পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ১৭ জুন, ২০২৩সময়45 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পদের নাম: ফিল্ড স্টাফ (গ্রেড-১৭) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৬.০৬.২০২৩ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ১৭ জুন, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত -
  1. ক) গল্প
  2. খ) উপন্যাস
  3. গ) নাটক
  4. ঘ) কবিতা
ব্যাখ্যা
শেষের কবিতা:
• শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- প্রবাসী পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- ভাষার অসমান্য ঔজ্জ্বল্য,দৃপ্তিশক্তি ও কবিত্বের দীপ্তি এই গ্রন্থটিকে এমন স্বাতন্ত্র্য দিয়েছে, যার জন্য এই গ্রন্থটি রবীন্দ্রনাথের বিস্ময়কর সৃষ্টির অন্যতম।
- অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস:
- বৌ ঠাকুরাণীর হাট,
- প্রজাপতির নির্বন্ধ, 
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চতুরঙ্গ, 
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কাঁদো নদী কাঁদো' উপন্যাসটি কে লিখেছেন?
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. গ) রশীদ করিম
  4. ঘ) আবুল ফজল
ব্যাখ্যা
কাঁদো নদী কাঁদো:
- ১৯৬৮ সালে  সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত চেতনাপ্রবাহরীতির একটি  উপন্যাস।
- আঙ্গিক প্রকরণে পাশ্চাত্যের প্রভাব থাকলেও এর সমাজজীবন, পরিবেশ ও চরিত্রাদি স্বদেশীয়। - তবারক ভুঁইয়া নামে এক স্টিমারযাত্রীর মুখে বিবৃত কুমুরডাঙ্গার ছোট হাকিম মুহাম্মদ মুস্তফার জীবনালেখ্য ও অন্তর্জীবনের ইতিকথা এর বিষয়বস্ত্ত। প্রকৃতপক্ষে তা মুহাম্মদ মুস্তফারই অবচেতন মনের বিবৃতি।
- এরূপ আঙ্গিকের জন্য চরিত্রের মতো আখ্যানভাগও আপাত জটিল ও খাপছাড়া বলে প্রতিভাত হয়। 
- একদিকে নিয়তি তাড়িত মুহাম্মদ মুস্তফার করুণ জীবনোপাখ্যান।
- অপরদিকে শুকিয়ে যাওয়া বাকাল নদীর প্রভাবতাড়িত কুমুরডাঙ্গার মানুষের ব্যতিব্যস্ত জীবনচিত্র জীবন ও নিসর্গ, বাস্তব ও পরাবাস্তব, মানবচৈতন্য ও অবচেতনা, বিশ্বাস ও সংস্কার সবকিছু মিলে অস্তিত্ববাদ ও নিয়তিবাদের সমন্বয়ে এক অভিনব ও জটিল শৈল্পিক নৈপুণ্যে গ্রন্থখানি বাংলা উপন্যাসে নতুন মাত্রা যোগ করেছে।

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- লালসালু,
- দি আগলি এশিয়ান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া
.
'স্বাধীনতা তুমি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ক) বাংলাদেশ স্বপ্ন দেখে
  2. খ) বন্দী শিবির থেকে
  3. গ) বিধ্বস্ত নীলিমা
  4. ঘ) নিজ বাসভূমে
ব্যাখ্যা
‘স্বাধীনতা তুমি’ - বিখ্যাত এই কবিতাটি ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- শামসুর রাহমানের খ্যাতি ও পরিচিতি এর আগে থেকে কিছুটা থাকলেও প্রতিষ্ঠা নিশ্চিত করে তাঁর 'বন্দী শিবির থেকে'।
• এর অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ বাংলাদেশে এপ্রিল-ডিসেম্বর, ১৯৭১ সময়ে রচিত। ১৯৭২ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে কলকাতা থেকে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়।
- কাব্যগ্রন্থটির শুরুতে ‘পূর্বলেখ” শিরোনামে একটি ভূমিকা সংযোজন করে কবি তাঁর কাব্যরচনার প্রেক্ষাপট বর্ণনা করেছেন। ৩৮টি কবিতা এগ্রন্থে অন্তর্ভুক্ত।

উল্লেখযোগ্য কবিতা : 
- তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
- স্বাধীনতা তুমি
- মধুস্মৃতি
- রক্তাক্ত প্রান্তরে ইত্যাদি।

প্রতিটি কবিতায় স্বাধীনতা হিসেবে যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে ১৯৭১ সালের শহিদদের উদ্দেশ্যে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' গানটির রচয়িতা কে?
  1. ক) আব্দুল লতিফ
  2. খ) নজরুল ইসলাম বাবু
  3. গ) আলতাফ মাহমুদ
  4. ঘ) গোবিন্দ হালদার
ব্যাখ্যা
ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য

- সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা করেন এবং নিজেই সুর করেন বিখ্যাত সঙ্গীত 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' এবং 'তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি'।
- চট্টগ্রামে কবি মাহবুব-উল-আলম চৌধুরী লেখেন তাঁর বিখ্যাত 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'।
- ঢাকায় কবি আলাউদ্দিন আল আজাদ লেখেন তাঁর বিখ্যাত কবিতা 'স্মৃতির মিনার'।
- আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি পারি'।


ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে
ওরা কথায় কথায়,
শিকল পরায় আমাদেরই হাতে-পায়ে
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় ।।......

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
.
কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
  1. ক) আমি ভাত খাচ্ছি
  2. খ) আমি ভাত খেয়ে স্কুলে যাব
  3. গ) আমি দুপুরে ভাত খাই
  4. ঘ) তারাতারি ভাত খেয়ে ওঠ
অনির্ধারিত
ব্যাখ্যা
[এখানে, 'আমি ভাত খাচ্ছি' এবং 'আমি দুপুরে ভাত খাই' দুইটি বাক্যেই সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে।
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে।]

ভাবপ্রকাশের দিক দিয়ে, বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে এবং গঠন বিবেচনায় ক্রিয়াকে নানা ভাগে ভাগ করা যায়।

ভাবপ্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার:
⇒ সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে।
যেমন: ভালাে করে পড়াশােনা করবে।
অনুরূপভাবে: আমি ভাত খাচ্ছি।

⇒ অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন – ভালাে করে পড়াশােনা করলে ভালাে ফল হবে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
সিক্ত নীলাম্বরী রেখাঙ্কিত পদের নাম কী?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) সর্বনাম
  4. ঘ) ক্রিয়া
ব্যাখ্যা
• সিক্ত (বিশেষণ) - ভেজা; আর্দ্র।
• নীলাম্বরী (বিশেষ্য) - নীল শাড়ি; নীল বস্ত্র।

• কেবল 'সিক্ত' বা কেবল 'নীলাম্বরী' পদ যদি রেখাঙ্কিত থাকতো তাহলে এখানে নির্দিষ্ট করে বিশেষ্য বা বিশেষণ চিহ্নিত করা যেত। 
কিন্তু এখানে যেহেতু সম্পূর্ণ 'সিক্ত নীলাম্বরী' অংশ রেখাঙ্কিত রয়েছে তাই এটি বিশেষ্য পদ হওয়াই অধিক যুক্তিযুক্ত। কেননা শব্দগুচ্ছ হিসেবে এটি বস্তু-বিশেষ্য নির্দেশ করছে।

• বিশেষ্য: কোন কিছুর নামকেই বিশেষ্য বলে।
- যে পদ কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম, গুণ ইত্যাদির নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে।
- কোন দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। 

উৎস: অভিগম্য অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।' এটি কোন ধরনের বাক্য?
  1. ক) সরল
  2. খ) জটিল
  3. গ) যৌগিক
  4. ঘ) খণ্ড
ব্যাখ্যা
• দুটি বাক্যের মাঝে কমা হলে যৌগিক ও জটিল বাক্য হতে পারে। তবে জটিল বাক্যে দুটি বাক্য সাপেক্ষ অবস্থায় থাকবে, একটি আরেকটির ওপর নির্ভর করবে, বা কোনো শর্তের অধীন থাকবে। যেমন: 

- তিনি বাড়ি আছেন কি না, আমি জানি না। 
- ‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।’
- ‘ধনধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা।

উৎস : বাংলা একাডেমির আধুনিক ব্যাকরণ।
.
কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ নয় কোনটি?
  1. ক) নাচন
  2. খ) কেষ্টা
  3. গ) স্থান
  4. ঘ) শুনানি
ব্যাখ্যা
• শব্দে সঙ্গে যে সব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়।

আ- প্রত্যয়:
ক) অবজ্ঞার্থে: চোর + আ = চোরা, কেষ্ট + আ = কেষ্টা।
খ) বৃহদার্থে: ডিঙ্গি + আ = ডিঙ্গা।
গ) সদৃশ অর্থে: বাঘ + আ = বাঘা, হাত + আ = হাতা।
ঘ) সমষ্টি অর্থে : বিশ + আ = বিশা বাইশ + আ = বাইশা।
ঙ স্বার্থে : জট + আ = জটা চোখ + আ = চোখা চাক + আ = চাকা।
চ) ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে: হাজির + আ = হাজিরা চাষ + আ = চাষা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০১৯সংস্করণ।
.
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
  1. ক) বাক্‌ + দান = বাগদান
  2. খ) উৎ + ছেদ = উচ্ছেদ
  3. গ) পর + পর = পরস্পর
  4. ঘ) সম + সার = সংসার 
ব্যাখ্যা
• পর + পর = পরস্পর - নিপাতনে সিদ্ধ সন্ধি। 

নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
গো+ইন্দ্র = গবেন্দ্র,
গো+অক্ষ = গবাক্ষ,
প্র+এষণ = প্রেষণ,
কুল+অটা = কুলটা,
পর+পর = পরস্পর,
অন্য + অন্য = অন্যান্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১০.
'লবণ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) লে + অন
  2. খ) লব + অন
  3. গ) লো + অন
  4. ঘ) ল + বন
ব্যাখ্যা
• শব্দের শুরুতে অব্ উচ্চরণ থাকলে ও-কার হয়।
যেমন:
- লবণ = লো + অন,
- পবন = পো + অন,
- গবেষণা = গো + এষণা,
- পবিত্র = পো + ইত্র।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।
১১.
'অধর পল্লব' কোন সমাসের উদাহরণ?
  1. ক) তৎপুরুষ
  2. খ) বহুব্রীহি
  3. গ) কর্মধারয়
  4. ঘ) দ্বন্দ্ব
ব্যাখ্যা
উপমিত কর্মধারয় সমাস: উপমেয় ও উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
- এই সমাসে সাধারণ ধর্ম উল্লেখ করা থাকে না। অর্থাৎ, উপমান ও উপমিত কর্মধারয়ের মধ্যে যেটিতে সাধারণ ধর্মবাচক পদ থাকবে না, সেটিই উপমিত কর্মধারয় সমাস।
যেমন, 'পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ'।
এখানে 'পুরুষ'কে 'সিংহ'র সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ এখানে 'পুরুষ' উপমেয় আর 'সিংহ' উপমান।
সাধারণ ধর্মের উল্লেখ নেই।
সুতরাং, এটি উপমিত কর্মধারয় সমাস।

যেমন:
মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র।
কর কমলের ন্যায় = করকমল।
আসন পদ্মের ন্যায় = পদ্মাসন।
অধর পল্লবের ন্যায় = অধরপল্লব। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'ব্যায়ামে শরীর ভালো থাকে' বাক্যে 'ব্যায়ামে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) করণে ৭মী
  2. খ) কর্মে ৭মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) অধিকরণে ৭মী
ব্যাখ্যা
করণ কারক:
• করণ · শব্দটির অর্থ : যন্ত্র, সহায়ক বা উপায়।
• ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।
যেমন – নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ – কলম)

(ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তি - ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া)
(খ) তৃতীয়া বা ধারা বিভক্তি - লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
(গ) সপ্তমী বিভক্তি বা এ বিভক্তি - ফুলে ফুলে ঘর ভরেছে। শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।

• তে বিভক্তি - *এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাথা। ' - নজরুল।
• য় বিভক্তি - এ সুতায় কাপড় হয় না।

‘ব্যায়ামে শরীর ভাল থাকে’ - এই বাক্যে কিসের দ্বারা বা কী উপায়ে শরীর ভাল থাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘ব্যায়ামে’ এবং এর সাথে সপ্তমী বিভক্তি ‘এ’ যুক্ত হয়েছে।




উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০১৯সংস্করণ)।
১৩.
'যা অধ্যয়ন করা হয়েছে' - এক কথায় কী হবে?
  1. ক) পঠিত
  2. খ) অধীত
  3. গ) অধ্যয়িত
  4. ঘ) অধ্যায়িত
ব্যাখ্যা
• যা অধ্যয়ন করা হয়েছে - অধীত।
• পাঠ করা হয়েছে এমন - পঠিত।
বাংলা একাডেমি অভিধানে 'পঠিত' শব্দটিকে 'অধীত' শব্দের অর্থ বা সমার্থক শব্দ হিসাবে দেখানো হয়েছে।
কিন্তু পাঠ ও অধ্যয়ন শব্দের মধ্যে অর্থগত ভিন্নতা রয়েছে। তাই, অধিক গ্রহণযোগ্য হিসাবে 'অধীত' শব্দটিকে গ্রহণ করা হয়েছে।


উল্লেখ্য, নবম-দশম শ্রেনির বাংলা ভাষার ব্যাকরণ বইয়েও “যা অধ্যয়ন করা হয়েছে” এর এক কথায় প্রকাশ “অধীত” দেওয়া আছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।
১৪.
যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে -
  1. ক) অচিন্তনীয়
  2. খ) ভূতপূর্ব
  3. গ) অবিমৃষ্যকারী
  4. ঘ) অভাবনীয়
ব্যাখ্যা
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে এক কথায় প্রকাশ - অবিমৃষ্যকারী।
গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ:
'কী করতে হবে ভেবে পায় না'এক কথায় প্রকাশ - কিংকর্তব্যবিমূঢ়।
যে ভবিষ্যতের চিন্তা করে না/পরিণাম ভাবে না এক কথায় প্রকাশ - অপরিণামদর্শী।
যে বন হিংস্র জন্তুতে পরিপুর্ণ এক কথায় প্রকাশ - শ্বাপদসংকুল।
উড়নচন্ডী (বাগধারা) এক কথায় প্রকাশ - অমিতব্যয়ী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি এবং ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'Editor' শব্দটির সঠিক পরিভাষা কোনটি?
  1. ক) সম্পাদকীয়
  2. খ) সম্পাদক
  3. গ) নির্বাচক
  4. ঘ) সাংবাদিক
ব্যাখ্যা
‘Editor’ এর পরিভাষা- সম্পাদক।

এছাড়া, 
Edited এর পরিভাষা- সম্পাদিত।
'Edition' এর পরিভাষা- 'সংস্করণ'। 
‘Edit’ - এর পরিভাষা - সম্পাদনা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৬.
The principal took the round in the college. Here 'Round' is a/an-
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Verb
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
• Round বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হওয়া একটি parts of speech.
- The principal took the round in the college. Here 'Round' is a noun.

• সে সকল word দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা, পদার্থ, কোনো কিছুর অবস্থা বা গুণের নাম বোঝায়, তাকে Noun বলে। 
• এখানে, নিয়মিত কোনো কাজ তদারকির উদ্দেশে পরিদর্শন করা বুঝাতে round ব্যবহৃত হয়।
• round তখন noun-এর ন্যায় কাজ করে।
• এছাড়াও - Article এবং preposition এর মধ্যকার wordটি Noun হয়।
- round -এর পরে preposition ও আগে the থাকায় বুঝা যায় এটি একটি noun.

অন্যদিকে,
• Round as an adverb (without following a noun): She turned round and ran back to the house.
• Adjective - A square peg in a round hole. (গোলাকার)
• We travelled round the country - এই বাক্যে round হচ্ছে preposition.
- round followed by a noun is considered as preposition.
১৭.
The Doctor who treats cancer is a/an-
  1. ক) Cardiologist
  2. খ) Neurologist
  3. গ) Oncologist
  4. ঘ) Nephrologist
ব্যাখ্যা
• The Doctor who treats cancer is an - Oncologist.
- A doctor who has special training in diagnosing and treating cancer.
- Bangla Meaning: ক্যান্সার বিশেষজ্ঞ

ক) Cardiologist (noun) হৃদ্‌বিজ্ঞানী।
খ) Neurologist (noun) স্নায়ুবিদ; স্নায়ুবিজ্ঞানী।
ঘ) Nephrologist (noun) -idney রোগীকে চিকিৎসা প্রদানকারী ডাক্তারকে বলা হয়।

Source: Bangla Academy Dictionary and Cambridge Dictionary.
১৮.
I have never seen ______ airplane before.
  1. ক) any larger
  2. খ) as large
  3. গ) such a large
  4. ঘ) so large
ব্যাখ্যা
• আশ্চর্যজনক / Exclamation কোনো কিছু বুঝাতে what, how, such ইত্যাদির পরে a বা an বসে।
- Such এর ক্ষেত্রে a বসবে।
- Structure: such + an/a + adjective + noun ব্যবহৃত হয় ।
- সুতরাং such a large phrase টি শূন্যস্থানের জন্য যথোপযুক্ত।
- Complete sentence: I have never seen such a large airplane before.
১৯.
My mother gave me ______ one-taka note.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- 'O' vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে এর পূর্বে article 'a' বসে।
- যেমন: A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.

• তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - a
English Sentence: My mother gave me a one taka note. 
বাংলা অর্থ- আমার মা আমাকে একটি এক টাকার নোট দিয়েছিলেন।
২০.
Arif as well as Alim ______ present there.
  1. ক) are
  2. খ) were
  3. গ) was
  4. ঘ) have
ব্যাখ্যা
• as well as দ্বারা দুইটি বাক্য যুক্ত হলে verb as well as এর পুর্বে যে subject থাকে তার number/person অনুযায়ী হয়।
- structure: Subject + verb + as well as + verb + object.

• প্রশ্নে উল্লেখিত বাক্যে as well as এর পুর্বে subject "Arif" Third person singular হওয়ায় শূন্যস্থানে is/ was দুটোই বসতে পারে।
- Complete sentence:
• Arif as well as Alim was present there.
- আরিফ এবং আলিম সেখানে উপস্থিত ছিলেন।
অথবা, 
• Arif as well as Alim is present there.
- আরিফ এবং আলিম সেখানে উপস্থিত আছেন।
২১.
'Oval' is the adjective of -
  1. ক) over
  2. খ) eye
  3. গ) egg
  4. ঘ) lip
ব্যাখ্যা
• Oval শব্দটির অর্থ 'ডিম্বাকৃতির'।
- English meaning: with a shape like a long narrow circlean oval table.

