পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৩ অক্টোবর, ২০২২সময়20 minutes৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
মৎস্য অধিদপ্তর - ২৪.১২.২০২১ পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৩ অক্টোবর, ২০২২ · ৪০ প্রশ্ন

.
'কারাগারে রোজনামচা' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) শেখ হাসিনা
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. গ) তাজউদ্দিন আহমেদ
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নামকরণ করেন শেখ রেহেনা। প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।

উৎস: কারাগারের রোচনামচা।
.
ভাষার উপাদান কয়টি?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা
প্রত্যেক ভাষারই ৪টি মৌলিক অংশ থাকে। যথা-
- ধ্বনি,
- শব্দ,
- বাক্য ও
- অর্থ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
চলিত ভাষার সৃষ্টি হয়েছে-
  1. ক) ১৮১৪ খ্রি.
  2. খ) ১৮৫৪ খ্রি.
  3. গ) ১৯১৪ খ্রি.
  4. ঘ) ১৯৫৪ খ্রি.
সঠিক উত্তর:
গ) ১৯১৪ খ্রি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯১৪ খ্রি.
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে 'সবুজপত্র' পত্রিকা। 
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- সে হিসেবে বাংলা সাহিত্যে চলিত ভাষার সৃষ্টি বা প্রচলন ১৯১৪ সালে। 

- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে। 
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
  1. ক) অমিত্রাক্ষর
  2. খ) মাত্রাবৃত্ত
  3. গ) অক্ষরবৃত্ত
  4. ঘ) স্বরবৃত্ত
সঠিক উত্তর:
খ) মাত্রাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) মাত্রাবৃত্ত
ব্যাখ্যা
'সোনার তরী' রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থের নাম-কবিতা।
- এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন।
- সোনার তরী 'মাত্রাবৃত্ত' ছন্দে রচিত।
- এর অধিকাংশ পঙক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়। 
- এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।

এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো :
- সোনার তরী,
- বিম্ববতী,
- বর্ষাযাপন,
- সুপ্তোত্থিতা,
- হিং টিং ছট,
- বসুন্ধরা,
- নিরুদ্দেশ যাত্রা।

উৎস: উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ)
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) পিপিলিকা
  2. খ) পিপীলিকা
  3. গ) পীপীলিকা
  4. ঘ) পিপিলীকা
সঠিক উত্তর:
খ) পিপীলিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) পিপীলিকা
ব্যাখ্যা
শুদ্ধ বানান - 
পিপীলিকা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = পিপীলক+আ
অর্থ: পিঁপড়া, পিঁপড়ে 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'আবার আসিব ফিরে' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
  1. ক) ধূসর পাণ্ডুলিপি
  2. খ) রূপসী বাংলা
  3. গ) ঝরাপালক
  4. ঘ) বনলতা সেন
সঠিক উত্তর:
খ) রূপসী বাংলা
উত্তর
সঠিক উত্তর:
খ) রূপসী বাংলা
ব্যাখ্যা
• ‘আবার আসিব ফিরে’ কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ।
- ‘আবার আসিব ফিরে’ কবিতাটি ‘রূপসীবাংলা’ গ্রন্থ থেকে নেয়া হয়েছে।
- ‘রূপসীবাংলা' কাব্যগ্রন্থটি ১৯৫৭ সালে প্রকাশিত হয়।
- কবিতায় মানুষের শিশু ও কিশোর কালের উল্লেখ আছে।

অন্যান্য কাব্যগ্রন্থ:
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি কোনটি?
  1. ক) গ
  2. খ) ফ
  3. গ) জ
  4. ঘ) স
সঠিক উত্তর:
ঘ) স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স
ব্যাখ্যা
দন্তমূলীয় ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গােড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
ম ওষ্ঠ ব্যঞ্জন। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'পরীক্ষা' শব্দের সন্ধি বিচ্ছেদ-
  1. ক) পরি + ইক্ষা
  2. খ) পরি + ঈক্ষা
  3. গ) পরিঃ + ইক্ষা
  4. ঘ) পরী + ঈক্ষা
সঠিক উত্তর:
খ) পরি + ঈক্ষা
উত্তর
সঠিক উত্তর:
খ) পরি + ঈক্ষা
ব্যাখ্যা
• পরি + ঈক্ষা = পরীক্ষা।
• ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়।
অনুরূপভাবে, সতী + ঈশ = সতীশ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ক) ১০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০
ব্যাখ্যা
• উপযুক্ত বর্ণসমূহকে মাত্রার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। ।
মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০ টি।
এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।

