পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins১০৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১১০
সিলেবাস
৪৫তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট- ১০ বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১১০ প্রশ্ন

.
‘জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান
মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হইয়াছে মহীয়ান।- চরণদ্বয়ের রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) হুমায়ুন কবির
সঠিক উত্তর:
গ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
গ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
‘জগতের যত বড় বড় জয় বড় বড় আভিযান
মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হইয়াছে মহীয়ান।’ - কাজী নজরুল ইসলাম রচিত 'নারী' কবিতার অংশ

• 'নারী' কবিতাটি কবির 'সাম্যবাদী কাব্য গ্রন্থের অন্তর্গত।
• কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ সাম্যবাদী কাব্যগ্রন্থটি ১৯২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়।
• ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে মোট ১১ টি কবিতা রয়েছে । সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।

এ গ্রন্থের কবিতাগুলো হলো:
- সাম্যবাদী,
- ঈশ্বর,
- মানুষ
- পাপ
- চোর-ডাকাত,
- বারাঙ্গনা,
- মিথ্যাবাদী
- নারী,
- রাজা-প্রজা
- সাম্য
- কুলি-মজুর ইত্যাদি।

উৎস: সাম্যবাদী বাক্যগ্রন্থ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘বাঙলা’ চলচ্চিত্রটি কোন উপন্যাসের কাহিনি অবলম্বনে নির্মিত?
  1. ক) যাত্রা
  2. খ) তেইশ নম্বর তৈলচিত্র
  3. গ) চিলেকোঠার সেপাই
  4. ঘ) ওঙ্কার
সঠিক উত্তর:
ঘ) ওঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওঙ্কার
ব্যাখ্যা
• ওঙ্কার:
- ‘ওঙ্কার’ উপন্যাসটি মূলত ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিতে লেখা হয়েছে।
- আহমদ ছফা রচিত ওঙ্কার উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৭৫ সালে। 
- আহমদ ছফা রচিত এই উপন্যাসের নায়ক, আবু নসরের বোবা মেয়েকে বিয়ে করে। আবু নসরের সঙ্গে আইয়ুব খানের সম্পর্ক থাকায় সে এক ধরনের ক্ষমতা লাভ করে। আর এই ঘটনার সূত্র ধরে উপন্যাসটির কাহিনী গতি লাভ করেছে।
- ওঙ্কার উপন্যাস অবলম্বনে 'বাঙলা' চলচ্চিত্র নির্মিত হয়। 

• আহমদ ছফা রচিত উপন্যাস:
- সূর্য তুমি সাথী,
- ওঙ্কার,
- মরণ বিলাস,
- গাভি বিত্তান্ত,
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী,
- বিহঙ্গ পুরাণ,
- একজন আলী কেনানের উত্থান-পতন।

অন্যদিকে,
• আখতারুজ্জামান ইলিয়াসের ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত প্রথম উপন্যাস - চিলেকোঠার সেপাই।
• আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র।
• যাত্রা- শওকত আলী রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘শিক্ষা ও মনুষ্যত্ব’ মোতাহের হোসেন চৌধুরী রচিত একটি-
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) প্রবন্ধ
  3. গ) উপন্যাস
  4. ঘ) ছোট গল্প
সঠিক উত্তর:
খ) প্রবন্ধ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রবন্ধ
ব্যাখ্যা
• মোতাহের হোসেন চৌধুরী একজন বিশিষ্ট গদ্য শিল্পী।  
- ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের ‘মনুষ্যত্ব’ শীর্ষক প্রবন্ধের অংশ বিশেষ।
- 'সংস্কৃতি কথা' তাঁর প্রধান প্রবন্ধ গ্রন্থ।
- তার দ্বিতীয় প্রবন্ধ গ্রন্থ - সুখ এবং  তৃতীয় গ্রন্থ - সভ্যতা। 
- ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক মানুষের জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করেছেন।
- এই প্রবন্ধে লেখক অন্নচিন্তার নিগড় থেকে মানুষের মুক্তি দেওয়ার চেষ্টাকে অভিনন্দনযোগ্য মনে করেছেন।
 
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড.  সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া।
.
‘অহনা’ শব্দের অর্থ কী?
  1. ক) উজ্জ্বল
  2. খ) অহংকার
  3. গ) দিবস
  4. ঘ) গর্বিত
সঠিক উত্তর:
ক) উজ্জ্বল
উত্তর
সঠিক উত্তর:
ক) উজ্জ্বল
ব্যাখ্যা
• অহনা (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃত প্রত্যয় = [অহন্+আ]
অর্থ: উষা, দিনের প্রারম্ভ, উজ্জ্বল

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘অ্যাজমা’ কোন ভাষার শব্দ?
  1. ক) ইংরেজি
  2. খ) ল্যাটিন
  3. গ) গ্রিক
  4. ঘ) পোর্তুগিজ
সঠিক উত্তর:
গ) গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রিক
ব্যাখ্যা
• অ্যাজমা
- গ্রিক শব্দ
অর্থ: ঘনঘন শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হয় এমন রোগবিশেষ, শ্বাসকষ্টজনিত রোগ, হাঁপানিরোগ, asthma ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘অন্তর্হিত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) বহাল
  2. খ) বিদ্যমান
  3. গ) বহির্ভূক্ত
  4. ঘ) বাহির
সঠিক উত্তর:
খ) বিদ্যমান
উত্তর
সঠিক উত্তর:
খ) বিদ্যমান
ব্যাখ্যা
• ‘অন্তর্হিত’ শব্দের বিপরীতার্থক শব্দ - বিদ্যমান।

অন্যান্য অপশান গুলোর বিপরীতার্থ শব্দ হলো:
• বহির্ভূক্ত = অন্তর্ভুক্ত
• বাহির = ভেতর
• বহাল = বরখাস্ত

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘গায়েপড়া’ কোন সমাস?
  1. ক) বহুব্রীহি সমাস
  2. খ) দ্বিগু সমাস
  3. গ) কর্মধারয় সমাস
  4. ঘ) তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
ক) বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
ক) বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস: যে সমাস নিষ্পন্ন হওয়ার পর পূর্বপদে বিদ্যমান দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী প্রভৃতি বিভক্তি লোপ পায় এবং সমস্তপদে পরপদের অর্থ প্রাধান্য লাভ করে তাকে তৎপুরুষ সমাস বলা হয়।

এছাড়া, কৃদন্ত পদের সঙ্গে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন-
গায়ে পড়ে যে = গায়েপড়া।
• দ্রুত গমন করে যে = দ্রুতগামী।
• যাদু করে যে = জাদুকর।
• যে আকাশে চড়ে = খেচর প্রভুতি।

[৯ম-১০ম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি' অনুসারে, গায়েপড়া অলুক বহুব্রীহি সমাস। কিন্তু প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন) অনুসারে, গায়েপড়া উপপদ তৎপুরুষ সমাস। আমরা ৯ম-১০ম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি' কে প্রাধান্য দিয়ে 'অলুক বহুব্রীহি সমাস'কে উত্তর হিসেবে গ্রহণ করেছি। পরীক্ষায় আসলে নিজস্ব বিবেচনায় উত্তর করবেন।]

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
কোনটি স্বরসন্ধির উদাহরণ?
  1. ক) বাগীশ
  2. খ) চলচ্চিত্র
  3. গ) দিগন্ত
  4. ঘ) অন্বিত
সঠিক উত্তর:
ঘ) অন্বিত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অন্বিত
ব্যাখ্যা
• স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে স্বরসন্ধি গঠিত হয়।

সূত্র: উ বা ঊ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে উ/ঊ এর জাংগায় ব ফলা হয়।
যেমন:
- অনু+ইত = অন্বিত
- তনু+ঈ = তন্বী
- অনু+এষণ = অন্বেষণ
- সু+অচ্ছ = স্বচ্ছ

অন্যদিকে,
স্বরধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
যেমন:
- দিক্+অন্ত = দিগন্ত
- চলৎ+চিত্র = চলচ্চিত্র
- বাক্+ঈশ = বাগীশ

উৎস: প্রমীত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘শন শন করে বাতাস বইছে।’- এ বাক্যে ‘শন শন’ কী ধরণের ক্রিয়াবিশেষণ?
  1. ক) কালবাচক
  2. খ) স্থানবাচক
  3. গ) নেতিবাচক
  4. ঘ) ভাবজ্ঞাপক
সঠিক উত্তর:
ঘ) ভাবজ্ঞাপক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভাবজ্ঞাপক
ব্যাখ্যা
• যে ক্রিয়াবিশেষণ দ্বারা কোন কাজ কীভাবে বা কেমন করে সংঘটিত হচ্ছে বুঝায় তাকে ধরনবাচক বা ভাবজ্ঞাপক ক্রিয়াবিশেষণ বলে।
য়েমন :
- শন শন করে বাতাস বইছে।
- টিপটিপ করে বৃষ্টি পড়ছে।
- লেখাটা ভালোভাবে সম্পন্ন হয়েছে।
- অর্পনা দ্রুত লিখতে পারে।

অন্যদিকে,
• কালবাচক: যে সকল ক্রিয়াবিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে তাদেরকে কালবাচক ক্রিয়াবিশেষণ বলে।
যেমন:
আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি।

• স্থানবাচক: ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ।
যেমন:
মিলেমিশে সামনে এগিয়ে যায়।

• নেতিবাচক: যে সকল ক্রিয়াবিশেষণ না, নি, নেই ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায় তাকে নেতিবাচক ক্রিয়াবিশেষণ বলে। এগুলো সাধারণত ক্রিয়ার পেছনে বসে।
যেমন:
সে এখন যাবে না।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০.
'নুরুলদীনের সারা জীবন' নাটকের বিষয়বস্তু কী?
  1. ক) কৃষক বিদ্রোহ
  2. খ) পানিপথের যুদ্ধ
  3. গ) চাকমা বিদ্রোহ
  4. ঘ) সাঁওতাল বিদ্রোহ
সঠিক উত্তর:
ক) কৃষক বিদ্রোহ
উত্তর
সঠিক উত্তর:
ক) কৃষক বিদ্রোহ
ব্যাখ্যা
নুরুলদীনের সারা জীবন:
- সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য নুরুলদীনের সারা জীবন।
- রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নুরুলদীনের সামন্তবাদ বিরােধী সংগ্রাম অবলম্বনে রচিত নাটক- নূরলদীনের সারাজীবন (১৯৮২)।
- ব্রিটিশ বিরােধী আন্দোলনের নায়ক নুরুলদীনের অবিস্মরণীয় আহবান- ‘জাগাে বাহে, কোনঠে সবাই'।
- ১৪ টি দৃশ্যে কাব্যনাটকটি রচিত। 

• সৈয়দ শামসুল হক:
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস,
- শীত বিকেল,
- আনন্দের মৃত্যু,
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান,
- জলেশ্বরীর গল্পগুলো।

• সৈয়দ শামসুল হক রচিত কবিতা:
- একদা এক রাজ্যে,
- বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা,
- পরানের গহীন ভিতর,
- বেজান শহরের জন্য কোরাস,
- কাননে কানে তোমারই সন্ধানে,
- আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট বিখ্যাত কিশোর চরিত্র কোনটি?
  1. ক) ফটিক
  2. খ) জগৎনাথ
  3. গ) রতন
  4. ঘ) ইন্দ্রনাথ
সঠিক উত্তর:
ঘ) ইন্দ্রনাথ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইন্দ্রনাথ
ব্যাখ্যা
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র 'ইন্দ্রনাথ'।
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশ পায়।
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- উল্লেখযোগ্য চরিত্র - শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
জীবনানন্দ দাশ রচিত কোন কাব্যগ্রন্থের কবিতার গঠন সনেটের?
  1. ক) বনলতা সেন
  2. খ) রূপসী বাংলা
  3. গ) ঝরাপালক
  4. ঘ) ধূসর পান্ডুলিপি
সঠিক উত্তর:
খ) রূপসী বাংলা
উত্তর
সঠিক উত্তর:
খ) রূপসী বাংলা
ব্যাখ্যা
- জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- জীবনানন্দ দাশকে ধূসরতার কবি বলা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন।

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ঝরাপালক (প্রথম প্রকাশিত),
- ধূসর পান্ডুলিপি,
- বনলতা সেন,
- রূপসী বাংলা,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি

• ‘রূপসী বাংলা’ ১৯৫৭ সালে প্রকাশিত হয়। কবিতাগুলির গঠন সনেটের। এদের বিষয় বাংলার গ্রাম-প্রিকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব, অনুষ্ঠান। এ কাব্যের একটি বিখ্যাত  হলো-

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
১৩.
সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাকৃত ভাষার কোন রূপ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে?
  1. ক) মাগধী প্রাকৃত
  2. খ) মহারাষ্ট্রী প্রাকৃত
  3. গ) গৌড়ি প্রাকৃত
  4. ঘ) অর্ধমাগধী প্রাকৃত
সঠিক উত্তর:
ক) মাগধী প্রাকৃত
উত্তর
সঠিক উত্তর:
ক) মাগধী প্রাকৃত
ব্যাখ্যা
- বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-বংশের অন্তর্গত ইন্দো-ইরানীয় শাখাভুক্ত নব্য-ভারতীয় আদি আর্য ভাষা। 
- মুহম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ি প্রাকৃত থেকে গৌড়ি অপভ্রংশ হয়ে বঙ্গ-কামরুপির মধ্য দিয়ে বাংলা এসেছে।

-  সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা এসেছে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ হয়ে। 

- ভাষার উৎপত্তি সম্পর্কে ভাষা গবেষকদের মধ্যে ড. শহীদুল্লাহর মতামতটি অধিক গ্রহণযোগ্য। অন্যান্য পণ্ডিতগণও এই মতামতকে প্রাধান্য দিয়েছেন।
তাই অধিক গ্রহণযোগ্য হিসাবে গৌড়ি প্রাকৃত বা গৌড়ি অপভ্রংশ অধিক সঠিক উত্তর হবে।
 

