পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
পরীক্ষা – ৯: রিভিশন - ১ (Live Interactive Class 1 – 7)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম?
  1. ক) Ms Word
  2. খ) Ms Excel
  3. গ) Lotus
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
অ্যাপ্লিকেশন সফটওয়্যার(Application Software): 
অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন: 
- Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms Word, Word Note.
- Spreadsheet Package Program:: Lotus 1-2-3, Ms Excel, Qrater Pro.
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস : মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
101111 বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?
  1. ক) 47
  2. খ) 46
  3. গ) 48
  4. ঘ) 45
ব্যাখ্যা
(101111)₂
= (1 × 2⁵) + (0 × 2⁴) + (1 × 2³) + (1 × 2²) + (1 × 2¹) + (1 × 2⁰)
= (47)₁₀
.
ইন্টেল এর প্রথম মাইক্রোপ্রসেসর কোনটি?
  1. ক) ৪০৪০
  2. খ) ৪৪৪৪
  3. গ) ৪০০৪
  4. ঘ) ৪০০০
ব্যাখ্যা
- প্রথম মাইক্রোপ্রসেসর হলো ইন্টেল 4004, যা ১৯৭১ সালে উদ্ভাবিত হয়। 
- ৪০০৪, ৪০৪০ হল ৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০০৮, ৮০৮০ হল ৮ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬ হল ১৬ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৩৮৬, ৮০৪৮৬ হল ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium হল ৬৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।

উৎস: ব্রিটানিকা।
.
নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা 52-এর সমতুল্য?
  1. ক) 75
  2. খ) 64
  3. গ) 72
  4. ঘ) 67
ব্যাখ্যা
৫২কে ৮ দ্বারা ভাগ করলে ভাগফল ৬ ও ভাগশেষ ৪ থাকে। 
৬কে ৮ দ্বারা ভাগ করলে ভাগফল ০ ও ভাগশেষ ৬ থাকে। 

ভাগশেষকে নিচ থেকে উপরে সাজালে পাই, ৬৪
সুতরাং, Decimal সংখ্যা 52-এর সমতুল্য  Octal সংখ্যা = 64
.
বুলিয়ান অ্যালজেবরা গুণের ক্ষেত্রে যে সব নিয়ম মেনে চলে-
  1. ক) 0.0 = 0
  2. খ) 1.0 = 0
  3. গ) 0.1 = 0
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
বুলিয়ান অ্যালজেবরা গুণের ক্ষেত্রে যে সব নিয়ম মেনে চলে সেগুলো নিম্নরূপ—
0.0 = 0
0.1 = 0
1.0 = 0
1.1 = 1

উক্ত সমীকরণসমূহ সাধারণ অ্যালজেবরার গুণের নিয়মই মেনে চলে।
বুলিয়ান গুণকে লজিক্যাল গুণ বা লজিক্যাল অ্যান্ড অপারেশন (Logical AND Operation) বলা হয় ।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি সিস্টেম সফট্ওয়্যার নয়?
  1. ক) DOS
  2. খ) Edge
  3. গ) Apple iOS
  4. ঘ) UNIX
ব্যাখ্যা
সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম:
সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের নিয়ন্ত্রক। 
এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। 
সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না। 
কম্পিউটারের আভ্যন্তরীন কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফট্ওয়্যার। 
 
বর্তমান সময়ের জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো DOS, WINDOWS, UNIX, LINUX, Mac OS,Apple iOS, Android  ইত্যাদি। 
অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে। অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা এবং কাজ করানোর ব্যবস্থা করা এবং ফাইল ও নথির ব্যবস্থাপনা করা। 
 
অন্যদিকে Microsoft Edge  হলো ওয়েব ব্রাউজার।  
 
উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
কত সালে অ্যাপল কম্পিউটার কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭৯
  3. গ) ১৯৭৮
  4. ঘ) ১৯৭৬
ব্যাখ্যা
- ১৯৭৬ সালের ১ লা এপ্রিল স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েনে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন।
- প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান।
- অ্যাপলের হাতেই বর্তমান কম্পিউটারের নানান পর্যায় বিকশিত হয়েছে।

তথ্যসূত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম - দশম শ্রেণি। 
.
নিচের কোনটি অক্ট্যাল সংখ্যা নয়?
  1. ক) ১০০০১০০
  2. খ) ৭৫৬২৩৩
  3. গ) ৪৬৬৮০২
  4. ঘ) ১৬২০১১১
ব্যাখ্যা
অক্ট্যাল সংখ্যা
- যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্ট্যাল সংখ্যা পদ্ধতি বলে। 
- এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। 
- অক্ট্যাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ৮। 
- ৪৬৬৮০২ অকটাল সংখ্যা নয়, কারণ ৮ অক্ট্যাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।

সূত্র- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
.
নিচের কোনটি 90(16) এর বাইনারী রূপ?
  1. ক) 01110011(2)
  2. খ) 00001100(2)
  3. গ) 10010001(2)
  4. ঘ) 10010000(2)
ব্যাখ্যা
Convert every hex digit (start lowest digit) to 4 binary digits, with this table:
Hex    Binary
0    0000
1    0001
2    0010
3    0011
4    0100
5    0101
6    0110
7    0111
8    1000
9    1001
A    1010
B    1011
C    1100
D    1101
E    1110
F    1111
 
Convert each hex digit to 4 binary digits (see conversion table below):
90
= 9 0
= 1001 0000
= 10010000
১০.
ইউনিকোড কত বাইটের কোড?
  1. ক) ৪
  2. খ) ২
  3. গ) ৮
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
- ইউনিকোড ১৯৯১ সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন ও জেরক্স কর্পোরেশনের একদল প্রকৌশলীর যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত হয়।
- ইউনিকোড ২ বাইট বা ১৬ বিটের যা দ্বারা ২১৬ বা ৬৫,৫৩৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
- অর্থাৎ বিশ্বের ছোট বড় প্রায় সকল ভাষা ইউকোডের মাধ্যমে কম্পিউটারে কোডভুক্ত করা যায়।
- ইউনিকোড বর্তমানে ইউনিকোড কনসোর্টিয়ামের অধীনে পরিচালিত।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ প্রকৌশলী মুজিবুর রহমান
১১.
NOR গেইটের আউটপুট 1 হলে ইনপুটগুলি কী কী হবে?
  1. ক) 0, 1
  2. খ) 1, 1
  3. গ) 1, 0
  4. ঘ) 0, 0
ব্যাখ্যা
নর গেইট
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়।
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।
- নিচে ২ ইনপুট বিশিষ্ট নর গেইটের সত্যক সারণি দেখানো হলো :

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)