অর্ধমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি।
এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।

পূর্ণমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ ৩২টি।
এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
'মক্ষিকা' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মৌমাছি
  2. খ) মাছি
  3. গ) বোলতা
  4. ঘ) ফড়িং
সঠিক উত্তর:
খ) মাছি
উত্তর
সঠিক উত্তর:
খ) মাছি
ব্যাখ্যা
'মক্ষিকা' এর সমার্থক শব্দ = মাছি
অন্যদিকে, 
'মৌমাছি' এর সমার্থক শব্দ = মধুমক্ষিকা 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১.
বাংলা ভাষায় পুরুষ কত প্রকার?
  1. ক) এক
  2. খ) দুই
  3. গ) তিন
  4. ঘ) চার
সঠিক উত্তর:
গ) তিন
উত্তর
সঠিক উত্তর:
গ) তিন
ব্যাখ্যা
ব্যাকরণে পুরুষ তিন প্রকার।
যথাঃ
- উত্তম পুরুষ,
- মধ্যম পুরুষ ও
- নাম পুরুষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১২.
বাংলা ভাষায় বচন কত প্রকার?
  1. ক) এক
  2. খ) দুই
  3. গ) তিন
  4. ঘ) চার
সঠিক উত্তর:
খ) দুই
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই
ব্যাখ্যা
বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন।
কেবল বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয়।
প্রকারভেদ:
বাংলা ভাষায় বচন দুই প্রকার: একবচন ও বহুবচন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৩.
কোনটি কোকিল শব্দের প্রতিশব্দ নয়?
  1. ক) পিক
  2. খ) পরভৃত
  3. গ) পরভূৎ
  4. ঘ) বসন্তদূত
সঠিক উত্তর:
গ) পরভূৎ
উত্তর
সঠিক উত্তর:
গ) পরভূৎ
ব্যাখ্যা
কোকিল শব্দের প্রতিশব্দ হলো- পরভৃত, পিক, অন্যপুষ্ট, কলকন্ঠ, বসন্তদূত, মধুসখা ইত্যাদি।
'পরভৃৎ' অর্থাৎ কাক।
কাকের সমার্থক- বায়স, কঙ্খ, বৃক, বলিভূক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
  1. ক) নদ
  2. খ) শিক্ষক
  3. গ) কবিরাজ
  4. ঘ) ননদ
সঠিক উত্তর:
গ) কবিরাজ
উত্তর
সঠিক উত্তর:
গ) কবিরাজ
ব্যাখ্যা
কিছু পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের লিঙ্গান্তর হয় না। 

নিত্য পুরুষবাচক শব্দ - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
নিত্য স্ত্রীবাচক শব্দ - কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৫.
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট?
  1. ক) ১৬
  2. খ) ১৭
  3. গ) ১৮
  4. ঘ) ১৯
সঠিক উত্তর:
গ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮
ব্যাখ্যা
• ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে সমাবেশে উপস্থিত হয়ে তাঁর ঐতিহাসিক ভাষণ দেন।
- এই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এবং দেশকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

- বঙ্গবন্ধু তার ৭ই মার্চের ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণে ৪টি দাবি উত্থাপন করেন।  উত্থাপিত দফাগুলো হলো:-
১। সামরিক আইন প্রত্যাহার করতে হবে।
২। সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।
৩। গণহত্যার তদন্ত ও বিচার করতে হবে।
৪। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

