পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ৩ জুন, ২০২৪সময়50 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Bangladesh Land Port Authority Post Name: Warehouse/Yard Superintendent (গ্রেড-১৩) Exam Date: 24.05.2024 Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ৩ জুন, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
There were _____ views on the issue of winding up the company.
  1. independent
  2. modest
  3. adverse
  4. divergent
সঠিক উত্তর:
divergent
উত্তর
সঠিক উত্তর:
divergent
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে divergent.

• Divergent
English Meaning: Moving or extending in different directions from a common point : diverging from each other. differing, varying, different, dissimilar etc.
Bangla Meaning: বিপদগামী; বিচ্যুত; অপসরণশীল।

• Wind up অর্থ কোনো কিছু সমাপ্ত করে দেওয়া।
- প্রদত্ত বাক্যের যৌক্তিক অর্থ হবে - কোম্পানিটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের অভিমত ছিলো।
- তাই divergent হচ্ছে সঠিক উত্তর।

• অন্য অপশন গুলোর অর্থ -
- independent - স্বাধীন; অপরতন্ত্র; আত্মতন্ত্র; স্বতন্ত্র; স্বচ্ছন্দ; নির্ভরতামুক্ত।
- modest - বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার।
- adverse - প্রতিকূল; অননুকূল; বিরুদ্ধ; বৈরী।

Source: Bangla Academy Dictionary.
.
Choose the correct sentence.
  1. Who belongs to the book?
  2. Whom does the book belong?
  3. Who does the book belong to?
  4. To whom the book belongs?
সঠিক উত্তর:
Who does the book belong to?
উত্তর
সঠিক উত্তর:
Who does the book belong to?
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে গ) "Who does the book belong to?" বাক্যটি সঠিক।

• Options,
ক) "Who belongs to the book?"
- বাক্যটি দ্বারা বোঝাচ্ছে, who is owned by the book, যা এই প্রেক্ষাপটে অর্থহীন।

খ) "Whom does the book belong?"
- বাক্যটি grammatically ভুল, Whom এর আগে To থাকলে বাক্যটি সঠিক হতো।

ঘ) "To whom the book belongs?"
- বাক্যটি grammatically ভুল, whom এর পরে does থাকলে বাক্যটি সঠিক হতো।
.
Select the pair which has the same relationship.
MUNDANE : SPRITUAL
  1. common : ghostly
  2. routine : novel
  3. worldly : unworldly
  4. secular : clerical
সঠিক উত্তর:
worldly : unworldly
উত্তর
সঠিক উত্তর:
worldly : unworldly
ব্যাখ্যা
• Mundane: 
English meaning: very ordinary and therefore not interesting.
Bangla meaning: জাগতিক; পার্থিব।

• Spiritual: আত্মিক বা আধ্যাত্মিক বা অন্তর্জাগতিক; ধর্মীয়; অপার্থিব; ঐশ্বরিক।

Options,
ক) common: সর্বসাধারণের জন্য ভোগ্য/ব্যবহর্তব্য/স্বার্থে 
- ghostly: ভুতুড়ে; অশরীরী; আবছায়া।

খ) routine: করণীয় কাজের পরম্পরা; রুটিন।
- novel: 1. অভিনব; অদ্ভুত; অপূর্ববিদিত/ 2. উপন্যাস।

গ) worldly: পার্থিব; জাগতিক; বৈশ্বিক; জগৎ সম্বন্ধীয়।
unworldly: অতিদৈব 

ঘ) secular: পার্থিব; ইহজাগতিক; জড়-জাগতিক; লোকায়ত
- clerical: যাজকমণ্ডলীসংক্রান্ত।

Relation: Mundane is the antonym of spiritual and worldly is the antonym of unworldly.
.
In the sentence 'She is both intelligent and beautiful,' what part of speech is 'both'?
  1. conjunction
  2. adverb
  3. pronoun
  4. noun
সঠিক উত্তর:
conjunction
উত্তর
সঠিক উত্তর:
conjunction
ব্যাখ্যা
• Conjunction
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:

1. Coordinating conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
- যেমন: and, or, but, etc…

2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- যেমন: when, how, if, lest, etc…

3. Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
- যেমন: as ….. as ; either ….. or ; not only ….. but also, both...and etc.
.
He wakes up early in the morning to go for a run.
Here, the underlined part is -
  1. Noun clause
  2. Noun phrase
  3. Adverbial clause
  4. Adjective phrase
সঠিক উত্তর:
Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
Noun phrase
ব্যাখ্যা
• He wakes up early in the morning to go for a run. Here, the underlined part is - Noun phrase.
- A noun phrase consists of a noun and its modifiers. In this case, "morning" is the noun, and "early in the" are modifiers providing more detail about "morning."
- এছাড়াও, 'wake up' phrasal verb এর object হিসেবে এটি হচ্ছে noun phrase.

• In this sentence:
- Subject: He,
- Verb: Wakes up,
- Noun Phrase (acting as an adverbial phrase): Early in the morning.

• Although "early in the morning" is a noun phrase (since it centers around the noun "morning"), it functions adverbially in the sentence.
- This means it acts like an adverb by describing the verb "wakes up," specifying the time of the action.

- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses, and other nouns in the possessive case.

• এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে । যেমন: 
- Subject হিসেবে।
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে I

Clause ও phrase এর পার্থক্য:

- Clause এর মধ্যে অবশ্যই একটি Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে; কিন্তু Verb Phrase ব্যতিত অন্যান্য Phrase এর মধ্যে কোন Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে না।
- অন্য কথায় Clause এর মধ্যে Verb - Tense এর Structure অনুযায়ী থাকবে, কিন্তু Phrase এর মধ্যে Verb নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে Tense এর Structure অনুযায়ী থাকবে না।
.
The man to who I sold my house was a cheat.
  1. who was sold to
  2. to whom I sold
  3. to who I sell
  4. to whom I sell
সঠিক উত্তর:
to whom I sold
উত্তর
সঠিক উত্তর:
to whom I sold
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো - to whom I sold.

- Who-এর Object রুপ (Form) হচ্ছে Whom.
- Whom কর্মবাচক (Object) শব্দ হিসাবে বাক্যের বাকাংশে ব্যবহৃত হবে।
- Whom-এর অর্থ হবে ‘যে’ বা ‘যাকে’ বা ‘যাদেরকে’।
- অর্থাৎ Who Singular ও Plural উভয়কেই বুঝাতে পারে।
- Whom-এর পূর্বে থাকা ব্যক্তি বা ব্যক্তিবর্গের সহিত সম্পর্ক সৃষ্টি  করবে বা পূর্বে থাকা ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বুঝাবে।
- এই তিনটি শর্ত মেনে Whom বাক্যে Relative Pronoun হিসাবে ব্যবহৃত হয়।
- এখানে - The man to whom I sold my house was a cheat বাক্যটিতে the man, এর Object রুপ  হিসেবে Whom বসেছে।
- তাছাড়া বাক্যটি past tense হওয়ায় sold হয়েছে।

সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10).
.
'Cohesion' and 'Coherence' are essential in-
  1. Narration
  2. Personal Letter
  3. Paragraph
  4. Report
সঠিক উত্তর:
Paragraph
উত্তর
সঠিক উত্তর:
Paragraph
ব্যাখ্যা
• ‘Cohesion’ and ‘Coherence’ is essential in - Paragraph. 
---------------- 
Paragraph শব্দের অর্থ হলো অনুচ্ছেদ।
যে কোনো Paragraph এর মধ্যে দুটি উপাদান বর্তমান থাকা অত্যন্ত প্রয়োজন।
এগুলো হলো- Cohesion এবং coherence।
coherence হচ্ছে paragraph এর বিভিন্ন অংশের সমন্বয়।
------ 
Cohesion (Unity) & Coherence (Logical Sequence of thoughts) is essential in paragraph writing.

Source: High School English Grammar and Composition by Wren and Martin.
.
What does the word 'acumen' mean?
  1. Very strange and unusual
  2. Bottom
  3. Ability to make good judgments
  4. Animosity
সঠিক উত্তর:
Ability to make good judgments
উত্তর
সঠিক উত্তর:
Ability to make good judgments
ব্যাখ্যা
• Acumen: 
English meaning: skill in making correct decisions and judgments in a particular subject, such as business or politics.
Bangla meaning: তীক্ষ্ণ বিচারবুদ্ধি/ধীশক্তি; বুদ্ধিপ্রকর্ষ।

Other options,
- very strange and unusual: খুব অদ্ভুত এবং অস্বাভাবিক। 
- Bottom: তলদেশ; নিম্নদেশ। 
- animosity: বিদ্বেষ; সক্রিয় শত্রুতা। 

So the word 'acumen' mean - ability to make good judgments.