উৎস:- বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলাপিডিয়া।
১৪.
কোন বাক্যে যতিচিহ্নের যথাযথ প্রয়োগ ঘটেনি?
  1. ক) নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
  2. খ) সুজন, দেখ তো কে এসেছে।
  3. গ) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত– বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
  4. ঘ) কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা।
সঠিক উত্তর:
ঘ) কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা।
ব্যাখ্যা
• যতিচিহ্নের অশুদ্ধ প্রয়োগ : কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা।
• শুদ্ধ যতিচিহ্নের প্রয়োগ: কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা।

যতিচিহ্ন:
মুখের কথা লিখিত রূপ দেওয়ার সময় কম-বেশি থামা বোঝাতে যতিচিহ্ন ব্যবহৃত হয়। বক্তব্যকে স্পষ্ট করতেও যতিচিহ্ন ব্যবহৃত হয়।যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতি চিহ্নও বলা হয়।

কমা:
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। কমা পূর্ণযতি নয়, তাই কমা দিয়ে কোনো বাক্য শেষ হয় না।
- শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
- সম্বোধন পদের পরে কমা বসে।
যেমন:
- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত – বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
- নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
- সুজন, দেখ তো কে এসেছে।
- রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পাপকে ঠেকাবার জন্যে কিছু না করাই তো পাপ ৷

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৫.
‘কী করতে হবে স্থির করতে না পারা’ - এর বাক্য সংকোচন কী?
  1. ক) কিংকর্তব্যবিমূঢ়
  2. খ) অচিন্ত্য
  3. গ) একাগ্রচিত্ত
  4. ঘ) হীনম্মন্যতা
সঠিক উত্তর:
ক) কিংকর্তব্যবিমূঢ়
উত্তর
সঠিক উত্তর:
ক) কিংকর্তব্যবিমূঢ়
ব্যাখ্যা
• ‘কী করতে হবে স্থির করতে না পারা’ এক কথায় - কিংকর্তব্যবিমূঢ়।

অন্যদিকে,
• ‘নিজেকে হীন মনে করা’ এক কথায় বলে - হীনম্মন্যতা।
• ‘এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট’ এক কথায় বলে - একাগ্রচিত্ত।
• ‘কখনও যা চিন্তা করা যায় না’ এক কথায় বলে - অচিন্ত্য।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৬.
‘ওজন বুঝে কথা বলা’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ক) সুচিন্তিতভাবে কথা বলা
  2. খ) কথায় আত্মসম্মান রক্ষা করা
  3. গ) সুযোগের প্রতীক্ষায় থাকা
  4. ঘ) অসাধারণ কর্মকুশল
সঠিক উত্তর:
ক) সুচিন্তিতভাবে কথা বলা
উত্তর
সঠিক উত্তর:
ক) সুচিন্তিতভাবে কথা বলা
ব্যাখ্যা
• ‘ওজন বুঝে কথা বলা’ বাগধারার অর্থ - সুচিন্তিতভাবে কথা বলা।

অন্যদিকে,
‘কথায় আত্মসম্মান রক্ষা করা’ অর্থ বোঝাতে কোনো বাগধারা ব্যবহৃত হয় না। তবে,
• ‘ওজন বুঝে চলা, বাগধারার অর্থ - আত্মসম্মান রক্ষা করা।
• ‘ওঁৎ পাতা’ বাগধারার অর্থ - সুযোগের প্রতীক্ষায় থাকা।
• ‘একাই এক শ’ বাগধারার অর্থ - অসাধারণ কর্মকুশল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৭.
‘নারীতীর্থ’ সংগঠনের মুখপত্র ছিল কোন পত্রিকাটি?
  1. ক) নারীশক্তি
  2. খ) বেগম
  3. গ) নারীশিক্ষা
  4. ঘ) শিলালিপি
সঠিক উত্তর:
ক) নারীশক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) নারীশক্তি
ব্যাখ্যা
• নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক - ডা. লুৎফুর রহমান।

'নারীশক্তি' পত্রিকা:
কলকাতায় মোহাম্মদ লুৎফর রহমান পতিতা নারীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে ‘নারীতীর্থ’ (১৯২২) নামে একটি সংগঠন গড়ে তোলেন।
- এ সংগঠনের কার্যনির্বাহক কমিটির সভাপতি ছিলেন বেগম রোকেয়া (১৮৮০-১৯৩৬)।
-  লুৎফর রহমান ছিলেন এর সম্পাদক।
- ‘নারীতীর্থ’- সংগঠনের মুখপত্র 'নারীশক্তি' পত্রিকাটি মোহাম্মদ লুৎফর রহমান -এর সম্পাদনায় প্রকাশিত হতো বাংলা ১৩২৯ সনে।
- এ মাসিক পত্রিকাটির মোট ছয়টি সংখ্যা প্রকাশ হয়েছিল।

অন্যদিকে,
- বেগম রোকেয়া সম্পাদিত পত্রিকা ‘বেগম’।
- ‘শিলালিপি সেলিনা’ পারভীন সম্পাদিত পত্রিকা।

উৎস: বাংলাপিডিয়া।
১৮.
Fill in the gap with appropriate words. It is ________ guilty person in this matter.
  1. ক) I who is the
  2. খ) I who is
  3. গ) me who is
  4. ঘ) I who am
সঠিক উত্তর:
ঘ) I who am
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I who am
ব্যাখ্যা
• সাধারণত Be verb (am, is, are, was, were ইত্যাদি) এর পরে subjective form বসে।
তাই প্রদত্ত বাক্যে subjective form হিসাবে is এর পর 'I' বসবে।

• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
- তাই উপরের বাক্যে Antecedent ‘I’ বসায় who এর পরে am বসবে।

- সে অনুসারে সঠিক উত্তর ঘ) I who am
- Complete sentence: It is I who am guilty person in this matter.
১৯.
I feel comfortable working from my home. Here 'home' is a/an -
  1. ক) Noun
  2. খ) adverb
  3. গ) adjective
  4. ঘ) verb
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা

এখানে, Home হচ্ছে noun.

কারণ সাধারণত বাক্যে Preposition / possessive / article / Adjective / determiner এগুলোর পর একটি word থাকলে তা noun.
দুটি word থাকলে শেষের টি noun এবং পূর্বের টি Adjective এবং তিনটি শব্দ থাকলে শেষেরটি noun এবং তার পূর্বের টি Adjective এবং Adjective এর পূর্বের টি Adverb হয়।
Preposition / possessive / article / Adjective / determiner + Noun.
Preposition / possessive / article / Adjective / determiner + Adjective + Noun.
Preposition / possessive / article / Adjective / determiner + Adverb + Adjective + Noun.

এখানে, My determiner এর পরে একটি মাত্র শব্দ হিসেবে home রয়েছে।
অথবা, preposition (from) + Adj (my) + noun (home).
দুই দিক থেকেই 'home' noun হয়।

২০.
An apartment would have cost less than a hotel for four of us. Here the underlined part is a/an -
  1. ক) Verb phrase
  2. খ) Noun phrase
  3. গ) Phrase preposition
  4. ঘ) Conjunction phrase
সঠিক উত্তর:
ক) Verb phrase
উত্তর
সঠিক উত্তর:
ক) Verb phrase
ব্যাখ্যা
• An apartment would have cost less than a hotel for four of us. Here the underlined part is a - Verb phrase.

• Verb Phrase:
- যে phrase - verb এর কাজ করে সেটি Verb Phrase.
-A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.
- The main verb always comes last in the verb phrase:
- যেমন - এখানে would have cost তাই Verb phrase.
২১.
Which of the following sentences is a compound sentence?
  1. ক) When Rumana comes back tonight, she will cook dinner.
  2. খ) The flower petals were delicate and beautiful.
  3. গ) We came back to America with many experiences.
  4. ঘ) We need to bring an umbrella, otherwise we'll get wet.
সঠিক উত্তর:
ঘ) We need to bring an umbrella, otherwise we'll get wet.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) We need to bring an umbrella, otherwise we'll get wet.
ব্যাখ্যা
• Compound sentence-এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।

• এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - We need to bring an umbrella, otherwise we'll get wet.
২২.
Arpita is better than any other girl in the group. (Make it Superlative)
  1. ক) Arpita is one of the best girls in the group.
  2. খ) Arpita is one of the best girl in the group.
  3. গ) Arpita is the best girl in the group.
  4. ঘ) Arpita is the best of all the girls in the group.
সঠিক উত্তর:
গ) Arpita is the best girl in the group.
উত্তর
সঠিক উত্তর:
গ) Arpita is the best girl in the group.
ব্যাখ্যা
• 'Than any other/ than all other' যুক্ত Comparative sentence কে Superlative করার নিয়ম হচ্ছে - 
- প্রথম subject প্রথমেই বসবে
- এরপর  the + comparative এর Superlative form
- Than any other/ Than all other বাদ যাবে এবং এরপর তার বাকি অংশ টি বসবে।
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - Arpita is the best girl in the group.
- Best হচ্ছে better এর Superlative form.
২৩.
'Cordelia and Regan' are the characters from William Shakespeare's which play?
  1. ক) King Lear
  2. খ) Julius Caesar
  3. গ) Antony and Cleopatra
  4. ঘ) Romeo and Juliet
সঠিক উত্তর:
ক) King Lear
উত্তর
সঠিক উত্তর:
ক) King Lear
ব্যাখ্যা
'Cordelia and Regan' are the characters from William Shakespeare's - King Lear.
- এটি একটি 5 acts বিশিষ্ট tragedy
- এই tragedy টি ১৬০৫-০৬ সালের মধ্যে লেখা এবং ১৬০৮ সালে প্রকাশিত হয়। 
- The aging King Lear decides to divide his kingdom among his three daughters, allotting each a portion in proportion to the eloquence of her declaration of love.
- The hypocritical first daughter Goneril and second daughter Regan make grand pronouncements and are rewarded.
- Cordelia, the youngest daughter, who truly loves Lear, refuses to make an insincere speech to prove her love and is disinherited.

• Character List of the play - 
- King Lear
- Cordelia
- Edmund
- Edgar
- Goneril and Regan
- Gloucester

• এই tragedy এর বিখ্যাত কিছু উক্তি - 
- “I am a man, more sinned against than sinning”
- “When we are born we cry that we are come to this great stage of fools.”
- 'Speak what we feel, not what we ought to say'
- 'Nothing will come of nothing: speak again.'
- "How sharper than a serpent's tooth it is to have a thankless child!"

Source: Britannica
২৪.
“So farewell hope, and with hope farewell fear, Farewell remorse: all good to me is lost; Evil, be thou my good.” - this quotation is taken from -
  1. ক) Doctor Faustus
  2. খ) Paradise Lost
  3. গ) The Faerie Queene
  4. ঘ) The Rape of the Lock
সঠিক উত্তর:
খ) Paradise Lost
উত্তর
সঠিক উত্তর:
খ) Paradise Lost
ব্যাখ্যা
• “So farewell hope, and with hope farewell fear, Farewell remorse: all good to me is lost; Evil, be thou my good.” - this quotation is taken from - Paradise Lost by John Milton.
- উক্তিটি লাইনটি Paradise lost কেন্দ্রীয় চরিত্র Satan এর বলা।

• এই  Epic এর আরো বিখ্যাত কিছু উক্তি - 
- “Solitude sometimes is best society.”
- “Awake, arise or be forever fall'n.”
- ‘Better to reign in Hell than serve in Heaven’

• John Milton is one of the famous literary figures from the Neo- classical age. 
- তার লেখা Paradise lost  কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- Lycidas a poem by John Milton, written in 1637.
- Paradise Regained published in 1671.
- Samson Agonistes - tragedy by John Milton, published in the same volume as his epic Paradise Regained in 1671, the greatest English drama based on the Greek model and is known as a closet tragedy. It confirms Milton’s reputation as one of the greatest English poets.

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
২৫.
Dr. Samuel Johnson belongs to which literary period?
  1. ক) The Renaissance Period
  2. খ) The Neo-classical Period
  3. গ) The Victorian Period
  4. ঘ) The Post Modern Period
সঠিক উত্তর:
খ) The Neo-classical Period
উত্তর
সঠিক উত্তর:
খ) The Neo-classical Period
ব্যাখ্যা
• Dr. Samuel Johnson belongs to 'The Neo-classical Period.'
- তিনি হচ্ছেন The Neo-classical Period এর sub age 'The Age of Sensibility' এর অত্যন্ত সুপরিচিত সাহিত্যিক।
- The Age of Sensibility (১৭৪৫-১৭৮৫)-কে The Age of Johnson ও বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- A Dictionary of the English Language was first published on 15 April 1755 which was written by Samuel Johnson.
- এই কারণে তাকে Father of English Dictionary বলা হয়।
- তিনি ১৭৬৪ সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন।

• Dr. Samuel Johnson's major works:
- Dictionary (1755),
- The History of Rasselas, Prince of Abyssinia (1759),
- Preface to Shakespeare (1765).