উৎস: বাংলাদেশের সংবিধানের ৫ম তফসিল।
১৬.
Poor শব্দটির Noun কোনটি?
  1. ক) Poorest
  2. খ) Pour
  3. গ) Poverty
  4. ঘ) Proven
সঠিক উত্তর:
গ) Poverty
উত্তর
সঠিক উত্তর:
গ) Poverty
ব্যাখ্যা
Poor (adjective)
- দরিদ্র; গরিব; নির্ধন; বিত্তহীন; নিঃস্ব; দুর্গত।

Poverty (noun) [Uncountable noun]
- দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা

Poorness (noun) [Uncountable noun]
- কোনো কাঙ্ক্ষিত গুণ বা উপাদানের অভাব (লক্ষণীয় যে 'poverty' সাধারণত ‘দারিদ্র্য’ বোঝায়); দীনতা; দৈন্য; হীনতা; অপকৃষ্টতা।

গ) অপশনে Poverty থাকায় এটিই সঠিক উত্তর।

এছাড়া,
Poorly (predicatively adjective) (কথ্য) অসুস্থ: I am rather poorly this evening. 
Poorly (adverb) দীনহীনভাবে; অপ্রতুলভাবে; অসফলভাবে; পারিপাট্যহীনভাবে:


Source: Accessible Dictionary by Bangla Academy
১৭.
Mouse এর Plural form কোনটি?
  1. ক) Mice
  2. খ) Mouses
  3. গ) Mousies
  4. ঘ) Meece
সঠিক উত্তর:
ক) Mice
উত্তর
সঠিক উত্তর:
ক) Mice
ব্যাখ্যা
Mouse (ইঁদুর) এর plural form ‘mice’.
আবার, কম্পিউটারের ছোট যন্ত্রাংশ অর্থে Mouse এর plural হিসাবে ‘mouses’ ও হয়।
সাধারণ হিসাবে, Mouse অর্থ ইঁদুরই হয়, তাই সঠিক উত্তর - mice.

Source: Oxford and Merriam-Webster
১৮.
"সে কি ভাত খায়?" - এর ইংরেজি কোনটি?
  1. ক) What does he eat rise?
  2. খ) Does he eat rice?
  3. গ) Is he eat rice?
  4. ঘ) Do he eat rice?
সঠিক উত্তর:
খ) Does he eat rice?
উত্তর
সঠিক উত্তর:
খ) Does he eat rice?
ব্যাখ্যা
'সে ভাত খায়' - এর ইংরেজি হলো - He eats rice.
এখানে কোন auxiliary verb নেই বলে প্রশ্নবোধক বাক্য করার ক্ষেত্রে এর পূর্বে Does যুক্ত করতে হবে এবং 'eats' থেকে 's' বাদ যাবে।

অর্থাৎ, "সে কি ভাত খায়?" - এর ইংরেজি হবে - Does he eat rice?
১৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Achievement
  2. খ) Telivision
  3. গ) Excamination
  4. ঘ) Comittee
সঠিক উত্তর:
ক) Achievement
উত্তর
সঠিক উত্তর:
ক) Achievement
ব্যাখ্যা
বানানগুলোর শুদ্ধরূপ ও তাদের অর্থ -

ক) Achievement - অর্জন; সিদ্ধি; সিদ্ধিলাভ।
খ) Television - দূরদর্শন; টেলিভিশন। 
গ) Examination - পরীক্ষা; অনুসন্ধান; তদন্ত।
ঘ) Committee - বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।

Source: Accessible Dictionary by Bangla Academy
২০.
'___________ room is very neatly made' fill in the blank.
  1. ক) A
  2. খ) An
  3. গ) The
  4. ঘ) a ও c
সঠিক উত্তর:
গ) The
উত্তর
সঠিক উত্তর:
গ) The
ব্যাখ্যা
বাংলায় বাক্যটি হবে - রুমটি খুব সুন্দর করে বানানো।
এখানে রুমটি যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে তাই এর পূর্বে article হিসেবে The বসাতে হবে।
২১.
'I count _________ your help.' fill in the blank.
  1. ক) on
  2. খ) for
  3. গ) in
  4. ঘ) with
সঠিক উত্তর:
ক) on
উত্তর
সঠিক উত্তর:
ক) on
ব্যাখ্যা
Count on/upon- নির্ভর করা।
এটি appropriate preposition হিসেবে মুখস্ত রাখতে হবে।

