পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
The play 'The Double Dealer' is written by-
  1. Ben Jonson
  2. Andrew Marvell
  3. Nicholas Udall
  4. William Congreve
ব্যাখ্যা

• William Congreve was famous for Comedy of Manners.
• His famous plays:
- The Way of The World,
- Love for Love,
- The Double Dealer,
- The Old Bachelor etc.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.

.
Father of english comedy is-
  1. Thomas Kyd
  2. Christopher Marlowe
  3. Ben Jonson
  4. Nicholas Udall
ব্যাখ্যা

- Father of English Comedy is Nicholas Udall.
- Ralph Roister Doister, the first Comedy in English, is written by Nicholas Udall.
- Father of English Revenge Tragedy is Thomas Kyd.
- Father of English tragedy is Christopher Marlowe.
- Famous for Comedy of Humors is Ben Jonson.
Source: Live MCQ lecture and Encyclopedia of Britannica.

.
The poem 'The Ruins of Time' is written by-
  1. Geoffrey Chaucer
  2. John Dryden
  3. Edmund Spenser
  4. John Milton
ব্যাখ্যা

• Edmund Spenser is called the poet of poets.
• His famous sonnet collection is Amoretti.
• His famous poems:
- The Faerie Queene (Epic poem),
- The Shepherds Calendar,
- The Ruins of Time.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.

.
Who is a 'University Wits'?
  1. Henry Vaughan
  2. Robert Greene
  3. Andrew Marvell
  4. Thomas Gray
ব্যাখ্যা

• Metaphysical Poet of English literature:
- John Donne,
- George Herbert,
- Abraham Cowley,
- Henry Vaughan,
- Andrew Marvell,
- John Cleveland,
- Richard Crashaw
• University Wits of English literature:
- Christopher Marlowe,
- Robert Greene,
- Thomas Nashe,
- Thomas Lodge,
- George Peele,
- John Lyly,
- Thomas Kyd.
Source: Encyclopedia of Britannica.

.
The play 'The Magnetic Lady' is written by-
  1. John Webster
  2. Shakespeare
  3. John Bunyan
  4. Ben Jonson
ব্যাখ্যা

• Ben Jonson was famous for 'Comedy of Humors'.
• His famous plays:
- Volpone,
- Every Man Out of His Humour,
- Every Man in His Humour,
- The Silent Woman,
- The Alchemist,
- The Magnetic Lady,
- The Devil is an Ass etc.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture and Live MCQ lecture.

.
The author of 'A Modest Proposal' is-
  1. Henry Fielding
  2. Daniel Defoe
  3. Jonathan Swift
  4. Ben Jonson
ব্যাখ্যা

• Jonathan Swift is the greatest satirist of the 18th century.
• His famous books:
- Gulliver's Travels,
- A tale of a Tub,
- A Modest Proposal,
- A Journey to Stella,
- The Battle of the Books.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ lecture.

.
৭ নং সেক্টরে যুদ্ধ করেন বীরশ্রেষ্ঠ-
  1. মহিউদ্দিন জাহাঙ্গীর
  2. হামিদুর রহমান
  3. মুন্সী আব্দুর রউফ
  4. মোস্তফা কামাল
ব্যাখ্যা

- বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য ৭ জনকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে।
- এই বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
- তিনি ৭ নং সেক্টরে যুদ্ধ করেন‌।
- তিনি শহীদ হোন ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালে।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

.
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন-
  1. গোলাম মাহবুব
  2. আব্দুল মতিন
  3. শামসুল আলম
  4. অলি আহাদ
ব্যাখ্যা

- রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ১ অক্টোবর, ১৯৪৭ সালে যার আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া।
- দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ২ মার্চ, ১৯৪৮ সালে যার আহ্বায়ক ছিলেন শামসুল আলম।
- 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয় ১৯৫২ সালের ৩০ জানুয়ারি। যার আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব।
উৎসঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র।

.
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামীলীগ আসন লাভ করে-
  1. ১৬০টি
  2. ১৬২টি
  3. ১৬৯টি
  4. ১৮৮টি
ব্যাখ্যা

- ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ১৬৯টি আসন ছিল।
- এর মধ্যে সংরক্ষিত আসন ছিল ৭টি। আওয়ামী লীগ ১৬০টি সাধারণ আসন ও ৭টি মহিলা সংরক্ষিত আসনসহ মোট ১৬৭টি আসন লাভ করে।
- ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট ১৬৭টি (সংরক্ষিত ৭টি মহিলা আসনসহ) আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- আওয়ামীলীগ হেরে যায় দুটি আসনে। একটি ময়মনসিংহের নুরুল আমিন এবং অপরটি রাঙামাটির চাকমা রাজা ত্রিদিব রায়ের কাছে।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১০.
কোন সংগঠনটি আগে প্রতিষ্ঠিত হয়?
  1. বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
  2. বাংলাদেশ ছাত্রলীগ
  3. বাংলাদেশ আওয়ামী লীগ
  4. আওয়ামী যুবলীগ
ব্যাখ্যা

- ৪ জানুয়ারি, ১৯৪৮ সালে পূর্ব বাংলা মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
- ঢাকার কে.এম. দাস লেনের রোজগার্ডেনে এক কর্মী সম্মেলনে পূর্ব বাংলার বাঙালি প্রগতিশীল নেতা ও কর্মী ঢাকায় মিলিত হয়ে ১৯৪৯ সালের ২৩ জুন 'আওয়ামী মুসলিম লীগ' গঠন করেন।
- আওয়ামী যুবলীগ গঠিত হয় ১৯৭২ সালে।
- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গঠিত হয় ১৯৯৪ সালে।
- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গঠিত হয় ১৯৫২ সালে।


উৎসঃ সংশ্লিষ্ট সংগঠনের ওয়েবসাইট।

১১.
পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়-
  1. ২ মার্চ ১৯৭১ সালে
  2. ৩ মার্চ ১৯৭১ সালে
  3. ৭ মার্চ ১৯৭১ সালে
  4. ৬ মার্চ ১৯৭১ সালে
ব্যাখ্যা

- ৩ মার্চ, ১৯৭১ সালে ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ।
- ঐদিনই বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেন ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও আওয়ামীলীগের ওয়েবসাইট।

১২.
যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলমানদের জন্য পূর্ব বাংলার আইন পরিষদে সংরক্ষিত আসন ছিল-
  1. ২২৩টি
  2. ২৩৭টি
  3. ৩১০টি
  4. ৩০৯টি
ব্যাখ্যা

- যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল ২৩৭টি এবং অমুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল ৭২টি।
- এই দুইয়ের যোগফলে পূর্ব বাংলার আইন পরিষদের মোট আসন সংখ্যা হয় ৩০৯টি।
- যুক্তফ্রন্ট মোট ২৩৬টি আসনে জয়ী হয়েছিল। এর মধ্যে ছিলো - মুসলিম আসন ২২৩টি এবং অমুসলিম আসন ১৩টি।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৩.
মুজিবনগর সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন-
  1. এম মনসুর আলী
  2. মোশতাক আহমেদ
  3. কামরুজ্জামান
  4. তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে এবং এই সরকারের কাঠামো ছিল নিম্নরূপ-
- রাষ্ট্রপতিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;
- উপরাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম;
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীঃ তাজউদ্দীন আহমদ;
- অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীঃ এম মনসুর আলী;
- স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীঃ এ.এইচ.এম. কামরুজ্জামান,
- পররাষ্ট্র ও আইনমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমেদ;
- প্রধান সেনাপতিঃ কর্নেল অবসরপ্রাপ্ত এম. এ. জি ওসমানী;
- চিফ অব স্টাফঃ কর্নেল (অব.) আব্দুর রব এবং
- ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনীর প্রধানঃ গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৪.
'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়েছিল-
  1. লন্ডনে
  2. নিউইয়র্কে
  3. ফ্লোরেন্সে
  4. ওয়াশিংটনে
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১ আগস্ট বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার উদ্দেশ্যে জর্জ হ্যারিসনের তত্ত্বাবধানে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল 'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ'।
- জর্জ হ্যারিসনকে অনুষ্ঠানটি করার জন্য উদ্বুদ্ধ করেন বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর।
উৎসঃ বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

