পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১২৬
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১৫ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১২৬ প্রশ্ন

.
কোন কাহিনী অবলম্বন করে মাইকেল মধুসূদন দত্ত “পদ্মাবতী” নাটক রচনা করেন?
  1. ক) হিন্দু পুরাণ
  2. খ) মহাভারতের কাহিনী
  3. গ) গ্রীক পুরাণ
  4. ঘ) রামায়ণের কাহিনী
সঠিক উত্তর:
গ) গ্রীক পুরাণ
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রীক পুরাণ
ব্যাখ্যা

'পদ্মাবতী' - নাটকটি বাংলা সাহিত্যের প্রথম কমেটি ধাচের নাটক এবং এতে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করা হয়। ১৮৬০ সালে এটি প্রকাশিত হয়।
মাইকেল নাটকটি গ্রীক পুরাণের প্রসিদ্ধ গল্প ''Apple of Discord'' এর ছায়া অবলম্বন করে রচনা করেন।
উল্লেখযোগ্য চরিত্রঃ পদ্মাবতী, ইন্দ্রনীল, শচী, মুরজা, রতী ইত্যাদি।
উৎসঃ উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
চলিত ভাষারীতিতে লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?
  1. ক) করুণা
  2. খ) বৌঠাকুরাণীর হাট
  3. গ) চোখের বালি
  4. ঘ) ঘরে বাইরে
সঠিক উত্তর:
ঘ) ঘরে বাইরে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঘরে বাইরে
ব্যাখ্যা

চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস - ঘরে বাইরে; এটি ১৯১৬ সালে ''সবুজপত্র'' পত্রিকায় প্রকাশ পায়। এটি ব্রিটিশ ভারতের রাজনীতির প্রেক্ষাপটে রচিত।
উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র - নিখিলেশ, বিমলা, সন্দীপ প্রমুখ।
তার রচিত প্রথম উপন্যাস - করুণা (১৮৭৭)
প্রথম প্রকাশিত উপন্যাস - বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)
উৎসঃ উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেব-শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী?
- চরণগুলো কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ?
  1. ক) কান্ডারী হুশিয়ার
  2. খ) সংকল্প
  3. গ) আনন্দময়ীর আগমনে
  4. ঘ) সাম্যবাদী
সঠিক উত্তর:
গ) আনন্দময়ীর আগমনে
উত্তর
সঠিক উত্তর:
গ) আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা

''আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেব-শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী?''
- আনন্দময়ীর আগমনে, কাজী নজরুল ইসলাম।
উল্লেখ্য, এই কবিতা রচনার জন্য কবি প্রথম কারাভোগ করেন। এটি ''দোঁলনচাপা'' কাব্যগ্রন্থের অন্তর্গত।
তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - অগ্নিবীণা।

.
“কামাল পাশা” নাটকের রচয়িতা কে?
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) দীনবন্ধু মিত্র
  4. ঘ) ইব্রাহীম খাঁ
সঠিক উত্তর:
ঘ) ইব্রাহীম খাঁ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইব্রাহীম খাঁ
ব্যাখ্যা

ইব্রাহীম খাঁ রচিত নাটক -
- কাফেলা
- কামাল পাশা
- আনোয়ার পাশা
- ঋণ পরিশোধ
- ভিস্তি বাদশা
উৎসঃ উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
নিচের কোনটি জসীম উদ্দীন রচিত কাব্যগ্রন্থ?
  1. ক) পল্লীবধু
  2. খ) ঠাকুর বাড়ীর আঙিনায়
  3. গ) মাটির কান্না
  4. ঘ) কবর
সঠিক উত্তর:
গ) মাটির কান্না
উত্তর
সঠিক উত্তর:
গ) মাটির কান্না
ব্যাখ্যা

পল্লীকবি জসীম উদ্দীন রচিত কাব্যগ্রন্থঃ
- রাখালী (প্রথম কাব্যগ্রন্থ)
- নকসী কাঁথার মাঠ
- বালুচর
- ধানক্ষেত
- সোজন বাদিয়ার ঘাট
- রূপবতী
- মাটির কান্না
- সুচয়নী
- মা যে জননী কান্দে
'কবর' জসীম উদ্দীন রচিত একটি কাব্য যা ''রাখালী'' কাব্যগ্রন্থ্যের অন্তর্ভূক্ত।
উৎসঃ উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;
আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে!
- কোন কবির রচনা?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) শামসুর রাহমান
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা

''হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে!
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;
আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে!
হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর উড়ে-উড়ে কেঁদো নাকো ধানসিড়ি নদীটির পাশে!''
--''হায় চিল'' কবিতা; রচয়িতা - জীবনানন্দ দাশ।
কবিতাটি ''বনলতা সেন'' কাব্যগ্রন্থের অন্তর্গত।

.
'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্র “জ্ঞানান্বেষণ” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  2. খ) প্যারিচাঁদ মিত্র
  3. গ) রাধানাথ শিকদার
  4. ঘ) দক্ষিণারঞ্জন মজুমদার
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণারঞ্জন মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণারঞ্জন মজুমদার
ব্যাখ্যা
ইয়ং বেঙ্গল আন্দোলনের মুখপাত্র হিসেবে জ্ঞানান্বেষণ (১৮৩১)পত্রিকা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হতো।
সূত্র: লাইভ এমসিকিউ লেকচার
.
‘সৈনিক বধু’- কার রচিত গল্প?
  1. ক) হাসান আজিজুল হক
  2. খ) আখতারুজ্জামান ইলিয়াস
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) সুফিয়া কামাল
সঠিক উত্তর:
ঘ) সুফিয়া কামাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুফিয়া কামাল
ব্যাখ্যা

সৈনিক বধু--গল্পটি সুফিয়া কামাল রচিত একটি গল্প। এটি তার রচিত প্রথম গল্প এবং ১৯২৩ সালে বরিশালের 'তরুণ' পত্রিকায় প্রকাশিত হয়েছিলো গল্পটি।
তার রচিত প্রথম কবিতা ''বাসন্তী'' সওগাত পত্রিকায় ১৯২৬ সালে প্রকাশিত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

.
ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত “Buddhist Mystic Songs” গ্রন্থে, চর্যাপদের কত জন কবির কথা বলা হয়েছে?
  1. ক) ২১
  2. খ) ২৩
  3. গ) ২৪
  4. ঘ) ২৬
সঠিক উত্তর:
খ) ২৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩
ব্যাখ্যা

ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত - Buddhist Mystic Song গ্রন্থে ২৩ জন কবির কথা বলা হয়েছে।
আবার ড. সুকুমার সেনের ''বাঙ্গালা সাহিত্যের ইতিহাস'' - গ্রন্থে ২৪ জন কবির নাম পাওয়া যায়।
তাই বলা হয় চর্যাপদের কবি সংখ্যা ২৩, মতান্তরে ২৪ জন।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য

১০.
‘চর্যাপদ’ - বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত - এই “সহজিয়া মত” -এর প্রবর্তক কে?
  1. ক) আর্যদেব
  2. খ) জয়নন্দী
  3. গ) মীননাথ
  4. ঘ) দীননাথ
সঠিক উত্তর:
গ) মীননাথ
উত্তর
সঠিক উত্তর:
গ) মীননাথ
ব্যাখ্যা

চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। সহজিয়া মতের প্রবর্তক - মীননাথ।
আর্যদেবপা ও জয়নন্দীপা - চর্যাপদের কবি ছিলেন।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য

১১.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) গৌরব - লাগব
  2. খ) গাম্ভীর্য - চাপল্য
  3. গ) আসক্ত - অনুরক্ত
  4. ঘ) অবিরল - বিরল
সঠিক উত্তর:
গ) আসক্ত - অনুরক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) আসক্ত - অনুরক্ত
ব্যাখ্যা
‘আসক্ত’ এর সঠিক বিপরীতার্থক শব্দ ‘বিরক্ত/অনাসক্ত’। সুতরাং, আসক্ত - অনুরক্ত ভুল। এই দুটি প্রায় সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১২.
নিচের কোনটি ‘অরণ্য’ শব্দের সমার্থক নয়?
  1. ক) অটবি
  2. খ) কুঞ্জ
  3. গ) দ্রুম
  4. ঘ) কান্তার
সঠিক উত্তর:
গ) দ্রুম
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্রুম
ব্যাখ্যা
অরণ্য - শব্দের সমার্থক শব্দঃ
বন, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।
অন্যদিকে - 'দ্রুম' শব্দটি বৃক্ষ - শব্দের সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৩.
কোনটি ভুল?
  1. ক) বিপদ্গ্রস্থকে সাহায্য কর।
  2. খ) ছোট নাটকটি সবাইকে মুগ্ধ করল।
  3. গ) আমি এই ঘটনা প্রত্যক্ষ করিয়াছি।
  4. ঘ) মুমূর্ষু রোগীকে শুশ্রূষা কর।
সঠিক উত্তর:
খ) ছোট নাটকটি সবাইকে মুগ্ধ করল।
উত্তর
সঠিক উত্তর:
খ) ছোট নাটকটি সবাইকে মুগ্ধ করল।
ব্যাখ্যা
ছোট নাটক = নাটিকা।
সুতরাং, বাক্যটির সঠিক রূপ-
''নাটিকাটি সবাইকে মুগ্ধ করল।''
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৪.
কোন পদের ক্ষেত্রে সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়
  1. ক) বিশেষ্য ও সর্বনাম
  2. খ) বিশেষ্য ও বিশেষণ
  3. গ) ক্রিয়া ও বিশেষণ
  4. ঘ) সর্বনাম ও ক্রিয়া
সঠিক উত্তর:
ঘ) সর্বনাম ও ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সর্বনাম ও ক্রিয়া
ব্যাখ্যা

- সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
সুতরাং, এই দুটি পদের ভিন্নতার জন্যই সাধু ও চলিত ভাষার পার্থক্য নির্ণয় করা যায়।
উৎসঃ নবম দশম শ্রেণীর বাংলা ব্যকরণ বই

১৫.
“Pseudonym” - এর পারিভাষিক বাংলা শব্দ কি?
  1. ক) পরিকল্প
  2. খ) সাহিত্যচুরি
  3. গ) গণপূর্তি
  4. ঘ) ছদ্মনাম
সঠিক উত্তর:
ঘ) ছদ্মনাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছদ্মনাম
ব্যাখ্যা
“Pseudonym” = ছদ্মনাম।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৬.
কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
  1. ক) প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল
  2. খ) অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ন
  3. গ) কৌতূহল, বিভীষিকা, পুষ্পাঞ্জলি
  4. ঘ) পিপিলীকা, দুরবস্থা, উপর্যুক্ত
সঠিক উত্তর:
গ) কৌতূহল, বিভীষিকা, পুষ্পাঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
গ) কৌতূহল, বিভীষিকা, পুষ্পাঞ্জলি
ব্যাখ্যা
তৃতীয় অপশনের সব শব্দের বানান সঠিক।
- প্রথম অপশনের ২টি বানান ভুল। সঠিকরূপ যথাক্রমে - শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল।
- দ্বিতীয় অপশনে একটি ভুল। সঠিকরূপ হচ্ছে - পূর্বাহ্ণ।
- চতুর্থ অপশনে একটি বানান ভুল। সঠিকরূপ - পিপীলিকা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৭.
‘উন্মাদনা’ কোন ধরনের পদ?
  1. ক) বিশেষণ
  2. খ) ভাববাচক বিশেষ্য
  3. গ) গুণবাচক বিশেষ্য
  4. ঘ) সর্বনাম
সঠিক উত্তর:
খ) ভাববাচক বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাববাচক বিশেষ্য
ব্যাখ্যা

ভাববাচক বিশেষ্যঃ বিশেষ্যের মনোগত বা অবস্থাগত ভাব প্রকাশক।
যেমন - গমন, আনন্দ, সুখ, শয়ন, দুঃখ, উন্মাদনা, তৃপ্তি, অস্থিরতা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৮.
‘ব্রহ্মপুত্র’ - শব্দের যুক্ত ব্যঞ্জন দুটি কোন দুটি বর্ণের সমন্বয়ে গঠিত?
  1. ক) জ্‌ + ঞ
  2. খ) ম্‌ + হ
  3. গ) ক্‌ + ষ্‌ + ম
  4. ঘ) হ্‌ + ম
সঠিক উত্তর:
ঘ) হ্‌ + ম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হ্‌ + ম
ব্যাখ্যা
হ্‌ + ম = হ্ম। যেমন - ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণ, ব্রহ্মাণ্ড ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৯.
অদৃষ্টপূর্ব - কোন সমাস?
  1. ক) অব্যয়ীভাব সমাস
  2. খ) নিত্য সমাস
  3. গ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস
  4. ঘ) সপ্তমী তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
ঘ) সপ্তমী তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সপ্তমী তৎপুরুষ সমাস
ব্যাখ্যা

পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বুঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
সপ্তমী তৎপুরুষ সমাসে - সপ্তমী বিভক্তি লোপ পায়।
যেমন - পূর্বে অদৃষ্ট = অদৃষ্টপূর্ব।
এরূপ- ভূতপূর্ব, অশ্রুতপূর্ব, অকালপক্ব, কৃষিপ্রধান, ঘরপোড়া, গালভরা ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী।

২০.
কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. ক) সৌভাগ্য
  2. খ) দোলনা
  3. গ) বাগ্মী
  4. ঘ) নীলিমা
সঠিক উত্তর:
খ) দোলনা
উত্তর
সঠিক উত্তর:
খ) দোলনা
ব্যাখ্যা

√দুল + অনা = দোলনা কৃৎ প্রত্যয়যোগে গঠিত।
অন্যদিকে, সুভগ+ষ্ণ্য > অ=সৌভাগ্য, নীল+ইমন > ইমা = নীলিমা এবং বাচ্ + মিন = বাগ্মী 'তদ্ধিত প্রত্যয়যোগে' গঠিত শব্দ।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী।

২১.
“ইদের চাঁদ” - বাগধারাটির অর্থ কি?
  1. ক) আনন্দের হাট
  2. খ) কাঙ্খিত বস্তু
  3. গ) দুর্লভ বস্তু
  4. ঘ) কদাচিৎ
সঠিক উত্তর:
খ) কাঙ্খিত বস্তু
উত্তর
সঠিক উত্তর:
খ) কাঙ্খিত বস্তু
ব্যাখ্যা

ইদের চাঁদ = কাঙ্খিত বস্তু
অমাবস্যার চাঁদ = দুর্লভ বস্তু
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য - ড সৌমিত্র শেখর।

২২.
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.
- Which Wordsworth's poetry these lines are taken from?
  1. ক) I Wandered Lonely as a Cloud
  2. খ) The Solitary Reaper
  3. গ) My Heart Leaps Up
  4. ঘ) The Prelude
সঠিক উত্তর:
ক) I Wandered Lonely as a Cloud
উত্তর
সঠিক উত্তর:
ক) I Wandered Lonely as a Cloud
ব্যাখ্যা

''I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.''
-- I Wandered Lonely as a Cloud by William Wordsworth.

২৩.
Who wrote the short story “The Voice of the City”?
  1. ক) Geroge Orwell
  2. খ) O Henry
  3. গ) Somerset Maugham
  4. ঘ) James Joyce
সঠিক উত্তর:
খ) O Henry
উত্তর
সঠিক উত্তর:
খ) O Henry
ব্যাখ্যা

O. Henry, pseudonym of William Sydney Porter, original name William Sidney Porter, (born September 11, 1862, Greensboro, North Carolina, U.S.—died June 5, 1910, New York, New York), American short-story writer whose tales romanticized the commonplace—in particular the life of ordinary people in New York City.
Some of his famous short stories are:
- The Gift of the Magi
- Heart of the West
- The Voice of the City
- The Gentle Grafter
- The Ransom of Red Chief etc
Source: Britannica.com

২৪.
I will arise and go now, for always night and day
I hear lake water lapping with low sounds by the shore;
While I stand on the roadway, or on the pavements grey,
I hear it in the deep heart's core.
--Who wrote this?
  1. ক) Ezra Pound
  2. খ) W. H Auden
  3. গ) W. B Yeats
  4. ঘ) Robert Herrick
সঠিক উত্তর:
গ) W. B Yeats
উত্তর
সঠিক উত্তর:
গ) W. B Yeats
ব্যাখ্যা

''I will arise and go now, for always night and day
I hear lake water lapping with low sounds by the shore;
While I stand on the roadway, or on the pavements grey,
I hear it in the deep heart's core.''
-- The Lake Isle of Innisfree by W. B Yeats.

২৫.
Whom ne'er the word of 'No' woman heard speak,
Being barbered ten times o'er, goes to the feast,
And for his ordinary pays his heart
For what his eyes eat only.
From which play this quote is taken?
  1. ক) Julius Caesar
  2. খ) Antony and Cleopetra
  3. গ) King Lear
  4. ঘ) Romeo and Juliet
সঠিক উত্তর:
খ) Antony and Cleopetra
উত্তর
সঠিক উত্তর:
খ) Antony and Cleopetra
ব্যাখ্যা

This is from ''Antony and Cleopetra'' by William Shakespeare.
Enobarbus makes this speech, one of the most famous of the play. The lines before this oft-quoted passage begin with the description of Cleopatra floating down the Nile on her gilded barge. Enobarbus moves on to tell the men gathered on Pompey's ship how Antony met Cleopatra.

২৬.
Find the odd one out -
  1. ক) Christopher Marlowe
  2. খ) William Shakespeare
  3. গ) Robert Greene
  4. ঘ) John Lyly
সঠিক উত্তর:
খ) William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
খ) William Shakespeare
ব্যাখ্যা
Shakespeare is not a University Wits.
University wits, the notable group of pioneer English dramatists who wrote during the last 15 years of the 16th century and who transformed the native interlude and chronicle play with their plays of quality and diversity.
The university wits include Christopher Marlowe, Robert Greene, and Thomas Nashe (all graduates of Cambridge), as well as Thomas Lodge and George Peele (both of Oxford). Another of the wits, though not university-trained, was Thomas Kyd. Preceded by John Lyly (an Oxford man), they prepared the way for William Shakespeare. The greatest poetic dramatist among them was Marlowe, whose handling of blank verse gave the theatre its characteristic voice for the next 50 years.
Source: Britannica.com
২৭.
The period from AD 1066 to 1500 is known as -
  1. ক) The Anglo - Norman Period
  2. খ) The Anglo - Saxon Period
  3. গ) The Middle English Period
  4. ঘ) The Baron Age
সঠিক উত্তর:
গ) The Middle English Period
উত্তর
সঠিক উত্তর:
গ) The Middle English Period
ব্যাখ্যা

The time frame AD 1066 to 1500 is known as 'The Middle English Period'.
It has three parts:
1. The Anglo-Norman Period
2. Age of Chaucer
3. Varren Age
Source: Live MCQ lecture

২৮.
Who is called 'Father English of Tragedy'?
  1. ক) Thomas Kyd
  2. খ) William Shakespeare
  3. গ) Edmund Spencer
  4. ঘ) Cristopher Marlowe
সঠিক উত্তর:
ঘ) Cristopher Marlowe
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Cristopher Marlowe
ব্যাখ্যা

Christopher Marlowe (1564 - 93) is called:
- A University Wit.
- Greatest Dramatist before Shakespeare.
- Father of English Tragedy.
Father of English Revenge Tragedy- Thomas Kyd.
Source: Live MCQ lecture

২৯.
Who wrote the poem - “The Legend of Good Women”?
  1. ক) Julian of Norwich
  2. খ) Geoffrey Chaucer
  3. গ) William Caxton
  4. ঘ) William Shakespeare
সঠিক উত্তর:
খ) Geoffrey Chaucer
উত্তর
সঠিক উত্তর:
খ) Geoffrey Chaucer
ব্যাখ্যা

Legend of Good Women, dream-vision by Geoffrey Chaucer, written in the 1380s. The fourth and final work of the genre that Chaucer composed, it presents a ''Prologue'' (existing in two versions) and nine stories.
His other famous poetry:
- The Book of the Duchess,
- The House of Fame,
- The Parliament of Fowls,
- The Canterbury Tales etc.
Source: britannica.com

৩০.
A thing to be corrected, typically an error in a printed book -
  1. ক) Correction
  2. খ) RSVP
  3. গ) Corrigendum
  4. ঘ) Postscript
সঠিক উত্তর:
গ) Corrigendum
উত্তর
সঠিক উত্তর:
গ) Corrigendum
ব্যাখ্যা

Corrigendum = A thing to be corrected, typically an error in a printed book.
Similar Word: Erratum
Source: Oxford Dictionary.

৩১.
‘The grammatical arrangement of words in a sentence’ means -
  1. ক) Morphology
  2. খ) Polyphony
  3. গ) Semantics
  4. ঘ) Syntax
সঠিক উত্তর:
ঘ) Syntax
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Syntax
ব্যাখ্যা
According to Cambridge dictionary 'Syntax' means the grammatical arrangement of words in a sentence.
৩২.
Which one is similar to the word ‘Capricious’?
  1. ক) Consistent
  2. খ) Whimsical
  3. গ) Dismay
  4. ঘ) Scandalize
সঠিক উত্তর:
খ) Whimsical
উত্তর
সঠিক উত্তর:
খ) Whimsical
ব্যাখ্যা

Capricious = Given to sudden and unaccountable changes of mood or behavior.
Synonymes: Fickle, inconstant, changeable, variable, unstable, volatile, vacillating, inconsistent, arbitrary,
impulsive, temperamental, whimsical, fanciful, flighty, wayward, quirky, faddish, freakish, unpredictable, haphazard.
Source: Oxford Dictionary

৩৩.
‘To see red’ means -
  1. ক) Adjourned indefinitely
  2. খ) Complete failure
  3. গ) To become angry
  4. ঘ) Facing danger
সঠিক উত্তর:
গ) To become angry
উত্তর
সঠিক উত্তর:
গ) To become angry
ব্যাখ্যা
‘To see red’ is a phrase which means - to become very angry.
৩৪.
Find the word which is opposite in meaning of the word “Conviction”?
  1. ক) Belief
  2. খ) Confidence
  3. গ) Uncertainty
  4. ঘ) Resolution
সঠিক উত্তর:
গ) Uncertainty
উত্তর
সঠিক উত্তর:
গ) Uncertainty
ব্যাখ্যা

Conviction = The quality of showing that one is firmly convinced of what one believes or says.
- Synonymes: Certainty, certitude, assurance, confidence, sureness, positiveness.
- Antonymes: Uncertainty, doubt.
Source: Oxford Dictionary

৩৫.
Which one is spelt incorrectly?
  1. ক) Reminiscence
  2. খ) Surveillence
  3. গ) Perpendicular
  4. ঘ) Pronunciation
সঠিক উত্তর:
খ) Surveillence
উত্তর
সঠিক উত্তর:
খ) Surveillence
ব্যাখ্যা

Correct spelling will be ''Surveillance'' which means 'Close observation, especially of a suspected spy or criminal.'
Source: Oxford Dictionary

৩৬.
Which one is plural in number?
  1. ক) Nebulae
  2. খ) Quantum
  3. গ) Maximum
  4. ঘ) Criterion
সঠিক উত্তর:
ক) Nebulae
উত্তর
সঠিক উত্তর:
ক) Nebulae
ব্যাখ্যা
Nebula --Nebulae (নীহারিকা)।
Plural form of other words:
Quantum -- Quanta
Maximum -- Maxima
Criterion -- Criteria
৩৭.
Which pair is demonstrative adjective?
  1. ক) what, which
  2. খ) each, either
  3. গ) his, their
  4. ঘ) such, those
সঠিক উত্তর:
ঘ) such, those
উত্তর
সঠিক উত্তর:
ঘ) such, those
ব্যাখ্যা

Demonstrative pronouns normally indicate the closeness of or distance from the speaker, either literally or symbolically.
Example: - this, that, these, those, such etc.

৩৮.
Find the correct sentence -
  1. ক) I told her everything lest she misunderstands me.
  2. খ) I told her everything lest she would misunderstand me.
  3. গ) I told her everything lest she should misunderstand me.
  4. ঘ) I told her everything lest she might misunderstand me.
সঠিক উত্তর:
গ) I told her everything lest she should misunderstand me.
উত্তর
সঠিক উত্তর:
গ) I told her everything lest she should misunderstand me.
ব্যাখ্যা
Lest দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে, lest যুক্ত অংশের subject এর পরে should বসে এবং মূল verb এর present form বসে।
৩৯.
The house is made ____ brick.
  1. ক) of
  2. খ) by
  3. গ) from
  4. ঘ) in
সঠিক উত্তর:
ক) of
উত্তর
সঠিক উত্তর:
ক) of
ব্যাখ্যা
কোন উপকরণ দ্বারা প্রস্তুতকৃত বোঝাতে “of” বসে।
The house is made of wood.
৪০.
“Green-eye” means -
  1. ক) Happy
  2. খ) Surveillance
  3. গ) Jealous
  4. ঘ) Dangerous
সঠিক উত্তর:
গ) Jealous
উত্তর
সঠিক উত্তর:
গ) Jealous
ব্যাখ্যা
Green-eye = envious or jealous.
৪১.
I spoke to him quite often. - The underlined part is a/an -
  1. ক) Prepositional phrase
  2. খ) Adverbial phrase
  3. গ) Adjective phrase
  4. ঘ) Noun phrase
সঠিক উত্তর:
খ) Adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
খ) Adverbial phrase
ব্যাখ্যা

যে phrase, sentence-এ verb, adjective or adverb কে মডিফাই করে, তাকে adverbial phrase বলে।
এটি sentence - এ adverb এর কাজ করে।
Ex: The train is leaving right now.

