পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা - ১: বিষয়: English Language and Grammar সিলেবাস: 1. Parts of speech 2. Idioms & Phrases 3. Clause উৎস: প্রচলিত যেকোনো ভালো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. (সব বই পড়া লাগবে না, সুবিধামতো যেকোনো ১/২টি বেছে নিন।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
'Clergy' is a/an-
  1. Abstract noun
  2. Common noun
  3. Collective noun
  4. Proper noun
ব্যাখ্যা

• 'Clergy' is a Collective Noun.

• Clergy [Collective Noun]
- English Meaning: the body of all people ordained for religious duties, especially in the Christian Church.
- Bangla Meaning: গির্জার যাজকমণ্ডলী।

• Collective Noun:
- যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে Collective Noun বলে।
- এখানে "Clergy" দ্বারা একদল ধর্মীয় নেতা বা পুরোহিতদের বুঝানো হয়েছে।
- তাই "Clergy" হচ্ছে Collective Noun.

অন্যদিকে,
• Proper Noun:
- যে Noun কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তু প্রকাশ করে Proper Noun বলে।
- Proper Noun এর প্রথম অক্ষর সব সময় Capital Letter হয়।
- Example: Cumilla, Karim, etc.

• Common Noun:
- যে Noun কোনো একটি শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
- Example: City, Girl, etc.

• Abstract Noun:
- যে Noun কোনো অবস্তুগত অনুভূতি, ধারণা, গুণ বা অবস্থাকে প্রকাশ করে তাকে Abstract Noun বলে।
- Example: Beauty, Friendship, etc.

Source: A Passage To The English Language S M Zakir Hussain.

.
"To give up the ghost" means-
  1. To confess
  2. To die
  3. To disappear suddenly
  4. To stop resting
ব্যাখ্যা

• “To give up the ghost” means- To die.

• Give up the ghost (Idiom)
- English Meaning: To die or (of a machine) stop working; if a machine gives up the ghost, it does not work anymore and cannot be repaired.
- Bangla Meaning: মারা যাওয়া অথবা যন্ত্রপাতির ক্ষেত্রে যদি কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এবং পুনরায় আর ঠিক করা যাবে না নির্দেশ করে: ব্যক্তির ক্ষেত্রে সাফল্য আসবে না জেনে কোনকিছু করা বন্ধ করে দেওয়া।

Example sentences:
- Our old TV had finally given up the ghost.
- Some firms give up the ghost before they find what they are looking for.

Source:
1. Cambridge Dictionary.
2. Collins Dictionary.

.
Select the correct singular-plural pair.
  1. Genus: Genii
  2. Formula: Formuli
  3. Stimulus: Stimuluses
  4. Agendum: Agendums
ব্যাখ্যা

• The correct singular-plural pair is - ঘ) Agendum: Agendums.

• Agendum: [singular]
- Meaning: সভার কার্যতালিকা।
- এর plural হলো- Agenda, Agendums.

• অন্যদিকে,
- Genus এর plural হলো- Genera (Latin origin).
- Formula এর plural হলো- Formulas or Formulae.
- Stimulus এর plural হলো- Stimuli (from Latin).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
The whole process is now open and above board.
Here, the phrase "above board" means-
  1. Secret and hidden
  2. In doubts
  3. Honest and open
  4. Confusing
ব্যাখ্যা

• The whole process is now open and above board.
- Here, the phrase "above board" means- Honest and open.

• Above board
- English Meaning: Legitimate, honest, and open; done in an honest way, according to the rules or law.
- Bangla Meaning: সন্দেহাতীত; সততার ক্ষেত্রে বিতর্কের উর্ধ্বে।

- যেমন: The whole process is now open and above board.
- Bangla Meaning: পুরো প্রক্রিয়াটি এখন স্বচ্ছ ও উন্মুক্ত।

Source:
1. Cambridge Dictionary.
2. Collins Dictionary.

.
Which of the following is a feminine gender?
  1. Mare
  2. Drone
  3. Swan
  4. Baby
ব্যাখ্যা

• 'Mare' is a feminine gender.

• Mare (ঘোটকী) হলো- Feminine gender.
- এর masculine gender হলো- Horse or Stallion.

অন্যদিকে,
খ) Drone (masculine gender) - পুরুষ মৌমাছি।
- এর Feminine gender হলো- Bee (স্ত্রী মৌমাছি)।

গ) Swan (Common gender) - রাজহাঁস; মরাল; হংস।
- এর masculine gender হলো- Cob (a male swan-রাজহাঁস).
- এর Feminine gender হলো- Pen (a female swan-রাজহংসী).

ঘ) Baby (neuter/common gender) - শিশু।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
She insisted on ____ going there.
  1. he
  2. his
  3. himself
  4. him
ব্যাখ্যা

• Complete Sentence: She insisted on his going there.
- Bangla Meaning: সে তার সেখানে যাওয়ার ওপর জোর দিয়েছিল।

- প্রদত্ত শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটি object pronoun দরকার হবে যাতে বক্তা কার দিকে ইঙ্গিত করছে সেটি বোঝা যায়। 
- Insist on/upon এর পরে verb এর সাথে -ing form বসে।
- এছাড়া, preposition এবং gerund এর মাঝে possessive pronoun বসে।
- সুতরাং, শূন্যস্থানে 'his' বসবে।
---------

• Insist on/upon/ Insist on doing something
- English Meaning: to keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- Bangla Meaning: পীড়াপীড়ি/জোর করা; জিদ/নির্বন্ধ করা; গোঁ ধরা; অতি আগ্রহ করা।

• More examples:
- She insisted on his leaving the house.
- She insists on doing everything her own way.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

.
Which one is the adverbial clause?
  1. The girl whose bag was stolen is crying.
  2. I know the man who lives next door.
  3. Where our journey ends, his begins
  4. In case you feel cold, take this jacket with you.
ব্যাখ্যা

In case you feel cold, take this jacket with you.
- The underlined part is an adverbial clause.