• Adjective:  যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে
• Egg - ডিম/ডিম্বকোষ।
- Ova শব্দটি দ্বারা noun word egg এর আকৃতি প্রকাশ পায়।
- তাই এটি egg noun এর adjective হবে।
২২.
What does the idiom "Tooth and nail' means?
  1. ক) Terribly
  2. খ) With utmost effort
  3. গ) Pleasantly
  4. ঘ) Awfully
ব্যাখ্যা
• Tooth and nail (Phrase)
English Meaning: 
- to try very hard to get something you want/ completely, strongly, tried hard.
- Fight very fiercely
Bangla Meaning: দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে/ তীব্রভাবে, প্রাণপণে, কঠোর চেষ্টা করা।

• অপশন গুলোর মধ্যে - 
ক) Terribly - শোচনীয়ভাবে খারাপ:
খ) With utmost effort - যথাসাধ্য প্রচেষ্টার সাথে
গ) Pleasantly - মনোরম ভাবে।
ঘ) Awfully - জঘন্য ভাবে

• সুতরাং, বোঝা যাচ্ছে অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে - With utmost effort, Tooth and nail এর সমার্থক অর্থ প্রকাশ করে।

Source: Cambridge Dictionary, Oxford Dictionary, Bangla Academy Dictionary
২৩.
Choose the correct sentence:
  1. ক) All of it depend on you.
  2. খ) All of it are depending on you.
  3. গ) All of it depends on you.
  4. ঘ) All of it are depended on you.
ব্যাখ্যা
• All of it - Singular sense প্রকাশ করে।
- Subject 3rd person singular number হলে Present Indefinite Tense এর ক্ষেত্রে verb এর সাথে s/es হয়।
- তাই সঠিক বাক্য - All of it depends on you.
২৪.
The teacher will ______ the answer scripts.
  1. ক) looks into
  2. খ) look over
  3. গ) look for
  4. ঘ) look at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে  -look over.
English Meaning: to quickly examine something:
- কারণ কোন বিষয়ে পরীক্ষা করা বোঝাতে look এরপর over ব্যবহৃত হয়।
- Complete sentence: The teacher will look over the answer scripts.

• অন্যদিকে, 
• look into.
- কারণ কোন বিষয়ে তদন্ত করা/ গভীর পর্যবেক্ষন/ অনুসন্ধান করা বোঝাতে look এরপর into ব্যবহৃত হয়।
• Look at - তাকানো
• Look for - খোঁজার চেষ্টা।
...............................................................
Look after = দেখাশুনা করা।
Look into = গভীর পর্যবেক্ষন।
look upon = বিবেচনা করা।
Look down upon = খারাপ দৃষ্টিভঙ্গি।
Look upto = শ্রদ্ধা করা।
Look out for = আশা করা।
Look to = সতর্ক করা।
Look in - (on somebody) অল্পক্ষণের জন্য আসা।
Look on - বিবেচনা করা।
Look up - অভিধানে খোঁজা অর্থে ব্যবহৃত হয়।

Source: Bangla Academy Dictionary and Cambridge Dictionary.
২৫.
Identify the correct passive form of 'Open the window'.
  1. ক) The window should be opened.
  2. খ) Let the window be opened.
  3. গ) Let the window be opened by you.
  4. ঘ) The window must be opened.
ব্যাখ্যা
• Imperative Sentence কে Passive Voice করতে হলে –
i) বাক্যের শুরুতে Let বসে।
ii) Active Voice এর Object – Subject এর স্থানে বসে।
iii) be বসে।
iv) মূল Verb এর Past Participle বসে।

• নিয়মানুযায়ী সঠিক উত্তর - Let the window be opened.
২৬.
Change the voice: 'I know him'.
  1. ক) He is known by me.
  2. খ) He was known to me.
  3. গ) He has known to me.
  4. ঘ) He is known to me.
ব্যাখ্যা
Present indefinite tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম:
- Object টির subjective form
- am/is/are + মূল verb এর past participle
- by/to/with/in etc + subject এর objective form.
- আর known এর পর সবসময় to বসে by/in/with নয়।

যেমন- Active voice: I know him.
Passive Voice: He is known to me.
২৭.
Change the narration: Kamal said to me, 'What is your name?'
  1. ক) Kamal asked me what my name.
  2. খ) Kamal asked me what is my name.
  3. গ) Kamal asked me what my name was.
  4. ঘ) Kamal asked me what my name is.
ব্যাখ্যা
• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায় -
- সাধারণত Reporting verb যদি past indefinite tense এ থাকে, এবং যদি reporting speech টি present indefinite tense থাকে তবে indirect speech এ তা past indefinite হবে।
- reporting speech এ is থাকলে was হবে।
- Said to থাকলে asked হবে

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Kamal asked me what my name was.
২৮.
'Robert Frost' is a famous -
  1. ক) British poet
  2. খ) Irish novelist
  3. গ) American Auden (Author)
  4. ঘ) American novelist
ব্যাখ্যা
• মূল প্রশ্নে গ) অপশনে author হবার কথা ছিল, আমরা সংশোধন করে author লিখে দিয়েছি এবং সে হিসাবে উত্তর গ) রাখা হয়েছে।

• Robert Frost: 

- In full, Robert Lee Frost, American poet.
- যিনি New England এর গ্রামীণ জীবনের চিত্রায়নের জন্য অনেক প্রশংসিত ছিলেন।
- তিনি তাঁর লেখায় American Nwe England এর মানুষজনের জীবনের চিত্র খুব বাস্তবভাবে ফুটিয়ে তুলেছেন।
-  তাকে আমেরিকার শ্রেষ্ঠ কবি বলা হয়। 
- তিনি ‘Nature poet’, ‘Regional poet’ নামে পরিচিত। 
- তিনি চারবার পুলিজাৎর পুরস্কার লাভ করেন। 

• Best Poems:
- Road not Taken
- Mending Wall
- Stopping by Woods on a Snowy Evening
- Christmas Trees
- A Boy’s Will
- North of Boston
- Nothing Gold Can Stay
- After Apple-picking
- Home Burial.

Source: Britannica
২৯.
The poem 'The Solitary Reaper' is written by -
  1. ক) W. H. Auden
  2. খ) W. Wordsworth
  3. গ) W. B Yeats
  4. ঘ) Ezra Pound
ব্যাখ্যা
• The poem 'The Solitary Reaper' is written by - W. Wordsworth.
- এই কবিতাটি প্রকাশিত হয় ১৮০৭ সালে। 
- কবিতায় দেখা যায়, একটা তরুনী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীন পরিবেশে এবং পাহাড়ী এলাকায় একাকী কাজে মগ্ন।
- কাজের পাশাপাশী সে করুন দু:খের গান গুনগুনিয়ে গাইছে।
-  The Solitary Reaper  বাংলা অর্থ একাকী শস্যচ্ছেদক(যে ফসল কাটে)।

William Wordsworth is the pioneer of Romantic Age.
- He is called Poet of Nature, Poet of Childhood, Lake poet.

• Other major works of William Wordsworth: 
- Lyrical Ballads
- The Daffodils:
- The Solitary Reaper
- Tintern Abbey
- The Excursion
- To the Cuckoo
- Lucy
- The Prelude
- The Recluse
- Peter Bell
- The Ruined Cottage
- The World Is Too Much with Us
- Laodamia
- The Ecclesiastical sonnets
- The Borderers ( The only play written by him)

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.
৩০.
Gitanjali of Rabindranath Tagore was translated by-
  1. ক) W. B Yeats
  2. খ) Robert Frost
  3. গ) St. John Keats
  4. ঘ) Rydiyard Kipling
ব্যাখ্যা
• Gitanjali or Song of Offerings: 
- রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদ হচ্ছে Song of Offerings.
- Tagore then translated it into prose poems in English as 'Gitanjali : Song Offerings' and it was published in 1912 with an preamble written by W.B. Yeats.
অর্থাৎ, এর অনুবাদের কাজটি লেখক নিজেই করেন। 
- তবে এর  Introduction বা ভূমিকা লেখেন, W.B. Yeats.

•  অতএব গীতাঞ্জলির সাথে W. B Yeats এর গভীর সম্পর্ক রয়েছে।
- তাই, W. B Yeats গীতাঞ্জলির অনুবাদ না করলেও,যেহেতু এর preface লিখেছেন এবং এর সাথে সম্পর্কিত, তাই উত্তর ক) রাখা হয়েছে।

• W.B. Yeats
- He was born in Ireland in 1865. 
- Irish Poet, Dramatist, and Prose writer.
- বিংশ শতকে অনুষ্ঠিত হওয়া সাহিত্যে জগতে আইরিশ পুনর্জাগরণের অন্যতম পথিকৃত এই লেখক। 
- প্রথম আইরিশ লেখক হিসেবে তিনি নোবেল পুরষ্কার পান ১৯২৩ সালে। 
- তিনি তার রচিত সাহিত্যকর্মে symbolism এবং  mysticism ব্যবহার করেছিলেন। 

• শ্রেষ্ঠ কবিতাসমূহ:
- The Wild Swans at Coole
- Responsibilities: Poems and a Play
- The Tower
- A Vision
- No Second Troy
- The Lake Isle of Innisfree
- Sailing to Byzantium

Source: Live MCQ Lecture এবং ইংরাজী সাহিত্যের ইতিহাস// লেখক: সৈয়দ সাজ্জাদ হোসাইন।
৩১.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান:
৩৫ ও ৬৩ এর গ. সা. গু ই হবে দ্বিতীয় সংখ্যা।
৩৫ = ৫ × ৭
৬৩ = ৩ × ৩ × ৭

নির্ণেয় সংখ্যা = ৭
৩২.
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
  1. ক) ১৫ : ১৬
  2. খ) ২০ : ১২
  3. গ) ১৬ : ১৫
  4. ঘ) ১২ : ২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?

সমাধান:
খরগোশের ৪ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের ৩ লাফে অতিক্রান্ত দূরত্ব
∴ খরগোশের ৫ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের (৩ × ৫)/৪ = (১৫/৪) লাফে অতিক্রান্ত দূরত্ব

∴ কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত = ৪ : (১৫/৪)
= ৪ × ৪ : (১৫/৪) × ৪
= ১৬ : ১৫
৩৩.
একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। সুদের হার শতকরা ৩০ টাকা হলে ১ বছর পরে সাকিবের লাভ কত হবে?
  1. ক) ৩০০০ টাকা
  2. খ) ৬০০০ টাকা
  3. গ) ৯০০০ টাকা
  4. ঘ) ১২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। সুদের হার শতকরা ৩০ টাকা হলে ১ বছর পরে সাকিবের লাভ কত হবে?

