পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
১) বাংলাদেশের সংবিধান : প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ। ২) বাংলাদেশের সরকার ব্যবস্থা : আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। ৩) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা : রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত কোন দলের নির্বাচিত সদস্য ছিলেন?
  1. ক) বাংলাদেশ কমিউনিস্ট পার্টি
  2. খ) ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ - মোজাফফর)
  3. গ) ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ - ভাসানী)
  4. ঘ) ন্যাশনাল কংগ্রেস
সঠিক উত্তর:
খ) ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ - মোজাফফর)
উত্তর
সঠিক উত্তর:
খ) ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ - মোজাফফর)
ব্যাখ্যা
খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ - মোজাফফর) - এর সদস্য। তিনি ছাড়া সব সদস্য ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের। সূত্রঃ বাংলাদেশের সংবিধানের ইতিহাস
.
বাংলাদেশের সাংবিধানিক/অফিসিয়াল নাম কি?
  1. ক) Republic of Bangladesh
  2. খ) Democratic Republic of Bangladesh
  3. গ) People’s Republic of Bangladesh
  4. ঘ) Democratic People's Republic of Bangladesh
সঠিক উত্তর:
গ) People’s Republic of Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
গ) People’s Republic of Bangladesh
ব্যাখ্যা
বাংলাদেশের সাংবিধানিক বা অফিসিয়াল নাম - People’s Republic of Bangladesh বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
.
সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্রদ্রোহ” - এর শাস্তির কথা বলা হয়েছে?
  1. ক) অনুচ্ছেদ - ৭ক
  2. খ) অনুচ্ছেদ - ৭খ
  3. গ) অনুচ্ছেদ - ৪৬
  4. ঘ) অনুচ্ছেদ - ৪৭
সঠিক উত্তর:
ক) অনুচ্ছেদ - ৭ক
উত্তর
সঠিক উত্তর:
ক) অনুচ্ছেদ - ৭ক
ব্যাখ্যা
রাষ্ট্রদ্রোহের শাস্তি - বাংলাদেশের দন্ডবিধির সর্বোচ্চ দন্ডে দণ্ডিত হবে অর্থ্যাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। সংবিধানের ৭ক অনুচ্ছেদে বলা হয়েছে - সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধঃ - “৭ক। (১) কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায় -
(ক) এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে ; কিংবা
(খ) এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে-
তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে।
(২) কোন ব্যক্তি (১) দফায় বর্ণিত-
(ক) কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে; কিংবা
(খ) কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে-
তাহার এইরুপ কার্যও একই অপরাধ হইবে।
(৩) এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে।”
.
“ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালী জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালী জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালী জাতীয়তাবাদের ভিত্তি।” - কোন অনুচ্ছেদ?
  1. ক) অনুচ্ছেদ - ৬
  2. খ) অনুচ্ছেদ - ৮
  3. গ) অনুচ্ছেদ - ৯
  4. ঘ) অনুচ্ছেদ - ১০
সঠিক উত্তর:
গ) অনুচ্ছেদ - ৯
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুচ্ছেদ - ৯
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ৯ঃ জাতীয়তাবাদ - “ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালী জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালী জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালী জাতীয়তাবাদের ভিত্তি।”
.
সংবিধান অনুসারে, রাষ্ট্রীয় উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা ও বন্টনপ্রণীর মালিকানা কত ধরনের?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
সংবিধানের অনুচ্ছেদ-১৩ঃ মালিকানার নীতি -- “উৎপাদনযন্ত্র, উৎপাদনব্যবস্থা ও বন্টনপ্রণালীসমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা-ব্যবস্থা নিম্নরূপ হইবে:
(ক) রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারী খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা;
(খ) সমবায়ী মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায়সমূহের সদস্যদের পক্ষে সমবায়সমূহের মালিকানা; এবং
(গ) ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা৷”
.
“প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে” - কোন অনুচ্ছেদে বর্ণীত হয়েছে?