• The literary criticism ‘Preface to Shakespeare' কে Literary criticism এর ইতিহাসে এটিকে একটি অন্যতম classic document হিসাবে বিবেচনা করা হয়।
- Samuel Johnson who said in his 'Preface to Shakespeare' (1765) that “there is always an appeal open from criticism to nature.
২৬.
Having studied hard, I shall have no fear of tomorrow's test. Here 'studied' is a/an -
  1. ক) Participle
  2. খ) Linking verb
  3. গ) Causative verb
  4. ঘ) Verbal Noun
সঠিক উত্তর:
ক) Participle
উত্তর
সঠিক উত্তর:
ক) Participle
ব্যাখ্যা
Having studied hard, I shall have no fear of tomorrow's test. Here 'studied' is a - Participle/Perfect Participle.
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 
- Verb-এর Past participle এর পূর্বে having যুক্ত হওয়ার পর যদি তা একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে Perfect participle বলে।
- একটি কাজ হওয়ার পর আরেকটি কাজ সংঘটিত হয় এমন অর্থ প্রকাশে perfect participle ব্যবহৃত হয়৷

- উপরের বাক্য Having - এর পর studied (past participle form) বসাতে এটি perfect participle তথা participle হিসেবে গণ্য হবে।
২৭.
The herd of elephants marched through the African savanna, leaving behind a trail of dust. Here 'herd' is a/an -
  1. ক) Common noun
  2. খ) Collective noun
  3. গ) Proper noun
  4. ঘ) Compound Noun
সঠিক উত্তর:
খ) Collective noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Collective noun
ব্যাখ্যা
• The herd of elephants marched through the African savanna, leaving behind a trail of dust. Here 'herd' is a - Collective noun.
- Herd অর্থ - দল; পাল; দঙ্গল; যূথ; হলকা।

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
২৮.
'Death was she, Who thicks man's blood with cold.’ - is taken from the poem -
  1. ক) The Rime of The Ancient Mariner
  2. খ) Adonais
  3. গ) Ode on a Grecian Urn
  4. ঘ) To Skylark
সঠিক উত্তর:
ক) The Rime of The Ancient Mariner
উত্তর
সঠিক উত্তর:
ক) The Rime of The Ancient Mariner
ব্যাখ্যা
• 'Death was she, Who thicks man's blood with cold.’ - is taken from the poem of - The Rime of the Ancient Mariner

The poem 'The Rime of the Ancient Mariner' is written by Samuel Taylor Coleridge.
- কবিতায় দেখা  যায় Mariner আলব্যাট্রস নামক একটি পাখিকে হত্যা করে।
- এবং সেই পাপের কারণে তাকে প্রায়াশ্চিত্ত করে যেতে হয়।
- এভাবেই কবিতার কাহিনী সামনের দিকে এগিয়ে যতে থাকে।
- The title character detains one of three young men on their way to a wedding feast and mesmerizes him with the story of his youthful experience at sea—his slaughter of an albatross, the deaths of his fellow sailors, his suffering, and his eventual redemption.
- এটি একটি ৭ পার্টের কবিতা।
- এটি সর্বপ্রথম 'Lyrical Ballads; এর অন্তর্ভুক্ত হয়ে ১৭৯৮ সালে প্রকাশিত হয়।

• এই কবিতার আরো কিছু বিখ্যাত উক্তি - 
• ''Alone, alone, all, all alone,
 Alone on a wide sea''

• "He prayeth best, who loveth best
All things both great and small"

• 'Water, water everywhere,
Not any drop to drink' 

Source: Britannica.
২৯.
Edgar Allan Poe is a/an ______ short story writer.
  1. ক) Canadian
  2. খ) American
  3. গ) Irish
  4. ঘ) French
সঠিক উত্তর:
খ) American
উত্তর
সঠিক উত্তর:
খ) American
ব্যাখ্যা
• Edgar Allan Poe, American short-story writer, poet, critic, and editor who is famous for his cultivation of mystery and the macabre.
- তাঁর “The Murders in the Rue Morgue” আধুনিক গোয়েন্দা গল্পের সূচনা করেছিল এবং  the atmosphere in his tales of horror is unrivaled in American fiction.
- His “The Raven” (1845) numbers among the best-known poems in the national literature.

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সমূহ - 
- Annabel
- LeeEleonora
- Eureka
- Lenore
- Ligeia
- MS. Found in a Bottle
- Morella
- Tamerlane, and Other Poems
- The Bells
- The Black Cat
- The Cask of Amontillado
- The Fall of the House of Usher
- The Masque of the Red Death
- The Murders in the Rue Morgue
- The Mystery of Marie Roget
- The Narrative of Arthur Gordon Pym
- The Pit and the Pendulum
- The Premature Burial
- The Purloined Letter
- The Raven
- The Tell-Tale Heart
- The Valley of Unrest
- To Helen
- To One in Paradise
- Ulalume

Source: Britannica.
৩০.
'A violent man, especially one who commits crimes' can be termed as -
  1. ক) Redeem
  2. খ) Yeoman
  3. গ) Savant
  4. ঘ) Ruffian
সঠিক উত্তর:
ঘ) Ruffian
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ruffian
ব্যাখ্যা
• 'A violent man, especially one who commits crimes' can be termed as - Ruffian.
• Ruffian (noun) 

English Meaning: A violent man, especially one who commits crimes.
Bangla Meaning: নিষ্ঠুর; হিংস্র ব্যক্তি; গুণ্ডা; ষণ্ডা; খুনে।

Synonyms: Delinquent (অপরাধী), Goon (মাস্তান), Culprit, Criminal (সন্ত্রাসী), Brute (অপরাধী)।
Antonyms: Angel (নিরীহ, নির্দোষ), Gentleman (ভদ্রলোক, সজ্জন), Good Person, Kind (দয়ালু, শান্তশিষ্ট, নিরীহ) Innocent (নিষ্পাপ)।

Other Forms: 
- Ruffianly (adjective) গুণ্ডার মতো; উচ্ছৃঙ্খল।
- Ruffianism [রাফিআনিজাম্‌] (noun) [uncountable noun] গুণ্ডামি; ষণ্ডামি।

Example Sentence: 
1. A few days earlier, a ruffian had snatched a woman's chain in broad daylight.
2. Whenever he sees this color, he turns into a raging, seething, out-of-control ruffian!

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Yeoman - a farmer who owned and worked on his land. 
• Savant - A person with great knowledge and ability
• Redeem - to make somebody/something seem less bad

Source: Live MCQ Lecture.
৩১.
Identify the correct sentence.
  1. ক) The boy resembles to his father.
  2. খ) The Judges discussed about the matter.
  3. গ) We played instead of work.
  4. ঘ) We reached the station late.
সঠিক উত্তর:
ঘ) We reached the station late.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) We reached the station late.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - We reached the station late - বাক্যটি শুদ্ধ।
- কিছু কিছু verb - যেমন - Reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter, ইত্যাদি verb গুলো transitive বলে এদের পরে কোনো preposition বসে না।
- এদের পর সরাসরি object বসে।
- এই নিয়ম অনুযায়ী বাক্যটি শুদ্ধ।

• অন্যদিকে, নিয়মানুযায়ী - The boy resembles to his father, The Judges discussed about the matter বাক্যদ্বয়ে resembles এবং discussed এরপর preposition বসায় বাক্য গুলো শুদ্ধ নয়। 

• We played instead of work  বাক্যটি শুদ্ধ নয় কারন, 
- preposition অথবা prepositional phrase এর পর noun/noun phrase বসে এবং verb থাকলে ing যুক্ত হয়।
৩২.
'We fall about when we heard her reply.' Here the idiom 'Fall about' means-
  1. ক) laugh uncontrollably
  2. খ) getting angry
  3. গ) feeling disgust
  4. ঘ) feeling hopeless
সঠিক উত্তর:
ক) laugh uncontrollably
উত্তর
সঠিক উত্তর:
ক) laugh uncontrollably
ব্যাখ্যা
• 'We fall about when we heard her reply.' Here the idiom 'Fall about' means - laugh uncontrollably.

Fall about
English Meaning: laugh uncontrollably / to laugh without being able to stop.
Bangla Meaning: হাসিতে ভেঙ্গে পড়া

Ex. Sentence: We fall about when we heard her reply.
Bangla Meaning: তার উত্তর শুনে আমরা হাসিতে ভেঙ্গে পড়লাম।

Source: Live MCQ Lecture.
৩৩.
১৭টি বল ৭২০ টাকায় বিক্রয় করলে ৫টি বলের ক্রয়মূল্যের সমান ক্ষতি হয়। একটি বলের ১০% লাভে বিক্রয়মূল্য কত হবে? 
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৬৬ টাকা 
  3. গ) ৭২ টাকা
  4. ঘ) ৮০ টাকা
সঠিক উত্তর:
খ) ৬৬ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৬ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭টি বল ৭২০ টাকায় বিক্রয় করলে ৫টি বলের ক্রয়মূল্যের সমান ক্ষতি হয়। একটি বলের ১০% লাভে বিক্রয়মূল্য কত হবে? 

 সমাধান: 
ধরি, 
১ টি বলের ক্রয়মূল্য ক টাকা 

প্রশ্নমতে, 
১৭ক  = ৭২০ + ৫ক 
১৭ক - ৫ক = ৭২০ 
১২ক = ৭২০ 
ক = ৭২০/১২
ক = ৬০ টাকা 

১০% লাভে বিক্রয়মূল্য = (৬০ × ১১০)/১০০
= ৬৬ টাকা 
৩৪.
ক, খ এবং গ যথাক্রমে ২৭০০, ৮১০০ এবং ৭২০০ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। ১ বছর পর খ ৩৬০০ টাকা মুনাফা পেলে তাদের মোট মুনাফা কত?
  1. ক) ৬০০০ টাকা 
  2. খ) ৭০০০ টাকা 
  3. গ) ৮০০০ টাকা 
  4. ঘ) ৯০০০ টাকা 
সঠিক উত্তর:
গ) ৮০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এবং গ যথাক্রমে ২৭০০, ৮১০০ এবং ৭২০০ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। ১ বছর পর খ ৩৬০০ টাকা মুনাফা পেলে তাদের মোট মুনাফা কত?

সমাধান: 
ক, খ এবং গ বিনিয়োগের অনুপাত = ২৭০০ : ৮১০০ : ৭২০০
= ২৭ : ৮১ : ৭২
= ৩ : ৯ : ৮

অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ৯ + ৮ = ২০ 

মনেকরি 
মোট মুনাফা = p টাকা 

প্রশ্নমতে 
৯p/২০ = ৩৬০০
৯p= ৩৬০০ × ২০
p = (৩৬০০ × ২০)/৯
p = ৮০০০ টাকা 

মোট মুনাফা = ৮০০০ টাকা 
৩৫.
একটি বৃত্তের ব্যাসার্ধ ১০% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? 
  1. ক) ১০%
  2. খ) ১১%
  3. গ) ১৭%
  4. ঘ) ১৯%
সঠিক উত্তর:
ঘ) ১৯%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ১০% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? 

সমাধান: 
ধরি, ব্যাসার্ধ = ১০
তাহলে, ক্ষেত্রফল = π(১০) = ১০০π

ব্যাসার্ধ ১০% কমালে
নতুন ব্যাসার্ধ = ১০ - ১০ এর ১০%
= ১০ - ১
= ৯ 

তাহলে, ক্ষেত্রফল = π(৯)= ৮১π

ক্ষেত্রফল কমবে =১০০π - ৮১π = ১৯π
ক্ষেত্রফল  শতকরা কমবে = {(১৯π/১০০π) × ১০০}%
= ১৯%
৩৬.
যদি log10(x2 - 10x + 26) = 0 হয়, x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ঘ) 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি log10(x2 - 10x + 26) = 0 হয়, x এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
log10(x2 - 10x + 26) = 0
x2 -10x + 26 = 100
x2 - 10x + 26 = 1
x2 - 10x + 25 = 0 
x2 - 2.x .5 + 52 = 0
(x - 5)2 = 0 
x - 5 = 0 
x = 5
৩৭.
একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 600 টাকা চাঁদা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
  1. ক) 21 জন
  2. খ) 25 জন
  3. গ) 27 জন
  4. ঘ) 29 জন
সঠিক উত্তর:
খ) 25 জন
উত্তর
সঠিক উত্তর:
খ) 25 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 600 টাকা চাঁদা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

সমাধান: 
ধরি
ছাত্রছাত্রীর সংখ্যা x  জন।
প্রত্যেকের সহপাঠীর সংখ্যা হবে (x - 1) জন।

প্রশ্নমতে,
x(x - 1) = 600
বা, x2 - x - 600 = 0
বা, x2 - 25x + 24x - 600 = 0
বা, x(x - 25) + 24(x - 25) = 0
(x + 24)(x - 25) = 0

হয়                                     
x + 24 = 0                              
x =- 24   [মানুষের সংখ্যা ঋণাত্মক হতে পারে না]                              

অথবা 
 x - 25 = 0
x = 25

ছাত্রছাত্রীর সংখ্যা = 25 জন।
৩৮.
।3x + 9। < 6 অসমতাটির সমাধান কত? 
  1. ক) - 9 < x < - 7
  2. খ) - 9 < x < - 3
  3. গ) - 5 < x < - 1
  4. ঘ) - 6 < x < - 3
সঠিক উত্তর:
গ) - 5 < x < - 1
উত্তর
সঠিক উত্তর:
গ) - 5 < x < - 1
ব্যাখ্যা
প্রশ্ন: ।3x + 9। < 6 অসমতাটির সমাধান কত? 

সমাধান: 
।3x + 9। < 6
- 6 < 3x + 9 < 6
- 6 - 9 <  3x + 9 - 9 < 6 - 9
- 15 < 3x < - 3
- 15/3 < 3x/3 < - 3/3
- 5 < x < - 1
৩৯.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩০, ৩৬ এবং ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ২৬, ৩২ ও ৪৪ ভাগশেষ থাকবে?
  1. ক) ৭২৪
  2. খ) ৭২০
  3. গ) ৭১৬
  4. ঘ) ৭১২
সঠিক উত্তর:
গ) ৭১৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭১৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩০, ৩৬ এবং ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ২৬, ৩২ ও ৪৪ ভাগশেষ থাকবে?

সমাধান: 
এখানে, 
৩০ - ২৬ = ৪
৩৬ - ৩২ = ৪ 
৪৮ - ৪৪ = ৪ 
 
ক্ষুদ্রতম সংখ্যাটি ৩০, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু  থেকে ৪ কম 
৩০, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু  = ৭২০

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৭২০ - ৪ 
= ৭১৬
৪০.
যদি 2x2 - x - 15 এর দুইটি উৎপাদক a এবং b হলে, a + b এর মান কত হবে?
  1. ক) 2x + 3
  2. খ) 3x + 5
  3. গ) 3x + 2
  4. ঘ) 5x + 3
সঠিক উত্তর:
গ) 3x + 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 3x + 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x2 - x - 15 এর দুইটি উৎপাদক a এবং b হলে, a + b এর মান কত হবে? 

সমাধান: 
= 2x2 - 6x + 5x - 15
= 2x(x - 3) + 5(x - 3)
= (x - 3) (2x + 5) 

এখন,
a + b = x - 3 + 2x + 5
= 3x + 2
৪১.
a2 + b2 = 5ab হলে (a2/b2) + (b2/a2) এর মান কত?
  1. ক) 21
  2. খ) 23
  3. গ) 25
  4. ঘ) 27
সঠিক উত্তর:
খ) 23
উত্তর
সঠিক উত্তর:
খ) 23
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + b2 = 5ab হলে (a2/b2) + (b2/a2) এর মান কত? 

