পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র, ঘনবস্তু। সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈৰ্ঘ্য যথাক্রমে  16 সে.মি. ও 18 সে.মি.। ঐ রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ক) 36 সে.মি
  2. খ) 48 সে.মি
  3. গ) 28 সে.মি
  4. ঘ) 42 সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈৰ্ঘ্য যথাক্রমে  16 সে.মি. ও 18 সে.মি.। ঐ রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান: 
রম্বসের ক্ষেত্রফল= 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= (1/2) × 16 × 18 = 144 বর্গ সে.মি.
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = x সে.মি.
∴ x2 = 144বর্গ সে.মি.
∴ x2 = 122 সে.মি.
    x = 12
∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 4x = 4 × 12 = 48 সে.মি
.
প্রতি মিনিটে 44 মিটার বেগে 2 মিনিটে একটি ঘোড়া কোনো বৃত্তাকার মাঠ ঘুরে এলো। ঐ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত? 
  1. ক) 7 মিটার
  2. খ) 14 মিটার
  3. গ) 12 মিটার
  4. ঘ) 16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি মিনিটে 44 মিটার বেগে 2 মিনিটে একটি ঘোড়া কোনো বৃত্তাকার মাঠ ঘুরে এলো। ঐ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত? 

সমাধান: 
ঘোড়াটি 1 মিনিটে যায় 44 মিটার 
ঘোড়াটি 2 মিনিটে যায় (44 × 2) মিটার 
                                  = 88 মিটার 

মনেকরি,
 বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = r 
প্রশ্নমতে,
2πr = 88
2(22/7)r = 88
44r/7 = 88
r = (88 × 7)/44
r = 14
.
বৃত্তের বহিঃস্থ কোনাে বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব___
  1. ক) সমান
  2. খ) অর্ধেক
  3. গ) দ্বিগুণ
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
1. বৃত্তের কোনাে বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
2. স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। 
3. বৃত্তের কোনাে বিন্দু দিয়ে ঐ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক হয়।
4.. বৃত্তের বহিঃস্থ কোনাে বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান
.
প্রদত্ত চিত্রে, ∠ABC +  ∠ADC এর মান কত? 

  1. ক) এক সমকোণ 
  2. খ) তিন সমকোণ 
  3. গ) দুই সমকোণ 
  4. ঘ) চার সমকোণ 
ব্যাখ্যা
 


আমরা জানি 
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। 

ABCD বৃত্তস্থ চতুর্ভুজে  ∠BAD ও  ∠BCD পরস্পর বিপরীত কোণ।  
∠ADC  + ∠ ABC = দুই সমকোণ 
.
আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ৩২ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত মিটার?
  1. ক) ৪৮ বর্গ মিটার
  2. খ) ৪২ বর্গ মিটার
  3. গ) ৩৬ বর্গ মিটার
  4. ঘ) ৩২ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ৩২ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত মিটার?

সমাধান:
ধরি,
প্রস্থ = x মিটার
∴ দৈর্ঘ্য = ৩x মিটার
প্রশ্নমতে,
২( x + ৩x) = ৩২
বা, ৪x = ১৬
∴ x = ৪
আয়তাকার বাগানের প্রস্থ = ৪ মিটার 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = (৩ × ৪) মিটার 
                                          = ১২ মিটার 

আয়তাকার বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ৪ × ১২ বর্গ মিটার 
= ৪৮ বর্গ মিটার
.
6 সে.মি. ব্যাসবিশিষ্ট গোলকের আয়তন কত? 
  1. ক) 27π ঘন সে.মি.
  2. খ) 36π ঘন সে.মি.
  3. গ) 32π ঘন সে.মি.
  4. ঘ) 26π ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 6 সে.মি. ব্যাসবিশিষ্ট গোলকের আয়তন কত? 

সমাধান: 
দেয়া আছে,
গোলকের ব্যাস = 6 সে.মি. 
গোলকের ব্যাসার্ধ r = 6/2 সে.মি.
                              = 3 সে.মি.
গোলকটির আয়তন = (4/3)πr3
                              = (4/3)π × 33
                              =  (4/3)π × 27
                               = 36π
.
প্রদত্ত চিত্রে, কেন্দ্র O থেকে AB ও CD জ্যা এর উপর অঙ্কিত লম্ব যথাক্রমে OE ও OF হলে, নিচের কোনটি সঠিক হবে? 
  1. ক) OA = OE
  2. খ) OC = OF
  3. গ) BE = AE
  4. ঘ) OD = OF
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে, কেন্দ্র O থেকে AB ও CD জ্যা এর উপর অঙ্কিত লম্ব যথাক্রমে OE ও OF হলে, নিচের কোনটি সঠিক হবে? 
 

