পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: বাংলা ব্যাকরণ পরীক্ষার টপিক: ১. সন্ধি, ২. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, ৩. সমার্থক শব্দ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. প্রভা
  2. অংশু
  3. আভা
  4. শিখা
সঠিক উত্তর:
শিখা
উত্তর
সঠিক উত্তর:
শিখা
ব্যাখ্যা
• 'শিখা' - 'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয়।
• 'শিখা' শব্দের সমার্থক শব্দ আগুন।

• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- প্রভা, আলো, দীপ্তি, কর, আভা, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস ইত্যাদি।

• 'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. জলধি
  2. মিহির
  3. তটিনী
  4. বাত্যা
সঠিক উত্তর:
তটিনী
উত্তর
সঠিক উত্তর:
তটিনী
ব্যাখ্যা
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ,
- নদনদী,
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- তরঙ্গিণী,
- শৈবলিনী,
- সরিৎ,
- প্রবাহিণী,
- মন্দাকিনী,
- কল্লোলিনী,
- সমুদ্রকান্তা,
- গাঙ,
- নির্ঝরিণী ইত্যাদি।

অন্যদিকে,
- জলধি - সমুদ্র এর সমার্থক শব্দ।
- বাত্যা - ঝড় এর সমার্থক শব্দ।
- মিহির - সূর্য এর সমার্থক শব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ণ-ত্ব বিধি অনুসারে কোন শব্দটি শুদ্ধ?
  1. ঝরণা
  2. দুর্ণিবার
  3. অপরাহ্ণ
  4. প্রনয়
সঠিক উত্তর:
অপরাহ্ণ
উত্তর
সঠিক উত্তর:
অপরাহ্ণ
ব্যাখ্যা
ণ-ত্ব বিধি অনুসারে 'অপরাহ্ণ' শব্দটি সঠিক।

• কারণ:
- ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ৎ এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
- যেমন: অপরাহ্ণ, পরাহ্ণ। ইত্যাদি

অন্যদিকে,
- বিদেশি শব্দে 'ণ' বসে না।'ঝরনা' বিদেশি শব্দ তাই এখানে 'ন' হবে।
- 'দুর্ণিবার' এর শুদ্ধ বানান দুর্নিবার। 'দুর্নিবার' সমাসবদ্ধ শব্দ তাই 'ন' হবে।
- 'প্রনয়' এর শুদ্ধ বানান 'প্রণয়'। ঋ, র, ষ – এর পরে মূর্ধন্য 'ণ' হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
নিচের কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ?
  1. তনু + ঈ = তন্বী
  2. অনু + ঈত = অন্বিত
  3. স্ব + আগত = স্বাগত
  4. পিতা + আদেশ = পিত্রাদেশ
সঠিক উত্তর:
তনু + ঈ = তন্বী
উত্তর
সঠিক উত্তর:
তনু + ঈ = তন্বী
ব্যাখ্যা
• সূত্র:
• উ-কার কিংবা উ-কারের পর উ-কার ও উ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা উ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয় যেমন-
- উ+ অ = ব + অ; সু + অল্প = স্বল্প।
- উ+ আ = ব + আ; সু + আগত = স্বাগত।
- উ+ ই = ব + ই; অনু + ইত = অন্বিত।
- উ+ঈ= ব + ঈ; তনু + ঈ = তন্বী।
- উ+ এ = ব + এ; অনু + এষণ = অন্বেষণ।

অন্যদিকে,
বাকি অপশনসমূহের সঠিক সন্ধিবিচ্ছেদ:
- সু + আগত = স্বাগত।
- পিতৃ + আদেশ = পিত্রাদেশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
নিচের কোনটি ভিন্নার্থ প্রকাশ করে?
  1. অর্ণব
  2. সমীর
  3. জলনিধি
  4. নদীকান্ত
সঠিক উত্তর:
সমীর
উত্তর
সঠিক উত্তর:
সমীর
ব্যাখ্যা
• 'সমীর' ভিন্নার্থ প্রকাশ করে।
- সমীর অর্থ বায়ু।

অন্যদিকে,
- নদীকান্ত, জলনিধি, অর্ণব অর্থ 'সমুদ্র'।

• 'বায়ু' এর অন্যান্য সমার্থক শব্দ:
- বাতাস, পবন, সমীর, সমীরণ, অনিল, মারুত, বাত, বায়, পবমান, প্রভঞ্জন,মরুত, সদাগতি, হাওয়া ইত্যাদি।