১৫.
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ১১ টি
  2. ১২ টি
  3. ২৯ টি
  4. ৬৪ টি
ব্যাখ্যা

জেনারেল এম.এ. জি ওসমানী মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী তাজউদ্দীন আহমদের মাধ্যমে যুদ্ধকৌশলের সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টর এবং ৬৪ টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

১৬.
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়-
  1. ১৯৮৩ সালে
  2. ১৯৮০ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৯ সালে
ব্যাখ্যা

- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য দেশ ৮টি।
- সদস্য দেশগুলো হলোঃ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (সর্বশেষ সদস্য)।
- সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন
- সার্ক কৃষি তথ্য কেন্দ্র ও সার্ক আবহাওয়া কেন্দ্র ঢাকায় অবস্থিত।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাট এবং সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত।
- সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র পাকিস্তানের ইসলামাবাদে।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কাঠমুন্ডু।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত।
উৎসঃ সার্কের ওয়েবসাইট।

১৭.
ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি-
  1. হেলসিঙ্কি চুক্তি
  2. শেনজেন চুক্তি
  3. লিসবন চুক্তি
  4. ম্যাসট্রিচট চুক্তি
ব্যাখ্যা

- ২০০৭ সালে পর্তুগালের লিসবনে স্বাক্ষরিত চুক্তিকে লিসবন চুক্তি বলে।
- এই চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি বলা হয়।
- এই চুক্তির অনুচ্ছেদ-৫০ এ বলা আছে গণভোটের মাধ্যমে কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে পারবে।
- এই চুক্তিটি কার্যকর হয় ২০০৯ সালে।
- এই চুক্তির মাধ্যমে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায়।
উৎসঃ ইইউ এর ওয়েবসাইট।

১৮.
জি-৭ জোটের সদস্য দেশ নয়-
  1. জাপান
  2. ফ্রান্স
  3. ইতালি
  4. চীন
ব্যাখ্যা

- জি-৭ জোটের পূর্ণরূপ- Group of 7।
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট‌।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা। - এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীর্ষ ধনী দেশ চীন জি-৭ ভুক্ত দেশ নয়।
উৎসঃ G-7 এর ওয়েবসাইট।

১৯.
ওআইসির কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
  1. প্রথম
  2. তৃতীয়
  3. চতুর্থ
  4. দ্বিতীয়
ব্যাখ্যা

- ইসলামিক সহযোগিতা সংস্থা- OIC (Organization of Islamic Co-operation) প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে।
- এর সদরদপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়। ওআইসির বর্তমান সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
উৎসঃ ওআইসি ও বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।

২০.
কোনো সমান্তর ধারার ১২তম পদ ৭৭ হলে এর প্রথম ২৩টি পদের সমষ্টি কত?
  1. ১৭৬১
  2. ১৬৬১
  3. ১৬৮১
  4. ১৭৭১
ব্যাখ্যা

মনে করি,
ধারাটি প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
সুতরাং 12 তম পদ = a + (12 - 1)d
= a + 11d
প্রশ্নমতে,
a + 11d = 77
আবার,
আমরা জানি,
n তম পদের সমষ্টি = n/2 {2a + (n - 1)d}
সুতরাং প্রথম 23টি পদের সমষ্টি = 23/2 {2a + (23-1)d}
= 23/2 (2a + 22d)
= 23/2 × 2 (a + 11d)
= 23 × (a + 10d)
= 23 × 77
= 1771

২১.
logx (3/4) = -(1/2) হলে, x এর মান কত?
  1. 9/16
  2. √(3/4)
  3. 16/9
  4. √(4/3)
ব্যাখ্যা

দেওয়া আছে,
logx (3/4) = -(1/2)
বা, x-(1/2) = 3/4
বা, 1/x(1/2) = 3/4
বা, 1/√x = 3/4
বা, √x = 4/3
বা, x = 16/9

