পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
নিচের কোনটি গুরু অনুপাত?
  1. ক) ৩ঃ২
  2. খ) ২ঃ৩
  3. গ) ৩ঃ৩
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
যে অনুপাতের পূর্ব (১ম রাশি) রাশি বড় তাকে গুরু অনুপাত বলে।
.
The ratio 2 to 1/3 is equal to the ratio……..
  1. ক) 6 : 1
  2. খ) 5 : 1
  3. গ) 3 : 1
  4. ঘ) 2 : 3
ব্যাখ্যা
2 : 1/3 = 2/(1/3) = (2 × 3) : 1 = 6 : 1
.
২১৬০ টাকা অথৈ, মুন্নি এবং মরিয়মের মধ্যে ৩ঃ৭ঃ১৪ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। অথৈ কত টাকা পাবে?
  1. ক) ২৮০ টাকা
  2. খ) ২৬০ টাকা
  3. গ) ২৭০ টাকা
  4. ঘ) ২৫০ টাকা
ব্যাখ্যা

ধরি, অথৈ, মুন্নি এবং মরিয়ম পাবে ৩ক, ৭ক এবং ১৪ক।
প্রশ্নমতে,
৩ক + ৭ক + ১৪ক = ২১৬০
বা, ২৪ক = ২১৬০
বা, ক = ৯০
সুতরাং অথৈ পাবে = ৩ × ক = ৩ × ৯০ = ২৭০ টাকা

.
নিচের কোনটি ভগ্নাংশ?
  1. ক) অনুপাত
  2. খ) সমানুপাত
  3. গ) সুদের হার
  4. ঘ) সবকয়টি
ব্যাখ্যা
অনুপাত, সমানুপাত ও সুদের হার সবগুলোই ভগ্নাংশ।
.
সমমূল্যে ক্রয় করা একটি বস্তু দুইজন ব্যক্তি যথাক্রমে ২০% লাভে এবং ১০% ক্ষতিতে বিক্রয় করলে,২য় ব্যক্তি এবং ১ম ব্যক্তির বিক্রয় মূল্যের অনুপাত কত?
  1. ক) ৩ঃ৪
  2. খ) ৪ঃ৩
  3. গ) ২ঃ১
  4. ঘ) ১ঃ২
ব্যাখ্যা

২০% লাভে (১ম ব্যক্তির ক্ষেত্রে) বিক্রয়মূল্য = ১০০+২০ = ১২০ টাকা
এবং ১০% ক্ষতিতে(২য় ব্যক্তির ক্ষেত্রে) বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
সুতরাং ২য় ব্যক্তির ক্ষেত্রে বিক্রয়মূল্যঃ১ম ব্যক্তির ক্ষেত্রে বিক্রয়মূল্য = ৯০ঃ১২০ = ৩ঃ৪।

.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫২ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিলো ৫ঃ২। এখন পিতার বয়স কত?
  1. ক) ৪০ বছর
  2. খ) ৪৫ বছর
  3. গ) ৩৫ বছর
  4. ঘ) ৩০ বছর
ব্যাখ্যা

ধরি, তাদের বর্তমান বয়স (৫ক + ৫) এবং (২ক + ৫)
প্রশ্নমতে,
(৫ক + ৫) + (২ক + ৫) = ৫২
বা, ৭ক + ১০ = ৫২
বা, ৭ক = ৫২ - ১০
বা, ৭ক = ৪২
বা, ক = ৪২/৭ = ৬
সুতরাং পিতার বর্তমান বয়স = ৫ × ৬ + ৫ = ৩৫ বছর।

.
একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন ৪২ গ্রাম। ঐ গয়নায় সোনা ও তামার অনুপাত ৫ঃ২। কি পরিমাণ সোনা মেশালে গয়নাটিতে সোনা ও তামার অনুপাত হবে ৭ঃ২।
  1. ক) ৮ গ্রাম
  2. খ) ৬ গ্রাম
  3. গ) ৩ গ্রাম
  4. ঘ) ১২ গ্রাম
ব্যাখ্যা

ধরি, সোনা ও তামার পরিমাণ ৫ক ও ২ক
প্রশ্নমতে,
৫ক + ২ক = ৪২
বা, ৭ক = ৪২
বা, ক = ৬
সুতরাং সোনা = ৫ × ৬ = ৩০ গ্রাম এবং তামা = ৪২ - ৩০ = ১২ গ্রাম।
আবার ধরি, খ গ্রাম সোনা মেশাতে হবে।
প্রশ্নমতে,
(৩০ + খ) : ১২ = ৭ঃ২
বা, (৩০ + খ)/১২ = ৭/২
বা, ৬০ + ২খ = ৮৪
বা, ২খ = ২৪
বা, খ = ১২ গ্রাম

.
টাকায় ৩ টি করে ক্রয় করে ২টি করে বিক্রি করলে শতকরা কত ক্ষতি হব?
  1. ক) ৫০% লাভ হবে
  2. খ) ৫০% ক্ষতি হবে
  3. গ) ৩৩.৩৩% লাভ হবে
  4. ঘ) ৩৩.৩৩% ক্ষতি হবে
ব্যাখ্যা
শতকরা লাভ হবে = {(৩ - ২)/২} × ১০০ = ৫০%
.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৩৫০% হলে, সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ক) ৯ঃ২
  2. খ) ২ঃ৯
  3. গ) ৭ঃ২
  4. ঘ) ২ঃ৭
ব্যাখ্যা