'সমুদ্র' এর অন্যান্য সমার্থক শব্দ:
- জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, পাথার, সায়র, বারীন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'ণিচ্ + অন্ত = ণিজন্ত' কোন ধরনের সন্ধির উদাহরণ?
  1. স্বরসন্ধি
  2. ব্যঞ্জনসন্ধি
  3. বিসর্গসন্ধি
  4. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
ব্যঞ্জনসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জনসন্ধি
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি:
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।

• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:
- ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্‌, জ্, ড্ (ড়), দ্‌, বৃ হয়।
- পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন-
- ক্ + অ = গ; দিক্ + অন্ত = দিগন্ত।
- চ্ + অ = জ; ণিচ্ + অন্ত = ণিজন্ত।
- ট্ + আ = ড়; ষট্ + আনন = ষড়ানন।
- ত্ + অ = দ; তৎ + অবধি = তদবধি।
- প্ + অ = ব; সুপ্ + অন্ত = সুবন্ত।
এরূপ- বাগীশ, তদন্ত, বাগাড়ম্বর, কৃদন্ত, সদানন্দ, সদুপায়, সদুপদেশ, জগদিন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
কোন শব্দটিতে স্বভাবতই 'ণ' হয়েছে?
  1. হরিণ
  2. ক্ষীণ
  3. রাবণ
  4. স্থাণু
সঠিক উত্তর:
স্থাণু
উত্তর
সঠিক উত্তর:
স্থাণু
ব্যাখ্যা
• কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়।
যেমন:
- চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা।
- কল্যাণ, শোণিত, মণি, স্থাণু, গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু, বিপণি, গণিকা।
- আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ।
- চিক্কণ, নিক্বণ, তৃণ, কফণি (কনুই), বণিক, গুণ, গণনা, পণ্য, বাণ।
 
অন্যদিকে,
- 'হরিণ', 'ক্ষীণ' তে 'ণ' হয়েছে কারণ ঋ, র, ষ এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
- 'রাবণ' এ 'ণ' হয়েছে কারণ ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ৎ এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
  1. সুপ্ + অন্ত = সুবন্ত
  2. পরম + ঔষধ = পরমৌষধ
  3. প্রতি + ঊষ = প্রত্যুষ
  4. প্রতি + এক = প্রত্যেক
সঠিক উত্তর:
সুপ্ + অন্ত = সুবন্ত
উত্তর
সঠিক উত্তর:
সুপ্ + অন্ত = সুবন্ত
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি:
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:

- ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্‌, জ্, ড্ (ড়), দৃ, বৃ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন-
- ক্ + অ = গ; দিক্ + অন্ত = দিগন্ত।
- চ্ + অ = জ; ণিচ্ + অন্ত = ণিজন্ত।
- ট্ + আ = ড়; ষট্ + আনন = ষড়ানন।
- ত্ + অ = দ; তৎ + অবধি = তদবধি।
- প্ + অ = ব; সুপ্ + অন্ত = সুবন্ত।

অন্যদিকে,
- প্রতি + এক = প্রত্যেক; 
- প্রতি + ঊষ = প্রত্যুষ; 
- পরম + ঔষধ = পরমৌষধ; 
- এগুলো স্বরসন্ধির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
কোনটি 'বায়ু' এর সমার্থক শব্দ?
  1. নীর
  2. অম্বুদ
  3. অনিল
  4. নীরজ
সঠিক উত্তর:
অনিল
উত্তর
সঠিক উত্তর:
অনিল
ব্যাখ্যা
• 'বায়ু' এর সমার্থক শব্দ 'অনিল'।

• 'বায়ু' এর অন্যান্য সমার্থক শব্দ:
- বাতাস, পবন, সমীর, সমীরণ, অনিল, মারুত, বাত, বায়, পবমান, প্রভঞ্জন,মরুত, সদাগতি, হাওয়া ইত্যাদি।