- বাক্যটির Sub-ordinate clause টি 'in case' দ্বারা শুরু হয়েছে এবং শর্ত প্রকাশ করছে। 
- তাই, এটি একটি Adverb clause of condition. 

• Adverbial clause: 
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মতো এরা- time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।

• Adverb clause of condition: 
- কোন ঘটনা ঘটার শর্ত প্রকাশ করে।
- Sub-ordinate clause টি যদি if, whether, unless, In case দিয়ে শুরু হয় তবে এটি adverb clause of condition.

অন্যদিকে,
• The girl whose bag was stolen is crying.
- এখানে 'whose bag was stolen' clause টি noun 'The girl' কে modify করছে।
- তাই এটি adjective clause হবে।

• I know the man who lives next door.
- এখানে 'the man who lives next door' clause টি verb 'know' এর object হিসেবে বসেছে।
- তাই এটি হলো noun clause.

• Where our journey ends, his begins.
- his এখানে ours, theirs, mine ইত্যাদির মতো double possessive.
- অর্থাৎ his এখানে his journey বুঝাচ্ছে।
- যেহেতু clause টির আগে কোন conjunction নেই এবং এটি স্বাভাবিকভাবে বাক্য গঠনে সক্ষম, তাই এটি Principal clause.

.
She was barely fifteen when she won her first championship.
Here, 'barely' is-
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
ব্যাখ্যা

• She was barely fifteen when she won her first championship.
- Here, 'barely' is an Adverb.

- The word "barely" modifies the adjective "fifteen", indicating the extent or degree to which she was fifteen (just reaching that age).
- এখানে 'barely' Adverb of degree (মাত্রা বা পরিমাণ) হিসেবে কাজ করছে।

• Barely (Adverb)
- English Meaning: by the smallest amount; only just:
- Bangla Meaning: (১) রিক্তভাবে; নামমাত্র; স্বল্প: barely furnished rooms. (২) নামমাত্র; সামান্য: We barely know him.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

.
“The die is cast” means-
  1. A game is about to begin
  2. The irrevocable decision
  3. The death news is broadcast
  4. To start over again
ব্যাখ্যা

• “The die is cast” means- খ) The irrevocable decision.

• The die is cast (idiom)
- English Meaning: a process or course of action has been started, and it cannot be stopped or changed.
- Bangla Meaning: এমন কোনো কিছু বা সিদ্ধান্ত যা পরিবর্তন করা যায় না।

• Ex. Sentences: 
- Once we signed the contract, the die was cast, and there was no turning back.
- From the moment the negotiations failed, the die was cast and war was inevitable.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

১০.
Find the determiner: Have you got any eggs?
  1. Have
  2. you
  3. any
  4. None of these
ব্যাখ্যা

• Have you got any eggs?
- In this sentence, "any" is a quantifier determiner that modifies the noun "eggs."

​• Determiner:
 - A determiner is a word used before a noun to clarify what the noun refers to. 
- যে সকল word - Noun -এর নির্দেশক, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা, না-বাচকতা ইত্যাদি নির্দেশ করে, সেগুলোকে Determiner বলে।
- Determiner - এর প্রধান কাজ হলো Noun -কে determine করা।

​• বিভিন্ন প্রকারের Determiner আছে, যেমন-
- Articles: A, An, The.
- Demonstrative: This, these, that, those.
- Possessive: My, your, his, her, etc.
- Interrogative: What, which, whose, etc.
- Quantifier: Some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, etc.
- General Ordinals: Last, next, other, the other, etc.
- Cardinal Numerals: One, Two, Three, Four, etc.
- Ordinal Numeral: First, Second, Third, Fourth, etc.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১১.
The sun was shining when we reached the beach.
Here, "The sun was shining" is a-
  1. Noun clause
  2. Relative clause
  3. Co-ordinate clause
  4. Principal clause
ব্যাখ্যা

• The sun was shining when we reached the beach.
- Here, "The sun was shining" is a- Principal clause.

- "The sun was shining" নিজে নিজে অর্থ প্রকাশে সক্ষম, এটি অন্য কোন clause এর উপর নির্ভরশীল নয়।
- এখানে subject + finite verb মিলে একটি simple sentence গঠন করেছে।
- তাই এটি Principal clause.

• Principal Clause/ Independent clause/ Main clause:
- যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাদের principal clause বলে।
- আধুনিক English Grammar এ Simple sentence কেও clause বলা হয় কারণ Simple sentence গুলাে সর্বদাই principal clause হয়ে থাকে।
- Principal clause কে আবার Main clause বা Independent clause ও বলা হয়।
 
More examples:
- They were laughing as the children played outside.
- They are playing football.

১২.
Choose the right determiner: She was hired as _____ FBI agent.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

• Complete sentence: She was hired as an FBI agent.

• Article -এর নিয়মানুযায়ী,
- Article এর ব্যবহার সাধারণত pronunciation বা উচ্চারণের উপর নির্ভরশীল।
- কোনো word এর শুরুতে যদি consonant letter থাকে তবে তার পূর্বে article হিসেবে a বসে।
- কিন্তু Consonant এর উচ্চারণ vowel এর মত হলে a না হয়ে an হবে। যেমন: an FBI.
- শব্দটি হলো FBI, যেটি উচ্চারণে শুরু হয়েছে ‘a’ vowel sound দিয়ে।
- ইংরেজিতে vowel sound দিয়ে শুরু হওয়া শব্দের আগে “an” ব্যবহার করা হয়।
- সাধারণত singular countable noun -এর পূর্বে article (a/an) ব্যবহৃত হয়।

• Article: 
- Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

১৩.
The phrase "Hole and corner" means-
  1. Stand in a corner
  2. Surprise
  3. Secretly
  4. Carefully and patiently
ব্যাখ্যা

• The phrase "Hole and corner" means- গ) Secretly.