৪২.
The news that I heard yesterday is known to all.
The underlined part of the above sentence is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adjective clause
  3. গ) Adverbial clause
  4. ঘ) Prepositional clause
সঠিক উত্তর:
খ) Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
খ) Adjective clause
ব্যাখ্যা
এখানে news টা কি আমরা জানিনা। ‘That I heard yesterday’ clause টি the news কে determine করে দেয়।
এটা এক ধরনের modification. তাই এটি adjective clause.

আবার যদি বাক্যটি এমন হতো- The news that he has come back is not true.
বাক্যটিতে news টা কি তা দেওয়া আছে। তাই এই বাক্যে ‘that he has come back’ clause টি একটি noun clause.
এ ধরনের noun clause যা noun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে appositive বলে।
৪৩.
I know the man who came here yesterday.
The underlined part of the above sentence is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Principal clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Adverb clause
সঠিক উত্তর:
খ) Principal clause
উত্তর
সঠিক উত্তর:
খ) Principal clause
ব্যাখ্যা

যে Clause অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভরশীল নয় তাকে Principal Clause বলে।
Ex: I know the man who came here yesterday.
এখানে, I know the man দ্বারাই পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। তাই এটি Principal Clause.

৪৪.
This is not such a pen as I wanted. - The underlined part of the sentence is a/an -
  1. ক) Principal clause
  2. খ) Noun clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Adverb clause
সঠিক উত্তর:
গ) Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
গ) Adjective clause
ব্যাখ্যা

যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun-কে modify করে তাকে adjective clause বলে।
Adjective clause সর্বদাই noun/pronoun এর পরে বসে।

৪৫.
Identify the passive form of the given sentence -
Tina had written a note before I left the place.
  1. ক) A note has been written Tina before I left the place.
  2. খ) While I was leaving the place, Tina wrote a note.
  3. গ) A note had been written by Tina before I left the place.
  4. ঘ) A note was written by Tina while I was leaving the place.
সঠিক উত্তর:
গ) A note had been written by Tina before I left the place.
উত্তর
সঠিক উত্তর:
গ) A note had been written by Tina before I left the place.
ব্যাখ্যা
Rule: Subject (Active voice এর object টির Subjective form) + had been + মূল verb এর past participle + by + object + Other part of the sentence.
৪৬.
1. q7 + 6 = 13 হলে, q = ?
  1. ক) 1.1
  2. খ) 1
  3. গ) 10
  4. ঘ) 0.1
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

q7 + 6 = 13
=> q7 = 7
=> q = 1

৪৭.
A = {x:x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে, P(A) এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ১২
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা

শর্তমতে, A = {2, 3, 5}
P(A) = 23 = 8 [A এর উপাদান সংখ্যা 3]

৪৮.
৪৪০ টাকা দরে ৪ কেজি মিষ্টি কিনে ৪% ভ্যাট দিলে ভ্যাট সহ মোট খরচ কত হবে?
  1. ক) ১,৭৬০ টাকা
  2. খ) ৭০.৬ টাকা
  3. গ) ১৮৩০.৪ টাকা
  4. ঘ) ১৮৫২ টাকা
সঠিক উত্তর:
গ) ১৮৩০.৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৩০.৪ টাকা
ব্যাখ্যা

৪৪০ টাকা দরে ৪ কেজি মিষ্টি = (৪৪০ × ৪) = ১,৭৬০টাকা।
মোট খরচের উপর ৪% হারে ভ্যাট = ১,৭৬০×৪% = ৭০.৪
সর্বমোট খরচ = ১,৭৬০ + ৭০.৪ = ১,৮৩০.৪ টাকা

৪৯.
একটি সংখ্যা ৪৭০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৫৬৫
  2. খ) ৫৯৫
  3. গ) ৬১৫
  4. ঘ) ৬৪৮
সঠিক উত্তর:
খ) ৫৯৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৯৫
ব্যাখ্যা

সংখ্যাটি = (৪৭০ + ৭২০)/২ = ১১৯০/২ = ৫৯৫

৫০.
3x - 2 > 2x - 1 এর সমাধান সেট কোনটি?
  1. ক) [1, ∞)
  2. খ) (1, ∞)
  3. গ) [-1, ∞)
  4. ঘ) (1/2 , ∞)
সঠিক উত্তর:
খ) (1, ∞)
উত্তর
সঠিক উত্তর:
খ) (1, ∞)
ব্যাখ্যা

3x - 2 > 2x - 1
= 3x - 2x > 2 - 1
= x > 1
নির্ণেয় সমাধান সেটঃ (1, ∞)

৫১.
২৫ জন লোক প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করলে... নাহ! হ্যান্ডশেক করা যাবে না। বরং নিয়মিত হাত ধুতে হবে। প্রশ্নে ফিরে আসা যাক, একটি থলিতে ৬টি নীল বল, ৮টি সাদা বল এবং ১০টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?
  1. ক) ১/৩
  2. খ) ২/৩
  3. গ) ৩/৪
  4. ঘ) ১/৪
সঠিক উত্তর:
খ) ২/৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২/৩
ব্যাখ্যা

মোট বলের সংখ্যা = ৬ + ৮ + ১০ = ২৪টি।
সাদা বল = ৮টি
∴ দৈবভাবে বল তুললে সাদা বল হওয়ার সম্ভাবনা = ৮/২৪ = ১/৩
∴ সাদা বল না হওয়ার সম্ভাবনা = (১ - ১/৩) = ২/৩

৫২.
x2 - 3x + 1 = 0 হলে (x2 - 1/x2) - এর মান কত?
  1. ক) 5√3
  2. খ) 4√5
  3. গ) 3√5
  4. ঘ) 5√4
সঠিক উত্তর:
গ) 3√5
উত্তর
সঠিক উত্তর:
গ) 3√5
ব্যাখ্যা

x2 - 3x + 1 = 0
=> x2 + 1 = 3x
=> x2 + 1/x = 3x/x (Divided by 'x')
=> x + 1/x = 3
∴ (x- 1/x)2 = (x + 1/x)2 - 4x.1/x
=> x - 1/x = √(32 - 4)
=> x - 1/x = √5
∴ x2 - 1/x2 = (x + 1/x)(x - 1/x) = 3√5

৫৩.
কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০। সংখ্যাটি কত?
  1. ক) ২৬০
  2. খ) ১৬০
  3. গ) ২০০
  4. ঘ) ৩০০
সঠিক উত্তর:
গ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০
ব্যাখ্যা

সংখ্যাটি x হলে,
x × 60% - 60 = 60
6x/10 = 120
x = 200

৫৪.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ১ঃ২ঃ৩ হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
  1. ক) ২২°
  2. খ) ৩০°
  3. গ) ৪৫°
  4. ঘ) ৬০°
সঠিক উত্তর:
ঘ) ৬০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০°
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৫.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সে.মি বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ সে.মি
  2. খ) ৮ সে.মি
  3. গ) ১২ সে.মি
  4. ঘ) ১৬ সে.মি
সঠিক উত্তর:
ক) ১০ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ সে.মি
ব্যাখ্যা

ধরি, ভূমি = x সে.মি
∴ লম্ব = x - 2 সে.মি
এবং অতিভুজ = x + 2 সে.মি
প্রশ্নমতে, x2 + (x - 2)2 = (x + 2)2
x2 + x2 - 4x + 4 = x2 + 4x + 4
x2 - 8x = 0
x (x - 8) = 0
হয়, x = 0 (গ্রহনযোগ্য নয়)
অথবা, x = 8
∴ অতিভুজ = 8 + 2 = 10 সে.মি

৫৬.
৫ঃ৭ ও ৩ঃ১৩ - অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত?
  1. ক) ২১ঃ১৫ঃ৯১
  2. খ) ২১ঃ১৫ঃ৬৫
  3. গ) ১৫ঃ২১ঃ৯১
  4. ঘ) ১৫ঃ২১ঃ৩৯
সঠিক উত্তর:
গ) ১৫ঃ২১ঃ৯১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫ঃ২১ঃ৯১
ব্যাখ্যা

৫ঃ৭ = ১৫ঃ ২১ (৩ দ্বারা গুণ করে)
৩ঃ১৩ = ২১ঃ ৯১ (৭ দ্বারা গুণ করে)
ধারাবাহিক অনুপাত = ১৫ঃ ২১ঃ ৯১

৫৭.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 10 এবং 6-তম পদ 52 হলে, 15-তম পদ কত?
  1. ক) 140
  2. খ) 142
  3. গ) 148
  4. ঘ) 150
সঠিক উত্তর:
খ) 142
উত্তর
সঠিক উত্তর:
খ) 142
ব্যাখ্যা

প্রথম পদ a ও সাধারণ অন্তর d হলে,
r - তম পদ = a + (r - 1)d
6 - তম পদ = a + (6 -1) 10
=> 52 = a + 50
=> a = 2
∴ 15 - তম পদ = 2 + (15 - 1) 10 = 2 + 140 = 142

৫৮.
ভেক্টর রাশি সম্পর্কে নিচের কোনটি সত্যি নয়?
  1. ক) ভেক্টর রাশির মান ও দিক আছে।
  2. খ) ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ সাধারণ গাণিতিক নিয়ম মেনে চলে।
  3. গ) ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়।
  4. ঘ) দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি।
সঠিক উত্তর:
খ) ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ সাধারণ গাণিতিক নিয়ম মেনে চলে।
উত্তর
সঠিক উত্তর:
খ) ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ সাধারণ গাণিতিক নিয়ম মেনে চলে।
ব্যাখ্যা

ভেক্টর রাশির ধর্ম (Properties of vector):
ভেক্টর রাশিগুলো কিছু মৌলিক নিয়ম বা ধর্ম অনুসরণ করে। যেমন,
১. ভেক্টর রাশির মান ও দিক আছে।
২. সমজাতীয় ভেক্টরসমূহকে যোগ করা যায় কিন্তু ভিন্ন প্রকৃতির ভেক্টর যোগ করা যায় না।
৩. দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি।
৪. দুটি ভেক্টর রাশির স্কেলার গুণফল একটি স্কেলার রাশি।
৫. ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ সাধারণ গাণিতিক নিয়ম মেনে চলে না।
৬. ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়।
ভেক্টর রাশির উদাহরণ - সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, কৌণিক ভরবেগ ইত্যাদি।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান ১ম পত্র বই (উন্মুক্ত)।

৫৯.
কোন এসিডটি মানুষের খাদ্য পরিপাকে সাহায্য করে?
  1. ক) ফরমিক এসিড
  2. খ) সাইট্রিক এসিড
  3. গ) হাইড্রোক্লোরিক এসিড
  4. ঘ) সালফিউরিক এসিড
সঠিক উত্তর:
গ) হাইড্রোক্লোরিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
গ) হাইড্রোক্লোরিক এসিড
ব্যাখ্যা

মানবদেহে খাদ্য হজমে নির্দিষ্ট মাত্রার হাইড্রোক্লোরিক এসিডের প্রয়োজন হয়।
এই মাত্রার তারতম্য হলে খাদ্য পরিপাকে সমস্যা দেখা দেয়। এজন্যেই খাবারের পর সামান্য এসিডিটির জন্যে কোমলপানীয় ব্যবহার করা হয়।
সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী।

৬০.
তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে নিচের কোনটি?
  1. ক) ডায়নামো
  2. খ) কার্নো ইঞ্জিন
  3. গ) বৈদ্যুতিক বাল্ব
  4. ঘ) জেনারেটর
সঠিক উত্তর:
খ) কার্নো ইঞ্জিন
উত্তর
সঠিক উত্তর:
খ) কার্নো ইঞ্জিন
ব্যাখ্যা

তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য 'সাদী কার্নো' সকল দোষ-ত্রুটি মুক্ত যে আদর্শ যন্ত্রের পরিকল্পনা করেন তাকে কার্নো ইঞ্জিন বলে।
কার্নো ইঞ্জিন একটি আদর্শ ইঞ্জিনের ধারণামাত্র, বাস্তবে এর রূপান্তর সম্ভব হয়নি।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই (দ্বিতীয় পত্র)।

৬১.
চুম্বকে পরিণত করা যায় কোনটি কে?
  1. ক) রূপা
  2. খ) নিকেল
  3. গ) অ্যালুমিনিয়াম
  4. ঘ) তামা
সঠিক উত্তর:
খ) নিকেল
উত্তর
সঠিক উত্তর:
খ) নিকেল
ব্যাখ্যা

যে সকল পদার্থকে চুম্বকে পরিণত করা যায়, সেগুলোকে চৌম্বক পদার্থ বলে। চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। লৌহ, ইস্পাত, নিকেল, কোবাল্ট চৌম্বক পদার্থ।
তাই এরা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় এবং চুম্বকের সকল বৈশিষ্ট্য ধারণ করে তখন।
অন্যদিকে কপার,এলুমিনিয়াম ,পিতল,সিলভার ইত্যাদি অচৌম্বক পদার্থ।
উৎসঃবিজ্ঞান-সপ্তম শ্রেণী

৬২.
ইলেক্ট্রন বর্জন --
  1. ক) জারণ
  2. খ) বিজারণ
  3. গ) চৌম্বক ফ্লাক্স
  4. ঘ) এন্ট্রপি
সঠিক উত্তর:
ক) জারণ
উত্তর
সঠিক উত্তর:
ক) জারণ
ব্যাখ্যা

যে বিক্রিয়ায় কোন পরমাণুর ইলেক্ট্রনের দান বা বর্জন ঘটে অর্থ্যাৎ পরমাণুর ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়, সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।

৬৩.
মানব দেহে রক্ত সংবহনতন্ত্র প্রধানত কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা

মানবদেহের রক্ত সংবহনতন্ত্র প্রধানত: ২ ধরনের।
- সিস্টেমিক সংবহনতন্ত্র ও
- পালমোনারি সংবহনতন্ত্র।
মূলত: রক্ত সংবহনের জন্য বিভিন্ন অঙ্গের পারস্পরিক সহযোগিতায় যে অঙ্গতন্ত্র গঠিত হয় তাকে ''রক্ত সংবহনতন্ত্র'' বলে। এ তন্ত্র রক্ত, রক্তবাহিকা ও হৃদপিন্ড দিয়ে গঠিত।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান (প্রাণিবিজ্ঞান) দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

৬৪.
জীবদেহের দৃশ্যমান অথবা সুপ্ত বেশিষ্ট্যগুলোর নিয়ন্ত্রক জিনসমূহের গঠনকে -
  1. ক) জিনোটাইপ
  2. খ) ফিনোটাইপ
  3. গ) হোমোজাইগাস
  4. ঘ) হেটারোজাইগাস
সঠিক উত্তর:
ক) জিনোটাইপ
উত্তর
সঠিক উত্তর:
ক) জিনোটাইপ
ব্যাখ্যা

- জিনোটাইপ (Genotype): জীবদেহের দৃশ্যমান অথবা সুপ্ত বেশিষ্ট্যগুলোর নিয়ন্ত্রক জিনসমূহের গঠনকে জিনোটাইপ বলে। মনেকরি, মটরশুঁটি গাছের লম্বা কান্ডের জন্য T জিন এবং বামন কান্ডের জন্য T জিন দায়ী। অতএব TT, tt, Tt যথাক্রমে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বামন ও সঙ্কর (hrbrid) লম্বা মটরশুঁটি গাছের জিনোটাইপ।
- ফিনোটাইপ (Phenotype) - জীবদেহের দৃশ্যমান বৈশিষ্ট্যসমূহকে ফিনোটাইপ বলে। ফিনোটাইপ প্রকৃতপক্ষে জিনোটাইপের জিনসমূহের বাহ্যিক প্রকাশ।
- হোমোজাইগাস (Homozygous) ও হেটারোজাইগাস (Heterozygous)- জীবে একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন জোড়া একই রকমের (উভয় জিনই প্রকট বা প্রচ্ছন্ন) হলে তাকে হোমোজাইগাস জীব বলে। জিন জোড়া ভিন্ন রকমের হলে সে জীবকে হেটারোজাইগাস জীব বলে।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান (প্রাণিবিজ্ঞান) দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

৬৫.
বায়ুমন্ডলে অক্সিজেনের দ্রাবক হিসাবে কাজ করে কোনটি?
  1. ক) জলীয়বাষ্প
  2. খ) নাইট্রোজেন
  3. গ) ওজোন
  4. ঘ) নাইট্রাস অক্সাইড
সঠিক উত্তর:
খ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
খ) নাইট্রোজেন
ব্যাখ্যা

নাইট্রোজেন (Nitrogen) : নাইট্রোজেন বায়ুমন্ডলে নিস্ক্রিয় গ্যাস হিসেবে অবস্থান করে। এটি ধ্রুব (Constant) গ্যাস যা অপরিবর্তনীয়।
বায়ুমন্ডলের নাইট্রোজেন অক্সিজেনের দ্রাবক হিসেবে কাজ করে। এর দ্বারা বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়া পরিবর্তিত এবং যৌগ গঠিত হয়, যা খাদ্য উৎপাদন ও অঙ্গজ গঠনে উদ্ভিদজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া জীবজগতের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে। নাইট্রোজেন সরাসরি কোনো প্রাণি কিংবা উদ্ভিদকে বাঁচিয়ে রাখে না। তবে নাইট্রোজেন ছাড়া কোনো প্রাণি কিংবা উদ্ভিদ বাঁচতে পারে না।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান (প্রাণিবিজ্ঞান) দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

৬৬.
জোয়ার-ভাটা তৈরিতে মূখ্য ভূমিকা রাখে কোনটি?
  1. ক) চাঁদ
  2. খ) সূর্য
  3. গ) কেন্দ্রাতিক শক্তির প্রভাব
  4. ঘ) গ্রহ-নক্ষত্রের আকর্ষণ
সঠিক উত্তর:
ক) চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
ক) চাঁদ
ব্যাখ্যা
পৃথিবীর সকল পদার্থ একটি অপরটিকে আকর্ষণ করছে। এ আকর্ষণকে মহাকর্ষ (gravitation) বলে। মহাকর্ষের প্রভাবে পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে এবং চন্দ্র সর্বদা পৃথিবীর চারদিকে ঘুরছে। আর এই কারণেই পৃথিবীর জলরাশি কখনো বিচ্ছিন্ন হতে পারে না। মহাকাশে অবস্থিত সব নক্ষত্র, গ্রহ ও উপগ্রহের এ আকর্ষণের পরিমাণ সমান না। বড় পদার্থের আকর্ষণ ক্ষমতা ছোট পদার্থ অপেক্ষা বেশি। চন্দ্র অপেক্ষা সূর্য ২ কোটি ৬০ লক্ষ গুণ বড় এবং পৃথিবী অপেক্ষা সূর্য প্রায় ১৩ লক্ষ গুণ বড় হলেও পৃথিবী থেকে সূর্য গড়ে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং পৃথিবী থেকে চন্দ্র গড়ে প্রায় ৩৮.৪ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণেই পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ ক্ষমতা সূর্য অপেক্ষা বেশি। ফলে জোয়ার ভাঁটায় চন্দ্রের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। জোয়ার-ভাঁটার ক্ষেত্রে চন্দ্র ও সূর্য উভয়ই পৃথিবীর ওপর নিজ নিজ শক্তি প্রয়োগ করলেও চন্দ্রের শক্তির অধিকতর প্রয়োগ হয়।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বই (উন্মুক্ত)।
৬৭.
ইলেকট্রনিক বিবর্ধক ও সুইচ হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) হাব
  2. খ) ট্রানজিস্টর
  3. গ) ট্রান্সফর্মার
  4. ঘ) আইসি
সঠিক উত্তর:
খ) ট্রানজিস্টর
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্রানজিস্টর
ব্যাখ্যা

দুই ধরণের অর্ধপরিবাহী দিয়ে গঠিত যন্ত্র হলো ট্রানজিস্টর। ট্রানজিস্টর ক্ষুদ্র অন্তর্গামী তরঙ্গকে বহির্গামীতে বিবর্ধিত করে। এজন্য এটি ইলেক্ট্রনিক্স বিবর্ধক ও সুইচ হিসেবে ব্যবহৃত হয়। ১৯৪৭ সালে ট্রানজিস্টর আবিস্কৃত হয়।

৬৮.
Zigbee -কি?
  1. ক) ওয়েব ব্রাউজার
  2. খ) এন্টিভাইরাস
  3. গ) ভাইরাস
  4. ঘ) পার্সোনাল নেটওয়ার্ক
সঠিক উত্তর:
ঘ) পার্সোনাল নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পার্সোনাল নেটওয়ার্ক
ব্যাখ্যা

Zigbee communication is specially built for control and sensor networks on IEEE 802.15.4 standard for wireless personal area networks (WPANs), and it is the product from Zigbee alliance. This communication standard defines physical and Media Access Control (MAC) layers to handle many devices at low-data rates.
Zigbee is low-cost and low-powered mesh network widely deployed for controlling and monitoring applications where it covers 10-100 meters within the range. This communication system is less expensive and simpler than the other proprietary short-range wireless sensor networks as Bluetooth and Wi-Fi.

৬৯.
ওয়াকিটকিতে কোন ধরনের Mode - এ যোগাযোগ স্থাপিত হয়?
  1. ক) Simplex
  2. খ) Half - duplex
  3. গ) Full - duplex
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) Half - duplex
উত্তর
সঠিক উত্তর:
খ) Half - duplex
ব্যাখ্যা

ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। সিমপ্লেক্স (Simplex)
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)
হাফ-ডুপ্লেক্স (Half-Duplex): হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
যেমন - ওয়াকিটকি।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৭০.
নিচের কোনটি ছবি ও ভিডিও শেয়ারিং সাইট নয়?
  1. ক) Flickr
  2. খ) Instagram
  3. গ) Pinterest
  4. ঘ) সবগুলোই ছবি ও ভিডিও শেয়ারিং সাইট
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই ছবি ও ভিডিও শেয়ারিং সাইট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই ছবি ও ভিডিও শেয়ারিং সাইট
ব্যাখ্যা

- Flickr = Flickr is an image hosting service and video hosting service. It was created by Ludicorp in 2004.
- Instagram = Instagram is an American photo and video-sharing social networking service owned by Facebook, Inc. It was created by Kevin Systrom and Mike Krieger, and launched in October 2010 on iOS.
- Pinterest = Pinterest, Inc. is an American social media web and mobile application company. It operates a software system designed to enable saving and discovery of information on the World Wide Web using images and, on a smaller scale, GIFs and videos.

