পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বিন্যাস ও সমাবেশ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার ৫টি পথ আছে। আবার ঢাকা থেকে রাজশাহী যাওয়ার ৪টি পথ আছে। একজন লোক চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে কত উপায়ে রাজশাহী যেতে পারবে?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা

চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে রাজশাহী যাওয়ার উপায়,
৫ × ৪ = ২০ উপায়।

.
১, ২, ৩, ৪, ৫, ৬ অংকগুলোর প্রতিটি একবার নিয়ে চার অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) ৯০
  2. খ) ১৮০
  3. গ) ৩৬০
  4. ঘ) ৭২০
ব্যাখ্যা
মোট অংক ৬টি।
প্রতিবার ৪টি অংক নিয়ে গঠনকৃত সংখ্যা = P
= ৬!/২!
= ৩৬০
.
৫, ৩, ৭, ২, ৩ অংকগুলো প্রতি সংখ্যায় একবার নিয়ে পাঁচ অংকের কতগুলো জোড় সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) ৬
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

৫, ৩, ৭, ২, ৩, মোট অংক আছে যাদের মধ্যে ২টি ৩ এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন।

পাঁচ অংকের জোড় সংখ্যা গঠন করতে হলে, শেষ অংকে ২ নির্দিষ্ট করতে হবে।
এক্ষেত্রে অবশিষ্ট অংকগুলো দ্বারা গঠিত সংখ্যা = ৪!/২!
= ১২

.
FREEDOM শব্দটির বর্ণগুলো কত উপায়ে পুনর্বিন্যাস করা যায়?
  1. ক) 2519
  2. খ) 2520
  3. গ) 2521
  4. ঘ) 2522
ব্যাখ্যা

FREEDOM শব্দটিতে 7টি বর্ণ আছে যাদের 2টি E.
∴ সবগুলো বর্ণ নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা = 7!/2! = 2520
∴ পুনর্বিন্যাস সংখ্যা = 2520 - 1 = 2519

.
COURAGE শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ থাকে?
  1. ক) 72
  2. খ) 2160
  3. গ) 2520
  4. ঘ) 5040
ব্যাখ্যা

COURAGE - শব্দটিতে মোট 7টি বিভিন্ন বর্ণ আছে যাদের মধ্যে 4টি স্বরবর্ণ এবং 3টি ব্যঞ্জনবর্ণ।
শব্দের ১ম শূণ্যস্থানটি ব্যঞ্জনবর্ণ দিয়ে পূর্ণ করার উপায় = 3p1 = 3
অবশিষ্ট ছয়টি শূণ্যস্থান পূর্ণ করা যায় 6! = 720 উপায়ে।
∴ মোট বিন্যাস সংখ্যা = 720 × 3
= 2160

.
ALGEBRA শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা কত?
  1. ক) 120
  2. খ) 105
  3. গ) 135
  4. ঘ) 210
ব্যাখ্যা

ALGEBRA শব্দটিতে মোট 7টি  বর্ণ রয়েছে যাদের মধ্যে 2টি A।
প্রতিবার 3টি বর্ণ নিয়ে সাজানোর ক্ষেত্রে-

(a) 2টি A অন্য একটি  ভিন্ন বর্ণ
(b) সবগুলোর বর্ণ ভিন্ন ভিন্ন

(a) এর ক্ষেত্রে সাজানোর উপায়
= 1 × 5c1 × 3!/2!
= 15
(b) এর ক্ষেত্রে সাজানোর উপায়
= 6p3
= 120

∴ মোট শব্দ সংখ্যা
= 15 + 120
= 135

.
৭, ২, ৮, ৩, অংকগুলোর দ্বারা ৭০০০ এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়?
  1. ক) ৬
  2. খ) ২৪
  3. গ) ১২
  4. ঘ) ১৮
ব্যাখ্যা

৭, ২, ৮, ৩, মোট ৪টি অংক রয়েছে।
৭০০০ অপেক্ষা বড় সংখ্যা গঠন করতে হলে ১ম অংকটি ৭ অথবা ৮ দিয়ে পূর্ণ করতে হবে,
যা 2p1 = 2 উপায়ে পূর্ণ করা যায়।
অবশিষ্ট ৩টি অংক পূর্ণ করা যায় ৩! = ৬ উপায়ে
∴ মোট গঠিত সংখ্যা = ২ × ৬
= ১২

.
টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। যদি কক্সবাজার শহরের টেলিফোনগুলো চার ডিজিটের হয়, তবে ঐ শহরে কতোগুলো টেলিফোন সংযোগ দেওয়া যাবে?
  1. ক) 9000
  2. খ) 10000
  3. গ) 1000
  4. ঘ) 900
ব্যাখ্যা

চার ডিজিটের টেলিফোন নম্বরে ১ম ডিজিট পূর্ণ করা যায় = 10 উপায়ে
অনুরূপে, ২য়, ৩য়, এবং ৪র্থ ডিজিটের প্রতিটি পূর্ণ করার উপায় = 10
∴ মোট টেলিফোন সংযোগ দেওয়া যাবে
= 10 × 10 × 10 × 10
= (10)4
= 10000 (উত্তর)।

তবে, এই অঙ্কের সমাধান নিয়ে যথেষ্ঠ বিতর্ক রয়েছে।
যেমন - ০০০০ কারোর টেলিফোন নাম্বার হতে পারে না।
সেক্ষেত্রে প্রকৃত সংযোগ হবে (10000 - 1) = 9999টি।

আবার,
ল্যান্ডফোনের বর্তমান নিয়ম অনুসারে, প্রথম অঙ্কটি 0 হয় না।
সেক্ষেত্রে, বাম দিকে 0 বাদে 9টি ডিজিট বসানো যাবে 9 উপায়ে।
তাহলে, মোট টেলিফোন সংযোগের সংখ্যা হবে 9 × 10 × 10 ×10 = 9000টি।