সমাধান: 
a2 + b2 = 5ab
(a2 + b2)/ab = 5ab/ab
a2/ab + b2/ab = 5
a/b  + b/a = 5

 (a2/b2) + (b2/a2
= (a/b)2 + (b/a)2
= (a/b  + b/a)2 - 2(a/b) (b/a)
= 52 - 2
= 25 - 2
= 23
৪২.
কোনো সমান্তর ধারার প্রথম পদ ৩ এবং দ্বিতীয় পদ ৫ হলে ধারাটির ১৬তম পদের সমষ্টি কত?
  1. ক) ২৮৬
  2. খ) ২৮৮
  3. গ) ২৯০
  4. ঘ) ২৯২
সঠিক উত্তর:
খ) ২৮৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার প্রথম পদ ৩ এবং দ্বিতীয় পদ ৫ হলে ধারাটির ১৬তম পদের সমষ্টি কত?

সমাধান: 
এখানে
ধারাটির প্রথম পদ a = 3
সাধারণ অন্তর d = 5 - 3 = 2
এবং পদসংখ্য n = 16

আমরা জানি,
সমান্তর ধারার ১৬তম পদের সমষ্টি
= (16/2){2. a + (16 - 1)d}
= 8{2 × 3 + 15 × 2}
= 8(6 + 30)
= 8 × 36
= 288
৪৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।  বর্গক্ষেত্রের পরিসীমা ২৪ মিটার এবং সামান্তরিকের উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?
  1. ক) ৮০০ সে.মি. 
  2. খ) ৯০০ সে.মি. 
  3. গ) ৬০০ সে.মি. 
  4. ঘ) ৫০০ সে.মি. 
সঠিক উত্তর:
খ) ৯০০ সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০০ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।  বর্গক্ষেত্রের পরিসীমা ২৪ মিটার এবং সামান্তরিকের উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?

সমাধান:
বর্গক্ষেত্রের পরিসীমা ২৪ মিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ২৪/৪ = ৬ মিটার 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল  = ৬ = ৩৬ বর্গমিটার 

সামান্তরিকের ক্ষেত্রফল = ৩৬ বর্গমিটার 
সামান্তরিকের উচ্চতা = ৪ মিটার 
সামান্তরিকের ভূমি = ৩৬/৪ = ৯ মিটার 
= (৯ × ১০০) সে.মি. 
= ৯০০ সে.মি. 
৪৪.
১১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ১৩
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ১৯
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো= ১১, ১৩, ১৫, ১৭, ১৯

∴ ১ থেকে ১০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় = (১১ + ১৩ + ১৫ + ১৭ + ১৯)/ ৫
= ৭৫/৫
= ১৫
৪৫.
'CHOREOGRAPHY' শব্দটি বাবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 
  1. ক) PYROGRAPHY
  2. খ) PHOTOGRAPHY
  3. গ) GEOGRAPHY
  4. ঘ) OROGRAPHY
সঠিক উত্তর:
খ) PHOTOGRAPHY
উত্তর
সঠিক উত্তর:
খ) PHOTOGRAPHY
ব্যাখ্যা
'CHOREOGRAPHY' শব্দটি বাবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 

সমাধান: 
'CHOREOGRAPHY' শব্দটি বাবহার করে নিচের PHOTOGRAPHY শব্দটি গঠন করা যাবে না। 
কারণ  PHOTOGRAPHY শব্দের T বর্ণটি  'CHOREOGRAPHY' শব্দটিতে অনুপস্থিত।
৪৬.
১৮০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) ৭
  2. খ) ৫
  3. গ) ৩
  4. ঘ) ২
সঠিক উত্তর:
ঘ) ২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
 
সমাধান: 
১৮০০ = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৫ × ৫ 
=২ × (২ × ২) × (৩ × ৩) × (৫ × ৫)  

সুতরাং, ১৮০০ এর সাথে ২ গুণ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
৪৭.
আজ সুজনের জন্মদিন। তার জন্মদিনের ৫৮ দিন পর তার বাবার জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে সুজনের বাবার জন্মদিন কোন দিন পালিত হবে? 
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) সোমবার
  4. ঘ) মঙ্গলবার
সঠিক উত্তর:
গ) সোমবার
উত্তর
সঠিক উত্তর:
গ) সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ সুজনের জন্মদিন। তার জন্মদিনের  ৫৮ দিন পর তার বাবার জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে সুজনের বাবার জন্মদিন কোন দিন পালিত হবে? 

সমাধান: 
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

৫৮ দিনের পরের দিন = ৫৯তম দিন 
৫৯ দিন = (৮ × ৭) + ৩দিন 

৫৭ তম দিন = শনিবার  
৫৮ তম দিন = রবিবার 
৫৯ তম দিন = সোমবার
৪৮.
A এবং C একটি বিবাহিত দম্পতি। B, C এর ছেলে কিন্তু C, B এর মা নয়। E হল C এর ভাই। D হল A এর মেয়ে। F হল B এর ভাই। B এর মা কে?
  1. ক) A
  2. খ) C
  3. গ) D
  4. ঘ) E
সঠিক উত্তর:
ক) A
উত্তর
সঠিক উত্তর:
ক) A
ব্যাখ্যা
প্রশ্ন: A এবং C একটি বিবাহিত দম্পতি। B, C এর ছেলে কিন্তু C, B এর মা নয়। E হল C এর ভাই। D হল A এর মেয়ে। F হল B এর ভাই। B এর মা কে?

সমাধান:
B, C এর ছেলে কিন্তু C, B এর মা নয়
আবার 
A এবং C একটি বিবাহিত দম্পতি
A মহিলা এবং C পুরুষ 
 B এর মা হলো = A 
৪৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 44
  2. খ) 26
  3. গ) 42
  4. ঘ) 24
সঠিক উত্তর:
খ) 26
উত্তর
সঠিক উত্তর:
খ) 26
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 


সমাধান: 
১ম চিত্রে 
6 × 8 - 3 = 45
২য় চিত্রে 
5 × 7 - 9 = 26
৩য় চিত্রে 
 11 × 5 - 6 = 49
৫০.
যদি TIGER দিয়ে ITGRE বোঝায়, তাহলে CROWN দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) RONCW
  2. খ) CRONW
  3. গ) RCONW
  4. ঘ) RCOWN
সঠিক উত্তর:
গ) RCONW
উত্তর
সঠিক উত্তর:
গ) RCONW
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TIGER দিয়ে ITGRE বোঝায়, তাহলে CROWN দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
 TIGER শব্দের ১ম ও ২য় বর্ণ তাদের অবস্থান পরিবর্তন করেছে। 
এবং ৩য় বর্ণটি স্থির রয়েছে। 
৪র্থ ও ৫ম বর্ণ তাদের অবস্থান পরিবর্তন করেছে। 
TIGER - ITGRE

একইভাবে 
CROWN- RCONW
৫১.
বিকেল 3 : 10 মিনিট থেকে 4 : 40 মিনিট পর্যন্ত একটি সাধারণ ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘোরে? 
  1. ক) 360 ডিগ্রি 
  2. খ) 270 ডিগ্রি 
  3. গ) 540 ডিগ্রি 
  4. ঘ) 460 ডিগ্রি 
সঠিক উত্তর:
গ) 540 ডিগ্রি 
উত্তর
সঠিক উত্তর:
গ) 540 ডিগ্রি 
ব্যাখ্যা
প্রশ্ন:  বিকেল 3 : 10 মিনিট থেকে 4 : 40 মিনিট পর্যন্ত একটি সাধারণ ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘোরে? 

সমাধান: 
সময়ের ব্যবধান = 4 : 40 - 3 : 10
= 1 : 30
= 3/2  ঘণ্টা

মিনিটের কাঁটা 1 ঘণ্টায় ঘুরে 360 ডিগ্রি 
মিনিটের কাঁটা 3/2 ঘণ্টায় ঘুরে (360 × 3)/2 ডিগ্রি 
= 540 ডিগ্রি 
৫২.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 6টি 
  2. খ) 8টি 
  3. গ) 10টি 
  4. ঘ) 12টি 
সঠিক উত্তর:
খ) 8টি 
উত্তর
সঠিক উত্তর:
খ) 8টি 
ব্যাখ্যা

প্রদত্ত চিত্রে ত্রিভুজগুলো হলো = 3, 4, 5 ,6, 13, 24, 34, 1234 = 8টি 
৫৩.
আপনি এখন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। আপনি ডানদিকে ঘুরলেন এবং 20 মিটার হাঁটলেন তারপর আপনি ডানদিকে ঘুরলেন এবং 10 মিটার হাঁটলেন। তারপর বাম দিকে ঘুরলেন এবং 10 মিটার হাঁটলেন। তারপর ডানদিকে ঘুরলেন এবং 20 মিটার হাঁটলেন। তারপরে আপনি আবার ডানদিকে ঘুরলেন এবং 60 মিটার হাঁটলেন। আপনি শুরুর বিন্দু থেকে কোন দিকে আছেন?
  1. ক) দক্ষিণ-পূর্ব
  2. খ) উত্তর-পশ্চিম
  3. গ) উত্তর-পূর্ব
  4. ঘ) দক্ষিণ-পশ্চিম
সঠিক উত্তর:
গ) উত্তর-পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর-পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: আপনি এখন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। আপনি ডানদিকে ঘুরলেন এবং 20 মিটার হাঁটলেন তারপর আপনি ডানদিকে ঘুরলেন এবং 10 মিটার হাঁটলেন। তারপর বাম দিকে ঘুরলেন এবং 10 মিটার হাঁটলেন। তারপর ডানদিকে ঘুরলেন এবং 20 মিটার হাঁটলেন। তারপরে আপনি আবার ডানদিকে ঘুরলেন এবং 60 মিটার হাঁটলেন। আপনি শুরুর বিন্দু থেকে কোন দিকে আছেন?

সমাধান:
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান F 
চিত্র থেকে বুঝা যায় 
 আপনি শুরুর বিন্দু থেকে উত্তর- পূর্ব দিকে অবস্থান করছেন। 

৫৪.
চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হবে নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হবে নিচের কোনটি? 


সমাধান: 
একটি কাগজ নিয়ে প্রথমে যথাক্রমে X ও Y চিত্রে প্রদর্শিতরূপে ভাঁজ করি। তারপর যথাক্রমে Z চিত্রে প্রদর্শিতরূপে দুইটি ছিদ্র করি। 
তারপর কাগজের ভাঁজ খুলে উন্মোচিত করলে (3) নং চিত্রটির অনুরূপ পাওয়া যাবে।

অর্থাৎ, প্রদত্ত চিত্রে  (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হলো অপশন গ (3)
৫৫.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা
এখানে 
চিত্রের তীর উপাদানটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90° কোণে ঘুরেছে। 
এই নিয়ম অনুসারে অপশন খ সঠিক উত্তর। 
৫৬.
০.৫ × ০.৫ + (০.৫/৫) = কত?
  1. ক) ০.২৬
  2. খ) ০.৩৫
  3. গ) ১.২৫
  4. ঘ) ০.২৫১
সঠিক উত্তর:
খ) ০.৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৫ × ০.৫ + (০.৫/৫) = কত?

সমাধান: 
 ০.৫ × ০.৫ + (০.৫/৫)
= ০.৫ × ০.৫ + ০.১
= ০.২৫ + ০.১
= ০.৩৫
৫৭.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন ক 
৫৮.
A বয়সে B থেকে বড় কিন্তু C থেকে ছোট। D, E থেকে ছোট কিন্তু A থেকে বড়। C যদি D থেকে ছোট হয়, তাহলে সবচেয়ে বড় কে?
  1. ক) E
  2. খ) D
  3. গ) C
  4. ঘ) B 
সঠিক উত্তর:
ক) E
উত্তর
সঠিক উত্তর:
ক) E
ব্যাখ্যা
প্রশ্ন: A বয়সে B থেকে বড় কিন্তু C থেকে ছোট। D, E থেকে ছোট কিন্তু A থেকে বড়। C যদি D থেকে ছোট হয়, তাহলে সবচেয়ে বড় কে?

সমাধান:
A বয়সে B থেকে বড় কিন্তু C থেকে ছোট = C > A > B 
D, E থেকে ছোট কিন্তু A থেকে বড় = E > D > A
C, D থেকে ছোট=  D > C

অসমতা গুলো ক্রমানুসারে সাজিয়ে পাই 
E > D > C > A > B
৫৯.
ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি এবং ভিডিয়ো প্রযুক্তির সমন্বয়ে গঠিত থ্রিডি ভার্চুয়াল জগত হচ্ছে -
  1. ক) Universe
  2. খ) Metaverse
  3. গ) Mixverse
  4. ঘ) Superverse
সঠিক উত্তর:
খ) Metaverse
উত্তর
সঠিক উত্তর:
খ) Metaverse
ব্যাখ্যা
মেটাভার্স (Metaverse)
- মেটাভার্স হলো ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি এবং ভিডিওসহ প্রযুক্তির একাধিক উপাদানের সংমিশ্রণ, যেখানে ব্যবহারকারীরা পুরোপুরি বাস্তবের ন্যায় একটি ডিজিটাল দুনিয়ায় বাস করার অভিজ্ঞতা লাভ করতে পারে।
- এটি একটি থ্রিডি ভার্চুয়াল জগত।
- উদাহরণস্বরূপ বলা যায়, কোনো এক ব্যক্তির অনলাইন শপিং-এর সময় একটি জামা পছন্দ হলো। তখন ঐ ব্যক্তি জামাটির ডিজিটাল সংস্করণ গায়ে দিয়ে পরীক্ষা করে তারপর জামাটি কেনার অর্ডার দিতে পারেন। 
- মেটাভার্সের দুনিয়ায় মানুষ ভার্চুয়াল কনসার্টে যাওয়া, অনলাইনে ঘুরতে যাওয়া, শিল্পকর্ম দেখা বা সৃষ্টি করা কিংবা ক্রয় করা সবই করতে সক্ষম হবে
- মাইক্রোসফট, অ্যাপল, গুগল, রোব্লক্স ও ফোর্টনাইট নির্মাতা এপিক গেইমস 'কোম্পানিও মেটাভার্স তৈরিতে কাজ করছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৬০.
'11001 - 1110' বাইনারি বিয়োগফলের ডেসিমেল মান কত?
  1. ক) 1011
  2. খ) 111
  3. গ) 11
  4. ঘ) 1101
সঠিক উত্তর:
গ) 11
উত্তর
সঠিক উত্তর:
গ) 11
ব্যাখ্যা
• বাইনারি বিয়োগফল: 11001 - 1110 = 1011

• 1011 এর ডেসিমেল মান = 11
৬১.
সেবার বিস্তৃতি অনুসারে কোনটি ক্লাউড কম্পিউটিং এর শ্রেণিবিভাগ নয়?
  1. ক) পাবলিক ক্লাউড 
  2. খ) প্রাইভেট ক্লাউড
  3. গ) হাইব্রিড ক্লাউড
  4. ঘ) ডাম্ব ক্লাউড
সঠিক উত্তর:
ঘ) ডাম্ব ক্লাউড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডাম্ব ক্লাউড
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। 
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
- অবকাঠামোগত সেবা (Infrastructure as a Service - IaaS),
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা (Platform as a service - PaaS) ও
- সফটওয়্যার সেবা (Software as a service - SaaS).

• ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। যথা-
- পাবলিক ক্লাউড,
- প্রাইভেট ক্লাউড,
- মিশ্র বা হাইব্রিড ক্লাউড।

•  ক্লাউড কম্পিউটিং মডেলের বৈশিষ্ট্য তিনটি। যথা -
- Resource Scalability,
- On Demand,
- Pay as you go.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬২.
ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক?
  1. ক) PAN
  2. খ) WLAN
  3. গ) WMAN
  4. ঘ) WAN
সঠিক উত্তর:
গ) WMAN
উত্তর
সঠিক উত্তর:
গ) WMAN
ব্যাখ্যা

• ওয়াইম্যাক্স (Wi-Max):
- ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access এবং এর IEEE নাম হলো 802.16.
- ওয়াইম্যাক্স নামটি দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম যা গঠিত হয়েছিল ২০০১ সালের জুনে।
- ওয়াইম্যাক্স WMAN (Wireless Metropolitan Area Network) নেটওয়ার্ক ব্যবহার করে।
- ওয়াইম্যাক্স এর মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থা বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ থাকে।

ওয়াইম্যাক্সের সুবিধা:
- ওয়াইম্যাক্সের মাধ্যমে ওয়াইফাই হটস্পটে ইন্টারনেট সেবা দেয়া যায়।
- ক্যাবল ও ডিএসএল এর পরিবর্তে তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাকসেস করা যায়।
- প্রত্যন্ত অঞ্চলেরও সেবা পাওয়া যায় এমনকি যেখানে ফোনের সংযোগ পৌঁছেনি সেখানেও।
- তথ্য ও টেলিযোগাযোগ সেবাগুলো প্রদান করা যায়।
- নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৩.
স্কাইপ (Skype) এক ধরনের -
  1. ক) সার্চ ইঞ্জিন
  2. খ) ভিডিয়ো যোগাযোগ মাধ্যম
  3. গ) ওয়েব ব্রাউজার
  4. ঘ) ডাটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম
সঠিক উত্তর:
খ) ভিডিয়ো যোগাযোগ মাধ্যম
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিডিয়ো যোগাযোগ মাধ্যম
ব্যাখ্যা
স্কাইপ (Skype)
- স্কাইপ একটি ভিডিয়ো যোগাযোগ মাধ্যম, ভিওআইপি সেবা ও সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম।
- ২০০৩ সালে ডেনমার্কের ধমিজা, জানুজ ফ্রিজ ও সুইডেনের নিকোলাস জেনস্ট্রম সম্মিলিতভাবে স্কাইপ প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে এটি মাইক্রোসফটের মালিকানাধীন।

মাইক্রোসফট (Microsoft)
- ১৯৭৫ সালে বিল গেটস এবং তাঁর বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা।
- মাইক্রোসফটের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের রেডমন্ডে অবস্থিত।
- মাইক্রোসফটের সার্ভিসসমূহ: OneDrive, Skype, LinkedIn, Microsoft Word, Microsoft Excel, Microsoft PowerPoint, Microsoft Access, Microsoft Edge, Outlook, Hotmail প্রভৃতি।

সূত্র: মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট।
৬৪.
ডাটাকে ঊর্ধবক্রম থেকে অধঃক্রম অনুসারে সাজানোকে বলা হয় -
  1. ক) ইনডেক্সিং
  2. খ) লুপিং
  3. গ) কুয়েরি
  4. ঘ) সর্টিং
সঠিক উত্তর:
ঘ) সর্টিং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সর্টিং
ব্যাখ্যা
সর্টিং: 
- ডাটাকে ঊর্ধবক্রম থেকে অধঃক্রম অনুসারে সাজানোকে সর্টিং বলা হয়। 
- ডেটাকে দুইভাবে সাজানো বা সর্টিং করা যায়।
- যেমন: ছোট থেকে বড় (Ascending Order) ও বড় থেকে ছোট ( Descending Order). 

ইনডেক্সিং:
- ডেটাবেজ টেবিলের রেকর্ড সমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে ইনডেক্সিং বলে।
- কোন ডেটা তাড়াতাড়ি খুঁজে পেতে ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজানো হয়। 

কুয়েরি: 
- ডেটাবেজে কোন প্রশ্ন করে উত্তর পাওয়া, ডেটা প্রবেশ, পুনরূদ্ধার, ডেটা মডিফাই, ডিলিট ইত্যাদি অপারেশনকে বুঝায়।
- যে ল্যাংগুয়েজের সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলে।
- তিনটি কুয়েরি ল্যাঙ্গুয়েজ সর্বাধিক প্রচলিত - QUEL, QBE, SQL ইত্যাদি।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ,একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৫.
PNG এর পূর্ণরূপ -
  1. ক) Picture Network Graphics
  2. খ) Personal Network Gateway
  3. গ) Portable Network Graphics
  4. ঘ) Pixel Network Gateway
সঠিক উত্তর:
গ) Portable Network Graphics
উত্তর
সঠিক উত্তর:
গ) Portable Network Graphics
ব্যাখ্যা
PNG
- PNG এর পূর্ণরূপ Portable Network Graphics.
- PNG একটি Image ফাইল এক্সটেনশন। 
- PNG ফাইল এক্সটেনশানের একটি ফাইল হল একটি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফাইল।
- ফরম্যাটটি নিখুঁত কম্প্রেশন ব্যবহার করে এবং সাধারণত GIF ইমেজ ফরম্যাটের প্রতিস্থাপন হিসাবে বিবেচনা করা হয়।

সূত্র: Adobe.com
৬৬.
কোন কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য প্রথম Mercury Delay Lines মেমোরি ব্যবহৃত হয়?
  1. ক) EDSAC
  2. খ) ENIAC
  3. গ) UNIVAC
  4. ঘ) EDVAC
সঠিক উত্তর:
ক) EDSAC
উত্তর
সঠিক উত্তর:
ক) EDSAC
ব্যাখ্যা
EDSAC: 
-  কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) আবিষ্কার করেন।
- EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- এতে ডেটা সংরক্ষণের জন্য প্রথম Mercury Delay Lines মেমোরি ব্যবহৃত হয়।
- অনেকেই একে প্রথম স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার মনে করেন।

ENIAC:
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator and Computer) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- এটিই হলো প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।

UNIVAC:
- ১৯৫১ সালে ENIAC এর নির্মাতারা UNIVAC (Universal Automatic Computer)  কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব ̈বহার করা হয়েছিল।

EDVAC:
- EDVAC (Electronic Discrete Variable Automatic Computer) এর নির্মাতা 
- EDVAC কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহের কিছু সুবিধা ছিল।
- ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট (Presper Eckert) যৌথভাবে ENIAC, EDVAC, BINAC, এবং UNIVAC কম্পিউটার নির্মাণ করেন। 

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
ইউনিকোডে 'ক' বর্ণটি কোন কোডের মাধ্যমে সনাক্ত করা যায়?
  1. ক) 0041
  2. খ) 0061
  3. গ) 0065
  4. ঘ) 0995
সঠিক উত্তর:
ঘ) 0995
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0995
ব্যাখ্যা
ইউনিকোড (Unicode)
- ১৯৯১ সালে Apple Computer Corporation এবং Xerox Corporation এর একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন।
- বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- ইউনিকোড মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড।
- ফলে যে সমস্ত ভাষাকে কোডভুক্ত করার জন্য ৮ বিট অপর্যাপ্ত ছিল (যেমন-চায়নিজ, কোরিয়ান, জাপানীজ ইত্যাদি) সে সকল ভাষার সকল চিহ্নকে সহজেই কোডভুক্ত করা সহজতর হলো।
- শুরু থেকেই ইউনিকোডকে আরও উন্নত করার লক্ষ্যে Unicode Consortium কাজ করে যাচ্ছে। 
- ইউনিকোড অ্যাসকি কোডের সাথে কম্প্যাটিবল।
- অর্থাৎ ইউনিকোডের প্রথম ২৫৬টি কোড অ্যাসকি ২৫৬টি কোডের অনুরূপ।
- এই কোডের মাধ্যমে ৬৫,৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। উদাহরণ: A = U+0041, ক = U+0995.

সূত্র:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৮.
নিচের কোনটি পানিতে অদ্রবনীয়?
  1. ক) অ্যালকোহল
  2. খ) সালফিউরিক এসিড
  3. গ) সোডিয়াম ক্লোরাইড
  4. ঘ) ক্যালসিয়াম কার্বনেট
সঠিক উত্তর:
ঘ) ক্যালসিয়াম কার্বনেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যালসিয়াম কার্বনেট
ব্যাখ্যা
ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ পানিতে দ্রবীভূত হয় না।

- সোডিয়ামের যৌগ সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ স্বচ্ছ, বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে দ্রবণীয়।
- বিশুদ্ধ সালফিউরিক এসিড ঘন তৈলাক্ত পদার্থ, যা পানিতে সহজেই দ্রবীভূত হয়।
- অ্যালকোহল সকল মাত্রায় পানিতে দ্রবীভূত হয়।

• অন্যদিকে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর, মার্বেল পাথর, চক ও অন্যান্য রূপে বিদ্যমান; যা বিশুদ্ধ পানিতে সম্পূর্ণভাবে অদ্রবণীয়।

Source: chem.ncbi.nlm.nih.gov & Britannica Encyclopedia.
৬৯.
ভেক্টর রাশির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) শুধু মান দিয়ে প্রকাশ করা যায় না।
  2. খ) ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ সাধারণ গাণিতিক নিয়ম মেনে চলে না।
  3. গ) ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায় না।
  4. ঘ) ভিন্ন প্রকৃতির ভেক্টর যোগ করা যায় না। 
সঠিক উত্তর:
গ) ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায় না।
উত্তর
সঠিক উত্তর:
গ) ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায় না।
ব্যাখ্যা
কিছু কিছু ভৌত রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়। আবার কিছু কিছু ভৌত রাশিকে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়।
এজন্য বৈশিষ্ট্য অনুসারে ভৌত রাশিগুলোকে দুইভাগে ভাগ করা হয়েছে। যথা-
ক) স্কেলার রাশি বা অদিক রাশি 
খ) ভেক্টর রাশি বা দিক রাশি। 

স্কেলার রাশি বা অদিক রাশি:
- যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে স্কেলার রাশি বা অদিক রাশি বলা হয়।
যেমন- দৈর্ঘ্য, ভর, সময়, দ্রুতি, কাজ, তাপমাত্রা ইত্যাদি। 

 ভেক্টর রাশি বা দিক রাশি: 
- যেসব ভৌতরাশির মান ও দিক উভয়ই আছে, তাদেরকে ভেক্টর রাশি বা দিক রাশি বলা হয়।
যেমন- সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল ইত্যাদি।  

ভেক্টর রাশির ধর্ম (Properties of vector):
ভেক্টর রাশিগুলো কিছু মৌলিক নিয়ম বা ধর্ম অনুসরণ করে। যেমন-
১. ভেক্টর রাশির মান ও দিক আছে।
২. সমজাতীয় ভেক্টরসমূহকে যোগ করা যায় কিন্তু ভিন্ন প্রকৃতির ভেক্টর যোগ করা যায় না। 
৩. দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি। 
৪. দুটি ভেক্টর রাশির স্কেলার গুণফল একটি স্কেলার রাশি। 
৫. ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ সাধারণ গাণিতিক নিয়ম মেনে চলে না।
৬. ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়।

উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
'ঘটনা দিগন্ত' বলতে বুঝায় -
  1. ক) বায়ু মণ্ডলের শেষ স্তর
  2. খ) মানুষের দৃষ্টির শেষ সীমা
  3. গ) ব্ল্যাক হোলের সীমানা
  4. ঘ) থার্মোস্ফিয়ারের নিচের অংশ
সঠিক উত্তর:
গ) ব্ল্যাক হোলের সীমানা
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্ল্যাক হোলের সীমানা
ব্যাখ্যা
ব্ল্যাক হোলের সীমানা থেকে আলোক রশ্মি পর্যন্তও বের হয়ে আসতে পারে না। তাই এর অভ্যন্তরে কী ঘটছে সেটা আমরা দেখতে পাই না।
এজন্য ব্ল্যাক হোলের সীমানাকে ঘটনা দিগন্ত বলে আখ্যায়িত করা হয়।

কৃষ্ণবিবর (Black hole):
তিন সৌর ভরের সমান বা বেশি ভরের নক্ষত্রের সুপার নোভা বিস্ফোরণের পর এর অন্তর্বস্তু অনির্দিষ্টভাবে সংকুচিত হতে থাকে।
সংকোচনের কারণে আয়তন প্রায় শূন্য এবং ঘনত্ব প্রায় অসীম হওয়ায় মহাকর্ষ ক্ষেত্র এমন প্রবল হয় যে, এ জাতীয় বস্তু থেকে এর মহাকর্ষকে কাটিয়ে কোনো প্রকার আলো বা সংকেতও বেরিয়ে আসতে পারে না। তাই বস্তুটিকে আর দেখা যায় না।

নক্ষত্রের এই অবস্থাকে বলা হয় কৃষ্ণবিবর (Black hole)। বাস্তবে g এর মান এত বেশি হয় যে, এমনকি ফোটন কণাও এর পৃষ্ঠ থেকে মুক্ত হতে বা বেরিয়ে আসতে পারে না। ১৯৬৯ সালে জন হুইলার নামক জনৈক মার্কিন বিজ্ঞানী কৃষ্ণবিবর আবিষ্কার করেন।

- মহাকাশে কৃষ্ণগহব্বর থাকার কথা প্রথম ধারণা করেন - আলবার্ট আইনস্টাইন। ১৯১৬ সালে তিনি তাঁর general theory of relativity তে এই ধারণা তুলে ধরেন।
- আমেরিকান মহাকাশ বিজ্ঞানী জন হুইলার সর্বপ্রথম ১৯৬৭ সালে "black hole" শব্দটি ব্যবহার করেন। তিনিই মূলত কৃষ্ণগহবরের আবিষ্কারক।
- ২০১৯ সালে প্রথম ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয়  Event Horizon Telescope (EHT).

