ব্যাখ্যা
The Vulnerable Twenty (V20) Group:
- V20 (The Vulnerable Twenty Group) হলো জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম।
- এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংলাপ, নীতি প্রণয়ন ও যৌথ পদক্ষেপ গ্রহণে কাজ করে।
- প্রতিষ্ঠা: ৮ অক্টোবর ২০১৫।
- প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু।
- প্রতিষ্ঠাতা সভাপতি (Founding Chair): ফিলিপাইন।
- সদস্য সংখ্যা: বর্তমানে প্রায় ৭০টি দেশ।।
- এটি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্ল্যাটফর্ম।
- V20 মূলত Climate Vulnerable Forum (CVF)- এর অর্থনৈতিক ও আর্থিক শাখা।
- Climate Vulnerable Forum (CVF)-এর কার্যক্রমে UNDP সক্রিয়ভাবে সম্পৃক্ত ও সহায়ক।
উৎস: V20 Group ওয়েবসাইট।