Source: Cambridge & Accessible Dictionary.
.
Which of the following can be described as 'corpulent'?
  1. obnoxious
  2. obese
  3. tardy
  4. ugly
সঠিক উত্তর:
obese
উত্তর
সঠিক উত্তর:
obese
ব্যাখ্যা
• Corpulent: 
English meaning: fat.
Bangla meaning: স্থূল এবং ভারী।

Options,
ক) obnoxious:নোংরা; অত্যন্ত আপত্তিকর।

খ) obese: ভীষণ মোটা।

গ) tardy: ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন

ঘ) ugly: কুৎসিত; কুদর্শন; বিশ্রী; কুরূপ; অসুন্দর; কদর্য।

অপশন বিবেচনা করে দেখা যায়, 'corpulent' means - obese.

Source: Cambridge & Accessible Dictionary.
১০.
A narrow strip of land that connects two larger land masses is called -
  1. Peninsula
  2. Gulf
  3. Archipelago
  4. Isthmus
সঠিক উত্তর:
Isthmus
উত্তর
সঠিক উত্তর:
Isthmus
ব্যাখ্যা
Options,

ক) Peninsula: a long piece of land that sticks out from a larger area of land into the sea or into a lake: সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপ।

খ) Gulf: a very large area of sea surrounded on three sides by a coast: প্রায় স্থলবেষ্টিত উপসাগর। 

গ) Archipelago: a group of small islands or an area of sea in which there are many small islands: দ্বীপপুঞ্জ; দ্বীপপুঞ্জখচিত সমুদ্র।

ঘ) Isthmus: a narrow piece of land with water on each side that joins two larger areas of land:  দুটি বৃহৎ ভূখণ্ডের সংযোগসাধক সংকীর্ণ ভূখণ্ড ; যোজক।

অপশন বিবেচনা করে দেখা যায়, A narrow strip of land that connects two larger land masses is called - Isthmus.

Source: Cambridge & Accessible Dictionary.
১১.
'Jittery' means to be in a ______ state. Fill in the gap with the appropriate word.
  1. happy
  2. tense
  3. calm
  4. serene
সঠিক উত্তর:
tense
উত্তর
সঠিক উত্তর:
tense
ব্যাখ্যা
• Jittery:
English meaning: nervous.
Bangla meaning: নার্ভাস; ভীত; স্নায়ুবিকভাবে দুর্বল।

Options,
ক) happy:ভাগ্যবান; সুখী; তৃপ্ত।

খ) tense: টানটানভাবে প্রসারিত; চাপা উত্তেজনায় কঠিন ভারপ্রাপ্ত। 

গ) calm: স্থির; শান্ত; নিস্তরঙ্গ।

ঘ) serene: স্বচ্ছ ও শান্ত; স্থির; শান্তিপূর্ণ; প্রশান্ত; নির্মেঘ; নির্মল।

অপশন বিবেচনা করে দেখা যায়, 'Jittery' means to be in a tense state.

Source: Accessible Dictionary.
১২.
Which term best describes a person who consistently comes up with creative and clever ideas?
  1. Magnanimous
  2. Common
  3. Ingenious
  4. Modest
সঠিক উত্তর:
Ingenious
উত্তর
সঠিক উত্তর:
Ingenious
ব্যাখ্যা
• Options,
ক) Magnanimous: very kind and generous towards an enemy or someone you have defeated: মহানুভব।

খ) Common: the same in a lot of places or for a lot of people: সর্বসাধারণের জন্য ভোগ্য/ব্যবহর্তব্য/স্বার্থে।

গ) Ingenious: very intelligent and skilful, or (of a thing) skilfully made or planned and involving new ideas and methods:  উদ্ভাবনকুশল; উপায়জ্ঞ; বিচক্ষণ।

ঘ) Modest: very intelligent and skilful, or (of a thing) skilfully made or planned and involving new ideas and methods:  বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার। 

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, the term best describes 'a person who consistently comes up with creative and clever ideas' is - Ingenious.

Source: Cambridge & Accessible Dictionary.
১৩.
The plural form of the word 'fungus' is _____.
  1. fungeses
  2. funges
  3. funges.
  4. fungi
সঠিক উত্তর:
fungi
উত্তর
সঠিক উত্তর:
fungi
ব্যাখ্যা
• Fungus
English Meaning: any of a group of spore-producing organisms feeding on organic matter, including moulds, yeast, mushrooms, and toadstools.
Bangla Meaning: অন্য উদ্ভিদ বা পচনশীল বস্তুর (যেমন পুরনো কাঠ) উপর গজানো পত্রপুষ্প বা সবুজ রঞ্জকপদার্থবিহীন উদ্ভিদ; ছত্রাক; ব্যাঙের ছাতা।

• Fungus এর সাধারণত দুইটি plural form হয়। 
- যথা - Fungi এবং Funguses.
- যেহেতু অপশনে শুদ্ধরূপ হিসেবে Fungi রয়েছে, তাই এটাই সঠিক উত্তর।
১৪.
Choose the right answer. Chaucer is the representative poet of _____.
  1. 14th century
  2. 16th century
  3. 17th century
  4. 18th century
সঠিক উত্তর:
14th century
উত্তর
সঠিক উত্তর:
14th century
ব্যাখ্যা
• Geoffery Chaucer:
- তিনি ছিলেন Shakespeare এর আগের একজন অন্যতম লেখক।
- তিনি মধ্য যুগের কবি।
- তাকে বলা হয় "Father of Modern English Poetry".
- তার নামানুসারে Age of Chaucer(1340-1400) নামকরণ করা হয়।
- The Canterbury Tales ranks as one of the greatest poetic works in English.
- Chaucer is known as the representative poet of the 14th century.
১৫.
The miser gazed _____ at the pile of gold coins in front of him.
  1. thoughtfully
  2. earnestly
  3. admiringly
  4. avidly
সঠিক উত্তর:
avidly
উত্তর
সঠিক উত্তর:
avidly
ব্যাখ্যা
Options,

ক) thoughtfully: বিবেচনাপূর্বক।

খ) earnestly: আন্তরিকতার সঙ্গে

গ) admiringly: বিমুগ্ধভাবে।

ঘ) avidly: লুব্ধভাবে।

অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে avidly বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: The miser gazed avidly at the pile of gold coins in front of him.
১৬.
Antonym of the word 'wary' is -
  1. Watchful
  2. Audacious
  3. Heedless
  4. Cocky
সঠিক উত্তর:
Heedless
উত্তর
সঠিক উত্তর:
Heedless
ব্যাখ্যা
• Wary: 
English meaning: not completely trusting or certain about something or someone.
Bangla meaning: সতর্ক।

Options
ক) Watchful: প্রহরারত; জাগ্রত; বিনিদ্র।

খ) Audacious: দুঃসাহসী; অসমসাহসী।

গ) Heedless: অমনোযোগী; অনবধান; অসাবধান

ঘ) Cocky: অতি নিশ্চিত; অতিশয় আত্মগর্বসম্পন্ন।

So, The Antonym of the word 'wary' is - Heedless.

Source: Cambridge & Accessible Dictionary.
১৭.
'Open the door in the living room. Change the voice.
  1. Let be opened the door in the living room.
  2. Let the door in the living room should be opened.
  3. Let the door in the living room be opened.
  4. The door in the living room might be opened.
সঠিক উত্তর:
Let the door in the living room be opened.
উত্তর
সঠিক উত্তর:
Let the door in the living room be opened.
ব্যাখ্যা
• Imperative Sentence এর ক্ষেত্রে, 
শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম: 
i) প্রথমে Let বসে + 
ii) Object টি Subject রূপে বসে + 
iii) be বসে + 
iv) Verb এর past participle বসে। 

Active: Open the door in the living room.
Passive: Let the door in the living room be opened.

Source: Advanced Learner's English Grammar & Composition.
১৮.
The Bullet Train travels _____ 200 miles an hour.
  1. for
  2. in
  3. at
  4. off
সঠিক উত্তর:
at
উত্তর
সঠিক উত্তর:
at
ব্যাখ্যা
শুণ্যস্থানে সঠিক উত্তর হবে - at.
• ইংরেজিতে, কোনো কিছু যে গতিতে ভ্রমণ করে তা উল্লেখ করার সময় "at" হলো appropriate preposition.
- For example, we say "The car is moving at 60 miles per hour" or "The plane is flying at 500 miles per hour."

Travel: 
English meaning: to go from one place to another on a trip, usually over a long distance.

Example: The train was traveling at 100 miles an hour.

