পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
"Award Mania: Season - 12” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- ৪৭তম বিসিএস প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন [রাউন্ড ⎯ ১] বিষয়ের নাম: মানসিক দক্ষতা সম্পূর্ণ [৫০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের জন্য বাইরে যাবেন বলে রায়তুলকে পরিকল্পনাটা ____ দিতে হবে।
  1. প্রত্যেককে
  2. বাস্তবায়ন
  3. সময়ের আগে
  4. অর্ধেক
ব্যাখ্যা
প্রশ্ন: ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের জন্য বাইরে যাবেন বলে রায়তুলকে পরিকল্পনাটা ____ দিতে হবে।

সমাধান:
“ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের জন্য বাইরে যাবেন বলে রায়তুলকে পরিকল্পনাটা সময়ের আগে দিতে হবে।”
এখানে সময়ের আগে দেওয়ার গুরুত্ব রয়েছে, কারণ ঊর্ধ্বতন কর্মকর্তা অনুপস্থিত থাকবেন, তাই পরিকল্পনা আগেই জমা দিতে হবে।
.
এক কৃষক তার বর্গাকার ক্ষেত্রের চারদিকে বেড়া দিল। সে প্রত্যেক পাশেই বেড়া দেওয়ার জন্য ২৮টি করে খুঁটি ব্যবহার করল। তার মোট কতগুলো খুঁটি লেগেছিল?
  1. ১১২ টি
  2. ১১৬ টি
  3. ১০৮ টি
  4. ১০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: এক কৃষক তার বর্গাকার ক্ষেত্রের চারদিকে বেড়া দিল। সে প্রত্যেক পাশেই বেড়া দেওয়ার জন্য ২৮টি করে খুঁটি ব্যবহার করল। তার মোট কতগুলো খুঁটি লেগেছিল?

সমাধান:
বর্গক্ষেত্রের প্রতিটি পাশে খুঁটির সংখ্যা = ২৮টি

∴ খুঁটির সংখ্যা = (৪ × ২৮) = ১১২ টি
৪ কোণের খুঁটি গুলো দুইবার গণনা হয়েছে। তাই এই খুঁটি গুলো বাদ দিলে মোট খুঁটির সংখ্যা পাওয়া যাবে।

∴ মোট খুঁটির সংখ্যা = ১১২ - ৪ = ১০৮ টি
.
A, I, L, M, P, R, S, V বর্ণগুলোর মধ্যে কয়টিকে আয়নায়ও একই দেখাবে?
  1. ৫টি
  2. ২টি
  3. ৪টি
  4. ৩টি
ব্যাখ্যা
প্রশ্ন: A, I, L, M, P, R, S, V বর্ণগুলোর মধ্যে কয়টিকে আয়নায়ও একই দেখাবে?

সমাধান:
ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
∴ A, I, L, M, P, R, S, V বর্ণগুলোর মধ্যে A, I, M, V এই চারটি বর্ণকে আয়নায়ও একই দেখাবে
.
Geysers and volcanoes both emit hot liquids from below the earth's_____.
  1. layer
  2. surface
  3. water
  4. chemicals
ব্যাখ্যা
প্রশ্ন: Geysers and volcanoes both emit hot liquids from below the earth's_____.

সমাধান:
"Geysers and volcanoes both emit hot liquids from below the earth's surface."
Geysers অর্থ উষ্ণ প্রস্রবন এবং volcano- আগ্নেয়গিরি

Geysers ও volcanoes — দুটোই ভূগর্ভের নিচ থেকে গরম তরল (পানি বা লাভা) নির্গত করে।
এরা earth's surface (পৃথিবীর পৃষ্ঠের) নিচে থেকে এই তরল নির্গত করে।
.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে-
  1. ৬৬
  2. ৭৫
  3. ১৩৫
  4. ৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে-

সমাধান:
১ম চিত্রে,
+ ৫ + ৬
= ৪৯ + ২৫ + ৬
= ৮০

২য় চিত্রে,
 + ৩ + ৯
= ৩৬ + ৯ + ৯
= ৫৪

৩য় চিত্রে,
+ ৪ + ৯
= ৬৪ + ১৬ + ৯
= ৮৯
.
একজন চাকুরীজীবীর বেতন একমাসে ২০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ২০% কমে গেল। এর ফলে ঐ চাকুরীজীবীর বেতন কোনো পরিবর্তন হলো কী?
  1. ৬% বৃদ্ধি
  2. ৪% হ্রাস
  3. ৮% হ্রাস
  4. ৪% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকুরীজীবীর বেতন একমাসে ২০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ২০% কমে গেল। এর ফলে ঐ চাকুরীজীবীর বেতন কোনো পরিবর্তন হলো কী?