বাক্যের অর্থ - আমি আপনার সাহায্যের উপর নির্ভর করছি।
২২.
Which is possessive adjective?
  1. ক) Mine
  2. খ) Our
  3. গ) Ours
  4. ঘ) Yours
সঠিক উত্তর:
খ) Our
উত্তর
সঠিক উত্তর:
খ) Our
ব্যাখ্যা
​A possessive adjective indicates possession or ownership.

It suggests the belongingness of something to someone/something.
Some of the most used possessive adjectives are my, his, her, our, their, your.
All these adjectives always come before a noun. Unlike possessive pronouns, these words demand a noun after them.

Examples:
Our car is parked outside.
His cat is very cute.

Mine, ours, yours  হচ্ছে Double Possessive (Pronoun).
২৩.
Which one is Gerund?
  1. ক) Accommodate
  2. খ) Examine
  3. গ) Succeed
  4. ঘ) Speaking
সঠিক উত্তর:
ঘ) Speaking
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Speaking
ব্যাখ্যা
Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
এখানে 'Speaking' শব্দটি Gerund হবে।
২৪.
'All at once' means-
  1. ক) Slowly
  2. খ) Gradually
  3. গ) Suddenly
  4. ঘ) Rarely
সঠিক উত্তর:
গ) Suddenly
উত্তর
সঠিক উত্তর:
গ) Suddenly
ব্যাখ্যা
All at once (phrase of once):
Meaning: suddenly.
Bangla Meaning: হঠাৎ করে।
Example: All at once the noise stopped.

Source: Oxford Dictionary.
২৫.
Which is the antonym of 'Village'?
  1. ক) Rural
  2. খ) Urban
  3. গ) Community
  4. ঘ) Commune
সঠিক উত্তর:
খ) Urban
উত্তর
সঠিক উত্তর:
খ) Urban
ব্যাখ্যা
Village - গ্রাম।
Rural - গ্রামীণ; গ্রামস্থ।
Urban - নগর সম্বন্ধীয় বা নগরস্থ; নাগরিক; নগর; শহুরে।
Community - সমাজ; একই অঞ্চল বা দেশে বসবাসকারী মানবগোষ্ঠী।
Commune - একাত্মবোধ করা; পরস্পর নিবিড়ভাবে ভাব বিনিময় করা; অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলা।

অর্থাৎ, Village এর antonym হচ্ছে - Urban.

Source: Accessible Dictionary by Bangla Academy
২৬.
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
  1. ক) ৪৮৫০
  2. খ) ৪৯৫০
  3. গ) ৪৮৯০
  4. ঘ) ৪৮৭০
সঠিক উত্তর:
খ) ৪৯৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৯৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৯৯ × (৯৯ + ১)}/২
= (৯৯ × ১০০)/২
= ৯৯ × ৫০
= ৪৯৫০
২৭.
এক কুড়ি কৈ মাছের দাম ৫০.০০ টাকা হলে একটি কৈ মাছের দাম কত?
  1. ক) ২.০০ টাকা
  2. খ) ৩.০০ টাকা
  3. গ) ২.৫০ টাকা
  4. ঘ) ৪.০০ টাকা
সঠিক উত্তর:
গ) ২.৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক কুড়ি কৈ মাছের দাম ৫০.০০ টাকা হলে একটি কৈ মাছের দাম কত?

সমাধান:
আমরা জানি
১ কুড়ি = ২০টি 

২০টি কৈ মাছের দাম = ৫০ টাকা 
১টি কৈ মাছের দাম = ৫০/২০ টাকা 
                              = ২.৫ টাকা
২৮.
০.০০১ × ০.০১ × ০.০০১ = কত?
  1. ক) ০.০০০০০০১
  2. খ) ০.০০০০০১
  3. গ) ০.০০০০০০০১
  4. ঘ) ১.১১
সঠিক উত্তর:
গ) ০.০০০০০০০১
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০০০০০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০১ × ০.০১ × ০.০০১ = কত?

