উত্তর
ব্যাখ্যা
- ১২ জুন, ১৯৪১ সালে লন্ডনের সেইন্ট জেমস্ প্রাসাদে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং তৎকালীন ইউরোপের নয়টি দেশের (বেলজিয়াম, চেকোস্লাভিয়া, গ্রীস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লোভিয়া ও ফ্রান্স) নির্বাসিত সরকারপ্রধানরা (মোট ১৪টি দেশ) বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য এক সম্মেলনে অংশগ্রহন করে।
- উক্ত সম্মেলনে এক সম্মিলিত ঘোষনা আসে যা “The Declaration of St. James' Palace” বা “An Inter-Allied Declaration” নামে পরিচিত।
- এটি London Declaration নামেও পরিচিত।
- এটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ।
- ঘোষনাটি ছিলো - ''To work together, with other free peoples, both in war and in peace''।
সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।