উৎস: নাসা; ব্রিটানিকা ও পদার্থবিজ্ঞান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এইচএসসি প্রোগ্রাম।
৭১.
'হিগস বোসন কণা' নামটির সাথে জড়িত বাঙালী কে?
  1. ক) জগদীশচন্দ্র বসু
  2. খ) সত্যজিৎ বসু
  3. গ) সত্যেন্দ্রনাথ বসু
  4. ঘ) সুরেঞ্জিত বসু
সঠিক উত্তর:
গ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর
সঠিক উত্তর:
গ) সত্যেন্দ্রনাথ বসু
ব্যাখ্যা
• মহাবিশ্বের সকল কণাকে দুভাগে বিভক্ত করা হয়েছে। যথা:
(১) ফার্মিওন ও
(২) বোসন।
তন্মধ্যে, "বোসন" নামটি এসেছে সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে।

• স্ট্যান্ডার্ড মডেল অনুসারে বোসন কণাগুলো দুই ধরনের। যথা: গেজ বোসন ও হিগস বোসন।

• হিগস বোসন (Higgs Boson):

- হিগস বোসন এর স্পিন 0, তবে এর ভর আছে।
- হিগস বোসন বুঝতে হলে হিগস ক্ষেত্র সম্বন্ধে জানতে হবে।
- হিগস ক্ষেত্র একটি তাত্ত্বিক বলক্ষেত্র যা সর্বত্র ছড়িয়ে আছে। এই ক্ষেত্রের কাজ হলো মৌলিক কণাগুলোকে ভর প্রদান করা।
- যখন কোনো ভরহীন কণা হিগস ক্ষেত্রে প্রবেশ করে তখন তা ধীরে ধীরে ভর লাভ করে। ফলে তার চলার গতি ধীর হয়ে যায়।
- হিগস বোসনের মাধ্যমে ভর কণাতে স্থানান্তরিত হয়।
- হিগস ক্ষেত্র ভর সৃষ্টি করে না, তা কেবল ভর স্থানান্তরিত করে হিগস বোসনের মাধ্যমে।
- এই হিগস বোসনই ঈশ্বর কণা (God's Particle) নামে পরিচিত।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
রক্তের প্লাজমা প্রোটিন কোনটি?
  1. ক) অ্যালবুমিন
  2. খ) ফাইব্রিনোজেন
  3. গ) প্রোথ্রম্বিন
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
• রক্তে জৈব পদার্থের ভিতরে প্লাজমা প্রোটিন এর পরিমাণ প্রায় ৭.৫%।
• প্লাজমা প্রোটিন এর মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন প্রভৃতি উল্লেখযোগ্য।
• রক্তে বিদ্যমান নাইট্রোজেনঘটিত রেচন পদার্থের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন, অ্যামোনিয়া ইত্যাদি।

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭৩.
রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো সংশোধন করেন কে?
  1. ক) আইজ্যাক নিউটন
  2. খ) নীলস্‌ বোর
  3. গ) রবার্ট হুক
  4. ঘ) মেন্ডেলিফ
সঠিক উত্তর:
খ) নীলস্‌ বোর
উত্তর
সঠিক উত্তর:
খ) নীলস্‌ বোর
ব্যাখ্যা
- বিজ্ঞানী রাদারফোর্ড ১৯১১ সালে পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন যার মধ্যে কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল। 
- পরে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিসমূহ সংশোধন করে ১৯১৩ সালে নীলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন যা বোর পরমাণু মডেল নামে পরিচিত। 
- বোর পরমাণু মডেলটি বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের বিকিরিত শক্তির কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি। 
৭৪.
লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থানে কোনটি থাকে?
  1. ক) অ্যাকুয়াস হিউমার
  2. খ) ভিট্রিয়াস হিউমার
  3. গ) অ্যাকুয়া রিজিয়া
  4. ঘ) রেটিনা
সঠিক উত্তর:
ক) অ্যাকুয়াস হিউমার
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যাকুয়াস হিউমার
ব্যাখ্যা
অ্যাকুয়াস হিউমার (Aqueous humour):
লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থান এক প্রকার স্বচ্ছ জলীয় পদার্থে ভর্তি থাকে। একে বলা হয় অ্যাকুয়াস হিউমার।
- অ্যাকুয়াস হিউমার আলাের প্রতিসরণে সাহায্য করে, চোখের সম্মুখ অংশের আকৃতি ঠিক রাখে এবং লেন্স ও কর্নিয়ায় পুষ্টি সরবরাহ করে।

ভিট্রিয়াস হিউমার (Vitreous humour):
লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে এক প্রকার জেলি জাতীয় পদার্থে পূর্ণ থাকে। একে বলা হয় ভিট্রিয়াস হিউমার।
- ভিট্রিয়াস হিউমার রেটিনার দিকে আলাের প্রতিসরণে সাহায্য করে ও চক্ষু গােলকের গােলাকার আকৃতি বজায় রাখে।

সূত্র: প্রাণিবিজ্ঞান, HSC Program, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
নিচের কোনটি আদর্শ খাবার?
  1. ক) ডিম
  2. খ) দুধ
  3. গ) কলা
  4. ঘ) ভাত
অনির্ধারিত
ব্যাখ্যা
• স্বাভাবিক হিসেবে ডিম আর দুধকে বলা হয় আদর্শ খাবার। এতে সুষম খাদ্যের ৬টি উপাদানই থাকে।
অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

• পুষ্টিগুণের বিবেচনায় দুধ আদর্শ খাদ্য। প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহপদার্থ, ভিটামিন, অজৈব লবণ (ক্যালসিয়াম, ফসফরাস ও ক্লোরিন) ও পানি খাদ্যের সকল উপাদানই দুধে বিদ্যমান।
- দুধের গড় উপাদানে আছে ৮৭.৬% পানি, ৩.৭% চর্বি, ৩.২% প্রোটিন, ৪.২% ল্যাকটোজ ও ০.৭২% খনিজ, ভিটামিন বি-১২ (২৬.১%)। 
- একশ মিলিলিটার দুধ থেকে ৬৫.৩ ক্যালরি শক্তি পাওয়া যায়।
- এছাড়া দুধে আয়রনের পরিমাণ ০.২৭ মিলিগ্রাম।

• ডিমকে মূলত আদর্শ প্রোটিন বা আদর্শ খাদ্য বলা হয়। 
- প্রোটিনের রাসায়নিক রূপ, অ্যামাইনো অ্যাসিডের প্রায় সব ক’টিই এই এক ডিমের ভেতরেই আছে।
- প্রোটিন ছাড়াও অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানের ভালো উৎস ডিম।
- এতে আছে মানবদেহের জন্য অতি প্রয়োজনীয় ভিটামিন এ, বি ফাইভ, বি টুয়েলভ, ফসফরাস, সেলেনিয়ামসহ আরো অনেক খাদ্য উপাদান।
- ভিটামিন ডি, ভিটামিন ই ও ভিটামিন কে যে গুটিকয়েক খাদ্যের মধ্যে উপস্থিত, ডিম তাদের মধ্যে অন্যতম।
- এ জন্যই  ডিমকে আদর্শ খাদ্য বলা হয়।

সূত্র: বাংলাপিডিয়া, কৃষি তথ্য সার্ভিস (এআইএস) ওয়েবসাইট, জীববিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭৬.
আকাশে রংধনু সৃষ্টির কারণ -
  1. ক) আলোর বিচ্ছুরণ
  2. খ) আলোর বিক্ষেপণ
  3. গ) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  4. ঘ) আলোর প্রতিসরণ
সঠিক উত্তর:
গ) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
উত্তর
সঠিক উত্তর:
গ) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
ব্যাখ্যা
রংধনু সৃষ্টির কারণ হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। 

- সূর্য থেকে যে আলোর রশ্মি পৃথিবীতে আসে তার রঙ মূলত সাদা।
- এই সাদা রঙের ভেতরে বেগুনী, নীল, আসমানি, সবুজ হলুদ, কমলা ও লাল এই সাতটি রং বিদ্যমান থাকে।
- সাদা আলোর একটি বিশেষ ধর্ম আছে।
- প্রিজমের মধ্য দিয়ে গমন করলে সাদা আলো সাতটি ভিন্ন রঙে বিশ্লেষিত হয়ে যায়।
- আকাশে যখন বৃষ্টি পড়ে তখন বৃষ্টির ফোঁটাগুলো ভাসমান প্রিজমের মতো কাজ করে।
- সূর্য হতে আলো বৃষ্টির ফোঁটার একপাশ দিয়ে প্রবেশ করে বের হবার সময় সাত রঙা বর্ণালী সৃষ্টি করে।
- বৃষ্টির ফোঁটার প্রিজমসুলভ বৈশিষ্ট্যের কারণেই সৃষ্টি হয় রংধনু।
- বৃষ্টির ফোঁটা হতে বের হওয়া সাত রঙের আলো আমাদের চোখে এসে পৌঁছায় বলেই আমরা রংধনুকে দেখতে পাই।
- ঘণমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মি যদি দুই মাধ্যমের বিভেদ তলে মাধ্যম দুটির সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, তবে ওই আপতিত রশ্মি, দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়ার পর ওর সবটুকুই প্রতিফলিত হয়ে আবার ঘণমাধ্যমেই ফিরে আসে। এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে।

সূত্র: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৭.
'প্রিয়ন' কী?
  1. ক) আলোক যন্ত্র
  2. খ) এন্টিবায়োটিক
  3. গ) সংক্রামক সত্তা
  4. ঘ) মহাজাগতিক পদার্থ
সঠিক উত্তর:
গ) সংক্রামক সত্তা
উত্তর
সঠিক উত্তর:
গ) সংক্রামক সত্তা
ব্যাখ্যা

- 'প্রিয়ন' হলো ভাইরাসের মতোই একপ্রকার সংক্রামক সত্তা যা PrP (Prion Protein) নামক প্রোটিন বা আমিষ দিয়ে তৈরি ।
- এটিকে 'transmissible spongiform encephalopathies' নামক স্নায়ুতন্ত্রের জটিলতার জন্য দায়ী করা হয়।
- প্রিয়ন গবাদি পশুর 'Mad cow disease' ও 'scrapie' রোগ সৃষ্টি করে।
- এটি মানুষের 'Creutzfeldt–Jakob disease' (CJD), 'Gerstmann–Sträussler–Scheinker syndrome', fatal familial insomnia, এবং 'kuru' - এসব ভয়ানক মারণব্যাধির কারণ।

Source: Centers for Disease Control and Prevention and National Library of Medicine.

৭৮.
একজন পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডে কতটি কশেরুকা থাকে?
  1. ক) ২৫টি
  2. খ) ২৬টি
  3. গ) ৩১টি
  4. ঘ) ৩৩টি
সঠিক উত্তর:
খ) ২৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬টি
ব্যাখ্যা
একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে মেরুদণ্ডে কশেরুকা থাকে ২৬টি। আর নবজাতকের শরীরে মেরুদণ্ডে হাড় থাকে ৩৩টি।

পূর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে মেরুদণ্ডে কশেরুকা থাকে -
- ৭টি গ্রীবাদেশীয় কশেরুকা
- ১২টি বক্ষদেশীয় কশেরুকা
- ৫টি কটিদেশীয় কশেরুকা
- ৫টি হাড় একীভূত হয়ে একটি শ্রোণিদেশীয় কশেরুকা
- ৪টি হাড় একীভূত হয়ে একটি পুচ্ছদেশীয় কশেরুকা

- এই সর্বমোট ২৬টি কশেরুকা।
- শৈশাবস্থায় শ্রোণিদেশীয় ও পুচ্ছদেশীয় হাড়গুলো একীভূত না হওয়ায় তখন মেরুদণ্ডে মোট অস্থির সংখ্যা থাকে ৩৩টি।

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৭৯.
ডায়াবেটিস কী ধরনের রোগ?
  1. ক) ভাইরাস জনিত
  2. খ) ব্যাকটেরিয়া জনিত
  3. গ) ফাঙ্গাস জনিত
  4. ঘ) হরমোন জনিত
সঠিক উত্তর:
ঘ) হরমোন জনিত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হরমোন জনিত
ব্যাখ্যা
- 'ইনসুলিন' হরমোনের অভাবে ডায়বেটিস রোগ হয়। 

ইনসুলিন:
- ইনসুলিন একটি হরমোন।
- ইহা অগ্ন্যাশয়ের Islets of langerhans এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে বিদ্যমান গ্লুকোজকে দেহ কোষে প্রবেশে সাহায্য করে।
- এর ফলে গ্লুকোজের উচ্চ মাত্রা হ্রাসপ্রাপ্ত হয়ে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। 
- কোন কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত না হলে বা কম নিঃসৃত হলে অথবা নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস রোগ হয়।
- এ অবস্থায় ডায়াবেটিক রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। 

- ইনসুলিন ৫১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন।
- দুটি পলিপেপটাইড চেইন (২১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন-A এবং ৩০টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন-B) দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অণু গঠন করে।

উল্লেখ্য, 
- চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস রোগ হয় এ তথ্যটি সত্য নয়।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
বৃহত্তর ঢাকা অঞ্চল প্রাচীন বাংলায় কোন জনপদের অন্তর্গত ছিলো?
  1. ক) গৌড়
  2. খ) সমতট
  3. গ) হরিকেল
  4. ঘ) বঙ্গ
সঠিক উত্তর:
ঘ) বঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বঙ্গ
ব্যাখ্যা
প্রাচীন বাংলায় কোন কেন্দ্রীয় শাসনব্যবস্থা ছিলো না। বাংলা তখন ছোট ছোট কতগুলো অঞ্চলে বিভক্ত ছিলো। এসব অঞ্চল জনপদ নামে পরিচিত। প্রাচীন বাংলায় মোট ১৬টি জনপদের উল্লেখ পাওয়া যায়।

