minutes extra than if only A and B are opened. How much time does it take to empty the tank if only C is opened?
  1. 90 hours
  2. 100 hours
  3. 110 hours
  4. 120 hours
  5. None of these
ব্যাখ্যা
Question: Three pipes A, B and C are connected to a tank. Out of the three, A and B are the inlet pipes and C is the outlet pipe. If opened separately, A fills the tank in 10 hours and B fills the tank in 30 hours. If all three are opened simultaneously, it takes 30 minutes extra than if only A and B are opened. How much time does it take to empty the tank if only C is opened?

Solution:
Let the capacity of tank be LCM (10, 30) = 30 units 
Efficiency of pipe A = 30/10 = 3 units/hour 
Efficiency of pipe B = 30/30 = 1 units/hour
Combined efficiency of pipes A and B = 4 units/hour

Therefore, time taken to completely fill the tank if only A and B are opened = 30/4 = 7 hours 30 minutes 
Time taken to completely fill the tank if all pipes are opened = 7 hours 30 minutes + 30 minutes = 8 hours 
Combined efficiency of all pipes = 30/8 = 3.75 units/hour

Now, efficiency of pipe C = Combined efficiency of all three pipes - Combined efficiency of pipes A and B
Therefore, efficiency of pipe C = 4 - 3.75 = 0.25 units/hour
Thus, time taken to empty the tank if only C is opened = 30/0.25 = 120 hours.
৩৬.
A truck covers a distance of 376 km at a certain speed in 8 hours. How much time would a car take at an average speed which is 18 kmph more than that of the speed of the truck to cover a distance which is 14 km more than that travelled by the truck?
  1. 6 hours
  2. 9 hours
  3. 8 hours
  4. 5 hours
  5. None of these
ব্যাখ্যা
Question: A truck covers a distance of 376 km at a certain speed in 8 hours. How much time would a car take at an average speed which is 18 kmph more than that of the speed of the truck to cover a distance which is 14 km more than that travelled by the truck?

Solution:
Speed of the truck = Distance/time
= 376/8 = 47 kmph

Now, speed of car = (speed of truck + 18) kmph
= (47 + 18) = 65 kmph

Distance travelled by car = 376 + 14 = 390 km

Time taken by car = Distance/Speed
= 390/65
= 6 hours.
৩৭.
How many coins 3 mm thick and 1.2 cm in diameter should be melted in order to form a right circular cylinder, having base diameter 4 cm and height 27 cm?
  1. 850
  2. 950
  3. 980
  4. 1000
  5. 900
ব্যাখ্যা
Question: How many coins 3 mm thick and 1.2 cm in diameter should be melted in order to form a right circular cylinder, having base diameter 4 cm and height 27 cm?

Solution:
Let the number of coins be n.

We have
n × π × (1.2/2)2 × 0.3 = π × (4/2)2 × 27
⇒ n × 0.36 × 0.3 = 4 × 27
⇒ n = (4 × 27 × 100 × 10)/(36 × 3)
⇒ n = 1000
৩৮.
The 2024 Nobel Prize in Peace winner 'Nihon Hidankyo' is an organization of -
  1. China
  2. South Korea
  3. North Korea
  4. Japan
  5. Russia
ব্যাখ্যা
• ২০২৪ সালের নোবেল বিজয়ী:
শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• সাহিত্য: হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৩৯.
The only foreigner awarded the title of "Bir Protik" is
  1. William Abraham Simon Ouderland
  2. Jorge Harrison
  3. Alen Ginsburg
  4. William Rockford
  5. Archer Kent
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীর প্রতীক খেতাব লাভ করেন ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড।
- তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তবে তার জন্ম নেদারল্যান্ডসে।
- ওডারল্যান্ড ১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ২নং সেক্টরে যুদ্ধ করেন।
- ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।

উৎস: বাংলাপিডিয়া।
৪০.
When was Petro Bangla Formed?
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1975
  5. 1976
ব্যাখ্যা
পেট্রোবাংলা:
- পেট্রোবাংলা সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি।
- এটি বাংলাদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, ও বাজারজাতকরণের কাজ করে।
- এছাড়াও কোম্পানিটি বাংলাদেশে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহের সাথে উৎপাদন অংশীদারি চুক্তি করে থাকে। 
- ২৬ মার্চ, ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ২৭-এর মাধ্যমে দেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ খনিজ, তেল ও গ্যাস করপোরেশন (বিএমওজিসি) গঠিত হয়।
- বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ খনিজ, তৈল ও গ্যাস করপোরেশন (বিএমওজিসি)-কে বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশন (বিওজিসি) নামে পুনর্গঠন করা হয় এবং ১৯৭৪ সালের ২২ আগস্ট রাষ্ট্রপতির আদেশ নং ১৫ এর মাধ্যমে বিওজিসি’কে ‘পেট্রোবাংলা’ নামে সংক্ষিপ্ত নামকরণ করা হয়।
- উদ্দেশ্য: টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জ্বালানি সরবরাহ করা এবং দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখা/নিশ্চিত করা। 