Complete sentence: The Bullet Train travels at 200 miles an hour.
১৯.
Despite his best effort to conceal his anger, ______.
  1. we could detect that he was very happy
  2. he failed to give us an impression of his agony
  3. he could succeed in doing it easily
  4. people came to know that he was annoyed
সঠিক উত্তর:
people came to know that he was annoyed
উত্তর
সঠিক উত্তর:
people came to know that he was annoyed
ব্যাখ্যা
• কোন কিছু সত্বেও অর্থে in spite of/despite ব্যবহৃত হয়।

• "despite" শব্দটি ইঙ্গিত করে যে, যদিও তিনি প্রচেষ্টা করেছিলেন, প্রত্যাশিত ফলাফল অর্জিত হয়নি।
Options,
ক) we could detect that he was very happy.
- এটি তার রাগ লুকানোর চেষ্টা করার ধারণাকে contradict করে। যদি সে রাগ লুকানোর চেষ্টা করত, তাহলে তাকে খুশি হতে দেখা যেত না।

খ) he failed to give us an impression of his agony
- এই অপশনটিও সঠিক নয়, কারণ 'agony'  তীব্র যন্ত্রণা, যা রাগের সাথে সম্পর্কিত নয়। রাগ লুকিয়ে রাখার প্রেক্ষাপটে এটা ঠিক খাপ খায় না।

গ) he could succeed in doing it easily
- এই অপশনটিও সঠিক নয়, যদি তিনি সহজে সফল হন, তবে তিনি যে প্রচেষ্টা চালিয়েছিলেন তার উপর জোর দেওয়ার অর্থ হবে না।

ঘ) people came to know that he was annoyed
- এই অপশনটি সঠিক। যা শুন্যস্থানে বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Despite his best effort to conceal his anger, people came to know that he was annoyed.

বাংলা অর্থ: তার রাগ গোপন করার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও, মানুষ বুঝতে পেরেছিল যে তিনি বিরক্ত ছিলেন।
২০.
Select the correct interpretation of the phrase 'under the weather'.
  1. feeling unwell or sick
  2. being in a good mood
  3. traveling during bad weather
  4. beneath a stormy sky
সঠিক উত্তর:
feeling unwell or sick
উত্তর
সঠিক উত্তর:
feeling unwell or sick
ব্যাখ্যা
• Under the weather (idiom): 
English Meaning: If someone is or feels under the weather, they feel ill. 
Bengali Meaning: অসুস্থ হওয়া/বোধ করা।

Example Sentence: I'm feeling a bit under the weather - I think I'm getting a cold.

Source: Cambridge Dictionary. 
২১.
'জন্মাদ্ধ'- কোন তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত?
  1. অলুক তৎপুরুষ
  2. পঞ্চমী তৎপুরুষ
  3. যষ্ঠী তৎপুরুষ
  4. উপপদ তৎপুরুষ
সঠিক উত্তর:
পঞ্চমী তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চমী তৎপুরুষ
ব্যাখ্যা
• 'জন্ম হতে অন্ধ = জন্মান্ধ'- পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। 

• পঞ্চমী তৎপুরুষ সমাস:
যে সমাসে পূর্বপদে পঞ্চমী বিভক্তির (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস।
যেমন:
- আগা থেকে গোড়া = আগাগোড়া।
- জন্ম হতে অন্ধ = জন্মান্ধ।
- রোগ হতে মুক্ত = রোগমুক্ত।
-  ঋণ হতে মুক্ত = ঋণমুক্ত।

তেমনই- স্বর্গভ্রষ্ট, লোকভয়, মেঘমুক্ত, মুখভ্রষ্ট, পদচ্যুত, ধর্মভীরু ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
নিচের কোন বাক্যে বানানের অশুদ্ধ প্রয়োগ ঘটেছে?
  1. সে ক্রোধান্ধ হইয়াছে।
  2. নালাটির পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না।
  3. তাহার অপরিসীম আনন্দ হইল।
  4. মুমূর্ষু রোগীকে শুশ্রুষা করো।
সঠিক উত্তর:
মুমূর্ষু রোগীকে শুশ্রুষা করো।
উত্তর
সঠিক উত্তর:
মুমূর্ষু রোগীকে শুশ্রুষা করো।
ব্যাখ্যা
• 'মুমূর্ষু রোগীকে শুশ্রুষা করো।'-  বাক্যটি সঠিক নয়।
কারণ, 
এখানে বানানজনিত ভুল রয়েছে। 
- 'শুশ্রুষা' বানান ভুল। 
 
• 'শুশ্রুষা'- এর শুদ্ধ বানান- 'শুশ্রূষা'। 

এর শুদ্ধ বাক্য: 'মুমূর্ষু রোগীকে শুশ্রূষা করো।'  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৩.
কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম নয়?
  1. বিলাসী
  2. বিরাজ বৌ
  3. স্বদেশ অন্বেষা
  4. স্বদেশ ও সাহিত্য
সঠিক উত্তর:
স্বদেশ অন্বেষা
উত্তর
সঠিক উত্তর:
স্বদেশ অন্বেষা
ব্যাখ্যা
• 'বিলাসী, বিরাজ বৌ, স্বদেশ ও সাহিত্য'- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম।

অন্যদিকে,
• আহমদ শরীফ রচিত প্রবন্ধ-গবেষণা - স্বদেশ অন্বেষা, স্বদেশ চিন্তা, সাহিত্য সংস্কৃতি চিন্তা।
-----------------------------
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭)  ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের  প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

• তাঁর রচিত বিখ্যাত উপন্যাস: 
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- দত্তা,
- বিরাজ-বৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- পল্লীসমাজ,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প:
- মহেশ,
- বিলাসী,
- সতী, 
- মামলার ফল ইত্যাদি।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধগ্রন্থ - স্বদেশ ও সাহিত্য।
- এটি সাহিত্য ও সাহিত্যিক বিষয়ক প্রবন্ধ। 
- এটি ১৯২৩ সালে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৪.
'পনস'- কোন ফলের সংস্কৃত নাম?
  1. আম
  2. কাঁঠাল
  3. লিচু
  4. আনারস
সঠিক উত্তর:
কাঁঠাল
উত্তর
সঠিক উত্তর:
কাঁঠাল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'পনস'- সংস্কৃত শব্দ। 
 - শব্দের অর্থ - কাঁঠাল।
-------------------
• আরো কিছু শব্দার্থ:
অছি- অভিভাবক,
অধমর্ণ- ঋণী বা ঋণগ্রহীতা,
অভ্র- আকাশ,
অমরাবতী- স্বর্গ বা স্বর্গীয় উদ্যান,
আধার- স্থান,
কান্তা- নারী,
উর্ণনাভ- মাকড়সা। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২৫.
নিচের কোন লেখক পঞ্চপাণ্ডবদের অন্তর্ভুক্ত নন?
  1. জীবনানন্দ দাশ
  2. সত্যেন্দ্রনাথ দত্ত
  3. অমিয় চক্রবর্তী
  4. বিষ্ণু দে
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• পঞ্চপাণ্ডবদের অন্তর্ভুক্ত নন - সত্যেন্দ্রনাথ দত্ত। 

পঞ্চপাণ্ডব:
- তিরিশের দশকে বাংলা কবিতার নব্যধারার আন্দোলনে প্রধান পাঁচজন কবি ছিলেন। 
- তাদের পঞ্চপান্ডব বলা হত। 
- তাঁরা কাব্যচর্চায় রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। 

আধুনিকতাবাদী পঞ্চপান্ডব লেখক হচ্ছেন -
- জীবনানন্দ দাশ,
- অমিয় চক্রবর্তী,
- বুদ্ধদেব বসু,
- বিষ্ণু দে,
- সুধীন্দ্রনাথ দত্ত।
পঞ্চপাণ্ডবের অন্তর্ভূক্ত কবিরা রবীন্দ্র কাব্য-ধারার বিরোধী ছিলেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
২৬.
'পাঞ্জেরী'- কবিতাটি ফররুখ আহমদের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. নৌফেল ও হাতেম
  2. সাত সাগরের মাঝি
  3. সিরাজাম মুনীরা
  4. হাতেমতায়ী
সঠিক উত্তর:
সাত সাগরের মাঝি
উত্তর
সঠিক উত্তর:
সাত সাগরের মাঝি
ব্যাখ্যা
• 'পাঞ্জেরী' কবিতাটি ফররুখ আহমদের 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- গ্রন্থটি ১৯৪৪ সালে প্রকাশিত হয়।

• ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ: 
- ফররুখ আহমদ রচিত 'পাঞ্জেরি' কবিতাটি ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের অন্তর্গত। 
- মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদ রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
- ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে মোট ১৯ টি কবিতা আছে।
- সাত সাগরের মাঝি নামে একটি কবিতা আছে গ্রন্থের সর্বশেষে।
- অন্যান্য উল্লেখযোগ্য কবিতা:- সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি ইত্যাদি।
--------------------------- 
• ফররুখ আহমদ: 
- তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ‘সাত সাগরের মাঝি' (১৯৪৪) ফররুখ আহমদ রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- তাঁর রচিত কাব্যনাট্য 'নৌফেল ও হাতেম' (১৯৬১)।
- ‘মুহূর্তের কবিতা' (১৯৬৩) তাঁর রচিত একটি সনেট সংকলন। 
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনিকাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষ গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
-  ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- আজাদ কর পাকিস্তান,
- সিরাজাম মুনীরা,
- হে বন্য স্বপ্নেরা,
- ইকবালের নির্বাচিত কবিতা,
- কাফেলা,
- হাবেদা মরুর কাহিনী,
- তসবির নামা,
- দিলরুবা,
- ঐতিহাসিক অনৈতিহাসিক কাব্য,
- অনুস্বার,
- ধোলাই কাব্য।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২. বাংলাপিডিয়া।
৩. ‘সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থ, ফররুখ আহমদ।
২৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. তন্বী
  2. ভস্মসাৎ
  3. সমুজ্জ্বল
  4. সমীরন
সঠিক উত্তর:
সমীরন
উত্তর
সঠিক উত্তর:
সমীরন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'সমীরন'- বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধ বানান- সমীরণ।