- বৃহত্তর ফরিদপুর ও ঢাকা অঞ্চল বঙ্গ জনপদ নামে পরিচিত ছিলো। এই বঙ্গ জনপদ থেকেই বাঙালি জাতির উদ্ভব হয়।

অন্যদকে,
- হরিকেল জনপদ : সিলেট ও চট্টগ্রাম অঞ্চল
- সমতট জনপদ : কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
- গৌড় জনপদ : বৃহত্তর রংপুর, দিনাজপুর ও রাজশাহীর অংশবিশেষ নিয়ে গঠিত ছিলো।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৮১.
নিচের কোন রাজনৈতিক দলটি যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত ছিলো না?
  1. ক) কৃষক শ্রমিক পার্টি
  2. খ) নেজামে ইসলাম
  3. গ) খেলাফত রাব্বানী
  4. ঘ) গণতন্ত্রী দল
সঠিক উত্তর:
গ) খেলাফত রাব্বানী
উত্তর
সঠিক উত্তর:
গ) খেলাফত রাব্বানী
ব্যাখ্যা
১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বাংলার চারটি রাজনৈতিক দলের সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট নামে নির্বাচনি জোট গঠিত হয়।

যুক্তফ্রন্টের দলগুলো হলো:

- আওয়ামী মুসলিম লীগ
- কৃষক শ্রমিক পার্টি
- নেজামে ইসলাম
- গণতন্ত্রী দল।

- যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিলো নৌকা। যুক্তফ্রন্টের পক্ষ থেকে ১৯৫৩ সালের ৫ ডিসেম্বর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়। ২১ দফা ইশতেহার প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন আবুল মনসুর আহমেদ।

- নির্বাচনে যুক্তফ্রন্ট জোট ২৩৭টি ‍মুসলিম আসনের মধ্যে ২২৩টি আসন লাভ করে।
- আবুল হাশিম নেতৃত্বাধীন খেলাফত রাব্বানী পার্টি যুক্তফ্রন্ট জোটের অন্তর্ভুক্ত ছিলো না।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৮২.
নিচের কোনটি মুক্তিযুদ্ধকালীন নৌ সেক্টর ছিলো?
  1. ক) ০৮ নং সেক্টর
  2. খ) ০৯ নং সেক্টর
  3. গ) ১০ নং সেক্টর
  4. ঘ) ১১ নং সেক্টর
সঠিক উত্তর:
গ) ১০ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ নং সেক্টর
ব্যাখ্যা
১৯৭১ সালের ১১ এপ্রিল ‍মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এর মধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর। দেশের সমুদ্রঅঞ্চল ও নদীপথ নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৮৩.
নিচের কোন জেলায় উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে?
  1. ক) সুনামগঞ্জ
  2. খ) নেত্রকোনা
  3. গ) গাজীপুর
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
খ) নেত্রকোনা
উত্তর
সঠিক উত্তর:
খ) নেত্রকোনা
ব্যাখ্যা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশে বর্তমানে উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি।
- এদের মধ্যে নেত্রকোনা জেলার দুর্গাপুরের বিরিশিরিতে অবস্থিত বিরিশিরি কালচারাল একাডেমি দেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। বিরিশিরিতে গারো নৃগোষ্ঠী বসবাস করে।

দেশের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রসমূহ হলো:

- ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান।
- কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজার।
- রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, রাজশাহী।
- মণিপুরী ললিতকলা একাডেমি, কমলগঞ্জ, মৌলভীবাজার।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, হালুয়াঘাট, ময়মনসিংহ।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, দিনাজপুর।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁ।

(তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট)
৮৪.
৬ষ্ঠ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নির্ভরশীলতার অনুপাত কত শতাংশ?
  1. ক) ৫১.৩২
  2. খ) ৫২.৬৪
  3. গ) ৫৪.১২
  4. ঘ) ৫৫.২৪
সঠিক উত্তর:
খ) ৫২.৬৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫২.৬৪
ব্যাখ্যা
নির্ভরশীলতার অনুপাত বলতে কর্মক্ষম জনসংখ্যার (১৫-৬৪ বছর) বিপরীতে নির্ভরশীল জনসংখ্যার (০-১৪ বছর এবং ৬৫ বছর তদূর্ধ্ব) অনুপাতকে বুঝায়।

- ৬ষ্ঠ আদমশুমারির তথ্যানুযায়ী বাংলাদেশে নির্ভরশীলতার অনুপাত:
- জাতীয় পর্যায়ে ৫২.৬৪
- পল্লী অঞ্চলে : ৫৬.০৯ এবং
- শহরাঞ্চলে ৪৫.৬৩।

বিভাগ অনুসারে:
- সর্বোচ্চ নির্ভরশীলতার অনুপাত : ময়মনসিংহ বিভাগে (৬০.৩৩)
- সর্বনিম্ন : ঢাকা বিভাগে (৪৬.৩২ বছর)।

(তথ্যসূত্র: ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রাথমিক প্রতিবেদন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট)
৮৫.
স্পিকার কোন ক্ষেত্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন?
  1. ক) সরকারী বিলে
  2. খ) কোন বিলের পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়লে
  3. গ) সংবিধান সংশোধনী বিলে
  4. ঘ) বেসরকারি বিলে
সঠিক উত্তর:
খ) কোন বিলের পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়লে
উত্তর
সঠিক উত্তর:
খ) কোন বিলের পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়লে
ব্যাখ্যা
সংবিধানের ৭৫ (১) দফা অনুযায়ী সংসদে কোন সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়লে কেবল সেক্ষেত্রে স্পিকার বা সংসদের সভাপতি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। স্পিকার প্রদত্ত ভোটকে কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট বলে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে স্পিকার ভোটদানে বিরত থাকেন।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
৮৬.
নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ?
  1. ক) চাপালিশ
  2. খ) কেওড়া
  3. গ) গজারি
  4. ঘ) সেগুন
সঠিক উত্তর:
খ) কেওড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) কেওড়া
ব্যাখ্যা
ম্যানগ্রোভ হলো সমুদ্র উপকূলের লোনা পানিতে জন্মানো উদ্ভিদ। এসব উদ্ভিদের শ্বাসমূল থাকে।

- বাংলাদেশের সুন্দরবন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি। এ বনে জন্মানো ম্যানগ্রোভ উদ্ভিদসমূহের মধ্যে রয়েছে:
- সুন্দরী
- গরান
- গেওয়া
- কেওড়া
- গোলপাতা ইত্যাদি।

অন্যদিকে,
- গজারী বা শাল, চাপালিশ ও সেগুন ম্যানগ্রোভ উদ্ভিদ নয়।
(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বনবিভাগ)
৮৭.
তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) যশোর
  2. খ) ঝিনাইদহ
  3. গ) সাতক্ষীরা
  4. ঘ) কুষ্টিয়া
সঠিক উত্তর:
খ) ঝিনাইদহ
উত্তর
সঠিক উত্তর:
খ) ঝিনাইদহ
ব্যাখ্যা
২০২০-২১ অর্থবছরে দেশে মোট তুলা উৎপাদিত হয় ৭১,৮৮৩ মে. টন।
তুলা উৎপাদনে শীর্ষ জেলাসমূহ:

- প্রথম : ঝিনাইদহ (২৮,৩৯৭ টন)
- দ্বিতীয় : যশোর (৮,৩৯৬ টন)
- তৃতীয় : মেহেরপুর (৯,৪৫৫ টন)।

(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২১)
৮৮.
স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটির স্থপতি কে?
  1. ক) আব্দুর রাজ্জাক
  2. খ) মৃণাল হক
  3. গ) শামিম শিকদার
  4. ঘ) নিতুন কুণ্ড
সঠিক উত্তর:
গ) শামিম শিকদার
উত্তর
সঠিক উত্তর:
গ) শামিম শিকদার
ব্যাখ্যা
স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে অবস্থিত। এটির স্থপতি শামীম শিকদার। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ভাস্কর্যটি ১৯৮৮ সালে স্থাপিত হয়।

- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটির স্থপতিও শামিম শিকদার। তিনি গত ২১ মার্চ ২০২৩ মৃত্যবরণ করেন।

(তথ্যসূত্র: ডেইলি স্টার রিপোর্ট)
৮৯.
BARD কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫১ সালে
  2. খ) ১৯৫৫ সালে
  3. গ) ১৯৫৯ সালে
  4. ঘ) ১৯৬১ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৫৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৯ সালে
ব্যাখ্যা
BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা জেলার কোটবাড়ীতে অবস্থিত।
- এটির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান। বার্ড ১৯৫৯ সালের ২৭ মে প্রতিষ্ঠিত হয়।

- বার্ড বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এটির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো পল্লী উন্নয়নের ক্ষেত্রে গবেষণা ও প্রশিক্ষণ প্রদান।

(তথ্যসূত্র: বার্ড ওয়েবসাইট)
৯০.
অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) দ্বিতীয়
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
সঠিক উত্তর:
খ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃতীয়
ব্যাখ্যা
FAO প্রকাশিত দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার প্রতিবেদন-২০২২ অনুসারে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে তৃতীয়।

এছাড়া:
- চাষকৃত মাছ উৎপাদনে : পঞ্চম।
- স্বাদুপানির পাখনাযুক্ত (ফিনফিশ) মাছ উৎপাদনে : তৃতীয়।
- ইলিশ মাছ উৎপাদনে : প্রথম।

- ২০২০-২১ অর্থবছরে দেশে মোট মাছ উৎপাদনের পরিমাণ প্রায় ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। যার মধ্যে চাষকৃত মাছের পরিমাণ প্রায় ২৬.৫৫ লক্ষ মেট্রিক টন।

(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২)
৯১.
নিচের কোনটি সরকার কাঠামোর অংশ নয়?
  1. ক) বাংলাদেশ পুলিশ
  2. খ) আপিল বিভাগ
  3. গ) সুশীল সমাজ
  4. ঘ) দুর্নীতি দমন কমিশন
সঠিক উত্তর:
গ) সুশীল সমাজ
উত্তর
সঠিক উত্তর:
গ) সুশীল সমাজ
ব্যাখ্যা
সিভিল সোসাইটি বা সুশীল সমাজ আনুষ্ঠানিকভাবে সরকার কাঠামোর অংশ নয়। সিভিল সোসাইটি হলো বেসরকারি স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী।
এই গোষ্ঠী সরকারি কাঠামোর বাহিরে অবস্থান করে সরকারি সিদ্ধান্ত ও নীতি গ্রহণ, পরিচালনা ও নির্ধারণে প্রভাব বিস্তার করে।

অন্যদিকে,
- বাংলাদেশ পুলিশ, আপিল বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সরকার কাঠামোর অংশ।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
৯২.
মন্ত্রিসভা কার ইচ্ছাধীন থাকে?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) জাতীয় সংসদ
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) সুপ্রিমকোর্ট
সঠিক উত্তর:
গ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন থাকে। মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ, দপ্তর বন্টন, নিয়োগ ও অব্যাহতি প্রভৃতি প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভাও ভেঙে যায়।
- তবে মন্ত্রিসভার সদস্যগণ একক ও যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন।

- সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা দেশের প্রকৃত শাসক। প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগদান করে থাকেন।
- মন্ত্রিসভার সদস্যগণ জাতীয় সংসদের সদস্যদের থেকে নিয়োগ দেওয়া হয়। তবে মন্ত্রিসভার এক-দশমাংশ সদস্য সাংসদ নয় এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যায়।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৯৩.
কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) সিরাজগঞ্জ
  3. গ) টাঙ্গাইল
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
গ) টাঙ্গাইল
উত্তর
সঠিক উত্তর:
গ) টাঙ্গাইল
ব্যাখ্যা
কাগমারি সম্মেলন হলো ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার কাগমারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের চতুর্থ কাউন্সিল ও সাংস্কৃতিক সম্মেলন।
- এই সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রনীতি প্রশ্নে দলটির বাম ও ডানপন্থী সদস্যদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর ফলে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী ‍লীগের বামপন্থী সদস্যরা ১৯৫৭ সালের ১৮ মার্চ দল থেকে বেড়িয়ে যায়।

- পরবর্তীতে, ১৯৫৭ সালের ২৪-২৫ জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৯৪.
ইউরিয়া সার উৎপাদনে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) এলএনজি
  2. খ) মিথেন গ্যাস
  3. গ) অপরিশোধিত তেল
  4. ঘ) ক্লিংকার
সঠিক উত্তর:
খ) মিথেন গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) মিথেন গ্যাস
ব্যাখ্যা
ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল হলো মিথেন গ্যাস বা প্রাকৃতিক গ্যাস।
- ইউরিয়া সার জমিতে নাইট্রোজেনের অভাব পূরণ করে। বাংলাদেশে কৃষিক্ষেত্রে বিভিন্ন সারের মধ্যে ইউরিয়া সারের ব্যবহার সবচেয় বেশি হয়।

(তথ্যসূত্র: ভুগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বিসিআইসি ওয়েবসাইট)
৯৫.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
গ) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বের ১১৩টি দেশ নিয়ে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ রিপোর্ট প্রকাশ করে।
রিপোর্ট অনুসারে খাদ্য নিরাপত্তায়:
- শীর্ষ দেশ : ফিনল্যান্ড
- দ্বিতীয় : আয়ারল্যান্ড
- সর্বনিম্ন দেশ (১১৩) : সিরিয়া।
- বাংলাদেশের অবস্থান : ৮০তম।

(তথ্যসূত্র: বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক রিপোর্ট : ২০২২)
৯৬.
পঞ্চম এলডিসি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) জেনেভা
  2. খ) তাসখন্দ
  3. গ) মেক্সিকো সিটি
  4. ঘ) দোহা
সঠিক উত্তর:
ঘ) দোহা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দোহা
ব্যাখ্যা
জাতিসংঘের উদ্যোগে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম এলডিসি সম্মেলন (5th United Nations Conference on the Least Developed Countries-LDC5) ২০২৩ সালের ৫-৯ মার্চ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়।