সমাধান:
০.০০১ × ০.০১ × ০.০০১ = ০.০০০০০০০১
২৯.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ১/৪
  2. খ) ১/১২
  3. গ) ১/১৬
  4. ঘ) ১/২০
সঠিক উত্তর:
ক) ১/৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান: 
১/৪ = ০.২৫
১/১২ = ০.০৮৩
১/১৬ = ০.০৬২৫
১/২০ = ০.০৫
৩০.
৩, ৪ ও ৫ এর ল.সা.গু. কোনটি?
  1. ক) ১২
  2. খ) ২০
  3. গ) ১৫
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ঘ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪ ও ৫ এর ল.সা.গু. কোনটি?

সমাধান: 
৩ = ৩ × ১
৪ = ২ × ২
৫ = ৫ × ১

৩, ৪ ও ৫ এর ল.সা.গু. = ২ × ২ × ৩ × ৫
                                   = ৬০
৩১.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ২৭
  2. খ) ৩৩
  3. গ) ২৯
  4. ঘ) ৪৯
সঠিক উত্তর:
গ) ২৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:

১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
২৯ মৌলিক সংখ্যা
৩২.
রেখার বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) কেবল দৈর্ঘ্য আছে
  2. খ) দৈর্ঘ্য ও প্রন্থ আছে
  3. গ) দৈর্ঘ্য ও প্রাপ্ত বিন্দু আছে
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক) কেবল দৈর্ঘ্য আছে
উত্তর
সঠিক উত্তর:
ক) কেবল দৈর্ঘ্য আছে
ব্যাখ্যা
প্রশ্ন: রেখার বৈশিষ্ট্য কোনটি?

সমাধান:
রেখা: বিন্দুর চলার পথকে রেখা বলে।
রেখার দৈর্ঘ্য আছে, প্রস্থ নেই। 
একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্তবিন্দু নেই।
৩৩.
৩, ৪ ও ৫ এর গ.সা.গু. কোনটি ?
  1. ক) ১
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪ ও ৫ এর গ.সা.গু. কোনটি ?

সমাধান:
৩ = ৩ × ১
৪ = ২ × ২
৫ = ৫ × ১

৩, ৪ ও ৫ এর গ.সা.গু. = ১
৩৪.
ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি?
  1. ক) (১/২)(ভূমি × উচ্চতা)
  2. খ) (ভূমি × উচ্চতা)
  3. গ) ২(ভূমি × উচ্চতা)
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক) (১/২)(ভূমি × উচ্চতা)
উত্তর
সঠিক উত্তর:
ক) (১/২)(ভূমি × উচ্চতা)
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি?

সমাধান: 

ত্রিভুজের ক্ষেত্রফল =(১/২)(ভূমি × উচ্চতা)
৩৫.
জনসংখ্যার ঘনত্ব =
  1. ক) জনসংখ্যা × ক্ষেত্রফল
  2. খ) জনসংখ্যা × আয়তন
  3. গ) জনসংখ্যা/ক্ষেত্রফল
  4. ঘ) জনসংখ্যা/আয়তন
সঠিক উত্তর:
ঘ) জনসংখ্যা/আয়তন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জনসংখ্যা/আয়তন
ব্যাখ্যা
একটি অঞ্চলের মোট জনসংখ্যাকে ঐ অঞ্চলের মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়।
সুতরাং, জনসংখ্যার ঘনত্ব = জনসংখ্যা/আয়তন
৩৬.
কোনটি অধিবর্ষ?
  1. ক) ২০২০
  2. খ) ২০১৮
  3. গ) ২০১৪
  4. ঘ) ২০১০
সঠিক উত্তর:
ক) ২০২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০২০
ব্যাখ্যা
২০২০ সাল অধিবর্ষ বা লিপ ইয়ার নয়। তাই, ২০২০ সালের ফেব্রুয়ারি মাস হবে ২৯ দিন।