সমাধান:
রহিমের মূলধন = ২০০০০ টাকা
করিমের মূলধন = ৩০০০০ টাকা
সাকিবের মূলধন = ৪০০০০ টাকা

মোট মূলধন = (২০০০০ + ৩০০০০ + ৪০০০০) টাকা = ৯০০০০ টাকা

১০০ টাকায় লাভ হয় ৩০ টাকা
১ টাকায় লাভ হয় ৩০/১০০ টাকা
∴ ৯০০০০ টাকায় লাভ হয় (৩০ × ৯০০০০) /১০০ টাকা
= ২৭০০০ টাকা

আবার
রহিম : করিম : সাকিব  = ২০০০০ : ৩০০০০ : ৪০০০০
= ২ : ৩ : ৪ 
অনুপাতের রাশিগুলোর যোগফল = ২ + ৩ + ৪ = ৯

∴ সাকিবের লাভ = ২৭০০০ এর (৪/৯)
 = ১২০০০ টাকা
৩৪.
একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে?
  1. ক) ৩৬০০
  2. খ) ২৪০০
  3. গ) ১২০০
  4. ঘ) ৩০০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে?

সমাধান:
স্কুলে ছাত্রদের ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়।
ফলে তাদের সংখ্যা ৮, ১০ ও ১২ দ্বারা বিভাজ্য।
এমন ক্ষুদ্রতম সংখ্যা হবে ৮, ১০ ও ১২ এর লসাগু।

৮, ১০ ও ১২ এর লসাগু = (২ × ২) × ২ × ৩ × ৫  যা বর্গাকারে সাজানো সম্ভব নয়। 

 (২ × ২) × ২ × ৩ × ৫ কে বর্গাকার সংখ্যা করতে হলে কমপক্ষে (২ × ৩ × ৫) বা ৩০ দ্বারা গুণ করতে হবে। 

৮, ১০ ও ১২ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কুলে ছাত্রদের সংখ্যা হবে
= (২ × ২) × (২ × ২) × (৩ × ৩) × ৫ × ৫ জন
= ৩৬০০ জন
৩৫.
যদি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৬০% জায়গা ঢেকে দেয়া যায় তবে ঐ মেঝের ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ক) ১০৮
  2. খ) ১২০
  3. গ) ১৮০
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৬০% জায়গা ঢেকে দেয়া যায় তবে ঐ মেঝের ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান:
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য ১২ ফুট এবং প্রস্থ ৯ ফুট
কার্পেটের ক্ষেত্রফল = ১২ × ৯ বর্গফুট = ১০৮ বর্গফুট

৬০% মেঝের ক্ষেত্রফল ১০৮ বর্গফুট
১০০% মেঝের ক্ষেত্রফল (১০৮ × ১০০)/৬০ বর্গফুট
= ১০৮০০/৬০ বর্গফুট
= ১৮০ বর্গফুট
৩৬.
একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে, উচ্চতা কত?
  1. ক) ১২ মিটার
  2. খ) ১৫ মিটার
  3. গ) ২৪ মিটার
  4. ঘ) ২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে, উচ্চতা কত? 

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা 
∴ উচ্চতা  = (২ × ক্ষেত্রফল)/ভূমি
=( ২ × ২৬৪)/২২ মিটার 
= ২৪ মিটার  
৩৭.
x3 - 0.001 = 0 হলে x2 এর মান কত?
  1. ক) 100
  2. খ) 1/10
  3. গ) 10
  4. ঘ) 1/100
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 0.001 = 0 হলে, x2 এর মান কত? 

সমাধান: 
x 3 - 0.001 = 0 
বা, x3 = 0.001
বা, x3 = 1/1000
বা, x3 = 1/103
বা, x = 1/10
বা, x2 = 1/102
   x2 = 1/100
৩৮.
নিচের কোনটি অন্যদের থেকে আলাদা?
  1. ক) টোকিও
  2. খ) প্যারিস
  3. গ) লন্ডন
  4. ঘ) চিলি
ব্যাখ্যা

টোকিও হলো জাপানের রাজধানী।
প্যারিস হলো ফ্রান্সের রাজধানী।
লন্ডন হলো যুক্তরাজ্যের রাজধানী।


অন্যদিকে, চিলি হলো দক্ষিণ আমেরিকার একটি দেশ। 
তাই চিলি ভিন্ন।

৩৯.
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ক) ৬
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১২
ব্যাখ্যা
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

এখানে,
১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৫টি
২টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৪টি
৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ২টি
৫টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ১টি

মোট ত্রিভুজ আছে, ৫ + ৪ + ২ + ১ = ১২টি

৪০.
সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
  1. ক) DE
  2. খ) ED
  3. গ) FG
  4. ঘ) GF
ব্যাখ্যা
সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?

A, B, C, D, E, F, G, H, I

এখানে, প্রতি ১জোড়া ঘর নির্দিষ্ট একটি Letter এর জন্য বরাদ্দ, এবং পরবর্তী জোড়ার letter টি আগের জোড়ার নির্দিষ্ট Letter এর পরের Letter বাদ দিয়ে হবে। যেমন প্রথম জোড়া D এর জন্য, এর পরের জোড়া E বাদ দিয়ে F এর জন্য, এর পরের জোড়া G বাদ দিয়ে H এর জন্য।


অন্যদিকে,
প্রতি ১জোড়ার প্রথম ঘরটি নির্দিষ্ট Letter ও তার আগের Letter নিয়ে গঠিত। যেমন: DC
আর ২য় ঘরটি নির্দিষ্ট Letter ও তার পরের Letter নিয়ে গঠিত। যেমন: DE


তাহলে,
২য় জোড়ার ১ম ঘর হবে, FE
২য় জোড়ার ২য় ঘর হবে, FG, যা ‘??’ চিহ্নিত স্থানে বসবে।
এবং 
৩য় জোড়ার ১ম ঘর হবে, HG
৩য় জোড়ার ২য় ঘর হবে, HI

৪১.
'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
  1. ক) আমার জীবনী
  2. খ) সংগ্রাম
  3. গ) অসমাপ্ত আত্মজীবনী
  4. ঘ) আমার বাংলাদেশ
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী
- 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম ‘অসমাপ্ত আত্মজীবনী’।
- বাংলাদেশের আবির্ভাবের পটভূমি তৈরি করে দেওয়া ভারত বিভাগ থেকে শুরু করে পঞ্চাশ ও ষাটের দশকের সূচনালগ্নে পাকিস্তানের রাজনীতির নানা রকম ঘটনা ও সেই সময়ের শাসকগোষ্ঠীর কূটচালের সবচেয়ে বস্তুনিষ্ঠ যে ইতিহাস বঙ্গবন্ধু রচনা করে গেছেন, তাঁর সহজ ভাষা ও অলংকারবর্জিত বর্ণনার মধ্য দিয়ে সেই সময় ও রাজনীতির চিত্র সজীব হয়ে ওঠে ‘অসমাপ্ত আত্মজীবনী’তে। 
ত- গ্রন্থটি একদিকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমূল্য দলিল।
- অন্যদিকে, একটি বইয়ের পাতায় পাতায় নিজের জবানিতে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু হয়ে ওঠার ইতিহাস। 
- একটি ডায়েরিতে একটি জাতির জন্মের কথা অকপটে লিখেছেন একজন আলোকিত মানুষ।

উৎস: অসমাপ্ত আত্মজীবনী, nti.gov.bd.
৪২.
'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি' উক্তিটি কার?
  1. ক) ইয়াসির আরাফাত
  2. খ) ফিদেল কাস্ত্রো
  3. গ) জেমস এলেন
  4. ঘ) ডেনিসন প্রেনটিস
ব্যাখ্যা
- ‘আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় এই মানুষটি  হিমালয়’ - উক্তিটি বলেছেন ফিদেল কাস্ত্রো।
- তিনি কিউবা প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী। 
- ফিদেল কাস্ত্রো ছিলেন একজন জগৎখ্যাত বিপ্লবী ও একজন মুক্তিদাতা। 
- তিনি তার দ্বীপ জাতিকে ঔপনিবেশিক শক্তি এবং মাফিয়া ডনদের হাত থেকে উদ্ধার করেছিলেন।
- ঔপনিবেশিক শক্তি যারা ১৬ শতকের অর্ধেক থেকে ২০ শতকের মধ্যে শাসন করেছিল।
- ফিদে,ল কাস্ত্রো ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার অন্যান্য স্বাধীনতা আন্দোলনে অনুপ্রাণিত করেছেন। 

উৎস: যুগান্তর, ০৯ মার্চ, ২০২২
৪৩.
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
  1. ক) ১৬ ডিসেম্বর
  2. খ) ১৪ ডিসেম্বর
  3. গ) ১৪ এপ্রিল
  4. ঘ) ২৬ মার্চ
ব্যাখ্যা
- বুদ্ধিজীবী হত্যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে বাঙালি বুদ্ধিজীবী নিধন ইতিহাসের নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ।
- বাঙালি বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানি, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত নিধনযজ্ঞের শিকার হন। 
- পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠীর নির্দেশনা ও মদদে একশ্রেণীর দালালরা এই হত্যাযজ্ঞ সংঘটিত করে।
- শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশে ১৪ ডিসেম্বর শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। 
- সব শহীদ বুদ্ধিজীবীর পরিচয় দূরের কথা, তাঁদের প্রকৃত সংখ্যাই অদ্যাবধি নিরূপণ করা সম্ভব হয় নি। 
- প্রাপ্ত তথ্যসূত্র থেকে শহীদদের মোটামুটি একটা সংখ্যা দাঁড় করানো যায়। 
- এঁদের মধ্যে ছিলেন ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী, ৯ জন সাহিত্যিক ও শিল্পী, ৫ জন প্রকৌশলী,এবং অন্যান্য ২ জন।