  1. ক) অনুচ্ছেদ - ২১
  2. খ) অনুচ্ছেদ - ২৮(২)
  3. গ) অনুচ্ছেদ - ২৯
  4. ঘ) অনুচ্ছেদ - ১৯
সঠিক উত্তর:
গ) অনুচ্ছেদ - ২৯
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুচ্ছেদ - ২৯
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ২৯ঃ সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা --
“(১) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।
(২) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাঁহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না।
(৩) এই অনুচ্ছেদের কোন কিছুই-
(ক) নাগরিকদের যে কোন অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাঁহাদের অনুকূলে বিশেষ বিধান-প্রণয়ন করা হইতে,
(খ) কোন ধর্মীয় বা উপ-সমপ্রদায়গত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপ-সমপ্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান-সংবলিত যে কোন আইন কার্যকর করা হইতে,
(গ) যে শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয়, সেইরূপ যে কোন শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হইতে, রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।”
.
সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেয় সংবিধানের কোন অনুচ্ছেদ?
  1. ক) অনুচ্ছেদ - ৩৬
  2. খ) অনুচ্ছেদ - ৩৭
  3. গ) অনুচ্ছেদ - ৩৮খ
  4. ঘ) অনুচ্ছেদ - ৩৯(২)খ
সঠিক উত্তর:
ঘ) অনুচ্ছেদ - ৩৯(২)খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুচ্ছেদ - ৩৯(২)খ
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ৩৯ঃ চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা --
“(১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।
(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
(খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।”
.
সংবিধানের কোন অনুচ্ছেদে “যুদ্ধাপরাধ” ও “গণহত্যার” বিচারের কথা বলা হয়েছে?
  1. ক) অনুচ্ছেদ - ১০৩
  2. খ) অনুচ্ছেদ - ৭খ
  3. গ) অনুচ্ছেদ - ৪৭(২)
  4. ঘ) অনুচ্ছেদ - ৪৭(৩)
সঠিক উত্তর:
ঘ) অনুচ্ছেদ - ৪৭(৩)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুচ্ছেদ - ৪৭(৩)
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ৪৭ঃ কতিপয় আইনের হেফাজত -- এর ৩ উপধারায় বলা হয়েছে - “এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোন সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য বা অন্য কোন ব্যক্তি, ব্যক্তি সমষ্টি বা সংগঠন]কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারীতে সোপর্দ কিংবা দন্ডদান করিবার বিধান-সংবলিত কোন আইন বা আইনের বিধান এই সংবিধানের কোন বিধানের সহিত অসমঞ্জস বা তাহার পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনী বলিয়া গণ্য হইবে না কিংবা কখনও বাতিল বা বেআইনী হইয়াছে বলিয়া গণ্য হইবে না।”
.
বর্তমানে জাতীয় সংসদের (একাদশ জাতীয় সংসদ) বিরোধী দলীয় নেতা কে?
  1. ক) বেগম রওশন এরশাদ
  2. খ) জি.এম কাদের
  3. গ) বেগম খালেদা জিয়া
  4. ঘ) মীর্জা ফখরুল ইসলাম
সঠিক উত্তর:
ক) বেগম রওশন এরশাদ
উত্তর
সঠিক উত্তর:
ক) বেগম রওশন এরশাদ
ব্যাখ্যা
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির রওশন এরশাদ ও উপনেতা হিসেবে জি এম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। উৎসঃ The Daily Star (September’19)।
১০.
বাংলাদেশের জাতীয় সংসদের (একাদশ জাতীয় সংসদ) উপনেতা কে?
  1. ক) শিরীন শারমিন চৌধুরী
  2. খ) আমির হোসেন আমু
  3. গ) তোফায়েল আহমেদ
  4. ঘ) সৈয়দা সাজেদা চৌধুরী
সঠিক উত্তর:
ঘ) সৈয়দা সাজেদা চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দা সাজেদা চৌধুরী
ব্যাখ্যা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আবারও জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিঙ্গাপুরে অবস্থানরত রাষ্ট্রপতি আবদুল হামিদ ই-ফাইলিংয়ের মাধ্যমে সোমবার তাঁকে নিয়োগ দিয়েছেন। সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে। উৎসঃ প্রথম আলো (ফেব্রুয়ারি’১৯)
১১.
ছায়ামন্ত্রীসভা (Shadow Cabinet) কারা গঠন করে?