অধিবর্ষ বের করার নিয়মঃ
শর্ত-১ঃ সালটি যদি ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় এবং ১০০ দিয়ে না হয় তাহলে অধিবর্ষ। যেমন, ২০১৬, ২০২০ এবং ২০২৪ ।
অথবা, শর্ত-২ঃ সালটি যদি ৪, ১০০ এবং ৪০০ সবগুলো দিয়েই নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ। যেমন, ১৬০০, ২০০০ এবং ২৪০০।

শর্ত-২ মানতে না পারায় কিছু সাল অধিবর্ষ নয়। যেমন- ১৭০০, ১৮০০, ১৯০০, ২১০০, ২২০০, ২৩০০ ইত্যাদি।

আমরা ছোটবেলা থেকেই জানি, শুধু ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হলেই কোন সাল অধিবর্ষ হয়। আসলে শুধু ৪ নয়, অধিবর্ষের সাথে ১০০ এবং ৪০০ সংখ্যাগুলোও জড়িত।

এখন আমরা এর “Behind the scene” জানবোঃ
আমরা সবাই জানি ৩৬৫ দিনে এক বছর ধরা হলেও, আরো ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড অবশিষ্ট থেকে যায়। এই অতিরিক্ত সময় যোগ হয়ে হয়ে ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসের সাথে এক দিন যোগ হয়ে ২৯ দিন হয়।
এই ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ডকে যদি দশমিকে প্রকাশ করি তা হয় ৩৬৫.২৪২৫ দিন।
অর্থাৎ, ৩৬৫.২৪২৫ = ৩৬৫ + (১/৪) – (১/১০০) + (১/৪০০) ।
তাই দেখা গেছে যে, চার বছর পর পর লিপ-ইয়ার ধরলে প্রতি চারশ বছরে ৩ দিন (প্রায় ৭২ ঘন্টা) সময় বেশি ধরা হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৪০০ দ্বারা নয় তাদের লিপ-ইয়ার বা অধিবর্ষের তালিকা থেকে বাদ দেয়া হয়।

উৎসঃ নাসা, মাইক্রোসফট, ব্রিটানিকা।
৩৭.
১ থেকে ১০ পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ২
  2. খ) ১
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০ পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান: 
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি
এগুলোর মধ্যে শুধু ২ জোড় মৌলিক সংখ্যা।
সুতরাং সঠিক উত্তর = খ) ১
৩৮.
গুণক =
  1. ক) গুণফল x গুণ্য
  2. খ) গুণফল x ভাগশেষ
  3. গ) গুণফল ÷ ভাগশেষ
  4. ঘ) গুণফল ÷ গুণ্য
সঠিক উত্তর:
ঘ) গুণফল ÷ গুণ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গুণফল ÷ গুণ্য
ব্যাখ্যা
প্রশ্ন: গুণক = ?

সমাধান: 
আমরা জানি 
 গুণ্য × গুণক = গুণফল
গুণক = গুণফল ÷ গুণ্য
৩৯.
১ একর =
  1. ক) ১০০ মি.
  2. খ) ১০০ ব.মি.
  3. গ) ১০০০ মি.
  4. ঘ) ১০০০ ব.মি
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন : ১ একর =

সমাধান:
১ একর =৪০৪৬.৮৬ বর্গমিটার 
১ এয়র = ১০০  বর্গমিটার 

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো। 
৪০.
একটি সুষম ষড়ভুজের একটি অন্ত:কোণের পরিমান হবে-
  1. ক) ৬০°
  2. খ) ১২০°
  3. গ) ৯০°
  4. ঘ) ৩৬০°
সঠিক উত্তর:
খ) ১২০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের একটি অন্ত:কোণের পরিমান হবে- 

সমাধান: 
সুষম  ষড়ভুজের
প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাপ = ৩৬০°/৬ = ৬০°

প্রতিটি অন্তঃকোণের পরিমাপ = (১৮০ - ৬০)° = ১২০°