উৎস: বাংলাপিডিয়া।
৪৪.
বাংলার রাজধানী হিসাবে 'সোনারগাঁও' এর গোড়াপত্তন কে করেছিলেন?
  1. ক) ঈশা খাঁ
  2. খ) সম্রাট আকবর
  3. গ) সম্রাট জাহাঙ্গীর
  4. ঘ) মানসিংহ
ব্যাখ্যা
সোনারগাঁও

- সোনারগাঁও বাংলার প্রাচীন রাজধানী।
- বর্তমান ঢাকা থেকে ২৭ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থিত সোনারগাঁও বর্তমান নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।
- ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে হিন্দু আমলের রাজধানী এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তীকালে মুসলিম শাসকদের পুর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। 
- প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে। 
- বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁ’র স্ত্রী সোনাবিবি’র নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয়।
- বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈসা খাঁ।
- আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়। 
- মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।
- ১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। 
- ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
- সোনারগাঁও-এর আরেকটি নাম ছিল পানাম।

উৎস: সোনারগাঁও---বাংলার-প্রাচীন-রাজধানী, parjatan.gov.bd.
৪৫.
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
  1. ক) এ কে ফজলুল হক
  2. খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  3. গ) নিজাম উদ্দিন
  4. ঘ) আইয়ুব খান
ব্যাখ্যা
- ১৯৪৭ সালে ভারত বিভাগের প্রাক্কালে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বাধীন, সার্বভৌম অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন।
- তাঁর এ উদ্যোগের সঙ্গে বাংলার কতিপয় প্রভাবশালী হিন্দু-মুসলিম নেতা একাত্মতা প্রকাশ করে।
- অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- ১৯৪৯ সালের ২৩ জুন পাকিস্তানের প্রথম ও প্রধান বিরোধীদল আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রেও সোহ্‌রাওয়ার্দীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।


উল্লেখ্য,
- গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজ কর্তৃক 'গণতন্ত্রের মানসপুত্র' বলে আখ্যায়িত হন।

অন্যদিকে - 
- অবিভক্ত  বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক।

উৎস: বাংলাপিডিয়া।
৪৬.
'মুজিবনগর দিবস' কবে পালন করা হয়?
  1. ক) ১০ এপ্রিল
  2. খ) ২৭ মার্চ
  3. গ) ১৭ এপ্রিল
  4. ঘ) ১৭ মার্চ
ব্যাখ্যা
মুজিবনগর দিবস
- মুজিবনগর সরকার  মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। 
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর। 
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।
- ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।


উৎস: i)  বাংলাপিডিয়া।
         ii)প্রথম আলো, ১৭ এপ্রিল ২০২২।
৪৭.
'তারামন বিবি' কে?
  1. ক) ব্যাংকের একজন পরিচালক
  2. খ) একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা
  3. গ) জারিগান গায়িকা
  4. ঘ) নাটকের একটি চরিত্র
ব্যাখ্যা
তারামন বিবি
- বাংলাদেশের দুইজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার একজন কুড়িগ্রামের তারামন বিবি।
- মুক্তিযুদ্ধের সময় তিনি কুড়িগ্রাম জেলায় নিজ গ্রাম শংকর মাধবপুরে ছিলেন। 
- তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন যার সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের বীর উত্তম।
- তারামন মুক্তিযুদ্ধে যোগ দেন মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধার উৎসাহে। 
- তারামনের বয়স যখন মাত্র ১৩ কিংবা ১৪ তখন তিনিই তারামনকে ক্যাম্পে রান্নাবান্নার জন্য নিয়ে আসেন।
- কিন্তু পরবর্তীতে তারামনের সাহস ও শক্তির পরিচয় পেয়ে মুহিব হাবিলদার তাকে অস্ত্র চালনা শেখানো শুরু করেন।
- তারামন রাইফেল ও স্টেনগান চালানো শিখেছিলেন।
- তিনি ১১ নম্বর সেক্টরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের সঙ্গে কুড়িগ্রাম জেলার নদী-তীরবর্তী অঞ্চল মোহনগঞ্জ, তারাবর, কোদালকাটি ও গাইবান্ধা জেলার ফুলছড়িতে অগ্রবর্তী দলের হয়ে কয়েকটি সশস্ত্র যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন।
- ১৯৭৩ সালে তৎকালীন বঙ্গবন্ধুর সরকার মুক্তিযুদ্ধে তারামন বিবির সাহসীকতা ও বীরত্ব পূর্ণ অবদানের জন্য তাঁকে “বীর প্রতীক” উপাধিতে ভূষিত করেন। 
- কিন্তু এরপর ১৯৯৫ সাল পর্যন্ত তাঁকে খুঁজে বের করা সম্ভব হয়নি। 
- ১৯৯৫ সালে ময়মনসিংহের একজন গবেষক প্রথম তাঁকে খুঁজে বের করেন এবং নারী সংগঠনগুলো তাঁকে ঢাকায় নিয়ে আসেন। 
- ১৯৯৫ সালের ১৯শে ডিসেম্বর এক অনাড়ম্বর পরিবেশে আনুষ্ঠানিক ভাবে তারামন বিবিকে বীরত্বের পুরস্কার তাঁর হাতে তুলে দেয়া হয়।

উৎস: মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক, kurigram.gov.bd.
৪৮.
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
  1. ক) সন্দ্বীপ
  2. খ) মহেশখালী
  3. গ) সেন্টমার্টিন
  4. ঘ) কুতুবদিয়া
ব্যাখ্যা
সেন্টমার্টিন
- সেন্ট মার্টিনস দ্বীপ  বাংলাদেশের সর্বদক্ষিণ অংশে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে ৯ কিমি দক্ষিণে গড়ে ওঠা 
- একটি ছোট দ্বীপ। 
- মায়ানমারের উত্তর-পশ্চিম উপকূল থেকে ৮ কিমি পশ্চিমে নাফ নদীর মুখে দ্বীপটি অবস্থিত।
- সমস্ত দ্বীপ জুড়ে ভাটার পানি স্তরের অত্যন্ত কাছাকাছি ক্ষুদ্র খাড়িসমূহে বিভিন্ন ধরনের জীবিত ছোট ছোট প্রবাল গোষ্ঠী দেখা যায়।
- মৃত প্রবাল গোষ্ঠীগুলি ক্ষুদ্র জলমগ্ন নিম্নভূমিতে জোয়ারভাটা উভয় সময়েই দেখা যায়।
- সেন্ট মার্টিনস দ্বীপের উত্থান হচ্ছে।
- ফলে এর পরিবেশ এখন দেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে এর বৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে অনুকূল নয়।
- দেশের এই একমাত্র প্রবাল দ্বীপটির উত্থানের শুরু হয়েছিল কমপক্ষে গত সর্বোচ্চ হিমবাহ যুগ থেকে।

উৎস: বাংলাপিডিয়া।


৪৯.
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী?
  1. ক) লাউয়াছড়া
  2. খ) সুন্দরবন
  3. গ) ভাওয়াল জাতীয় উদ্যান
  4. ঘ) মধুপুর
ব্যাখ্যা
সুন্দরবন
- বঙ্গোপসাগরে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর ব-দ্বীপে অবস্থিত সুন্দরবনের ম্যানগ্রোভ বন, বিশ্বের অন্যতম বৃহত্তম বন (১৪০,০০০ হেক্টর)।
- বঙ্গোপসাগর সংলগ্ন পূর্বে বলেশ্বর নদী এবং পশ্চিমে হরিণবঙ্গ নদীর মাঝখানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সুন্দরবন রিজার্ভ ফরেস্ট (SRF), বিশ্বের বৃহত্তম সংলগ্ন ম্যানগ্রোভ বন।
- এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত । 
- ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটাররয়েছে বাংলাদেশে। 
- সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়।
- এটি প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস প্রজাতির জন্য বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ আবাসস্থল।
- সুন্দরবনে প্রায় ২৮৯ প্রজাতির স্থলজ প্রাণী বাস করে। 
- এছাড়া আছে প্রায় ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর এবং বিভিন্ন প্রজাতির মাছসহ ২১৯ প্রজাতির জলজ প্রাণী।
- সর্বশেষ জরিপ মোতাবেক সুন্দরবনে ১১৪ টি বাঘ, ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ চিত্রা হরিণ, ২০,০০০ বানর এবং ২০,০০০ থেকে ২৫,০০০ বন্য শুকর রয়েছে।

উৎস: সুন্দরবন, bagerhat.gov.bd.
৫০.
বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয়?
  1. ক) ১৯৭২ সাল
  2. খ) ১৯৮০ সাল
  3. গ) ১৯৭৫ সাল
  4. ঘ) ১৯৭১ সাল
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ আবির্ভূত হয় একটি স্বাধীন দেশ রূপে।
-  স্বাধীনতার পর পরই বাঙালি জাতি সংবিধান প্রণয়নে মনোনিবেশ করে। 
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুযায়ি পাকিস্তানী কারাগার থেকে ঢাকা প্রত্যাবর্তন করেন। 
- পরের দিনই সংবিধান রচনার নির্দেশ দেন। 
- এ আদেশ বাংলাদেশে সংবিধান রচনার প্রথম পদক্ষেপ। 
- ২৩ মার্চ সংবিধান রচনার উদ্দেশ্যে একটি ৪৩০ সদস্যবিশিষ্ট গণপরিষদ গঠন করা হয়। 
- ১৯৭২ সালের ১০ অক্টোবর ঢাকায় গণপরিষদের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। 
- ড. কামাল হোসেন ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে খসড়া বিধান পেশ করেন।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর হস্তলিখিত সংবিধানে স্বাক্ষরদানের লক্ষ্যে গণপরিষদের সদস্যগণ পুনরায় একত্রিত হন। 
- অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকরী হয়।

উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) শামীম শিকদার
  3. গ) আমিনুল ইসলাম
  4. ঘ) নিতুন কুণ্ডু
ব্যাখ্যা
কেন্দ্রীয় শহীদ মিনার:
- শহীদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। 
- এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।
- ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি বিকেলে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করে।
-  ২৬ ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলে।
- বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়।
- এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে।
- বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। 
- তাঁরই রূপকল্পনা অনুসারে নভেম্বর, ১৯৫৭ সালে তিনি ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়। 
- ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

উৎস: কেন্দ্রীয় শহীদ মিনার, dhaka.gov.bd.
৫২.
CIRDAP - এর পূর্ণরূপ কী?
  1. ক) Centre on Integrated Rural Development for the Asia and the Pacific
  2. খ) Center for Investment on Rural Advancement Program
  3. গ) Center for Integrated Research Development Advancement Proliferation
  4. ঘ) Center on Indigenous Rights Development for Accelerating Progress
ব্যাখ্যা
CIRDAP
- এর পূর্ণরূপ: The Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP).
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র বা সিরডাপ হলো গ্রামীণ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্য বাংলাদেশ-ভিত্তিক একটি আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থা। 
- সংস্থাটি ৬ জুলাই ১৯৭৯ সালে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর উদ্যোগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), এবং অন্যান্য জাতিসংঘ সংস্থা এবং দাতাদের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। 
- বর্তমানে এটি ১৫ সদস্য বিশিষ্ট্য।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ (হোস্ট স্টেট), ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
- সংস্থাটির সদর দপ্তর ঢাকায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে চামেলী হাউসে অবস্থিত। 
- সিরডাপের বর্তমান মহাপরিচালক থাইল্যান্ডের ডাঃ চেরদসাক ভিরাপা। 
- মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়নের উদ্দেশ্যে এবং সেই সাথে উন্নয়নশীল দেশগুলোর অনুভূত চাহিদা মেটাতে কেন্দ্রটি তৈরি হয়।


উৎস: CIRDAP – Enabling Rural Communities, CIRDAP.
৫৩.
২০২৪ সালে প্রথম নারী হিসাবে কে চন্দ্রাভিযানে যাবেন?
  1. ক) ক্রিস্টিনা কচ
  2. খ) জ্যানেট ইয়েলেন
  3. গ) কেতানজি ব্রাউন জ্যাকসন
  4. ঘ) কমলা হ্যারিস
ব্যাখ্যা
- ১৯৭২ সালের ঐতিহাসিক অ্যাপোলো মিশনের পর এবারেই প্রথম নভোচারীদের নিয়ে চাঁদে যাওয়ার এই মিশন পরিচালিত হচ্ছে। 
- এই মিশনের নাম দেওয়া হয়েছে আর্টেমিস–টু। 
- ২০২৪ সালের নভেম্বরে এই মিশন শুরু হবে।
- এই চন্দ্রাভিযানে যুক্তরাষ্ট্রের তিনজন এবং কানাডার একজন নভোচারী অংশ নেবেন।
- নাসার নভোচারী হিসেবে রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজের অভিজ্ঞতা রয়েছে তবে কানাডিয়ান মহাকাশ সংস্থার নভোচারী জেরেমি হ্যানসেনের প্রথম মহাকাশযাত্রা হবে এটি।
- সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে সময় কাটানোর রেকর্ডধারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্রিস্টিনা কোচ (৪৪) চন্দ্রাভিযানে যাচ্ছেন।
- ক্রিস্টিনা কচই প্রথম নারী হিসেবে চন্দ্র অভিযানে যাচ্ছেন।

অন্যদিকে 
- জ্যানেট ইয়েলেন একজন মার্কিন অর্থমন্ত্রী।
- মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন।
- কমলা দেবী হ্যারিস একজন আমেরিকান রাজনীতিবিদ এবং অ্যাটর্নি, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯তম এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ।

উৎস: প্রথম আলো, ০৪ এপ্রিল, ২০২৩।
৫৪.
সম্প্রতি ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মোকাবেলায় ইসরায়েল কোন বাহিনী গঠন করে?
  1. ক) প্যাট্রিয়ট গার্ড
  2. খ) ন্যাশনাল গার্ড
  3. গ) ডিফেন্স গার্ড
  4. ঘ) কমব্যাট প্ল্যাটুন
ব্যাখ্যা
- ফিলিস্তিনের পশ্চিম তীরে এখন প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
- ইসরায়েলে গঠিত হচ্ছে নতুন এক সশস্ত্র 'ন্যাশনাল গার্ড' বাহিনী।
- এ বাহিনী ইসরায়েলের উগ্র-জাতীয়তাবাদী মন্ত্রী ইতামার বেন-গভিরের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকবে।
- এই সশস্ত্র বাহিনীটি সারা ইসরায়েল জুড়ে মোতায়েন করা হবে এবং “জাতীয়তাবাদী অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং প্রশাসনকে শক্তিশালী করার জন্য কাজে লাগানো হবে।“

উৎস: BBC বাংলা, ২ এপ্রিল, ২০২৩।
৫৫.
ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি?
  1. ক) ২৯
  2. খ) ৩০
  3. গ) ৩১
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
- উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো একটি সামরিক সহযোগিতার জোট।
- এটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। 
- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- ন্যাটোর বর্তমান সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে।
- সদস্য দেশগুলোর মধ্যে তুরস্ক ও আলবেনিয়া মুসলিম দেশ।
- ন্যাটোর বর্তমান সদস্য দেশ ৩১টি।
- এদের মধ্যে ২৯টি দেশ ইউরোপের ও বাকি ২টি দেশ উত্তর আমেরিকার৷
- সর্বশেষ ফিনল্যান্ড ৪ এপ্রিল ২০২৩ তারিখে ন্যাটোতে যোগ দেয়।

উৎস: NATO.int, nato.int.
৫৬.
২০২৩ সালে কোন দেশের দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয়েছে?
  1. ক) ব্রাজিল
  2. খ) উরুগুয়ে
  3. গ) বলিভিয়া
  4. ঘ) আর্জেন্টিনা
ব্যাখ্যা
- দীর্ঘ ৪৫ বছর পরে ঢাকায় পুনরায় দূতাবাস চালু করেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।
- দূতাবাসের উদ্বোধনের সময় লাতিন আমেরিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো বলেছেন, পুনরায় দূতাবাসের উদ্বোধন শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কই নয়, দুই দেশের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপর্ণ সম্পর্ক আরও জোরালো হবে।
- ১৯৭৮ সালে আর্জেন্টিনার তখনকার সামরিক সরকার বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছিল।

উৎস: প্রথম আলো, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩।
৫৭.
বাংলাদেশ কোন সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে?
  1. ক) ১৯৯৭ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ১৯৯৫ সালে
  4. ঘ) ১৯৯৬ সালে
ব্যাখ্যা
- আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক পরিচালিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ।
-  মর্যাদার দিক থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অবস্থান বিশ্বকাপ ক্রিকেটের পর।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- ১৯৯৭ সালে কার্লসবার্গ আইসিসি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
- ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছিল প্রথমবারের মতো ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ (১৯৯৯ সালে) খেলার সুযোগ।

উল্লেখ্য,
- বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে।
বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে।

উৎস: প্রথম আলো, ০৬ আগস্ট, ২০২০।
৫৮.
বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে?
  1. ক) ১৭টি
  2. খ) ১৯টি
  3. গ) ২১টি
  4. ঘ) ২৩টি
ব্যাখ্যা
- বাংলাদেশ তাদের প্রথম উদ্বোধনী টেস্ট ম্যাচটি খেলে ১০ নভেম্বর ২০০০ তারিখে ভারতের বিপরীতে।
- নাঈমুর রহমান দুর্জয় বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক। 
- বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে ১৪৫ রান করে ইতিহাসে নাম লিখান আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
- ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত, বাংলাদেশ ১৩৭টি টেস্ট ম্যাচ খেলেছে যার ফলে ১৭টি জয়, ১০২টি পরাজয় এবং ১৮টি ড্র হয়েছে যার সামগ্রিক জয়ের শতাংশ ১২.৪০।

উৎস: HowSTAT! Test Statistics Summary for Bangladesh, Howstat.
৫৯.
কে ''ষাট গম্বুজ'' মসজিদ নির্মাণ করেন?
  1. ক) হযরত আমানত শাহ্‌
  2. খ) বায়েজিদ বোস্তামী
  3. গ) পীর খান জাহান আলী
  4. ঘ) সুফি শাহ্‌ মখদুম
ব্যাখ্যা

ষাট গম্বুজ মসজিদ
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- মসজিদটি খান-ই-জাহান আলী নির্মাণ করেছিলেন।
- তিনি ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করেন। 
- এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত।
- ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।
- সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন।
- খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।

উৎস: ষাট-গম্বুজ-মসজিদ - বাংলাদেশ পর্যটন করপোরেশন-গণপ্রজাতন্ত্রী, parjatan.gov.bd.