ধরি, একটি সংখ্যা = x
∴ অপর সংখ্যাটি = x এর ৩৫০% = ৩৫০x/১০০ = ৭x/২
সংখ্যা দুটির অনুপাত = x/(৭x/২) = ২/৭ = ২ঃ৭

১০.
ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ৩ঃ৫ হলে,শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৬৬.৬৭% লাভ হবে
  2. খ) ৩৩.৩৩% লাভ হবে
  3. গ) ৩৩.৩৩% ক্ষতি হবে
  4. ঘ) লাভ বা ক্ষতি হবে না
ব্যাখ্যা
সুতরাং শতকরা লাভ হবে = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)×১০০/ক্রয়মূল্য = (৫ - ৩)×১০০/৩ = ৬৬.৬৭%।
১১.
৪৫ টাকায় নয়টি কলম কিনে প্রতিটি ৫ টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ১০% লাভ হবে
  2. খ) ২০% ক্ষতি হবে
  3. গ) ২৫% লাভ হবে
  4. ঘ) লাভ বা ক্ষতি হবে না
ব্যাখ্যা
এখানে বিক্রয়মূল্য = ৯ × ৫ = ৪৫ টাকা
সুতরাং লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ৪৫ - ৪৫ = ০ টাকা অর্থাৎ কোনো লাভ বা ক্ষতি হবে না।
১২.
একটি বস্তু ২১০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হলো, বস্তুটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ১৭৫ টাকা
  3. গ) ১৮০ টাকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, ক্রয়মূল্য = ক
প্রশ্নমতে,
ক + ক এর ২০% = ২১০
বা, ক + ০.২ক = ২১০
বা, ১.২ক = ২১০
বা, ক = ২১০/১.২ = ১৭৫ টাকা।

১৩.
একটি বই ৬৫ টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হয়, ১০% লাভ করতে হলে কত টাকায় বিক্রয় করতে হবে?
  1. ক) ৫৫ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৪৫ টাকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, ক্রয়মূল্য = ক টাকা
প্রশ্নমতে,
ক + ক এর ৩০% = ৬৫
বা, ক + ০.৩ক = ৬৫
বা, ১.৩ক = ৬৫
বা, ক = ৬৫/১.৩ = ৫০ টাকা
সুতরাং ১০% লাভে বিক্রয়মূল্য = ৫০ + ৫০ এর ১০% = ৫০ + ৫ = ৫৫ টাকা।

১৪.
৩৬ লিটার শরবতে পানি ও চিনির অনুপাত ২ঃ১। চিনির পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত হবে ১ঃ২?
  1. ক) ১৮ লিটার
  2. খ) ২৭ লিটার
  3. গ) ৩৬ লিটার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, পানি ও চিনির পরিমাণ ২ক এবং ক।
প্রশ্নমতে,
২ক + ক = ৩৬
বা, ৩ক = ৩৬
বা, ক = ১২
সুতরাং পানি = ২ × ১২ = ২৪ লিটার এবং চিনির পরিমাণ = ১২ লিটার।

আবার ধরি, খ লিটার চিনি যোগ করতে হবে।
প্রশ্নমতে,
২৪ঃ(১২ + ক) = ১ঃ২
বা, ২৪/(১২ + ক) = ১/২
বা, ১২ + ক = ৪৮
বা, ক = ৪৮ - ১২ = ৩৬ লিটার।

১৫.
দুইটি রাশির অনুপাত ৬ঃ১১, উত্তর রাশি ৯৯ হলে পূর্ব রাশি কত?
  1. ক) ৫৪
  2. খ) ৪২
  3. গ) ৪৮
  4. ঘ) ৬০
ব্যাখ্যা

এখানে পূর্ব রাশিঃউত্তর রাশি = ৬ঃ১১
বা, পূর্ব রাশি/উত্তর রাশি = ৬/১১
বা, পূর্ব রাশি/৯৯ = ৬/১১
সুতরাং পূর্ব রাশি = ৫৪

১৬.
৬০০০ টাকা ১ঃ২ঃ৩ঃ৪ঃ৫ অনুপাতে ভাগ করা হলে,বৃহত্তর এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
  1. ক) ২০০০ টাকা
  2. খ) ১৬০০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা

ক্ষুদ্রতর অংশ = ৬০০০ এর ১/(১+২+৩+৪+৫) = ৪০০ টাকা এবং বৃহত্তর অংশ = ৬০০০ এর ৫/(১+২+৩+৪+৫) = ২০০০ টাকা।
সুতরাং বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য = ২০০০ - ৪০০ = ১৬০০ টাকা।

১৭.
দুই বন্ধু মানিক ও ফয়েজ ৮০০ টাকা ও ১২০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করার এক বছর পর ব্যবসায় ৫০০ টাকা লাভ হলো, তাহলে ফয়েজ কত টাকা পাবে?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ৩০০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা

এখানে মানিকঃফয়েজ = ৮০০ঃ১২০০ = ২ঃ৩
সুতরাং ফয়েজের প্রাপ্ত লাভ = ৫০০ এর ৩/(২+৩) = ৩০০ টাকা।