  1. ক) সরকারী দল
  2. খ) বিরোধী দল
  3. গ) সুশীল সমাজ
  4. ঘ) জনগণ
সঠিক উত্তর:
খ) বিরোধী দল
উত্তর
সঠিক উত্তর:
খ) বিরোধী দল
ব্যাখ্যা
ছায়া মন্ত্রিসভা ওয়েস্টমিন্সটার সরকার পদ্ধতির (যুক্তরাজ্য) একটি বিশেষ বৈশিষ্ট্য। এখানে সংসদের প্রধান বিরোধীদলীয় নেতার নেতৃত্বে বিরোধী দল থেকে একদল জ্যৈষ্ঠ সদস্য একটা মন্ত্রিসভা গঠন করেন যেটা সরকারের মন্ত্রিসভার বিকল্প হিসেবে কাজ করে। এখানে, প্রতিটি সরকারী মন্ত্রীদের বিপরীতে একজন ছায়া মন্ত্রিসভার সদস্য থাকেন যিনি সরকারী মন্ত্রীর কাজকে বিশ্লেষণ করেন এবং প্রয়োজনে বিকল্প পথ তুলে ধরেন। অধিকাংশ দেশে ছায়া মন্ত্রিসভার সদস্যকে ছায়া মন্ত্রী বলা হয়ে থাকে। বাংলাদেশে এখনো এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠে নি।
১২.
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর পর বাংলাদেশ (তৎকালীন পূর্ব-পাকিস্তান) আওয়ামী লীগের সভাপতি কে হয়েছিলেন?
  1. ক) আবদুস সালাম খান
  2. খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  3. গ) শেখ মুজিবুর রহমান
  4. ঘ) মাওলানা আব্‌দুর রশীদ তর্কবাগীশ
সঠিক উত্তর:
ঘ) মাওলানা আব্‌দুর রশীদ তর্কবাগীশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাওলানা আব্‌দুর রশীদ তর্কবাগীশ
ব্যাখ্যা
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিগণঃ -- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল (সিআরআই) সূত্রে জানা যায়, দলের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি ১৯৪৯ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত চারটি কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন। এরপর ওই বছর একটি বিশেষ কাউন্সিলে ভারপ্রাপ্ত সভাপতি হন আবদুর রশিদ তর্কবাগীশ। ১৯৬৪ সালে দলের পঞ্চম কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হন। সভাপতি পদে ছিলেন ১৯৬৬ সাল পর্যন্ত। ওই বছর ষষ্ঠ কাউন্সিলে দলের সভাপতি হন শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭৪ সাল পর্যন্ত সভাপতি পদে ছিলেন। ১৯৭৪ সালে দশম কাউন্সিলে সভাপতি হন এ এইচ এম কামরুজ্জামান। ১৯৭৫ সালে ঘাতকের গুলিতে কেন্দ্রীয় কারাগারে নিহত হন তিনি। এরপর ১৯৭৮ সালে কাউন্সিলে সভাপতি হন আবদুল মালেক। তিনি ১৯৮১ সাল পর্যন্ত ছিলেন। ১৯৮১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৫ বছরের বেশি সময় ধরে দলের সভাপতি পদে আছেন শেখ হাসিনা। দলের ১৩তম কাউন্সিলে তিনি প্রথম সভাপতি হন। সর্বশেষ ২০তম কাউন্সিলেও তিনি একই পদে নির্বাচিত হয়েছেন। উৎসঃ প্রথম আলো আর্কাইভ।
১৩.
বর্তমান সময়ে নিচের কোনটির ভূমিকাকে সুশাসন প্রতিষ্ঠায় খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়?
  1. ক) স্বাধীন সংবাদ মাধ্যমের
  2. খ) জনপ্রতিনিধির
  3. গ) সুশীল সমাজের
  4. ঘ) আইন শৃঙ্খলা বাহিনীর
সঠিক উত্তর:
গ) সুশীল সমাজের
উত্তর
সঠিক উত্তর:
গ) সুশীল সমাজের
ব্যাখ্যা
সুশীল সমাজ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সমস্যা চিহ্নিত করা ও তা সমাধানের পথ খোজার চেষ্টা করেন, তাই এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়। সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর (১ম) বোর্ড বই।
১৪.
নিচের কোনটি বাংলাদেশের সুশীল সমাজের উদাহরণ নয়?
  1. ক) Center for Policy Dialogue
  2. খ) সুশাসনের জন্য নাগরিক
  3. গ) দুদক
  4. ঘ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) দুদক
উত্তর
সঠিক উত্তর:
গ) দুদক
ব্যাখ্যা
দুর্নীতি দমন কমিশন একটি সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রতিনিধিত্বশীল সুশীল সমাজের সংগঠনগুলাের মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), Centre for Policy Dialogue (CPD), আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুশাসনের জন্য নাগরিক (সুজন), বেলা, পবা অন্যতম।
১৫.