সমাধান:
ধরি,
প্রাথমিক বেতন = ১০০ টাকা

প্রথম মাসে বেতন ২০% বৃদ্ধি পায়,
∴ নতুন বেতন = ১০০ + (১০০ এর ২০%) = ১০০ + {১০০ × (২০/১০০)} = ১০০ + ২০ = ১২০ টাকা
আবার,
দ্বিতীয় মাসে বেতন ২০% কমে যায়,
∴ চূড়ান্ত বেতন  = ১২০ - (১২০ এর ২০%) = ১২০ - ২৪ = ৯৬

∴ মোট পরিবর্তন = ১০০ - ৯৬ = ৪ টাকা কমেছে
.
'S U O O R U H M' by arranging the jumble letters make a meaningful word and the word is-
  1. Humouros
  2. Humorious
  3. Humoruous
  4. Humorous
ব্যাখ্যা
প্রশ্ন: 'S U O O R U H M' by arranging the jumble letters make a meaningful word and the word is-

সমাধান:
HUMOROUS এর অর্থ - হাস্যকর, রসিক।
.
1, 2, 3 ও 4 নং চিত্রের কোন চিত্রটি A চিত্রে লুকায়িত আছে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 2, 3 ও 4 নং চিত্রের কোন চিত্রটি A চিত্রে লুকায়িত আছে?

সমাধান:

3 নং চিত্রটি, A চিত্রে লুকায়িত আছে।
.
অপরাধ : অনুতাপ :  :  ভুল :
  1. লজ্জা
  2. সংশয়
  3. ক্ষমা
  4. ভয়
ব্যাখ্যা
প্রশ্ন: অপরাধ : অনুতাপ :  :  ভুল :

সমাধান:
অপরাধ করলে অনুতাপ বোধ হয় আর ভুল করলে লজ্জাবোধ হয়।
১০.
১৯, ২৫, ১৭, ২৮, ১৫, ৩১, ১৩, ৩৪, ১১................. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৩৮
  2. ৩৭
  3. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯, ২৫, ১৭, ২৮, ১৫, ৩১, ১৩, ৩৪, ১১................. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান: 
এখানে 
দুইটি ধারা বিদ্যমান
১ম ধারাটি ১৯, ১৭, ১৫, ১৩, ১১, ৯,................ [পার্থক্য ২ করে কমেছে]
২য় ধারাটি ২৫, ২৮, ৩১, ৩৪, ৩৭,................ [পার্থক্য ৩ বৃদ্ধি পেয়েছে]

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি = ৩৭
১১.
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১২ ও ২০ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?
  1. ৯.৫ ঘণ্টায়
  2. ৮.৫ ঘণ্টায়
  3. ৫.৫ ঘণ্টায়
  4. ৭.৫ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১২ ও ২০ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে? 

সমাধান:
১ম নল দ্বারা ১২ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ
∴ ১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১২ অংশ

আবার,
২য় নল দ্বারা ২০ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ
∴ ২য় নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/২০ অংশ

∴ দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১২) + (১/২০) অংশ
= (৫ + ৩)/৬০ অংশ
= ৮/৬০ অংশ
= ২/১৫ অংশ

∴ দুইটি নল দ্বারা,
২/১৫ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
∴ ১ অংশ বা সম্পূর্ণ পূর্ণ হয় ১/(২/১৫) = ১৫/২ = ৭.৫ ঘণ্টায়
১২.
কোন বানানটি শুদ্ধ?
  1. ভদ্রতাচিত
  2. ভদ্রোচিত
  3. ভদ্রচিত
  4. ভদ্রাচিত
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
শুদ্ধ বানান হলো - ভদ্রোচিত
অন্য বানান গুলো ভুল।
১৩.
৫টা ৩০মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ১৮০°
  2. ৭৫°
  3. ২৫°
  4. ১৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টা ৩০মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোন = │(১১m - ৬০h)/২ │
= │(১১ × ৩০ -  ৬০ × ৫)/২│
= │(৩৩০ - ৩০০)/২│°
= │৩০/২│°
= ১৫°
১৪.
'OTGA' বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?
  1. TOAG
  2. GATO
  3. GOAT
  4. TAGO
ব্যাখ্যা
প্রশ্ন: 'OTGA' বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?

