পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
- ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning): ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দচয়ন, সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়, সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস, সাদৃশ্য, সিদ্ধান্ত গ্রহন ও বৈসাদৃশ্য - সমস্যার সমাধান (Problem Solving): সময় ও কাজ, দূরত্ব, গতি, নৌকা ও স্রোত, ট্রেন, নল ও চৌবাচ্চা - সমস্যার সমাধান (Problem Solving): দিন, তারিখ, মাস ও বছর নির্ণয়, ঘড়ি বিষয়ক সমস্যা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
‘ল ব শা রি’ এলোমেলো অক্ষরগুলো সাজালে পাওয়া যাবে -
  1. ক) পাখি
  2. খ) জেলা
  3. গ) ফল
  4. ঘ) খেলা
সঠিক উত্তর:
খ) জেলা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেলা
ব্যাখ্যা
‘ল ব শা রি’ এলোমেলো অক্ষরগুলো সাজালে পাওয়া যায় ‘বরিশাল’ যা একটি জেলার নাম।
.
Physician : Treatment :: Judge : ?
  1. ক) Punishment
  2. খ) Judgement
  3. গ) Lawyer
  4. ঘ) Court
সঠিক উত্তর:
খ) Judgement
উত্তর
সঠিক উত্তর:
খ) Judgement
ব্যাখ্যা
Physician এর কাজ Treatment করা, Judge এর কাজ Judgement দেওয়া।
.
২২০ মিটার দীর্ঘ একটা ট্রেন ৬৩ কি.মি./ঘণ্টা বেগে চলমান। ট্রেনটি একটি সেতু ৩৬ সেকেন্ডে অতিক্রম করে। সেতুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ২৫০ মিটার
  2. খ) ২৮০ মিটার
  3. গ) ৩৭০ মিটার
  4. ঘ) ৪১০ মিটার
সঠিক উত্তর:
ঘ) ৪১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪১০ মিটার
ব্যাখ্যা

সেকেন্ডে ট্রেনের গতিবেগ = (৬৩×১০০০) / (৬০×৬০) মিটার
= ১৭.৫ মিটার
∴ ৩৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব = (৩৬ × ১৭.৫) = ৬৩০ মিটার
ট্রেন বাদে দূরত্ব = ৬৩০ - ২২০ = ৪১০ মিটার।

.
PHOTOSYNTHESIS এই শব্দ থেকে একটি বর্ণ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দ তৈরি করা যাবে?
  1. ক) SYSTEM
  2. খ) TENSION
  3. গ) HASTY
  4. ঘ) PHOEBE
সঠিক উত্তর:
খ) TENSION
উত্তর
সঠিক উত্তর:
খ) TENSION
ব্যাখ্যা
PHOTOSYNTHESIS এই শব্দ থেকে একটি বর্ণ এক বা একাধিকবার ব্যবহার করে শুধু TENSION শব্দটিই তৈরি করা যাবে।
M না থাকায় অপশন ক, A না থাকায় অপশন গ এবং B না থাকায় অপশন ঘ এর শব্দ তৈরি করা যাবে না।
.
৮০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে চলে। ট্রেনটি যদি ১ মিনিটে একটি টানেল অতিক্রম করে তবে টানেলের দৈর্ঘ্য কত?
  1. ক) ২০০ মিটার
  2. খ) ৩০০ মিটার
  3. গ) ৪০০ মিটার
  4. ঘ) ৫০০ মিটার
সঠিক উত্তর:
গ) ৪০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০০ মিটার
ব্যাখ্যা

ধরি, টানেলের দৈর্ঘ্য x মিটার
আমরা জানি,
বেগ (v) = সরণ (s) / সময় (t)
এখানে বেগ = (৭২ × ১০০০) / ৩৬০০ = ২০ মি./সে.
সরণ = ৮০০ + x
সময় = ৬০ সে
প্রশ্নমতে,
⇒ (৮০০ + x) / ৬০ = ২০
⇒ ৮০০ + x = ১২০০
⇒ x = ৪০০ 
∴ টানেলের দৈর্ঘ্য ৪০০ মিটার 

.
আপনার শিক্ষক যদি আপনার একটা ভুলের জন্য ক্লাসের সামনে আপনার উপর রাগ প্রদর্শন করেন, তখন আপনি কী করবেন?
  1. ক) শোনেও না শোনার ভান করবেন
  2. খ) কোনো কথা না বলে চলে আসবেন
  3. গ) শিক্ষককে দুটো কথা শুনিয়ে দিবেন
  4. ঘ) নিজের ভুল স্বীকার করে শোধরানোর অঙ্গীকার করবেন
সঠিক উত্তর:
ঘ) নিজের ভুল স্বীকার করে শোধরানোর অঙ্গীকার করবেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিজের ভুল স্বীকার করে শোধরানোর অঙ্গীকার করবেন
ব্যাখ্যা

শিক্ষক যদি কোনো ভুলের জন্য রাগ করেন তবে নিজের ভুল স্বীকার করে শোধরানোর অঙ্গীকার করাটাই যৌক্তিক কাজ হবে।

.
Introducing a boy, a girl said, ''He is the son of the daughter of the father of my uncle.'' How is the boy related to the girl?
  1. ক) Brother
  2. খ) Nephew
  3. গ) Uncle
  4. ঘ) Son-in-law
সঠিক উত্তর:
ক) Brother
উত্তর
সঠিক উত্তর:
ক) Brother
ব্যাখ্যা

The father of the boy's uncle → the grandfather of the boy and daughter of the grandfather → sister of father.