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ‘লবি গ্রুপ’ বলে আখ্যায়িত করেছেন কে?
  1. ক) এস. ই. ফাইবার
  2. খ) এইচ. জিগলার
  3. গ) অ্যালান আর. বল
  4. ঘ) আলফ্রেড গ্রাজিয়ার
সঠিক উত্তর:
ক) এস. ই. ফাইবার
উত্তর
সঠিক উত্তর:
ক) এস. ই. ফাইবার
ব্যাখ্যা
সুশীল সমাজ - চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অংশ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ‘লবি গ্রুপ’ বলে আখ্যায়িত করেছেন - এস. ই. ফাইবার এবং “Interest group” - বলে আখ্যায়িত করেছেন - এইচ. জিগলার। সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর (১ম) বোর্ড বই।
১৬.
“চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী, যা সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে।” - কার সংজ্ঞা?
  1. ক) এস. ই. ফাইবার
  2. খ) এইচ. জিগলার
  3. গ) অ্যালান আর. বল
  4. ঘ) আলফ্রেড গ্রাজিয়ার
সঠিক উত্তর:
ঘ) আলফ্রেড গ্রাজিয়ার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলফ্রেড গ্রাজিয়ার
ব্যাখ্যা

- চাপসৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে উল্লেখিত সংজ্ঞাটি প্রদান করেছেন - আলফ্রেড গ্রাজিয়ার।
- চাপসৃষ্টিকারী গোষ্ঠী বেসরকারি সংগঠন যা সুনির্দিষ্ট লক্ষ্য ও স্বার্থ অর্জনের জন্য কাজ করে এবং সরকারের নীতি ও আচরণকে প্রভাবিত করে।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর (১ম) বোর্ড বই।

১৭.
একটি দেশের রাজনৈতিক অবস্থা ও উন্নয়ন ঐ দেশের কিসের উপর নির্ভরশীল?
  1. ক) সরকার
  2. খ) বিরোধী-দল
  3. গ) জনমত
  4. ঘ) রাজনৈতিক সংস্কৃতি
সঠিক উত্তর:
ঘ) রাজনৈতিক সংস্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজনৈতিক সংস্কৃতি
ব্যাখ্যা
অতি সম্প্রতি রাজনীতি বিজ্ঞান আলোচনায় ‘রাজনৈতিক সংস্কৃতি’ বিষয়টি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। কোন দেশের রাজনৈতিক অবস্থা বিশ্লেষণের জন্য রাজনৈতিক কৃষ্টি বা সংস্কৃতি জানা প্রয়োজন। কেননা একটি দেশের রাজনৈতিক অবস্থা ও উন্নয়ন সে দেশের রাজনৈতিক সংস্কৃতি বা কৃষ্টির ওপর অনেকখানি নির্ভরশীল। সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর (১ম) বোর্ড বই।
১৮.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
  1. ক) ১৯৭২ সালের ১০ জানুয়ারি
  2. খ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
  3. গ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
  4. ঘ) ১৯৭১ সালের ১০ এপ্রিল
সঠিক উত্তর:
খ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
ব্যাখ্যা
মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর। ১৭ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার।

সূত্রঃ বাংলাপিডিয়া
১৯.
বাংলাদেশের শাসনবিভাগের সকল নির্বাহী ব্যবস্থা কার নামে গৃহীত হয়?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) সংসদ
  4. ঘ) স্পীকারের
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
সংবিধানের ৫৫(৪) অনুচ্ছেদ - “সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হইয়াছে বলিয়া প্রকাশ করা হইবে।” রাষ্ট্রপতি সরকারী কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করে থাকেন।
২০.
সংসদ প্রতিষ্ঠিত হয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে?
  1. ক) অনুচ্ছেদ - ৬৪
  2. খ) অনুচ্ছেদ - ৬৫
  3. গ) অনুচ্ছেদ - ৬৮
  4. ঘ) অনুচ্ছেদ - ৫৫
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ - ৬৫
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ - ৬৫
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ৬৫ঃ সংসদ প্রতিষ্ঠা -- (১) ''জাতীয় সংসদ'' নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে:
তবে শর্ত থাকে যে, সংসদের আইন দ্বারা যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন বা আইনগত কার্যকরতাসম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতার্পণ হইতে এই দফার কোন কিছুই সংসদকে নিবৃত্ত করিবে না।
২১.