অন্যদিকে,
- 'নীর' ও 'অম্বুদ'- 'পানি' এর সমার্থক শব্দ।
- 'নীরজ'- 'পদ্ম' এর সমার্থক শব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
ণ-ত্ব ও ষ-ত্ব বিধি অনুযায়ী কোন শব্দগুচ্ছের বানান ভুল?
  1. অন্তরিন, নির্নিমেষ
  2. অন্তরীণ, নিস্ফল
  3. স্মরণ, পরিষ্কার
  4. পরিবহন, নিষ্পাপ
সঠিক উত্তর:
অন্তরীণ, নিস্ফল
উত্তর
সঠিক উত্তর:
অন্তরীণ, নিস্ফল
ব্যাখ্যা
• অন্তরীণ, নিস্ফল  বানানদ্বয় ভুল।
- সঠিক বানান: অন্তরিন এবং নিষ্ফল।

• কারণ:
- 'অন্তরিন' বিদেশি ভাষা(ইংরেজি) থেকে আগত শব্দ।
- 'নিস্ফল' বানানের ক্ষেত্রে- ই/ঈ-কার, উ/ঊ-কার, এ/ঐ-কার এবং ও/ঔ-কারের পর যুক্তবর্ণে 'ষ' হবে।

অন্যদিকে,
- 'নিষ্পাপ', 'পরিষ্কার' বানানের ক্ষেত্রে- ই/ঈ-কার, উ/ঊ-কার, এ/ঐ-কার এবং ও/ঔ-কারের পর যুক্তবর্ণে 'ষ' হবে।
- 'নির্নিমেষ' সমাসবদ্ধ শব্দ।
- 'পরিবহন' এ ণ-ত্ব বিধানের কোন নিয়ম প্রযোজ্য হয় না।

উৎস: উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১১.
'কন্যা' শব্দের সমার্থক শব্দ-
  1. ললনা
  2. কান্তা
  3. বনিতা
  4. নন্দিনী
সঠিক উত্তর:
নন্দিনী
উত্তর
সঠিক উত্তর:
নন্দিনী
ব্যাখ্যা
'কন্যা' শব্দের সমার্থক শব্দ - নন্দিনী।

• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ:
- দুহিতা, পুত্রী, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালি, পুত্রিকা, ঝিউরি, দুলালি, ঝি ইত্যাদি।

অন্যদিকে,
বনিতা, কান্তা, ললনা- 'নারী' শব্দের সমার্থক শব্দ।

• 'নারী'  শব্দের সমার্থক শব্দ:
-  রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভামিনী, ললনা, কান্তা, পত্নী, বালা, বামা, বনিতা, মানবী, মানবিকা, সীমন্তনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'পুনরায়' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
  1. পুনঃ + রায়
  2. পুনঃ + আয়
  3. পুন + আয়
  4. পুন + রায়
সঠিক উত্তর:
পুনঃ + আয়
উত্তর
সঠিক উত্তর:
পুনঃ + আয়
ব্যাখ্যা
'পুনরায়' এর সঠিক সন্ধিবিচ্ছেদ পুনঃ + আয়।

• বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি:
- অ-কারের পরস্থিত র্-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনোটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন-
- অন্তঃ + গত = অন্তর্গত,
- অন্তঃ ধান = অন্তর্ধান,
- পুনঃ+ আয় = পুনরায়,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত,
- অহঃ + অহ = অহরহ।
- এরূপ – পুনর্জন্ম, পুনর্বার, অন্তর্ভুক্ত, পুনরপি, অন্তবর্তী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৩.
নিচের কোন শব্দটি ণ-ত্ব বিধান অনুযায়ী গঠিত হয়েছে?
  1. নিপুণ
  2. কোণ
  3. শ্রবণ
  4. বিপণি
সঠিক উত্তর:
শ্রবণ
উত্তর
সঠিক উত্তর:
শ্রবণ
ব্যাখ্যা
•'শ্রবণ' শব্দটি ণ-ত্ব বিধান অনুযায়ী গঠিত হয়েছে।

সূত্র: ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি,ষ, য়,ব, হ, ৎ এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।

অন্যদিকে,
- কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়।
যেমন:
- চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা।
- কল্যাণ, শোণিত, মণি, স্থাণু, গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু, বিপণি, গণিকা।
- আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ।
- চিক্কণ, নিক্বণ, তৃণ, কফণি (কনুই), বণিক, গুণ, গণনা, পণ্য, বাণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৪.
'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অখিল
  2. ক্ষিতি
  3. ধরা
  4. ভূধর
সঠিক উত্তর:
ভূধর
উত্তর
সঠিক উত্তর:
ভূধর
ব্যাখ্যা
• ভূধর 'পৃথিবী' এর সমার্থক শব্দ নয়।
- ভূধর অর্থ পাহাড়।

• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- অখিল, ভুবন, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, মর্ত্য, বসুধা, মহী, অবনী, মেদিনী, ক্ষিতি, জগৎ,পৃথ্বী, ব্রহ্মাণ্ড, ভূ, ভূলোক ইত্যাদি।

'পাহাড়' শব্দের সমার্থক শব্দ:
- মহীধর, পর্বত, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, ভূভূৎ, নগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
'গতানুগতিক' এর সন্ধিবিচ্ছেদ কী?
  1. গতি + আনুগতিক
  2. গত + আনুগাতিক
  3. গতা + অনুগতিক
  4. গত + অনুগতিক
সঠিক উত্তর:
গত + অনুগতিক
উত্তর
সঠিক উত্তর:
গত + অনুগতিক
ব্যাখ্যা
• 'গতানুগতিক' এর সন্ধিবিচ্ছেদ- গত + অনুগতিক।

• সূত্র:
- অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
- অ+ অ = আ; নর+ অধম = নরাধম। এরূপ- হিমাচল, প্রাণাধিক, হস্তান্তর, হিতাহিত,গতানুগতিক ইত্যাদি।
- অ + আ = আ; হিম + আলয় = হিমালয়। এরূপ দেবালয়, রত্নাকর, সিংহাসন ইত্যাদি।
- আ + অ = আ; যথা + অর্থ = যথার্থ। এরূপ আশাতীত, কথামৃত, মহার্ঘ ইত্যাদি। -
- আ + আ = আ; বিদ্যা+আলয় বিদ্যালয়। এরূপ- কারাগার, মহাশয়, সদানন্দ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৬.
নিচের কোনটি 'সূর্য' এর প্রতিশব্দ?
  1. অবনি
  2. সুধাংশু
  3. হিমকর
  4. অর্ক
সঠিক উত্তর:
অর্ক
উত্তর
সঠিক উত্তর:
অর্ক
ব্যাখ্যা
• 'সূর্য' এর প্রতিশব্দ অর্ক।

• 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
- অর্ক,আদিত্য, আফতাব, রবি, সবিতা, দিবাকর, দিনমণি, দিননাথ, দিবাবসু, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি, দিনেশ, বিভাবসু,বিভাকর, ময়ূখমালী ইত্যাদি।

অন্যদিকে,
- 'অবনি' শব্দের অর্থ পৃথিবী।
- 'হিমকর' ও 'সুধাংশু' শব্দের অর্থ চন্দ্র বা চাঁদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি?
  1. বৃহৎ + পতি = বৃহস্পতি
  2. গো + অক্ষ = গবাক্ষ
  3. পর্ + পর = পরস্পর
  4. তৎ + কর = তস্কর
সঠিক উত্তর:
গো + অক্ষ = গবাক্ষ
উত্তর
সঠিক উত্তর:
গো + অক্ষ = গবাক্ষ
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
- কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
যথা-
- কুল + অটা = কুলটা (কুলাটা নয়),
- গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়),
- প্র+ উঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়),
- অন্য + অন্য = অন্যান্য,
- মার্ত + অন্ড = মার্তণ্ড,
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

অন্যদিকে,
- তৎ + কর = তস্কর;
- পর্ + পর = পরস্পর;
- বৃহৎ + পতি = বৃহস্পতি।
- নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৮.
কোন ধরনের শব্দের বানানে 'ষ' বসে?
  1. তৎসম
  2. দেশি
  3. বিদেশি
  4. আঞ্চলিক
সঠিক উত্তর:
তৎসম
উত্তর
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা
• ষ-ত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-'ষ' ধ্বনির ব্যবহার নেই।
- তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না।
- কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে।
- যে-সব তৎসম শব্দে 'য' রয়েছে তা বাংলায় অবিকৃত আছে।
- তৎসম শব্দের বানানে মূর্ধন্য 'ষ'-এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