২২.
২৫৬ + ১২৮ + ৬৪ + ...... ধারাটির কোন পদ ১/২ হবে?
  1. ৯তম পদ
  2. ১০তম পদ
  3. ৮তম পদ
  4. ১১তম পদ
ব্যাখ্যা

এখানে প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
যার সাধারণ অনুপাত, r = ১২৮/২৫৬ = ১/২
প্রথম পদ, a = ২৫৬ এবং n-তম পদ = ar(n-1)
শর্তমতে,
ar(n-১) = ১/২
বা, ২৫৬ × (১/২)(n - ১) = ১/২
বা, (১/২)(n - ১) = ১/(২৫৬ × ২)
বা, (১/২)(n - ১) = ১/৫১২
বা, (১/২)(n - ১) = (১/২)
বা, n - ১ = ৯
বা, n = ৯ + ১
বা, n = ১০

২৩.
৫ + ৮ + ১১ + ১৪ + ..... ধারাটির কোন পদ ৩০২?
  1. ১০০তম পদ
  2. ১০১তম পদ
  3. ১০২তম পদ
  4. ১০৩তম পদ
ব্যাখ্যা

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে,
n তম পদ = a + (n - 1)d।
এখন, n তম পদ ৩০২ হলে,
৫ + (n - ১) × ৩ = ৩০২
বা, (n - ১) × ৩ = ৩০২ - ৫
বা, n - ১ = ২৯৭/৩
বা, n - ১ = ৯৯
বা, n = ৯৯ + ১
বা, n = ১০০

২৪.
8x + 8x+ 8x + 8x = কত?
  1. 2(2x + 3)
  2. 2(3x + 2)
  3. 2(3x + 3)
  4. 2(3x + 9)
ব্যাখ্যা

8x + 8x + 8x + 8x
= 4.8x
= 22.23x
= 2(2 + 3x)
= 2(3x + 2)

২৫.
log11 + log121 + log1331 + ...... ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত?
  1. 45 log11
  2. 55 log11
  3. 65 log11
  4. 78 log 11
ব্যাখ্যা

প্রদত্ত ধারাটি,
log11 + log121 + log1331 + ......
= log11 + log112 + log113 + ......
= 1 log11 + 2 log11 + 3 log11 + ......
= (1 + 2 + 3 + 4 + ........) log11
এখন,
1 + 2 + 3 + 4 + ........ ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি = 12(12 + 1)/2
= 6 × 13
= 78
সুতরাং প্রদত্ত ধারাটির সমষ্টি = 78 log11.

২৬.
২ + ৬ + ১৮ + ..... ধারাটির প্রথম ৭টি পদের সমষ্টি কত?
  1. ২১৮৬
  2. ২১২৬
  3. ২০৫৬
  4. ২০৯৬
ব্যাখ্যা

এখানে, ২ + ৬ + ১৮ + ..... ধারাটির‌
প্রথম পদ, a = ২
সাধারণ অনুপাত, r = ৬/২ = ৩
এবং পদ সংখ্যা, n = ৭
সুতরাং সমষ্টি = a (rn - 1)/(r - 1)
= ২ × (৩ - ১)/(৩ - ১)
= ২ × (২১৮৭ - ১)/২
= ২১৮৬

২৭.
5(2x - 6) = 7(2x - 6) হলে, x এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা

দেওয়া আছে,
5(2x - 6) = 7(2x - 6)
বা, 5(2x - 6)/7(2x - 6) = 1
বা, (5/7)(2x - 6) = 1
বা, (5/7)(2x - 6) = (5/7)0
বা, 2x - 6 = 0
বা, 2x = 6
বা, x = 6/2
বা, x = 3

২৮.
১ হতে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ১২২৫
  2. ১২৭৫
  3. ১১২৫
  4. ১৩২৫
ব্যাখ্যা

আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
সুতরাং ১ হতে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = ৫০(৫০ + ১)/২
= ২৫ × ৫১
= ১২৭৫

২৯.
একটি সমান্তর অনুক্রমে সাধারন অন্তর ১০ এবং ৬তম পদটি ৫২ হলে ১৬ তম পদটি কত?
  1. ১৪২
  2. ১৫০
  3. ১৫২
  4. ১৫৬
ব্যাখ্যা