• Hole and corner
- English Meaning: attempting to avoid public notice; secret; undercover.
- Bangla Meaning: জনসম্মুখে না আসা; গোপন করা;  গুপ্তচর; চোরাগুপ্তা।

• Ex. Sentence: The politician’s hole-and-corner meetings with lobbyists were finally exposed.
- Bangla Meaning: রাজনীতিবিদের লবিস্টদের সাথে গোপনে বৈঠক শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেল!

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

১৪.
Which gender is the word 'Orphan'?
  1. Neuter
  2. Feminine
  3. Masculine
  4. Common
ব্যাখ্যা

• 'Orphan is a Common gender. (43rd BCS Preli)

• Orphan (Noun):
- English Meaning: A child whose parents are dead.
- Bangla Meaning: এতিম; (শিশু): an orphan child.

- এটি ছেলে-মেয়ে উভয়কেই বুঝায়।
- সুতরাং, সঠিক উত্তর - common gender.
----------------------
• Gender:
- যে সকল শব্দ দ্বারা কোন noun or pronoun এর পুরুষ, স্ত্রী বা এদের কোনটিই নয় বা অবচেতন পদার্থ(ক্লীব) ইত্যাদি বুঝায় তাদেরকে Gender বলে।
- Gender সাধারনত চার প্রকার।

1. Masculine Gender:
- যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে।
যেমন – Man, Boy, Brother, Bull, He, Dog, Cock, ইত্যাদি।

2. Feminine Gender:
- যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে।
- যেমন – Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen, ইত্যাদি।

3. Neuter Gender:
- যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে।
- যেমন - Book, Pen, Table, ইত্যাদি।

4. Common Gender:
- যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে বোঝায় তাকে Common Gender বলে।
- যেমন – Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy, ইত্যাদি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy 
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৫.
The book that you bought last week is missing.
Here, "that you bought last week" is a/an-
  1. Noun clause
  2. Adjective clause
  3. Principal clause
  4. Adverb clause
ব্যাখ্যা

• The book that you bought last week is missing.
- Here, "that you bought last week" is an Adjective clause.

- এখানে, "that you bought last week" clause টি "book" noun টিকে modify করছে (by specifying which book is being referred to).
- It answers the question: Which book? → The book that you bought last week.

• Structure:
- Main clause: The book is missing.
- Relative/adjective clause: that you bought last week (dependent clause describing "book").

• Adjective clause/Relative clause:
- যেসব sub-ordinate clause বাক্যে ব্যবহার হয়ে adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- অর্থাৎ, যে clause টি বাক্যে noun/pronoun -এর পরে বসে ঐ noun/pronoun -কে modify করে তাকে adjective clause বলে।
- Adjective clause -কে Relative clause ও বলা হয়।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (that, which, who, whose, whom, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

- Adjective clause দুইটি স্থানে বসতে পারে:
1. Subject এর post-modifier হিসেবে- (Subject + adjective clause + verb + object).
- যেমন: The house where I grew up is now for sale.
2. Noun এর post-modifier হিসেবে- (Subject + verb + noun + adjective clause).
- যেমন: She wore the dress which was on sale. 

• Note: Noun -এর পরে That যুক্ত clause টি Noun clause (apposition) এবং Adjective clause উভয়ই হতে পারে।

• কখন Adjective clause?
- যখন noun/pronoun কে modify করে (দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, ইত্যাদি বুঝায়) তখন adjective clause হয়।
- যেমন: The book that you bought last week is missing.
- এই বাক্যে That যুক্ত clause টি 'book' কে modify করছে, অর্থাৎ, book কে describe করছে (that you bought last week).
- Adjective clause এর ক্ষেত্রে that -এর পরের clause টির অর্থ পরিপূর্ণ হয় না, এবং এক্ষেত্রে that কে উঠিয়ে দেওয়া যায়।
- যেমন: The book you bought last week is missing.

১৬.
Your job sounds really interesting.
Here, 'sounds' is:
  1. Causative verb
  2. Action verb
  3. Linking verb
  4. Inchoative verb
ব্যাখ্যা

• Your job sounds really interesting.
- Here, 'sounds' is: Linking verb.

- 'sounds' এখানে subject 'Your job' এবং subjective complement “really interesting” -এর মধ্যে সংযোগ স্থাপন করেছে।

• Linking verb:
- A linking verb connects the subject of a sentence to a subject complement — either a noun or an adjective that describes or identifies the subject.
- অর্থাৎ, Subject এবং complement এর মধ্যবর্তী verb কে Linking verb বলে।
- Linking verb দিয়ে কাজ বুঝায় না, বরং এর কাজ হচ্ছে Subject এবং Predicate (Subject সম্পর্কে যা কিছু বলা হয়) এর মধ্যে শুধু যোগসূত্র স্থাপন করা।
- কিছু Common linking verb হলো: be, seem, feel, become, look, appear, taste, smell, sound, etc.

Other options:
• Action verb:
- An action verb describes an action, such as: Break, Cry, Eat, Jump.

