পরীক্ষা আর্কাইভ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

পরীক্ষাGKPedia - বাংলাদেশ বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলি পরীক্ষা – ১ বাংলাদেশের সংবিধান সংবিধানের প্রস্তাবনা, বৈশিষ্ট্য, মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধান সংশো‌ধনী [Live Class - 1 & 2]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
গণপরিষদের প্রথম অধিবেশনের স্পিকার কে ছিলেন?
  1. ক) শাহ আব্দুল হামিদ
  2. খ) মোহাম্মদ করিম উল্লাহ
  3. গ) মোহাম্মদ বায়তুল্লাহ
  4. ঘ) আব্দুল মালেক উকিল
ব্যাখ্যা
• শাহ আব্দুল হামিদ  ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ।
• গণপরিষদের প্রথম স্পীকার শাহ আব্দুল হামিদ
• কাজের মেয়াদ১০ এপ্রিল ১৯৭২ – ১ মে ১৯৭২।
•  রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
•  প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান।
• ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। 
• ১১ জানুয়ারি, ১৯৭২-অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন বঙ্গবন্ধু ।
• ২৩ মার্চ, ১৯৭২ - গণপরিষদের আদেশ জারি করা হয়।
• মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ-প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন।

উৎস:- বাংলাদেশ সংবিধান।
.
রাষ্টপতি নির্বাচন বাংলাদেশের সংবিধানে কততম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  1. ক) সপ্তম তফসিল
  2. খ) পঞ্চম  তফসিল
  3. গ) চতুর্থ তফসিল
  4. ঘ) দ্বিতীয় তফসিল
ব্যাখ্যা
• সংবিধান:
• ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৩টি তফসিল যুক্ত করা হয়।
• বাংলাদেশের সংবিধানে মোট ৭ টি তফসিল রয়েছে :
- প্রথম তফসিল:- অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল:- রাষ্টপতি নির্বাচন।
- তৃতীয় তফসিল- শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল – ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবালী
- পঞ্চম তফসিল–১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।
- ষষ্ঠ তফসিল -১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল- ১০এপ্রিল ১৯৭১ এর মুজিবনগর সরকারের জারিকৃ্ত স্বাধীনতার ঘোষণাপত্র ।

উৎস:-  বাংলাদেশের সংবিধান।
.
সংবিধানের কোন অনুচ্ছেদে পররাষ্ট্রনীতি সম্পর্কিত বলা হয়েছে?
  1. ক) অনুচ্ছেদ ২৮
  2. খ) অনুচ্ছেদ ২৭
  3. গ) অনুচ্ছেদ ২৬
  4. ঘ) অনুচ্ছেদ ২৫
ব্যাখ্যা
•বাংলাদেশ সংবিধান:
- পররাষ্ট্রনীতি সম্পর্কিত নীতিসমূহ:
- বাংলাদেশ সংবিধানে ২৫ নং অনুচ্ছেদ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
- আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা
-আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নরস্ত্রীকরণের জন্য চেষ্টা করা।
- প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবে।

উৎস:-বাংলাদেশের সংবিধান এবং Live Mcq Lecture.
.
বিশ্বের সবচেয়ে বড় সংবিধান -
  1. ক) যুক্তরাষ্ট্রের
  2. খ) রাশিয়ার
  3. গ) ভারতের
  4. ঘ) যুক্তরাজ্যের
ব্যাখ্যা
সংবিধান: 
• বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হলো ভারতের।                    
•  এটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা।
•  উচ্চ কক্ষের নাম বিধানসভা নিম্ন কক্ষের নাম লোকসভা।

প্রাসঙ্গিক তথ্য:

• বাংলাদেশের সংবিধান প্রণয়নে অনুসরণ করা হয় ভারত ও ব্রিটেনের সংবিধান।
• পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান- ভারতের আর সবচেয়ে ছোট সংবিধান- মার্কিন যুক্তরাষ্ট্রের।
• পৃথিবীর যে সকল দেশের সংবিধান অলিখিত- স্পেন, নিউজিল্যান্ড, ব্রিটেন, সৌদি আরব ও ইসরায়েল।