৭১.
একটি স্ট্যান্ডার্ড কী-বোর্ডে কতগুলো নিউমেরিক কী থাকে?
  1. ক) ১৫
  2. খ) ১৭
  3. গ) ৯৮
  4. ঘ) ১০৪
সঠিক উত্তর:
খ) ১৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৭২.
বর্তমানে কোন প্রযুক্তিতে হেড মাউন্টেড ডিসপ্লে (HMD) ব্যবহৃত হয়?
  1. ক) ই - লার্নিং
  2. খ) স্মার্ট হোম
  3. গ) টেলিকনফারেন্সিং
  4. ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
সঠিক উত্তর:
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
ব্যাখ্যা

ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে ভার্চুয়াল জগতে প্রবেশের সময় ব্যবহারকারীকে হেড মাউন্টেড ডিসপ্লে (HMD) ব্যবহার করতে হয়।
বর্তমানে, চিকিৎসাক্ষেত্রে , খেলাধূলা ও বিনোদন ক্ষেত্রে, ট্রাফিক ব্যবস্থাপনা, ফ্লাইট সিমুলেশন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৭৩.
কম্পিউটারে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে ____ বলে।
  1. ক) এনকোডার
  2. খ) এডার
  3. গ) ডিকোডার
  4. ঘ) হাফ-কোডার
সঠিক উত্তর:
খ) এডার
উত্তর
সঠিক উত্তর:
খ) এডার
ব্যাখ্যা

কম্পিউটার সিস্টেমে যোগের মাধ্যমে গুণ, বিয়োগ, ভাগ ইত্যাদির কাজ করা যায়।
আর যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে এডার বলে।
ডিজিটাল ইলেক্ট্রনিক্সে দু ধরনের এডার আছে। যথা-
১. হাফ-এডার ও
২. ফুল-এডার
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৭৪.
নিচের কোনটি অকট্যাল নাম্বার নয়?
  1. ক) 175
  2. খ) 156
  3. গ) 168
  4. ঘ) 240
সঠিক উত্তর:
গ) 168
উত্তর
সঠিক উত্তর:
গ) 168
ব্যাখ্যা

অক্ট্যাল সংখ্যা পদ্ধতিঃ
অক্ট্যাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ৮। এই পদ্ধতিতে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং ৭ এই ৮টি মৌলিক অংক ব্যবহৃত হয়।
(১০১) , (৭৩১), (৬৪৫.১০৩) ইত্যাদি হলো অক্ট্যাল সংখ্যার উদাহরণ।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৭৫.
ডাটা ফাইলে ইনপুটকৃত ডাটাকে নির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতিকে বলা হয় -
  1. ক) Ascending
  2. খ) Descending
  3. গ) Indexing
  4. ঘ) Sorting
সঠিক উত্তর:
গ) Indexing
উত্তর
সঠিক উত্তর:
গ) Indexing
ব্যাখ্যা

ইনডেক্সিং:
ডাটা ফাইলে ইনপুটকৃত ডাটাকে নির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতিকে বলা হয় ইনডেক্সিং। কোন ফাইলের ডাটা ইনডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) অনুসারে সাজানো। ডাটা ফাইল থেকে কোন নির্দিষ্ট ডাটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য ফাইলের রেকর্ডসমূহকে ইনডেক্স করে রাখতে হয়। সর্ট করে ডাটাবেজের রেকর্ডসমূহকে কোন ফিল্ডের ভিত্তিতে উচ্চক্রমানুসারে অথবা নিম্নক্রমানুসারে সাজানো যায়। তবে-
- সর্ট করা ফাইলকে অন্য নামে ডাটাবেজ ফাইল হিসেবে সংরক্ষণ করা হয়।
- সাধারণ কী ফিল্ডের উপর ইনডেক্স করা হয়।
- পরবর্তীতে ডাটাবেজের কোন রেকর্ড সংশোধন বা সংযোজন করলে সর্ট করা ফাইলে তা আপডেট হয় না।
সর্ট করার ন্যায় ইনডেক্স করে ডাটাবেজের রেকর্ডসমূহকে উচ্চ বা নিম্নক্রমানুসারে সাজানো যায়। পরবর্তীতে ডাটাবেজের কোন রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইনডেক্স করা ফাইলেও তা আপডেট হয়। তাছাড়া ইনডেক্স সর্টের চেয়ে দ্রুততর। সেজন্য বর্তমানে সর্ট না করে ইনডেক্স করেই ডাটাবেজের রেকর্ডসমূহ উচ্চ বা নিম্নক্রমানুসারে সাজানো হয়।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৭৬.
বর্তমানে খুবই জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক “টুইটার” এর জন্ম কত সালে?
  1. ক) ১৯৯৮
  2. খ) ২০০৪
  3. গ) ২০০৬
  4. ঘ) ২০১০
সঠিক উত্তর:
গ) ২০০৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৬
ব্যাখ্যা

টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। যেখানে ব্যবহারকারীদের সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন।
২০০৬ সালে জ্যাক ডরসি, নোয়ান গ্লাস বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অবস্থিত।

৭৭.
Amazon Kindle - কি?
  1. ক) নতুন ই- কমার্স সেবা
  2. খ) স্মার্ট ফোন
  3. গ) কৃত্রিম বুদ্ধিসিম্পন্ন ভার্চুয়াল সহোযোগীতা
  4. ঘ) ই-বুক রিডার
সঠিক উত্তর:
ঘ) ই-বুক রিডার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ই-বুক রিডার
ব্যাখ্যা
The Amazon Kindle is a series of e-readers designed and marketed by Amazon. Amazon Kindle devices enable users to browse, buy, download, and read e-books, newspapers, magazines and other digital media via wireless networking to the Kindle Store.
৭৮.
Meat : Vegetarian :: Liquor : ?
  1. ক) Insane
  2. খ) Introvert
  3. গ) Foolish
  4. ঘ) Teetotaller
সঠিক উত্তর:
ঘ) Teetotaller
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Teetotaller
ব্যাখ্যা

A person who does not eat meat is called vegetarian.
And a person who does not drink alcohol is a teetotaller.

৭৯.
Jui who is the sister-in-law of Asif, is the daughter-in-law of Kona. Rafiq is the father of Samin who is the only brother of Asif. How is Kona related to Asif?
  1. ক) Mother-in-law
  2. খ) Aunt
  3. গ) Wife
  4. ঘ) Mother
সঠিক উত্তর:
ঘ) Mother
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Mother
ব্যাখ্যা
Asif is the only brother of Samin and Jui is the sister in law of Asif. Hence Jui is the wife of Samin. Kona is the mother-in-law of Jui. So, Kona is the Mother of Asif and Samin.
৮০.
নিচের চিত্রের চারটি চাকার মধ্যে x চাকাটি ঘড়ির কাটার বিপরীতে ঘুরলে নিচের কোনটি সঠিক?
  1. ক) w চাকাটি x চাকার দিকে ঘুরবে
  2. খ) y চাকাটি x চাকার দিকে ঘুরবে
  3. গ) z চাকাটি x চাকার দিকে ঘুরবে
  4. ঘ) উপরের সবগুলো সঠিক
সঠিক উত্তর:
খ) y চাকাটি x চাকার দিকে ঘুরবে
উত্তর
সঠিক উত্তর:
খ) y চাকাটি x চাকার দিকে ঘুরবে
ব্যাখ্যা
x চাকাটি ঘড়ির কাটার বিপরীতে ঘুরলে শুধু y চাকাটি ঘড়ির কাটার বিপরীতে ঘুরবে এবং w এবং x ঘুরবে ঘড়ির কাটার দিকে।
৮১.
পরবর্তী অক্ষর কি হবে?
ক, চ, ট, __।
  1. ক) ঙ
  2. খ) ছ
  3. গ) ঠ
  4. ঘ) ত
সঠিক উত্তর:
ঘ) ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ত
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৮২.
চিত্রের A চাকাটি ঘড়ির কাটার দিকে ঘুরলে B চাকাটি কোনদিকে ঘুরবে?
  1. ক) ঘড়ির কাটার দিকে
  2. খ) ঘড়ির কাটার বিপরীত দিকে
  3. গ) নির্দির্ষ্ট সময় পর পর দিক বদল করবে
  4. ঘ) কোন দিকে ঘুরবে না
সঠিক উত্তর:
খ) ঘড়ির কাটার বিপরীত দিকে
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘড়ির কাটার বিপরীত দিকে
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৮৩.
আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
  1. ক) ৩ ফুট
  2. খ) ৬ ফুট
  3. গ) ৪ ফুট
  4. ঘ) ২ ফুট
সঠিক উত্তর:
ঘ) ২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ ফুট
ব্যাখ্যা
সমতল দর্পণে লক্ষ্যবস্তু দর্পণ থেকে যতদূরে থাকে, বস্তুর প্রতিবিম্ব দর্পণ থেকে ততদূরে গঠিত হয়। অর্থ্যাৎ, আয়নাতে প্রতিবিম্বটি ২ ফুট দূরত্বেই দেখা যাবে।
৮৪.
Arrange the given words in Alphabetical Order and choose the one that comes first -
  1. ক) Wasp
  2. খ) Waste
  3. গ) War
  4. ঘ) Wrinkle
সঠিক উত্তর:
গ) War
উত্তর
সঠিক উত্তর:
গ) War
ব্যাখ্যা

Given words in Alphabetical Order -
War > Wasp > Waste > Wrinkle

৮৫.
(০.০১) -এর মান কোন ভগ্নাংশটির সমান?
  1. ক) ১/১০
  2. খ) ১/১০০
  3. গ) ১/১০০০
  4. ঘ) ১/১০০০০
সঠিক উত্তর:
ঘ) ১/১০০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/১০০০০
ব্যাখ্যা

(০.০১)
= ০.০০০১
যা ভগ্নাংশে রূপান্তর করলে হয়, ১/১০০০০।

৮৬.
“TEACHERS” - শব্দটি থেকে নিচের কোন শব্দটি বানানো সম্ভব নয়?
  1. ক) REACH
  2. খ) CHAIR
  3. গ) CHEER
  4. ঘ) SEARCH
সঠিক উত্তর:
খ) CHAIR
উত্তর
সঠিক উত্তর:
খ) CHAIR
ব্যাখ্যা
TEACHERS - শব্দটিতে কোন ‘I’ নেই। সুতরাং, CHAIR শব্দটি বানানো সম্ভব নয়।
৮৭.
Which one is similar in meaning to the word ‘Dissonance’?
  1. ক) Similarity
  2. খ) Cacophony
  3. গ) Harmony
  4. ঘ) Heinous
সঠিক উত্তর:
খ) Cacophony
উত্তর
সঠিক উত্তর:
খ) Cacophony
ব্যাখ্যা

Dissonance = Lack of harmony among musical notes, discord.
Synonyme: Harmoniousness, discordance, atonality, cacophony, harshness, stridency, grating, jarring etc
Antonym: harmony, similarity
Source: Oxford Dictionary

৮৮.
Which one is not similar to the word “Narcissism”?
  1. ক) Egomania
  2. খ) Philanthropy
  3. গ) Self-love
  4. ঘ) Self-regard
সঠিক উত্তর:
খ) Philanthropy
উত্তর
সঠিক উত্তর:
খ) Philanthropy
ব্যাখ্যা

Narcissism = excessive interest in or admiration of oneself and one's physical appearance.
Similar Word: Vanity, self-love, self-admiration, self-adulation, self-absorption, self-obsession, conceit, self-conceit, self-centredness, self-regard, egotism, egoism, egocentricity, egomania.
Philanthrophy: the desire to promote the welfare of others, expressed especially by the generous donation of money to good causes.
Similar Word: benevolence, generosity, humanitarianism, public-spiritedness, altruism, social conscience, social concern, charity, charitableness, brotherly love, fellow feeling, magnanimity, munificence, liberality, largesse, open-handedness
Source: Oxford Dictionary

৮৯.
প্রাচীন বাংলার ইতিহাসে ৭ম - ৮ম শতকের অরাজক পরিস্থিতি ‘মাৎসন্যায়’ - এর অবসান ঘটান কোন শাসক?
  1. ক) শশাঙ্ক
  2. খ) চন্দ্রগুপ্ত
  3. গ) বিজয় সেন
  4. ঘ) গোপাল
সঠিক উত্তর:
ঘ) গোপাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গোপাল
ব্যাখ্যা

শশাঙ্কের মৃত্যুর পরবর্তী একশ বছর (৬৫০-৭৫০) বাংলায় কোনো স্থায়ী সরকার ছিলো না বললেই চলে। সমগ্র দেশ অভ্যন্তরীণ কলহ- কোন্দলে ছিন্ন-বিচ্ছিন্ন এবং বৈদেশিক আক্রমণে পর্যুদস্ত হয়েছে।
গোপাল-এর উত্থানের আগে খ্রিস্টীয় আট শতকের মাঝামাঝি সময়ের রাজনৈতিক অবস্থাকে পাল আমলের একটি লিপিতে (খালিমপুর তাম্রশাসন) 'মাৎস্যন্যায়' বলে উল্লেখ করা হয়েছে।
এ অরাজকতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের আবির্ভাব হয়। পাল তাম্রশাসনে উল্লেখ পাওয়া যায় যে, গোপাল উল্লিখিত অরাজক অবস্থার (মাৎস্যন্যায়ম) অবসান ঘটান।
সূত্রঃ বাংলাপিডিয়া

৯০.
বঙ্গভঙ্গের পর নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের গভর্নর নিযুক্ত হন কে?
  1. ক) লর্ড ক্লাইভ
  2. খ) ব্যামফিল্ড ফুলার
  3. গ) এন্ড্রু ফ্রেজার
  4. ঘ) লর্ড কার্জন
সঠিক উত্তর:
খ) ব্যামফিল্ড ফুলার
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যামফিল্ড ফুলার
ব্যাখ্যা

বঙ্গভঙ্গের পর নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের গভর্নর নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার এবং 'পশ্চিমবঙ্গ' প্রদেশের গভর্নর নিযুক্ত হন এনড্রু ফ্রেজার।
উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৯১.
মুজিবনগর সরকারের স্থানীয় সরকার মন্ত্রী কে ছিলেন?
  1. ক) এ.এইচ.এম কামারুজ্জামান
  2. খ) এম. মনসুর আলী
  3. গ) তাজউদ্দিন আহমদ
  4. ঘ) খন্দকার মোশতাক
সঠিক উত্তর:
গ) তাজউদ্দিন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তাজউদ্দিন আহমদ
ব্যাখ্যা