সংসদ আইন প্রনয়ন করে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে?
  1. ক) অনুচ্ছেদ - ৭৯
  2. খ) অনুচ্ছেদ - ৮০
  3. গ) অনুচ্ছেদ - ৮১
  4. ঘ) অনুচ্ছেদ - ৮২
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ - ৮০
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ - ৮০
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ৮০ঃ আইনপ্রণয়ন পদ্ধতি -- “(১) আইনপ্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হইবে।
(২) সংসদ কর্তৃক কোন বিল গৃহীত হইলে সম্মতির জন্য তাহা রাষ্ট্রপতির নিকট পেশ করিতে হইবে।
[(৩) রাষ্ট্রপতির নিকট কোন বিল পেশ করিবার পর পনর দিনের মধ্যে তিনি তাহাতে সম্মতিদান করিবেন কিংবা অর্থবিল ব্যতীত অন্য কোন বিলের ক্ষেত্রে বিলটি বা তাহার কোন বিশেষ বিধান পুনর্বিবেচনার কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোন সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করিয়া একটি বার্তাসহ তিনি বিলটি সংসদে ফেরত দিতে পারিবেন; এবং রাষ্ট্রপতি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।]
(৪) রাষ্ট্রপতি যদি বিলটি অনুরূপভাবে সংসদে ফেরত পাঠান, তাহা হইলে সংসদ রাষ্টপতির বার্তাসহ তাহা পুনর্বিবেচনা করিবেন; এবং সংশোধনীসহ বা সংশোধনী ব্যতিরেকে সংসদ পুনরায় বিলটি গ্রহণ করিলে সম্মতির জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে এবং অনুরূপ উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করিবেন; এবং রাষ্ট্রপতি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।
(৫) সংসদ কর্তৃক গৃহীত বিলটিতে রাষ্ট্রপতি সম্মতিদান করিলে বা তিনি সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইলে তাহা আইনে পরিণত হইবে এবং সংসদের আইন বলিয়া অভিহিত হইবে।”
২২.
“সরকারি বিল” কি?
  1. ক) সংসদে সরকারি দলের সংসদ সদস্যের দ্বারা উত্থাপিত বিল
  2. খ) সংসদে প্রধানমন্ত্রীর উত্থাপিত বিল
  3. গ) সংসদে মন্ত্রীদের উত্থাপিত বিল
  4. ঘ) রাষ্ট্রপতির অনুমোদিত বিল
সঠিক উত্তর:
গ) সংসদে মন্ত্রীদের উত্থাপিত বিল
উত্তর
সঠিক উত্তর:
গ) সংসদে মন্ত্রীদের উত্থাপিত বিল
ব্যাখ্যা
সংসদে যেকোন মন্ত্রীর উত্থাপিত বিলকে “সরকারি বিল” বলে। অন্যদিকে, সংসদে সরকারি দলের সংসদ সদস্য বা অন্য যে কোন সংসদ সদস্যের উত্থাপিত বিলকে “বেসরকারি বিল” বলে। সংসদে উত্থাপিত বিল গৃহীত হলে এবং উক্ত বিলে রাষ্ট্রপতি সম্মতি প্রদান করলে বা সম্মতি প্রদানের মেয়াদান্তে তা সংসদ আইন নামে পরিচিত হয়। উৎসঃ বাংলাদেশের সংবিধান
২৩.
পৌরসভা কয়জন সদস্য নিয়ে গঠিত?
  1. ক) ১৩
  2. খ) ১৫
  3. গ) ২১
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
ঘ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫
ব্যাখ্যা
শহর এলাকায় স্থানীয় শাসনের সর্বনিম্ন স্তর - পৌরসভা। পৌরসভা একজন মেয়র, কয়েকজন কাউন্সিলর ও কয়েকজন মহিলা কাউন্সিলর নিয়ে গঠিত। একটি পূর্ণাঙ্গ পৌরসভার ১৮টি ওয়ার্ড থাকে। সেই হিসাবে - একজন মেয়র, ১৮ জন কাউন্সিলর, ও ৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর (প্রতি ৩ ওয়ার্ডের জন্য একজন মহিলা কাউন্সিলর) মোট ২৫ জন সদস্য নিয়ে পৌরসভা গঠিত। সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর (২য়) বোর্ড বই।