পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
বাংলাদেশ-০২ - বাংলাদশের কৃষিজ সম্পদঃ শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। বাংলাদেশের অর্থনীতিঃ উন্নয়ন পরিকল্পনা, জাতীয় আয়ব্যয়, রাজস্বনীতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র বিমোচন। বাংলাদেশের শিল্প ও বাণিজ্যঃ শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প, বৈদেশিক লেনদেন, ব্যাংক ও বীমা। বাংলাদেশের জনসংখ্যাঃ বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। বাংলাদেশের জাতীয় অর্জন, পুরস্কার, খেলাধুলা, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনসমূহ, চলচিত্র, গণমাধ্যম। - বাংলাদেশ আমলের সিভিল সার্ভিস এবং প্রাসঙ্গিক অতীত।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ -
  1. ক) দ্বিতীয়
  2. খ) চতুর্থ
  3. গ) তৃতীয়
  4. ঘ) প্রথম
ব্যাখ্যা

- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
- পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশ- দ্বিতীয়।
- পাট উৎপাদনে শীর্ষ দেশ- ভারত।
- পাট রপ্তানিতে শীর্ষ দেশ- বাংলাদেশ।
- পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
- ৬ মার্চ জাতীয় পাট দিবস।

.
বাংলাদেশে কুমির প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) চকোরিয়া
  2. খ) করমজল
  3. গ) ডুলাহাজরা
  4. ঘ) ফকিরহাট
ব্যাখ্যা

- বাংলাদেশে কুমির প্রজনন কেন্দ্র - সুন্দরবনের করমজলে।
- বাংলাদেশে হরিণ প্রজনন কেন্দ্র - ডুলাহাজরা, চকোরিয়া, কক্সবাজার।
- বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র - ফকিরহাট, বাগেরহাট।
- বাংলাদেশে গরুর প্রজনন কেন্দ্র - সাভার, ঢাকা।
- বাংলাদেশের ছাগল প্রজনন কেন্দ্র - টিলাগড়, সিলেট।
- বাংলাদেশের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র - ডুলাহাজরা, কক্সবাজার।

.
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ার দেশ-
  1. ক) ফিজি
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) টোংগা
  4. ঘ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী,
- প্রথম ওশেনিয়ার দেশ- টোংগা।
- প্রথম উত্তর আমেরিকার দেশ- বার্বাডোস।
- প্রথম সমাজতান্ত্রিক বা ইউরোপীয় দেশ- পূর্ব জার্মানি।
- প্রথম মুসলিম দেশ বা আফ্রিকান দেশ- সেনেগাল।
- প্রথম দক্ষিণ আমেরিকার দেশ- ভেনেজুয়েলা।
- প্রথম আরব বা মধ্যপ্রাচ্যের দেশ- ইরাক।
- প্রথম উপসাগরীয় দেশ- কুয়েত।

.
'সুখ সাগর' একটি-
  1. ক) আলুর জাত
  2. খ) কলার জাত
  3. গ) আমের জাত
  4. ঘ) পেঁয়াজের জাত
ব্যাখ্যা

বাংলাদেশের কৃষিতে কয়েকটি জাতঃ
- উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা- পাবনা।
- উচ্চ ফলনশীল আলুর জাত- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।
- উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।
- উচ্চ ফলনশীল ধানের জাত- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।
উৎসঃ কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।

.
শীতকালীন শস্যকে বলে-
  1. ক) রবি শস্য
  2. খ) খরিপ শস্য
  3. গ) রিং শস্য
  4. ঘ) রিলে শস্য
ব্যাখ্যা

ফসল উৎপাদনের জন্য সারা বছরকে ২টি মৌসুমে ভাগ করা যায়।
যথা- রবি মৌসুম ও খরিপ মৌসুম।
- শীতকালীন শস্যকে বলে রবি শস্য।
- গ্রীষ্মকালীন শস্যকে বলে খরিপ শস্য।