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে
n তম পদ = a + (n - 1)d।
এখানে, ৬তম পদ ৫২।
সুতরাং a + (৬ - ১) × ১০ = ৫২
বা, a + ৫০ = ৫২
বা, a = ২
সুতরাং,
১৬ তম পদ = ২ + (১৬ - ১) × ১০
= ২ + ১৫০
= ১৫২

৩০.
(100000)(x/5) = 100 হলে x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

দেওয়া আছে,
(100000)(x/5) = 100
বা, (105)(x/5) = (10)2
বা, (10)x = (10)2
বা, x = 2

৩১.
কোষের প্রাণশক্তি বলা হয়-
  1. নিউক্লিয়াসকে
  2. মাইটোকন্ড্রিয়াকে
  3. রাইবোজোমকে
  4. লাইসোজোমকে
ব্যাখ্যা

- নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা প্রাণশক্তি বলা হয়।
- রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
- মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস অব সেল বলা হয়।
- জীবদেহের প্রধান উপাদান ক্রোমোজোম।
- লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৩২.
প্রাণিবিজ্ঞানের জনক-
  1. থিওফ্রাস্টাস
  2. রবার্ট হুক
  3. উইলিয়াম হার্ভে
  4. এরিস্টটল
ব্যাখ্যা

- গ্রিক বিজ্ঞানী এরিস্টটলকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়।
- গ্রিক বিজ্ঞানী থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিজ্ঞানের জনক বলা হয়।
- কোষবিদ্যার জনক রবার্ট হুক।
- শারীরবিদ্যার জনক উইলিয়াম হার্ভে।

৩৩.
পানিতে সালোকসংশ্লেষণের হার কত?
  1. ০.০৩%
  2. ০.০৪%
  3. ০.৩০%
  4. ০.৩৩%
ব্যাখ্যা

- পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান।
- স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টের পৌছায় এবং স্ট্রোমা বা পত্ররন্ধের মাধ্যমে বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে।
- জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে।
- বায়ুমন্ডলে ০.০৩% এবং পানিতে ০.৩% কার্বন ডাই অক্সাইড আছে, তাই জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৩৪.
জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন ঘটে?
  1. ২ ধরনের
  2. ৩ ধরনের
  3. ৪ ধরনের
  4. ৫ ধরনের
ব্যাখ্যা

- যে প্রক্রিয়ায় একটি সজীব কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক নতুন কোষ উৎপন্ন হয় তাকে কোষ বিভাজন বলে।
- জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন ঘটে। যথা- অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৩৫.
কোনটিকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়?
  1. রাইবোজোম
  2. মাইটোকন্ড্রিয়া
  3. নিউক্লিয়াস
  4. ক্লোরোপ্লাস্ট
ব্যাখ্যা

- জীবের শ্বসনকার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ।
- জীবের শ্বসন ক্রিয়ার ধাপ চারটি। যথা- গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র।
- শক্তি উৎপাদনের সকল প্রক্রিয়া মাইক্রোকন্ডিয়ার অভ্যন্তরে ঘটে থাকে বলে মাইটোকনডিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৩৬.
কাঁঠাল কোন জাতীয় ফল?
  1. রসালো ফল
  2. সরল ফল
  3. যৌগিক ফল
  4. গুচ্ছ ফল
ব্যাখ্যা

- ফলের উৎস ও প্রকৃতি অনুসারে ফলকে তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যথা- সরস ফল, গুচ্ছ ফল ও যৌগিক ফল।
- আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি যৌগিক ফল।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৩৭.
মানুষের অটোজোম কয় জোড়া?
  1. ৪৬
  2. ৪৪
  3. ২২
  4. ২৪
ব্যাখ্যা

- মানবদেহে ক্রোমোজোম সংখ্যা ৪৬ টি বা ২৩ জোড়া।
- এরমধ্যে ২২ জোড়া বা ৪৪ টি অটোজোম এবং ১ জোড়া বা ২টি সেক্স ক্রোমোজোম।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।