৬০.
২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার -
  1. ক) ৭,৬১,৭৮৫ কোটি টাকা
  2. খ) ৭,৭১,৭৮৫ কোটি টাকা
  3. গ) ৬,৬১,৮৮৫ কোটি টাকা
  4. ঘ) ৭,৮১,৭৮৫ কোটি টাকা
ব্যাখ্যা
জাতীয়_বাজেট ২০২৩-২৪ 
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট।
- বাজেট পেশ - ১ জুন,২০২৩।
- বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
- বাজেট কার্যকর হবে - ১ জুলাই, ২০২৩।
- বাংলাদেশের অর্থবছর -১ জুলাই থেকে ৩০ জুন।
- এ বছরের বাজেট- ৫২তম ( অন্তর্বর্তীকালীনসহ ৫৩তম)।
- বাজেটের আকার - ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা - ৫ লাখ কোটি টাকা।
- বাজেট ঘাটতি - ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( ADP) - ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।
- করমুক্ত আয়সীমা - সাড়ে ৩ লাখ টাকা।
- জিডিপির প্রবৃদ্ধির হার - ৭.৫ শতাংশ।
- মুদ্রাস্ফীতি হার - ৬ শতাংশ।
- বাজেটের মূল দর্শন হলো ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। 

উৎস: BBC বাংলা, ০১ জুন, ২০২৩।
৬১.
পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল কবে শুরু হয়?
  1. ক) ১ এপ্রিল ২০২৩
  2. খ) ২ এপ্রিল ২০২৩
  3. গ) ৩ এপ্রিল ২০২৩
  4. ঘ) ৪ এপ্রিল ২০২৩
ব্যাখ্যা
- পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে। 
- এগুলো হচ্ছে ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর।
- ফরিদপুরের ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত পদ্মা সেতু হয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল কার্যক্রম উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 
- ৪ এপ্রিল, ২০২৩ তারিখে দুপুর সোয়া ১টায় পদ্মা বহুমুখী সেতুতে শুরু হয় পরীক্ষামূলক এ ট্রেন চলাচল।
- ৪১ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলকভাবে চলাচল করে ৭ বগির বিশেষ ট্রেনটি। 
উল্লেখ্য,

- পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। 
- এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। 
- সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়।
- সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।

উৎস: কালের কন্ঠ, ০৪ এপ্রিল ২০২৩।
৬২.
বাংলাদেশ ''মিলিটারি একাডেমি'' কোথায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রামের জলদিয়াতে
  2. খ) চট্টগ্রামের ভাটিয়ারিতে
  3. গ) ঢাকার কুর্মিটোলায়
  4. ঘ) রাজশাহীর সারদায়
ব্যাখ্যা
বাংলাদেশ মিলিটারি একাডেমি
- বাংলাদেশ মিলিটারি একাডেমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর অফিসার-ক্যাডেটদের একটি প্রশিক্ষণ কেন্দ্র। 
- এটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর অধিভূক্ত। 
- এটি চট্টগ্রাম শহরের নিকটবর্তী ভাটিয়ারী নামক স্থানে, যা দক্ষিণ-পূর্ব বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত।
- স্বাধীনতা অর্জনের পরে ১৯৭৪ সালের ১১ই জানুয়ারি প্রথমে কুমিল্লায় বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৭৬ সালের মার্চ মাসে এটি একাডেমীর বর্তমান স্থান চট্টগ্রামের ভাটিয়ারীতে স্থানান্তরিত হয়। 
- ১৯৭৮ সালে নিয়মিত কোর্স চালুর মাধ্যমে বাংলাদেশ মিলিটারি একাডেমীর নতুন অধ্যায়ের সূচনা। 
- ১৯৭৯ সালে প্রথম বিএমএ দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের সময় একাডেমীকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডস বা সম্মানসূচক জাতীয় পতাকা প্রদান করা হয়। 
- ১৯৮৩ সাল থেকে নিয়মিত কোর্সের সঙ্গে নৌ ও বিমান বাহিনীর জেন্টলম্যান ক্যাডেটদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ প্রদান শুরু হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৬৩.
কোন দেশের প্রতিষ্ঠান ''বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১'' তৈরি করেছে?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। 
- এর মধ্য দিয়ে ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ।
- বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস।
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১।
- বাংলাদেশ সময় ১১ মে ২০১৮ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে পাঠানো হয়।
-  ফ্যালকন - ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।

উৎস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, portal.gov.bd.
৬৪.
SIS কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম?
  1. ক) পাকিস্তান
  2. খ) আমেরিকা
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
SIS
- সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এমআই৬ যুক্তরাজ্যীয় সরকার তথা ব্রিটিশ গভর্নমেন্টের বৈদেশিক গুপ্তচর বিভাগের নিয়ন্ত্রণকারী সংস্থা। 
- যুক্তরাজ্যের জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি বা জিআইসি'র নিয়ন্ত্রণে থেকে নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে কাজ করে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস।
- এটি সরকারকে দেশের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক মঙ্গল প্রচার ও রক্ষা করার জন্য একটি বিশ্বব্যাপী গোপন ক্ষমতা প্রদান করে। 
- SIS ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের সাথে কাজ করে।

উৎস: SIS | Home, Secret Intelligence Service.
৬৫.
IMF-এর সদর দফতর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) ওয়াশিংটন ডিসি
  3. গ) ক্যালিফোর্নিয়া
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা
IMF
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান।
- IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। 
- বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর।
- বর্তমান সদস্য ১৯০টি দেশ।

উৎস: International Monetary Fund - IMF.
৬৬.
১৪তম সাফ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) শ্রীলঙ্কা
  2. খ) মালদ্বীপ
  3. গ) ভারত
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
- ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর।
- যেখানে দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা সাফের অন্তর্ভুক্ত ৬টি এবং ২টি আমন্ত্রিত অতিথি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
- এই আসরটি ভারতের কর্ণাটক রাজ্যের, বেঙ্গালুরু শহরের, শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ২১শে জুন হতে ৪ঠা জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- ভারত সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন।
- ভারত ২০২১ সালে ফাইনালে নেপালকে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা জয়লাভ করে।

উৎস: SAFF Championship 2023: Final fixtures and dates, Indian Super League.
৬৭.
১৯৭১ সালে 'The Concert for Bangladesh' কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) লন্ডন
  2. খ) নয়াদিল্লি
  3. গ) ওয়াশিংটন ডিসি
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
কনসার্ট ফর বাংলাদেশ
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তহবিল সংগ্রহে নিউইয়র্কে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন হয়েছিল।
- এই সঙ্গীতানুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন পণ্ডিত রবি শঙ্কর। 
- তিনি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রচারণা শুরু করেন। 
- এই সময় তিনি ব্রিটিশ সঙ্গীত শিল্পী এবং বিটলের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনকে এই বিষয়ে উৎসাহী করে তোলেন। 
- এই আয়োজনে তিনি ভারতবর্ষ এবং পাশ্চাত্য অন্যান্য আরও বহু বিখ্যাত শিল্পীদের একত্রিত করেন।
- এঁদের মধ্যে ছিলেন উল্লেখযোগ্য সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, জোয়ান বায়েজ, আল্লা রাখা খাঁ ও ওস্তাদ আলী আকবর খান।
- ১৯৭১ খ্রিষ্টাব্দের ১ আগষ্ট, তাঁর প্রধান সহযোগী এবং বন্ধু জর্জ হ্যারিসনকে সঙ্গে নিয়ে নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামে ঐতিহাসিক কনসার্টের আয়োজন করেন। 


উৎস: Concert for Bangladesh, George Harrison.
৬৮.
বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন?
  1. ক) মাদাম কুরি
  2. খ) রোনাল্ড রস
  3. গ) লুই পাস্তুর
  4. ঘ) পিয়েরে কুরি
ব্যাখ্যা
মাদাম কুরি
- মাদাম কুরি প্রথম মহিলা বিজ্ঞানী, যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় দুবার নোবেল পুরস্কার জিতেন।
- তিনি ১৮৬৭ সালের ৭ নভেম্বর পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে জন্মগ্রহণ করেন। 
- জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল ‘মেরি সালোমেয়া স্কলোডোস্কা-কুরি’।
- স্বামী পিয়েরি কুরির সঙ্গে গবেষণার মাধ্যমে আবিষ্কার করেন দুটি নতুন মৌলিক পদার্থ পোলোনিয়াম ও রেডিয়াম।
- ফলে ১৯০৩ সালে যৌথভাবে তাঁরা রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার অর্জন করেন। 
- আট বছর পরে ১৯১১ সালে মাদাম কুরি বিশুদ্ধ রেডিয়াম পৃথককরণের জন্য আবারও রসায়নে নোবেল পুরস্কার জেতেন।
- মাদাম কুরি ১৯৩৪ সালের ৪ জুলাই মারা যান।

উৎস: Marie Curie – Biographical - NobelPrize.org, Nobel Prize.
৬৯.
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
  1. ক) ইথেন
  2. খ) মিথেন
  3. গ) প্রোপেন
  4. ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা

প্রাকৃতিক গ্যাস:
- প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে বেশি পরিমানে থাকে মিথেন।
- প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমান ৮০%
- ইথেনের পরিমান ৭%
- প্রোপেনের পরিমান ৬%
- বিউটেনের পরিমান ৪%
- পেন্টেনের পরিমান ৩%

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

৭০.
কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ?
  1. ক) Wolffia arrhiza
  2. খ) Azolla pinnat
  3. গ) Salvinia natans
  4. ঘ) Pistia stratiotes
ব্যাখ্যা

ক্ষুদিপানা (Duckweed):