সমাধান:
'OTGA' বর্ণগুলো সাজালে (GOAT ⇒ ছাগল) একটি প্রাণির নাম পাওয়া যাবে।
১৫.
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি?
  1. বৈদ্যুতিক মোটর
  2. ট্রান্সফরমার
  3. রেকটিফায়ার
  4. জেনারেটর
ব্যাখ্যা
প্রশ্ন: তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি?

সমাধান:
বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে (যেমন ঘূর্ণন) রূপান্তর করে।
ট্রান্সফরমার তড়িৎ শক্তির ভোল্টেজ পরিবর্তন করে, যান্ত্রিক শক্তি উৎপন্ন করে না।
জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে।
রেকটিফায়ার বিকল্প কারেন্ট (AC)-কে সরাসরি কারেন্ট (DC)-তে রূপান্তর করে।
১৬.
Infallible :  Error :  : 
  1. invulnerable : emotion
  2. immovable : choice
  3. impeccable : flaw
  4. intolerable : defect
ব্যাখ্যা
প্রশ্ন: Infallible :  Error :  : 

সমাধান:
infallible (অভ্রান্ত/ভুলভ্রান্তির ঊর্ধ্বে) তাতে কোন error (ভুল) থাকে না। আর যা impeccable (নিখুঁত) তাতে কোন flaw (ত্রুটি) থাকে না।
১৭.
যদি '×' অর্থ ভাগ, '-' অর্থ গুণ, '÷' অর্থ যোগ এবং '+' অর্থ বিয়োগ হয়, তবে (৩ - ১৫ ÷ ১৯) × ৮ + ৬ = ?
  1. ১৮
  2. ৩৬
  3. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '×' অর্থ ভাগ, '-' অর্থ গুণ, '÷' অর্থ যোগ এবং '+' অর্থ বিয়োগ হয়, তবে (৩ - ১৫ ÷ ১৯) × ৮ + ৬ = ?

সমাধান:
প্রদত্ত রাশি,
(৩ - ১৫ ÷ ১৯) × ৮ + ৬

'×' অর্থ ভাগ (÷),
'-' অর্থ গুণ (×),
'÷' অর্থ যোগ (+),
'+' অর্থ বিয়োগ (-)

এখন, প্রকৃত চিহ্ন বসিয়ে পাই,
= (৩ × ১৫ + ১৯) ÷ ৮ - ৬
= (৪৫ + ১৯) ÷ ৮ - ৬
= ৬৪ ÷ ৮ - ৬
= ৮ - ৬
= ২
১৮.
৫ জন তাঁত-শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ১৬টি কাপড় বুনতে ১৬ জন শ্রমিকের কত দিন লাগবে?
  1. ৪০ দিনে
  2. ৮০ দিনে
  3. ৫ দিনে
  4. ২০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন তাঁত-শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ১৬টি কাপড় বুনতে ১৬ জন শ্রমিকের কত দিন লাগবে?

সমাধান:
৫ জন তাঁত শ্রমিক ৫টি কাপড় বুনে ৫ দিনে
∴ ৫ জন তাঁত শ্রমিক ১টি কাপড় বুনে ৫/৫ = ১ দিনে
∴ ১ জন তাঁত শ্রমিক ১টি কাপড় বুনে ১ × ৫ = ৫ দিনে
∴ ১৬ জন তাঁত শ্রমিক ১টি কাপড় বুনে ৫/১৬ দিনে
∴ ১৬ জন তাঁত শ্রমিক ১৬টি কাপড় বুনে (৫ × ১৬)/১৬ = ৫ দিনে

একই ধরণের ১৬ টি কাপড় বুনতে ১৬ জন শ্রমিকের ৫ দিন লাগবে।
১৯.
'Syntax' এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. বাক্যতত্ত্ব
  2. অভিধানতত্ত্ব
  3. অর্থতত্ত্ব
  4. ভাষাতত্ত্ব
ব্যাখ্যা
প্রশ্ন: 'Syntax' এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
'Syntax' এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ বাক্যতত্ত্ব। 

• অন্য অপশন গুলো হলো-
- Semantics - অর্থতত্ত্ব। 
- Philology - ভাষাবিদ্যা; ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব।
- Lexicography - অভিধানতত্ত্ব।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২০.
ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানের দূরত্ব কত হতে হবে?
  1. ১২ মিটার
  2. ১০.৬ মিটার
  3. ৮ মিটার
  4. ৯.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানের দূরত্ব কত হতে হবে?