• 'সমীরণ' শব্দের অর্থ:
- বায়ু, বাতাস, পবন।

অপশনের অন্যান্য বানান গুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২৮.
'অছি'- শব্দটির সঠিক সমার্থক শব্দ কোনটি?
  1. সাপ
  2. অভিভাবক
  3. অছিয়ত
  4. স্বপ্ন
সঠিক উত্তর:
অভিভাবক
উত্তর
সঠিক উত্তর:
অভিভাবক
ব্যাখ্যা
• 'অছি'- শব্দটির সঠিক সমার্থক শব্দ: 'অভিভাবক'। 
------------ 
• কয়েকটি গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ: 
- 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
- 'মৌমাছি' শব্দের সমার্থক শব্দ -মধুপ , আর্ঘা , পুষ্পলিহ। 
- 'সাপ' শব্দের সমার্থক শব্দ -অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী। 
- 'হাতি' শব্দের সমার্থক শব্দ -গজ , দ্বিপ , নাগ , পিল। 
- 'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন। 

তথ্যসূত্র: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৯.
'গঙ্গৌঘ'- শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ-
  1. গঙ্গা + ওঘ
  2. গঙ্গ + ওঘ
  3. গঙ্গা + ঔঘ
  4. গঙ্গো + ওঘ
সঠিক উত্তর:
গঙ্গা + ওঘ
উত্তর
সঠিক উত্তর:
গঙ্গা + ওঘ
ব্যাখ্যা
• 'গঙ্গৌঘ'- শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ- 'গঙ্গা + ওঘ'। 
--------------------- 
•সন্ধির নিয়ম: 
অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- বন + ওষধি = বনৌষধি,
- মহা + ঔষধ = মহৌষধ,
- মহা + ওষধি = মহৌষধি,
- পরম + ঔষধ = পরমৌষধ,
- বন + ঔষধ = বনৌষধ,
- গঙ্গা + ওঘ = গঙ্গৌঘ ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০.
কোনটি ইংরেজি শব্দ নয়?
  1. এস্টেট
  2. রেস্টুরেন্ট
  3. ডজন
  4. লিস্ট
অনির্ধারিত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'রেস্টুরেন্ট'- ফরাসি ভাষার শব্দ। 
'এস্টেট'- ফরাসি ভাষার শব্দ।
'লিস্ট'- ফরাসি ভাষার শব্দ। 
-----------------
ডজন- ইংরেজি শব্দ।

অপশনে, একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
৩১.
'রাশি রাশি ভারা ভারা' বাক্যে 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
  1. ভাবের গভীরতা
  2. আধিক্য
  3. ধ্বনিব্যঞ্জনা
  4. ভিন্নার্থক
সঠিক উত্তর:
আধিক্য
উত্তর
সঠিক উত্তর:
আধিক্য
ব্যাখ্যা
• 'রাশি রাশি ভারা ভারা'- 'আধিক্য' বোঝাতে দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে। 
----------------------
 • দ্বিরুক্ত শব্দ: 
 দ্বিরুক্ত শব্দকে ভাঙলে পাওয়া যায় ‘দ্বি+উক্ত’। অর্থাৎ, যা দুইবার বলা হয়েছে।
- দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার- শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি ও অনুকার দ্বিরুক্তি। 

• আরো কিছু পদাত্মক দ্বিরুক্তির প্রয়োগ: 

১. ভাবের গভীরতা বোঝাতে: 
সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ!

২. পৌনঃপুনিকতা বোঝাতে:
বার বার সে কামান গর্জে উঠল।

৩. অনুভূতি বা ভাব বোঝাতে: 
ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।

৪. বিশেষণ বোঝাতে: 
পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।

৫. ধ্বনিব্যঞ্জনা: 
ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)। 
৩২.
'হৃ' যুক্তবর্ণে কোন দুটি বর্ণ যুক্ত হয়েছে?
  1. র + হ
  2. ঋ্ + হ
  3. হ + ন
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'হ্ + ঋ' যুক্তবর্ণটি গঠিত হয়েছে - হৃ।
তাই, সঠিক উত্তর হবে- অপশন (ঘ): কোনটিই নয়।

• একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয় ।
- যুক্ত হওয়া বর্ণ গুলোকে দেখে কখনো সহজে  চেনা যায়, কখনো যায় না।
- যুক্তবর্ণ দুই রকমের হয়,
-স্বচ্ছ,
- অস্বচ্ছ।

কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ: 
- ঙ্ + গ = ঙ্গ,
- ন্ + ধ = ন্ধ,
- হ্ + উ = হু,
- হ্ + ঋ = হৃ,
- হ্ + ন = হ্ন,
- হ্ + ম = হ্ম,
- ণ্ + ড = ণ্ড ইত্যাদি 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩৩.
'তুরঙ্গম'- কোন শ্রেণির শব্দ?
  1. দেশি শব্দ
  2. যৌগিক শব্দ
  3. রূঢ়ি শব্দ
  4. যোগরূঢ় শব্দ
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
উত্তর
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
ব্যাখ্যা
• তুরঙ্গম- যোগরূঢ় শব্দ।

• যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন -
- তুরঙ্গম: যা তাড়াতাড়ি যায়, কিন্তু প্রচলিত অর্থে ঘোড়াকে বোঝায়।
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই 'পঙ্কজ' একটি যোগরূঢ় শব্দ।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতিবিশেষ'।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
-----------------------
- রূঢ়ি শব্দ:
যেসব শব্দ প্রত্যয় ও উপসর্গযোগে মূল শব্দের অনুগামি না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তাদের রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
যেমন: বাঁশি, তৈল, সন্দেশ, প্রবীণ, হরিণ, পাঞ্জাবী, হস্তী ইত্যাদি।

- যৌগিক শব্দ:
যেসব শব্দের ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাদের যৌগিক শব্দ বলে।
যেমন: গায়ক, দৌহিত্র, চিকামারা, বাবুয়ানা, মধুর, কর্তব্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪.
শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম-
  1. উপসর্গ
  2. প্রত্যয়
  3. পদাণু
  4. পদ
সঠিক উত্তর:
পদ
উত্তর
সঠিক উত্তর:
পদ
ব্যাখ্যা
• পদ: 
- শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
- বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা যায়।
যেমন:
১. বিশেষ্য
২. সর্বনাম
৩. বিশেষণ
৪. ক্রিয়া
৫. ক্রিয়া বিশেষণ
৬. অনুসর্গ
৭. যোজক
৮. আবেগ।
--------------------
উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

•বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• প্রত্যয়:
- নিজস্ব কোনো অর্থ নেই।
- প্রত্যয় যুক্ত হলে অর্থের পরিবর্তন হয়। 
- শব্দ ও ধাতুর পরে যুক্ত হয়। 
- শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়।
- যে-প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ-প্রত্যয় বলে।

• পদাণু ক্রিয়াবিশেষণ:
বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও ‘কি’, ‘যে’, ‘বা’, ‘না’, ‘তো’ প্রভৃতি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে।
যেমন -
- কি: আমি কি যাব?
- যে: খুব যে বলেছিলেন আসবেন!

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
৩৫.
নিচের কোনটি মহাপ্রাণ ধ্বনি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• 'ফ'- মহাপ্রাণ ধ্বনি। 

• ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: 
- অল্পপ্রাণ। 
- মহাপ্রাণ ৷

• অল্পপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

• মহাপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলোকে বলা হয় মহাপ্ৰাণ ধ্বনি।
যেমন – ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ২০২২ সংস্করণ। 
৩৬.
'ফাল্গুন > ফাগুন' এখানে ধ্বনির কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
  1. ব্যঞ্জন বিকৃতি
  2. ব্যঞ্জনচ্যুতি
  3. দ্বিত্ব ব্যঞ্জন
  4. অন্তর্হিত
সঠিক উত্তর:
অন্তর্হিত
উত্তর
সঠিক উত্তর:
অন্তর্হিত
ব্যাখ্যা
• 'ফাল্গুন > ফাগুন' - অন্তর্হতি এর উদাহরণ। 

• অন্তর্হতি:

- পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।
যেমন- ফলাহার > ফলার, আলাহিদা > আলাদা, ফাল্গুন > ফাগুন ইত্যাদি ।
----------------- 
অন্যদিকে, 
ব্যঞ্জন বিকৃতি:
- শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি ।
- অর্থাৎ পদের অন্তর্গত কোনো বর্ণ পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে।
যেমন— শাক > শাগ, ধোবা > ধোপা, কবাট > কপাট, ধাইমা > দাইমা ইত্যাদি।

ব্যঞ্জনচ্যুতি:
- পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন- বড়দাদা > বড়দা, বউদিদি > বউদি ইত্যাদি।

দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা:
- কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা বলে।
যেমন: 
- পাকা > পাক্কা,
- সকাল > সক্কাল ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৭.
'অশ্বমেধ যজ্ঞ' বাগধারার অর্থ-
  1. ঘোড়া নিধন
  2. বিপুল আয়োজন
  3. ধ্বংস করা
  4. হত্যাযজ্ঞ
সঠিক উত্তর:
বিপুল আয়োজন
উত্তর
সঠিক উত্তর:
বিপুল আয়োজন
ব্যাখ্যা
• ‘অশ্বমেধ যজ্ঞ’ বাগধারাটির অর্থ- 'বিপুল আয়োজন'। 
বাক্য গঠন: ছেলের মুখে ভাতেত তুমি দেখছি অশ্বমেধ যজ্ঞ করে ফেলছো। 

• বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
যজ্ঞ অর্থ- 
১ দেবতার অনুগ্রহ লাভের জন্য হিন্দুদের বেদবিহিত অনুষ্ঠান; ক্রতু; যাগ; হোম।
২ (আলঙ্কারিক) বিরাট অনুষ্ঠান; বড় আয়োজন।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
-  ‘উজলপাঁজল’ বাগধারার অর্থ - উথালপাথাল।
- ‘উলুখাগড়া’ বাগধারার অর্থ - গুরুত্বহীন লোক। 
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ অত্যন্ত প্রিয়জন।
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ব।
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ-  কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
৩৮.
কোন শব্দটি উপসর্গযুক্ত?
  1. চালানো
  2. কেষ্টা
  3. সুলভ
  4. হাজিরা
সঠিক উত্তর:
সুলভ
উত্তর
সঠিক উত্তর:
সুলভ
ব্যাখ্যা
• সুলভ - শব্দের 'সু' একটি উপসর্গ।  
- এখানে 'সহজ' অর্থে 'সু' উপসর্গটি ব্যবহৃত হয়েছে।  
-------------------- 
অন্য অপশনে,
• 'চালানো - চাল +আনো'; কৃৎ প্রত্যয়সাধিত শব্দ। 
• 'কেষ্টা - কেষ্ট + আ'; 'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ।  
• 'হাজিরা' শব্দের সাথে 'আ'  প্রত্যয়যোগে হাজিরা শব্দটি গঠিত হয়েছে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৯.
'বৃষ্টিতে ভিজলে সর্দি হবে'- এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. নিরস্তরতা
  2. সমকাল
  3. সমাপ্তি
  4. পরিণতি
সঠিক উত্তর:
পরিণতি
উত্তর
সঠিক উত্তর:
পরিণতি
ব্যাখ্যা
• 'বৃষ্টিতে ভিজলে সর্দি হবে'- বাক্যে পরিণতি বোঝাতে ''ইলে > লে'' বিভক্তিযুক্ত  অসমাপিকা ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে।  
-------------------------
• সমাপিকা ক্রিয়া: 
যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে।
যেমন – ভালাে করে পড়াশােনা করবে।

• অসমাপিকা ক্রিয়া:
যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন - ভালাে করে পড়াশােনা করলে ভালাে ফল হবে।
----------------------------
অন্যদিকে,
• ‘ইলে’ > ‘লে’ বিভক্তি যুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার: 
কার্যপরম্পরা বোঝাতে: চারটা বাজলে স্কুল ছুটি হবে৷
সম্ভাব্যতা অর্থে: এখন বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে৷
সাপেক্ষতা বোঝাতে: তিনি গেলে কাজ হবে৷
পরিণতি বোঝাতে:  বৃষ্টিতে ভিজলে সর্দি হবে৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪০.
'মেঘ থেকে বৃষ্টি পড়ে'- বাক্যে 'মেঘ থেকে' কোন কারকের উদাহরণ?
  1. করণ কারক
  2. কর্মকারক
  3. অধিকরণ কারক
  4. অপাদান কারক
সঠিক উত্তর:
অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারক
ব্যাখ্যা
• 'মেঘ থেকে বৃষ্টি পড়ে' - বাক্যে 'মেঘ থেকে' অপাদান কারকের উদাহরণ।
------------------------ 
• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলো অপাদান কারক। 
সে অনুসারে,
'মেঘ থেকে বৃষ্টি পড়ে' - বাক্যে 'মেঘ থেকে' অপাদান কারকের উদাহরণ।

• আরো কিছু অপাদান কারকের উদাহরণ:
- বিচ্যুত: সাদা মেঘে (মেঘ থেকে) বৃষ্টি হয় না - অপাদানে ৭মী।
- গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে।
- জাত: খেজুর রসে গুড় হয়।
- বিরত: পাপে বিরত হও।
- দূরীভূত: দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
- রক্ষিত: বিপদ থেকে বাঁচাও।
- আরম্ভ: সোমবার থেকে পরীক্ষা শুরু।
- ভীত: বাঘকে ভয় পায় না কে?
---------------

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪১.
'আমি শেখ মুজিব' গ্রন্থটির রচয়িতা কে?
  1. আনিসুর রহমান
  2. আনিসুল হক
  3. নির্মলেন্দু গুণ
  4. ড. মযহারুল ইসলাম
সঠিক উত্তর:
আনিসুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
আনিসুর রহমান
ব্যাখ্যা
আমি শেখ মুজিব:
- 'আমি শেখ মুজিব' গ্রন্থটির রচয়িতা আনিসুর রহমান।

উল্লেখ্য,
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির আধুনিক রূপকার, একটি রাষ্ট্রের স্থপতি।
- প্রত্যন্ত জনপদ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে কিভাবে তিনি ধাপে ধাপে বাঙালির জাতিরাষ্ট্রের স্থপতি হলেন, দেশ ও দেশের মানুষকে মুক্তির পথ দেখালেন, তার অনেকটা নানাভাবে উঠে এসেছে।
- বঙ্গবন্ধুর দীর্ঘ পথ পরিক্রমায় তাঁর মনের কি অবস্থা, তা কিছুটা ঘটনা পরস্পরায়, কিছুটা কল্পনায়, গদ্যে পদ্যে মিলিয়ে লেখা এপিক মনোলগ ’আমি শেখ মুজিব।
- মহাকাব্য ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে স্বগতসংলাপটিতে ভারতবর্ষের বিশ শতকের ইতিহাসের ঘটনাক্রম এবং বাংলাদেশের জন্মের গল্প উপজীব্য হয়েছে বলে জানিয়েছেন লেখক আনিসুর রহমান।
- তিনি জানান, মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধুর প্রয়াণের মধ্য দিয়ে স্বগতসংলাপটি শেষ হয়েছে।
- এপিক মনোলগটির মূল বাংলা ভাষ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আর্টস বিভাগ ২০১৬ সালে প্রথম প্রকাশ করে।
- বাংলাদেশের অনন্যা প্রকাশনী পরে এটি বই আকারে প্রকাশ করে।
- ইতোমধ্যে ‘এপিক মনোলগটি কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে, নাট্যকলার পাঠ্যসূচিত অন্তর্ভুক্ত হয়েছে এবং মঞ্চায়িত হয়েছে।

উৎস: i) আমি শেখ মুজিব।
         ii) ১৪ ডিসেম্বর ২০২২, বাসস।
৪২.
জি-২০ এর নয়াদিল্লি সম্মেলনে কোন জোটকে স্থায়ী সদস্য করা হয়েছে?
  1. ইউরোপিয়ান ইউনিয়ন
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. আসিয়ান
  4. জি-৭
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
জি-২০:
- গ্রুপ অফ টুয়েন্টি (G-20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- জি-২০ জোটের সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
- জি-২০ এর নয়াদিল্লি সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্য করা হয়েছে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উৎস: Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
৪৩.
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের নাম কী?
  1. উরসুলা জনদার লিয়েন
  2. জোসেপ বোরেল
  3. চার্লস মিশেল
  4. ডেভিড ক্যামেরুন
সঠিক উত্তর:
জোসেপ বোরেল
উত্তর
সঠিক উত্তর:
জোসেপ বোরেল
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

উৎস: EU ওয়েবসাইট।
৪৪.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিলো না কোন দেশ?
  1. বেলজিয়াম
  2. সার্বিয়া
  3. অস্ট্রিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:
- অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

• যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট:
- জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।

• মিত্রশক্তি জোট:
- রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র।

- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জুন, ১৯১৯ সালে।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

উৎস: i) Britannica.
         ii) History.com
৪৫.
দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে?
  1. রোমানা আলী
  2. শামসুন নাহার
  3. রোকেয়া সুলতানা
  4. ওয়াসিকা আয়শা খান
সঠিক উত্তর:
ওয়াসিকা আয়শা খান
উত্তর
সঠিক উত্তর:
ওয়াসিকা আয়শা খান
ব্যাখ্যা
ওয়াসিকা আয়শা খান:
- দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