- একবীজপত্রী উদ্ভিদ বর্গের Lemnaceae গোত্রের অন্তর্গত একদল অবাধ ভাসমান জলজ সপুষ্পক উদ্ভিদ।
- পানিতে চরে বেড়ানো পাখিদের প্রিয়খাদ্য এবং আগাছাতুল্য বলেই এগুলির ইংরেজি নাম Duckweed।
- এই গোত্রে রয়েছে ৪টি গণ (Lemna, Spirodela, Wolffia, ও Wolfiella) এবং ৩৪ প্রজাতি।
- এগুলির মধ্যে বাংলাদেশে আছে ৬ প্রজাতি Lemna perpusillaL. trisulcaSpirodela polyrhizaS. punctataWolffia arrhizaW. microscopica
- এর মধ্যে Wolffia arrhiza হলো সবচেয়ে ক্ষুদ্র জলজ উদ্ভিদ।
- এর আকার ০.১ মিমি।
- গ্রামাঞ্চলে Wolffia হলো ‘সুজিপানা’।

উৎস: বাংলাপিডিয়া, উচ্চ-মাধ্যমিকের উদ্ভিদবিজ্ঞান বই(ড. মোহাম্মদ আবুল হাসান)।

৭১.
নিচের কোনটি বাংলাদেশে 'হোয়াইট গোল্ড' নামে পরিচিত?
  1. ক) গলদা চিংড়ি
  2. খ) মৎস্য
  3. গ) পোশাক শিল্প
  4. ঘ) ঔষধ
ব্যাখ্যা
- প্রতিবছর গলদা চিংড়ি রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্যে বাংলাদেশে গলদা চিংড়িকে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয়।
- চিংড়ি রপ্তানি করে গত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ৪০৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।
- চিংড়ি চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ায় দেশের খুলনা অঞ্চলকে বাংলাদেশের কুয়েত সিটি নামে ডাকা হয়।
- দেশের অধিকাংশ চিংড়ি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত। 
 
উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট এবং বনিকবার্তা।
৭২.
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র -
  1. ক) ব্যারোমিটার
  2. খ) সেক্সট্যান্ট
  3. গ) সিসমোগ্রাফ
  4. ঘ) ম্যানোমিটার
ব্যাখ্যা

- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র - সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র - রিখটার স্কেল।

উল্লেখ্য,
- রিকটার স্কেল ও সিসমোগ্রাফ দুটাই ভূমিকম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- সিসমোগ্রাফ ভূপৃষ্ঠের আন্দোলন পরিমাপনের এবং ভূমিকম্পের উৎস খুঁজে বের করার যন্ত্র। এর সাহায্যে অন্যান্য বিস্ফোরণ, প্রচণ্ড ঝড় ইত্যাদির খোঁজ পাওয়া যায়।
- এছাড়া মেরু অঞ্চলের বরফের গভীরতা, খনিজ তেল ভাণ্ডার ইত্যাদিও এর সাহায্যে বের করা সম্ভব।
- অপরদিকে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিকটার স্কেলে মাধ্যমে।

অপরদিকে,
- সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করে অক্ষাংশ নির্ণয় করা যায়।
- ম্যানোমিটার যন্ত্র ব্যবহৃত হয় গ্যাসের চাপ নির্ণয়ে।
- উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম ক্রেস্কোগ্রাফ।

উৎস: ব্রিটানিকা।

৭৩.
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় -
  1. ক) পরমাণু
  2. খ) ইলেকট্রন
  3. গ) অণু
  4. ঘ) প্রোটন
ব্যাখ্যা

- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসয়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে।
পরমাণুর বৈশিষ্ট্যসমূহ-
১. পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা একক।
২. সাধারণত পরমাণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে না, তবে কিছু কিছু মৌলিক পদার্থের পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে। যেমন- হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি।
৩. পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
৪. একটি পরমাণুকে ভাঙলে ওই মৌলের আর কোন অস্তিত্বই থাকে না।

উৎস: রসায়নবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭৪.
আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
  1. ক) ১ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার
  2. খ) ২ লক্ষ ৫০ হাজার কিলোমিটার
  3. গ) ৩ লক্ষ কিলোমিটার
  4. ঘ) ৩ লক্ষ ২ হাজার কিলোমিটার
ব্যাখ্যা

আলো:
- আলো একপ্রকার শক্তি।
- আলো একধরনের তড়িতচৌম্বকীয় তরঙ্গ যা আমাদের চোখে দর্শনের অনুভূতি যোগায়।
- আলোর কণাকে ফোটন বলে।
- আলোর বেগ 3×108 ms-1 অর্থাৎ সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার।
- সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড প্রায়।
- দৃশ্যমান আলো সাতটি বর্ণের সমষ্টি। বেগুনী, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল।

উৎস: মাধ্যমকের পদার্থবিজ্ঞান বই।

৭৫.
ভিটামিন 'সি' এর রাসায়নিক নাম কী?
  1. ক) অ্যাসকরবিক এসিড
  2. খ) ফলিক এসিড
  3. গ) ফ্যাটি এসিড
  4. ঘ) অ্যামাইনো এসিড
ব্যাখ্যা

- 'ভিটামিন-সি' এর রাসায়নিক নাম অ্যাসকরবিক এসিড।
- ভিটামিন-সি এর অভাবে স্কার্ভি রোগ হয়।
- সাধারণত টক জাতীয় ফলমূল ও কাঁচা শাকসবজিতে ভিটামিন-সি বিদ্যমান থাকে।

অন্যদিকে,
- ভিটামিন-ই এর রাসায়নিক নাম - টোকোফেরল, টোকোট্রাইনল।
- ভিটামিন-এ এর রাসায়নিক নাম - রেটিনল, রেটিনাল, রেটিনোয়িক এসিড।
- ভিটামিন-ডি এর রাসায়নিক নাম - ক্যালসিফেরল, কোলিক্যালসিফেরল।
- ভিটামিন-কে এর রাসায়নিক নাম - মেনাকোয়াইনন, মেনাডায়ন।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা।

৭৬.
হীরা অন্ধকারে চকচক করে কেন?
  1. ক) হীরায় তেজস্ক্রিয়তা বিদ্যমান তাই আলো বিচ্ছুরিত হয়
  2. খ) উচ্চ প্রতিসরাঙ্কের কারণে অভ্যন্তরীণভাবে আলোর প্রতিফলন ঘটে
  3. গ) হীরাতে রেডিয়াম থাকে বিধায় আলো বিচ্ছুরিত হয়
  4. ঘ) হীরার ধর্ম হলো আধারে আলো বিচ্ছুরিত করা
ব্যাখ্যা
• আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তি কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয়, তখন প্রতিসরণের পরিবর্তে আলোকরশ্মি সম্পূর্ণভাবে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্রানুযায়ী প্রতিফলিত হয়। এ ঘটনাকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।

আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দায়ী -
- হীরার ঔজ্জ্বল্যের জন্য,
- মরুভূমির মরিচীকার জন্য,
- পদ্ম পাত্র ওপর বৃষ্টির ফোঁটা পড়লে তা চকচক করার জন্য

সূত্র: মাধমিক পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৭৭.
GPS এর পূর্ণরূপ কী?
  1. ক) General Pointing System
  2. খ) Global Processing System
  3. গ) Global Positioning System
  4. ঘ) General Positioning System
ব্যাখ্যা
GPS:
- GPS এর পূর্ণরূপ Global Positioning System.
- Global Positioning System (GPS) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৯৭০-এর দশকের শুরুর দিকে উদ্ভাবিত একটি প্রযুক্তি।
- প্রথম দিকে এর প্রয়োগ ছিল পুরোপুরি সামরিক। পরে জনসাধারণের নিমিত্তে এর ব্যবহার উন্মুক্ত করা হয়। এটি একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা।
- যেকোন আবহাওয়াতে পৃথিবী যেকোনো চলমান অবস্থান আর সময়ের তথ্য সরবরাহ করাটা এর মূল কাজ।

উৎস: GPS.gov

৭৮.
RAM কী?
  1. ক) Random Access Memory
  2. খ) Read Only Memory
  3. গ) Reliable Memory
  4. ঘ) Random Adaptive Memory
ব্যাখ্যা

RAM এর পূর্ণরূপ হচ্ছে- Random Access Memory.
- RAM মূলত একটি হার্ডওয়্যার ডিভাইস যেটি সাধারণভাবে কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে।
- RAM কম্পিউটার এর টেম্পোরারি মেমোরি হিসেবে কাজ করে এটি একটি Read/Write মেমরি।
- সমস্ত কিছুকে পড়তে এবং রাইট করতে পারে।
- RAM কম্পিউটারের স্থায়ী মেমোরি হিসেবে কাজ করে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৭৯.
LAN কী?
  1. ক) Local Action Network
  2. খ) Local Apple Network
  3. গ) Local Action News
  4. ঘ) Local Area Network
ব্যাখ্যা

LAN:
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
- রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায়।
- LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে।
- স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে LAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা-
১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
৬. খরচ কম হয়।
৭. ব্যবহার করা সহজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৮০.
WIFI এর পূর্ণরূপ কী?
  1. ক) Wireless Internet
  2. খ) Wireless Field
  3. গ) Wireless Fibre
  4. ঘ) Wireless Fidelity
ব্যাখ্যা

- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়্যারলেস ফিডেলিটি)।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ককম্পিউটার/ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে ইন্টারনেটে সংযুক্ত করার একটি প্রযুক্তি হলো ওয়াই-ফাই (Wi- Fi)।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- এটি একটি ওয়্যারলেস বা তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ওয়াই-ফাই অ্যানাবল্ড ডিভাইস যেমন- ল্যাপটপ, ভিডিও গেম কনসোল, স্মার্টফোন কিংবা ডিজিটাল অডিও প্লেয়ার প্রভৃতি একটি ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাকসেস পয়েন্টের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কভুক্ত এলাকাকে Hotspot বলা হয়। হটস্পট হলো এক নেটওয়ার্ক।
- এর ডেটা কমিউনিকেশন গতি খুবই কম এবং সিকিউরিটি ব্যবস্থাও দুর্বল।

উৎস: উচ্চ-মাধ্যমিকের ICT বই, মাহবুবুর রহমান।