So, the boy can be this girl's sibling or cousin brother. 

.
রাজশাহী : আম :: বরিশাল : ?
  1. ক) আনারস
  2. খ) আঁখ
  3. গ) আমড়া
  4. ঘ) তরমুজ
সঠিক উত্তর:
গ) আমড়া
উত্তর
সঠিক উত্তর:
গ) আমড়া
ব্যাখ্যা
রাজশাহী যেমন আমের জন্য প্রসিদ্ধ, তেমনি বরিশাল প্রসিদ্ধ আমড়ার জন্য।
.
ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?
  1. ক) ২৫ দিনে
  2. খ) ৩০ দিনে
  3. গ) ৩৫ দিনে
  4. ঘ) ৪০ দিনে
সঠিক উত্তর:
খ) ৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০ দিনে
ব্যাখ্যা

খ কাজ করতে পারে = (১২×২০)/(২০-১২) দিনে
= (১২×২০)/৮ দিনে
= ৩০ দিনে

১০.
ত্রিপুরা যদি হয় বৈসুক তবে বিজু কোনটি?
  1. ক) বৈসাবি
  2. খ) চাকমা
  3. গ) মারমা
  4. ঘ) সাংগ্রাই
সঠিক উত্তর:
খ) চাকমা
উত্তর
সঠিক উত্তর:
খ) চাকমা
ব্যাখ্যা
ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যাদের ‘বৈসুক’, মারমাদের ‘সাংগ্রাই’ আর চাকমাদের ‘বিজু’ – এই তিন উৎসবের নামের প্রথম অক্ষর থেকে ‘বৈসাবি’ উৎসবের নাম এসেছে৷ তিনটিই বর্ষবরণের অনুষ্ঠান৷
১১.
If TRANSFER is RTNAFSRE then ABSTRACT is to -
  1. ক) ASTCRBAT
  2. খ) BATSARTC
  3. গ) ATBSACTR
  4. ঘ) STACRABT
সঠিক উত্তর:
খ) BATSARTC
উত্তর
সঠিক উত্তর:
খ) BATSARTC
ব্যাখ্যা

এখানে প্রতি জোড়ের বর্ণের অবস্থান পরিবর্তন করেছে নিজেদের মধ্যে। তাই সঠিক উত্তর হবে BATSARTC

১২.
10th Downing Street : England :: ? : Bangladesh
  1. ক) Bangabhaban
  2. খ) Ganabhaban
  3. গ) Jatiyo Sangsad
  4. ঘ) None
সঠিক উত্তর:
খ) Ganabhaban
উত্তর
সঠিক উত্তর:
খ) Ganabhaban
ব্যাখ্যা

10th Downing Street is the office and home of the prime minister of England.
Ganabhaban is the home of the prime minister of Bangladesh.

১৩.
কোনটি অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম?
  1. ক) হাসপাতাল
  2. খ) চুলা
  3. গ) দোকান
  4. ঘ) হালাল
সঠিক উত্তর:
খ) চুলা
উত্তর
সঠিক উত্তর:
খ) চুলা
ব্যাখ্যা


এখানে চুলা দেশী শব্দ, অন্যগুলো বিদেশী শব্দ।
১৪.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) কায়রো
  3. গ) কুয়েত
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
খ) কায়রো
উত্তর
সঠিক উত্তর:
খ) কায়রো
ব্যাখ্যা
কায়রো একটি শহরের নাম, বাকিগুলো দেশের নাম।
১৫.
একটি চৌবাচ্চায় তিনটি নল আছে। ১ম ও ২য় নল দ্বারা যথাক্রমে ৫০ মিনিট ও ৪০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। ৩য় নল দ্বারা, পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে সময় লাগে ১ম ও ২য় নল দিয়ে পূর্ণ হতে মোট যে সময় লাগে তার দুই তৃতীয়াংশের সমান। ৩য় নল দিয়ে ১ মিনিটে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হয়?
  1. ক) ১/৫০
  2. খ) ১/৬০
  3. গ) ১/৮০
  4. ঘ) ১/৯৫
সঠিক উত্তর:
খ) ১/৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/৬০
ব্যাখ্যা

৩য় নল দিয়ে চৌবাচ্চা খালি হতে সময় লাগে = (৫০+৪০)×(২/৩)= ৬০ মিনিট
অর্থাৎ ৬০ মিনিটে খালি হয় সম্পূর্ণ বা ১ অংশ
∴ ১ মিনিটে খালি হয় ১/৬০ অংশ
একটি পাইপ দিয়ে চৌবাচ্চা খালি করতে যে সময় লাগে সেই একই পাইপ দিয়ে একই চৌবাচ্চা পূর্ণ করতেও একই সময় লাগে৷
∴ ৩য় নল দিয়ে ১ মিনিটে চৌবাচ্চাটির ১/৬০ অংশ পূর্ণ হয়।