• Inchoative verb:
- An inchoative verb expresses the beginning of a state or action. It often implies a change of state.
- অর্থাৎ, যে verb কোনো অবস্থার পরিবর্তনের সূচনা, বিকাশ, পরিণতি ব্যক্ত করে তাকে Inchoative verb বলে।
- যেমন: The leaves yellowed in autumn. (Became yellow)

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১৭.
As a _______, he mastered both sports and academics.
  1. man of parts
  2. man of straw
  3. man of means
  4. man of the cloth
ব্যাখ্যা

• As a man of parts, he mastered both sports and academics.
- একজন দক্ষ ব্যক্তি হিসেবে, তিনি খেলাধুলা এবং শিক্ষা উভয় ক্ষেত্রেই দক্ষ ছিলেন।

• A man of many parts /a man of parts (idiom)
- English Meaning: a man with great ability in many different areas (a versatile, multi-talented person).
- Bangla Meaning: অত্যন্ত দক্ষ; মেধাবী।

অন্যদিকে,
খ) man of straw
- English Meaning: someone who has a weak character; a person of no substance/importance.
- Bangla Meaning: সহজে পরাস্ত করা যায় এমন ব্যক্তি; গুরুত্বহীন ব্যক্তি।

গ) man of means
- English Meaning: a rich/wealthy person.
- Bangla Meaning: ধনী ব্যক্তি।

ঘ) man of the cloth/ God
- English Meaning: a priest or clergyman.
- Bangla Meaning: ধর্মযাজক।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

১৮.
She asked me what books I need.
Here, “what” is-
  1. Possessive adjective
  2. Relative adjective
  3. Demonstrative adjective
  4. Interrogative adjective
ব্যাখ্যা

• She asked me what books I need.
- Here, "what" is a relative adjective.

- "what" এখানে main clause এবং subordinate clause এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে এবং noun 'books' কে modify করেছে, তাই এটি হলো relative adjective.

• Relative adjective:
- Relative pronoun গুলো যখন adjective -এর কাজ করে তখন তাদেরকে বলা হয় Relative adjective.
- অর্থাৎ, এগুলো তখন বাক্যের মধ্যে noun -এর আগে বসে সেই noun কে modify করে।
- Relative adjective হলো এক প্রকার - Pronominal Adjective.

More examples:
- This is which book you gave me.
- She asked me which shirt I liked.
- He gave me what gift I wanted.

অন্যদিকে,
• Interrogative adjective:
- Interrogative pronoun যখন adjective -রূপে কাজ করে তখন তাকে Interrogative adjective বলে। 
- অর্থাৎ, Interrogative pronoun (What, Which. whose etc.) গুলো যখন Noun -এর পূর্বে বসে প্রশ্ন করে তখন সেগুলো adjective-এর কাজ করে, তাই এরা Interrogative adjective.
- যেমন: What books do you need?
- এখানে, What হলো Interrogative adjective, কারণ এটি 'books' noun -এর পূর্বে বসে এটিকে modify করেছে।
- অর্থাৎ, প্রশ্নবোধক বাক্যের শুরুতে বসে প্রশ্ন করেছে।

More Examples: 
- Which book do you want? 
- What colour do you like best?

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১৯.
Please tell me when you will arrive.
The underlined part is a/an-
  1. Noun clause
  2. Adverbial clause
  3. Adjective clause
  4. Coordinate clause
ব্যাখ্যা

• Please tell me when you will arrive.
- The underlined part is a Noun clause.

- সাধারণত যে সকল Verb এর পরে "it"বসানো যায়, অর্থাৎ transitive verb এবং তাদের পরে That/ Wh Word দ্বারা শুরু হয়ে যদি কোনো Clause বসে তখন Clause টি Noun Clause হয়।
- প্রদত্ত sentence টিতে 'when you will arrive' Noun clause এর নিয়ম অনুযায়ী transitive verb (Tell) এর পরে Wh word (when) দ্বারা Clause টি শুরু হয়েছে।
- It answers the question “tell (me) what?” → “when you will arrive”.
- অর্থাৎ, "Tell" Verb এর direct object হিসেবে এটি Noun clause.

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।

• Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Verb এর Subjective Complement হিসেবে।
- Verb এর Objective Complement হিসেবে।
- Preposition এর object হিসেবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২০.
The collocation 'get along with someone' indicates-
  1. To ignore someone
  2. To surrender to someone
  3. To become friendly with someone
  4. To compete with someone
ব্যাখ্যা

• The collocation 'get along with someone' indicates- খ) To become friendly with someone.

• Get along with someone: 
- English Meaning: To like someone and be friendly to them; have a harmonious or friendly relationship.
- Bangla Meaning: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সুসম্পর্ক।

• Ex. Sentence: He gets along well with his little brother.
- Bangla Meaning: সে তার ছোট ভাইয়ের সাথে ভালোই মিশে যায়।

আবার,
• Be/Get in/on with (something or someone)
- English Meaning: to be or remain friendly with (someone); to continue doing (something)
- Bangla Meaning: (কারো সঙ্গে) মিলেমিশে চলতে পারা; (কোনোকিছু নিয়ে) এগিয়ে চলা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২১.
I heard him singing in the garden.
Here, the underlined word is-
  1. Gerund
  2. Present participle
  3. Infinitive
  4. Conjunction
ব্যাখ্যা

• I heard him singing in the garden.
- Here, the underlined word is- Present participle.

- এখানে "singing" হলো present participle যা object complement হিসেবে ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, 'singing' এখানে object "him" -এর state/condition বর্ণনা (modify) করছে বিধায় adjective হিসেবে কাজ করছে, তাই এটি present participle.
- Structure: Subject (I) + verb (heard) + object (him) + object complement (singing).

• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন:
- She kept me waiting.
- A rolling Stone gathers no moss.

Source: High School English Grammar and Composition by Wren And Martin.

২২.
He didn't prepare for the test, _____ pass it.
  1. as if
  2. in case
  3. whether
  4. let alone
ব্যাখ্যা

• Complete sentence: He didn't prepare for the test, let alone pass it.
- Bangla Meaning: সে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়নি, পাশ করা তো দূরের কথা।

• Let alone:
- কোনো কিছু ভাবা যায় না বা চিন্তা করা যায় না বোঝাতে 'let alone' ব্যবহার হয়।
- অর্থাৎ, প্রথম কাজই করতে পারে না তাই দ্বিতীয় কাজের সম্ভাবনা আরো কম বা অসম্ভব এরকম ক্ষেত্রে "Let alone" ব্যবহৃত হয়।
- সাধারণত negative sentence -এর পরে let alone ব্যবহার হয়।
- যেমন: He didn't prepare for the test, let alone pass it.