উল্লেখ্য,
- ১ মার্চ, ২০২৪ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় ওয়াসিকা আয়শা খান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন।
- তিনি বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।
- তার পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সার। 
- ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত ওয়াসিকা।
- ২০২১ সালের জুনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হন ওয়াসিকা।

উৎস: ২ মার্চ, ২০২৪ The Business Standard।
৪৬.
বিবি কোন নেতার ডাকনাম?
  1. ডোনাল্ড ট্রাম্প
  2. রিসেপ তায়েপ এরদোয়ান
  3. বেনিয়ামিন নেতানিয়াহু
  4. বেঞ্জামিন ব্রুকলিন
সঠিক উত্তর:
বেনিয়ামিন নেতানিয়াহু
উত্তর
সঠিক উত্তর:
বেনিয়ামিন নেতানিয়াহু
ব্যাখ্যা
বেনিয়ামিন নেতানিয়াহু:
- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
- তিনি বিবি নামেও পরিচিত।

উল্লেখ্য,
- বেঞ্জামিন নেতানিয়াহু একজন ইসরায়েলি রাজনীতিবিদ এবং কূটনীতিক।
- তিনি তিনবার ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ইসরায়েলের স্বাধীনতার পর তিনিই সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী।

উৎস: Britannica.
৪৭.
সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় কবে?
  1. ২৭ ডিসেম্বর, ২০২২
  2. ২৮ ডিসেম্বর, ২০২২
  3. ২৯ ডিসেম্বর, ২০২২
  4. ৩০ ডিসেম্বর, ২০২২
সঠিক উত্তর:
২৯ ডিসেম্বর, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
২৯ ডিসেম্বর, ২০২২
ব্যাখ্যা
মেট্রোরেল:
- বাংলাদেশের গণপরিবহনে বৈদ্যুতিক মেট্রোরেল যুক্ত হয় ২৮ ডিসেম্বর ২০২২ সালে।
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ সালে।
- প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয় ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।

উৎস: ২৮ ডিসেম্বর, ২০২২, প্রথম আলো।
৪৮.
মানুষের দেহে মোট ওজনের কত শতাংশ রক্ত থাকে?
  1. প্রায় ১০%
  2. প্রায় ১৫%
  3. প্রায় ৫%
  4. প্রায় ৮%
সঠিক উত্তর:
প্রায় ৮%
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৮%
ব্যাখ্যা
রক্ত: 
- প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ, আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। 
- একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে, যা মানুষের দেহের মোট ওজনের প্রায় ৮%। 
- মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেহের রক্ত লাল রঙের। 
- রক্তের রসে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ-ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রঙ লাল হয়। 
- হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে। 
- কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, তবে কার্বন ডাই-অক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৯.
সপুষ্পক উদ্ভিদ কোনটি?
  1. শাপলা
  2. মস
  3. অ্যাগারিকাস
  4. ফার্ন
সঠিক উত্তর:
শাপলা
উত্তর
সঠিক উত্তর:
শাপলা
ব্যাখ্যা
সপুষ্পক উদ্ভিদ: 
- সপুষ্পক উদ্ভিদে ফুল উৎপন্ন হয়। 
যেমন- আম, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি। 
- এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। 
- কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে আবার কোনটি ফল উৎপন্ন করে না, তাই বীজগুলো অনাবৃত থাকে। 
- এরা প্রধানত দুই ধরনের। 
যথা: নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ। 
- এদের দেহে অত্যন্ত উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত থাকে। 

অপুষ্পক উদ্ভিদ: 
- উদ্ভিদের মধ্যে কিছুসংখ্যক উদ্ভিদে ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এদের অপুষ্পক উদ্ভিদ বলে। 
- এদের অনেকের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। 
যেমন- অ্যাগারিকাস ও স্পাইরোগাইরা, মস, ফার্ন ইত্যাদি। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
৫০.
কোন অপারেটিং সিস্টেমে টাইম স্লাইস (Time Slice) পদ্ধতি অনুসরণ করা হয়?
  1. ক্লায়েন্ট সার্ভার
  2. রিয়েল টাইম
  3. টাইম শেয়ারিং
  4. মাল্টি প্রেগ্রামিং
সঠিক উত্তর:
টাইম শেয়ারিং
উত্তর
সঠিক উত্তর:
টাইম শেয়ারিং
ব্যাখ্যা
- টাইম স্লাইসিং (Time Slicing) পদ্ধতি অনুসরণ করা হয় টাইম শেয়ারিং (Time Sharing) অপারেটিং সিস্টেমে। 

টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম: 
- টাইম শেয়ারিং পদ্ধতিতে অনেক ব্যবহারকারী এক সঙ্গে নিজ নিজ টারমিনালের সাহায্যে মূল কম্পিউটারে কাজ করে। 
- মূল কম্পিউটারের প্রসেসর পর্যায়ক্রমিক ভাবে একটি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেক ব্যবহারকারীর কাজ সম্পাদন করে, অর্থাৎ এ জাতীয় অপারেটিং সিস্টেম প্রসেসিং সময়কে বিভিন্ন প্রোগ্রাম বা ব্যবহারকারীর মধ্যে বণ্টন করে। 
- টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমগুলি একাধিক ব্যবহারকারীকে একই সিস্টেম রিসোর্স ভাগ করে নিতে দেয়। 
- প্রত্যেক ব্যবহারকারীকে খুব ছোট ছোট সময় অন্তর (Time Slice) প্রদান করা হয়, যার মধ্যে তাদের প্রোগ্রামগুলি রান করতে পারে, এই প্রক্রিয়াটিকে টাইম স্লাইসিং বলা হয়। 
উদাহরণ: অনলাইন ফাইল শেয়ার করার অপারেটিং সিস্টেম। 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি (ভোকেশনাল)।
৫১.
মালদ্বীপের পার্লামেন্টের নাম কী?
  1. পিপলস মজলিশ
  2. ন্যাশনাল পার্লামেন্ট
  3. মজলিশ
  4. ন্যাশনাল অ্যাসেম্বলি
সঠিক উত্তর:
পিপলস মজলিশ
উত্তর
সঠিক উত্তর:
পিপলস মজলিশ
ব্যাখ্যা
পিপলস মজলিস:
- মালদ্বীপের পার্লামেন্টের নাম পিপলস মজলিস।

অন্যদিকে,
- পার্লামেন্ট: যুক্তরাজ্যের আইনসভা।
- মজলিশ: ইরানের আইনসভা।
- মজলিস-ই-শূরা: পাকিস্তানের আইনসভা।
- ফেডারেল অ্যাসেম্বলি (স্টেট ডুমা): রাশিয়ার আইনসভা।
- পার্লামেন্ট: শ্রীলংকা ও জার্মানির আইনসভা।

উৎস: i) WorldAtlas.
         ii) Central Intelligence Agency (.gov).
৫২.
আর্জেন্টিনা সর্বপ্রথম বিশ্বকাপ জেতে কত সালে?
  1. ১৯৭৬
  2. ১৯৭৮
  3. ১৯৮০
  4. ১৯৮২
সঠিক উত্তর:
১৯৭৮
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৮
ব্যাখ্যা
আর্জেন্টিনার প্রথম শিরোপা:
- আর্জেন্টিনা সর্বপ্রথম বিশ্বকাপ জেতে ১৯৭৮ সালে।
- ফুটবল বিশ্বকাপের ১১তম আসর।

উল্লেখ্য,
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৫৩.
দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?
  1. লোহাগড়া, চট্টগ্রাম
  2. মীরসরাই, চট্টগ্রাম
  3. সীতাকুন্ড, চট্টগ্রাম
  4. সন্দ্বীপ, চট্টগ্রাম
সঠিক উত্তর:
লোহাগড়া, চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
লোহাগড়া, চট্টগ্রাম
ব্যাখ্যা
এলিফ্যান্ট ওভারপাস:
- চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বুক চিরে নির্মিত হয়েছে এশিয়ার প্রথম 'এলিফ্যান্ট ওভারপাস'।
- দোহাজারী-কক্সবাজার রেললাইনের কারণে বন্যপ্রাণী চলাচলে যেন বাধা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।
- এ ওভারপাসের ওপর অংশ দিয়ে হাতি ও নিচ দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
- দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইনের চুনতি, ফাঁসিয়াখালি ও মেধাকচ্ছপিয়ায় তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে।
- এর মধ্যে চুনতিতে হয়ে গেছে প্রথম এলিফ্যান্ট ওভারপাস।

উৎস: i) ২৪ অক্টোবর ২০২৩, The Business Standard।
         ii) ৭ অক্টোবর ২০২৩, কালবেলা।
৫৪.
২০২৪ সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত?
  1. ১২৯তম
  2. ১৩২তম
  3. ১৩৩৪ম
  4. ১৩৫তম
সঠিক উত্তর:
১২৯তম
উত্তর
সঠিক উত্তর:
১২৯তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪:

- ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস।
- প্রতিবছর এ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়ে থাকে।

বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
১। ফিনল্যান্ড,
২। ডেনমার্ক,
৩। আইসল্যান্ড,
৪। সুইডেন,
৫। ইসরাইল।

