উত্তর
ব্যাখ্যা
∴মুনাফা = (⅜ X 8x) = 3x টাকা
প্রশ্নমতে, 8X + 3X = 5500
⇒X = 500
∴আসল = (8 X 500)= 4000 টাকা
∴ মুনাফা = (3 X 500) = 1500 টাকা
∴4000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা
∴100 টাকায় 1 বছরের মুনাফা = (1500 X 100)/(4000 X 5) = 7.5 টাকা
Unlisted · ১০ মে, ২০২০ · ১০০ প্রশ্ন
logx 1/64 = 4
⇒ x4 = 1/64
∴ x = 1/2√2
x2+x-20
= x2+5x-4x-20
= x(x+5) - 4(x+5)
= (x+5)(x-4)
ধরি, সংখ্যা দুইটি ৫x ও ৮x।
প্রশ্নমতে,
(৫x+২) : (৮x+২) = ২:৩
বা, (৫x+২)/(৮x+২) = ২/৩
বা, ১৬x + ৪ = ১৫x +৬
∴ x = ২
সুতরাং সংখ্যা দুইটি (৫×২) = ১০ এবং (৮×২) = ১৬।
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসঃ
চোখের বালি- বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
ঘরে-বাইরে- এটি চলিত ভাষায় লেখা রবী ঠাকুরের প্রথম উপন্যাস।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৮৬৫ সালে প্রকাশিত “দুর্গেশনন্দিনী” বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ।
এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র - তিলোত্তমা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ''বিষবৃক্ষ'' একটি সামাজিক উপন্যাস।
এটি প্রথম ১৮৭২ সালে 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয় এবং ১৮৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - নগেন্দ্রনাথ, সূর্যমূখী, কুন্দনন্দিনী, কমলমনি, তারাচরণ প্রমুখ।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
- মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর।
- রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
- ১৯৫৫ সালের আগস্ট মাসে সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়। এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয় এবং ১৯৬৬ সালে চট্টগ্রামের শাহীন বুক ক্লাব থেকে অপর দুটি নাটিকা ‘মানুষ’ ও ‘নষ্টছেলে’র সঙ্গে কবর শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- প্রকাশ্যে প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন উপলক্ষে।
- একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত প্রথম নাটক এটি।
- মার্কিন নাট্যকার Irwin Shaw এর Bury the Dead অবলম্বনে রচিত।
সুত্রঃ লাইভ এমসিকিউ লেকচার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
সোডিয়াম বাই কার্বনেট বা খাবার সোডা এর সংকেত- NaHCO3
সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
লোকে বলে বলেরে, ঘর বাড়ি ভালা নায় আমার
কি ঘর বানাইমু আমি, শূন্যের-ই মাঝার
ভালা করি ঘর বানাইয়া, কয় দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমার।
-হাসন রাজা।
তাঁর অন্যান্য বিখ্যাত গান হলো 'মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে', 'আঁখি মুঞ্জিয়া দেখ রূপরে', 'সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল', 'মরণ কথা স্মরণ হইল না হাছন রাজা তোর', 'আমি যাইমুরে যাইমুরে আল্লার সঙ্গে', 'কানাই তুমি খেইর খেলাও কেনে', 'একদিন তোর হইব রে মরন রে হাসন রাজা'।
ভূমিকম্প ভূ-পৃষ্ঠের দ্রুত পরিবর্তন সাধনকারী একটি প্রক্রিয়া। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ।
ভূমিকম্পের পূর্ভাবাস পাওয়ার মত কোন উপায় এখনো আবিষ্কৃত হয় নি। তবে, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র আবিষ্কৃত হয়েছে।
এর নাম - সিসমোগ্রাফ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোল বই (উন্মুক্ত)।