• More examples:
- I cannot swim a kilometer, let alone ten kilometers.
- He does not even trust his children, let alone his neighbours.
- He could hardly touch his knees, let alone his toes.

অন্যদিকে,
ক) as if → এটি "যেন" বোঝাতে ব্যবহৃত হয়।
- She behaved as if he wasn't there.

খ) in case
- বাক্যে In case 'conjunction' or 'adverb' হিসেবে ব্যবহৃত হতে পারে।
- কোন ঘটনার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।
- অর্থাৎ, পূর্ব সতর্কতা হিসেবে 'যদি অর্থে' যে কাজটি ঘটতে পারে তার পূর্বে "in case" বসে।
- I will take some extra money in case I need it.

গ) whether
- used to indicate choices or possibilities; if it is or was true that.
- কিনা; কি; যদি; দুইয়ের মধ্যে কোনটা।
- এটাই হোক আর ওটাই হোক, যাই হোক না কেন, যা-ই ঘটুক বা না ঘটুক, যেকোনো ক্ষেত্রে।
- I didn't ask whether they were going.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৩.
I know the reason why Mithila has done it.
The underlined part is a/an-
  1. Principal clause
  2. Noun clause
  3. Adjective clause
  4. Adverbial clause
ব্যাখ্যা

• I know the reason why Mithila has done it.
- The underlined part is an Adjective clause.

- উল্লিখিত Sentence এ 'why Mithila has done it' হচ্ছে Adjective Clause.
- কারণ, এই Clause টি Noun (reason) এর Post modifier হিসেবে বসে 'The reason' Noun টিকে modify করছে।

• Adjective clause:
- যে Sub-ordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- অর্থাৎ Noun এর Post Modifier হিসাবে Adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে:
1. Noun এর post modifier. (subject + verb + noun + adjective clause).
2. Subject এর post modifier. (Subject + adjective clause + verb + object).

• Note:
- Adjective clause কে Relative clause ও বলা হয়ে থাকে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (যেমন: that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি Cause or Purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২৪.
The meaning of the idiom "Know one's onions"-
  1. Be confused about something
  2. Making a mistake repeatedly
  3. Very knowledgeable about something
  4. Difficult to understand
ব্যাখ্যা

• The meaning of the idiom "Know one's onions"- গ) Very knowledgeable about something.

• Know your stuff/Know one's onions
- English Meaning: to have good practical skills and knowledge in a particular activity or subject; be very knowledgeable about something.
- Bangla Meaning: কোন নির্দিষ্ট কার্যকলাপ বা বিষয়ে ভালো প্রায়োগিক দক্ষতা এবং জ্ঞান থাকা।

• Ex. Sentence: Fred knows his onions about Social Credit.
- Bangla Meaning: ফ্রেড সোশ্যাল ক্রেডিট সম্পর্কে খুব ভালো জানে।

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.

২৫.
My best friend lives ____ the road.
  1. before
  2. on
  3. across
  4. along
ব্যাখ্যা

• Complete sentence: My best friend lives across the road.
- Bangla meaning: আমার বেস্ট ফ্রেন্ড রাস্তার ওপারে থাকে।

• Across [preposition]
- English Meaning: on the opposite side of something; from one side to the other side of, or at the other side of.
- Bangla Meaning: ওপারে; ওধারে; একদিক থেকে অন্যদিকে।

- 'ওপারে/ওধারে' অর্থে preposition হিসেবে across ব্যবহৃত হয়।
- "Across" is the preposition that correctly indicates the location of the library to the street.
- When you're describing a location on the other side of the street, "across" is more commonly used.

- আবার, কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া (যেমন: রাস্তা, নদী, মাঠ ইত্যাদি পার হওয়া) বোঝাতে across ব্যবহৃত হয়।
- যেমন: We walked across the bridge.

- আবার, কোনো স্থান বা দেশের সমগ্র অংশজুড়ে (in every part of a particular place or country) বোঝাতে across ব্যবহৃত হয়।
- যেমন: Voting took place peacefully across most of the country.

অন্যদিকে,
- Before: (after-এর বৈপরীত্যসূচক) দুই সময়ের মধ্যে পূর্ববর্তী সময়ে বোঝাতে before ব্যবহৃত হয়।
- যেমন: Before the traffic light.

- At/On: জায়গার নাম যদি street এর নামে হয়, তখন At বা On ব্যবহার করা যেতে পারে। 
- যেমন: He lives on Baker Street.

- Along: কোনো স্থানের দূরত্ব বরাবর পাশ দিয়ে বা ধার দিয়ে বোঝাতে along ব্যবহৃত হয়।
- যেমন: Walk along the road.

Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.

২৬.
"To break the internet" means-
  1. To impose restrictions on using the internet
  2. To publish something that goes viral
  3. To speak against the abuses of the internet
  4. To cause a website to stop working
ব্যাখ্যা

• "To break the internet" means- To publish something that goes viral.

• Break the internet:

- English Meaning:
- to post (= publish) something on the internet that causes a very large amount of interest, shock, or excitement, with a large number of people sharing or reacting to what you have posted.
- to trend in social media at an excessive, usually worldwide level, for an extended period of time.
- Bangla Meaning:
- এমন কিছু যা অত্যন্ত ভাইরাল হয়ে যায় যে ইন্টারনেটে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
- একটি নির্দিষ্ট সময় ধরে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে থাকা।

Example: 
- Remember when that photo of Kim Kardashian broke the internet?
- This cute kid basically broke the internet, with his video getting almost a billion views.

Source:
1. Cambridge Dictionary.
2. Collins Dictionary.

২৭.
Which of the following words can be used as a verb?
  1. Mobile
  2. Dismissal
  3. Light
  4. Rich
ব্যাখ্যা

• The word 'Light' can be used as a verb.