উল্লেখ্য,
- ২০২৪ সালের সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১২৯তম।

অন্যদিকে -
- তালিকায় সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান।

উৎস: World Happiness Report 2024.
৫৫.
মাইক্রোসফটের ক্লাউড প্লাটফর্ম কোনটি?
  1. Bing
  2. AWC
  3. Azure
  4. EC2
সঠিক উত্তর:
Azure
উত্তর
সঠিক উত্তর:
Azure
ব্যাখ্যা
মাইক্রোসফট: 
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট। 
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। 
- মাইক্রোসফটের ক্লাউড প্লাটফর্ম Azure
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing. 
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen. 
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫। 
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS. 
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা। 

উৎস: মাইক্রোসফট অফিশিয়াল ওয়েবসাইট।
৫৬.
অস্কারজয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল কত সালে?
  1. ১৯৯৬
  2. ১৯৯৭
  3. ১৯৯৮
  4. ১৯৯৯
সঠিক উত্তর:
১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭
ব্যাখ্যা
অস্কারজয়ী সিনেমা টাইটানিক:
- অস্কারজয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে।
- এ সিনেমায় প্রধান জ্যাক চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও ও রোজ চরিত্রে কেট উইন্সলেট অভিনয় করেছিলেন।
- নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক।
- সিনেমাটি ১৯৯৮ সালে সেরা সিনেমা, সেরা নির্মাতাসহ মোট ১১ বিভাগে অস্কার পেয়েছিল।
- ছবিটি নির্মাণ শুরু হয়েছিল ১৯৯৫ সালে।

উল্লেখ্য,
- ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া বিলাসবহুল ব্রিটিশ জাহাজ টাইটানিক ডুবে যাওয়ার কাহিনিকে উপজীব্য করে সিনেমার চিত্রনাট্য লিখেছেন জেমস ক্যামেরন, প্রযোজনাও করেছেন তিনি।
- ১৯১২ সালের ১০ এপ্রিল সাউদাম্পটন, ইংল্যান্ড থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে কয়েজ হাজার জন যাত্রী এবং কয়েকশ কর্মী নিয়ে যাত্রা শুরু করে টাইটানিক।
- ১৫ এপ্রিল ১৯১২ তারিখে টাইটানিক জাহাজটি ডুবে গিয়েছিল।

উৎস: Britannica.
৫৭.
কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয়?
  1. রোমান সভ্যতার
  2. মিশরীয় সভ্যতার
  3. গ্রিক সভ্যতায়
  4. সিন্ধু সভ্যতার
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতার
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতার
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা।
- সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময়ে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে।
- পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে এবং পাঞ্জাবের হরপ্পায় এই সভ্যতা আবিষ্কৃত হয়।
- মহেঞ্জোদারো ও হরপ্পা উভয় অঞ্চল একই সভ্যতার অন্তর্গত।
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা।

উল্লেখ্য,
⇒ পরিমাপ পদ্ধতি:
- সিন্ধু সভ্যতার অধিবাসিরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
- তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত।
- তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
- দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কনভেনশন কোনটি?
  1. কার্টাগেনা প্রটোকল
  2. মন্ট্রিয়াল প্রটোকল
  3. বাসেল কনভেনশন
  4. ভিয়েনা কনভেনশন
সঠিক উত্তর:
বাসেল কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
বাসেল কনভেনশন
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে।
- এটি গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯, বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যকরী হয়: ৫ মে, ১৯৯২।
- সদস্য: ১৯১টি।
- স্বাক্ষরকারী: ৫৩টি।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য: উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯৩ সালের ৩০ জুন।

উৎস: UN Basel Convention ওয়েবসাইট।
৫৯.
রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ইথিওপিয়া
  2. ইরান
  3. ইরাক
  4. কেনিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন (Ramsar Convention) হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
- এটি বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
- ১৯৭১ খ্রিস্টাব্দে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ 'কনভেনশন অন ওয়েটল্যান্ডস' নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- রামসার কনভেনশন ইরানের রামসারে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
৬০.
মস্তিষ্কে আবৃতকারী পর্দার নাম কী?
  1. অস্ট্রিয়ান
  2. মায়োকার্ডিয়াম
  3. মেনিনজেস
  4. পেরিকার্ডিয়াম
সঠিক উত্তর:
মেনিনজেস
উত্তর
সঠিক উত্তর:
মেনিনজেস
ব্যাখ্যা
স্নায়ুতন্ত্র: 
- স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ মস্তিষ্ক। 
- স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কে বলে নিউরন। 
- মস্তিষ্কের নিউরন থাকে ১০ মিলিয়ন। 
- মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি। 
- মস্তিষ্ককে আবৃতকারী পর্দার নাম মেনিনজেস। 
- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা পাওয়াকে বলে স্ট্রোক। 
- স্নায়ুকোষের এক-চতুর্থাংশ বা ২৫% ধ্বংস হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা লোপ পেতে থাকে। 
- স্নায়ুকোষ ধ্বংস হলে মস্তিষ্কের বিভিন্ন প্রকার রোগ যেমন স্মৃতিভ্রংশ, বুদ্ধিবৈকল্য ইত্যাদি হতে পারে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬১.
a - b = - ৪ এবং ab = 4 হলে, (a + b)2 এর মান কত?
  1. 80
  2. 70
  3. 90
  4. 60
সঠিক উত্তর:
80
উত্তর
সঠিক উত্তর:
80
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = - ৪ এবং ab = 4 হলে, (a + b)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
a - b = - ৪ 
ab = 4

আমরা জানি
(a + b)2 = (a - b)2 + 4ab
(a + b)2 = (- 8)2 + 4 × 4
(a + b)2 = 64 + 16
(a + b)2 = 80
৬২.
125° কোণের সম্পূরক কোণ কত?
  1. 35°
  2. 235°
  3. 145°
  4. 55°
সঠিক উত্তর:
55°
উত্তর
সঠিক উত্তর:
55°
ব্যাখ্যা
প্রশ্ন: 125° কোণের সম্পূরক কোণ কত?

সমাধান:
দুটি কোণের সমষ্টি যদি 180° হয় তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে।
125° কোণের ক্ষেত্রে এর সম্পূরক কোণ হবে = 180° - 125°
= 55°
৬৩.
একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ১৫০৪ বর্গ সে.মি.। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ৫ : ৪ : ৩ হয়, তবে এর উচ্চতা কত সে.মি.?
  1. ১০
  2. ১২
  3. ১৪
  4. ১৬
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ১৫০৪ বর্গ সে.মি.। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ৫ : ৪ : ৩ হয়, তবে এর উচ্চতা কত সে.মি.?

সমাধান:
ধরি,
আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = 5x সে.মি.
ঘনবস্তুর প্রস্থ, b = 4x সে.মি.
এবং উচ্চতা, c = 3x সে.মি.

আমরা জানি,
আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 2(ab + bc + ca)
⇒ 1504 = 2(5x × 4x + 4x × 3x + 3x × 5x)
⇒ 2(20x2 + 12x2 + 15x2) = 1504
⇒ 47x2 =1504/2
⇒ 47x2 = 752
⇒ x2 = 16
∴ x = 4

অতএব, উচ্চতা = 3 × 4 = 12 সে.মি.
৬৪.
৫৪০ সংখ্যাটির কতগুলো ভাজক আছে?
  1. ১৮
  2. ২০
  3. ২২
  4. ২৪
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৪০ সংখ্যাটির কতগুলো ভাজক আছে?

সমাধান:
৫৪০=২ × ২ × ৩ × ৩ × ৩ × ৫
=২ × ৩ × ৫

নির্ণেয় ভাজক সংখ্যা =(২ + ১)(৩ + ১)(১ + ১)
=২৪
৬৫.
একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ ১৬০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ১৬
  2. ১৭
  3. ১৮
  4. ১৯
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ ১৬০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান: 
দেওয়া আছে,
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ = ১৬০°
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬০°
= ২০°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/২০°
= ১৮ টি
৬৬.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৬০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত ঘণ্টা লাগবে?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৬০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত ঘণ্টা লাগবে?

সমাধান:

সমাধান:
স্রোতের অনুকূলে গতিবেগ = ১৬ + ৪ = ২০ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে গতিবেগ = ১৬ - ৪ = ১২ কি.মি./ঘণ্টা


মোট সময় = (৬০/২০) + (৬০/১২)ঘণ্টা
= (৩ + ৫)ঘণ্টা
= ৮ ঘণ্টা
৬৭.
১ + ৫ + ৯ + ................. + ৮১ = কত?
  1. ৯৬১
  2. ৮৬১
  3. ৭৬১
  4. ৬৬১
সঠিক উত্তর:
৮৬১
উত্তর
সঠিক উত্তর:
৮৬১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৫ + ৯ + ................. + ৮১ = কত?