সমাধান:
ভারসাম্য রক্ষা করতে হলে উভয় পাশের দৈর্ঘ্য ও ভরের গুণফল সমান হতে হয়।
১১ × ? = ৫ × ১৭.৬
⇒ ১১ × ? = ৮৮
∴ ? = ৮৮/১১ = ৮ মিটার

নির্দেশিত স্থানের দূরত্ব ৮ মিটার হতে হবে।
২১.
অর্ক উত্তর দিকে ১৫ মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিয়ে ২০ মিটার হাঁটালো তারপর সে বাম দিকে ঘুরে ২২ মিটার হাঁটে এবং ডান দিকে ঘুরে ১০ মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. দক্ষিণ
  2. পশ্চিম
  3. উত্তর
  4. পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ক উত্তর দিকে ১৫ মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিয়ে ২০ মিটার হাঁটালো তারপর সে বাম দিকে ঘুরে ২২ মিটার হাঁটে এবং ডান দিকে ঘুরে ১০ মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:

প্রদত্ত চিত্র অনুসারে অর্ক এখন পূর্বদিকে মুখ করে আছে।
২২.
করিম সাহেব খুবই চতুর লোক, সে সবসময় অল্প শ্রমে অধিক কাজ আদায় করতে পারে। সে একটি লিভার যন্ত্র ব্যবহার করে ৩০ নিউটন বল প্রয়োগ করে ৮৭০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?
  1. ২৫
  2. ২৯
  3. ৩৫.৫
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: করিম সাহেব খুবই চতুর লোক, সে সবসময় অল্প শ্রমে অধিক কাজ আদায় করতে পারে। সে একটি লিভার যন্ত্র ব্যবহার করে ৩০ নিউটন বল প্রয়োগ করে ৮৭০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?

সমাধান:
- লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
∴ যান্ত্রিক সুবিধা = ৮৭০/৩০ = ২৯
২৩.
Which one of the four below is most unlike the other three?
  1. London
  2. Canberra
  3. New York
  4. Paris
ব্যাখ্যা
প্রশ্ন: Which one of the four below is most unlike the other three?

সমাধান:
London – যুক্তরাজ্যের রাজধানী
Canberra – অস্ট্রেলিয়ার রাজধানী
New York – যুক্তরাষ্ট্রের একটি বড় শহর, কিন্তু রাজধানী নয়।
Paris – ফ্রান্সের রাজধানী

New York হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও বিখ্যাত শহর, কিন্তু রাজধানী নয় (যুক্তরাষ্ট্রের রাজধানী হলো Washington, D.C.)।
২৪.
আশিক বার্ষিক পরীক্ষায় মেধাক্রমে ৪র্থ অবস্থানে এবং মেধার নিম্নক্রম হতে ২৮ তম অবস্থানে রয়েছে। আশিক শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?
  1. ৩২ জন
  2. ২৮ জন
  3. ৩১ জন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: আশিক বার্ষিক পরীক্ষায় মেধাক্রমে ৪র্থ অবস্থানে এবং মেধার নিম্নক্রম হতে ২৮ তম অবস্থানে রয়েছে। আশিক শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?