- 'Light' শব্দটি বিভিন্ন part of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।যেমন-

• Light (verb)
- English Meaning: to become light : brighten —usually used with up.
- Bangla Meaning: জ্বালানো; প্রজ্বলিত করা; আলোকবিশিষ্ট করা।

- Example: Her face lit up.

• Light [uncountable noun] - আলোক; আলো: a bright light, moon light.

• Light (adjective) (lighter, lightest) - (১) হালকা; লঘুভার: a light rain; as light as air, light traffic.

• Light (adverb) - হালকাভাবে: sleep light, travel light (বেশি মালপত্র বহন না-করে)।

অন্যদিকে,
ক) Mobile:
- (noun) - ভাস্কর্য বা অনুরূপ বস্তু, যার অংশসমূহ বাতাসে নড়ে।
- cell phone, mobile phone অর্থেও noun হিসেবে ব্যবহৃত হয়।
- (adjective) - সচল; ভ্রাম্যমাণ; জঙ্গম; চলিষ্ণু; গতিময়; অস্থাবর। 

খ) Dismissal: 
- (noun) বরখাস্ত; খারিজ; পদচ্যুতি।
- His dismissal from the army came as a bolt from the blue.

ঘ) Rich: 
(adjective) (richer, richest) - (১) ধনী; সম্পদশালী। (২) দামি; বিলাসবহুল।
- The dictionary is a rich source of information.

Source:
1. Oxford Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.

২৮.
His belief that honesty is the best policy guided his actions.
Here, the underlined part is an example of-
  1. Noun clause
  2. Independent clause
  3. Adverb clause
  4. Adjective clause
ব্যাখ্যা

• His belief that honesty is the best policy guided his actions.
- Here, the underlined part is an example of- Noun clause.

- Noun বা pronoun -এর apposition হিসেবে- News, Hope, Belief, Fact, Rumour ইত্যাদির পরে Noun Clause বসে।
- Noun in apposition হিসেবে Clause টি that দ্বারা শুরু হয় এবং একটি single noun এর মত কাজ করে।
- Here, it acts as the appositive to the noun "belief", explaining what the belief is.
- তাই 'that honesty is the best policy' একটি Noun clause.

• উল্লেখ্য যে,
- Apposition বলতে এমন কিছু বোঝায়, যা কোনো Noun বা pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।
- এই অতিরিক্ত তথ্য noun/pronoun কে modify করে না। তাই তা adjective clause হবে না।
- যখন noun কে modify করে (দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, ইত্যাদি বুঝায়) তখন adjective হয়।
- আর যখন noun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে সে ক্ষেত্রে apposition হিসেবে noun clause হবে।
- Noun clause এর ক্ষেত্রে অর্থের দিক থেকে লক্ষ্য করলে "এটাই সেটা" এরকম তথ্য পাওয়া যায়।
- যেমন: 'that honesty is the best policy' -ই এখানে belief.

• Noun clause:
- যে সব subordinate clause noun -এর কাজ করে থাকে অর্থাৎ, subject, object, compliment, বা case in apposition -এর কাজ করে থাকে তাদেরকে noun clause বলে।
- Noun clauses are used when a single word isn't enough.

• একটি বাক্যের বিভিন্ন স্থানে noun clause বসতে পারে। যেমন:
1. Verb -এর subject হিসেবে;
2. Transitive verb -এর object হিসেবে;
3. Verb -এর complement হিসেবে;
4. Preposition -এর object হিসেবে;
5. Noun/pronoun -এর apposition হিসেবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২৯.
He overslept this morning and has been out ____ sorts all day.
  1. over
  2. from
  3. of
  4. by
ব্যাখ্যা

• Complete sentence: He overslept this morning and has been out of sorts all day.
- Bangla Meaning: সে আজ সকালে বেশি ঘুমিয়ে পড়েছিল এবং সারাদিন ধরেই অস্বস্তিতে ছিল।

• Out of sorts [idiom]
- English Meaning: in an unhappy mood; somewhat ill; irritable.
- Bangla Meaning: মনমরা; কিছুটা অসুস্থ; খিটখিটে।

More Example:
- He is out of sorts now.
- Louise went back to work feeling rather out of sorts.

- সুতরাং, সঠিক idiom টি হলো- 'Out of sorts'.
- তাই উল্লিখিত অন্য অপশন গুলো সঠিক নয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৩০.
“Give somebody a piece of your mind” means-
  1. to give somebody mental peace
  2. to tell someone that you are very angry with them
  3. to say exactly what you feel or think
  4. to help somebody return to a normal situation
ব্যাখ্যা

• “Give somebody a piece of your mind” means- to tell someone that you are very angry with them.

• Give somebody a piece of your mind (idiom)
- English Meaning: to speak angrily to someone about something they have done wrong.
- Bangla Meaning: কারোর সাথে কোন বিষয়ে রেগে কথা বলা।

Example sentences:
- I’d like to give her a piece of my mind.
- I'm going to give that mechanic a piece of my mind if the car's not fixed this time.

Source: Cambridge Dictionary.

৩১.
He cried loudly when he lost his toy.
Here, “cried” is-
  1. Causative verb
  2. Cognate verb
  3. Intransitive verb
  4. Transitive verb
ব্যাখ্যা

• He cried loudly when he lost his toy.
- Here, "cried" is an intransitive verb.

- Intransitive verb হলো সেই verb যা object নেয় না।
- এখানে 'cried' এর পরে কোনো direct object নেই, কোন direct object ছাড়াই এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে।
- অর্থাৎ He cried দ্বারাই সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে।
- অর্থাৎ এটি কেবল subject -এর কাজ বোঝাচ্ছে।
- 'cried' কোনো বস্তু বা ব্যক্তিকে (object) প্রভাবিত করছে না।

• Intransitive verb:
- যে verb -এর কর্ম নেই তাকে বলে Intransitive verb.
- Intransitive verbs cannot have a direct object after them.
- এই verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- সাধারণত verb-এর পরে কোনো word না থাকলে অথবা verb-এর পরে adverb/preposition থাকলে সেটি Intransitive verb হবে।

• More examples:
- She smiled sweetly at her friend.
- She runs fast every morning.