উৎস: i) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ওয়েবসাইট।
৪১.
Operation 'Al-Aqsa Flood' was operated to which country?
  1. Palestine
  2. Lebanon
  3. Syria
  4. Israel
  5. Iran
ব্যাখ্যা
হামাস কর্তৃক ইসরায়েল অভিযান:
- ৭ অক্টোবর, ২০২৩ ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। 
- সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। 
- গাজা উপত্যকা থেকে হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নাম 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- ইসরায়েলে হামাস হামলা চালানোর পরপরই গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালাতে শুরু করে তেল আবিব।
- আনুষ্ঠানিক স্থল অভিযান বা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের ঘোষণা আসে ২৮শে অক্টোবর, অর্থাৎ হামলা শুরুর ২১ দিন পর।
- মানবিক সহায়তার জন্য গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ২৭শে অক্টোবর একটি প্রস্তাব পাস হয়।
- এ সময় প্রস্তাবের পক্ষে ১২০টি দেশ এবং বিপক্ষে ১৪টি দেশ ভোট দেয়।
- এছাড়া ভোটদানে বিরত ছিল ৪৫টি সদস্য দেশ।

উল্লেখ্য,
- আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।

উৎস: i) ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
         ii) ৭ নভেম্বর, ২০২৩, বিবিসি বাংলা।
৪২.
What is the previous name of 'Bagerhat'?
  1. Khalifatabad
  2. Jahanabad
  3. Nasirabad
  4. Bikrampur
  5. Pundranagar
ব্যাখ্যা
বাংলাদেশের কয়েকটি স্থানের পূর্বনাম:
বাগেরহাটের পূর্বনাম - খলিফাতাবাদ,
খুলনার পূর্বনাম - জাহানাবাদ,
মুন্সীগঞ্জের পূর্বনাম - বিক্রমপুর,
বগুড়ার পূর্বনাম - পুণ্ড্রনগর,
বরিশালের পূর্বনাম - চন্দ্রদ্বীপ/ ইসমাইলপুর,
চট্টগ্রামের পূর্বনাম - ইসলামাবাদ,
ময়মনসিংহের পূর্বনাম - নসিরাবাদ।

উৎস: বাংলাপিডিয়া।
৪৩.
Where is 'Uttara Gonobhaban' located?
  1. Rajshahi
  2. Bogura
  3. Natore
  4. Shirajganj
  5. Netrokona
ব্যাখ্যা
উত্তরা গণভবন:
- ইতিহাস খ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন নাটোরে অবস্থিত।
- নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপরে সন্তুষ্ট হয়ে তাঁকে দিঘাপতিয়া পরগনা উপহার দেন। 
- ১৯৫২ সালে দিঘাপতিয়ার শেষরাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান।
- পরবর্তীতে রাজ প্রাসাদটি ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে।
- স্বাধীনতার পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে ‘উত্তরা গণভবন’ নামকরণ করেন।
- উত্তরা গণভবন ৪১.৫১ একর জমির উপর অবস্থিত।
- বর্তমানে এই রাজপ্রাসাদ থেকে হারিয়ে যাওয়া রাজা-রাণীর ব্যবহৃত ঐতিহাসিক দ্রব্যসামগ্রী উদ্ধার করে একটি সংগ্রহশালা নির্মাণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য,
- ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন নাটোরের উত্তরা গণভবন।

 উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৪৪.
Which of the following is not a member of the World Bank group?
  1. IBRD
  2. ICSDI
  3. MIGA
  4. IFC
  5. IDA
ব্যাখ্যা
ICSDI World Bank Group এর প্রতিষ্ঠান নয়।

WB:

- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় যা ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট Ajay Banga.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
এগুলো হলো:
- IBRD,
- IDA,
- IFC,
- ICSID 
- MIGA 