তাজউদ্দীন আহমদঃ
প্রধানমন্ত্রীএবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
সূত্রঃ বাংলাপিডিয়া।

৯২.
১৯৭২ সালের কত তারিখে ‘সংবিধান প্রণয়ন কমিটি’ খসড়া সংবিধান চুড়ান্ত অনুমোদন করে?
  1. ক) ১০ জুন
  2. খ) ১১ অক্টোবর
  3. গ) ২৫ অক্টোবর
  4. ঘ) ৪ নভেম্বর
সঠিক উত্তর:
খ) ১১ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ অক্টোবর
ব্যাখ্যা

মাত্র নয় মাসে সদিচ্ছা, আস্তরিকতা আর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির প্রতি সৎ থেকে সংক্ষিপ্ততম সময়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান প্রণীত হয়েছে বঙ্গবন্ধুর সরকারের নেতৃত্বে। গণপরিষদ অধিবেশনের দ্বিতীয় দিনে আইনমন্ত্রী ড. কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যের একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি (Draft Constitution Committee) গঠিত হয়। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন কমিটি মোট ৭৪টি বৈঠক মিলিত হয়।
কমিটি ১৯৭২ সালের ১০ জুন অনুষ্ঠিত সভায় সংবিধানের প্রাথমিক খসড়া অনুমোদন করে।
খসড়া সংবিধান নিয়ে আলোচনা পর্যালোচনা শেষে ১১ অক্টোবর কমিটির শেষ সভায় সংবিধানের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, ১২ অক্টোবর, ১৯৭২ সালে খসড়া সংবিধানটি গণপরিষদে উত্থাপন করেন ড. কামাল হোসেন এবং তা পর্যালোচনা শেষে ৪ নভেম্বর গণপরিষদে অনুমোদিত ও গৃহীত হয়।
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

৯৩.
মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষনাপত্র - বাংলাদেশের সংবিধানের কত নং তফসিলে সংযুক্ত করা হয়েছে?
  1. ক) চতুর্থ
  2. খ) পঞ্চম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) সপ্তম
সঠিক উত্তর:
ঘ) সপ্তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সপ্তম
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে। যথা -
- প্রথম তফসিল - অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
- দ্বিতীয় তফসিল - রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)
- তৃতীয় তফসিল - শপথ ও ঘোষণা
- চতুর্থ তফসিল -ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
- পঞ্চম তফসিল - ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ
- ষষ্ঠ তফসিল - বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা
- সপ্তম তফসিল - মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র
উৎস: বাংলাদেশের সংবিধান

৯৪.
মৌলিক অধিকার বলবৎ করনের জন্য কোন সংক্ষুব্ধ ব্যাক্তি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে আবেদন করতে পারে?
  1. ক) অনুচ্ছেদ - ২৬
  2. খ) অনুচ্ছেদ - ৪৪
  3. গ) অনুচ্ছেদ - ১০১
  4. ঘ) অনুচ্ছেদ - ১০২
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ - ৪৪
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ - ৪৪
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদ অনুযায়ী কোন সংক্ষুব্ধ ব্যাক্তি মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবেন।
মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগ কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো ব্যক্তি বা সংস্থাকে নির্দেশ দিতে পারবে।
সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বই।

৯৫.
বাংলাদেশের কৃষিতে “উত্তরণ” কিসের জাত?
  1. ক) ধান
  2. খ) গম
  3. গ) ভুট্টা
  4. ঘ) ফুলকপি
সঠিক উত্তর:
গ) ভুট্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ভুট্টা
ব্যাখ্যা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) - কর্তৃক উদ্ভাবিত ভুট্টার জাতঃ
খৈ ভুট্টা, মোহর, বর্ণালী, শুভ্রা, বারি হাইব্রিড ভুট্টা ইত্যাদি
ব্র্যাক কর্তৃক উদ্ভাবিত জাতঃ
উত্তরণ, বিপ্লব, শক্তি, প্যাসিফিক ইত্যাদি।
এছাড়াও রয়েছে -
সুপার সাইন, কোহিনুর, ডন, প্রফিট, শাহী ইত্যাদি ভুট্টার জাত।
উৎসঃ কৃষি বাতায়ন

৯৬.
সাঁওতাল - দের প্রধান আবাসস্থল কোথায়?
  1. ক) বৃহত্তর সিলেট অঞ্চল
  2. খ) পার্বত্য চট্টগ্রাম অঞ্চল
  3. গ) রাজশাহীর বরেন্দ্র অঞ্চল
  4. ঘ) বৃহত্তর রংপুর অঞ্চল
সঠিক উত্তর:
গ) রাজশাহীর বরেন্দ্র অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজশাহীর বরেন্দ্র অঞ্চল
ব্যাখ্যা

সাঁওতালদের আবাসঃ বর্তমানে বাংলাদেশে প্রায় দুই লক্ষের বেশি সাঁওতাল বসবাস করেন। এদের মূল আবাসস্থল রাজশাহীর বরেন্দ্র অঞ্চল। অর্থাৎ রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে অধিকাংশ সাঁওতাল নৃগোষ্ঠীর বসবাস। বগুড়া, রংপুর, পাবনা, ময়ংমনসিংহ এবং বৃহত্তর সিলেট জেলায়ও সাঁওতালদের বসবাস রয়েছে।
সিলেট অঞ্চলের চা-বাগানে কর্মরত শ্রমিকদের একটি অংশ সাঁওতাল নৃগোষ্ঠীর অন্তর্গত বলে মনে করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও অন্যান্য পার্বত্য অঞ্চল থেকে বাংলাদেশে বনজঙ্গলের পতিত জমিতে সাঁওতালরা বসবাস শুরু করে। পরে পতিত জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ আরম্ভ করে।
সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র (উন্মুক্ত)।

৯৭.
আর্থিক প্রতিষ্ঠানের বাইরে কয়টি রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা রয়েছে?
  1. ক) ১৮
  2. খ) ৩৪
  3. গ) ৪৯
  4. ঘ) ৫৭
সঠিক উত্তর:
গ) ৪৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৯
ব্যাখ্যা

বাংলাদেশে অ-আর্থিক রাষ্ট্রায়াত্ত্ব সংস্থার সংখ্যা - ৪৯টি।
শিল্পখাতে বাংলাদেশের রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা ৬টি। যথা-
১. বাংলাদেশ বস্ত্রশিল্প কর্পোরেশন
২. বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন
৩. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন
৪. বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন
৫. বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন
৬. বাংলাদেশ পাটকল কর্পোরেশন
এছাড়া অন্যান্য খাতে বাংলাদেশের রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা -
- বিদ্যুৎ, গ্যাস ও পানি খাতে - ৬টি
- পরিবহন ও যোগাযোগ খাতে - ৭টি
- বাণিজ্য খাতে - ৩টি
- কৃষি খাতে - ২টি
- নির্মাণ খাতে - ৬টি
- সার্ভিস খাতে - ১৯টি
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।

৯৮.
ক্রয় ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশের জাতীয় আয় (GNI) কত?
  1. ক) $১,৮২৭
  2. খ) $১,৯০৯
  3. গ) $২,৭৫৬
  4. ঘ) $৩,৫২৪
সঠিক উত্তর:
ঘ) $৩,৫২৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) $৩,৫২৪
ব্যাখ্যা

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) - এর মানব উন্নয়ন প্রতিবেদন-২০১৮ অনুসারে,
ক্রয় ক্ষমতা বা Purchasing Power Parity (PPP) - এর ভিত্তিতে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ৩,৫২৪ মার্কিন ডলার।
অন্যদিকে, স্থিরমূল্যে মাথাপিছু জাতীয় আয় - ১৯০৯ মার্কিন ডলার।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।

৯৯.
বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?
  1. ক) মৎস খাত
  2. খ) সেবাখাত
  3. গ) শিল্পখাত
  4. ঘ) কৃষিখাত
সঠিক উত্তর:
ঘ) কৃষিখাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কৃষিখাত
ব্যাখ্যা

বাংলাদেশের ১৫ থেকে ৬৫ বছরের মধ্যে শ্রমে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৬.৩৫ কোটি।
এর মধ্যে ২ কোটি নারী জনশক্তি রয়েছে।
খাত অনুযায়ী শ্রমশক্তিতে নিয়োজিতঃ
- কৃষি- ৪০.৬%
- শিল্প- ২০.৪%
- সেবা- ৩৯%
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।

১০০.
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি’র বর্ষসেরা ক্রীড়াবিদ-২০১৯ নির্বাচিত হন কে?
  1. ক) মাশরাফি বিন মর্তুজা
  2. খ) জামাল ভূঁইয়া
  3. গ) রোমান সানা
  4. ঘ) সাকিব আল হাসান
সঠিক উত্তর:
গ) রোমান সানা
উত্তর
সঠিক উত্তর:
গ) রোমান সানা
ব্যাখ্যা

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি'র বর্ষসেরা ক্রীড়াবিদ-২০১৯ নির্বাচিত হন দেশসেরা আর্চার রোমান সানা। একই সাথে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডও লাভ করেন তিনি।
বর্ষসেরা ক্রিকেটার ও ফুটবলার নির্বাচিত হন যথাক্রমে সাকিব আল হাসান এবং জামাল ভূইঁয়া।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ১৯৬৪ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে।
সূত্র: দৈনিক কালেরকণ্ঠ, ২৪ জানুয়ারী ২০২০

১০১.
মন্ত্রণালয়গুলোতে নির্বাহী প্রধান হিসাবে দ্বায়িত্ব পালন করেন কে?
  1. ক) অতিরিক্ত সচিব
  2. খ) সচিব
  3. গ) মন্ত্রী
  4. ঘ) মূখ্য সচিব
সঠিক উত্তর:
গ) মন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
গ) মন্ত্রী
ব্যাখ্যা

মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান ও মুখ্য হিসাব নিরীক্ষক হচ্ছেন - সচিব।
অন্যদিকে, নির্বাহী প্রধান হচ্ছেন মন্ত্রী।
উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১০২.
চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
  1. ক) জিব্রাল্টার
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) জিবুতি
  4. ঘ) মরিশাস
সঠিক উত্তর:
গ) জিবুতি
উত্তর
সঠিক উত্তর:
গ) জিবুতি
ব্যাখ্যা

Djibouti's external debt has increased significantly since 2014, and much of this is believed to be infrastructure loans from China.
In 2017, China established a military base next to the Doraleh Multipurpose Port, another shipping terminal in Djibouti that it funded.
Source: washingtonpost.com

১০৩.
প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারন হিসাবে বিবেচিত “Triple Alliance” - চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো কোন তিনটি দেশের মধ্যে?
  1. ক) জার্মানি, রাশিয়া ও হাঙ্গেরি
  2. খ) রাশিয়া, জার্মানি ও অস্ট্রিয়া
  3. গ) ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র
  4. ঘ) জার্মানি, ইতালি ও অস্ট্রিয়া
সঠিক উত্তর:
ঘ) জার্মানি, ইতালি ও অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জার্মানি, ইতালি ও অস্ট্রিয়া
ব্যাখ্যা

১৮৮২ সালে জার্মান চ্যান্সেলর বিসমার্কের উদ্যোগে জার্মানি, ইতালি ও অস্ট্রিয়া-হাঙেরীর মধ্যে সামরিক সহায়তা বিষয়ক ''Triple Alliance'' চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রতিরক্ষা চুক্তির ফলে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া সহ অন্যান্য দেশ নিজেদের নিরাপত্তা নিয়ে সঙ্কিত হয় যা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র তৈরি করে।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।

১০৪.
আফ্রিকায় উপনিবেশ শাসনের সূত্রপাত করে কারা?
  1. ক) পর্তুগীজরা
  2. খ) ইংরেজরা
  3. গ) ফরাসিরা
  4. ঘ) স্পেনিয়ার্ডরা
সঠিক উত্তর:
ক) পর্তুগীজরা
উত্তর
সঠিক উত্তর:
ক) পর্তুগীজরা
ব্যাখ্যা