- এই সম্মেলনে দোহা প্ল্যান অব একশন : ২০২২-২০৩১ গৃহীত হয়। বর্তমানে ৪৬টি দেশ জাতিসংঘ এলডিসি গ্রুপে অন্তর্ভুক্ত আছে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৯৭.
ওয়াগনার গ্রুপ কী?
  1. ক) লবিস্ট ফার্ম
  2. খ) ভাড়টে সৈন্যদল
  3. গ) নির্বাচন পর্যবেক্ষক সংস্থা
  4. ঘ) অর্থনীতিবিদদের সংগঠন
সঠিক উত্তর:
খ) ভাড়টে সৈন্যদল
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাড়টে সৈন্যদল
ব্যাখ্যা
ওয়াগনার গ্রুপ হলো রাশিয়ার একটি ভাড়াটে সৈন্য দল। এই দলটি বর্তমান ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে।

- ওয়াগনার গ্রুপে বর্তমানে প্রায় ৫০ হাজার ভাড়াতে সৈন্য রয়েছে। এসব সৈন্যের বেশিরভাগই কারাবন্দি বা কয়েদি ছিলো। ইউক্রেনে যুদ্ধের জন্যে তাদের মুক্তি দেওয়া হয়।
- ইউক্রেন যুদ্ধের পূর্বে ওয়াগনার গ্রুপে ৫ হাজারের মতো সেনা ছিলো যারা ছিলো মূলত রাশিয়ার সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ।
- ২০২২ সালে ওয়াগনার গ্রুপ কোম্পানি হিসেবে রাশিয়ায় নিবন্ধিত হয়। এটির সদরদপ্তর পিটার্সবার্গে অবস্থিত।

- ২০১৪ সালে রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলের সময় ওয়াগনার গ্রুপ প্রথম অপারেশন পরিচালনা করে। পরবর্তীতে সিরিয়া ও আফ্রিকায়ও এই বাহিনী যুদ্ধে অংশগ্রহণ করে।

(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৯৮.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?
  1. ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. খ) গীতা গোপীনাথ
  3. গ) ক্রিস্টিন লাগার্দ
  4. ঘ) অজয় বাঙ্গা
সঠিক উত্তর:
ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund-IMF) এর প্রধান হলেন ব্যবস্থাপনা পরিচালক। IMF এর ব্যবস্থাপনা পরিচালক অঘোষিতভাবে সাধারণত ইউরোপীয় দেশসমূহ থেকে নির্বাচিত হয়ে থাকে।

- IMF এর বর্তমান ও ১২তম ব্যবস্থাপনা পরিচালক হলেন বুলগেরিয়ার নাগরিক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি ১ অক্টোবর ২০১৯ পাঁচ বছরের জন্যে দায়িত্ব গ্রহণ করেন।

(তথ্যসূত্র: IMF ওয়েবসাইট)
৯৯.
International Atomic Energy Agency এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) ভিয়েনা
  3. গ) মাদ্রিদ
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
খ) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিয়েনা
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA (International Atomic Energy Agency) ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি। সর্বশেষ সদস্য গাম্বিয়া। বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে। বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্র: IAEA ওয়েবসাইট)
১০০.
Environmental Performance Index-2022 রিপোর্টে শীর্ষদেশ কোনটি?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ডেনমার্ক
  3. গ) সুইডেন
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় প্রকাশিত Environmental Performance Index-2022 রিপোর্টে মোট ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।

রিপোর্টে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক
- দ্বিতীয় : যুক্তরাজ্য
- তৃতীয় : ফিনল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান : ১৭৭তম।
- সর্বনিম্ন দেশ (১৮০তম): ভারত।

(তথ্যসূত্র: Environmental Performance Index-2022)
১০১.
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা কোনটি?
  1. ক) IRENA
  2. খ) UNWTO
  3. গ) UNRWA
  4. ঘ) IAEA
সঠিক উত্তর:
ক) IRENA
উত্তর
সঠিক উত্তর:
ক) IRENA
ব্যাখ্যা
IRENA (The International Renewable Energy Agency) হলো নবায়ন জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- এটি ২০০৯ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- এটির সদরদপ্তর অবস্থিত আবুধাবীর মাসদার শহরে। বর্তমান সদস্য সংখ্যা ইইউসহ ১৬৮টি। ডিরেক্টর জেনারেল ফ্রান্সেসকো লা কামেরা।

অন্যদিকে,
- UNWTO হলো জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা
- IAEA হলো আণবিক শক্তি বিষয়ক সংস্থা
- UNRWA হলো ফিলিস্তিনিদের সাহায্যার্থে নিয়োজিত জাতিসংঘ সংস্থা।

(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
১০২.
পদার্থ বিজ্ঞানে ২০২২ সালে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) জন এফ ক্লজার
  2. খ) অ্যান্টন জেলিঙ্গার
  3. গ) অ্যালাইন অ্যাসপেক্ট
  4. ঘ) উপরের সবাই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য ২০২২ সালে পদার্থ বিজ্ঞানে মোট তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়।

এরা হলেন:
- জন এফ ক্লজার (যুক্তরাষ্ট্র)
- অ্যান্টন জেলিঙ্গার (অস্ট্রিয়া)
- অ্যালাইন অ্যাসপেক্ট (ফ্রান্স)।

নোবেল পুরস্কার-২০২২:

শান্তিতে:

- অ্যালেস বিয়ালিয়াৎস্কি (বেলারুশ)
- মেমোরিয়াল (রাশিয়ার মানবাধিকার সংগঠন)
- সেন্টার ফর সিভিল লিবার্টিস (ইউক্রেন)।
অবদান:
- বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখা।

সাহিত্যে:

- অ্যানি এরনো (ফ্রান্স)
অবদান:
- আপসহীন লেখনীর মাধ্যমে জেন্ডার, ভাষা ও শ্রেণিগত কারণে বিপুল বৈষম্যের শিকার হওয়া জীবনকে তুলে ধরা এবং ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন।

চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে:

- সোয়ান্তে প্যাবো (সুইডেন)
অবদান:
- বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্যে।

রসায়নে নোবেল:

- ক্যারোলিন আর বার্তোজ্জি (যুক্তরাষ্ট্র)
- মর্টেন মেলডাল (ডেনমার্ক)
- কে ব্যারি শার্পলেস (যুক্তরাষ্ট্র)।
অবদান:
- ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখায় যা ওষুধ শিল্পকে আগামী দিনে নতুনমাত্রা দিতে পারে।

অর্থনীতিতে নোবেল:

- বেন এস বার্নানকে (যুক্তরাষ্ট্র)
- ডগলাস ডব্লিউ ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)ও
- ফিলিপ এইচ ডিবভিগ (যুক্তরাষ্ট্র)।
অবদান:
- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা।

(তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১০৩.
নিচের কোন সমুদ্রবন্দরটি কৃষ্ণসাগরের তীরে অবস্থিত?
  1. ক) ভ্লাডিভস্তক
  2. খ) সেন্ট পিটার্সবার্গ
  3. গ) সেভাস্তাপুল
  4. ঘ) রটারডাম
সঠিক উত্তর:
গ) সেভাস্তাপুল
উত্তর
সঠিক উত্তর:
গ) সেভাস্তাপুল
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে সেভাস্তাপুল সমুদ্রবন্দর কৃষ্ণসাগরের তীরে অবস্থিত। এটি রাশিয়া নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত। সেভাস্তাপুল কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের সবচেয়ে বড় ঘাটি।

অন্যদিকে,
- নেদারল্যান্ডের রটারডাম সমুদ্রবন্দর উত্তর সাগরের তীরে অবস্থিত।
- সেন্ট পিটার্সবার্গ সমুদ্রবন্দর (রাশিয়া) বাল্টিক সাগরের তীরে অবস্থিত।
- ভ্লাডিভস্তক হলো প্রশান্ত মহাসাগরে রাশিয়ার প্রধান সমুদ্রবন্দর।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস এবং ব্রিটানিকা)
১০৪.
কোন বায়ু সারাবছর একইদিকে প্রবাহিত হয়?
  1. ক) মৌসুমি বায়ু
  2. খ) স্থানীয় বায়ু
  3. গ) সাময়িক বায়ু
  4. ঘ) অয়ন বায়ু
সঠিক উত্তর:
ঘ) অয়ন বায়ু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অয়ন বায়ু
ব্যাখ্যা
পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে বায়ু সারাবছর একইদিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।
নিয়ত বায়ু তিন প্রকার।
যথা:
- পশ্চিমা বায়ু
- অয়ন বায়ু
- মেরু বায়ু।

- পশ্চিমা বায়ু প্রবাহিত হয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে।
- অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু প্রবাহিত হয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে।
- মেরু বায়ু প্রবাহিত হয় মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১০৫.
নিচের কোনটি উঁচু উচ্চতার মেঘ?
  1. ক) স্ট্রেটাস
  2. খ) সিরাস
  3. গ) কিউম্যুলাস
  4. ঘ) নিম্বাস
সঠিক উত্তর:
খ) সিরাস
উত্তর
সঠিক উত্তর:
খ) সিরাস
ব্যাখ্যা
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার ভিত্তিতে মেঘকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো:

উঁচু উচ্চতার মেঘ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ মিটারের উর্ধ্বে অবস্থিত মেঘসমূহ উঁচু উচ্চতার মেঘ।
উঁচু উচ্চতার মেঘসমূহ হলো:

- সিরাস
- সিরোকিউম্যুলাস
- সিরোস্ট্রেটাস প্রভৃতি।

মাঝারি উচ্চতার মেঘ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ থেকে ৬,০০০ মিটার উচ্চতায় অবস্থিত মেঘসমূহ মাঝারি উচ্চতার মেঘ নামে পরিচিত।
মাঝারি উচ্চতার মেঘসমূহ হলো:

- অল্টোস্ট্রেটাস
- কিউম্যুলাসস্ট্রেটাস
- নিম্বোস্ট্রেটাস।

নিম্ন উচ্চতার মেঘসমূহ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ মিটার উচ্চতার মধ্যে অবস্থিত মেঘসমূহ নিম্ন উচ্চতার মেঘ নামে পরিচিত।
নিম্ন উচ্চতার মেঘসমূহ হলো:

- স্ট্রেটাস
- স্ট্রেটোকিউম্যুলাস
- কিউম্যুলাস
- কিউম্যুলোনিম্বাস।

(তথ্যসূত্র: বিশ্ব আবহাওয়া সংস্থা)
১০৬.
কোন সংস্থা দেশের উন্নয়নে প্রতিটি স্তরে সুশাসনের উপর গুরুত্বারোপ করেছে?
  1. ক) ইউএনডিপি
  2. খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  3. গ) বিশ্বব্যাংক
  4. ঘ) এশীয় উন্নয়ন ব্যাংক
সঠিক উত্তর:
খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
উত্তর
সঠিক উত্তর:
খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল ১৯৯৬ সাল থেকে সুশাসনের উপর গুরুত্ব প্রদান করে আসছে। সংস্থাটি আইনের শাসন, সরকারি খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দুর্নীতি রোধের মাধ্যমে দেশের উন্নয়নের সকল স্তরে সুশাসনের উপর গুরুত্ব দিয়ে থাকে।

(তথ্যসূত্র: আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওয়েবসাইট)
১০৭.
নাগরিকতার ধারণার উদ্ভব হয় কোন দেশে?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ইতালি
  3. গ) গ্রীস
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) গ্রীস
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রীস
ব্যাখ্যা
আড়াইহাজার বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতা ধারণার উদ্ভব হয়।
- গ্রিস তখন ছোট ছোট নগরে বিভক্ত ছিলো যা নগর-রাষ্ট্র নামে পরিচিত। এসব নগর-রাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতো তাদের নাগরিক বলা হয়। তাদের ভোটাধিকার ছিলো। তবে নারী, বিদেশি ও দাসদাসীরা নাগরিক হিসেবে গণ্য হতো না।
- পরবর্তীতে, সময়ের পরিক্রমায় নাগরিক ও নাগরিকতার ধারণা বর্তমান রূপ লাভ করেছে।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১০৮.
সুশাসনের ধারণা কোন ধরনের ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ?
  1. ক) সমাজতন্ত্র
  2. খ) গণতন্ত্র
  3. গ) রাজতন্ত্র
  4. ঘ) আমলাতন্ত্র
সঠিক উত্তর:
খ) গণতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) গণতন্ত্র
ব্যাখ্যা
সুশাসন ধারণাটি গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। সুশাসনের অন্যতম মূল বিষয় হলো কার্যকর অংশগ্রহণ। আর শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব। তাছাড়া স্বচ্ছতা, জবাবদিহিতা প্রভৃতি মূল্যবোধসমূহ গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট।

(তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)
১০৯.
UNCAC কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) মানবপাচার বোধ
  2. খ) যুদ্ধবন্দিদের অধিকার
  3. গ) দুর্নীতি রোধ
  4. ঘ) সংখ্যালঘু অধিকার
সঠিক উত্তর:
গ) দুর্নীতি রোধ
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্নীতি রোধ
ব্যাখ্যা
UNCAC (United Nations Convention Against Corruption) হলো জাতিসংঘ গৃহীত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক একটি বৈশ্বিক কনভেনশন।

- এটি ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় এবং ২০০৫ সালের ১৪ ডিসেম্বর কার্যকর হয়। বাংলাদেশসহ ১৮৭টি দেশ এটির অংশীদার।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১১০.
নিচের কোনটি সরকারের সাথে নাগরিকদের মিথস্ক্রিয়াকে নির্দেশ করে?
  1. ক) জিটুজি
  2. খ) জিটুবি
  3. গ) জিটুসি
  4. ঘ) জিটুই
সঠিক উত্তর:
গ) জিটুসি
উত্তর
সঠিক উত্তর:
গ) জিটুসি
ব্যাখ্যা
জিটুসি (গভর্নমেন্ট টু সিটিজেন) সরকারের সাথে নাগরিক বা ব্যক্তির ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়াকে নির্দেশ করে। এই মডেলের সাহায্যে নাগরিকগণ সরকারের বিভিন্ন সুবিধাদি পেয়ে থাকে।

অন্যদিকে,

- জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) হলো সরকারের সাথে সরকারের বা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যকার মিথস্ক্রিয়া।
- জিটুই (গভর্নমেন্ট টু এমপ্লয়ি) সরকারের সাথে সরকারি কর্মচারীদের ক্রিয়া-প্রতিক্রিয়াকে নির্দেশ করে।
- জিটুবি হলো সরকারের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)