সমাধান:
মেধাক্রমে আশিক ৪র্থ, সুতরাং, আশিকের সামনে আরও ৩ জন আছে।
মেধার নিম্নক্রমে ২৮ তম, সুতরাং, আশিকের পিছনে আরও ২৭ জন আছে।

∴ মোট শিক্ষার্থী = (৩ + ১ + ২৭) জন
= ৩১ জন
২৫.
'অনুরক্ত' এর বিপরীতার্থক শব্দ -
  1. বিরত
  2. বর্জন
  3. বিরক্ত
  4. নিগ্রহ
ব্যাখ্যা
প্রশ্ন: 'অনুরক্ত' এর বিপরীতার্থক শব্দ -

সমাধান:
'অনুরক্ত' এর বিপরীতার্থক শব্দ - বিরক্ত।

অন্যদিকে,
'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।
'অনুগ্রহ' এর বিপরীত শব্দ - নিগ্রহ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
বেশি ছাত্র পরিবেষ্টিত পরিবেশে লাইব্রেরিতে পড়ার সময় একজনের উচ্চস্বরে কথাবার্তায় আপনি বিরক্তিবোধ করছেন। আপনি কী করবেন?
  1. পড়ার জন্য নিরিবিলি কোন জায়গা বেছে নেবেন।
  2. তাড়াতাড়ি কিছু বই নিয়ে বাসায় চলে যাবেন।
  3. লাইব্রেরিয়ানকে ডেকে কথাবার্তা বন্ধ করানোর জন্য বলবেন।
  4. যে গণ্ডগোল করছে তাকে চুপ করতে বলবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: বেশি ছাত্র পরিবেষ্টিত পরিবেশে লাইব্রেরিতে পড়ার সময় একজনের উচ্চস্বরে কথাবার্তায় আপনি বিরক্তিবোধ করছেন। আপনি কী করবেন?

সমাধান:
লাইব্রেরিয়ানকে ডেকে কথাবার্তা বন্ধ করানোর জন্য বলবেন।

এটি সবচেয়ে উপযুক্ত ও দায়িত্বশীল আচরণ।
লাইব্রেরিতে শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব লাইব্রেরিয়ানের, এবং তার মাধ্যমে বিষয়টি সমাধান করা শোভন।
২৭.
প্রশ্নবোধক ঘরে কোন সংখ্যা বসবে?
  1. ১৭
  2. ১০
  3. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক ঘরে কোন সংখ্যা বসবে?


সমাধান:
(প্রথম কলাম - দ্বিতীয় কলাম) ÷ তৃতীয় কলাম = চতুর্থ কলাম
(৩৩ - ৮) = ২৫ ÷ ৫ = ৫
(৫৯ - ৫) = ৫৪ ÷ ৬ = ৯
(৪২ - ৭) = ৩৫ ÷ ৫ =
(৭৭ - ৯) = ৬৮ ÷ ৪ = ১৭

∴ প্রশ্নবোধক ঘরে ৭ সংখ্যা বসবে।
২৮.
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩৫°(সমকোণ ব্যতীত) হলে, অপর কোণটি কত?
  1. ৫৫°
  2. ১২৫°
  3. ৬৫°
  4. ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩৫°(সমকোণ ব্যতীত) হলে, অপর কোণটি কত?

সমাধান:
সমকোণী ত্রিভুজে এক কোণ সর্বদা ৯০° হয়।

আমরা জানি,
ত্রিভুজের মোট কোণের যোগফল হয় ১৮০°।

দেওয়া আছে,
একটি কোণ = ৩৫°

∴ অপর কোণ = ১৮০° - (৯০° + ৩৫°)
= ১৮০° - ১২৫°
= ৫৫°

∴  অপর কোণটি হবে ৫৫°।
২৯.
অনুজ্ঞাসূচক বাক্যের শেষে কোন যতিচিহ্নটি বসে?
  1. কমা
  2. কোলন
  3. দাঁড়ি
  4. ত্রিবিন্দু
ব্যাখ্যা
প্রশ্ন: অনুজ্ঞাসূচক বাক্যের শেষে কোন যতিচিহ্নটি বসে?