সমাধান:
১ম পদ a = ৫,
সাধারণ অন্তর d= ৯ - ৫ = ৪

∴ n-তম পদ = a + (n - 1)d = ৮১
বা, ১ + (n - ১)৪ = ৮১
বা, (n - ১)৪ =.৮০
বা, n - ১ = ২০
∴ n = ২১

∴ সমষ্টি (s) = (n/2){2a + (n - 1)d}
= (২১/২){২ × ১ + (২১ - ১)৪}
= (২১/২)(২ + ৮০)
= (২১/২)× ৮২
= ৮৬১
৬৮.
একজন বিক্রয়কর্মীর মূল বেতন ২৫০ টাকা। সে তার মোট বিক্রয়ের ওপর ১৫% কমিশন পায়। যদি সে মোট ১০০০ টাকা আয় করতে চায় তাহলে তার সর্বমোট বিক্রির পরিমাণ কত হতে হবে?
  1. ৫০০০
  2. ৬০০০
  3. ৭০০০
  4. ৮০০০
সঠিক উত্তর:
৫০০০
উত্তর
সঠিক উত্তর:
৫০০০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রয়কর্মীর মূল বেতন ২৫০ টাকা। সে তার মোট বিক্রয়ের ওপর ১৫% কমিশন পায়। যদি সে মোট ১০০০ টাকা আয় করতে চায় তাহলে তার সর্বমোট বিক্রির পরিমাণ কত হতে হবে?

সমাধান:
বিক্রয়কর্মীর মূল বেতন ২৫০ টাকা
বিক্রয়ের ওপর কমিশন পেতে হবে = ১০০০ - ২৫০ = ৭৫০ টাকা

১৫ টাকা কমিশন পেতে বিক্রয় করতে হবে ১০০ টাকা
১ টাকা কমিশন পেতে বিক্রয় করতে হবে ১০০/১৫ টাকা
৭৫০ টাকা কমিশন পেতে বিক্রয় করতে হবে (১০০ × ৭৫০)/১৫ টাকা
= ৫০০০ টাকা
৬৯.
একটি সংখ্যা অপর সংখ্যাটির অর্ধেক। সংখ্যা দুটির যোগফল ৭৫ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৫৮
  3. ৫০
  4. ৬০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা অপর সংখ্যাটির অর্ধেক। সংখ্যা দুটির যোগফল ৭৫ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
ছোট সংখ্যাটি = ক/২

প্রশ্নমতে,
ক + (ক/২) = ৭৫
বা, (২ক + ক)/২ = ৭৫
বা, ৩ক/২ = ৭৫
বা, ৩ক = ৭৫ × ২
বা, ৩ক = ১৫০ 
∴ ক = ৫০ 

বড় সংখ্যাটি = ৫০
৭০.
একটি ভগ্নাংশের হর ৮ ও ভগ্নাংশটির মান ৮ হলে, ভগ্নাংশটির লব কত হবে?
  1. ১৬
  2. ৬৪
সঠিক উত্তর:
৬৪
উত্তর
সঠিক উত্তর:
৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ৮ ও ভগ্নাংশটির মান ৮ হলে, ভগ্নাংশটির লব কত হবে?

সমাধান:
মনেকরি
ভগ্নাংশটির লব = ক 

প্রশ্নমতে
ক/৮ = ৮
বা, ক = ৮ × ৮
∴ ক = ৬৪ 
৭১.
x2 - 7x + 6 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি হবে?
  1. (x - 1)(x + 6)
  2. (x + 1)(x + 6)
  3. (x + 1)(x - 6)
  4. (x - 6)(x - 1)
সঠিক উত্তর:
(x - 6)(x - 1)
উত্তর
সঠিক উত্তর:
(x - 6)(x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 7x + 6 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি হবে?

সমাধান:
x2 - 7x + 6
= x2 - 6x - x + 6
= x(x - 6) - 1(x - 6)
= (x - 6)(x - 1)
৭২.
3x + 2y = 18 এবং 3x - y = 9 হলে, (x, y) এর মান কত?
  1. (3, 2)
  2. (6, 2)
  3. (8, 2)
  4. (4, 3)
সঠিক উত্তর:
(4, 3)
উত্তর
সঠিক উত্তর:
(4, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 2y = 18 এবং 3x - y = 9 হলে, (x, y) এর মান কত?

সমাধান:
3x + 2y = 18..................(1)
3x - y = 9........................(2)

(1) + (2) × 2 ⇒ 
3x + 2y + 6x - 2y = 18  + 18
বা 9x = 36
∴x = 4

(1) ⇒ 
3x + 2y = 18
বা, 3 × 4 + 2y = 18
বা, 12 + 2y = 18
বা, 2y = 18 - 12
বা, 2y = 6
∴ y = 3 

নির্ণেয় সমাধান (x, y) = (4, 3)
৭৩.
যদি x > y হয়, তবে নিচের কোন সম্পর্কটি সঠিক?
  1. 1/x > 1/y
  2. 1/x < 1/y
  3. 1/x = 1/y
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
1/x < 1/y
উত্তর
সঠিক উত্তর:
1/x < 1/y
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x > y হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক?

সমাধান:
x > y
⇒ 1/x < 1/y [ব্যস্তানুপাত করে]
৭৪.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে, প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে?
  1. ১২
  2. ১৫
  3. ১৬
  4. ২২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন:কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে, প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে?

সমাধান:
১০২ এবং ১৮৬ কে যে সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে।
সেই সংখ্যা দিয়ে ১০২ - ৬ = ৯৬ এবং ১৮৬ - ৬ = ১৮০ কে ভাগ করলে অবশিষ্ট থাকবে না।
অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি এমন হতে হবে যা দ্বারা ৯৬ এবং ১৮০ এর গ.সা.গু-এর সমান
৯৬ এবং ১৮০ এর গ.সা.গু = ১২

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা ১২।
৭৫.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
  1. ১২.৫০
  2. ২০
  3. ২৫
  4. ১৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদাসল A =১০০ × ৩ = ৩০০টাকা
সুদ I =(৩০০ - ১০০) টাকা = ২০০টাকা

আমরা জানি
I = Pnr
r = I/Pn
সুদের হার r = (১০০ × ২০০)/(১০০ × ৮)
= ২৫%
৭৬.
কোনো ধারার n তম পদ 3n. 2n+1 হলে, ধারাটির প্রথম তিনটি পদের সমষ্টি কত?
  1. 202
  2. 204
  3. 194
  4. 202.
সঠিক উত্তর:
204
উত্তর
সঠিক উত্তর:
204
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ধারার n তম পদ 3n.2n + 1 হলে ধারাটির প্রথম তিনটি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির n তম পদ = 3n.2n + 1

১ম পদ = 3 . 1 . 21 + 1= 3 . 22 = 12
২য় পদ = 3 . 2 . 22 + 1 = 6 . 8 = 48
৩য় পদ = 3 . 3 . 23 + 1 = 144

∴ ধারাটির প্রথম তিনটি পদের সমষ্টি = 12 + 48 + 144
= 204
৭৭.
tan A = 1 হলে, cos A এর মান কত?
  1. 1/√2
  2. 1/√3
  3. 1/2
  4. 1/3
সঠিক উত্তর:
1/√2
উত্তর
সঠিক উত্তর:
1/√2
ব্যাখ্যা
প্রশ্ন: tan A = 1 হলে, cosA এর মান কত?

সমাধান:
 tan A = 1
tanA = tan45°
A = 45°

cosA = cos45°
cosA = 1/√2
৭৮.
x2 + 1/x2 = 79 হয়, তবে x + 1/x এর মান কত?
  1. ±9
  2. ±8
  3. - 9
  4. - 8
সঠিক উত্তর:
±9
উত্তর
সঠিক উত্তর:
±9
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 1/x2 = 79 হয়, তবে x + 1/x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x2 + 1/x2 = 79
বা, (x + 1/x)2 - 2.x.1/x = 79
বা, (x + 1/x)2 - 2 = 79
বা, (x + 1/x)2 = 79 + 2
বা, (x + 1/x)2 = 81
বা, (x + 1/x) = ±√81
∴ (x + 1/x) = ±9
৭৯.
x-5 - 0.00001 = 0 হলে, x3 এর মান কত?
  1. 10
  2. 100
  3. 1000
  4. 10000
সঠিক উত্তর:
1000
উত্তর
সঠিক উত্তর:
1000
ব্যাখ্যা
প্রশ্ন: x- 5 - 0.00001 = 0 হলে, x3 এর মান কত?

সমাধান:
x- 5 - 0.00001 = 0
বা, x- 5 = 0.00001
বা, 1/x5 = 1/100000
বা, 1/x5 = 1/105
বা, x5 = 105
বা, x = 10
বা, x3 = 103
∴ x3 = 1000
৮০.
  1. 5
  2. 4
  3. 3
  4. 1
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:

বা, (51/2)x + 1 = (51/3)2x - 1 
বা, 5(x + 1)/2 = 5(2x - 1)/3
বা, (x + 1)/2 = (2x - 1)/3
বা, 2(2x - 1) = 3(x + 1)
বা, 4x - 2 = 3x + 3
বা, 4x - 3x = 3 + 2
∴ x = 5