উপনিবেশ প্রতিষ্ঠার শুরুর দিকে শ্বেতাঙ্গদের আনাগোণা লক্ষ করা যায় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। তারা স্থানীয় বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আস্তে আস্তে আফ্রিকার উপর দখল নিরঙ্কুশ করতে থাকে। আর্থিকভাবে স্বচ্ছল থাকায় ১৯ শতকের একটা পর্যায়ে এসে আফ্রিকার প্রায় ৯০ শতাংশ ভূমি উপনিবেশের গ্রাসে চলে যায়।
প্রথম দিকে পর্তুগিজরা আফ্রিকায় উপনিবেশ স্থাপন করেছিল। তারপর একে একে ওলন্দাজ, ফরাসি, ইংরেজরা সেখানে তাদের অবস্থান নিশ্চিত করে। এরা সেখানে প্রথম দিকে নিজেদের খামার গড়ে তোলে। তারপর দাস ব্যবসা শুরু করেছিল। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কালো বর্ণের মানুষদের ধরে নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করত তারা। তবে এতে করে এই অঞ্চলে তাদের ভাবমূর্তি নষ্ট হয়। স্থানীয় অধিবাসীরা লুটেরা এবং শত্রু হিসেবে চিহ্নিত করে। শেষ পর্যন্ত তাদের পক্ষে আফ্রিকায় তাদের বসতি টিকিয়ে রাখাই শ্বেতাঙ্গদের জন্য কঠিন হয়ে যায়।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

১০৫.
পশ্চিম ও পূর্ব জার্মানি আনুষ্টানিকভাবে পুনরায় একত্রিত হয় -
  1. ক) ১৩ জুন, ১৯৮৯
  2. খ) ৩ অক্টোবর, ১৯৯০
  3. গ) ৯ নভেম্বর, ১৯৮৯
  4. ঘ) ৭ সেপ্টেম্বর, ১৯৯০
সঠিক উত্তর:
খ) ৩ অক্টোবর, ১৯৯০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ অক্টোবর, ১৯৯০
ব্যাখ্যা

১৯৮৯ সালে পূর্ব ইউরোপে সমাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু হলে পোল্যন্ডে রাশিয়ার আধিপত্যবাদের পতন ঘটে। সোভিয়েত গর্বাচেভ সরকার এসব দেশে অস্ত্র প্রয়োগ করার নীতি পরিত্যাগ করলে তার প্রভাব পড়েছিল জার্মানিতেও। ফলে পূর্ব জার্মানির সরকারও রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে পশ্চিম জার্মানির সাথে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল।
এর অংশ হিসেবে পূর্ব জার্মান সরকার ১৯৮৯ সালের ৯ নভেম্বর ঘোষণা করেছিল যে পূর্ব জার্মানির সব নাগরিক নিজের ইচ্ছামত পশ্চিম জার্মানি ও পশ্চিম বার্লিনে প্রবেশ করতে পারবে। এর ফলে দলে দলে লোক বার্লিন প্রাচীর টপকে পশ্চিম জার্মানিতে গমন করে। পশ্চিম জার্মানির জনগণ তাদের উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করে। উৎফুল্ল জনতা পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে বার্লিন প্রাচীরের অনেকাংশ নিজেদের উদ্যেগে ভেঙ্গে ফেলেছিল। তারপর নভেম্বর ঘোষণার পর পূর্ব জার্মান সরকার বার্লিন প্রাচীরের মধ্যে আরও দশটি পথ প্রাচীর ভেঙে উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেয়।
১৯৯০ সালের মাঝামাঝি পর্যন্ত অনেকগুলো নতুন পথ উন্মুক্ত করে দেওয়া হয় বার্লিন প্রাচীরের মধ্যে দিয়ে। এরপর ১৩ ই জুন ১৯৯০ থেকে পূর্ব জার্মান সেনাবাহিনী বার্লিন প্রাচীর ভেঙে ফেলতে শুরু করে। ১৯৯১ সালের নভেম্বরের শেষ নাগাদ এ প্রাচীর ভাঙার কাজ সমাপ্ত হয়। পাশাপাশি উৎসুক জনতা এই প্রাচীরের অনেকাংশ নিজের উদ্যোগে গায়েব করে দিয়েছিল।
১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীর উন্মুক্ত করার মধ্য দিয়েই শুরু হয় দুই জার্মানি একত্রীকরণ প্রক্রিয়া। তবে ৩ অক্টোবর 'জার্মানি একত্রীকরণ দিবস' হিসেবে পালিত হয়। ১৯৯০ সালের ৩ অক্টোবর পশ্চিম ও পূর্ব জার্মানি আনুষ্টানিকভাবে পুনরায় একত্রিত হয়।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

১০৬.
জাপান ও রাশিয়ার মধ্যে যুদ্ধ সংগঠিত হয় কত সালে?
  1. ক) ১৮৯৫
  2. খ) ১৯০৫
  3. গ) ১৯০৭
  4. ঘ) ১৯৪৪
সঠিক উত্তর:
খ) ১৯০৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯০৫
ব্যাখ্যা
১৯০৫ সালে রুশ-জাপান যুদ্ধে জাপানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় রাশিয়া। যুদ্ধস্থল ছিলো - মাঞ্চুরিয়া, কোরীয় উপদ্বীপ ও পীত সাগর। এই যুদ্ধে রাশিয়ার পরাজয়ের ফলে জার শাসনের ভিত নড়ে উঠে এবং ১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের পথ সুগম হয়।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।
১০৭.
কমনওয়েলথ - এর পরবর্তী সম্মেলন (২৬ - তম) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) ভারত
  3. গ) মোজাম্বিক
  4. ঘ) রুয়ান্ডা
সঠিক উত্তর:
ঘ) রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রুয়ান্ডা
ব্যাখ্যা
কমনওয়েলথ -এর পরবর্তী সম্মেলন (২৬তম) ২২ - ২৭ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক সমাচার।
১০৮.
রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
  1. ক) ভ্লাদিমির পুতিন
  2. খ) দিমিত্রি মেদভেদ
  3. গ) সার্গেই লেভেরভ
  4. ঘ) মিখাইল মিশুস্তিন
সঠিক উত্তর:
ঘ) মিখাইল মিশুস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিখাইল মিশুস্তিন
ব্যাখ্যা
রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - মিখাইল মিশিস্তিন (Mikhail Mishustin)। তিনি ১৬ জানুয়ারি, ২০২০ সালে দ্বায়িত্ব গ্রহন করেন। তিনি দিমিত্রি মেদভেদ এর স্থলাভিষিক্ত হন।
সাম্প্রতিক সমাচার।
১০৯.
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নাম কি?
  1. ক) Democratic People's Republic of Korea
  2. খ) Republic of Korea
  3. গ) Social Republic of Korea
  4. ঘ) Kingdom of Korea
সঠিক উত্তর:
ক) Democratic People's Republic of Korea
উত্তর
সঠিক উত্তর:
ক) Democratic People's Republic of Korea
ব্যাখ্যা
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নাম - Democratic People's Republic of Korea। এর রাজধানী - পিয়ংইয়ং এবং সর্বোচ্চ নেতা - কিম জং উন।
১১০.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসনের আলোচিত “১৪ দফা প্রস্তাব” (Fourteen Points) কত সালে উত্থাপিত হয়?
  1. ক) ১৯১৪
  2. খ) ১৯১৭
  3. গ) ১৯১৮
  4. ঘ) ১৯১৯
সঠিক উত্তর:
গ) ১৯১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯১৮
ব্যাখ্যা

Fourteen Points, (January 8, 1918), declaration by U.S. Pres. Woodrow Wilson during World War I outlining his proposals for a postwar peace settlement.
On January 8, 1918, President Wilson, in his address to a joint session of the United States Congress, formulated under 14 separate heads his ideas of the essential nature of a post-World War I settlement.
উল্লেখ্য, এই ১৪ দফার সর্বশেষ দফায় জাতিপুঞ্জ গঠনের কথা বলা হয়েছে।
Source: Britannica.com

১১১.
পরিবেশ রক্ষায় করণীয় ঠিক করতে প্রথম পরিবেশ সম্মেলন হয় -
  1. ক) ১৯৬৮
  2. খ) ১৯৭০
  3. গ) ১৯৭২
  4. ঘ) ১৯৭৪
সঠিক উত্তর:
ক) ১৯৬৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৬৮
ব্যাখ্যা
জাতিসংঘের অন্যতম মূল অঙ্গ ECOSOC ও সাধারণ পরিষদ - এর উদ্যোগে ১৯৬৮ সালে প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাধারন পরিষদের ২৩তম ও ECOSOC - এর ৪৫তম অধিবেশনের বৈঠকে পরিবেশ বিষয়ক এই আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,
জাতিসংঘের উদ্যোগে প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে। এই সম্মেলনেই UNEP গঠিত হয়।

উৎসঃ Live MCQ lecture.
১১২.
মন্ট্রিল প্রটোকলটি কি বিষয়ক?
  1. ক) ওজোন স্তরের সুরক্ষা
  2. খ) ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ
  3. গ) গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস
  4. ঘ) ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
সঠিক উত্তর:
খ) ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ
ব্যাখ্যা

পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তির বিষয়বস্তুঃ
- মন্ট্রিল প্রটোকল -- ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।
- ভিয়েনা কনভেনশন -- ওজোন স্তরের সুরক্ষা।
- কিয়েটো প্রটোকল -- গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন -- ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
Source: Britannica.com

১১৩.
পরিবেশ ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক কমিশন কোনটি?
  1. ক) IPCC
  2. খ) UNEC
  3. গ) WCED
  4. ঘ) COP
সঠিক উত্তর:
গ) WCED
উত্তর
সঠিক উত্তর:
গ) WCED
ব্যাখ্যা

WCED (World Commission of Environment and Development)- পরিবেশ ও উন্নয়নের উপর আন্তর্জাতিক কমিশন। এ কমিশন গঠিত হয় নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্রান্টল্যান্ডের নেতৃত্বে ২১ সদস্য নিয়ে। এ কমিশন ১৯৮৭ সালে 'Our common future' শিরােনামে এর রিপোর্ট পেশ করে যা Brundtland report নামে পরিচিত।
Source: UN website

১১৪.
ইউরোপীয়ান ইকোনমিক কমিউনিটি (EEC) কত সালে গঠিত হয়?
  1. ক) ১৯৫২
  2. খ) ১৯৫৭
  3. গ) ১৯৫৮
  4. ঘ) ১৯৬৪
সঠিক উত্তর:
খ) ১৯৫৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৭
ব্যাখ্যা

ইউরোপীয়ান ইউনিয়ন গঠনের ইতিহাসঃ
ছয়টি দেশ মিলে সাধারন বাজার (Common Market) গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৫৭ সালের ২৫ মার্চ ইতালির রাজধানী রোমে এক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে গঠিত হয় ''ইউরোপিয়ান ইকোনোমিক কমিউনিটি (European Economic Community-EEC)''। ইউরোপীয় ইউনিয়ন গঠনের ইতিহাসে এটি ''The Treaty of Rome'' নামে পরিচিত, এবং এটি ১ জানুয়ারি ১৯৫৮ সাল থেকে কার্যকর হয়। EEC - এর সদস্য ছিলো ৬টি। ১৯৭৩ সালের ১ জানুয়ারি যুক্তরাজ্য, ডেনমার্ক ও আয়ারল্যান্ড EEC তে যোগদান করে।
১৯৯০ এর দশকে সমাজতন্ত্রের পতনের ফলে পূর্ব-ইউরোপের দেশগুলো সহ সমগ্র ইউরোপে একক বাজার (Four freedom - movement of goods, service, people and money) তৈরীর জন্য ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে এক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (EU) গঠিত হয়। এটি ''Maastricht Treaty'' বা ''The Treaty of European Union'' নামে পরিচিত। এটি কার্যকর হয়, ১ নভেম্বর, ১৯৯৩।
Source: LIVE MCQ Content (upcoming)

১১৫.
সার্কের মূল সহযোগীতার ক্ষেত্র কয়টি?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১২
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা

সার্কের মূল সহযোগীতার ক্ষেত্র ৮টি। যথা -
১. মানব সম্পদ উন্নয়ন ও পর্যটন (Human Resource Development and Tourism)
২. কৃষি ও পল্লী উন্নয়ন (Agriculture and Rural Development)
৩. পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ ও জৈব প্রযুক্তি (Environment, Natural Disasters and Biotechnology)
৪. অর্থনীতি, বানিজ্য ও অর্থায়ন (Economic, Trade and Finance)
৫. সামাজিক বিষয়াবলী (Social Affairs)
৬. তথ্য বিনিময় ও দারিদ্র্য বিমোচন (Information and Poverty Alleviation)
৭. শক্তি, পরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি ( Energy, Transport, Science and Technology) এবং
৮. শিক্ষা, নিরাপত্তা ও সংস্কৃতি
Source: LIVE MCQ Content (upcoming)