সমাধান: 
কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখন্ডিত করে। 
কেন্দ্র O থেকে AB ও CD জ্যা এর উপর অঙ্কিত লম্ব যথাক্রমে OE ও OF 
BE = AE, CF = DF
.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4 : 3 এবং এর কর্ণের দৈর্ঘ্য 25 মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 250 বর্গমিটার
  2. খ) 600 বর্গমিটার
  3. গ) 300 বর্গমিটার
  4. ঘ) 450 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4 : 3 এবং এর কর্ণের দৈর্ঘ্য 25 মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4 : 3
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x 
আয়তক্ষেত্রের প্রস্থ 3x 

প্রশ্নমতে,
√{(4x)2 + (3x)2} = 25
√(16x2 + 9x2)= 25
√(25x2) = 25
5x = 25
x = 5
 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (4x × 3x)
                                      = 12x2 বর্গমিটার
                                        = 12 × 52 বর্গমিটার
                                       = 12 × 25 বর্গমিটার
                                       = 300 বর্গমিটার
.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন যথাক্রমে ৩০ সে.মি, ২০ সে.মি ও ৭২০০ ঘন সে.মি.। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কত?
  1. ক) ১২ সে.মি
  2. খ) ১৪ সে.মি
  3. গ) ১৫ সে.মি
  4. ঘ) ১৬ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন যথাক্রমে ৩০ সে.মি, ২০ সে.মি ও ৭২০০ ঘন সে.মি.। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কত?

সমাধান: 
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য = ৩০ সে.মি
আয়তাকার ঘনবস্তুর প্রস্থ =  ২০ সে.মি, 
আয়তাকার ঘনবস্তুর আয়তন = ৭২০০ ঘন সে.মি. 

আয়তাকার ঘনবস্তুর উচ্চতা = আয়তন/(প্রস্থ × দৈর্ঘ্য)
                                          = ৭২০০/(৩০ × ২০)
                                           = ১২ সে.মি
১০.
দুইটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ  করলে কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়?

সমাধান: 
দুইটি বৃত্ত পরস্পরকে  অন্তঃস্পর্শ করলে ১টি স্পর্শক আঁকা যায়।
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ৩ টি স্পর্শক আঁকা যায়।

১১.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রর ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার ও উচ্চতা 5 মিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমার দৈর্ঘ্য কত?
  1. ক) 120 মি.
  2. খ) 100 মি.
  3. গ) 60 মি.
  4. ঘ) 80 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রর ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার ও উচ্চতা 5 মিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমার দৈর্ঘ্য কত?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
                                    = 125 × 5
                                    =625 মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x2 বর্গ মি.
x2 = 625
x = √625
x = 25

বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × 25 = 100 মি.
১২.
একটি সমবৃত্তক বেলনের উচ্চতা 10 সে.মি.এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর আয়তন কত? 
  1. ক) 1450 ঘন সে.মি. 
  2. খ) 1230 ঘন সে.মি. 
  3. গ) 1320 ঘন সে.মি. 
  4. ঘ) 1540 ঘন সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তক বেলনের উচ্চতা 10 সে.মি.এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর আয়তন কত? 

সমাধান: 
সমবৃত্তক বেলনের উচ্চতা h  = 10 সে.মি.
ভূমির ব্যাসার্ধ r = 7 সে.মি.
সমবৃত্তক বেলনের আয়তন  = πr2
                                           = (22/7) × 72 × 10
                                          = (22/7) ×  49 × 10 
                                          = 1540 ঘন সে.মি. 
১৩.
একটি ঘনকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে ঘনকটির এক ধারের দৈর্ঘ্য কত? 
  1. ক) 4 একক 
  2. খ) 8 একক
  3. গ) 10 একক
  4. ঘ) 6 একক 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে ঘনকটির এক ধারের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ঘনকের এক ধারের দৈর্ঘ্য = a একক 
আমরা জানি,
ঘনকের এর আয়তন = a3 ঘন একক 
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 বর্গ একক 

প্রশ্নমতে,
a3 = 6a2
a = 6 
১৪.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা 136  মিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 28√2 সে.মি.
  2. খ) 26√2 সে.মি.
  3. গ) 32√2 সে.মি.
  4. ঘ) 34√2 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা 136  মিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান: 
 বর্গক্ষেত্রের পরিসীমা 136 মিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a = 136/4
                                           = 34
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√2 
                                     = 34√2 
১৫.
একটি বৃত্তের ক্ষেত্রফল πr2/16 হলে, বৃত্তটির পরিধি কত?
  1. ক) 2πr
  2. খ) πr/2 
  3. গ) πr/4
  4. ঘ) 4πr
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল πr2/16 হলে, বৃত্তটির পরিধি কত? 

সমাধান:
বৃত্তের ব্যাস = 2r1
∴ ব্যাসার্ধ = r1 
প্রশ্নমতে,
πr12 =  πr2/16
r12 =  (r/4)2
r1 = r/4

বৃত্তটির পরিধি = 2πr1
                       =2π(r/4)  
                       =πr/2