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৪৫.
Which Arab country first recognized Bangladesh?
  1. Iraq
  2. Iran
  3. Lebanon
  4. Saudi-Arab
  5. Syria
ব্যাখ্যা
 বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব দেশ:
- আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় - ইরাক।
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ৮ জুলাই ১৯৭২ সালে।
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ২৮ মার্চ, ১৯৭৩ সালে।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে।

• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরো কিছু উল্লেখযোগ্য রাষ্ট্র:
- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার - সেনেগাল।
- এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- এশিয়ার বাইরে প্রথম দেশ বা প্রথম ইউরোপীয় দেশ হিসেবে - ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি।
- মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ৪ এপ্রিল, ১৯৭২ তারিখে।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)।
- প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
- ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২।
- ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ১৫ মে, ১৯৭২।
- আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ২৫ মে ১৯৭২।

উৎস: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৪৬.
Where is the 'Suez Canal' located?
  1. Egypt
  2. Lebanon
  3. Syria
  4. Iran
  5. France
ব্যাখ্যা
সুয়েজ খাল:
- সুয়েজ খালের অবস্থান সিনাই উপদ্বীপ, মিশর।
- এর খনন কাজ শুরু হয় ১৮৫৯ সালে।
- সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছে ১৮৬৯ সালে।
- এর দৈর্ঘ্য ১৯৩ কি.মি।
- সুয়েজ খাল মিশর জাতীয়করণ করে ১৯৫৬ সালে।
- সুয়েজ খাল সংযুক্ত করেছে - ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
- সুয়েজ খাল পৃথক করেছে - এশিয়া ও আফ্রিকা মহাদেশকে।

উৎস: Britannica.com
৪৭.
'Bogakain Lake' is situated in -
  1. Khagrachori
  2. Rangamati
  3. Cox's Bazar
  4. Bandarban
  5. Chattogram
ব্যাখ্যা
বাংলাদেশের বিভিন্ন লেক ও তাদের অবস্থান:
- বগা লেক : বান্দরবান
- প্রান্তিক লেক : বান্দরবান
- কাপ্তাই লেক : রাঙামাটি
- মহামায়া লেক : চট্টগ্রাম
- ফয়’স লেক : চট্টগ্রাম
- ভাটিয়ারি লেক : চট্টগ্রাম।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৮.
The 'Sunda Strait' added -
  1. Indian Ocean and Pacific Ocean
  2. Indian Ocean and South Chinese Sea
  3. Java sea and Bay of Bangle
  4. Arab Sea and Indian Ocean
  5. Indian Ocean and Java Sea
ব্যাখ্যা
সুন্দা প্রণালী:
- সুন্দা প্রণালী ভারত মহাসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে।
- এটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে।
- সুন্দা প্রণালী ব্যতীত মালাক্কা প্রণালীও ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।

অন্যদিকে,
- পক প্রণালী ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে।
- ফরমোজা প্রণালী প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে।
- জিব্রাল্টার প্রণালী ভূম্যসাগরকে উত্তর আটলান্টিক সাগরের সাথে যুক্ত করেছে।

উৎস: WorldAtlas.
৪৯.
In which UN meeting was SDG adopted?
  1. 68th
  2. 70th
  3. 71th
  4. 72th
  5. 69th
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম সভায় SDG গৃহীত হয়।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- UNDP এর প্রত্যক্ষ তত্বাবধানে ২০৩০ সালের মধ্যে এই ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে।

উৎস: SDG ওয়েবসাইট।
৫০.
The headquarters of UNESCO is in-
  1. London
  2. New York
  3. Paris
  4. Geneva
  5. Vienna
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO এর পূর্ণরূপ- United Nations Educational, Scientific and Cultural Organization.
- এর প্রধান কাজ হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে- UNESCO.
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে।
- সদস্য দেশ - ১৯৪টি।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।

উৎস: UNESCO ওয়েবসাইট।
৫১.
According to Economic Review 2024, what is the contribution of the agriculture sector to GDP?
  1. 11.32%
  2. 11.62%
  3. 11.12%
  4. 11.42%
  5. 11.02%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৪%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫২.
When was the second world war started?
  1. 3 Sep, 1939
  2. 1 Sep, 1940
  3. 1 Sep, 1938
  4. 14 Sep, 1939
  5. 1 Sep, 1939
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল- জার্মান, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল- ফ্রন্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- যুক্তরাষ্ট্র ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করে- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্থন করে- ৭ মে, ১৯৪৫ সালে।
- জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্থনের মাধ্যমে ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

উৎস: Britannica & History.com