.
রাবার চাষের জন্য বিখ্যাত-
  1. ক) সিলেট
  2. খ) ভোলা
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) রামু
ব্যাখ্যা

- ১৯৬১ সালে বাংলাদেশে প্রথম রাবার উৎপাদন হয়- রামু, কক্সবাজার।
- রাবার উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কক্সবাজার।
- বাংলাদেশে সরকারি রাবার বাগান আছে ১৮টি।
- বাংলাদেশে রাবার বাগান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন।

.
'বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট' কোথায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) পাবনা
  3. গ) সাভার
  4. ঘ) নাটোর
ব্যাখ্যা
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ঢাকার সাভারে অবস্থিত। এটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।
.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব?
  1. ক) ১১০৩ জন
  2. খ) ১১১৬ জন
  3. গ) ১১২৫ জন
  4. ঘ) ১১৩৫ জন
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে,
- মোট জনসংখ্যা ১৬.৬৫ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭%।
- পুরুষ-মহিলা অনুপাতঃ ১০০.২ঃ১০০।
- প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১১২৫ জন।

.
বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) জামালপুর
  2. খ) কুয়াকাটা
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) বিরিশিরি
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র নেত্রকোনা জেলার বিরিশিরিতে অবস্থিত।
- এই উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৬ আগস্ট, ১৯৭৭ সালে।
১০.
'মং সার্কেল' পার্বত্য চট্টগ্রামের কোন জেলায় অবস্থিত?
  1. ক) রাঙামাটি
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) বান্দরবান
ব্যাখ্যা

- পার্বত্য চট্টগ্রামে সার্কেল রয়েছে ৩টি। এগুলো হলো-
- চাকমা সার্কেল (রাঙামাটি জেলা),
- মং সার্কেল (খাগড়াছড়ি জেলা) এবং
- বোমাং সার্কেল (বান্দরবান জেলা)
- পার্বত্য চট্টগ্রামের এই ৩ সার্কেল প্রধানরা স্থানীয় পাহাড়ি জনগণের কাছে 'রাজা' হিসেবেই পরিচিত।
- সরকারিভাবে সার্কেল প্রধানদের সার্কেল চীফ বলা হয়।
উৎসঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

১১.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) অর্থ মন্ত্রণালয়
  2. খ) পরিকল্পনা মন্ত্রণালয়
  3. গ) স্বাস্থ্য মন্ত্রণালয়
  4. ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়
ব্যাখ্যা

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।
- সংস্থাটির নিয়ন্ত্রক পরিকল্পনা মন্ত্রণালয়।
- সংস্থাটির কাজ হচ্ছে গবেষণা কার্যক্রম পরিচালনা, নীতি নির্ধারণের জন্য অর্থনৈতিক খাতসমূহের উপাত্ত সংগ্রহ, সম্পাদনা, বিশ্লেষণ ও প্রকাশ এবং সকল প্রকার পরিসংখ্যান কর্মসূচি- আদমশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারি, শিল্প-কারখানা শুমারি ও স্থাপনা শুমারি পরিচালনা।

১২.
কোন তারিখে দেশে 'জাতীয় আয়কর দিবস' পালিত হয়?
  1. ক) ৩০ অক্টোবর
  2. খ) ৩০ নভেম্বর
  3. গ) ১৫ সেপ্টেম্বর
  4. ঘ) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা

- জাতীয় আয়কর দিবস ৩০ নভেম্বর।
- জাতীয় কর দিবস ৩০ অক্টোবর।
- জাতীয় ভ্যাট বা মূসক দিবস ১০ ডিসেম্বর।
- ২০১৬ সালের আগে জাতীয় আয়কর দিবস ছিল ১৫ সেপ্টেম্বর।

১৩.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল-
  1. ক) ৭১.৬ বছর
  2. খ) ৭২.৩ বছর
  3. গ) ৭২.৬ বছর
  4. ঘ) ৭৩.৪ বছর
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে,
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৬ বছর।
- পুরুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭১.১ বছর।
- মহিলার প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭৪.২ বছর।