একই ভাবে,
• ণত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই।
- সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না।
- কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন-এর ব্যবহার আছে।
- তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
- তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৯.
'জল' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বুনিধি
  2. উদক
  3. বারিদ
  4. উর্বী
সঠিক উত্তর:
উদক
উত্তর
সঠিক উত্তর:
উদক
ব্যাখ্যা
• 'জল' এর সমার্থক শব্দ 'উদক'।

• জল এর অন্যান্য সমার্থক শব্দ:
- অপ্, উদক, সলিল, পয়ঃ, তোয়, বারি, অম্বু, নীর, পানি, সলিল, প্রাণদ,পুষ্কর, ইরা, ইলা ইত্যাদি।

অন্যদিকে,
- 'অম্বুনিধি' অর্থ সাগর।
- 'বারিদ' অর্থ মেঘ।
- 'উর্বী' অর্থ পৃথিবী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
নিচের কোন সন্ধিবিচ্ছেদটি অশুদ্ধ?
  1. পৎ + হতি = পদ্ধতি
  2. বিপদ+ জাল = বিপজ্জাল
  3. উৎ + হার = উদ্ধার
  4. উৎ + ডীন = উড্ডীন
সঠিক উত্তর:
পৎ + হতি = পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
পৎ + হতি = পদ্ধতি
ব্যাখ্যা
• পৎ + হতি = পদ্ধতি সন্ধিবিচ্ছেদটি অশুদ্ধ।
- এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদটি হবে পদ্‌ + হতি = পদ্ধতি।

• ত্ ও দ্‌ এর পর হ থাকলে ত্ ও দ্‌ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ্‌ হয়।
যেমন-
- ত্‌+হ = দ্‌+ধ= দ্ধ; উৎ + হার = উদ্ধার।
- ত্‌+হ = স্+ধ = দ্ধ;  পদ্‌ + হতি = পদ্ধতি।
এরূপ – উদ্ধৃত, উদ্ধত, তদ্ধিত ইত্যাদি।

অন্যদিকে,
- বিপদ+ জাল = বিপজ্জাল সঠিক কারণ- ত্ ও দ্‌-এরপর জ্ ও ঝ থাকলে ত্ ও দ্‌-এর স্থানে জ্ হয়।
- উৎ + ডীন = উড্ডীন সঠিক কারণ- ত্ ও দ্‌-এর পর ড্ থাকলে ত্ ও দ্‌ এর স্থানে ড্ হয়।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২১.
কোনটি 'দোকান' এর সমার্থক শব্দ নয়?
  1. আপন
  2. পণ্যশালা
  3. বিপণি
  4. পণ্যগৃহ
সঠিক উত্তর:
আপন
উত্তর
সঠিক উত্তর:
আপন
ব্যাখ্যা
• 'আপন' - 'দোকান' এর সমার্থক শব্দ নয়।

- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- আপন(বিশেষ্য) - আত্মীয়, স্বজন।
- আপন(বিশেষণ) - স্বীয়, নিজের, স্বকীয়।

• 'দোকান' এর সমার্থক শব্দ:
- বিপণি, 
- পণ্যগৃহ, 
- পণ্যশালা, 
- আপণ,
- আপণি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২২.
নিচের কোন শব্দটি ষ-ত্ব বিধান অনুযায়ী গঠিত হয়েছে?
  1. রোষ
  2. আষাঢ়
  3. পৌষ
  4. কৃষক
সঠিক উত্তর:
কৃষক
উত্তর
সঠিক উত্তর:
কৃষক
ব্যাখ্যা
• 'কৃষক' শব্দটি ষ-ত্ব বিধান অনুযায়ী গঠিত হয়েছে।

সূত্র: 'ঋ' এবং ঋ কারের পর 'ষ' হয়। যেমন- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।

অন্যদিকে,
• কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন-
- ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৩.
'ষোড়শ' এর সন্ধিবিচ্ছেদ কী?
  1. ষোঃ + অশ
  2. ষট্‌ + দশ
  3. ষট্‌ + অশ
  4. ষট + অশ
সঠিক উত্তর:
ষট্‌ + দশ
উত্তর
সঠিক উত্তর:
ষট্‌ + দশ
ব্যাখ্যা
• কতগুলো ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ হয়:
- আ+ চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- তৎ + কর = তস্কর,
- পর্ + পর = পরস্পর,
- মনস্ + ঈষা = মনীষা,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।