সমাধান:
দাঁড়ি বা পূর্ণছেদ:
বাংলা ভাষায় দাঁড়ি একটি বহুল ব্যবহৃত যতিচিহ্ন। বাক্যের মধ্যে বক্তব্য সমাপ্ত হলে অথবা অর্থ সম্পূর্ণ হলে দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে। এর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে-
• অনুজ্ঞাসূচক বাক্যের শেষে দাঁড়ি বসে। যেমন- কাল একবার এসো।
নির্দেশাত্মক বাক্যের শেষে দাঁড়ি বসে। যেমন- সব সময় সত্য কথা বলবে।
পরোক্ষ প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্নের বদলে দাড়ি ব্যবহার হয়। যেমন- সীমা জানতে চাইল রীমা কবে আসবে।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
নিউ মার্কেটে একটি বাসের সঙ্গে একটি রিক্সার সংঘর্ষে একজন মহিলা মারাত্মকভাবে আহত হলো। পরে তাকে এক ডাক্তারের কাছে নেয়া হলো। ডাক্তার বলল, 'এই মহিলাটি আমার স্ত্রীর নানীর একমাত্র মেয়ে। একে আমি অপারেশন করতে পারব না।' তাহলে ডাক্তার মহিলার কি হয়?
  1. স্বামী
  2. জামাতা
  3. ভাই
  4. ছেলে
ব্যাখ্যা
প্রশ্ন: নিউ মার্কেটে একটি বাসের সঙ্গে একটি রিক্সার সংঘর্ষে একজন মহিলা মারাত্মকভাবে আহত হলো। পরে তাকে এক ডাক্তারের কাছে নেয়া হলো। ডাক্তার বলল, 'এই মহিলাটি আমার স্ত্রীর নানীর একমাত্র মেয়ে। একে আমি অপারেশন করতে পারব না।' তাহলে ডাক্তার মহিলার কি হয়?

সমাধান: 
স্ত্রীর নানী = স্ত্রীর মায়ের মা
তার একমাত্র মেয়ে = স্ত্রীর মা
অর্থাৎ, আহত মহিলাটি হচ্ছে ডাক্তার স্ত্রীর মা
এখন, যদি আহত মহিলা ডাক্তারের স্ত্রীর মা হন, তাহলে ডাক্তার মহিলার মেয়ের জামাই অর্থাৎ জামাতা 
৩১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
২, ৬, ১২, ২০, ৩০, ?
  1. ৪২
  2. ৩৮
  3. ৪৬
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
২, ৬, ১২, ২০, ৩০, ?

সমাধান:
৬ - ২ = ৪
১২ - ৬ = ৬
২০ - ১২ = ৮
৩০ - ২০ = ১০

প্রতি ধাপে ২ করে বাড়ছে।

তাহলে পরবর্তী পার্থক্য = ১০ + ২ = ১২
প্রশ্নবোধক স্থানে সংখ্যাটি = ৩০ + ১২ = ৪২
৩২.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২০ বার ঘুরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ২৭০°
  2. ৩৬০°
  3. ৭২০°
  4. ৫৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২০ বার ঘুরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
১ মিনিট = ৬০ সেকেন্ড

∴ ৬০ সেকেন্ড ঘুরে = (১২০ × ৩৬০°)
∴ ১ সেকেন্ড ঘুরে = (১২০ × ৩৬০°)/৬০
= ৭২০°
৩৩.
'জ্যোতি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সূর্য
  2. আগুন
  3. চন্দ্র
  4. কিরণ
ব্যাখ্যা
 প্রশ্ন: 'জ্যোতি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
অর্থ:
- কিরণ;
- আলো;
- রশ্মি।

'জ্যোতি' শব্দের সমার্থক শব্দ:
আলো, রশ্মি, কিরণ, অংশু, কর, দীপ্তি, প্রভা, অংশু , উদ্ভাস, আভা, বিভা, ময়ূখ, দ্যুতি, ভাতি, ঔজ্জ্বল্য, জেল্লা, জৌলুস, প্রদীপ্তি, চাকচক্য, রেশন, নূর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৩৪.
যদি EARIS = 5118919 হয়, তাহলে BRAIN = ?
  1. 2918141
  2. 51219
  3. 2198114
  4. 2181914
ব্যাখ্যা
প্রশ্ন: যদি EARIS = 5118919 হয়, তাহলে BRAIN = ?

সমাধান:

51219 = EARIS
BRAIN = 2181914
৩৫.
যদি 1.125 × 10x = 0.01125 হয়, তাহলে x এর মান কত?
  1. 1
  2. - 3
  3. 4
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 1.125 × 10x = 0.01125 হয়, তাহলে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ 1.125 × 10x = 0.01125
⇒ 10x = 0.01125/1.125
⇒ 10x = (1125 × 103)/(1125 × 105)
⇒ 10x = 103/105
⇒ 10x = 10(3 - 5)
∴ x = - 2