১১৬.
এশীয় উন্নয়ন ব্যাংকের উদ্যোগে “Aisan Development Fund” গঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৬৬
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৭
সঠিক উত্তর:
গ) ১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৪
ব্যাখ্যা
এডিবি’র দরিদ্র সদস্য দেশগুলোকে নিম্ন সুদের হারে ঋণ দেয়ার উদ্দেশ্যে ১৯৭৪ সালে এশিয়ান উন্নয়ন তহবিল ( Asian Development Fund) গঠন ব্যাংকটির অন্যতম বড় অর্জন। এডিবির পলিসি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহনের জন্য সর্বোচ্চ কর্তৃপক্ষ হল - ব্যাংকটির বোর্ড অব গভর্নরস যা এর সদস্য ৬৮টি দেশের একজন করে প্রতিনিধি নিয়ে গঠিত।
Source: LIVE MCQ Content (upcoming)
১১৭.
কালবৈশাখী ঝড়ের গতি ঘন্টায় কত কিঃমিঃ?
  1. ক) ৪০ - ৬০ কিঃমিঃ
  2. খ) ৬০ - ৮০ কিঃমিঃ
  3. গ) ৪০ - ৮০ কিঃমিঃ
  4. ঘ) ৮০ - ১২০ কিঃমিঃ
সঠিক উত্তর:
গ) ৪০ - ৮০ কিঃমিঃ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ - ৮০ কিঃমিঃ
ব্যাখ্যা

'প্রাক-মৌসুমী উষ্ণ গ্রীষ্মকাল' এর সময়ে কালবৈশাখী ঝড় হয়।
মধ্য এপ্রিল থেকে মধ্য মে মাসের মধ্যে কালবৈশাখী ঝড় তীব্র রূপ ধারণ করে। মূলত আর্দ্র ও শুষ্ক বায়ুপুঞ্জ পরস্পর মুখোমুখি হলে এইরূপ কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। কালবৈশাখী সাধারণত বাংলাদেশের মধ্যভাগে বিশেষ করে ঢাকা, পাবনা, ফরিদপুর এলাকায় আঘাত হানে।
কালবৈশাখীর গতি প্রতি ঘণ্টায় ৪০ হতে ৮০ কিলোমিটার। অনেক সময় এ ঝড়ের গতি ঘণ্টায় ১২৮ কিলোমিটারেরও বেশি হয়ে থাকে। কালবৈশাখী মূলত ভূমিতে আঘাত হানে তবে এর প্রভাব সাইক্লোনের থেকে তুলনামূলক কম ধ্বংসাত্মক।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল ১ম পত্র বই (উন্মুক্ত)।

১১৮.
বাংলাদেশ তথা বিশ্বের সর্ববৃহৎ নদী বিধৌত ব-দ্বীপ কোন নদীতে অবস্থিত?
  1. ক) গঙ্গা বা পদ্মা
  2. খ) যমুনা
  3. গ) ব্রহ্মপুত্র
  4. ঘ) মেঘনা
সঠিক উত্তর:
গ) ব্রহ্মপুত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রহ্মপুত্র
ব্যাখ্যা

ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন। তিব্বতে এর নাম সংপো এবং ডিহং নামে এটা আসামের উত্তর-পূর্ব কোণ দিয়ে ভারতে প্রবেশ করেছে। অতঃপর ব্রহ্মপুত্র নামে পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের কুড়িগ্রামের মাজহিয়ালীতে বাংলাদেশে প্রবেশ করেছে। পরবর্তীতে ব্রহ্মপুত্র দক্ষিণ-পূর্বে বেঁকে ভৈরব বাজারের কাছে মেঘনার সাথে মিলিত হয়েছে। এ স্থানের নাম পুরাতন ব্রহ্মপুত্র।

ব্রহ্মপুত্র বাংলাদেশের ৫০,৫০৫ বর্গ কিলোমিটার এলাকা বিধৌত করেছে। ১৭৮৭ সালে তিস্তায় প্রবল বন্যার ফলে গতিপথ পরিবর্তন করে ময়মনসিংহ জেলার মধ্যে দিয়ে জোই নামে একটি ক্ষুদ্র শাখা নদীর উপর গিয়ে পড়ে।

পদ্মা-বিধৌত অঞ্চল - ৩৪,১৮৮ বর্গকিঃমিঃ ও
মেঘনা বিধৌত অঞ্চলের পরিমাণ - ২৯,৭৮৫ বর্গকিঃমিঃ।

উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল(অর্থনৈতিক ভূগোল)দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

১১৯.
‘দুর্যোগ’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ (Disaster) কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে?
  1. ক) ল্যাটিন
  2. খ) গ্রিক
  3. গ) ফ্রেঞ্চ
  4. ঘ) ইটালিয়ান
সঠিক উত্তর:
খ) গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রিক
ব্যাখ্যা

দুর্যোগ (Disaster) : দুর্যোগ শব্দটির ইংরেজি প্রতিশব্দ Disaster। এটি গ্রিক শব্দ Dis এবং Aster এর সমন্বয়ে গঠিত। Dis অর্থ 'মন্দ বা খারাপ' এবং Aster অর্থ 'তারা'।
গ্রিক জ্যোতির্বিদগণ মনে করতেন, আকাশে কোনো তারা খারাপ অবস্থানে থাকলে খারাপ ঘটনা ঘটবে। সুতরাং উৎপত্তিগতভাবে দুর্যোগ বলতে এমন একটি অবস্থা বুঝায় যা মানুষকে মন্দ বা অকল্যাণকর পরিস্থিতির সম্মুখীন করে। দুর্যোগ বলতে এমন একটি বিপর্যয়কে বুঝায় যা কোনো নির্দিষ্ট এলাকার জনগণের বেশিরভাগ মানুষকে বিপদাপন্ন করে তোলে এবং উক্ত জনগোষ্ঠির তা মোকাবেলা করার ক্ষমতা সাধ্যের বাইরে চলে যায়। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মানুষকে অনেক মূল্য দিতে হয়।
দুর্যোগ মূলত ২ প্রকার। যথা -
- প্রাকৃতিক দুর্যোগ
- মনুষ্যসৃষ্ট দুর্যোগ
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

১২০.
এশীয় শীতল অঞ্চলের অরণ্যের স্থানীয় নাম কি?
  1. ক) সাহেল
  2. খ) সাভানা
  3. গ) সুন্দরবন
  4. ঘ) তৈগা
সঠিক উত্তর:
ঘ) তৈগা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তৈগা
ব্যাখ্যা

ইউরেশিয়াতে অবস্থিত বিশ্বের বৃহত্তম সরলবর্গীয় পাইন গাছের বনভূমিকে তৈগা বলে।
রাশিয়ার সাইবেরিয়ার শীতল অঞ্চলে এই বনভূমির অবস্থান।

১২১.
বাংলাদেশের উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ কত?
  1. ক) ২৫.৮৯ ট্রিলিয়ন ঘনফুট
  2. খ) ২৭.৮১ ট্রিলিয়ন ঘনফুট
  3. গ) ২৯.৬৫ ট্রিলিয়ন ঘনফুট
  4. ঘ) ৩৯.৮ ট্রিলিয়ন ঘনফুট
সঠিক উত্তর:
খ) ২৭.৮১ ট্রিলিয়ন ঘনফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭.৮১ ট্রিলিয়ন ঘনফুট
ব্যাখ্যা

বাংলাদেশের আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা - ২৭ টি।
- গ্যাসের মোট মজুদ - ৩৯.৮ ট্রিলিয়ন ঘনফুট।
- উত্তোলনযোগ্য গ্যাস - ২৭.৮১ ট্রিলিয়ন ঘনফুট।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।

১২২.
‘একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন’
- কার প্রদত্ত সংজ্ঞা?
  1. ক) বিশ্বব্যাংক
  2. খ) UNDP
  3. গ) কফি আনান
  4. ঘ) ডি. কউফম্যান
সঠিক উত্তর:
খ) UNDP
উত্তর
সঠিক উত্তর:
খ) UNDP
ব্যাখ্যা

UNDP on Good Governance -
''Good Governance is the excercise of economic, political, and administritive authority to manage a country's affairs at all levels.''
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।

১২৩.
নিচের কোনটি সুশাসনের স্তম্ভ নয়?
  1. ক) স্বচ্ছতা
  2. খ) গণতন্ত্র
  3. গ) আইনি কাঠামো
  4. ঘ) দায়িত্বশীলতা
সঠিক উত্তর:
খ) গণতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) গণতন্ত্র
ব্যাখ্যা

বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন। ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়। ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটি স্তম্ভ ঘোষণা করে। এ চারটি স্তম্ভ হল−
১.দায়িত্বশীলতা,
২.স্বচ্ছতা
৩.আইনী কাঠামো ও
৪.অংশগ্রহণ।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।

১২৪.
'প্রশাসনের সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে' - বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?
  1. ক) অনুচ্ছেদ - ৭
  2. খ) অনুচ্ছেদ - ১১
  3. গ) অনুচ্ছেদ - ৬৫
  4. ঘ) অনুচ্ছেদ - ৭১
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ - ১১
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুচ্ছেদ - ১১
ব্যাখ্যা

ক্ষমতার বিকেন্দ্রীকরনঃ
কেন্দ্রীয় সরকার সব কাজ একা করতে পারে না, সেজন্য বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১১ তে স্পষ্ট বলা আছে - প্রশাসনের সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এলক্ষ্যে উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করলে তা হবে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।

১২৫.
'সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।'
- কার উক্তি?
  1. ক) নিকোলাস রেসার
  2. খ) জন লেন্নন
  3. গ) এম. ডব্লিউ পামফ্রে
  4. ঘ) এফ.ই. মেরিল
সঠিক উত্তর:
ঘ) এফ.ই. মেরিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এফ.ই. মেরিল
ব্যাখ্যা

সামাজিক মূল্যবোধ সম্পর্কে এফ. ই মেরিল বলেন - ''A social value may be defined as a pattern of belief whose maintenance is considered important to group welfare.''
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।

১২৬.
‘উদারতাবাদ’ থেকে উৎপত্তি লাভ করেছে -
  1. ক) সামাজিক মূল্যবোধ
  2. খ) জাতীয় মূল্যবোধ
  3. গ) গণতান্ত্রিক মূল্যবোধ
  4. ঘ) আধুনিক মূল্যবোধ
সঠিক উত্তর:
গ) গণতান্ত্রিক মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
গ) গণতান্ত্রিক মূল্যবোধ
ব্যাখ্যা

বিভিন্ন ধরনের মূল্যবোধের মাঝে - গণতান্ত্রিক মূল্যবোধ অন্যতম। নৈতিকতা, সহমর্মিতা, আত্মসংযম, পরমত সহিষ্ণুতা এর মতো গুনাবলিগুলো মানুষকে গণতান্ত্রিক আচরণ করতে শেখায়। একটি রাষ্ট্র কেবল গণতন্ত্র ঘোষণা করলেই হবে না, তা প্রতিষ্ঠা করার জন্য জনগণের মাঝে গণতান্ত্রিক চেতনা, সংকল্প ও উদ্দেশ্য তথা গণতান্ত্রিক মূল্যবোধ থাকতে হবে। সমাজের কথা, প্রতিবেশীর সুবিধা-অসুবিধা, অন্যের অধিকার সম্পর্কে চিন্তা করা মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ যা আবার গণতান্ত্রিক মূল্যবোধেরই প্রতিফলন।
মূলত উদারতাবাদ নামক মতবাদ থেকেই এর উৎপত্তি। অধ্যাপক জর্জ এইচ সেবাইন উদারতাবাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন ''ব্যক্তিস্বাধীনতা, আইনি সুরক্ষা এবং সাংবিধানিক রাষ্ট্রীয় ব্যবস্থার তত্ত্ব অনুশীলন হচ্ছে উদারতাবাদ। মানুষের মানবিক ব্যক্তিত্ব, ব্যক্তিস্বাধীনতা, সহজাত যুক্তিবোধ ও গুণ, এবং পারস্পরিক সম্মতিসহ এমন আরো কয়েকটি গুণের চর্চাই হল উদারতাবাদ, যার সবকটিই গণতান্ত্রিক মূল্যবোধ। গণতন্ত্র ব্যর্থ হবার পেছনে গণতান্ত্রিক মূল্যবোধের অভাবকেই দায়ী করা হয়।''
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বই (উন্মুক্ত)।