উৎস: বাংলাদেশের সংবিধান ও বিবিসি নিউজ।
.
খসড়া সংবিধান প্রণয়ণ কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য কে ছিলেন?
  1. ক) সুজিত চন্দ্র গুপ্ত
  2. খ) সুরন্জিত সেন গুপ্ত
  3. গ) সুকুমার সেন গুপ্ত
  4. ঘ) শেখর গুপ্ত
ব্যাখ্যা
• সংবিধান:
- সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ই এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- এখানে ৩৪ জনের ভিতর ৩৩ জন ছিলেন আওয়ামী লীগের, আর ১ জন ছিলেন ন্যাপের (সুরঞ্জিত সেনগুপ্ত)
- সংবিধান লেখার পর এর বাংলা ভাষারূপ পর্যালোচনার জন্য ড. আনিসুজ্জামানকে আহবায়ক, সৈয়দ আলী আহসান এবং মযহারুল ইসলামকে ভাষা বিশেষজ্ঞ হিসেবে একটি কমিটি গঠন করে পর্যালোচনার ভার দেয়া হয়।
- গণপরিষদ ভবন, যা বর্তমানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, সেখানে সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে সহযোগিতা করেন ব্রিটিশ আইনসভার খসড়া আইন-প্রণেতা আই গাথরি।
- সংবিধান ছাপাতে ১৪ হাজার টাকা ব্যয় হয়েছিলো। শিল্পী হাশেম খান অলংকরণের দায়িত্বে ছিলেন।
- ১৯৪৮ সালে তৈরী ক্র্যাবটি ব্রান্ডের দুটি অফসেট মেশিনে সংবিধানটি ছাপা হয়।
- মূল সংবিধানের কপিটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে।

উৎস:- বাংলাদেশের সংবিধান।
.
বাংলাদেশের সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় -
  1. ক) ২৩ মার্চ, ১৯৭২
  2. খ) ২৪ মার্চ, ১৯৭২
  3. গ) ২৫ মার্চ, ১৯৭২
  4. ঘ) ২৬ মার্চ, ১৯৭২
ব্যাখ্যা
• সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় ২৩ মার্চ, ১৯৭২।
• গনপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১০ এপ্রিল, ১৯৭২।
• সংবিধান উত্থাপিত হয় ১২ অক্টোবর, ১৯৭২।
• গনপরিষদে সংবিধান গৃহীত হয় ০৪ নভেম্বর,১৯৭২ সংবিধান দিবস।
• সংবিধান বলবৎ হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২।
• সংবিধান প্রনয়ণ কমিটি ৩৪ জন সদস্য নিয়ে গঠন করা হয় ।
•  ১৯৭২ সালের পর থেকে সংবিধানে বেশ কিছু সংশোধন ও পরিবর্তন করা হয়েছে।
•  সেগুলোর মধ্যে কিছু হয়েছে সাংবিধানিক সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে, কিছু হয়েছে সামরিক আইনের আওতায় ঘোষণা ও আদেশের দ্বারা।
•  বেশ কয়েকবার সরকার পদ্ধতিরও পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশের সাংবিধানিক যাত্রার সূচনা হয়েছিল ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের আওতায় জারিকৃত একটি অস্থায়ী সংবিধানের মাধ্যমে।
• এতে রাষ্ট্রপতিকে (মুজিবনগর সরকারের) সকল নির্বাহী ও আইন প্রণয়নের কর্তৃত্ব এবং প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা দেয়া হয়।
• উক্ত আদেশে ১৯৭০ সালের ডিসেম্বর ও ১৯৭১ সালের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত সদস্যদের সমন্বয়ে প্রজাতন্ত্রের গণপরিষদ গঠনের কথা ঘোষণা করা হয়।
• এছাড়া সরকার পদ্ধতির পরিবর্তন করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ সম্বলিত সংসদীয় পদ্ধতির প্রবর্তন করা হয়।

উৎস:- বাংলাদেশ সংবিধান ও Live Mcq Lecture.
.
বাংলাদেশের সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্ত্বাবদায়ক কে ছিলেন?
  1. ক) শিল্পাচার্য জয়নাল আবেদীন
  2. খ) চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ
  3. গ) চিত্রশিল্পী এস এম সুলতান
  4. ঘ) সমরজিৎ রায় চৌধুরী
ব্যাখ্যা
• সংবিধান:
- বাংলাদেশের  সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্ত্বাবদায়ক ছিলেন শিল্পাচার্য জয়নাল আবেদীন।
- সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমে তাঁর সাথে যুক্ত ছিলেন  তাদের মধ্যে অন্যতম - হাশেম খান, এ কে এম আব্দুর রউফ, সমরজিৎ রায় চৌধুরী।
- বাংলাদেশের সংবিধান প্রণয়নে সময় লেগেছিল ৯ মাস।
- গণপরিষদের সর্বমোট ২১ টি অধিবেশন অনুষ্ঠিত হয়।
- সংবিধানের হস্তলিপির কাজ করেছেন এ কে এম আবদুর রুউফ ।
- হাতে লেখা বাংলাদেশের প্রথম সংবিধানের পৃষ্ঠা ছিল ১০৯ ।
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা হয়েছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
-  ১৬ ডিসেম্বর ১৯৭২  হতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। 

উৎস:- বাংলাদেশের সংবিধান।