ব্যাখ্যা
• শুদ্ধ বানান - সৌজন্য।
- সৌজন্য (বিশেষ্য পদ),
- এর অর্থ: ভদ্রতা, অমায়িকতা, শিষ্ট-ব্যবহার।
অন্যদিকে,
• 'সৌজন্যতা' শব্দটি তা প্রত্যয়ের প্রয়োগজনিত ভুল।
- এর সঠিক রূপ হচ্ছে - সৌজন্য।
• ‘তা’ বা ‘ত্ব’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ বা ‘ত্ব’ যুক্ত করলে তা ভুল হবে। যেমন: ‘ধীর’ বিশেষণ শব্দের সঙ্গে ‘তা’ প্রত্যয় যোগ করে বিশেষ্যবাচক শব্দ ‘ধীরতা’ হয়। কিন্তু ‘ধীর’ এর সঙ্গে বিশেষ্যবাচক ‘য’ প্রত্যয় যোগ করে ‘ধৈর্য’ বিশেষ্য শব্দ গঠিত হয়। ফলে ‘ধৈর্য’ শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হবে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।