অন্যদিকে,
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Cognate Verb:
- বাক্যের verb এবং object যখন একই root থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, যে Intransitive verb তারই noun form কে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
- আর object টি কে বলা হয় Cognate object.
- যেমন: She smiled a sweet smile.

• Transitive verb:
- যে সব verb -এর কার্য সম্পাদনের জন্য subject ছাড়াও অন্য কিছু বা অন্য কারো প্রয়োজন হয়, তাদেরকে Transitive verb বলা হয়।
- অর্থাৎ, Transitive verb হতে হলে অবশ্যই Object থাকতে হবে।
- They celebrated the festival with great joy.

৩২.
Not many people can commit such a heinous crime in cold blood.
What does the underlined idiom above mean?
  1. so impatiently and thoughtlessly
  2. stirred by sudden emotion
  3. so patiently and thoughtfully
  4. in cool brain and calculated thought
ব্যাখ্যা

→ (14th BCS Preli Question)
• Not many people can commit such a heinous crime in cold blood.
- Here, the underlined idiom above means- ঘ) in cool brain and calculated thought.

- বাক্যটির বাংলা অর্থ - এমন একটি নৃশংস অপরাধ ঠাণ্ডা মাথায় (অর্থাৎ নির্লিপ্তভাবে) করতে অনেকেই পারবে না।

• In cold blood (idiom)
- English Meaning: intentionally and without emotion; deliberately cruel or callous.
- Bangla Meaning: বিনা উত্তেজনায়; ঠাণ্ডা মাথায়; নৃশংস ভাবে, খুব ঠান্ডা মাথায় কিছু করা।

• Given options:
• so impatiently and thoughtlessly
- খুবই অধৈর্যভাবে এবং অবিবেচনা প্রসূতভাবে।

• stirred by sudden emotion
– হঠাৎ আবেগে জেগে উঠে বা উত্তেজিত হয়ে।

• so patiently and thoughtfully
- খুবই ধৈর্যসহ এবং বিবেচনা সহকারে।

• in cool brain and calculated thought
- ঠাণ্ডা মাথায় এবং পরিকল্পিত চিন্তায় হিসাব- নিকাশ।

• সুতরাং, অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, সঠিক উত্তর হলো- in cool brain and calculated thought.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৩৩.
Start studying now lest you should fail the exam.
Here, "lest you should fail the exam" is an-
  1. Adverb Clause of Place
  2. Adverb Clause of Supposition
  3. Adverb Clause of Purpose
  4. Adverb Clause of Reason 
ব্যাখ্যা

• Start studying now lest you should fail the exam.
- Here, "lest you should fail the exam" is an-Adverbial clause of place.

- The clause "lest you should fail the exam" expresses the purpose or intention behind the action "Start studying now".

• Structure:
- The main clause: "Start studying now."
- The subordinate clause: "lest you should fail the exam" → shows the purpose (to avoid failing the exam).

• Adverb Clause of Purpose:
- এ Clause, Principal Clause-এর কাজের উদ্দেশ্য নির্দেশ করে।
- এ Clause so that, in order that, lest ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- যেমন: Start studying now lest you should fail the exam.

• Adverbial clause:
- যে সব clause বাক্যে ব্যবহার হয়ে adverb এর কাজ করে। অর্থাৎ বাক্যে noun/pronoun ছাড়া অন্য সকল parts of speech কে modify করে তাদেরকে adverbial clause বলে। 
- অর্থাৎ, adverbial clause বাক্যে verb বা adjective clause বা অন্য একটি adverbial clause কে modify করে।

--------------
অন্যদিকে,
• Adverbial clause of supposition/ concession/ contrast
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে
- Principal clause এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Example: Though it was raining heavily, they continued their journey.
- 'কী সত্ত্বেও they continued their journey' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'Though it was raining heavily'.
- তাই এটি Adverb clause of supposition.

• Adverbial clause of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- এ জাতীয় Adverb গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান নির্দেশ করে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে।
- Home, abroad, here, there, nowhere, everywhere, wherever, whence (from what place, source) ইত্যাদি Adverb of place কে নির্দেশ করে।
- Example: She found her keys where she had left them.

• Adverbial clause of reason:
- এর দ্বারা verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause এর verb কে why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।
- Example: He could not go to school because he was ill.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৪.
The adjective form of 'Might' is-
  1. Mightier
  2. Mighty
  3. Mightful
  4. Mighteous
ব্যাখ্যা

• The adjective form of 'Might' is- Mighty.

• Might [মাইট্] (noun)
- English Meaning: the power, authority, or resources wielded (as by an individual or group).
- Bangla Meaning: প্রবল ক্ষমতা; বল; জোর; শক্তি।

• Mighty [মাইটি] (adjective)
- English Meaning: very large, powerful, or important.
- Bangla Meaning: (১) (সাহিত্যিক) পরাক্রমশালী: (২) প্রকাণ্ড ; বিরাট; অত্যন্ত অহংকারী।

অন্যদিকে,
- Mightier: Comparative adjective.
- Mightful: ভুল শব্দ।
- Mighteous: ভুল শব্দ।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৫.
What does 'Few and far between' mean?
  1. Happened frequently
  2. In between
  3. Very rare
  4. Very different from each other
ব্যাখ্যা

• 'Few and far between' means- Very rare.