উত্তর নির্ভর করে প্রশ্নকর্তা কোনটি ধরে প্রশ্ন করবেন তার উপর।
সেক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে।
আমাদের পরামর্শঃ
১. যদি অপশনে 9999 থাকে তবে এটি উত্তর করবেন।
২. যদি 9999 না থাকে; কিন্তু অপশনে 10000 ও 9000 দুটোই থাকে তাহলে 10000 উত্তর করবেন।
কেননা, সরকারি নির্দশনা থাকলে গাণিতিকভাবে প্রথমে 0 ব্যবহার করা যায়। তাই 10000 উত্তর হবে।
৩. 9999 ও 10000 কোনটিই অপশনে না থাকলে 9000 উত্তর করা যাবে।

.
5 জন লোক একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কতভাবে বসতে পারে?
  1. ক) 24
  2. খ) 120
  3. গ) 720
  4. ঘ) 12
ব্যাখ্যা
বসতে পারার উপায় = (5 - 1)!
= 24
১০.
7 টি ভিন্ন রংয়ের পাথর কতভাবে একটি নেকলেসে লাগানো যায়?
  1. ক) 5040
  2. খ) 2520
  3. গ) 720
  4. ঘ) 360
ব্যাখ্যা

নেকলেসে পাথর লাগানোর উপায় = (7 - 1)!/2 [(a - 1)!/2]
= 720/2
= 360

১১.
1, 2, 3, 4, 5 সে.মি দৈর্ঘ্য বিশিষ্ট বাহুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজ সংখ্যা কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা

5টি বাহু থেকে প্রতিবার 4টি নিয়ে সমাবেশ সংখ্যা = 5c4 = 5
যা নির্ণেয় চতুর্ভূজ সংখ্যা।

১২.
একটি ফুটবল টুনামেন্টে ৭টি দল অংশগ্রহণ করছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?
  1. ক) ১৪
  2. খ) ৭
  3. গ) ২১
  4. ঘ) ২৮
ব্যাখ্যা

২টি দলের সমাবেশ থেকে একটি খেলা অনুষ্ঠিত হয়।
∴ মোট খেলা =c 
= ২১

১৩.
১৫ সদস্য বিশিষ্ট একটি ফুটবল পরিবার থেকে ১১ সদস্যের দল কতভাবে নির্বাচন করা যায়, যেখানে একজন নির্দিষ্ট দক্ষলোক সর্বদা অধিনায়ক হিসাবে থাকবে?
  1. ক) ৩০০৩
  2. খ) ১০০১
  3. গ) ১৩৬৫
  4. ঘ) ৩৬৪
ব্যাখ্যা

একজনকে সর্বদা বিদ্যমান রেখে ১১ সদস্যের দল গঠনের উপায়,
= (১৫ - ১)c(১১ - ১)
= ১৪c১০
= ১০০১

১৪.
একটি ক্লাসের ১০ জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিবার ৪ জন নিয়ে কতটি কমিটি গঠন করা যায়, যেখানে ২ জন ছাত্রী কোন কমিটিতে থাকবেনা?
  1. ক) ২১০
  2. খ) ২৮
  3. গ) ৭০
  4. ঘ) ১৬৮০
ব্যাখ্যা

২ জনকে সর্বদা বাদ দিয়ে ৪ জনের কমিটি গঠনের উপায়,
= (১০ - ২)c
= ৭০

১৫.
৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা হতে ৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি কতভাবে গঠন করা যায়, যেন কমিটিতে নারী, পুরুষ কারোরই সংখ্যা গরিষ্ঠতা না থাকে?
  1. ক) ২০০
  2. খ) ৪০০
  3. গ) ৬০০
  4. ঘ) ৮০০
ব্যাখ্যা

প্রতিক্ষেত্রে, ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা নিয়ে কমিটি গঠন করতে হবে।
এক্ষেত্রে কমিটি গঠন করার উপায়,
=c × c
= ৪০০

১৬.
DEGREE শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবার যেকোন 4টি অক্ষর কতভাবে বাছাই করা যায়?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা

শব্দটিতে 6টি অক্ষর আছে যাদের মধ্যে 3টি E প্রতিবার 4টি অক্ষর বাছাই করার ক্ষেত্রে-

(a) 3টি E অন্য একটি ভিন্ন বর্ণ।
(b) 2টি E অন্য 2টি ভিন্ন বর্ণ।
(c) সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন।

(a) এর ক্ষেত্রে বাছাই করার উপায়, 1 × 3c1 = 3
(b) এর ক্ষেত্রে বাছাই করার উপায়, 1 × 3c2 = 3
(c) এর ক্ষেত্রে বাছাই করার উপায়, 4c4 = 1

∴ মোট উপায় = 3 + 3 + 1
= 7

১৭.
একটি দশভুজের কয়টি কর্ণ থাকে?
  1. ক) 25
  2. খ) 35
  3. গ) 45
  4. ঘ) 48
ব্যাখ্যা

কৌণিক বিন্দুর সংখ্যা = 10
2টি বিন্দুর সমাবেশ থেকে 1টি রেখা উৎপন্ন হয়।
∴ মোট রেখার সংখ্যা = 10c2
= 45
এদের মধ্যে 10টি বহুভুজের বাহু।
∴ কর্ণের সংখ্যা = 45 - 10
= 35

১৮.
ncr = ?
  1. ক) npr
  2. খ) n-rcr
  3. গ) ncn - r
  4. ঘ) n - rpr
ব্যাখ্যা

ncn - r
= n!/{(n - r)! (n - n + r)!}
= n!/r!(n - r)!
= ncr