• Few and far between (idiom)
- English Meaning: Very rare; not very many or not appearing very frequently (means rare, scarce, infrequent).
- Bangla Meaning: কদাচিৎ।

• Ex. Sentence: In this area, good jobs are few and far between.
- Bangla Meaning: এই এলাকায়, ভালো চাকরির সংখ্যা খুবই কম।

Source:
1. Cambridge Dictionary.
2. Collins Dictionary.

৩৬.
Identify the correct sentence:
  1. Me, he and Sarah attended the seminar.
  2. You, Sarah, and I attended the seminar.
  3. Sarah,I and he attended the seminar.
  4. He, I and Sarah attended the seminar.
ব্যাখ্যা

• Correct sentence: খ) You, Sarah, and I attended the seminar.

• Sequence of Pronoun অনুযায়ী,
 - কোনো বাক্যে একাধিক pronoun বসলে '231' নিয়মে অর্থাৎ, প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
- এক্ষেত্রে সবগুলোর subjective form বসবে এবং সেই সাথে verb এর plural form বসে।

- তবে দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে, প্রথমে 1st person, তারপর 2nd person, তারপর 3rd person বসে।
- এক্ষেত্রে, এদের subjective form বসে এবং verb টি plural হয়।
- যেমন: I, you, and he committed a crime.
- সংক্ষেপে একে 123 এভাবেও মনে রাখা যায়।

• Note: প্রথমে 1st person, তারপর 3rd person, তারপর 2nd person, (132) বসে।
- তবে, প্রথম নিয়মটিই প্রচলিত নিয়ম।

৩৭.
Laboni Beach is near the city.
Here, 'near' is-
  1. Adjective
  2. Verb
  3. Preposition
  4. Adverb
ব্যাখ্যা

• Laboni Beach is near the city.
- Here, 'near' is- Preposition.

- এখানে 'near' হলো Preposition, কারণ এটি subject (Laboni Beach) এর সাথে object (the city) -এর সম্পর্ক স্থাপন করছে।
- সাধারণত Noun phrase (article+noun) -এর পূর্বে preposition বসে।

• Near: [preposition] 
- English Meaning: close to.
- Bangla Meaning: কাছে; নিকটে।

অন্যদিকে,
• Near (adjective)
- English Meaning: not far distant in time, place, or degree; direct, short.
- Bangla Meaning: নিকট; নিকটবর্তী; অদূরবর্তী।
- যেমন: The conflict is unlikely to be resolved in the near future.

• Near (verb)
- English Meaning: come near to; approach.
- Bangla Meaning: কাছে/কাছাকাছি আসা; নিকটবর্তী হওয়া।
- যেমন: Soon the cab would be nearing Oxford Street.

• Near: [adverb]
- English Meaning: at a short distance away.
- Bangla Meaning: কাছে; নিকটে; অদূরে।
- যেমন: His retirement was drawing near.

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৩৮.
Supposing that he agrees, we can start tomorrow.
Here, the underlined part is an example of-
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Co-ordinate clause
ব্যাখ্যা

Supposing that he agrees, we can start tomorrow.
- Here, the underlined part is an example of- Adverb clause.

- মূলত এটি হলো- Adverbial clause of condition.
- কারণ এটি  subordinating conjunction "Supposing that" দ্বারা শুরু হয়েছে এবং main clause -এর শর্ত প্রকাশ করছে।

• Adverbial clause of condition:
- If, unless, in case, whether, on condition that, provided (that), supposing (that) - ইত্যাদি দ্বারা কোন clause শুরু হলে তা দ্বারা কোনো শর্ত প্রকাশ করা হয়।
- এই জাতীয় clause গুলোকে Adverbial clause of condition/conditional clause বলে।

অন্যদিকে,
• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।
- যেমন: Tell me why you did this?

• Adjective clause/Relative clause:
- যেসব sub-ordinate clause বাক্যে ব্যবহার হয়ে adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- অর্থাৎ, যে clause টি বাক্যে noun/pronoun -এর পরে বসে ঐ noun/pronoun -কে modify করে তাকে adjective clause বলে।
- যেমন: The house where I grew up is now for sale.

• Coordinate Clause:
- দুই বা ততোধিক সমশ্রেণীর clause কোন coordinatng conjunction দ্বারা যুক্ত হয়, তখন তাদেরকে বলে coordinate clause.
- একটি clause যদি হয় principal clause তাহলে অপরটিও হবে principal clause, এই দুই clause coordinating conjunction দ্বারা যুক্ত হলে এদেরকে বলে clause conjunction.
- যেমন:  He came and he saw everything. 

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

৩৯.
The meaning of the phrase 'Pandora's box' is-
  1. A solution to all difficulties
  2. A box full of valuable things
  3. A box of good wishes
  4. A prolific source of trouble
ব্যাখ্যা

• The meaning of the phrase 'Pandora's box' is- A prolific source of trouble.

• Pandora’s box [idiomatic expression]
- English meaning: Something that creates a lot of new problems that you did not expect.
- Bangla meaning: অপ্রত্যাশিত সমস্যা; বিড়ম্বনাপূর্ণ উপহার।

• Example in sentence: This court case could open a Pandora's box of similar claims.
- Bangla meaning: এই আদালতের মামলা একই দাবিতে একটি অপ্রত্যাশিত সমস্যার পথ খুলে দিতে পারে।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৪০.
High heels are in this season.
Here, 'in' is-
  1. Adjective
  2. Preposition
  3. Adverb
  4. Noun
ব্যাখ্যা

• High heels are in this season.
- Here, 'in' is- Adjective.

• In (Adjective) [informal]
- English Meaning: fashionable or popular.
- Bangla Meaning: ফ্যাশনেবল বা জনপ্রিয়।

- অর্থাৎ, ফ্যাশনেবল বা জনপ্রিয় বুঝাতে 'in' adjective হিসেবে ব্যবহৃত হয়।
 
More example:
- Pastels and light colours are in this year.
- The new jazz club seems to be the in place to go at the moment.

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.